বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৮০ / ৪৭৫ · ৭,৯০১৮,০০০ / ৪৭,৮৩৩

৭,৯০১.
একটি বৃত্তের ব্যাস 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 20গুণ
  2. 25 গুণ
  3. 35 গুণ
  4. 48 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস ছয়গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 12r) = 14r
∴ ব্যাসার্ধ = 14r/2 = 7r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(7r)2 = 49πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 49πr2 - πr2 = 48πr2
∴ 48 গুণ বৃদ্ধি পাবে।
৭,৯০২.
এককজন লোক সপ্তাহে আয় করেন ৪৫০ টাকা, ব্যয় করেন ৩০০ টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে?
  1. ৩ : ১
  2. ৩ : ২
  3. ৫ : ২
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক সপ্তাহে আয় করেন ৪৫০ টাকা, ব্যয় করেন ৩০০ টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে?

সমাধান:
আয় = ৪৫০ টাকা
ব্যয় = ৩০০ টাকা
সঞ্চয় = ৪৫০ - ৩০০ টাকা
= ১৫০ টাকা

∴ আয় : সঞ্চয় = ৪৫০ : ১৫০
= ৩ : ১
৭,৯০৩.
একটি ফলের ঝুড়িতে 4 টি লিচু, 11টি আম এবং 15 টি কমলা আছে। ঝুড়ি থেকে দৈবভাবে একটি ফল নেওয়া হলে ফলটি লিচু হওয়ার সম্ভাবনা কত?
  1. 4/15
  2. 3/19
  3. 2/15
  4. 3/14
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে 4 টি লিচু, 11টি আম এবং 15 টি কমলা আছে। ঝুড়ি থেকে দৈবভাবে একটি ফল নেওয়া হলে ফলটি লিচু হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
ঝুড়িতে লিচু আছে = 4 টি
ঝুড়িতে আম আছে =11টি
ঝুড়িতে কমলা আছে = 15 টি

ঝুড়িতে মোট ফল আছে = (4 + 11 + 15) টি = 30 টি

∴ ফলটি লিচু হওয়ার সম্ভাবনা = 4/30
= 2/15
৭,৯০৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তোলা হলে সেটি ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১০
  2. ১/৯
  3. ১২/৯০
  4. ১৩/৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তোলা হলে সেটি ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সংখ্যা পদ্ধতিতে দুই অংকের সংখ্যা আছে (১০ থেকে ৯৯ পর্যন্ত) ৯০টি।

৭ দ্বারা বিভাজ্য সংখ্যা: ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯, ৫৬, ৬৩, ৭০, ৭৭, ৮৪, ৯১, ৯৮ মোট ১৩টি

∴ সম্ভাবনা = ১৩/৯০
৭,৯০৫.
একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত কত? 
  1. 1 : 3
  2. 1 : 4
  3. 2 : 3 
  4. 2 : 5
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত কত? 
 
সমাধান: 
ধরি, 
সিলিন্ডার ও সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ = r 
সিলিন্ডারের উচ্চতা = h1
সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h2

আমরা জানি, 
সিলিন্ডারের আয়তন = πr2h1
সমবৃত্তভূমিক কোণকের আয়তন = (1/3)πr2h2

প্রশ্নমতে, 
πr2h1 = (1/3)πr2h2
বা, h1 = h2/3
বা, h1/h2 = 1/3
∴ h1 : h2 = 1 : 3 

∴ সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত = 1 : 3  ।

৭,৯০৬.
256 এর 4 ভিত্তিক লগারিদম কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 256 এর 4 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
256 এর 4 ভিত্তিক লগারিদম = log4256
= log444
= 4 log44
= 4 × 1
= 4
৭,৯০৭.
একটি নির্দিষ্ট হার সরল সুদে ৫০০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ৮২৫০ টাকা হয়। যদি সুদের হার ৩% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সুদের হার কত হবে?
  1. ৯%
  2. ১১%
  3. ১৫%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে ৫০০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ৮২৫০ টাকা হয়। যদি সুদের হার ৩% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সুদের হার কত হবে?

সমাধান:
আসল, P = ৫০০০ টাকা
সুদ-আসল = ৮২৫০ টাকা
সুদ, I = ৮২৫০ - ৫০০০ = ৩২৫০ টাকা
সময়, n = ৫ বছর

আমরা জানি
I = Pnr
r = I/Pn
= (৩২৫০ × ১০০)/(৫০০০ × ৫)
= ১৩%
∴ সুদের হার ৩% বৃদ্ধিতে, নতুন সুদের হার = (১৩ + ৩)% = ১৬%
৭,৯০৮.
দুটি সমান্তর রেখা একে অপরের থেকে ৬ সেমি দূরে। এই দুটি রেখার মধ্যবর্তী প্রতিটি লম্বের দৈর্ঘ্য ____
  1. সমান
  2. ভিন্ন
  3. অসীম
  4. পরিবর্তনশীল
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সমান্তর রেখা একে অপরের থেকে ৬ সেমি দূরে। এই দুটি রেখার মধ্যবর্তী প্রতিটি লম্বের দৈর্ঘ্য____

সমাধান: 
দুটি সমান্তর রেখা বলতে বোঝায় এমন দুইটি সরলরেখা, যেগুলো একে অপরকে কখনও ছেদ করে না এবং সর্বত্র তাদের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকে।
- যেহেতু রেখাদ্বয় সমান্তর, তাই তাদের মধ্যে টানা যেকোনো লম্বের দৈর্ঘ্য সর্বদা সমান হবে
- অর্থাৎ, প্রতিটি বিন্দু থেকে অপর রেখায় টানা লম্বের দৈর্ঘ্য স্থির থাকে এবং এখানে তা ৬ সেমি।

∴ দুটি সমান্তর রেখার মধ্যবর্তী প্রতিটি লম্বের দৈর্ঘ্য সমান।

৭,৯০৯.
x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?
  1. ১৭
  2. ১৯
  3. ২১
  4. ২৫
  5. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?

সমাধান:
x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা
আমরা জানি,
ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়।

x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে 
∴ r এর মান ১, ২, ৩ হতে পারবে।

x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে
∴ R এর মান ১, ২, ৩, ৪, ৫,৬ ,৭ ,৮ হতে পারবে

r2 + R এর সর্বোচ্চ হবে যদি r ও R সর্বোচ্চ হয়
∴ r2 + R = ৩ + ৮ = ৯ + ৮ = ১৭
৭,৯১০.
A ও B নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে t1 ও t2 মিনিটে। A ও B এর গড় গতিবেগের অনুপাত, A : B = কত?
  1. 2t: t2
  2. t: t1
  3. t1t: 1
  4. 1 : t1t
ব্যাখ্যা

A ও B এর গড় গতিবেগ প্রতি মিনিটে যথাক্রমে v1 মিটার ও v2 মিটার হলে, 
t1 মিনিটে অতিক্তম করে v1t1 মিটার ও t2 মিনিটে অতিক্রম করে v2t2 মিটার।
সুতরাং, v1t1 : v2t2
v1 : v2 = t2 : t1

৭,৯১১.
x > y এবং z < 0 হলে, কোন শর্তটি সঠিক হবে?
  1. xz > yz
  2. x/z > y/z
  3. xz < yz
  4. z/x < z/y
ব্যাখ্যা
x > y এবং z < 0, z এর মান ঋণাত্মক।
x ও y এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন- x > y
⇒ zx < zy [যেহেতু z ঋণাত্মক]
⇒ x/z < y/z [যেহেতু z ঋণাত্মক]
৭,৯১২.
১৫ সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দলের খেলোয়াড়দের বয়সের গড় ২৭ বছর। কোচসহ তাদের বয়সের গড় ১ বছর বেশি হলে, কোচের বয়স কত?
  1. ৩৯ বছর
  2. ৪০ বছর
  3. ৪৩ বছর
  4. ৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দলের খেলোয়াড়দের বয়সের গড় ২৭ বছর। কোচসহ তাদের বয়সের গড় ১ বছর বেশি হলে, কোচের বয়স কত?

