বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৯৭ / ৪৭৫ · ৯,৬০১৯,৭০০ / ৪৭,৮৩৩

৯,৬০১.
p + q + r = 8  এবং pq + qr + rp = 19 হলে p2 + q2 + r2 = ?
  1. 26
  2. 38
  3. 52
  4. 74
ব্যাখ্যা

প্রশ্ন: p + q + r = 8  এবং pq + qr + rp = 19 হলে p2 + q2 + r2 = ?

সমাধান:
দেওয়া আছে,
p + q + r = 8
pq + qr + rp = 19

আমরা জানি,
(p + q + r)2 = (p2 + q2 + r2) + 2(pq + qr + rp)

∴ p2 + q2 + r2 = (p + q + r)2 - 2(pq + qr + rp)
= 82 - 2 × 19
= 64 - 38
= 26

৯,৬০২.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে?
  1. 144
  2. 134
  3. 154
  4. 164
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে?

সমাধান:
আমরা পাই,
16 - 6 = 10
24 - 14 = 10
36 - 26 = 10

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 36 এর ল.সা.গু অপেক্ষা 10 কম।

16, 24, 36 এর ল.সা.গু = 144

∴ ক্ষুহতম সংখ্যা 144 - 10 = 134
৯,৬০৩.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
[প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। চারগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে চারগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 8r) = 10r
∴ ব্যাসার্ধ =10r/2 = 5r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(5r)2 =25πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 25πr2 - πr2 = 24πr2

∴ 24 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে হবে 8r
∴ ব্যাসার্ধ = 8r/2 = 4r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 = 16πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 16 গুণ  হবে।
৯,৬০৪.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩৫ যোগ করলে যোগফল ৬১ হবে-
  1. ক) ১৩
  2. খ) ১১
  3. গ) ১৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
২ক + ৩৫ = ৬১
বা, ২ক = ৬১ - ৩৫
বা, ২ক = ২৬
বা, ক = ১৩

৯,৬০৫.
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়?
  1. ১০২৪
  2. ৫১২
  3. ৬২৫
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়?

সমাধান:
আমরা জানি,
পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১০২৪, ৬২৫, ৪০০ সংখ্যা গুলো পূর্ণবর্গ সংখ্যা।
∴ √(১০২৪) = ৩২
∴ √(৬২৫) = ২৫
∴ √(৪০০) = ২০
সুতরাং ১০২৪, ৬২৫, ৪০০ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে।

এখন,
৫১২ এর ভাজক সংখ্যা নির্ণয় করি:
৫১২ = ১ × ৫১২
= ২ × ২৫৬
= ৪ × ১২৮
= ৮ × ৬৪
= ১৬ × ৩২

∴ ৫১২ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬ এবং ৫১২
= ১০ টি

∴ ৫১২ এর ভাজক সংখ্যা জোড়।
৯,৬০৬.
দুটি সংখ্যার যোগফল ৩৭ এবং তাদের বর্গের পার্থক্য ১৮৫ । সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৩
  5. ঙ) ১
ব্যাখ্যা

Let the numbers be a and b, where a > b
According to the question,
a+b = 37 and a²−b² = 185
⇒ (a+b)(a−b) = 185
⇒ 37(a−b) = 185
⇒ a−b = 185/37
⇒ a−b = 5

৯,৬০৭.
একটি কাজ ‘ক’ ৬ দিনে ‘খ’ ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে?
  1. ২ দিনে
  2. ৩ দিনে
  3. ৪ দিনে
  4. ৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ‘ক’ ৬ দিনে ‘খ’ ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে?

সমাধান: 
ক ৬ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক  ১ দিনে করতে পারে কাজটির ১/৬ অংশ 

খ ১২ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/১২ অংশ 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির = (১/৬) + (১/১২) অংশ 
 = (২ + ১)/১২
 = ৩/১২ অংশ 
= ১/৪

ক ও খ ১/৪ অংশ কাজ করে ১ দিনে 
ক ও খ ১ অংশ (সম্পূর্ন) কাজ করে (১ × ৪)/১ দিনে 
 = ৪ দিনে
৯,৬০৮.
20, 23, 26, 29,............ধারাটির ৩১ তম পদ কত? 
  1. 100
  2. 110
  3. 120
  4. 130
ব্যাখ্যা

প্রশ্ন: 20, 23, 26, 29,............ধারাটির ৩১ তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,...........
এখানে,
ধারাটির প্রথম পদ, a = 20
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ)
= (23 - 20)
= 3
এবং পদসংখ্যা, n = 31

∴ ধারাটির ৩১ তম পদ = a + (n - 1) d
= 20 + (31 - 1) × 3
= 20 + (30 × 3)
= 20 + 90
= 110

৯,৬০৯.
একটি প্রকল্পে মিলির ১২ দিন লাগে কাজ শেষ করতে। মিলি ৪/৫ অংশ কাজ করার পর অবশিষ্ট কাজটি তিন্নি ৬ দিনে শেষ করে। প্রকল্পের ১/৩ অংশ করতে তিন্নির একা কত দিন লাগবে?
  1. ৮ দিন
  2. ১০ দিন
  3. ৬ দিন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকল্পে মিলির ১২ দিন লাগে কাজ শেষ করতে। মিলি ৪/৫ অংশ কাজ করার পর অবশিষ্ট কাজটি তিন্নি ৬ দিনে শেষ করে। প্রকল্পের ১/৩ অংশ করতে তিন্নির একা কত দিন লাগবে?

সমাধান:
অবশিষ্ট কাজ = ১ - (৪/৫) অংশ
= (৫ - ৪)/৫
= ১/৫ অংশ

তিন্নি ১/৫ অংশ কাজ করে = ৬ দিনে
তিন্নি ১ বা সম্পূর্ণ অংশ করে = ৬ × ৫ দিনে
∴ তিন্নি ১/৩ অংশ কাজ করে = (৬ × ৫)/৩ দিনে
= ১০ দিনে
৯,৬১০.
18 টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?
  1. 816
  2. 926
  3. 1632
  4. 1224
ব্যাখ্যা

প্রশ্ন: 18 টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?

সমাধান:
আমরা জানি,
একটি ত্রিভুজ গঠন করতে ৩ টি বিন্দু প্রয়োজন হয়।
তাহলে,
18 টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা,
= 18C3
= 18!/{3! × (18 - 3)!}
= 18!/(3! × 15!)
= (18 × 17 × 16 × 15!)/(3 × 2 × 1 × 15!)
= (18 × 17 × 16)/(3 × 2 × 1)
= (18 × 17 × 16)/6
= 4896/6
= 816

৯,৬১১.
বৃত্তের ব্যাস ১৪ সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধি কত? 
  1. ১১ সেন্টিমিটার
  2. ৪৪ সেন্টিমিটার
  3. ২২ সেন্টিমিটার
  4. ৮৮ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস ১৪ সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের ব্যাস, ২r = ১৪ সেন্টিমিটার
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = (১৪/২) সেন্টিমিটার
= 7 সেন্টিমিটার

আমরা জানি, 
বৃত্তের পরিধি = ২πr 

∴ প্রদত্ত বৃত্তের পরিধি = ২πr সেন্টিমিটার 
= ২ × (২২/৭) × ৭ সেন্টিমিটার 
= ৪৪ সেন্টিমিটার। 

৯,৬১২.
১ থেকে ২১ সংখ্যা গুলোর মধ্য থেকে ২টি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য এরূপ হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ১/১০
  3. গ) ২/২১
  4. ঘ) ৭/২০
ব্যাখ্যা
মোট সংখ্যা = ২১টি, যাদের মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৭টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = c / ২১c
= ২১/২১০
= ১/১০
৯,৬১৩.
একটি গুণোত্তর ধারার ১ম ও ২য় পদ যথাক্রমে 25 এবং 5 হলে ধারাটির ষষ্ঠ পদ কত? 
  1. ক) 1/125 
  2. খ) 1/120
  3. গ) 1/115
  4. ঘ) 1/110
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ১ম ও ২য় পদ যথাক্রমে 25 এবং 5 হলে ধারাটির ষষ্ঠ পদ কত? 

