বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৮৮ / ৪৭৫ · ৮,৭০১৮,৮০০ / ৪৭,৮৩৩

৮,৭০১.
একটি বৃত্তের সবচেয়ে বড় জ্যা টি এর …………
  1. ক) পরিধির সমান
  2. খ) ব্যাসার্ধের দ্বিগুণ
  3. গ) পরিধি ও π এর অনুপাতের সমান
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে ইহা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এবং পরিধিঃ π = πDঃ π = D = ব্যাস = বৃহত্তম জ্যা।
৮,৭০২.
শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-মূলে ৮০০ টাকা হয়?
  1. ক) ১০ বছর
  2. খ) ৫০ বছর
  3. গ) ১৫/৪ বছর
  4. ঘ) (৩/৪) বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-মূলে ৮০০ টাকা হয়?

সমাধান:
সুদ, I = ৮০০ - ৫০০ = ৩০০ টাকা
সুদের হার, r = ৬%
আসল, P = ৫০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (৩০০ × ১০০)/(৫০০ × ৬)
∴ n = ১০ বছর
৮,৭০৩.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?
  1. ৫৫
  2. ৬৭
  3. ৯১
  4. ৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?

সমাধান:
১২ - ৭ = ৫
১৮ - ১৩ = ৫
২৪ - ১৯ = ৫

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. অপেক্ষা ৫ কম।

১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু. = ৭২ 

∴ সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে= ৭২ - ৫ = ৬৭

৮,৭০৪.
x + y = 7 ও x - y = 3 হলে x ও y এর মান কত?
  1. ক) 2, 5
  2. খ) 5, 2
  3. গ) 6, 5
  4. ঘ) 5, 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 ও x - y = 3 হলে x ও y এর মান কত?

সমাধান:
x + y =7..................(1)
x - y = 3.................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 7 + 3
2x = 10
x = 5

(1) ⇒
x + y = 7
5 + y = 7
y = 7 - 5
y = 2

x ও y এর মান যথাক্রমে 5, 2
৮,৭০৫.
৩০ জন লোক একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারে। কাজটি ১২ দিনে শেষ করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?
  1. ২০ জন
  2. ২৫ জন
  3. ১৮ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন লোক একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারে। কাজটি ১২ দিনে শেষ করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?

সমাধান:
১৮ দিনে শেষ করতে লোক লাগে ৩০ জন
∴ ১ দিনে শেষ করতে লোক লাগে (৩০ × ১৮) জন
∴ ১২ দিনে শেষ করতে লোক লাগে (৩০ × ১৮)/১২ জন
= ৪৫ জন

∴ ১২ দিনে শেষ করতে অতিরিক্ত লোক লাগে = (৪৫ - ৩০) জন
= ১৫ জন
৮,৭০৬.
যদি a3 + b3 = 189 এবং a + b = 9 হয়, তবে ab-এর মান কত?
  1. 22
  2. 54
  3. 31
  4. 20
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a3 + b3 = 189 এবং a + b = 9 হয়, তবে ab-এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
a3 + b3 = 189 এবং a + b = 9

আমরা জানি, 
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
⇒ 189 = 93 - 3ab × 9
⇒ 189 = 729 - 27ab
⇒ 27ab = 729 - 189
⇒ 27ab = 540
⇒ ab = 540/27
∴ ab = 20

৮,৭০৭.
সমকোণী ত্রিভুজের ভূমি ২০ মি. উচ্চতা ২১ মি. হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৪২১ বর্গমিটার
  2. খ) ১০৫ বর্গমিটার
  3. গ) ২১০ বর্গমিটার
  4. ঘ) ৭০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের ভূমি ২০ মি. উচ্চতা ২১ মি. হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × লম্ব

সুতরাং
ক্ষেত্রফল = (½) × 20 × 21 বর্গমিটার
= (½)× 420 বর্গমিটার
= 210 বর্গমিটার

৮,৭০৮.
০.০০০১২১ এর বর্গমূল কত? 
  1. ক) ০.০১১
  2. খ) ০.১১
  3. গ) ০.০০১১
  4. ঘ) ০.১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১২১ এর বর্গমূল কত? 

সমাধান: 
০.০০০১২১ এর বর্গমূল = √(০.০০০১২১)
= √(০.০১১ × ০.০১১) 
= ০.০১১
৮,৭০৯.
x + y = - 6 এবং 2x - y - 9 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (1, 7)
  2. (1, - 7)
  3. (- 1, - 7)
  4. (- 1, 7)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = - 6 এবং 2x - y - 9 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান: 
দেওয়া আছে
x + y = - 6 ......................(1)
2x - y - 9 = 0
2x - y = 9..................(2)

(1) এবং (2) সমীকরণ দুটি যোগ করে পাই,
x + y + 2x - y= - 6 + 9
বা, 3x = 3
বা,  3x = 3
∴ x = 1

x- এর মান (1)  সমীকরণে বসিয়ে পাই,
1 + y = - 6
∴ y = - 7
সরলরেখা দুটি (1, - 7) বিন্দুতে ছেদ করে।
৮,৭১০.
"FERVOR" শব্দটির বর্ণগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
  1. 120
  2. 180
  3. 360
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: "FERVOR" শব্দটির বর্ণগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
"FERVOR" শব্দটিতে 6টি অক্ষর রয়েছে, যার মধ্যে দুইটি R বাকি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন।

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = 6!/2!
= 360
৮,৭১১.
x এর মান কত হলে log√8x = 10/3 হবে?
  1. ক) 16
  2. খ) 32
  3. গ) 8
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে log√8x = 10/3 হবে? 

সমাধান: 
log√8x = 10/3
x = (√8)10/3
x = (√23)10/3
x = {(21/2)3}10/3 
x = (23/2)10/3 
x = 2(3/2) × (10/3)
x = 25
x = 32
৮,৭১২.
q2 + 7q - 120 এর একটি উৎপাদক q - 8 হলে, অপর উৎপাদক কোনটি?
  1. (q - 17)
  2. (q - 12)
  3. (q + 13)
  4. (q + 15)
ব্যাখ্যা

প্রশ্ন: q2 + 7q - 120 এর একটি উৎপাদক q - 8 হলে, অপর উৎপাদক কোনটি?

সমাধান:
q2 + 7q - 120
= q2 - 8q + 15q - 120
= q(q - 8) + 15(q - 8)
= (q - 8)(q + 15)

৮,৭১৩.
সমাধান করুন: ax - cy = 0, ay - cx = a2 - c2
  1. x = c; y = a
  2. x = - a; y= - c
  3. x = - c; y = a
  4. x = c, y = - a
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: ax - cy = 0, ay - cx = a2 - c2

সমাধান:
দেওয়া আছে
ax - cy = 0, ay - cx = a2 - c2

এখানে,
ax - cy = 0
ax = cy 
x = cy/a ............(1)

আবার
a2 - c2 = ay - cx
a2 - c2 = ay - c(cy/a)
a2 - c2 = (a2y - c2y)/a
y = a (a2 - c2)/(a2 - c2)
y = a

 y এর মান (1) বসিয়ে পাই,
x = c 

∴ x = c; y = a
৮,৭১৪.
৯ কোটি সমান কত?
  1. ক) ৯ বিলিয়ন
  2. খ) ৯০ বিলিয়ন
  3. গ) ৯ মিলিয়ন
  4. ঘ) ৯০ মিলিয়ন
ব্যাখ্যা
আমরা জানি, 
১ কোটি = ১০০ লক্ষ 
১ মিলিয়ন = ১০ লক্ষ 
 
সমাধান: ৯ কোটি = ৯ x ১০০ লক্ষ 
                           = ৯০ x ১০ লক্ষ 
                           = ৯০ মিলিয়ন

