বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৫০ / ৪৭৫ · ১৪,৯০১১৫,০০০ / ৪৭,৮৩৩

১৪,৯০১.
কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. 15 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 25 সে.মি.
  4. 30 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
 
সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
 
∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ
= (2 × 15) সে.মি.
= 30 সে.মি.
 
১৪,৯০২.
a সংখ্যক আমের দাম b টাকা হলে a টাকায় কতটি আম কেনা যাবে?
  1. ক) ab
  2. খ) a/b
  3. গ) a2/ab
  4. ঘ) a2/b
ব্যাখ্যা
b টাকায় কেনা যায় = a টি আম
১ টাকায় কেনা যায় = a/b টি আম
a টাকায় কেনা যায় = (a × a)/b টি আম 
                               = a2/b টি আম
১৪,৯০৩.
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
  1. ১২ ফুট
  2. ৯ ফুট
  3. ৬ ফুট
  4. ৩ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।
∴ ভাঙ্গা অংশটি ভূমির সঙ্গে ৩০° কোণ উৎপন্ন করে

আমরা জানি,
sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬

অর্থাৎ, মাটি থেকে ৬ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে গিয়েছিল।
১৪,৯০৪.
যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে 4(ab + bc + ca) = কত?
  1. 8
  2. 32
  3. 16
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে 4(ab + bc + ca) = কত?

সমাধান: 
 a + b + c = 5 
a2 + b2 + c2 = 9

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
52 = 9 + 2(ab + bc + ca)
25 = 9 + 2(ab + bc + ca)
25 - 9 = 2(ab + bc + ca)
16 = 2(ab + bc + ca)
ab + bc + ca = 8
4(ab + bc + ca) = 8 × 4
4(ab + bc + ca) = 32
১৪,৯০৫.
যদি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে?
  1. 12 মিটার
  2. 15 মিটার
  3. 24 মিটার
  4. 30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির ভূমি = a এবং উচ্চতা = b
তাহলে, (1/2) ab = 6
⇒ ab = 12

আমরা জানি,
অতিভূজ= ভূমি+ উচ্চতা
⇒ 52 = a2 + b2
⇒ (a + b)2 - 2ab = 25
⇒ (a + b)2 - (2 × 12) = 25
⇒ (a + b)2 = 25 + 24
⇒ (a + b)2 = 49
∴ a + b = 7

∴ ত্রিভুজটির পরিসীমা = ভূমি + উচ্চতা + অতিভুজ
= 7 + 5 [ভূমি + উচ্চতা = a + b = 7]
= 12 মিটার
১৪,৯০৬.
যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে?
  1. সামন্তরিক
  2. বর্গক্ষেত্র
  3. আয়তক্ষেত্র
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে?
 
সমাধান:
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
আয়তক্ষেত্র এর কোণ গুলো সমান, বাহুগুলো অসমান।
 
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
 
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
১৪,৯০৭.
শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৪ মাসের মুনাফা কত?
  1. ৪০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৫৪০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৪ মাসের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১২ মাসের সুদ = ১৫ টাকা
∴ ১ টাকার ১ মাসের সুদ = ১৫/(১০০ × ১২) টাকা
∴ ৮০০০ টাকার ৪ মাসের সুদ = (১৫ × ৮০০০ × ৪)/(১০০ × ১২) টাকা
= ৪০০ টাকা
১৪,৯০৮.
যদি কিছু লোক প্রত্যহ ১২ ঘণ্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মি. দীর্ঘ ৩ মি. প্রস্থ এবং ২ মি. গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘণ্টা পরিশ্রম করে তারা কতদিনে ১৪০ মি. দীর্ঘ, ৪ মি. প্রস্থ এবং ২.৫ মি. গভীর নালা কাটতে পারবেন?
  1. ক) ১৮ দিনে
  2. খ) ২০ দিনে
  3. গ) ২২ দিনে
  4. ঘ) ২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কিছু লোক প্রত্যহ ১২ ঘণ্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মি. দীর্ঘ ৩ মি. প্রস্থ এবং ২ মি. গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘণ্টা পরিশ্রম করে তারা কতদিনে ১৪০ মি. দীর্ঘ, ৪ মি. প্রস্থ এবং ২.৫ মি. গভীর নালা কাটতে পারবেন?

সমাধান:
প্রথম নালার আয়তন = (৭০ × ৩ × ২) ঘনমিটার = ৪২০ ঘনমিটার
দ্বিতীয় নালার আয়তন = (১৪০ × ৪ × ২.৫) ঘনমিটার  = ১৪০০ ঘনমিটার
 
প্রতিদিন ১২ ঘন্টা কাজ করে ৪২০ ঘনমিটার নালা কাটতে পারে ৫ দিনে
প্রতিদিন ১ ঘন্টা কাজ করে ৪২০ ঘনমিটার নালা কাটতে পারে  ৫×১২ দিনে
প্রতিদিন ১ ঘন্টা কাজ করে ১ ঘনমিটার নালা কাটতে পারে  (৫ × ১২)/৪২০ দিনে
প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১ ঘনমিটার নালা কাটতে পারে  (৫ × ১২)/(৪২০ × ১০) দিনে
প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১৪০০ ঘনমিটার নালা কাটতে পারে  (৫ × ১২ × ১৪০০)/(৪২০ × ১০) দিনে
= ২০ দিনে
১৪,৯০৯.
তেলের মূল্য ১৫% হ্রাস পেলে পূর্বে যে তেলের লিটার প্রতি ১২০ টাকা ছিল, বর্তমানে ঐ তেলের মূল্য লিটার প্রতি কত?
  1. ৯৮ টাকা
  2. ১০২ টাকা
  3. ১০৮ টাকা
  4. ৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের মূল্য ১৫% হ্রাস পেলে পূর্বে যে তেলের লিটার প্রতি ১২০ টাকা ছিল, বর্তমানে ঐ তেলের মূল্য লিটার প্রতি কত?

সমাধান:
মনেকরি,
পূর্বের দাম ১০০ টাকা

∴ ১৫% হ্রাসে বর্তমান দাম = ১০০ - ১৫ = ৮৫ টাকা

∴ পূর্বের দাম ১০০ টাকা হলে বর্তমান দাম = ৮৫ টাকা
∴ পূর্বের দাম ১ টাকা হলে বর্তমান দাম = ৮৫/১০০ টাকা
∴ পূর্বের দাম ১২০ টাকা হলে বর্তমান দাম = (৮৫ × ১২০)/১০০ = ১০২ টাকা

∴ বর্তমানে তেলের দাম প্রতি লিটার ১০২ টাকা।
১৪,৯১০.
5/12, 7/15, 7/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
  1. ক) 5/12
  2. খ) 3/8
  3. গ) 7/24
  4. ঘ) 7/15
ব্যাখ্যা
প্রশ্ন : 5/12, 7/15, 7/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
সমাধান : 
 
এখানে,
5/12 = 0.417
7/15 = 0.466
7/24 = 0.291
3/8 = 0.375
 
সুতরাং, বড় ভগ্নাংশটি হলো : 7/15

 
১৪,৯১১.
4x2 + 4x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 4
  2. 2
  3. 1
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 + 4x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
4x2 + 4x
= (2x)2 + 2 . 2x. 1 + (1)2 -  (1)2 
= (2x + 1)2  - 1

∴ 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৪,৯১২.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 2√3
  2. খ) √6
  3. গ) 4√3
  4. ঘ) √3
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 2 মিটার
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × a2
= √3/4 × 22
= √3/4 × 4
= √3

১৪,৯১৩.
রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
  2. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই
  3. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  4. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই
ব্যাখ্যা

প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ:
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।

১৪,৯১৪.
2x + 3y = 3 এবং 4x - 5y = 17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
  1. ক) 1, - 3
  2. খ) 2, - 1
  3. গ) 3, - 1
  4. ঘ) - 3, - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 3 এবং 4x - 5y = 17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
2x + 3y = 3 ..............(1)
4x - 5y = 17 ...............(2)

(1) নং হতে,
2x + 3y = 3
⇒ 2x = 3 - 3y
x = (3 - 3y)/2 .............. (3)

(2) নং হতে পাই,
4 × {(3 - 3y)/2} - 5y = 17
⇒ 6 - 6y - 5y = 17
⇒ - 11y = 17 - 6
∴ y = - 1

(3) নং হতে পাই,
x = (3 - 3y)/2
= {3 - 3 .(- 1)}/2
= 6/2
∴ x = 3

∴ (x, y) =(3, -1)
১৪,৯১৫.
৬০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
  1. ক) ০৯ মি.
  2. খ) ১৪ মি.
  3. গ) ২০ মি.
  4. ঘ) ৩০ মি.
ব্যাখ্যা
অনুপাতগুলোর যোগফল - ৩ + ৭ + ১০ = ২০
সুতরাং, ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য = (৬০× ৩/২০) = ৯ মি.
১৪,৯১৬.
x2 - 3xy - 40y2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে-
  1. ক) (x - 8y)(x - 5y)
  2. খ) (x - 8y)(x + 5y)
  3. গ) (x + 8y)(x - 5y)
  4. ঘ) (x + 8y)(x + 5y)
ব্যাখ্যা
x2 - 3xy - 40y
= x2 - 8xy + 5xy - 40y2 
= x(x - 8y) + 5y(x - 8y)
= (x - 8y)(x + 5y)
১৪,৯১৭.
একটি সমানুপাতীর প্রথম ও চতুর্থ রাশির গুণফল ৪০, আবার দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফল ২.৫ক হলে, ক এর মান কত?
  1. ক) ১০০
  2. খ) ১০
  3. গ) ১৬
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন - একটি সমানুপাতীর প্রথম ও চতুর্থ রাশির গুণফল ৪০, আবার দ্বিতীয় ও তৃতীয় রাশির গুনফল ২.৫ক হলে, ক এর মান কত?

সমাধান-
আমরা জানি,
১ম রাশি × চতুর্থ রাশি = দ্বিতীয় রাশি × তৃতীয় রাশি
⇒ ৪০ = ২.৫ক
⇒ ক = ৪০/২.৫
⇒ ক = ১৬
১৪,৯১৮.
৩৬ : ৪৯ দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ৪৯ : ৩৬
  2. ১ : ১
  3. ৬ : ৭
  4. ৬ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ : ৪৯ দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়। 

∴ ৩৬ : ৪৯ দ্বিভাজিত অনুপাত =√৩৬ : √৪৯
= ৬ : ৭
১৪,৯১৯.
১২৫০ টাকার ৪ বছরের সরল সুদ এবং ১৫০০ টাকার ৬ বছরের সরল সুদ একত্রে ১৪০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ১০%
  2. ১১%
  3. ১২%
  4. ৯%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫০ টাকার ৪ বছরের সরল সুদ এবং ১৫০০ টাকার ৬ বছরের সরল সুদ একত্রে ১৪০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
১২৫০ টাকার ৪ বছরের সুদ = ১২৫০×৪ বা ৫০০০ টাকার ১ বছরের সুদ
আবার ১৫০০ টাকার ৬ বছরের সুদ = ১৫০০×৬ বা ৯০০০ টাকার ১ বছরের সুদ
∴ মোট আসল = (৫০০০ + ৯০০০) টাকা
= ১৪০০০ টাকা।;

১৪০০০ টাকার ১ বছরের সুদ = ১৪০০ টাকা
 ১০০ টাকার ১ বছরের সুদ = (১৪০০×১০০)/১৪০০০ টাকা

∴ শতকরা সুদের হার= ১০%
১৪,৯২০.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 8 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 64√3বর্গ মি.
  2. খ) 32√3বর্গ মি.
  3. গ) 16√3বর্গ মি.
  4. ঘ) 20√3বর্গ মি.
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²

সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 8 মিটার।

সুতরাং,
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) X (8)2
                                = (√3/4) × 8 × 8
                               = 16√3
১৪,৯২১.
a2 + b2 = 125 এবং a - b = 9 হলে, ab = কত?
  1. 18
  2. 20
  3. 22
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 125 এবং a - b = 9 হলে, ab = কত?

সমাধান:
a2 + b2 = (a - b)2 + 2ab
⇒ 125 = 92 + 2ab
⇒ 2ab = 125 - 81
⇒ ab = 44/2
∴ ab = 22
১৪,৯২২.
একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৬ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ২ : ৩
  2. ৩ : ৫
  3. ৩ : ৪
  4. ৪ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৬ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা ক
এবং অপর সংখ্যাটি খ।

প্রশ্নমতে,
ক = খ এর ০.৬ অংশ
বা, ক = খ × ০.৬
বা, ক/খ = ০.৬
বা, ক/খ = ৬/১০
বা, ক/খ = ৩/৫

∴ সংখ্যা দুটির অনুপাত = ৩ : ৫

১৪,৯২৩.
৭ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে ১ জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. ২৬০
  2. ২১০
  3. ৪২০
  4. ৩৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে ১ জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?

সমাধান:
যেহেতু ১ জন পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে তাই ৭ + ৪ = ১১ জন থেকে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার ঊপায়,
= ১১C
= ১১!/৪!(১১ - ৪)!
= (১১ × ১০ × ৯ × ৮ × ৭!)/(৪ × ৩ × ২ × ৭!)
= ৩৩০ 
১৪,৯২৪.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে, গ.সা.গু. কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে, গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গুণফল = ১৫৩৬
সংখ্যা দুটির ল.সা.গু. = ৯৬

আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
⇒ গ.সা.গু. = সংখ্যা দুটির গুণফল/ল.সা.গু.
=১৫৩৬/৯৬
= ১৬

∴ গ.সা.গু. = ১৬
১৪,৯২৫.
একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?
  1. ২২%
  2. ২৬%
  3. ৩০%
  4. ৩৬%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে
৪০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ৪০  টাকা = ১৪০ টাকা

বর্তমান মূল্যের ১০% কমে
বিক্রয়মূল্য  = ১৪০ - ১৪০ এর ১০%
= ১৪০ - ১৪
= ১২৬ টাকা

তাঁর শতকরা লাভ = (১২৬ - ১০০)% = ২৬%

১৪,৯২৬.
৩ এর প্রথম ৬টি অযুগ্ম গুণিতকের গড় কত?
  1. ১৫
  2. ১৮
  3. ১২
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর প্রথম ৬টি অযুগ্ম গুণিতকের গড় কত?

সমাধান: 
অযুগ্ম অর্থ হলো বিজোড়।

৩ এর গুণিতক গুলো হলো: ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ...............
৩ এর প্রথম ৬ টি অযুগ্ম গুণিতক হলো:  ৩, ৯, ১৫, ২১, ২৭, ৩৩।

∴ নির্ণেয় গড় = (৩ + ৯ + ১৫ + ২১ + ২৭ + ৩৩)/৬
= ১০৮/৬ = ১৮
১৪,৯২৭.
ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল -
  1. ক) 180°
  2. খ) 150°
  3. গ) 270°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল -

সমাধান:

 
 
আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
১৪,৯২৮.
x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
x + y = 17
এবং
xy = 60

আমরা জানি, 
(x - y)2 = (x + y)2 - 4xy 
বা, (x - y)2 = (17)2 - 4 × 60 
বা, (x - y)2 = 289 - 240
বা, (x - y)2 = 49 
বা, x - y = √49 
∴ x - y = 7 
১৪,৯২৯.
পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১। পুত্রের বয়স ১০ হলে, পিতার বয়স কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১। পুত্রের বয়স ১০ হলে, পিতার বয়স কত?

সমাধান:
পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১
পিতার বয়স = ৪ক বছর
পুত্রের বয়স = ক বছর

প্রশ্নমতে
ক = ১০

পিতার বর্তমান বয়স = ১০ × ৪ = ৪০ বছর
১৪,৯৩০.
যদি x = √6 + √5 হয় তবে, x3 - 1/x3 = কত?
  1. 40√6
  2. 46√5
  3. 36√5
  4. 42√6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √6 + √5 হয় তবে, x3 - 1/x3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = √6 + √5

∴ 1/x = √6 - √5

∴ x - 1/x = √6 + √5 - √6 + √5 = 2√5

প্রদত্ত রাশি = x3 - 1/x3
= (x - 1/x)3 + 3. x. 1/x(x - 1/x)
= (2√5)3 + 3. 2√5
= 8. 5√5 + 6√5
= 40√5 + 6√5
= 46√5
১৪,৯৩১.
একটি কোণকের ব্যাস 12 সেমি এবং আয়তন 48π ঘন সেমি হলে, কোণকটির উচ্চতা কত?
  1. 4 সেমি
  2. 6 সেমি
  3. 12 সেমি
  4. 8 সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 12 সেমি এবং আয়তন 48π ঘন সেমি হলে, কোণকটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 12 সেমি
∴ ব্যাসার্ধ, r = 12/2 = 6 সেমি
আয়তন = 48π ঘন সেমি

আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h

প্রশ্নমতে,
(1/3)π × (6)2 × h = 48π
⇒ (1/3) × 36 × h = 48
⇒ 12 × h = 48
⇒ h = 48/12
⇒ h = 4 সেমি

∴ কোণকটির উচ্চতা 4 সেমি। 

১৪,৯৩২.
14 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 14√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রী?
  1. 30°
  2. 40°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: 14 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 14√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রী?

সমাধান:

মনেকরি,
ABC সমকোণী ত্রিভুজে,
প্রস্থ BC = 14 মিটার
এবং উচ্চতা AB = 14√3 মিটার

আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
⇒ tanθ = 14√3/14
⇒ tanθ = √3
⇒ tanθ = tan60°
∴ θ = 60°
১৪,৯৩৩.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৩০°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের একটি কোন ৯০° হলে অপর দুইটি কোণের সমষ্টি হবে (১৮০° - ৯০°) = ৯০°
১৪,৯৩৪.
পরমমান চিহ্ন ব্যবহার করে -3 < x < 1 অসমতাটির প্রকাশ হবে-
  1. |x + 1| > 3
  2. |x + 1| > 4
  3. |x + 1| < 2
  4. |x + 1| < 4
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে -3 < x < 1 অসমতাটির প্রকাশ হবে-

সমাধান:
দেওয়া আছে,
-3 < x < 1
এখানে, (-3 + 1)/2
= -2/2
= -1

এখন, প্রদত্ত অসমতার প্রত্যেক পক্ষ হতে -1 বিয়োগ করে পাই,
-3 < x < 1
⇒ -3 - (-1) < x - (-1) < 1 - (-1)
⇒ - 3 + 1 < x + 1 < 1 + 1
⇒ - 2 < x + 1 < 2
⇒ |x + 1| < 2
১৪,৯৩৫.
২০০ থেকে ৬০০ এর মধ্যে ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ৫০ টি
  2. ৫১ টি
  3. ৬০ টি
  4. ৬৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ থেকে ৬০০ এর মধ্যে ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
এখানে,
২০০ কে ৮ দ্বারা ভাগ করলে, ভাগফল = ২৫ [ভাগশেষ = ০]
৬০০ কে ৮ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৭৫ [ভাগশেষ = ০]

 ∴ ২০০ থেকে ৬০০ এর মধ্যে ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৭৫ - ২৫) + ১
= ৫১

অতএব, ২০০ থেকে ৬০০ এর মধ্যে ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা ৫১টি।
১৪,৯৩৬.
একটি সিলিন্ডারের ব্যাস 14 সে.মি. এবং উচ্চতা 10 সে.মি. হলে, এর আয়তন কত?
  1. 448π ঘন সে.মি.
  2. 490π ঘন সে.মি.
  3. 520π ঘন সে.মি.
  4. 220π ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাস 14 সে.মি. এবং উচ্চতা 10 সে.মি. হলে, এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাস = 14 সে.মি.
∴ ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি.
উচ্চতা, h = 10 সে.মি.

আমরা জানি, সিলিন্ডারের আয়তন = πr2h
∴ আয়তন = π × (7)2 × 10
= π × 49 × 10
= 490π ঘন সে.মি.

অতএব, নির্ণেয় আয়তন = 490π ঘন সে.মি.

১৪,৯৩৭.
একটি ছাত্রবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মুজদ আছে। ঐ খাদ্যে ৩০ জনের কতদিন যাবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৫ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মুজদ আছে। ঐ খাদ্যে ৩০ জনের কতদিন যাবে?

সমাধান: 
৫০ জনের খাদ্য মুজদ আছে ১৫  দিনের
 ১ জনের খাদ্য মুজদ আছে  ৫০ × ১৫  দিনের
২৫ জনের খাদ্য মুজদ আছে  (৫০ × ১৫)/২৫  দিনের
                                               = ৩০  দিনের
১৪,৯৩৮.
x2+ x - 20 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 5) ∪ (4, ∞)
  2. (- 5, 4)
  3. (- 4, 5)
  4. (- ∞, - 4) ∪ (5, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: x2+ x - 20 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
 x2 + x - 20 > 0
⇒ x2 + 5x - 4x - 20 > 0
⇒ x(x + 5) - 4(x + 5) > 0
⇒ (x + 5)(x - 4) > 0

এই অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = -5 এবং x = 4।

(x + 5)(x - 4) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন:

উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 4) অথবা
উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < -5)

অর্থাৎ, x < -5 অথবা x > 4।

ব্যবধি আকারে লিখলে হয়: (-∞, -5) ∪ (4, ∞)

১৪,৯৩৯.
যদি 3a + 1 একটি বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি এর পরবর্তী বিজোড় সংখ্যা হবে?
  1. 3(a + 1)
  2. 3a + 2
  3. 3(a + 2)
  4. 3a - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3a + 1 একটি বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি এর পরবর্তী বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার পার্থক্য ২
∴ 3a + 1 এর পরবর্তী বিজোড় সংখ্যা = 3a + 1 + 2
= 3a + 3
= 3(a + 1)
১৪,৯৪০.
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?
  1. ক) 8 সে.মি.
  2. খ) 4 সে.মি.
  3. গ) 6 সে.মি.
  4. ঘ) 10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?


সমাধান:

ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC

ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE2 = AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4

অতএব, BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.
১৪,৯৪১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ৪৯ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ৪৯ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি) = ৪ × ৪৯
বা, (মধ্য রাশি) = ১৯৬
বা, মধ্য রাশি = √১৯৬ = ১৪
১৪,৯৪২.
10 থেকে 20 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/11
  2. 7/11
  3. 3/4
  4. 2/5
ব্যাখ্যা

প্রশ্ন: 10 থেকে 20 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
10 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা = {10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20}
= 11 টি।
10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11, 13, 17, 19
আবার, 10 থেকে 20 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 10, 15, 20

মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক মোট সংখ্যা = (4 + 3) টি
= 7টি

∴ নির্ণেয় সম্ভাবনা = 7/11 

১৪,৯৪৩.
প্রথম ৩০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য কত?
  1. ১৫
  2. ৩০
  3. ১২০
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ৩০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য কত?

সমাধান: 
প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি = n2 + n
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি = n2 


প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এর পার্থক্য = n2 + n - n
= n 

∴ প্রথম ৩০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য = ৩০
১৪,৯৪৪.

উপরোক্ত চিত্রের আলোকে, কোনটি সঠিক?
  1. কোণ ∠AOC = 2∠ADC
  2. প্রবৃদ্ধ ∠AOC = 2∠ABC
  3. ∠ADC + ∠ABC = 2 সমকোণ
  4. উপরের সবগুলো
১৪,৯৪৫.
২০০ যে মৌলিক সংখ্যাগুলোর গুণফল তাদের প্রচুরক কত?
  1. ক) ২
  2. খ) ৫
  3. গ) ১০
  4. ঘ) ৪
ব্যাখ্যা
২০০ = ২ × ২ × ২ × ৫ × ৫
∴ ২, ২, ২, ৫, ৫ এর প্রচুরক = ২
১৪,৯৪৬.
১, ১, ২, ৩, ৫,............. ধারাটির দশম সংখ্যাটি কত? 
  1. ক) ৩৪
  2. খ) ৫৫
  3. গ) ২১
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
ধারাটি
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

এখানে,
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫
১৪,৯৪৭.
একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৩/৪
  3. ১/৩
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলেতে মোট বলের সংখ্যা = (৪ + ৫ + ৬) টি = ১৫ টি 
সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = ১৫
সাদা বলের সংখ্যা = ৫ টি 
সুতরাং সাদা বলের অনুকুল ফলাফল = ৫

বলটি সাদা হওয়ার সম্ভাবনা = সাদা বলের অনুকুল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = ৫/১৫ = ১/৩ 
∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩
১৪,৯৪৮.
৬৪ কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কেজি বালি অতিরিক্ত মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ ৪০% হবে?
  1. ক) ৫৪
  2. খ) ৫৫
  3. গ) ৫৬
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা

৬৪ কেজি মিশ্রণে বালির পরিমাণ (৬৪ × ২৫/১০০) = ১৬ কেজি
∴ পাথরের পরিমাণ = (৬৪-১৬) = ৪৮ কেজি।
এখন, ৪০% = ৪৮ কেজি
∴ ১০০% = (৪৮×১০০)/৪০ কেজি
= ১২০ কেজি
১২০ কেজিতে বালির পরিমাণ (১২০-৪৮) = ৭২ কেজি
∴ বালি মিশাতে হবে (৭২-১৬) = ৫৬ কেজি

১৪,৯৪৯.
শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৪ বছরের সুদ, আসলের ১/৫ অংশ হবে?
  1. ১২%
  2. ১০%
  3. ৭.৫%
  4. ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৪ বছরের সুদ, আসলের ১/৫ অংশ হবে?

সমাধান:
ধরি, আসল, P = ক
সুদ, I = ক এর ১/৫ = ক/৫
সময়, n = ৪ বছর
সুদের হার, r = ?

আমরা জানি,
I = (P × r × n)/১০০
⇒ ক/৫ = (ক × r × ৪)/১০০
⇒ ১০০ক = ৫(ক × r × ৪)
⇒ ১০০ = ৫(r × ৪)
⇒ ২০r = ১০০
⇒ r = ৫

∴ সুদের হার ৫%
১৪,৯৫০.
নিচের কোনটি a2 + 6a + 8 - y2 + 2y এর একটি উৎপাদক?
  1. (a + y + 2)
  2. (a + y - 4)
  3. (a - y + 2)
  4. (a + y - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a2 + 6a + 8 - y2 + 2y এর একটি উৎপাদক?

সমাধান:
a2 + 6a + 8 - y2 + 2y
=a2 + 2 ⋅ a ⋅ 3 + (3)2 - y2 + 2 ⋅ y ⋅ 1 - (1)2
= (a + 3)2 - (y - 1)2
= {(a + 3) + (y - 1)}{(a + 3) - (y - 1)}
= (a + 3 + y - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
১৪,৯৫১.
কোনটি সমান্তর ধারা?
  1. (1/2) + (1/4) + (1/8) + .........
  2. 17 + 34 + 68 + .........
  3. 2 - 5 - 12 - 19 .........
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সমান্তর ধারা?

সমাধান:
সমান্তর ধারা:
সমান্তর বলতে ‘সমান অন্তর’ বোঝায়। যে ধারার পাশাপাশি দুইটি পদের বিয়োগফল একই সংখ্যা বা রাশি থাকে, তাকে সমান্তর ধারা বলা হয়। ধারায় প্রাপ্ত দুইটি পদের বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলে। সাধারণ অন্তর ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। 

যেমন: ১ + ৪ + ৭ + ১০ +...............+ ২২, একটি সমান্তর ধারা।
১৪,৯৫২.
তেলের মূল্য পর পর দুইবার ১০% ও ২০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?
  1. ২৪%
  2. ৩০%
  3. ৩২%
  4. ৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের মূল্য পর পর দুইবার ১০% ও ২০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

আবার,
২০% বৃদ্ধিতে মূল্য = (১১০ + ১১০ এর ২০%) টাকা
= {১১০ + (১১০ × ২০)/১০০} টাকা
= (১১০ + ২২) টাকা
= ১৩২ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৩২ - ১০০) টাকা
= ৩২%
১৪,৯৫৩.
একটি বাক্সে ৪টি লাল বল, ৫টি সবুজ বল এবং ৬ টি সাদা বল আছে। যদি একটি বল দৈবভাবে নেয়া হয় তাহলে বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ২/৫
  2. ৩/৫
  3. ১/১৫
  4. ৪/১৫
ব্যাখ্যা
মোট বল = ৪ + ৫ + ৬ = ১৫ টি 

লাল বল হওয়ার সম্ভাবনা= ৪/১৫ 
সবুজ বল হওয়ার সম্ভাবনা = ৫/১৫

লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা= (৪/১৫) +(৫/১৫)
                                                   = (৪ + ৫)/১৫
                                                   = ৯/১৫
                                                    = ৩/৫
১৪,৯৫৪.
'OCTOPUS' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 180
  2. 120
  3. 360
  4. 280
ব্যাখ্যা
প্রশ্ন: 'OCTOPUS' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
OCTOPUS শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি, Vowel আছে 3টি।
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel চারটি সাজানো যায় = 3!/2 = 3 [O দুইটি]
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3
= 120 × 3
= 360
১৪,৯৫৫.
x + y = 8 এবং x - y = 4 হলে, xy এর মান কত? 
  1. 11
  2. 14
  3. 13
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 8 এবং x - y = 4 হলে, xy এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + y = 8 
x - y = 4

আমরা জানি, 
xy  = {(x + y)2 - (x - y)2}/4
⇒ xy = {(8)2 - (4)2}/4
⇒ xy = (64 - 16)/4
⇒ xy = 48/4
∴ xy = 12

১৪,৯৫৬.
একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ১৭ ফুট
  2. ২৫ ফুট
  3. ৩৪ ফুট
  4. ৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
এখানে, বাড়ির উচ্চতা (লম্ব) = ২৪ ফুট ও দেওয়াল থেকে মইয়ের দূরত্ব (ভূমি) = ৭ ফুট।
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = ?
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ = লম্ব + ভূমি
অতিভুজ = ২৪ + ৭
অতিভুজ = ৬২৫
অতিভুজ = ২৫
অর্থাৎ, মইয়ের দৈর্ঘ্য = ২৫ ফুট
১৪,৯৫৭.
20 + 18 + 16 + .......... ধারাটির কোন পদ 0?
  1. 11
  2. 15
  3. 8
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 18 + 16 + .......... ধারাটির কোন পদ 0?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = 20
সাধারণ অন্তর, d = 18 - 20 = - 2
প্রদত্ত ধারাটি সমান্তর ধারা,

মনে করি,
ধারাটির n তম পদ = 0

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1) d
a + (n - 1) d = 0
⇒ 20 + ( n - 1)(- 2) = 0
⇒ - 2n + 2  = - 20
⇒ - 2n = - 22
⇒ n = 11
∴ n = 11

∴ ধারাটির 11 তম পদ 0
১৪,৯৫৮.
একটি সামাজিক অনুষ্ঠানে 15 জন লোক প্রত্যেক প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করলে তা কত উপায়ে করা যাবে?
  1. ক) 105
  2. খ) 210
  3. গ) 30
  4. ঘ) 360
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামাজিক অনুষ্ঠানে 15 জন লোক প্রত্যেক প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করলে তা কত উপায়ে করা যাবে? 

সমাধান: 
উপায় সংখ্যা =nC2 
= 15C2
= 105
১৪,৯৫৯.
৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ২৫ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৩৫ মিটার
  4. ঘ) ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫x, ৬x ও ৭x

∴ পরিসীমা = ৫x + ৬x + ৭x = ১৮x

প্রশ্নমতে,
১৮x = ৯০
বা, x = ৯০/১৮
∴ x = ৫

∴ বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য = ৭ × ৫ = ৩৫ মিটার
১৪,৯৬০.
ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ৪০ দিন
  4. ঘ) ১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

খ একা ৩০ দিনে করতে পারে ১ টি কাজ
খ একা ১ দিনে করতে পারে কাজটির ১/৩০ অংশ

ক একা ১ দিনে করতে পারবে = (১/১২ - ১/৩০) অংশ
= (৫ - ২)/৬০ অংশ 
= ১/২০ অংশ 

ক একা ১/২০ অংশ করতে পারে ১ দিনে 
∴ ক একা সম্পূর্ণ অংশ করতে পারে ২০ দিনে
১৪,৯৬১.
ফিবোনাক্কি সিরিজের সপ্তম পদ কোনটি?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৩
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের সপ্তম পদ কোনটি?

সমাধান:

 যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪,................
ফিবোনাক্কি সিরিজের সপ্তম পদ = ৮ 
১৪,৯৬২.
টাকায় ৩টি কমলা ক্রয় করে, টাকায় ২টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ১৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা

৩টি কমলার ক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

১৪,৯৬৩.
৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট? 
  1. অসীম সেট
  2. ফাঁকা সেট
  3. সসীম সেট
  4. সার্বিক সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট? 

সমাধান: 
অসীম সেট: 
- যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৭ এর গুণিতকসমূহ = ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ......... ইত্যাদি।
∴ ৭ এর গুণিতকের সেট = {৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ............ }
অর্থাৎ, ৭ এর গুণিতকের সেট হবে অসীম সেট ।
১৪,৯৬৪.
দশটি পদের ধনাত্মক ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ধারার মধ্যমা একটি দুই অংকের পূর্ণ বর্গসংখ্যা। এই ধরনের কয়টি ভিন্ন ধারা সম্ভব?
ব্যাখ্যা
প্রশ্ন: দশটি পদের ধনাত্মক ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ধারার মধ্যমা একটি দুই অংকের পূর্ণ বর্গসংখ্যা। এই ধরনের কয়টি ভিন্ন ধারা সম্ভব?

সমাধান:ধরি,
দশটি ক্রমিক ধনাত্মক জোড় পূর্ণসংখ্যার ধারার প্রথম পদ a দিয়ে এবং প্রতিটি সংখ্যা 2 করে বৃদ্ধি পায়। 
∴ ধারাটি হবে:
a, a + 2, a + 4, a + 6, a + 8, a + 10, a + 12, a + 14, a + 16, a+18a

এখানে পদের সংখ্যা ১০ যা  একটি জোড় সংখ্যা
সুতরাং, মধ্যক = {(১০/২) তম পদ + (১০/২) + ১ তম পদ}/2
= (৫ম পদ + ৬ তম পদ)/2
= {(a + 8) + (a + 10)}/2
= (2a + 18)/2
= {2(a + 9)}/2
= a + 9

প্রশ্নমতে,
মধ্যমাটি দুই অংকের পূর্ণ বর্গসংখ্যা।
দুই অংকের পূর্ণ বর্গসংখ্যাগুলো হলো: 16, 25, 36, 49, 64, 81

যদি a + 9 = 16 হয়, তাহলে a = 16 - 9 = 7, এখানে a বিজোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য নয়

যদি a + 9 = 25 হয়, তাহলে a = 25 - 9 = 16, এখানে a জোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য।

যদি a + 9 = 36 হয়, তাহলে a = 36 - 9 = 27, এখানে a বিজোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য নয়

যদি a + 9 = 49 হয়, তাহলে a = 49 - 9 = 40, এখানে a জোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য।

যদি a + 9 = 64 হয়, তাহলে a = 64 - 9 = 55, এখানে a বিজোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য নয়

যদি a + 9 = 81 হয়, তাহলে a = 81 - 9 = 72, এখানে a জোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য।

∴ এই ধরনের ৩টি ভিন্ন ধারা সম্ভব
১৪,৯৬৫.
একটি ঘনকের সমকোণের সংখ্যা কত? 
  1. ৮ টি
  2. ২৪ টি
  3. ১২ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের সমকোণের সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি,
ঘনকের তলের সংখ্যা = ৬ টি
এবং প্রতিটি তলের সমকোণ সংখ্যা = ৪ টি
∴ সমকোণের সংখ্যা = (৬ × ৪) টি
= ২৪ টি  । 

১৪,৯৬৬.
একটি বর্গের পরিসীমা ৩২ মিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গটির বাহুর দৈর্ঘ্যের সমান হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ১২√৩ বর্গমিটার
  2. ১৬√৩ বর্গমিটার
  3. ১৪√২ বর্গমিটার
  4. ৮√২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের পরিসীমা ৩২ মিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গটির বাহুর দৈর্ঘ্যের সমান হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি বর্গের পরিসীমা = ৩২ মিটার।
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৩২/৪ মিটার= ৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৮ মিটার

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ৮ বর্গমিটার
= ১৬√৩ বর্গমিটার
১৪,৯৬৭.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ২ : ৩ । ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ১ : ২ হবে? 
  1. ৮ লিটার
  2. ১২ লিটার
  3. ১০ লিটার
  4. ১৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ২ : ৩ । ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ১ : ২ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মিশ্রণে এসিড : পানির অনুপাত = ২ : ৩ 
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৬০ × (২/৫)] = ২৪ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৬০ × (৩/৫)] = ৩৬ লিটার

ধরি, 
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ১ : ২ 

প্রশ্নমতে, 
২৪ : (৩৬ + x) = ১ : ২
বা, ২৪/(৩৬ + x) = ১/২
বা, ৪৮ = ৩৬ + x 
বা, x = ৪৮ - ৩৬ 
বা, x = ১২
∴ x = ১২ 

∴ ১২ লিটার পানি মিশ্রিত করতে হবে।

১৪,৯৬৮.
x2 - 11x + 30 এবং x2 + x - 30 এর ল.সা.গু কত?
  1. ক) (x - 6)
  2. খ) (x - 5) (x + 6)(x - 6)
  3. গ) (x + 5)(x - 5)(x + 6)
  4. ঘ) (x - 5)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 11x + 30 এবং x2 + x - 30 এর ল.সা.গু কত?

সমাধান:
 ১ম রাশি = x2 - 11x + 30
              = x2 - 5x - 6x + 30
              = x(x - 5) - 6(x - 5)
              = (x - 5)(x - 6)
২য় রাশি =  x2 + x - 30           
             =  x2 - 5x + 6x - 30
             = x(x - 5) + 6 (x - 5) 
             =  (x - 5) (x + 6)

নির্ণেয় ল.সা.গু = (x - 5) (x + 6)(x - 6) 

১৪,৯৬৯.
9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 2
  2. 4
  3. 8
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
9x2 - 12x
= (3x)2 - 2.3x.2 + 22 - 22
= (3x - 2)2 - 4

9x2 - 12x এর সাথে 4 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 
১৪,৯৭০.
জসীম একটি কারখানাতে প্রথম দিনে 7টি পণ্য, দ্বিতীয় দিনে 14টি পণ্য, তৃতীয় দিনে 28টি পণ্য তৈরি করে। এভাবে সে প্রথম এক সপ্তাহে মোট কতটি পণ্য তৈরি করবে? 
  1. 789 টি 
  2. 889 টি 
  3. 89 টি 
  4. 189 টি 
ব্যাখ্যা

প্রশ্ন: জসীম একটি কারখানাতে প্রথম দিনে 7টি পণ্য, দ্বিতীয় দিনে 14টি পণ্য, তৃতীয় দিনে 28টি পণ্য তৈরি করে। এভাবে সে প্রথম এক সপ্তাহে মোট কতটি পণ্য তৈরি করবে?

সমাধান:
দেওয়া আছে,
পণ্য তৈরি করার অনুক্রম: 7, 14, 28, . . . ., n

এখানে,
অনুক্রমটির মোট পদ, n = 7
১ম পদ, a = 7
অনুপাত, r = 14/7 = 2

∴ 7টি পদের সমষ্টি = a × {(rn - 1)/(r - 1)}
= 7 × {(27 - 1)/(2 - 1)}
= 7 × 127
= 889

∴ জসীম 7 দিনে মোট 889 টি পণ্য তৈরি করবে।

১৪,৯৭১.
একটি মোটর সাইকেলের ধারণ ক্ষমতার ২৫% তেল দিয়ে ১০০ কিলোমিটার যায়। যদি মোটর সাইকেলটিতে ৫০% তেল থাকে তাহলে কত কিলোমিটার চলবে?
  1. ক) ৪০০ কিলোমিটার
  2. খ) ৩০০ কিলোমিটার
  3. গ) ২০০ কিলোমিটার
  4. ঘ) ২৫০ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর সাইকেলের ধারণ ক্ষমতার ২৫% তেল দিয়ে ১০০ কিলোমিটার যায়। যদি মোটর সাইকেলটিতে ৫০% তেল থাকে তাহলে কত কিলোমিটার চলবে?

সমাধান:
25% তেল দিয়ে চলে 100 কিলোমিটার।
∴ সম্পূর্ণ বা 100% তেল দিয়ে চলবে 100/25% বা 400 কিলোমিটার।

তাহলে 50% তেল দিয়ে চলবে 400 এর 50% বা 200 কিলোমিটার।
১৪,৯৭২.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৬৬ বর্গ সে.মি. হলে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ১০ সে.মি.
  2. ১১ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৩ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৬৬ বর্গ সে.মি. হলে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = ক সে.মি.

আমরা জানি,
∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৬৬ = (১/২) × ক × ১২
বা, ৬ক = ৬৬
∴ ক = ১১

∴ অপর কর্ণের দৈর্ঘ্য = ১১ সে.মি.

১৪,৯৭৩.
একটি ত্রিভুজাকার জমির বাহু তিনটি যথাক্রমে 25 মিটার, 20 মিটার এবং 15 মিটার। যদি প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 3.50 টাকা খরচ হয়। তাহলে পুরো জমিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
  1. 620 টাকা
  2. 450 টাকা
  3. 525 টাকা
  4. 480 টাকা
  5. 700 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকার জমির বাহু তিনটি যথাক্রমে 25 মিটার, 20 মিটার এবং 15 মিটার। যদি প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 3.50 টাকা খরচ হয়। তাহলে পুরো জমিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
ধরি,
a = 25 m, b = 20 m এবং c = 15 m

আমরা জানি, 
ত্রিভুজের অর্ধ-পরিসীমা, s = (a + b + c)/2
= (25 + 20 + 15)/2
= 60/2
= 30 মিটার 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{30 × (30 - 25) × (30 - 20) × (30 - 15)​}
= √(30 × 5 × 10 × 15​)
= √22500
= 150 বর্গ মিটার

∴ 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ = 3.50 টাকা 
∴ 150 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ = 3.50 × 150 = 525 টাকা

সুতরাং, পুরো জমিতে ঘাস লাগাতে মোট 525 টাকা খরচ হবে। 

১৪,৯৭৪.
দুটি সংখ্যার ল. সা. গু. ১৩৫ এবং গ. সা. গু. ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ২৭
  3. ৪৫
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ১৩৫ এবং গ. সা. গু. ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ৫ক 
∴ ছোট সংখ্যাটি = ৩ক 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু 
বা, ৩ক × ৫ক = ১৩৫ × ৯ 
বা, ১৫ক = ১৩৫ × ৯ 
বা, ক = (১৩৫ × ৯ )/১৫
বা, ক = ৮১
বা, ক = ৯
∴ ক = ৯

∴ ছোট সংখ্যাটি = ৩ক 
= ৩ × ৯ 
= ২৭
১৪,৯৭৫.
3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর গ. সা. গু. কত?
  1. 1
  2. x2 + 3
  3. (x2 + 3)2
  4. x2 - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর গ. সা. গু. কত?

সমাধান: 
১ম রাশি = 3x2 + 9
= 3 (x2 + 3)

২য় রাশি = x4 - 9
= (x2)2 - (3)2
= (x2 + 3) (x2 - 3)

এবং
৩য় রাশি = x4 + 6x2 + 9
= (x2)2 + 2. x2. 3 + (3)2
= (x2 + 3)2
= (x2 + 3) (x2 + 3)

∴ নির্ণেয় ল. সা. গু. = (x2 + 3)
১৪,৯৭৬.
x4 - x2 + 4 = 0 হয়, তবে x + 2/x এর মান কত?
  1. ক) 2√5
  2. খ) √3
  3. গ) √5
  4. ঘ) - √3
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 + 4 = 0 হয়, তবে x + 2/x এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x4 - x2 + 4 = 0
বা, x4 + 4 = x2
বা, x4/x2 + 4/x2 = 1
বা, x2 + (2/x)2 = 1
বা, (x + 2/x)2 - 2.x.(2/x) = 1
বা, (x + 2/x)2 - 4 = 1
বা, (x + 2/x)2 = 5
      x + 2/x = √5
১৪,৯৭৭.
(1000)11 ÷ (10)30 = কত?
  1. ক) 1
  2. খ) 10
  3. গ) 100
  4. ঘ) 1000
ব্যাখ্যা
প্রশ্ন: (1000)11 ÷ (10)30 = কত? 

সমাধান:
(1000)11 ÷ (10)30 
= (103)11 ÷ (10)30 
= 1033 ÷ 1030 
= 1033 - 30
= 103
= 1000
১৪,৯৭৮.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ক) ৩৫০জন
  2. খ) ৪০০জন
  3. গ) ৪৫০জন
  4. ঘ) ৫০০জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন। 
১৪,৯৭৯.
কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২২৫ জন
  2. ২৫০ জন
  3. ২৭৫ জন
  4. ৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৬০% 
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৬০)% 
= ৪০% 

৪০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/৪০ জন 
∴ ৯০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৯০)/৪০ জন 
= ২২৫ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২২৫ জন।
১৪,৯৮০.
বৃত্তের ক্ষেত্রফল 12π বর্গ একক হলে, বৃত্তের পরিধি কত? 
  1. ক) 3π√3
  2. খ) 4π√2
  3. গ) 2π√2
  4. ঘ) 4π√3
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
 πr2 = 12π
∴ r = 2√3

বৃত্তের পরিসীমা = 2πr
                         =2π. 2√3
                        = 4π√3
১৪,৯৮১.
একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) 40.01সেমি
  2. খ) 21.01সেমি
  3. গ) 30.10 সেমি
  4. ঘ) 42.09 সেমি
ব্যাখ্যা

বৃত্তের ব্যাসার্ধ = r সেমি 
বৃত্তের ব্যাস = 2r সেমি
বৃত্তের পরিধি =2πr সেমি
প্রশ্নমতে,
বা, 2πr - 2r = 90
বা, 2r =90/(3.1416 - 1)
বা, r = 45/(3.1416 - 1) = 21.01 সেমি

১৪,৯৮২.
একটি ট্রাক ভর্তি অবস্থায় X থেকে Y পর্যন্ত ৬০ কি.মি./ঘন্টায় যায় এবং খালি অবস্থায় Y থেকে X পর্যন্ত ৯০ কি.মি./ঘন্টায় ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কত কি.মি./ঘন্টা?
  1. ৬২ কি.মি./ঘন্টা
  2. ৭২ কি.মি./ঘন্টা
  3. ৭০ কি.মি./ঘন্টা
  4. ২২ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাক ভর্তি অবস্থায় X থেকে Y পর্যন্ত ৬০ কি.মি./ঘন্টায় যায় এবং খালি অবস্থায় Y থেকে X পর্যন্ত ৯০ কি.মি./ঘন্টায় ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কত কি.মি./ঘন্টা?

সমাধান:
ভর্তি অবস্থায় বেগ v1 = ৬০ কি.মি./ঘন্টা
খালি অবস্থায় বেগ v2 = ৯০ কি.মি./ঘন্টা

গড় গতিবেগ = {2 × (v1 × v2)} / (v1 + v2)
= {2 × (৬০ × ৯০} / (৬০ + ৯০)
= ১০৮০০ / ১৫০
= ৭২ কি.মি./ঘন্টা

∴ ট্রাকটির গড় গতিবেগ ৭২ কি.মি./ঘন্টা। 

১৪,৯৮৩.
হলে a এর মান কত?
  1. 0
  2. 2
  3. - 1
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 
হলে a এর মান কত?

সমাধান:
১৪,৯৮৪.
৫১, ৮৫, ১৫৩, ১৮৭, এর গ.সা.গু = ?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ১৯
ব্যাখ্যা

এখানে,
৫১ = ৩ × ১৭,
৮৫ = ৫ × ১৭,
১৫৩ = ৯ × ১৭
এবং ১৮৭ = ১১ × ১৭
∴ গ.সা.গু = ১৭

১৪,৯৮৫.
৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?
  1. ৬/১১
  2. ৬/৯
  3. ১২/১৭
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত? 

সমাধান: 
ভগ্নাংশের লসাগু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু

লব এর ল.সা.গু = ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
হর এর গ.সা.গু = ৪ ও ৭ এর গ.সা.গু = ১

তাহলে ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু = ১২/১
= ১২
১৪,৯৮৬.
[8-10(8-10)-1]-1 এর মান কত?
  1. ক) 13
  2. খ) -13
  3. গ) 1
  4. ঘ) 1/13
ব্যাখ্যা

[8-10(8-10)-1]-1 এর মান 
=[8-10(-2)-1]-1
=[8+10/2]-1
=[13]-1
=1/13

১৪,৯৮৭.
দুইটি সাইকেলের দামের অনুপাত ৫ : ৬। প্রথমটির দাম ২৫০০০ টাকা।  মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কত?
  1. ক) ১ : ২
  2. খ) ১ : ৩
  3. গ) ১ : ১
  4. ঘ) ৩ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সাইকেলের দামের অনুপাত ৫ : ৬। প্রথমটির দাম ২৫০০০ টাকা।  মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কত?

সমাধান:
১ম সাইকেলের দাম : ২য় সাইকেলের দাম = ৫ : ৬
২য় সাইকেলের দাম ১ম সাইকেলের দামের ৬/৫ গুণ
দেওয়া আছে,
১ম সাইকেলের দাম ২৫০০০ টাকা
∴ ২য় সাইকেলের দাম = (২৫০০০ × ৬/৫) টাকা
= ৩০০০০ টাকা
১ম সাইকেলের দাম ৫০০০ টাকা বেড়ে গেলে এর দাম দাঁড়ায় = (২৫০০০ + ৫০০০) টাকা = ৩০০০০ টাকা

∴ ১ম সাইকেলের দাম : ২য় সাইকেলের দাম = ১ : ১
১৪,৯৮৮.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. ক) সমকোণী
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) বিষমবাহু
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান
ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
সুতরাং ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে ত্রিভুজটির অন্তঃস্থ কোণ দুটিও সমান হবে।
অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু হবে।
১৪,৯৮৯.
(1/3) + (1/32) + (1/33) + .......... অন্তর গুণোত্তর ধারাটির অসমীতক সমষ্টি কত?
  1. 1/2
  2. 1/3
  3. 3/2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (1/3) + (1/32) + (1/33) + .......... অন্তর গুণোত্তর ধারাটির অসমীতক সমষ্টি কত?

সমাধান:
১ম পদ, a = 1/3
সাধারণ অনুপাত, r = (1/32) ÷ (1/3)
= (1/32) × (3/1) = 1/3

∴ সমষ্টি, S = a/(1 - r)
= (1/3)/{1 - (1/3)}
= (1/3)/(2/3)
= (1/3)/(3/2)
= 1/2
১৪,৯৯০.
বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোন মূলধন 5 বছরে সুদে আসলে 5 গুণ হবে?
  1. ক) 60%
  2. খ) 70%
  3. গ) 80%
  4. ঘ) 90%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোন মূলধন 5 বছরে সুদে আসলে 5 গুণ হবে?

সমাধান:
মনে করি,
মূলধন, P = 1
সুদাসল = 5
সুদ, I = 5 - 1 = 4
সময়, n = 5

আমরা জানি,
I = Pnr
⇒ r = I/Pn
⇒ r = {(4 × 100)/(1 × 5)} × 1/100
∴ r = 80%
১৪,৯৯১.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ৩৫
  2. ৫৩
  3. ৩৬
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
(x/২) + ৬ = ২x/৩ 
বা, (২x/৩) - (x/২) = ৬ 
বা, (৪x - ৩x)/৬ = ৬ 
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬। 
১৪,৯৯২.
[1/(1 + sin2θ)] + [1/(1 + cosec2θ)] এর মান কত?
  1. - 1
  2. 0
  3. 1
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: [1/(1 + sin2θ)] + [1/(1 + cosec2θ)] এর মান কত?


সমাধান:
দেওয়া আছে,
 [1/(1 + sin2θ)] + [1/(1 + cosec2θ)]
= [1/(1 + sin2θ)] + [1/(1 + (1/sin2θ))] 
= [1/(1 + sin2θ)] + [sin2θ/(1 + sin2θ)]
= (1 + sin2θ)/(1 + sin2θ)
= 1 

১৪,৯৯৩.
যদি (a/b)a/b = a(a/b) - 1 এবং a = 2b হয়, তবে b এর মান কত?
  1. 4
  2. 1
  3. 2
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (a/b)a/b = a(a/b) - 1 এবং a = 2b হয়, তবে b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 2b
এবং,
⇒ (a/b)a/b = a(a/b) - 1
⇒ (2b/b)(2b/b) = (2b)(2b/b) - 1
⇒ 22 = (2b)(2 - 1)
⇒ 4 = 2b
∴ b = 2

১৪,৯৯৪.
সামি ৮% হার সুদে ১২০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে ১২% হলে সামি ১ বছরে সুদ হিসেব কত টাকা বেশি পাবে?
  1. ৩২০ টাকা
  2. ৩৪০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সামি ৮% হার সুদে ১২০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে ১২% হলে সামি ১ বছরে সুদ হিসেব কত টাকা বেশি পাবে?

সমাধান:
৮% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৮ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৮/১০০ টাকা
১২০০০ টাকার ১ বছরের সুদ = (৮ × ১২০০০)/১০০ টাকা
= ৯৬০ টাকা

১২% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ১২ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১২/১০০ টাকা
১২০০০ টাকার ১ বছরের সুদ = (১২ × ১২০০০)/১০০ টাকা
= ১৪৪০ টাকা
∴ সুদ বেশি হবে = ১৪৪০ - ৯৬০ = ৪৮০ টাকা
১৪,৯৯৫.
x = 2y = 3z এবং xyz = 36 হলে x = ?
  1. ক) -6
  2. খ) 0
  3. গ) 3
  4. ঘ) 6
ব্যাখ্যা

x = 2y = 3z
∴ y = x/2
এবং
z = x/3

xyz = 36
বা, x.x/2.x/3 = 36
বা, x3 = 2 × 3 × 36
বা, x3 = 216
∴ x = 6

১৪,৯৯৬.
একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গসে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের তিনগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 18 সে.মি.
  2. খ) 15 সে.মি.
  3. গ) 24 সে.মি.
  4. ঘ) 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গসে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের তিনগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
একটি কর্ণ = x
অপর কর্ণ = 3x

প্রশ্নমতে,
(1/2) . x . 3x = 96
বা, 3x2 = 192
বা, x2 = 192/3
বা, x2 = 64
∴ x = 8

বৃহত্তম কর্ণ = 3 × 8 সে.মি.
= 24 সে.মি.
১৪,৯৯৭.
পরীক্ষায় আলীর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯০, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন, তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
  1. ৮১ নম্বর
  2. ৮৩ নম্বর
  3. ৮৭ নম্বর
  4. ৮৯ নম্বর
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় আলীর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯০, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন, তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?

সমাধান:
আলীর প্রথম ৩ টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি = (৯০ + ৮৫ + ৯২) = ২৬৭

আলীর ৪ টি পরীক্ষার নম্বরের সমষ্টি হবে (৪× ৮৭) = ৩৪৮

∴ চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে = (৩৪৮ - ২৬৭)
= ৮১ নম্বর
১৪,৯৯৮.
x + (1/x) = √3 হলে x3 + (1/x3) এর মান কত?
  1. 2
  2. 4
  3. 0
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = √3 হলে x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = √3

প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3 · x · (1/x){x + (1/x)}
= (√3)3 - 3 · √3
= 3√3 - 3√3
= 0
১৪,৯৯৯.
৪৫০ এর ১৮% কত?
  1. ৮৪
  2. ৮৩
  3. ৮২
  4. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫০ এর ১৮% কত?

সমাধান:
 ৪৫০ এর ১৮% = ৪৫০ × (১৮/১০০)
= ৮১
১৫,০০০.
যদি θ সূক্ষকোণ হয় এবং cos θ =15/17 হয়, তাহলে tanθ এর মান -
  1. ক) 3/5
  2. খ) 8/15
  3. গ) 2/3
  4. ঘ) 9/17
ব্যাখ্যা
প্রশ্ন : যদি θ সূক্ষকোণ হয় এবং cos θ =15/17 হয়, তাহলে tanθ এর মান -
সমাধান : 
দেওয়া আছে,
cos θ =15/17
⇒ secθ = 17/15
⇒ sec²θ = 289/225
⇒ 1 + tan²θ = 289/225
⇒tan²θ = 289/225 - 1
⇒tan²θ = 64/225
⇒tanθ = 8/15