বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

মোট প্রশ্ন৬১৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৬১৪

৩০১.
Global Liveability Index 2025 প্রকাশকারী সংস্থা কোনটি?
  1. UNESCO
  2. World Bank
  3. The Economist Intelligence Unit
  4. UNDP
ব্যাখ্যা

Global Liveability Index 2025:
- প্রকাশকারী সংস্থা: The Economist Intelligence Unit (EIU).
- প্রকাশের তারিখ: ১৬ জুন, ২০২৫।
- শহরের সংখ্যা: ১৭৩টি।
- তালিকায় বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।

• পাঁচটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। এই মানদণ্ডগুলো হলো- 
- স্থিতিশীলতা, 
- স্বাস্থ্যসেবা, 
- সংস্কৃতি ও পরিবেশ, 
- শিক্ষা এবং 
- অবকাঠামো।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান (ঢাকা: ১৭১তম) অর্থাৎ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর। 
- সবচেয়ে কম বাসযোগ্য শহর: দামাস্কাস, সিরিয়া -তালিকার সবচেয়ে নিচে অবস্থান।

উৎস: EIU ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

৩০২.
২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. ভুটান
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. নেপাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতি সূচক ২০২৪:

- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ২৬।
• ভারত - ৯৩।
• মালদ্বীপ - ৯৩।
• নেপাল - ১০৮।
• শ্রীলংকা - ১১৫।
• পাকিস্তান - ১৩৩।
• বাংলাদেশ - ১৪৯।
• আফগানিস্তান - ১৬২।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩০৩.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ এ শীর্ষ দেশ কোনটি?
  1. নেদারল্যান্ডস
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

৩০৪.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. তাইওয়ান
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪:

- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
• প্রথম - সিঙ্গাপুর। (৮৩.৫)
• দ্বিতীয় - সুইজারল্যান্ড। (৮৩.০)
• তৃতীয় - আয়ারল্যান্ড। (৮২.৬)
• চতুর্থ - তাইওয়ান। (৮০.০)
• পঞ্চম - লুক্সেমবার্গ। (৭৯.২)।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া। (২.৯)
- ২০২৪ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র - The Heritage Foundation ওয়েবসাইট।
৩০৫.
মানবসম্পদ সূচক-২০২০ অনুসারে, নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান
  1. ক) ৫২তম
  2. খ) ৫৫ তম
  3. গ) ৪৩ তম
  4. ঘ) ৩৯ তম
ব্যাখ্যা

মানবসম্পদ সূচক-২০২০ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে ১৭৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে বা প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং খারাপের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের নতুন এ মানবসম্পদ সূচক অনুযায়ী, ৪৬ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৫২তম। অন্যদিকে ভালো অবস্থানের দিক থেকে বাংলাদশের অবস্থান ১২৩ তম।
‘The Human Capital Index 2020 Update : Human Capital in the Time of COVID-19’ শিরোনামে প্রতিবেদনটি চলতি বছরের মার্চ পর্যন্ত বা দেশে করোনা সংক্রমণের আগের তথ্যের ভিত্তিতে তৈরি।
Source: World Bank [Click Here To Download Full Report]

৩০৬.
What is the position of Bangladesh, according to World Bank, in terms of recipient of Remittance in 2021?
  1. ক) 5th
  2. খ) 7th
  3. গ) 8th
  4. ঘ) 6th
ব্যাখ্যা
২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -
    প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস : knomad.org, World Bank Website
৩০৭.
স্বাদু পানি সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান -
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) প্রথম
ব্যাখ্যা
স্বাদু পানি সংরক্ষণে বিশ্বে শীর্ষে রয়েছে ব্রাজিল। 
বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 

  দেশ  - স্বাদু পানি (ঘন কিলোমিটার)
1. ব্রাজিল - ৮,২৩৩
2. রাশিয়া - ৪,৫০৮
3. মার্কিন যুক্তরাষ্ট্র - ৩,০৬৯
4. কানাডা - ২,৯০২
5. চীন - ২,৮৪০
6. কলম্বিয়া - ২,১৩২
7. ইউরোপীয় ইউনিয়ন - ২,০৫৭
8. ইন্দোনেশিয়া - ২,০১৯
9. পেরু - ১৯১৩
10. ভারত - ১৯১১
11. কঙ্গো - ১২৮৩
12. ভেনিজুয়েলা - ১২৩৩
13. বাংলাদেশ  - ১২২৭
14. মিয়ানমার - ১১৬৮
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট
৩০৮.
মাথাপিছু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. জাপান
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
- মাথাপিছু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষ দেশ হলো আইসল্যান্ড।
- দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১০০ ভাগের উৎস হলো জলবিদ্যুৎ ও জিওথার্মাল তথা নবায়নযোগ্য জ্বালানি।
- তবে মোট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের শীর্ষ দেশ চীন।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট)
৩০৯.
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত পূর্ণাঙ্গ ইসলামি ধারায় পরিচালিত ব্যাংক কতটি?
  1. ক) ৮ টি
  2. খ) ১১ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১০ টি
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত পূর্ণাঙ্গ ইসলামী ধারায় পরিচালিত ব্যাংক ১০ টি। সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক এই অনুমোদন লাভ করে। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান পরিবর্তিত নাম গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। পূর্ব থেকে পূর্ণাঙ্গ ইসলামি ধারায় চালু ব্যাংকগুলো হলোঃ ইসলামি ব্যাংক লি., আল আরাফা ইসলামি ব্যাংক লি., শাহজালাল ইসলামি ব্যাংক লি., এক্সিম ব্যাংক লি., সোস্যাল ইসলামি ব্যাংক লি., ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লি., আইসিবি ইসলামি ব্যাংক লি., ইউনিয়ন ব্যাংক লিমিটেড। (সূত্রঃ বাংলাদেশ ব্যাংক)
৩১০.
বাংলাদেশের GDP-তে সেবা খাতের অবদান-
  1. ক) ৩১.৩৫%
  2. খ) ৩৫.৩৬%
  3. গ) ৫১.৩০%
  4. ঘ) ৫১.৩৫%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২০ঃ
খাতসমূহের অবদান (২০১৯-২০):
- কৃষিঃ ১৩.৩৫%
- শিল্পঃ ৩৫.৩৬%
- সেবাঃ ৫১.৩০%
খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিতঃ
- কৃষিঃ ৪০.৬%
- শিল্পঃ ২০.৪%
- সেবাঃ ৩৯%
৩১১.
২০২৫ সালে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ শহর কোনটি? (আগস্ট, ২০২৫) 
  1. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  2. জুরিখ, সুইজারল্যান্ড
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
- কোপেনহেগেন, ডেনমার্ক।
- ভিয়েনা, অস্ট্রিয়া।
- জুরিখ, সুইজারল্যান্ড।
- মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
- জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট।

৩১২.
বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. সিরিয়া
  2. আফগানিস্তান
  3. মিয়ানমার
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Institute for Economics & Peace (IEP) প্রকাশিত Global Terrorism Index-2022 অনুসারে
- শীর্ষদেশ : আফগানিস্তান
- দ্বিতীয় : ইরাক
- তৃতীয় : সোমালিয়া
- বাংলাদেশের অবস্থান : ৪০তম।


(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৩১৩.
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা
- ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত বছর ছিল চতুর্থ অবস্থানে।
- খাদ্যশস্যের মধ্যে সরকারিভাবে সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় - ধান/চাল।
- ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারিভাবে ১৩.৩৩ লক্ষ মেট্রিক টন (চাল ৭.৩২ লক্ষ মেট্রিক টন ও গম ৬.০১ লক্ষ মেট্রিক টন) খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রার বিপরীতে (ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত) প্রকৃত খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১০.৫৯ লক্ষ মেট্রিক টন (চাল৬.৫১ লক্ষ মেট্রিক টন এবং গম ৪.০৮ লক্ষ মেট্রিক টন)।  

তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২২।
৩১৪.
গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০ এর শীর্ষ দেশ কোনটি?
  1. সিরিয়া
  2. ইয়েমেন
  3. আফগানিস্তান
  4. লিবিয়া
ব্যাখ্যা
- সিডনি ভিত্তিক দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০ অনুসারে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : আফগানিস্তান
- দ্বিতীয় : ইরাক
- তৃতীয় : নাইজেরিয়া
- বাংলাদেশ : ৩৩তম।
- সবচেয়ে নিরাপদ বা রিপোর্টের সর্বনিম্ন দেশ : সংযুক্ত আরব আমিরাত।
(সূত্র: গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০)
৩১৫.
রপ্তানি খাতে বাংলাদেশের প্রথম অবস্থানে রয়েছে কোনটি?
  1. ক) হোমটেক্সটাইল
  2. খ) পাট ও পাটজাত
  3. গ) চামড়া ও চামড়াজাত
  4. ঘ) তৈরি পোশাক
ব্যাখ্যা
• রপ্তানি খাতে প্রথম অবস্থানে রয়েছে তৈরি পোশাক খাত যার রপ্তানি আয় ৪,২৬১ কোটি মার্কিন ডলার।
- দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হোমটেক্সটাইল (১৬২ কোটি মা.ড.); চামড়া ও চামড়াজাত (১২৫ কোটি মা.ড.); কৃষি প্রক্রিয়াজাত (১১৬ কোটি মা.ড.); পাট ও পাটজাত (১১৩ কোটি মা.ড.)  

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৩১৬.
নিচের কোনটি ঋণাত্মক জন্মহারের দেশ?
  1. কানাডা
  2. ভেনেজুয়েলা
  3. এস্তোনিয়া
  4. নরওয়ে
ব্যাখ্যা
- উল্লিখিত অপশনসমূহের মধ্যে ভেনেজুয়েলা ঋণাত্মক জন্মহারের দেশ। দেশটির জন্মহার : -১.১ শতাংশ।
অন্যদিকে,
- কানাডার জন্মহার : ০.৯ শতাংশ
- নরওয়ের জন্মহার : ০.৮ শতাংশ
- এস্তোনিয়ার জন্মহার : ০.২ শতাংশ
UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে,
- উচ্চ জন্মহারে শীর্ষ দেশ : বাহরাইন (৪.৩%)

নিম্ন জন্মহারে শীর্ষ : লিথুয়ানিয়া (-১.৫%)
(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
৩১৭.
২০২৫ সালের Global Terrorism Index (GTI) অনুযায়ী সন্ত্রাসবাদে শীর্ষদেশ কোনটি?
  1. বুরকিনা ফাসো
  2. সিরিয়া
  3. পাকিস্তান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
• 'বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক - ২০২৫':
২০২৫ সালের Global Terrorism Index (GTI) অনুযায়ী সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল,
- প্রথম: বুরকিনা ফাসো।
- দ্বিতীয়: পাকিস্তান।
- তৃতীয়: সিরিয়া।

• বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

উৎস: Global Terrorism Index ওয়েবসাইট।
৩১৮.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ -এ শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫:
- ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রকাশিত ‘বৈশ্বিক উদ্ভাবনী সূচক (জিআইআই) ২০২৫’-

⇒  শীর্ষ দেশ সমূহ:

১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. কোরিয়া
৫. সিঙ্গাপুর।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬ তম।

উৎস: WIPO ওয়েবসাইট।

৩১৯.
২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত রপ্তানি লক্ষ্যমাত্রা -
  1. ক) ৩৫ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৪৬ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৫৪ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৫৯ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩২০.
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:
- ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৪ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। ইসরাইল।

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
৩২১.
According to the World Energy Transition Index- 2025, what is the position of Bangladesh?
  1. 56th
  2. 64th
  3. 77th
  4. 86th
  5. 93rd
ব্যাখ্যা
World Energy Transition Index- 2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে সুইডেন (স্কোর: ৭৭.৫)।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৬তম (স্কোর: ৫১.৮)।

⇒ World Energy Transition Index- 2025 অনুযায়ী শীর্ষ দেশ: 
১. সুইডেন,
২. ফিনল্যান্ড,
৩. ডেনমার্ক,
৪. নরওয়ে,
৫. সুইজারল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর: ৪২.৪)।

উৎস: World Energy Transition Index- 2025.
৩২২.
'বিশ্ব পানি দিবস' পালিত হয়-
  1. ক) ২৯ জুলাই
  2. খ) ১৭ জুন
  3. গ) ২২ এপ্রিল
  4. ঘ) ২২ মার্চ
ব্যাখ্যা

- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।

৩২৩.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ অনুযায়ী দক্ষিণ এশিয়ার কোন দেশ মানব উন্নয়ন সূচকে শীর্ষে রয়েছে?
  1. শ্রীলঙ্কা
  2. ভারত
  3. নেপাল
  4. ভূটান
ব্যাখ্যা
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৭৮ তম।
- ভারতের অবস্থান ১৩৪ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৪ তম।
- নেপালের অবস্থান ১৪৬ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

তথ্যসূত্র - জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও প্রথম আলো।
৩২৪.
বিশ্বব্যাংকের ২০২৩ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
ব্যাখ্যা
প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:

- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী,
- ২০২৩ সাল শেষে দেশে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হবে - ৭ শতাংশ।
- বিশ্বে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান - সপ্তম।
- দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে শীর্ষ দেশ - ভারত।
- দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।

তথ্যসূত্র - প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৩২৫.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩ অনুযায়ী, স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ -
  1. কম্বোডিয়া
  2. সেনেগাল
  3. ইথিওপিয়া
  4. মোজাম্বিক
ব্যাখ্যা
• বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩:
- ৫ জুলাই, ২০২৩ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) কর্তৃক প্রকাশিত হয় World Investment Report 2023.
- স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ - 
- প্রথম - ইথিওপিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার),
- দ্বিতীয় - কম্বোডিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার), 
- তৃতীয় - বাংলাদেশ (বিনিয়োগের পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার)।
 
উৎস:  বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩।
৩২৬.
বৈশ্বিক ক্ষুধা সূচক - ২০২২ অনুসারে কয়টি দেশে ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ বা ‘ভয়ঙ্কর’ পর্যায়ে পৌঁছেছে?
  1. ক) ৭৭টি
  2. খ) ৫৪টি
  3. গ) ৪৪টি
  4. ঘ) ৩৮টি
ব্যাখ্যা
বৈশ্বিক ক্ষুধা সূচক – ২০২২
- ১৩ অক্টোবর প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-২০২২’, যা বৈশ্বিক ক্ষুধা সূচক নামেও পরিচিত।
- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে জিএইচআই-২০২২ প্রকাশ করেছে। বিশ্বের ১২১টি দেশের তথ্য এতে স্থান পেয়েছে। 
- এবারের সূচকে ৫-এর নিচে স্কোর পেয়ে সবচেয়ে ভালো অর্থাৎ শীর্ষ অবস্থানে রয়েছে ১৭টি দেশ।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি – ইয়েমেন। 
- সূচক অনুযায়ী বর্তমানে ৪৪টি দেশে ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ বা ‘ভয়ঙ্কর’ পর্যায়ে পৌঁছেছে
- সূচকের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে অর্থাৎ সবচেয়ে নিচে থাকা দেশগুলো হচ্ছে-সিরিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরুন্ডি, ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, মাদাগাস্কার, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও চাদ।
- বাংলাদেশের অবস্থান ৮৪তম।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।      
৩২৭.
‘স্মার্ট সিটি সূচক ২০২৪’ অনুযায়ী, বিশ্বের শীর্ষ স্মার্ট শহর কোনটি?
  1. কোপেনহেগেন
  2. জেনেভা
  3. জুরিখ
  4. ক্যানবেরা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

