বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৮৯ / ৪৭৫ · ৮,৮০১৮,৯০০ / ৪৭,৮৩৩

৮,৮০১.
নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ?
  1. ক) (x2/32) + (y2/42) = 1
  2. খ) (x2/32) + (y2/32) = 1
  3. গ) y2 = 4ax
  4. ঘ) (x2/a2) - (y2/b2) = 1
ব্যাখ্যা
আমরা জানি,
উপবৃত্তের সমীকরণ, (x2/a2) + (y2/b2) = 1

এখানে,
 x2/32 + y2/42 = 1 [যা একটি উপবৃত্তের সমীকরণ]

যেখানে 
a = 3 এবং  b = 4
৮,৮০২.
A ={5, 10, 15, 20} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. A = {5, 10, 15, 20}
  2. A = {x : x, 10 এর গুণিতক এবং x ≥ 20}
  3. A = {x : x, 5 এর গুণিতক এবং x ≥ 20}
  4. A = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20}
ব্যাখ্যা
বস্তু জগতের বা চিন্তাজগতের বস্তু বা ধারণার যে কোন সুনির্ধারিত তালিকা, সংগ্রহ বা শ্রেণিকে সেট বলে।
সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়।
যথা:
(১) তালিকা পদ্ধতি  এবং
(২)সেট গঠন পদ্ধতি 

A ={5, 10, 15, 20}
A সেটের উপাদান গুলো হলো 5, 10, 15, 20
যা 20 এর সমান বা 20 থেকে ছোট 5 এর গুণিতক। 
A সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে A = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20}
৮,৮০৩.
7 + 12 + 17 + …………. ধারাটির 20 টি পদের সমষ্টি কত?
  1. ক) 1290
  2. খ) 1190
  3. গ) 1090
  4. ঘ) 1390
ব্যাখ্যা
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
ধারাটি একটি সমান্তর ধারা। এখানে পদ সংখ্যা n = 20
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × {2a + (n - 1)d}
তাহলে, 20 টি পদের সমষ্টি S20 = (20/2) × {2 × 7 + (20 - 1)5}
= 10 × (14 + 19 × 5)
= 10 × 109 = 1090
৮,৮০৪.
A, B এবং C মিলে একটি ব্যবসায় ৫৩০০০ টাকা বিনিয়োগ করেন। A, B-এর চেয়ে ৫০০০ টাকা বেশি এবং B, C-এর চেয়ে ৬০০০ টাকা বেশি বিনিয়োগ করেন। মোট ৩১৮০০ টাকা লাভ হলে B-এর লাভের পরিমাণ কত?
  1. ১০৮০০ টাকা
  2. ১২০০০  টাকা
  3. ৯৮০০ টাকা
  4. ১২৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এবং C মিলে একটি ব্যবসায় ৫৩০০০ টাকা বিনিয়োগ করেন। A, B-এর চেয়ে ৫০০০ টাকা বেশি এবং B, C-এর চেয়ে ৬০০০ টাকা বেশি বিনিয়োগ করেন। মোট ৩১৮০০ টাকা লাভ হলে B-এর লাভের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
C-এর বিনিয়োগ = x টাকা
তাহলে,
B, C-এর চেয়ে ৬,০০০ টাকা বেশি বিনিয়োগ করেন
∴ B = x + ৬০০০
A, B-এর চেয়ে ৫,০০০ টাকা বেশি বিনিয়োগ করেন
∴ A = (x + ৬০০০) + ৫০০০ = x + ১১০০০

মোট বিনিয়োগ,
A + B + C = ৫৩০০০
⇒ (x + ১১০০০) + (x + ৬০০০) + x = ৫৩০০০
⇒ ৩x + ১৭০০০ = ৫৩০০০
⇒ ৩x = ৩৬০০০
∴ x = ১২০০০

এখন,
C = x = ১২০০০ টাকা
B = ১২০০০ + ৬০০০ = ১৮০০০ টাকা
A = ১২০০০ + ১১০০০ = ২৩০০০ টাকা

∴ লাভের অনুপাত A : B : C = ২৩০০০ : ১৮০০০ : ১২০০০ = ২৩ : ১৮ : ১২

∴ B-এর অংশ = ৩১৮০০ × (১৮/৫৩) = ১০৮০০ টাকা

সুতরাং, B-এর লাভের পরিমাণ ১০৮০০ টাকা।

৮,৮০৫.
a + b = 16 এবং a - b = 4 হলে, ab এর মান কত?
  1. 56
  2. 60
  3. 64
  4. 62
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 16 এবং a - b = 4 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 16
এবং, a - b = 4

আমরা জানি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
⇒ ab = (16/2)2 - (4/2)2
⇒ ab = (8)2 - (2)2
⇒ ab = 64 - 4
∴ ab = 60
৮,৮০৬.
চিনির দাম ২০% কমে গেল, কিন্তু ইহার ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ক) ৫% বাড়লো
  2. খ) ৫% কমলো
  3. গ) ৪% বাড়লো
  4. ঘ) ৪% কমলো
ব্যাখ্যা

২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি।
৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০× ৮০)/১০০
= ৯৬ টাকা।

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।

Shortcut: ২০ - ২০ + {(২০×(-২০)}/১০০ = -৪% 

৮,৮০৭.
(a - 5)(x + a) = a2 - 25 হলে, x -এর মান কত?
  1. 5
  2. - 5
  3. 25
  4. - 25
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 5) (x + a) = a2 - 25 হলে, x -এর মান কত?

সমাধান: 
(a - 5) (x + a) = a2 - 25
বা, ax - 5x + a2 - 5a = a2 - 25 
বা, x (a - 5) = 5a - 25 
বা, x (a - 5) = 5 (a - 5)
বা, x = 5 (a - 5)/(a - 5) 
∴ x = 5 
৮,৮০৮.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০। তাদের গ.সা.গু কত?
  1. ৪০
  2. ৮০
  3. ১২০
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০। তাদের গ.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি ৩ক, ৪ক, ৫ক 

প্রশ্নমতে,
৬০ক = ২৪০০
বা, ক = ২৪০০/৬০
∴ ক = ৪০

∴ তাদের গ.সা.গু ৪০।
৮,৮০৯.
দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত নয় কোনটি?
  1. দুই কোণ ও এক বাহু সমান
  2. তিনকোণ সমান
  3. দুই বাহু ও অন্তর্ভূক্ত কোণ সমান
  4. তিনবাহু সমান
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত নয় কোনটি?

সমাধান:
- দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তসমূহ:
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।

• ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটিকে পরস্পর সদৃশকোণী ত্রিভুজ বলে। এক্ষেত্রে ত্রিভুজদ্বয় সর্বসম নাও হতে পারে, নিচে তা চিত্রের সাহায্যে দেখানো হলো-
৮,৮১০.
যদি m + 5n = 24, m = 3n হয়, তবে n =?
  1. ক) 9
  2. খ) 6
  3. গ) 3
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি m + 5n = 24, m = 3n হয়, তবে n =? 

