বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৯১ / ৪৭৫ · ১৯,০০১১৯,১০০ / ৪৭,৮৩৩

১৯,০০১.
একটি উড়োজাহাজের ৩০০ মাইল উড্ডয়নে ৭৫ গ্যালন জ্বালানি খরচ হয়। একই হারে ৭০০ মাইল উড্ডয়নে কত গ্যালন জ্বালানি খরচ হবে?
  1. ক) ১৫০ গ্যালন
  2. খ) ১৫৫ গ্যালন
  3. গ) ১৬০ গ্যালন
  4. ঘ) ১৭৫ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি উড়োজাহাজের ৩০০ মাইল উড্ডয়নে ৭৫ গ্যালন জ্বালানি খরচ হয়। একই হারে ৭০০ মাইল উড্ডয়নে কত গ্যালন জ্বালানি খরচ হবে? 

সমাধান: 
৩০০ মাইল উড্ডয়নে জ্বালানি খরচ হয় = ৭৫ গ্যালন 
∴ ১ মাইল উড্ডয়নে জ্বালানি খরচ হয় = ৭৫/৩০০ গ্যালন 
∴ ৭০০ মাইল উড্ডয়নে জ্বালানি খরচ হয় = (৭৫ × ৭০০)/৩০০ গ্যালন 
= ১৭৫ গ্যালন 

∴ জ্বালানি খরচ হয় = ১৭৫ গ্যালন।
১৯,০০২.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 8 এবং 5ম পদটি 44 হলে, উহার 12তম পদ কত?
  1. 88
  2. 92
  3. 100
  4. 104
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 8 এবং 5ম পদটি 44 হলে, উহার 12তম পদ কত?

সমাধান:
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
5ম পদ = a + 4d = 44
⇒ a + 4 × 8 = 44
⇒ a + 32 = 44
⇒ a = 12

এখন
12তম পদ = a + (12 - 1)d
= 12 + 11 × 8 
= 12 + 88 
= 100

১৯,০০৩.
দুটি সংখ্যার গুণফল ৪৪৫৪ এবং গ. সা. গু ১৭। সংখ্যা দুটির ল. সা. গু. কত?
  1. ক) ২৬২
  2. খ) ৭৮০
  3. গ) ১৩০
  4. ঘ) ৪৯০
ব্যাখ্যা
সংখ্যা দুটির ল. সা. গু.= ৪৪৫৪/১৭= ২৬২
১৯,০০৪.
ক এবং খ উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. ক) ক+খ+১
  2. খ) কখ
  3. গ) কখ+২
  4. ঘ) ক+খ
ব্যাখ্যা
ধরি ক=১ এবং খ=৩।তাহলে অপশন 'ক' তে ১+৩+১=৫(বিজোড়); 'খ' তে ১×৩=৩(বিজোড়); 'গ' তে ১×৩+২=৫(বিজোড়); 'ঘ' তে ১+৩=৪(জোড়)।
১৯,০০৫.
ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে, খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ২০
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
দেওয়া আছে, ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.
ক ২ ঘণ্টায় যায় = ৩×২=৬ কি.মি.
সুতরাং, উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে =(৫৫-৬)=৪ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩+৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে =৪৯/৭ =৭ ঘন্টা
যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা সুতরাং, খ ৭ ঘণ্টায় যায় ৭×৪=২৮ কি.মি.
∴ খ ২৮ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।
১৯,০০৬.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর পরিসীমা ৯৬ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ৫২৫ বর্গমিটার
  2. ৪৫০ বর্গমিটার
  3. ৪৮৪ বর্গমিটার
  4. ৫১২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর পরিসীমা ৯৬ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = ”ক” মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
২(২ক + ক) = ৯৬
⇒ ২ × ৩ক = ৯৬
⇒ ৬ক = ৯৬
∴ ক = ১৬

∴ আয়তাকার ঘরের বিস্তার = ১৬ মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (২ × ১৬) = ৩২ মিটার

∴ আয়তাকার ঘরটির ক্ষেত্রফল = (৩২ × ১৬) = ৫১২ বর্গমিটার
১৯,০০৭.
logx(1/16) = - 2 হলে 3x/2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/16) = - 2 হলে 3x/2 এর মান কত? 

সমাধান: 
logx(1/16) = - 2 
বা, x- 2 = 1/16
বা, 1/x2 = 1/16
বা, x2 = 16
বা, x2 = 42
বা, x = 4
বা, 3x = 12
বা, 3x/2 = 12/2
   3x/2 = 6
১৯,০০৮.
(x+2) (x+3) (x+4) (x+5) - 48 = ?
  1. ক) (x2 + x - 4) (x2 + 7x +18)
  2. খ) (x2 + 7x + 4) (x2 + 7x +18)
  3. গ) (x2 + 7x + 4) (x2 + 7x - 18)
  4. ঘ) (x2 + x + 4) (x2 + 7x - 18)
ব্যাখ্যা

(x+2) (x+3) (x+4) (x+5) - 48
= (x+2) (x+5) (x+3) (x+4) - 48
= (x2 + 7x + 10) (x2 + 7x + 12) - 48

ধরি,
x2 + 7x = a

তাহলে,
(a + 10) (a + 12) - 48
= a2 + 12a + 10a +120 - 48
= a2 + 22a +72
= a2 + 18a + aa + 72
= a(a+18) + a(a+18)
= (a+4) (a+18)
= (x2 + 7x + 4) (x2 + 7x + 18)

১৯,০০৯.
x2 - 25,  x2 + 5x,  x2 + 7x + 10 এর গ. সা. গু. কত?
  1. x + 5
  2. x - 5
  3. x + 3
  4. x
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 25,  x2 + 5x,  x2 + 7x + 10 এর গ. সা. গু. কত? 
 
সমাধান: 
১ম রাশি = x2 - 25 
= (x)2 - (5)2 
= (x + 5)(x - 5) 
 
২য় রাশি = x2 + 5x
= x(x + 5) 
 
৩য় রাশি =  x2 + 7x + 10 
= x2 + 2x + 5x + 10 
= x(x + 2) + 5(x + 2) 
= (x + 2)(x + 5) 
 
∴ নির্ণেয় গ. সা. গু. = (x + 5)
১৯,০১০.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৬, ৮ এবং ১০ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. ক) ২৮০০ জন
  2. খ) ২৪০০ জন
  3. গ) ৪৮০০ জন
  4. ঘ) ৩৬০০ জন
ব্যাখ্যা
৬, ৮, ১০ এর ল.সা.গু = ১২০ 
                                 = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

(২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

৬, ৮ ও ১০ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
= (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫) জন
= ৩৬০০ জন
১৯,০১১.
১০ টি ভেড়ার মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ১০০,০০০ টাকা হলে ৫ টি ভেড়ার মূল্য কত?
  1. ৭০,০০০ টাকা
  2. ৬০,০০০ টাকা
  3. ৭৫,০০০ টাকা
  4. ৮০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি ভেড়ার মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ১০০,০০০ টাকা হলে ৫ টি ভেড়ার মূল্য কত?

সমাধান:
২ টি গরুর মূল্য ১০০,০০০ টাকা
১ টি গরুর মূল্য ১০০,০০০/২ টাকা
৩ টি গরুর মূল্য (১০০,০০০ × ৩)/২
= ১৫০,০০০ টাকা

 ১০ টি ভেড়ার মূল্য ১৫০,০০০ টাকা
১ টি ভেড়ার মূল্য ১৫০,০০০/১০ টাকা
৫ টি ভেড়ার মূল্য (১৫০,০০০ × ৫)/১০
=৭৫,০০০ টাকা

১৯,০১২.
বার্ষিক ১০% হার মুনাফায় ১০০০ টাকার ৪ বছরের সরলমুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? 
  1. ক) ৬২. ৫০ টাকা
  2. খ) ৫৪. ৭০ টাকা
  3. গ) ৬৪. ১০ টাকা
  4. ঘ) ৪৪. ৯০ টাকা
ব্যাখ্যা
এখানে,
আসল P = ১০০০
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০
সময় n = ৪ বছর 
সরল মুনাফা, I = Pnr
বা, I = (১০০০×৪×১)/১০
       = ৪০০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ১০০০(১ + ১/১০))৪
= ১০০০(১ + ০.১)৪
= ১০০০×(১.১)৪
= ১০০০× ১.৪৬৪১
=১৪৬৪.১
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৪৬৪.১০ - ১০০০ = ৪৬৪.১  টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (৪৬৪.১০ - ৪০০) = ৬৪. ১০ টাকা।
১৯,০১৩.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের তিনগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?
  1. ৩৩.৩৩%
  2. ৫০%
  3. ৬৬.৬৭%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের তিনগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি, বিক্রয়মূল্য = ক

তাহলে, ক্রয়মূল্য = ৩ক
∴ ক্ষতি = ৩ক - ক = ২ক

∴ শতকরা ক্ষতি হবে = (২ক/৩ক) × ১০০
= ৬৬.৬৭%
১৯,০১৪.
একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. লাভ-লোকসান কিছুই হয়নি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 

সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা 
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা 
= ৩০০০ টাকা 

আবার, 
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা 
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা 
= ৪৫০০ টাকা 

∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা 
= ৭২০০ টাকা 
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা 
= ৭৫০০ টাকা 

∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা 
= ৩০০ টাকা 

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।
১৯,০১৫.
একটি কলেজের অধ্যাপকের 3টি খালি পদের জন্য 12 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?
  1. ক) 294
  2. খ) 296
  3. গ) 298
  4. ঘ) 300
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলেজের অধ্যাপকের 3টি খালি পদের জন্য 12 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?

সমাধান:
3টি খালি পদের জন্য প্রার্থী সংখ্যা 12 জন
1 জনকে নির্বাচনের উপায় = 12C1 = 12
2 জনকে নির্বাচনের উপায় = 12C2 = 66
3 জনকে নির্বাচনের উপায় = 12C3 = 220

∴ নির্বাচনের মোট উপায় = 12 + 66 + 220
= 298
১৯,০১৬.
কোনটি সবচেয়ে ছোট?
  1. ক) 2/11
  2. খ) 3/11
  3. গ) 2/13
  4. ঘ) 4/15
ব্যাখ্যা

2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27

 সবচেয়ে ছোট = 2/13

১৯,০১৭.
৫ + ৮ + ১১ + ১৪ + ১৫ + ……… ধারাটির কোন পদ ২৯৯?
  1. ক) ৯৮
  2. খ) ৯৯
  3. গ) ১০১
  4. ঘ) ১০৬
ব্যাখ্যা
এখানে, প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 3
ধরি, n তম পদ = 299
∴ a + (n - 1)d = 299
⇒ {5 + (n - 1)3} = 299
⇒ 5 + 3n - 3 = 299
⇒ 3n = 297
⇒ n = 297/3 = 99
১৯,০১৮.
'JUDGMENT' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যাবে যেখানে J এবং D থাকবে না? 
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 360
  4. ঘ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: ' JUDGMENT' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যাবে যেখানে J এবং D থাকবে না? 

সমাধান: 
'JUDGMENT' শব্দটিতে 8 টি বর্ণ। 
J এবং D থাকবে না তাহলে 6 টি বর্ণ

প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3 = 120
১৯,০১৯.
একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৫০ টাকা বেশি হলে বিক্রেতার ১৫% লাভ হতো । এরূপ দুইটি দ্রব্যের ক্রয়মূল্য কত টাকা?
  1. ৬০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৫০ টাকা বেশি হলে বিক্রেতার ১৫% লাভ হতো । এরূপ দুইটি দ্রব্যের ক্রয়মূল্য কত টাকা?

সমাধান : 
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ১৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১৫) টাকা = ১১৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১১৫ - ৯০) = ২৫ টাকা।

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২৫ টাকা
বিক্রয়মূল্য ১৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ১৫০/২৫ টাকা
= ৬০০ টাকা।

২টি দ্রব্যের ক্রয়মূল্য =(৬০০ × ২) টাকা = ১২০০ টাকা
১৯,০২০.
০.২ × ০.০১ × ০.০০১ = কত?
  1. ০.০০০১
  2. ০.০১
  3. ০.০০০০০২
  4. ০.০০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০১ × ০.০০১ = কত?

সমাধান:
০.২ × ০.০১ × ০.০০১ = ০.০০০০০২
১৯,০২১.
(25)3x + 2 = 52x + 6 হয় তবে x = কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 3/2
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: (25)3x + 2 = 52x + 6 হয় তবে x = কত?

সমাধান: 
দেওয়া আছে,
(25)3x + 2 = 52x + 6
⇒ (52)3x + 2 = 52x + 6
⇒ 56x + 4 = 52x + 6
⇒ 6x + 4 = 2x + 6
⇒ 6x - 2x = 6 - 4
⇒ 4x = 2
⇒ x = 2/4
∴ x = 1/2
১৯,০২২.
নিম্নের কোন সংখ্যাটি মৌলিক নয়?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা
• ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
• মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ মৌলিক সংখ্যা নয় ।
১৯,০২৩.
একটি জিনিস ১৬০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ক) ১৫৬ টাকা
  2. খ) ১৬৬ টাকা
  3. গ) ১৭৬ টাকা
  4. ঘ) ১৮৬ টাকা
ব্যাখ্যা
১০% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা 
ক্রয়মূল্য ১৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১৬০)/১০০ টাকা 
                                                        = ১৭৬ টাকা
১৯,০২৪.
জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বলে-
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) বৃত্তচাপ
  3. গ) ক + খ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বলে।
১৯,০২৫.
৫টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবার নিয়ে কতটি সংকেত দেয়া যাবে?
  1. ক) ৭২০
  2. খ) ৩২০
  3. গ) ৩২৫
  4. ঘ) ৫২০
ব্যাখ্যা

যেহেতু, ৫টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবার নিয়ে বানাতে বলা হয়েছে
সুতরাং, ৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P1 = 5
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P2 = 20
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P3 = 60
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P4 = 120
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P5 = 120
মোট সংকেত সংখ্যা = ৫ + ২০ + ৬০ + ১২০ + ১২০ = ৩২৫

১৯,০২৬.
০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
  1. ৪/৩৩
  2. ৪/৯৯
  3. ১১২/৯৯
  4. ১৪/৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-

সমাধান:
০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ......
= ০.১২ + ০.১২×০.০১ + ০.১২×(০.০১) + ......
এখানে,
a = ০.১২, r = ০.০১ < ১

অসীম পদের সমষ্টি S = a/(১ - r)
= ০.১২/(১ - ০.০১)
= ০.১২/০.৯৯
= ১২/৯৯
= ৪/৩৩

বিকল্প সমাধান:
n পদের সমষ্টি, s = {a × (১ - rn)}/(১ - r)
= ০.১২ × {১ - (০.০১)n}/(১ - ০.০১)
= ০.১২ × {১ - (১/১০০)n}/০.৯৯)
= (০.১২/০.৯৯) × {১ - (১/১০)n}
= (১২/৯৯) × {১ - (১/১০২n)}

n অসীম হলে, s = (১২/৯৯) × {১ - (১/১০)}
= (৪/৩৩)(১ - ০)
= ৪/৩৩
১৯,০২৭.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৩.২ মিটার
  2. ৫ মিটার
  3. ৫.৫ মিটার
  4. ৪.৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a বর্গমিটার 

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ১) বর্গমিটার 

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ১) - (√৩/৪‍)a = ৩√৩
বা, a + ২a + ১ - a = ১২
বা, ২a = ১১
∴ a = ৫.৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার 
১৯,০২৮.
6টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকি 4টি ভিন্ন ভিন্ন। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে মোট কত প্রকারে সাজানো যায়?
  1. 120
  2. 240
  3. 360
  4. 480
ব্যাখ্যা
প্রশ্ন: 6টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকি 4টি ভিন্ন ভিন্ন। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে মোট কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
(i) 2টি একই জাতীয় এবং বাকি 3টি ভিন্ন ভিন্ন নিয়ে 5টি
(ii) সবগুলো ভিন্ন ভিন্ন নিয়ে 5টি

(i) এর ক্ষেত্রে সাজানোর উপায়,
4টি ভিন্ন ভিন্ন থেকে 3টি বাচাই করার উপায় =  4C3 = 4
2টি এক জাতীয় থেকে 2টি বাচাই করার উপায় =  2C2 = 1
5টির মাঝে 2টি এক জাতীয় তাই (i) এর ক্ষেত্রে সাজানোর মোট উপায় = 4 × 1 × (5!/2!)
= 240

(ii) এর ক্ষেত্রে সাজানোর উপায়
5টি ভিন্ন ভিন্ন জিনিস সাজানোর উপায় = 5! = 120

∴ মোট সাজানোর মোট উপায় = 240 + 120 = 360
১৯,০২৯.
রেখা y = 2x + 3 এর উপর উৎপত্তি বিন্দু (0, 0)থেকে লম্ব দূরত্ব কত?
  1. 3/√5
  2. 3√5
  3. 1/√5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: রেখা y = 2x + 3 এর উপর উৎপত্তি বিন্দু (0, 0)থেকে লম্ব দূরত্ব কত?

সমাধান:
রেখা y = 2x + 3 কে সাধারণ আকারে লিখি:
⇒ 2x - y + 3 = 0

উৎপত্তি (0, 0) থেকে দূরত্ব সূত্র:
⇒ d = ( ∣Ax ​+ By ​+ C∣ ​) / √(A2 + B2)

এখানে A = 2, B = -1, C = 3, (x0, y0) = (0, 0)
⇒ d = ( ∣2 × 0 - 1 × 0 + 3∣​ ) / √(42 + (-1)2)
⇒ d = 3 / √5

∴ y = 2x + 3 এর উপর উৎপত্তি বিন্দু (0, 0) থেকে লম্ব দূরত্ব 3/√5 

১৯,০৩০.
x − 1/x = 3 হলে x4 + 1/x4 = কত?
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 34
  4. ঘ) 119
ব্যাখ্যা
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x -1/x)2 + 2.x.1/x}2 - 2
= {(3)2 + 2}2 - 2
= 112 - 2
= 119
১৯,০৩১.
একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে ৫২৫ টাকা। যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্টটির পূর্বমূল্য কত?
  1. ১৮৫ টাকা
  2. ১৪৫ টাকা
  3. ২০০ টাকা
  4. ১৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে ৫২৫ টাকা। যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্টটির পূর্বমূল্য কত?

সমাধান:
মনে করি, শার্টের মূল্য ক টাকা
তাহলে, প্যান্টের মূল্য (৫২৫- ক) টাকা

∴ ১০% বৃদ্ধিতে শার্টের মূল্য = ক + (ক এর ১০%) = ১১ক/১০
∴ ৫% হ্রাসে প্যান্টের মূল্য = (৫২৫ - ক) - {(৫২৫- ক) এর ৫%}
= (৯৯৭৫ - ১৯ক)/২০

প্রশ্নমতে,
⇒ (১১ক/১০) + {(৯৯৭৫- ১৯ক)/২০} = ৫২৫
⇒ (২২ক + ৯৯৭৫ - ১৯ক)/২০ = ৫২৫
⇒ ৩ক = ১০৫০০ - ৯৯৭৫
⇒ ৩ক = ৫২৫
⇒ ক = ৫২৫/৩
∴ ক = ১৭৫

সুতরাং শার্টের পূর্বমূল্য ১৭৫ টাকা
১৯,০৩২.
8 টি বস্তুর একবারে 2 টি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 2 টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না?
  1. 20
  2. 30
  3. 35
  4. 42
ব্যাখ্যা
8 টি বস্তুর মধ্যে 2 টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত না থাকলে অবশিষ্ট বস্তু থাকে
= (8 - 2) টি
= 6 টি 

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা
= 6P2
= 30
১৯,০৩৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৭ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৭ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির প্রাথমিক ক্ষেত্রফল = ১৮ × ১২ = ২১৬ বর্গ সে.মি.

নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
ক্ষেত্রফল = ২৭ × ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
২৭ক = ২১৬
⇒ ক = ২১৬/২৭
∴ ক = ৮ সে.মি.
১৯,০৩৪.
a + b = 4 এবং ab = 3 হলে, a2 - ab + b2 এর মান কত?
  1. 8
  2. - 6
  3. 11
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 4 এবং ab = 3 হলে, a2 - ab + b2 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b = 4 এবং ab = 3

প্রদত্ত রাশি, 
a2 - ab + b2
= a2 + b2 - ab
= (a + b)2 - 2ab - ab
= (a + b)2 - 3ab
= 42 - (3 × 3)
= 16 - 9
= 7

১৯,০৩৫.
(০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) = কত?
  1. ১.২৫
  2. ০.১২৫
  3. ০.০১২৫
  4. ০.০০১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) = কত?

সমাধান:
(০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১)
= ০.০০০১২৫/.০০১
= ০.১২৫
১৯,০৩৬.
৭০° কোণের সম্পূরক কোণ কত?
  1. ১১০°
  2. ১২০°
  3. ১৩০°
  4. ১০০°
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০° কোণের সম্পূরক কোণ কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলে, একটি অপরটির সম্পূরক কোণ হয়।
∴ ৭০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৭০° = ১১০°

১৯,০৩৭.
∠ABC = কত?
  1. 40°
  2. 50°
  3. 60°
  4. 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠ABC = কত?

সমাধান:
দেওয়া আছে,
∠ACD = 120°
∠BAC = 70°

আমরা জানি,
বহিঃস্থ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের মানের সমষ্টির সমান।

∴ ∠ABC + ∠BAC = ∠ACD
বা, ∠ABC = ∠ACD - ∠BAC
বা, ∠ABC = 120° - 70°
= 50°
১৯,০৩৮.
একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?

সমাধান:
বিক্রয়মূল্য = ১৮০ টাকা
ক্রয়মূল্য = ২০০ টাকা
ক্ষতি = ২০০ - ১৮০ = ২০ টাকা

২০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ২০/২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
১৯,০৩৯.
কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হয়। সংখ্যাটি কত? 
  1. ক) ২০০
  2. খ) ২২০
  3. গ) ২৫০
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে,
(ক এর ৪০%) - ৪০ = ৬০
৪০ক/১০০ - ৪০ =৬০ 
৪০ক/১০০= ১০০
৪০ক= ১০০×১০০
ক = (১০০×১০০)/৪০
ক = ২৫০
১৯,০৪০.
কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 129 শিশু, স্বাভাবিক ওজনের 361 শিশু এবং বেশি ওজনের 98 টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে এর সম্ভাবনা কত?
  1. ক) 1/98
  2. খ) 1/4
  3. গ) 1/6
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 129 শিশু, স্বাভাবিক ওজনের 361 শিশু এবং বেশি ওজনের 98 টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে এর সম্ভাবনা কত?

সমাধান:
রিপোর্ট অনুযায়ী 129 শিশু কম ওজনের, 361 শিশু স্বাভাবিক ওজনের এবং 98 টি শিশু বেশি ওজনের জন্ম নেয়।
মোট শিশু = (129 + 361 + 98) = 588
মোট সম্ভাব্য ফলাফল = 588
বেশি ওজনের শিশুর সংখ্যা = 98টি

∴ দৈবভাবে একটি শিশু নির্বাচন করলে শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা = 98/588 = 1/6

∴ নির্ণেয় সম্ভাবনা 1/6
১৯,০৪১.
কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাল করে দেওয়া যায়?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাল করে দেওয়া যায়?

সমাধান:
শিশুর সংখ্যা হবে ১১৫ এবং ১৩৫ এর গ.সা.গু 
১১৫ ও ১৩৫ এর গ.সা.গু = ৫

শিশুর সংখ্যা ৫ জন
১৯,০৪২.
নিম্নের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠BAC = ৫০° হলে ∠ABC =?
  1. ক) ৯০°
  2. খ) ৫০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠BAC = ৫০° হলে ∠ABC =?

সমাধান: 
আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ ৯০°
∴ ∠ACB = ৯০°

ABC ত্রিভুজে,
∠ACB + ∠BAC + ∠ABC = ১৮০° 
⇒ ৯০° + ৫০° +  ∠ABC = ১৮০° 
⇒ ১৪০° +  ∠ABC = ১৮০° 
∴  ∠ABC = ১৮০° - ১৪০°
= ৪০°
১৯,০৪৩.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়টি ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়টি ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক
(৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + ক)/৩
৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
২৪ = ১৬ + ক
ক = ২৪ - ১৬
ক = ৮
১৯,০৪৪.
2 + 6 + 18 + 54 + ....… ধারার n সংখ্যক পদের সমষ্টি 728 হলে, n এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 6 + 18 + 54 + ....… ধারার n সংখ্যক পদের সমষ্টি 728 হলে, n এর মান কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি হলো,
2 + 6 + 18 + 54 + …

এটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 ; r > 1

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, Sₙ = a × (rn - 1)/(r - 1)
= 2 × (3n - 1)/(3 - 1) ; [এখানে a = 2, r = 3]
= 2 × (3n - 1)/2
= (3n - 1)

প্রশ্নানুসারে,
3n - 1 = 728
⇒ 3n = 728 + 1
⇒ 3n = 729
⇒ 3n = 36
∴ n = 6

১৯,০৪৫.
একটি বাক্সে ৪টি লাল, ৫টি সবুজ ও ৬টি নীল বল আছে। একটি বল তোলা হলে, বলটি লাল অথবা নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/৫
  2. ২/৩
  3. ১/৩
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৪টি লাল, ৫টি সবুজ ও ৬টি নীল বল আছে। একটি বল তোলা হলে, বলটি লাল অথবা নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল = ৪ + ৫ + ৬ = ১৫
এবং
লাল বা নীল বল পাওয়ার অনুকূল ফলাফল = লাল বলের সংখ্যা + নীল বলের সংখ্যা
= ৪ + ৬ = ১০টি

∴ সম্ভাবনা = অনুকূল ফলাফলের সংখ্যা​/মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা = ১০/১৫ = ২/৩
১৯,০৪৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 24 বর্গ একক
  2. 48 বর্গ একক
  3. 72 বর্গ একক
  4. 96 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে:
সমান বাহু, a = 10 একক
ভূমি, b = 12 একক

আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (12/4) √{4 × (10)2 - (12)2}
= 3 √(400 - 144)
= 3 √256
= 3 × 16
= 48 বর্গ একক ।

১৯,০৪৭.
(a2b3)/(c2d) কে (a3b2)/(cd3) দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
  1. (ab2)/(ca)
  2. (ab2)/(cd)
  3. (b2c)/(ad)
  4. (bd2)/(ac)
ব্যাখ্যা

প্রশ্ন: (a2b3)/(c2d) কে (a3b2)/(cd3) দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

সমাধান:

১৯,০৪৮.
a2 + b2 = 45 এবং ab = 18 হলে 1/a - 1/b = ?
  1. ক) 18
  2. খ) 45
  3. গ) 1/18
  4. ঘ) 1/6
ব্যাখ্যা
1/a - 1/b
= (b-a)/ab
= √(b-a)2 / ab
= √(b2 + a2 - 2ab) / ab
= √(45 - 2 × 18) / 18
= √(45 - 36) / 18
= 3/18
= 1/6
১৯,০৪৯.
১ কিলোগ্রাম সমান কত সের?
  1. ১.০৭
  2. ১.১
  3. ১.১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোগ্রাম সমান কত সের?

সমাধান:
আমরা জানি,
১ কিলোগ্রাম = ১.০৭১৭ সের
১৯,০৫০.
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) (√3/2)a2
  2. খ) (√3/4)a2
  3. গ) (√3/4)a
  4. ঘ) (√7/4)a2
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a একক
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2 বর্গএকক
১৯,০৫১.
একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা ৩৬টি। ঐ অনুষ্ঠানে লোক সংখ্যা কত ছিল?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা ৩৬টি। ঐ অনুষ্ঠানে লোক সংখ্যা কত ছিল?

সমাধান; 
ধরি,
অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nc2 = 36
বা, {(n)(n - 1)}/2 = 36
বা, (n2 - n)/2 = 36
বা, n2 - n = 72
বা, n2 - n - 72 = 0
বা, n2 - 9n + 8n - 72 = 0
বা, n(n - 9) + 8(n - 9) = 0
বা, (n - 9)(n + 8) = 0
                       
∴ n - 9 = 0                  
n = 9
 
অথবা 
 n + 8 = 0
 n = - 8 [গ্রহণযোগ্য নয় ]
১৯,০৫২.
কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 3 হলে, প্রথম পাঁচ পদের গুণফল কত? 
  1. 218
  2. 222
  3. 253
  4. 243
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 3 হলে, প্রথম পাঁচ পদের গুণফল কত?

সমাধান: 
ধরি,
১ম পদ = a
সাধারণ অনুপাত = r
তৃতীয় পদ, ar2 = 3

প্রথম পাঁচ পদের গুণফল S হলে,
S = a × ar × ar2 × ar3 × ar4
= a5r10
= (ar2)5
= 35
= 243

∴ প্রথম পাঁচ পদের গুণফল 243

১৯,০৫৩.
  1. 0
  2. 1
  3. 3
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১৯,০৫৪.
3x + 8.3x + 18.3x = 1 হলে, x এর মান কত?
  1. - 3
  2. 1
  3. 1/3
  4. - 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 8.3x + 18.3x = 1 হলে, x এর মান কত?

 সমাধান:
3x + 8.3x + 18.3x = 1
বা, 27.3x = 1
বা, 33.3x = 1
বা, 3x + 3 = 3
বা, x + 3 = 0
∴ x = - 3
১৯,০৫৫.
প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনলে একটি কলার ক্রয়মূল্য = ৪৮/১২ = ৪ টাকা
৪ টাকায় কেনা ১ টি কলা ২৫% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য হবে = ৪ + ৪×২৫/১০০ =  ৫ টাকা

সুতরাং, ৫০ টাকায় বিক্রি করতে হবে ৫০/৫ = ১০ টি কলা 

১৯,০৫৬.
২২০ মিটার ও ২৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪৫ ও ৫৫ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পস্পরকে অতিক্রম করবে?
  1. ১২ সেকেন্ডে
  2. ১৫ সেকেন্ডে
  3. ১৮ সেকেন্ডে
  4. ২১ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ২২০ মিটার ও ২৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪৫ ও ৫৫ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পস্পরকে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেন দুটিকে অতক্রম করতে হবে = ২২০ + ২৮০ = ৫০০ মিটার
বিপরীত দিকে হওয়ায় ট্রেনের ঘণ্টায় বেগ = ৪৫ + ৫৫ = ১০০ কিলোমিটার
= ১০০ × ১০০০ মিটার
= ১০০০০০ মিটার

১০০০০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ১ ঘণ্টায়
∴ ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ৫০০/(১০০০০) ঘণ্টা 
= ১/২০০ ঘণ্টা
= (১ × ৬০ × ৬০)/২০০ সেকেন্ডে
= ১৮ সেকেন্ডে
১৯,০৫৭.
x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?
  1. xy
  2. x + y
  3. xy(x + y)
  4. x2y(x + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?

সমাধান:
প্রথম রাশি = x3 + x2y
= x2(x + y)

দ্বিতীয় রাশি= x2y + xy2
= xy(x + y)

∴ ল.সা.গু.= x2y(x + y)
১৯,০৫৮.
২৫৬ + ৬৪ + ১৬ + .......... ধারাটির সাধারণ পদ কত?
  1. (১১ - ২n)
  2. (১২ - ২n)
  3. (৫ - ২n)
  4. (১০ - ২n)
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫৬ + ৬৪ + ১৬ + .......... ধারাটির সাধারণ পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = ২৫৬
সাধারণ অনুপাত, r = ৬৪/২৫৬ = ১/৪
∴ সাধারণ পদ = ar(n - 1)
= ২৫৬ × (১/৪)(n-1)
= ২৫৬ × ১/৪(n-1)
= ২৫৬/৪(n-1)
= ২(৮)/২{২(n-1)}
= ২/২(২n-২)
= ২{৮ - (২n - ২)}
= ২{৮ - ২n + ২}
= ২(১০ - ২n)
= ২(১০ - ২n)

১৯,০৫৯.
দুইটি সদৃশ চতুর্ভুজের _____
  1. ক) অনুরূপ কোণগুলো সমান
  2. খ) অনুরূপ বাহুগুলো সমানুপাতিক নয়
  3. গ) অনুরূপ কোণগুলো অসমান
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুইটি সদৃশ চতুর্ভুজের
(ক) অনুরূপ কোণগুলো সমান এবং
(খ) অনুরূপ বাহুগুলো সমানুপাতিক ।

দুইটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে চতুর্ভুজ দুইটি সদৃশ।
১৯,০৬০.
810.16 × 810.09 = কত?
  1. 3
  2. 4
  3. 2
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 810.16 × 810.09 = কত?

সমাধান:
810.16 × 810.09
= 810.16 + 0.09
= 810.25
= 8125/100
= (34)1/4
= 31
= 3
১৯,০৬১.
3x - 5y + 9 = 0 এবং 5x - 3y - 1 = 0 হলে, (x, y) = কত?
  1. 2, 3
  2. 1, 2
  3. 3, 1
  4. 2, 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 5y + 9 = 0 এবং 5x - 3y - 1 = 0 হলে, (x, y) = কত?

সমাধান:
১৯,০৬২.
একটি সিলিন্ডার ও একটি বৃত্তাকার মোচার ব্যাসার্ধ ও আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও মোচার উচ্চতার অনুপাত কত?
  1. ৩ : ১
  2. ১ : ৩
  3. ২ : ৩
  4. ৩ : ২
ব্যাখ্যা
ধরি, একটি সিলিন্ডার ও একটি বৃত্তাকার মোচার ব্যাসার্ধ  r,  তাদের উচ্চতা যথাক্রমে x ও y.

একটি বৃত্তাকার মোচা/কোণকের আয়তন, একটি সিলিন্ডারের আয়তনের এক তৃতীয়াংশ।

প্রশ্নমতে,
       πr2x = ( 1/3) πr2y
        x = y/3
      x : y = 1 : 3
১৯,০৬৩.
একজন ব্যাটসম্যান প্রথম T-20 খেলায় ৮২,৮৫,৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে ?
  1. ক) ৯২
  2. খ) ৯৮
  3. গ) ৮৯
  4. ঘ) ৮৮
ব্যাখ্যা
তিনটি খেলায় মোট রান = ৮২ + ৮৫ +৯২ 
                                    = ২৫৯ 

চারটি খেলায় মোট রান = ৮৭ × ৪ 
                                   = ৩৪৮ 

চতুর্থ খেলায় রান করতে হবে= ৩৪৮ - ২৫৯
                                          = ৮৯
১৯,০৬৪.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে মি এবং উচ্চতা ৯ সে মি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. ৯৬π বর্গ সে.মি.
  2. ১০৪π বর্গ সে.মি.
  3. ৭৮π বর্গ সে.মি.
  4. ২৬π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে মি এবং উচ্চতা ৯ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান: 
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৪ সে.মি.
উচ্চতা, h = ৯ সে.মি.  

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৪(৪ + ৯)
= ২π × ৫২
= ১০৪π বর্গ সে.মি.

১৯,০৬৫.
একটি দাবা প্রতিযোগিতায় 10 টি দল অংশগ্রহণ করলে, এককভাবে কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) 15
  2. খ) 25
  3. গ) 20
  4. ঘ) 45
ব্যাখ্যা
প্রতিযোগিতায় দুইটি দল বাধ্যতামূলক। 
মোট খেলার সংখ্যা
= 10C2
= 45
১৯,০৬৬.
২, ৭, ৪, ২, ৪, ৬, ২, ৩, ১১, ১২ ও ১৪ সংখ্যাগুলোর প্রচুরক কত? 
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৭
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৪, ২, ৪, ৬, ২, ৩, ১১, ১২ ও ১৪ সংখ্যাগুলোর প্রচুরক কত? 

সমাধান:
উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি সংখ্যকবার থাকে তাকে প্রচুরক বলে।
প্রদত্ত উপাত্তে ২ সংখ্যাটি তিন বার আছে।

এখানে প্রচুরক = ২
১৯,০৬৭.
একটি থলিতে ১০ টি নীল, ১৫ টি কালো এবং ৯ টি লাল বল আছে। একটি বলকে দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি লাল হবার সম্ভাবনা কত?
  1. ক) ১০/৩৫
  2. খ) ৯/৩৫
  3. গ) ৯/৩৪
  4. ঘ) ৫/৯
ব্যাখ্যা

মোট বল (১০ + ১৫ + ৯) বা, ৩৪
বলটি লাল হবার সম্ভাবনা ৯/৩৪

১৯,০৬৮.
কোন বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরণের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন?
  1. ক) ১০০
  2. খ) ৫০
  3. গ) ১০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন : কোন বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরণের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন?
 
সমাধান : 
৩.২৫ টাকা = ৩২৫ পয়সা 
৪.৭৫ টাকা = ৪৭৫ পয়সা 
১১.৫০ টাকা = ১১৫০ পয়সা 
 
৩২৫, ৪৭৫, ১১৫০ এর গ.সা.গু  ২৫
 
সুতরাং, সবচেয়ে বড় ২৫ পয়সার মুদ্রার প্রয়োজন। 
১৯,০৬৯.
x3 + ax + 36 রাশিটির একটি উৎপাদক x + 3 হলে a এর মান কত?
  1. 1
  2. 3
  3. - 3
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + ax + 36 রাশিটির একটি উৎপাদক x + 3 হলে a এর মান কত? 

সমাধান:  
ধরি, 
f(x) = x3 + ax + 36
x + 3, x3 + ax + 36 রাশিটির একটি উৎপাদক 
∴ f(- 3) = 0 হবে। 

এখন, 
f(- 3) = (- 3)3 + a(- 3) + 36 
= - 27 - 3a + 36 
= 9 - 3a 

∴ 9 - 3a = 0
বা, 3a = 9
∴ a = 3
১৯,০৭০.
a + b = √7, a - b = √3 হলে, 8ab(a2 + b2) = ?
  1. 18
  2. 24
  3. 32
  4. 40
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = √7, a - b = √3 হলে, 8ab(a2 + b2) = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b = √7
a - b = √3

এখন,
8ab(a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2}
= {(√7)2 - (√3)2} × {(√7)2 + (√3)2}
= (7 - 3) × (7 + 3)
= 4 × 10
= 40

১৯,০৭১.
P = {x ∈ N, x, 36 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক, x ≤ 36 } হলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) {3, 6, 8, 12, 18, 36}
  2. খ) {3, 6, 9, 15, 18, 36}
  3. গ) {2, 6, 9, 12, 18, 36}
  4. ঘ) {3, 6, 9, 12, 18, 36}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N, x, 36 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক, x ≤ 36 } হলে নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
36 এর গুণনীয়ক গুলো হলো = 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36
গুণনীয়ক গুলোর মধ্যে 3, 6, 9, 12, 18, 36 হলো 3 এর গুণিতক

নির্ণেয় সেট P = {3, 6, 9, 12, 18, 36}
১৯,০৭২.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৭ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ২৫ : ১৬
  2. ৪ : ৭
  3. ১৬ : ৪৯
  4. ৮ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৭ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ব্যাসার্ধ যথাক্রমে ৪ক ও ৭ক

ক্ষেত্রফলের অনুপাত = π(৪ক) : π(৭ক)
= ১৬ : ৪৯
১৯,০৭৩.
৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 
  1. ১২৫ টাকা
  2. ১৩০ টাকা
  3. ১৩৫ টাকা
  4. ১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 

সমাধান: 
অনুপাতসমূহের যোগফল = ২ + ৪ + ৫
= ১১

∴ বৃহত্তম অংশ = (৫/১১) × ৪৯৫ টাকা = ২২৫ টাকা
এবং
ক্ষুদ্রতম অংশ = (২/১১) × ৪৯৫ টাকা = ৯০ টাকা

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২২৫ - ৯০) টাকা
= ১৩৫ টাকা ।
১৯,০৭৪.
x2 - 3x, x2 - 9, x2 - 4x + 3 এর ল.সা.গু কত?
  1. x(x - 3) (x - 1)
  2.  x(x2 - 9) (x - 1)
  3. x(x - 3)   
  4. x2 - 9
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x, x2 - 9, x2 - 4x + 3 এর ল.সা.গু কত?

সমাধান:

১ম রাশি = x2 - 3x
= x(x - 3)

২য় রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)
               
৩য় রাশি = x2 - 4x + 3
= x2 - 3x - x + 3
= x(x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

নির্ণেয় ল.সা.গু = x(x - 3)(x - 1)(x + 3)
= x(x2 - 9) (x - 1)

১৯,০৭৫.
১ এর ১০% কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ১০
  4. ১.১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ এর ১০% কত?

সমাধান:
১ এর ১০%
= ১ এর ১০/১০০
= ০.১
১৯,০৭৬.
কোনো দ্রব্যের মূল্য ৬% বেড়ে গেল ঐ দ্রব্যের ব্যবহার কী পরিমাণ কমালে কোনো পরিবারের ঐ দ্রব্যের জন্য বৃদ্ধি পাবে না?
  1. ক) ৬%
  2. খ) ৬.৬৬%
  3. গ) ৫.৬৬%
  4. ঘ) ৫.৩৩%
ব্যাখ্যা

১০৬ টাকায় কমাতে হবে ৬ টাকা।
∴ ১০০ টাকায় কমাতে হবে = (৬ X ১০০) / ১০৬ টাকা।
= ৫.৬৬ টাকা।

১৯,০৭৭.
1/√3, - 1, √3, ......... ধারটির পঞ্চম পদ কত? 
  1. ক) - √3
  2. খ) 9
  3. গ) - 9√3
  4. ঘ) 3√3
ব্যাখ্যা
প্রশ্ন: 1/√3, - 1, √3, ......... ধারটির পঞ্চম পদ কত? 

সমাধান:
এখানে
প্রথম পদ, a = 1/√3
সাধারণ অনুপাত, r = - 1/(1/√3)
= - √3

আমরা জানি 
n তম পদ = arn - 1
∴ পঞ্চম পদ = ar5 - 1
= (1/√3)(- √3)4
= (1/√3){(- √3)2}2
= 9/√3
= (3√3 × √3)/√3
= 3√3
১৯,০৭৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৮০ ও ২৫২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১২  ভাগশেষ থাকবে? 
  1. ২৪
  2. ৩২ 
  3. ৪৪ 
  4. ২৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৮০ ও ২৫২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১২  ভাগশেষ থাকবে?

সমাধান: 
বৃহত্তম সংখ্যাটি হবে (১৮০ - ১২) = ১৬৮ এবং (২৫২ - ১২) = ২৪০ এর গ.সা.গু এর সমান।

∴ ১৬৮ এবং ২৪০ এর গ.সা.গু হলো = ২৪

∴  নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ২৪

১৯,০৭৯.
একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. এবং তীর্যক উচ্চতা 10 সে.মি. হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. 240 বর্গসেমি
  2. 160 বর্গসেমি
  3. 210 বর্গসেমি
  4. 220 বর্গসেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. এবং তীর্যক উচ্চতা 10 সে.মি. হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
কোণকের ভূমির ব্যাস = 14 cm
কোণকের ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 cm
কোণকের তীর্যক উচ্চতা l = 10 cm

কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πrl
= (22/7) × 7 × 10
= 220 বর্গসেমি

১৯,০৮০.
একটি ক্লাসে মোট ছাত্র-ছাত্রী ১২০ জন। তাদের মধ্যে ৬৫ জন গণিতে পাশ করে, ৭০ জন পদার্থবিজ্ঞানে পাশ করে এবং ৪০ জন উভয় বিষয়ে পাশ করে। কত জন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই পাশ করেনি?
  1. ২৩ জন
  2. ৩৫ জন
  3. ২২ জন
  4. ৩০ জন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে মোট ছাত্র-ছাত্রী ১২০ জন। তাদের মধ্যে ৬৫ জন গণিতে পাশ করে, ৭০ জন পদার্থবিজ্ঞানে পাশ করে এবং ৪০ জন উভয় বিষয়ে পাশ করে। কত জন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই পাশ করেনি?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী, n(S) = ১২০ জন
গণিতে পাশ করেছে, n(M) = ৬৫ জন
পদার্থবিজ্ঞানে পাশ করেছে, n(P) = ৭০ জন
উভয় বিষয়ে পাশ করেছে, n(M ∩ P) = ৪০ জন

যেকোনো একটি বিষয়ে পাশ করেছে,
n(M ∪ P) = n(M) + n(P) - n(M ∩ P)
= ৬৫ + ৭০ - ৪০
= ৯৫ জন

কোন বিষয়েই পাশ করেনি তাদের সংখ্যা = মোট ছাত্র-ছাত্রী - যারা অন্তত একটি বিষয়ে পাশ করেছে
= n(S) - n(M ∪ P)
= ১২০ - ৯৫
= ২৫ জন
১৯,০৮১.
একটি থলেতে ৬টি লাল বল, ১১টি হলুদ বল এবং ৫টি গোলাপি রঙের বল আছে। যদি দৈবভাবে দুটি বল পরপর তোলা হয় তাহলে ১ম বলটি লাল এবং ২য় বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৭
  2. ১/২১
  3. ১৭/২২
  4. ৫/২২
ব্যাখ্যা
লাল বল = ৬টি 
হলুদ বল = ১১ টি 
গোলাপি বল = ৫টি 

মোট বল = ৬ + ১১ + ৫ = ২২ টি 


 ১ম বলটি লাল এবং ২য় বলটি হলুদ হওয়ার সম্ভাবনা = (৬/২২) × (১১/২১)
                                                                               = ১/৭
১৯,০৮২.
৯ টাকায় ১২ টি দরে কোন জিনিস ক্রয় করে, ৯ টাকায় ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ৩০%
  3. ৪০%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ টাকায় ১২ টি দরে কোন জিনিস ক্রয় করে, ৯ টাকায় ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১২ টি জিনিসের ক্রয়মূল্য = ৯ টাকা
∴ ১ টি জিনিসের ক্রয়মূল্য = ৯/১২ = ৩/৪ টাকা

৮ টি জিনিসের বিক্রয়মূল্য = ৯ টাকা
∴ ১ টি জিনিসের বিক্রয়মূল্য = ৯/৮ টাকা

∴ লাভ = (৯/৮) - (৯/১২)
= (২৭ - ১৮)/২৪
 = ৯/২৪
= ৩/৮ টাকা

৩/৪ টাকায় লাভ হয় = ৩/৮ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = (৩/৮) × (৪/৩) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৩/৮) × (৪/৩) × ১০০ 
= ৫০ টাকা বা ৫০%
১৯,০৮৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সে.মি. এবং প্রস্থ 12 সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট রম্বসের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 12 সে.মি.
  2. খ) 14 সে.মি.
  3. গ) 16 সে.মি.
  4. ঘ) 18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সে.মি. এবং প্রস্থ 12 সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট রম্বসের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(16 + 12) সে.মি.
= 56 সে.মি.

রম্বসের পরিসীমা = 56 সে.মি.
রম্বসের বাহুর দৈর্ঘ্য = 56/4 = 14 সে.মি.
১৯,০৮৪.
৩ : ৮ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 
  1. ২ : ৩
  2. ৪ : ৩
  3. ৯ : ২০
  4. ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৮ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

৩ : ৮ এবং ৬ : ৫  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৩ × ৬): (৮ × ৫) = ১৮ : ৪০ = ৯ : ২০
১৯,০৮৫.
a2 - 7a + c = 0 সমীকরণের একটি মূল যদি 6 হয়, তাহলে c এর মান কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 7a + c = 0 সমীকরণের একটি মূল যদি 6 হয়, তাহলে c এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 6
অর্থাৎ, a = 6

এখন,
a2 - 7a + c = 0
⇒ (6)2 - 7 × 6 + c = 0
⇒ 36 - 42 + c = 0
⇒ - 6 + c = 0
∴ c = 6
১৯,০৮৬.
যদি 4(x - y) = 64 এবং 4(x + y) = 1024 হলে, x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4(x - y) = 64 এবং 4(x + y) = 1024 হলে, x এর মান কত?

সমাধান: 
4(x - y) = 64
বা, 4(x - y) = 43
বা, x - y = 3 ........................(1)

আবার,
4(x + y) = 45
বা, x + y = 5 .......................(2)

(1) + (2) হতে পাই,
2x = 8
∴ x = 4
১৯,০৮৭.
'STATISTICS' শব্দটিরর বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়?
  1. 50400
  2. 40320
  3. 25200
  4. 12960
ব্যাখ্যা
প্রশ্ন: 'STATISTICS' শব্দটিরর বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
'STATISTICS' শব্দটিতে মোট বর্ণ আছে = 10টি
যার মধ্যে S আছে 3টি, T আছে 3টি এবং I আছে 2টি করে এবং বাকিগুলো ভিন্ন।

∴ মোট সাজানোর উপায় = 10!/(3! × 3! × 2!)
= (10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2)/(6 × 6 × 2)
= 50400
১৯,০৮৮.
৪টি স্বরবর্ণ ও ৭টি ব্যঞ্জনবর্ণ থেকে ২টি স্বরবর্ণ ও ৩টি ব্যঞ্জনবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. ২১৪০০
  2. ২১০
  3. ২৫২০০
  4. ১০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি স্বরবর্ণ ও ৭টি ব্যঞ্জনবর্ণ থেকে ২টি স্বরবর্ণ ও ৩টি ব্যঞ্জনবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
৪টি স্বরবর্ণ থেকে ২টি স্বরবর্ণ বাছাই করার উপায় = C= ৬
৭টি ব্যঞ্জনবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = C = ৩৫
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = ৬ × ৩৫ = ২১০

প্রতিটি শব্দে বর্ণ থাকবে ৫টি এদের সাজানোর উপায় = ৫! = ১২০

∴ মোট শব্দ সংখ্যা = ২১০ × ১২০ = ২৫২০০
১৯,০৮৯.
1/।1 - 2x। ≥ 5  এর সমাধান হলো-
  1. ক) (2/3) ≤ x ≤ (5/3)
  2. খ) (1/5) ≤ x ≤ (2/5)
  3. গ) (2/5) ≤ x ≤ (3/5)
  4. ঘ) (1/3) ≤ x ≤ (5/3)
ব্যাখ্যা
1/।1 - 2x। ≥ 5
।1 - 2x। ≤ 1/5

ধনাত্মক চিহ্ন নিয়ে পাই,
1 - 2x ≤ 1/5
1 - 2x - 1 ≤ - 1 + 1/5
- 2x ≤ (- 5 + 1)/5
- 2x ≤ - 4/5
2x ≥ 4/5
x ≥ 2/5
2/5 ≤ x

ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই, 
- (1 - 2x) ≤ 1/5
- 1 + 2x ≤ 1/5 
- 1 + 2x + 1 ≤ 1 + 1/5
2x ≤ (5 + 1)/5
2x ≤ 6/5
x ≤ 3/5
নির্ণেয় সমাধান = (2/5) ≤ x ≤ (3/5)
১৯,০৯০.
দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৭ : ৮. যদি দ্বিতীয় ট্রেনটি ৪ ঘণ্টায় ৩৮৪ কি,মি. যায়। তাহলে, প্রথম ট্রেনের গতিবেগ কত? 
  1. ক) ৭২ কি.মি./ঘণ্টা
  2. খ) ৭৮  কি.মি./ঘণ্টা
  3. গ) ৮২  কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৮৪  কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
দেয়া আছে 
দুটি ট্রেনের গতিবেগের = ৭ : ৮

ধরি 
১ম ট্রেনের গতিবেগ = ৭ক 
২য় ট্রেনের গতিবেগ = ৮ক 

আবার 
২য় ট্রেনের গতিবেগ = ৩৮৪/৪ কি.মি./ঘণ্টা
                              = ৯৬ কি.মি./ঘণ্টা
প্রশ্নমতে 
৮ক = ৯৬ 
ক = ১২

প্রথম ট্রেনের গতিবেগ = (৭ × ১২) কি.মি./ঘণ্টা = ৮৪  কি.মি./ঘণ্টা
১৯,০৯১.
এক কেজি আপেল ২৪০ টাকায় ক্রয় করে ২৫০ গ্রাম কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
  1. ৮০ টাকা
  2. ৭৬ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭8 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি আপেল ২৪০ টাকায় ক্রয় করে ২৫০ গ্রাম কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?

সমাধান:
১০০০ গ্রাম (১ কেজি) আপেলের ক্রয়মূল্য = ২৪০ টাকা
১ গ্রাম আপেলের ক্রয়মূল্য = ২৪০/১০০০ টাকা
২৫০ গ্রাম আপেলের ক্রয়মূল্য = (২৪০ × ২৫০)/১০০০ টাকা
= ৬০ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৬০)/১০০ টাকা
= ৭২ টাকা

২৫০ গ্রাম আপেল ৭২ টাকায় বিক্রি করতে হবে।
১৯,০৯২.
P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে P - Q = ?
  1. {3, 6, 12}
  2. {1, 2, 4}
  3. {1, 2, 3}
  4. {2, 4, 6, 12}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে P - Q = ?

সমাধান:
দেওয়া আছে,
P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
এখানে, 12 এর গুণনীয়কসমূহ: 1, 2, 3, 4, 6, 12
∴ P = {1, 2, 3, 4, 6, 12}

আবার,
Q = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
এখানে, 12 পর্যন্ত 3 এর গুণিতকসমূহ: 3, 6, 9, 12
∴ Q = {3, 6, 9, 12}

এখন,
P - Q = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
= {1, 2, 4}

নির্ণেয় সেট: {1, 2, 4}

১৯,০৯৩.
এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলে?  
  1. স্থূলকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
১৯,০৯৪.
a4 + a2b2 + b4 = 8 এবং a2 + ab + b2 = 4 হলে, a2 − ab + b2 এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: a4 + a2b2 + b4 = 8 এবং a2 + ab + b2 = 4 হলে, a2 − ab + b2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
a4 + a2b2 + b4 = 8
a2 + ab + b2 = 4

এখন, 
a4 + a2b2 + b4 = 8
বা, (a2)2 + 2 . a2 . b2 + (b2)2 − a2 . b2 = 8
বা, (a2 + b2)2  − (ab)2 = 8
বা, (a2 + b2 + ab)(a2 + b2 − ab) = 8
বা, 4(a2 − ab + b2) = 8
বা, (a2 − ab + b2) = 8/4
∴ a2 − ab + b2 = 2

১৯,০৯৫.
কোনটি অমূলদ সংখ্যা?
  1. ১৬/২৫
  2. √১২১
  3. (৩√৪)/২
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
অমূলদ সংখ্যা (Irrational Number): যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও ৭ পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন √২ = ১.৪১৪২১৩....., √৩ = ১.৭৩২....... ইত্যাদি। 

এখন, অপশন যাচাই করে পাই, 
ক) ১৬/২৫ = ০.৬৪
এটি একটি ভগ্নাংশ, এবং এটি মূলদ সংখ্যা। 

খ) √১২১ = ১১ ; এটি মূলদ সংখ্যা।

গ) ৩√৪/২
= (৩ × ২)/২
= ৩  ; এটি মূলদ সংখ্যা
অর্থাৎ, এখানে কোন অমূলদ সংখ্যা নাই। 

সুতরাং, সঠিক উত্তর কোনটিই নয়। 

১৯,০৯৬.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 250 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 25 একক হলে অপরটি কত?
  1. 20 একক
  2. 12.5 একক
  3. 30 একক
  4. 24.5 একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 250 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 25 একক হলে অপরটি কত?   

সমাধান: 
দেওয়া আছে,
ক্ষেত্রফল = 250 বর্গ একক
একটি সন্নিহিত বাহু = 25 একক
 ধরি, অপর বাহু = x একক

আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒  250 = (1/2) × (25 × x) 
⇒  x = (250 × 2)/25
⇒  x = 10 × 2
∴ x = 20 একক 

∴ নির্ণেয় বাহু = 20 একক। 

১৯,০৯৭.
যদি a4 + a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a4 + a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?

১৯,০৯৮.
বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২২০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
বিক্রয় কর ১০% হলে, কর সংযোজন মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

কর সংযোজন মূল্য ১১০ টাকা হলে কর বাদে মূল্য = ১০০ টাকা
∴ কর সংযোজন মূল্য ১ টাকা হলে কর বাদে মূল্য = ১০০/১১০ টাকা
∴ কর সংযোজন মূল্য ৩০৮ টাকা হলে কর বাদে মূল্য = (১০০ × ৩০৮)/১১০ টাকা
= ২৮০ টাকা

১২% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
∴ বিক্রয়মূল্য ২৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৮০)/১১২ টাকা
= ২৫০ টাকা
১৯,০৯৯.
৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ২২ দিন
  2. খ) ১৮ দিন
  3. গ) ২০ দিন
  4. ঘ) ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে যায়।
∴ অবশিষ্ট শ্রমিক = (৬০ - ৪২) জন
= ১৮ জন

∴ অবশিষ্ট দিন = (১৪ - ৮) দিন
= ৬ দিন

৬০ জনে কাজটি সম্পূর্ণ করে = ৬ দিন
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬) দিনে
∴ ১৮ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬)/১৮ দিনে
= ২০ দিন
১৯,১০০.
একটি সংখ্যার সাতগুণ থেকে তিনগুণ বিয়োগ করলে ১২০ হয়। সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ২২
  3. ৩২
  4. ৪২
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার সাতগুণ থেকে তিনগুণ বিয়োগ করলে ১২০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = x 
প্রশ্নমতে,
⇒ ৭x - ৩x = ১২০
⇒ ৪x = ১২০
⇒ x = ১২০/৪
⇒ x = ৩০