বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৭৪ / ৪৭৫ · ১৭,৩০১১৭,৪০০ / ৪৭,৮৩৩

১৭,৩০১.
3 + 9 + 27 + …… ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত?
  1. 3276
  2. 3279
  3. 3280
  4. 3283
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 9 + 27 + …… ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত r = 9/3 = 3
পদের সংখ্যা n = 7

তাহলে প্রথম 7টি পদের সমষ্টি:
Sn = a[(rn - 1)/(r - 1)]
⇒ S7 = 3 × [(37 - 1)/(3 - 1)]
= (3 × 2186)/2
= 3279

∴ 7টি পদের সমষ্টি 3279

১৭,৩০২.
একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৩ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২০ মিটার
ব্যাখ্যা
বাঁশটির  কাদায় ও পানিতে আছে = (০.১৫ + ০.৬৫) অংশ
                                                 = ০.৮০ অংশ 
                                                   = ৮০/১০০ অংশ 
                                                  = ৪/৫  অংশ 
ধরি 
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ১ 
পানির উপরে আছে = ১ - (৪/৫)
                               = (৫ - ৪)/৫
                                = ১/৫ অংশ 
প্রশ্নমতে 
১/৫ অংশ = ৩ মিটার 
১ বা (সম্পূর্ণ) অংশ = (৩ × ৫)/১ মিটার = ১৫ মিটার 
১৭,৩০৩.
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫ 

∴ ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ৯
১৭,৩০৪.
a = √6 + √5 হলে, a2 + a- 2 এর মান কত?
  1. 18
  2. 22
  3. 28
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: a = √6 + √5 হলে, a2 + a- 2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = √6 + √5
⇒ 1/a = 1/(√6 + √5)
⇒ 1/a = (√6 - √5)/(√6 + √5)(√6 - √5)
⇒ 1/a = (√6 - √5)/(√6)2 - (√5)2
⇒ 1/a = √6 - √5
∴ a + (1/a) = √6 + √5 + √6 - √5 = 2√6

প্রদত্ত রাশি = a2 + a- 2
= a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2 · a · (1/a)
= (2√6)2 - 2
= 4 × 6 - 2
= 22
১৭,৩০৫.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে ২৭ ও ৯ হলে, ধারাটির পঞ্চম পদ কত?
  1. ক) ১/৩
  2. খ) ১/৬
  3. গ) ১/৫
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

এখানে a = 27 এবং r =:9/ 27 = 1/3, সুতরাং পঞ্চম পদ = arn - 1 = 27×(1/3) 5 - 1 = 27 × (1/3)4 = 27/81 = 1/3

১৭,৩০৬.
একটি দাবা টুর্নামেন্টে আটজন অংশগ্রহণ করেছে। একক পদ্ধতিতে মোট কয়টি খেলা পরিচালনা করা যাবে?
  1. ক) 4
  2. খ) 16
  3. গ) 24
  4. ঘ) 28
ব্যাখ্যা
দুইজন মিলে একটি খেলা অনুষ্ঠিত হবে। 
মোট খেলার সংখ্যা হবে
= 8C2
= 28
১৭,৩০৭.
২ থেকে শুরু করে পরপর সাতটি জোড় সংখ্যার মধ্যক কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ১০
ব্যাখ্যা
২ থেকে শুরু করে ছয়টি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২,১৪
এখানে,
n = ৭
∴ মধ্যক =(n +১)/২ তম পদ 
               =(৭ +১)/২ তম পদ 
                = ৪ তম পদ 
                = ৮
১৭,৩০৮.
যদি 9a2 + 1/a2 = 2 হয়, তবে 27a3 + 1/a3 এর মান কত?
  1. ক) 4√2
  2. খ) 2√2
  3. গ) - 2√2
  4. ঘ) 34√2
ব্যাখ্যা
দেয়া আছে,
9a2 + 1/a2 = 2
(3a)2 + (1/a)2 = 2
(3a + 1/a)2 - 2 .3a. 1/a = 2 
(3a + 1/a)2 = 2 + 6 
(3a + 1/a)2  = 8 
3a + 1/a = √8
3a + 1/a = 2√2

 27a3 + 1/a3 = (3a)3 + (1/a)3
                     = (3a + 1/a)3 - 3.3a.(1/a)(3a + 1/a) 
                     = (2√2)3 - 9(2√2)
                     = 16√2 - 18√2
                     = - 2√2
১৭,৩০৯.
যদি C = 60° হয়, তাহলে (1 + tan2C)/(1 - tan2C) এর মান নির্ণয় করুন।
  1. - 2
  2. - 1
  3. 1
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি C = 60° হয়, তাহলে (1 + tan2C)/(1 - tan2C) এর মান নির্ণয় করুন।

সমাধান: 
প্রদত্ত রাশি, 
(1 + tan2C)/(1 - tan2C)
= (1 + tan260°)/(1 - tan260°)
= [(1 + (√3)2]/[(1 - (√3)2]
= (1 + 3)/(1 - 3)
= 4/(- 2)
= - 2 

১৭,৩১০.
log√24 × log√33 = কত?
  1. 6
  2. 2
  3. 4
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: log√24 × log√33 = কত?

সমাধান:
log√24 × log√33
= log√2(√2)4 × log√3(√3)2
= 4 log√2√2 × 2 log√3√3
= 4 · 1 × 2 · 1
= 8
১৭,৩১১.
বার্ষিক মুনাফা ৯% থেকে বেড়ে ১১% হওয়ায় মাসুদের আয় ৮ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ১২০০ টাকা
  2. ১৪০০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ৯% থেকে বেড়ে ১১% হওয়ায় মাসুদের আয় ৮ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান: 
এখানে,
মুনাফা বৃদ্ধি, r = (১১ - ৯)% = ২% = ২/১০০ = ১/৫০ টাকা
সময়, n = ৮ বছর
মুনাফা, I = ২৫৬ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
বা, P = ২৫৬/{৮ × (১/৫০)}
বা, P = (২৫৬ × ৫০)/৮
∴ P = ১৬০০

∴ মূলধন = ১৬০০ টাকা
১৭,৩১২.
log381 + log√39√3 - log√232√2 এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: log381 + log√39√3 - log√232√2 এর মান কত?

সমাধান:
log381 + log√39√3 - log√232√2
= log334 + log√3(√3)5 - log√2(√2)11
= 4 + 5 - 11
= - 2
১৭,৩১৩.
দুটি সম্পূরক কোণ এর অনুপাত 3 : 2 হলে, বড় কোণটির মান কত?
  1. ক) 54°
  2. খ) 72°
  3. গ) 108°
  4. ঘ) 144°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণ এর অনুপাত 3 : 2 হলে, বড় কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণ দুটি 3x ও 2x

প্রশ্নমতে,
3x + 2x = 180°
বা, 5x = 180°
∴ x = 36°

∴ বৃহত্তম কোণ = (3 × 36°) = 108°
১৭,৩১৪.
625(√5)2a = 1 হলে, a এর মান কত?
  1. 1
  2. - 2
  3. - 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 625(√5)2a = 1 হলে, a এর মান কত?

সমাধান:
⇒ (√5)2a = 1/625
⇒ (√5)2a = 1/54
⇒ (√5)2a = 1/(√5)8
⇒ (√5)2a = (√5)- 8
⇒ 2a = - 8
∴ a = - 4
১৭,৩১৫.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?
  1. ১০%
  2. ২০%
  3. ৩৬%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (১০০) 
= π ১০০০০ 

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে, 
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
= π (৮০) 
= π৬৪০০ 
∴ ক্ষেত্রফল কমে = ১০০০০π  - ৬৪০০π 
= ৩৬০০π 

১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
= ৩৬

∴ বৃত্তের ক্ষেত্রফল শতকরা ৩৬ ভাগ কমবে।
১৭,৩১৬.
63.70 এর লগের পূর্ণক নির্ণয় করুন।
  1. - 1
  2. 1
  3. 2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 63.70 এর লগের পূর্ণক নির্ণয় করুন।

সমাধান:
যেকোনো সংখ্যা N কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পাওয়া যায়, N = a ×10n, যেখানে N > 0, 1≤ a ≤ 10 এবং n ∈ Z
যেমন: ৫০০ = ৫ × ১০
৩৩৩৩ = ৩.৩৩৩ × ১০
০.২৫ = ২.৫ × ১০-১

N = a × 10n
⇒ log10N = log10 (a × 10n) [উভয় পক্ষে 10 ভিত্তিতে লগ নিয়ে]
⇒ log10N = log10a + log1010n
⇒ log10N = log10a + nlog1010
⇒ log10N = n + log10a [ log10 10 = 1]
∴ log10N= n + log10a
logN = n + loga [ভিত্তি 10 উহ্য রেখে]
এখানে, n কে বলা হয় logN এর পূর্ণক। অর্থাৎ, কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পর ১০ এর যে ঘাত পাওয়া যায় সেই ঘাতকে পূর্ণক বলে।

প্রদত্ত সংখ্যাটি,
63.70
= 6.370 × 101
∴ 63.70 এর লগের পূর্ণক 1
১৭,৩১৭.
(x/5)p = 1 হলে, p এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 5
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x/5)p = 1 হলে, p এর মান কত?

সমাধান:
(x/5)p = 1
বা, (x/5)p = (x/5)0
p = 0
১৭,৩১৮.
  1. 6/5
  2. 5/6
  3. 1
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১৭,৩১৯.
x3 - 7x - 6 রাশিটির উৎপাদক নয় কোনটি?
  1. x + 1
  2. x + 2
  3. x - 3
  4. x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 7x - 6 রাশিটির উৎপাদক নয় কোনটি?

সমাধান:
 ধরি
f(x) = x3 - 7x - 6
f( - 1) = ( - 1)3 - 7( - 1) - 6 
= - 1 + 7 - 6
= 7 - 7
= 0

f(x) = x3 - 7x - 6
f( - 2) = ( - 2)3 - 7( - 2) - 6 
= - 8 + 14 - 6
= 14 - 14
= 0

f(x) = x3 - 7x - 6
f( 3) = (3)3 - 7(3) - 6 
= 27 - 21 - 6
= 27 - 27
= 0

f(x) = x3 - 7x - 6
f( 1) = (1)3 - 7(1) - 6 
= 1 - 7 - 6
= 1 - 13
= - 12

x - 1, x3 - 7x - 6 রাশিটির উৎপাদক নয়।
১৭,৩২০.
9টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. 89
  2. 90
  3. 91
  4. 92
ব্যাখ্যা

2টি একই জাতীয় জিনিস বাদ দিয়ে বাছাই করা যায় 7c3 = 35
আবার,
2টি একই জাতীয় হলে মোট 8 ধরণের জিনিস হতে 5টি নিয়ে বাছাই করা যায়
= 8c5 = 56
∴ বাছাই করার মোট উপায় = 35 + 56 = 91

১৭,৩২১.
1/2 + 1/4 + 1/8 + 1/16 + …… ধারাটির ১ম আটটি পদের সমষ্টি কত?
  1. ক) 256/255
  2. খ) -(256/255)
  3. গ) -(255/256)
  4. ঘ) 255/256
ব্যাখ্যা

১ম পদ (a) = 1/2
সাধারণ অনুপাত (r) = (1/4)/(1/2)
= 1/4 × 2
= 1/2 < 1
পদসংখ্যা (n) = 8

∴ সমষ্টি (s) = a.{(1 - rn)/(1 - r)}
= (1/2){(1 - (1/2)8)/(1 - 1/2)}
= (1/2){(1 - 1/256)/(1/2)}
= 1 - 1/256
= 255/256

১৭,৩২২.
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১৪৮ বর্গমিটার
  2. ১৫২ বর্গমিটার
  3. ১৬০ বর্গমিটার
  4. ১৮০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {২১ মি. + (২ + ২) মি.} = ২৫ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = {১৫ মি. + (২ + ২) মি.} = ১৯ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫ × ১৯) বর্গমিটার 
= ৪৭৫ বর্গমিটার

আবার, 
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার 
= ৩১৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার 
= ১৬০ বর্গমিটার।

১৭,৩২৩.
একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?
  1. ১.৫ মিনিট
  2. ২ মিনিট
  3. ২.৫ মিনিট
  4. ৩ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?

সমাধান: 
একটি বৃত্ত একবার সম্পূর্ণ ঘুরলে ২π রেডিয়ান দূরত্ব অতিক্রম হয়।
৫ বার ঘুরলে মোট অতিক্রান্ত দূরত্ব = (২π × ৫) = ১০π রেডিয়ান।

π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে ১০π দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = ১০π/(π/১২) সেকেন্ড
= ১২০ সেকেন্ড
= ২ মিনিট
১৭,৩২৪.
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
গাড়ীর চাকার পরিধি = ৫ মিটার

 ১.৫ কি.মি. = (১০০০ ×১.৫) মিটার = ১৫০০ মিটার 

৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
= ৩০০ বার
১৭,৩২৫.
দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. = ৪ হলে ল.সা.গু. কত?
  1. ক) ২৪০
  2. খ) ৩৬০
  3. গ) ৬০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ৫a, ৬a
∴ গ.সা.গু. a = ৪
∴ ল.সা.গু. = ৫ × ৬ × a
= ৩০ × ৪
= ১২০

১৭,৩২৬.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ৭৫°
  4. ৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি 
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত = ২ : ৩ : ৩ : ৪
অনুপাতগুলোর সমষ্টি = ২ + ৩ + ৩ + ৪ = ১২

∴ প্রতিটি অনুপাতের মান = ৩৬০°/১২ = ৩০°

∴ ক্ষুদ্রতম কোণ = ২ × ৩০° = ৬০°

১৭,৩২৭.
কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় একে অপরের বিপরীত হলে মূলদ্বয়ের গুণফলের অর্ধেক কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় একে অপরের বিপরীত হলে মূলদ্বয়ের গুণফলের অর্ধেক কত?

সমাধান:

মনে করি, 
দ্বিঘাত সমীকরণের একটি মূল = ‍a
দ্বিঘাত সমীকরণের অপর মূল = 1/a

∴ মূলদ্বয়ের গুণফল = a.1/a = 1
∴ মূলদ্বয়ের গুণফলের অর্ধেক = 1/2
১৭,৩২৮.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর। ০৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৮ : ১। ০৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৯ : ১
  2. ৭ : ৪
  3. ৫ : ১
  4. ১০ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর। ০৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৮ : ১। ০৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর।

৬ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল = {৬৬ - (৬ + ৬)} বছর
= (৬৬ - ১২) বছর
= ৫৪ বছর

মনে করি,
৬ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৮ক বছর
৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ক বছর

প্রশ্নমতে,
৮ক + ক = ৫৪
⇒ ৯ক = ৫৪
⇒ ক = ৫৪/৯
⇒ ক = ৬

৬ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৮ × ৬) বছর = ৪৮ বছর
৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ৬ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৪৮ + ৬) বছর = ৫৪ বছর
এবং পুত্রের বর্তমান বয়স = (৬ + ৬) বছর = ১২ বছর

৬ বছর পর,
পিতার বয়স হবে = (৫৪ + ৬) বছর = ৬০ বছর
পুত্রের বয়স হবে = (১২ + ৬) বছর = ১৮ বছর

৬ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৬০ : ১৮
= ১০ : ৩

১৭,৩২৯.
নিচের কোনটি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত?
  1. ক) 6 : 4 : 3
  2. খ) 6 : 5 : 4
  3. গ) 11 : 8 : 7
  4. ঘ) 13 : 12 : 5
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ² = লম্ব² + ভূমি²
এখানে,
4²+3² = 16+9 = 25 ≠ 6² = 36 ; যা সম্ভব নয়।
5²+4² = 25+16 = 41 ≠ 6² = 36 ; যা সম্ভব নয়।
8²+7² = 64+49 = 113 ≠ 11² = 121 ; যা সম্ভব নয়।
12²+5² = 144+25 = 169 = 13² = 169 ; যা সম্ভব।
∴ নির্ণেয় অনুপাতটি 13 : 12 : 5

১৭,৩৩০.
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
  1. ১৫
  2. ১০
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?

সমাধান:
কামাল বশিরের ৫ বছরের ছোট
বশিরের বয়স = কামালের বয়স + ৫ বছর
বশির টুটুলের ৫ বছরের বড়
বশিরের বয়স = টুটুলের বয়স + ৫ বছর

এখন
কামালের বয়স + ৫ বছর = টুটুলের বয়স + ৫ বছর
কামালের বয়স - টুটুলের বয়স = ৫ - ৫
কামালের বয়স - টুটুলের বয়স = ০ বছর
১৭,৩৩১.
একটি ক্লাসের 12 জন শিক্ষকের মধ্যে 4 জনকে একটি কমিটিতে বাছাই করতে হবে। কত উপায়ে বাছাই সম্ভব? 
  1. 408 উপায়ে 
  2. 495 উপায়ে 
  3. 462 উপায়ে 
  4. 528 উপায়ে 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসের 12 জন শিক্ষকের মধ্যে 4 জনকে একটি কমিটিতে বাছাই করতে হবে। কত উপায়ে বাছাই সম্ভব?

সমাধান: 
এখানে, 
শিক্ষকের সংখ্যা = 12 জন 
কমিটিতে স্থান দিতে হবে = 4 জন 

∴ এদের মধ্য থেকে বাছাই করতে হবে = 12C4
= 12!/4! . (12 - 4)!​ 
= 12!/4! . 8!​ 
= 12⋅11⋅10⋅9.​ 8! /8! . 4 . 3 . 2 . 1 
= 495 

∴ 495 উপায়ে বাছাই করা সম্ভব।

১৭,৩৩২.
একটি রম্বসের একটি কর্ণ 1000 সে.মি. এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 48 মি. 
  2. খ) 36 মি. 
  3. গ) 12 মি. 
  4. ঘ) 24 মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ 1000 সে.মি. এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
রম্বসের একটি কর্ণ = 1000 সে.মি.  = 1000/100 = 10 মি.
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
120 = (1/2) × 10 × d2
120 = 5 × d2
d2 = 120/5
d2 = 24 মি. 
১৭,৩৩৩.
একজন দালালের কমিশনের হার ৪% থেকে ৫% এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। ব্যবসা শতকরা কত কমে গিয়েছে?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দালালের কমিশনের হার ৪% থেকে ৫% এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। ব্যবসা শতকরা কত কমে গিয়েছে?

সমাধান: 
মনে করি,
ব্যবসায় টাকার পরিমাণ ১০০
∴ কমিশন = (১০০ × ৪%) = ৪ টাকা

আবার,
ধরি, ব্যবসায় নতুন টাকার পরিমাণ m
কমিশন = (m × ৫%) = m/২০ টাকা

প্রশ্নমতে,
 m/২০ = ৪
বা, m = ৮০ টাকা

∴ ব্যবসায় টাকা কমেছে = (১০০ - ৮০) টাকা
= ২০ টাকা
১৭,৩৩৪.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে তেল ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কী পরিমাণ পানি মিশ্রিত করলে তেল ও পানির অনুপাত ৩ : ৪ হবে?
  1. ৩৮ লিটার
  2. ৩৪ লিটার
  3. ২৮ লিটার
  4. ২৪ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে তেল ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কী পরিমাণ পানি মিশ্রিত করলে তেল ও পানির অনুপাত ৩ : ৪ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
তেল : পানি = ৭ : ৩
অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

∴ মিশ্রণে তেলের পরিমাণ = ৬০ × (৭/১০) = ৪২ লিটার ।
∴ মিশ্রণে পানির পরিমাণ = ৬০ × (৩/১০) = ১৮ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর,
তেল : পানি = ৩ : ৪ 

ধরি,
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় ক লিটার 

শর্তমতে,
৪২/(১৮ + ক) = ৩/৪ 
⇒ ১৬৮ = ৫৪ + ৩ক 
⇒ ৩ক = ১৬৮ - ৫৪ 
⇒ ৩ক = ১১৪ 
⇒ ক = ১১৪/৩ 
∴ ক = ৩৮ 

সুতরাং, ৩৮ লিটার পানি আরও মিশাতে হবে। 

১৭,৩৩৫.
a + a- 1 = 3 হলে, a4 + (a- 1)4 এর মান কত?
  1. 37
  2. 43
  3. 47 
  4. 53
ব্যাখ্যা
প্রশ্ন: a + a- 1 = 3 হলে, a4 + (a- 1)4 এর মান কত?

সমাধান:
a4 + (a- 1)4 = a4 + (1/a4)
= (a2)2 + (1/a2)2
= {a2 + (1/a2)}2 - 2 ⋅ a2 ⋅ (1/a2)
= [{a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ (1/a)]2 - 2 
= (32 - 2)2 - 2 [যেহেতু, a + a- 1 = 3 বা, a + (1/a) = 3]
= 72 - 2
= 47 
১৭,৩৩৬.
একটি বইয়ের দাম ২৪০ টাকা এবং এই দাম প্রকৃত দামের ৮০%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয়।
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ২০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
৮০ টাকা বইয়ের দাম হলে প্রকৃত দাম ১০০ টাকা
২৪০ টাকা হলে বইয়ের প্রকৃত দাম (১০০×২৪০)/৮০ = ৩০০ টাকা।
∴সরকার ভর্তুকি দেয় (৩০০ - ২৪০) = ৬০ টাকা।
১৭,৩৩৭.
xy লেখচিত্র সমীকরণ y =(-1/2)x + 3 এর রেখা যদি (c ,- c) লেখবিন্দুর মধ্য দিয়ে গেলে c এর মান কত?
  1. ক) - 6
  2. খ) - 3
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে, 
xy লেখচিত্র সমীকরণ y =(-1/2)x + 3 

রেখা যদি (c ,- c) লেখবিন্দুর মধ্য দিয়ে 
তাহলে,
- c = (-1/2)c  + 3 
c = (c/2) -  3
c -  (c/2)  = - 3
(2c - c)/2 = - 3
c/2 = -3 
c = - 6
১৭,৩৩৮.
যদি x = √3 + √2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত?
  1. ক) 18√2
  2. খ) 12√3
  3. গ) 9√2
  4. ঘ) 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √3 + √2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান
দেওয়া আছে, 
x = √3 + √2
বা, 1/x =  √3 - √2

এখন, 
 x + 1/x = √3 + √2 + √3 - √2 
∴ x + 1/x = 2√3 

আমরা জানি, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= (2√3)3 - 3. 2√3
= 24√3 - 6√3
= 18√3
১৭,৩৩৯.
sin225° = কত?
  1. - 1/√2
  2. 1/√2
  3. √2/3
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: sin225° = কত?

সমাধান:
sin225° = sin(2 × 90° + 45°)
= - sin45°
= -1/√2
১৭,৩৪০.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৮ বর্গ সে.মি. 
  2. ১২ বর্গ সে.মি. 
  3. ২৪ বর্গ সে.মি. 
  4. ৪৮ বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪ × ৬ বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি. 
১৭,৩৪১.
নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৬০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ৪ ঘণ্টা
  2. খ) ৫ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৭ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৬০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ = (২৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ৩০ কি.মি./ঘণ্টা

৩০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগে = ৬০/৩০ ঘণ্টা
= ২ ঘণ্টা

আবার,
স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ = (২৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি. /ঘণ্টা

২০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগে = ৬০/২০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মোট সময় লাগবে = (২ + ৩) ঘণ্টা
= ৫ ঘণ্টা
১৭,৩৪২.
রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে?
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে?

সমাধান:
রেখাংশ:
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
রশ্মি (Ray):
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে।

রেখা (Line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই।
১৭,৩৪৩.
6x2 - 7x + 5 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x + 5 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
 
সমাধান:
ধরি,
f(x) = 6x2 - 7x + 5 

ভাগশেষ উপপাদ্যের অনুসারে,
f(1) = 6(1)2 - 7.1 + 5
= 6 - 7 + 5
= 11 - 7
= 4

∴ 6x2 - 7x + 5 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হবে।
১৭,৩৪৪.
৪৫ কোন সংখ্যার ৩০% এর সমান?
  1. ক) ১০০
  2. খ) ১৫০
  3. গ) ২০০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ কোন সংখ্যার ৩০% এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = p
P এর ৩০% = ৪৫
বা, p × (৩০/১০০) = ৪৫
বা, p = (৪৫ × ১০০)/৩০
বা, p = ১৫০
১৭,৩৪৫.
যদি nCr = 15 এবং nPr = 360 হয় তবে r = ?
  1. 24
  2. 16
  3. 12
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nCr = 15 এবং nPr = 360 হয় তবে r = ?

সমাধান:
আমরা জানি,
r! × nCr = nPr
বা, r! × 15 = 360
বা, r! = 360/15
বা, r! = 24
বা, r! = 4!
∴ r = 4
১৭,৩৪৬.
পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৯
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?

সমাধান:
দেওয়া আছে,
পৃথিবীর বাইরে একটি গ্রহে
১৫ দিনে = ১ মাস
৮৪৫ দিনে = ৮৪৫/১৫ মাস
= ৫৬ মাস ৫ দিন

আবার,
৭ মাসে = ১ বছর
৫৬ মাস ৫ দিন = ৮ বছর ৫ দিন।
[অপশনে ৮ বছর থাকায় উত্তর হবে ৮ বছর]
১৭,৩৪৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে?
  1. 982
  2. 782
  3. 822
  4. 847
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
12, 20, 28, 40 এর ল. সা. গু এর সাথে 7 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।

12 = 2 × 2 × 3
20 = 2 × 2 × 5
28 = 2 × 2 × 7
40 = 2 × 2 × 2 × 5

2 এর সর্বোচ্চ ঘাত = 23
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 51
7 এর সর্বোচ্চ ঘাত = 71
ল. সা. গু = 23 × 3 × 5 × 7 = 840

∴ সংখ্যাটি = 840 + 7 = 847

১৭,৩৪৮.
একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত ঘর থেকে 8  মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত?
  1. ক) 13 মিটার
  2. খ) 14মিটার
  3. গ) 15 মিটার
  4. ঘ) 17 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত ঘর থেকে 8  মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত?  

সমাধান:



মনেকরি 
দেয়ালের দৈর্ঘ্য AB = 15 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব BC= 8মিটার 
মই এর দৈর্ঘ্য AC = ?  

আমরা জানি,
AC2 = AB2 + BC2
AC2 = 152 + 82
AC2 = 225 + 64
AC2 = 289
AC2 = 172
AC = 17
১৭,৩৪৯.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৪৪। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ৮০
  2. খ) ৪৮
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৪৪। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২
সংখ্যাটি ৪৮

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ. সা. গু
⇒ ৪৮ × অপর সংখ্যা = ১২ × ১৪৪
∴ অপর সংখ্যা = (১২ × ১৪৪)/৪৮
= ৩৬  

সংখ্যা দুটির যোগফল = ৪৮ + ৩৬ = ৮৪
১৭,৩৫০.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ২ কি.মি. হলে স্রোতের অনুকূলে ৭২ কি.মি. পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ২ কি.মি. হলে স্রোতের অনুকূলে ৭২ কি.মি. পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১০ কি.মি./ঘণ্টা 
স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১০ + ২) = ১২ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১০ - ২) = ৮ কি.মি./ঘণ্টা 

এখন,
৭২ কি.মি. পথ অতিক্রম করে যেতে প্রয়োজনীয় সময় = ৭২/১২ = ৬ ঘণ্টা 
এবং, ৭২ কি.মি. পথ পুনরায় ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৭২/৮ = ৯ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = (৬ + ৯) ঘণ্টা = ১৫ ঘণ্টা

১৭,৩৫১.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 45 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 9 হলে সংখ্যাটি কত?
  1. 36
  2. 72
  3. 27
  4. 81
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 45 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 9 হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, একক স্থানীয় অংক = x এবং দশক স্থানীয় অংক = (9 - x)
∴ সংখ্যাটি = x + 10(9 - x) = 90 - 9x

অংকদ্বয়ের স্থান বিনিময়ের পর সংখ্যাটি = 10x + (9 - x) = 9x + 9

প্রশ্নমতে, (9x + 9) - (90 - 9x) = 45
⇒ 9x + 9 - 90 + 9x = 45
⇒ 18x - 81 = 45
⇒ 18x = 45 + 81
⇒ 18x = 126
⇒ x = 126/18
⇒ x = 7

∴ নির্ণেয় সংখ্যাটি = 90 - (9 × 7) = 90 - 63 = 27

১৭,৩৫২.
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) কেন্দ্র হতে দূরবর্তী জ্যা টি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
অর্থাৎ, ব্যাস = ২ × ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব। বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী। যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়। বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস। বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে বৃহত্তর জ্যা-টি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম।
- কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে কেন্দ্রের নিকটবর্তী জ্যা, দূরবর্তী জ্যা অপেক্ষা বৃহত্তর।
১৭,৩৫৩.
দুটি ভগ্নাংশের গুণফল ২০/১২০। এদের একটি ৫/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৭/১৯
  2. ৪/১৫
  3. ৬/২১
  4. ৫/২৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২০/১২০। এদের একটি ৫/৮ হলে, অপর ভগ্নাংশটি কত? 
 
সমাধান:
অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২০/১২০)/(৫/৮)
= (২০/১২০) × (৮/৫)
= ৪/১৫
১৭,৩৫৪.
1 + 3 + 5 + ...... + (2a - 1) = কত?
  1. a(a + 1)
  2. a2
  3. a(a + 1)/2
  4. a
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + ...... + (2a - 1) = কত?

সমাধান:
এখানে,
১ম পদ = 1
সাধারণ অন্তর = 3 - 1 = 2
শেষ পদ = 2a - 1

∴ পদসংখ্যা = {(শেষ পদ ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(2a - 1 - 1)/2} + 1
= {2(a - 1)/2} + 1
= a - 1 + 1
= a

∴ সমষ্টি = {(শেষ পদ ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(2a - 1 + 1)/2} × a
= (2a/2) × a
= a2
১৭,৩৫৫.
729 এর 3 ভিত্তিক লগারিদম কত?
  1. 4
  2. 5
  3. 7
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 729 এর 3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
729 এর 3 ভিত্তিক লগারিদম = log3729
= log336
= 6 log33
= 6 × 1 
= 6
১৭,৩৫৬.
নিচের কোন পরিমাপটি সঠিক?
  1. ১০০০ মিলিয়ন = ১০০০০ কোটি
  2. ১০০০ মিলিয়ন = ১০ কোটি
  3. ১০০০ মিলিয়ন = ১০০ কোটি
  4. ১০০০ মিলিয়ন = ১০০০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পরিমাপটি সঠিক?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ মিলিয়ন = ১০ কোটি
১০০০ মিলিয়ন = ১০০ কোটি
১৭,৩৫৭.
কোনো আসল টাকার ৫ বছরের সুদ, সুদ-আসলের ১/৬ অংশ। সুদের হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৮%
ব্যাখ্যা
মনেকরি 
সুদ-আসল = ৬ টাকা 
সুদ = (৬ এর ১/৬) টাকা = ১ টাকা 

আসল = (৬ - ১) টাকা = ৫ টাকা 

৫ টাকার ৫ বছরের সুদ ১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ১/(৫×৫) টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ (১×১০০)/(৫×৫) টাকা 
                                       = ৪ টাকা
১৭,৩৫৮.
একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত হবে-
  1. ৫ : ৪
  2. ৮ : ৫
  3. ৭ : ৪
  4. ৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত হবে-

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫

∴ বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১২৫ : ১০০
= ৫ : ৪
১৭,৩৫৯.
একজন ব্যাটসম্যান খেলার শেষ বলে ছয় মেরে ১০০ রানে অপরাজিত ছিলেন, যেখানে তিনি বাউন্ডারি মেরেছেন ১০ টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ৫ টি। তিনি দৌড়ে কত শতাংশ রান নিয়েছিলেন?
  1. ২২%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৪০%
ব্যাখ্যা
১০০ রানের মধ্যে দৌড়ে নিয়েছিলেন {১০০ - (৪×১০ + ৬×৫)} = ৩০ রান
অর্থাৎ, ৩০ শতাংশ রান
১৭,৩৬০.
এর সমাধান-
  1. 11/7
  2. 13/5
  3. 5
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: এর সমাধান- 

সমাধান:

১৭,৩৬১.
এক নটিক্যাল মাইলে কত মিটার?
  1. ক) ১৭৫০.১৮ মি.
  2. খ) ১৮৫৩.১৮ মি.
  3. গ) ১৬৫০.২০ মি.
  4. ঘ) ১৯৫৩.১৮ মি
ব্যাখ্যা
এক নটিক্যাল মাইল = ১.৮৫৩১ কিলোমিটার = ১৮৫৩.১৮ মিটার।
১৭,৩৬২.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা   ''      ''      = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''        = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

১৭,৩৬৩.
যদি 5a + 8.5a + 16.5a = 1 হয়, তবে a এর মান কত?
  1. - 1
  2. - 2
  3. 1
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5a + 8.5a + 16.5a = 1 হয়, তবে a এর মান কত?

সমাধান:
5a + 8.5a + 16.5a = 1
ধরি,
5a = x
∴ x + 8x + 16x = 1
⇒ 25x = 1
⇒ x = 1/25
⇒ 5a = 5- 2
∴ a = - 2
১৭,৩৬৪.
রেখাংশের প্রান্তবিন্দু কয়টি?
  1. ১টি
  2. অসংখ্য
  3. ২টি
  4. প্রান্ত বিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দু কয়টি?
 
সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত। 
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
 
• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
১৭,৩৬৫.
একটি বইয়ের মূল্য ৪০ টাকা।এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

প্রশ্নানুসারে, ৮০% = ৪০ টাকা
∴ ১% = ৪০/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = (৪০ × ১০০)/৮০ টাকা = ৫০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৫০ - ৪০) টাকা = ১০ টাকা।

১৭,৩৬৬.
5 + √3 হলো একটি-
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. স্বাভাবিক সংখ্যা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + √3 হলো একটি-

সমাধান:
এখানে,
5 একটি মূলদ সংখ্যা এবং √3 একটি অমূলদ সংখ্যা।
সুতরাং তাদের যোগফল হবে একটি অমূলদ সংখ্যা।

কারণ:
- একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যার যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা গঠন করে।
- সকল মূলদ ও অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা।
- যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান তাকে আদর্শ সংখ্যা বলে।
১৭,৩৬৭.
(x - 6) = (x - 6)/x, সমীকরণটির সমাধান কত?
  1. x = (6, 1)
  2. x = (2, 3)
  3. x = (1, 1)
  4. x = (4, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 6) = (x - 6)/x, সমীকরণটির সমাধান কত?

সমাধান:
দেওয়া আছে,
(x - 6) = (x - 6)/x
⇒ x(x - 6) = (x - 6)
⇒ x2 - 6x - x + 6 = 0
⇒ x(x - 6) - 1(x - 6) = 0
⇒ (x - 6)(x - 1) = 0
∴ x = 6, 1
১৭,৩৬৮.
৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?
  1. ক) ১/২৪
  2. খ) ২৪
  3. গ) ৩/২৪
  4. ঘ) ১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলি হলো ৩/৪, ৫/৮ ও ১/৩
লবগুলো হলো ৩, ৫, ১।
হরগুলো হলো ৪, ৮, ৩।

লবগুলোর গ.সা.গু হলো ১
হরগুলোর ল.সা.গু হলো ২৪

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
∴ ভগ্নাংশের গ.সা.গু = ১/২৪
১৭,৩৬৯.
y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
  1. (12, 5)
  2. (17, 5)
  3. (9, 5)
  4. (6, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?

সমাধান:
y = 5 ...... (১)
x = 3y + 2 ........ (২)
১ম সমীকরণ হতে পাই,
y = 5

২য় সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 3 × 5 + 2
⇒ x = 15 + 2
⇒ x = 17

∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক (17, 5).
১৭,৩৭০.
তিনজন খেলোয়াড়ের রানের সমষ্টি ২০৫। প্রথম ও দ্বিতীয় জনের অনুপাত ৪ : ৩ এবং দ্বিতীয় ও তৃতীয় জনের অনুপাত ৫ : ২ হলে, প্রথম জন কত রান করেছে?
  1. ১০০ রান
  2. ৭৫ রান
  3. ৯০ রান
  4. ৬৫ রান
ব্যাখ্যা

প্রশ্ন: তিনজন খেলোয়াড়ের রানের সমষ্টি ২০৫। প্রথম ও দ্বিতীয় জনের অনুপাত ৪ : ৩ এবং দ্বিতীয় ও তৃতীয় জনের অনুপাত ৫ : ২ হলে, প্রথম জন কত রান করেছে?

সমাধান:
দেওয়া আছে,
তিনজনের মোট রান = ২০৫
প্রথম : দ্বিতীয় = ৪ : ৩
দ্বিতীয় : তৃতীয় = ৫ : ২

প্রথম : দ্বিতীয় : তৃতীয় = (৪ × ৫) : (৩ × ৫) : (২ × ৩)
= ২০ : ১৫ : ৬

সুতরাং, তিনজনের অনুপাত = ২০ : ১৫ : ৬
∴ অনুপাতের সমষ্টি = ২০ + ১৫ + ৬ = ৪১ অংশ

∴ প্রথম খেলোয়াড়ের = (২০/৪১) × ২০৫ = ২০ × ৫ = ১০০ রান 

সুতরাং, প্রথম জন ১০০ রান করেছে।

১৭,৩৭১.
x পূর্ণ সংখ্যা এবং  হলে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্য কত?
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং  হলে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্য কত? 

সমাধান:
এখানে,
- 1 ≤ (3x - 4)/7 ≤ 5
⇒ - 7 ≤ 3x - 4 ≤ 35
⇒ - 7 + 4 ≤ 3x - 4 + 4 ≤ 35 + 4
⇒ - 3 ≤ 3x ≤ 39
⇒ - 1 ≤ x ≤ 13
 
∴ x এর বৃহত্তম মান = 13
এবং ক্ষুদ্রতম মান = - 1
∴ পার্থক্য = 13 - (- 1) = 13 + 1 = 14

১৭,৩৭২.
x এর মান কত হলে a(x - a) = b(x - b) হবে?
  1. ক) a + b
  2. খ) ab
  3. গ) a - b
  4. ঘ) a/b
ব্যাখ্যা

a(x - a) = b(x - b)
⇒ ax - a2 = bx - b2
⇒ ax - bx = a2 - b2;
⇒ x(a - b) = (a + b)(a - b)
∴ x = a + b

১৭,৩৭৩.
৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ১০%
  4. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) বা ২০০০ টাকার ১ বছরের সুদ
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ

এখন,
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০ ×  ১০০)/৫০০০ টাকা।
= ১০ টাকা বা ১০%
১৭,৩৭৪.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গ মিটার এবং পরিধি ৮π মিটার হলে, বৃত্তের ব্যাস কত?
  1. ১২ মিটার
  2. ৮ মিটার
  3. ৪ মিটার
  4. ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গ মিটার এবং পরিধি ৮π মিটার হলে, বৃত্তের ব্যাস কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গ মিটার এবং পরিধি ৮π মিটার

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr
বৃত্তের পরিধি = ২πr

প্রশ্নমতে,
⇒ ২πr = ৮π
⇒ ২r = ৮ 

∴ বৃত্তের ব্যাস ৮ মিটার।
১৭,৩৭৫.
ABCD রম্বসের পরিসীমা কোনটি?
  1. ক) 20 একক
  2. খ) 14 একক
  3. গ) 28 একক
  4. ঘ) 12 একক
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের পরিসীমা কোনটি?



সমাধান: 
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
∴ ΔAOD একটি সমকোণী ত্রিভুজ। 
∴ AD = √(AO2 + OD2)
= √(32 + 42)
= √(9 + 16)
=√25
= 5

∴  রম্বসের একবাহুর দৈর্ঘ্য 5 একক
∴ রম্বসের পরিসীমা = 5 × 4 একক
= 20  একক
১৭,৩৭৬.
(3/5)3 (3/5)- 6 = (3/5)2x - 1 হলে x এর মান কত?
  1. ক) - 1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) - 2
ব্যাখ্যা
(3/5)3 (3/5)- 6 =(3/5)2x - 1 
(3/5)3 - 6 = (3/5)2x - 1 
(3/5)- 3  = (3/5)2x - 1 
- 3 = 2x - 1 
- 3 + 1 = 2x
- 2 = 2x
x = - 2 /2
x = - 1
১৭,৩৭৭.
2sinθ/cosθ(1+tan²θ) simplifies to-
  1. ক) Cosθ
  2. খ) Sinθ
  3. গ) Sin2θ
  4. ঘ) tanθ
ব্যাখ্যা

আমরা জানি,
Sin2θ = 2tanθ/1 +tan²θ
এখানে, 2sinθ/cosθ(1+tan²θ) = 2tanθ/(1 +tan²θ) = Sin2θ

১৭,৩৭৮.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৫৮ বছর
  3. ৬৮ বছর
  4. ৫৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১৫ বছর 
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১৫) বছর 
= ৩০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১৭ বছর 
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১৭) বছর 
= ৩৫৭ বছর 

∴ শিক্ষকের বয়স = (৩৫৭ - ৩০০) বছর 
= ৫৭ বছর।
১৭,৩৭৯.
একটি দাবা খেলার প্রতিযোগিতায় ৩ জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

খেলা অনুষ্ঠিত হওয়ার মোট উপায় = 3C2 = 3!/{2!(3-2)!} = 3!/2! = 3

১৭,৩৮০.
2(a - 1) = 4√2 হলে, a এর মান কত?
  1. 3/2
  2. 5/2
  3. 1/2
  4. 7/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2(a - 1) = 4√2 হলে, a এর মান কত?

সমাধান: 
2(a - 1) = 4√2
⇒ 2(a - 1) = 22 . 21/2
⇒ 2(a - 1) = 2(2 + 1/2)
⇒ a - 1 = 5/2
⇒ a = 1 + (5/2)
∴ a = 7/2
১৭,৩৮১.
৪৮ টাকা ডজন আমড়া কিনে প্রতিটি ৬ টাকা দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ৩০%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা

১২ টি আমড়ার ক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ১ টি আমড়ার ক্রয়মূল্য = ৪৮/১২ = ৪ টাকা
১ টি আমড়ার বিক্রয়মূল্য = ৬ টাকা
১ টি আমড়াতে লাভ = ৬ - ৪
= ২ টাকা
∴ লাভের হার = (২ × ১০০)/৪
= ৫০%

১৭,৩৮২.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. 12 মিটার
  2. 14 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 
∴ ক্ষেত্রফল = (√3/4)a2 বর্গমিটার

প্রশ্নমতে,
(√3/4)a2 = 9√3
বা, a2/4 = 9
বা, a2 = 36
∴ a = 6

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a = 3 × 6 = 18 মিটার
১৭,৩৮৩.
1/cosecθ এর সর্বোচ্চ মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: 1/cosecθ এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
আমরা জানি,
sinθ = 1/cosecθ

∴ 1/cosecθ এর সর্বোচ্চ মান হল sin⁡θ এর সর্বোচ্চ মানের সমান।

এখন,
- 1 < sinθ < 1  
∴ - 1 < 1/cosecθ < 1

সুতরাং 1/cosecθ এর সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান 1
১৭,৩৮৪.
৮৭ কোন সংখ্যার ৭৫%? 
  1. ক) ১২০
  2. খ) ১১৬
  3. গ) ১১৮
  4. ঘ) ১২৪
ব্যাখ্যা
ধরি
সংখ্যাটি x 

প্রশ্নমতে
x এর ৭৫% = ৮৭
x × ৭৫/১০০ =৮৭
 x = ৮৭ × ১০০/৭৫
∴ x = ১১৬
১৭,৩৮৫.
P ={ x ∈ N : 2 < x ≤ 8} এবং Q = { x ∈ N : জোড় সংখ্যা এবং x ≤ 10} হলে, P ∩ Q এর মান কত? 
  1. {4, 6, 10}
  2. {4, 6, 8}
  3. {6, 8, 10}
  4. {2, 4, 6}
ব্যাখ্যা
দেয়া আছে, 
P ={ x ∈ N : 2 < x ≤ 8} 
Q = { x ∈ N : জোড় সংখ্যা এবং x ≤ 10}

P = {3, 4, 5, 6, 7, 8}
Q = {2, 4, 6, 8,10}

P ∩ Q  = {3, 4, 5, 6, 7, 8} ∩ {2, 4, 6, 8,10}
           = {4, 6, 8}
১৭,৩৮৬.
m এর মান কত হলে 4x2 - mx + 16 একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 20
ব্যাখ্যা
4x2 - mx + 16 = (2x)2 - 2.2x.4 + 42 - mx + 16x
                     = (2x - 4)2 + 16x - mx 

 4x2 - mx + 16 একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে  যদি 
 16x - mx  = 0 
16x = mx
 m = 16
১৭,৩৮৭.
যদি a + b = 15 এবং a2 + b2 = 117 হয়, তবে ab এর মান কত?
  1. 54
  2. 60
  3. 64
  4. 72
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 15 এবং a2 + b2 = 117 হয়, তবে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, a + b = 15 এবং a2 + b2 = 117

আমরা জানি,
a2 + b2 = (a + b)2 - 2ab
⇒ 2ab = (a + b)2 - (a2 + b2)
⇒ 2ab = 152 - 117
⇒ 2ab = 225 - 117
⇒ 2ab = 108
⇒ ab = 108/2
∴ ab = 54

১৭,৩৮৮.
একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
  1. 2 টাকা
  2. 4 টাকা
  3. 6 টাকা
  4. 8 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?

সমাধান:
বাজার মূল্য = প্রকৃত মূল্যের 80%

আমরা জানি,
p = br
এখানে,
p = 24 টাকা এবং r = 80% = 80/100

∴ 24 = b × r
বা, b = 24/r
বা, b = 24/(80/100)
বা, b = (24 × 100)/80
∴ b = 30
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য 30 টাকা
∴ ভর্তুকি মূল্য = (30 - 24) = 6 টাকা।

১৭,৩৮৯.
৩১ থেকে ৫৯ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩১ থেকে ৫৯ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ এর চেয়ে বড় যেসকল সংখ্যা, ১ এবং ঐ সংখ্যা ব্যাতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে।

৩১ থেকে ৫৯ এর মধ্যে মৌলিক সংখ্যা সমূহ = ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩
∴ ৩১ থেকে ৫৯ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা = ৬ টি

নোট: 
৩১ থেকে ৫৯ এর মধ্যে বলায় ৩১ সংখ্যাটি সহ এবং ৫৯ সংখ্যাটি ছাড়া হিসেব করতে হবে।
১৭,৩৯০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে, ত্রিভুজটি হবে-
  1. ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  2. খ) সমকোণী ত্রিভুজ
  3. গ) স্থুলকোণী ত্রিভুজ
  4. ঘ) সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি অপর কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
১৭,৩৯১.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল 20 হলে প্রথম পনেরটি পদের যোগফল কত?
  1. ক) 300
  2. খ) 150
  3. গ) 130
  4. ঘ) 120
ব্যাখ্যা

ধরি, ১ম পদ = a সাধারন অন্তর = d
∴ ৪র্থ পদ = a + (4 - 1)d = a = 3d
১২ তম পদ = a + (12 - 1)d = a + 11d
পদ্বদয়ের সমষ্টি = 2a + 14d = 20
∴ ১ম পনেরটি পদের সমষ্টি
= 15/2{2a + (15-1d)}
=15/2 × (2a + 14d)
= 15/2 × 20 = 150

১৭,৩৯২.
একজন ব্যক্তি ঘণ্টায় ৫০ কি.মি. বেগে ৮ ঘণ্টা পথ চলার পর ঘণ্টায় ৭০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ ৬০ কি.মি./ঘণ্টা হলে, সে মোট কত ঘণ্টা যাত্রা করেছিল?
  1. ১২ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১৮ ঘণ্টা
  4. ২২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ঘণ্টায় ৫০ কি.মি. বেগে ৮ ঘণ্টা পথ চলার পর ঘণ্টায় ৭০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ ৬০ কি.মি./ঘণ্টা হলে, সে মোট কত ঘণ্টা যাত্রা করেছিল?

সমাধান:
ধরি,
সে মোট ক ঘণ্টা যাত্রা করে

৮ ঘণ্টায় অতিক্রম করে = (৫০ × ৮) কি.মি.
= ৪০০ কি.মি.

(ক - ৮) ঘণ্টায় অতিক্রম করে = ৭০ × (ক - ৮) কি.মি.
= ৭০ক - ৫৬০ কি.মি.

প্রশ্নমতে,
(৪০০ + ৭০ক - ৫৬০)/ক = ৬০
বা, ৭০ক - ১৬০ = ৬০ক
বা, ৭০ক - ৬০ক = ১৬০
বা, ১০ক = ১৬০
⇒ ক = ১৬০/১০
∴ ক = ১৬

∴ সে মোট ১৬ ঘণ্টা যাত্রা করেছিল।
১৭,৩৯৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 41 সে.মি. এবং 9 সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. 21 সে.মি.
  2. 40 সে.মি.
  3. 37 সে.মি.
  4. 17 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 41 সে.মি. এবং 9 সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ2 = ভূমি2 + লম্ব2
∴ 412 = ভূমি2 + 92
⇒ ভূমি2 = 1681 - 81
⇒ ভূমি = √1600
∴ ভূমি = 40 সে.মি.
১৭,৩৯৪.
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?
  1. ২৭
  2. ৩০
  3. ৩৩
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?

সমাধান:
ধরি,
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে  ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২৪
⇒ ৩ক + ৩ = ২৪
⇒ ৩ক = ২৪ - ৩
⇒ ৩ক = ২১
⇒ ক = ২১/৩
⇒ ক = ৭

অর্থাৎ শেষ তিনটি সংখ্যা হবে, (৭ + ৩) = ১০,
(৭ + ৪) = ১১ এবং (৭ + ৫) = ১২ 

∴ শেষ তিনটি সংখ্যার যোগফল = ১০ + ১১ + ১২ = ৩৩
১৭,৩৯৫.
৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ২০ মিটার 
  2. ১৬ মিটার 
  3. ১০ মিটার 
  4. ৩০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
অনুপাতগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ 
= ২০ 

∴ দীর্ঘতম অংশের দৈর্ঘ্য = ৪০ × (১০/২০) মিটার 
= ২০ মিটার ।
১৭,৩৯৬.
যদি log10x = - 3 হয়, তবে x এর মান কত?
  1. 0.1
  2. 0.01
  3. 0.001
  4. 0.0001
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log10x = - 3 হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log10x = - 3
⇒ x = 10- 3
⇒ x = 1/103
⇒ x = 1/1000
∴ x = 0.001
১৭,৩৯৭.
৩০ জন শ্রমিক কোনো কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৬ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক কোনো কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, কাজ শুরু করার ৮ দিন পর ১৫ জন শ্রমিক চলে যায়।
∴ অবশিষ্ট শ্রমিক = (৩০ - ১৫) জন
= ১৫ জন

∴ অবশিষ্ট দিন = (১২ - ৮) দিন
= ৪ দিন

৩০ জনে কাজটি সম্পূর্ণ করে = ৪ দিনে
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে = (৩০ × ৪) দিনে
∴ ১৫ জনে কাজটি সম্পূর্ণ করে = (৩০ × ৪)/১৫ দিনে
= ৮ দিন
১৭,৩৯৮.
পুনরাবৃত্তি না করে 1, 3, 0, 3, 5, 5 অঙ্কগুলি দ্বারা 100000 এর চেয়ে বৃহত্তর কতগুলি সংখ্যা গঠন করা যাবে?
  1. 30
  2. 150
  3. 180
  4. 260
ব্যাখ্যা
প্রদত্ত 6 টি অঙ্কের মধ্যে 2 টি 3, 2টি 5 আছে। 
এ ছয়টি অঙ্ক দ্বারা 6!/(2!2!) = 180 টি সংখ্যা গঠন করা যায়।
0 দ্বারা আরম্ভ হয় এরুপ সংখ্যা = 5!/2!2! = 30 টি 
100000 এর চেয়ে বৃহত্তর সংখ্যা গঠন করা যাবে = (180 - 30) টি = 150 টি
১৭,৩৯৯.
a4 + 4 এর উৎপাদক কত?
  1. (a2 - 2a - 2) (a2 - 2a + 2)
  2. (a2 - 2a + 2) (a2 + 2a - 2)
  3. (a2 + 2a + 2) (a2 + 2a - 2)
  4. (a2 + 2a + 2) (a2 - 2a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + 4 এর উৎপাদক কত? 

সমাধান: 
a4 + 4 
= a4 + 4 + 4a2 - 4a2 
= (a2)2 + 2. a2. 2 + (2)2 - (2a)2 
= (a2 + 2)2 - (2a)2 
= (a2 + 2 + 2a) (a2 + 2 - 2a)
= (a2 + 2a + 2) (a2 - 2a + 2)
১৭,৪০০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ২?
  1. ক) ৩০
  2. খ) ৩১
  3. গ) ৩২
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
৩, ৫ ও ৬ এর লসাগু ৩০
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ + ২ = ৩২