স্মার্ট সিটি
- ‘স্মার্ট সিটি সূচক ২০২৪’ অনুযায়ী, বিশ্বের শীর্ষ স্মার্ট  শহর জুরিখ। 

- ‘স্মার্ট সিটি সূচক ২০২৪’ অনুযায়ী, বিশ্বের সেরা ১০টি স্মার্ট শহর হলো- 
১. জুরিখ,
২. অসলো,
৩. ক্যানবেরা,
৪. জেনেভা,
৫. সিঙ্গাপুর,
৬. কোপেনহেগেন,
৭. লুসান,
৮. লন্ডন,
৯. হেলসিংকি ও
১০. আবুধাবি।
- বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা বার্ষিক তালিকা তৈরি করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)।]

সূত্র- বিবিসি রিপোর্ট।
৩২৮.
What is Bangladesh's ranking in the Global Hunger Index 2025?
  1. 83th
  2. 84th
  3. 85th
  4. 86th
  5. 88th
ব্যাখ্যা

 বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫:
- বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৮৫তম। 
- শিরোনাম- Global Hunger Index 2025।
- বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫ প্রকাশ করা হয় ১ অক্টোবর ২০২৫।
- এর প্রকাশক- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concem Worldwide ও জার্মানভিত্তিক Welt Hunger Filf।
- বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫ এর অন্তর্ভুক্ত দেশ ১২৩টি।

• সূচক অনুযায়ী ক্ষুধার মাত্রায় সর্বনিম্ন ৫ দেশ- 
১. আর্মেনিয়া
২. বেলারুশ
৩. বসনিয়া
৪. বুলগেরিয়া
৫. চিলি।

• ক্ষুধার মাত্রায় শীর্ষ ৫ দেশ- 
১২৩.সোমালিয়া
১২২.দক্ষিণ সুদান
১২১.গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
১২০.মাদাগাস্কার
১১৯.হাইতি।

• সার্কভুক্ত দেশের অবস্থান-
৬১. শ্রীলংকা
৭২. নেপাল
৮৫. বাংলাদেশ
১০২. ভারত
১০৬. পাকিস্তান।

উৎস: গ্লোবাল হাংগার ইনডেক্স ওয়েবসাইট [লিঙ্ক]। 

৩২৯.
নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?
  1. ক) মালদ্বীপ
  2. খ) নেপাল
  3. গ) ভুটান
  4. ঘ) শ্রীলংকা 
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশীয় দেশ সমূহের মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম। 
জনসখ্যার ঊধঃক্রম অনুসারে:
1. Maldives 
2. Bhutan    
3. Sri Lanka    
4. Nepal    
5. Afghanistan    
6. Bangladesh    
7. Pakistan    
8. India

Source: data.worldbank.org/
৩৩০.
কোন রোগটির ফলে বাংলাদেশে শিশুদের মৃত্যু বেশি হয়?
  1. ক) শ্বাসকষ্ট জনিত রোগ
  2. খ) ডায়রিয়া
  3. গ) নিউমোনিয়া
  4. ঘ) পুষ্টিহীনতা
ব্যাখ্যা
 
উৎস: বিবিবিএস ওয়েবসাইট 
৩৩১.
মানব উন্নয়ন সূচক (HDI) কতটি প্রধান মাত্রার উপর নির্ভর করে?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা

মানব উন্নয়ন সূচক:
- এটি জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা United Nations Development Programme (UNDP) প্রকাশ করে থাকে।
- মানব উন্নয়ন সূচক (Human Development Index- HDI) হল মানুষের উন্নয়নের প্রধান তিনটি মাত্রার গড় অর্জনের সংক্ষিপ্ত পরিমাপ
দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন, জ্ঞানসম্মততা (শিক্ষা), সম্মানজনক জীবনযাত্রার মান।
- HDI নির্ধারণ করা হয় এই তিনটি মাত্রার সাধারণকৃত সূচকের জ্যামিতিক গড় হিসেবে।

মানব উন্নয়ন সূচক-২০২৫: 
- ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে ৬ মে, ২০২৫ তারিখে ‘আ ম্যাটার অব চয়েস : পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
- শীর্ষ দেশ: আইসল্যান্ড 
- বাংলাদেশের অবস্থান: ১৩০তম 
- মোট দেশ: ১৯৩টি।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট ও দৈনিক কালের কণ্ঠ। Link

৩৩২.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ এ বাংলাদেশের অবস্থান কততম? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১০৩ তম
  2. ১০৬ তম
  3. ১০৮ তম
  4. ১১১ তম
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬ তম।

তথ্যসূত্র - WIPO ওয়েবসাইট।
৩৩৩.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।
৩৩৪.
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২২ অনুসারে শীর্ষ শহর কোনটি?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) সান ফ্রান্সিসকো
  3. গ) ওয়াশিংটন ডিসি
  4. ঘ) সাংহাই
ব্যাখ্যা
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স:
জুন ২০২২-এ বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্রিঙ্ক ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স প্রকাশ করে।
সূচক অনুসারে -
• শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
• বাংলাদেশের অবস্থান - ৯৩তম।
• শীর্ষ শহর - সান ফ্রান্সিসকো। 
• ঢাকার অবস্থান ৩২৬তম।
• সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভারত, ৭৬. পাকিস্তান, ৯০. শ্রীলংকা ও ৯৩. বাংলাদেশ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৩৫.
বর্তমানে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) ৪র্থ
  2. খ) ৫ম
  3. গ) ৮ম
  4. ঘ) ৯ম
ব্যাখ্যা
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট’ ২০২০ অনুযায়ী-
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যা- ১৬.৪৭ কোটি
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৮ম
- বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১%
- বাংলাদেশের মানুষের গড় আয়ু- ৭৩ বছর
৩৩৬.
Global Fire Power (GFP) প্রতিবেদন অনুসারে, বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৪৪তম
  2. খ) ৪৫তম
  3. গ) ৪৬তম
  4. ঘ) ৪৭তম
ব্যাখ্যা
জানুয়ারি ২০২২ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের সূচক অনুযায়ী -
শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (অবস্থান ১ম)।
সর্বনিম্ন দেশ: ভুটান (অবস্থান ১৪০তম)।
বাংলাদেশের অবস্থান: ৪৬তম।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৩৩৭.
সর্বশেষ জরিপ অনুসারে, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? [নভেম্বর, ২০২৪]
  1. ১০০টি
  2. ১২৫টি
  3. ১১০টি
  4. ১৪০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------- 
সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা:

বর্তমান সংখ্যা: ১২৫টি।
গণনার পদ্ধতি: খুলনা ফরেস্ট অফিসের উদ্যোগে ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে বাঘের গণনা সম্পন্ন হয়েছে।

বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে জরিপ চালিয়ে এই সংখ্যা পেয়েছে বন বিভাগ। এর মধ্যে খুলনায় বাঘের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। তবে সাতক্ষীরায় তা কমেছে। 

অন্যান্য জরিপ:
২০০৪ সালের জরিপ: ৪৪০টি বাঘ।
২০১৮ সালের জরিপ: ১০৬ থেকে বেড়ে ১১৪টিতে পৌঁছেছিল।