সমাধান: 
m = 3n

m + 5n = 24
⇒ 3n + 5n = 24 
⇒ 8n = 24
⇒ n = 24/8
∴ n = 3
৮,৮১১.
(x2 + 2xy - 2y - 1) এর এর উৎপাদকে বিশ্লেষণ -
  1. ক) (x + y + 1) (x - 1)
  2. খ) (x + 2y + 1) (x + 1)
  3. গ) (x + y + 1) (x + 1)
  4. ঘ) (x + 2y + 1) (x - 1)
ব্যাখ্যা

x2 + 2xy - 2y - 1
= x2 - (1)2 + 2xy - 2y
= (x+1) (x-1) + 2y(x-1)
= (x-1) (x + 2y + 1)

৮,৮১২.
১০টি ভিন্ন বর্ণের ফুল দিয়ে কত উপায়ে মালা তৈরি করা যাবে?
  1. 2520
  2. 181440
  3. 362880
  4. 19958400
ব্যাখ্যা
প্রশ্ন: 10টি ভিন্ন বর্ণের ফুল দিয়ে কত উপায়ে মালা তৈরি করা যাবে?

সমাধান:
মালা, তসবী ইত্যাদি গঠন করলে বিন্যাস সংখ্যা = (n - 1)!/2

বিন্যাস সংখ্যা = (10 - 1)!/2
= 9!/2
= 181440
৮,৮১৩.
গ.সা.গু এর পূর্ণরূপ কী?
  1. ক) গরিষ্ঠ সাধারণ গুণিতক
  2. খ) গরিষ্ঠ সাধারণ গুণফল
  3. গ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  4. ঘ) গরিষ্ঠ সাধারণ গুণক
ব্যাখ্যা
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 
৮,৮১৪.
চক্রবৃদ্ধি সুদে ১০% বার্ষিক হারে ২৮০০ টাকার ১৮ মাসের সুদ কত হবে?
  1. ক) ৪৩৪ টাকা
  2. খ) ২৩৫ টাকা
  3. গ) ১৫৪ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা

১ম ১২ বা ১ বছরে মাসে মুনাফা = pnr = ২৮০০ × ১ × ১০/১০০ = ২৮০ টাকা
সুদ-আসল = ২৮০ + ২৮০০ = ৩০৮০ টাকা
২য় ৬ মাসে মুনাফা = ৩০৮০ × ১/২ × ১০/১০০ = ১৫৪ টাকা
মোট মুনাফা = ( ২৮০ + ১৫৪) = ৪৩৪ টাকা

৮,৮১৫.
নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়? 
  1. ৩ টি বাহু, ২ টি কোণ
  2. ২ টি বাহু, ৩ টি কোণ
  3. ১ টি বাহু, ৪ টি কোণ
  4. ৪ টি বাহু, ১ টি কোণ
ব্যাখ্যা
- ১টি বাহু ও ৪টি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। 

চতুর্ভুজ: 
- চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। 
- নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। 
- নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়। 
যেমন- 
১. চারটি বাহু ও একটি কোণ, 
২. চারটি বাহু ও একটি কর্ণ, 
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ, 
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ এবং 
৫. দুইটি বাহু ও তিনটি কোণ ।
৮,৮১৬.
মাতার বর্তমান বয়স, কন্যার বর্তমান বয়সের ৫ গুণ।৩ বছর পর মাতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। মাতার বর্তমান বয়স কত?
  1. ৪৮ বছর
  2. ৪৫ বছর
  3. ৬২ বছর
  4. ৫৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতার বর্তমান বয়স, কন্যার বর্তমান বয়সের ৫ গুণ।৩ বছর পর মাতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
∴ মাতার বর্তমান বয়স = ৫ক বছর

৩ বছর পরে,
কন্যার বয়স হবে = (ক + ৩) বছর
মাতার বয়স হবে = (৫ক + ৩) বছর

প্রশ্নমতে,
৫ক + ৩ = ৪(ক + ৩)
⇒ ৫ক + ৩ = ৪ক + ১২
⇒ ৫ক - ৪ক = ১২ - ৩
⇒ ক = ৯

∴ মাতার বর্তমান বয়স
= ৫ × ৯
= ৪৫ বছর।

অতএব, মাতার বর্তমান বয়স হলো ৪৫ বছর।

৮,৮১৭.
৪% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৯৭৮৬ টাকা 
  2. ১০৮১৬ টাকা 
  3. ১২৪০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ৪% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = ৪% = ৪/১০০ = ১/২৫ = ০.০৪
আসল, P = ১০০০০ টাকা
সময়, n = ২ বছর 

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n 
= ১০০০০ × (১ + ০.০৪)
= ১০০০০ × (১.০৪)
= ১০০০০ × ১.০৪ × ১.০৪
= ১০০০০ × (১০৪/১০০) × (১০৪/১০০)
= ১০৮১৬ টাকা

৮,৮১৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন?
  1. ৮ মিটার
  2. ৪ মিটার
  3. ১২ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন?

সমাধান:
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = a
⇒ a = ৩২
⇒ a = √৩২
⇒ a = ৪√২

∴ কর্ণের দৈর্ঘ্য = √২a = √২ × ৪√২ = ৪ × ২ = ৮
৮,৮১৯.
10 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে? 
  1. 30
  2. 26
  3. 28
  4. 40
ব্যাখ্যা

প্রশ্ন: 10 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?

সমাধান:
যেহেতু 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই মোট সংখ্যা হবে = (10 - 2) = 8 টি

এখন,
8 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
= 8C6 
= 8!/{6! × (8 - 6)!}
= 8!/(6! × 2!)
= (8 × 7 × 6!)/(6! × 2!)
= (8 × 7)/2
= 28

৮,৮২০.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে?
  1. 144
  2. 134
  3. 154
  4. 164
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে?

সমাধান:
আমরা পাই,
16 - 6 = 10
24 - 14 = 10
36 - 26 = 10

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 36 এর ল.সা.গু অপেক্ষা 10 কম।

16, 24, 36 এর ল.সা.গু = 144

∴ ক্ষুহতম সংখ্যা 144 - 10 = 134
৮,৮২১.
নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে ছোট?
  1. ক) ৭/৮
  2. খ) ৫/৬
  3. গ) ৩/৫
  4. ঘ) ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
৩/৫ = ০.৬০

এখানে, ৫/৮ = ০.৬২৫

সুতরাং, ৩/৫ এর মান ৫/৮ এর মানের চেয়ে ছোট।
৮,৮২২.

চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆PQR অন্তর্লিখিত। ∠x = 114° হলে, ∠y = কত?
  1. ক) 31°
  2. খ) 32°
  3. গ) 33°
  4. ঘ) 34°
ব্যাখ্যা
প্রশ্ন:
চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆PQR অন্তর্লিখিত। ∠x = 114° হলে, ∠y = কত?

