বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৭৯ / ৪৭৫ · ৭,৮০১৭,৯০০ / ৪৭,৮৩৩

৭,৮০১.
0.000435 এর লগের পূর্ণক কত?
  1. 2
  2. - 2
  3. - 4
  4. - 3
ব্যাখ্যা
0.000435 = 4.35 × 10- 4
সংখ্যাটির লগের পূর্ণক = - 4  (10 এর ঘাত বা শক্তি - 4 হচ্ছে লগের পূর্ণক)

[ বীজগণিত - সূচক ও লগারিদম) ]
৭,৮০২.
x = √3 + √2 হলে, x3 - (1/x3) এর মান কত?
  1. 18√3
  2. 18√2
  3. 22√3
  4. 22√2
ব্যাখ্যা
প্রশ্ন: x = √3 + √2 হলে, x3 - (1/x3) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = √3 + √2
∴ 1/x = 1/(√3 + √2)
= (√3 - √2)/{(√3 + √2)(√3 - √2)}
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
∴ 1/x = √3 - √2

∴ x - 1/x
= √3 + √2 - √3 + √2
= 2√2

এখন, 
x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.1/x (x - 1/x)
= (2√2)3 + (3 × 2√2)
= 16√2 + 6√2
= 22√2
৭,৮০৩.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?
  1. ৭৮ টাকা
  2. ৮০ টাকা
  3. ৮২ টাকা
  4. ৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?

সমাধান:
২ বছর ৬ মাস = ২ + (৬/১২) = ২ + (১/২) বছর
= (৪ + ১)/৫ বছর
= ৫/২ বছর

এখন,
১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৫/১০০ টাকা
৬৪০ টাকার ৫/২ বছরের সুদ = (৫ × ৬৪০ × ৫)/(১০০ × ২) টাকা
= ৮০ টাকা
৭,৮০৪.
ফরিদের বর্তমান বয়স ফিরোজের বয়সের ৯ গুণ । ৯ বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের ৩ গুণ হবে । ফরিদের বর্তমান বয়স কত? 
  1. ২৭ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ফরিদের বর্তমান বয়স ফিরোজের বয়সের ৯ গুণ । ৯ বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের ৩ গুণ হবে । ফরিদের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
ফিরোজের বর্তমান বয়স = x বছর
ফরিদের বর্তমান বয়স = ৯x বছর

আবার, 
৯ বছর পরে ফিরোজের বয়স = (x + ৯) বছর
৯ বছর পরে ফরিদের বয়স = (৯x + ৯) বছর

প্রশ্নমতে,
৩ × (x + ৯) = ৯x + ৯
বা, ৩x + ২৭ = ৯x + ৯ 
বা, ৩x - ৯x = ৯ - ২৭
বা, - ৬x = - ১৮
বা, x = - ১৮/- ৬
∴ x = ৩ বছর
অর্থাৎ, ফিরোজের বর্তমান বয়স = ৩ বছর 

∴ ফরিদের বর্তমান বয়স = (৯ × ৩) বছর
= ২৭ বছর ।
৭,৮০৫.
x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 
  1. 2
  2. 0
  3. 4
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + 1 = 0 
∴ x = - 1

এখন, x = - 1 বসিয়ে পাই, 
x2 - 3x - 2
= (- 1)2 - 3 × (- 1) - 2
= 1 + 3 - 2 
= 4 - 2 
= 2 
∴ 2, অবশিষ্ট থাকবে।

৭,৮০৬.
একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস টানা হলে তা রুইতন এবং রাজা হবার সম্ভাব্যতা কত?
  1. ১৭/৫২
  2. ৪/১৩
  3. ১/১৩
  4. ১/৫২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস টানা হলে তা রুইতন এবং রাজা হবার সম্ভাব্যতা কত?

সমাধান:
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি 
তাসটি রুইতন এবং রাজা হতে হবে। 
রুইতন এবং রাজা এমন তাস আছে ১টি
অনুকূল ঘটনা = ১

∴ তাসটি রুইতন এবং রাজা হওয়ার সম্ভাব্যতা = ১/৫২
৭,৮০৭.
ΔABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে ∠BOC = ? 
  1. 90° - (1/2)∠A
  2. 90° + (1/2)∠B
  3. 90° + (1/2)∠A
  4. 90° + (1/2)∠C
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে ∠BOC = ? 

সমাধান:

ΔABC এ,
∠A + ∠B + ∠C = 180°
⇒ (1/2)∠A + (1/2)∠B + (1/2)∠C = 90°
⇒ (1/2)∠B + (1/2)∠C =  90° - (1/2)∠A

ত্রিভুজ BOC এ, 
∠BOC + (1/2)∠B + (1/2)∠C  = 180°
⇒ ∠BOC + 90° - (1/2)∠A = 180°
⇒ ∠BOC = 180° - 90° + (1/2)∠A
⇒ ∠BOC = 90° + (1/2)∠A

৭,৮০৮.
P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6, P(A) = 1/4 হলে, P(B) = কত? 
  1. 11/12
  2. 11/13
  3. 11/15
  4. 11/16
ব্যাখ্যা

প্রশ্ন: P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6, P(A) = 1/4 হলে, P(B) = কত? 

সমাধান: 
দেয়া আছে,
P(A ∩ B) = 1/3
P(A ∪ B) = 5/6
P(A) = 1/4

আমরা জানি,    P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B) 
বা, P(A ∩ B) = P(A) + P(B) - P(A ∪ B)
1/3 = (1/4) + P(B) - (5/6)
P(B) = (1/3) - (1/4) + (5/6)
P(B) = (4  - 3 + 10)/12
P(B) = 11/12

৭,৮০৯.
যদি p = 4x2 + 4xy + y2 এবং q = 4x2 - 4xy + y2 হয়, তবে q - p = ?
  1. - 8xy
  2. 8x2
  3. 2(x2 + y2)
  4. 4xy
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p = 4x2 + 4xy + y2 এবং q = 4x2 - 4xy + y2 হয়, তবে q - p = ?