সূত্র:
- প্রথম আলো।
- বন বিভাগের রিপোর্ট।
৩৩৮.
'বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন' অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) আইসল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন:
১৩ জুলাই ২০২২ বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। 
প্রতিবেদন অনুসারে -
    শীর্ষ দেশ – আইসল্যান্ড।
    সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
    বাংলাদেশের অবস্থান - ৭১তম।
 
উৎস: বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়েবসাইট। 
৩৩৯.
বিশ্বে তুলা আমদানিতে দ্বিতীয় শীর্ষদেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
২০২০ সালে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশসমূহ:
- প্রথম : চীন (২০ শতাংশ)
- দ্বিতীয় : বাংলাদেশ (১১.৮ শতাংশ)
- তৃতীয় : ভিয়েতনাম (৯.৮ শতাংশ)
- চতুর্থ : তুরস্ক (৬.২ শতাংশ)
- পঞ্চম : পাকিস্তান (৩.৪ শতাংশ)।
- বিশ্বে তুলা রপ্তানিতে শীর্ষদেশ : যুক্তরাষ্ট্র।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড এক্সপোর্ট ওয়েবসাইট ও ডেইলি স্টার)
৩৪০.
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেন কে?
  1. ক) প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
  2. খ) প্রয়াত আখতারুজ্জামান বাবু
  3. গ) প্রয়াত এ কে এম বজলুর রহমান
  4. ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
- স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্তরা:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
- প্রয়াত আখতারুজ্জামান বাবু
- প্রয়াত এ কে এম বজলুর রহমান
- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
সাহিত্যে:
- কবি মহাদেব সাহা
সংস্কৃতিতে:
- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
- নাট্যজন আতাউর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- ড. মৃন্ময় গুহ নিয়োগী
সমাজসেবা বা জনসেবায়:
- অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে:
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
৩৪১.
দেশের কোন বিভাগে আবাদী জমির পরিমাণ সর্বাধিক?
  1. ক) চট্টগ্রাম বিভাগ
  2. খ) ময়মনসিংহ বিভাগ
  3. গ) রংপুর বিভাগ
  4. ঘ) রাজশাহী বিভাগ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১ অনুযায়ী দেশে মোট আবাদী জমি : ২ কোটি ৮১ হাজার একর।

বিভাগ অনুযায়ী সর্বাধিক আবাদী জমি:

- রাজশাহী বিভাগ : ৩২.৬০ লক্ষ একর
- রংপুর বিভাগ : ৩০.৪৯ লক্ষ একর
- ঢাকা বিভাগ : ২৯.৭৪ লক্ষ একর
- চট্টগ্রাম বিভাগ : ২৬.৮৬ লক্ষ একর
- খুলনা বিভাগ : ২৬.৩৮ লক্ষ একর
- বরিশাল বিভাগ : ১৮.৪৮ লক্ষ একর
- ময়মনসিংহ বিভাগ : ১৮.১৬ লক্ষ একর
- সিলেট বিভাগ : ১৮.১ লক্ষ একর।

(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১ : পৃষ্ঠা-৪২৭/৪২৮)
৩৪২.
কোন জেলায় বায়ু দূষণ সবচেয়ে কম?
  1. ক) রাজশাহী
  2. খ) কুমিল্লা
  3. গ) মাদারীপুর
  4. ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা
৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১ঃ
৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) “৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১” শিরোনামে প্রতিবিদনটি প্রকাশ করে।

- বায়ু দূষণে শীর্ষ জেলা গাজীপুর (২৬৩:৫১ মাইক্রোগ্রাম)।
- সবচেয়ে কম মাদারীপুর (৪৯.০৮ মাইক্রোগ্রাম) 
- বায়ু দূষণে শীর্ষ শহর ঢাকা (২৫২.৯৩ মাইক্রোগ্রাম)
- সবচেয়ে কম রাজশাহী শহর (৫৬.৪১ মাইক্রোগ্রাম)
- বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রাম। 
- অতি ক্ষুদ্রকণা বলতে ২.৫ মাইক্রন বা তার কম আকারের বস্তুকণাকে বোঝায়। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
৩৪৩.
‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২০’ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১০৯তম
  2. ১১১তম
  3. ১১৬তম
  4. ১১৯তম
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) প্রকাশিত ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২০’ এ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম।
বাংলাদেশের স্কোর ০.৫১৮৯।
সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক এবং সর্বনিম্ন দক্ষিণ সুদান।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩৪৪.
দুধ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) অস্ট্রেলিয়া
  5. ঙ) ইদোনেশিয়া
ব্যাখ্যা
বিশ্বে দুধ উৎপাদনে ভারত প্রথম। দেশটি এককভাবে বিশ্বের মোট উৎপাদনের প্রায় ২১ ভাগ উৎপাদন করে। ২য় অবস্থানে রয়েছে মাকিন যুক্তরাষ্ট্র। এ বছর বিশ্বে প্রায় ৫১৩ মিলিয়ন মে. টন দুধ উৎপাদিত হয়। (সূত্রঃ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ওয়েব সাইট)
৩৪৫.
গ্লোবাল ফায়ারপাওয়ার সংস্থার ২০২১ সালের প্রতিবেদন অনুসারে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) সৌদি আরব
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবার ফায়ারপাওয়ার প্রকাশিত ২০২১ সালের মিলিটারি স্টেন্থ র‌্যাংকিংয়ে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বে শীর্ষ দেশসমূহ:
- পাকিস্তান : বিশ্বে দশম
- তুরস্ক : একাদশ
- মিশর : ত্রয়োদশ
- বাংলাদেশ : বিশ্বে ৪৫তম।
অন্যদিকে, সামরিক শক্তিতে বিশ্বে:
- প্রথম : যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : রাশিয়া
- তৃতীয় : চীন।
(সূত্র: গ্লোবার ফায়ারপাওয়ার ওয়েবসাইট)
৩৪৬.
বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. সুইজারল্যান্ড
  3. যুক্তরাষ্ট্র
  4. নরওয়ে
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন ‘Global Knowledge Index 2021’ প্রকাশ করে। 
প্রকাশ : ডিসেম্বর, ২০২১।
অন্তর্ভুক্ত দেশ : ১৫৪টি।
সূচক অনুযায়ী শীর্ষ ৩ দেশ:
১. সুইজারল্যান্ড
২. সুইডেন
৩. যুক্তরাষ্ট্র

উৎস: পত্রিকা রিপোর্ট
৩৪৭.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক – ২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৮৮তম
  2. খ) ৯২তম
  3. গ) ৯৭তম
  4. ঘ) ১০২তম
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক – ২০২২  
‘World Intellectual Property Organization’ (WIPO) ১৩২ টি দেশকে অন্তর্ভূক্ত করে ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে ‘Global Innovation Index - 2022’ প্রকাশ করে। সূচক অনুসারে – 
• শীর্ষ দেশ – সুইজারল্যান্ড।
• সর্বনিম্ন দেশ – গিনি। 
• সার্কভূক্ত দেশের অবস্থান,
-    বাংলাদেশ (১০২তম)।
-    ভারত (৪০তম)। 
-    শ্রীলংকা (৮৫)। 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩৪৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. কৃষি
  2. শিল্প
  3. সেবা
  4. নির্মাণ
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৩৪৯.
Human Development Report- প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
  1. UNESCO
  2. IMF
  3. UNEP
  4. UNDP
ব্যাখ্যা

• মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ৬ মে ২০২৫ “Human Development Report 2025: A matter of choice: People and possibilities in the age of AI” শিরোনামে “মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫” এর ৩৩তম সংস্করণ প্রকাশ করে।
- প্রতিবেদনটিতে অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৯৫টি। 