সমাধান:
ΔQOR এর বহিঃস্থ ∠POQ = ∠OQR + ∠ORQ
এখন, ∠POQ + ∠x = 180°
⇒ ∠OQR + ∠OQR + ∠x = 180°
⇒ ∠y + ∠y = 180° - 114°
⇒ 2∠y = 66°
∴ ∠y = 33°
৮,৮২৩.
৬/৫, ৯/১০, ৪/৫ ভগ্নাংশ তিনটির গ, সা, গু নিচের কোনটি?
  1. ১/৫
  2. ১/১০
  3. ২/৫
  4. ৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬/৫, ৯/১০, ৪/৫ ভগ্নাংশ তিনটির গ, সা, গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু​/হরগুলোর ল.সা.গু

এখন,
লবগুলো হলো - ৬, ৯, ৪
∴ লবগুলোর গ.সা.গু = ১
এবং
হরগুলোর হলো - ৫, ১০, ৫
∴ হরগুলোর ল.সা.গু = ১০

∴ ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু​/হরগুলোর ল.সা.গু = ১/১০
৮,৮২৪.
৪/৫ , ৬/১০ , ৮/১৫ এর গ.সা.গু কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৪/১৫
  3. গ) ২/১৫
  4. ঘ) ১/১৫
ব্যাখ্যা
ভগ্নাংশগুলোর লব ৪, ৬ ,৮ এর গ.সা.গু = ২ 
ভগ্নাংশগুলোর হর ৫, ১০ ,১৫ এর ল .সা.গু =৩০

আমরা জানি, 
ভগ্নাংশগুলোর গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু
                                   = ২/৩০ 
                                   = ১/১৫
৮,৮২৫.
যদি a4 + a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?
  1. 10
  2. 2
  3. 25
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a4 + a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
a4 + a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 ...........(1)
⇒ a4 + a2b2 + b4 = 3
⇒ (a2)2 + 2a2b2 + (b2)2 - a2b2 = 3
⇒ (a2 + b2)2 - (ab)2 = 3
⇒ (a2 + b2 + ab)(a2 + b2 - ab) = 3
⇒ (a2 + ab + b2)(a2 - ab + b2) = 3 
⇒ 3(a2 - ab + b2) = 3 [মান বসিয়ে]
⇒ a2 - ab + b2 = 3/3
∴ a2 - ab + b2 = 1 ........(2)

এখন, (1) + (2) যোগ করে পাই,
⇒ 2(a2 + b2) = 4
⇒ a2 + b2 = 4/2 
∴ a2 + b2 = 2

৮,৮২৬.
একটি ক্লাসে ৩৫% ছাত্র ইংরেজিতে এবং ২০% ছাত্র বাংলা এবং ১২% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ক) ৫৫%
  2. খ) ৪৭%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৫৭%
ব্যাখ্যা

ইংরেজিতে অকৃতকার্য হয় = ৩৫%
বাংলায় অকৃতকার্য হয় = ২০%
উভয় বিষয়ে অকৃতকার্য হয় = ১২%
যেকোনো এক বিষয়ে অকৃতকার্য হয় = (৩৫ + ২০ - ১২)%
= ৪৩%
∴ উভয় বিষয়ে কৃতকার্য হয় = (১০০ - ৪৩)%
= ৫৭%

৮,৮২৭.
x - (1/x) = √5 হলে x3 + (1/x3) = ?
  1. 25
  2. 36
  3. 18
  4. 8√5
ব্যাখ্যা

(x + (1/x))2
= (x - (1/x))2 + 4.x.(1/x)
= 5 + 4
= 9
∴ x + 1/x = 3
বা, (x + (1/x))3 = 27
বা, x3 + 1/x3 + 3.x.(1/x)(x + (1/x)) = 27
বা, x3 + 1/x3 + 3.3 = 27
∴ x3 + 1/x3 = 18

৮,৮২৮.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ১২%
  4. ঘ) ১৩%
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থী, n(S) = ১০০%
গণিতে পাশ, n(M) = ৮০%
বাংলায় পাশ, n(B) = ৭০%
গণিত এবং বাংলায় পাশ, n(M∩B) = ৬০%
গণিত অথবা বাংলায় পাশ, n(M∪B) = ?
আমরা জানি, n(M∪B) = n(M) + n(B) - n(M∩B)
= ৮০% + ৭০% - ৬০%
= ৯০%
সুতরাং গণিত অথবা বাংলা দুটি বিষয়েই ফেল = ১০০% - ৯০%
= ১০%

৮,৮২৯.
১৩, ১৬, ১৮, ২৪ এবং ৩৪ এর গড় কত?
  1. ১৬
  2. ১৯
  3. ২১
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩, ১৬, ১৮, ২৪ এবং ৩৪ এর গড় কত?

সমাধান:
রাশিগুলোর সমষ্টি = (১৩ + ১৬ + ১৮ + ২৪ + ৩৪) = ১০৫

∴ গড় = ১০৫/৫ = ২১
৮,৮৩০.
একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত?
  1. ক) 12%
  2. খ) 10%
  3. গ) 8%
  4. ঘ) 6%
ব্যাখ্যা
প্রশ্ন: একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত?

সমাধান: 
মনেকরি
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা 
= ২০০০r টাকা

১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ ×  r) টাকা
= ৩০০০ r টাকা

প্রশ্নমতে,
২০০০ r + ৩০০০ r = ৪০০
৫০০০r = ৪০০
 r = (৪০০ × ১০০)/৫০০০
 r =৮%

∴ সুদের হার  ৮%
৮,৮৩১.
একটি ঝুড়িতে লাল বল ও নীল বলের অনুপাত ৮ : ৩। যদি ৬টি লাল বল সরিয়ে নেয়া হয় তবে অনুপাত হয় ২ : ১। তাহলে ঝুড়িতে কয়টি নীল বল ছিল?
  1. ৯ টি
  2. ১২ টি
  3. ১৫ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে লাল বল ও নীল বলের অনুপাত ৮ : ৩। যদি ৬টি লাল বল সরিয়ে নেয়া হয় তবে অনুপাত হয় ২ : ১। তাহলে ঝুড়িতে কয়টি নীল বল ছিল?

সমাধান:
ধরি,
লাল বল = ৮ক টি
নীল বল = ৩ক টি

প্রশ্নমতে,
(৮ক - ৬) : ৩ক = ২ : ১
⇒ (৮ক - ৬)/৩ক = ২/১
⇒ (৮ক - ৬)/৩ক = ২
⇒ (৮ক - ৬) = ৬ক
⇒ ৮ক - ৬ক = ৬
⇒ ২ক = ৬
⇒ ক = ৩

∴ নীল বল = (৩ × ৩)
= ৯ টি
৮,৮৩২.
৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
  1. ২৯%
  2. ২৭%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
৬টি কমলার ক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১০০/৬ টাকা 

৫টি কমলার বিক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য ১০০/৫ টাকা 

লাভ = (১০০/৫ - ১০০/৬) টাকা = (৬০০ - ৫০০)/৩০ টাকা  = ১০০/৩০ টাকা 

শতকরা লাভ
= ১০০/৩০ ÷ ১০০/৬ × ১০০%
= ২০%
৮,৮৩৩.
m = 1 + √5 এবং n = 1 - √5 হলে, m2 + n2 এর মান কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: m = 1 + √5 এবং n = 1 - √5 হলে, m2 + n2 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
m = 1 + √5
n = 1 - √5

m + n = 1 + √5 + 1 - √5
            = 2

mn = (1 + √5) (1 - √5)
       = 12 - (√5)2
        =1 - 5 
        = - 4
m2 + n2 = (m + n)2 - 2mn
              = 22 - 2(- 4)
              = 4 + 8
              = 12

৮,৮৩৪.
যদি x + 3y = 7 এবং x - 3y = 5 হয়, তাহলে x2 + 9y2 = ?
  1. 49
  2. 37
  3. 61
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন:  যদি x + 3y = 7 এবং x - 3y = 5 হয়, তাহলে x2 + 9y2 = ?