সমাধান: 
ধারার ১ম পদ a = 25
সাধারণ অনুপাত = 5/25 = 1/5

ষষ্ঠ পদ:
ar6-1 
= ar5 
= 25 × (1/5)5 
= 52 × (1/55)
=52 × 1/53 × 52)
= 1/125 
৯,৬১৪.
5a + 6·5a + 18·5a = 1 হলে, a এর মান কত?
  1. - 1
  2. 1/2
  3. - 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: 5a + 6·5a + 18·5a = 1 হলে, a এর মান কত?

সমাধান:
5a + 6 · 5a + 18 · 5a = 1
⇒ 25 · 5a = 1
⇒ 52 · 5a = 50 [a0 = 1 অনুসারে 1 = 50]
⇒ 52 + a = 50
⇒ 2 + a = 0
∴ a = - 2

৯,৬১৫.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
৯,৬১৬.
'CHROME' শব্দটি হতে প্রতিবারে 3 টি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়?          
  1. 60
  2. 120
  3. 180
  4. 210
ব্যাখ্যা
প্রশ্ন: 'CHROME' শব্দটি হতে প্রতিবারে 3 টি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়?                                                                                                                                                                                                                         
সমাধান:
'CHROME' শব্দটিতে মোট বর্ণ = 6টি

∴ 'CHROME' শব্দটির 3টি করে বর্ণ নিয়ে সাজানোর উপায় = 6P3 
= 6!/(6! - 3!)
= 6!/3!
= 120
৯,৬১৭.
3 + 9 + x + 81 +............ একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত?
  1. 21
  2. 27
  3. 34
  4. 49
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + x + 81............ একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 3
ধরি, সাধারণ অনুপাত = r
= 9/3
= 3
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

ধারাটির তৃতীয় পদ, x = ar2
= 3 × 32
= 27
৯,৬১৮.
৩টি সংখ্যার গড় ৩৩ দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ১১
  2. খ) ২২
  3. গ) ৩৩
  4. ঘ) ৪২
ব্যাখ্যা

৩টি সংখ্যার গড় ৩৩ হলে এদের সমষ্টি = ৩ × ৩৩ = ৯৯
দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি হবে = ৯৯ - (২৪ + ৪২) = ৩৩

৯,৬১৯.
একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৯ কি.মি. যায়। স্রোতের বেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ৪ কি.মি./ঘণ্টা
  4. ৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৯ কি.মি. যায়। স্রোতের বেগ কত?

সমাধান:
আমরা জানি,
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার গতি − স্রোতের প্রতিকূলে নৌকার গতি​)/২
= (১৫ - ৯)/২
= ৬/২
= ৩ 

অর্থাৎ স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা
৯,৬২০.
তিনটি সংখ্যার অনুপাত ১ : ২ : ৩ এবং এদের গ.সা.গু ১২ হলে, সংখ্যা তিনটি কত?
  1. ১২, ২৪, ৩৬
  2. ১১, ২২, ৩৩
  3. ১২, ২৪, ৩২
  4. ৫, ১০, ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ১ : ২ : ৩ এবং এদের গ.সা.গু ১২ হলে, সংখ্যা তিনটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি ক, ২ক, ৩ক
∴ এদের গ.সা.গু = ক

শর্তমতে,
ক = ১২

∴ সংখ্যা তিনটি ১২, ২৪, ৩৬
৯,৬২১.
  1. 1
  2. 3
  3. 9
  4. 27
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৯,৬২২.
log 2 = 0.3010 এবং log 3 = 0.4771 হলে, log 6 এর মান কত? 
  1. 0.7781
  2. 0.8066
  3. 0.1436
  4. 0.6991
ব্যাখ্যা

প্রশ্ন: log 2 = 0.3010 এবং log 3 = 0.4771 হলে, log 6 এর মান কত? 

সমাধান: 
log 6 = log(2 × 3)
= log 2 + log 3
= 0.3010 + 0.4771
= 0.7781

৯,৬২৩.
(22)a + 3 = 256 হলে, a = কত?
  1. ক) - 2
  2. খ) 2
  3. গ) - 1
  4. ঘ) 1
ব্যাখ্যা
(22)a + 3 = 256
22a + 6 = 28
2a + 6 = 8 
2a = 8 - 6
2a = 2 
a = 1
৯,৬২৪.
3x - 5 ≥ 4 হলে, x এর মান কত?
  1. x ≥ 1
  2. x ≥ - 2
  3. x ≥ 3
  4. x ≥ - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 5 ≥ 4 হলে, x এর মান কত?

সমাধান:
3x - 5 ≥ 4
⇒ 3x - 5 + 5 ≥ 4 + 5
⇒ 3x ≥ 9
⇒ x ≥ 3
৯,৬২৫.
০.৪ × ০.০৪ × ০.০০৪ = ?
  1. ০.৬৪
  2. ০.০০৬৪
  3. ০.০০০৬৪
  4. ০.০০০০৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: ০.৪ × ০.০৪ × ০.০০৪ = ?

সমাধান: 
০.৪ × ০.০৪ × ০.০০৪ = ০.০০০০৬৪

যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখায় দশমিকের পর মোট যত ঘর আছে গুনফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে।

৯,৬২৬.
একজন চাকরিজীবী তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/৬ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?
  1. ২৫%
  2. ৩০%
  3. ৩৩.৩৩%
  4. ১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/৬ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?

সমাধান:
ধরি, মোট বেতন = ১ অংশ

মোট ব্যয় = ১/৪ + ১/৬ + ১/৩
= ৩/১২ + ২/১২ + ৪/১২
= ৯/১২
= ৩/৪

অবশিষ্ট = ১ - (৩/৪) = ১/৪

শতকরা অবশিষ্ট = (১/৪)/১ × ১০০ = ২৫%

৯,৬২৭.
১.৯৮, ৩ এর ৬০% এবং √৩ কে মানের নিম্নক্রমানুসারে সাজালে হবে-
  1. ১.৯৮, ৩ এর ৬০%, √৩
  2. √৩, ৩ এর ৬০%, ১.৯৮
  3. √৩ এর ৬০%, ১.৯৮, √৩
  4. ৩ এর ৬০%, √৩, ১.৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১.৯৮, ৩ এর ৬০% এবং √৩ কে মানের নিম্নক্রমানুসারে সাজালে হবে-

