বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৭৭ / ৪৭৫ · ১৭,৬০১১৭,৭০০ / ৪৭,৮৩৩

১৭,৬০১.
২৮৮ কে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 
  1. ৪ 
  2. ৫ 
  3. ৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২৮৮ কে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান:
২৮৮ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
= ( ২ × ২) × (২ × ২) × × (৩ × ৩)

এখানে, ২ জোড়া বিহীন
∴ ২ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

১৭,৬০২.
৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?
  1. ক) ৫.০
  2. খ) ৭.৫
  3. গ) ৬.৮
  4. ঘ) ৬.৫
ব্যাখ্যা
(৪ + ৬ + ৭ + x)/৪ = ৫.৫
⇒ ১৭ + x = ২২
⇒ x = ২২ - ১৭ = ৫
১৭,৬০৩.
3x + 31 - x = 4 হলে, x = কত?
  1. 1, 0
  2. 1, 2
  3. 0, 2
  4. - 1, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 31 - x = 4 হলে, x = কত?

সমাধান:
3x + 31 - x = 4
⇒ 3x + 3/3x = 4
⇒ a + 3/a = 4   [3x = a ধরি]
⇒ a2 + 3 = 4a
⇒ a2 - 4a + 3 = 0
⇒ a2 - 3a - a + 3 = 0
⇒ a(a - 3) - 1(a - 3) = 0
⇒ (a - 3)(a - 1) = 0
∴ a = 3    অথবা   a = 1
⇒ 3x = 31       ⇒ 3x = 30
∴ x = 1                x = 0
১৭,৬০৪.
2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 2186?
  1. 11 টি
  2. 9 টি
  3. 7 টি
  4. 8 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 2186?

সমাধান:
ধরি,
2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2186

এখানে,১ম পদ, a = 2, 
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 >1

প্রশ্নমতে,
n সংখ্যক পদের সমষ্টি = 2186
⇒ a{(rn - 1)/(3 - 1)} = 2186
⇒ 2 × {(3n - 1)/2} = 2186
⇒ 3n - 1 = 2186
⇒ 3n = 2187
⇒ 3n = 37
∴ n = 7
১৭,৬০৫.

  1. 25
  2. 50
  3. 100
  4. 125
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৭,৬০৬.
'N' সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. N2
  2. 2N + 1
  3. N
  4. 2N - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 'N' সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি = 1 + 3 + 5 + 7 +....... + N
প্রথম পদ, a = 1
সাধারন অন্তর, d = 3 - 1 = 2
পদ সংখ্যা = N

আমরা জানি,
সমষ্টি = (N/2){2a + (N - 1)d}
= (N/2){2.1 + (N - 1).2}
= (N/2)(2 + 2N - 2)
= (N/2).2N
= N2
১৭,৬০৭.
যদি f(a) = a3 + ka2 - 4a - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?
  1. - 2
  2. 3
  3. 5
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি f(a) = a3 + ka2 - 4a - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
f(a) = a3 + ka2 - 4a - 8
⇒ f(- 1) = (- 1)3 + k (- 1)2 - 4(- 1) - 8
⇒ f(- 1) = - 1 + k + 4 - 8
∴ f(- 1) = k - 5 

যেহেতু, 
f(- 1) = 0
⇒ k - 5 = 0
∴ k = 5

১৭,৬০৮.
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নাম্বার ৭০। এদের মধ্যে ৪০ জন ছাত্রীর গড় নাম্বার ৬২.৫। ছাত্রদের গড় নাম্বার কত?
  1. ক) ৭০
  2. খ) ৭৫
  3. গ) ৭২
  4. ঘ) ৭৪
ব্যাখ্যা

১০০ জন শিক্ষার্থীর গণিতে মোট নম্বর = ৭০ x ১০০ = ৭০০০
৪০ জন ছাত্রীর মোট নম্বর = ৪০ x ৬২.৫ = ২৫০০
তাহলে, ৬০ জন ছাত্রের মোট নম্বর = ৭০০০ – ২৫০০ = ৪৫০০
∴ ছাত্রদের গড় নম্বর = ৪৫০০/৬০ = ৭৫

১৭,৬০৯.
0, 2, 3, 5, 6, 7 অঙ্কগুলো একবার ব্যবহার করে চার অঙ্কবিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
  1. 280
  2. 290
  3. 300
  4. 360
ব্যাখ্যা
এখানে, 
মোট অঙ্ক সংখ্যা 6
6টি অঙ্ক থেকে 4টি অঙ্ক নিয়ে গঠিত  সংখ্যা = 6P4 
                                                                    = 360
0 কে প্রথমে রেখে,
5টি অঙ্ক থেকে 3টি অঙ্ক নিয়ে গঠিত  সংখ্যা = 5P3
                                                                   = 5!/(5 - 3)!
                                                                   = 60 

অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় = 360 - 60 = 300
১৭,৬১০.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৫৬
  2. খ) ৩৬
  3. গ) ৩২
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর 
∴ পিতার বর্তমান বয়স = ৪ক বছর 

প্রশ্নমতে,
৪ক - ৬ = ১০(ক - ৬)
বা, ৪ক - ৬ = ১০ক - ৬০
বা, ১০ক - ৪ক = ৬০ - ৬
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯ 

∴ পিতার বর্তমান বয়স = (৪ × ৯) বছর
= ৩৬ বছর
১৭,৬১১.
(p2/q2) + 2(p/q) এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
  1. 1
  2. - 1
  3. p/q
  4. q/p
ব্যাখ্যা
প্রশ্ন: (p2/q2) + 2(p/q) এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
 
সমাধান:
(p2/q2) + 2(p/q)
= (p/q)2 + 2.(p/q).1 + 12 - 1
= {(p/q) + 1}2 - 1
 
∴ (p2/q2) + 2(p/q) এর সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে।
১৭,৬১২.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ১০ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 
  1. ২০ টাকা 
  2. ১৫ টাকা
  3. ১০ টাকা
  4. ২৫ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ১০ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি, 
আসল = x টাকা 
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা 
∴ সুদ = (৩x - x) টাকা 
= ২x টাকা 

x টাকার ১০ বৎসরের সুদ = ২x টাকা 
∴ ১ টাকার ১ বৎসরের সুদ = ২x/(x × ১০) টাকা 
∴ ১০০ টাকার ১ বৎসরের সুদ = (২x × ১০০)/(x × ১০) টাকা 
= ২০ টাকা 

∴ শতকরা সরল সুদের হার = ২০ টাকা । 

১৭,৬১৩.
6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?
  1. 10,500 টাকা
  2. 10,450 টাকা
  3. 10,650 টাকা
  4. 10,600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?

সমাধান: 
আমরা জানি,
I = pnr
I = 10000 × (9/12) × 6/100
  = 450 টাকা
মুনাফা-মূলধন = 10,000 + 450 = 10450 টাকা
১৭,৬১৪.
৩২, ৪৮, ৮০, ১১২ এর গ.সা.গু. কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ২
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

৩২ = ২ × ২ × ২ × ২ × ২
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩
৮০ = ২ × ২ × ২ × ২ × ৫
১১২ = ২ × ২ × ২ × ২ × ৭
∴ গ.সা.গু. = ২ × ২ × ২ × ২ = ১৬

১৭,৬১৫.
m - [- m + {- m(m - m -1)}] = কত?
  1. m
  2. 2m
  3. 0
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: m - [- m + {- m(m - m -1)}] = কত?

সমাধান: 
m - [- m + {- m(m - m -1)}]
= m - [ - m  + { - m (- 1)}]
= m - [ - m + m]
= m - 0
= m
১৭,৬১৬.
x + 1/x = 5 হলে 2x/(x2 - 3x + 1) এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. 1/4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 5 হলে 2x/(x2 - 3x + 1) এর মান কত? 

সমাধান: 
 x + 1/x = 5
(x2 +1)/x = 5
x2 + 1 = 5x

2x/(x2 - 3x + 1) = 2x/(x2 - 3x + 1)
= 2x/(x2 + 1 - 3x )
 = 2x/(5x - 3x)
= 2x/2x
= 1
১৭,৬১৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫x ও ৬x
৫x ও ৬x এর গ.সা.গু.= x
∴ গ.সা.গু. x = ৪

∴ ছোট সংখ্যাটি = ৪ × ৫
                           = ২০
১৭,৬১৮.
x - y = 3, xy = 4 হলে, x + y =? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 3, xy = 4 হলে, x + y =? 

সমাধান: 
আমরা জানি, 
(x + y)2 = (x - y)2 + 4xy
বা, (x + y)2 = (3)2 + (4 × 4) 
বা, (x + y)2 = 9 + 16
বা, (x + y)2 = 25
∴ x + y = 5
১৭,৬১৯.
যদি {(2x + 3)/5} ≥ 3 হয়, তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে?
  1. 4
  2. 6
  3. 10
  4. 15
ব্যাখ্যা

 প্রশ্ন: যদি {(2x + 3)/5} ≥ 3 হয়, তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে?

সমাধান:
এখানে,
{(2x + 3)/5} ≥ 3
 ⇒ 2x + 3 ≥ 15 
 ⇒ 2x ≥ 12 
∴ x ≥ 6

∴ x এর ক্ষুদ্রতম মান = 6

১৭,৬২০.
দুটি গোলকের আয়তনের অনুপাত 64 : 27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 25 : 36
  2. খ) 16 : 9
  3. গ) 3 : 4
  4. ঘ) 7 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি গোলকের আয়তনের অনুপাত 64 : 27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r1 
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 64/27
r1/r2 = 4/3
r12/r22 = 16/9
4πr12/4πr22 = 16/9
১৭,৬২১.
একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য ২৪০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ১২০০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৭০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য ২৪০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
১২% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা
= ৮৮ টাকা

৮% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা
= ১০৮ টাকা

বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৮৮) টাকা
= ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৪০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ২৪০০)/২০ টাকা
= (২৪০০০০/২০) টাকা
= ১২০০০ টাকা
১৭,৬২২.
secA  = (2/7) + tanA হলে, secA + tanA =?
  1. 5/7
  2. 7/5
  3. 2/7
  4. 7/2
ব্যাখ্যা
প্রশ্ন: secA  = (2/7) +  tanA হলে, secA + tanA =?

সমাধান:
secA  = (2/7) +  tanA
⇒ secA - tanA = 2/7

আমরা জানি,
sec2A - tan2A = 1
⇒ (secA - tanA ) (secA + tanA) = 1
⇒ (2/7) (secA + tanA) = 1
⇒ secA + tanA = 7/2
১৭,৬২৩.
একটি আয়তাকার মাঠের কর্ণ ১৫ মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য ৩ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ৪৫ বর্গ মিটার
  2. খ) ৯৬ বর্গ মিটার
  3. গ) ১০৮ বর্গ মিটার
  4. ঘ) ১২৮ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন- একটি আয়তাকার মাঠের কর্ণ ১৫ মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য ৩ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান-
মনে করি, 
আয়াতাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x এবং y মি.

শর্তমতে,
√(x2 + y2) = 15
⇒ x2 + y2 = 225
⇒ (x - y)2 + 2xy = 225
⇒ 32 + 2xy = 225 [ x - y = 3]
⇒ 2xy = 216
⇒ xy = 108
১৭,৬২৪.
একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে চার কম। যদি মোট সারি ও কলামের সংখ্যা ১০০ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?
  1. ২৪৯৬টি
  2. ২৬৮০টি
  3. ২০৭৬টি
  4. ২৮৬৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে চার কম। যদি মোট সারি ও কলামের সংখ্যা ১০০ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
কলামের সংখ্যা = ক 
সারির সংখ্যা = ক - ৪

প্রশ্নমতে,
ক + ক - ৪ = ১০০
⇒ ২ক = ১০৪
⇒ ক = ১০৪/২
∴ ক = ৫২

অতএব, কলামের সংখ্যা = ৫২
তাহলে, সারির সংখ্যা = ৫২ - ৪ = ৪৮

∴ গাছের মোট সংখ্যা = ৫২ × ৪৮ = ২৪৯৬ টি

১৭,৬২৫.
যদি a, b থেকে ছোট হয়, তাহলে 1/a, 1/b থেকে-
  1. বড় হয়
  2. ছোট হয়
  3. সমান হয়
  4. যেকোনোটিই হতে পারে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b থেকে ছোট হয়, তাহলে 1/a, 1/b থেকে-

সমাধান:
যদি a, b থেকে ছোট হয়, তাহলে 1/a, 1/b থেকে বড় হয়।

যেমন:
a = 2 এবং b = 3 হলে,
তাহলে, 1/a = 1/2 = 0.50
এবং 1/b = 1/3 = 0.33

∴ 1/a > 1/b
১৭,৬২৬.
(x - 3)(x + b) = x2 - 9 হলে, b এর মান কত?
  1. 3
  2. 0
  3. 5
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: (x - 3)(x + b) = x2 - 9 হলে, b এর মান কত?

সমাধান:
(x - 3)(x + b) = x2 - 9
⇒ (x - 3)(x + b) = (x - 3)(x + 3)
⇒ x + b = x + 3
⇒ x + b - x = 3
∴ b = 3

১৭,৬২৭.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

সমাধান: 
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
১৭,৬২৮.
13 টি কলম থেকে 7 টি কলম কত উপায়ে বাছাই করা যায় যেখানে 3 টি বিশেষ কলম সর্বদা অর্ন্তভূক্ত থাকবে?
  1. 120
  2. 200
  3. 210
  4. 250
ব্যাখ্যা

এক্ষেত্রে,
বাছাই করার উপায় = (13 - 3)c(7 - 3)
= 10C4
= 210

১৭,৬২৯.
রাফি ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন।
  1. ক) ৩৬% লাভ
  2. খ) ২৬% ক্ষতি
  3. গ) ৩৬% ক্ষতি
  4. ঘ) ৩২% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন।

সমাধান:
৪টি চকলেটের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১টি চকলেটের ক্রয়মূল্য = ৫/৪ টাকা

আবার,
৫টি চকলেটের বিক্রয়মূল্য = ৪ টাকা
∴ ১টি চকলেটের বিক্রয়মূল্য = ৪/৫ টাকা

∴ ক্ষতি = (৫/৪) - (৪/৫)
= (২৪ - ১৬)/২০
= ৯/২০

৫/৪ টাকায় ক্ষতি হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪)/(২০ × ৫) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪ × ১০০)/(২০ × ৫) টাকা
= ৩৬ টাকা

∴ ক্ষতির হার = ৩৬%
১৭,৬৩০.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ০.১২
  2. √৭২
  3. √৮১ / ৯
  4. √২৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে।
০.১২ = ১২/১০০ = ৩/২৫; যা একটি ভগ্নাংশ সংখ্যা
√২৫ = ৫
√৮১ / ৯ = ৯/৯ = ১
√৭২ = √(২ × ৩৬) = √২ × √৩৬ = ৬√২ ; যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। 

অতএব, √৭২ একটি অমূলদ সংখ্যা।
১৭,৬৩১.
একটি সংখ্যার তিনগুণের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৯। ঐ সংখ্যাটির দ্বিগুণের সাথে ৮ যোগ করা হলে যোগফল কত হবে?
  1. ১০
  2. - ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৯। ঐ সংখ্যাটির দ্বিগুণের সাথে ৮ যোগ করা হলে যোগফল কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
⇒ ৩ক + ১২ = ৯
⇒ ৩ক = ৯ - ১২
⇒ ৩ক = - ৩
∴ ক = - ১

এখন,
দ্বিতীয় অবস্থায়, ২ক + ৮ = ২(- ১) + ৮ = ৬
অতএব, সংখ্যাটির দ্বিগুণের সাথে ৮ যোগ করা হলে যোগফল হবে ৬।
১৭,৬৩২.
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
  1. ক) ২৪
  2. খ) ২৩
  3. গ) ২২
  4. ঘ) ১১
ব্যাখ্যা

করিম ১ ঘন্টায় যায় ৩ মাইল। এবং আগে রওনা দেওয়ায় বাকি থাকে (৪৫ - ৩) = ৪২ মাইল

উভয়ে একত্রে ১ ঘন্টায় অতিক্রম করে (৩ + ৪) = ৭ মাইল
উভয়ে একত্রে ৪২ মাইল অতিক্রম করে ৪২/৭ = ৬ ঘন্টায়

৬ ঘন্টায় রহিম টাঙ্গাইল থেকে ঢাকা অভিমূখে ৬ × ৪ = ২৪ কিমি হেটে করিমের সাথে দেখা হয়।

১৭,৬৩৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৫। অঙ্কদুটির সমষ্টি সংখ্যাটির ৫ ভাগের ১ ভাগ। সংখ্যাটি কত? 
  1. ২৫
  2. ৩২
  3. ৪৫
  4. ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৫ । অঙ্ক দুটির সমষ্টি সংখ্যাটির ৫ ভাগের ১ ভাগ। সংখ্যাটি কত?

সমাধান: 
দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক = ৫

ধরি, 
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x 
∴ সংখ্যাটি = ১০x + ৫

প্রশ্নমতে, 
⇒ x + ৫ = (১০x + ৫)/৫
⇒ ৫(x + ৫) = ১০x + ৫
⇒ ৫x + ২৫ = ১০x + ৫
⇒ ১০x - ৫x = ২৫ - ৫
⇒ ৫x = ২০
⇒ x = ২০/৫ = ৪

∴ সংখ্যাটি = (১০ × ৪) + ৫
= ৪৫ ।
১৭,৬৩৪.
কোনো কুয়ার গভীরতা ২০ মিটার এবং ব্যাসার্ধ ৪ মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?
  1. ৩৬০π ঘন মিটার
  2. ১৬০π ঘন মিটার
  3. ৩২০π ঘন মিটার
  4. ২৬০ ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কুয়ার গভীরতা ২০ মিটার এবং ব্যাসার্ধ ৪ মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
কুয়ার গভীরতা, h = ২০ মিটার
কুয়ার ব্যাসার্ধ, r = ৪ মিটার

আমরা জানি,
কুয়ার আয়তন = πrh
= (π × ৪ × ২০) ঘন মিটার
= ৩২০π ঘন মিটার
১৭,৬৩৫.
কোনো ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৮ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 
  1. ক) ১০ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ১৫ জন
  4. ঘ) ১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৮ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 

সমাধান:
২৪ দিনের খাবার আছে ৩০ জন ছাত্রের 
∴ ১ দিনের খাবার আছে (৩০ × ২৪) জন ছাত্রের 
∴ ১৮ দিনের খাবার আছে (৩০ × ২৪)/১৮ জন ছাত্রের = ৪০ জনের 

∴ নতুন ছাত্রের সংখ্যা = (৪০ - ৩০ ) জন = ১০ জন 
১৭,৬৩৬.
একটি বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গমিটার। বৃত্তটির পরিধি কত?
  1. 66 মিটার
  2. 88 মিটার
  3. 44 মিটার
  4. 22 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গমিটার। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49 = 72
∴ r = 7

∴ পরিধি = 2πr = 2π × 7 = 14π = 14 × (22/7) = 44 মিটার
১৭,৬৩৭.
a4 + 4 এর উৎপাদক কত?
  1. (a2 + 2a + 2)(a2 - 2a + 2)
  2. (a2 + 2a - 2)(a2 - 2a + 2)
  3. (a2 - 2a + 2)(a2 - 2a + 2)
  4. (a2 + 2a + 2)(a2 + 2a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + 4 এর উৎপাদক কত?

সমাধান:
a4 + 4
= (a2)2 + 2a22 + 22 - 4a2
= (a2 + 2)2 - (2a)2
= (a2 + 2 + 2a)(a2 + 2 - 2a)
= (a2 + 2a + 2)(a2 - 2a + 2)
১৭,৬৩৮.
4000 টাকার উপর প্রতি বছর 5% বার্ষিক সরল মুনাফা দিলে কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে?
  1. 2 বছর
  2. 3 বছর
  3. 4 বছর
  4. 5 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: 4000 টাকার উপর প্রতি বছর 5% বার্ষিক সরল মুনাফা দিলে কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
সুদ, I = (4400 - 4000) = 400
আসল, P = 4000
সুদের হার, r = 5%
সময়, n = ?

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
= 400/(4000 × 5%)
= 400/{4000 × (5/100)}
= 400/200
= 2 

∴ সময় লাগবে = 2 বছর।

১৭,৬৩৯.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ১০ লিটার
  2. ৫ লিটার
  3. ৪ লিটার
  4. ১৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৫ক লিটার,
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্নমতে 
∴ ৫ক - ২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার

∴ পানির পরিমাণ = ২ × ২ = ৪ লিটার
১৭,৬৪০.
৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে?
  1. ১৮ দিনে
  2. ৩০ দিনে
  3. ৩৬ দিনে
  4. ৯৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে?

সমাধান:
কোন কাজ,
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
১৭,৬৪১.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত?
  1. ক) ছয় সমকোণ
  2. খ) আট সমকোণ
  3. গ) সাত সমকোণ
  4. ঘ) পাঁচ সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি   = (2 × 5 - 4) সমকোণ
                                                                        = (10 - 4) × 90°
                                                                         = 6 × 90°
                                                                          = 540°

পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = ছয় সমকোণ
১৭,৬৪২.
একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 12 সে.মি. এবং ভূমির ব্যাস 10 সে.মি. হলে তার আয়তন কত?
  1. 100π ঘন সে.মি.
  2. 169π ঘন সে.মি.
  3. 300π ঘন সে.মি.
  4. 150π ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 12 সে.মি. এবং ভূমির ব্যাস 10 সে.মি. হলে তার আয়তন কত?

সমাধান:
প্রদত্ত আছে, কোণকের উচ্চতা, h = 12 সে.মি.
কোণকের ভূমির ব্যাস = 10 সে.মি.
∴ কোণকের ভূমির ব্যাসার্ধ, r = 10/2 = 5 সে.মি.

আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h
= 1/3 × π × (5)2 × 12
= 1/3 × π × 25 × 12
= π × 25 × 4 
= 100π

∴ কোণকটির আয়তন = 100π ঘন সে.মি.

১৭,৬৪৩.
নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত ?
  1. ক) b2 = ac
  2. খ) ac + b = 1
  3. গ) ab - 1 = c
  4. ঘ) c2 = 2ab
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১৭,৬৪৪.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯?
  1. ক) ৪৮
  2. খ) ৩৯
  3. গ) ৫৩
  4. ঘ) ৪১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১২- ৫ = ৭; ১৬ - ৯ = ৭
এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর লসাগু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮
সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১

১৭,৬৪৫.
ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?
  1. ক) ১৪০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১০০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?

সমাধান: 
ধরি, 
খ এর বেতন x
∴ ক এর বেতন x + ৪০০

প্রশ্নমতে,
(x + ৪০০)/x = ৭/৫
⇒ ৫x + ২০০০ = ৭x
⇒ ৭x - ৫x = ২০০০
⇒ ২x = ২০০০
∴ x = ১০০০ 

∴ খ এর বেতন ১০০০ টাকা।
১৭,৬৪৬.
কোনো পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৪ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

সমাধান:
মোট সদস্য = ১০ + ৫ = ১৫ জন 

১০ জন সদস্যের খাবার আছে = ৩০ দিনে 
১ জন সদস্যের খাবার আছে = ৩০ × ১০ দিনে 
১৫ জন সদস্যের খাবার আছে = (৩০ × ১০)/১৫ দিনে 
= ২০ দিনে
১৭,৬৪৭.
একটি গুনোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, ১ম পদটি কত?
  1. ক) 5
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
ব্যাখ্যা

১ম পদ a এবং সাধারন অনুপাত r হলে
ar3-1 = 20 এবং ar6-1 = 160
বা, ar2 = 20 ....(1)   ar5 = 160.......(2)
(2) নং ÷ (1) নং ⇒ ar5/ar2 = 160/20 বা, r3 = 8 ∴ r = 2
(1) নং ⇒ a.22 = 20 বা, 4a = 20 ∴ a = 5

১৭,৬৪৮.
একটি পণ্যের মূল্য পর পর দুইবার ৩০% ও ৪০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?
  1. ৭২%
  2. ৭৭%
  3. ৮২%
  4. ৮৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য পর পর দুইবার ৩০% ও ৪০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
৩০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা

আবার,
৪০% বৃদ্ধিতে মূল্য = (১৩০ + ১৩০ এর ৪০%) টাকা
= {১৩০ + (১৩০ × ৪০)/১০০} টাকা
= (১৩০ + ৫২) টাকা
= ১৮২ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৮২ - ১০০) টাকা
= ৮২%
১৭,৬৪৯.
১ নটিক্যাল মাইল সমান-
  1. ১.৮৫২ মাইল
  2. ১.৬০৯ মাইল
  3. .৬২১ মাইল
  4. ১.১৫ মাইল
ব্যাখ্যা
১ নটিক্যাল মাইল সমান ১.১৫ মাইল
১ নটিক্যাল মাইল সমান ১.৮৫২ কিলোমিটার। 

নটিক্যাল মাইল পৃথিবীর পরিধির সঙ্গে সম্পর্কিত।
ধরা যাক,
বিষুবরেখা একটি বৃত্ত। পৃথিবীর কেন্দ্র থেকে এটা ৩৬০ ডিগ্রি কোণ তৈরি করে।

বিষুবরেখার দৈর্ঘ্যকে ৩৬০ দিয়ে ভাগ করলে প্রতি ডিগ্রি কৌণিক দূরত্ব পাওয়া যায়।
একে আবার ৬০ দিয়ে ভাগ করলে প্রতি মিনিটের কৌণিক দূরত্ব পাওয়া যায়। এটাই নটিক্যাল মাইল।
এটা এক মাইলের চেয়ে সামান্য বেশি।

উৎস: www.prothomalo.com.
১৭,৬৫০.
দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। ছোট সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪৬
  3. ৫৪
  4. ৭২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ১ম সংখ্যা = ৯ক
২য় সংখ্যা = ১২ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩৬ক

প্রশ্নমতে,
৩৬ক = ২১৬
⇒ ক = ২১৬/৩৬
⇒ ক = ৬

অর্থাৎ ১ম সংখ্যা = ৯ × ৬ = ৫৪
২য় সংখ্যা = ১২ × ৬ = ৭২

∴ ছোট সংখ্যাটি = ৫৪

১৭,৬৫১.
(x + y, 7) = (-1, x + 3y) হলে (x , y) = কত?
  1. ক) (3 , 2)
  2. খ) (-3 , 2)
  3. গ) (-5 , 4)
  4. ঘ) (4 , 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y, 7) = (-1, x + 3y) হলে (x , y) = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = -1 ........(i) 
x + 3y = 7 .......(ii)

(i) থেকে (ii) বিয়োগ করে পাই, 
- 2y = - 8
∴ y = 4

y-এর মান (i) এ বসিয়ে পাই, 
x + 4 = -1
⇒ x = -1 - 4
∴ x = -5 

∴ (x , y) = (-5 , 4)   
১৭,৬৫২.
যদি (64)2/3 + (625)1/2 = 3k হয়, তবে k এর মান-
  1. 62/5
  2. 34/3
  3. 41/3
  4. 25/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (64)2/3 + (625)1/2 = 3k হয়, তবে k এর মান-