সমাধান:
দেওয়া আছে,
x + 3y = 7...... (1) এবং x - 3y = 5 ......(2)

এখন, (1) + (2) নং করে পাই,
(x + 3y) + (x - 3y) = 7 + 5
⇒ 2x = 12
∴ x = 6

এবং
(1) নং সমীকরণে x = 6 বসাই,
6 + 3y = 7
⇒ 3y = 7 - 6
∴ y = 1/3

∴ xy = 6 × (1/3) = 2
প্রদত্ত রাশি,
x2 + 9y2
= (x)2 + (3y)2
= (x + 3y)2 - 2 × x × 3y
= 72 - 6xy
= 49 - 12  [xy = 2]
= 37
৮,৮৩৫.
একটি বিদ্যালয়ে ১২৬ জন ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় ১৪% ছাত্র-ছাত্রী বেড়ে গেল। বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) ৮০০
  2. খ) ৯০০
  3. গ) ১০০০
  4. ঘ) ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ১২৬ জন ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় ১৪% ছাত্র-ছাত্রী বেড়ে গেল। বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
১৪ জন ছাত্র-ছাত্রী বেড়ে গেল ১০০ জনে
১ জন ছাত্র-ছাত্রী বেড়ে গেল ১০০/১৪ জনে
১২৬ জন ছাত্র-ছাত্রী বেড়ে গেল (১০০ × ১২৬)/১৪ জনে
= ৯০০ জনে
৮,৮৩৬.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৮০%
  2. ৯৬%
  3. ১১৬%
  4. ১৪৪%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০০ একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০০) বর্গএকক
= ১০০০০ বর্গএকক 

আবার,
বাহুর দৈর্ঘ্য ৪০% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (১০০ + ১০০ এর ৪০%) একক 
= [১০০ + {১০০ এর (৪০/১০০)}] একক 
= (১০০ + ৪০) একক 
= ১৪০ একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (১৪০) = ১৯৬০০ বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (১৯৬০০ - ১০০০০) বর্গ একক = ৯৬০০ বর্গ একক 

এখন,
১০০০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ৯৬০০ বর্গ একক
∴ ১ বর্গ এককে বৃদ্ধি পায় = ৯৬০০/১০০০০ বর্গ একক
∴ ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = {(৯৬০০ × ১০০)/১০০০০} বর্গ একক
= ৯৬ বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = ৯৬%

৮,৮৩৭.
যদি log107 = a হয়, তবে log10(1/70) এর মান কত?
  1. (a - 2)
  2. - (a + 1)
  3. (a + 2)
  4. (a - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log107 = a হয়, তবে log10(1/70) এর মান কত?

সমাধান:
log10(1/70)
= log101 − log1070 [যেহেতু, log10a/b = log10a - log10b] 
= 0 - log10(7×10) [যেহেতু, log101 = 0] 
= - (log107 + log1010) [যেহেতু, log10a×b = log10a + log10b] 
= - (a + 1)
৮,৮৩৮.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ? 
  1. ৬০° 
  2. ৯০° 
  3. ১৮০° 
  4. ২৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ? 

সমাধান: 
• ৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। 
• ৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। 
• ১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। 
• একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে। 

সুতরাং, ২৭০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
৮,৮৩৯.
সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে- আসলে তিনগুণ হবে?
  1. 15%
  2. 20%
  3. 25%
  4. 30%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে- আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = P টাকা 
সময় = 8 বছর
সুদে-আসল = 3P
অতএব, সুদ = 3P - P = 2P
আমরা জানি,
I = (P × R × T)/100
⇒ R = (2 × 100)/8
⇒ R = 25
∴ 25 টাকা।

৮,৮৪০.
x2 - 3x - 10 এবং x3 + 6x2 + 8x এর গ.সা.গু কত?
  1. (x - 3)
  2. (x + 2)
  3. x(x + 2)(x + 4)(x - 5)
  4. x(x + 2)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x - 10 এবং x3 + 6x2 + 8x এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = x2 - 3x - 10
= (x2 - 5x + 2x - 10)
= {x(x - 5) + 2(x - 5)}
= (x + 2)(x - 5) 

২য় রাশি = x3 + 6x2 + 8x
= x(x2 + 6x + 8)
= x(x2 + 2x + 4x + 8)
= x {x(x + 2) + 4(x + 2)}
= x(x + 2)(x + 4) 

∴ নির্ণেয় গ.সা.গু = (x + 2) 

৮,৮৪১.
22x + 1 = 128 হলে 3x + 1 এর মান কত?
  1. 81
  2. 243
  3. 27
  4. 2187
ব্যাখ্যা
প্রশ্ন: 22x + 1 = 128 হলে 3x + 1 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
22x + 1 = 128
⇒ 22x + 1 = 27
∴ 2x + 1 = 7 [ax = ay হলে x = y hoy]
⇒ 2x = 7 - 1
⇒ 2x = 6
∴ x = 3

এখন,
3x + 1
= 33 + 1
= 34
= 81
৮,৮৪২.
কোনো মূলধন ৪ বছরের সুদে-আসলে ৭০০ টাকা এবং ৬ বছরে সুদে-আসলে ৮০০ টাকা হলে, মূলধন কত?
  1. ক) ৪২০ টাকা 
  2. খ) ৪০০ টাকা 
  3. গ) ৫০০ টাকা 
  4. ঘ) ৬০০ টাকা 
ব্যাখ্যা
আসল + ৬ বছরের মুনাফা = ৮০০ টাকা 
আসল + ৪ বছরের মুনাফা = ৭০০ টাকা 

২ বছরের মুনাফা = (৮০০ - ৭০০) টাকা = ১০০ টাকা 
১ বছরের মুনাফা = ১০০/২ টাকা 
৪ বছরের মুনাফা = (১০০ × ৪)/২ টাকা
                          = ২০০ টাকা 

আসল + ৪ বছরের মুনাফা = ৭০০ টাকা 
            ৪ বছরের মুনাফা = ২০০ টাকা 
আসল = (৭০০ - ২০০) টাকা = ৫০০ টাকা 
৮,৮৪৩.
x2 - y2 + 2y - 1এর একটি উৎপাদক-
  1. ক) x + y + 1
  2. খ) x - 1
  3. গ) x + y - 1
  4. ঘ) x - y -1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-

সমাধান: 
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y - 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1)(x - y + 1)
৮,৮৪৪.
৫টি সংখ্যার সমষ্টি ৬৫ যার প্রথম ৩টি সংখ্যার গড় ৯ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৪ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার সমষ্টি ৬৫ যার প্রথম ৩টি সংখ্যার গড় ৯ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৪ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে a, b, c, d, e
∴ a + b + c + d + e = ৬৫
a + b + c = (৯ × ৩) = ২৭
এবং,
c + d + e = (১৪ × ৩) = ৪২
(a + b + c) + (c + d + e) - (a + b + c + d + e) = ২৭ + ৪২ - ৬৫
∴ c = ৪
অর্থাৎ তৃতীয় সংখ্যাটি = ৪
৮,৮৪৫.
৯৫০ টাকার ৪ বছরের সুদ ২৬৬ টাকা হলে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৫০ টাকার ৪ বছরের সুদ ২৬৬ টাকা হলে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত?