সমাধান:
১৫ জন খেলোয়াড়ের মোট বয়স = (২৭ × ১৫) বছর
= ৪০৫ বছর

কোচসহ তাদের বয়সের গড় = ২৭ + ১ = ২৮ বছর
কোচসহ ১৫ জন খেলোয়াড়ের মোট বয়স = (২৮ × ১৬) বছর
= ৪৪৮ বছর

∴ কোচের বয়স = (৪৪৮ - ৪০৫) বছর
= ৪৩ বছর
৭,৯১৩.
ax = b, by = c, cz = a  হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. ক) a = x/ayz
  2. খ) a = y/azx
  3. গ) b = x/cyz
  4. ঘ) a = axyz
ব্যাখ্যা
প্রশ্ন: ax = b, by = c, cz = a  হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান: 
দেয়া আছে 
ax = b, by = c, cz = a 

এখানে,
cz = a 
( by)z = a 
byz = a
(ax)yz = a
axyz = a
a = axyz 
৭,৯১৪.
x + y = 10 এবং x - y = 6 হলে, xy = কত?
  1. 12
  2. 16
  3. 18
  4. 22
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 10 এবং x - y = 6 হলে, xy = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 10
x - y = 6
আমরা জানি,
xy = {(x + y)/2}2 - {(x - y)/2}2
= {10/2}2 - {6/2}2
= (5)2 - (3)2
= 25 - 9
= 16

৭,৯১৫.
একটি বাক্সে 6টি সবুজ, 8টি লাল এবং 4টি সাদা বল আছে। এলোমেলোভাবে 1টি বল তুলে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল হবার সম্ভাবনা কত?
  1. ক) 7/9
  2. খ) 6/7
  3. গ) 8/7
  4. ঘ) 5/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে 6টি সবুজ, 8টি লাল এবং 4টি সাদা বল আছে। এলোমেলোভাবে 1টি বল তুলে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল হবার সম্ভাবনা কত?

সমাধান: 

ধরি,
সবুজ বল হওয়ার ঘটনা = G
লাল বল হওয়ার ঘটনা = R
বাক্সে মোট বল আছে = 6 + 8 + 4 = 18
বলটি সবুজ হওয়ার সম্ভাবনা P(G) = 6/18
বলটি লাল হওয়ার সম্ভাবনা P(R) = 8/18

∴ বলটি সবুজ বা লাল হওয়ার সম্ভাবনা,
P(G ∪ R) = P(G) + P(R)
= (6/18) + (8/18)
= (6 + 8)/18
= 14/18
= 7/9
৭,৯১৬.
12x2 + 25x + 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (4x + 4)(3x + 4)
  2. (4x + 3)(3x + 4)
  3. (3x + 3)(4x + 4)
  4. (4x + 3)(3x +3)
ব্যাখ্যা
প্রশ্ন: 12x2 + 25x + 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান :
12x2 + 25x + 12
= 12x2 + 16x + 9x + 12
= 4x (3x + 4) + 3 (3x + 4)
= (4x + 3)(3x + 4)
৭,৯১৭.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 30 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 14 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
  1. 1936 বর্গমিটার
  2. 2872 বর্গমিটার
  3. 3872 বর্গমিটার
  4. 4872 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 30 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 14 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = 30 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 14 সে.মি.

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πr(r +  h)
= 2 × (22/7) × 14 (14 + 30) বর্গমিটার
= 3872 বর্গমিটার
৭,৯১৮.
x2 + 6x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান।
  2. অবাস্তব ও অসমান।
  3. মূলদ ও অসমান
  4. বাস্তব ও অসমান।
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 6x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x2 + 6x + 9 = 0
এখানে,
a = 1, b = 6 এবং c = 9

∴ নিশ্চায়ক= b2 - 4ac
= (6)2 - 4 × 1 × 9
= 36 - 36
= 0
যেহেতু, b2 - 4ac = 0 সুতরাং, মূলদ্বয় বাস্তব ও সমান

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
৭,৯১৯.
একজন ডিলার একটি পণ্য ১৮০৫ টাকায় বিক্রয় করলে ৫% ক্ষতি হয়। ৫% লাভে বিক্রয় করতে হলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হতে হবে?
  1. ১৯০০ টাকা
  2. ১৯৯৫ টাকা
  3. ১৯৯০ টাকা
  4. ২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ডিলার একটি পণ্য ১৮০৫ টাকায় বিক্রয় করলে ৫% ক্ষতি হয়। ৫% লাভে বিক্রয় করতে হলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হতে হবে?

সমাধান:
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০৫ টাকায় ক্রয়মূল্য = (১৮০৫ × ১০০)/৯৫
= ১৯০০ টাকা

৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৯০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০৫ × ১৯০০)/১০০ টাকা
= ১৯৯৫ টাকা
৭,৯২০.
রহিম, করিম এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছে। একদিনে জামাল যতটুকু কাজ করে, রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে। যদি জামাল একা পুরো কাজটি ৪ মাসে করতে পারে তবে তিনজন একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে।
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছে। একদিনে জামাল যতটুকু কাজ করে, রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে। যদি জামাল একা পুরো কাজটি ৪ মাসে করতে পারে তবে তিনজন একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে।

সমাধান:
১ মাস = ৩০ দিন 
৪ মাস = ৩০ × ৪ = ১২০ দিন

জামাল ১২০ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
জামাল ১ দিনে করতে পারে কাজটির = ১/১২০ অংশ

 রহিম ও করিম একত্রে ১ দিনে করতে পারে কাজটির = (১/১২০) × ২ অংশ
= ১/৬০

তিনজন একত্রে ১ দিনে করতে পারে কাজটির = (১/৬০) + (১/১২০) অংশ
= (২ + ১)/১২০
= ৩/১২০ অংশ
= ১/৪০ অংশ

১/৪০ অংশ তিনজন একত্রে করতে পারে = ১ দিনে
১ বা সম্পূর্ন কাজ তিনজন একত্রে করতে পারে = ১ × (৪০/১) দিনে
= ৪০ দিনে
৭,৯২১.
x + (1/x) = √3 হলে x3 + 1/x3 = কত?
  1. 3
  2. 9
  3. 27
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন:  x + (1/x) = √3 হলে x3 + 1/x3 = কত?

সমাধান:
দেওয়া আছে
x + (1/x) = √3

আমরা জানি
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x.(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৭,৯২২.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 72 বর্গমিটার
  2. 18√2 বর্গমিটার
  3. 36 বর্গমিটার
  4. 72√2 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক 
 কর্ণের দৈর্ঘ্য = √2ক একক

শর্তমতে,
√2ক = 6√2
⇒ ক = 6√2/√2
∴ ক = 6

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ক2
= 62
= 36 বর্গমিটার

৭,৯২৩.
প্রথম বারোটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ৮০
  2. ৯৬
  3. ১০০
  4. ১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম বারোটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n2
প্রথম বারোটি বিজোড় সংখ্যার যোগফল = (১২)
= ১৪৪
৭,৯২৪.

প্রদত্ত সারণির প্রচুরক কত?
  1. 54.67
  2. 71.34
  3. 66.7
  4. 78.54
ব্যাখ্যা
L = 61
f1 = 12 - 8 = 4
f2 = 12 - 9 = 3 
h = 10
অতএব, প্রচুরক
= L + f1/(f1 + f2) × h
= 61 + 4/(4 + 3) × 10
= 61 + 4/7 × 10
= 61 + 40/7
= 66.7
৭,৯২৫.
a2 - b2 = 4 এবং ab = 2 হলে a2 + b2 = ?
  1. ক) 2√2
  2. খ) √2
  3. গ) 4√2
  4. ঘ) 3√2
ব্যাখ্যা
প্রশ্ন- a2 - b2 = 4 এবং ab = 2 হলে a2 + b2 = ?