সমাধান:
১) ১.৯৮ = ১.৯৮
২) ৩ এর ৬০% = ৩ × ০.৬ = ১.৮
৩) √৩ = ১.৭৩
সুতরাং মানের নিম্নক্রমানুসারে সাজালে পাই, ১.৯৮ > ১.৮ > ১.৭৩।
৯,৬২৮.
দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হল। ছক্কা দুটি থেকে প্রাপ্ত সংখ্যার যোগফল ৫ হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/৩৬
  2. খ) ২/৯
  3. গ) ১/৯
  4. ঘ) ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হল। ছক্কা দুটি থেকে প্রাপ্ত সংখ্যার যোগফল ৫ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট ঘটনা  = ৬ × ৬ = ৩৬ 
ছক্কা দুটি থেকে প্রাপ্ত সংখ্যার যোগফল ৫ হবে এমন অনুকূল ঘটনাসমূহ =  (১,৪ ), (২, ৩), (৪, ১), (৩, ২) = ৪ 

সম্ভাব্যতা = ৪/৩৬ = ১/৯
৯,৬২৯.
একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
  1. ক) ৭০০০
  2. খ) ৮৯৬০
  3. গ) ৬৫০০
  4. ঘ) ৮০০০
ব্যাখ্যা

১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৭২০০ / ৯০ = ৮০০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য ১১২ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০০০×১১২ / ১০০ = ৮৯৬০ টাকা

৯,৬৩০.
দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১ : ২
  2. ৩ : ২
  3. ২ : ৩
  4. ৪ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r1 
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি,  
গোলকের আয়তনের = (4/3)πr3
গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr2

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 8/27 = 23/33
⇒ r1/r2 = 2/3
⇒ r12/r22 = 22/32 = 4/9
⇒ 4πr12/4πr22 = 4/9

ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ৯ 
৯,৬৩১.
৯৯৯ সংখ্যাটির বর্গ কত?
  1. ক) ৯৯৯৮০১
  2. খ) ৯৯০০০১
  3. গ) ৯৯৮০০১
  4. ঘ) ৯৮৮০০১
ব্যাখ্যা
৯৯৯ = ৯৯৮,০০১
৯,৬৩২.
- 5 < y < 9 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ কী হবে?
  1. |y - 2| < 14
  2. |y + 2| < 7
  3. |y + 2| < 14
  4. |y - 2| < 7
ব্যাখ্যা

প্রশ্ন: - 5 < y < 9 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ কী হবে?

সমাধান:
উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (- 5 + 9)/2 = 4/2 = 2

এখানে,
- 5 < y < 9
⇒ - 5 - 2 < y - 2 < 9 - 2
⇒ - 7 < y - 2 < 7
⇒ |y - 2| < 7

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ |y - 2| < 7

৯,৬৩৩.
১ হতে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
∴ ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। 
যথা- 
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি। 
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি। 
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি। 
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি। 
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি। 
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি। 
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি। 
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি। 
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি। 
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি। 

∴ ১ হতে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২২টি। 
৯,৬৩৪.
একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 84 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?
  1. ক) 288 সেমি
  2. খ) 216 সেমি
  3. গ) 196 সেমি
  4. ঘ) 256 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 84 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস

দেওয়া আছে, ব্যাস, 2r = 84 সেমি

পরিসীমা = (2πr/2) + 2r 
= πr + 2r
= (22/7) × (84/2) + 84
= 132 + 84
= 216 সেমি
৯,৬৩৫.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজ ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কত জন কথা বলতে পারেন? 
  1. 10 জন
  2. 20 জন
  3. 30 জন
  4. 15 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজ ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কত জন কথা বলতে পারেন? 

সমাধান: 
উভয় ভাষায় কথা বলতে পারেন = 25 জন 
শুধু ইংরেজিতে কথা বলতে পারেন = (35 - 25) জন = 10 জন 
∴ বাংলায় কথা বলতে পারেন = {50 - (25 + 10)} জন 
= (50 - 35) জন 
= 15 জন 

∴ বাংলায় কথা বলতে পারেন =  15 জন ।
৯,৬৩৬.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 হলে (x, y) = কত?
  1. ক) (1, -1)
  2. খ) (1, 1)
  3. গ) (-1, 1)
  4. ঘ) (-1, -1)
ব্যাখ্যা

১ম সমীকরণ, 3x - 7y = -10
২য় সমীকরণ, -14x + 7y = 21 [7y মিলানোর জন্য ২য় সমীকরণকে 7 দিয়ে গুণ করা হয়েছে]

সমীকরণদ্বয় যোগ করলে পাই,
-11x = 11
∴ x = -1
এখন, ১ম সমীকরণে x এর মান বসিয়ে পাই,
3(-1) - 7y = -10
⇒ 7y = 10 - 3
∴ y = 1
∴ (x, y) = (-1, 1)

৯,৬৩৭.
শতকরা ৪ টাকা হার সুদে ২৫ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?
  1. ১৫০০০ টাকা
  2. ২০০০০ টাকা
  3. ২৫০০০ টাকা
  4. ৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৪ টাকা হার সুদে ২৫ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে সুদ = ৪ টাকা
১০০ টাকায় ২৫ বছরের সুদ = (৪ × ২৫) টাকা
= ১০০ টাকা

∴ ১০০ টাকায় ২৫ বছরের সুদে আসল হবে = (১০০ + ১০০) টাকা
= ২০০ টাকা

সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টকা
সুদাসল ৫০০০০ টাকা হলে = (১০০ × ৫০০০০)/২০০ টাকা
= ২৫০০০ টাকা
৯,৬৩৮.
৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ১২
  2. খ) ৪
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

চতুর্থ সমানুপাতিক x হলে
3 × x = 9 × 4
⇒ x = (9 × 4) / 3
∴ x = 12

৯,৬৩৯.
A, B, C বর্ণের ৩ টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
  1. ক) ৩ টি উপায়ে
  2. খ) ৪ উপায়ে
  3. গ) ৫ উপায়ে
  4. ঘ) ৬ উপায়ে
ব্যাখ্যা
A, B, C বর্ণের ৩ টি করে বর্ণ নিয়ে বিন্যাস করা যায় ৩! উপায়ে বা ৬ উপায়ে।
৯,৬৪০.
একটি ২০ কেজির স্পিরিট এবং পানির মিশ্রণে ১০% পানি। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশালে স্পিরিটের পরিমাণ ৬০% হবে?
  1. ৮ কেজি
  2. ১০ কেজি
  3. ১২ কেজি
  4. ১৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ কেজির স্পিরিট এবং পানির মিশ্রণে ১০% পানি। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশালে স্পিরিটের পরিমাণ ৬০% হবে?