৮,৭১৫.
রবিন একা একটি কাজ ৪ ঘন্টায় এবং রাহাত ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর রবিন চলে গেলে, রাহাতের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
  1. ২০ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৩০ মিনিট
  4. ৩৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: রবিন একা একটি কাজ ৪ ঘন্টায় এবং রাহাত ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর রবিন চলে গেলে, রাহাতের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

সমাধান:
রবিন ৪ ঘন্টায় করে কাজের ১ অংশ 
রবিন ১ ঘন্টায় করে কাজের ১/৪ অংশ।

আবার, 
রাহাত ৫ ঘন্টায় করে কাজের ১ অংশ 
রাহাত ১ ঘন্টায় করে কাজের ১/৫ অংশ

∴ তারা একসাথে করে = (১/৪) + (১/৫)  = (৫ + ৪)/২০ অংশ 
= ৯/২০ অংশ।

∴ দুই ঘন্টা কাজ করার পর কাজ = (৯/২০) × ২ অংশ = ৯/১০ অংশ

সুতরাং, কাজ বাকি থাকে = ১ - (৯/১০) = ১/১০ অংশ।

∴ রাহাতের ১ অংশ করতে লাগে ৫ ঘন্টা 
∴ রাহাতের ১/১০ করতে লাগে = ৫ × (১/১০) ঘন্টা = ১/২ ঘন্টা

আমরা জানি,
১ ঘন্টা = ৬০ মিনিট
∴ ১/২ ঘন্টা = (১/২) × ৬০ = ৩০ মিনিট।

সুতরাং, রাহাত কাজটি একা শেষ করতে ৩০ মিনিট লাগবে। 

৮,৭১৬.
x2 − (p+q)x + pq = 0 এর সমাধান সেট কোনটি?
  1. ক) {p,q}
  2. খ) {p,-q}
  3. গ) {-p,-q}
  4. ঘ) {≠p,q}
ব্যাখ্যা
x2 − (p+q)x + pq = 0
⇒x2 − px - qx + pq = 0
⇒x(x-p) -q(x-p) = 0
⇒ (x-p)(x-q) = 0
∴ x = p, q
∴ সমাধান সেট = {p,q}
৮,৭১৭.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং 11তম পদটি 54 হলে, 15 তম পদটি কত?
  1. ক) 72
  2. খ) 73
  3. গ) 74
  4. ঘ) 75
ব্যাখ্যা

এখানে,
d = 5
∴ 11তম পদ = a + (11 - 1)d = 54
বা, a + 10 × 5 = 54
বা, a = 54 - 50 = 4
∴ 15তম পদ = 4 + (15 - 1)5
= 4 + 14 × 5
= 4 + 70
= 74

৮,৭১৮.
একটি থলেতে ১৫টি লাল ও ১০টি সবুজ রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ১/৪
  3. ২/৫
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ১৫টি লাল ও ১০টি সবুজ রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
সবুজ বল = ১০টি 
লাল  বল = ১৫টি 
মোট বল = ১০ + ১৫ = ২৫টি 

প্রথম বলটি লাল ও দ্বিতীয় বলটি সবুজ হওয়ার সম্ভাবনা  = (১৫/২৫) × (১০/২৪) = ১/৪
প্রথম বলটি সবুজ ও দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (১৫/২৪) = ১/৪

নির্ণেয় সম্ভাবনা = (১/৪) + (১/৪)
= (১ + ১)/৪
= ২/৪
= ১/২
৮,৭১৯.
এক অসাধু দোকানদার ক্রেতাকে ১ কিলোগ্রাম দ্রব্যের স্থলে ৯৫০ গ্রাম দেয়। যদি কোনো ক্রেতা ঐ দোকানদার থেকে ২৫ কিলোগ্রাম দ্রব্য ক্রয় করে, তবে, সে কত কিলোগ্রাম ঠকে?
  1. ক) ১ কি.গ্রাম
  2. খ) ১.২ কি.গ্রাম
  3. গ) ১.২৫ কি.গ্রাম
  4. ঘ) ১.৫ গ্রাম
ব্যাখ্যা

১ কিলোগ্রামে কম দেয় (১০০০ - ৯৫০) = ৫০ গ্রাম
∴ ২৫ কিলোগ্রামে কম দেয় = ২৫ × ৫০ = ১২৫০ গ্রাম = ১.২৫ কিলোগ্রাম

৮,৭২০.
যদি log432 = x হয়,তাহলে x এর মান কত?
  1. 5
  2. 5/2
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log432 = x হয়,তাহলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log432 = x
⇒ 4x = 32
⇒ (22)x = 25
⇒ 22x = 25
⇒ 2x = 5
∴ x = 5/2
৮,৭২১.
টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ১০টি
  2. ৩টি
  3. ৮টি
  4. ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
৬ টার ক্রয় মূল্য = ১ টাকা
১ টার ক্রয় মূল্য = ১/৬ টাকা

∴ বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + ২০% লাভ = ১/৬ + (১/৬) × (২০/১০০)
= (১/৬) + (১/৩০)
= (৫ + ১)/৩০
= ৬/৩০
= ১/৫

∴ ১/৫ টাকায় পাওয়া যায় ১ টি
১ টাকায় পাওয়া যায় = ১/(১/৫) = ৫টি
৮,৭২২.
একটি শ্রেণীকক্ষে ৮৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে যাদের মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
  1. ৪৯৮ জন
  2. ৫০৪ জন
  3. ৫১৫ জন
  4. ৫৪৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীকক্ষে ৮৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে যাদের মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
ছাত্রীর সংখ্যা = (১০০ - ৪০)% = ৬০%

মোট ছাত্র-ছাত্রী ১০০ জন হলে ছাত্রী = ৬০ জন
মোট ছাত্র-ছাত্রী ১ জন হলে ছাত্রী = ৬০/১০০ জন
মোট ছাত্র-ছাত্রী ৮৪০ জন হলে ছাত্রী = (৬০ × ৮৪০)/১০০ জন
= ৫০৪ জন
৮,৭২৩.
(x + 3) রাশিটি 3x2 + ax + 6 এর একটি উৎপাদক হলে a এর মান কত?
  1. 11
  2. 15
  3. 17
  4. 22
ব্যাখ্যা
(x + 3) রাশিটি 3x2 + ax + 6 এর একটি উৎপাদক হলে  x + 3 = 0 হবে।  
x = - 3 হলে, 3x2 + ax + 6 এর মান  শূন্য হবে. 

এখানে,
3x2 + ax + 6 = 0
3(− 3)2 + (−3)a + 6=0
27 − 3a + 6 = 0
33 − 3a = 0
3a = 33
a = 11
৮,৭২৪.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদ্বয় x ও (x + 1)
প্রশ্নমতে,
(x + 1)² - x² = 199
⇒ x² + 2x + 1 - x² = 199
⇒ 2x = 199 - 1
⇒ x = 198/2 = 99
∴ বড় সংখ্যাটি = 99 + 1 = 100

৮,৭২৫.
a = √3 - a- 1 হলে a2 + a- 2 এর মান কত?
  1. 0
  2. 1
  3. √3
  4. 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 - a- 1 হলে a2 + a- 2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = √3 - a- 1 
⇒ a = √3 - (1/a)
⇒ a + (1/a) = √3

এখন,
a2 + a- 2 = a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ 1/a
= (√3)2 - 2
= 3 - 2
= 1
৮,৭২৬.
পরীক্ষায় সাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে সাকিবের গড় প্রাপ্ত নম্বর ৮০ হবে?
  1. ৭৮
  2. ৮২
  3. ৮৮
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় সাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে সাকিবের গড় প্রাপ্ত নম্বর ৮০ হবে? 