সমাধান:
আমরা জানি,
সুদের হার = (সুদ × ১০০)/(সময় × আসল)
= (২৬৬ × ১০০)/(৪ × ৯৫০)
= ৭ টাকা বা ৭%
৮,৮৪৬.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 
  1. ২২০
  2. ২৪০
  3. ২৪৫ 
  4. ২৫০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ১৮% = ৪৫ 
বা, ক × (১৮/১০০) = ৪৫ 
বা, ক = ৪৫ × (১০০/১৮) 
∴ ক = ২৫০ 

∴ ৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮% ।

৮,৮৪৭.
দেড় হালি কলার দাম ৩০ টাকা হলে অর্ধ-ডজন কলার দাম কত?
  1. ক) ১৮ টাকা
  2. খ) ৪৫ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দেড় হালি কলার দাম ৩০ টাকা হলে অর্ধ-ডজন কলার দাম কত? 

সমাধান: 
১ হালি = ৪টি
∴ ১.৫ হালি = ৪ × ১.৫ টি
= ৬টি

আবার,
১ ডজন = ১২টি
∴ ১/২ ডজন = ১২/২ টি 
= ৬টি 

∴ দেড় হালি = অর্ধ-ডজন 
 অর্ধ-ডজন কলার দাম ৩০ টাকাই হবে। 
৮,৮৪৮.
যদি P এবং Q উভয়ই জোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই বিজোড় হবে?
  1. P2 + Q 
  2. 3P + Q
  3. P + Q + 1 
  4. 2P + Q2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P এবং Q উভয়ই জোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই বিজোড় হবে?

সমাধান:
ধরি, P = 2 এবং Q = 4 (যেহেতু P ও Q দুটিই জোড় সংখ্যা)।

এখন অপশনগুলোতে মান বসিয়ে পাই,
(ক) P2 + Q = 22 + 4 = 4 + 4 = 8 (জোড়)
(খ) 3P + Q = 3(2) + 4 = 6 + 4 = 10 (জোড়)
(গ) P + Q + 1 = 2 + 4 + 1 = 7 (বিজোড়)
(ঘ) 2P + Q2 = 2(2) + 42 = 4 + 16 = 20 (জোড়)

∴ সঠিক উত্তর: (গ) P + Q + 1

৮,৮৪৯.
একটি ধনাত্মক সংখ্যার বর্গের তিনগুণ থেকে সংখ্যাটির চারগুণ বিয়োগ করলে যা পাওয়া যায়, তা সংখ্যাটির চেয়ে ৫০ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার বর্গের তিনগুণ থেকে সংখ্যাটির চারগুণ বিয়োগ করলে যা পাওয়া যায়, তা সংখ্যাটির চেয়ে ৫০ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = x 

 প্রশ্নমতে,
3x2 - 4x = x + 50
3x2 - 4x - x = 50
3x2 - 5x - 50 = 0
3x2 - 15x + 10x - 50 = 0
3x(x - 5) + 10(x - 5) = 0
(x - 5)(3x + 10) = 0

হয় 
x - 5 = 0
x = 5

অথবা 
3x + 10 = 0
3x = - 10
x = - 10/3
৮,৮৫০.
log√128x = 8/7 হলে, x এর মান কত?
  1. 4
  2. √2
  3. 8
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: log√128x = 8/7 হলে, x এর মান কত?

সমাধান:
log√128x = 8/7
⇒ x = (√128)8/7
⇒ x = 2(7/2) × (8/7)
⇒ x = 28/2
⇒ x = 24
⇒ x = 16
৮,৮৫১.
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩। যদি ছাত্র সংখ্যা ৫০০ হয়, তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ৮০০
  2. ৬০০
  3. ৪০০
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩। যদি ছাত্র সংখ্যা ৫০০ হয়, তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান: 
বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩
বিদ্যালয়ে ছাত্র সংখ্যা = ৫ক
বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা = ৩ক

প্রশ্নমতে
৫ক = ৫০০
ক = ৫০০/৫
ক = ১০০

মোট শিক্ষার্থী সংখ্যা = ৫ক + ৩ক 
= ৮ক 
= ৮ × ১০০
= ৮০০
৮,৮৫২.
যদি x - y = 5 হয়, তবে x3 - y3 - 15xy এর মান কত?
  1. 100
  2. 115
  3. 125
  4. 150
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - y = 5 হয়, তবে x3 - y3 - 15xy এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x - y = 5

প্রদত্ত রাশি = x3 - y3 - 15xy
= (x - y)3 + 3xy(x - y) - 15xy
= 53 + 3xy × 5 - 15xy
= 125 + 15xy - 15xy
= 125

৮,৮৫৩.
যদি 10a = 1/2, তাহলে 10 - 2a =?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 10a = 1/2, তাহলে 10 - 2a =?

সমাধান:  
10a = 1/2
⇒ (10a)-2 = (1/2)-2
⇒ 10 - 2a = 22
∴ 10 - 2a = 4
৮,৮৫৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে?
  1. ৪১১
  2. ৩১১
  3. ২১১
  4. ২৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু অপেক্ষা ১১ বেশি 

১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫

১২, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু  = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০

ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩০০ + ১১ = ৩১১
৮,৮৫৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 26 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 4/5 অংশ হলে, ত্রিভুজটির ভূমির মান কত?  
  1. 4  মিটার
  2. 6  মিটার
  3. 10 মিটার
  4. 8  মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 26 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 4/5 অংশ হলে, ত্রিভুজটির ভূমির মান কত?  

সমাধান: 
ধরি, ভূমির দৈর্ঘ্য b মিটার

সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 5b/6 মিটার 

(4b/5) + (4b/5)  + b = 26
⇒ 13b/5 = 26
13b = 26 × 5
b= (26 × 5)/13
∴ b = 10  মিটার
৮,৮৫৬.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৪৫০০ টাকা
  3. গ) ২০০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
৮,৮৫৭.
100 জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর 75; এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 71 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ক) 79
  2. খ) 80
  3. গ) 81
  4. ঘ) 82
ব্যাখ্যা

100 জন শিক্ষার্থীর মোট নম্বর = 75 × 100 = 7500
60 জন ছাত্রীর মোট নম্বর = 60 × 71 = 4260
∴ 40 জন ছাত্রের মোট নম্বর = 7500 - 4260 = 3240
40 জন ছাত্রের গড় নম্বর = 3240/40 = 81

৮,৮৫৮.
12 + 22 + 32 + ....... + 182 = কত?
  1. 2061
  2. 2109
  3. 2245
  4. 2196
ব্যাখ্যা

প্রশ্ন: 12 + 22 + 32 + ....... + 182 = কত?

সমাধান:
আমরা জানি, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি:
Sn = n(n + 1)(2n + 1)/6

এখানে, শেষ পদ n = 18
∴ সমষ্টি = {18(18 + 1)(2 × 18 + 1)}/6
= {18 × 19 × (36 + 1)}/6
= (18 × 19 × 37)/6
= 3 × 19 × 37
= 57 × 37
= 2109

৮,৮৫৯.
দুটি সরলরেখা একটি অপরটির উপর উলম্ব অবস্থায় থাকবে, যদি তাদের Slop মানের পার্থক্য হয়-
  1. ক) - 1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) None of these
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য: 
1. যদি কোনো রেখা x-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 0° এবং m = = tan 0° = 0 অর্থাৎ x-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (0)
2.  যদি কোনো রেখা y-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 90° এবং m = tan 90° = 0 অর্থাৎ y-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল সংজ্ঞায়িত নয় ।
3. দুইটি সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে।
4. দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হবে অর্থাৎ m1m2 = - 1 হবে।
৮,৮৬০.
√- 18  × √- 2 = কত?
  1. 6
  2. - 6i
  3. - 6
  4. 6i
ব্যাখ্যা

প্রশ্ন: √- 18  × √- 2 = কত? 