সমাধান-
দেওয়া আছে,
a2 - b2 = 4
⇒ (a2 - b2)2 = 42
⇒ (a2 + b2)2 - 4.a2.b2 = 16
⇒ (a2 + b2)2 - 4(ab)2 = 16
⇒ (a2 + b2)2 - 4.22 = 16
⇒ (a2 + b2)2 - 16 = 16
⇒ (a2 + b2)2 = 32
⇒ a2 + b2 = √32
⇒ a2 + b2 = 4√2
৭,৯২৬.
১ ÷ (৩/৫){(১/৩) + (২/৩)} = কত?
  1. ৩/৫
  2. ৫/৩
  3. ২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১ ÷ (৩/৫){(১/৩) + (২/৩)} = কত?

সমাধান:
= ১ ÷ (৩/৫){(১/৩) + (২/৩)}
= ১ ÷ (৩/৫){(১ + ২)/৩}
= ১ ÷ (৩/৫)(৩/৩)
= ১ ÷ (৩/৫) × ১
= ১ ÷ (৩/৫)
= ১ × (৫/৩)
= ৫/৩

৭,৯২৭.
৮৪ কোন সংখ্যার ৪০% ?
  1. ১৯৬
  2. ২০৪
  3. ২১০
  4. ২২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ কোন সংখ্যার ৪০% ?

সমাধান:
ধরি,
৮৪ 'ক' সংখ্যার ৪০%

ক এর ৪০% = ৮৪
⇒ ক × (৪০/১০০) = ৮৪
⇒ ক = (৮৪ × ১০০)/৪০
∴ ক = ২১০
৭,৯২৮.
একটি ২৫ মিটার লম্বা মই দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ২০ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ২৩ মিটার
  2. ১৫ মিটার
  3. ১৭ মিটার
  4. ১৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২৫ মিটার লম্বা মই দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ২০ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর নিচের প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়়ী,
২৫ = ২০ + ক
⇒ ক = ২৫ - ২০
⇒ ক = ৬২৫ - ৪০০
⇒ ক = ২২৫
⇒ ক = √২২৫
∴ ক = ১৫ মিটার
৭,৯২৯.
(x - y), (x2 + xy), (x2 - y2) এর ল.সা.গু নিচের কোনটি?
  1. (x2 - y2)
  2. x(x2 - y2)
  3. x - y
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (x - y), (x2 + xy), (x2 - y2) এর ল.সা.গু নিচের কোনটি?

সমাধান:
১ম রাশি = x - y

২য় রাশি = (x2 + xy)
= x(x + y)

৩য় রাশি = (x2 - y2)
= (x + y)(x - y)

∴ ল, সা, গু = x(x + y)(x - y)
= x(x2 - y2)
৭,৯৩০.
|3x - 15| = 18 এ x এর সম্ভাব্য সকল মানের গুণফল কত?
  1. -12
  2. -10
  3. -11
  4. -15
ব্যাখ্যা
দেওয়া আছে, 
           |3x - 15| = 18
উভয় ক্ষেত্রে পরম মান সমীকরণ সমাধান করে পাই, 
3x - 15 = 18
⇒ 3x = 15 + 18 = 33
∴ x = 11

or, 3x - 15 = - 18
⇒ 3x = - 18 + 15 = -3
∴ x = -1
 
x এর সম্ভাব্য সকল মানের গুণফল = 11 × (-1) = -11
৭,৯৩১.
একটি আয়তাকার পানির ট্যাংকে ২৪০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩ মিটার হয়, তবে ট্যাংকের গভীরতা কত মিটার হবে? 
  1. ২ মিটার
  2. ৩ মিটার
  3. ৪ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার পানির ট্যাংকে ২৪০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩ মিটার হয়, তবে ট্যাংকের গভীরতা কত মিটার হবে? 

সমাধান: 
আমরা জানি, 
১০০০ লিটার = ১ ঘনমিটার 
∴ ২৪০০০ লিটার = ২৪ ঘনমিটার 

আবার, 
আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা 
∴ গভীরতা = আয়তন/(দৈর্ঘ্য × প্রস্থ) 
= ২৪/(৪ × ৩) 
= ২৪/১২ 
= ২ মিটার 

∴ ট্যাংকের গভীরতা = ২ মিটার।

৭,৯৩২.
x2 = 11 + 2√30 হলে, x + 1/x এর মান কত?
  1. ক) 2√6
  2. খ) 2√5
  3. গ) 24
  4. ঘ) 2√6 + 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 = 11 + 2√30 হলে, x + 1/x এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
x2 = 11 + 2√30 
x2 = 6 +  2√30 + 5
x2 = (√6)2 + 2 (√6)(√5) + (√5)2
x2 = (√6 + √5)2
x = √6 + √5
1/x = 1/(√6 + √5)
1/x = (√6 - √5)/(√6 + √5)(√6 - √5)
1/x = (√6 - √5)/{(√6)2 - (√5)2}
1/x = (√6 - √5)/(6 - 5)
1/x= √6 - √5

x + 1/x = √6 + √5 +√6 - √5 = 2√6
৭,৯৩৩.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ৪/২৭
  2. ৭/৩৬
  3. ১৬/৪৫
  4. ৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৪/২৭ = ০.১৪৮
৭/৩৬ = ০.১৯৪
১৬/৪৫ =০.৩৫৫
৪/৫ = ০.৮
৭,৯৩৪.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/৭
  3. গ) ৫/৮
  4. ঘ) ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান
৩/৫ = ০.৬ (ক্ষুদ্রতম) 

৪/৭ = ০.৫৭ (ক্ষুদ্রতম) 

৫/৮ = ০.৬২ (বৃহত্তম) 

৬/১১ = ০.৫৪ (ক্ষুদ্রতম) 

∴ বৃহত্তম সংখ্যা = ৫/৮।
৭,৯৩৫.
খ একটি কাজ করতে যত সময় নেয় ক ঐ কাজটি করতে তার তিন গুণ সময় বেশি নেয়। তারা একত্রে 15 দিনে কাজটি করতে পারে। ক একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) 20 দিন
  2. খ) 40 দিন
  3. গ) 50 দিন
  4. ঘ) 60 দিন
ব্যাখ্যা
মনেকরি,
খ কাজটি করতে সময় নেয় x দিন 
ক কাজটি করতে সময় নেয় 3x দিন 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির = (1/x) + (1/3x) অংশ 
                                                        = (3 + 1)/3x
                                                        = 4/3x

ক ও খ 4/3x অংশ কাজ করে 1 দিনে 
ক ও খ 1 অংশ (সম্পূর্ণ)কাজ করে 3x/4 দিনে 

প্রশ্নমতে,
3x/4 = 15
3x = 15 × 4 
x = (15 × 4)/3 = 20 

ক কাজটি করতে করতে পারবে = 3 × 20 = 60 দিন
৭,৯৩৬.
x > y, z < 0 হলে নিচের কোনটি সত্য?
  1. ক) xz > yz
  2. খ) x/z > y/z
  3. গ) z/x < z/y
  4. ঘ) xz < yz
ব্যাখ্যা

x > y এবং z ঋণাত্মক সংখ্যা হওয়ায় xz < yz হবে।

৭,৯৩৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ এবং তাদের ল.সা. গু  ৪৮০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ১৫২
  2. ১৫৬
  3. ১৬০
  4. ১৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ এবং তাদের ল.সা. গু  ৪৮০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৫ক
এবং অপর সংখ্যাটি = ৮ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৪০ক

প্রশ্নমতে,
৪০ক = ৪৮০
⇒ ক = ৪৮০/৪০
∴ ক = ১২
একটি সংখ্যা = ৫ × ১২ = ৬০
অপর সংখ্যাটি = ৮ × ১২ = ৯৬

∴ সংখ্যা দুইটির যোগফল = ১৫৬।
৭,৯৩৮.
৩৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ক) ১৮ : ৩২
  2. খ) ৬৪ : ৩৬
  3. গ) ৬ : ৮
  4. ঘ) ৩২ : ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয় 
৩৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত =√৩৬ : √৬৪ = ৬ : ৮
৭,৯৩৯.
শতকরা বার্ষিক ১২% সরল সুদে ৪৮০০ টাকার ৩ মাসের সুদ কত?
  1. ৬৪ টাকা
  2. ৯২ টাকা
  3. ১৪৪ টাকা
  4. ১৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ১২% সরল সুদে ৪৮০০ টাকার ৩ মাসের সুদ কত?