সমাধান:
(64)2/3 + (625)1/2 = 3k
বা, (43)2/3 + (252)1/2 = 3k
বা, (4)2 + (25)1 = 3k
বা, 16 + 25 = 3k
বা, 41 = 3k
∴  k = 41/3
১৭,৬৫৩.
একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক ভর্তি করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৮ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে পুরো ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১৮ ঘণ্টা
  4. ২৪ ঘণ্টা
  5. ৩২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৮ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দ্বারা,
৬ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৬ অংশ
∴ ২ ঘণ্টায় পূর্ণ হয় = ২/৬ অংশ = ১/৩ অংশ

∴ ২ ঘণ্টা পর অবশিষ্ট থাকবে = (১ - ১/৩) = ২/৩ অংশ

দ্বিতীয় পাইপ দ্বারা,
৮ ঘণ্টায় খালি হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় খালি হয় = ১/৮ অংশ

দুইটি পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হবে = (১/৬) - (১/৮)
= (৪ - ৩)/২৪
= ১/২৪

১/২৪ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ২/৩ অংশ পূর্ণ হয় = (২ × ২৪)/৩ = ১৬ ঘণ্টায়

∴ ট্যাংকটি পূর্ণ হতে মোট সময় লাগবে = (২ + ১৬) ঘণ্টা = ১৮ ঘণ্টা 

১৭,৬৫৪.
24y = 256 হলে 4y = ?
  1. 4
  2. 1/4
  3. 16
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 24y = 256 হলে 4y = ?

সমাধান:
24y = 256
⇒ 24y = 28
⇒ 4y = 8 
⇒ y = 8/4 
⇒ y = 2

∴ 4y = 42 = 16
১৭,৬৫৫.
  1. 3/8
  2. 5/2
  3. 2/3
  4. 5/3
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


১৭,৬৫৬.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

নিয়ম-১ঃ
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২2 × ৩2
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।
নিয়ম-২ঃ
৩৬ = ১ × ৩৬ = ২ × ১৮ = ৩ × ১২ = ৪ × ৯ = ৬ × ৬
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।

১৭,৬৫৭.
0.15×10p/0.3×10q = 5×107 হলে p-q = ?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
0.15×10p/0.3×10q = 5×107
⇒0.5×10p-q = 5×108
⇒10p-q = 5×108 / 0.5
⇒10p-q = 5×108
∴ p - q = 8
১৭,৬৫৮.
একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ৪টি কোণ
  2. ৩টি বাহু ও ২টি কোণ 
  3. ৩টি বাহু ও ১টি কোণ
  4. ২টি বাহু ও ২টি কোণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান:
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়।

নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি

১৭,৬৫৯.
এক গ্রাম = কত?
  1. ১০ ডেসিগ্রাম
  2. ০.১ হেক্টোগ্রাম
  3. .০১ সেন্টিগ্রাম
  4. ০.১ মিলিগ্রাম
ব্যাখ্যা

আমরা জানি
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ গ্রাম = ১০ ডেসিগ্রাম
১ গ্রাম = ১০০ সেন্টিগ্রাম
১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম

১৭,৬৬০.
একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য 15% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) 115
  2. খ) 127.5
  3. গ) 150
  4. ঘ) 165.5
ব্যাখ্যা
দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে ক্রয়মূল্য হবে = ৮৫০ টাকা
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৮৫০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫×৮৫০)/১০০ = ৯৭৭.৫
তাহলে লাভ হবে = ৯৭৭.৫ - ৮৫০ = ১২৭.৫ টাকা
১৭,৬৬১.
ax + b, a ≠ 0 হলে, রাশিটি কোন বহুপদী f(x) এর উৎপাদক হবে, যদি এবং কেবল যদি - 
  1. ক) f(-b/a) = 0 হয়
  2. খ) f(-a/b) = 0 হয়
  3. গ) f(b/a) = 0 হয়
  4. ঘ) f(a/b) = 0 হয়
ব্যাখ্যা
ax + b, a ≠ 0 হলে, রাশিটি কোন বহুপদী f(x) এর উৎপাদক হবে, যদি এবং কেবল যদি 
f(-b/a) = 0 হয়।

১৭,৬৬২.
একটি সংখ্যা ৬৭০ থেকে যত বড় ৮৬০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৭৬৫
  2. ৭৭১
  3. ৭৮৪
  4. ৭৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৭০ থেকে যত বড় ৮৬০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
প্রশ্নমতে,
ক - ৬৭০ = ৮৬০ - ক
⇒ ক + ক = ৮৬০ + ৬৭০
⇒ ২ক = ১৫৩০
⇒ ক = ১৫৩০/২
∴ ক = ৭৬৫
১৭,৬৬৩.
নিচের কোনটি আদর্শ সংখ্যা?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমনঃ
৬ এর উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৩, ৬। ৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান।
সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।
১৭,৬৬৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৪ গুণ। দৈর্ঘ্য ৫৬ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ক) ১৪৪ মিটার
  2. খ) ৬৪ মিটার
  3. গ) ১৪০ মিটার
  4. ঘ) ১১২ মিটার
ব্যাখ্যা

৫৬ মিটার দৈর্ঘ্যের ১/৪ হলো বিস্তার।
∴বিস্তার= ৫৬/৪ = ১৪ মিটার।
∴ পরিসীমা = ২(৫৬+১৪) = ১৪০ মিটার।

১৭,৬৬৫.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
  1. ক) 6 : 4 : 3
  2. খ) 6 : 5 : 4
  3. গ) 12 : 8 : 4
  4. ঘ) 13 : 12 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

সমাধান: 
আমর জনি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
⇒ 122 + 52 = 132
⇒ 144 + 25 = 169
⇒ 169 = 169

∴ 13 : 12 : 5 বাহুগুলির অনুপাত দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যায়।
১৭,৬৬৬.
একটি ট্রেনের গতি ৬০ কি.মি./ঘন্টা। ১০০ মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ৬০
  2. খ) ১
  3. গ) ০.০৬
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতি ৬০ কি.মি./ঘন্টা। ১০০ মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে?

সমাধান:
 ট্রেনের গতিবেগ
= ৬০ কিমি/ঘণ্টা
= (৬০ × ১০০০ মিটার)/(৬০ × ৬০ সেকেন্ড)
= ৫০/৩ মিটার / সেকেন্ড

৫০/৩ মিটার যেতে সময় লাগে ১ সেকেন্ড
১০০ মিটার যেতে সময় লাগে (৩ × ১০০)/৫০ সেকেন্ড = ৬ সেকেন্ড
১৭,৬৬৭.
শতকরা বার্ষিক ২০ টাকা মুনাফায় কোন আসল কত বছরে মুনাফা-আসলে ৩গুণ হবে? 
  1. ক) ৩ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ২০ টাকা মুনাফায় কোন আসল কত বছরে মুনাফা-আসলে ৩গুণ হবে? 

সমাধান:
ধরি,
আসল = P টাকা 
∴ মুনাফা-আসল = ৩P টাকা 
মুনাফা, I = ৩P - P টাকা = ২P টাকা 
মুনাফার হার r, = ২০% = ২০/১০০ = ১/৫ 
সময় = n বছর 

আমরা জানি,
I = Pnr 
⇒ n = I/(Pr)
= (২p × ৫)/p
= ১০ বছর 
১৭,৬৬৮.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
  1. 168 বর্গ সে.মি.
  2. 96 বর্গ সে.মি.
  3. 144 বর্গ সে.মি.
  4. 48 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান: 
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে, 
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)

∴ ক্ষেত্রফল = (16/4) √{4(10)2} - (16)2
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.।
১৭,৬৬৯.
নিচের কোনটি গুণোত্তর ধারা?
  1. ক) ১ + ৩ + ৫ + ৭ +......
  2. খ) ৮ + ৪ + ২ + ১ + ১/২ + ...
  3. গ) ১০ + ১২ + ১৪ + ১৬ +......
  4. ঘ) ১০০ + ৯০ + ৮০ + ৭০ +...
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি গুণোত্তর ধারা?

সমাধান: 
প্রথম টির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ৩ - ১
= ২

দ্বিতীয় টির ক্ষেত্রে, সাধারণ অনুপাত = ৪/৮
= ১/২ 

তৃতীয়টির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ১২ - ১০ 
= ২

চতুর্থটির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ৯০ - ১০০ 
= - ১০ 

অতএব, সঠিক উত্তর খ। 
১৭,৬৭০.
একটি ক্লাসে 12 জন ছেলে এবং 18 জন মেয়ে শিক্ষার্থী আছে। দৈবভাবে একজন শিক্ষার্থী নির্বাচন করলে সে ছেলে শিক্ষার্থী না হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 2/5
  3. 1/3
  4. 4/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে 12 জন ছেলে এবং 18 জন মেয়ে শিক্ষার্থী আছে। দৈবভাবে একজন শিক্ষার্থী নির্বাচন করলে সে ছেলে শিক্ষার্থী না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছেলে শিক্ষার্থী আছে = 12 জন
মেয়ে শিক্ষার্থী আছে = 18 জন
মোট শিক্ষার্থী = 12 + 18 = 30

শিক্ষার্থীটি ছেলে হওয়ার সম্ভাবনা = 12/30
= 2/5

∴ শিক্ষার্থীটি ছেলে না হওয়ার সম্ভাবনা = 1 - (2/5)
= (5 - 2)/5
= 3/5
১৭,৬৭১.
কোন একটি পণ্যকে  নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তাহলে খুচরা মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৪৪ টাকা
  4. ১২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি পণ্যকে  নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তাহলে খুচরা মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
পণ্যের নির্মাণ খরচ = ১০০ টাকা
নির্মাতা ২০% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য= ১০০ + ১০০ এর ২০% = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন, নির্মাতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা
আবার,
খুচরা বিক্রেতা ২০%  লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = ১২০ + {(১২০ × ২০) / ১০০} = ১২০ + ২৪ = ১৪৪ টাকা 

সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা মূল্য = ১৪৪ টাকা 
১৭,৬৭২.
একটি ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ক) ৩৬০°
  2. খ) ৪৫০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ২২০°
ব্যাখ্যা
চতুর্ভুজের অন্তস্থ কোনগুলোর সমষ্টি চার সমকোন। ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজে, সেহেতু ট্রাপিজিয়ামের অন্তস্থ কোনগুলোর সমষ্টি ৩৬০°।
১৭,৬৭৩.
x + 2y = 16, 2x + y = 14 সমীকরণের সমাধান কোনটি?
  1. ক) (8, 4)
  2. খ) (2, 3)
  3. গ) (4, 6)
  4. ঘ) (12, 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 16, 2x + y = 14 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান: 
এখানে 
x + 2y = 16............. (1)
2x + y = 14.............(2)

(2)নং × 2 - (1)নং  ⇒
4x + 2y - x - 2y = 28 - 16
3x = 12
x= 4

(1)নং সমীকরণ থেকে পাই 
4 + 2y = 16
2y = 16 - 4
2y = 12
y = 6

নির্ণেয় সমাধান (x, y) = (4, 6)
১৭,৬৭৪.
একটি সমান্তর ধারার 10টি পদের যোগফল 390। ধারাটির তৃতীয় পদ 19 হলে, প্রথম পদটি কত?
  1. 3
  2. 6
  3. 4
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 10টি পদের যোগফল 390। ধারাটির তৃতীয় পদ 19 হলে, প্রথম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d
⇒ a + (3 - 1)d = 19
⇒ a = 19 - 2d ...... (1)

আবার, n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
⇒ (10/2){2a + (10 - 1)d} = 390
⇒ 5(2a + 9d) = 390
⇒ 2a + 9d = 78 
⇒ 38 - 4d + 9d = 78 [(1) নং হতে a এর মান বসিয়ে]
⇒ 5d = 40
∴ d = 8
∴ a = 19 - (2 × 8) = 3
১৭,৬৭৫.
log 5 3√5 = ?
  1. ক) 1/3
  2. খ) 1/5
  3. গ) 3/5
  4. ঘ) 5/3
ব্যাখ্যা
log 5 3√5
= log 551/3
= 1/3log 55
= 1/3
১৭,৬৭৬.
একটি চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে ৩০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ৬০ বার
  2. খ) ১৫ বার
  3. গ) ২০ বার
  4. ঘ) ৩০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে ৩০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? 

সমাধান: 
চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে 
চাকার পরিধি ৫ × ২ মিটার = ১০ মিটার 

চাকা প্রতিবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
৩০০ মিটার যেতে চাকাটি ঘুরবে (৩০০ ÷ ১০) বার
= ৩০ বার 
১৭,৬৭৭.
কোনো একটি বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৬৫ টাকা
  3. গ) ৪৪ টাকা
  4. ঘ) ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে ৪০% লাভ হবে?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা 
৪০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা = ১৪০ টাকা 

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকা 
= ৭০ টাকা 

∴ ৭০ টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে।
১৭,৬৭৮.
cotA√(1 - cos2A) = ?
  1. ক) sinA
  2. খ) cosA
  3. গ) 1
  4. ঘ) sin2A
ব্যাখ্যা
প্রশ্ন: cotA√(1 - cos2A) = ? 

Solution: 
 cotA√(1 - cos2A)
= cotA√(sin2A)
= (cosA/sinA) × sinA
= cosA
১৭,৬৭৯.
(x² - 6x + 5)/(x² - 25) এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কোনটি?
  1. ক) (x−5)/(x+5)
  2. খ) (x+5)/(x−5)
  3. গ) (x−1)/(x−5)
  4. ঘ) (x−1)/(x+5)
ব্যাখ্যা

(x² - 6x + 5)/(x² - 25)
= (x² - 5x - x + 5)/(x² - 25)
= {x(x-5) - 1(x-5)}/{(x-5)(x+5)}
= (x-5)(x-1)/(x-5)(x+5)
= (x−1)/(x+5)

১৭,৬৮০.
x2 - (p + q)x + pq = 0 এর সমাধান সেট হবে:
  1. {p, q}
  2. {p, - q}
  3. {- p, q}
  4. {- p, - q}
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - (p + q)x + pq = 0 এর সমাধান সেট হবে:

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - (p + q)x + pq = 0
⇒ x2 - px - qx + pq = 0
⇒ x(x - p) - q(x - p) = 0
⇒ (x - p)(x - q) = 0

হয়,
x - p = 0
∴ x = p

অথবা,
x - q = 0
∴ x = q

∴ x = p, q

সুতরাং সমাধান সেট = {p, q}

১৭,৬৮১.
যদি 2q = 2/q + 3 হয়, তবে 8q3 - 8/q3 এর মান কত?
  1. 37
  2. 43
  3. 63
  4. 53
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2q = 2/q + 3 হয়, তবে 8q3 - 8/q3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
2q = 2/q + 3
⇒ 2q - 2/q = 3
⇒ 2(x - 1/q) = 3
⇒ q - 1/q = 3/2

∴ 8q3 - 8/q3
= 8(q3 - 1/q3)
= 8 {(x - 1/q)3 + 3. q. 1/q(q - 1/q)}
= 8 {(3/2)3 + 3 × 3/2}
= 8 {(27 + 36)/ 8}
= 63

১৭,৬৮২.
কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সেই সংখ্যাটির তিন গুণকে ৭ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সেই সংখ্যাটির তিন গুণকে ৭ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে?

সমাধান:
ধরি,
মূল সংখ্যাটি p = ৭ক + ৩

তাহলে,
৩p = ৩(৭ক + ৩)
⇒ ৩p = ২১ক + ৯
⇒ ৩p = ৭(৩ক + ১) + ২
⇒ ৩p = ৭(৩ক + ১) + ২

সুতরাং ৩p কে ৭ দ্বারা ভাগ করলে ২ অবশিষ্ট থাকবে।
১৭,৬৮৩.
যদি a একটি মৌলিক সংখ্যা হয় তবে √a একটি -
  1. স্বাভাবিক সংখ্যা
  2. পূর্ণ সংখ্যা
  3. মূলদ সংখ্যা
  4. অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
∵ a মৌলিক সংখ্যা ফলে a পূর্ণ বর্গ সংখ্যা নয়। সুতরাং √a অমূলদ সংখ্যা।
১৭,৬৮৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গমিটার
  2. খ) ৪২ বর্গমিটার
  3. গ) ৫০ বর্গমিটার
  4. ঘ) ৪৮ বর্গমিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²)
= 16/4 √(4×10²-16²)
= 4√(400-256)
= 4×12
= 48 বর্গ মি.

১৭,৬৮৫.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি-
  1. ৬ সরলকোণ
  2. ৭ সরলকোণ
  3. ৫ সরলকোণ
  4. ৮ সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি-

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০⁰
= ৭ × ১৮০⁰
= ১২৬০⁰
= ১২৬০⁰/১৮০⁰ সমকোণ
= ৭ সরলকোণ
১৭,৬৮৬.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 60°
  2. 70°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
তিনটি কোণের অনুপাত =2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 2 + 3 + 4 = 9

বৃহত্তম কোণ = 180 × (4/9) = 80°
১৭,৬৮৭.
৭+৭৭+৭৭৭+……………ধারাটির ১ম n সংখ্যক পদের যোগফল নির্নয় করুন?
  1. ক) 70(10n-1)/81 – 7n/9
  2. খ) 70(10n-1)/81 – n
  3. গ) 90(10n-1)/99 – 7n/9
  4. ঘ) 80(10n-1)/81 – 7n/9
ব্যাখ্যা

ধরি, S = ৭+৭৭+৭৭৭+……………
S/7 = 1+11+111+………
9S/7 = 9+99+999+…………
= (10-1)+(100-1)+(1000-1)+……………
= (10+10²+10³+………+10n) – (1+1+1+………+n)
= 10(1+10+10²…………10n) – n
= 10{(10n-1)/(10-1)} – n
= {10(10n-1)/9}-n
S = 7/9 [{10(10n-1)/9} - n]
S = 70(10n-1)/81 – 7n/9

Shot Cut Rule:
a+aa+aaa+ …………… n সংখ্যক পদের যোগফল
S = (a/9){(10/9)(10n-1) - n}

১৭,৬৮৮.
যদি x - y = 14 এবং xy = 120 হয়, তাহলে x + y = কত? 
  1. 18
  2. 20
  3. 24
  4. 26
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - y = 14 এবং xy = 120 হয়, তাহলে x + y = কত? 

সমাধান:
দেওয়া আছে, x - y = 14
এবং xy = 120

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
⇒ (x + y)2 = (14)2 + 4 × 120
⇒ (x + y)2 = 196 + 480
⇒ (x + y)2 = 676
⇒ x + y = √676
∴ x + y = 26

১৭,৬৮৯.
একটি ক্লাবের ১৫ জন সদস্যের মধ্য থেকে প্রতিবার ৪ জনকে নিয়ে কতটি ভিন্ন কমিটি গঠন করা যায়, যেখানে ৩ জন নির্দিষ্ট সদস্য কমিটিতে রাখা যাবে না?
  1. 495
  2. 720
  3. 900
  4. 350
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাবের ১৫ জন সদস্যের মধ্য থেকে প্রতিবার ৪ জনকে নিয়ে কতটি ভিন্ন কমিটি গঠন করা যায়, যেখানে ৩ জন নির্দিষ্ট সদস্য কমিটিতে রাখা যাবে না?

সমাধান:
3 জন সদস্যকে বাদ দিয়ে বাকি (15 - 3) = 12 জন সদস্যের মধ্য থেকে 4 জন নির্বাচন করতে হবে।

∴ 4 জনের কমিটি গঠনের উপায়,
= 12C4
= 12!/{4! × (12 - 4)!}
= 12!/(4! × 8!)
= (12 × 11 × 10 × 9 × 8!)/(4 × 3 × 2 × 1 × 8!)
= 495

১৭,৬৯০.
a, b, c প্রত্যেকে বাস্তব সংখ্যা হলে, নিচের কোনটি বিতরণ বিধি মেনে চলে?
  1. ক) (b + c). a = b.a + c.a
  2. খ) (a + b) + c = a + (b + c)
  3. গ) a.b = b.a
  4. ঘ) (a.b).c = a.(b.c)
ব্যাখ্যা

a, b, c প্রত্যেকে বাস্তব সংখ্যা হলে,
(b + c). a = b.a + c.a [বিতরণ বিধি]
(a + b) + c = a + (b + c)[সহ সংযোগ বিধি]
a.b = b.a[বিনিময় বিধি]
(a.b).c = a.(b.c)[ সহসংযোগ বিধি]

১৭,৬৯১.
যদি 3x - 3x - 1 =18 হয়, তবে xx এর মান কত?
  1. ক) 3
  2. খ) 9
  3. গ) 1
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x - 3x - 1 =18 হয়, তবে xx এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে 
3x - 3x - 1 =18
⇒ 3x - 3x/3 = 18 
⇒ 3x(1  - 1/3) = 18
⇒ 3x{(3 - 1)/3} = 18 
⇒ 3x(2/3) = 18
⇒ 3x = (18 × 3)/2
⇒ 3x = 27
⇒ 3x = 33
⇒ x = 3
এখন 
xx = 33 = 27
১৭,৬৯২.
একটি খুঁটির ২/৫ অংশ মাটির নিচে, ১/৫ অংশ পানির মধ্যে এবং বাকি ৪ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ২/৫ অংশ মাটির নিচে, ১/৫ অংশ পানির মধ্যে এবং বাকি ৪ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
খুটির দৈর্ঘ্য = X মিটার 

তাহলে,
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (২/৫ + ১/৫) × X অংশ
= (৩X/৬) অংশ 

আবার,
পানির উপরে আছে = {X - (৩X/৫)} = (২X/৫) অংশ 

প্রশ্নমতে,
২X/৫ = ৪
বা, ২X = ২০
বা, X = ২০/২
∴ x = ১০

∴ খুটির দৈর্ঘ্য = ১০ মিটার।

১৭,৬৯৩.
একই হার মুনাফার কোনো আসল ৭ বছরে মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফার কোনো আসল ৭ বছরে মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?

সমাধান:
মনে করি,
আসল = ১০০টাকা

১০০ টাকা ৭ বছরে সুদে আসলে দ্বিগুণ = ২০০ টাকা
∴ ৭ বছরে সুদ = (২০০ - ১০০)টাকা = ১০০ টাকা 

সুদে -আসলে তিনগুণ = (১০০ × ৩) টাকা = ৩০০ টাকা
∴ সুদ = (৩০০ - ১০০)টাকা = ২০০ টাকা 

১০০ টাকা সুদ হয় ৭ বছরে 
∴ ১ টাকা সুদ হয় ৭/১০০ বছরে 
∴ ২০০ টাকা সুদ হয় (৭ × ২০০)/১০০ বছরে 
= ১৪ বছরে 
১৭,৬৯৪.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার। প্রস্থ দৈর্ঘ্যের ৩/৭ অংশ হলে, দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৫০ মিটার
  2. ৭০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার। প্রস্থ দৈর্ঘ্যের ৩/৭ অংশ হলে, দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৭x মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থ = {৭x × (৩/৭)} মিটার = ৩x মিটার 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৭x + ৩x) মিটার = ২০x মিটার 

প্রশ্নমতে, 
২০x = ২০০ 
বা, x = ২০০/২০ 
∴ x = ১০ 

∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৭x মিটার 
= (৭ × ১০) মিটার 
= ৭০ মিটার । 
১৭,৬৯৫.
|x + 4| = 3 হলে x এর মান কত?
  1. 2, -5
  2. -7, -1
  3. 3, -8
  4. -1, 3
ব্যাখ্যা
প্রশ্ন: |x + 4| = 3 হলে x এর মান কত?

সমাধান:
১৭,৬৯৬.
x - 2y - 10= 0 এবং 2x + y - 3 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?
  1. 2
  2. 1
  3. - 2
  4. - 1
ব্যাখ্যা

প্রশ্ন: x - 2y - 10= 0 এবং 2x + y - 3 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0 

আমরা জানি,
সরল রেখার সাধারণ সমীকরণ, y = mx + c [যেখানে, m = ঢাল]

এখন,
প্রথম রেখার ঢাল:
x - 2y - 10 = 0 সমীকরণটিকে y = mx + c আকারে সাজালে পাই,
⇒ 2y = x - 10
∴ y = (1/2)x - 5  
সুতরাং, প্রথম রেখার ঢাল, m1 = 1/2

আবার,
দ্বিতীয় রেখার ঢাল:
2x + y - 3 = 0 সমীকরণটিকে y = mx + c আকারে সাজালে পাই,
⇒ y = - 2x + 3  
সুতরাং, দ্বিতীয় রেখার ঢাল, m2 = - 2

∴ ঢালদ্বয়ের গুণফল = m1× m2
= (1/2) × (- 2) = - 1  
এই দুটি রেখা পরস্পর লম্ব, কারণ তাদের ঢালদ্বয়ের গুণফল - 1.

১৭,৬৯৭.
৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ২৪ বছর, ৮ বছর
  2. খ) ৩৬ বছর, ১২ বছর
  3. গ) ৯ বছর, ৩ বছর
  4. ঘ) ৪৮ বছর, ১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনেকরি 
বর্তমানে পুত্রের বয়স = ক বছর
বর্তমানে পিতার বয়স = ৩ক বছর

প্রশ্নমতে
(৩ক - ৬) = ৫(ক - ৬)
৩ক - ৬ = ৫ক - ৩০
৫ক - ৩ক = - ৩০ + ৬
- ২ক = - ২৪
২ক = ২৪
ক = ১২

বর্তমানে পুত্রের বয়স = ১২ বছর
বর্তমানে পিতার বয়স = ৩ × ১২ = ৩৬ বছর
১৭,৬৯৮.
2x + 3y = 8, 6x - 7y = - 8 হলে (x, y) = কত? 
  1. ক) (2, 3) 
  2. খ) (3, 4) 
  3. গ) (1, 2) 
  4. ঘ) (4, 5) 
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 8, 6x - 7y = - 8 হলে (x, y) = কত? 

সমাধান: 
2x + 3y = 8..............(1)
6x - 7y = - 8..............(2)

(1) × 7 + (2) × 3 ⇒
14x + 21y + 18x - 21y = 56 - 24
32x = 32
x = 1

(1) ⇒ 
2x + 3y = 8
2 × 1 + 3y = 8
2 + 3y = 8
3y = 6
y = 2 

(x, y) = (1, 2) 
১৭,৬৯৯.
২ - ৫ - ১২ - ১৯ - ...... ধারাটির ১৫ তম পদ নির্ণয় করুন- 
  1. - ৮৮ 
  2. - ১০২ 
  3. - ৯৬
  4. - ৯৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২ - ৫ - ১২ - ১৯ - ...... ধারাটির ১৫ তম পদ নির্ণয় করুন- 

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
যার, প্রথম পদ, a = ২
সাধারণ অন্তর, d = - ৫ - ২ = - ৭

আমরা জানি, 
n-তম পদ, an = a + (n - ১)d
১৫তম পদ, a১৫ = ২ + (১৫ - ১) × (- ৭)
= ২ + ১৪ × (- ৭)
= ২ - ৯৮
= - ৯৬

১৭,৭০০.
cosθ√(sec2θ - 1) = ?
  1. tanθ
  2. secθ
  3. - sinθ
  4. sinθ
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ√(sec2θ - 1) = ?

সমাধান: 
cosθ√(sec2θ - 1)
= cosθ√tan2θ
= cosθ (sinθ/cosθ)
= sinθ