সমাধান:
আমরা জানি, 
i = √- 1
বা, i2 = - 1

দেওয়া আছে, 
√- 18  × √- 2
= √(- 1  × 18)  × √(- 1 × 2)
= √(- 1) × √18 × √(- 1) × √2
= {√(- 1) × √(- 1)} × √(18 × 2)
= i × i × √(36)
= 6i2
= - 6

৮,৮৬১.
P = {1, 2, 3, 4}, Q = {4, a} এবং R = P ∩ Q হলে R × Q = কত?
  1. {(4, 1), (a, 4)}
  2. {(1, 2), (3, 4)}
  3. {(4, 4), (4, a)}
  4. {(1, 4), (2,a)}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3, 4}, Q = {4, a} এবং R = P ∩ Q হলে R × Q = কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3, 4}, এবং Q = {4, a}
∴ R = P ∩ Q
= {1, 2, 3, 4} ∩ {4, a}
= {4}

∴ R × Q = {4} × {4, a}
= {(4, 4), (4, a)}
৮,৮৬২.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। বর্তমানে তাদের বয়সের অনুপাত যথাক্রমে ৫ঃ২ হলে ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ২ : ১
  2. খ) ১ : ২
  3. গ) ৫ : ২
  4. ঘ) ৩ : ১
ব্যাখ্যা

পিতার বর্তমান বয়স = ৭০ এর ৫/৭ = ৫০ বছর
পুত্রের বর্তমান বয়স = ৭০ এর ২/৭ = ২০ বছর
∴ ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত= (৫০+১০) : (২০+১০) = ২ : ১

৮,৮৬৩.
একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ৩.০ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল? 
  1. ২৮ টি
  2. ৩১ টি
  3. ৩২ টি
  4. ৩৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ৩.০ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল? 

সমাধান: 
আমরা জানি, 
১ কি.মি. = ১০০০ মিটার 
∴ ৩ কি.মি. = ৩০০০ মিটার 

∴ মোট গাছ = {(শেষ পদ - ১ম পদ)/অন্তর} + ১ 
= {(৩০০০ - ০)/১০০} + ১ 
= ৩০ + ১ 
= ৩১ টি 

∴ মোট গাছ লাগানো হল = ৩১ টি।
৮,৮৬৪.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৩০০ টাকা এবং ১৫% সরল সুদে ২০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ৮০ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯০ টাকা
  4. ৯৫ টাকা
ব্যাখ্যা

প্রথম ক্ষেত্রে, মুনাফা = (আসল × সময় × সুদের হার)/১০০
বা, মুনাফা = ৩০০ × ১ × ২০/১০০
বা, মুনাফা = ৬০ টাকা

দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফা = (আসল × সময় × সুদের হার)/১০০
বা, মুনাফা = ২০০ × ১ × ১৫/১০০
বা, মুনাফা = ৩০ টাকা

সুতরাং মোট সুদ = (৬০ + ৩০) টাকা
= ৯০ টাকা।

৮,৮৬৫.
(a/b)x - 3 = (b/a)x - 9 হয়, তাহলে x এর মান কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)x - 3 = (b/a)x - 9 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
(a/b)x - 3 = (b/a)x - 9
⇒ (a/b)x - 3 = 1/(a/b)x - 9
⇒ (a/b)x - 3 · (a/b)x - 9 = 1
⇒ (a/b)x - 3 + x - 9 = (a/b)0
⇒ x - 3 + x - 9 = 0
⇒ 2x - 12 = 0
⇒ 2x = 12
∴ x = 6
৮,৮৬৬.
4, 11, 12, 17, 19, 20, 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচূরক এর গুণফল কত?
  1. 473
  2. 478
  3. 483
  4. 486
ব্যাখ্যা
প্রশ্ন: 4, 11, 12, 17, 19, 20, 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচূরক এর গুণফল কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি, এর দশম পদ হচ্ছে মধ্যক।
∴ মধ্যক = 23

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক 2 বার আছে 21 সংখ্যাটি।
∴ প্রচুরক = 21

সুতরাং, মধ্যক ও প্রচূরক এর গুণফল = (23 × 21) = 483
৮,৮৬৭.
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৭ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
  1. ১৮০৪ বর্গমিটার
  2. ১৮৮২ বর্গমিটার
  3. ১৯০৪ বর্গমিটার
  4. ১৯৮২ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৭ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল
= (৯০ × ৬০) বর্গমিটার
= ৫৪০০ বর্গমিটার।

পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য
= {৯০ − (৭ × ২)} মিটার
= ৭৬ মিটার।

পাড় বাদে পুকুরের প্রস্থ
= {৬০ − (৭ × ২)} মিটার
= ৪৬ মিটার।

∴ পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল
= (৭৬ × ৪৬) বর্গমিটার
= ৩৪৯৬ বর্গমিটার।

∴ পুকুরপাড়ের ক্ষেত্রফল
= (৫৪০০ − ৩৪৯৬) বর্গমিটার
= ১৯০৪ বর্গমিটার।

৮,৮৬৮.
যদি x = √3 +√2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 9√2
  2. 12√3
  3. 18√2
  4. 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √3 +√2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = √3 + √2
বা, 1/x =  √3 - √2

এখন, 
 x + 1/x = √3 + √2 + √3 - √2 
∴ x + 1/x = 2√3 

আমরা জানি, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (2√3)3 - 3. 2√3
= 24√3 - 6√3
= 18√3
৮,৮৬৯.
৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি
  1. ১৫
  2. ৩৬
  3. ১৬
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৬ × ৪র্থ সংখ্যা = ১২ × ৮
বা, ৪র্থ সংখ্যা = (১২ × ৮)/৬
বা, ৪র্থ সংখ্যা = ১৬
৮,৮৭০.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ক) ৩৬
  2. খ) ৫২
  3. গ) ৪৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(ক/২) + ৬ = ২ক/৩
২ক/৩ - ক/২ = ৬ 
(৪ক - ৩ক)/৬ = ৬
ক/৬ = ৬
ক = ৩৬
৮,৮৭১.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৩ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ৬৬ ফুট
  2. ৭২ ফুট
  3. ৭৮ ফুট
  4. ৯৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৩ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মাটির নিচে ও পানিতে আছে (১/২)+ (১/৩) = ৫/৬ অংশ
∴ পানির ওপরে আছে ১ - (৫/৬) অংশ
= ১/৬ অংশ

প্রশ্নমতে,
১/৬ অংশ = ১৩ ফুট
∴ সম্পূর্ণ অংশ = ১৩ × ৬ ফুট
= ৭৮ ফুট
৮,৮৭২.
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে পানির শতকরা পরিমাণ কত?
  1. 40%
  2. 50%
  3. 60%
  4. 70%
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 
অনুপাতের রাশিগুলোর যোগফল = 4 + 6 = 10

শরবতে পানির শতকরা পরিমাণ = {(6/10) × 100}% = 60%
৮,৮৭৩.
১০৫৬ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৮
  2. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫৬ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
২৩) ১০৫৬ ( ৪৫ 
         ৯২ 
_____________
         ১৩৬ 
         ১১৫ 
______________
           ২১ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ২৩ - ২১ 
= ২  ।
৮,৮৭৪.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 135° হলে, ∠ACD এর মান কত?
  1. 45°
  2. 135°
  3. 145°
  4. 105°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 135° হলে, ∠ACD এর মান কত?

