বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৪৭ / ৪৭৫ · ৪,৬০১৪,৭০০ / ৪৭,৮৩৩

৪,৬০১.
ABCD একটি চর্তুভূজ E, F, G, H যথাক্রমে AB, BC, CD এবং DA এর মধ্যবিন্দু হলে EFGH একটি -
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) সামান্তরিক
  4. ঘ) বর্গক্ষেত্র
ব্যাখ্যা

চর্তুভূজের বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাদ্বারা সামান্তরিক গঠিত হয়।

৪,৬০২.
দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। ছোটো সংখ্যাটি নির্ণয় করুন।
  1. 20
  2. 25
  3. 30
  4. 36
ব্যাখ্যা

মনে করি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y

প্রশ্নমতে,
x + y = 55
বা, y = 55 - x
এবং 5x = 6y
বা, 5x = 6 (55 - x) [y এর মান বসিয়ে]
বা, 5x = 330 - 6x
বা, 5x + 6x = 330 [পক্ষান্তর করে] 
বা, 11x = 330
∴ x = 30 [উভয়পক্ষকে 11 দ্বারা ভাগ করে]
 
∴ বড় সংখ্যাটি, x = 30
এবং ছোট সংখ্যাটি y = 55 - 30 = 25

৪,৬০৩.
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে  লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে  ১১০০ ফুট। লক্ষবস্তুর দূরত্ব কত? 
  1. ১১০০ ফুট
  2. ১৭০০ ফুট  
  3. ১৯২৫ ফুট
  4. ২২০০ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে  লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে  ১১০০ ফুট। লক্ষবস্তুর দূরত্ব কত? 

সমাধান: 
ধরি, লক্ষবস্তুর দূরত্ব = x ফুট

x ফুট যেতে বুলেটের সময় লাগে = x/১৫৪০ সেকেন্ড
এবং x ফুট আসতে শব্দের সময় লাগে = x/১১০০  সেকেন্ড

প্রশ্নমতে,  (x/১৫৪০) + (x/১১০০) = ৩
⇒ (৫x + ৭x)/৭৭০০ = ৩
⇒ ১২x = ৭৭০০ × ৩
⇒ x = (৭৭০০ × ৩)/১২
∴ x = ১৯২৫

৪,৬০৪.
a²(b-c)+b²(c-a)+c²(a-b) বহুপদীর একটি উৎপাদক-
  1. ক) a+b
  2. খ) b+c
  3. গ) a-b
  4. ঘ) a+c
ব্যাখ্যা
a²(b-c)+b²(c-a)+c²(a-b)
= a²b-ca²+b²c-ab²+c²(a-b)
= a²b-ab²-ca²+b²c+c²(a-b)
= ab(a-b)-c(a²-b²)+c²(a-b)
= (a-b){ab-c(a+b)+c²}
= -(a-b)(b-c)(c-a)
∴ নির্ণেয় উৎপাদকঃ -(a-b)(b-c)(c-a)
৪,৬০৫.
x + 5y = 16 এবং x = - 3y হয়, তবে y = ?
  1. 8
  2. 6
  3. 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 5y = 16 এবং x = - 3y হয়, তবে y = ?

সমাধান:
এখানে,
x = - 3y

∴ x + 5y = 16
বা, - 3y + 5y = 16
বা, 2y = 16
বা, y = 16/2
∴ y = 8
৪,৬০৬.
তিন ভাই ও তাদের বোনের গড় বয়স ১৯ বছর। তিন ভাইয়ের গড় বয়স ২১ বছর হলে বোনের বয়স কত?
  1. ১২ বছর
  2. ১৩ বছর
  3. ১৪ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: তিন ভাই ও তাদের বোনের গড় বয়স ১৯ বছর। তিন ভাইয়ের গড় বয়স ২১ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
তিন ভাই ও এক বোনের গড় বয়স = ১৯ বছর
∴ তাদের মোট বয়স = (১৯ × ৪) = ৭৬ বছর

তিন ভাইয়ের গড় বয়স = ২১ বছর
∴ তিন ভাইয়ের মোট বয়স = ২১ × ৩ = ৬৩ বছর

∴ বোনের বয়স = ৭৬ − ৬৩ = ১৩ বছর

৪,৬০৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৫২ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৩৯ মিটার
  4. ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার

তাহলে,
ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
ঘরের ক্ষেত্রফল = ক × ২ক
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৩৩৮
বা, ক = ৩৩৮/২
বা, ক = ১৬৯
∴ ক = ১৩ মিটার

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= ৬ক
= ৬ × ১৩
= ৭৮ মিটার
৪,৬০৮.
যদি a > b > c হয় তাহলে নিচের কোনটি সঠিক?
  1. 2a > b + c
  2. b + c < a
  3. 4 - b > a - c
  4.  b + c = 2a 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a > b > c হয় তাহলে নিচের কোনটি সঠিক? 

সমাধান:
দেওয়া আছে, 
a > b > c

তাহলে, a > b এবং a > c

এখন, দুইটি অসমতা কে যোগ করে পাই,
a + a > b + c
বা, 2a > b + c
৪,৬০৯.
১৮ সে.মি. ব্যাস ও ১২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 
  1. ৬ সে.মি.
  2. ১৫ সে.মি.
  3. ৩০ সে.মি.
  4. ২১ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮ সে.মি. ব্যাস ও ১২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান। 

এখানে, 
১ম বৃত্তের ব্যাস = ১৮ সে.মি.
 ∴ ১ম বৃত্তের ব্যাসার্ধ = ১৮/২ সে.মি.
= ৯ সে.মি.

আবার,
২য় বৃত্তের ব্যাসার্ধ = ১২ সে.মি. 

∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৯ + ১২) সে.মি. 
= ২১ সে.মি.। 

সুতরাং, বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ২১ সে.মি.।

৪,৬১০.
(x2 + 3x - 10) এবং (x2 + 10x + 25) এর গ.সা.গু কত?
  1. ক) (x + 5)
  2. খ) (x + 5)(x + 5)(x - 2)
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
১ম রাশি 
x2 + 3x - 10
= x2 + 5x - 2x - 10
= x(x + 5) - 2(x + 5)
= (x + 5) (x - 2)

২য় রাশি 
 x2 + 10x + 25
= x2 + 5x + 5x + 25
= x(x + 5) + 5(x - 5)
= (x + 5)(x + 5)

নির্ণেয় গ. সা.গু = (x + 5)
৪,৬১১.
একটি ক্রিকেট টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করেছে। যদি প্রতিটি দল একে অপরের সাথে একবার করে অর্থাৎ একক লীগ পদ্ধতিতে খেলে, তবে টুর্নামেন্টে মোট কতটি ম্যাচ পরিচালিত হবে?
  1. 56টি
  2. 34টি
  3. 28টি
  4. 112টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রিকেট টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করেছে। যদি প্রতিটি দল একে অপরের সাথে একবার করে অর্থাৎ একক লীগ পদ্ধতিতে খেলে, তবে টুর্নামেন্টে মোট কতটি ম্যাচ পরিচালিত হবে?