• প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ দেশ-
- মানব উন্নয়নে শীর্ষ দেশ - আইসল্যান্ড;
- গড় আয়ুতে শীর্ষ দেশ- মোনাকো; 
- মাথাপিছু আয় এর ক্ষেত্রে শীর্ষ দেশ (ক্রয় ক্ষমতার ভিত্তিতে)- লিচটেনস্টাইন।
- লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) শীর্ষ দেশ - ডেনমার্ক।

উল্লেখ্য,

- প্রতিবেদনে মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৩০তম।

উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট।

৩৫০.
বিশ্বে সর্বাধিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ইউরোপিয়ান ইউনিয়ন
  4. রাশিয়া
ব্যাখ্যা
- বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন
UNEP এর Emissions Gap Report-2021 অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
- তৃতীয় : ইইউ+যুক্তরাজ্য
- চতুর্থ : ভারত
- পঞ্চম : রাশিয়া।

(তথ্যসূত্র: UNEP এর Emissions Gap Report-2021)
৩৫১.
মাথাপিছু আয়ে (GDP-PPP) শীর্ষ দেশ -
  1. কাতার
  2. লুক্সেমবার্গ
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন 'Richest Countries in the World 2021' শিরোনামে ১৯৪ টি দেশকে অন্তর্ভুক্ত করে বিশ্বের ধনী দেশের প্রতিবেদন প্রকাশ করে ১৩ মে ২০২১।
প্রতিবেদন অনুযায়ী -
- মাথাপিছু আয়ে (GDP-PPP) শীর্ষ দেশ - লুক্সেমবার্গ (মাথাপিছু আয় - ১,১৮,০০১ মার্কিন ডলার) এবং
- সর্বনিম্ন দেশ - বুরুন্ডি (মাথাপিছু আয় - ৭৬০ মার্কিন ডলার)।
- তালিকায় বাংলাদেশের অবস্থান - ১৪০-তম (মাথাপিছু আয় - ৫,৩০৭ মার্কিন ডলার।
৩৫২.
আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৬২ তম
  2. খ) ১৭৬ তম
  3. গ) ১৭৭ তম
  4. ঘ) ১৮০ তম
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৭ তম।

আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচক:
জুন ২০২২-এ যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে প্রকাশ করে এ সূচক।
 
সূচক অনুসারে -
শীর্ষ দেশ: ডেনমার্ক এবং সর্বনিম্ন দেশ ভারত।
সার্কভুক্ত দেশের অবস্থান: ৮১. আফগানিস্তান, ৮৫. ভুটান, ১১৩, মালদ্বীপ, ১৩২. শ্রীলংকা, ১৬২. নেপাল, ১৭৬. পাকিস্তান, ১৭৭. বাংলাদেশ ও ১৮০. ভারত।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৩৫৩.
CEDAW-এর বিষয়বস্তুর সাথে কারা সম্পর্কিত?
  1. নারী
  2. শিশু
  3. জলবায়ু
  4. কৃষি
ব্যাখ্যা
 CEDAW:
- পূর্ণরূপ Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- এটি কার্যকর হয় ৩ সেপ্টেম্বর, ১৯৮১ সালে।
- CEDAW সনদে পরিচ্ছদ আছে-৬ টি, ধারা আছে- ৩০ টি।
 
ধারাগুলো ৩ ভাগে বিভক্ত। যথা: 
- প্রথম ভাগ (১-১৬): নারী পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।
 
বিশেষ তথ্য:
- ১ম স্বাক্ষরকারী দেশ- সুইডেন।
- কমিটির প্রথম বাংলাদেশী সদস্য- সালমা খান।
- বাংলাদেশ (CEDAW) অনুমোদন করে- ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।
- ২০১১ সালে এটি জাতিসংঘের উন্নয়ন গ্রুপের অন্যতম সদস্য হয়। 
 
সূত্র: CEDAW অফিসিয়াল ওয়েবসাইট।
৩৫৪.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক ২০২৪ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি? (জুন, ২০২৫)
  1. নেপাল
  2. মালদ্বীপ
  3. ভারত
  4. ভুটান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩৫৫.
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন?
  1. ক) ৭১,৭২০ কোটি
  2. খ) ৭২,৭৫০ কোটি
  3. গ) ৭২,৫৭০ কোটি
  4. ঘ) ৭৭,২৫০ কোটি
ব্যাখ্যা
করোনাভাইরাসের কারণে মানুষের আর্থ সামাজিক অবস্থা যেন থেমে না যায় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (রেফারেন্স- DBC News)
৩৫৬.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক ২০২৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৪৩ তম
  2. ১৪৬ তম
  3. ১৪৯ তম
  4. ১৫১ তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩৫৭.
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) ভেনেজুয়েলা
  4. ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত Corruption Perception Index 2019 অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দুইটি দেশ হলো ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। দুইটি দেশই কম দুর্নীতির তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া।
৩৫৮.
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪ অনুযায়ী নিচের কোন দেশটি অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. সৌদি আরব
  2. কাতার
  3. ভারত
  4. ইউক্রেন
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

⇒ আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে: ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে: সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে: কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে: ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে: পাকিস্তান (৫.৩ শতাংশ)।

⇒ রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে: ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে: রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে: চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে: জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com
৩৫৯.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক, ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৯৮তম
  2. ১০০তম
  3. ১০৩তম
  4. ১০৬তম
ব্যাখ্যা

বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫:
- গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫ প্রকাশ করে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ স্থানে থাকা সুইজারল্যান্ড ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট পেয়েছে। 
- সুইডেন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
- সূচক ২০২৫-এ ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থেকে ১০৬তম স্থানে রয়েছে।
- বাংলাদেশ ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে।

তথ্যসূত্র- Global Innovation Index 2025. [link]

৩৬০.
‘মানব উন্নয়ন সূচক-২০২০’ রিপোর্টে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) হংকং
  2. খ) নরওয়ে
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UNDP গত ১৫ ডিসেম্বর ‘মানব উন্নয়ন সূচক-২০২০’ রিপোর্ট প্রকাশ করে। এই সূচকে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সূচকে,
প্রথম - নরওয়ে
দ্বিতীয় – আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
চতুর্থ – হংকং ও আইসল্যান্ড।
অন্যদিকে,
১৮৯তম - নাইজার
১৮৮তম – মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
১৮৭তম - শাদ
বাংলাদেশের অবস্থান – ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
৩৬১.
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন-২০২৩:

- বায়ুদূষণে ২০২৩ সালে দেশ হিসেবে শীর্ষে ছিল বাংলাদেশে। আর নগর হিসেবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ নগর ছিল ঢাকা।
- নগর হিসেবে একেবারে শীর্ষ অবস্থানটি ছিল ভারতের রাজধানী দিল্লির।
- সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৩’–এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
- প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক আইকিউএয়ারের সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
- বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে।

তথ্যসূত্র: বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন-২০২৩।
৩৬২.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে, কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী কত শতাংশ?
  1. ক) ১৩.৪৭ শতাংশ
  2. খ) ৩৪.৯৯ শতাংশ
  3. গ) ৪০.৬ শতাংশ
  4. ঘ) ৫১.৫৩ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
 
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৪.৯৯ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।

- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৫৩ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র- অর্থনৈতিক সমীক্ষা- ২০২১।
৩৬৩.
বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
 ১১ জুন ২০২২ ‘Food Outlook 2022’ নামে প্রতিবেদন প্রকাশ ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)।
প্রতিবেদন অনুসারে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। 