সমাধান:
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।

ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে ∠ABC + ∠BAC = ∠ACD
∠ABC + ∠BAC = 135°
∠ACD = 135°
৮,৮৭৫.
(২৫/৪)% এর সমান ভগ্নাংশ কত হবে?
  1. ক) ১/১৬
  2. খ) ১/৮
  3. গ) ১/৩২
  4. ঘ) ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% এর সমান ভগ্নাংশ কত হবে?

সমাধান: 
(২৫/৪)%
= ২৫/(৪ × ১০০)
= ১/১৬
৮,৮৭৬.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ৭৭/১৪৩
  2. ১০২/২৮৯
  3. ১১৩/৩৫৫
  4. ৩৪৩/১০০১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

সমাধান:
- যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই।
অন্যদিকে,
৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১,
১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭
৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭।
সুতরাং সঠিক উত্তর (গ)।
৮,৮৭৭.
পিতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় ২৭ বছর। মাতা ও ঐ যমজ দুই পুত্রের বয়সের গড় ২২ বছর। মাতার বয়স এক পুত্রের বয়সের চার গুণ হলে, পিতার বয়স কত? 
  1. ৪৮ বছর
  2. ৫০ বছর
  3. ৫৯ বছর
  4. ৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় ২৭ বছর। মাতা ও ঐ যমজ দুই পুত্রের বয়সের গড় ২২ বছর। মাতার বয়স এক পুত্রের বয়সের চার গুণ হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
ধরি, 
এক পুত্রের বয়স = ক বছর
∴ দুই পুত্রের বয়স = (ক × ২) বছর
= ২ক বছর
∴ মাতার বয়স = (ক × ৪) বছর
= ৪ক বছর

দেওয়া আছে,
মাতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় = ২২ বছর
∴ মাতা ও যমজ দুই পুত্রের বয়সের মোট বয়স= (২২ × ৩) বছর
= ৬৬ বছর

প্রশ্নমতে,
৪ক + ২ক = ৬৬
⇒ ৬ক = ৬৬
∴ ক = ১১

∴ এক পুত্রের বয়স = ১১ বছর
∴ দুই পুত্রের বয়স = (১১ × ২) বছর
= ২২ বছর

আবার,
পিতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় = ২৭ বছর
∴ পিতা ও যমজ দুই পুত্রের মোট বয়স = (২৭ ×৩) বছর
= ৮১ বছর

∴পিতার বয়স = (৮১ - ২২) বছর
= ৫৯ বছর

অর্থাৎ পিতার বয়স ৫৯ বছর
৮,৮৭৮.
নিচের তথ্যের আলোকে কোনটি সঠিক?
(i) যার কেবল দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নাই, তাই তল
(ii) যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, উচ্চতা নাই, তাই তল
(iii) তলের প্রান্ত হলো রেখা।
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের তথ্যের আলোকে কোনটি সঠিক?
(i) যার কেবল দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নাই, তাই তল
(ii) যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, উচ্চতা নাই, তাই তল
(iii) তলের প্রান্ত হলো রেখা।


সমাধান: 
ইউক্লিড প্রদত্ত বর্ণনা নিম্নরূপ :
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা ।
৩. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই, তাই তল
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার উপর সমভাবে থাকে, তাই সমতল ।
৮,৮৭৯.
একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 56 সে.মি. হলে তার পরিসীমা কত?
  1. 272 সে.মি. (প্রায়)
  2. 179 সে.মি. (প্রায়)
  3. 144 সে.মি. (প্রায়)
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 56 সে.মি. হলে তার পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (56/2) +  56
= (88 + 56)
= 144 সে.মি. (প্রায়)

৮,৮৮০.
3 + 6 + 12 +................. প্রথম 8টি পদের সমষ্টি কত?
  1. 750
  2. 765
  3. 772
  4. 778
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 12 +................. প্রথম 8টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির
১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 6/3 = 2

এখানে,
r এর মান 1 থেকে বড়, তাই
ধারাটির সমষ্টি, Sn = a. (rn - 1)/(r - 1)
= 3 × (2- 1)/(2 - 1)
= 3 × (256 - 1)/1
= 3 × 255
= 765
৮,৮৮১.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১৩ এবং তাদের ল.সা.গু ৪৫৫ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ৪২
  3. ৩৫
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১৩ এবং তাদের ল.সা.গু ৪৫৫ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১৩ 
তাদের ল.সা.গু ৪৫৫

মনে করি,
একটি সংখ্যা ৭ক
অপর সংখ্যা ১৩ক
সংখ্যা দুইটির ল.সা.গু = ৯১ক

প্রশ্নমতে,
৯১ক = ৪৫৫
বা, ক = ৪৫৫/৯১
∴ ক = ৫

ছোট সংখ্যাটি = ৭ক
= (৭ × ৫)
= ৩৫
৮,৮৮২.
একটি অফিসের ৬০% কর্মী পুরুষ। যদি ৭০% পুরুষ এবং ৯০% নারী কর্মী টীকা গ্রহণ করে থাকে তবে ঐ অফিসের কত শতাংশ কর্মী টীকা গ্রহণ করে নাই?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা
ধরি,
কর্মী সংখ্যা = ১০০ জন
∴ পুরুষ = ৬০ জন
এবং নারী = ৪০ জন
টীকা গ্রহণকারী, পুরুষ = ৬০ × ৭০% = ৪২
টীকা গ্রহণকারী, নারী = ৪০ × ৯০% = ৩৬
∴ টীকা গ্রহীতা = ৪২ + ৩৬ = ৭৮
∴ টীকা গ্রহণ করে নাই এরূপ কর্মী = (১০০ - ৭৮)
= ২২%
৮,৮৮৩.
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ১১০
  2. খ) ১০০
  3. গ) ৫০
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৩১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = ৭৯ + ৩১ = ১১০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
৮,৮৮৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 ফুট ও 12 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 ফুট। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) 30 বর্গফুট
  2. খ) 40 বর্গফুট
  3. গ) 120 বর্গফুট
  4. ঘ) 60 বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 ফুট ও 12 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 ফুট। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
বা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (12 + 8) × 6
বা , ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল  = 10 × 6
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 60  বর্গফুট
৮,৮৮৫.
১৫.৬ এর ৮% কত?
  1. ০.১২৪৮
  2. ১.২৪৮
  3. ১২.৪৮
  4. ১২৪.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫.৬ এর ৮% কত?

সমাধান:
১৫.৬ এর ৮%
= ১৫.৬ এর ৮/১০০
= ১.২৪৮
৮,৮৮৬.
নিচের কোনটি a3 - 6a2 + 11a - 6 এর একটি উৎপাদক?
  1. a - 4
  2. a - 2
  3. a + 4
  4. a + 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a3 - 6a2 + 11a - 6 এর একটি উৎপাদক? 

