বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৩৮ / ৪৭৫ · ৩,৭০১৩,৮০০ / ৪৭,৮৩৩

৩,৭০১.
ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭ঃ৯ । যদি কবি ববি কে ২১ টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৭ঃ৬। আবার যদি ববি কবিকে 11 টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৫ঃ৮। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে—
  1. ক) ১৩
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
ব্যাখ্যা

ধরি, ববি ও কবির কাছে যথাক্রমে ৭x ও ৯x টি আপেল আছে।
প্রশ্নমতে,
৭x+২১ : ৯x-২১ = ৭ঃ৬
⇒ (৭x+২১)/(৯x-২১) = ৭/৬
⇒ ৪২x + ১২৬ = ৬৩x - ১৪৭
⇒ ২১x = ২৭৩
∴ x = ১৩
∴ কবির কাছে ববি অপেক্ষা বেশি আছে = (৯x-৭x) টি
                                                           = ২x টি
                                                           = (২×১৩) ”
                                                           = ২৬ টি

৩,৭০২.
একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি 30° হলে, টাওয়ারের উচ্চতা নির্ণয় কর।
  1. 25√3
  2. 24√2
  3. 20√2
  4. 15√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি 30° হলে, টাওয়ারের উচ্চতা নির্ণয় কর।

সমাধান:

মনে করি,
টাওয়ারের উচ্চতা AB = h মিটার,
টাওয়ারের পাদদেশ থেকে BC = 75 মিটার দূরে ভূতলস্থ C বিন্দুতে টাওয়ারের শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB = 30°

সমকোণী △ABC থেকে পাই,
tan∠ACB = AB/BC
⇒ tan30° = h/75
⇒ 1/√3 = h/75
⇒ √3h = 75 
⇒ h = 75/√3
⇒ h = (75√3)/3
∴ h = 25√3
৩,৭০৩.
a + (1/a) = 4 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. 14
  2. 16
  3. 12
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে a2 + (1/a2) এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
a2 + (1/a2) = {a + (1/a)}2 - 2. a. (1/a) 
= (4)2 - 2
= 16 - 2
= 14
৩,৭০৪.
নদীতে স্রোতের বেগ ঘন্টায় ৪ মাইল। একটি নৌকা স্রোতের অনুকূলে নদীর একমুখ থেকে অন্যমুখে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকুলে তার দ্বিগুণ সময় লাগে। স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ক) ৬ মাইল/ঘন্টা
  2. খ) ৮ মাইল/ঘন্টা
  3. গ) ১২ মাইল/ঘন্টা
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা

ধরি,
অতিক্রান্ত দূরত্ব = x মাইল
স্রোতের অনুকুলে যেতে সময় লাগে t ঘন্টা
স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে 2t ঘন্টা
নৌকার বেগ + স্রোতের বেগ = x/t
নৌকার বেগ - স্রোতের বেগ = x/2t
________________________
2 স্রোতের বেগ = x/2t
স্রোতের বেগ x/t = 16 মাইল/ঘন্টা
নৌকার বেগ = 16-4 = 12 মাইল/ঘন্টা

৩,৭০৫.
দ্বারা ভাগ করলে ভাগফল কত?
  1. a2 + ab + b2
  2. (a + b)2
  3. (a - b)2
  4. a2 - ab + b2
ব্যাখ্যা
প্রশ্ন: দ্বারা ভাগ করলে ভাগফল কত?

সমাধান:


∴ নির্ণয় ভাগফল = (a - b)2
৩,৭০৬.
একজন দোকানদার একটি দ্রব্য ২০% লাভে এবং অন্যটি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। উভয় দ্রব্যের ক্রয়মূল্য সমান হলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো? 
  1. ক) ৭.৫০%
  2. খ) ৫.০০%
  3. গ) ৬.৫০%
  4. ঘ) ৭.০০%
ব্যাখ্যা
ধরি,
 উভয় দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা 
১ম দ্রব্য ২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 
২য় দ্রব্য ১০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

মোট ক্রয়মূল্য = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা 
মোট বিক্রয়মূল্য = (১২০ + ৯০) টাকা = ২১০ টাকা 


লাভ = (২১০ - ২০০) টাকা = ১০ টাকা 

শতকরা লাভ = {(১০/২০০) × ১০০}% = ৫%

৩,৭০৭.
৩ : ২ এবং ৮ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 
  1. ৫ : ১২
  2. ১২ : ৫
  3. ৫ : ৩
  4. ১১ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ২ এবং ৮ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 

সমাধান: 
মিশ্র অনুপাত: 
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। 

সুতরাং,
৩ : ২ এবং ৮ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো- 
(৩ × ৮) : (২ × ৫) 
= ২৪ : ১০ 
= ১২ : ৫ ।
৩,৭০৮.
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০ ডিগ্রী
  2. খ) ১৮০ ডিগ্রী
  3. গ) ২৭০ ডিগ্রী
  4. ঘ) ৩৬০ ডিগ্রী
৩,৭০৯.
১ থেকে ৪৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ২০
  2. খ) ২৮
  3. গ) ২৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৪২ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪

এখানে
n  = ১১

∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (১১ + ১)/২ তম পদ
= ৬ তম পদ 
= ২৪
৩,৭১০.
দুইটি সংখ্যার গুণফল ৫২৫ এবং এদের গ.সা.গু ৫ হলে ল.সা.গু কত?
  1. ১০৫
  2. ১০৭
  3. ১১৫
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৫২৫ এবং এদের গ.সা.গু ৫ হলে ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ল.সা.গু = সংখ্যা দুইটির গুণফল/সংখ্যা দুইটির গ.সা.গু
⇒ ল.সা.গু = ৫২৫/৫
∴ ল.সা.গু = ১০৫
৩,৭১১.
৭ জন পুরুষ ও ৬ জন মহিলা থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়টি কমিটি গঠন করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন মহিলা থাকবে?
  1. ৫৩১
  2. ৫৬৪
  3. ৬৪৫
  4. ৭৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়টি কমিটি গঠন করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন মহিলা থাকবে?

সমাধান:
পুরুষ         মহিলা
২               ৩
১                ৪
০               ৫

১ম ক্ষেত্রে,
C × C = ২১ × ২০ = ৪২০

২য় ক্ষেত্রে,
C × C = ৭ × ১৫ = ১০৫

৩য় ক্ষেত্রে,
C = ৬

মোট উপায় = ৪২০ + ১০৫ + ৬ = ৫৩১
৩,৭১২.
হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
  1. ক) ৭ : ৫
  2. খ) ৫ : ৭
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৩ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
হীরার আয় ক% এবং হ্যাপীরআয় খ %

ক এর ৩৫%= খ এর ২৫%
বা,৩৫ক/১০০=২৫খ/১০০
বা,৩৫ক = ২৫খ
বা,ক/খ=২৫/৩৫
ক : খ = ৫ : ৭
৩,৭১৩.
নিচের কোনটি সঠিক?
  1. ক) সম্ভাবনার সর্বোচ্চ মান ১ এবং সর্বনিম্ন মান ০
  2. খ) দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতা এদের পৃথক পৃথক ঘটনার সম্ভাব্যতার গুনফলের সমান
  3. গ) কোন কিছু ঘটার সম্ভাবনা ০ থেকে ১ এর মধ্যে
  4. ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩,৭১৪.
রাকিব সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৭ বছর ৬ মাস পর তিনি ১২০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?
  1. ক) ১৬
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৭ বছর ৬ মাস পর তিনি ১২০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?

সমাধান: 
সময়, n = ৭ বছর ৬ মাস = ৭ বছর + ৬/১২ বছর = ৭.৫ বছর
আসল, P = ১০০০ টাকা 
মুনাফা, I = ১২০০ টাকা 
হার, r 

আমরা জানি,
মুনাফা, I = Pnr
হার, r = I/(Pn)
= ১২০০/(১০০০ × ৭.৫) 
= ০.১৬ × ১০০%
= ১৬%
৩,৭১৫.
যদি tan θ + sec θ = 3 হয়, তবে tan θ এর মান নির্ণয় করুন।
  1. 4/3
  2. 3/4
  3. 4/5
  4. 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tan θ + sec θ = 3 হয়, তবে tan θ এর মান নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে, tan θ + sec θ = 3 ...... (1)
আমরা জানি, sec2θ - tan2θ = 1
⇒ (sec θ + tan θ)(sec θ - tan θ) = 1
⇒ sec θ - tan θ = 1/(sec θ + tan θ)
⇒ sec θ - tan θ = 1/3 ...... (2) [কারণ (1) থেকে sec θ + tan θ = 3]
সমীকরণ (1) থেকে (2) বিয়োগ করলে:
2tan θ = 3 - (1/3)
⇒ 2tan θ = 8/3
∴ tan θ = 4/3
৩,৭১৬.
তেলভর্তি একটি পাত্রের ওজন ১৮ কেজি। পাত্রের এক-তৃতীয়াংশ তেলভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি পাত্রের ওজন কত?
  1. ৩ কেজি
  2. ৫ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: তেলভর্তি একটি পাত্রের ওজন ১৮ কেজি। পাত্রের এক-তৃতীয়াংশ তেলভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি পাত্রের ওজন কত?

সমাধান:
ধরি,
খালি পাত্রের ওজন = x কেজি
পূর্ণ তেলের ওজন = y কেজি

প্রথম শর্ত অনুসারে: x + y = ১৮ ...... (1)

দ্বিতীয় শর্ত অনুসারে: x + y/৩ = ৮ ...... (2)

সমীকরণ (1) - সমীকরণ (2) ⇒
(x + y) - (x + y/৩) = ১৮ - ৮
বা, y - y/৩ = ১০
বা, (৩y - y)/৩ = ১০
বা, ২y/৩ = ১০
বা, y = ১০ × ৩/২
বা, y = ১৫ কেজি

সমীকরণ (1) থেকে:
x + ১৫ = ১৮
বা, x = ১৮ - ১৫
বা, x = ৩ কেজি

সুতরাং, খালি পাত্রের ওজন = ৩ কেজি

৩,৭১৭.
একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ১৪৪ টাকা
  2. ২৫৬ টাকা
  3. ২৮৮ টাকা
  4. ২৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান:
২০,০০০ টাকার ৪০% = ৮,০০০ টাকা।

আবার
২০,০০০ টাকার ৩৬% = ৭২০০ টাকা
এখন, (২০,০০০ - ৭২০০) = ১২৮০০ টাকা

১২৮০০ টাকার ৪% = ৫১২ টাকা।

কমতির প্রার্থক্য = ৮,০০০ - (৭২০০ + ৫১২) টাকা।
=  ৭,০০০ -  ৭৭১২ টাকা 
= ২৮৮ টাকা।
৩,৭১৮.
কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির ৩ গুণ এবং ছোটটির দৈর্ঘ্য ট্রাপিজিয়ামের উচ্চতার সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১২৮ বর্গসে.মি. হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত?
  1. ১০ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির ৩ গুণ এবং ছোটটির দৈর্ঘ্য ট্রাপিজিয়ামের উচ্চতার সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১২৮ বর্গসে.মি. হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত?

সমাধান:
ধরি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে,
ছোটটির দৈর্ঘ্য = উচ্চতা = ক সে.মি. 
এবং বড়টির দৈর্ঘ্য = ৩ক সে.মি.

প্রশ্নমতে,
 ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১২৮
⇒ (১/২) × উচ্চতা × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = ১২৮
⇒ (১/২) × ক × (ক + ৩ক) = ১২৮
⇒ ৪ক/২ = ১২৮
⇒ ২ক = ১২৮
⇒ ক = ৬৪ = ৮ 
⇒ ক = ৮

∴ ট্রাপিজিয়ামের উচ্চতা = ৮ সে.মি.

৩,৭১৯.
x3 - 6x2 + ax - 16 বহুপদীর একটি উৎপাদক x - 4 হলে, a এর মান কত?
  1. - 6
  2. 10
  3. 8
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 6x2 + ax - 16 বহুপদীর একটি উৎপাদক x - 4 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 - 6x2 + ax - 16।
যেহেতু (x - 4) রাশিটি একটি উৎপাদক, সেহেতু x = 4 হলে f(x) এর মান শূন্য হবে।

এখন, f(4) এর মান নির্ণয় করি,
f(4) = (4)3 - 6(4)2 + a(4) - 16
= 64 - 6(16) + 4a - 16
= 64 - 96 + 4a - 16
= - 32 + 4a - 16
= 4a - 48

শর্তমতে,
f(4) = 0
⇒ 4a - 48 = 0
⇒ 4a = 48
∴ a = 12

৩,৭২০.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ১০
  2. ১৫
  3. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
x ও y এর মানের গড় = ৯ 
∴  x ও y এর মানের সমষ্টি = ৯ × ২ 
∴ x + y = ১৮ 

এখন, 
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z 
= ১৮ + ১২ 
= ৩০ 
∴ x, y ও z এর মানের গড় = ৩০/৩ 
= ১০
৩,৭২১.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 4° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 49°
  2. 47°
  3. 40°
  4. 43°
ব্যাখ্যা
মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90-ক)
শর্তমতে,
ক - (90 - ক) = 4
বা, ক - 90 + ক = 4
বা, 2ক = 94
বা, ক = 47
সুতরাং অপর কোণটি = 90 - ক = 90 - 47 = 43°
৩,৭২২.
log11 + log121 + log1331 + ...... ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
  1. 45 log11
  2. 55 log11
  3. 65 log11
  4. 78 log 11
ব্যাখ্যা

প্রদত্ত ধারাটি,
log11 + log121 + log1331 + ......
= log11 + log112 + log113 + ......
= 1 log11 + 2 log11 + 3 log11 + ......
= (1 + 2 + 3 + 4 + ........) log11
এখন,
1 + 2 + 3 + 4 + ........ ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি = 12(12 + 1)/2
= 6 × 13
= 78
সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 78 log11.

৩,৭২৩.
একটি কোণ এবং তার সম্পূরক কোণের অনুপাত 3 : 7। সম্পূরক কোণটি কত ডিগ্রি?
  1. 108° 
  2. 54°
  3. 72°
  4. 126°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ এবং তার সম্পূরক কোণের অনুপাত 3 : 7। সম্পূরক কোণটি কত ডিগ্রি?

সমাধান:

একটি কোণ এবং তার সম্পূরক কোণের অনুপাত 3 : 7।
ধরি,

কোণটি = 3k ডিগ্রি
সম্পূরক কোণ = 7k ডিগ্রি

সম্পূরক কোণের সংজ্ঞা অনুসারে দুটি কোণের যোগফল ১৮০°।
⇒ 3k + 7k = 180°
⇒ 10k = 180°
∴ k = 18°

সুতরাং, সম্পূরক কোণ = 7k = 7 ×  18° = 126°

অতএব, সম্পূরক কোণটি 126°।

৩,৭২৪.
tan(180° - θ) = ?
  1. - tanθ
  2. sinθ
  3. tanθ
  4. - cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: tan(180° - θ) = ?

সমাধান:

tan(180° - θ) এর মানে হল tan দ্বিতীয় ভাগে।
তাই tan এর মান ঋণাত্নক হবে।
∴ tan(180° - θ) = - tanθ
৩,৭২৫.
4 - 4 + 4 - 4 + ............ ধারাটির (2n + 2) টি পদের সমষ্টি কত ?
  1. 4
  2. 0
  3. 1
  4. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4 - 4 + 4 - 4 + ............... ধারাটির (2n + 2) টি পদের সমষ্টি কত ?

সমাধান:
ইহা একটি গুণোত্তর ধারা ।
যার ১ম পদ, a = 4
এবং সাধারণ অনুপাত, r = - 4/4 = -1   ; r < 1

n তম পদের সমষ্টি, Sn = a( 1 - rn )/( 1 -r )
(2n + 2 ) তম পদের সমষ্টি,Sn
= 4{ 1 - (- 1 )2n + 2}/{ 1 - ( - 1 )}
= 4( 1 - 1 )/ ( 1 + 1 )
=( 4 × 0)/2
= 0

অথবা,
যেহেতু , ধারাটির ১ম দুটি পদের যোগফল = (4 - 4) = 0 এবং ধারাটি এই ভাবে অগ্রসর হচ্ছে । তাই ধারাটি যেকোনো সংখ্যক জোড়া পদের সমষ্টি = 0 হবে। এখানে (2n + 2 ) দ্বারা জড়া পদ বুঝানো হয়েছে । তাই ধারাটির (2n + 2 ) সংখ্যক জোড়া পদের সমষ্টি  = 0
৩,৭২৬.
3(x - 1) = 9√3 হলে x এর মান কত?
  1. ক) 3/2
  2. খ) 5/2
  3. গ) 7/2
  4. ঘ) 9/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3(x - 1) = 9√3 হলে x এর মান কত?

সমাধান: 
3(x - 1) = 9√3
3(x - 1) = 32. 31/2
3(x - 1) = 3(2 + 1/2)
x - 1 = 5/2
x = 1 + 5/2
x = 7/2
৩,৭২৭.
রফিক ১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকা জমা রাখলে ২ বছর পর কত টাকা সুদ পাবে?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৩১০০ টাকা
  3. গ) ৩১৫০ টাকা
  4. ঘ) ৩২০০ টাকা
ব্যাখ্যা

এখানে,
আসল p = ১৫০০০ টাকা,
সুদের হার r = ১০%
সময় n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি সুদাসল c = p(১ + r)n
= ১৫০০০ × (১ + ১০/১০০)2
= ১৫০০০ × (১১০/১০০)2
= ১৫০০০ × (১১০ × ১১০)/(১০০ × ১০০)
= ১৮১৫০ টাকা
∴ সুদ = ১৮১৫০ - ১৫০০০
= ৩১৫০ টাকা

৩,৭২৮.
একটি ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 15 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা 36 সেমি এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x সে.মি.; 4x সে.মি. এবং 5x সে.মি.

শর্তমতে,
3x + 4x + 5x = 36
বা, 12x = 36
∴ x = 3
সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = (5 × 3) সে.মি.
=15 সে.মি.
৩,৭২৯.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ২২৫ বর্গসে.মি.
  2. ১৪৪ বর্গসে.মি.
  3. ১২১ বর্গসে.মি.
  4. ১৬৯ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমকোণী ‍ত্রিভুজের লম্ব = 5 সে.মি.
সমকোণী ‍ত্রিভুজের ভূমি =12 সে.মি.

আমরা জানি,
(অতিভুজ)2 = লম্ব2 + ভূমি2
⇒ (অতিভুজ)2 = 52 + 122
⇒ (অতিভুজ)2 = 25 + 144
⇒ (অতিভুজ)2 =169
⇒ (অতিভুজ)2 = 132
⇒ (অতিভুজ) = 13

অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 132 = 169 বর্গ সে.মি.
৩,৭৩০.
O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু। P বিন্দু হতে বৃত্তটিতে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা সম্ভব?
  1. 4টি
  2. 3টি
  3. 2টি
  4. 1টি
ব্যাখ্যা
চিত্রে, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিঃস্থ P বিন্দু হতে PA, PB 2টি স্পর্শক আঁকা সম্ভব হয়েছে।

৩,৭৩১.
একটি সুষম ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 7.5√3
  2. 9√3
  3. 13.5√3
  4. 17√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, a = 3 সে.মি.
বাহুর সংখ্যা, n = 6

আমরা জানি,
সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {(na2)/4}cot(180°/n)
= {6 × 32)/4}cot(180°/6)
= (54/4)cot30°
= 13.5√3
৩,৭৩২.
Z = {6, 7} হলে, P(z) এর উপাদান কয়টি?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: Z = {6, 7} হলে, P(z) এর উপাদান কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
Z = {6, 7}

∴ P (z) = {{6}, {7}, {6, 7}, ∅}

∴ P (z) এর উপাদান সংখ্যা 4টি
৩,৭৩৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৭/২
  2. √৫
  3. √৩/৬
  4. √৩৬/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা।

এখানে,
√৭/২ ; একটি অমূলদ সংখ্যা। [√৭ পূর্ণ সংখ্যা নয়]
√৫ ; একটি অমূলদ সংখ্যা। [√৫ পূর্ণ সংখ্যা নয়]
√৩/৬ ; একটি অমূলদ সংখ্যা। [√৩ পূর্ণ সংখ্যা নয়]

√৩৬/৫ = ৬/৫ ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং ৬ ও ৫ উভয়ই পূর্ণ সংখ্যা]
৩,৭৩৪.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪৬ বৎসর
  2. খ) ৪৯ বৎসর
  3. গ) ৫১ বৎসর
  4. ঘ) ৫৪ বৎসর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৩ × ৩) অছর
= ৬৯ বছর

৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর 
৩ বৎসর পর দুই পুত্রের বয়সের সমষ্টি = (১৩ × ২) বছর
= ২৬ বছর
দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ২৬ - ৩ -৩ বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৬৯ - ২০) বছর
= ৪৯ বছর
৩,৭৩৫.
12x2 + 25x + 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (4x + 3)(3x +3)
  2. (4x + 3)(3x + 4)
  3. (4x + 4)(3x + 4)
  4. (3x + 3)(4x + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 12x2 + 25x + 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
12x2 + 25x + 12 
= 12x2 + 16x + 9x + 12 
= 4x(3x + 4) + 3(3x + 4) 
= (4x + 3)(3x + 4)
৩,৭৩৬.

উপর্যুক্ত চিত্রে, AB ΙΙ CD এবং EF ছেদক হলে θ কোণের পূরক কোণ কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 75°
ব্যাখ্যা

প্রশ্ন:
উপর্যুক্ত চিত্রে, AB ΙΙ CD এবং EF ছেদক হলে θ কোণের পূরক কোণ কত?

সমাধান:
দেওয়া আছে,
∠BOF = 120°
CGF = θ 

যেহেতু, AB ΙΙ CD এবং EF এদের ছেদক,
∴ ∠BOF ও ∠EGC পরস্পর একান্তর কোণ। 
অর্থাৎ ∠BOF = ∠EGC = 120°

আবার,
∠EGC ও ∠DGF পরস্পর বিপ্রতীপ কোণ। 
∴ ∠EGC = ∠DGF = 120°

এখন,
∠DGF + ∠CGF = 180°
⇒ 120° + θ = 180°
⇒ θ = 180° - 120°
⇒ θ = 60°

আমরা জানি,
θ কোণের পূরক কোণ = 90° - θ 
= 90° - 60° = 30°

৩,৭৩৭.
x2 - kx - 48 এর একটি উৎপাদক x - 8 হলে k এর মান কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) - 3
  4. ঘ) - 2
ব্যাখ্যা
ধরি,
f(x) = x2 - kx - 48 

(x  - 8), f(x) এর একটি উৎপাদক হলে f(8) = 0 হবে 

f(8) = 82 - k8 - 48
      = 64 - 8k - 48 
      = 16 - 8k 

তাহলে 
16 - 8k = 0
8k = 16 
k = 16/8
k = 2 
৩,৭৩৮.
২ হেক্টর = কত একর?
  1. ১.৭৭ একর (প্রায়)
  2. ২.৮৫ একর (প্রায়)
  3. ৩.৯২ একর (প্রায়)
  4. ৪.৯৪ একর (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ২ হেক্টর = কত একর?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
∴ ২ হেক্টর = (২ × ২.৪৭) একর
= ৪.৯৪ একর (প্রায়)
৩,৭৩৯.
3/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 3/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
(3 + x)/(5 + x) = 4/5
15 + 5x = 20 + 4x
5x - 4x = 20 - 15
x = 5 
৩,৭৪০.
পানিভর্তি একটি পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রের অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ১৪ কেজি। খালি পাত্রের ওজন কত?
  1. ৪ কেজি
  2. ৫ কেজি
  3. ৬ কেজি
  4. ৩ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: পানিভর্তি একটি পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রের অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ১৪ কেজি। খালি পাত্রের ওজন কত?

সমাধান:
ধরি, খালি পাত্রের ওজন = x কেজি
পূর্ণ পানির ওজন = y কেজি

প্রথম শর্ত অনুসারে: x + y = ২৪ ...... (1)

দ্বিতীয় শর্ত অনুসারে: x + y/২ = ১৪ ...... (2)

সমীকরণ (1) - সমীকরণ (2) ⇒
(x + y) - (x + y/২) = ২৪ - ১৪
বা, y - y/২ = ১০
বা, (২y - y)/২ = ১০
বা, y/২ = ১০
বা, y = ১০ × ২
বা, y = ২০ কেজি

সমীকরণ (1) থেকে:
x + ২০ = ২৪
বা, x = ২৪ - ২০
বা, x = ৪ কেজি

সুতরাং, খালি পাত্রের ওজন = ৪ কেজি

৩,৭৪১.
দুইটি সংখ্যার ল.সা.গু ২৭২ ও গ.সা.গু ১। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যা কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৭
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ২৭২ ও গ.সা.গু ১। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যা কত?

সমাধান:
একটি সংখ্যা × অপর সংখ্যা = লসাগু × গসাগু
বা, ১৬ × অপর সংখ্যা = ২৭২ × ১
বা, অপর সংখ্যা = ২৭২/১৬ = ১৭
৩,৭৪২.
কোন পরীক্ষণের S নমুনা ক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সত্য?
  1. - 1 ≤ P(E) ≤ 1
  2. 0 ≤ P(E) < 1
  3. 0 < P(E) < 1
  4. 0 ≤ P(E) ≤ 1
ব্যাখ্যা
কোন পরীক্ষণের S নমুনা ক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) < 1
৩,৭৪৩.
কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৭৭৫ জন
  2. ৬৫০ জন
  3. ৫০০ জন
  4. ৩৫৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন। 
৩,৭৪৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
৩,৭৪৫.
চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ১, ৫/৪, ৩/২ ও ৭/৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ১ মিনিট ৩০ সেকেন্ড
  2. ১ মিনিট ১৫ সেকেন্ড
  3. ১ মিনিট ৪৫ সেকেন্ড
  4. ১ মিনিট ২৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ১, ৫/৪, ৩/২ ও ৭/৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
১, ৫, ৩, ৭ লবগুলোর ল.সা.গু = ১০৫
১, ৪, ২, ৪ হরগুলোর গ.সা.গু = ১

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
বা, ভগ্নাংশের ল.সা.গু = ১০৫/১ = ১০৫

অর্থাৎ, ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে ১০৫ সেকেন্ড বা ১ মিনিট ৪৫ সেকেন্ড পর।
৩,৭৪৬.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১৬
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৩ মৌলিক সংখ্যা
৩,৭৪৭.
|x−2| < 5 হলে, পূর্ণ সংখ্যায় x এর সর্বনিম্ন মান কত?
  1. ক) - 7
  2. খ) - 5
  3. গ) - 3
  4. ঘ) - 2
ব্যাখ্যা

|x−2| < 5
⇒ - 5 < x - 2 < 5
⇒ - 5 + 2 < x - 2 + 2 < 5 + 2
⇒ - 3 < x < 7
যেহেতু, x এর মান -3 এর থেকে বড় তাই পূর্ণ সংখ্যায় x এর সর্বনিম্ন মান হবে -2.

৩,৭৪৮.
x - y = 5 এবং xy = 24 হলে, x2 + y2 এর মান কত?
  1. 61
  2. 69
  3. 73
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 5 এবং xy = 24 হলে, x2 + y2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 5
এবং xy = 24

প্রদত্ত রাশি, x2 + y2
= (x - y)2 + 2xy
= 52 + 2 · 24
= 25 + 48 
= 73
৩,৭৪৯.
নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট?
  1. - ২
  2. - ৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট?

সমাধান:
আমরা জানি
ঋণাত্মক সংখ্যা যত বড় হয়, তা তত ছোট হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট - ৪
৩,৭৫০.
চিত্রে চিহ্নিত ∠AOC একটি-


  1. সূক্ষ্মকোণ
  2. সম্পূরক কোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে চিহ্নিত ∠AOC একটি-



সমাধান:
প্রবৃদ্ধ কোণ:
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
চিত্রে চিহ্নিত ∠AOC প্রবৃদ্ধ কোণ।

সম্পূরক কোণ:
দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।

সূক্ষ্মকোণ:
এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। 

পূরক কোণ:
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ।
৩,৭৫১.
বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকীদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?
  1. ৫২ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকীদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?

সমাধান: 
ধরি, প্রথমে যাত্রী ছিল x জন 

প্রশ্নমতে, 
(২৪০০/x - ১০) - (২৪০০/x) = ৮
⇒ (১/x - ১০) - (১/x) = ৮/২৪০০
⇒  (১/x - ১০) - (১/x) = ১/৩০০ 
⇒ x - x + ১০/x (x - ১০) = ১/৩০০
⇒ x (x - ১০) = ৩০০০
⇒ x2 - ১০x - ৩০০০ = ০
⇒ x2 - ৬০x + ৫০x - ৩০০০ = ০
⇒ x (x - ৬০) + ৫০ (x - ৬০) = ০
∴ x = - ৫০; যা গ্রহণযোগ্য নয় 
x = ৬০ জন।

বাসে যাত্রী গিয়েছিল = ৬০ - ১০ জন 
= ৫০ জন 

মাথাপিছু ভাড়া = ২৪০০/৫০ = ৪৮ টাকা
৩,৭৫২.
একটি ঘনকের আয়তন ১৭২৮ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ২৪√৩ সে.মি.
  3. গ) ৬√৩ সে.মি.
  4. ঘ) ১২√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ১৭২৮ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:

আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a  একক হলে এর আয়তন a³ ঘনএকক

শর্তমতে,
a³ = ১৭২৮
∴ a = ১২ 

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য ১২ সে.মি.

ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে ১২√৩ সে.মি.
৩,৭৫৩.
x6 - 1 এর একটি উৎপাদক-
  1. ক) x2 + x - 1
  2. খ) x2 - x - 1
  3. গ) x + 1
  4. ঘ) x2 + 1
ব্যাখ্যা

x6 - 1
= (x3)2 - 12
= (x3 + 1)(x3 - 1)
= (x + 1)(x2 - x + 1)(x - 1)(x2 + x + 1)

৩,৭৫৪.
একজন ব্যবসায়ী প্রতি হালি লেবু ৪০ টাকায় ক্রয় করে প্রতি ৩ হালি ১৩৫ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
  1. ১২%
  2. ৮.৫%
  3. ১২.৫%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতি হালি লেবু ৪০ টাকায় ক্রয় করে প্রতি ৩ হালি ১৩৫ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
১ হালি লেবুর ক্রয়মূল্য = ৪০ টাকা
এবং 
৩ হালি লেবুর বিক্রয়মূল্য = ১৩৫ টাকা
∴ ১ হালি লেবুর বিক্রয়মূল্য = ১৩৫/৩ = ৪৫  টাকা

∴ প্রতি হালিতে লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৪৫ - ৪০
= ৫ টাকা

∴ ৪০ টাকায় লাভ হয় = ৫ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫/৪০ = ১/৮ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/৮ = ১২.৫ টাকা 

সুতরাং, শতকরা লাভ হয় ১২.৫% ।

৩,৭৫৫.
f(x) = x3 - 8x2 + 6x + 60 বহুপদীকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 6
  2. 4
  3. 12
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 8x2 + 6x + 60 বহুপদীকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
x + 2 বহুপদীর একটি উৎপাদক হলে,
x + 2 = 0
⇒ x = - 2

f(- 2) = (- 2)3 - 8(- 2)2 + 6(- 2) + 60
= - 8 - 32 - 12 + 60
= - 52 + 60
= 8
৩,৭৫৬.
x + y = 5 এবং x - y = 3 হলে, xy এর মান কত?
  1. 1
  2. 4
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে, xy এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
x + y = 5 এবং x - y = 3

আমরা জানি, 
xy = {(x + y)/2}2 - {(x - y)/2}2
= (5/2)2 - (3/2)2
= (25/4) - (9/4)
= (25 - 9)/4
= 16/4
∴ xy = 4

৩,৭৫৭.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১। বড় সংখ্যাটি কত?
  1. ১২
  2. ২১
  3. ৫২
  4. ২২
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪১
⇒ ক + ২ক + ১ - ক = ৪১
⇒ ২ক + ১ = ৪১
⇒ ২ক = ৪১ - ১
⇒ ২ক = ৪০
⇒ ক = ৪০/২
∴ ক = ২০

∴ বড় সংখ্যাটি = ২০ + ১ = ২১ 

৩,৭৫৮.
একটি ফুটবল লীগে প্রতিটি দল একে অপরের সাথে 2টি করে ম্যাচ খেলে। যদি মোট 5 টি টিম হয়, তাহলে মোট কতটি ম্যাচ খেলবে?
  1. 20 টি
  2. 25 টি
  3. 15 টি
  4. 10 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফুটবল লীগে প্রতিটি দল একে অপরের সাথে 2টি করে ম্যাচ খেলে। যদি মোট 5 টি টিম হয়, তাহলে মোট কতটি ম্যাচ খেলবে?

সমাধান:
মোট ম্যাচের সংখ্যা = nC2 × 2
= 5C× 2
= [5!/{2!(5 - 2)!}] × 2
= [(5 × 4 × 3!)/(2! · 3!)] × 2
= {(5 × 4)/2} × 2
= 20
৩,৭৫৯.
যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a-1 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 1/4
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a-1 এর মান কত?

সমাধান:
 (x - 4) (a + x) = x2 - 16
⇒ ax - 4a + x2 - 4x = x2 - 16
⇒ ax - 4a - 4x + 16 = 0
⇒ a (x - 4) - 4 (x - 4) = 0
⇒ (x - 4) (a - 4) = 0
∴ (x - 4) = 0,             
⇒ x = 4

a - 4 = 0
⇒ a = 4
⇒ a -1 = 1/4
৩,৭৬০.
একটি তাসের প্যাকেট হতে দৈবভাবে একটি তাস নেওয়া হল। তাসটি লাল অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/13
  2. 13/7
  3. 4/25
  4. 1/52
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তাসের প্যাকেট হতে দৈবভাবে একটি তাস নেওয়া হল। তাসটি লাল অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মনে করি,
তাসটি লাল হবার সম্ভাবনা = P(R) = 26/52
তাসটি রাজা হবার সম্ভাবনা P(K) = 4/52
তাসটি লাল এবং রাজা হবার সম্ভাবনা P(R ∩ K) = 2/52

∴ তাসটি লাল অথবা রাজা হবার সম্ভাবনা P(R ∪ K) = P(R) + P(K) - P(R ∩ K)
= 26/52 + 4/52 - 2/52
= (26 + 4 - 2)/52
= 28/52
= 7/13
৩,৭৬১.
0° < A < 90° হলে {sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)} = কত?
  1. 2 sinA
  2. 2 cosecA
  3. 1 + cosA
  4. 3 tanA
ব্যাখ্যা
প্রশ্ন: 0° < A < 90° হলে {sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)} = কত?

সমাধান:
{sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)}
= {sinA(1 - cosA) + sinA(1 + cosA)}/{1 + cosA)(1 - cosA)}
= (sinA - sinA ⋅ cosA + sinA + sinA ⋅ cosA)/(1 - cos2A)
= 2 sinA/sin2A
= 2 cosecA
৩,৭৬২.
∣x - 3∣< 5 এর সমাধান হবে নিচের কোনটি?
  1. - 2 < x < 8
  2. - 5 < x < 5
  3. - 5 < x < 2
  4. 2 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: ∣x - 3∣< 5 এর সমাধান হবে নিচের কোনটি?

সমাধান:
∣x - 3∣< 5
⇒ - 5 < x - 3 < 5
⇒ - 2 < x < 8 
৩,৭৬৩.
০.০২ × ০.০০৩ × ০.০০১ = ?
  1. ০.০০০০০০০১
  2. ০.০০০০০০৬
  3. ০.০০০০০৬
  4. ০.০০০০০০০৬
ব্যাখ্যা
০.০২ × ০.০০৩ × ০.০০১ = ০.০০০০০০০৬
৩,৭৬৪.
আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন, তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. 2500 টাকা
  2. 2700 টাকা
  3. 2800 টাকা
  4. 2900 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 1200
সাধারণ অন্তর d = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18তম পদ = a + (18 - 1)d
= 1200 + (17 × 100)
= 1200 + 1700
= 2900 টাকা
৩,৭৬৫.
(1/2)log1016 = log10(2x - 6) হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: (1/2)log1016 = log10(2x - 6) হলে x এর মান কত?

সমাধান:
(1/2)log1016 = log10(2x - 6)
⇒ (log1042)1/2 = log10(2x - 6)
⇒ log104 = log10(2x - 6)
⇒ 2x - 6 = 4
⇒ 2x = 10
∴ x = 5
৩,৭৬৬.
একটি মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে সর্বাধিক বার হেড আসার সম্ভাবনা কত?
  1. ক) ২/৬
  2. খ) ১/৮
  3. গ) ১/২
  4. ঘ) ২/৮
ব্যাখ্যা

একটি মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু
(HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT)
সর্বাধিক বার হেড আসার সম্ভাবনা ১/৮

৩,৭৬৭.
যদি কোন সংখ্যার ৫০% থেকে ২৫ বিয়োগ করলে ফলাফল ৫০ হয়, তবে সংখ্যাটি কত?
  1. ৭৫
  2. ১০০
  3. ১২৫
  4. ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সংখ্যার ৫০% থেকে ২৫ বিয়োগ করলে ফলাফল ৫০ হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৫০%) - ২৫ = ৫০
⇒ ক × (৫০/১০০) - ২৫ = ৫০
⇒ ক/২ = ৫০ + ২৫
⇒ ক/২ = ৭৫
⇒ ক = ৭৫ × ২
∴ ক = ১৫০
৩,৭৬৮.
যদি সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ৬ ফুট ও ৮ ফুট হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৭ফুট
  2. খ) ১০ফুট
  3. গ) ৯ফুট
  4. ঘ) ১৩ফুট
  5. ঙ) ১৫ফুট
ব্যাখ্যা

অতিভুজ = √(ভূমি + লম্ব
=  √(৮ + ৬)
= √(৬৪ + ৩৬)
= ১০

৩,৭৬৯.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত?
  1. 25°
  2. 115°
  3. 105°
  4. 150°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = 180°
একটি কোণ 65° হলে,

অপর কোণ = (180 - 65)° = 115°
৩,৭৭০.
৫ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত একক?
  1. √৩ একক
  2. ১০√৩ একক
  3. ৫√৩ একক
  4. ৮√৩ একক
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত একক?

সমাধান:
ধার, a = ৫ একক
আমরা জানি,
ঘনকটির কর্ণ = (√৩)a

∴ ঘনকের দুই কর্ণের সমষ্টি = (√৩)a + (√৩)a
= ৫√৩ + ৫√৩ = ১০√৩ একক
৩,৭৭১.
৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে?
  1. ১২
  2. ১৬
  3. ২২
  4. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে?

সমাধান:
মিশ্রণে বালি আছে = (২৫ × ৬৪)/১০০ কিলোগ্রাম
= ১৬ কিলোগ্রাম

∴ মিশ্রণে পাথরের পরিমাণ (৬৪ - ১৬) কিলোগ্রাম
= ৪৮ কিলোগ্রাম

নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হলে,
পাথর : বালি = ৪০ : ৬০

পাথরের পরিমাণ ৪০ কিলোগ্রাম হলে বালির পরিমাণ ৬০ কিলোগ্রাম
পাথরের পরিমাণ ১ কিলোগ্রাম হলে বালির পরিমাণ ৬০/৪০ কিলোগ্রাম
পাথরের পরিমাণ ৪৮ কিলোগ্রাম হলে বালির পরিমাণ (৬০ × ৪৮)/৪০ কিলোগ্রাম
= ৭২ কিলোগ্রাম

বালি মিশাতে হবে = (৭২ - ১৬) কিলোগ্রাম
= ৫৬ কিলোগ্রাম
৩,৭৭২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত?
  1. ক) ৯৬ মিটার
  2. খ) ৯৮ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১২০ মিটার
ব্যাখ্যা

ঘরের বিস্তার x মি. হলে, দৈর্ঘ্য = 2x মি.
∴ ক্ষেত্রফল = (x × 2x) = 2x2 বর্গমিটার।
প্রশ্নমতে, 2x2 = 512
=> x2 = 256
∴ x = 16
∴ দৈর্ঘ্য = 32 মি.
ঘরটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৩২ + ১৬) মি.
= ৯৬ মি.

৩,৭৭৩.
যদি (x + 2) বহুপদী 4x3 - 3x2 + 2a + 6 এর একটি উৎপাদক হয়, তাহলে a এর মান কত?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x + 2) বহুপদী 4x3 - 3x2 + 2a + 6 এর একটি উৎপাদক হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
যদি (x + 2) উৎপাদক হয়, তাহলে x = - 2 হলে বহুপদীর মান শূন্য হবে।
অর্থাৎ,
4x3 - 3x2 + 2a + 6 = 0
⇒ 4(- 2)3 - 3( -2)2 + 2a + 6 = 0 [ x = - 2 ]
⇒ 4(- 8) - 3(4) + 2a + 6 = 0
⇒ - 32 - 12 + 2a + 6 = 0 
⇒ - 38 + 2a = 0
⇒ 2a = 38
⇒ a = 19

৩,৭৭৪.
কতজন ছাত্রকে ১১২ টি কলা ও ১৪০ টি আপেল সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক কলা ও আপেল পায়?
  1. ২৮ জন
  2. ৩৮ জন
  3. ১১২ জন
  4. ১৪০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন ছাত্রকে ১১২ টি কলা ও ১৪০ টি আপেল সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক কলা ও আপেল পায়?

সমাধান:
এখানে, ১১২ ও ১৪০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।
১১২ = ২ × ২ × ২ × ২ × ৭
১৪০ = ২ × ২ × ৫ × ৭

∴ ১১২ ও ১৪০ এর গ.সা.গু = ২ × ২ × ৭ = ২৮

∴ ২৮ জন ছাত্রকে ১১২ টি কলা ও ১৪০ টি আপেল সমানভাবে ভাগ করে দেয়া যাবে।

৩,৭৭৫.
যদি a - b = 7 এবং ab = 60 হয়, তবে a2 + b2 এর মান কত?
  1. 171
  2. 96
  3. 169
  4. 123
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a - b = 7 এবং ab = 60 হয়, তবে a2 + b2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
a - b = 7 এবং ab = 60

আমরা জানি, 
a2 + b2 = (a - b)2 + 2ab
= (7)2 + 2 × 60
= 49 + 120
 = 169

৩,৭৭৬.
7x³-8x²+6x-36 বহুপদীর একটি উৎপাদক-
  1. ক) x+2
  2. খ) x+3
  3. গ) x-4
  4. ঘ) x-2
ব্যাখ্যা
দেওয়া আছে, 7x³-8x²+6x-36
এখানে, P(2) = 7(2)³-8(2)²+6(2)-36
= 56-32+12-36 = 0
∴ (x-2), P(x) এর একটি উৎপাদক।
৩,৭৭৭.
4p + 6 ≥ 2p - 8 হলে p এর মান কত?
  1. p ≥ - 3
  2. p ≥ - 7
  3. p ≥ 4
  4. p ≥ - 6
ব্যাখ্যা

প্রশ্ন: 4p + 6 ≥ 2p - 8 হলে p এর মান কত?

সমাধান:
4p + 6 ≥ 2p - 8
⇒ 4p - 2p + 6 ≥ - 8
⇒ 2p + 6 ≥ - 8
⇒ 2p ≥ - 8 - 6
⇒ 2p ≥ - 14
⇒ p ≥ - 7

৩,৭৭৮.
|3x - 6| < 9 হলে, নিচের কোনটি সঠিক?
  1. - 2 < x < 3
  2. - 3 < x < - 9
  3. - 1 < x < 5
  4. - 5 < x < 1
ব্যাখ্যা

প্রশ্ন: |3x - 6| < 9 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
|3x - 6| < 9
⇒ - 9 < 3x - 6 < 9
⇒ - 9 + 6 < 3x < 9 + 6
⇒ - 3 < 3x < 15
⇒ - 1 < x < 5

৩,৭৭৯.
U সার্বিক সেট ও A, B, C সেটগুলো U এর উপসেট হলে, নিচের কোনটি সত্য?
  1. A ∪ U = A, A ∩ U = U
  2. A ∪ U = U, A ∩ U = A
  3. A ∪ U = { }, A ∩ U = {0}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: U সার্বিক সেট ও A, B, C সেটগুলো U এর উপসেট হলে, নিচের কোনটি সত্য?

সমাধান: 
যেকোনো সেটের সাথে সার্বিক সেটের সম্মিলন সবসময় সার্বিক সেট হয়। 
∴ A ∪ U = U

এবং যেকোনো সেটের সাথে সার্বিক সেটের ছেদ সবসময় সেই সেট হয়। 
∴ A ∩ U = A

∴ সঠিক উত্তর খ) A ∪ U = U, A ∩ U = A

৩,৭৮০.
a - (1/a) = 8 হলে, (a4 + 1)/a2 এর মান কত?
  1. 54
  2. 60
  3. 66
  4. 68
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 8 হলে, (a4 + 1)/a2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 8

প্রদত্ত রাশি = (a4 + 1)/a2
= {(a4)/(a2)} + (1/a2)
= a2 + (1/a2)
= {a - (1/a)}2 + 2 . a . (1/a)
= (8)2 + 2
= 64 + 2
= 66
৩,৭৮১.
৫২ টি তাসের প্যাকেট থেকে একটি তাস দ্বৈবভাবে নেয়া হল। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৯
  2. খ) ১/১৩
  3. গ) ২/১৩
  4. ঘ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ টি তাসের প্যাকেট থেকে একটি তাস দ্বৈবভাবে নেয়া হল। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২
হরতন তাসের সংখ্যা = ১৩
রুইতন তাসের সংখ্যা = ১৩

তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা = (১৩/৫২) + (১৩/৫২)
= (১/৪) + (১/৪)
= ১/২
৩,৭৮২.
4 + 12 + 36 + ...... + 972 ধারাটির সমষ্টি কত?
  1. 1456
  2. 1510
  3. 1484
  4. 1612
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + 12 + 36 + ...... + 972 ধারাটির সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = 4
সাধারণ অনুপাত, r = 12 ÷ 4 = 3 (r > 1)

প্রশ্নমতে,
n-তম পদ = 972
⇒ arn - 1 = 972
⇒ 4 × 3n - 1 = 972
⇒ 3n - 1 = 243
⇒ 3n - 1 = 35
⇒ n - 1 = 5
∴ n = 6

∴ ধারাটির সমষ্টি Sn = a(rn - 1)/(r - 1)
= 4 × (36 - 1)/(3 - 1)
= 4 × (729 - 1)/2
= 4 × 364
= 1456

∴ ধারাটির সমষ্টি হলো 1456

৩,৭৮৩.
একটি ছাত্রাবাসে ৬০ জন ছাত্রের জন্য ২৫ দিনের খাবার মজুত আছে। ৫ দিন পর আরও ২০ জন ছাত্র ভর্তি হলে অবশিষ্ট খাবার কতদিন চলবে?
  1. ১৫ দিন
  2. ১৬ দিন
  3. ১৮ দিন
  4. ২০ দিন
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি ছাত্রাবাসে ৬০ জন ছাত্রের জন্য ২৫ দিনের খাবার মজুত আছে। ৫ দিন পর আরও ২০ জন ছাত্র ভর্তি হলে অবশিষ্ট খাবার কতদিন চলবে?

সমাধানঃ
প্রথম ৫ দিনে ৬০ জন ছাত্র ৫ দিনের খাবার খায়।
বাকি থাকে (২৫ − ৫)=২০ দিনের খাবার।
১ জনের খাবার = ৬০ × ২০ = ১২০০ দিন।
মোট ছাত্র = ৬০ + ২০ = ৮০ জন।

অতএব, ৮০ জনের জন্য খাবার চলবে = ১২০০ ÷ ৮০ = ১৫ দিন।

৩,৭৮৪.
যে পরিমাণ খাদ্যে ৪০০ জন লোকের ৩০ সপ্তাহ চলে। ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ১২ সপ্তাহ চলবে?
  1. ৮০০ জন
  2. ১২০০ জন
  3. ১৩০০ জন
  4. ১০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: যে পরিমাণ খাদ্যে ৪০০ জন লোকের ৩০ সপ্তাহ চলে। ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ১২ সপ্তাহ চলবে?

সমাধান:
৩০ সপ্তাহ খাদ্য চলে ৪০০ জন লোকের
১ সপ্তাহ খাদ্য চলে (৪০০ × ৩০)
∴ ১২ সপ্তাহ খাদ্য চলে (৪০০ × ৩০)/১২ জন লোকের
= ১০০০ জন লোকের

৩,৭৮৫.
নিচের কোন দু’টি সেটের ছেদ সেট একটি ফাঁকা সেট?
  1. ক) {x : x মৌলিক সংখ্যার সেট এবং x < 6} এবং {x : x মৌলিক সংখ্যার সেট এবং x2 = 49}
  2. খ) {x : x, 4 এর গুণিতক}, {x : x, 3 এর গুণিতক}
  3. গ) {1, 2, 3}, {1, 2, 3, 4}
  4. ঘ) {0, 1, 2}, {0, 5, 6}
ব্যাখ্যা
(ক) এর সেটসমূহ {2, 3, 5} ও {7}
∴ ছেদ সেট = Φ
(খ) এর সেট সমূহ = {4, 8, 12, 16, 20, 24....} ও {3, 6, 9, 12, 15, 18, 21, 24......}
∴ ছেদ সেট = {12, 24....}
(গ) এর ছেদ সেট = {1, 2, 3}
(ঘ) এর ছেদ সেট = {0}
৩,৭৮৬.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কতটি?
  1. ৯টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে? 

সমাধান: 
নিয়ম-১:
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ = ২৩ × ৩২
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১) = ১২টি

নিয়ম-২:
৭২ = ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯
  
৭২ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪,৩৬, ৭২
=১২ টি।
৩,৭৮৭.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৬%
  3. ৫%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
৩,৭৮৮.
x2 - y2, (x + y)2, x3 + y3 এর ল.সা.গু কত?
  1. x - y
  2. x + y
  3. (x2 - y2)(x3 - y3)
  4. (x + y)2(x - y)(x2 - xy + y2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2, (x + y)2, x3 + y3 এর ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - y2
= (x + y)(x - y)

২য় রাশি =(x + y)2
=(x + y)(x + y)

৩য় রাশি = x3 + y3
= (x + y)(x2 - xy + y2)
               
নির্ণেয় ল.সা.গু = (x + y)(x + y)(x - y)(x2 - xy + y2)
= (x + y)2(x - y)(x2 - xy + y2)
৩,৭৮৯.
- 8 < x < 2 অসমতাটির পরমমানে প্রকাশ নিচের কোনটি?
  1. ।x + 2। < 5
  2. ।x - 2। < 5
  3. ।x + 3। < 7
  4. ।x + 3। < 5
ব্যাখ্যা
প্রশ্ন: - 8 < x < 2 অসমতাটির পরমমানে প্রকাশ নিচের কোনটি?

সমাধান: - 8 < a < 2
⇒ - 8 + 3 < x + 3 < 2 + 3
⇒ - 5 < x + 3 < 5
∴ ।x + 3। < 5
৩,৭৯০.
একটি পুস্তকের দাম x টাকা। 3টি পুস্তক ক্রয় করে এক ব্যক্তির 5 টাকা কম পড়ে। তার কাছে কত টাকা ছিল?
  1. 3x - 15
  2. 3x + 5
  3. 3x - 5
  4. 3x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুস্তকের দাম x টাকা। 3টি পুস্তক ক্রয় করে এক ব্যক্তির 5 টাকা কম পড়ে। তার কাছে কত টাকা ছিল?

সমাধান:
একটি পুস্তকের দাম x টাকা 
3টি পুস্তকের দাম 3x টাকা 

ব্যক্তিটির কাছে 5 টাকা কম থাকায় তার কাছে ছিল 3x - 5 টাকা।
৩,৭৯১.
১ - ০.০৯৯৯ = ?
  1. ০.৯০০১
  2. ০.১
  3. ০.০০১
  4. ০.০০০১
ব্যাখ্যা

প্রশ্ন: ১ - ০.০৯৯৯ = ? 

সমাধান:
১ - ০.০৯৯৯
= ০.৯০০১

৩,৭৯২.
x3 - 8 এর উৎপাদক কোনটি?
  1. x - 4
  2. x2 - 2x + 4
  3. x - 2
  4. x2 - x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 8 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
x3 - 8
= (x)3 - (2)3 
= (x - 2) {(x)2 + x. 2 + (2)2}
= (x - 2) (x2 + 2x + 4)
৩,৭৯৩.
করিম একটি কাজ রহিমের চেয়ে ৯০ দিন কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির ৩ গুণ হয় তবে করিম একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ৩০ দিন
  2. ৩৮ দিন
  3. ৪৫ দিন
  4. ৫০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: করিম একটি কাজ রহিমের চেয়ে ৯০ দিন কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির ৩ গুণ হয় তবে করিম একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,
রহিমের কাজটি করতে লাগে = ৩ক দিন
করিমের কাজটি করতে লাগে = ক দিন

এখন,
৩ক - ক = ৯০
⇒ ২ক = ৯০
⇒ ক = ৯০/২
∴ ক = ৪৫
৩,৭৯৪.
4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 60 বর্গ একক
  2. 80 বর্গ একক
  3. 120 বর্গ একক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোন দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

এখানে,
4 + 5 = 9 
দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়নি। তাই ত্রিভুজ গঠিত হবেনা। তাই ক্ষেত্রফল থাকবে না।

অন্যভাবে,
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সে.মি., b = 5 সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
 = (4 + 5 + 9)/2
= 18/2 সে.মি.
= 9 সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{9(9 - 4)(9 - 5)(9 - 9)} বর্গ সে.মি.
= √(9 × 5 × 4 × 0) বর্গ সে.মি.
= 0 বর্গ সে.মি. 
৩,৭৯৫.
৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
  1. ৪৪%
  2. ৪৫%
  3. ৫৫%
  4. ৫৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?

সমাধান: 
পাশ করে = (৮০ - ৪৪) জন = ৩৬ জন 

৮০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩৬ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩৬/৮০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৩৬ × ১০০)/৮০ জন 
= ৪৫ জন
৩,৭৯৬.
  1. - 20/3
  2. - 10/3
  3. - 20/7
  4. 20/3
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান: 
৩,৭৯৭.
3x2 + 5x + p = 0 সমীকরণের একটি মূল অপরটির বিপরীত হলে P এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা

মনে করি, মূলদ্বয় α ও 1/α
∴ প্রদত্ত সমীকরণকে উৎপাদকের মূল সমীকরণ এর সাথে তুলনা করি
∴ মূলদ্বয়ের গুণফল = P/3
বা,  α × 1/α = P/3
বা, 1 = p/3
∴ p = 3

৩,৭৯৮.
1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত? 
  1. 1/5
  2. 2/5
  3. 1/15
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত? 

সমাধান: 
1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা = 15 

আবার, 
1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা = 6 টি 
যথা- 2, 3, 5, 7, 11, 13

∴ নির্ণেয় সম্ভাব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা 
= 6/15 
= 2/5  ।
৩,৭৯৯.
একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত? 
  1. ৫০°
  2. ৬০°
  3. ৩০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = ক°
∴ বৃহত্তম কোণ = (ক + ১০)°

প্রশ্নমতে,
ক + (ক + ১০) + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০০ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০০
⇒ ২ক = ৮০
⇒ ক = ৮০/২
∴ ক = ৪০

∴ বৃহত্তম কোণ = (৪০ + ১০)°
= ৫০°
৩,৮০০.
দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে কোণ দুটির পরিমাণ কত? 
  1. 110, 70
  2. 120, 60
  3. 100, 80
  4. 150, 30
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে কোণ দুটির পরিমাণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
সম্পূরক কোণের সমষ্টি = 180° 
ধরি, 
১ম কোণ = 11x 
২য় কোণ = 7x  

শর্তমতে, 
11x + 7x = 180° 
বা, 18x = 180° 
বা, x = 180°/18 
∴ x = 10° 
১ম কোণ = 11 × 10° = 110° 
২য় কোণ = 7 × 10° = 70° 

∴ কোণ দুটির পরিমাণ = 110, 70  ।