সমাধান: 
ধরি, 
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক 

প্রশ্নমতে, 
(৭০ + ৮৫ + ৭৫ + ক)/৪ = ৮০ 
বা, ২৩০ + ক = ৩২০ 
বা, ক = ৩২০ - ২৩০ 
∴ ক = ৯০ 

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৯০।
৮,৭২৭.
একটি সমান্তর ধারার পঞ্চম ও ত্রয়োদশ পদের যোগফল 30। তাহলে প্রথম 17 টি পদের যোগফল কত?
  1. ক) 255
  2. খ) 245
  3. গ) 235
  4. ঘ) 215
ব্যাখ্যা
ধরি
প্রথম পদ a এবং
সাধারণ অন্তর d
 
পঞ্চম পদ = a + (5 - 1)d = a + 4d
ত্রয়োদশ পদ = a + (13 - 1)d = a + 12d

প্রশ্নমতে,
          a + 4d + a + 12d = 30
           2a + 16d = 30

17 টি পদের যোগফল = (17/2){2a+(17-1)d}
                                 = (17/2){2a + 16d}
                                 = (17 × 30/2
                                 = 255
৮,৭২৮.
এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার পড় গতিবেগ কত?
  1. ক) ০.৮ mph
  2. খ) ১.৬ mph
  3. গ) ২.৪ mph
  4. ঘ) ৩.২ mph
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার পড় গতিবেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে
স্রোতের প্রতিকূলে সময় লাগে = ৪/১ ঘণ্টা = ৪ ঘণ্টা

স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে
স্রোতের অনুকূলে সময় লাগে = ৪/৪ ঘণ্টা = ১ ঘণ্টা

মোট দূরত্ব = ৪ + ৪ = ৮ মি
মোট সময় = ৮/৫ = ১.৬ মি/ঘণ্টা
৮,৭২৯.
The angle of elevation of a ladder leaning against a wall is 60° and the foot of the ladder is 4.6 m away from the wall. The length of the ladder is:
  1. 9.2m
  2. 8.8m
  3. 7.6m
  4. 6.2m
ব্যাখ্যা
Question: The angle of elevation of a ladder leaning against a wall is 60° and the foot of the ladder is 4.6 m away from the wall. The length of the ladder is:

Solution:

Let AB be the wall and AC be the ladder.


Then,  ∠ACB = 60°  and BC = 4.6 m

BC/AC = cos60° [ cosθ = ভূমি/অতিভুজ ]
⇒ BC/AC = 1/2
⇒ AC = 2BC
⇒ AC = 2 × 4.6
∴ AC = 9.2m

∴ The length of the ladder is 9.2m
৮,৭৩০.
5 - 4x - x2 এবং x2 + x - 20 এর মধ্যে সাধারণ উৎপাদক কোনটি?
  1. ক) x - 5
  2. খ) x + 4
  3. গ) x + 5
  4. ঘ) x - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 5 - 4x - x2 এবং x2 + x - 20 এর মধ্যে সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
5 - 4x - x2
= - x2 - 4x + 5
= - x2 - 5x + x + 5
= - x(x + 5) + 1(x + 5)
= (x + 5) (1 - x)

x2 + x - 20
= x2 + 5x - 4x - 20
= x(x + 5) - 4 (x + 5)
= (x + 5) (x - 4)

∴ 5 - 4x - x2 এবং x2 + x - 20 এর মধ্যে সাধারণ উৎপাদক  (x + 5) 
৮,৭৩১.
(x + 6)(x + 4) কে দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ -
  1. ক) (x + 2)2 - 12
  2. খ) (x + 3)2 - 12
  3. গ) (x + 5)2 - 12
  4. ঘ) (x + 4)2 - 12
৮,৭৩২.
2a2 - 5ab + 2b2 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (a + 2b)(2a - b) 
  2. (a - 2b)(2a - b) 
  3. (a - 2b)(2a + b) 
  4. (a + 2b)(2a + b) 
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 5ab + 2b2 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি? 

সমাধান: 
2a2 - 5ab + 2b2
= 2a2 - 4ab - ab + 2b2
= 2a (a - 2b) - b(a - 2b) 
= (a - 2b)(2a - b)
৮,৭৩৩.
কোনো বাহিনীতে যদি আরও ১৩ জন সৈন্য নিয়োগ করা যেত, তবে তাদেরকে ১৫, ২৫, ৩৫, এবং ৪৫ সারিতে দাঁড় করানো যেত। ঐ বাহিনীতে কতজন সৈন্য ছিল?
  1. ১২৪১ জন
  2. ১৩২৬ জন
  3. ১৪২৮ জন
  4. ১৫৬২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাহিনীতে যদি আরও ১৩ জন সৈন্য নিয়োগ করা যেত, তবে তাদেরকে ১৫, ২৫, ৩৫, এবং ৪৫ সারিতে দাঁড় করানো যেত। ঐ বাহিনীতে কতজন সৈন্য ছিল?

সমাধান:
১৫, ২৫, ৩৫, এবং ৪৫ সংখ্যাগুলোর ল. সা. গু = ১৫৭৫

∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = ১৫৭৫ - ১৩ জন
= ১৫৬২ জন।

অর্থাৎ, ঐ বাহিনীতে মোট ১৫৬২ জন সৈন্য ছিল।
৮,৭৩৪.
একটি কোণ তার পূরক কোণের ৮ গুণ। কোণটি কত?
  1. ৭২°
  2. ৭৮°
  3. ৮০°
  4. ৮৪°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের ৮ গুণ। কোণটি কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = x 
এর পূরক কোণ= ৯০ - x 

প্রশ্নমতে,  
x = ৮ (৯০ - x)
⇒ x = ৭২০ - ৮x
⇒ ৯x = ৭২০
⇒ x = ৭২০/৯ 
∴x  = ৮০°
৮,৭৩৫.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৯। ছোট সংখ্যাটি কত?
  1. ২০
  2. ১৮
  3. ১৭
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৯। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১)- ক = ৩৯
বা, ক² + ২ক + ১ - ক² = ৩৯
বা, ২ক + ১ = ৩৯
বা, ২ক = ৩৯ - ১
বা, ২ক = ৩৮
বা, ক = ৩৮/২

∴ ক = ১৯

অতএব,
∴ ছোট সংখ্যাটি = ক = ১৯
∴ বড় সংখ্যাটি = ক + ১ = ১৯ + ১ = ২০
৮,৭৩৬.
কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ১/১১
  2. ৩/৩১
  3. ২/২১
  4. √০.০২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
ক) ১/১১ =.০৯০৯
খ) ৩/৩১ = ০.০৯৬৭
গ) ২/২১ = ০.০৯৫২
ঘ) √০.০২ = ০.১৪১৪
৮,৭৩৭.
নভেম্বর মাসের ৭ দিনের তাপমাত্রা যথাক্রমে ৩৫°, ৪০°, ৩৭°, ৪১°, ৩২°, ৪৪°, ৩০° সে.। শ্রেণিব্যাপ্তি ৩ হলে উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা কত? 
ব্যাখ্যা
প্রশ্ন: নভেম্বর মাসের ৭ দিনের তাপমাত্রা যথাক্রমে ৩৫°, ৪০°, ৩৭°, ৪১°, ৩২°, ৪৪°, ৩০° সে.। শ্রেণিব্যাপ্তি ৩ হলে উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা কত?

সমাধান:
উপাত্তসমূহ: ৩৫°, ৪০°, ৩৭°, ৪১°, ৩২°, ৪৪°, ৩০°
সর্বোচ্চ উপাত্ত = ৪৪
সর্বনিম্ন উপাত্ত = ৩০

উপাত্ত গুলোর পরিসর = (৪৪ - ৩০) + ১
= ১৪ + ১
= ১৫

শ্রেণিব্যাপ্তি = ৩

∴ শ্রেণি সংখ্যা = ১৫/৩ = ৫
৮,৭৩৮.
x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটের x এর মান কত?
  1. ক) - 1
  2. খ) - 2
  3. গ) - 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটের x এর মান কত? 