সমাধান: 
দেওয়া আছে, 
p = 4x2 + 4xy + y2 এবং q = 4x2 - 4xy + y2

প্রদত্ত রাশি, 
q - p
= (4x2 - 4xy + y2) - (4x2 + 4xy + y2
= 4x2 - 4xy + y2 - 4x2 - 4xy - y2
= - 8xy

৭,৮১০.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. √৩ বর্গ মিটার
  2. ২√৩ বর্গ মিটার
  3. ৩√৩ বর্গ মিটার
  4. ৪√৩ বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = ২ মিটার 

আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ত্রিভুজটির ক্ষেত্রফল হবে = (√৩/৪)× a বর্গ একক

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a বর্গ মিটার
= (√৩/৪) × (২) 
= (√৩/৪) × ৪ 
= √৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গ মিটার।

৭,৮১১.
কোন গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত?
  1. ক) ৭০%
  2. খ) ৭২%
  3. গ) ৭৫%
  4. ঘ) ৭৮%
ব্যাখ্যা

কোনো গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত
অর্থাৎ ২৫ জনের মধ্যে শিক্ষিত ১৮ জন
অতএব, ১ জনের মধ্যে শিক্ষিত ১৮/২৫ জন
সুতরাং, ১০০ জনের মধ্যে শিক্ষিত = (১০০×১৮) / ২৫ = ৭২ জন 

৭,৮১২.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ১৫৬ টাকা
  2. ১৪৬ টাকা
  3. ১৩৬ টাকা
  4. ১৬৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
৭,৮১৩.
12 + 22 + 32 +.......+ 402 = কত?
  1. 22024
  2. 22094
  3. 22140
  4. 22180
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 +.......+ 402 = কত?

সমাধান:
দেওয়া আছে,
n-তম পদ = 40

আমরা জানি,
বর্গরাশির ধারার সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= {40(40 + 1)(2 × 40 + 1)}/6
= (40 × 41 × 81)/6
= 22140
৭,৮১৪.
৭,৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?
  1. ক) ৩০০০
  2. খ) ২০০০
  3. গ) ২৫০০
  4. ঘ) ২৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭,৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা

এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।

∴ অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য= (২৫০০ - ৫০০) টাকা  
= ২০০০ টাকা
৭,৮১৫.
COURAGE শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?
  1. ক) 72
  2. খ) 2160
  3. গ) 2520
  4. ঘ) 5040
ব্যাখ্যা

COURAGE - শব্দটিতে মোট 7টি বিভিন্ন বর্ণ আছে যাদের মধ্যে 4টি স্বরবর্ণ এবং 3টি ব্যঞ্জনবর্ণ।
শব্দের ১ম শূণ্যস্থানটি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করার উপায় = 3p1 = 3
অবশিষ্ট ছয়টি শূণ্যস্থান পূর্ণ করা যায় 6! = 720 উপায়ে।
∴ মোট বিন্যাস সংখ্যা = 720 × 3
= 2160

৭,৮১৬.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা
= ২০ টাকা

এখন,
বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
৭,৮১৭.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
  1. ৯৮ টাকা
  2. ৯০ টাকা
  3. ৯২ টাকা
  4. ৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা 
এবং 
বইয়ের মূল্য = (১৯০ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ৩০ = ২ {(১৯০ - x) - ২৮} 
বা, x + ৩০ = ৩৮০ - ২x -৫৬ 
বা, x + ২x = ৩২৪ - ৩০ 
বা, ৩x = ২৯৪ 
বা, x = ২৯৪/৩ 
∴ x = ৯৮ 

∴ বইটির মূল্য = (১৯০ - ৯৮) টাকা 
= ৯২ টাকা।
৭,৮১৮.
x3 - x - 6 এর উৎপাদক নয় কোনটি?
  1. ক) (x + 2) (x2 - 2x) 
  2. খ) (x - 2) (x2 + 2x + 3)
  3. গ) (x - 2)
  4. ঘ) ( x2 + 2x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - x - 6 এর উৎপাদক নয় কোনটি?

সমাধান:
ধরি 
f(x) = x3 - x - 6
f(2) = 23 - 2 - 6
= 8 - 8
= 0

(x - 2) হলো f(x) এর একটি উৎপাদক 

f(x) = x3 - x - 6
= x3 - 2x2 + 2x2- 4x + 3x - 6
= x2(x - 2)+ 2x (x - 2) + 3 (x - 2) 
= (x - 2)(x2 + 2x + 3)
৭,৮১৯.
10a5b7 কে 5a2b3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
  1. 2a2b4
  2. 5a3b4
  3. 2a3b4
  4. 2a3b3
ব্যাখ্যা
প্রশ্ন: 10a5b7 কে 5a2b3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

সমাধান: 
(10a5b7)/(5a2b3)
= 10/5 × (a5)/(a2) × (b7)/(b3
= 2 × a(5 - 2) × b(7 - 3)
= 2 × a3 × b4 
= 2a3b4 

∴ নির্ণেয় ভাগফল = 2a3b4  ।
৭,৮২০.
x - y + 1 = 0 রেখার ঢাল কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) √2
  4. ঘ) 2
ব্যাখ্যা

রেখার ঢাল = - (x এর সহগ/y এর সহগ)
= - (1/-1)
= 1

৭,৮২১.
x + y = 7 এবং xy = 6 হলে x2 + y2 এর মান কত?
  1. 25
  2. 30
  3. 34
  4. 39
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 6 হলে x2 + y2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে  
x + y = 7
xy = 6

এখন 
x2 + y2 = (x + y)2 - 2xy 
x2 + y2 = 72 - 2 × 6 
x2 + y2 = 49 - 12
x2 + y2 = 37
৭,৮২২.
০.৫ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য কত একক?
  1. ১.৪১৪২ একক
  2. ০.৫৪১৬ একক
  3. ২.৪২৪১ একক
  4. ৩.১৪১৬ একক
ব্যাখ্যা

প্রশ্ন: ০.৫ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য কত একক?

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের বৃহত্তম চাপ হলো ঐ বৃত্তের পরিধি।

দেওয়া আছে, 
ব্যাসার্ধ, r = ০.৫ একক
∴ বৃত্তের পরিধি = ২πr = ২ × ৩.১৪১৬ × ০.৫
= ৩.১৪১৬

∴ বৃহত্তম চাপের দৈর্ঘ্য ৩.১৪১৬ একক।

৭,৮২৩.
P(A) = 3/4, P(B) = 1/3 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. 4/7
  2. 3/8
  3. 2/5
  4. 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 3/4, P(B) = 1/3 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান:
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (3/4) + (1/3) - (3/4) × (1/3)
= (3/4) + (1/3) - (1/4)
= (9 + 4 - 3)/12
= 10/12
= 5/6
৭,৮২৪.
  1. 0
  2. log 8
  3. log 16
  4. log 18
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:

৭,৮২৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে, ত্রিভুজের বৃহত্তম কোণটি একটি-
  1. সরল কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. সমকোণ
  4. স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে, ত্রিভুজের বৃহত্তম কোণটি একটি-

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণগুলো যথাক্রমে ৬ক, ৮ক এবং ১০ক

প্রশ্নমতে,
৬ক + ৮ক + ১০ক = ১৮০
⇒ ২৪ক = ১৮০
∴ ক = ৭.৫

বৃহত্তম কোণ = ১০ × ৭.৫ = ৭৫°
৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
∴ ৭৫ ডিগ্রি কোণটি একটি সূক্ষ্মকোণ।
৭,৮২৬.
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
  1. ক) মধ্যমা
  2. খ) সমদ্বিখন্ড
  3. গ) অতিভুজ
  4. ঘ) লম্ব
ব্যাখ্যা

- ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের মধ্যমা বলে।
- ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

৭,৮২৭.
(1, 1) এবং (2, 2) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. √2
  2. 2√2
  3. √2/2
  4. 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: (1, 1) এবং (2, 2) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(2 - 1)2 + (2 -1)2}
= √{(1)2 + (1)2}
= √2
৭,৮২৮.
একটি গোলকের ব্যাস ১২ সেমি হলে, উক্ত গোলকের আয়তন কত?
  1. ৭২π
  2. ২০৮π
  3. ২৮৮π
  4. ২৯৮π
ব্যাখ্যা
একটি গোলকের ব্যাস ১২ সেমি। অতএব, ব্যাসার্ধ = ১২/২ সেমি = ৬ সেমি 
সুতরাং, গোলকের আয়তন = (৪π × ৬) / ৩ = ২৮৮π
৭,৮২৯.
একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ক) ১৮ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২২ দিন
  4. ঘ) ২৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

সমাধান: 
 ৩৫ জন শ্রমিকের রাস্তা মেরামত করতে লাগে ১৬ দিন 
১ জন শ্রমিকের রাস্তা মেরামত করতে লাগে ১৬ ×৩৫ দিন
২৮ জন শ্রমিকের রাস্তা মেরামত করতে লাগে (১৬ ×৩৫)/২৮ দিন
                                                                   = ২০ দিন
৭,৮৩০.
x - 1/x = 4 হলে, x2 + 1/x2 = কত? 
  1. ক) 18
  2. খ) 16
  3. গ) 14
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 4 হলে, x2 + 1/x2 = কত? 

সমাধান:
দেয়া আছে
x - 1/x = 4

x2 + 1/x2 = (x)2 + (1/x)2
                 = (x - 1/x)2 + 2.x.1/x
                  = 42 + 2
                 = 16 + 2
                   = 18
৭,৮৩১.
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয় । ভগ্নাংশটি কত?
  1. 3/5
  2. 4/5
  3. 3/4
  4. 4/7
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয় । ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশটি x/y 

১ম শর্তমতে
(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
∴ x - 2y = - 7..............(1)

২য় শর্তমতে
x/(y - 2) = 1
⇒ x = y - 2
∴ x - y = - 2..............(2)

(1) নং - (2) নং ⇒ 
x - 2y - x + y = -7 + 2
⇒ - y = - 5
∴ y = 5

(2) নং ⇒ 
x - 5 = - 2
⇒ x = -2 + 5
∴ x = 3

ভগ্নাংশটি = 3/5
৭,৮৩২.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার হলে ট্রেনটি ২৫০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ২৫ সেকেন্ডে
  2. ৩০ সেকেন্ডে
  3. ৩৫ সেকেন্ডে
  4. ৩৬ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার হলে ট্রেনটি ২৫০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
মোট দৈর্ঘ্য = (১০০ + ২৫০) মিটার
= ৩৫০ মিটার

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৩৬ কি.মি = (১০০০ × ৩৬) মিটার
= ৩৬০০০ মিটার

৩৬০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ৩৫০ মিটার যায় = (৩৬০০ × ৩৫০)/৩৬০০০ সেকেন্ডে
= ৩৫ সেকেন্ডে
৭,৮৩৩.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ৩ মিটার এবং ভূমির দৈর্ঘ্য ৪ মিটার হলে ক্ষেত্রফল কত হবে?
  1. ২√৫ বর্গমিটার
  2. ৩√৫ বর্গমিটার
  3. ৪ বর্গমিটার
  4. ২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ৩ মিটার এবং ভূমির দৈর্ঘ্য ৪ মিটার হলে ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য, a = ৩ মিটার 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, b = ৪ মিটার 

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪) × √(৪a - b)
= (৪/৪) × √(৪ × ৩ - ৪
= √(৪ × ৯ - ১৬) 
= √(৩৬ - ১৬) 
= √২০
= ২√৫ বর্গমিটার
৭,৮৩৪.
tan3A = √3 হলে, A =?
  1. 45°
  2. 30°
  3. 20°
  4. 15°
ব্যাখ্যা
প্রশ্ন: tan3A = √3 হলে, A =?

সমাধান:
tan3A = √3
⇒ tan3A = tan60°
⇒ 3A = 60°
∴ A = 20°
৭,৮৩৫.
যথাক্রমে x এবং y একক দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমা 96 একক। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তবে কোনটি সঠিক?
  1. ক) x+y=24
  2. খ) x+y=48
  3. গ) x+y=12
  4. ঘ) 4x+2y=96
ব্যাখ্যা
2(x+y) = 96
⇒x + y = 48
⇒2y + y = 48 [যেহেতু, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ]
⇒3y = 48
∴y = 16
সুতরাং, x = 32
উত্তর হবে, x + y = 16 + 32 = 48
৭,৮৩৬.
3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।
  1. 3(x2 - 3)(x2 + 3)
  2. (x2 + 3)2
  3. (x2 + 3)(x2 - 3)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: 3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।

সমাধান: 
১ম রাশি, 3x2 + 9 = 3(x2 + 3)

২য় রাশি, x4 - 9 = (x2)2 - (3)2
= (x2 + 3)(x2 - 3)

৩য় রাশি, x4 + 6x2 + 9 = (x2)2 + 2 × x2 × 3 + (3)2
= (x2 + 3)2

∴ নির্ণেয় ল.সা.গু = 3(x2 - 3)(x2 + 3)2

৭,৮৩৭.
৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৮%
  3. গ) ৭%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) বা ২০০০ টাকার ১ বছরের সুদ।
 ৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।

এখন,
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০ ×  ১০০)/৫০০০ টাকা।
= ১০ টাকা।
৭,৮৩৮.
একটি কারবারে অনিক ও খলিল এর মূলধনের অনুপাত ১৩ : ১৭। ব্যবস্থাপনা অংশীদার বলে লাভের ১/২০ অংশ অনিক এর প্রাপ্য, লাভের বাকি টাকা মূলধনের সমানুপাতে ভাগ হয়। কারবারে মোট ৪০৮০০ টাকা নীট লাভ হলে খলিল কত টাকা পাবে?
  1. ১৯৩৮০ টাকা
  2. ২১৯৬৪ টাকা
  3. ২৩৪৭৬ টাকা
  4. ২২৬৫৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারবারে অনিক ও খলিল এর মূলধনের অনুপাত ১৩ : ১৭। ব্যবস্থাপনা অংশীদার বলে লাভের ১/২০ অংশ অনিক এর প্রাপ্য, লাভের বাকি টাকা মূলধনের সমানুপাতে ভাগ হয়। কারবারে মোট ৪০৮০০ টাকা নীট লাভ হলে খলিল কত টাকা পাবে?