সমাধান:
স্পিরিটে ও পানির মিশ্রণে পানির পরিমাণ = ২০ এর ১০%
= (২০ × ১০)/১০০ = ২ কেজি

মনে করি,
মিশ্রণটিতে ক কেজি পানি মিশাতে হবে
∴ (২০ + ক) × ৬০% = ১৮
⇒ {(২০ + ক) × ৬০}/১০০ = ১৮
⇒ (২০ + ক) × ৬০ = ১৮ × ১০০
⇒ ১২০০ + ৬০ক = ১৮০০
⇒ ৬০ক = ৬০০
∴ ক = ১০ কেজি
৯,৬৪১.
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা

১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ =  ৮ টি

৯,৬৪২.
a3 - ab2 এবং a4 + 2a3b + a2b2 এর গ.সা.গু কত? 
  1. 1
  2. a
  3. a(a + b)
  4. (a + b)
ব্যাখ্যা

প্রশ্ন: a3 - ab2 এবং a4 + 2a3b + a2b2 এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = a3 - ab2
= a(a2 - b2)
= a(a + b)(a - b)

২য় রাশি = a4 + 2a3b + a2b2
= a2(a2 + 2ab + b2)
= a2(a + b)2

a3 - ab2 এবং a4 + 2a3b + a2b2 এর মৌলিক উৎপাদক = a(a + b)
∴ নির্ণেয় গ.সা.গু = a(a + b)। 

৯,৬৪৩.
যদি (4a + 1) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?
  1. (4a + 3)
  2. 4(a + 2)
  3. (4a + 4)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (4a + 1) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
একটি বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা বের করতে হলে ২ যোগ করতে হয়।
অর্থাৎ,
(4a + 1) + 2
= 4a + 1 + 2
= 4a + 3
৯,৬৪৪.
দুইটি সংখ্যার অন্তর ১২। বড়টির সাথে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। ছোট সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ২৫
  3. ১৩
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অন্তর ১২। বড়টির সাথে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। ছোট সংখ্যাটি কত?

সমাধান:

বড় সংখ্যাটি 'ক' হলে ছোট সংখ্যাটি 'ক - ১২'

প্রশ্নমতে,
⇒ ক + ১ = ২(ক - ১২)
⇒ ক + ১ = ২ক - ২৪
⇒ ২ক - ক = ২৪ + ১
∴ ক = ২৫

∴ ছোট সংখ্যাটি = ২৫ - ১২ = ১৩
৯,৬৪৫.
৪, ৬ ও ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬ ও ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

সমাধান: 
১ম রাশি = ৪
২য় রাশি = ৬ 
৩য় রাশি = ৮
৪র্থ রাশি = ? 

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি 
বা, ৪ × ৪র্থ রাশি = ৬ × ৮
বা, ৪র্থ রাশি = (৬ × ৮)/৪
 বা, ৪র্থ রাশি = ৪৮/৪
∴ ৪র্থ রাশি = ১২
৯,৬৪৬.
যদি ত্রিভুজের একটি কোণ অন্য দুটি কোণের যোগফলের অর্ধেক হয়, তাহলে ঐ কোণের মান কত?
  1. 45°
  2. 60°
  3. 120°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ত্রিভুজের একটি কোণ অন্য দুটি কোণের যোগফলের অর্ধেক হয়, তাহলে ঐ কোণের মান কত?

সমাধান:
ধরি,
তিনটি কোণ a, b, c

শর্তমতে,
a = (1/2)(b + c)......... (1)

∴ ত্রিভুজের কোণের সমষ্টি,
⇒ a + b + c = 180°
⇒ (1/2)(b + c) + b + c = 180°
⇒ (3/2)(b + c) = 180°
⇒ (b + c) = (180° × 2)/3 = 120°
⇒ b + c = 120°

∴  (1) নং হতে,
a = (1/2)(b + c)
= (1/2) × 120°
= 60°

সুতরাং ঐ কোণ 60°
৯,৬৪৭.
1 + 5 + 9 + …… + 81 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 20
  2. 21
  3. 22
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + …… + 81 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 1
শেষ পদ = 81
সাধারণ অন্তর = 5 – 1 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ – ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(81 – 1)/4} + 1
= 21
৯,৬৪৮.
যদি
  1. 12
  2. 18
  3. 21
  4. 24
ব্যাখ্যা

প্রশ্ন: যদি

সমাধান:

৯,৬৪৯.
5b4a3c, 10ab² এবং 15abc5 এর ল.সা.গু কত?
  1. 30 a4b4c5
  2. 30 a3b5c5
  3. 15 a3b4c5
  4. 30 a3b4c5
ব্যাখ্যা
প্রশ্ন: 5b4a3c, 10ab² এবং 15abc5 এর ল.সা.গু কত?

সমাধান,
এখানে,
5,10 ও 15 এর ল.সা.গু = 30
প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে, a3b4c

ল.সা.গু= 30 a3b4c5
৯,৬৫০.
x2 + mx + 6 = 0 এর মূল দুইটি সমান হলে এবং m > 0 হয়, তবে m এর মান কত?
  1. ক) 2√6
  2. খ) 6√2
  3. গ) 2√4
  4. ঘ) 3√6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + mx + 6 = 0 এর মূল দুইটি সমান হলে এবং m > 0 হয়, তবে m এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, x2 + mx + 6 = 0
যেহেতু দুইটি মূল সমান তাই নিশ্চায়ক শূণ্য হবে।
∴ b2 - 4ac = 0
⇒ m2 - 4 . 1 . 6 = 0
⇒ m2 - 24 = 0
⇒ m2 = 24
∴ m = 2√6
৯,৬৫১.
একজন দোকানদার ৮০ টাকা ও ১০০ টাকা কেজি দরে দুই ধরনের মসুর ডাল কি অনুপাতে মিশালে মিশ্রিত মসুর ডালের দাম প্রতিকেজি ৯২ টাকা হবে?
  1. ২ : ৩
  2. ৩ : ৪
  3. ৪ : ৫
  4. ৫ : ৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৮০ টাকা ও ১০০ টাকা কেজি দরে দুই ধরনের মসুর ডাল কি অনুপাতে মিশালে মিশ্রিত মসুর ডালের দাম প্রতিকেজি ৯২ টাকা হবে?

সমাধান:
ধরি,
৮০ টাকা কেজি দরের চায়ের পরিমাণ = ক কেজি
১০০ টাকা কেজি দরের চায়ের পরিমাণ = খ কেজি

প্রশ্নমতে,
৮০ক + ১০০খ = ৯২(ক + খ)
⇒ ৮০ক + ১০০খ = ৯২ক + ৯২খ
⇒ ১২ক = ৮খ
⇒ ক/খ = ৮/১২
⇒ ক/খ = ২/৩
∴ ক : খ = ২ : ৩
৯,৬৫২.
একটি মই ৫ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৩ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?
  1. ৮ মিটার
  2. ৫.৮৩ মিটার
  3. ৪ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই ৫ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৩ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?

সমাধান:

দেওয়ালের উচ্চতা = √(52 - 32)  মিটার
= √(25 - 9) মিটার
= √16 মিটার
= 4 মিটার
৯,৬৫৩.
a5 = a4 হলে, a এর মান-
  1. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a5 = aহলে, a এর মান-

সমাধান: 
a5 = a4
বা, a5/a4 = a4/a4
∴ a = 1
৯,৬৫৪.
5z + 51 - z = 6 হলে, z = কত?
  1. ক) 1, 2
  2. খ) 1, 0
  3. গ) 2, 3
  4. ঘ) -1, 2
ব্যাখ্যা
5z + 51 - z = 6
⇒ 5z + 51/5z = 6
⇒ 5z + 5/5z = 6
⇒ a + 5/a = 6 [ 5z = a ]
⇒ a2 + 5 = 6a
⇒ a2 - 6a + 5 = 0
⇒ a2 -5a - a + 5 = 0
⇒ a(a - 5) - 1(a - 5) = 0
⇒ (a - 5)(a - 1) = 0
∴ a - 5 = 0
⇒ a = 5
⇒ 5z = 51
⇒ z = 1
অথবা,
a - 1 = 0
⇒ a = 1
⇒ 5z = 50
⇒ z = 0
৯,৬৫৫.
৫২ খানার এক প্যাকেট তাস থেকে স্কাপনের টিক্কা সরিয়ে রাখা হল। অবশিষ্ট তাসগুলো থেকে নিরপেক্ষ ভাবে একটি তাস টানলে সেটি স্কাপন হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫২
  2. খ) ৪/১৭
  3. গ) ১২/৫২
  4. ঘ) ১৩/৫২
ব্যাখ্যা
স্কাপনের টিক্কা সরিয়ে রাখা হলে তাস থাকে ৫১ খানা তার মধ্যে স্কাপনের তাস আছে ১২ খানা।
নিরপেক্ষ ভাবে একটি তাস টানলে সেটি স্কাপন হওয়ার সম্ভাবনা ১২/৫১ = ৪/১৭
৯,৬৫৬.
রফিক সাহেব 5 টাকায় 4টি চকলেট ক্রয় করে 4 টাকায় 5টি চকলেট বিক্রয় করেন। ক্ষতির হার নির্ণয় করুন।
  1. 18%
  2. 36%
  3. 32%
  4. 42%
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক সাহেব 5 টাকায় 4টি চকলেট ক্রয় করে 4 টাকায় 5টি চকলেট বিক্রয় করেন। ক্ষতির হার নির্ণয় করুন।

সমাধান:
4টি চকলেটের ক্রয়মূল্য = 5 টাকা
1টি চকলেটের ক্রয়মূল্য = 5/4 টাকা

আবার,
5টি চকলেটের বিক্রয়মূল্য = 4 টাকা
1টি চকলেটের বিক্রয়মূল্য = 4/5 টাকা

∴ ক্ষতি = (5/4) - (4/5)
= (25 - 16)/20
= 9/20

5/4 টাকায় ক্ষতি হয় 9/20 টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় = (9 × 4)/(20 × 5) টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় = (9 × 4 × 100)/(20 × 5) টাকা
= 36 টাকা

∴ ক্ষতির হার 36%।
৯,৬৫৭.
একটি পরীক্ষায় কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৭ : ২। যদি ১৪৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৬৪৮ জন
  2. ৭২০ জন
  3. ৫৮০ জন
  4. ৯১০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৭ : ২। যদি ১৪৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে, 
কৃতকার্য : অকৃতকার্য = ৭ : ২
অকৃতকার্য শিক্ষার্থী = ১৪৪ জন

∴ অনুপাতের সমষ্টি = ৭ + ২ = ৯ অংশ

এখন, 
২ অংশের সমান = ১৪৪ জন 
∴ ১ অংশের সমান = ১৪৪/২ = ৭২ জন

∴ মোট পরীক্ষার্থী = ৯ × ৭২ = ৬৪৮ জন

৯,৬৫৮.
দু'টি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের ল.সা.গু. ২৪০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৪০
  2. খ) ৪৪
  3. গ) ৪৮
  4. ঘ) ৫২
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যা দু'টি = ৫x, ৬x
∴ ল.সা.গু. ৩০x = ২৪০
∴ x = ৮
∴ বড় সংখ্যাটি = ৬ × ৮ = ৪৮

৯,৬৫৯.
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 1600 বর্গফুট। মাঠের চারপাশে 3 ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। এই রাস্তায় প্রতি 1.5 বর্গফুটের টাইল বসানো হলে মোট কতটি টাইল লাগবে? 
  1. 216
  2. 240
  3. 256
  4. 296
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 1600 বর্গফুট। মাঠের চারপাশে 3 ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। এই রাস্তায় প্রতি 1.5 বর্গফুটের টাইল বসানো হলে মোট কতটি টাইল লাগবে? 

সমাধান:
মাঠের ক্ষেত্রফল = 1600 বর্গফুট
⇒ মাঠের এক পাশ = √1600 = 40 ফুট

ভেতরের রাস্তায় চারদিকে ৩ ফুট রাস্তা থাকায়,
= 40 - 3 - 3 = 34 ফুট

রাস্তার ক্ষেত্রফল = মোট ক্ষেত্রফল - ভেতরের অংশের ক্ষেত্রফল
= 402 - 342
= 1600 - 1156
= 444 বর্গফুট

প্রতি টাইলের ক্ষেত্রফল = 1.5 বর্গফুট
টাইলের সংখ্যা = 444 / 1.5 = 296 টাইল

∴ টাইলের সংখ্যা 296 টি 

৯,৬৬০.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য y একক হলে, ত্রিভুজটির মধ্যমাগুলোর যোগফল কত?
  1. 3√3y
  2. 3√3/2
  3. √3y/2
  4. 3√3y/2
ব্যাখ্যা
মধ্যমা2 = y2 - y2/4 = 3y2/4
মধ্যমা = y√3/2
নির্ণেয় যোগফল = 3 × y√3/2 = 3√3y/2
৯,৬৬১.
দুটি ভগ্নাংশের গুণফল ১০/৩। এদের একটি ২০/২১ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/২
  2. ২/৭
  3. ৭/২
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১০/৩। এদের একটি ২০/২১ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
অপর ভগ্নাংশ = (১০/৩) ÷ (২০/২১) 
= (১০/৩) × (২১/২০)
= ৭/২
৯,৬৬২.
রিয়া, সামিরা ও তানভীর প্রতি ১০ মিনিট, ১৫ মিনিট ও ২০ মিনিট পরপর একটি করে চা খায়। তারা সকাল ৯:০০ টায় একসাথে প্রথম চা খাওয়ার পরে পুনরায় কখন একসাথে চা খাবে?
  1. ১০:০০ টায়
  2. ০৯:২০ টায়
  3. ১০:১০ টায়
  4. ০৯:৫০ টায়
ব্যাখ্যা

প্রশ্ন: রিয়া, সামিরা ও তানভীর প্রতি ১০ মিনিট, ১৫ মিনিট ও ২০ মিনিট পরপর একটি করে চা খায়। তারা সকাল ৯:০০ টায় একসাথে প্রথম চা খাওয়ার পরে পুনরায় কখন একসাথে চা খাবে?

সমাধান:
প্রথমে তাদের পরবর্তী একত্রে চা খাওয়ার সময় বের করতে হবে—এটির জন্য ল.সা.গু বের করতে হবে।

১০, ১৫ ও ২০ এর ল.সা.গু বের করি-

১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫

∴ ১০, ১৫ ও ২০ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ = ৬০

এখন, ৬০ মিনিট = ১ ঘন্টা
সকাল ৯:০০ টায় প্রথম চা খাওয়ার পরে ১ ঘন্টা পর তারা আবার একসাথে চা খাবে।

∴ পুনরায় একসাথে চা খাওয়ার সময় = ৯:০০ + ১ ঘন্টা = ১০:০০ টা

∴ ১০:০০ টায়-তারা আবার একসাথে চা খাবে।

৯,৬৬৩.
১ কাঠা সমান কত শতক?
  1. ১.৬৬
  2. ১.৬৫
  3. ১.৫০
  4. ১.৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১ কাঠা সমান কত শতক?

সমাধান:
আমরা জানি, 
১ কাঠা = ৭২০ বর্গফুট 
আবার, ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট।

∴ ১ কাঠা ÷ ১ শতক = ৭২০ ÷ ৪৩৫.৬ = ১.৬৫

অতএব, ১ কাঠা সমান ১.৬৫ শতক।

৯,৬৬৪.
A = {x : x2 = 25 এবং 2x = 8} হলে, A = ?
  1. ক) {-5, 4, 5}
  2. খ) {0}
  3. গ) ∅
  4. ঘ) {4, 5}
ব্যাখ্যা

x এর এমন কোন বাস্তবমান পাওয়া সম্ভব নয় যা x2 = 25 এবং 2x - 8 উভয় সমীকরণকে সিদ্ধ করে।
∴ A = ∅

৯,৬৬৫.
আরিফ এক লক্ষ টাকার একটি মোটরসাইকেল ১০% কমে ক্রয় করে ১০% লাভে বিক্রয় করে। আরিফ কত টাকা লাভ করে?
  1. ক) ২০০০০ টাকা
  2. খ) ১৯০০০ টাকা
  3. গ) ১০০০০ টাকা
  4. ঘ) ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ এক লক্ষ টাকার একটি মোটরসাইকেল ১০% কমে ক্রয় করে ১০% লাভে বিক্রয় করে। আরিফ কত টাকা লাভ করে? 

সমাধান: 
১০% কমে,
মোটরসাইকেলের প্রকৃত দাম ১০০ টাকা হলে আরিফের ক্রয়মূল্য ৯০ টাকা 
∴ মোটরসাইকেলের প্রকৃত দাম ১০০০০০ টাকা হলে আরিফের ক্রয়মূল্য (৯০ × ১০০০০০)/১০০ টাকা 
= ৯০০০০ টাকা 

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ৯০০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৯০০০০)/১০০ টাকা 
= ৯৯০০০ টাকা 

আরিফের লাভ = ৯৯০০০ - ৯০০০০ টাকা 
= ৯০০০ টাকা 
৯,৬৬৬.
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 
  1. ২১ বছর
  2. ২৮ বছর
  3. ৩৫ বছর 
  4. ৪৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
করিমের বর্তমান বয়স = ৩ক বছর 
∴ রহিমের বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, ১০ বছর আগে 
করিমের বয়স ছিল = (৩ক - ১০) বছর 
∴ রহিমের বয়স ছিল = (৪ক -১০) বছর 

প্রশ্নমতে, 
৩ক - ১০ = ১/২ (৪ক - ১০) 
বা, ৬ক - ২০ = ৪ক - ১০ 
বা, ৬ক - ৪ক = - ১০ + ২০ 
বা, ২ক = ১০ 
বা, ক = ১০/২ 
∴ ক = ৫ 
করিমের বর্তমান বয়স = (৩ × ৫) বছর  = ১৫ বছর 
∴ রহিমের বর্তমান বয়স = (৪ × ৫) বছর 
= ২০ বছর 

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৫ + ২০) বছর 
= ৩৫ বছর।

৯,৬৬৭.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত? 
  1. ৩/৫
  2. ৩/৪
  3. ৩/৭
  4. ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত? 
 
সমাধান:
দুটি ভগ্নাংশ গুণফল ১৫/২৮
একটি ভগ্নাংশ ৫/৭

অপর ভগ্নাংশটি = (১৫/২৮)/(৫/৭)
= (১৫/২৮) × (৭/৫)
= ৩/৪
৯,৬৬৮.
কোন লঘিষ্ঠ ধনাত্মক সংখ্যাকে ১১, ১৫ ও ১৯ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১০ ও ১৪ অবশিষ্ট থাকবে?
  1. ৩১৩০
  2. ৩২৪৫
  3. ৩১৪৫
  4. ৩০১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ ধনাত্মক সংখ্যাকে ১১, ১৫ ও ১৯ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১০ ও ১৪ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
১১ - ৬ = ৫
১৫ - ১০ = ৫
১৯ - ১৪ = ৫

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ১১, ১৫ ও ১৯ এর ল.সা.গু অপেক্ষা ৫ কম।

১১ = ১ × ১১
১৫ = ৩ × ৫
১৯ = ১ × ১৯

 ∴ ল.সা.গু = ১১ × ৩ × ৫ × ১৯ = ৩১৩৫

∴ নির্ণেয় সংখ্যাটি = ৩১৩৫ - ৫ = ৩১৩০

৯,৬৬৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির উচ্চতা কত?
  1. ক) √৩ সে.মি
  2. খ) ২√৩ সে.মি
  3. গ) ৩√৩ সে.মি
  4. ঘ) ৪√৩ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির উচ্চতা কত?

সমাধান :
আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)২
বা, বাহু২ = (৪ × ১৬√৩)/√৩ 
বা, বাহু = √৬৪
∴ বাহু = ৮ সেমি

আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
(১/২) × ৮ × উচ্চতা = ১৬√৩
৪ × উচ্চতা = ১৬√৩
উচ্চতা = ১৬√৩/৪
উচ্চতা = ৪√৩
৯,৬৭০.
a4 + 6a2 - 7 এর উৎপাদক গুলো হলো-
  1. ক) (a2 + 5)(a + 2)(a - 2)
  2. খ) (a2 - 7)(a + 3)(a - 3)
  3. গ) (a2 + 7)(a + 1)(a - 1)
  4. ঘ) (a2 + 3)(a + 2)(a - 2)
ব্যাখ্যা
a4 + 6a2 - 7 
= (a2)2 + 2.a2 .3 + 32 - 16
= (a2 + 3)2 - 42
= (a2 + 3 + 4) (a2 + 3 - 4)
= (a2 + 7) (a2 - 1)
= (a2 + 7)(a + 1)(a - 1)
৯,৬৭১.
একটি বাঘ একটি হরিণকে ধরার জন্য তাড়া করে। বাঘ ১ সেকেন্ডে ৪ বার লাফ দেয়, হরিণ একই সময়ে ৫ বার লাফ দেয়। উভয়েই প্রতি লাফে সমান দূরত্ব অতিক্রম করে। হরিণ ১ লাফে ২ মিটার গেলে বাঘ ও হরিণের গতিবেগের অনুপাত কত?
  1. ক) ৫:৪
  2. খ) ৪:৫
  3. গ) ৮:৫
  4. ঘ) ৫:৮
ব্যাখ্যা

হরিণ ১ সেকেন্ডে অতিক্রম করে (১×৫×২) = ১০ মিটার
বাঘ ১ সেকেন্ডে অতিক্রম করে (১×৪×২) = ৮ মিটার
বাঘঃহরিণ = ৮:১০ = ৪:৫

৯,৬৭২.
7 + 12 + 17 + .......... ধারাটির প্রথম 32 টি পদের সমষ্টি কত?
  1. 2720
  2. 2560
  3. 2800
  4. 2704
ব্যাখ্যা

প্রশ্ন: 7 + 12 + 17 + .......... ধারাটির প্রথম 32 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 12 - 7 = 5
∴ ইহা একটি সমান্তর ধারা এবং পদ সংখ্যা, n = 32

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
∴ 32 টি পদের সমষ্টি S32 = (32/2) × {2 × 7 + (32 - 1)5}
= 16 × (14 + 31 × 5)
= 16 × 169
= 2704

৯,৬৭৩.
বৃত্তের ক্ষেত্রফল 32π হলে এর পরিসীমা কত?
  1. 4π√2
  2. 3π√2
  3. 8π√2
  4. 6π√2
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 32π হলে এর পরিসীমা কত?

সমাধান:
প্রশ্নমতে
πr2 = 32π  [বৃত্তের ক্ষেত্রফল = πr2]
⇒ r2 = 32
⇒ r = √32
= 4√2

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π(4√2)
= 8π√2
৯,৬৭৪.
x2 - ax + 3 এর একটি উৎপাদক x - 3 হলে a = ?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

x - 3, f(x) = x2 - ax + 3 এর একটি উৎপাদক 
∴ f(3) = 0
বা, 9 - 3a + 3 = 0
বা, 3a = 12
∴ a = 4

৯,৬৭৫.
আগস্ট মাসে চিনির দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি কেনা এমনভাবে কমালো যাতে চিনি কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চিনি কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে?
  1. ১৬.৩৩%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: আগস্ট মাসে চিনির দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি কেনা এমনভাবে কমালো যাতে চিনি কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চিনি কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ পরিবারটি চিনি কেনা কমিয়েছে (১০০ - ৮০) = ২০%

৯,৬৭৬.
প্রথম ১০ টি বিজোড় সংখ্যার মধ্যক কত?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১০ টি বিজোড় সংখ্যার মধ্যক কত? 

সমাধান: 
প্রথম ১০ টি বিজোড় সংখ্যা = ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯

এখানে
n  = ১০, যা একটি জোড় সংখ্যা।

∴ মধ্যক = [(১০/২) তম পদ + {(১০/২) + ১} তম পদ]/২
= (৫ম পদ + ৬ তম পদ)/২
= (৯ + ১১)/২
= ১০

∴ প্রথম ১০ টি বিজোড় সংখ্যার মধ্যক = ১০
৯,৬৭৭.
The cost of 21 pencils and 9 clippers is Tk. 819. The cost price of 7 pencils and 3 clippers is = ?
  1. ক) Tk. 204
  2. খ) Tk. 223
  3. গ) Tk. 409
  4. ঘ) Tk. 273
  5. ঙ) Tk. 208
ব্যাখ্যা

Cost of 21 pencils and 9 clippers = Tk. 819
Cost of 7 pencils and 3 clippers = 819/3 = Tk. 273

৯,৬৭৮.
৩০ থেকে ৯০ -এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৮
  2. খ) ৬৮
  3. গ) ৪২
  4. ঘ) ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৯০ -এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৩০ থেকে ৯০ -এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯ 
আবার,
৩০ থেকে ৯০ -এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১

∴ তাদের পার্থক্য = (৮৯ - ৩১) = ৫৮ 
৯,৬৭৯.
একটি বাক্সে ১০টি নীল এবং ১০টি সাদা বল আছে। পরপর দুটি বল তুললে বলগুলো একই রঙের হওয়ার সম্ভবনা কত?
  1. ক) ৯/১৯
  2. খ) ৯/৩৮
  3. গ) ৭/৩৮
  4. ঘ) ৭/১৯
ব্যাখ্যা
বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা = (১০/২০) × (৯/১৯)
                                             = ৯/৩৮

বল দুটি নীল হওয়ার সম্ভাবনা = (১০/২০) × (৯/১৯)
                                            = ৯/৩৮

বল দুটি একই রঙের (দুটিই সাদা অথবা দুটিই নীল) হওয়ার সম্ভাবনা = (৯/৩৮) + (৯/৩৮)
                                                                                                     = (৯ + ৯)/৩৮
                                                                                                     = ১৮/৩৮
                                                                                                     = ৯/১৯
৯,৬৮০.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৪
  3. গ) ৫/৯
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশটি হচ্ছে = ৫/৯
৯,৬৮১.
A = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 9 এর গুণিতকসমূহ এবং x ≤ 18} হলে, n(A ∩ B) =?
  1. 2
  2. 4
  3. 6
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 9 এর গুণিতকসমূহ এবং x ≤ 18} হলে, n(A ∩ B) =?
 
সমাধান:
18 এর গুণনীয়কসমূহ 1, 2, 3, 6, 9 এবং 18
A = {1, 2, 3, 6, 9, 18}

 x ≤ 18 এর জন্য 9 এর গুণিতকসমূহ 9, 18
B = {9, 18} 

A ∩ B = {1, 2, 3, 6, 9, 18} ∩ {9, 18}
= {9, 18}

∴ n(A ∩ B) = 2
৯,৬৮২.
abc একটি সংখ্যা হলে abc - a - b - c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা

প্রশ্ন: abc একটি সংখ্যা হলে abc - a - b - c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?

সমাধান:
ধরি
a = 1, b = 2, c = 3

abc - a - b - c
= 123 - 1 - 2 - 3
= 123 - 6
=117, যা 9 দ্বারা বিভাজ্য

আবার
ধরি
a = 2, b = 3, c = 4

abc - a - b - c
= 234 - 2 - 3 - 4
= 225 যা 9 দ্বারা বিভাজ্য

[প্রশ্নে উল্লেখ আছে
abc একটি সংখ্যা। একক স্থানীয় অংক c, দশক স্থানীয় অংক b এবং শতক স্থানীয় অংক a
abc কে a, b ও c এর গুণফল মনে করলে রেজাল্ট ভিন্ন ভিন্ন আসবে।
সঠিক উত্তর পাওয়া সম্ভব হবে না।]

৯,৬৮৩.
x2 = 15 + 2√56 হলে, 1/x এর মান কত?
  1. √8 - √5
  2. 2√2 - √7
  3. √5 - √3
  4. 5√2 - 7
ব্যাখ্যা

প্রশ্ন: x2 = 15 + 2√56 হলে, 1/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বা, x2 = 15 + 2√56
বা, x2 = 8 + 2√56  + 7
বা, x2 = (√8)2 + 2.√8.√7 + (√7)2
বা, x2 = (√8 + √7)2
বা, x = √8 + √7
 
এখন,
1/x
= 1/(√8 + √7)
= (√8 - √7)/ (√8 + √7) (√8 - √7)
=  (√8 - √7)/ {(√8)2 - (√7)2}
= (√8 - √7)/(8 - 7)
= √8 - √7
= 2√2 - √7

৯,৬৮৪.
  1. a2 - ab + b2
  2. a2 + ab + b2
  3. a2 - ab - b2
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
(a3 + b3)/(a + b)
= {(a + b)(a2 - ab + b2)}/(a + b)
= (a2 - ab + b2)
৯,৬৮৫.
‘LOGARITHMS’ শব্দটির অক্ষরগুলো ব্যবহার করে (অর্থপূর্ণ বা অর্থহীন), অক্ষরের পুনরাবৃত্তি না করে কতটি চার অক্ষরের শব্দ গঠন করা যায়?
  1. ৪৮০০ 
  2. ৩০২০ 
  3. ২০৮০ 
  4. ৫০৪০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ‘LOGARITHMS’ শব্দটির অক্ষরগুলো ব্যবহার করে (অর্থপূর্ণ বা অর্থহীন), অক্ষরের পুনরাবৃত্তি না করে কতটি চার অক্ষরের শব্দ গঠন করা যায়?

সমাধান:
দেয়া আছে,

‘LOGARITHMS’ শব্দটিতে ১০টি ভিন্ন অক্ষর রয়েছে।

সুতরাং, ১০টি অক্ষর থেকে একসঙ্গে ৪টি করে নিয়ে শব্দ গঠনের সংখ্যা =
১০টি অক্ষর থেকে ৪টি করে নেওয়ার বিন্যাস সংখ্যা 
= ১০P৪ 
= (১০ x ৯ x ৮ x ৭)
= ৫০৪০ 

৯,৬৮৬.
একটি ফুটবল টুনামেন্টে ৭টি দল অংশগ্রহণ করছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. ক) ১৪
  2. খ) ৭
  3. গ) ২১
  4. ঘ) ২৮
ব্যাখ্যা

২টি দলের সমাবেশ থেকে একটি খেলা অনুষ্ঠিত হয়।
∴ মোট খেলা =c 
= ২১

৯,৬৮৭.
কোন বৃত্তের ব্যাসার্ধ 20% কমে গেলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত ভাগ কমবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ৩৬%
  4. ঘ) ৪২%
ব্যাখ্যা

ধরি,
ব্যাসার্ধ = r,
∴ ক্ষেত্রফল = πr
২০% কমে ব্যাসার্ধ = ৮০r/১০০
= ৪r/৫
ক্ষেত্রফল = π(৪r/৫)2
= (১৬πr2)/২৫
ক্ষেত্রফল হ্রাস পায় = πr - (১৬/২৫)πr
= (৯/২৫)πr
ক্ষেত্রফল হ্রাসের হার = ((৯/২৫)πr × ১০০)/πr
= ৩৬%

৯,৬৮৮.
এক সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৪ সে.মি.
  2. খ) ৫সে.মি.
  3. গ) ৭ সে.মি.
  4. ঘ) ৮ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, অতিভুজ = লম্ব + ভূমি
⇒ অতিভুজ = ৩ + ৪
⇒ অতিভুজ = ২৫
∴ অতিভুজ = ৫ সে.মি.
৯,৬৮৯.
একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৩৬০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
আবার ,
১০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) = ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা
৯,৬৯০.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরের সুদে আসলে ৪৭৬ টাকা হবে?
  1. ক) ৩%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?

সমাধান: 
সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা
= ৫১ টাকা 

৪২৫ টাকার ৩ বছরের সুদ ৫১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫১/(৪২৫ × ৩) টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৫১ × ১০০)/(৪২৫ × ৩) টাকা
= ৪ টাকা
৯,৬৯১.
a + b + c = 8, a2 + b2 + c2 = 30 হলে, ab + bc + ca = কত?
  1. 17
  2. 23
  3. 37
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 8, a2 + b2 + c2 = 30 হলে, ab + bc + ca = কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 82 = 30 + 2(ab + bc + ca)
⇒ 64 - 30 = 2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = 34
⇒ (ab + bc + ca) = 34/2
∴ (ab + bc + ca) = 17
৯,৬৯২.
একটি ক্লাসে ৪৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?
  1. ৩৩৪ জন
  2. ৩৫২ জন
  3. ৩৬৬ জন
  4. ৩৭৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৪৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ২০) = ৮০%

মোট ছাত্র-ছাত্রীর ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৮০ জন
মোট ছাত্র-ছাত্রীর ১ জন হলে ছাত্র সংখ্যা = (৮০/১০০) জন
মোট ছাত্র-ছাত্রীর ৪৪০ জন হলে ছাত্র সংখ্যা = (৮০ × ৪৪০)/১০০ জন
= ৩৫২ জন
৯,৬৯৩.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
  1. ক) ২০০
  2. খ) ২২৪
  3. গ) ২৪০
  4. ঘ) ১৪৮
ব্যাখ্যা

সংখ্যা দুটি যথাক্রমে, ৫ক ও ৬ক হলে,
গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক
প্রশ্নমতে, ক = ৮
∴ ল.সা.গু = ৩০ x ৮ = ২৪০

৯,৬৯৪.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 5/6 অংশ এবং উচ্চতা 18 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 270 বর্গমিটার
  2. 363 বর্গমিটার
  3. 225 বর্গমিটার
  4. 400 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 5/6 অংশ এবং উচ্চতা 18 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 18 মিটার
সামান্তরিকের ভূমি = 18 এর 5/6
= (18 × 5)/6
= 90/6
= 15 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 15 × 18
= 270 বর্গমিটার

৯,৬৯৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ১০ বর্গ সে.মি.
  2. ১২ বর্গ সে.মি.
  3. ২৪ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪ × ৬ বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফল = ১২ বর্গ সে.মি.।
৯,৬৯৬.
০.২ × ১/২ = কত?
  1. ক) ০.১০
  2. খ) ০.২
  3. গ) ০.০৪
  4. ঘ) ০.০৫
ব্যাখ্যা

০.২ × ১/২
= ১/৫ × ১/২
= ১/১০
= ০.১০

৯,৬৯৭.
যদি 3(sec2θ + tan2θ) = 5, 0° < θ < 90°, তাহলে cosecθ এর মান হল-
  1. 1/2
  2. 1/√3
  3. 2
  4. (2√3)/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3(sec2θ + tan2θ) = 5, 0° < θ < 90°, তাহলে cosecθ এর মান হল-

সমাধান:
3(sec2θ + tan2θ) = 5
⇒ 3(1 + tan2θ + tan2θ) = 5
⇒ 1 + 2tan2θ = 5/3
⇒ 2tan2θ = 2/3
⇒ tanθ = 1/√3
⇒ θ = 30°

∴ cosec30° = 2
৯,৬৯৮.
"ORANGE" শব্দটিতে স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যায়?
  1. 16
  2. 24
  3. 36
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: "ORANGE" শব্দটিতে স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যায়?

সমাধান:
এখানে
মোট বর্ণ আছে 6টি
স্বরবর্ণ আছে (A, E, O) 3টি

স্বরবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6
বাকি 3টি বর্ণ 3টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3!
= 6

∴ স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 6 × 6 = 36

অতএব, ORANGE শব্দটিকে স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট 36 উপায়ে সাজানো যাবে।
৯,৬৯৯.
একটি শ্রেণিতে ২৫ জন ছাত্রের মধ্যে ১২ জন জীববিজ্ঞান এবং ৭ জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে। ২ জন ছাত্র কোনো বিষয় নেয়নি। কতজন ছাত্র শুধু  উচ্চতর গণিত নিয়েছে?
  1. ১১ জন
  2. ১২  জন
  3. ৯  জন
  4. ১০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে ২৫ জন ছাত্রের মধ্যে ১২ জন জীববিজ্ঞান এবং ৭ জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে। ২ জন ছাত্র কোনো বিষয় নেয়নি। কতজন ছাত্র শুধু  উচ্চতর গণিত নিয়েছে?

সমাধান:

কোনো বিষয় নেয়নি = ২ জন 
উভয় বিষয় নিয়েছে = ৭ জন
শুধু জীববিজ্ঞান নিয়েছে = (১২ - ৭) জন = ৫ জন 
ধরি,
শুধু উচ্চতর গণিত নিয়েছে = x জন

প্রশ্নমতে,
৫ + x + ৭ + ২ = ২৫
⇒ ১৪ + x = ২৫
⇒ x = ২৫ - ১৪
⇒ x = ১১

অর্থাৎ ১১ জন ছাত্র শুধু উচ্চতর গণিত নিয়েছে। 

৯,৭০০.
cosec(90° - θ) = 3/2 হলে, tanθ এর মান কত?
  1. - √5/2
  2. √5/2
  3. √5/3
  4. √2/3
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(90° - θ) = 3/2 হলে, tanθ এর মান কত?

সমাধান: 
cosec(90° - θ) = 3/2
or, secθ = 3/2
or, sec2θ = 9/4
or, 1 + tan2θ = 9/4
or, tan2θ = 9/4 - 1
or, tan2θ = 5/4
∴ tanθ = √5/2