সমাধান:
a3 - 6a2 + 11a - 6
= a3 - a2 - 5a2 + 5a + 6a - 6
= a2(a - 1) - 5a(a - 1) + 6(a - 1)
= (a - 1)(a2 - 5a + 6)
= (a - 1) (a2 - 3a - 2a + 6)
= (a - 1) {a(a - 3) - 2(a - 3)}
= (a - 1)(a - 2)(a - 3)
৮,৮৮৭.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান -
  1. x = 1, y = - 1
  2. x = - 1 , y = 1
  3. x = - 1 y = -1
  4. x = 1 ,y = 1
ব্যাখ্যা
১ম সমীকরণ, 3x - 7y = - 10
২য় সমীকরণ, -14x + 7y = 21 [7y মেলানোর জন্য ২য় সমীকরণকে ৭ দিয়ে গুণ করা হয়েছে]

সমীকরণদ্বয় যোগ করলে পাই,
-11x = 11
⇒ x = -1

এখন, ১ম সমীকরণে x এর মান বসিয়ে পাই,
-2(-1) + y = 3
⇒ 2+y = 3
⇒ y = 1
নির্ণেয় সমাধানঃ (x, y) = ( - 1, 1)
৮,৮৮৮.
টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত? 

সমাধান:
৩ টাকায় বিক্রয় করে ১২ টি লেবু
১ টাকায় বিক্রয় করে ১২/৩ বা ৪ টি লেবু

৫টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৫ টাকা 

৪টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৪ টাকা 

লাভ = (১/৪) - (১/৫) টাকা 
        = (৫ - ৪)/২০
         = ১/২০ টাকা 

শতকরা লাভ = {(১/২০) × (৫/১) × ১০০}%
                     = ২৫%
৮,৮৮৯.
একটি কক্ষের দৈর্ঘ্য ৬ মি. প্রস্থ ৪ মি. উচ্চতা ৫ মি.। কক্ষটির দেওয়াল এবং ছাদ রং করতে কত খরচ পড়বে, যেখানে প্রতি বর্গমিঃ রংয়ের খরচ ৯ টাকা?
  1. ক) ৯১৬ টাকা
  2. খ) ১০১৬ টাকা
  3. গ) ১১১৬ টাকা
  4. ঘ) ১২১৬ টাকা
ব্যাখ্যা

রং করতে হবে এমন এলাকার ক্ষেত্রফল = সমগ্রতলের ক্ষেত্রফল - মেঝের ক্ষেত্রফল
= ২(৬×৪ + ৪×৫ + ৫×৬) - ৬×৪
= ১২৪
∴ খরচ = ১২৪ × ৯
= ১১১৬ টাকা

৮,৮৯০.
কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ক) ৬/৫
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ১১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান: 
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৬/৫ = অপ্রকৃত ভগ্নাংশ
১/২ = প্রকৃত ভগ্নাংশ
২/৩ = প্রকৃত ভগ্নাংশ
১১/১২ = প্রকৃত ভগ্নাংশ
৮,৮৯১.
D = ∅ হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 3
  2. 2
  3. 0
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: D = ∅ হলে, এর প্রকৃত উপসেট কয়টি? 

সমাধান:
D-এর উপাদান সংখ্যা = 0
মোট উপসেট = 2n
= 20
= 1  (একটি উপসেট ∅ নিজেই)

∴ প্রকৃত উপসেট = 20 - 1 = 1 - 1 = 0

৮,৮৯২.
tanA.cosA এর মান কত? 
  1. sinA
  2. cosA
  3. tanA
  4. cosecA
ব্যাখ্যা

প্রশ্ন: tanA.cosA এর মান কত?

সমাধান:
এখানে,
tanA.cosA
= (sinA/cosA)cosA
= sinA

৮,৮৯৩.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 115° হলে, ∠B = কত? 
  1. 65°
  2. 75°
  3. 85°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ । ∠A = 115° হলে, ∠B = কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি 180° হলে, কোণ দুইটি একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ,
⇒ ∠A + ∠B = 180°
⇒ 115° + ∠B = 180°
⇒  ∠B = 180° - 115°
 ∴ ∠B = 65°

৮,৮৯৪.
একটি ত্রিভুজের মধ্যমা কতটি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের মধ্যমা কতটি?

সমাধান:
- ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশই মধ্যমা।
- প্রতিটি ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু থেকে এক একটি করে মোট তিনটি মধ্যমা থাকে।
- এই মধ্যমা তিনটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।

- ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে অন্তর্বিভক্ত করে।
৮,৮৯৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ভূমির দৈর্ঘ্য ৫√২ সেঃমিঃ হলে এর অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৫√২ সেঃমিঃ
  2. খ) ৮ সেঃমিঃ
  3. গ) ১০ সেঃমিঃ
  4. ঘ) ১০√২ সেঃমিঃ
ব্যাখ্যা

সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজটির, লম্ব = ভূমি = ৫√২ সেঃমিঃ
∴ অতিভূজ = √{(ভূমি)2 + (লম্ব)2}
                  = √{(৫√২)2 + (৫√২)2}
                  = √(৫০ + ৫০)
                  = √১০০
                  = ১০ সেঃমিঃ

৮,৮৯৬.
একটি স্কাউটদলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ঐ স্কাউটদলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ক) ৩৬০০
  2. খ) ৩৩০০
  3. গ) ৯০০
  4. ঘ) ১০৮০
ব্যাখ্যা
৯, ১০, ১২ এর ল.সা.গু. = ২×২×৩×৩×৫ = ১৮০
একে বর্গ করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে।
সুতরাং স্কাউটদেরকে বর্গাকারে সাজানো যাবে যদি স্কাউট সংখ্যা = ২×২×৩×৩×৫×৫ = ৯০০ জন হয়।
৮,৮৯৭.
একটি ঘনকের ধার 4 সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 64 বর্গ সে.মি.
  2. 72 বর্গ সে.মি.
  3. 96 বর্গ সে.মি.
  4. 100 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার 4 সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a একক হলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গএকক

তাহলে,
ঘনকের ধার 4 সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল = (6 × 42) বর্গসে.মি.
= 6 × 16 বর্গ সে.মি.
= 96 বর্গ সে.মি.
৮,৮৯৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সে.মি. ও ভূমি 60 সে.মি. ?
  1. ক) 10000 বর্গ সে.মি.
  2. খ) 11000 বর্গ সে.মি.
  3. গ) 1200 বর্গ সে.মি.
  4. ঘ) 1100 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সে.মি. ও ভূমি 60 সে.মি. ?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 60 সে. মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 50 সে. মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) √(4a2 - b2)
= (60/4) √(4 × 502 - 602)
= (15) √(10000 - 3600)
= (15)× √6400
= 15  × 80
= 1200 বর্গ একক 
৮,৮৯৯.
৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১৮ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= (৬৫০ - ৫০০) = ১৫০ টাকা

এখন,
৫০০ টাকার ৩ বছরের সুদ = ১৫০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৫০/(৫০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৫০ × ১০০)/(৫০০ × ৩) টাকা
= ১০ টাকা
৮,৯০০.
যদি A = {3, 4, 5, 6} হয়, তাহলে A এর শক্তিসেট কয়টি? 
  1. 16
  2. 32
  3. 8
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {3, 4, 5, 6} হয়, তাহলে A এর শক্তিসেট কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {3, 4, 5, 6} 

এখানে,
A সেটের উপাদান সংখ্যা = 4
∴ A সেটের মোট উপাদান হবে = 24 টি
= 16 টি 
∴ উপাদানগুলো হবে, p(A) = {φ, {3}, {4}, {5}, {6}, {3, 4}, {3, 5}, {3, 6}, {4, 5}, {4, 6}, {5, 6}, {3, 4, 5}, {3, 4, 6}, {4, 5, 6}, {3, 5, 6}, {3, 4, 5, 6}}  ।