সমাধান: 
এখানে, P = ৪৮০০ টাকা
r = ১২% = ১২/১০০
n = ৩ মাস = ৩/১২ বছর

আমরা জানি, 
I = Pnr
= (৪৮০০ × ১২ × ৩)/(১০০ × ১২)
= ১৪৪ 

৭,৯৪০.
১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. ক) ১২৬০
  2. খ) ৩০৬০
  3. গ) ৫০৬০
  4. ঘ) ৭৩
ব্যাখ্যা
১০ জন বালক থেকে ২ জন বালক বেছে নেওয়া যায় = ১০C = ৪৫ উপায়ে 
৮ জন বালিকা থেকে ২ জন বালিকা বেছে নেওয়া যায় = C = ২৮ উপায়ে 

১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা বেছে নেওয়া যায় = ৪৫ × ২৮ = ১২৬০ উপায়ে
৭,৯৪১.
টাকায় ১৫টি লেবু কিনে টাকায় ১০টি বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৩৩.৩৩%
  2. খ) ৫০%
  3. গ) ৬৬.৬৭%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা

১টি লেবুর ক্রয়মূল্য ১/১৫ টাকা এবং ১ টি লেবুর বিক্রয়মূল্য = ১/১০ টাকা।
লাভ = (১/১০ - ১/১৫) টাকা = (৩-২)/৩০ টাকা = ১/৩০ টাকা।
তাহলে ১/১৫ টাকায় লাভ হয়১/৩০ টাকা
সুতরাং ১০০ টাকায় লাভ হয় ১৫×১০০/৩০ টাকা
= ৫০%

৭,৯৪২.
একটি বাক্সে ৭টি লাল, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলো। বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/১১
  2. খ) ৮/১১
  3. গ) ৯/১১
  4. ঘ) ৬/১১
ব্যাখ্যা
বাক্সে লাল আছে = ৭টি 
বাক্সে  কালো আছে = ৯টি 
সাদা বল আছে = ৬টি 

মোট বল = (৭ + ৯ + ৬)টি  = ২২ টি 

বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৭/২২ 
বলটি কালো হওয়ার সম্ভাবনা =৯/২২

বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা  = (৭/২২) + (৯/২২)
                                                         = (৭ + ৯)/২২
                                                         = ১৬/২২
                                                          = ৮/১১
৭,৯৪৩.
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩৮ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রটির ওজন কত?
  1. ক) ৮ কেজি 
  2. খ) ১০ কেজি 
  3. গ) ১২ কেজি 
  4. ঘ) ৬ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩৮ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রটির ওজন কত?

সমাধান:
পাত্রের ওজন + ১ অংশ বা (সম্পূর্ণ) তেলের ওজন = ৩৮ কেজি 
পাত্রের ওজন + ১/২ অংশ তেলের ওজন = ২৪ কেজি 

১/২ অংশ তেলের ওজন = (৩৮ - ২৪)কেজি 
                                      = ১৪ কেজি 

পাত্রের ওজন = (২৪ - ১৪) কেজি 
                    = ১০ কেজি
৭,৯৪৪.
যদি (x-y, 3) = (0, x+2y) হয় ,তবে x এবং y এর মান কত?
  1. ক) (-1,-1)
  2. খ) (1,3)
  3. গ) (1,1)
  4. ঘ) (-1,-3)
ব্যাখ্যা

x - y =0 ---(1)
x+2y = 3 --(2)
(1) এবং (2) সমাধান করে পায়,
x,y = 1,1

৭,৯৪৫.
একজন দোকানদার কিছু ডাল ২,৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হত?
  1. ক) ২,৫০০ টাকায়
  2. খ) ২,৫৫০ টাকায়
  3. গ) ২,৬০০ টাকায়
  4. ঘ) ২,৬৫০ টাকায়
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার কিছু ডাল ২,৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হত?

সমাধান: 
৫% ক্ষতিতে 
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৩৭৫)/৯৫ টাকা
=২৫০০ টাকা 

৬% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬/১০০ টাকা 
ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৬ ×২৫০০)/১০০ টাকা 
= ২৬৫০ টাকা 

৭,৯৪৬.
9m2 - 12mn + 4n2 - 16p2 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (3m + 2n + 4p)(3m - 2n + 5p)
  2. (3m + 2n + 4p)(2m + 2n - 4p)
  3. (3m - 2n - 4p)(3m - 4n - 4p)
  4. (3m - 2n + 4p)(3m - 2n - 4p)
ব্যাখ্যা
প্রশ্ন: 9m2 - 12mn + 4n2 - 16p2 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
= 9m2 - 12mn + 4n2 - 16p2
= (3m)2 - 2(3m)(2n) + (2n)2 - (4p)2
= (3m - 2n)2 - (4p)2
= (3m - 2n + 4p)(3m - 2n - 4p)
৭,৯৪৭.
একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হল। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হত। টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০
  2. খ) ৩৬০
  3. গ) ৪২০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মনে করি,
টেবিলটির ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা বা, ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য - ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য
= (১০৫ - ৯০) টাকা বা, ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/ ১৫ = ৪০০ টাকা
সুতরা, টেবিলটির ক্রয়মূল্য ৪০০ টাকা।

৭,৯৪৮.
loga (ab) = c হলে logb a = ?
  1. 1
  2. 1/c
  3. 1/(c + 1)
  4. 1/(c - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: loga (ab) = c হলে logb a = ?

সমাধান:
দেওয়া আছে,
loga (ab) = c
⇒ loga a + loga b = c
⇒ 1 + loga b = c
⇒ loga b = c - 1
⇒ 1/logb a = c - 1
⇒ logb a = 1/(c - 1)
৭,৯৪৯.
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ 
  2. ২(দৈর্ঘ্য + প্রস্থ) 
  3. ১/২ × (ভূমি × উচ্চতা)
  4. ভূমি × উচ্চতা 
ব্যাখ্যা

প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
- সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো - (ভূমি × উচ্চতা) । 

অন্যদিকে, 
- রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল। 
- বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু) । 
- আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ। 

৭,৯৫০.
mn√(xm/xn) × nl√(xn/xl) lm√(xl/xm) = কত?
  1. ক) xlmn
  2. খ) x1/lmn
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
mn√(xm/xn) × nl√(xn/xl) lm√(xl/xm)
= (xm-n)1/mn × (xn-l)1/nl × (xl-m)1/lm
= xm-n/mn × xn-l/nl × xl-m/lm
= xm-n/mn + n-l/nl + l-m/lm
= x{l(m-n) + m(n-l) + n(l-m)}/mnl
= x(lm - nl + mn - lm + nl - mn)/mnl
= x0/mnl
= x0
= 1
৭,৯৫১.
2a2 - a - 3 এর উৎপাদক কত?
  1. ক) (2a + 3)(a - 1)
  2. খ) (2a - 3)(a - 1)
  3. গ) (2a + 3)(a + 1)
  4. ঘ) (2a - 3)(a + 1)
ব্যাখ্যা
2a2 - a - 3 
2a2 - 3a + 2a - 3
a(2a - 3) + 1(2a - 3)
(2a - 3)(a + 1)
৭,৯৫২.
(১/১০) টাকায় (১/৫০) টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত? 
  1. ২০%
  2. ১০%
  3. ১৫%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ১/১০ টাকায় ১/৫০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত? 