সমাধান: 
x - 2y = 8.................(1)
3x - 2y = 4.................(2)
(2) - (1) ⇒ 
3x - 2y - (x - 2y) = 4 - 8
3x - 2y - x + 2y = - 4
2x= - 4
x = - 2
৮,৭৩৯.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ ১৫ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩ ঘন্টা
  2. ৫ ঘন্টা
  3. ৬ ঘন্টা
  4. ৭.৫ ঘন্টা
ব্যাখ্যা

 প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ ১৫ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার গতি = (৪৫/১৫) কি.মি./ঘন্টা
= ৩ কি.মি./ঘন্টা

স্থির পানিতে নৌকার গতি = ২ × স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ২ × ৩
= ৬ কি.মি./ঘন্টা

নদীর স্রোতের গতি = স্থির পানিতে নৌকার গতি - স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ৬ - ৩ কি.মি./ঘন্টা
= ৩ কি.মি./ঘন্টা

অনুকূলের গতি = স্থির পানিতে নৌকার গতি + নদীর স্রোতের গতি
= ৬ + ৩ কি.মি./ঘন্টা
= ৯ কি.মি./ঘন্টা

একই পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৫/৯ ঘন্টা
= ৫ ঘন্টা

∴ একই পথ অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘন্টা।

৮,৭৪০.
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৭√২ মিটার হলে, ঘনকের আয়তন কত হবে?
  1. ৩৩৪ ঘনমিটার
  2. ৪৩৩ ঘনমিটার
  3. ৩৪৩ ঘনমিটার
  4. ৪৪৩ ঘনমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৭√২ মিটার হলে, ঘনকের আয়তন কত হবে?

সমাধান:
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৭√২
মনে করি,
ঘনকের ধার ক মিটার
∴ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ক√২ মিটার

শর্তমতে,
ক√২ = ৭√২
∴ ক = ৭

∴ ঘনকের আয়তন = ক=৭=৩৪৩ ঘনমিটার

৮,৭৪১.
2x + y = 6, x - y = 3 হলে, x + y এর মান কত?
  1. 4
  2. 3
  3. 6
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 6, x - y = 3 হলে, x + y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
2x + y = 6 ..................(1)
x - y = 3 ....................(2)

(1) + (2) ⇒
2x + y + x - y = 6 + 3
⇒ 3x = 9
∴ x = 3

(2) নং হতে পাই, 
x - y = 3
⇒ 3 - y = 3
⇒ - y = 0
∴ y = 0

∴ x + y = 3 + 0 = 3 
৮,৭৪২.
একটি 15 সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করা হবে?
  1. 54.59 সেমি (প্রায়)
  2. 94.25 সেমি (প্রায়)
  3. 85.36 সেমি (প্রায়)
  4. 69.50 সেমি (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 15 সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = 15 সেমি

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক
= (2 × 3.1416 × 15) সেমি
= 94.2480 সেমি
∴ বৃত্তের পরিধি 94.25 সেমি (প্রায়)।

অর্থাৎ, একবার পুরো পরিধি ঘুরে আসলে 94.25 সেমি দূরত্ব অতিক্রম করা হবে।
৮,৭৪৩.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। যদি মিশ্রণে আরও ৮ লিটার পানি যোগ করা হয়, তবে দুধ ও পানির নতুন অনুপাত হয় ৭ : ৫। মিশ্রণে পানির পরিমাণ কত লিটার?
  1. ১৭ লিটার
  2. ১২ লিটার
  3. ১৪ লিটার
  4. ২১ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। যদি মিশ্রণে আরও ৮ লিটার পানি যোগ করা হয়, তবে দুধ ও পানির নতুন অনুপাত হয় ৭ : ৫। মিশ্রণে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:

দেওয়া আছে,
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩

মনে করি,
মিশ্রণে দুধের পরিমাণ ৭ক লিটার
মিশ্রণে পানির পরিমাণ ৩ক লিটার

যদি মিশ্রণে আরও ৮ লিটার পানি যোগ করা হয়,
তাহলে, মিশ্রণে পানির পরিমাণ (৩ক + ৮) লিটার

মিশ্রণে দুধ ও পানির নতুন অনুপাত = ৭ : ৫

প্রশ্নমতে,
৭ক : (৩ক + ৮) = ৭ : ৫
⇒ ৭ক/(৩ক + ৮) = ৭/৫
⇒ ৩৫ক = ২১ক + ৫৬
⇒ ৩৫ক - ২১ক = ৫৬
⇒ ১৪ক = ৫৬
⇒ ক = ৫৬/১৪
∴ ক = ৪

∴ মিশ্রণে পানির পরিমাণ = (৩ × ৪) = ১২ লিটার।

৮,৭৪৪.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৪০ মিটার
  2. ৫০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = a মিটার

তাহলে,
ঘরের দৈর্ঘ্য = 2a মিটার
ঘরের ক্ষেত্রফল = a × 2a
= 2a2 বর্গমিটার

প্রশ্নমতে,
2a2 = 200
বা, a2 = 200/2
বা, a2 = 100
∴ a = 10 মিটার 

∴ পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 (2a + a)
= 2 × 3a
= 6a
= 6 × 10
= 60 মিটার 

৮,৭৪৫.
যদি p2 + 2p - 35 এর একটি উৎপাদক (p + 7) হয়, তবে অপর উৎপাদক কোনটি?
  1. p - 5
  2. p - 7
  3. p + 5
  4. p + 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p2 + 2p - 35 এর একটি উৎপাদক (p + 7) হয়, তবে অপর উৎপাদক কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 
p2 + 2p - 35
= p2 + 7p - 5p - 35
= p(p + 7) - 5(p + 7)
= (p + 7)(p - 5)

সুতরাং, অপর উৎপাদক (p - 5)। 

৮,৭৪৬.
৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?
  1. ১০ টাকা
  2. ১২ টাকা
  3. ১৫ টাকা
  4. ১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল = ৬৫০ - ৫০০ = ১৫০ টাকা

এখানে,
৫০০ টাকার ৩ বছরের সুদ = ১৫০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৫০/(৫০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৫০ × ১০০)/(৫০০ × ৩) টাকা
= ১০ টাকা
৮,৭৪৭.
a3 - 21a - 20 রাশিটির উৎপাদক নয় কোনটি?
  1. (a + 2)
  2. (a + 1)
  3. (a - 5)
  4. (a + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 21a - 20 রাশিটির  উৎপাদক নয় কোনটি?

সমাধান:
a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a - 20
= a2(a +1) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1)(a2 - a - 20) 
= (a + 1)(a2 - 5a + 4a − 20)
= (a + 1){a (a - 5) + 4 (a − 5)}
= (a + 1)(a - 5) (a + 4)

∴ (a + 2), a3 - 21a - 20 রাশিটির উৎপাদক নয়।
৮,৭৪৮.
|7 – 3x| < 2 অসমতাটির সমাধান হবে -
  1. -3 < x < 5/3
  2. -3 < x < 5/2
  3. -3 < x < -5/3
  4. 3 > x > 5/3
ব্যাখ্যা
Given, 
|7 – 3x| < 2
⇒ - 2 < 7 - 3x < 2
⇒ - 2 - 7 < 7 - 7 - 3x < 2 - 7
⇒ - 9 < - 3x < -5
∴ 3 > x > 5/3
৮,৭৪৯.
১ + ২ + ৩ + .... + ৯৯ = কত?
  1. ক) ৫০০০
  2. খ) ৫০৫০
  3. গ) ৫১০০
  4. ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

n(n+1)/2
= (99 X 100)/2
= 4950

৮,৭৫০.
x3 = 729 হলে, log3x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x3 = 729 হলে, log3x এর মান কত?

সমাধান: 
x3 = 729
⇒ x3 = 93
∴ x = 9

log3
= log39
= log332
= 2log33
= 2 × 1
= 2
৮,৭৫১.
২০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মা কত টাকা পাবে?
  1. ৩০০ টাকা
  2. ৩২০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মা কত টাকা পাবে?