সমাধান:
ব্যবস্থাপনা অংশীদার হিসেবে অনিকের এর প্রাপ্য ৪০৮০০ × (১/২০) = ২০৪০ টাকা
অবশিষ্ট লাভ =  ৪০৮০০ - ২০৪০ = ৩৮৭৬০ টাকা
অনুপাতের যোগফল ১৩ + ১৭ = ৩০
∴ খলিল পাবে ৩৮৭৬০ × (১৭/৩০) = ২১৯৬৪ টাকা
৭,৮৩৯.
4 + 8 + 16 + 32 +..... এই ধারাটির কততম পদ 256? 
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 + 16 + 32 +..... এই ধারাটির কততম পদ 256? 

সমাধান: 
ইহ একটি গুণোত্তর ধারা।
ধারাটির ১ম পদ, a = 4
এবং ধারাটির সাধারণ অনুপাত, r = 8/4 = 2 

আমরা জানি, 
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

প্রশ্নমতে, 
⇒ arn - 1 = 256 
⇒ 2n - 1 = 256/4 
⇒ 2n - 1 = 64 
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6 
⇒ n = 6 + 1
∴ n = 7
৭,৮৪০.
তিনটি ধারাবাহিক ৩-এর গুণিতকের যোগফল ১১৭। সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৮
  3. ২৭
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক ৩-এর গুণিতকের যোগফল ১১৭। সবচেয়ে বড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
প্রথম গুণিতক = ৩ক
দ্বিতীয় গুণিতক = ৩(ক + ১) = ৩ক + ৩
তৃতীয় গুণিতক = ৩(ক + ২) = ৩ক + ৬

প্রশ্নানুসারে,
৩ক + (৩ক + ৩) + (৩ক + ৬) = ১১৭
⇒ ৯ক + ৯ = ১১৭
⇒ ৯ক = ১০৮
⇒ ক = ১০৮/৯
∴ ক = ১২

∴ সবচেয়ে বড় সংখ্যা = ৩ক + ৬
= (৩ × ১২) + ৬
= ৩৬ + ৬
= ৪২

৭,৮৪১.
BRAVE শব্দের বিন্যাস সংখ্যা BOX শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. ১২ গুণ
  2. ১৬ গুণ
  3. ২০ গুণ
  4. ২৪ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: BRAVE শব্দের বিন্যাস সংখ্যা BOX শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ?

সমাধান:
BRAVE শব্দের বিন্যাস সংখ্যা = 5!
BOX শব্দের বিন্যাস সংখ্যা = 3!

এখন, 5!/3! = (5 × 4 × 3!)/3!
= 20

∴ BRAVE শব্দের বিন্যাস সংখ্যা BOX শব্দের বিন্যাস সংখ্যার ২০ গুণ।
৭,৮৪২.
. ৩ × .৩ × .৩ = ?
  1. .০০৩
  2. .০০৯
  3. .০২৭
  4. ০.২৭
ব্যাখ্যা
প্রশ্ন: . ৩ × .৩ × .৩ = ?

সমাধান:
. ৩ × .৩ × .৩ = (৩ × ৩ × ৩)/(১০ × ১০ × ১০)
= ০.০২৭
৭,৮৪৩.
১৫ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ৯০
  2. ৮৫
  3. ৭২
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

∴ ১৫ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে = {১৫(১৫ - ৩)}/২
= (১৫ × ১২)/২
= ৯০
৭,৮৪৪.
১/৬, ৫/১২, ৫/৪৮ এর গড় কত?
  1. ক) ১১/২৪
  2. খ) ১১/১৬
  3. গ) ১১/৪৮
  4. ঘ) ৩৩/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৬, ৫/১২, ৫/৪৮ এর গড় কত?

সমাধান:
১/৬, ৫/১২, ৫/৪৮ এর সমষ্টি = (১/৬) + (৫/১২) + (৫/৪৮)
                                         = (৮ + ২০ + ৫) /৪৮
                                           = ৩৩/৪৮
                                           = ১১/১৬

নির্ণেয় গড় = (১১/১৬) ÷ ৩ 
                  = (১১/১৬) × (১/৩)
                   = ১১/৪৮
৭,৮৪৫.
যদি ক : খ = ৪ : ৭ , খ : গ = ৫ : ৭ হয়, তবে ক : খ : গ =?
  1. ২০ : ৩৫ : ৪৯
  2. ২৫ : ৩৫ : ৪৯
  3. ২০ : ৩৫ : ৪৮
  4. ২০ : ৩৯ : ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৪ : ৭ , খ : গ = ৫ : ৭ হয়, তবে ক : খ : গ = ?

সমাধান:
ক : খ = ৪ : ৭
= (৪ × ৫) : (৭ × ৫)
= ২০ : ৩৫

খ : গ = ৫ : ৭
= (৫ × ৭ ) : (৭ × ৭)
= ৩৫ : ৪৯

∴ ক : খ : গ = ২০ : ৩৫ : ৪৯
৭,৮৪৬.
{(a - b)/ab} + {(b - c)/bc} + {(c - a)/ca} = কত?
  1. ক) abc
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 1/abc
ব্যাখ্যা
প্রশ্ন: {(a - b)/ab}+ {(b - c)/bc} + {(c - a)/ca} = কত?

সমাধান: 
{(a - b)/ab}+ {(b - c)/bc} + {(c - a)/ca}
= (ac - bc + ab - ac + bc - ab)/abc
= 0/abc
= 0
৭,৮৪৭.
রশ্মির কয়টি প্রান্ত বিন্দু থাকে? 
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে?

সমাধান: 
রশ্মি (Ray): 
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে

রেখা (Line): 
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই। 

রেখাংশ: 
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
৭,৮৪৮.
৮০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর যোগফল কত?
  1. ১৯৯
  2. ২২৯
  3. ২৫৯
  4. ২৬৯
ব্যাখ্যা
৮০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি।
যথা- ৮৩, ৮৯ ও ৯৭। সংখ্যা তিনটির যোগফল = ৮৩ + ৮৯ + ৯৭ = ২৬৯
৭,৮৪৯.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ২০ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটি খুঁটিকে অতিক্রম করবে।

৯০ কিলোমিটার = ৯০ × ১০০০ = ৯০০০০ মিটার
৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে
= ১৬ সেকেন্ডে

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১৬ সেকেন্ড সময় লাগবে।
৭,৮৫০.
(a - 1)2 - 36 এর উৎপাদক কত?
  1. (a + 3)(a - 6)
  2. (a - 4)(a + 6)
  3. (a + 5)(a - 7)
  4. (a + 4)(a - 6)
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 1)2 - 36 এর উৎপাদক কত?

সমাধান:
(a - 1)2 - 36
= (a - 1)2 - 62
= (a - 1 + 6)(a - 1 - 6)
= (a + 5)(a - 7)
৭,৮৫১.
LEADER শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 72
  2. 144
  3. 360
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: LEADER শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
৭,৮৫২.
secθ = √4 হলে tan2θ - 1 = ?
  1. - 1
  2. 0
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: secθ = √4 হলে tan2θ - 1 = ?

সমাধান:
দেওয়া আছে,
secθ = √4
⇒ sec2θ = (√4)
⇒ sec2θ = 4

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ 4 - tan2θ = 1
⇒ tan2θ = 4 - 1
⇒ tan2θ = 3 

∴ tan2θ - 1 = 3 - 1 = 2

৭,৮৫৩.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৮৬
  2. খ) ৬৮
  3. গ) ৭৮
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা ৮৯ এবং ৩১।
এদের পার্থক্য = ৮৯ - ৩১ = ৫৮
৭,৮৫৪.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
  1. 54°
  2. 72°
  3. 108°
  4. 126°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?


সমাধান:
আমরা জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
∠BDC কোণটি বৃত্তস্থ কোণ।
সুতরাং, ∠BDC বৃত্তস্থ কোণটির জন্য
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC = 2∠BDC
∠BDC = (1/2) প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ  কোণ ∠BOC = 360° - স্থূলকোণ ∠BOC
= 360° - 108°
= 252°

∠BDC = (1/2) × 252°
∴ ∠x = 126°
৭,৮৫৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত?
  1. 42 বর্গমিটার 
  2. 36 বর্গমিটার 
  3. 34 বর্গমিটার 
  4. 48 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত?

সমাধান: 
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটির দৈঘ্য a এবং ভূমি b হয়
তাহলে ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2) বর্গ একক।

ধরি,
ভূমি b = 16 মিটার এবং অপর বাহুর একটি a = 10 মিটার।

সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = (16/4) × √(4 × 102 - 162)
= 4 × 12  বর্গমিটার 
= 48 বর্গমিটার 
৭,৮৫৬.
y = 5x2 - 2x এবং x = 3 হলে y = ?
  1. ক) 24
  2. খ) 39
  3. গ) 51
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: y = 5x2 - 2x এবং x = 3 হলে y = ?

সমাধান:
y = 5x2 - 2x
y = 5 × 32 - 2 ×  3
y = 45 - 6
y = 39
৭,৮৫৭.
একটি রেখাংশের কয়টি প্রান্তবিন্দু থাকে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
সরলরেখার কোনো প্রান্তবিন্দু নাই।
রশ্মির প্রান্তবিন্দু একটি।
রেখাংশের প্রান্তবিন্দু দুইটি

৭,৮৫৮.
যদি f(x) = 2x - 5 এবং g(x) = x2 + 6 হয় তবে g(f(x)) - 1 এর মান হবে কত?
  1. 4x2 + 9
  2. 0
  3. 4x2 - 20x + 31
  4. 4x2 - 20x + 30
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = 2x - 5 এবং g(x) = x2 + 6 হয় তবে g(f(x)) - 1 এর মান হবে কত?
সমাধান:

দেওয়া আছে,
f(x) = 2x - 5
g(x) = x2 + 6

এখন,
⇒ g(f(x)) = (2x - 5)2 + 6
= 4x2 - 20x + 25 + 6
= 4x2 - 20x + 31

g(f(x)) - 1
=  4x2 - 20x + 31 - 1
= 4x2 - 20x + 30
৭,৮৫৯.
১ হেক্টর সমান-
  1. ২.৪৭ একর (প্রায়)
  2. ৩.১৭ একর (প্রায়)
  3. ৬.৪৫ একর (প্রায়)
  4. ৩.৪৯ একর (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর সমান-

সমাধান:
• ১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

• ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
• ১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
• ১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি
৭,৮৬০.
{a + (1/a)}2 = 3 হলে, a18 + a12 + a6 + 1 এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: {a + (1/a)}2 = 3 হলে, a18 + a12 + a6 + 1 এর মান কত?

সমাধান:
{a + (1/a)}2 = 3
⇒ a + (1/a) = √3
⇒ a3 + (1/a3) + 3 ⋅ a ⋅ (1/a) ⋅ (a + b) = 3√3
⇒ a3 + (1/a3) = 0
⇒ (a6 + 1)/a3 = 0
⇒ a6 + 1 = 0

এখন,
a18 + a12 + a6 + 1
= a12(a6 + 1) + a6 + 1
= a12 ⋅ 0 + a6 + 1
= 0
৭,৮৬১.
একজন ব্যক্তি একটি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করলো। ১ম দিন সে ব্যাংকটিতে 5 টাকা রাখলো, তিনি পূর্বের দিনের চেয়ে 6 টাকা করে বেশি রাখে। তিনি 20তম দিনে কত টাকা জমা রাখবেন? 
  1. ক) 125 টাকা
  2. খ) 119  টাকা
  3. গ) 113 টাকা
  4. ঘ) 107 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি একটি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করলো। ১ম দিন সে ব্যাংকটিতে 5 টাকা রাখলো, তিনি পূর্বের দিনের চেয়ে 6 টাকা করে বেশি রাখে। তিনি 20তম দিনে কত টাকা জমা রাখবেন? 

সমাধান:
এখানে 
১ম পদ a = 5 
সাধারণ অন্তর d = 6 

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
20 তম পদ  = a + (20 - 1)d
= 5 + 19 × 6
= 5 + 114
= 119 
৭,৮৬২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০° হলে অপর যেকোনো একটি কোণের মান কত?
  1. ক) ৯০°
  2. খ) ৭০°
  3. গ) ৫৫°
  4. ঘ) ৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০° হলে অপর যেকোনো একটি কোণের মান কত?

সমাধান:
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে

ধরি
অপর যেকোনো একটি কোণের মান = ক

প্রশ্নমতে
ক + ক + ৮০° = ১৮০°
বা, ২ক = ১৮০° - ৮০°
বা, ২ক = ১০০°
ক = ৫০°
৭,৮৬৩.
একটি চৌবাচ্চার ২টি নল আছে। ১ম নল দ্বারা ৩০ মিনিটে ও ২য় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৩০ মিনিট
  2. ২৪ মিনিট
  3. ১৮ মিনিট
  4. ১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ২টি নল আছে। ১ম নল দ্বারা ৩০ মিনিটে ও ২য় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 

সমাধান: 
প্রথম নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ 

দ্বিতীয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৪৫ অংশ
 
∴ উভয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/৩০ + ১/৪৫) অংশ 
= (৩ + ২)/৯০ অংশ 
= ৫/৯০ অংশ 
= ১/১৮ অংশ 

১/১৮ অংশ পূর্ণ হয় ১ মিনিটে 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১৮ মিনিটে
৭,৮৬৪.
4 + 44 + 444 + --- --- --- ধারাটির n তম পদ পর্যন্ত যোগফল কত?
  1. (4/9){(10(10n - 1)/9 - n}
  2. (4/9){(10n - 1)/9 - n}
  3. 4{(10(10n - 1)/9 - n}
  4. (4/9){(10(10n - 1)/9 - 10}
৭,৮৬৫.
একটি ব্যাগে ১০টি সাদা, ১২টি সবুজ এবং ৮টি হলুদ বল আছে। একটি বল দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি সবুজ বা হলুদ হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৩
  2. ১/২
  3. ৫/৭
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ১০টি সাদা, ১২টি সবুজ এবং ৮টি হলুদ বল আছে। একটি বল দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি সবুজ বা হলুদ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সাদা বল আছে = ১০টি
সবুজ বল আছে = ১২টি
হলুদ বল আছে = ৮টি

ব্যাগে মোট বল আছে = (১০ + ১২ + ৮) = ৩০
বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = ১২/৩০ = ২/৫
বলটি হলুদ হওয়ার সম্ভাবনা = ৮/৩০ = ৪/১৫

∴ বলটি সবুজ বা হলুদ হওয়ার সম্ভাবনা = (২/৫) + (৪/১৫)
= (৬ + ৪)/১৫
= ১০/১৫
= ২/৩
৭,৮৬৬.
বিন্দুর মাত্রা কয়টি?
ব্যাখ্যা
প্রশ্ন: বিন্দুর মাত্রা কয়টি? 

সমাধান: 
বিন্দু (Point): 
- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই। 
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। 
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। 

বিন্দুর শ্রেণিবিভাগ: 
- বিন্দুকে সাধারণত ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে। 
যথা- 
i. সমরেখ বিন্দু, 
ii. অসমরেখ বিন্দু এবং 
iii. সমবিন্দু। 

সাধারণ বিন্দু: 
- একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে। 
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। 
- একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। 
- সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে। 
৭,৮৬৭.
দু’টি সংখ্যার গুণফল ১৮৯ এবং যোগফল ৩০ হলে সংখ্যা দু’টি কত?
  1. ৯ এবং ২১
  2. ৭ এবং ২৩
  3. ৮ এবং ২২
  4. ১২ এবং ১৮
ব্যাখ্যা

এখানে, সকল সংখ্যা জোড়ের সমষ্টি ৩০;  কিন্তু শুধু ৯ × ২১ = ১৮৯
সুতরাং, সঠিক উত্তর - ক) ৯ এবং ২১

৭,৮৬৮.
নিম্নের চিত্রে BC এর মান কত?

  1. ক) 25 একক
  2. খ) 5 একক
  3. গ) 16 একক
  4. ঘ) 4 একক
ব্যাখ্যা
সমাধান:

AC2 = AB2 + BC2
⇒ 132 = 122 + BC2
⇒ BC2 = 132 - 122 = 169 - 144 = 25
⇒ BC = √25 = 5 একক
৭,৮৬৯.
0 ≤ θ ≤ π/3 হলে, sinθ এর সর্বনিম্ন মান কত?
  1. √3/2
  2. 1/2
  3. 1/√2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 0 ≤ θ ≤ π/3 হলে, sinθ এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
দেওয়া আছে,
0 ≤ θ ≤ π/3
sin0° ≤ sinθ ≤ sin60° 

∴ sinθ এর সর্বোচ্চ মান = sin0° = 0
৭,৮৭০.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪২ 
  2. ৪৩ 
  3. ৩৯ 
  4. ৪১ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩১ = ৫৫ - x
বা, x + x = ৫৫ + ৩১
বা, ২x = ৮৬
বা, x = ৮৬/২
∴ x = ৪৩

∴ সংখ্যাটি = ৪৩ ।

৭,৮৭১.
x4 - 51x2 + 1 = 0 হলে এর মান কত?
  1. ক) 0
  2. খ) - 7
  3. গ) ± 8
  4. ঘ) ± 7
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 51x2 + 1 = 0 হলে এর মান কত?

সমাধান:
x4 - 51x2 + 1 = 0
বা, x4 + 1 = 51x2
বা, (x4 + 1)/x2 = 51
বা, x2 + 1/x2 = 51
বা, (x - 1/x)2 + 2 . x . 1/x = 51
বা, (x - 1/x)2 + 2 = 51
বা, (x - 1/x)2 = 51 - 2
বা, (x - 1/x)2 = 49
বা, (x - 1/x)2 = (7)2
∴ x - 1/x = ±7
৭,৮৭২.
বার্ষিক ৬% মুনাফায় ৫২০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ক) ৪৫০ টাকা
  2. খ) ৫২৪ টাকা
  3. গ) ৬২৪ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% মুনাফায় ৫২০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান: 
দেওয়া আছে,
মুনাফার হার, r = ৬% = ৬/১০০
আসল, P = ৫২০০ টাকা 
সময়, n = ২ বছর 

আমরা জানি,
মুনাফা, I = Pnr 
= ৫২০০ × ২ × (৬/১০০)
= ৫২ × ২ × ৬
= ৬২৪ টাকা 
৭,৮৭৩.
একজন মোটর সাইকেল চালক একটি নির্দিষ্ট দূরত্ব ৫ ঘণ্টায় অতিক্রম করতে পারে। সে এক-তৃতীয়াংশ দূরত্ব ৬০ কি.মি./ঘণ্টা গতিতে এবং বাকি অংশ ৮০ কি.মি./ ঘণ্টা গতিতে সম্পন্ন করে। মোট দূরত্ব কত? 
  1. ক) ৩৬০ কি.মি.
  2. খ) ৩৪০ কি.মি.
  3. গ) ৩২০ কি.মি.
  4. ঘ) ৩০০ কি.মি.
ব্যাখ্যা
মনেকরি 
মোট দূরত্ব = ক  কি.মি.

{(ক/৩)/৬০} + {(২ক/৩)/৮০} = ৫
(ক /১৮০) + (ক/১২০) = ৫
(২ক  + ৩ক)/৩৬০ = ৫
৫ক/৩৬০ = ৫
ক /৩৬০ = ১
ক = ৩৬০

মোট দূরত্ব = ৩৬০ কি.মি.
৭,৮৭৪.
একটি বস্তু ৮৩২ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৪৪৮ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। ৫০% লাভ করতে বস্তুটি কত টাকা বিক্রয় করতে হবে?
  1. ৯৬৮ টাকা 
  2. ৯৬০ টাকা 
  3. ৯৮০ টাকা 
  4. ৯৭০ টাকা 
ব্যাখ্যা
ধরি
৪৪৮ টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য =৪৪৮ + x টাকা

আবার ৮৩২ টাকায় বিক্রয় করলে লাভ হয় = x টাকা
তাহলে ক্রয়মূল্য = ৮৩২ - x টাকা
শর্তমতে,
৪৪৮+ x = ৮৩২ - x
  x  + x = ৮৩২ - ৪৪৮
   ২x = ৩৮৪
 ∴  x = ১৯২

তাহলে ক্রয়মূল্য = (৪৪৮  + ১৯২) টাকা  = ৬৪০ টাকা

৫০% লাভে,
বিক্রয়মূল্য  = (৬৪০ × ১৫০)/১০০ 
                   = ৯৬০ টাকা
৭,৮৭৫.
5 - 4x - x2 এর উৎপাদকে বিশ্লেষণ হলো- 
  1. (x - 1)(5 - x)
  2. (1 - x)(5 - x)
  3. (1 - x)(5 + x)
  4. (x - 1)(5 + x)
ব্যাখ্যা
প্রশ্ন: 5 - 4x - x2 এর উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান:
5 - 4x - x2
= 5 - 5x + x - x2
= 5(1 - x) + x(1 - x)
=(1 - x)(5 + x)
৭,৮৭৬.
০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
  1. ক) ৪৭/৯০
  2. খ) ৪৩/৯০
  3. গ) ৪৩/৯৯
  4. ঘ) ৪৭/১০০
ব্যাখ্যা
০.৪৭ = ৪৭/১০০
৭,৮৭৭.
ΔABC এ ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কী ধরনের?
  1. সমবাহু
  2. সুক্ষকোণী
  3. সমকোণী
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এ ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কী ধরনের?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 70°, ∠B = 20°

∴ অপর কোণটি, ∠C = 180° - (70° + 20°)
= 180° - 90°
= 90°

এখানে, ∠C কোণ 90° হওয়ায়,
তাই, ΔABC একটি সমকোণী ত্রিভুজ।

৭,৮৭৮.
কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিলো? 
  1. ১৯০ জন
  2. ১৬০ জন
  3. ১৭২ জন
  4. ১৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিলো? 

সমাধান:
বাকি সময় = (২০ - ১০) দিন 
= ১০ দিন 

১০ দিনের খাবার আছে = ৭২০ জন সৈন্যের
∴ ১ দিনের খাবার আছে = (৭২০ × ১০) জন সৈন্যের
∴ ৮ দিনের খাবার আছে = (৭২০ × ১০)/৮ জন সৈন্যের
= ৯০০ জন সৈন্যের

∴ সৈন্য নতুন এসেছিলো = (৯০০ - ৭২০) জন 
= ১৮০ জন।

৭,৮৭৯.
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৪.৫ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 
∴ ৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ মিটার 
= ৪৮০০০ মিটার 

ট্রেনটি ৪৮০০০ মিটার অতিক্রম করে = ১ ঘণ্টায় 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ১/৪৮০০০ ঘণ্টায় 
= (১ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ৬০ মিটার অতিক্রম করে =  (১ × ৬০ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
= ৪.৫ সেকেন্ডে 

∴ ট্রেনটি ৪.৫ সেকেন্ডে খুঁটিটি অতিক্রম করবে।
৭,৮৮০.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 6
  2. 8
  3. 12
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (4 x 6) বর্গমিটার
= 12 বর্গ সে.মি. 

∴ রম্বসের ক্ষেত্রফল= 12 বর্গ সে.মি.
৭,৮৮১.
x2 - kx - 48 এর একটি উৎপাদক x + 6 হলে k = ?
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

x + 6, f(x) = x2 - kx - 48 এর একটি উৎপাদক
∴ f(-6) = 0
বা, (-6)2 - k(-6) - 48 = 0
বা, 36 + 6k - 48 = 0
বা, 6k = 12
∴ k = 2

৭,৮৮২.
p - √7 = - q এবং q = p - √5 হলে 2pq এর মান কত? 
  1. 4
  2. 2
  3. 3
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: p - √7 = - q এবং q = p - √5 হলে 2pq এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p - √7 = - q
বা, p + q = √7

এবং, q = p - √5
বা, √5 = p - q
বা, p - q = √5

এখন,
4pq = (p + q)2 - (p - q)2
বা, 4pq = (√7)2 - (√5)2
বা, 4pq = 7 - 5
বা, 4pq = 2
বা, 4pq/2 = 2/2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
∴ 2pq = 1
৭,৮৮৩.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?
  1. ক) ২০ বছর
  2. খ) ৩৫ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ক + ২৫ বছর

প্রশ্নমতে,
ক + ক + ২৫ = ৬৫
বা, ২ক = ৬৫ -২৫ 
বা, ২ক = ৪০
বা, ক  = ২০

অর্থাৎ, পুত্রের বয়স ২০ বছর
৭,৮৮৪.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ১৫ দিন
  2. ২০ দিন
  3. ২৫ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান:
দিন অবশিষ্ট রইল = ৩০ - ৫ = ২৫ দিন।
মোট ছাত্র = ৪০+১০ = ৫০ জন।
৪০ জনের খাবার আছে ২৫ দিনের
১ জনের খাবার আছে ২৫ × ৪০ দিনের
৫০ জনের খাবার আছে = (২৫ × ৪০)/৫০ = ২০দিন

৭,৮৮৫.
একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ?
  1. ক) ৬০ জন 
  2. খ) ১৪০ জন 
  3. গ) ১০০ জন 
  4. ঘ) ১২০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ?

সমাধান: 
২৫ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ জন 
১ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ × ২৫ জন
১৮ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে (৩৬০ × ২৫)/১৮ জন
= ৫০০ জন 
অতিরিক্ত শ্রমিক লাগবে = (৫০০ - ৩৬০) জন = ১৪০ জন 
৭,৮৮৬.
একটি পাইপের বহিঃব্যাস ৪.৮ সেমি এবং অন্তর্ব্যাস ৩.২ সেমি। পাইপটির পুরুত্ব কত?
  1. ১.৬ সেমি
  2.  ০.৫৬ সেমি
  3. ০.৮ সেমি
  4.  ০.৯ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপের বহিঃব্যাস ৪.৮ সেমি এবং অন্তর্ব্যাস ৩.২ সেমি। পাইপটির পুরুত্ব কত?

সমাধান:
দেওয়া আছে,
পাইপের বহিঃব্যাস = ৪.৮ সেমি
∴ পাইপের বহিঃব্যাসার্ধ = ৪.৮/২ = ২.৪ সেমি

পাইপের অন্তর্ব্যাস = ৩.২ সেমি
∴ পাইপের অন্তঃব্যাসার্ধ = ৩.২/২ = ১.৬ সেমি

∴ পাইপটির পুরুত্ব = (বহিঃব্যাসার্ধ - অন্তঃব্যাসার্ধ)
= (২.৪ - ১.৬) সেমি
= ০.৮ সেমি

∴ পাইপটির পুরুত্ব ০.৮ সেমি।

৭,৮৮৭.
log2√2(1/64) এর মান কত?
  1. ক) - 4
  2. খ) 4
  3. গ) - 6
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্নঃ log2√2(1/64) এর মান কত?

সমাধানঃ
log2√2(1/64)
= log2√2{1/(2√2)4}
= log2√2(2√2)-4
= - 4 (log2√22√2)
= - 4
৭,৮৮৮.
When 30% of one number is subtracted from another number, the second number reduces to its own four-fifth. What is the ratio between the first and the second numbers respectively?
  1. ক) 2 : 5
  2. খ) 3 : 2
  3. গ) 4 : 7
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Let the numbers be x and y respectively.
Then, y−30% of x = (4/5)y
⇒ y-(4/5)y = (30/100)x
⇒ y/5 = 3x/10
⇒ x/y = (1/5)×(10/3) = 2/3
⇒ x:y= 2:3

৭,৮৮৯.
|3x + 4| < 10 এর সমাধান কী?
  1. - 2 < x < 4
  2. -14/3 ≤ x ≤ 2
  3. -14/3 < x < 2
  4. - 4 < x < 3
ব্যাখ্যা

প্রশ্ন: |3x + 4| < 10 এর সমাধান কী?

সমাধান:
|3x + 4| < 10
⇒ - 10 < 3x + 4 < 10
⇒ - 10 - 4 < 3x < 10 - 4
⇒ - 14 < 3x < 6
⇒ - 14/3 < x < 2

৭,৮৯০.
1+2+3+4+-----+20= কত?
  1. ক) 210
  2. খ) 212
  3. গ) 214
  4. ঘ) 220
ব্যাখ্যা
আমরা জানি,
সমষ্টি S = {n(n-1)/2}
= {20(20-1)/2}
= 210
৭,৮৯১.
log2(log5625) এর মান কত?
  1. 2
  2. 4
  3. 10
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: log2(log5625) এর মান কত?

সমাধান:
log2(log5625)
log2(log554)
= log2(4log55)
= log24
= log222
= 2log22
= 2 × 1
= 2
৭,৮৯২.
ত্রিভুজের তিন কোণের অনুপাত 1 : 2 : 3 এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 2√2
  2. 2
  3. 3
  4. 5.5
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের অনুপাত 1 : 2 : 3 এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
তিনটি কোণ যথাক্রমে ক, ২ক, ৩ক

এখন,
ক + ২ক + ৩ক = ১৮০
⇒৬ক = ১৮০
⇒ক = ১৮০/৬
⇒ক = ৩০
∴ ২ক = ২ × ৩০ = ৬০°
∴ ৩ক = ৩ × ৩০ = ৯০°


সুতরাং, ত্রিভূজটি একটি সমকোণী ত্রিভুজ।
আমরা জানি, বৃহত্তম বাহুর বিপরীত বাহু ক্ষুদ্রতম বাহুর বিপরীত বাহু অপেক্ষা বড়।
সুতরাং,
ক্ষুদ্রতম বাহু হচ্ছে AB
cos∠BAC = AB/AC
∴ cos 60° = AB/AC
⇒ 1/2 = AB/6
⇒ AB = 3 cm
৭,৮৯৩.
চিত্রে, PQ || SR, PQ = PR এবং ∠PRQ = 50° হলে ∠LRS = কত?
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 50°
  4. ঘ) 60°
ব্যাখ্যা

৭,৮৯৪.
x এর ২% যদি ০.০৩ এর সমান হয় তবে x এর মান কত?
  1. ক) ১.৪
  2. খ) ২.৫
  3. গ) ২
  4. ঘ) ১.৫
ব্যাখ্যা
প্রশ্ন: x এর ২% যদি ০.০৩ এর সমান হয় তবে x এর মান কত?

সমাধান:
x এর ২% = x × ২/১০০ = x/৫০

শর্তমতে,
x/৫০ = ০.০৩
বা, x = ০.০৩ × ৫০
∴ x = ১.৫
৭,৮৯৫.
(x/p) + (x/q) = 1 সমীকরণে x এর মান কত?
  1. p + q
  2. pq/(p + q)
  3. pq
  4. (p + q)/pq
ব্যাখ্যা
প্রশ্ন: (x/p) + (x/q) = 1 সমীকরণে x এর মান কত?

সমাধান:
(x/p) + (x/q) = 1
(xq + xp)/pq = 1
x(p + q)/pq = 1
x = pq/(p + q)
৭,৮৯৬.
(9k2 + 6k - 24) এবং (3k2 + 11k + 6) এর সাধারণ উৎপাদক কোনটি?
  1. (k + 3)
  2. (k + 2)
  3. (3k + 2)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: (9k2 + 6k - 24) এবং (3k2 + 11k + 6) এর সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান: 
প্রথম বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করি,
9k2 + 6k - 24
= 3(3k2 + 2k - 8)
= 3(3k2 + 6k - 4k - 8)
= 3{3k(k + 2) - 4(k + 2)}
= 3(3k - 4)(k + 2)

এবং দ্বিতীয় বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করি,
3k2 + 11k + 6
= 3k2 + 9k + 2k + 6
= 3k(k + 3) + 2(k + 3)
= (3k + 2)(k + 3)

সুতরাং, কোনো সাধারণ উৎপাদক নেই। 
সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়

৭,৮৯৭.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ৩ মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ২৫৬ বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ২৫৬ বর্গমিটার
  2. ১৫৬ বর্গমিটার
  3. ১৪৬ বর্গমিটার
  4. ১৬৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ৩ মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ২৫৬ বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য x মিটার
৩ মিটার রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (x + ৩ + ৩) = (x + ৬) মিটার

প্রশ্নমতে,
(x + ৬) = ২৫৬
⇒ (x + ৬) = (১৬)
⇒ x + ৬ = ১৬
⇒ x = ১৬ - ৬
∴ x = ১০ 

বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ১০ = ১০০ বর্গমিটার
রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ২৫৬ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (২৫৬ - ১০০) বর্গমিটার
= ১৫৬ বর্গমিটার।
৭,৮৯৮.
সানি একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে এবং কামরুল একই কাজ ৩০ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ১৮
  2. খ) ১৫
  3. গ) ১২
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
সানি ও কামরুল এক সাথে কাজটি করতে পারে (২০×৩০)/(২০+৩০) = ১২ দিনে।
৭,৮৯৯.
A + B = 20 এবং A - B = 16 হলে B2 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: A + B = 20 এবং A - B = 16 হলে B2 এর মান কত?
 
সমাধান:
দেওয়া আছে
A + B = 20 ...................(1)
A - B = 16 .........................(2)
 
(1) - (2)⇒
A + B - A + B = 20 - 16
বা, 2B = 4
বা, B = 2
∴ B2 = 4
৭,৯০০.
(21 X 21 এর 21) / (21 / 21 X 21) এর সরল মান হবে-
  1. ক) 441
  2. খ) 1
  3. গ) 21
  4. ঘ) 144
ব্যাখ্যা

(21 X 21 এর 21) / (21 / 21 X 21)
= (21 X 441) / (1 X 21)
= 441