সমাধান: 
 ১/১০ টাকায় লাভ হয় = ১/৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = (১/৫০)/(১/১০) = ১০/৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১০)/৫০ = ২০ টাকা 

সুতরাং, শতকরা লাভের হার ২০% 

৭,৯৫৩.
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ১০ বছরে  মুনাফা আসলে দ্বিগুণ হবে? 
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ১২.৫%
  4. ঘ) ১১.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ১০ বছরে  মুনাফা আসলে দ্বিগুণ হবে? 

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(২ × ১০০) টাকা
 = ২০০ টাকা 
∴মুনাফা I =২০০ - ১০০ = ১০০ টাকা
সময় n = ১০ বছর
সুদের হার r% = ?
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
r = (১০০ × ১০০)/(১০০ × ১০)
r = ১০%
৭,৯৫৪.
a2 + b2 = 4 এবং a2 - b2 = - 4 হয়, তাহলে a4 + b4 এর মান কত?
  1. ক) 16
  2. খ) 20
  3. গ) 14
  4. ঘ) 12
ব্যাখ্যা
দেওয়া আছে, 
a2 + b2 = 4 
a2 - b2 = - 4

a4 + b4 = (a2)2 + (b2)2 
             = {(a2 + b2)2 +(a2 - b2)2}/2
             = {42 + (- 4)2}/2
              = (16 + 16)/2 
              = 32/2 
              = 16
৭,৯৫৫.
6q2 - q - 15 এর একটি উৎপাদক 3q - 5 হলে, অপর উৎপাদকটি কত?
  1. 3q + 5
  2. 2q + 2
  3. 3q - 5
  4. 2q + 3
ব্যাখ্যা
প্রশ্ন: 6q2 - q - 15 এর একটি উৎপাদক (3q - 5) হলে, অপর উৎপাদকটি কত?

সমাধান:
6q2 - q - 15
= 6q2 + 9q - 10q - 15 
= 3q(2q + 3) - 5(2q + 3)
= (2q + 3)(3q - 5)
৭,৯৫৬.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OD, AB জ্যায়ের উপর লম্ব । AD = 5 সে. মি. হলে, AB =?
  1. 20 সে. মি.
  2. 2.5 সে. মি.
  3. 10 সে. মি.
  4. 15 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OD, AB জ্যায়ের উপর লম্ব । AD = 5 সে. মি. হলে, AB =?

সমাধান:

আমরা জানি,
যেকোনো বৃত্তের কেন্দ্রে থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ঐ জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে।

দেওয়া আছে,
AD = 5 সে. মি.

যেহেতু AB জ্যায়টি সমদ্বিখণ্ডিত হয়েছে, তাই
∴ AB = AD + DB = 5 + 5 = 10 সে. মি.
৭,৯৫৭.
একজন বিনিয়োগকারী তার ১/৪ অংশ মূলধনের উপর ৩% হারে, ২/৩ অংশ মূলধনের উপর ৫% হারে এবং অবশিষ্ট মূলধনের উপর ১১% হারে মুনাফা অর্জন করে। মোট মূলধনের উপর তার শতকরা মুনাফার হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা
প্রশ্ন- একজন বিনিয়োগকারী তার ১/৪ অংশ মূলধনের উপর ৩% হারে, ২/৩ অংশ মূলধনের উপর ৫% হারে এবং অবশিষ্ট মূলধনের উপর ১১% হারে মুনাফা অর্জন করে। মোট মূলধনের উপর তার শতকরা মুনাফার হার কত?

সমাধান-
মনে করি,
তার মোট মূলধন = ক

১/৪ অংশ মূলধনের উপর মুনাফা = ক/৪ এর ৩% = ৩ক/৪০০
২/৩ অংশ মূলধনের উপর মুনাফা = ২ক/৩ এর ৫% = ক/৩০

অবশিষ্ট মূলধন = ক - {(ক/৪) + (২ক/৩)}
= ক - (ক/৪) - (২ক/৩)
= (১২ক - ৩ক - ৮ক)/১২
= ক/১২

অবশিষ্ট মূলধনের উপর মুনাফা =ক/১২ এর ১১% = ১১ক/১২০০

মোট মুনাফা = (৩ক/৪০০) + (ক/৩০) + (১১ক/১২০০)
= (৯ক + ৪০ক + ১১ক)/১২০০
= ৬০ক/১২০০
= ক/২০

শতকরা মুনাফার হার = (ক × ১০০) / (ক × ২০ ) = ৫%
৭,৯৫৮.
যদি logx(0.1) = - 1/2 হয়, তাহলে x = কত?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1/100
  4. ঘ) 1/10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি logx(0.1) = - 1/2 হয়, তাহলে x = কত?

সমাধান:
 logx(0.1) = -1/2
⇒ x- 1/2 = 0.1
⇒ 1/x1/2 = 1/10
⇒ x1/2 = 10
⇒(x1/2)2 = 102
⇒ x = 100
৭,৯৫৯.
a + b = 13 এবং  a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?
  1. 68
  2. 80
  3. 89
  4. 96
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 13 এবং  a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান: 
প্রদত্ত রাশি, 
a2 + b2 = {(a + b)2 + (a - b)2}/2
= {(13)2 + (3)2}/2
= (169 + 9)/2
= 178/2
= 89

৭,৯৬০.
m এর মান কত হলে x2 + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. 1/2
  2. 1/4
  3. - 1/2
  4. - 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে x2 + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান:
x2 + x - m কে ax2 + bx + c এর সাথে তুলনা করে পাই, a = 1, b = 1, c = - m

আমরা জানি, পূর্ণবর্গ রাশির মূলদ্বয় সমান হয়।
যদি b2 - 4ac = 0 হয়, তবে সমীকরণের মূলদ্বয় সমান হবে।
এখানে, b = 1, a = 1 এবং c = - m
 
b2 - 4ac = 0 
⇒ (1)2 - 4.1.(- m) = 0
⇒ 1 + 4m = 0
⇒ 4m = - 1
⇒ m = - 1/4
৭,৯৬১.
এক ব্যাক্তির মাসিক বেতন বছরে একবার মার্চ মাসে ৫% বৃদ্ধি পায়। যদি একটি নির্দিষ্ট বছরে তিনি জুন মাসে ২১০০০ টাকা বেতন পান তাহলে সেই বছর জানুয়ারী মাসে তার বেতন কত ছিলো?
  1. ১৮০০০ টাকা
  2. ১৯৫০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ২০৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তির মাসিক বেতন বছরে একবার মার্চ মাসে ৫% বৃদ্ধি পায়। যদি একটি নির্দিষ্ট বছরে তিনি জুন মাসে ২১০০০ টাকা বেতন পান তাহলে সেই বছর জানুয়ারী মাসে তার বেতন কত ছিলো? 

সমাধান:
ধরি,
জানুয়ারী মাসে ব্যাক্তির বেতন ছিলো = ১০০ টাকা 
∴ মার্চ মাসে ৫% বৃদ্ধি পেলে তার বেতন হয় = ১০০ + ১০০ এর ৫% = ১০০ + ৫ = ১০৫ টাকা 
 যেহেতু বছরে একবারই বেতন বৃদ্ধি পায় সেহেতু জুন মাসেও তার বেতন হবে = ১০৫ টাকা 

এখন,
জুন মাসে বেতন ১০৫ টাকা হলে জানুয়ারী মাসে বেতন ছিলো = ১০০ টাকা 
∴ জুন মাসে বেতন ১ টাকা হলে জানুয়ারী মাসে বেতন ছিলো = (১০০/১০৫) টাকা 
∴ জুন মাসে বেতন ২১০০০ টাকা হলে জানুয়ারী মাসে বেতন ছিলো = (১০০ × ২১০০০)/১০৫ টাকা = ২০০০০ টাকা
৭,৯৬২.
a - 1/a = 3 হলে, a4 + 1/a4 = ?
  1. 110
  2. 119
  3. 120
  4. 129
ব্যাখ্যা
a4 + 1/a4
= (a2)2 + (1/a2)2
= (a2 + 1/a2)2 - 2.a2.1/a2
= (a2 + 1/a2)2 - 2
= {(a - 1/a)2 + 2.a.1/a}2 - 2
= {(32 +2}2 - 2
= 112 - 2
= 119
৭,৯৬৩.
(55x - 6 · a4x - 7)/5(x + 1) = a(4x - 7) এবং a > 0 হলে, x এর মান কত?
  1. 4/5
  2. 1/2
  3. 3
  4. 7/4
ব্যাখ্যা
প্রশ্ন: (55x - 6 · a4x - 7)/5(x + 1) = a(4x - 7) এবং a > 0 হলে, x এর মান কত?

সমাধান:
(55x - 6 · a4x - 7)/5(x + 1) = a(4x - 7)
⇒ (55x - 6/5(x + 1) = a(4x - 7)/a(4x - 7)
⇒ 5(5x - 6) = 5(x + 1)
⇒ 5x - 6 = x + 1
⇒ 5x - x = 1 + 6
⇒ 4x = 7
:. x = 7/4
৭,৯৬৪.
যদি TIME শব্দটির অক্ষর গুলিকে আবার সাজানো হয় তবে কত গুলো বিন্যাস স্বরবর্ণ দ্বারা শুরু হবে?
  1. ক) 12
  2. খ) 10
  3. গ) 24
  4. ঘ) 16
ব্যাখ্যা

TIME শব্দটিতে মোট অক্ষর = 4 টি, স্বরবর্ণ = 2 টি
∴ I দ্বারা শুরু করলে বিন্যাস = 3p3 = 6 
E দ্বারা শুরু করলে বিন্যাস = 3p3 = 6
∴ বিন্যাস = 6+6 = 12

৭,৯৬৫.
একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. ক) 16
  2. খ) 9
  3. গ) 3
  4. ঘ) 8
ব্যাখ্যা
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (x/3)2 বা, x2/9

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের 9 গুণ।
৭,৯৬৬.
9p2 - (2p - 3q)2 = কত?
  1. (5p - 3q)(p + 3q)
  2. (5p + 3q)(p - 3q)
  3. (5p - 3q)(p - 3q)
  4. (5p + 3q)(p + 3q)
ব্যাখ্যা
প্রশ্ন: 9p2 - (2p - 3q)2 = কত? 

সমাধান: 
9p2 - (2p - 3q)2 
= (3p)2 - (2p - 3q)2 
= {3p + (2p - 3q)} {3p - (2p - 3q)} 
= (3p + 2p - 3q) (3p - 2p + 3q) 
= (5p - 3q) (p + 3q)
৭,৯৬৭.
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 154 বর্গ সে.মি.। গোলকটির ব্যাসার্ধ কত?
  1. ক) 4.5 সে.মি.
  2. খ) 5.5 সে.মি.
  3. গ) 3.5 সে.মি.
  4. ঘ) 9.5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 154 বর্গ সে.মি.। গোলকটির ব্যাসার্ধ কত?

সমাধান: 
আমরা জানি, গোলকের ব্যাসার্ধ r হলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr2 বর্গ একক
প্রশ্নমতে,
4πr2= 154 
4 (22/7)r2 = 154
(88/7)r2 = 154 
r2 = 154(7/88)
r2 = 49/4
r2 = (7/2)2
r = 7/2
r = 3.5
অতএব গোলকটির ব্যাসার্ধ =3.5
৭,৯৬৮.
x2 - y2 = 15 এবং x + y = 5 হলে, 8xy(x2 + y2) = ?
  1. 78
  2. 372
  3. 544
  4. 156
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - y2 = 15 এবং x + y = 5 হলে, 8xy(x2 + y2) = ?

সমাধান:
দেওয়া আছে, 
x2 - y2 = 15
বা, (x + y)(x - y) = 15
বা, 5(x - y) = 15
∴ x - y = 3

প্রদত্ত রাশি, 
 8xy(x2 + y2)
= 4xy.2(x2 + y2)
= {(x + y)2 - (x - y)2}{(x + y)2 + (x - y)2}
= (52 - 32)(52 + 32)
= 16 × 34
= 544

৭,৯৬৯.
যদি একটি পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 cm, 3.5 cm, 4 cm, 5 cm এবং 6 cm হয়, তাহলে পঞ্চভুজের পরিসীমা কত?
  1. 1260 cm
  2. 107.5 cm
  3. 21.5 cm
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 cm, 3.5 cm, 4 cm, 5 cm এবং 6 cm হয়, তাহলে পঞ্চভুজের পরিসীমা কত?

সমাধান:
পঞ্চভুজের পরিসীমা = 3 + 3.5 + 4 + 5 + 6 cm
= 21.5 cm
৭,৯৭০.
একজন বিক্রেতা ১৭টি কমলা ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসান করল তা ৫টি কমলার ক্রয়মূল্যের সমান। একটি কমলার ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
১৭টি কমলার  বিক্রয়মূল্য = (১৭- ৫) বা ১২ টি কমলার ক্রয়মূল্য 

 ১২ টি কমলার ক্রয়মূল্য  ৭২০ টাকা 
 ১ টি          ''      ''             ৭২০/১২ টাকা 
                                       = ৬০ টাকা
৭,৯৭১.
একটি থলেতে নীল বল ১২টি, সাদা বল ১৬টি এবং কালো বল ২০টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৪
  2. খ) ২/৩
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/৩
ব্যাখ্যা
নীল বল ১২টি 
সাদা বল ১৬টি
কালো বল ২০টি
মোট বল =(১২ + ১৬ + ২০)টি = ৪৮টি 

নীল হওয়ার  সম্ভাবনা = ১২/৪৮ = ১/৪

নীল না হওয়ার  সম্ভাবনা = ১ - ১/৪ = (৪ - ১)/৪ = ৩/৪
৭,৯৭২.
5 + 8 + 11 + 14 + ............  ধারাটির 19তম পদ কত? 
  1. ক) 62
  2. খ) 59
  3. গ) 56
  4. ঘ) 65
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + ............  ধারাটির 19তম পদ কত? 

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 5
সাধারণ অন্তর d = 8 - 5 = 3  

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
19 তম পদ = a + (19 - 1)d
= a + 18d
= 5 + 18 × 3 
= 5 + 54
= 59
৭,৯৭৩.
125x3 + 64y3 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (5x - 4y)(25x2 + 20xy + 16y2)
  2. (5x + 4y)(25x2 - 20xy + 16y2)
  3. (5x + 4y)(25x2 + 20xy - 16y2)
  4. (5x - 4y)(25x2 - 20xy - 16y2)

ব্যাখ্যা

প্রশ্ন: 125x3 + 64y3 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
125x3 + 64y3
= (5x)3 + (4y)3
= (5x + 4y) {(5x)2 - (5x)(4y) + (4y)2}
= (5x + 4y)(25x2 - 20xy + 16y2)

৭,৯৭৪.
নিচের কোনটি সমান্তর ধারা?
  1. 2 + 5 + 9 + 17 + ...
  2. (1/3) + (1/9) + (1/27) +....
  3. 4 + 7 + 10 + 13 + ...
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সমান্তর ধারা?

সমাধান:
• একটি সমান্তর ধারা হলো এমন একটি ধারা, যেখানে যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের মধ্যে পার্থক্য বা সাধারণ অন্তর (d) সর্বদা সমান থাকে। সাধারণ অন্তর ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে।

• প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) 4 + 7 + 10 + 13 + ... ধারাটির প্রতিটি পদের মধ্যে অন্তর সমান।
এখানে, সাধারণ অন্তর, d = 7 - 4 = 3
আবার, d = 10 - 7 = 3 এবং 13 - 10 = 3।
যেহেতু প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর একই (3), তাই এটি একটি সমান্তর ধারা।

• অন্যান্য অপশনসমূহ:
(ক) 2 + 5 + 9 + 17 + ... ধারাটিতে সাধারণ অন্তর সমান নয়, তাই এটি সমান্তর ধারা নয়।
(খ) (1/3) + (1/9) + (1/27) +.... ধারাটিতে সাধারণ অনুপাত (1/3) সমান, তাই এটি একটি গুণোত্তর ধারা।

৭,৯৭৫.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১২মিঃ হলে অতিভুজ এবং লম্ব যথাক্রমে -
  1. ক) ১৫m, ৯m
  2. খ) ৯m, ১৫m
  3. গ) ১০m, ৮m
  4. ঘ) ২৫m, ১৫m
ব্যাখ্যা
এখানে, ১৫ - ৯ = ১২
∴ অতিভুজ = ১৫m এবং লম্ব = ৯m।
৭,৯৭৬.
  1. 1/3
  2. 3
  3. 4
  4. 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

৭,৯৭৭.
৮৩২ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ১৪
  2. ১৬
  3. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৩২ এর ভাজক সংখ্যা কতটি?

সমাধান:
৮৩২ কে তার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
৮৩২ ÷ ২ = ৪১৬
৪১৬ ÷ ২ = ২০৮
২০৮ ÷ ২ = ১০৪
১০৪ ÷ ২ = ৫২
৫২ ÷ ২ = ২৬
২৬ ÷ ২ = ১৩
সুতরাং, ৮৩২ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হলো: ৮৩২ = ২ × ১৩

∴ ভাজক সংখ্যা = (৬ + ১)(১ + ১) = ৭ × ২ = ১৪
৭,৯৭৮.
A নল ১০ মিনিটে ট্যাঙ্কের ২/৭ অংশ পূর্ণ করে, B নল ৩০ মিনিটে ৩/৮ অংশ খালি করে। ট্যাঙ্ক খালি থাকলে দুটি নল একসাথে খুলে দিলে পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৫৪০/৮ মিনিট
  2. ৫৯০/৯ মিনিট
  3. ৫৬০/৯ মিনিট
  4. ৫৫০/৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: A নল ১০ মিনিটে ট্যাঙ্কের ২/৭ অংশ পূর্ণ করে, B নল ৩০ মিনিটে ৩/৮ অংশ খালি করে। ট্যাঙ্ক খালি থাকলে দুটি নল একসাথে খুলে দিলে পূর্ণ হতে কত সময় লাগবে? 

সমাধান:
দেওয়া আছে,
A নল ১০ মিনিটে ট্যাঙ্কের ২/৭ অংশ পূর্ণ করে। 
১ মিনিটে পূর্ণ করে = ২ / ( ৭×১০ ) = ১/৩৫ অংশ
আবার,
B নল ৩০ মিনিটে ৩/৮ অংশ খালি করে।
১ মিনিটে খালি করে = ৩ / ( ৮ × ৩০ ) = ১/৮০ অংশ

দুইটি নল একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হবে = ( ১/৩৫ ) - ( ১/৮০ ) = ( ১৬ - ৭) /৫৬০ =  ৯/৫৬০ অংশ

তাহলে,
৯/৫৬০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১ × ( ৫৬০/৯ ) মিনিটে
= ৫৬০/৯ মিনিটে 
৭,৯৭৯.
12 + 24 + 48 + ....... + 768 = ?
  1. ক) 1536
  2. খ) 1425
  3. গ) 1522
  4. ঘ) 1524
ব্যাখ্যা

a = 12,
r = 24/12 = 2
∴ n তম পদ = arn-1
বা, 768 = 12.2n-1
বা, 2n-1 = 64 = 26
বা, n - 1 = 6
∴ n = 7
∴ সমষ্টি = a.(rn - 1)/(r - 1)
= 12 × (27 - 1)/(2 - 1)
= 12 × 127
= 1524

৭,৯৮০.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০-৮০) = ২০%
৭,৯৮১.
6x2 + 24x + 24 এবং x2 + x - 2 এর সাধারণ উৎপাদক কোনটি?
  1. x - 1
  2. x + 2
  3. x - 2
  4. (x + 2)(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 + 24x + 24 এবং x2 + x - 2 এর সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
১ম রাশি = 6x2 + 24x + 24
= 6(x2 + 4x + 4)
= 6(x2 + 2x + 2x + 4)
= 6{x(x + 2) + 2(x + 2)}
= 6(x + 2)(x + 2)

২য় রাশি = x2 + x - 2
= x2 + 2x - x - 2
= x(x + 2) - 1(x + 2)
= (x + 2)(x - 1)

∴ প্রদত্ত রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক = x + 2
৭,৯৮২.
দুইটি সংখ্যার ল.সা.গু ৩৩০ এবং গুণফল ৯৯০ হলে, সংখা দুটির গ.সা.গু কত?
  1. ১০
  2. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৩৩০ এবং গুণফল ৯৯০ হলে, সংখা দুটির গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
সংখা দুটির গ.সা.গু = সংখা দুটির গুণফল/সংখা দুটির ল.সা.গু
= ৯৯০/৩৩০
= ৩
৭,৯৮৩.
x − 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 4.0
  2. খ) 1.0
  3. গ) 2.0
  4. ঘ) 3.0
ব্যাখ্যা
x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 13 + 3. 1
= 4
৭,৯৮৪.
যদি 2n - 1 + 2n + 1 = 320 হয়, তাহলে n = ?
  1. 6
  2. 8
  3. 7
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2n - 1 + 2n + 1 = 320 হয়, তাহলে n = ?

সমাধান: 
দেওয়া আছে, 
2n - 1 + 2n + 1 = 320
⇒ 2n - 1 + 2n - 1 + 2 = 320
⇒ 2n - 1 + 2n - 1⋅22 = 320
⇒ 2n - 1 + 4⋅2n - 1 = 320
⇒ 2n - 1(1 + 4) = 320
⇒ 2n - 1⋅5 = 320
⇒ 2n - 1 = 320/5 = 64
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6
∴ n = 7

৭,৯৮৫.
2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?
  1. - 3/2 < x < - 1
  2. - 3/2 < x < 1
  3. - 3/2 ≤ x ≤ 1
  4. - 3/2 < x ≤ 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?

সমাধান:
2x2 + 5x + 3 < 0
2x2 + 2x + 3x + 3 < 0
2x(x + 1) + 3 (x + 1) < 0
(x + 1)(2x + 3) < 0

2x2 + 5x + 3 < 0 সত্য হবে যদি (x + 1) < 0 এবং (2x + 3) > 0 হয়।
এখন, x + 1 < 0 এবং 2x + 3 > 0
x < - 1 এবং x > - 3/2

- 1 এর চেয়ে ছোট এবং- 3/2 এর চেয়ে বড়
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.
সুতরাং নির্ণেয় সমাধানঃ - 3/2 < x < - 1

আবার,
2x2 + 5x + 3 < 0 সত্য হবে যদি x + 1 > 0 এবং 2x + 3 < 0 হয়।
এখন, x + 1 > 0 এবং 2x + 3 < 0
x > - 1 এবং x < - 3/2
x এর মান - 1 এর চেয়ে বড় এবং - 3/2 এর চেয়ে ছোট x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

∴ নির্ণেয় সমাধান = - 3/2 < x < - 1
৭,৯৮৬.
1 + 2 + 3 +.....................+ 75 = কত? 
  1. 2850
  2. 2650
  3. 2775
  4. 2575
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 75 = কত? 