সমাধান : 
ক : খ = ১ : ৪
অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫
খ পায় = ২০০০ এর (৪/৫) = ১৬০০ টাকা

খ : মা : মেয়ে = ২ : ১ : ১
অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪

মা পায় = ১৬০০ এর (১/৪) = ৪০০ টাকা
৮,৭৫২.
একটি মহল্লার জনসংখ্যা ৯% হারে বেড়ে ১৮৫৩ হলে পূর্বের জনসংখ্যা কত ছিলো?
  1. ১৫০০ জন
  2. ১৫৫০ জন
  3. ১৬৩০ জন
  4. ১৭০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মহল্লার জনসংখ্যা ৯% হারে বেড়ে ১৮৫৩ হলে পূর্বের জনসংখ্যা কত ছিলো?

সমাধান:
৯% বৃদ্ধি পাওয়ায় বর্তমান জনসংখ্যা = ১০০ + ৯ জন
= ১০৯ জন

বর্তমান জনসংখ্যা ১০৯ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৯ জন
বর্তমান জনসংখ্যা ১৮৫৩ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ১৮৫৩)/১০৯ জন 
= ১৭০০ জন
৮,৭৫৩.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ক - ১

প্রশ্নমতে,
- (ক - ১) = ৪৫
⇒ ক - ক + ২ক - ১ = ৪৫
⇒ ২ক = ৪৬
∴ ক = ২৩

শর্টকাট:
বড় সংখ্যাটি = (বর্গের অন্তর + ১)/২
= (৪৫ + ১)/২
= ২৩
৮,৭৫৪.
2x + 2/x = 3 হলে,  x3 +1/x3 এর মান কত?
  1. 7/8
  2. -9/8
  3. 9/8
  4. -7/8
ব্যাখ্যা
দেওয়া আছে
2x + 2/x = 3
 x +1/x = 3/2 

 x3 +1/x3 = ( x + 1/x )3 - 3 x×(1/x) (x + 1/x ) 
                = (3/2)3 - 3×3/2
                =27/8 -9/2
                =27-36/8
                = -9/8
৮,৭৫৫.
ঘনকের এক ধারের দৈর্ঘ্য ‍6 একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গ একক
  2. 36√6 বর্গ একক
  3. 216 বর্গ একক
  4. 6√3 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: ঘনকের এক ধারের দৈর্ঘ্য ‍6 একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ঘনকের এক ধারের দৈর্ঘ্য a = 6 একক 
আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক
= 6 × 62
= 6 × 36
= 216 বর্গ একক
৮,৭৫৬.
০, ১, ১, ২, ৩,.....................এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?
  1. ২১
  2. ১৩
  3. ১৯
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ১, ২, ৩,.....................এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?

সমাধান:
প্রথম পদ = ০
দ্বিতীয় পদ = ১
তৃতীয় পদ = ০ + ১ = ১
চতুর্থ পদ = ১ + ১ = ২
পঞ্চম পদ = ১ + ২ = ৩
ষষ্ঠ পদ = ২ + ৩ = ৫
সপ্তম পদ = ৩ + ৫ = ৮
অষ্টম পদ = ৫ + ৮ = ১৩
৮,৭৫৭.
যদি 2x - 1 ≥ - 3 হয়, তাহলে নিচের কোনটি সঠিক?
  1. x ≤ - 2
  2. x ≥ - 2
  3. x ≤ - 1
  4. x ≥ - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x - 1 ≥ - 3 হয়, তাহলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
2x - 1 ≥ - 3
⇒ 2x ≥ - 3 + 1
⇒ 2x ≥ - 2
∴ x ≥ - 1
৮,৭৫৮.
ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড পর পর বাজে। ৬০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?
  1. ২৮ বার
  2. ২৯ বার
  3. ৩১ বার
  4. ১৫ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড পর পর বাজে। ৬০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?

সমাধান:
​২ = ২ 
​৪ = ২ × ২ 
​৬ = ২ × ৩ 
​৮ = ২ × ২ × ২
​১০ = ২ × ৫ 
​১২ = ২ × ২  × ৩

∴ ​২, ৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু. = ২ × ২ × ২  × ৩ × ৫ = ১২০

তাহলে, ঘণ্টাগুলো প্রতি ১২০ সেকেন্ড বা, ২ মিনিট পর একসাথে বাজবে।

∴ ৬০ মিনিটে, তারা একসাথে বাজবে (৬০/২) + ১ = ৩০ + ১ = ৩১ বার

৮,৭৫৯.
ELLIPSE শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
  1. 720
  2. 1260
  3. 950
  4. 1480
ব্যাখ্যা
প্রশ্ন: ELLIPSE শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
ELLIPSE শব্দটিতে 7টি অক্ষর রয়েছে, যার মধ্যে দুইটি E এবং দুইটি L বাকি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন।
নির্ণেয় বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2!) = 1260
৮,৭৬০.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/৬
  3. গ) ১
  4. ঘ) ১/২
ব্যাখ্যা

বিজোড় সংখ্যা = ১, ৩, ৫ এবং ২ দ্বারা বিভাজ্য = ২, ৪, ৬
বিজোড় সংখ্যা অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ={১, ৩, ৫} ∪ {২, ৪, ৬}
= {১, ২, ৩, ৪, ৫, ৬}
একটি ছক্কার নমুনা বিন্দু = ৬
সম্ভাব্যতা = ৬/৬ = ১

৮,৭৬১.
'PROGRAM' শব্দটির বিন্যাস সংখ্যা 'PYTHON' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 4 গুণ
  2. 2.5 গুণ
  3. 2 গুণ
  4. 3.5 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: 'PROGRAM' শব্দটির বিন্যাস সংখ্যা 'PYTHON' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
'PROGRAM' শব্দটিতে মোট অক্ষর আছে = 7 টি (P, R, O, G, R, A, M)
যেখানে R আছে 2 বার

∴ বিন্যাস সংখ্যা = 7!/2! = (7 × 6 × 5 × 4 × 3 × 2!)/2!
= 2520

আবার, 
'PYTHON' শব্দটিতে মোট অক্ষর আছে = 6 টি (P, Y, T, H, O, N)
যেখানে কোন পুনরাবৃত্তি নেই। 

∴ বিন্যাস সংখ্যা = 6! = 6 × 5 × 4 × 3 × 2 = 720

'PROGRAM' শব্দটির বিন্যাস সংখ্যা 'PYTHON' শব্দটির বিন্যাস সংখ্যার = 2520/720 = 3.5 গুণ।

৮,৭৬২.
tanB = 4/3 হলে, cosB = ?
  1. 3/5
  2. 4/5
  3. 5/3
  4. 3/4
ব্যাখ্যা

প্রশ্ন: tanB = 4/3 হলে, cosB = ?

সমাধান:

দেওয়া আছে,
tanB = 4/3

A কোণের বিপরীত বাহু = 4,
সন্নিহিত বাহু = 3

এখন,
অতিভুজ2 = 42 + 32 
⇒ অতিভুজ2 = 16 + 9
⇒ অতিভুজ2 =25
⇒ অতিভুজ =√25
⇒ অতিভুজ = 5

সুতরাং, cosB = ভূমি/অতিভুজ = 3/5

৮,৭৬৩.
৪৫ এর (২/৩)% = কত?
  1. ২/৫
  2. ৩/৮
  3. ৩/১০
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ এর (২/৩)% = কত?

সমাধান:
৪৫ এর ২/৩% 
=৪৫ এর (২/৩) × ১০০
= (৪৫ × ২)/৩০০
= ৯০/৩০০
= ৩/১০
৮,৭৬৪.
যদি A = { x: x , 3 এর গুণিতক < 15} হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) A = {1,3,6,9,12}
  2. খ) A = {3,6,9,12}
  3. গ) A = {3,6,9,12,15}
  4. ঘ) A = {3,5}
ব্যাখ্যা
15 এর ছোট 3 এর গুণিতক গুলো হলো- 3,6,9,12.
৮,৭৬৫.
(x - 2)(4x + 3) এর গুণফল নিচের কোনটি?
  1. 4x2 - 5x + 6
  2. 4x2 - 11x - 6
  3. 4x2 + 5x - 6
  4. 4x2 - 5x - 6
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(4x + 3) এর গুণফল নিচের কোনটি?