সমাধান:
আমরা জানি, 
একক লীগে মোট ম্যাচের সংখ্যা = n(n - 1)/2
= 8(8 - 1)/2   ; [এখানে, n = 8 (দলের সংখ্যা)]
= (8 × 7)/2
= 56/2
= 28

অতএব, টুর্নামেন্টে মোট 28টি খেলা পরিচালনা করতে হবে।

৪,৬১২.
৫৫°কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে-
  1. ক) ১২৫°
  2. খ) ৩০৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ৩৫°
ব্যাখ্যা
সম্পূরক কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৫৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৫৫)° = ১২৫°
৪,৬১৩.
(x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?
  1. 5
  2. 15
  3. 9
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?

সমাধান:
(x - 5)(a + x) = x2 - 25
⇒ (x - 5)(a + x) = (x - 5)(x + 5)
⇒ a + x = x + 5
⇒ a + x - x = 5
∴ x = 5

৪,৬১৪.
1 + 2 + 4 +................. 7 টি পদের সমষ্টি কত?
  1. 63
  2. 89
  3. 115
  4. 127
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 4 +................. 7 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারাটির ১ম পদ, a = 1 
ধারাটির সাধারণ অনুপাত, r = 2/1 = 2  
এখানে, r এর মান 1 থেকে বড় তাই, 

∴ সমষ্টি, Sn = a(rn - 1)/r - 1 
= 1 × (27 - 1)/2 - 1 
= (128 - 1)/1 
= 127

∴ 7 টি পদের সমষ্টি = 127 ।
৪,৬১৫.
একটি কোণকের তির্যক উচ্চতা 21 সে.মি এবং তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 396 বর্গসে.মি। কোণটির ভূমির ব্যাস কত?
  1. ক) 10 সে.মি
  2. খ) 9 সে.মি
  3. গ) 13 সে.মি
  4. ঘ) 12 সে.মি
ব্যাখ্যা
একটি কোণকের তির্যক উচ্চতা 21 সে.মি এবং তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 396 বর্গসে.মি। কোণটির ভূমির ব্যাস কত?

সমাধান: মনে করুন, কোণটির ভূমির ব্যাসার্ধ = r একক
এখানে তির্যক উচ্চতা, l = 21 সে.মি
কোণকটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = rrl

প্রশ্নমতে, πrl = 396
বা, 3.1416 x r x 21 = 396
বা, 396 = 3.1416 x r x 21
বা, r = 6 সে.মি (প্রায়) 
 
.:. কোণকটির ভূমির ব্যাস = 2 x r = 2×6 সে.মি = 12 সে.মি (প্রায়)
৪,৬১৬.
বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে?
  1. ক) ৮ বছর
  2. খ) ৬ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে?

সমাধান: 
ধরি,
আসল, p = ১০০ টাকা
প্রদত্ত শর্তানুসারে সুদ, I = ১০০ টাকা
বছর, n = ?
হার, r = ১২.৫% = ১২.৫/১০০ 

আমরা জানি, I = pnr
বা, n = I/pr
= (১০০ × ১০০)/(১০০×১২.৫)
= ৮ বছর
৪,৬১৭.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
  1. ক) 9
  2. খ) 13
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা x জন
প্রশ্নমতে, 30(47 - x) + 60x = 1680
বা, 1410 - 30x + 60x = 1680
বা, 30x = 270
বা, x = 9
৪,৬১৮.
f(x) = x3 + 8 হলে, f(- 2) + f(0) এর মান কত?
  1. 0
  2. - 12
  3. 4
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 + 8 হলে, f(- 2) + f(0) এর মান কত?
 
সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত ফাংশন, f(x) = x3 + 8
f(- 2) = (- 2)3 + 8 = - 8 + 8 = 0
এবং
f(0) = (0)3 + 8 = 8
 
∴ f(- 2) + f(0) = 0 + 8 = 8
৪,৬১৯.
একজন ছাত্র 5 টাকা দরে x টি পেনসিল এবং 8 টাকা দরে (x + 4) টি খাতা কিনেছে। মোট মূল্য অনূর্ধ্ব 97 টাকা হলে, সর্বাধিক কয়টি পেনসিল কিনেছে?
  1. 5 টি
  2. 6 টি
  3. 8 টি
  4. 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র 5 টাকা দরে x টি পেনসিল এবং 8 টাকা দরে (x + 4) টি খাতা কিনেছে। মোট মূল্য অনূর্ধ্ব 97 টাকা হলে, সর্বাধিক কয়টি পেনসিল কিনেছে?

সমাধান:
x টি পেনসিলের দাম 5x টাকা
এবং (x + 4) টি খাতার দাম 8(x + 4) টাকা।

প্রশ্নমতে,
5x + 8(x + 4) ≤ 97
⇒ 5x + 8x + 32 ≤ 97
⇒ 13x ≤ 65
⇒ x ≤ 65/13
∴ x ≤ 5

∴ ছাত্রটি সর্বাধিক 5 টি পেনসিল কিনেছে।
৪,৬২০.
RECENT শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যায় যাদের শুরুতে ও শেষে স্বরবর্ণ (Vowel) থাকে?
  1. ক) 24
  2. খ) 30
  3. গ) 360
  4. ঘ) 720
ব্যাখ্যা

RECENT শব্দটির মধ্যে মােট 6 টি অক্ষর আছে।
এদের মধ্যে দুইটি স্বরবর্ণ (E) আছে।
সুতরাং, শব্দটির অক্ষরগুলোকে মােট সাজানোর উপায় = 6! / 2! = 360
শুরুতে ও শেষে স্বরবর্ণ (Vowel) রেখে সাজানোর উপায় = 4! = 24

৪,৬২১.
দুইটি সংখ্যার গ.সা.গু ৫৫ ও ল.সা.গু ৬৬০ একটি সংখ্যা ১৬৫ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ১৯০
  2. ২২০
  3. ১৮০
  4. ২৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ৫৫ ও ল.সা.গু ৬৬০ একটি সংখ্যা ১৬৫ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান:  
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু
⇒ একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৬০ × ৫৫
∴ অপর সংখ্যাটি = (৬৬০ × ৫৫)/১৬৫
= ২২০
৪,৬২২.
৫% সরল মুনাফা হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 
  1. ৬ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৫% সরল মুনাফা হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 

সমাধান: 
এখানে, 
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ 
সময়, n = ? 
আসল, P = ১০০০ টাকা 
মুনাফা, I = ২০০ টাকা 

আমরা জানি, 
I = Pnr 
বা, n = I/Pr 
বা, n = ২০০/(১০০০ × ১/২০) 
বা, n = ২০০/৫০ 
∴ n = ৪ বছর । 

