ব্যাখ্যা
⇒ - x2 + 15x - 56 > 0
⇒ - (x2 - 15x + 56) > 0
⇒ x2 - 15x + 56 < 0
⇒ x2 - 8x - 7x + 56 < 0
⇒ x(x - 8) - 7(x - 8) < 0
⇒ (x - 8)(x - 7) < 0
(x - 8)(x - 7) < 0 সত্য হবে যদি x - 8 < 0 ⇒ x < 8 এবং x - 7 > 0 ⇒ x > 7 অর্থাৎ 7 < x < 8 হয়।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩৩ / ৪৭৫ · ৩,২০১–৩,৩০০ / ৪৭,৮৩৩
প্রশ্ন: যদি ক এবং খ জোড় সংখ্যা ও গ বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ?
সমাধান:
ধরি,
ক = ২, খ = ৪ এবং গ = ৩
এখন,
ক) তে আছে, ক × খ = ২ × ৪ = ৮ হবে ।
খ) তে আছে, ক × গ = ২ × ৩ = ৬ হবে ।
ঘ) তে আছে, গখ/ক = (৩ × ৪)/২ = ৬ হবে ।
কিন্তু,
গ) তে আছে, গ/ক = ৩/২ হবে না।(কারণ বিজোড় সংখ্যা জোড় সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণসংখ্যা হয় না)
তাই জোড় হতে পারবে না।
সঠিক উত্তর - গ) গ/ক
x+y+x-y = 12+2
বা, 2x = 14
বা, X = 7
∴ y = 5
So, xy = 35
প্রশ্ন: একটি বাক্সে ৬টি সাদা বল এবং ৪টি কালো বল রয়েছে। তিনটি বল একসাথে বের করার সময়, তিনটি বল কালো হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
বাক্সে মোট বল আছে = ১০টি
প্রথম বল কালো হওয়ার সম্ভাবনা,
P(প্রথম বল কালো ) = ৪/১০
দ্বিতীয় বল কালো হওয়ার সম্ভাবনা, (যেহেতু প্রথমটি কালো বের হয়েছে)
P(দ্বিতীয় কালো বল) = ৩/৯
তৃতীয় বল কালো হওয়ার সম্ভাবনা, (যেহেতু দ্বিতীয় কালো বের হয়েছে)
P(তৃতীয় কালো বল) = ২/৮
সুতরাং, তিনটি বল কালো হওয়ার সম্ভাবনা,
P(তিনটি কালো বল) = (৪/১০) × (৩/৯) × (২/৮)
= ২৪/৭২০
= ১/৩০
∴তিনটি বল কালো হওয়ার সম্ভাবনা = ১/৩০
প্রশ্ন: 1 + 3 + 32 + 33 + ......+ 35 = ?
সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 3/1 = 3
পদসংখ্যা, n = 6 টি
গুণোত্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি = a × (rn - 1)/(r - 1) [যেখানে, r > 1]
∴ ধারাটির 6 টি পদের সমষ্টি = 1 × {(36 - 1)/(3 -1)}
= (729 - 1)/2
= 728/2
= 364
প্রশ্ন: একটি ক্লাসে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে, ১৭০ জন রসায়নে এবং ১২০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
সমাধান:
মোট শিক্ষার্থী = ২৫০ জন
শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পাস করেছে = (১৫০ - ১২০) জন = ৩০ জন
শুধুমাত্র রসায়নে পাস করেছে = (১৭০ - ১২০) জন = ৫০ জন
যেকোনো একটি বা উভয় বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা
= (৩০ + ৫০ + ১২০) জন = ২০০ জন
উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা
= (মোট শিক্ষার্থী - যেকোনো একটি বা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী)
= (২৫০ - ২০০) জন = ৫০ জন
সুতরাং, ৫০ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে।
পানির পরিমাণ = ১৫ - (৫ + ১.৫) = ৮.৫ কেজি
প্রশ্ন: A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
A(1, 2), B(4, 5) এবং C(7, k)
আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2 - y1)/(x2 - x1)
তিনটি বিন্দু A(1, 2), B(4, 5) এবং C(7, k) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB = (y2 - y1)/(x2 - x1)
= (5 - 2)/(4 - 1)
= 3/3
= 1
আবার,
BC এর ঢাল
mBC = (y2 - y1)/(x2 - x1)
= (k - 5)/(7 - 4)
= (k - 5)/3
∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (k - 5)/3 = 1
⇒ k - 5 = 3
⇒ k = 5 + 3
⇒ k = 8
সুতরাং, k এর মান 8
মনে করি, দৈর্ঘ্য = 5x এবং 2x
প্রশ্নমতে,
2(5x + 2x) = 140
⇒ 7x = 70
∴ x = 10
দৈর্ঘ্য = 5 X 10 = 50 মি.
বাস্তব সংখ্যার(Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে।
সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Number) Q এবং অমূলদ সংখ্যাকে (Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}.
a - [a - {a - (a + 1)}]
= a - [a - {a - a - 1}]
= a - [a - {-1}]
= a - [a + 1]
= a - a - 1
= -1
প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় M এবং Q সংখ্যক সংখ্যার গড় N হলে সবগুলো সংখ্যার গড় কত?
সমাধান:
দেওয়া আছে,
P সংখ্যক সংখ্যার গড় = M
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PM
আবার,
Q সংখ্যক সংখ্যার গড় = N
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QN
মোট সংখ্যা = P + Q
তাদের সমষ্টি = PM + QN
∴ তাদের গড় = (PM + QN)/(P + Q)
তৃতীয় কোণ = 180° - (65° + 85°)
= 180° - 150°
= 30°
= π/6
log x(1/27) = -3
বা, x-3 = 1/27
বা, x3 = 27
বা, x = 3
AB কে E পর্যন্ত বর্ধিত করি
∴ AD||BC এবং AE ছেদক
∴ ∠DAB = ∠CBE ফলে ∠A + ∠B
= ∠CBE + ∠CBA
= 180°
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
খুটির দৈর্ঘ্য = x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২ + ১/৩) × x অংশ
= (৫x/৬) অংশ
আবার,
পানির উপরে আছে = (x - ৫x/৬)
= (x/৬) অংশ
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = ১২
∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
প্রশ্ন: প্রথম 5 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?
সমাধান:
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
∴ প্রথম ৫টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি
= {5(5 + 1)/2}2
= {(5 × 6)/2}2
= (30/2)2
= 152
= 225
∴ নির্ণেয় সমষ্টি = 225
প্রশ্ন: 16x4 + 36x2 + 81 কে 4x2 - 6x + 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
সমাধান:
এখানে, কঃখ = ৪ঃ৭ = ২০ঃ৩৫ [৫ দ্বারা গুণ করে]
এবং খঃগ = ৫ঃ৬ = ৩৫ঃ৪২ [৭ দ্বারা গুণ করে]
সুতরাং কঃখঃগ = ২০ঃ৩৫ঃ৪২
IMMEDIATE শব্দটিতে মোট 9 টি অক্ষর আছে যাদের 2 টি I, 2 টি M, 2 টি E বাকীগুলো ভিন্ন ভিন্ন।
সুতরাং সবগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 9!/(2!2!2!)
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ২x ও ৩x
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৬x
প্রশ্নমতে,
৬x = ৪৮
বা, x = ৪৮/৬
∴ x = ৮
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ২x + ৩x
= ৫x
= ৫ × ৮
= ৪০
প্রশ্ন: একটি ক্লাবের 15 জন সদস্যের মধ্য থেকে প্রতিবার 5 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 4 জন সদস্য কোনো কমিটিতে থাকবে না?
সমাধান:
4 জন সদস্যকে বাদ দিয়ে বাকি 11 জন সদস্যের মধ্য থেকে 5 জন নির্বাচন করতে হবে।
∴ 5 জনের কমিটি গঠনের উপায়,
= 11C5
= 11!/{5! × (11 - 5)!}
= 11!/(5! × 6!)
= (11 × 10 × 9 × 8 × 7)/(5 × 4 × 3 × 2 × 1)
= 55440/120
= 462
প্রশ্ন: 240 মিটার, লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 240 মিটার
সেতুর দৈর্ঘ্য = 120 মিটার
অতিক্রমের সময় = 24 সেকেন্ড
এবং,
মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = 240 + 120
= 360 মিটার
∴ 24 সেকেন্ড অতিক্রম করে = 360 মিটার
∴ 1 সেকেন্ড অতিক্রম করে = 360/24 মিটার
∴ 3600 সেকেন্ড অতিক্রম করে = (360 × 3600)/24 মিটার
= 54000 মিটার
= 54000/1000 = 54 কি.মি.
∴ ট্রেনটির গতিবেগ = 54 কি.মি./ঘণ্টা
প্রশ্ন: আবিরের বর্তমান বয়স আরাফের তিনগুণ। তিন বৎসর পূর্বে আবিরের বয়স আরাফের বয়সের চারগুণ ছিল। আরাফের বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি, আরাফের বর্তমান বয়স x বছর
∴ আবিরের বর্তমান বয়স ৩x বছর
প্রশ্নমতে,
৩x - ৩ = ৪(x - ৩)
⇒ ৩x - ৩ = ৪x - ১২
⇒ ৪x - ৩x = ৯
⇒ x = ৯
∴ আরাফের বর্তমান বয়স ৯ বছর
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ ১৭ একক এবং দৈর্ঘ্য ১৫ একক হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের কর্ণ = ১৭ একক
দৈর্ঘ্য = ১৫ একক
আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
কর্ণ২ = দৈর্ঘ্য২ + প্রস্থ২
⇒ ১৭২ = ১৫২ + প্রস্থ২
⇒ ২৮৯ = ২২৫ + প্রস্থ২
⇒ প্রস্থ২ = ২৮৯ - ২২৫
⇒ প্রস্থ২ = ৬৪ = ৮২
∴ প্রস্থ= ৮ একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২(১৫ + ৮) একক
= (২ × ২৩) একক
= ৪৬ একক
সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা ৪৬ একক।
প্রশ্ন: কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃতকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৬০%
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৬০)%
= ৪০%
৪০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/৪০ জন
∴ ৯০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৯০)/৪০ জন
= ২২৫ জন
∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২২৫ জন।
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৮০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ১০৬৪৮ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৮০০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন, A = ১০৬৪৮ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ?
আমরা জানি,
A = P{১ + (r/১০০)}n
⇒ ১০৬৪৮ = ৮০০০{১ + (১০/১০০)}n
⇒ ১০৬৪৮ =৮০০০{১ + (১/১০)}n
⇒ ১০৬৪৮ = ৮০০০{(১০ + ১)/১০}n
⇒ ১০৬৪৮ = ৮০০০(১১/১০)n
⇒ (১১/১০)n = ১০৬৪৮/৮০০০
⇒ (১১/১০)n = ১৩৩১/১০০০
⇒ (১১/১০)n = (১১/১০)৩
⇒ n = ৩
∴ সময় = ৩ বছর
১০০ টি ফলের মধ্যে কমলা ৪০ টি
∴ ১৫〃 〃 〃 〃(৪০×১৫)/১০০ টি
= ৬ টি
∴ ১৫ টি ফলের মধ্যে আপেল (১৫-৬) = ৯ টি
প্রশ্ন: |x + 1| < 7 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
প্রদত্ত অসমতাটি হলো,
|x + 1| < 7
⇒ - 7 < x + 1 < 7
⇒ - 7 - 1 < x + 1 - 1 < 7 - 1 [উভয়পক্ষে - 1 যোগ করে]
⇒ - 8 < x < 6
∴ অসমতাটির সমাধান, S = {x ∈ R: - 8 < x < 6}
প্রশ্ন: MISSISSIPPI শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা কাগজে লিখে একটি বাক্সের মধ্যে রাখা হলো এবং মিশানো হলো। একটি কাগজ দৈবভাবে তুললে তা I হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
M I S S I S S I P P I শব্দটিতে মোট বর্ণ আছে = ১১টি।
যার মধ্যে,
M আছে ১টি, I আছে ৪টি, S আছে ৪টি এবং P আছে ২টি
∴ I এর সংখ্যা = ৪টি
∴ P(I হওয়ার সম্ভাবনা) = (I এর সংখ্যা)/(মোট বর্ণের সংখ্যা)
= ৪/১১