সমাধান: 
(x - 2)(4x - 3) = x(4x + 3) - 2(4x + 3)
= 4x2 + 3x - 8x - 6
= 4x2 - 5x - 6
৮,৭৬৬.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে, এর পরিসীমা কত?
  1. ক) ৯৮ মিটার
  2. খ) ৯৬ মিটার
  3. গ) ৯৪ মিটার
  4. ঘ) ১০০ মিটার
ব্যাখ্যা

মনে করি, বিস্তার ক মিটার ও দৈর্ঘ্য ২ক মিটার
প্রশ্নমতে, ২ক = ৫১২
= ২৫৬
ক = ১৬ 
∴ বিস্তার ১৬ মিটার এবং দৈর্ঘ্য ২×১৬ = ৩২মিটার
∴ পরিসীমা = ২(৩২+১৬) = ৯৬ মিটার

৮,৭৬৭.
একটি ভাগ অঙ্কের ভাগফল, ভাজ্য এবং ভাগশেষ যথাক্রমে ১৫, ৯৪০ এবং ২৫ হলে, ভাজক কত? 
  1. ৫৯ 
  2. ৬৫ 
  3. ৬১ 
  4. ৫৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগফল, ভাজ্য এবং ভাগশেষ যথাক্রমে ১৫, ৯৪০ এবং ২৫ হলে, ভাজক কত? 

সমাধান:
দেওয়া আছে,
ভাগফল = ১৫
ভাজ্য = ৯৪০
ভাগশেষ = ২৫
ধরি, ভাজক = ক

আমরা জানি, 
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
⇒ ৯৪০ = (ক × ১৫) + ২৫
⇒ ৯৪০ - ২৫ = ক × ১৫
⇒ ক × ১৫ = ৯১৫
⇒ ক = ৯১৫/১৫
∴ ক = ৬১

∴ ভাজক হলো ৬১

৮,৭৬৮.
x + 1/x = 2 হলে x6 − 1/x6 এর মান কত? 
  1. 2
  2. 1
  3. 0
  4. - 1
ব্যাখ্যা

প্রশ্ন: x + 1/x = 2 হলে x6 − 1/x6 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + 1/x = 2
বা, (x2 + 1)/x = 2 
বা, x2 + 1 = 2x 
বা, x2 − 2. x . 1 + 12 = 0
বা, (x − 1)2 = 0
বা, x − 1 = 0
∴ x = 1

এখন, 
x6 − 1/x6
= (1)6 − {1/(1)6}
= 1 − 1/1
= 1 − 1
= 0

৮,৭৬৯.
x6 - y6 এর একটি উৎপাদক কোনটি?
  1. (x2 + y2)(x2 - y2)
  2. (x2 + y2)
  3. (x2 - xy - y2)
  4. (x2 - xy + y2)
ব্যাখ্যা

প্রশ্ন: x6 - y6 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
x6 - y6
= (x3)2 - (y3)2
= (x3 + y3)(x3 - y3)
= (x + y)(x2 - xy + y2)(x - y)(x2 + xy + y2)
= (x + y)(x - y)(x2 - xy + y2)(x2 + xy + y2)

৮,৭৭০.
|4x - 20| = 24 হলে x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি কত?
  1. 10
  2. - 34
  3. 15
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: |4x - 20| = 24 হলে x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি কত?

সমাধান:
ধনাত্মক ক্ষেত্রে: 4x - 20 = 24
⇒ 4x = 44
⇒ x = 11

ঋণাত্মক ক্ষেত্রে: -(4x - 20) = 24
⇒ - 4x + 20 = 24
⇒ - 4x = 4
⇒ x = - 1

সম্ভাব্য মানগুলোর সমষ্টি: 11 + (-1) = 10

∴ x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি = 10

৮,৭৭১.
যেকোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা-
  1. একটি পূর্ণ সংখ্যার বর্গ
  2. বিজোড় সংখ্যা
  3. মৌলিক সংখ্যা
  4. জোড় সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: যেকোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা- 

সমাধান:
ধরি,
একটি পূর্ণ সংখ্যা = a
তাহলে, অপর ক্রমিক পূর্ণ সংখ্যা = a + 1

∴ তাদের বর্গের অন্তর = (a + 1)2 - a2
= a2 + 2a + 1 - a2
= 2a + 1
= 2 × যেকোনো পূর্ন সংখ্যা + 1 
= জোড় সংখ্যা + 1
= বিজোড় সংখ্যা
৮,৭৭২.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12° হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. ক) 39°
  2. খ) 41°
  3. গ) 51°
  4. ঘ) 61°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12° হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের একটি কোণ x
অপর কোণ x + 12°

∴ শর্তানুসারে,
x + x + 12° + 90° = 180°
বা, 2x = 180° - 102°
বা, x = 78°/2
∴ x = 39°

∴ বৃহত্তম কোণ = (39 + 12)° = 51°
৮,৭৭৩.
S = {1, 2, 3, 4, 5, 6, 7, 8 } এর সুপ্রিমাম এবং ইনফিমাম কত?
  1. sup S = {8}, inf S = {1}
  2. sup S = {1}, inf S = {8}
  3. sup S = {9}, inf S = {0}
  4. sup S = {7}, inf S = {2}
ব্যাখ্যা
S = {1, 2, 3, 4, 5, 6, 7, 8 } এর সুপ্রিমাম, sup S = {8},
S = {1, 2, 3, 4, 5, 6, 7, 8 } এর ইনফিমাম, inf S = {1}
----------------------------------------------------
সুপ্রিমাম :
উর্ধ্বসীমিত বাস্তব সংখ্যার কোনো সেট S এর একটি ক্ষুদ্রতম উর্ধ্বসীমা থাকলে তাকে সেট Sএর সুপ্রিমান বা লঘিষ্ট উধ্বসীমা বলা হয় এবং একে sup S দ্বারা সূচিত করা হয়।

ইনফিমাম :
নিম্নসীমিত বাস্তব সংখ্যার কোনো সেট S এর একটি বৃহত্তম নিম্নসীমা থাকলে তাকে সেট S এর ইনফিমাম বা গরিষ্ট নিম্নসীমা বলা হয় এবং একে inf S দ্বারা সূচিত করা হয়।
------------------------------------------------------------------------------------------------
(i) কোনো সেটের যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন উপাদান বিদ্যমান থাকে তবে তা সেটের অন্তর্ভূক্ত হবে।
------------------------------------------------------------------------------------------------------------
(ii) কোনো সেটের যদি supremum বা infimum বিদ্যমান থাকে তাহলে উহা সেটের অন্তর্ভুক্ত হতেও পারে আবার নাও হতে পারে।
------------------------------------------------------------------------------------------------------------
(iii) যদি কোনো সেটের সর্বোচ্চ উপাদান ও  বিদ্যমান থাকে তাহলে উহা সেটের অন্তর্ভূক্ত হবে। এক্ষেত্রে সেটের বৃহত্তম উপাদান = সেটটির সুপ্রিমাম
------------------------------------------------------------------------------------------------------------
(iv) যদি কোনো সেটের নিম্ন উপাদান ও infimum বিদ্যমান থাকে তাহলে উহা সেটের অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে সেটের ক্ষুদ্রতম উপাদান = সেটটির ইনফিমাম।
------------------------------------------------------------------------------------------------------------
(v)উর্ধ্ব সীমার চেয়ে বড় সকল সংখ্যাই ঐ সেটের এক একটি উর্ধ্বসীমা
------------------------------------------------------------------------------------------------------------
(vi) নিম্ন সীমার চেয়ে ছোট সকল সংখ্যাই ঐ সেটের এক একটি নিম্নসীমা।
৮,৭৭৪.
২৫৭° কোণকে কী কোণ বলে?
  1. স্থূলকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. পূরক কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫৭° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৫৭° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
৮,৭৭৫.
6cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. 188π ঘন সে.মি.
  2. 266 ঘন সে.মি.
  3. 220π ঘন সে.মি.
  4. 288π ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 6cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (6)3
= 288π ঘন সে.মি.
৮,৭৭৬.
একটি বেলনের ব্যাসার্ধ ৫ মিটার এবং বক্রতল ক্ষেত্রফল ২২০ বর্গমিটার হলে, উচ্চতা কত?
  1. ১১.৫ মিটার
  2. ৬ মিটার
  3. ৮.৫ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ব্যাসার্ধ ৫ মিটার এবং বক্রতল ক্ষেত্রফল ২২০ বর্গমিটার হলে, উচ্চতা কত?

