বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৭৮ / ৪৭৫ · ১৭,৭০১১৭,৮০০ / ৪৭,৮৩৩

১৭,৭০১.
কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি ‍দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
  1. 13
  2. 14.5
  3. 9
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?


সমাধান:


বৃত্তটির জ্যা AB = 10 সে.মি.;
বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 12 সে.মি.;
বৃত্তটির ব্যাসার্ধ OB = ?
বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 10/2 = 5 সেমি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 সে.মি.
১৭,৭০২.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি সময় লাগে ১২ ঘণ্টা, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-
  1. ৬ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ১২ 
বা, ৩x = ১২ 
বা, x = ১২/৩ 
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
১৭,৭০৩.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা যাবে?
  1. ক) ৫ঃ৬ঃ৭
  2. খ) ১৩ঃ১২ঃ৫
  3. গ) ১০ঃ১৫ঃ২০
  4. ঘ) ৪ঃ৫ঃ৬
ব্যাখ্যা
এখানে, ১৩ = ১২ + ৫; যা একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্ভব।
১৭,৭০৪.
492a+3 = 73a + 6 হয়, তবে a এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
492a+3 = 73a + 6 
(72)2a+3 =73a + 6
72(2a+3) = 73a + 6
2(2a+3) = 3a + 6
4a + 6 = 3a + 6
4a - 3a = 6 - 6 
a = 0
১৭,৭০৫.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ১২৬ টাকা
  2. ১৪৬ টাকা
  3. ১৫৬ টাকা
  4. ১৬৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
১৭,৭০৬.
৫০ মিলিয়নে কত কোটি?
  1. ক) ৫
  2. খ) ৫০
  3. গ) ৫০০
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিলিয়নে কত কোটি?

সমাধান: 
আমরা জানি 
১০ মিলিয়ন = ১ কোটি 
১০ মিলিয়ন = ৫০/১০ কোটি = ৫ কোটি 

১৭,৭০৭.
x2 = 3x এর সমাধান সেট কোনটি?
  1. ক) {√3}
  2. খ) {0,3}
  3. গ) {0,√3}
  4. ঘ) {0,1/√3}
ব্যাখ্যা

x2 = 3x
⇒ x2 - 3x = 0
⇒ x(x - 3) =0
∴ x = 0, 3
সমাধান সেট = {0, 3}

১৭,৭০৮.
x + (1/x) = 2 রাশির সমাধান সেট কোনটি?
  1. ক) {1}
  2. খ) {0}
  3. গ) {2}
  4. ঘ) {3}
ব্যাখ্যা

x + (1/x) = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ (x - 1) = 0 [বর্গমূল করে]
⇒ x = 1
∴ নির্ণেয় সমাধান সেট = {1}

১৭,৭০৯.
5টি আম এবং 4টি কমলার দাম, 3টি আম এবং 7টি কমলার দামের সমান। তাহলে একটি আম ও একটি কমলার দামের অনুপাত কত? 
  1. ক) 3 : 2
  2. খ) 3 : 5
  3. গ) 5 : 2
  4. ঘ) 1 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: 5টি আম এবং 4টি কমলার দাম , 3টি আম এবং 7টি কমলার দামের সমান। তাহলে একটি আম ও একটি কমলার দামের অনুপাত কত? 

সমাধান:
একটি আমের দাম = x টাকা 
একটি কমলার দাম = y  টাকা 

প্রশ্নমতে,
5x + 4y = 3x  + 7y 
5x - 3x = 7y  - 4y 
2x = 3y 
x/y = 3/2
x : y = 3 : 2
১৭,৭১০.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ২০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১৭০ টি
  2. ১৪০ টি
  3. ১৫২ টি
  4. ১৬৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ২০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= {২০(২০ - ৩)}/২
= (২০ × ১৭)/২
= ১৭০ টি
১৭,৭১১.
3 + 7 + 11 + 15 + ...... ধারাটির কোন পদ 263?
  1. 65
  2. 66
  3. 67
  4. 68
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + 15 + ...... ধারাটির কোন পদ 263?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 3 
এখানে,
7 - 3 = 4
11 - 7 = 4 
∴ ধারাটি একটি সমান্তর ধারা।
∴ সাধারণ অন্তর d = 4

ধরি,
ধারাটির n তম পদ = 263
আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d
 ∴ a + (n - 1) d = 263
বা, 3 + (n - 1). 4 = 263
বা, 4(n - 1) = 263 - 3 = 260
বা, n - 1 = 260/4 = 65
বা, n = 65 + 1 = 66

∴ প্রদত্ত ধারার 66 তম পদ = 263
১৭,৭১২.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 52° হলে, তৃতীয় কোণের পরিমাণ কত ? 
  1. ক) 76°
  2. খ) 52°
  3. গ) 26°
  4. ঘ) 128°
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 52° হলে, তৃতীয় কোণের পরিমাণ কত ? 

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

সমান কোণদ্বয়ের সমষ্টি = 52° + 52°
= 104°

∴ অপর কোণ = 180° - 104°
= 76°
১৭,৭১৩.
৯০ কোন সংখ্যার ৭৫%?
  1. ১১০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
৭৫% এর ক = ৯০
⇒ (৭৫/১০০) × ক = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
⇒ ক = ১২০

১৭,৭১৪.
P(A) = 1/2, P(B) = 2/5 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. 5/12
  2. 7/11
  3. 7/10
  4. 5/9
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/2, P(B) = 2/5 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/2, P(B) = 2/5 

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
 = P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/2) + (2/5) - (1/2) × (2/5)
= 1/2 + 2/5 - 1/5
= (5 + 4 - 2)/10
= 7/10
১৭,৭১৫.
কোন কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরী ছিল ১০০ টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরী ৫০% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরী ৬০% বাড়ানো হয়েছে। বর্তমান জনপ্রতি দৈনিক মজুরী কত টাকা?
  1. ক) ১৬০
  2. খ) ১১০
  3. গ) ৮০
  4. ঘ) ৬০
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৫০% কমে দৈনিক মজুরী (১০০ - ১০০ এর ৫০%) টাকা
= (১০০ - ১০০ এর ৫০/১০০) টাকা
= ৫০ টাকা
৬০% বৃদ্ধিতে বর্তমান দৈনিক মজুরী = (৫০ + ৫০ এর ৬০%) টাকা
= (৫০ + ৫০ এর ৬০/১০০) ''
= (৫০ + ৩০) ''
= ৮০ টাকা

১৭,৭১৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৯, ১২, ১৫ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৮০
  2. ২৭০
  3. ৯০
  4. ৩৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৯, ১২, ১৫ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৯ = ৩ × ৩
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫

∴ ৯, ১২, এবং ১৫ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫ = ১৮০
১৭,৭১৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১০
  2. খ) ১৬
  3. গ) ১৪
  4. ঘ) ১২
ব্যাখ্যা

বৃহত্তম সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০ - ৪) = ৩৬ এবং (৬৫ - ৫) = ৬০ এর গ.সা.গু. -
২৪)৩৬(১
     ২৪
     ー
     ১২) ২৪ (২
          ২৪
          ー
          ০
এবং ১২)৬০(৫
           ৬০
            ー
            ০
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২

১৭,৭১৮.
যদি  A = 60° এবং B = 30° হয়, তাহলে sinAcosB + cosAsinB এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি  A = 60° এবং B = 30° হয়, তাহলে sinAcosB + cosAsinB এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
 A = 60° এবং B = 30°

প্রদত্ত রাশি,
sinAcosB + cosAsinB
= sin(A + B)
= sin(60° + 30°)
= sin90°
= 1
১৭,৭১৯.
3x + y = 13 এবং x + y = 5 হলে y এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + y = 13 এবং x + y = 5 হলে y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
3x + y = 13 ...................(1)
x + y = 5 ...................(2)

(2) নং হতে পাই,
x + y = 5
⇒ x = 5 − y

এখন,
x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
3x + y = 13
⇒ 3(5 − y) + y = 13
⇒ 15 - 3y + y = 13
⇒ 15 - 2y = 13
⇒ - 2y = 13 - 15 
⇒ - 2y = - 2 
∴ y = 1

১৭,৭২০.
যদি x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. x + y + xy
  2. x + y
  3. x + y + 1 
  4. x2 + y2 + 1 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান: 
ধরি, x = 1 এবং y = 3
তাহলে, 
ক) x + y + xy
= 1 + 3 + 1 × 3
= 4 + 3
= 7 ; বিজোড় সংখ্যা

খ) x + y 
= 1 + 3 
= 4 ; জোড় সংখ্যা

গ) x + y + 1 
= 1 + 3 + 1
= 5 ; বিজোড় সংখ্যা

ঘ) x2 + y2 + 1 
= (1)2 + (3)2 + 1
= 1 + 9 + 1
= 11 ; বিজোড় সংখ্যা

সুতরাং, সঠিক উত্তর খ) x + y

১৭,৭২১.
কোনো শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন আম এবং 15 জন লিচু খেতে পছন্দ করে। প্রত্যেকেই দুটি ফলের কমপক্ষে একটি ফল পছন্দ করে। কতজন ছাত্র দুটি ফল খেতে পছন্দ করে?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা

ধরি, আম পছন্দ করা ছাত্রের সেট = n(A) এবং লিচু পছন্দ করা ছাত্রের সেট = n(B)
এখানে n(A) = 20, n(B) = 15 এবং n(A ∪ B) = 30, n(A ∩ B) = ?
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
বা, 30 = 20 + 15 - n(A ∩ B)
বা, n(A ∩ B) = 35 - 30 = 5

১৭,৭২২.
একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ২টি বাহু ও ২টি কোণ
  2. ৪টি বাহু
  3. ২টি কর্ণের খণ্ডিত অংশসমূহ ও ১টি বাহু
  4. চারটি বাহু ও একটি কর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি
১৭,৭২৩.
যদি x + (1/x) = 2  হয়, তাহলে x2 + (1/x2) = কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + (1/x) = 2  হয়, তাহলে x2 + (1/x2) = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 2 

প্রদত্ত রাশি = x2 + (1/x2)
= {x + (1/x)}2 - 2 × x × (1/x)
= 22 - 2 
= 4 - 2
= 2
১৭,৭২৪.
১টি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গ সে.মি. কত হবে?
  1. ৪৮
  2. ৫৬
  3. ৭২
  4. ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: ১টি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গ সে.মি. কত হবে?

সমাধান:
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়।
ধরি, সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি.
অতিভুজের দৈর্ঘ্য, h = 12 সে.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে:
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ h2 = a2 + a2
⇒ 122 = a2 + a2
⇒ 144 = 2a2
⇒ a2 = 144/2
⇒ a2 = 72 

ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র:
ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণ সংলগ্ন বাহু দুটিই ভূমি ও উচ্চতা।
ক্ষেত্রফল = 1/2 × a × a
= 1/2 a2
= 1/2 × 72
= 36 বর্গ সে.মি.

১৭,৭২৫.
যদি ২০ জন ছাত্র গণিতে গড়ে ৬৫ নম্বর পায় এবং ৩০ জন ছাত্র গড়ে ৭৫ নম্বর পায়, তাহলে ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?
  1. ৬৯
  2. ৭০
  3. ৭১
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০ জন ছাত্র গণিতে গড়ে ৬৫ নম্বর পায় এবং ৩০ জন ছাত্র গড়ে ৭৫ নম্বর পায়, তাহলে ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?

সমাধান:
৫০ জন ছাত্রের গড় নম্বর = {(২০ × ৬৫) + (৩০ × ৭৫)}/৫০
= (১৩০০ + ২২৫০)/৫০
= ৩৫৫০/৫০
= ৭১
১৭,৭২৬.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) রেখার প্রান্ত বিন্দু আছে।
  2. খ) যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
  3. গ) তলের প্রান্ত হলো রেখা।
  4. ঘ) যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
ব্যাখ্যা
ইউক্লিডের স্বীকার্য (Euclid's Postulates)
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।

সূত্র- ৮ম শ্রেণির গণিত বই।
১৭,৭২৭.
10, 70, 20, 40, 70, 90 সংখ্যাগুলোর প্রচুরক এবং মধ্যকের গাণিতিক গড় কত? 
  1. 63.5 
  2. 64.5 
  3. 60.5 
  4. 62.5 
ব্যাখ্যা
সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই 
10, 20, 40, 70, 70, 90

প্রচুরক= 70 

মধ্যক = {n/2 তম পদ ও (n/2) + 1 তম পদের সমষ্টি }/2
           = {6/2 তম পদ ও (6/2) + 1 তম পদের সমষ্টি}/2
            = (3 তম পদ ও 4 তম পদের সমষ্টি)/2 
            = (40 + 70)/2 
            = 110/ 2 
           = 55 

প্রচুরক এবং মধ্যকের গাণিতিক গড় = (70 + 55)/2 
                                                      = 62.5
১৭,৭২৮.
দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ২২
  2. খ) ২৪
  3. গ) ২৩
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন : দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?
সমাধান :
মনেকরি,
ক্রমিক সংখ্যাদ্বয় x, x + 1
∴ (x + 1)2 - x2 = 45
বা, x2 + 2x + 1 - x2 = 45
বা, 2x = 45 - 1
বা, 2x = 44
বা, x = 22
∴ x + 1 = 22 + 1 = 23, যা নির্ণেয় বড় সংখ্যা।
১৭,৭২৯.
কোন সংখ্যার ১৭% হতে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ১৭ হবে?
  1. ৬৮
  2. ১০২
  3. ১৩৬
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১৭% হতে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ১৭ হবে?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ১৭% - ১৭ = ১৭
বা, ১৭ক/১০০ = ১৭ + ১৭
বা, ১৭ক/১০০ = ৩৪
বা, ১৭ক = ৩৪ × ১০০
বা, ক = (৩৪ × ১০০)/১৭
ক = ২০০ 
১৭,৭৩০.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৯ কি.মি.। নৌকাটি স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে?
  1. ১০ ঘন্টা
  2. ৮ ঘন্টা
  3. ৭ ঘন্টা
  4. ৬ ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৯ কি.মি.। নৌকাটি স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৯ কি.মি.

নৌকাটি স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে সময়  লাগে ৪ ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে নৌকা গতিবেগ = ৪৮/৪ কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের বেগ= (১২ - ৯) কি.মি./ঘণ্টা
= ৩ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে নৌকা গতিবেগ (৯ - ৩) কি.মি./ঘণ্টা
= ৬ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের বিপরীতে নৌকাটির ফিরে আসতে সময় লাগবে = ৪৮/৬ = ৮ ঘন্টা
১৭,৭৩১.
যদি 3.27x = 9x+4 হলে, x এর মান কত?
  1. ক) - 1
  2. খ) - 7
  3. গ) 7
  4. ঘ) 0
ব্যাখ্যা
3.27x = 9x+4 
3.(33)= (32)x + 4 
3.33x = 32x+ 8
33x + 1 = 32x+ 8
3x + 1 = 2x+ 8
3x - 2x = 8 - 1
x = 7 
১৭,৭৩২.
কোন বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 24 গুণ
  2. 18 গুণ
  3. 20 গুণ
  4. 25 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাসার্ধ = (4r + r) = 5r

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(5r)2 =25πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 25πr2 - πr2 = 24πr2

∴ 24 গুণ বৃদ্ধি পাবে।

১৭,৭৩৩.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?
  1. ২/৭
  2. ১/২
  3. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?

সমাধান:
এক সপ্তাহে মোট দিন = ৭
বৃষ্টি হয়েছে মোট দিন = ৫

∴ P( বৃষ্টি হবার সম্ভাবনা) = ৫/৭

∴ P(বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা) = ১ - (৫/৭) = (৭ - ৫)/৭ = ২/৭

সুতরাং, ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হবার সম্ভাবনা ২/৭
১৭,৭৩৪.
f(3x) = 27x3 + 108x2y + 144xy2 + 64y3 হলে কোনটি সত্য?
  1. ক) f(4y) = 0
  2. খ) f(- 4y) = 0
  3. গ) f(- 3y) = 0
  4. ঘ) f(3y) = 0
ব্যাখ্যা
f(3x)
= 27x3 + 108x2y + 144xy2 + 64y3 
= (3x)3 + 3(3x)24y + 3.3x(4y)2 + (4y)3
= (3x + 4y)3
= (3x + 4y)(3x + 4y)(3x + 4y)
∴ f(- 4y) = 0
---------------------------------------------
Alternative way:
f(3x) = 27x3 + 108x2y + 144xy2 + 64y3 
f(3x) = (3x)3 + 3(3x)24y + 3.3x(4y)2 + (4y)3
∴ f(- 4y) = (- 4y)3 + 3(- 4y)24y + 3(- 4y)(4y)2 + (4y)3 = - 64y3 + 192y3 - 192y3 + 64y3 = 0
১৭,৭৩৫.
১৫০০ টাকা ২০ বছরে সরল মুনাফায় মুনাফা-আসলে ৩০০০ টাকা হলে, বার্ষিক মুনাফার হার কত?
  1. ২.৫%
  2. ৭.৫%
  3. ৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০০ টাকা ২০ বছরে সরল মুনাফায় মুনাফা-আসলে ৩০০০ টাকা হলে, বার্ষিক মুনাফার হার কত?

সমাধান: 
এখানে,
P = 1500
n = 20
I = 3000 - 1500 = 1500
r = ?

আমরা জানি,
I = Pnr
r = (I/Pn) 100%
= {1500/(1500 × 20)} 100%
= (1/20) 100%
= 5%
১৭,৭৩৬.
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ৩৭ ডিগ্রি
  2. ৫৩ ডিগ্রি
  3. ১২৭ ডিগ্রি
  4. ১৪৩ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ 
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৩৭ ডিগ্রি। 
১৭,৭৩৭.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১০ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ২ লিটার
  2. ৩ লিটার
  3. ৪ লিটার
  4. ৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১০ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে,
দুধ : পানি = ৬ : ১ 

ধরি,
দুধের পরিমাণ = ৬x লিটার
এবং পানির পরিমাণ = x লিটার

শর্তমতে,
৬x - x = ১০
বা, ৫x = ১০
বা, x = ১০/৫
∴ x = ২

∴ পানির পরিমাণ = ২ লিটার।
১৭,৭৩৮.
মনির একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ২/৩ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৬২৫ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?
  1. ৩৭৫ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ২৭৫ টাকা
  4. ২২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মনির একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ২/৩ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৬২৫ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি, 
পণ্যটির ক্রয়মূল্য ক টাকা 

বিক্রয়মূল্য = ক + ২ক/৩
= (৩ক + ২ক)/৩ 
= ৫ক/৩

প্রশ্নমতে, 
৫ক/৩ = ৬২৫
বা, ক = (৬২৫ × ৩)/৫ 
∴ ক = ৩৭৫ টাকা 

∴ পণ্যটির ক্রয়মূল্য ৩৭৫ টাকা।
১৭,৭৩৯.
x2 - y2 - 2y - 1 এর একটি উৎপাদক x + y + 1 হলে অপর উৎপাদকটি কি?
  1. ক) x + y - 1
  2. খ) x - y + 1
  3. গ) y - x + 1
  4. ঘ) x - y - 1
ব্যাখ্যা
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y2 + 2.y.1 + 12)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)
১৭,৭৪০.
A = {x ∈ N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 >8, x3 < 30} হলে x এর সঠিক মান কত?

সমাধান:
সেট A এর শর্তানুযায়ী,
x এর এমন একটি মান বসাতে হবে যেটিকে বর্গ করলে 8 অপেক্ষা বড় হবে এবং ঘন করলে 30 অপেক্ষা ছোট হবে।

এখন, x এর মান 2 হলে,
22 = 4 যা 8 থেকে ছোট, অর্থাৎ শর্ত পূরণ করে না।

আবার,
x এর মান 3 হলে,
32 = 9 যা 8 থেকে বড়, অর্থাৎ শর্ত পূরণ করে।  
এবং
33 = 27 যা 30 থেকে ছোট, অর্থাৎ শর্ত পূরণ করে।  

আবার,
x এর মান 4 হলে
42 = 16 যা 8 থেকে বড়, অর্থাৎ শর্ত পূরণ করে। 
এবং
43 = 64 যা 30 থেকে বড়, অর্থাৎ শর্ত পূরণ করে না।
১৭,৭৪১.
একটি সমান্তধারার সাধারণ অন্তর 8 এবং 11 তম পদ 85 হলে 16 তম পদ কত?
  1. ক) 120
  2. খ) 122
  3. গ) 125
  4. ঘ) 128
ব্যাখ্যা

১ম পদ a,
সাধারণ অন্তর d = ৪
∴ 11 তম পদ = 85
বা, a + (n - 1)d = 85
বা, a + (11 - 1)8 = 85
বা, a + 80 = 85
∴ a = 5
∴ 16 তম পদ = a + (16 - 1)d
= 5 + 15 × 8
= 5 + 120
= 125

১৭,৭৪২.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৪১ হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. ৯, ৩৮
  2. ৪০, ৯
  3. ৪৩, ৯
  4. ৩৫, ১২
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৪১ হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 +  402 =412
বা, 81 + 1600 = 1681
∴ 1681 = 1681
১৭,৭৪৩.
a + a- 1 = √5 হলে a2 + a- 2 এর মান কত?
  1. 3
  2. 4
  3. 1
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: a + a- 1 = √5 হলে a2 + a- 2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + a- 1 = √5
⇒ a + (1/a) = √5

প্রদত্ত রাশি, 
a2 + a- 2
= a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2 · a · 1/a
= (√5)2 - 2
= 5 - 2
= 3
১৭,৭৪৪.
যদি দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্বে থাকে তখন বৃত্তদ্বয় ______ হয়।
  1. বহিঃস্পর্শ
  2. অন্তঃস্পর্শ
  3. উভয়টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্বে থাকে তখন বৃত্তদ্বয় ______ হয়।

সমাধান:

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি বৃত্ত দুইটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ঐ বিন্দুতে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করে বলা হয়।
- বৃত্ত দুইটির অন্তঃস্পর্শ বলা হয় যদি কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্বে থাকে
- বৃত্ত দুইটির বহিঃস্পর্শ বলা হয় যদি কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকে। 
১৭,৭৪৫.
একটি বেলনের ব্যাস 8 সে. মি. এবং উচ্চতা 21 সে. মি. হলে এর আয়তন কত?
  1. 972 ঘন সে. মি.
  2. 1056 ঘন সে. মি.
  3. 1220 ঘন সে. মি.
  4. 896 ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বেলনের ব্যাস 8 সে. মি. এবং উচ্চতা 21 সে. মি. হলে এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা = 21 সে. মি.
ব্যাস = 8 সে. মি.
∴ ব্যাসার্ধ = 8/2 = 4 সে. মি.

আমরা জানি,
বেলনের আয়তন = πr2h
= (22/7) × 42 × 21
= 22 × 16 × 3
= 22 × 48
= 1056 ঘন সে. মি.

সুতরাং, বেলনের আয়তন 1056 ঘন সে. মি.। 

১৭,৭৪৬.
দুইটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩০৮
  2. ৩১৮
  3. ২৮৯
  4. ২৮৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
∴ অপর সংখ্যা = ( ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা 
= (১১ × ৭৭০০)/২৭৫ 
= ৮৪৭০০/২৭৫ 
= ৩০৮ 

∴ অপর সংখ্যাটি = ৩০৮।
১৭,৭৪৭.
যদি nC8 = nC2 হয়, তাহলে nC4 এর মান কত?
  1. 45
  2. 40
  3. 210
  4. 5040
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nC8 = nC2 হয়, তাহলে nC4 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
nCa = nCb হলে, a = b অথবা a + b = n হয়।

n
C8 = nC2
⇒ 8 + 2 = n
∴ n = 10

nC4 = 10C4 = 210
১৭,৭৪৮.
’COLLEGE’ শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 5040
  2. খ) 1260
  3. গ) 2520
  4. ঘ) 720
ব্যাখ্যা
প্রশ্ন: ’COLLEGE’ শব্দটির বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
মোট বর্ণ 7 টি
যার মধ্যে, L= 2 টি, E = 2 টি

মোট বিন্যাস সংখ্যা = 7! / (2! x 2!) = 1260
১৭,৭৪৯.
রিমা ও রিতার বয়সের অনুপাত ৩ : ৫। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৭ হবে। রিতার বর্তমান বয়স কত?
  1. ২০ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিমা ও রিতার বয়সের অনুপাত ৩ : ৫। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৭ হবে। রিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
রিমার বর্তমান বয়স = ৩ক বছর।
রিতার বর্তমান বয়স = ৫ক বছর।

৮ বছর পর,
রিমার বয়স = ৩ক + ৮ বছর
রিতার বয়স = ৫ক + ৮ বছর

প্রশ্নমতে, 
⇒ (৩ক + ৮) : (৫ক + ৮) = ৫ : ৭
⇒ (৩ক + ৮)/(৫ক + ৮) = ৫/৭
⇒ ২৫ক + ৪০ = ২১ক + ৫৬
⇒ ২৫ক - ২১ক = ৫৬ - ৪০
⇒ ৪ক = ১৬
⇒ ক = ১৬/৪
∴ ক = ৪

∴ রিতার বর্তমান বয়স = ৫ক = ৫ × ৪ = ২০ বছর।
১৭,৭৫০.
যদি A = {0 , 1}, B = {0, 3} হলে, P(A) - P(B) = ?
  1. {{1}, {0, 1}}
  2. {{3}, {0, 3}}
  3. {{0}, ∅}
ব্যাখ্যা

P(A) = {∅, {0}, {1}, {0, 1}}

P(B) = {{0}, {3}, {0, 3}, ∅}

∴ P(A) - P(B) = {{1},{0, 1}}

১৭,৭৫১.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। চৌবাচ্চার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের একটি ছিদ্র দ্বারা মিনিটে ২০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২০ মিনিট
  2. ১৫ মিনিট
  3. ১০ মিনিট
  4. ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। চৌবাচ্চার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের একটি ছিদ্র দ্বারা মিনিটে ২০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির পানি ধারণ ক্ষমতা = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ১০ মি. × ৫মি. × ৪মি.
= ২০০ ঘনমিটার
দুটি ছিদ্র একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (২০ - ১০) = ১০ ঘনমিটার

১০ ঘনমিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১ মিনিট
১ ঘনমিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১/১০ মিনিট
২০০ ঘনমিটার পানি পূর্ণ হতে সময় লাগে = (১ × ২০০)/১০ মিনিট
= ২০ মিনিট
১৭,৭৫২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
  1. ক) ৭/২ ঘণ্টা
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) ৯/২ ঘণ্টা
  4. ঘ) ৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

সমাধান:
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= (১৬ + ৪) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা

∴ ৩০ কি.মি. যেতে সময় লাগবে = ৩০/২০ ঘণ্টা
= ৩/২ ঘণ্টা

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= (১৬ - ৪) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা

∴ ৩০ কি.মি. যেতে সময় লাগবে ৩০/১২ = ৫/২ ঘণ্টা।

∴ মোট সময় লাগবে = (৩/২) + (৫/২) ঘণ্টা।
= (৩ + ৫)/২ ঘণ্টা
= ৮/২  ঘণ্টা
= ৪ ঘণ্টা

১৭,৭৫৩.
এক ব্যক্তি 4টি ঘোড়া এবং 3টি গরু কিনলো 13400 টাকা দিয়ে। সে ঘোড়াগুলো 10% লাভে এবং গরু গুলো 20% লাভে বিক্রয় করে তার 1880 টাকা লাভ হল। একটি ঘোড়ার দাম কত?
  1. ক) 2500 টাকা
  2. খ) 2000 টাকা
  3. গ) 2200 টাকা
  4. ঘ) 2600 টাকা
ব্যাখ্যা
ধরি 
4টি ঘোড়ার দাম x টাকা 
3টি গরুর  দাম 13400 - x টাকা 


প্রশ্নমতে,
{(x ×10)/100} + {(13400 - x)20/100} = 1880
10 x + 268000 - 20x = 188000
268000 - 188000 = 20x - 10x
 80,000 = 10x
x = 8000

একটি ঘোড়ার দাম = 8000/4 = 2000 টাকা 
১৭,৭৫৪.
4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) 210
  2. খ) 302
  3. গ) 84
  4. ঘ) 120
ব্যাখ্যা

যেহেতু, 1 জন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, সেহেতু অবশিষ্ট 5 জন পুরুষ ও 4 জন মহিলা থেকে 3 সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা যায়,
(5 + 4)C3 উপায়ে।
= 9C3
= 9!/{3! (9 - 3)!
= 9!/3!6!
= (9 × 8 × 7 × 6!)/ (3 × 2 × 1 × 6!)
= 84 উপায়ে

১৭,৭৫৫.
logb a1/4 logc b3 loga c4 এর সমাধান কোনটি?
  1. 1
  2. 1/4
  3. 3
  4. loga 2
ব্যাখ্যা
প্রশ্ন: logb a1/4 logc b3 loga c4 এর সমাধান কোনটি?

সমাধান:
logb a1/4 logc b3 loga c4
= {(1/4) logb a} × (3 logc b) × (4 loga c)
= {(1/4) × 3 × 4} logb a × logc b × loga c
= 3 logc a × loga c [ যেহেতু loga b × logb a = logb b]
= 3 loga a
= 3 × 1
= 3
১৭,৭৫৬.
sinA  = 12/13 হলে cotA এর মান কত? 
  1. 12/5
  2. 5/12
  3. 7/12
  4. 5/13
ব্যাখ্যা
প্রশ্ন: sinA  = 12/13 হলে cotA এর মান কত? 

সমাধান: 
sinA = 12/13
বা, sin2A = 144/169
বা, 1 - cos2A = 144/169
বা, cos2A = 1 - 144/169
বা, cos2A = (169 - 144)/169
বা, cos2A = 25/169
বা, cos2A = (5/13)2
বা, cosA = 5/13

cotA = cosA/SinA
= (5/13)/(12/13)
= 5/12
১৭,৭৫৭.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে, এর পরিসীমা কত? 
  1. 20  একক
  2. 24 একক
  3. 30 একক
  4. 36 একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে, এর পরিসীমা কত? 

সমাধান:
ধরি, বর্গক্ষেত্রের বাহু = a
কর্ণ = a√2

দেওয়া আছে,
a​√2 = 6√2 
∴ a = 6

সুতরাং, পরিসীমা = 4a = 4 × 6 = 24 একক

১৭,৭৫৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
৬, ৮ ,১০, ১১, ১৪, ১৪, ?
  1. ১৮
  2. ২০
  3. ২১
  4. ২৪
ব্যাখ্যা
এখানে,
২টি সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ : ৬,১০, ১৪, ১৮... [যা ৪ করে বাড়ছে] 
২য় সিরিজ : ৮, ১১, ১৪, ১৭,......  [যা ৩ করে বাড়ছে]
১৭,৭৫৯.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৩.৫ বর্গমিটার
  2. খ) ৪.৫ বর্গমিটার
  3. গ) ৫.৫ বর্গমিটার
  4. ঘ) ৬.৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন:একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, সমান বাহুদ্বয় ক 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
+ ক = (৩√২)
২ক= ১৮
= ৯
∴ক = ৩

∴ক্ষেত্রফল = ১/২ ×৩ × ৩ 
= ৪.৫ বর্গমিটার

১৭,৭৬০.
একটি চাকা ২.৬৪ কিলোমিটার পথ যেতে ৩০০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ১.৪ মিটার
  2. ১.২ মিটার
  3. ২ মিটার
  4. ০.৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকা ২.৬৪ কিলোমিটার পথ যেতে ৩০০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত?

সমাধান:
২.৬৪ কিলোমিটার = ২.৬৪ × ১০০০ = ২৬৪০ মিটার

চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ২৬৪০/৩০০ মিটার 
= ৮৮/১০ = ৪৪/৫ মিটার

∴ চাকাটির পরিধি = ৪৪/৫ মিটার

আমরা জানি, বৃত্তের পরিধি = ২πr
⇒ ২πr = ৪৪/৫
⇒ r = ৪৪/(৫ × ২π)
⇒ r = ৪৪/{৫ × ২ × (২২/৭)}
⇒ r = ৪৪ × ৭/(৫ × ২ × ২২)
⇒ r = ৩০৮/(২২০)
⇒ r = ৭/৫
∴ r = ১.৪ মিটার

∴ চাকাটির ব্যাসার্ধ ১.৪ মিটার।

১৭,৭৬১.
x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2y = 4 ------------ (1)
x/y = 2
⇒  x = 2y ------------ (2)

(1) নং হতে,
x + 2y = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

y = 2/2 = 1

x - y = 2 - 1 
= 1
১৭,৭৬২.
3 জন বালক এবং 4 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন বালক সর্বদা একত্রে থাকবে? 
  1. ক) 120
  2. খ) 4320
  3. গ) 720
  4. ঘ) 1440
ব্যাখ্যা
প্রশ্ন: 3 জন বালক এবং 4 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন বালক সর্বদা একত্রে থাকবে? 

সমাধান: 
3 জন বালক একত্রে থাকলে মোট সংখ্যা = 5 জন 
5 জন কে সাজানো যায় = 5!
3 জন বালককে সাজানো যায় = 3!

একত্রে রেখে বিন্যাস = 5! × 3! = 120  ×  6 = 720
১৭,৭৬৩.
2 + 4 + 8 + 16 +...... ধারাটির নবম পদ কত?
  1. 256
  2. 512
  3. 1024
  4. 1020
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +...... ধারাটির নবম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 2

আমরা জানি,
n তম পদ = arn - 1

∴ নবম পদ = 2 × 29 - 1
= 2 × 28 
= 2 × 256
= 512
১৭,৭৬৪.
পাহাড়তলী থেকে রসুলপুরের দূরত্ব ২০০ কি.মি. । পাহাড়তলী থেকে একটি বাস সকাল ৮ টায় ছেড়ে বিকেল ৪ টায় রসুলপুর পৌঁছায়। বাসটির গতিবেগ ঘণ্টায় কত?
  1. ৩৫
  2. ৩০
  3. ২৫
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: পাহাড়তলী থেকে রসুলপুরের দূরত্ব ২০০ কি.মি.। পাহাড়তলী থেকে একটি বাস সকাল ৮ টায় ছেড়ে বিকেল ৪ টায় রসুলপুর পৌঁছায়। বাসটির গতিবেগ ঘণ্টায় কত?

সমাধান:
দেওয়া আছে, 
দূরত্ব = ২০০ কি.মি.
সময় = সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা = ৮ ঘণ্টা 
আমরা জানি,
বেগ = দূরত্ব/সময়
= ২০০/৮
= ২৫ কি.মি./ঘণ্টা
১৭,৭৬৫.
কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৪৪ টাকা
  3. গ) ৭০ টাকা
  4. ঘ) ৬৫ টাকা
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
৪০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকায়।
বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকায়।
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ X ৪০)/৮০ টাকায়।
= ৭০ টাকায়।

১৭,৭৬৬.
দুইটি সংখ্যার গুণফল ১৮। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা

ধরি,
বড় সংখ্যাটি x
তাহলে, ছোট সংখ্যাটি x/2
প্রশ্নমতে,
x X (x/2) = 18
=> x2 = 36
∴ x = 6

১৭,৭৬৭.
৫% হার সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?
  1. ২ টাকা
  2. ৩ টাকা
  3. ৪ টাকা
  4. ৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ২)/১০০
= ১০ টাকা

আবার,
৬% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৬ × ১০০ × ২)/১০০
= ১২ টাকা

∴ পার্থক্য = (১২ - ১০) = ২ টাকা
১৭,৭৬৮.
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৫ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
  1. ক) ৫ গুণ
  2. খ) ৬ গুণ
  3. গ) ৭ গুণ
  4. ঘ) ৮ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৫ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?

সমাধান:
ধরি, ছোটো টুকরোর দৈর্ঘ্য ক
আরেকটি টুকরোর দৈর্ঘ্য ৫ক
টুকরো দুটো সংযুক্ত করা হলে, সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য = ক + ৫ক = ৬ক

∴ টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে = ৬ক/ক = ৬ গুণ বড় 
১৭,৭৬৯.
একটি বইয়ের দাম ৩০% হ্রাস করার পর আবার ৪০% বৃদ্ধি করা হলো, বইটির শেষ পর্যন্ত দাম কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ২% হ্রাস
  2. ২% বৃদ্ধি
  3. ৪% বৃদ্ধি
  4. ৪% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের দাম ৩০% হ্রাস করার পর আবার ৪০% বৃদ্ধি করা হলো, বইটির শেষ পর্যন্ত দাম কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
মনে করি,
বইটির মূল মূল্য = ১০০ টাকা

এখন,
৩০% হ্রাস করার পর মূল্য হয় = ১০০ - ( ১০০ এর ৩০% )
= ১০০ - { ১০০ × ( ৩০ / ১০০ )}
= ১০০ - ৩০ = ৭০ টাকা

আবার ,
হ্রাসকৃত মুল্য ৪০% বৃদ্ধি করা হলে বর্তমান মূল্য হয় = ৭০ + ( ৭০ এর ৪০% )
= ৭০ + { ৭০ × ( ৪০/১০০ )}
= ৭০ + ২৮
= ৯৮ টাকা

∴ বইটির মোটের উপর দাম হ্রাস পেলো =  ১০০ - ৯৮= ২%
১৭,৭৭০.
কোন পরীক্ষায় 70% পরীক্ষার্থী গণিত এবং 60% পরীক্ষার্থী বাংলায় পাশ করল। উভয় বিষয়ে 50% পরীক্ষার্থী পাশ করে থাকলে কত শতাংশ উভয় বিষয়ে ফেল করে?
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 30
ব্যাখ্যা

উভয় বিষয়ে ফেল x হলে,
100% = 70% + 60% - 50% + x
⇒ x = 150% - 130%
⇒ x = 20%

১৭,৭৭১.
একটি বর্গাকার বাগানের চার পাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ২৫৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৪ বর্গমিটার
  2. খ) ৯৬ বর্গমিটার
  3. গ) ১১২ বর্গমিটার
  4. ঘ) ১০৮ বর্গমিটার
ব্যাখ্যা
মনেকরি, 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক বর্গমিটার 
      রাস্তাসহ  বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
     রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪) বর্গমিটার

প্রশ্নমতে, 
   (ক + ৪)= ২৫৬
    বা, ক + ৪ = √২৫৬
    বা,  ক + ৪ = ১৬
    বা, ক = ১৬ - ৪ 
       ∴  ক = ১২

রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)- ক২ 
                          = (১২ + ৪)- ১২
                          = ১৬ - ১২
                          = ২৫৬ - ১৪৪
                          = ১১২ বর্গমিটার
১৭,৭৭২.
log2(1/32) এর মান কত?
  1. - 5
  2. - 1/5
  3. - 1
  4. 1/32
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/32) এর মান কত?

সমাধান:
 log2(1/32)
= log2(1/25)
= log2(2- 5)
= - 5 log22
= - 5 × 1
= - 5
১৭,৭৭৩.
a + b = 6, a - b = 0 হলে ‍a/b কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6, a - b = 0 হলে ‍a/b কত?

সমাধান: 
দেয়া আছে,
a + b = 6................(1)
a - b = 0................(2)

(1) + (2) ⇒
a + b + a - b = 6 + 0
2a = 6
a = 3

(1) নং হতে পাই,
3 + b = 6
b = 6 - 3
b = 3

এখন 
a/b = 3/3 = 1
১৭,৭৭৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √৪৯
  2. √(১৬/২৫)
  3.  ০.৬২৫
  4. √১৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
• মূলদ সংখ্যা (Rational Number) হলো এমন সংখ্যা, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। p/q, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0.

• অমূলদ সংখ্যা (Irrational Number) হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। সাধারণত পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ হয়।

ক) √৪৯ = ৭; এটি একটি পূর্ণ সংখ্যা, তাই মূলদ।
খ) √(১৬/২৫) = ৪/৫; এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই মূলদ।
গ) ০.৬২৫ = ৬২৫/১০০০ = ৫/৮; এটি একটি সসীম দশমিক সংখ্যা এবং একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।
ঘ) √১৮ = √(৯ × ২) = ৩√২; যেহেতু ২ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ, √১৮ একটি অমূলদ সংখ্যা। 

অতএব, সঠিক উত্তর: ঘ) √১৮

১৭,৭৭৫.
বৃত্তের জ্যাদ্বয় AB, CD যেখানে AB = CD তাহলে জ্যাদ্বয় -
  1. ক) সমান্তরাল
  2. খ) অসমদূরবর্তী
  3. গ) সমদূরবর্তী
  4. ঘ) ব্যাসের সমান দৈর্ঘ্যের
১৭,৭৭৬.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২৪০
  2. ৩০০
  3. ৩৬০
  4. ৪৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
৩৬০০ সেকেন্ডে যায় ৪৮০০০ মিটার 
∴ ৩০ সেকেন্ডে যায় (৪৮০০০ × ৩০)/৩৬০০ মিটার 
= ৪০০ মিটার

প্রশ্নমতে,
ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৪০০
বা, ১০০ + সেতুর দৈর্ঘ্য = ৪০০
∴ সেতুর দৈর্ঘ্য = ৪০০ - ১০০ = ৩০০ মিটার
১৭,৭৭৭.
পিতা ও মাতার বয়সের গড় ৪০ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ১৪ বছর
  2. ১২ বছর
  3. ২৪ বছর
  4. ২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪০ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় = ৪০ বছর
পিতা ও মাতার মোট বয়স = (৪০ × ২) বছর
= ৮০ বছর

পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় = ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স = (৩৬ × ৩) বছর
= ১০৮ বছর

∴ পুত্রের বয়স = (১০৮ - ৮০) = ২৮ বছর
১৭,৭৭৮.
Q = ∅ হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 0
  2. 1
  3. 2
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: Q = ∅ হলে, এর প্রকৃত উপসেট কয়টি? 

সমাধান:
Q-এর উপাদান সংখ্যা = 0
মোট উপসেট = 2n
= 20
 = 1  (একটি উপসেট ∅ নিজেই)

∴ প্রকৃত উপসেট = 20
 - 1 = 1 - 1 = 0

১৭,৭৭৯.
একজন ব্যবসায়ী ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 
 
সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা 
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা 
= ৩০০০ টাকা 
 
আবার, 
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা 
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা 
= ৪৫০০ টাকা 
 
∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা 
= ৭২০০ টাকা 
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা 
= ৭৫০০ টাকা 
 
∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা 
= ৩০০ টাকা 
 
∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।
১৭,৭৮০.
যদি sinA = tanA হয়, তাহলে A = কত?
  1. 30°
  2. 45°
  3. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sinA = tanA হয়, তাহলে A = কত?

সমাধান:
sinA = tanA
⇒ sinA= sinA/cosA
⇒ 1 = 1/cosA
⇒ cosA = 1
⇒ cosA = cos0°
∴ A = 0°

১৭,৭৮১.
x = 1 - t এবং y = 2t + 1 হলে নিচের কোনটি x এবং y এর সম্পর্ক?
  1. ক) 3x + y = 2
  2. খ) 2x + y = 3
  3. গ) 2x - y = 3
  4. ঘ) 2x + y + 3 = 0
ব্যাখ্যা

এখানে, x = 1 - t বা, t = 1 - x আবার, y = 2t + 1 
বা, y = 2(1 - x) + 1
বা, y = 2 - 2x + 1
বা, y = 3 - 2x
∴ 2x + y = 3

১৭,৭৮২.
একটি সরলরেখার সাথে আর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে-
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ২২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার সাথে আর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে-

সমাধান:

XY সরলরেখার সাথে OZ রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে ∠XOZ ও ∠YOZ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। 
∠XOZ + ∠YOZ = ১৮০°
১৭,৭৮৩.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব 12 সে. মি. এবং পরিসীমা 30 সে. মি. ত্রিভুজটির অতিভুজ -
  1. ক) 13 সে.মি
  2. খ) 14 সে.মি
  3. গ) 15 সে.মি
  4. ঘ) 16 সে.মি
ব্যাখ্যা

ভূমি = a, লম্ব = b = 12, অতিভূজ = c
∴ পরিসীমা a + b + c = 30 বা, a + c = 30 - 6 = 18
∴ a + c = 18 = 13 + 5
যেখানে, 122 + 52 = 132
∴ অতিভূজ = 13

১৭,৭৮৪.
একটি ধারার n তম পদ an+5। যদি 5ম পদ 1024 হয়, তবে a এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ধারার n তম পদ an+5। যদি 5ম পদ 1024 হয়, তবে a এর মান কত?

সমাধান: 
এখানে,
n তম পদ an+5
5ম পদ = 1024
n = 5 হলে,
a5 ​= a5 + 5 = a10

প্রশ্নমতে, 
a10= 1024
⇒ a10 = 210
⇒ a = 2

∴a এর মান 2 

১৭,৭৮৫.
১০০০ টাকার ৮ মাসের লাভ ১২০ টাকা হলে লাভের শতকরা হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ১২%
  3. গ) ১০%
  4. ঘ) ১৮%
ব্যাখ্যা

১০০০ টাকায় ৮ মাসের লাভ ১২০ টাকা
∴ ১০০ টাকায় ১২মাসের লাভ = (১০০ × ১২ × ১২০)/(১০০০ × ৮)
= ১৮ টাকা

১৭,৭৮৬.
একটি খাতার বিক্রয়মূল্য খাতাটির ক্রয়মূল্যের ৭/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ৪০% ক্ষতি
  3. গ) ৩০% লাভ
  4. ঘ) ৪০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতার বিক্রয়মূল্য খাতাটির ক্রয়মূল্যের ৭/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
বইটির ক্রয়মূল্য= ১০০ টাকা

প্রশ্নমতে,
বইটির বিক্রয়মূল্য = (ক্রয়মূল্য × ৭/৫) টাকা
= (১০০ × ৭/৫) টাকা
= ১৪০ টাকা

∴ লাভ = (১৪০ -১০০) টাকা
= ৪০ টাকা
১৭,৭৮৭.
কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো? 
  1. ৯ দিন
  2. ১২ দিন
  3. ১৫ দিন
  4. ১৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো? 

সমাধান: 
৯ জন অনুপস্থিত থাকায় সময় লাগে ৩৬ দিন অর্থাৎ দ্বিগুণ। 
সুতরাং ১৮ দিনে শেষ করতে শ্রমিক লাগে = (৯ × ২) জন = ১৮ জন 

∴ ১৮ জনে করে = ১৮ দিনে 
∴ ১ জনে করে = ১৮ × ১৮ দিনে 
∴ ৩৬ জনে করে = (১৮ × ১৮)/৩৬ দিনে 
= ৯ দিনে 

∴ কাজটি সম্পন্ন হতে সময় লাগতো = ৯ দিন।
১৭,৭৮৮.
একটি পরীক্ষায় ১,২০০ বালক পরীক্ষার্থী ছিল। যদি ৫০% বালক ও ৪০% বালিকা পরীক্ষায় পাস করে, বালিকা পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করুন। যেখানে মোট ৪৬% পরীক্ষার্থী পাস করেছে।
  1. ৫০০ জন
  2. ৬০০ জন
  3. ৭০০ জন
  4. ৮০০ জন
ব্যাখ্যা
মনেকরি,
মোট বালিকা পরীক্ষার্থী ক জন
∴ মোট পরীক্ষার্থী (১২০০ + জন
∴ ১২০০×(৫০/১০০) + ক×(৪০/১০০) = (১২০০+× (৪৬/১০০)
বা, ৬০০০০ + ৪০ক = ৫৫২০০ + ৪৬ক
বা ৪৬ক - ৪০ক = ৬০০০০ - ৫৫২০০
বা ৬ক = ৪৮০০
∴ ক = ৮০০ জন।
১৭,৭৮৯.
3x + 7y = 10 এবং 4x - y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
  1. ক) 1, 1
  2. খ) 1, (1/2)
  3. গ) 2, 1
  4. ঘ) (1/2), 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 7y = 10 এবং 4x - y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
3x + 7y = 10 ......................(1)
4x - y = 3..........................(2)

(1) + 7 × (2) ⇒
3x + 7y + 28x - 7y = 10 + 21
31x = 31
x = 31/31
x = 1

(1) ⇒
3 × 1 + 7y = 10
3 + 7y = 10
7y = 10 - 3
7y = 7
y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (1, 1)
১৭,৭৯০.
3x - y = 9 এবং 2x + y = 11 হলে x ও y এর মান কত?
  1. 2 এবং 3
  2. 4 এবং 3
  3. 5 এবং 4
  4. 3 এবং 5
ব্যাখ্যা

প্রশ্ন: 3x - y = 9 এবং 2x + y = 11 হলে x ও y এর মান কত?

সমাধান:
3x - y = 9 ............ (1)
2x + y = 11 ............ (2)

(1) ও (2) নং সমীকরণকে যোগ করে পাই,
3x - y + 2x + y = 9 + 11
⇒ 5x = 20
⇒ x = 20/5
⇒ x = 4

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
3(4) - y = 9
⇒ 12 - y = 9
⇒ y = 12 - 9
⇒ y = 3

∴ x = 4 এবং y = 3

১৭,৭৯১.
"LOGARITHMS" শব্দটির বর্ণগুলো থেকে 2 টি ব্যাঞ্জন বর্ণ ও 3 টি স্বরবর্ণ কত প্রকারে বাছাই করা যেতে পারে?
  1. ক) 21
  2. খ) 105
  3. গ) 63
  4. ঘ) 84
ব্যাখ্যা
"LOGARITHMS" শব্দটিতে 7 টি ব্যাঞ্জন বর্ণ ও 3 টি স্বরবর্ণ আছে।

7 টি ব্যাঞ্জন বর্ণ থেকে 2 টি ব্যাঞ্জন বর্ণ নিয়ে বাছাই করার উপায়
= 7C2
= 21

3 টি স্বরবর্ণ থেকে 3 টি স্বরবর্ণ নিয়ে বাছাই করার উপায়
= 3C3
= 1

অতএব, "LOGARITHMS" শব্দটির বর্ণগুলো থেকে 2 টি ব্যাঞ্জন বর্ণ ও 3 টি স্বরবর্ণ 21 × 1 বা 21 প্রকারে বাছাই করা যেতে পারে।
১৭,৭৯২.
বার্ষিক শতকরা সরল মুনাফার হার কত হলে, কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
  1. ৭.৫%
  2. ৮%
  3. ১২.৫%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা সরল মুনাফার হার কত হলে, কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

সমাধান:

মনে করি,
আসল = ক টাকা
মুনাফা-আসলে = ২ক

∴ মুনাফা  = ২ক - ক = ক টাকা।

আমরা জানি,
SI = Prn/১০০
⇒ ক = (ক × r × ৮)/১০০
⇒ r = ১০০/৮
⇒ r = ১২.৫

∴ মুনাফার হার ১২.৫%
১৭,৭৯৩.
সাতটি সংখ্যার গড় ১১। যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
সাতটি সংখ্যার সমষ্টি ৭×১১ = ৭৭।
প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ দিলে নতুন সংখ্যা সাতটির গড় হবে {৭৭ - (৭×৩)}/৭ = ৮
১৭,৭৯৪.
৮% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৬৪ টাকা হলে, আসল কত?
  1. ১২০০০ টাকা
  2. ৮৫০০ টাকা
  3. ৬২০০ টাকা
  4. ১০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৬৪ টাকা হলে, আসল কত?

সমাধান:
ধরি, আসল = P টাকা
হার, r = ৮%
সময়, n = ২ বছর

সরল মুনাফা:
I = Pnr/১০০
= (P × ২ × ৮)/১০০
= ০.১৬P

চক্রবৃদ্ধি মুনাফা:
CI = P{১ + (r/১০০)} - P
= P{১ + (৮/১০০)} - P
= P{(১০৮/১০০) - P
= P(১.০৮) - P
= P × ১.১৬৬৪ - P
= ০.১৬৬৪P

প্রশ্নমতে,
চক্রবৃদ্ধি মুনাফা − সরল মুনাফা = ৬৪ টাকা
⇒ ০.১৬৬৪P - ০.১৬P = ৬৪
⇒ ০.০০৬৪P = ৬৪
⇒ P = ৬৪/০.০০৬৪
∴ P = ১০,০০০

∴ আসল = ১০,০০০ টাকা

১৭,৭৯৫.
5​x + 8.5​x + 16.5​x = 1 হলে, ​x এর মান কত?
  1. 1
  2. - 1
  3. - 2
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: 5​x + 8.5​x + 16.5​x = 1 হলে, ​x এর মান কত?

সমাধান:
5​x + 8.5​x + 16.5​x = 1
বা, 25.5x = 1
বা, 52.5x = 1
বা, 5x + 2 = 50 
বা, x + 2 = 0
∴ x = - 2


১৭,৭৯৬.
(1/x) + (1/y) = 6 এবং (1/x2) - (1/y2) = 18 হলে, (1/x) - (1/y) = কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 1/x + 1/y = 6 এবং (1/x2) - (1/y2) = 18 হলে, (1/x) - (1/y) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
1/x + 1/y = 6
এবং (1/x2) - (1/y2) = 18

এখন,
(1/x2) - (1/y2) = 18 
⇒ (1/x + 1/y)(1/x - 1/y) = 18
⇒ 1/x - 1/y = 18/6  [ 1/x + 1/y = 6 ]
∴ 1/x - 1/y = 3
১৭,৭৯৭.
৭৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
  1. ১০০
  2. ৭৫
  3. ১০২
  4. ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?

সমাধান:
যদি দুইটি কোণের মান ১৮০ ডিগ্রী হয়, তবে কোণদ্বয় পরস্পরের সম্পূরক কোণ হয়।
৭৮° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৭৮°  = ১০২°
১৭,৭৯৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত?
  1. ২√২ মিটার 
  2. ৪√২ মিটার 
  3. ৮ মিটার 
  4. ১৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩২ বর্গমিটার 

বর্গক্ষেত্রের বাহু = √৩২
= √(১৬ ×২)
= ৪√২ মিটার 

বর্গক্ষেত্রের কর্ণ = বাহু × √২
= (৪√২× √২) মিটার
= ৮ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের কর্ণ = ৮ মিটার 

১৭,৭৯৯.
সাহেদের বোনের বয়স সাহেদের বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। সাহেদের বয়স ১০ বছর, বাবার বয়স ৪০ বছর হলে বোনের বয়স কত?
  1. ২৪ বয়স
  2. ২২ বয়স
  3. ২১ বয়স
  4. ২০ বয়স
ব্যাখ্যা
প্রশ্ন: সাহেদের বোনের বয়স সাহেদের বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। সাহেদের বয়স ১০ বছর, বাবার বয়স ৪০ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
ধরি,
সাহেদের বয়স ক = ১০ বছর
সাহেদের বোনের বয়স = খ বছর
সাহেদের বাবার বয়স গ = ৪০ বছর

সমানুপাতীর সূত্রানুসারে
ক : খ = খ : গ
⇒ ক/খ = খ/গ
⇒ খ = ক × গ
⇒ খ = (১০ × ৪০)
⇒ খ = ৪০০
⇒ খ = √৪০০
∴ খ = ২০

∴ তাঁর বোনের বয়স = ২০ বয়স
১৭,৮০০.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৭৯৮ বর্গমিটার
  2. ৯৪২ বর্গমিটার
  3. ৭৪৪ বর্গমিটার
  4. ৮৩২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
খেলার মাঠের ক্ষেত্রফল = (৮০ × ৫০) = ৪০০০ বর্গমিটার

রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য = ৮০ - (২ × ৩) = ৭৪ মিটার
রাস্তা বাদে মাঠের প্রস্থ = ৫০ - (২ × ৩) = ৪৪ মিটার
রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল = (৭৪ × ৪৪) = ৩২৫৬ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (৪০০০ - ৩২৫৬) = ৭৪৪ বর্গমিটার