৪,৬২৩.
x একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. 2x + 1
  2. 2(x + 1)
  3. 2x - 1
  4. x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি, 
x = 3

ক) 2x + 1 = 2 × 3 + 1 = 6 + 1 = 7, যা একটি বিজোড় সংখ্যা।

খ) 2(x + 1) = 2(3 + 1) = 2 × 4 = 8, যা একটি জোড় সংখ্যা। 

গ) 2x - 1 = 2 × 3 - 1 = 6 - 1 = 5, যা একটি বিজোড় সংখ্যা।

ঘ) x - 2 = 3 - 2 = 1, যা একটি বিজোড় সংখ্যা।
৪,৬২৪.
একটি দ্রব্য ৩২০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাক
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩২০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো,  দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান:

২০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩২০)/৮০ টাকা
= ৪০০ টাকা
৪,৬২৫.
প্রদত্ত চিত্রে ∠AOD একটি-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে ∠AOD একটি-
 
 
স্থূলকোণ: এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
চিত্রে ∠AOC সূক্ষ্মকোণ এবং ∠AOD স্থূলকোণ। ∠AOB এক সমকোণ।
৪,৬২৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 88°, তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 
  1. ক) 46°
  2. খ) 92°
  3. গ) 86°
  4. ঘ) 58°
ব্যাখ্যা
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = 180° - 88° = 92° 

অপর কোণদ্বয় = 92°/2 = 46°
৪,৬২৭.
a : b = 7 : 13 এবং b : c = 12 : 17 হলে a : b : c =?
  1. 221 : 156 : 84
  2. 24 : 26 : 34
  3. 84 : 156 : 221
  4. 12 : 13 : 17
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 7 : 13 এবং b : c = 12 : 17 হলে a : b : c =?

সমাধান:
a : b = 7 : 13 
= (7 × 12) : (13 × 12)
= 84 : 156
∴ a : b = 84 : 156

আবার, 
b : c = 12 : 17
= (12 × 13) : (17 × 13)
= 156 : 221
 ∴ b : c  = 156 : 221
∴ a : b : c = 84 : 156 : 221
৪,৬২৮.
২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় 36 কি.মি. বেগে চলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১৫ সেকেন্ড 
  2. ২০ সেকেন্ড 
  3. ১০ সেকেন্ড 
  4. ২৫ সেকেন্ড 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মি
গতি = ৩৬ কি.মি./ঘণ্টা
= ৩৬ × (১০০০/৩৬০০)
= ১০ মি/সে

∴ সময় = দূরত্ব ÷ গতি
= ২০০ ÷ ১০
= ২০ সেকেন্ড

৪,৬২৯.
sec(θ - 60°) = 2/√3 হলে, sinθ এর মান কত?
  1. 2/√3
  2. 1/2
  3. 1/√2
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: sec(θ - 60°) = 2/√3 হলে, sinθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sec(θ - 60°) = 2/√3
⇒ sec(θ - 60°) = sec 30°
⇒ θ - 60° = 30°
⇒ θ = 30° + 60°
⇒ θ = 90°

∴ sinθ = sin 90° = 1

৪,৬৩০.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে? 

সমাধান: 
সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে ২ ও ৩ এর ল. সা. গু. এর সমান। 
∴ ২ ও ৩ এর ল. সা. গু. = ৬ 

১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = ৬ মিটার 
∴ ১০ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = (৬ × ১০) মিটার 
= ৬০ মিটার। 
৪,৬৩১.
বেলনের ভূমির ব্যাসার্ধ ৮ সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ক) ৮ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ১৬ গুণ
  4. ঘ) ২ গুন
ব্যাখ্যা
প্রশ্নঃ বেলনের ভূমির ব্যাসার্ধ ৮ সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধানঃ
ব্যাসার্ধ r = 8 সে. মি., উচ্চতা h হলে,

আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 8/2
= 4
∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 4 গুণ।
৪,৬৩২.
একটি ভাগ অঙ্কের ভাগফলের অর্ধেক হলো ভাজক এবং ভাগশেষ ভাজকের এক-পঞ্চমাংশ। ভাগফল ৪০ হলে ভাজ্য কত?
  1. ৮০৪
  2. ৮১২
  3. ৭৮০
  4. ৮৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগফলের অর্ধেক হলো ভাজক এবং ভাগশেষ ভাজকের এক-পঞ্চমাংশ। ভাগফল ৪০ হলে ভাজ্য কত?

সমাধান:
ভাজক = ভাগফলের অর্ধেক = ৪০/২ = ২০
ভাগশেষ = ভাজকের এক-পঞ্চমাংশ = ২০/৫ = ৪

আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২০ × ৪০) + ৪
= ৮০০ + ৪
= ৮০৪

∴ ভাজ্য = ৮০৪

৪,৬৩৩.
১৬ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?
  1. ১২৪
  2. ২৪০
  3. ৩০৪
  4. ২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?

সমাধান:
১৬ জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = ১৬C = ১৬ উপায়ে
১৫ জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ১৫C = ১৫ উপায়ে

∴ বাছাই সংখ্যা = ১৬ × ১৫ = ২৪০
৪,৬৩৪.
2(a2 + b2) = কত?
  1. (a + b)2 - (a - b)2
  2. (a - b)2 - (a + b)2
  3. (a + b)2 + (a - b)2
  4. (a + b)2 - 4ab
ব্যাখ্যা

প্রশ্ন: 2(a2 + b2) = কত?

সমাধান:
কিছু প্রয়োজনীয় সূত্র:
2(a2 + b2) =(a + b)2 + (a - b)2
4ab = (a + b)2 - (a - b)2
(a + b)2 = (a - b)2 + 4ab
(a - b)2 = (a + b)2 - 4ab

৪,৬৩৫.
একটি পণ্য ৩৬০০ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। ২৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৬.৬৭% লাভ
  2. ৬.৬৭% ক্ষতি
  3. ৪.৩৩% লাভ
  4. ৪.৩৩% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৩৬০০ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। ২৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৬০০)/১২০
ক্রয়মূল্য = ৩০০০ টাকা

২৮০০ টাকায় বিক্রয় করলে,
ক্ষতি = ৩০০০ - ২৮০০ = ২০০ টাকা

∴ শতকরা ক্ষতি = (ক্ষতির পরিমাণ/ক্রয়মূল্য) × ১০০
= (২০০/৩০০০) × ১০০
= ৬.৬৭%
৪,৬৩৬.
log10(3m/n) + log10(n/9m) = log10(m + n) হলে কোনটি সত্য?
  1. ক) 8m + 8n = 6
  2. খ) 3m + 3n = 1
  3. গ) 4m + 4n = 2
  4. ঘ) 2m + 2n = 1
ব্যাখ্যা
প্রশ্ন : log10(3m/n) + log10(n/9m) = log10(m + n) হলে কোনটি সত্য?
সমাধান : 
log10(3m/n) + log10(n/9m) = log10(m + n) 
⇒ log10{(3m/n) × (n/9m)} = log10(m + n) 
⇒ log10(m + n) = log10(1/3)
⇒ m + n = 1/3
 ∴ 3m + 3n = 1
৪,৬৩৭.
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান: 
৪,৬৩৮.
যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তবে cosθ/√2 = কত?
  1. 1
  2. 1/√2
  3. 1/2
  4. √2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তবে cosθ/√2 = কত?