সমাধান:
আমরা জানি,
বেলনের বক্রতলের ক্ষেত্রফল = ২πrh বর্গ একক ও


প্রশ্নমতে,
২πrh = ২২০
⇒ ২ × ৫ × (২২/৭) × h = ২২০
⇒ h = (২২০ × ৭)/(১০ × ২২)
∴ h = ৭ মিটার

∴ বেলনের উচ্চতা ৭ মিটার।
৮,৭৭৭.
P(A) = 1/5, P(B) = 5/7 হলে A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?
  1. ক) 17/35
  2. খ) 18/35
  3. গ) 22/35
  4. ঘ) 27/35
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/5, P(B) = 5/7 হলে A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?

 সমাধান: 
দেয়া আছে,
P(A) = 1/5
P(B) = 5/7

যেহেতু A ও B স্বাধীন
P(A∩B) =  P(A).P(B)
            = (1/5) × (5/7)
            = 1/7

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
            = P(A) + P(B) - P(A).P(B)
            = (1/5) + (5/7) - (1/7)
            = (7 + 25 - 5)/35
            = 27/35
৮,৭৭৮.
৯৩১৫ টাকা ২ঃ৩ঃ৪ অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
  1. ক) ২০৭০ টাকা
  2. খ) ৩১০৫ টাকা
  3. গ) ৪১৪০ টাকা
  4. ঘ) ১০৩৫ টাকা
ব্যাখ্যা
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ২ + ৩ + ৪ = ৯
এখন, ৯৩১৫ টাকার ২/৯ = ২০৭০ টাকা
৯৩১৫ টাকার ৪/৯ = ৪১৪০ টাকা
∴ পার্থক্য = ৪১৪০ - ২০৭০ = ২০৭০ টাকা
৮,৭৭৯.
  1. 45
  2. 49
  3. 53
  4. 58
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৮,৭৮০.
6 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত?
  1. 12√6 একক
  2. 36 একক
  3. 12√3 একক
  4. 16√3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 6 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 6
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
=  6√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  6√3 + 6√3 = 12√3 একক
৮,৭৮১.
2x - 4 = 4ax - 6 এবং a > 0, a ≠ 2 হলে, x2 এর মান কত?
  1. 9
  2. 16
  3. 25
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 4 = 4ax - 6 এবং a > 0, a ≠ 2 হলে, x2 এর মান কত?

সমাধান:
2x - 4 = 4ax - 6
⇒ 2x - 4 = 22 ⋅ ax - 6
⇒ 2x - 4/22 = ax - 6
⇒ 2x - 4 - 2 = ax - 6
⇒ 2x - 6 = ax - 6
⇒ 2x - 6/ax - 6 = 1
⇒ (2/a)x - 6 = (2/a)0 [∵ (2/a)0 = 1]
⇒ x - 6 = 0
⇒ x = 6
∴ x2 = 36
৮,৭৮২.
একজন ব্যক্তি সাইকেলে করে ৩৪ কি.মি./ঘন্টা গতিতে একটি সেতু ৬ মিনিটে অতিক্রম করেন। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় কত?
  1. ৩৪ কি.মি.
  2. ০.৩৪ কি.মি.
  3. ১৭ কি.মি.
  4. ৩.৪ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি সাইকেলে করে ৩৪ কি.মি./ঘন্টা গতিতে একটি সেতু ৬ মিনিটে অতিক্রম করেন। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় কত?

সমাধান:
দেওয়া আছে, 
সাইকেলের গতি = ৩৪ কি.মি./ঘন্টা 
সেতু অতিক্রম করতে সময় = ৬ মিনিট = ৬/৬০ ঘন্টা = ১/১০ ঘন্টা

আমরা জানি,
দূরত্ব = গতি × সময়
⇒ দূরত্ব = ৩৪ × ১/১০
∴ দূরত্ব = ৩.৪ কি.মি.

∴ সেতুর দৈর্ঘ্য ৩.৪ কি.মি.। 

৮,৭৮৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে, ৪ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ১৪ : ৬
  2. ১২ : ৫ 
  3. ১৩ : ৭
  4. ১৫ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে, ৪ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪।
পিতার বয়স ১১ক ও পুত্রের বয়স ৪ক

১১ক = ৪৪
⇒ ক = ৪৪/১১
∴ ক = ৪

পুত্রের বয়স = ৪ × ৪ বছর
= ১৬ বছর 

৪ বছর পর পিতার বয়স = ৪৪ + ৪ বছর
= ৪৮ বছর

৪ বছর পর পুত্রের বয়স = ১৬ + ৪ বছর
= ২০ বছর

∴ ৪ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৮ : ২০
= ১২ : ৫ 
৮,৭৮৪.
একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮৬ মিটার
  2. খ) ১৯৬ মিটার
  3. গ) ১৭৬ মিটার
  4. ঘ) ১৬৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য x মিটার
ট্রেনটি ২০ সেকেন্ডে যায় = (২৫৪ + x) মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = (২৫৪ + x)/২০ মিটার

ট্রেনটি ১৩ সেকেন্ডে যায় = (১০০ + x) মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = (১০০ + x)/১৩ 

প্রশ্নমতে,
(২৫৪ + x)/২০ = (১০০ + x)/১৩
বা, ২০০০ + ২০x = ৩৩০২ + ১৩x
বা, ২০x - ১৩x = ৩৩০২ - ২০০০
বা, ৭x = ১৩০২
বা, x = ১৩০২/৭
∴ x = ১৮৬

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮৬ মিটার
৮,৭৮৫.
একটি পণ্যের দাম ২০% কমার পর ২৫% দাম বাড়লে মোটের উপর শতকরা পরিবর্তন কত হবে?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১৫%
  4. ঘ) পরিবর্তন হবে না
ব্যাখ্যা
২০% কমে ১০০ টাকার পণ্যের দাম হবে ৮০ টাকা
২৫% বৃদ্ধিতে ১০০ টাকার পণ্যের দাম হবে ১২৫ টাকা
∴ ১ টাকার পণ্যের দাম হবে ১২৫/১০০ টাকা
∴ ৮০ টাকার পণ্যের দাম হবে (১২৫ × ৮০)/১০০ = ১০০ টাকা।
৮,৭৮৬.
রায়হান ও জাহিদের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ২। রায়হান ৬ নম্বর কম এবং জাহিদ ৬ নম্বর বেশি পেলে, তাদের নম্বরের অনুপাত হয় ১ : ১। রায়হান ও জাহিদের মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৭৮
  2. ৭২
  3. ৬৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: রায়হান ও জাহিদের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ২। রায়হান ৬ নম্বর কম এবং জাহিদ ৬ নম্বর বেশি পেলে, তাদের নম্বরের অনুপাত হয় ১ : ১। রায়হান ও জাহিদের মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
ধরি,
রায়হানের প্রাপ্ত নম্বর = ৩ক
এবং, জাহিদের প্রাপ্ত নম্বর = ২ক

প্রশ্নমতে,
(৩ক - ৬)/(২ক + ৬) = ১/১
⇒ ৩ক - ৬ = ২ক + ৬
⇒ ৩ক - ২ক = ৬ + ৬
∴ ক = ১২

রায়হানের প্রাপ্ত নম্বর = (৩ × ১২) = ৩৬
এবং, জাহিদের প্রাপ্ত নম্বর = (২ × ১২) = ২৪

∴ তাদের মোট প্রাপ্ত নম্বর = (৩৬ + ২৪) = ৬০
৮,৭৮৭.
logx (3/4) = -(1/2) হলে, x এর মান কত?
  1. 9/16
  2. √(3/4)
  3. 16/9
  4. √(4/3)
ব্যাখ্যা

দেওয়া আছে,
logx (3/4) = -(1/2)
বা, x-(1/2) = 3/4
বা, 1/x(1/2) = 3/4
বা, 1/√x = 3/4
বা, √x = 4/3
বা, x = 16/9

৮,৭৮৮.
2x+1 = 2√2 হলে, x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 1
  4. ঘ) -2
ব্যাখ্যা
প্রশ্ন: 2x+1 = 2√2 হলে, x এর মান কত?

সমধান: 
2x+1 = 2√2
2x+1 = 2121/2
2x+1 = 2(1+1/2)
x+1 = 1+1/2
x = 1/2
৮,৭৮৯.
2 - 7 - 16 - 25 - …………. ধারাটির 12 তম পদ কত?
  1. ক) -75
  2. খ) -97
  3. গ) 95
  4. ঘ) 87
ব্যাখ্যা

১ম পদ a = 2
সাধারণ অন্তর d = -9
n তম পদ = a + (n - 1)d
12 তম পদ = 2+ (12 - 1)(-9)
= 2 - 99 = -97

৮,৭৯০.
3 + cosec2θ = 5 হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + cosec2θ = 5 হলে, θ এর মান কত?

সমাধান:
3 + cosec2θ = 5
⇒ cosec2θ = 5 - 3
⇒ cosec2θ = 2
⇒ cosecθ = √2
⇒ cosecθ = cosec45°
∴ θ = 45°
৮,৭৯১.
রিসাদ সাহেবের তিন কন্যার বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে কন্যাদের মাঝে ভাগ করে দিলেন। ৭ বছর বয়সী কন্যা কত টাকা পেল?
  1. ১৪০০ টাকা
  2. ২১০০ টাকা
  3. ২৩০০ টাকা
  4. ২৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিসাদ সাহেবের তিন কন্যার বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে কন্যাদের মাঝে ভাগ করে দিলেন। ৭ বছর বয়সী কন্যা কত টাকা পেল?

সমাধান: 
তিন কন্যার বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৭ বছর বয়সী কন্যা পেল = {৬৩০০ এর ৭/২১} টাকা
=  ২১০০ টাকা
৮,৭৯২.
a-1/2 = 3 - (1/a- 1/2) হলে √a - (1/√a) = কত?
  1. √2
  2. 12
  3. √5
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: a-1/2 = 3 - (1/a- 1/2) হলে √a - (1/√a) = কত?

সমাধান:
দেওয়া আছে,
a-1/2 = 3 - (1/a- 1/2)
⇒ 1/√a = 3 - √a
⇒ √a + (1/√a) = 3

এখন,
{√a - (1/√a)}2 = {√a + (1/√a)}2 - 4 ⋅ √a ⋅ (1/√a)
= 32 - 4
= 9 - 4
= 5
∴ √a - (1/√a) = √5
৮,৭৯৩.
বার্ষিক ৮% সুদে ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৯৪ টাকা হবে? 
  1. ৩ বছর 
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৮% সুদে ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৯৪ টাকা হবে?

সমাধান: 
সুদ = সুদাসল - আসল 
= (৫৯৪ - ৪৫০) টাকা 
= ১৪৪ টাকা 

আমরা জানি, 
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার) 
= (১৪৪ × ১০০)/(৪৫০ × ৮) 
= ১৪৪০০/৩৬০০
= ৪ বছর। 

৮,৭৯৪.
(x + 1) (4x - 7) - (x - 1) (x + 5) = 3(x + 2)2 + 5 হলে, x এর মান কত হবে?
  1. 3
  2. 5
  3. -1
  4. -3
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 1) (4x - 7) - (x - 1) (x + 5) = 3(x + 2)2 + 5 হলে, x এর মান কত হবে?

সমাধান:
(x+1) (4x-7) - (x-1) (x+5) = 3(x + 2)2 + 5
⇒ 4x2 + 4x - 7x - 7 - (x2 - x + 5x - 5) = 3(x2 + 4x + 4) + 5
⇒ 4x2 - 3x - 7 - x2 + x - 5x + 5 = 3x2 + 12x + 12 + 5
⇒ 3x2 - 7x - 2 = 3x2 + 12x + 17
⇒ 19x + 19 = 0
⇒ 19x = - 19
∴ x = - 1
৮,৭৯৫.
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ক) ২৭৭
  2. খ) ২৮৯
  3. গ) ২৮১
  4. ঘ) ২৮৩
ব্যাখ্যা
পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ২৮৯ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
√(২৮৯) = ১৭
সুতরাং ২৮৯ এর ভাজক সংখ্যা হবে বিজোড়।

এখন, ২৮৯ এর ভাজক সংখ্যা নির্ণয় করিঃ
২৮৯ = ১ × ২৮৯
        = ১৭ × ১৭

∴ ২৮৯ এর ভাজক সংখ্যা = ১, ১৭, ২৮৯ = ৩ টি
 
অপরদিকে,
২৭৭, ২৮১, ২৮৩ হলো মৌলিক সংখ্যা। 
অতএব, এদের ভাজক সংখ্যা হবে জোড়।  
৮,৭৯৬.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি a,
∴ (৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + a)/৩
বা, ১৬ + a = ২৪
বা, a = ৮

৮,৭৯৭.
একটি শার্টে লিখিত মূল্যের উপর ২৫% কমিশন দিয়েও ২০% লাভ হয়। শার্টের ক্রয়মূল্য ২০০ টাকা হলে লিখিত মূল্য কত? 
  1. ২৪০ টাকা
  2. ২৮০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্টে লিখিত মূল্যের উপর ২৫% কমিশন দিয়েও ২০% লাভ হয়। শার্টের ক্রয়মূল্য ২০০ টাকা হলে লিখিত মূল্য কত? 

সমাধান: 
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা 
= ১২০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য = ২০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ২০০/১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (২০০ × ১২০)/১০০ টাকা 
= ২৪০ টাকা 

আবার, 
২৫% কমিশনে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা 
= ৭৫ টাকা 

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ২৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ২৪০/৭৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য = (২৪০ × ১০০)/৭৫ টাকা 
= ৩২০ টাকা 

∴ শার্টের লিখিত মূল্য = ৩২০ টাকা।
৮,৭৯৮.
P = {5, 6, 7, 8} এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 8
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: P = {5, 6, 7, 8} এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 

সমাধান : 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের  উপসেট = 2n
প্রকৃত উপসেট = 2n - 1

P সেটের উপাদান সংখ্যা = 4 তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
৮,৭৯৯.
২০ থেকে ৪০ পর্যন্ত (২০ সহ) সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/২১
  2. খ) ১/৩
  3. গ) ৩/৭
  4. ঘ) ৮/২১
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ২১ টি
২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭ = ৪ টি
২০ থেকে ৪০ পর্যন্ত ৫ এর গুণিতক = ২০, ২৫, ৩০, ৩৫, ৪০ = ৫ টি

মৌলিক সংখ্যা অথবা ৫ এর গুণিতক = ৪ + ৫ = ৯ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ৯/২১
= ৩/৭
৮,৮০০.
x2 - 3x - 2 কে  x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে?
  1. 3
  2. 2
  3. - 1
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x - 2 কে  x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে?

সমাধান:
ধরি,
p(x) = x2 - 3x - 2
∴ x + 1 দ্বারা p(x) কে ভাগ করলে ভাগশেষ হবে p(- 1).

∴ p(- 1) = (- 1)2 - 3(- 1) - 2
= 1 + 3 - 2
= 4 - 2
= 2