সমাধান: 
1 + 2 + 3 +.....................+ 75 
এখানে, 
ধারাটির প্রথম পদ = 1 
ধারাটির শেষ পদ = 75 এবং 
পদসংখ্যা = 75 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2 
= {(75 + 1) × 75}/2
= (76 × 75)/2 
= 38 × 75 
= 2850
৭,৯৮৭.
1/√5, - 1, √5, ......... ধারাটির পঞ্চম পদ কত?
  1. - √5
  2. 5√5
  3. - 25√5
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: 1/√5, - 1, √5, ......... ধারাটির পঞ্চম পদ কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 1/√5
সাধারণ অনুপাত, r = - 1/(1/√5)
= - √5

আমরা জানি 
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1
∴ পঞ্চম পদ = ar5 - 1
= (1/√5)(- √5)4
= (1/√5){(- √5)2}2
= 25/√5
= (5√5 × √5)/√5
= 5√5
৭,৯৮৮.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?
  1. ৫ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(৩2 + ৪2)
= √(৯ + ১৬)
= √২৫

∴ অতিভুজ = ৫ সে.মি.
৭,৯৮৯.
4x - x2 + 5 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) 1 < x < 3
  2. খ) -1 < x < 5 
  3. গ) 2 < x < 5 
  4. ঘ) -3 < x < 7 
ব্যাখ্যা
প্রশ্ন: 4x - x2 + 5 > 0 হলে, নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
4x - x2 + 5 > 0
⇒ -x2+ 4x + 5 > 0
⇒ x2 - 4x - 5 < 0  [ -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই]
⇒ x2 - 5x + x - 5 < 0 
⇒ x(x - 5) + 1(x -5) < 0 
⇒ (x + 1) (x - 5) < 0 

∴ x + 1 > 0
∴ x > -1

অথবা,
x - 5 < 0 
∴ x < 5

∴ -1 < x < 5
৭,৯৯০.
১৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ২৫৬ বর্গ সে.মি.
  2. ১৯৬ বর্গ সে.মি.
  3. ৫১২ বর্গ সে.মি.
  4. ১০২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

বৃত্তের ব্যাসার্ধ = ১৬ সে.মি.
∴ বৃত্তের ব্যাস = ১৬ × ২ = ৩২ সে.মি.

বৃত্তের ব্যাস = বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ
∴ বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = ৩২ সে.মি.

প্রশ্নমতে,
√২ × বাহুর দৈর্ঘ্য = ৩২
বা, বাহুর দৈর্ঘ্য = ৩২/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩২/√২)
= ৫১২ বর্গ সে.মি.
৭,৯৯১.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল.সা.গু কত?
  1. ক) x6 + 1
  2. খ) x6 - 1
  3. গ) x9 + 1
  4. ঘ) x9 - 1
ব্যাখ্যা

x3 - 1
= (x - 1)(x2 + x + 1)

x3 + 1
= (x + 1)(x2 - x + 1)

x4 + x2 + 1
= (x2 + x + 1)(x2 - x + 1)

∴ ল.সা.গু = (x + 1) (x - 1) (x2 + x + 1) (x2 - x + 1)
= (x3 + 1) (x3 - 1)
= x6 - 1

৭,৯৯২.
3 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. 55°
  2. 65°
  3. 75°
  4. 105°
ব্যাখ্যা
প্রশ্ন: 3 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 30 মিনিট, H = 3 ঘণ্টা ]
= । {(11 × 30) - (60 × 3)}/2। 
= । (330 - 180)/2 ।
= । 150/2।
= 75°
৭,৯৯৩.
p + q = 14, pq = 45 এবং p > q হলে p - q এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 14, pq = 45 এবং p > q হলে p - q এর মান কত?

সমাধান:
(p - q)2 = (p + q)2 - 4ab
= 142 - (4 × 45)
= 196 - 180
= 16
∴ p - q = √16 = 4
৭,৯৯৪.
১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৪0%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?

সমাধান:
৮টি পেনসিলের বিক্রয়মূল্য = ১ টাকা
১টি পেনসিলের বিক্রয়মূল্য = ১/৮ টাকা

১২টি পেনসিলের ক্রয়মূল্য = ১ টাকা
১টি পেনসিলের ক্রয়মূল্য = ১/১২ টাকা

লাভ = (১/৮) - (১/১২)
= (৩ - ২)/২৪
= ১/২৪

১/১২ টাকায় লাভ হয় = ১/২৪ টাকা
১ টাকায় লাভ হয় = (১/২৪)/(১/১২) টাকা
১ টাকায় লাভ হয় = (১২ × ১০০)/২৪ টাকা
= ৫০ টাকা
৭,৯৯৫.
3 + 9 + x + 81............ একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত?
  1. 18
  2. 24
  3. 27
  4. 33
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + x + 81............ একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 3
ধরি, সাধারণ অনুপাত = r
= 9/3
= 3
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

∴ ধারাটির তৃতীয় পদ, x = ar2
= 3 × 32
= 27
৭,৯৯৬.
একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) অসীম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?

সমাধান:




চিত্রে দেখানো হয়েছে, একটি বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তে সর্বাধিক দুটি স্পর্শক আঁকতে পারা যায়।
৭,৯৯৭.
দুইটি জুতো প্রতিটি ৫০০ টাকা বিক্রয়মূল্য।একটি ২৫% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২০% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ৭৫ টাকা লাভ
  2. ৭৫ টাকা ক্ষতি 
  3. ২৫ টাকা লাভ
  4. ২৫ টাকা ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি জুতো প্রতিটি ৫০০ টাকা বিক্রয়মূল্য।একটি ২৫% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২০% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে ১০০ টাকার জুতোর বিক্রয়মূল্য ১২৫ টাকা 
৫০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৫০০ × ১০০) / ১২৫ টাকা 
= ৪০০ টাকা

২০% ক্ষতিতে ১০০ টাকার জুতোর বিক্রয়মূল্য ৮০ টাকা
৫০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৫০০ × ১০০) / ৮০ টাকা 
= ৬২৫ টাকা 

জুতো দুইটির ক্রয়মূল্য = ৪০০ + ৬২৫ = ১০২৫ টাকা
জুতো দুইটির বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ = ১০০০ টাকা

ক্ষতি = ১০২৫ - ১০০০ = ২৫ টাকা

∴ক্ষতি = ২৫ টাকা

৭,৯৯৮.
x2 - mx - 40 এর একটি উৎপাদক x - 8 হলে, m এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - mx - 40 এর একটি উৎপাদক x - 8 হলে, m এর মান কত?

সমাধান: 
ধরি,
f(x) = x2 - mx - 40 

(x  - 8), f(x) এর একটি উৎপাদক হলে f(8) = 0 হবে 
f(8) = 82 - 8m - 40
      = 64 - 8m - 40 
      = 24 - 8m 

তাহলে 
24 - 8m = 0
8m = 24 
m = 24/8
m= 3
৭,৯৯৯.
যদি 3 × nP2 = 2 × (n + 1)P2, n এর মান কত?
  1. 9
  2. 5
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3 × nP2 = 2 × (n + 1)P2, n এর মান কত?

সমাধান:
3 × nP2 = 2 × (n + 1)P2
3 × n × (n - 1) = 2 × (n + 1) × n
3(n - 1) = 2(n + 1)
3n - 3 = 2n + 2
3n - 2n = 2 + 3
∴ n = 5
৮,০০০.
২ বর্গমাইল সমান কত একর?
  1. ১৪৬০ একর
  2. ১২৮০ একর
  3. ২১৮০ একর
  4. ১৮৮০ একর
ব্যাখ্যা

প্রশ্ন: ২ বর্গমাইল সমান কত একর?

সমাধান:
আমরা জানি,
১ বর্গমাইল = ৬৪০ একর
∴ ২ বর্গমাইল = (৬৪০ × ২) একর
= ১২৮০ একর