সমাধান:
sin(θ + 15°) = 3/√12
⇒ sin(θ + 15°) = 3/(2√3)
⇒ sin(θ + 15°) = (√3 . √3)/2√3
⇒ sin(θ + 15°) = √3/2
⇒ sin(θ + 15°) = sin60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 45°

এখন,
cosθ/√2 = (cos 45°)/√2
= (1/√2) (1/√2)
= 1/2

৪,৬৩৯.
একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৪৫ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৪৫ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩৫ টাকা লাভ করেন যখন ক্রয়মূল্য ১০০ টাকা 
১ টাকা লাভ করেন যখন ক্রয়মূল্য ১০০/৩৫ টাকা 
২৪৫ টাকা লাভ করেন যখন ক্রয়মূল্য (১০০× ২৪৫)/৩৫ টাকা 
= ৭০০ টাকা
৪,৬৪০.
যদি B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 100} হয় তবে P(B)-এর উপাদান সংখ্যা কত?
  1. 16
  2. 8
  3. 25
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: যদি B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 100} হয় তবে P(B)-এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে, 
B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 100}
2, 3 ও 5 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটি তাদের ল.সা.গু দ্বারা বিভাজ্য হতে হবে।
∴ ল.সা.গু(2, 3, 5) = 30

∴ 100 অপেক্ষা ছোট 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 30, 60, 90
∴ B = {30, 60, 90} = 3 টি

∴ P(B) এর সদস্য সংখ্যা = 2n = 23 = 8 টি 

সুতরাং, P(B)-এর উপাদান সংখ্যা 8। 

৪,৬৪১.
রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে?
  1. একটি
  2. তিনটি
  3. পাঁচটি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে?

সমাধান:
রশ্মি (Ray):
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে।

রেখা (Line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই।

রেখাংশ:
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
৪,৬৪২.
ছয়টি সংখ্যার গড় ক। এদের মধ্যে তিনটি সংখ্যার গড় খ এবং অবশিষ্ট তিনটি সংখ্যার গড় গ হলে, নিচের কোনটি সত্য?
  1. ক = খ + গ 
  2. ২ক = খ + গ 
  3. ক = ২খ + ২গ 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ক। এদের মধ্যে তিনটি সংখ্যার গড় খ এবং অবশিষ্ট তিনটি সংখ্যার গড় গ হলে, নিচের কোনটি সত্য? 

সমাধান: 
দেওয়া আছে, 
ছয়টি সংখ্যার গড় = ক
∴ ছয়টি সংখ্যার সমষ্টি = ৬ক 

তিনটি সংখ্যার গড় = খ
∴ তিনটি সংখ্যার সমষ্টি = ৩খ 
এবং 
অবশিষ্ট তিনটি সংখ্যার গড় = গ
∴ অবশিষ্ট তিনটি সংখ্যার সমষ্টি = ৩গ 

প্রশ্নমতে, 
৬ক = ৩খ + ৩গ
⇒ ক = ৩(খ + গ)/৬ 
⇒ ক = (খ + গ)/২ 
∴ ২ক = খ + গ 

সুতরাং, সঠিক উত্তর: খ) ২ক = খ + গ

৪,৬৪৩.
x + y = 5, x - y = 3 হলে x2 + y2 এর মান কত?
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5, x - y = 3 হলে x2 + y2 এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
x + y = 5
x - y = 3

এখন 
x2 + y2 = {(x + y)2 + (x - y)2}/2
             = {52 + 32}/2
             = (25 + 9)/2
             = 34/2
             = 17
৪,৬৪৪.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 2.5 বর্গ সে. মি.
  2. 22.5 বর্গ সে. মি.
  3. 22.5 সে. মি.
  4. 225 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল=(1/2​) × a × b × sinC
যেখনে দেওয়া আছে,
ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি
অন্তর্ভুক্ত কোণ 30°

∴ ক্ষেত্রফল=(1/2​) × a × b × sinC
= (1/2​) × 9 × 10 × sin30°
= 45 × (1/2​)
= 45/2
= 22.5 বর্গ সে. মি.।
৪,৬৪৫.
যদি (16)2x + 3 = (4)3x + 6 হয়, তবে x এর মান কত?
  1. - 1
  2. 1
  3. 0
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (16)2x + 3 = (4)3x + 6 হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
(16)2x + 3 = (4)3x + 6
বা, (42)2x + 3 = (4)3x + 6
বা, 44x + 6 = 43x + 6
বা, 4x + 6 = 3x + 6 
বা, 4x - 3x = 6 - 6 
∴ x = 0 
৪,৬৪৬.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?  
  1. ৫০
  2. ৬০
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৫ক 
∴ ৩ক ও ৫ক এর গ.সা.গু = ক 

প্রশ্নমতে, 
গ.সা.গু = ক 
∴ ক = ৪ 

∴ সংখ্যা দুটি যথাক্রমে- 
৩ক = ৩ × ৪ = ১২
এবং
৫ক = ৫ × ৪ = ২০ 

এখন, 
১২ ও ২০ এর ল.সা.গু = ৬০

সুতরাং, সংখ্যা দুইটির ল.সা.গু = ৬০

৪,৬৪৭.
প্রদত্ত চিত্রে ∠AEF = কত ডিগ্রি? 
  1. ক) 50°
  2. খ) 100°
  3. গ) 25°
  4. ঘ) 75°
ব্যাখ্যা
সমাধান: 
 
দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে।
প্রদত্ত চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল 
PQ তাদের ছেদক। 
∠AEF ও ∠EFD পরস্পর একান্তর 
∠AEF = ∠EFD = 50°
৪,৬৪৮.
কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে । মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
  1. ক) ২ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে । মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?

সমাধান:
১৮ দিনের খাবার আছে ৪ জনের
১ দিনের খাবার আছে ৪ × ১৮ জনের
১২ দিনের খাবার আছে (৪ × ১৮)/১২ জনের
= ৬ জনের 

মেহমান এসেছিল= ৬ - ৪ = ২ জন 
৪,৬৪৯.
2x + 3y = 7 এবং 6x - 7y = 5 হলে, (x, y) এর মান কত? 
  1. ক) (2, 1)
  2. খ) (3, 1)
  3. গ) (4, 1)
  4. ঘ) (3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 7 এবং 6x - 7y = 5 হলে, (x, y) এর মান কত? 