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৩৬৪.
বাংলাদেশের মৎস উৎপাদনে শীর্ষ তিন জেলার একটি নয় -
  1. ক) ময়মনসিংহ
  2. খ) যশোর
  3. গ) কুমিল্লা
  4. ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের মৎস উৎপাদনে শীর্ষ তিন জেলা - ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা।
৩৬৫.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় -
  1. ক) ১৯৭০ মার্কিন ডলার
  2. খ) ২০৬৪ মার্কিন ডলার
  3. গ) ২০২১ মার্কিন ডলার
  4. ঘ) ২১৭৩ মার্কিন ডলার
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার ৫.২৪%।
- মূল্যস্ফীতি গড় ৫.৬৫ শতাংশ।
৩৬৬.
World Energy Transition Index- 2025 এ বাংলাদেশের অবস্থান কত? [জুন, ২০২৫]
  1. ৬৬ তম
  2. ৭৬ তম
  3. ৮৬ তম
  4. ৯৬ তম
ব্যাখ্যা
World Energy Transition Index- 2025:
- World Economic Forum গত ১৮ জুন, ২০২৫ তারিখে World Energy Transition 2025 প্রতিবেদন প্রকাশ করে।
- সূচকে ১১৮টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে আছে সুইডেন (স্কোর: ৭৭.৫)। 
- ২য় এবং ৩য় অবস্থানে আছে যথাক্রমে ফিনল্যান্ড এবং ডেনমার্ক।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৬তম (স্কোর: ৫১.৮)।
- সর্বনিম্ন অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর: ৪২.৪)। 

তথ্যসূত্র: World Energy Transition Index- 2025. [Link]
৩৬৭.
Which of the following is the least expensive city in the world?
  1. ক) Hong kong
  2. খ) Ankara
  3. গ) Rome
  4. ঘ) Venice
ব্যাখ্যা
• বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর - আঙ্কারা, তুরস্ক।
• বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর - হংকং, চীন।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৬৮.
‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
  1. ৩য়
  2. ৪র্থ
  3. ৫ম
  4. ৭ম
ব্যাখ্যা
‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’:
- জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে বৈশ্বিক খাদ্যসংকট নিয়ে ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’–প্রতিবেদন প্রকাশ করেছে।
- সংস্থাগুলো হলো এফএও, ইফাদ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও ও ইউনিসেফ।
- প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৫৩টি খাদ্যসংকটপীড়িত দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি।
- এর মধ্যে তীব্র খাদ্য অনিরাপত্তার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে—নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ ও ইথিওপিয়া।
- তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।

এছাড়া,
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে তীব্র খাদ্যসংকটে থাকা ১০ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ।
- দুই প্রতিবেদন অনুসারে, শুধু খাদ্যনিরাপত্তার সংকটেই নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে।
- এখনো দেশের ৭ কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না এবং দেশের ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link
৩৬৯.
২০২১ সালের টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৯৪তম
  2. ১০৯তম
  3. ১১৩তম
  4. ১২৫তম
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে:
- প্রথম : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
৩৭০.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট কতটি?
  1. ক) ৪২টি
  2. খ) ৪৩টি
  3. গ) ৪৫টি
  4. ঘ) ৫০টি
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশে -

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট – ৫০টি।
• মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা - ১৬,৫০,১৫৯ জন (পুরুষ ৮,২৪,৭৫১ জন ও নারী ৮,২৫,৪০৮ জন)।
• শতকরা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার – ০.৯৯%
• যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি - চাকমা (৪,৮৩,২৯৯ জন)।
• যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম - ভিল (৯৫ জন)।
• বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি – চট্টগ্রাম বিভাগে (৯,৯০,৮৬০ জন)।
• বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে কম – বরিশাল বিভাগে (৪,১৮১ জন)।
• জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি – রাঙ্গামাটি জেলায় (৩,৭২,৮৬৪ জন)।
• জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে কম – লালমনিরহাট জেলায় (১১৮ জন)।
৩৭১.
In FY 2021-22, Bangladesh's total growth in export earnings -
  1. ক) 31.29%
  2. খ) 34.38%
  3. গ) 37.29%
  4. ঘ) 35.01%
ব্যাখ্যা
২০২১–২২ অর্থবছর ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। 
তখন রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল ৩৪ দশমিক ৩৮ শতাংশ। 
চলতি ২০২২–২৩ অর্থবছরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ৫ হাজার ৮০০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
 
উৎস: প্রথম আলো 
৩৭২.
ইউনেস্কো কোন শহরকে ২০২৩ সালের 'World Book Capital' ঘোষণা করে?
  1. ক) গুয়াদালাজারা
  2. খ) প্যারিস
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) আক্রা
ব্যাখ্যা
- ২০০১ সাল থেকে ইউনেস্কো 'World Book Capital' ঘোষণা করে আসছে।
- স্পেনের মাদ্রিদ ছিল প্রথম 'World Book Capital' ।
- ২০২২ সালে মেক্সিকোর গুয়াদালাজারা শহরকে 'World Book Capital' করা হয়।
- ২০২৩ সালের World Book Capital – ঘানার আক্রা।

সূত্র: ইউনেস্কোর ওয়েবসাইট
৩৭৩.
বিশ্ব ভাষাচিত্রের ২৭তম সংস্করণ অনুযায়ী, ব্যবহারের দিক দিয়ে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব ভাষাচিত্র:

•    ২১ ফেব্রুয়ারি, ২০২৪ বিশ্ব ভাষাচিত্রের ২৭তম সংস্করণ প্রকাশ করে Ethnologue.
•    ২৭তম সংস্করণ অনুযায়ী, বিশ্বে মোট ভাষার সংখ্যা ৭,১৬৪টি।
ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা:
১ - ইংরেজি, 
২ - মান্দারিন,
৩ - হিন্দি, 
৪ - স্প্যানিশ, 
৫ - ফরাসি,  
৬ - আরবি, 
৭ - বাংলা,  
৮ - পর্তুগিজ, 
৯ - রুশ ও
১০ - উর্দু।

তথ্যসূত্র: Ethnologue
৩৭৪.
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? 
  1. যুক্তরাষ্ট্র
  2. সিঙ্গাপুর
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা

• হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬: 
- প্রকাশক: হেনলি অ্যান্ড পার্টনার্স। 
- চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। 
- এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর।
- আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
- সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
- আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন।
- বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।
- প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই (No Prior Visa) বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। 
এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ (Visa-Free), অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA)।
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স এর ওয়েবসাইট। 

৩৭৫.
কৃষি দিবস কবে পালন করা হয় -
  1. ক) পহেলা পৌষ
  2. খ) পহেলা আষাঢ়
  3. গ) পহেলা অগ্রহায়ণ
  4. ঘ) পহেলা কার্তিক
ব্যাখ্যা
- বাংলাদেশের কৃষি দিবস- পহেলা অগ্রহায়ণ বা ১৫ নভেম্বর।
- “কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে নিয়ে সারাদেশে পালিত হয় দিবসটি।
 - ২০০৮ সালের ১৫ নভেম্বর প্রথম 'জাতীয় কৃষি দিবস' পালনের জন্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করে। সেই থেকে প্রতিবছর পহেলা অগ্রহায়ণ কৃষি দিবস পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৩৭৬.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
• আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
শীর্ষ দেশডেনমার্ক
• সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
• বাংলাদেশ – ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৩৭৭.
'ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার' কোন খাতে প্রদান করা হয়?
  1. ক) সংস্কৃতি
  2. খ) শিক্ষা
  3. গ) অর্থনীতি
  4. ঘ) চিকিৎসা
ব্যাখ্যা
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি। অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের নাম: UNESCO- Bangladesh BangaBandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.

অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।

যাদের প্রদান করা হবে: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। 

প্রথম বিজয়ী: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি পুরস্কার ২০২১ লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে ১১ নভেম্বর ২০২১ বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হাতে তুলে দেন।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩৭৮.
'The State of World Fisheries and Aquaculture - 2022' অনুসারে মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
১ জুলাই ২০২২ ‘The State of World Fisheries and Aquaculture 2022’ নামক প্রতিবেদন প্রকাশ করে ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)। প্রতি ২ বছর অন্তর প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে -

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ ৩ দেশ –
প্রথম - ভারত (১.৮০ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৬%।
দ্বিতীয় - চীন (১.৪৬ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৩%।
তৃতীয় - বাংলাদেশ (১.২৫ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১১%।

সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ ২ দেশ –
প্রথম - চীন (১১.৭৭ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ১৫%
দ্বিতীয় - ইন্দোনেশিয়া (৬.৪৩ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ৮%।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩৭৯.
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:
-  ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড, 
৪। সুইডেন, 
৫। ইসরাইল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম। 

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
৩৮০.
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান কোন শহরে?
  1. ক) এনারদোহার
  2. খ) মারিওপোল
  3. গ) কিয়েভ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত - ইউক্রেনের এনারদোহার শহরের জাপোরিঝিয়ায়।  

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৮১.
জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে?
  1. ক) ইরাক
  2. খ) কাতার
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
জ্বালানি তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে রয়েছে। 
 
যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র : ১৮.৬১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ২০ শতাংশ
সৌদি আরব : ১০.৮১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ১২ শতাংশ
রাশিয়া : ১০.৫০ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ১১ শতাংশ
কানাডা : ৫.২৩ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৬ শতাংশ
চীন : ৪.৮৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৫ শতাংশ
ইরাক : ৪.১৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
আরব আমিরাত :  ৩.৭৮ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
ব্রাজিল : ৩.৭৭ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
ইরান : ৩.০১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৩ শতাংশ
কুয়েত : ২.৭৫ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৩ শতাংশ
 
উৎস : ইত্তেফাক পত্রিকা রিপোর্ট। 
৩৮২.
IEP প্রকাশিত 'Global Peace Index 2025' এ বাংলাদেশের অবস্থান কত তম? [জুলাই, ২০২৫]
  1. ১০৩ তম
  2. ১১৩ তম
  3. ১২৩ তম
  4. ১৩৩ তম
ব্যাখ্যা
Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যার স্কোর ১.০৯৫।
- সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া, যার স্কোর ৩.৪৪১।
- ২.৩১৮ স্কোর নিয়ে বাংলাদেশ এ বছর তালিকায় ১২৩তম স্থানে রয়েছে।
- গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।

তথ্যসূত্র- Global Peace Index 2025. [link]
৩৮৩.
বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র-
  1. ভারত
  2. জাপান
  3. চীন
  4. আমেরিকা
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন ছিল। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

- সর্বশেষ জরিপে ২০২৩ সালে জিডিপির (মোট দেশজ উৎপাদন) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র।
- আর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে চীন, জাপান, জার্মানি ও ভারত।
- বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় এই পাঁচ দেশই অনুমিতভাবে তাদের অবস্থান ধরে রেখেছে।

উল্লেখ্য,
- প্রথাগত পদ্ধতিতে একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যকেই জিডিপি বলা হয়।
- এ ছাড়া একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে ভোক্তা ব্যয়, সরকারি ব্যয়, ব্যবসায়িক ব্যয় বা নতুন বিনিয়োগ এবং নিট রপ্তানি মূল্য যোগ করেও জিডিপি নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৩৮৪.
World Happiness Report 2025 অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের কততম সুখী দেশ? [মার্চ, ২০২৫]
  1. ১২৪ তম
  2. ১২৯ তম
  3. ১৩৪ তম
  4. ১৪২ তম
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
- বিশ্বের ১৪০টিরও বেশি দেশও থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
- অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করা হয়।
- টানা অষ্টম বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড।
- আর সবচেয়ে অসুখী দেশের তকমা অর্জন করেছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।
-  গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল দেশটি।

এছাড়া,
দক্ষিণ এশিয়ার নেপাল ৯২, পাকিস্তান ১০৯, ভারত ১১৮, মিয়ানমার ১২৬ ও শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম অবস্থানে রয়েছে।

উৎস: World Happiness Report 2025 রিপোর্ট।
৩৮৫.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী,প্রবাসী আয়ে GDPতে অবদানে শীর্ষ দেশ কোনটি?
  1. সামোয়া
  2. নিকারাগুয়া
  3. তাজিকিস্তান
  4. লেবানন
ব্যাখ্যা
প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

• ২০২৩ সালে প্রবাসী আয় উক্ত দেশের জিডিপিতে অবদানের ক্ষেত্রে শীর্ষ ৫ দেশ -
- শীর্ষ দেশ – তাজিকিস্তান (পরিমাণ আনুমানিক ৪৮ বিলিয়ন ডলার)।
-  দ্বিতীয় - টোঙ্গা  (পরিমাণ আনুমানিক ৪১ বিলিয়ন ডলার)।
-  তৃতীয় - সামোয়া  (পরিমাণ আনুমানিক ৩২ বিলিয়ন ডলার)।
-  চতুর্থ - লেবানন  (পরিমাণ আনুমানিক ২৮ বিলিয়ন ডলার)।
- পঞ্চম - নিকারাগুয়া (পরিমাণ আনুমানিক ২৭ বিলিয়ন ডলার)।

উৎস: বিশ্বব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৩৮৬.
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
কার্বন নিঃসরণকারী দেশ:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ তথ্যানুসারে, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন।
- দেশটি ২০২৩ সালে প্রায় ১ হাজার ৩২৬ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- এটি বৈশ্বিক নিঃসরণের প্রায় ৩৫ শতাংশ।
- ভারী শিল্প, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও দ্রুত নগরায়ণের কারণে চীনে দূষণের মাত্রা ভয়ানকভাবে বেড়েছে।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি ২০২৩ সালে প্রায় ৪৮৫ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- বৈশ্বিক নিঃসরণের প্রায় ১৩ শতাংশ এটি।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৩৮৭.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪'-এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট
৩৮৮.
Global Climate Risk Index-2021 অনুসারে ২০০০-২০১৯ সময়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. মোজাম্বিক
  2. পুয়ের্টোরিকো
  3. মিয়ানমার
  4. হাইতি
ব্যাখ্যা
- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ সম্প্রতি ২০০০ সাল থেকে ২০১৯ সালের ডাটা পর্যালোচনা করে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ প্রকাশ করে৷ এই রিপোর্টে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে:
- প্রথম : পুয়ের্টোরিকো
- দ্বিতীয় : মিয়ানমার
- তৃতীয় : হাইতি।
- বাংলাদেশের অবস্থান : সপ্তম।
(তথ্যসূত্রঃ জার্মানওয়াচ ওয়েবসাইট)
৩৮৯.
কোন চলচ্চিত্রটি ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে?
  1. ক) হাওয়া
  2. খ) মৃধা বনাম মৃধা
  3. গ) পরাণ
  4. ঘ) দামাল
ব্যাখ্যা
• ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩৯০.
বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA)। এই চুক্তি স্বাক্ষরের তারিখঃ
  1. ক) ৬ ডিসেম্বর ২০২০
  2. খ) ১৬ ডিসেম্বর ২০২০
  3. গ) ৪ ডিসেম্বর ২০২০
  4. ঘ) ৪ নভেম্বর ২০২০
ব্যাখ্যা

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA):
বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দান করে ভুটান। দিনটি ছিল ৬ ডিসেম্বর ১৯৭১। এই ঐতিহাসিক দিনকে সামনে রেখে ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA)। এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। সেই সাথে ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে।

৩৯১.
বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৯০ তম
  2. ১৯১ তম
  3. ১৯২ তম
  4. ১৯৩ তম
ব্যাখ্যা

গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স:
- সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে।
- বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৩ তম।
- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম। 
- হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ অনুসারে, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর হলো ৪৪.৭৮।
- এর মধ্যে ঝুঁকি উপসূচকে স্কোর হলো ৫২।
- ১০০–এর মধ্যে স্কোর যত কম হবে, তত ঝুঁকি কম।
- অন্যদিকে সহনশীলতা উপসূচকে বাংলাদেশের স্কোর হলো ৪১.৫৬।
- ১০০–এর মধ্যে যত বেশি স্কোর করা যাবে, তত টেকসই সেই দেশটি।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৩৯২.
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে কোন শ্রেণি পর্যন্ত সুপারিশ করেন?
  1. ক) ৫ম শ্রেণি
  2. খ) ৬ষ্ঠ শ্রেণি
  3. গ) ৭ম শ্রেণি
  4. ঘ) ৮ম শ্রেণি
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের উত্তর : ৮ম শ্রেণি।

- জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২) বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষা কমিশন'।
- ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর কমিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন নামেও পরিচিতি পায়।
- কমিশন প্রশ্নমালার আকারে শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের নিকট থেকে মতামত গ্ৰহণ করে, এবং ঐসব মতামত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে প্রণীত রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাসের সুপারিশ করে।
- কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।
- প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত সুপারিশ করেন। 

সূত্র : দৈনিক প্রথম আলো। 
 
৩৯৩.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ 
  2. খ) হবিগঞ্জ 
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
• ধান - ময়মনসিংহ 
• আউশ ধান - হবিগঞ্জ 
• বোরো ধান - ময়মনসিংহ 
• আমন ধান - দিনাজপুর 
• গম - ঠাকুরগাঁও 
• পাট - ফরিদপুর
• ভুট্টা - দিনাজপুর
• আলু - মুন্সীগঞ্জ 
• চা - মৌলভীবাজার 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৯৪.
কোন সংস্থা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে থাকে?
  1. UNESCO
  2. USAID
  3. UNDP
  4. WMO
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ-সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক।
- একে সংক্ষেপে HDI ( Human Development Index) বলা হয়।
- মানব উন্নয়ন মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতি বছর UNDP মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩৯৫.
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ:
- পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্যানুসারে, বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০২২ সালে এই দেশটি আমদানি করেছে ৩৩ হাজার ৭৬২ বিলিয়ন বা ৩৩ লাখ ৭৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য।
- যুক্তরাষ্ট্র যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্র, যানবাহন, খনিজ, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পোশাকসহ নানা পণ্য আমদানি করে থাকে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ চীন, যারা একই সঙ্গে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক।
- বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে জাপান।
- চতুর্থ স্থানে আছে যুক্তরাজ্য।
- পঞ্চম স্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- ষষ্ঠ স্থানে আছে হংকং।
- সপ্তম স্থানে আছে কানাডা।
- অষ্টম স্থানে আছে সিঙ্গাপুর।
- নবম স্থানে আছে তুরস্ক।
- দশম স্থানে আছে ভিয়েতনাম।

উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৩৯৬.
জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪–এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩৩তম
  3. ১১৬তম
  4. ১২২তম
ব্যাখ্যা
জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রতি বছর মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report - HDR) প্রকাশ করে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রকাশিত ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।
- মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২২ সালের রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এছাড়াও,
- ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩৯৭.
'Natural Disaster Risk by Country-2025' অনুসারে, বিশ্বের শীর্ষ দূর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? 
  1. ফিলিপাইন
  2. ইন্দোনেশিয়া
  3. চীন
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা

'Natural Disaster Risk by Country-2025' অনুসারে, দূর্যোগ ঝুঁকি সূচক ও বিশ্বের শীর্ষ দূর্যোগ ঝুঁকিপূর্ণ ৫টি দেশ:
১। ফিলিপাইন → ৪৬.৯
২। ইন্দোনেশিয়া → ৪১.১
৩। ভারত → ৪১
৪। মেক্সিকো → ৩৭.৮
৫। কলম্বিয়া → ৩৫.৯

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা রিভিউ রিপোর্ট। (লিংক)

৩৯৮.
বিশ্বে সবচেয়ে বেশি 'ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে কোন দেশে? (জানুয়ারি-২০২৬)
  1. ইতালি
  2. চীন
  3. জার্মানী
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• বিশ্ব ঐতিহ্যবাহী স্থান: 
- হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী স্থান বলতে মূলত বোঝানো হয় বিশেষ ধরনের (মরুভূমি,দালান, পাহাড়,বন, স্মৃতিস্তম্ভ,হ্রদ,প্রাসাদ )। 
- ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ করা রয়েছে এসব স্থান।
- ইউনেস্কোর একটি প্রকল্প আছে, যার নাম ‘আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য প্রকল্প’।
- এই প্রকল্পের আওতায় ২১টি রাষ্ট্র নিয়ে গঠিত বিশ্ব ঐতিহ্য কমিটি তালিকা প্রণয়নের কাজ করেন।
- এই প্রকল্পের কাজ হলো বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা অনন্যসাধারণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ববিশিষ্ট স্থানসমূহ চিহ্নিত করা।
- একই সঙ্গে তা একটি বৈশ্বিক তালিকায় নাম লিপিবদ্ধ করা। তালিকাভুক্ত স্থানসমূহকে পরবর্তী সময়ে শ্রেণীভুক্ত করা হয়।
- বিশ্বের বিভিন্ন দেশেই কমবেশি আছে ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’।
- ইতালিতে বিশ্বের সর্বাধিক ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ আছে।
 
• ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি World Heritage Sites থাকা দেশসমূহ: 
১) ইতালি - ৬০ টি
২) চীন  -  ৫৯ টি
৩) জার্মানি  -  ৫৪ টি
৪) ফ্রান্স  -  ৫৩ টি
৫) স্পেন  -  ৫০ টি

উৎস: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট ও পত্রিকা।

৩৯৯.
বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ডেনমার্ক
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট প্রকাশিত বিশ্ব গণতন্ত্র সূচক-২০২২ রিপোর্ট অনুসারে
- শীর্ষদেশ : নরওয়ে
- দ্বিতীয় : নিউজিল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১৬৭তম) : আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান : ৭৩তম।

(তথ্যসূত্র: বিশ্ব গণতন্ত্র সূচক-২০২২)
৪০০.
বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তোলনকে টেকসই করতে সরকার নিম্নের কোন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে?
  1. ক) জাতীয় নিম্ন উত্তরণ কৌশল
  2. খ) জাতীয় টেকসই উন্নয়ন কৌশল
  3. গ) জাতীয় সরল উত্তরণ কৌশল
  4. ঘ) জাতীয় রূপকল্প টেকসই কৌশল
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন প্রাপ্তিকে টেকসই করতে উত্তরণের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘জাতীয় সরল উত্তরণ কৌশল’ প্রণয়নের কাজ হাতে নিয়েছে। 
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে একটি জাতীয় সরল উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি) প্রণয়নের কাজ হাতে নিয়েছি।’ 

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা।