বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা / ৪৭৫ · ৪০১৫০০ / ৪৭,৮৩৩

৪০১.
কোন দপ্তরে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ২০ জন পুরুষ। পুরুষ ও মহিলার অনুপাত কত?
  1. ১৩ : ৩
  2. ১৩ : ১০
  3. ১০ : ৩
  4. ৬ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দপ্তরে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ২০ জন পুরুষ। পুরুষ ও মহিলার অনুপাত কত?

সমাধান:
পুরুষ ২০ জন
মহিলা = ২৬ - ২০ জন
= ৬ জন

পুরুষ : মহিলা = ২০ : ৬ = ১০ : ৩
৪০২.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয়-
  1. পূরক কোণ
  2. সম্পূরক কোণ
  3. বিপ্রতীপ কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রবৃদ্ধ কোণ: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 

পূরক কোণ: দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।

সম্পূরক কোণ: দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। 

বিপ্রতীপ কোণ: যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।
৪০৩.
√169 is equal to-
  1. 11
  2. 13
  3. 15
  4. 17
ব্যাখ্যা
প্রশ্ন: √169 is equal to-

সমাধান:
√169 = √132
= 132 × (1/2)
= 13
৪০৪.
বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে, বেঞ্চে ৬ জন করে বসানো হলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে। যদি ৫ জন করে বসানো হয়, ৬ জনকে দাঁড়াতে হবে। শ্রেণির মোট ছাত্রী সংখ্যা কত?
  1. ৬৮ জন
  2. ৯৬ জন
  3. ৫২ জন
  4. ৭৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে, বেঞ্চে ৬ জন করে বসানো হলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে। যদি ৫ জন করে বসানো হয়, ৬ জনকে দাঁড়াতে হবে। শ্রেণির মোট ছাত্রী সংখ্যা কত?

সমাধান: 
ধরি, বেঞ্চ সংখ্যা ক 

একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রী সংখ্যা = (ক - ২) × ৬ জন 

প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রী সংখ্যা = ৫ক + ৬ 

প্রশ্নমতে, 
৫ক + ৬ = (ক - ২) × ৬
⇒ ৫ক + ৬ = ৬ক - ১২
⇒ ৬ক - ৫ক = ১২ + ৬
∴ ক = ১৮ 

অতএব, ছাত্রী সংখ্যা = (৫ × ১৮) + ৬
= ৯০ + ৬ 
= ৯৬ জন

৪০৫.
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ৩ মিনিটে গাড়িটি কতদূর যাবে?
  1. ২০ কি.মি.
  2. ১২ কি.মি.
  3. ৮ কি.মি.
  4. ৩ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ৩ মিনিটে গাড়িটি কতদূর যাবে?

সমাধান:
দেওয়া আছে,
সময় = ৩ মিনিট = (৩ × ৬০) = ১৮০ সেকেন্ড 

আমরা জানি,
১ ঘণ্টা = (৬০ × ৬০) = ৩৬০০ সেকেন্ড 

এখন,
গাড়িটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০ কি.মি.
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০/৩৬০০ কি.মি. 
∴ ১৮০ সেকেন্ডে অতিক্রম করে = (৬০ × ১৮০)/৩৬০০ = ৩ কি.মি. 
৪০৬.
১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
  1. ২৪০ ডিগ্রি
  2. ৮০ ডিগ্রি
  3. ১০০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?

সমাধান :
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
সুতরাং,  ১২৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১২০° = ৬০°
৪০৭.
লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) আসার সম্ভাবনা কত?
  1. 2/9
  2. 1/12
  3. 1/2
  4. 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) আসার সম্ভাবনা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62 = 36

লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা (জোড় সংখ্যা) পাওয়ার অনুকূল ঘটনা = {(2, 2), (4, 4), (6, 6)}
= 3 টি

দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) পাওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12
৪০৮.
x + 2y - 7 = 0 এবং 3x - y + 1 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?
  1. - 1
  2. 1/3
  3. - 3/2
  4. - 2/7
ব্যাখ্যা

প্রশ্ন: x + 2y - 7 = 0 এবং 3x - y + 1 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2y - 7 = 0 এবং 3x - y + 1 = 0

আমরা জানি,
সরল রেখার সাধারণ সমীকরণ y = mx + c (যেখানে m = ঢাল)

এখন,
প্রথম রেখার ঢাল, 
x + 2y - 7 = 0
সমীকরণটিকে y = mx + c আকারে সাজালে পাই,
⇒ 2y = - x + 7
y = (- 1/2)x + (7/2)

সুতরাং, প্রথম রেখার ঢাল m1 = - 1/2

দ্বিতীয় রেখার ঢাল,
3x - y + 1 = 0
সমীকরণটিকে y = mx + c আকারে সাজালে পাই,
⇒ y = 3x + 1
সুতরাং, দ্বিতীয় রেখার ঢাল m2 = 3

∴ ঢালদ্বয়ের গুণফল = m1 × m2 = (- 1/2) × (3) = - 3/2

৪০৯.
একজন চালক ১০৮ কিলোমিটার পথ ভ্রমণ করার পর দেখলেন যে তিনি যদি ৩ কিলোমিটার বেশি গতিতে চলতেন, তার ৩ ঘন্টা কম সময় লাগত। তার গতিবেগ কত?
  1. ক) ৯ কিমি/ ঘন্টা
  2. খ) ৮ কিমি/ ঘন্টা
  3. গ) ১০ কিমি/ ঘন্টা
  4. ঘ) ৭ কিমি/ ঘন্টা
ব্যাখ্যা

ধরি চালকের গতিবেগ = x কিমি/ঘন্টা
আমরা জানি সময় = দূরত্ব/বেগ
শর্তমতে,
১০৮/x - ১০৮/(x + ৩) = ৩
বা, x +৩x - ১০৮ = ০
বা, x + ১২x - ৯x -১০৮ =০
∴ x = -১২, ৯

৪১০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৬০°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = (১৮০° - ১৬০°)
= ২০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮টি
৪১১.
একটি আয়তাকার কামরার পরিসীমা 44 ফুট এবং ক্ষেত্রফল 120 বর্গ ফুট হলে, এর দৈর্ঘ্য কত?
  1. 10
  2. 16
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার কামরার পরিসীমা 44 ফুট এবং ক্ষেত্রফল 120 বর্গ ফুট হলে, এর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = x
প্রস্থ = y

∴ 2(x + y) = 44
⇒ x + y = 44/2 = 22
এবং,
xy = 120

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy = (22)2 - 4 × 120
             = 484 - 480
             = 4
⇒ (x - y)2 = 4
⇒ x - y = 2

এখন,
⇒ x + y + x - y = 22 + 2
⇒ 2x = 24
⇒ x = 24/2
⇒ x = 12

∴ দৈর্ঘ্য = x = 12 ফুট
৪১২.
একটি সৈন্যদলকে ৯, ১২ ও ১৫ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?
  1. ৯০০ জন
  2. ১৬০০ জন
  3. ২৫০০ জন
  4. ৩৬০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সৈন্যদলকে ৯, ১২ ও ১৫ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?

সমাধান:
সৈন্যদলকে ৯, ১২ ও ১৫ সারিতে সাজানো যায়।  
ফলে সৈন্যদের সংখ্যা ৯, ১২ ও ১৫ দ্বারা বিভাজ্য।

এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১২ ও ১৫ এর ল.সা.গু।
৯ = ৩ × ৩  
১২ = ২ × ২ × ৩  
১৫ = ৩ × ৫  

∴ ৯, ১২ ও ১৫ এর ল.সা.গু 
= ২ × ২ × ৩ × ৩ × ৫  
= ১৮০ (যা বর্গাকার সংখ্যা নয়)

১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫  
এটিকে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে।

৯, ১২ ও ১৫ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য সৈন্যদের সংখ্যা হবে  
= (২ × ২ × ৩ × ৩ × ৫) × ৫ জন  
= ৯০০ জন

∴ সৈন্যের সংখ্যা = ৯০০ জন।

৪১৩.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ৩/৬
  3. গ) ১/২
  4. ঘ) খ ও গ উভয়
ব্যাখ্যা

এখানে জোড়ের অনুকূল ফলাফল = ৩ টি
মোট ফলাফল = ৬ টি
জোড় আসার সম্ভাবনা = ৩/৬ = ১/২

৪১৪.
x = √6 + √5 হলে x2 + (1/x2) এর মান কত?
  1. 22
  2. 24
  3. 26
  4. 28
ব্যাখ্যা
প্রশ্ন: x = √6 + √5 হলে x2 + (1/x2) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x = √6 + √5 

1/x = 1/(√6 + √5)
= (√6 - √5)/(√6 - √5) (√6 + √5)
= (√6 - √5)/(√6)2 - (√5)2
= (√6 - √5)/(6 - 5)
= (√6 - √5)/1
1/x = √6 - √5

এখন,
x + 1/x = √6+ √5  + √6 - √5
= 2√6

∴ x2 + (1/x2) = (x + 1/x)2 - 2 . x . 1/x
= (2√6)2 - 2
= 24 - 2
= 22
৪১৫.
a এর মান কত হলে (√5)a + 1 = (51/3)2a - 1 হবে?
  1. 1
  2. 3
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে (√5)a + 1 = (51/3)2a - 1 হবে? 

সমাধান: 
(√5)a + 1 = (51/3)2a - 1 
বা, 5(a + 1)/2 = 5(2a - 1)/3
বা, (a + 1)/2 = (2a - 1)/3
বা, 4a - 2 = 3a + 3
বা, 4a - 3a = 3 + 2
∴ a = 5
৪১৬.
যদি 52x - 2 = 625 হয়, তাহলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 52x - 2 = 625 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
52x - 2 = 625
⇒ 52x - 2 = 54
⇒ 2x - 2 = 4
⇒ 2x = 6
∴ x = 3
৪১৭.
৬৪ এর ২ ভিত্তিক লগারিদম কত?
  1. ক) ৫
  2. খ) ৪
  3. গ) ৩
  4. ঘ) ৬
ব্যাখ্যা

log264= log226=6

৪১৮.
একটি কলেজের 200 জন ছাত্রের মাঝে 140 জন চা, 120 জন কফি এবং 80 জন ছাত্র চা ও কফি উভয়টিই পছন্দ করে। কতজন ছাত্র শুধুমাত্র চা পছন্দ করে?
  1. 80
  2. 60
  3. 40
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলেজের 200 জন ছাত্রের মাঝে 140 জন চা, 120 জন কফি এবং 80 জন ছাত্র চা ও কফি উভয়টিই পছন্দ করে। কতজন ছাত্র শুধুমাত্র চা পছন্দ করে?

সমাধান:
প্রদত্ত তথ্যের আলোকে ভেনচিত্র অঙ্কন করে পাই,

যেখানে, T = চা এবং C = কফি

∴ শুধুমাত্র চা পছন্দকারী ছাত্র সংখ্যা = 140 - 80 = 60
৪১৯.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. হলে এর পরিসীমা কত?
  1. 12
  2. 14
  3. 24
  4. 28
ব্যাখ্যা

আমরা জানি, সামান্তরিকের পরিসীমা = 2(a+b)
= 2(8 + 6)
= 28 সে.মি.

৪২০.
A = {z : z মৌলিক সংখ্যা এবং z ≤ 13} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 44
  2. 64
  3. 48
  4. 78
ব্যাখ্যা
প্রশ্ন: A = {z : z মৌলিক সংখ্যা এবং z ≤ 13} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {z : z মৌলিক সংখ্যা এবং z ≤ 13}

13 থেকে ছোট বা 13 এর সমতুল্য মৌলিক সংখ্যা হলো = 2, 3, 5, 7, 11, 13
তাহলে, A = {2, 3, 5, 7, 11, 13}

কোনো সেটের সদস্য সংখ্যা n হলে, Power Set এর সদস্য সংখ্যা = 2n
∴ P(A) এর সদস্য সংখ্যা = 26
= 64
৪২১.
যদি a4 + a2b2 + b4 = 8 এবং a2 + ab + b2 = 4 হয়, তবে a2 - ab + b2 এর মান কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a4 + a2b2 + b4 = 8 এবং a2 + ab + b2 = 4 হয়, তবে a2 - ab + b2 এর মান কত?

সমাধান:
a4 + a2b2 + b4 = 8
⇒ (a2)2 + 2a2b2 + (b2)2 - a2b2 = 8
⇒ (a2 + b2)2 - (ab)2 = 8
⇒ (a2 + b2 + ab)(a2 + b2 - ab) = 8
⇒ (a2 + ab + b2)(a2 - ab + b2) = 8
⇒ 4(a2 - ab+ b2) = 8  [মান বসিয়ে]
⇒ a2 - ab + b2 = 8/4
∴ a2 - ab + b2 = 2
৪২২.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২৪টি
  2. ২০টি
  3. ২৫টি
  4. ৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?

সমাধান: 
৬০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ১৬ টি প্রশ্নের
∴ ১% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি প্রশ্নের 
∴ ৯০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = (১৬ ×৯০)/ ৬০ টি প্রশ্নের 
= ২৪ টি প্রশ্নের 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি।
৪২৩.
একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ মিটার এবং একটি কর্ণ 24 মিটার।কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 10 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 3 মিটার
  4. ঘ) 5 মিটার
ব্যাখ্যা

একটি কর্ণ d = 24 মিটার
কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h মিটার
∴ সামান্তরিকক্ষেত্রটির ক্ষেত্রফল = dh 
⇒ dh = 120
⇒ h = 120/24 = 5
∴কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 মিটার

৪২৪.
একজন বিক্রেতার ৩৬টি কমলা বিক্রয় করে ৪টি কমলার বিক্রয়মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হয়। শতকরা ক্ষতি কত? 
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতার ৩৬টি কমলা বিক্রয় করে ৪টি কমলার বিক্রয়মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হয়। শতকরা ক্ষতি কত? 

সমাধান: 
৪টি কমলার বিক্রয়মূল্য = ৩৬টি কমলা ক্রয়মূল্য - ৩৬টি কমলার বিক্রয়মূল্য 
৪০টি কমলার বিক্রয়মূল্য = ৩৬টি কমলার ক্রয়মূল্য  

ধরি 
প্রতিটি কমলার ক্রয়মূল্য = ১ টাকা 
৪০টি কমলার ক্রয়মূল্য = ৪০ টাকা 
৪০টি কমলার বিক্রয়মূল্য = ৩৬ টাকা 

ক্ষতি = ৪০ - ৩৬ = ৪ টাকা 
 শতকরা ক্ষতি = {(৪/৪০) × ১০০}%
= ১০% 
৪২৫.
x + y = 5 এবং x - y = 3 হলে, 2x2 + 2y2 = কত?
  1. 5
  2. 15
  3. 20
  4. 34
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে, 2x2 + 2y2 = কত? 

সমাধান: 
2x2 + 2y2
= 2(x2 + y2)
= (x + y)2 + (x- y)2 
= (5)2 + (3)2 
= 25 + 9 
= 34
৪২৬.
একটি সংখ্যার ৭০% এর সাথে ৩৩ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
  1. ১৩০ 
  2. ১৪০
  3. ১১০ 
  4. ২২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৭০% এর সাথে ৩৩ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৭০%) + ৩৩ = ক
⇒ (ক × ৭০/১০০) + ৩৩ = ক
⇒ (৭ক/১০) + ৩৩ = ক
⇒ (৭ক + ৩৩০)/১০ = ক
⇒ ৭ক + ৩৩০ = ১০ক
⇒ ৩৩০ = ১০ক - ৭ক
⇒ ৩ক = ৩৩০
⇒ ক = ৩৩০/৩
∴ ক = ১১০ 

৪২৭.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল -
  1. ক) 14π বর্গমিঃ
  2. খ) 49π বর্গমিঃ
  3. গ) 41π বর্গমিঃ
  4. ঘ) 45π বর্গমিঃ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বৃহত্তম জ্যা = 14 মিঃ
∴ ব্যাসার্ধ = 7 মিঃ
∴ ক্ষেত্রফল = π × 72
= 49π বর্গমিঃ
৪২৮.
একটি গাছের উচ্চতা প্রতিবছর ২০% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সে.মি. হয়, তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?
  1. ৭৫০ সে.মি.
  2. ৬৭৫ সে.মি.
  3. ৭৭৫ সে.মি.
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের উচ্চতা প্রতিবছর ২০% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সে.মি. হয়, তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?

সমাধান:
দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল = ক সে.মি. 

১ বছর পর গাছটির উচ্চতা = ক + ক এর ২০%
= ক + ক এর ২০/১০০
= ক + ক/৫
= ৬ক/৫

২বছর পর গাছটির উচ্চতা = ৬ক/৫ + ৬ক/৫ এর ২০%
= ৬ক/৫ + ৬ক/৫ এর ২০/১০০
= ৬ক/৫ + ৬ক/২৫
= (৩০ক + ৬ক)/২৫
= ৩৬ক/২৫

প্রশ্নমতে
৩৬ক/২৫ = ১০৮০
বা, ৩৬ক = ১০৮০ × ২৫
বা, ক = (১০৮০ × ২৫)৩৬
∴ ক = ৭৫০ 
৪২৯.
ΔPQR এ ∠P = 90° এবং PQ = √3 PR হলে, ∠Q = ?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
ΔPQR এ
∠P = 90° এবং
PQ = √3 PR 
∴ tan∠Q = PR/PQ
                = 1/√3
                = tan30°
⇒ ∠Q = 30°
৪৩০.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?
  1. ক) ৪০০ দিন
  2. খ) ২০০ দিন
  3. গ) ৩০০ দিন
  4. ঘ) ৩৫০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = ১৯০ - ৩০ = ১৬০ দিন 
লোক অবশিষ্ট থাকে = ৪০০০ - ৮০০ = ৩২০০ জন

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে ১৬০ দিনের 
১ জন লোকের খাদ্য মজুদ আছে ১৬০ × ৪০০০ দিনের 
১ জন লোকের খাদ্য মজুদ আছে (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের 
                                                = ২০০ দিনের
৪৩১.
একটি সাইকেলের সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৫ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১২ বার বেশি ঘুরবে?
  1. ২৮০ মিটার
  2. ৪২০ মিটার
  3. ২৪০ মিটার
  4. ৩৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেলের সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৫ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১২ বার বেশি ঘুরবে?

সমাধান:
সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে চাকা দুটির পরিধির অর্থাৎ ৪ ও ৫ এর ল.সা.গু এর সমান।
 ∴ ৪ ও ৫ এর ল.সা.গু = ২০

১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব ২০ মিটার
∴ ১২ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব (১২ × ২০) মিটার = ২৪০ মিটার

৪৩২.
(log10√3)/(log103) = কত?
  1. ক) 1/3
  2. খ) 1/2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: (log10√3)/(log103) = কত?

সমাধান: 
(log10√3)/(log103) 
= log10(3)1/2/(log103)
= (1/2)log103/log103
= 1/2
৪৩৩.
৬% হার মুনাফায় ১০,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১১,২০০ টাকা
  2. ১১,২৩৬ টাকা
  3. ১১,৩০০ টাকা
  4. ১১,৪১২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হার মুনাফায় ১০,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে, মূলধন, P = ১০,০০০ টাকা
মুনাফার হার, r = ৬% = ৬/১০০ = ৩/৫০
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ১০,০০০ × (১ + ৩/৫০)
= ১০,০০০ × (৫৩/৫০)
= ১০,০০০ × (৫৩/৫০) × (৫৩/৫০)
= ১০,০০০ × (২,৮০৯/২,৫০০)
= ১০,০০০ × ১.১২৩৬
= ১১,২৩৬ টাকা

৪৩৪.
3 + 6 + 12 + ..................  ধারারটির কোন পদ 192? 
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 12 + ..................  ধারারটির কোন পদ 192? 

সমাধান: 
ধারার ১ম পদ a = 3
সাধারণ অনুপাত r = 6/3 = 2

ধরি,
n তম পদ = 192
arn -1= 192
বা, 3 × 2n -1 = 192 
বা, 2n - 1 = 192/3
বা, 2n - 1 = 64 
বা, 2n - 1 = 26
বা, n - 1 = 6
বা, n = 6 + 1
     n = 7
৪৩৫.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ক) ১২৬ টাকা
  2. খ) ১৪৬ টাকা
  3. গ) ১৫৬ টাকা
  4. ঘ) ১৬৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
৪৩৬.
6x2 - 13x + 6 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব, অসমান ও মূলদ
  3. অবাস্তব
  4. বাস্তব, অসমান ও অমূলদ
ব্যাখ্যা
6x2 - 13x + 6 = 0 
6x2 - 9x - 4x + 6 = 0 
3x(2x - 3) - 2(2x - 3) = 0
(2x - 3)(3x - 2) = 0
x = 2/3 , 3/2
সুতরাং, মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
৪৩৭.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ৯৫ টাকা
  3. গ) ১০২ টাকা
  4. ঘ) ১০৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান
১৫% কমিশনে,
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা 
= ১০২০০/১০০ টাকা 
= ১০২ টাকা 

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা। 
৪৩৮.
একটি বৃত্তের ব্যাস ভিন্ন একটি জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্র যুক্ত করে ঐ বাহুকে সাধারণ বাহু বিবেচনা করে কয়টি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ভিন্ন একটি জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্র যুক্ত করে ঐ বাহুকে সাধারণ বাহু বিবেচনা করে কয়টি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?

সমাধান:
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
তাই ২টি সমকোণী ত্রিভুজ তৈরী হবে।


বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
- দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়।
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস।
৪৩৯.
x2 + y2 = ৩১৩, xy = ১৫৬ হলে x2 - y2 = ?
  1. ২৩
  2. ২৪
  3. ২৫
  4. ২৬
ব্যাখ্যা

x2 + y2 = ৩১৩
বা, (x2 + y2)2 = (৩১৩)2
বা, (x2 - y2)2 + ৪x2y2 = (৩১৩)2
বা, (x2 - y2)2 + ৪(১৫৬)2 = (৩১৩)2
বা, (x - y)2 + ৯৭৩৪৪ = ৯৭৯৬৯
বা, (x - y)2 = ৯৭৯৬৯ - ৯৭৩৪৪ = ৬২৫
∴ x - y = ২৫

৪৪০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √16
  2. খ) √12
  3. গ) √18
  4. ঘ) √27
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা? 

সমাধান:
সঠিক উত্তর: ক 
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৪৪১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সে.মি. এবং এর পরিসীমা ১.২ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৬০৮ বর্গ সে.মি.
  2. ৬১৪ বর্গ সে.মি.
  3. ৮৪০ বর্গ সে.মি.
  4. ৮৭৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সে.মি. এবং এর পরিসীমা ১.২ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রের প্রস্থ = ক সে.মি. 

আমরা জানি, 
১.২ মিটার = ১২০ সে.মি.
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(ক + ৩৫) সে.মি.

প্রশ্নমতে, 
২(ক + ৩৫) = ১২০ 
⇒ ২ক + ৭০ = ১২০ 
⇒ ২ক = ১২০ - ৭০ 
⇒ ২ক = ৫০ 
∴ ক = ২৫ 

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (৩৫ × ২৫) = ৮৭৫ বর্গ সে.মি. । 
৪৪২.
৫০০ এর (২৫/২)% = ?
  1. ৬২.৫০
  2. ৬৫
  3. ৬৬
  4. ৬৭.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ এর (২৫/২)% = ?

সমাধান:
৫০০ এর (২৫/২)% = ৫০০ × (২৫/২)%
= (৫০০ × ২৫)/(২ × ১০০)
= ৬২.৫
৪৪৩.
8 জন ব্যক্তি থেকে 5 জন সদস্যের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায়, যাতে তিনজন বিশেষ ব্যক্তির সর্বাধিক একজন অন্তর্ভুক্ত থাকে?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 20
  4. ঘ) 12
ব্যাখ্যা


5C4 × 3C1 = 15
5C5 × 3C0 = 1
∴ মোট কমিটি গঠন সংখ্যা = (15 + 1) = 16 উপায়ে

৪৪৪.
একটি সমান্তর অনুক্রমে সাধারন অন্তর ১০ এবং ৬তম পদটি ৫২ হলে ১৬ তম পদটি কত?
  1. ১৪২
  2. ১৪৫
  3. ১৫২
  4. ১৫৫
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d।
এখানে, ৬তম পদ ৫২।
সুতরাং a + (৬-১)×১০= ৫২
বা, a + ৫০= ৫২
বা, a = ২
সুতরাং, ১৬ তম পদ = ২ + (১৬-১)×১০
= ২ + ১৫০
= ১৫২

৪৪৫.
p এর মান কত হলে 16 - 8a + pa2 রাশিটি পূর্ণ বর্গ হবে?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 16 - 8a + pa2 রাশিটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
16 - 8a + pa2
= (4)2 - 2 × 4 × 2a + a - a2 - pa2 + a2
= (4 - a)2 + pa2 - a2

∴ রাশিটি পূর্ণ বর্গ হলে,
pa2 - a2 = 0
⇒ (p - 1)a2 = 0
⇒ p - 1 = 0
∴ p = 1
p এর মান 1 হলে রাশিটি পূর্ণ বর্গ হবে।
৪৪৬.
বাস্তব সংখ্যায় 1/(3x - 7) < 1/5 অসমতাটির সমাধান-
  1. ক) 3 < x
  2. খ) 6 < x
  3. গ) 4 < x
  4. ঘ) 5 < x
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় 1/(3x - 7) < 1/5 অসমতাটির সমাধান-

সমাধান:  
1/(3x - 7) < 1/5
বা, 3x - 7 > 5
বা, 3x > 7 + 5
বা, 3x > 12
x > 4

অসমতাটির সমাধান: x > 4
অন্যভাবে, 4 < x
৪৪৭.
৫৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ৫৯.৫
  2. ৬১
  3. ৬৬.২
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
৫৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যা গুলোর তালিকা হলো-  ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩

∴ সংখ্যা গুলোর যোগফল = ৫৯ + ৬১ + ৬৭ + ৭১ + ৭৩ = ৩৩১
এবং মোট মৌলিক সংখ্যা গুলি হলো ৫ টি।

∴ গড় = ৩৩১/৫​ = ৬৬.২
৪৪৮.
একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা হলো। মোট ১২ উঠার সম্ভাবনা কত?
  1. ১/১৮
  2. ১/৩৬
  3. ৩/২৪
  4. ১/২৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা হলো। মোট ১২ উঠার সম্ভাবনা কত?

সমাধান:
২ বার নিক্ষেপ করলে মোট ৬ × ৬ = ৩৬ টি সম্ভাব্য মান থাকতে পারে।
এর মধ্যে ১২ হতে হলে ১ টি ঘটনা ঘটবে।
(৬, ৬)

অর্থাৎ মোট ১২ উঠার সম্ভাবনা = ১/৩৬
৪৪৯.
কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে কতটি সরলরেখা প্রয়োজন পড়ে?
  1. দুইটি
  2. চারটি
  3. একটি
  4. তিনটি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে কতটি সরলরেখা প্রয়োজন পড়ে?

সমাধান: 
- কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে তিনটি সরলরেখা (ত্রিভুজ) প্রয়োজন পড়ে এবং একটি বক্ররেখা (বৃত্ত) প্রয়োজন পড়ে। 
অর্থাৎ, ৩টি সরলরেখা যদি পরস্পর ছেদ করে এবং একটি ত্রিভুজ তৈরি করে, তখন তারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করে।
৪৫০.
যদি 3x + 3 = 81 হয়, তবে 4x + 2 = কত? 
  1. 16
  2. 32
  3. 256
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3x + 3 = 81 হয়, তবে 4x + 2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
3x + 3 = 81
⇒ 3x + 3 = 34
⇒ x + 3 = 4
⇒ x = 4 - 3
∴ x = 1

∴ 4x + 2 = 41 +2
= 43
= 64

৪৫১.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 
  1. ২০
  2. ২৪
  3. ২৮
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭ 
= ২ × ৩ × ৭ 
এখানে, 
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১ । 

এখন, 
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১) 
= ৫ × ৩ × ২ 
= ৩০ 

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০ ।
৪৫২.
প্রশ্নকত?
  1. 27
  2. 243
  3. 9
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন:  = কত?

সমাধান:

= (33 × 1/3)5
= 35
= 243
৪৫৩.
  1. 1
  2. 1/(a - b)(b - c)(c - a)
  3. (a + b + c)/(a - b)(b - c)(c - a)
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪৫৪.
x2 + tx + 12 = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে t এর মান কত?
  1. - 3
  2. 9
  3. - 7
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + tx + 12 = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে t এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 3
অর্থাৎ, x = 3

এখন,
x2 + tx + 12 = 0
⇒ (3)2 + 3 × t + 12 = 0
⇒ 9 + 3t + 12 = 0
⇒ 21 + 3t = 0
⇒ 3t = - 21
⇒ t = - 21/3
∴ t = - 7
৪৫৫.
কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?
  1. (1/3) mh
  2. (2/3) mh
  3. m
  4. 3m/h
  5. 3m
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?

সমাধান:
কামাল গড়ে ঘণ্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘণ্টা সময় নেয়,
∴ ট্রিপের দূরত্ব = 2m × h = 2mh মাইল

রোমেল একই ট্রিপ (2/3)h ঘণ্টায় শেষ করে
∴ রোমেলের গড় গতিবেগ = 2mh/{(2/3)h} = 2m × (3/2) = 3m
৪৫৬.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১০
  2. ১৫
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
C × C
= ৫ × ৬
= ৩০
৪৫৭.
√3 - (1/x) = x হলে, x3 + x + (1/x) + (1/x3) = কত?
  1. 0
  2. 1
  3. √3
  4. 3√3
ব্যাখ্যা
প্রশ্ন: √3 - (1/x) = x হলে, x3 + x + (1/x) + (1/x3) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
√3 - (1/x) = x 
বা, √3 = x + (1/x)
∴ x + (1/x) = √3 

এখন, 
x3 + x + (1/x) + (1/x3) = x + (1/x) + x3 + (1/x3
= {x + (1/x)} + {x + (1/x)}3 - 3.x.1/x {x + (1/x)}
= √3 + (√3)3 - 3.√3 
= √3 + 3√3 - 3√3 
= √3
৪৫৮.
2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x = কত?
  1. 23x+3
  2. 2x+1
  3. 22x+2
  4. 2x+3
ব্যাখ্যা

2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x
= 8.2x
= 23.2x
= 23+x
= 2x+3

৪৫৯.
একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = ক মিটার
বর্গাকার মাঠের পরিসীমা = ৪ক মিটার

প্রশ্নমতে
৪ক = ৮
বা, ক = ৮/৪
ক = ২

বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ক বর্গমিটার
= ২ বর্গমিটার
= ৪ বর্গমিটার
৪৬০.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১৮ এবং ১২ মিনিট
  2. ২৪ এবং ১২ মিনিট
  3. ১৫ এবং ১২ মিনিট
  4. ১০ এবং ১৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুটি নল একত্রে, ৮ মিনিটে পূর্ণ করে ১টি চৌবাচ্চা
৪ মিনিটে পূর্ণ করে = (৪/৮) × ১ অংশ = ১/২ অংশ

চৌবাচ্চাটির ১ - (১/২) অংশ খালি থাকে।
দ্বিতীয় নল দ্বারা, ১/২ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে
১ (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৬ × ২) = ১২ মিনিটেে

আবার দ্বিতীয় নল দ্বারা, ৬ মিনিটে পূর্ণ হয় = ১/২ অংশ
৪ মিনিটে পূর্ণ হয় = (১ × ৪)/(২ × ৬) = ১/৩ অংশ
প্রথম নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় = (১/২) - (১/৩) অংশ
= (৩ - ২)/৬ অংশ
= ১/৬ অংশ

প্রথম নল দ্বারা ১/৬ অংশ পূর্ণ হয় = ৪ মিনিটে
প্রথম নল দ্বারা ১(সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৪ × ৬) মিনিটে
= ২৪ মিনিটে
৪৬১.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
  1. সমকোণ
  2. সম্পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

সমাধান:
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
৪৬২.
যদি g(x) = x3 + ax2 - 3x - 6 হয়, তবে a এর কোন মানের জন্য g(- 2) = 0?
  1. 2
  2. 1/2
  3. 3
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি g(x) = x3 + ax2 - 3x - 6 হয়, তবে a এর কোন মানের জন্য g(- 2) = 0?

সমাধান:
দেওয়া আছে,
g(x) = x3 + ax2 - 3x - 6
∴ g(- 2) = (- 2)3 + a(- 2)2 - 3(- 2) - 6
= - 8 + 4a + 6 - 6
= 4a - 8

প্রশ্নমতে,
g(- 2) = 0
⇒ 4a - 8 = 0
⇒ 4a = 8
⇒ a = 8/4
∴ a = 2

অর্থাৎ, a = 2 হলে, g(- 2) = 0 হবে।
৪৬৩.
একটি শ্রেণিতে বালকের চেয়ে বালিকার পরিমাণ 20% বেশি। শ্রেণিতে মোট শিক্ষার্থীর সংখ্যা 66 জন। আরো 4 জন বালিকা নতুন করে ভর্তি হলে ঐ শ্রেণিতে বালক বালিকার অনুপাত কত হবে? 
  1. 1 : 2
  2. 3 : 4
  3. 3 : 2
  4. 2 : 3
ব্যাখ্যা
ধরি, 
বালকের সংখ্যা x জন 
বালিকার সংখ্যা x + x এর 20% 
                      = x+ 20x/100
                       = 120x/100
                      = 1.2x 
প্রশ্নমতে, 
x + 1.2x = 66 
2.2x = 66 
x = 66/2.2 
x = 30 

বালকের সংখ্যা 30 জন 
বালিকার সংখ্যা = 1.2 × 30 = 36 জন 

৪ জন বালিকা নতুন করে ভর্তি হলে মোট বালিকার সংখ্যা = 36 + 4 = 40 জন 

বালক বালিকার অনুপাত  = 30  : 40 
                                       = 3 : 4
৪৬৪.
ΔABC এর ∠A = 37°, ∠C = 53° হলে এটি কি ধরনের ত্রিভুজ?
  1.  সমবাহু ত্রিভুজ 
  2. বৃত্তস্থ ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. ত্রিভুজ হবে না
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠A = 37°, ∠C = 53° হলে এটি কি ধরনের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 37°, ∠C = 53°

∴ অপর কোণটি, ∠B = 180° - (37° + 53°)
= 180° - 90°
= 90°

এখানে, ∠B কোণ 90° হওয়ায়,
তাই, ΔABC একটি সমকোণী ত্রিভুজ।

৪৬৫.
7x / 5 + 5 এবং 5x / 2 - 3 পরস্পর সমান হলে, x = ? 
  1. 60/13
  2. 50/9
  3. 80/11
  4. 40/11
ব্যাখ্যা
7x / 5 + 5 = 5x / 2 - 3
or, 7x / 5 - 5x / 2 = - 3 - 5
or, (14x - 25x) / 10 = - 8
or, - 11x = - 80
or, x = 80/11
৪৬৬.
৮, ৭ এবং ১৪ এর ৩য় রাশি কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
এখানে, ১ম রাশি = ৮
২য় রাশি = ৭
এবং ৪র্থ রাশি = ১৪
আমরা জানি, ২য় রাশি × ৩য় রাশি = ১ম রাশি × ৪র্থ রাশি
                  ৭ × ৩য় রাশি = ৮ × ১৪
                         ৩য় রাশি = ৮ × ১৪/৭
                                       = ১৬
৪৬৭.
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি. এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 15 সে.মি.। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 115 বর্গ সে.মি.
  2. 120 বর্গ সে.মি.
  3. 125 বর্গ সে.মি.
  4. 130 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি. এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 15 সে.মি.। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি.

শর্ত অনুসারে,
a + b + c = 15
এবং √(a2 + b2 + c2) = 10
∴  a2 + b2 + c2 = 102 = 100

এখন,
a + b + c = 15
বা, (a + b + c)2 = 152
বা, a2 + b2 + c2 + 2(ab + bc + ca) = 225
বা, 100 + 2(ab + bc + ca) = 225
বা, 2(ab + bc + ca) = 225 - 100
বা, 2(ab + bc + ca) = 125

∴  ক্ষেত্রফল = 125 বর্গ সে.মি.
৪৬৮.
m এর মান কত হলে 4x2 - mx + 49 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 28
  2. খ) 32
  3. গ) 36
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 49 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
4x2 - mx + 49
= (2x)2 - 2.2x.7 + 72
= (2x - 7)2

অর্থাৎ, m এর মান 28 হলে রাশিটি পূর্ণ বর্গ হবে।
৪৬৯.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ক) ২ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৬ লিটার
  4. ঘ) ১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে, 
দুধ : পানি = ৫ : ১ 
ধরি,
দুধের পরিমাণ = ৫x লিটার 
এবং পানির পরিমাণ = x লিটার

শর্তমতে, 
৫x - x = ৮ 
বা, ৪x = ৮ 
বা, x = ৮/৪ 
∴ x = ২

∴ পানির পরিমাণ = ২ লিটার। 
৪৭০.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
উপরের সংখ্যা গুলোর মধ্যে ৯১ কে ৭ ও ১৩ দ্বারা, ৮৭ কে ৩ ও ২৯ দ্বারা, ৬৩ কে ৩, ৭ ও ২১ দ্বারা ভাগ করা যায়। কিন্তু ৫৯ কে ১ ও ৫৯ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না।
৪৭১.
নিচের কোন চিহ্ন দিয়ে অসমতা প্রকাশ করা হয়?
  1. >
  2. <
  3. =
  4. ক ও খ
ব্যাখ্যা
অসমতা (Inequalities): 
- অসমতা এক ধরনের গাণিতিক বাক্যের প্রকাশ যা সংখ্যা, পরিমাপ বা গাণিতিক বাক্যের ক্রমের সম্পর্ক নির্দেশ করে। 
- গাণিতিকভাবে অসমতাকে ‘<’ ‘>’ ‘≥’ ‘≤’ ইত্যাদি সম্পর্ক প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
- অসমতার সমাধান নির্দিষ্ট কোন সংখ্যা বা মানের জন্য স্থির না থেকে সমাধানের ব্যাপ্তি নির্দেশ করে। অর্থাৎ নির্দিষ্ট সেটে বা অঞ্চলে বিদ্যমান সকল মানের জন্য অসমতা সিদ্ধ হয়।
- বীজগণিতীয় চলরাশি একাধিক মাত্রা পরিগ্রহ করে বলে বীজগণিতীয় অসমতার ক্ষেত্রে ক্ষুদ্রতর বা বৃহত্তর চিহ্নের সাথে সমান চিহ্ন জুড়ে দিয়ে বৃহত্তর সমান বোঝাতে "≥" চিহ্ন এবং ক্ষুদ্রতর বা সমান বোঝাতে "≤" চিহ্ন ব্যবহৃত হয় এরূপ অসমতাকে অপ্রকৃত অসমতা এবং "<" বা ">" চিহ্ন যুক্ত অসমতাকে প্রকৃত অসমতা বলে।
৪৭২.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ৯০
  2. খ) ১২০
  3. গ) ১১০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৯০)/১০০ = ৪৫০ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪৫০) টাকা।
= ১০০ টাকা।

৪৭৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 6 সে.মি. 
  2. 9 সে.মি. 
  3. 18 সে.মি. 
  4. 36 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি 
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি. 

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি. 
রম্বসের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি. 

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
বা, 144 = (1/2)(x  × 16)
বা, 8x = 144
∴ x = 18 সে.মি.
৪৭৪.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
  1. 6 : 4 : 3
  2. 6 : 5 : 3
  3. 12 : 8 : 4
  4. 13 : 12 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫
১৬৯ = ১৪৪ + ২৫
১৬৯  = ১৬৯

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৪৭৫.
x2-9x+20 কে x-5 স্বারা ভাগ করলে ভাগফল কত?
  1. ক) x-5
  2. খ) x+5
  3. গ) x+4
  4. ঘ) x-4
ব্যাখ্যা
এখানে, x2-9x+20 = x2 - 4x - 5x + 20
= x(x-4) - 5(x-4)
= (x-4)(x-5)
∴ ভাগফল = ((x-4)(x-5))/(x-5) = x-4
৪৭৬.
৫ জন বালকের বয়সের গড় ১০ বছর। ঐ দলে আরও ২ জন বালক যোগ দেওয়ায়, তাদের সকলের বয়সের গড় হয় ১২ বছর। যোগদানকারী বালক দুইজন যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত?
  1. ১৪ বছর
  2. ১৫ বছর
  3. ১৬ বছর
  4. ১৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন বালকের বয়সের গড় ১০ বছর। ঐ দলে আরও ২ জন বালক যোগ দেওয়ায়, তাদের সকলের বয়সের গড় হয় ১২ বছর। যোগদানকারী বালক দুইজন যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত?

সমাধান:
৫ জন বালকের বয়সের গড় = ১০ বছর
∴ ৫ জন বালকের বয়সের সমষ্টি = ৫ × ১০ = ৫০ বছর

আবার,
(৫ + ২) বা, ৭ জন বালকের বয়সের গড় = ১২ বছর
∴ ৭ জন বালকের বয়সের সমষ্টি = ৭ × ১২ = ৮৪ বছর

∴ ২ জন বালকের বয়সের সমষ্টি = ৮৪ - ৫০ = ৩৪ বছর
∴ যোগদানকারী ২ জন বালকের প্রত্যেকের বয়স = ৩৪/২ = ১৭ বছর
৪৭৭.
৩/৪ কে শতকরায় প্রকাশ করলে হবে-
  1. ৭৫%
  2. ৭০%
  3. ৬০%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে হবে-

সমাধান:
৩/৪
= (৩/৪) × ১০০% 
=  ৭৫%
৪৭৮.
log5 125 + log2 8 = ?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: log5 125 + log2 8 = ?

সমাধান:
log5 125 + log2 8
= log5 53 + log2 23
= 3 log5 5 + 3 log2 2
= (3 × 1) + (3 × 1)
= 3 + 3
= 6
৪৭৯.
2a + b = 5 এবং 3a + b = 8 হলে (a, b) = কত?
  1. (3, -1)
  2. (-2, 1)
  3. (2, 3)
  4. (-4, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: 2a + b = 5 এবং 3a + b = 8 হলে (a, b) = কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + b = 5 ......... (1)
3a + b = 8 ....... (2)

(1) নং - (2) নং ⇒
2a + b - 3a - b = 5 - 8
⇒ - a = - 3
∴ a = 3

(1) নং এ a এর মান বসিয়ে,
2 × 3 + b = 5
⇒ 6 + b = 5
⇒ b = 5 - 6
∴ b = - 1

∴ (a, b) = (3, -1)

৪৮০.
৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৭%
  2. খ) ৯%
  3. গ) ৮%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান: 
৩ টি পণ্যের ক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি পণ্যের ক্রয়মূল্য ৫/৩ টাকা
আবার,
৫ টি পণ্যের বিক্রয় মূল্য ৯ টাকা
∴ ১ টি পণ্যের বিক্রয়মূল্য ৯/৫ টাকা

∴ লাভ = (৯/৫) - (৫/৩)
            = (২৭ - ২৫)/১৫
             = ২/১৫

৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২ × ৩)/(১৫ × ৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা
                              = ৮ টাকা
৪৮১.
2a2 + 7ab - 15b2 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a + 5b)(2a + 3b)
  2. (a + 5b)(2a - 3b)
  3. (a - 5b)(2a - 3b)
  4. (a - 5b)(2a + 3b)
ব্যাখ্যা

প্রশ্ন: 2a2 + 7ab - 15b2 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান: 
2a2 + 7ab - 15b2
= 2a2 + 10ab - 3ab - 15b2
= 2a(a + 5b) - 3b(a + 5b)
= (a + 5b)(2a - 3b)

৪৮২.
8 + 13 + 18 +................. ধারাটির n তম পদ কত? 
  1. ক) 3n + 5
  2. খ) 5n + 3
  3. গ) n + 5
  4. ঘ) n + 3
ব্যাখ্যা

প্রশ্ন: 8 + 13 + 18 +.......... ধারাটির n তম পদ কত? 

সমাধান:
এখানে১ম পদ a = 8
সাধারণ অন্তর d = (13 - 8) = 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
= 8 + (n - 1)5
= 8 + 5n - 5
= 5n + 3

৪৮৩.
(1/2)(x + 1/x) = 1 হলে x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 14
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: (1/2)(x + 1/x) = 1 হলে x3 + 1/x3 এর মান কত?

সমাধান: 
(1/2)(x + 1/x) = 1
বা, x + 1/x = 2

এখন,
 x3 + 1/x3 = (x + 1/x)3 - 3 . x . 1/x (x + 1/x)
= 23 - 3 . 2
= 8 - 6
= 2
৪৮৪.
a + b = 3 এবং ab = 2 হলে, a2 - ab + b2 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 3 এবং ab = 2 হলে, a2 - ab + b2 এর মান কত?
সমাধান: 
a + b = 3
ab = 2

a2 - ab + b2 = a2 + b2 - ab
                    = (a + b)2 - 2ab - ab
                    = (a + b)2 - 3ab
                    = 32 - 3 × 2
                   = 9  - 6
                   = 3
৪৮৫.
একটি পাত্রে ৬টি লাল, ৪টি নীল, ২টি সবুজ এবং ৩টি হলুদ বল আছে। যদি দৈবভাবে ২টি মার্বেল নির্বাচন করা হয় তাহলে বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫
  2. খ) ১/১৫
  3. গ) ১/৭
  4. ঘ) ৩/৫
ব্যাখ্যা
মোট বল আছে = (৬ + ৪ + ২ + ৩)টি
                       = ১৫টি 
লাল বল আছে = ৬টি 

বল দুটি লাল হওয়ার সম্ভাবনা = (৬/১৫) × (৫/১৪)
                                            = ১/৭
৪৮৬.
১ হেক্টর সমান-
  1. ১০,০০০ বর্গমিটার
  2. ১০০০ বর্গমিটার
  3. ১০০০০০ বর্গমিটার
  4. ১০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর সমান-

সমাধান:
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি
৪৮৭.
কোনো অষ্টভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে অষ্টভুজটির ক্ষেত্রফল কত? (যেখানে √২ = ১.৪১)
  1. ১২৭.৩০ বর্গসে.মি.
  2. ১৫৪.২৪ বর্গসে.মি.
  3. ১৬৫.৭৮ বর্গসে.মি.
  4. ২১০.৭৮ বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো অষ্টভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে অষ্টভুজটির ক্ষেত্রফল কত? (যেখানে √২ = ১.৪১)

সমাধান:
অষ্টভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য = ৪√২ সে.মি.

∴ অষ্টভুজটির ক্ষেত্রফল = ২a(১ + √২) বর্গসে.মি. 
= ২ × (৪√২) × (১ + √২)
= ২ × (১৬ × ২) × (১ + √২) 
= ৬৪(১ + √২)
= ৬৪(১ + ১.৪১)
= ৬৪ × ২.৪১
= ১৫৪.২৪ বর্গসে.মি. 

৪৮৮.
৮% হার সুদে ৫০০০ টাকা ৩ বছরে সুদে আসলে কত হবে?
  1. ৬২০০ টাকা
  2. ৬২২৪ টাকা
  3. ৬২৬০ টাকা
  4. ৬১৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% হার সুদে ৫০০০ টাকা ৩ বছরে সুদে আসলে কত হবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৫০০০ × ৮ × ৩)/১০০
= ১২০০০০/১০০ টাকা
= ১২০০ টাকা

∴ সুদাসল = (৫০০০ + ১২০০) টাকা
= ৬২০০ টাকা
৪৮৯.
৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
এখানে,
১৫ টি বলপেনের ক্রয়মূল্য = ৭৫ টাকা
এবং ১৫ টি বিক্রয়মূল্য = ৯০ টাকা
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (৯০ - ৭৫) টাকা
= ১৫ টাকা

৭৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)৭৫ টাকা
= ২০ টাকা

∴ শতকরা লাভ = ২০% ।
৪৯০.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 
  1. ৬০০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 

সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২% 
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা 

এখন, 
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা 
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা 
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা 
= ৭০০ টাকা 

∴ তার মূলধন = ৭০০ টাকা।
৪৯১.
P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর R বিন্দুতে বহি:স্থভাবে স্পর্শ করে। ∠PRQ এর মান কত?
  1. ক) 270°
  2. খ) 180°
  3. গ) 360°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর R বিন্দুতে বহি:স্থভাবে স্পর্শ করে। ∠PRQ এর মান কত?

সমাধান:

∵ ∠PRQ একটি সরলকোণ,
∴ ∠PRQ = 180°
৪৯২.
একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল হলো-
  1. ক) πr2/4
  2. খ) πr2/8
  3. গ) πr2
  4. ঘ) πr2/16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল হলো-

সমাধান:

বৃত্তের ব্যাস = r/2
∴ ব্যাসার্ধ = r/4 

∴ ক্ষেত্রফল = π(r/4)2
                  = πr2/16
৪৯৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানের চারপাশে ৩ মিটার প্রশস্ত একটি রাস্তা নির্মাণ করতে কত টাকা খরচ হবে, যদি প্রতি বর্গমিটার রাস্তা নির্মাণ ব্যয় ১৫০ টাকা হয়।
  1. ৫০৪০০ টাকা
  2. ৫৪৬০০ টাকা
  3. ৬০০০০ টাকা
  4. ৬৪০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানের চারপাশে ৩ মিটার প্রশস্ত একটি রাস্তা নির্মাণ করতে কত টাকা খরচ হবে, যদি প্রতি বর্গমিটার রাস্তা নির্মাণ ব্যয় ১৫০ টাকা হয়।

সমাধান:
দেয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার
বাগানের প্রস্থ = ২০ মিটার

∴ বাগানের ক্ষেত্রফল = ৩০ × ২০ = ৬০০ বর্গমিটার

আবার,
রাস্তাসহ মোট দৈর্ঘ্য = ৩০ + ৩ + ৩ = ৩৬ মিটার
রাস্তাসহ মোট প্রস্থ = ২০ + ৩ + ৩ = ২৬ মিটার

∴ রাস্তাসহ মোট ক্ষেত্রফল = ৩৬ × ২৬ = ৯৩৬ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = মোট ক্ষেত্রফল - বাগানের ক্ষেত্রফল
= ৯৩৬ - ৬০০ = ৩৩৬ বর্গমিটার

১ বর্গমিটার রাস্তা নির্মাণে ব্যয় = ১৫০ টাকা
∴ ৩৩৬ বর্গমিটারে মোট ব্যয় = ৩৩৬ × ১৫০ টাকা
= ৫০৪০০ টাকা

∴ রাস্তা নির্মাণে মোট খরচ = ৫০৪০০ টাকা

৪৯৪.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
  1. ক) ৩০%
  2. খ) ২৫%
  3. গ) ২২%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে দাম = ১০০+২৫ = ১২৫টাকা।
১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫-১০০ = ২৫ টাকা
১০০ ’’ ’’ ’’ ’’ = (২৫×১০০)/১২৫ = ২০ টাকা
অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল

৪৯৫.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৭৭০০ টাকা হয় । মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল কত? 
  1. ক) ৪০০০ টাকা 
  2. খ) ৫৬০০ টাকা 
  3. গ) ৪৮০০ টাকা 
  4. ঘ) ৬৪০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৭৭০০ টাকা হয় । মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল কত? 

সমাধান : 
মনেকরি 
আসল = ৮ক টাকা
মুনাফা = ৮ক এর ৩/৮
           = ৩ক টাকা 
প্রশ্নমতে 
৮ক + ৩ক = ৭৭০০
১১ক = ৭৭০০
ক = ৭৭০০/১১
ক = ৭০০ 

আসল = ৮ক টাকা
 = ৮ × ৭০০ টাকা 
= ৫৬০০ টাকা 
৪৯৬.
30 জন ছাত্রের গড় বয়স 9 বছর। তাদের শিক্ষকের বয়সও অন্তর্ভুক্ত করা হলে বয়সের গড় হয় 10 বছর। শিক্ষকের বয়স কত?
  1. ক) 35
  2. খ) 38
  3. গ) 40
  4. ঘ) 45
ব্যাখ্যা

30 জন ছাত্রের মোট বয়স = (30×9) = 270 বছর
শিক্ষক সহ 31 জনের মোট বয়স = (31×10) = 310 বছর
∴ শিক্ষকের বয়স (310-270) = 40 বছর

৪৯৭.
x এর সম্পূরক কোণের এক তৃতীয়াংশ ৪৫° হলে, x এর মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৩৫°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর সম্পূরক কোণের এক তৃতীয়াংশ ৪৫° হলে, x এর মান কত?

সমাধান: 

x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১/৩)(১৮০° - x) = ৪৫°
বা, ১৮০° - x = ১৩৫°
x = ৪৫°
৪৯৮.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৭০
  3. গ) ৫২০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি  560 থেকে x কম
এবং 380 থেকে 3.5x বেশি 
প্রশ্নমতে,
560 - x = 380 + 3.5x
বা, 4.5x = 560 - 380
বা, x = 180/4.5 
বা, x = 40 
∴ সংখ্যাটি = 560 - 40 = 520

৪৯৯.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৫(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক - ১) = ৫ × ৩ক
বা, ক - ১ = ১৫
বা, ক = ১৬
∴ ক = ৪

সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
∴ সংখ্যা তিনটির গড় = (৩ + ৪ + ৫)/৩
= ১২/৩
= ৪
৫০০.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা 60 জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 20 টাকা। মোট ভাড়া আদায় 2240 টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. 30 জন
  2. 34 জন
  3. 40 জন
  4. 54 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা 60 জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 20 টাকা। মোট ভাড়া আদায় 2240 টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = x জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = 60 - x জন

ডেকের ভাড়া মাথাপিছু = 20 টাকা
∴ কেবিনের ভাড়া = 20 × 3 = 60 টাকা

প্রশ্নমতে,
20x + 60(60 - x) = 2240
⇒ 20x + 3600 - 60x = 2240
⇒ 3600 - 40x = 2240
⇒ 40x = 3600 - 2240
⇒ 40x = 1360
⇒ x = 34

∴ ডেকের যাত্রী সংখ্যা = 34 জন