সমাধান: 
2x + 3y = 7...................(1) 
6x - 7y = 5.....................(2)

(1) × 7 + (2) × 3 ⇒
14x + 21y + 18x - 21y = 49 + 15
32x = 64 
x = 2

x এর মান (1) নং এ বসিয়ে পাই 
 2 × 2 + 3y = 7
4 + 3y = 7
3y = 7 - 4
3y = 3
y = 1

নির্ণেয় সমাধান  (x, y) =  (2, 1)
৪,৬৫০.
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৯০°
  2. খ) ১২০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১৮০°
ব্যাখ্যা
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ১৮০°।
৪,৬৫১.
একটি বাক্সে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রা যথাক্রমে 1:2:5 অনুপাতে আছে। যদি সর্বমােট 33 টাকা হয়ে থাকে, তাহলে শুধু 50 পয়সার মুদ্রা মিলিয়ে সেখানে কত টাকা আছে?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ১১ টাকা
  4. ঘ) ১০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, 50 পয়সার মুদ্রা সংখ্যা = x টি।
প্রশ্নমতে,
0.5x+ 0.25×2x+0.1×5x = 33
Or, 0. 5x+ 0.5x+0.5x = 33
Or, 1.5 x = 33
Or, x = 22
সুতরাং, শুধু 50 পয়সার মুদ্রা মিলিয়ে সেখানে = 0.5×22 = 11 টাকা আছে।

৪,৬৫২.
৫% হার মুনাফায় ৪৮০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 
  1. ৫৬২০ টাকা
  2. ৫১৮০ টাকা
  3. ৪৯৯২ টাকা
  4. ৫২৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার মুনাফায় ৪৮০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

সমাধান: 
এখানে, 
মূলধন, P = ৪৮০০ টাকা
মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ 
সময়, n = ২ বছর 

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪৮০০(১ + ১/২০)
= ৪৮০০ × (২১/২০)
= ৪৮০০ × ২১/২০ × ২১/২০ 
= ১২ × ২১ × ২১ 
= ৫২৯২ টাকা।
৪,৬৫৩.
৮৫৬৯৭৪ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত? 
  1. ৯৭৩
  2. ৬৯৭৩
  3. ৫৯৯৪
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৫৬৯৭৪ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত? 

সমাধান: 
৮৫৬৯৭৪ সংখ্যাটিতে- 
'৬' এর স্থানীয় মান = (৬ × ১০০০) 
= ৬০০০

 '৬' এর প্রকৃত মান = ৬ 

∴ নির্ণেয় পার্থক্য = (৬০০০ - ৬) 
= ৫৯৯৪  ।
৪,৬৫৪.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ৩০
  2. ২৫
  3. ২০
  4. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
পরিসীমা = ৪০
প্রস্থ = ৫

আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র:
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৪০ = ২(দৈর্ঘ্য + ৫)
৪০ = ২দৈর্ঘ্য + ১০
৩০ = ২দৈর্ঘ্য
দৈর্ঘ্য = ১৫ মিটার

∴ দৈর্ঘ্য = ১৫ মিটার

৪,৬৫৫.
জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে 5 বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। তাদের তিন জনের বয়সের সমষ্টি কত? 
  1. ক) 3n - 13
  2. খ) 3n + 3
  3. গ) 3n - 8
  4. ঘ) 3n - 3
ব্যাখ্যা
প্রশ্ন: জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে 5 বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। তাদের তিন জনের বয়সের সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে,
জাফরের বয়স = n বছর 
∴ মঈনের বয়স = (n - 5) বছর 
∴ আরিফের বয়স = (n - 5 - 3) বছর 
= (n - 8) বছর 

∴ তাদের তিন জনের বয়সের সমষ্টি = {n + (n - 5) + (n - 8)} 
= (n + n - 5 + n - 8) 
= 3n - 13 
৪,৬৫৬.
51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?
  1. ক) 43°
  2. খ) 86°
  3. গ) 129°
  4. ঘ) 153°
ব্যাখ্যা
প্রশ্ন: 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
51° কোণের সম্পূরক কোণ = (180 - 51)° = 129°
129° এক-তৃতীয়াংশ = 129°/3 = 43°
৪,৬৫৭.
১ঃ৪ অনুপাতটি a:b এর ব্যাস্তানুপাতের সমান হলে, a:b এর দ্বিগুণানুপাত কত?
  1. ক) ৪ঃ১
  2. খ) ২ঃ১
  3. গ) ১৬ঃ১
  4. ঘ) ১ঃ১৬
ব্যাখ্যা

এখানে, a:b = ৪ঃ১
∴ a:b এর দ্বিগুণানুপাত = ১৬ঃ১

৪,৬৫৮.
৯৬ টাকায় একটি বই বিক্রয় করলে ২০% লাভ হয়। বইটি ১০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ টাকায় একটি বই বিক্রয় করলে ২০% লাভ হয়। বইটি ১০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৬)/১২০ = ৮০ টাকা

∴ লাভ = (১০০ - ৮০) = ২০ টাকা

৮০ টাকায় লাভ হয় = ২০ টাকা
১ টাকায় লাভ হয় = ২০/৮০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (২০ × ১০০)/৮০ = ২৫%
৪,৬৫৯.
4 + (4/7) + (4/49) + ....... ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. 1/6
  2. 2/3
  3. 1/7
  4. 2/5
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + (4/7) + (4/49) + ....... ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান: 
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 4
২য় পদ = 4/7

∴ সাধারণ অনুপাত, r = ২য় পদ / ১ম পদ
= (4/7) / 4
= (4/7) × (1/4)
= 1/7

৪,৬৬০.
৯০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ১৪৭ লিটার
  2. ১৩৫ লিটার
  3. ১২০ লিটার
  4. ১০৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩
অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০  

মিশ্রণে কেরোসিনের পরিমাণ ৯০ এর ৭/১০ লিটার
= ৬৩ লিটার 

মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৯০ এর ৩/১০ লিটার
= ২৭ লিটার 

ধরি,
ক লিটার পেট্রোল মিশাতে হবে।

প্রশ্নমতে,
৬৩ : (২৭ + ক) = ৩ : ৭
বা, ৬৩/(২৭ + ক) = ৩/৭
বা, ৮১ + ৩ক = ৪৪১
বা, ৩ক = ৩৬০
∴ ক = ১২০ লিটার 
৪,৬৬১.
যদি 2x × 81/5 = 21/5 হলে, x এর মান কত?
  1. ক) - 2/5 
  2. খ) 2/5 
  3. গ) - 2/3 
  4. ঘ) 3/5 
ব্যাখ্যা
দেয়া আছে,
2x × 81/5 = 21/5
2x × (23)1/5 = 21/5
2x × 23/5 = 21/5
2(x + 3/5) = 21/5
x + 3/5 = 1/5 
x = 1/5 - 3/ 5 
x= (1 - 3)/5
x = - 2/5 
৪,৬৬২.
নিচের কোনটি log4(64) এর সঠিক মান?
  1. 8
  2. 6
  3. 3
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি log4(64) এর সঠিক মান?

সমাধান:
log4(64)
= log4 43
= 3 log4 4
= 3 × 1
= 3

৪,৬৬৩.
সেট A = {x ∈ N : x2 > 8 এবং x3 < 20} হলে, A = কত?
  1. {1,2}
  2. { }
  3. {1}
  4. {2}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 8 এবং x3 < 20} হলে, A = কত?

সমাধান:
x2 > 8; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 20; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2}
= {}
৪,৬৬৪.
a - 4 = (a - 4)/a এর সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) {1, 5}
  2. খ) {2, 4}
  3. গ) {1, 4}
  4. ঘ) {2, 4}
ব্যাখ্যা

প্রশ্ন: a - 4 = (a - 4)/a এর সমাধান সেট নিচের কোনটি?

সমাধান: 
a - 4 = (a - 4)/a
বা, a2 - 4a = a - 4
বা, a2 - 5a + 4 = 0
বা, a2 - 4a - a + 4 = 0
বা, a(a - 4) - 1(a - 4) = 0
বা, (a - 1) (a - 4) = 0

হয়, ‍a - 1 = 0 অথবা, a - 4 = 0
বা, a = 1 অথবা, ‍a = 4
∴ a = 1, 4

∴ নির্ণেয় সমাধান সেট {1, 4}

৪,৬৬৫.
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল 27 হলে, শেষ তিনটির যোগফল - 
  1. 30
  2. 32
  3. 36
  4. 28
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল 27 হলে, শেষ তিনটির যোগফল - 

সমাধান: 
ধরি, 
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যাগুলো হলো x, x + 1, x + 2, x + 3, x + 4, x + 5 

প্রশ্নমতে, 
x + x + 1 + x + 2 = 27 
বা, 3x + 3 = 27 
বা, 3x = 24 
∴ x = 8 

∴ শেষ তিনটির যোগফল = x + 3 + x + 4 + x + 5 
= 3x + 12 
= (3 × 8) + 12 
= 24 + 12 
= 36
৪,৬৬৬.
ABC সমবাহু ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর যোগফল কতো?
  1. ২৭০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ৩৬০ডিগ্রি
  4. ৪২০ ডিগ্রি
ব্যাখ্যা

যেহেতু, সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলোর পরিমাপ ৬০°
∴ ABC সমবাহূ ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর প্রত্যেকটির পরিমাপ ১২০°।

ABC সমবাহূ ত্রিভুজে তিনটি বহিঃস্থ কোণ আছে।
ABC সমবাহূ ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর যোগফল 
= (১২০ + ১২০ + ১২০)°
=৩৬০°



৪,৬৬৭.
একটি সোনার গয়নার ওজন ১২৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে? 
  1. ৯ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ১২ গ্রাম
  4. ১৬ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গয়নার ওজন ১২৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
গয়নার ওজন = ১২৮ গ্রাম 
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪ 
∴ সোনার পরিমাণ = (১২৮ × ৩)/৪ = ৯৬ গ্রাম 
∴ তামার পরিমাণ = (১২৮ × ১)/৪ = ৩২ গ্রাম 

ধরি, 
সোনা মেশাতে হবে = ক গ্রাম 

প্রশ্নমতে, 
৯৬ + ক : ৩২ = ৭ : ২ 
বা, (৯৬ + ক)/৩২ = ৭ / ২
বা, ১৯২ + ২ক = ২২৪
বা, ২ক = ২২৪ - ১৯২
বা, ২ক = ৩২ গ্রাম
∴ ক = ১৬ গ্রাম

∴ সোনা মেশাতে হবে = ১৬ গ্রাম।
৪,৬৬৮.
১৫ থেকে ৬৫ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ১০৭
  2. খ) ১৩৮
  3. গ) ১৫৪
  4. ঘ) ১০৮
ব্যাখ্যা
১৫ থেকে পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি। যথাঃ ১৯,২৯ এবং ৫৯ । অতএব তাদের যোগফল =১৯ +২৯ +৫৯ =১০৭ ।
৪,৬৬৯.
log2x = - 4 হলে x- 2 = ?
  1. 256
  2. 1/256
  3. 128
  4. 1/128
ব্যাখ্যা
প্রশ্ন: log2x = - 4 হলে x- 2 = ?

সমাধান : 
দেয়া আছে, 
log2x = - 4 
বা, x = 2- 4
বা, x = 1/24
বা, x = 1/16

∴ x- 2 = ( 1/16 )- 2
= 162
= 256 
৪,৬৭০.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)হলে, ধারটির 15টি পদের সমষ্টি কত? 
  1. ক) 180
  2. খ) 210
  3. গ) 240 
  4. ঘ) 260
ব্যাখ্যা
দেয়া আছে, 
n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)
15টি পদের সমষ্টি  =15(15 + 1)
                             = 15 × 16 
                              = 240 

            
৪,৬৭১.
কোনো অনুক্রমের n তম পদ = {1 - (- 1)n}/2 হলে, 100 তম পদ কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ = {1 - (- 1)n}/2 হলে, 100 তম পদ কত হবে? 

সমাধান: 
দেয়া আছে 
n তম পদ = {1 - (- 1)n}/2
100 তম পদ = {1 - (- 1)100}/2
                    = (1 - 1)/2 
                    = 0/2
                    = 0
৪,৬৭২.
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫
  2. খ) ৩/১০
  3. গ) ৩/৫
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে।
মোট বল = ৬ + ৪ টি = ১০ টি 
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৪/১০ 
= ২/৫

∴বলটি কালো না হওয়ার সম্ভাবনা = ১ - ২/৫
= (৫ - ২)/৫
= ৩/৫
৪,৬৭৩.
a = 15 এবং b = 5 হলে, (a - b)2/(a - b) = কত?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 30
ব্যাখ্যা
প্রশ্ন: a = 15 এবং b = 5 হলে, (a - b)2/(a - b) = কত?

সমাধান:
a = 15
b = 5

 (a - b)2/(a - b) =(15 - 5)2/(15 - 5)
= 102/10
=100/10
= 10
৪,৬৭৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 96 বর্গসে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি., 12 সে.মি.
  2. 12 সে.মি., 16 সে.মি.
  3. 6 সে.মি., 9 সে.মি.
  4. 16 সে.মি., 20 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 96 বর্গসে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত = 3 : 4
ধরি, কর্ণদ্বয় যথাক্রমে 3a এবং 4a

প্রশ্নমতে,
(1/2) × 3a × 4a = 96
⇒ 12a2/2 = 96
⇒ 6a2 = 96
⇒ a2 = 16
∴ a = 4

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য (3 × 4) = 12 সে.মি. এবং (4 × 4) = 16 সে.মি.
৪,৬৭৫.
১২ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তকলা কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?
  1. π বর্গমিটার
  2. ৬π বর্গমিটার
  3. ৩৬π বর্গমিটার
  4. ২১৬π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তকলা কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস ১২ মিটার
বৃত্তের ব্যাসার্ধ r = ৬ মিটার
বৃত্তকলা দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ θ = ৬০°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = 

প্রদত্ত বৃত্তকলার ক্ষেত্রফল =
 
৪,৬৭৬.
রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?
  1. ৫৫ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
তানভীরের বয়স = ক বছর
তাহলে, রাকিবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

রাকিবের বয়স = ২০ × ৩= ৬০ বছর
∴ ৫ বছর পর রাকিবের বয়স হবে = ৬০ + ৫ = ৬৫ বছর
৪,৬৭৭.
একটি গাড়ির ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করুন।
  1. ৩৫% লাভ 
  2. ৩৩.৩৩% লাভ 
  3. ৩৩.৩৩% ক্ষতি
  4. ২৫% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
গাড়িটির বিক্রয়মূল্য = ১০০ টাকা

∴ গাড়িটির ক্রয়মূল্য = (১০০ × ৩/৪) টাকা
= ৭৫ টাকা

ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হওয়ায় এখানে লাভ হয়েছে।
∴ লাভ = ((১০০ - ৭৫) টাকা = ২৫ টাকা

৭৫ টাকায় লাভ হয় ২৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২৫/৭৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২৫/৭৫) × ১০০ টাকা
= ৩৩.৩৩ টাকা
∴ ৩৩.৩৩% লাভ হয়েছে।

৪,৬৭৮.
২ জন পুরুষ বা ৩ জন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে, ৪ জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ৫ দিন
  2. ৬ দিন
  3. ৭ দিন
  4. ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২ জন পুরুষ বা ৩ জন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে, ৪ জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
২ জন পুরুষ = ৩ জন বালক
∴ ৪ জন পুরুষ = ৬ জন বালক
∴ ৪ জন পুরুষ ও ৯ জন বালক = ৬ জন বালক ও ৯ জন বালক = ১৫ জন বালক

∴ ১৫ জন : ৩ জন = ১৫ দিন : নির্ণেয় সময়
∴ নির্ণেয় সময় = (১৫ × ৩)/১৫ = ৩ দিন

∴ দ্বিগুণ কাজ করতে সময় লাগবে = ৬ দিন
= ৬ দিন
৪,৬৭৯.
দুইটি সংখ্যার সমষ্টি ৪৮ এবং তাদের অন্তর ৬ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ১৮৮
  3. গ) ৩৮৮
  4. ঘ) ২৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৪৮ এবং তাদের অন্তর ৬ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যাটি = y

প্রশ্নমতে,
x + y = 48 ........... (i)
x - y = 6 ............. (ii)

(i) ও (ii) যোগ করে পাই,
2x = 54
⇒ x = 54/2
∴ x = 27

x এর মান (i) এ বসিয়ে পাই, 
27 + y = 48
⇒ y = 48 - 27 
∴ y = 21

∴ সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল = 272 - 212
= 729 - 441
= 288
৪,৬৮০.
প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ১০.৫
  2. ১৬
  3. ১০
  4. ১৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার গড় = (শেষ পদ + ১ম পদ)/২
= (২০ + ১)/২
= ২১/২
= ১০.৫

∴ প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার গড় ১০.৫
৪,৬৮১.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৬১
  2. খ) ৬০
  3. গ) ৫৯
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
এখানে,
৩ - ২ = ১
৪ - ৩ = ১
৫ - ৪ = ১ 
৬ - ৫ = ১
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ১ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ১) = ৫৯
৪,৬৮২.
x2 + pq = (p + q)x হলে x = ?
  1. p, q
  2. -p, -q
  3. p2, q
  4. p, q2
ব্যাখ্যা

দেওয়া আছে,
x2 + pq = (p + q)x
বা, x2 - (p + q)x + pq = 0
বা, x2 - px - qx + pq = 0
বা, x(x - p) - q(x - p) = 0
বা, (x - p)(x - q) = 0
∴ x = p, q

৪,৬৮৩.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে- 
  1. ৯টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ১২টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৫০°
= ৩০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩০° = ১২টি 

সুতরাং, বহুভুজটির বাহুর সংখ্যা ১২টি। 

৪,৬৮৪.
একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ একক হলে, বৃত্তটির ব্যাস কত?
  1. 4 একক
  2. 6 একক
  3. 8 একক
  4. 12 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ একক হলে, বৃত্তটির ব্যাস কত?

সমাধান:
ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r
তাহলে, ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 16π
⇒ r2 = 16
∴ r = 4

এখন,
ব্যাস = ব্যাসার্ধ × 2 = 4 × 2 = 8 একক
৪,৬৮৫.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫°
  2. খ) ২০°
  3. গ) ২৫°
  4. ঘ) ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:

আমরা জানি,
সুষম বহুভুজের মোট বহিঃস্থ কোণের পরিমাণ ৩৬০°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা = মোট বহিঃস্থ কোণের সংখ্যা

তাহলে, মোট বহিঃস্থ কোণের সংখ্যা = ১২
প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/১২ = ৩০°
৪,৬৮৬.
a2 + [a - {a - ‍a(a - 1) × ( - 1)}]
  1. ক) - a
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) a
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + [a - {a - ‍a(a - 1) × ( - 1)}]

সমাধান:
a2 + [a - {a - ‍a(a - 1) ( - 1)}]
= ‍a2 + [a - {a - (a2 - a) (- 1)}]
= a2 + [a - {a + a2 - a}]
= a2 + [a - a2]
= a2 + a - a2
= a
৪,৬৮৭.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১০ বর্গমিটার
  2. ২৫ বর্গমিটার
  3. ১০০ বর্গমিটার
  4. ২০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার 

মনে করি,
বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ক মিটার
তাহলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য √২ক মিটার

 শর্তমতে,
√২ক = ১০√২
বা, ক = ১০

∴ বর্গের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)=১০=১০০ বর্গমিটার

৪,৬৮৮.
সেপ্টেম্বর মাসে ৫ দিন বৃষ্টি হয়েছে। ১৭ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ৫/১৭
  2. খ) ১/৬
  3. গ) ১/১৭
  4. ঘ) ১৭/৩০
ব্যাখ্যা

সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা ৩০ দিন।
৫ দিন বৃষ্টি হয়ে থাকলে যে কোন একদিন বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা = ৫/৩০ = ১/৬
অর্থাৎ, ১৭ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা ১/৬

৪,৬৮৯.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মে মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে ৪ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৭
  2. ১/২
  3. ৪/৭
  4. ২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মে মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে ৪ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩য় সপ্তাহে মোট = ৭ দিনর
৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে = ৪ দিন
৩য় সপ্তাহে বৃষ্টি হয়নি = ৭ - ৪ = ৩ দিন

∴ বৃষ্টি না হবার সম্ভাবনা = ৩/৭
৪,৬৯০.
x-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। x -এর মান কত হতে পারে?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৮
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। x এর মান কত হতে পারে?

সমাধান:
১৮) ৫৮ (৩
       ৫৪
___________
          ৪

আবার,
১৬) ৫৮ (৩
       ৪৮
___________
        ১০

∴ x এর মান ৫৮।
----------------------------------
ধরি
উভয় ক্ষেত্রে ভাগফল = ক
এখন
x = ১৮ ক + ৪
আবার
x = ১৬ক + ১০

সুতরাং
১৮ ক + ৪ = ১৬ক + ১০
১৮ক - ১৬ক = ১০ - ৪
২ক = ৬
ক = ৩

x এর মান = ১৮ × ৩ + ৪ 
= ৫৮
৪,৬৯১.
প্রথম দিনে একটি পরীক্ষায় ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 2টি। যদি প্রতিদিন সংখ্যা 3 করে বৃদ্ধি পায়, 100তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে?
  1. 287
  2. 295
  3. 299
  4. 296
ব্যাখ্যা
ধারাটি হলো = 2 + 5 + 8 + .......
এখানে, a = 2
d = 3
n = 100
ধারাটির n তম পদ = a + (n - 1)d
                             = 2 + (100 - 1)3
                             = 2 + 99×3
                             = 299
100 তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 299
৪,৬৯২.
৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে?
  1. ক) ৪ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৫ দিন
  4. ঘ) ৩ দিন
ব্যাখ্যা

৯ জনে আয় করে ৪ দিনে
∴ ১ জনে আয় করে ৯ × ৪ দিনে
∴ ১২ জনে আয় করে (৪ × ৯) / ১২
= ৩ দিনে

৪,৬৯৩.
8C5 + 8C4 = ?
  1. ক) 63
  2. খ) 89
  3. গ) 120
  4. ঘ) 126
ব্যাখ্যা
8C5 + 8C4
= 8 + 1C5
= 9C5
= 126
[ nCr + nCr - 1 = n + 1Cr ]
৪,৬৯৪.
একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 20 সে.মি, 21 সে.মি এবং 29 সে.মি হলে ক্ষেত্রফল কত?
  1. 200 বর্গ সে.মি
  2. 210 বর্গ সে.মি
  3. 300 বর্গ সে.মি
  4. 390 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 20 সে.মি, 21 সে.মি এবং 29 সে.মি হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
S = (20 + 21 + 29)/2 = 35

∴ ক্ষেত্রফল = √[35(35 - 20)(35 - 21)(35 - 29)]
= √(35 × 15 × 14 × 6)
= √[(7 × 5) × (5 × 3) × (7 × 2) × (2 × 3)]
= √(7 × 7 × 5 × 5 × 3 × 3 × 2 × 2)
= √(72 × 52 × 32 × 22)
= 7 × 5 × 3 × 2
= 210 বর্গ সে.মি
৪,৬৯৫.
০.৩ × ০.০৬ × ০.০০৮ =?
  1. ০.০০০১৪৪
  2. ০.০০০০০১৪৪
  3. ০.০০০০১৪৪
  4. ০.০০০০০১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৩ × ০.০৬ × ০.০০৮ =?

সমাধান:
০.৩ × ০.০৬ × ০.০০৮
= ০.০০০১৪৪
৪,৬৯৬.
ঘণ্টায় ৬০ কিমি এবং ৯০ কিমি বেগে চলমান বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের দৈর্ঘ্য ১১০০ মিটার এং ৯০০ মিটার হলে, একটি অপরটিকে কত সময়ে অতিক্রমে করবে?
  1. ক) ৪২ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৫২ সেকেন্ড
  4. ঘ) ৫৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিমি এবং ৯০ কিমি বেগে চলমান বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের দৈর্ঘ্য ১১০০ মিটার এং ৯০০ মিটার হলে, একটি অপরটিকে কত সময়ে অতিক্রমে করবে?

সমাধান:
আপেক্ষিক গতি = ৬০ + ৯০ = ১৫০ কিমি/ঘণ্টা
= ১৫০ × (১০০০/৩৬০০) মি/সে
= ১২৫/৩ মি/সে

মোট দূরত্ব = ১১০০ + ৯০০ = ২০০০  মি

সময় লাগবে = ২০০০/(১২৫/৩) সে
= ২০০০ × (৩/১২৫) সে
= ৪৮ সে
৪,৬৯৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৫৫
  2. খ) ৬৫
  3. গ) ৭৫
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
দেওয়া আছে
ত্রিভুজের তিন কোণের অনুপাত ৬ : ৮ : ১০

ধরি,
কোণ গুলো যথাক্রমে ৬x°, ৮x° ও ১০x°

প্রশ্নমতে,
৬x° + ৮x° + ১০x° = ১৮০°
বা, ২৪x° = ১৮০°
বা, x = ৭.৫

ত্রিভুজটির বৃহত্তম কোণ = (৭.৫ × ১০)°
                                     = ৭৫°
৪,৬৯৮.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ২৪০। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭২
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ২৪০। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু

ধরি,
অপর সংখ্যা = ক

প্রশ্নমতে,
ক × ৪৮ = ১২ × ২৪০
⇒ ক = (১২ × ২৪০)/৪৮
∴ ক = ৬০

∴ অপর সংখ্যাটি = ৬০

৪,৬৯৯.
(1/|1 - 2a|) ≥ 5 এর সমাধান কোনটি?
  1. (1/5) ≤ a ≤ (2/5)
  2. (3/5) ≤ a ≤ (4/5)
  3. (2/5) ≤ a ≤ (3/5)
  4. a ≤ (2/5) বা a ≥ (3/5)
ব্যাখ্যা

প্রশ্ন: 1/|1 - 2a| ≥ 5 এর সমাধান কোনটি?

সমাধান:
1/|1 - 2a| ≥ 5
⇒ |1 - 2a| ≤ 1/5

ধনাত্মক ক্ষেত্রে: 1 - 2a ≤ 1/5
⇒ - 2a ≤ 1/5 - 1
⇒ - 2a ≤ - 4/5
⇒ 2a ≥ 4/5
⇒ a ≥ 2/5

ঋণাত্মক ক্ষেত্রে: (1 - 2a) ≥ - 1/5
⇒ 1 - 2a ≥ - 1/5
⇒ - 2a ≥ - 6/5
⇒ 2a ≤ 6/5
⇒ a ≤ 3/5

∴ নির্ণেয় সমাধান: 2/5 ≤ a ≤ 3/5

৪,৭০০.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল ৮√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৭ মিটার
  3. ২√৩ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল ৮√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: