বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৪৫ / ৪৭৫ · ১৪,৪০১১৪,৫০০ / ৪৭,৮৩৩

১৪,৪০১.
১ + ১.৫ + ২ + ২.৫ + ............, ধারাটির প্রথম ৩০টি পদের সমষ্টি কত?
  1. ৩০৭.৫
  2. ২৮৭.৫
  3. ২৪৭.৫
  4. ২২৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ১.৫ + ২ + ২.৫ + ............, ধারাটির প্রথম ৩০টি পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
১.৫ - ১ = ০.৫
২ - ১.৫ = ০.৫
∴ ইহা একটি সমান্তর ধারা, যার-
প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ০.৫

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
∴ ধারার প্রথম ৩০ পদের সমষ্টি = (৩০/২){২ × ১ + (৩০ - ১) × ০.৫}
= ১৫ × (২ + ২৯ × ০.৫)
= ১৫ × (২ + ১৪.৫)
= ১৫ × ১৬.৫
= ২৪৭.৫
১৪,৪০২.
যদি (64)2x + 3 = (16)2x + 4 হয়, তবে x এর মান কত?
  1. - 1/2
  2. 1
  3. 1/3
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (64)2x + 3 = (16)2x + 4 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(64)2x + 3 = (16)2x + 4
⇒ (43)(2x + 3) = (42)(2x + 4)
⇒ 4(6x + 9) = 4(4x + 8)
⇒ 6x + 9 = 4x + 8
⇒ 6x - 4x = 8 - 9
⇒ 2x = - 1
⇒ x = - 1/2
১৪,৪০৩.
অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?

সমাধান:
ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরলরেখা এসে বৃত্তচাপের উপর যে কোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তা অর্ধবৃত্তস্থ কোণ। কোন বৃত্তের অর্ধ-বৃত্তস্থ কোণ এক সমকোণ হয়।


উপরের চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC একটি অর্ধবৃত্তস্থ কোণ।
∴  ∠BAC = 90°
১৪,৪০৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 44 বর্গ একক 
  2. 4 বর্গ একক 
  3. 48 বর্গ একক
  4. 38 বর্গ একক 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে:
সমান বাহু, a = 10 একক
ভূমি, b = 12 একক

আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (12/4) √{4 × (10)2 - (12)2}
= 3 √(400 - 144)
= 3 √256
= 3 × 16
= 48 বর্গ একক

১৪,৪০৫.
একদিন রাইতুল তার ছোট নৌকাটি নিয়ে নদীপথে বাজারে যেতে লাগল। নদীতে স্রোত ছিল, তাই নৌকাটি স্রোতের অনুকূলে দ্রুত এগোচ্ছিল। রাইতুল  লক্ষ্য করল নৌকাটি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করেছে।রাইতুল জানতো, স্থির পানিতে তার নৌকার গতিবেগ ৬ কিমি/ঘণ্টা। তখন নদীর স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ছিলো?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ৪ কি.মি./ঘণ্টা
  4. সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য নেই 
ব্যাখ্যা

প্রশ্ন: রাইতুল তার ছোট নৌকাটি নিয়ে নদীপথে বাজারে যেতে লাগল। নদীতে স্রোত ছিল, তাই নৌকাটি স্রোতের অনুকূলে দ্রুত এগোচ্ছিল। রাইতুল  লক্ষ্য করল নৌকাটি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করেছে।রাইতুল জানতো, স্থির পানিতে তার নৌকার গতিবেগ ৬ কিমি/ঘণ্টা। তখন নদীর স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ছিল? 

সমাধান:
স্রোতের অনুকূলে ৬ ঘণ্টায় নৌকা যায় = ৩৬ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৬/৪ = ৯ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৯ কি.মি.
নৌকার বেগ   = ৬ কি.মি.
∴ স্রোতের বেগ = ৯ - ৬ = ৩ কি.মি./ঘণ্টা

১৪,৪০৬.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১০ ও ৪০০। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ২৪
  2. খ) ৬০
  3. গ) ১০৪
  4. ঘ) ১৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১০ ও ৪০০। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০
সংখ্যাটি ৮০

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ. সা. গু
⇒ ৮০ × অপর সংখ্যা = ১০ × ৪০০
∴ অপর সংখ্যা = ৫০ 

সংখ্যা দুটির যোগফল = ৮০ + ৫০ = ১৩০ 
১৪,৪০৭.
যদি 2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?
  1. (2, 1)
  2. (1, 2)
  3. (3, 1)
  4. (2, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 7 ................... (1)
5x - 2y = 8 .................... (2)

(1) × 2 + (2) × 3 হতে পাই,
4x + 6y = 14
15x - 6y = 24
19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
2 . 2 + 3y = 7
⇒ 3y = 7 - 4
⇒ 3y = 3
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)
১৪,৪০৮.
২৬৪ এর ২৫% + ১৮০ এর ৩৫% = কত এর ৫০% 
  1. ক) ৩৩৮
  2. খ) ৩২০
  3. গ) ২৫৮
  4. ঘ) ২৮০
ব্যাখ্যা
ধরি,
২৬৪ এর ২৫% + ১৮০ এর ৩৫% = ক এর ৫০% 
২৬৪ এর ২৫/১০০ + ১৮০ এর ৩৫/১০০ = ক এর ৫০/১০০
৬৬ + ৬৩ = ক/২
১২৯ = ক/২
ক = ১২৯ × ২
ক = ২৫৮
১৪,৪০৯.
এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩২° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩১° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ৩৯° সেলসিয়াস
  2. ৪০° সেলসিয়াস
  3. ৪২° সেলসিয়াস
  4. ৪৪° সেলসিয়াস
ব্যাখ্যা
প্রশ্ন: এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩২° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩১° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = ৩২° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (৩২ × ৭)° সেলসিয়াস 
= ২২৪° সেলসিয়াস।

আবার, 
প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস 
∴ প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯ × ৩)° সেলসিয়াস
= ৮৭° সেলসিয়াস।

শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
∴ শেষ ৩ দিনের মোট তাপমাত্রা = (৩১ × ৩)° সেলসিয়াস 
= ৯৩° সেলসিয়াস।

∴৬ দিনের মোট তাপমাত্রা = ৯৩° + ৮৭° = ১৮০° সেলসিয়াস 

চতুর্থ দিনের তাপমাত্রা = (২২৪° - ১৮০°) = ৪৪° সেলসিয়াস
১৪,৪১০.
একজন দোকানদার ৪০ টাকা ও ৫০ টাকা কেজি দরের দুই ধরনের চাল মিশিয়ে মিশ্রিত চাল ৪৭ টাকা কেজি দরে বিক্রি করেন। চালের মিশ্রনের অনুপাত কত?
  1. ৫ : ৭
  2. ৮ : ৩
  3. ৩ : ৭
  4. ১ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৪০ টাকা ও ৫০ টাকা কেজি দরের দুই ধরনের চাল মিশিয়ে মিশ্রিত চাল ৪৭ টাকা কেজি দরে বিক্রি করেন। চালের মিশ্রনের অনুপাত কত?

সমাধান:
ধরি,
৪০ টাকা কেজি দরে ক কেজি চালের মূল্য= ৪০ক টাকা
৫০ টাকা কেজি দরে খ কেজি চালের মূল্য = ৫০খ টাকা 

মিশ্রিত করার পর,
(ক + খ) কেজি চালের মূল্য = ৪৭(ক + খ)  টাকা 

প্রশ্নমতে,
৪০ক + ৫০খ = ৪৭(ক + খ)
বা, ৪০ক + ৫০খ = ৪৭ক + ৪৭খ
বা, ৫০খ - ৪৭খ = ৪৭ক - ৪০ক
বা, ৩খ = ৭ক
বা, ক/খ = ৩/৭
বা, ক : খ = ৩ : ৭
১৪,৪১১.
২.৫ এবং ১২.১ এর সমানুপাতটি কত?
  1. ৫.৫
  2. ৬.৫
  3. ৭.৫
  4. ৩.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২.৫ এবং ১২.১ এর সমানুপাতটি কত?

সমাধান:
ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি)= ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি) = ২.৫ × ১২.১
বা, মধ্য রাশি = √৩০.২৫
মধ্য রাশি = ৫.৫ 
১৪,৪১২.
কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৬৪৬ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭৬০ টাকা হলে আসল কত?
  1. ৪৬২ টাকা
  2. ৪৭৫ টাকা
  3. ৩৮২ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৬৪৬ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭৬০ টাকা হলে আসল কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৭৬০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৬৪৬ টাকা

এখন,
২ বছরের সুদ = ১১৪ টাকা
১ বছরের সুদ = ১১৪/২ টাকা
৩ বছরের সুদ = (১১৪ × ৩)/২ টাকা
= ১৭১ টাকা

∴ আসল, P = (৬৪৬ - ১৭১) টাকা
= ৪৭৫ টাকা
১৪,৪১৩.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 
  1. ১২
  2. ১৬
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২৮ - ৪ = ২৪, 
৪১ - ৫ = ৩৬ এবং 
৬৬ - ৬ = ৬০ 

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২ 

∴ বৃহত্তম সংখ্যা = ১২ ।
১৪,৪১৪.
5(2x - 3) = 125(x + 1) হলে, x এর মান কত?
  1. - 3
  2. 4
  3. 3/2
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন: 5(2x - 3) = 125(x + 1) হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
5(2x - 3) = 125(x + 1) 
⇒ 5(2x - 3) = 53(x + 1)
⇒ 5(2x - 3) = 5(3x + 3)
⇒ 2x - 3 = 3x + 3
⇒ 2x - 3x = 3 + 3
⇒ - x = 6
∴ x = - 6

১৪,৪১৫.
যদি, cosθ = sinθ হয়, তবে θ = ?
  1. 30°
  2. 45°
  3. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, cosθ = sinθ হয়, তবে θ = ?

সমাধান:
দেওয়া আছে,
cosθ = sinθ
⇒ cosθ/sinθ = 1
⇒ cotθ = 1
⇒ cotθ = cot45°
∴ θ = 45°
১৪,৪১৬.
5 ≤ 3p + 1 < 16 অসমতাটির সমাধান হচ্ছে:
  1. [4/3, 5)
  2. (2, 5/7]
  3. [2/5, 6)
  4. (4/3, 7]
ব্যাখ্যা

প্রশ্ন: 5 ≤ 3p + 1 < 16 অসমতাটির সমাধান হচ্ছে:

সমাধান:
5 ≤ 3p + 1 < 16
= 5 - 1 ≤ 3p + 1 - 1 < 16 - 1
= 4 ≤ 3p < 15
= 4/3 ≤ p < 15/3
= 4/3 ≤ p < 5

∴ অসমতাটির সমাধান [4/3, 5)

১৪,৪১৭.
চর্তুভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
  1. 45°
  2. 90°
  3. 135°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?

সমাধান:
ধরি, 
১ম কোণ = x
২য় কোণ = 2x
৩য় কোণ = 2x
৪র্থ কোণ = 3x

আমরা জানি,
চর্তুভুজের চার কোণের সমষ্টি = 360°
∴ x + 2x + 2x + 3x = 360°
বা, 8x = 360°
∴ x = 45°
ক্ষুদ্রতম কোণ = 45°
বৃহত্তম কোণ = (3 × 45°) = 135°

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = 135° - 45° = 90°
১৪,৪১৮.
যদি (49)2x + 3 = 73x + 6 হয় তবে x = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (49)2x + 3 = 73x + 6 হয় তবে x = কত?

সমাধান: 
(49)2x + 3 = 73x + 6
⇒ (72)2x + 3 = 73x + 6
⇒ 74x + 6 = 73x + 6
⇒ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
∴ x = 0
১৪,৪১৯.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। দৈর্ঘ্য ১৫ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৩২ মিটার 
  2. ৪২ মিটার 
  3. ৫৪ মিটার 
  4. ৬০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। দৈর্ঘ্য ১৫ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১৫ মিটার 
এবং দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। 

প্রশ্নমতে,
১৫ মিটার = বিস্তার × (৫/৪)
⇒ বিস্তার = (১৫ × ৪)/৫ 
⇒ বিস্তার = ১২ মিটার 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার) 
= ২(১৫ + ১২) মিটার 
= ২ × ২৭ মিটার 
= ৫৪ মিটার 
১৪,৪২০.
x2 - 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 5) ∪ (3, ∞)
  2. (- 5, 3)
  3. (- ∞, - 3) ∪ (5, ∞)
  4. (- ∞, - 4) ∪ (5, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
দেওয়া আছে, x2 - 2x - 15 > 0
⇒ x2 - 5x + 3x - 15 > 0
⇒ x(x - 5) + 3(x - 5) > 0
⇒ (x - 5)(x + 3) > 0

এই অসমতার সমাধান বিন্দু (Critical points) দুটি হলো x = 5 এবং x = - 3

(x - 5)(x + 3) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন:
উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 5) অথবা
উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < - 3)

অর্থাৎ, x < - 3 অথবা x > 5
ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 3) ∪ (5, ∞)

১৪,৪২১.
2a - (2/a) = 5 হলে, 8{a3 - (1/a3)} এর মান কত?
  1. 155
  2. 162
  3. 185
  4. 190
ব্যাখ্যা
প্রশ্ন: 2a - (2/a) = 5 হলে, 8{a3 - (1/a3)} এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2a - (2/a) = 5

প্রদত্ত রাশি,
8{a3 - (1/a3)}
= 23{a3 - (1/a3)}
= (2a)3 - (2/a)3
= {2a - (2/a)}3 + 3 · 2a · (2/a){2a - (2/a)}
= 53 + 12 · 5
= 125 + 60
= 185
১৪,৪২২.
দু'টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৩। বৃত্ত দু'টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ১৬ : ৯
  2. খ) ১২ : ৯
  3. গ) ৯ : ১৬
  4. ঘ) ১২ : ১৬
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π × ৪ : π × ৩
= ১৬ : ৯

১৪,৪২৩.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) ০.১২
  2. খ) √২৫
  3. গ) √৭২
  4. ঘ) √৮১/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে।

০.১২ = ১২/১০০ = ৩/২৫; যা একটি ভগ্নাংশ সংখ্যা
√২৫ = ৫
√৮১ / ৯ = ৯/৯ = ১

√৭২ = √(২ × ৩৬) = √২ × √৩৬ = ৬√২ ; যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। 

অতএব, √৭২ একটি অমূলদ সংখ্যা।
১৪,৪২৪.
9√3 এর 3 ভিত্তিক লগ কত?
  1. 2/5
  2. 3/2
  3. 5/2
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: 9√3 এর 3 ভিত্তিক লগ কত?

সমাধান:
9√3 এর 3 ভিত্তিক লগ
log3(9√3)
= log3(9 × √3)
= log3(9) + log3(√3) [logb(mn) = logbm + logbn]
= log3(32) + log3(31/2)
= 2 × log3(3) + (1/2) × log3(3)
= 2 × 1 + (1/2) × 1
= 2 + 1/2
= 5/2

১৪,৪২৫.
7 + 11 + 15 + 19 +.................. ধারাটির ৭ম তম পদের মান কত?
  1. 34
  2. 31
  3. 35
  4. 30
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 11 + 15 + 19 +.................. ধারাটির ৭ম তম পদের মান কত?

সমাধান:
ইহা একটি সমান্তর ধারা।
যার ১ম পদ, a = 7
সাধারণ পদ, d = 11-7 = 4

আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d
 7ম তম পদ = 7 + (7 - 1) × 4
= 7 + (6 × 4)
= 7 + 24
= 31
১৪,৪২৬.
একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ৪৮ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ১২০ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২১%
  2. ২৪%
  3. ২৫%
  4. ২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ৪৮ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ১২০ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি কমলার ক্রয়মূল্য ৪৮ টাকা
∴ ২ হালি কমলার ক্রয়মূল্য (৪৮ × ২) টাকা
= ৯৬ টাকা

২ হালি কমলার বিক্রয়মূল্য ১২০ টাকা

∴ লাভ = ১২০ - ৯৬ = ২৪ টাকা 

৯৬ টাকায় লাভ হয় ২৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ২৪)/৯৬ = ২৫ টাকা
১৪,৪২৭.
একটি শার্টের পূর্বমূল্য ছিলো ৫২৫ টাকা। বিশেষ মূল্যছাড়ে শার্টটির মূল্য ২০% হ্রাস করার কয়েকদিন পর আবার ২০% বৃদ্ধি করা হলো। শার্টটির বর্তমান মূল্য কত?
  1. ৫০০ টাকা
  2. ৫০৪ টাকা
  3. ৫১০ টাকা
  4. ৫৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্টের পূর্বমূল্য ছিলো ৫২৫ টাকা। বিশেষ মূল্যছাড়ে শার্টটির মূল্য ২০% হ্রাস করার কয়েকদিন পর আবার ২০% বৃদ্ধি করা হলো। শার্টটির বর্তমান মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
শার্টটির পূর্বমূল্য = ৫২৫ টাকা

এখন,
২০% হ্রাস করার পর মূল্য হয় = ৫২৫ - (৫২৫ এর ২০%)
= ৫২৫ - {৫২৫ × (২০/১০০)}
= (৫২৫ - ১০৫) টাকা
= ৪২০ টাকা

আবার ,
হ্রাসকৃত মূল্য ২০% বৃদ্ধি করা হলে বর্তমান মূল্য = ৪২০ + (৪২০ এর ২০% )
= ৪২০ + {৪২০ × (২০/১০০)}
= (৪২০ + ৮৪) টাকা 
= ৫০৪ টাকা

∴ শার্টটির বর্তমান মূল্য = ৫০৪ টাকা
১৪,৪২৮.
১০০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 
  1. ১৫০°
  2. ১০০°
  3. ৮০°
  4. ১৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
∴ ১০০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ১০০)° 
= ৮০° ।

১৪,৪২৯.
৩, ৭, ৯, ১৫ ও ২১ এর গাণিতিক গড়, ৩, ৮, ১০ ও ১৪ এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 
  1. ২১ 
  2. ২০
  3. ১৭ 
  4. ১৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৭, ৯, ১৫ ও ২১ এর গাণিতিক গড়, ৩, ৮, ১০ ও ১৪ এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩ + ৭ + ৯ + ১৫ + ২১)/৫ = (৩ + ৮ + ১০ + ১৪ + ক)/৫ 
⇒ ৫৫/৫ = (৩৫ + ক)/৫ 
⇒ ৫৫ = ৩৫ + ক
⇒ ক = ৫৫ - ৩৫
∴ ক = ২০ 

∴ ৩, ৭, ৯, ১৫ ও ২১ এর গাণিতিক গড় = ৩, ৮, ১০, ১৪ ও ২০ এর গাণিতিক গড়।

১৪,৪৩০.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো।মুদ্রার হেড ও ছক্কার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৭
  2. খ) ১/৬
  3. গ) ১/৪
  4. ঘ) ৮/৯
ব্যাখ্যা

মোট নমুনা ক্ষেত্র ১২ টি
মুদ্রার হেড ও ছক্কার জোড় সংখ্যা এর নমুনা ক্ষেত্র = {২H, ৪H, ৬H} = ৩ টি
∴মুদ্রার হেড ও ছক্কার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = ৩/১২ = ১/৪

১৪,৪৩১.
মকবুল ছয়টি কলম ও তিনটি খাতা এবং বুলবুল চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা হলে মকবুলের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করুন?
  1. 6x + 3y
  2. 6x + 5y
  3. 6x - 3y
  4. 7x + 2y
ব্যাখ্যা

প্রশ্ন: মকবুল ছয়টি কলম ও তিনটি খাতা এবং বুলবুল চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা হলে মকবুলের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করুন?

সমাধান: 
1 টি কলমের দাম = x টাকা
∴ 6 টি কলমের দাম = 6x টাকা

আবার,
1 টি খাতার দাম = y টাকা
∴ 3 টি খাতার দাম = 3y টাকা 

∴ মকবুলের মোট খরচের বীজগণিতীয় রাশি = 6x + 3y 

১৪,৪৩২.
একটি মিটিংয়ে 500 জন মানুষ চা পান করে। প্রতি কাপ দুধ চায়ের মূল্য 5 টাকা এবং রং চায়ের মূল্য 4 টাকা হিসেবে মোট বিল আসে 2300 টাকা। কতজন মানুষ দুধ চা খেয়েছিল?
  1. 200 জন
  2. 250 জন
  3. 300 জন
  4. 350 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিটিংয়ে 500 জন মানুষ চা পান করে। প্রতি কাপ দুধ চায়ের মূল্য 5 টাকা এবং রং চায়ের মূল্য 4 টাকা হিসেবে মোট বিল আসে 2300 টাকা। কতজন মানুষ দুধ চা খেয়েছিল?

সমাধান:
ধরি,
দুধ চা খেয়েছিল = p জন
তাহলে, দুধ চায়ের বিল = 5p টাকা

প্রশ্নমতে,
5p + 4(500 - p) = 2300
⇒ 5p + 2000 - 4p = 2300
⇒ p = 2300 - 2000
∴ p = 300 জন
১৪,৪৩৩.
(secθ + tanθ) = 1/2 হলে (secθ - tanθ) এর মান কত?
  1. 1/2
  2. 4
  3. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: (secθ + tanθ) = 1/2 হলে (secθ - tanθ) এর মান কত?

সমাধান: 
দেয়া আছে 
secθ + tanθ = 1/2

আমরা জানি, 
⇒ sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ (1/2)(secθ - tanθ) = 1
∴ secθ - tanθ = 2

১৪,৪৩৪.
x2 + px + 8 = 0 এর দুইটি মূল সমান হলে এবং p > 0 হয়, তবে p এর মান কত? 
  1. √2
  2. 2√2
  3. 4√2
  4. 3√2
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + px + 8 = 0 এর দুইটি মূল সমান হলে এবং p > 0 হয়, তবে p এর মান কত? 

সমাধান: 
দুইটি মূল সমান হলে নিশ্চায়ক শূন্য হবে। 
∴ b2 - 4ac = 0 
⇒ p2 - 4 × 1 × 8 = 0 
⇒ p2 = 32 
⇒ p = √32
∴ p = 4√2

১৪,৪৩৫.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হলে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১ : ২
  2. ৪ : ৫
  3. ৩ : ৪
  4. ২ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হলে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার।
তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৩ক + ক) = ২ × ৪ক  = ৮ক মিটার।

∴ বর্গক্ষেত্রের পরিসীমা সমান হওয়ায় = ৮ক মিটার।

∴ বর্গক্ষেত্রের বাহু = ৮ক/৪ = ২ক মিটার।

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ক × ৩ক = ৩ক বর্গমিটার।
এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (২ক) = ৪ক বর্গমিটার।

∴ ক্ষেত্রফলের অনুপাত (আয়তক্ষেত্র : বর্গক্ষেত্র) = ৩ক : ৪ক = ৩ : ৪

অতএব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ৩ : ৪।

১৪,৪৩৬.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৫৫ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স কত?

সমাধান:
দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর
দুই পুত্রের বয়সের সমষ্টি = ২ × ১৫ = ৩০ বছর

পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ৩ × ৩০ = ৯০ বছর
পিতার বয়স = ৯০ - ৩০ = ৬০ বছর
১৪,৪৩৭.
15ax2/5x এর মান কত?
  1. ক) 5a
  2. খ) 3x2
  3. গ) 3ax
  4. ঘ) 5x
ব্যাখ্যা
প্রশ্ন: 15ax2/5x এর মান কত? 

সমাধান: 
15ax2/5x
= 3ax 
১৪,৪৩৮.
কোণ সংখ্যা কে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না?
  1. ক) মূলদ
  2. খ) অমূলদ
  3. গ) উভয়কেই
  4. ঘ) কোনটিকেই না
ব্যাখ্যা
অমূলদ সংখ্যাকে কখনো p/q আকারে প্রকাশ করা যায় না।
১৪,৪৩৯.
2log103 + 2log102 এর মান কোনটি?
  1. log1024
  2. log1032
  3. 4log106
  4. log1036
ব্যাখ্যা
প্রশ্ন: 2log103 + 2log102 এর মান কোনটি?

সমাধান:
2log103 + 2log102
= log1032 + log1022
= log109 + log104
= log10(9 × 4)
= log1036
১৪,৪৪০.
৭ জন পুরুষ ও ৩ জন মহিলা থেকে কত উপায়ে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা বিশিষ্ট দল তৈরি করা যাবে?
  1. ৪৫
  2. ৯০
  3. ৬৩
  4. ১২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা থেকে কত উপায়ে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা বিশিষ্ট দল তৈরি করা যাবে?

সমাধান:
৭ জন পুরুষ থেকে ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা থেকে ২ জন মহিলা বাছাই করতে হবে.

∴ মোট উপায় = C × C
= ২১ × ৩ উপায়
= ৬৩ উপায়
১৪,৪৪১.
৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ.সা.গু কত?
  1. ৬০
  2. ১/৬০
  3. ৩০
  4. ১/৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশগুলোর লব = ৩, ৪, ৫ এর গ.সা.গু = ১
 ভগ্নাংশগুলোর হর = ৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০

আমরা জানি,
ভগ্নাংশগলোর গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবগুলোর ল.সা.গু / ভগ্নাংশগুলোর হরগুলোর গ.সা.গু
= ১/৬০
১৪,৪৪২.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ক) ৫০ মিটার
  2. খ) ২০০ মিটার
  3. গ) ২৫০ মিটার
  4. ঘ) ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যে + প্লাটফর্মের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করে।
মোট দূরত্ব = (২০০ + ২৫০) মিটার 
                 = ৪৫০ মিটার 
১৪,৪৪৩.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√3 cm হলে, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 200 cm2
  2. 400 cm2
  3. 600 cm2
  4. 800 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√3 cm হলে, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি, 
ঘনকের এক বাহু = a
সুতরাং কর্ণের দৈর্ঘ্য = a√3

প্রশ্নমতে, 
কর্ণের দৈর্ঘ্য = 10√3 
বা, a√3 = 10√3 
বা, a = 10

আবার,
আমরা জানি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a2
= (6 × 102) cm2
= 600 cm2
১৪,৪৪৪.
মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 
  1. ক) 9 বছর
  2. খ) 12 বছর
  3. গ) 10 বছর
  4. ঘ) 13 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর 
∴ মায়ের বয়স = (x + 18) বছর 

শর্তমতে,
(x + 6) + (x + 18 + 6) = 54
বা, x + 6 + x + 24 = 54
বা, 2x + 30 = 54 
বা, 2x = 54 - 30 
বা, 2x = 24
বা, x = 24/2
∴ x = 12

∴ মেয়ের বর্তমান বয়স = 12 বছর। 
১৪,৪৪৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে a, a/2 এবং 3a/2 হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 30°
  2. 50°
  3. 55°
  4. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে a, a/2 এবং 3a/2 হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোনের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
a + (a/2) + (3a/2) = 180°
⇒ (2a + a + 3a)/2 = 180°
⇒ 6a/2 = 180°
⇒ 3a = 180°
∴ a = 60°

ক্ষুদ্রতম কোণ = 60°/2 = 30°
১৪,৪৪৬.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ২ টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৮ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
  1. ৬৪ জন
  2. ৭২ জন
  3. ৮০ জন
  4. ৯০ জন
  5. ১০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ২ টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৮ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা = “ক” টি

শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ২ টি বেঞ্চ খালি থাকে
∴ ছাত্রসংখ্যা = {(ক - ২) × ৫} জন

প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৮ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়
∴ ছাত্রসংখ্যা = ৪ক + ৮ জন

প্রশ্নমতে,
(ক - ২) × ৫ = ৪ক + ৮
⇒ ৫ক - ১০ = ৪ক + ৮
∴ ক = ১৮

অতএব,
বেঞ্চ আছে ১৮ টি

∴ ছাত্রসংখ্যা = (ক - ২) × ৫ জন
= (১৮ - ২) × ৫ জন
= ১৬ × ৫ জন
= ৮০ জন

১৪,৪৪৭.
যদি a + b + c = 12, a + b = 4 এবং a + c = 7 হয়, তাহলে a2 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 4
  4. ঘ) 0
ব্যাখ্যা
দেয়া আছে, 
a + b + c = 12................(1)
a + b = 4....................(2)
a + c = 7.....................(3)

এখন 
a + b + a + c = 4 + 7
2a  + b + c = 11 ....................... (4)

(4)নং থেকে (1)নং বিয়োগ করে পাই, 
2a  + b + c - (a + b + c) = 11 - 12
a = - 1

a2 = (- 1)2
a2 =1
১৪,৪৪৮.
একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?
  1. ৩ : ৪
  2. ৫ : ৪
  3. ৪ : ৫
  4. ৪ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫

∴ বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১২৫ : ১০০
= ৫ : ৪
১৪,৪৪৯.
৮০, ৯৬, ____, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
  1. ১১০
  2. ১১২
  3. ১০৯
  4. ১০৫
ব্যাখ্যা
৮০+১৬ = ৯৬
৯৬+১৬ = ১১২
১১২+১৬ = ১২৮
অর্থাৎ শূন্যস্থানে ১১২ বসবে।
১৪,৪৫০.
(০.১ × ০.১)/(a - ০.১) = ১.০ হলে a = কত?
  1. ক) ১.১
  2. খ) ১.০১
  3. গ) ০.১১
  4. ঘ) ০.১০১
ব্যাখ্যা
(০.১ × ০.১)/(a - ০.১) = ১.০
বা, a - ০.১ = ০.১ × ০.১
বা, a = ০.১ + ০.১ × ০.১
= ০.১ + ০.০১
= ০.১১
১৪,৪৫১.
a + b = 4 এবং ab = 2 হলে, (a - b)2 এর মান নির্ণয় করুন।
  1. 8
  2. 27
  3. 16
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 4 এবং ab = 2 হলে, (a - b)2 এর মান নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে
a + b = 4
ab = 2

প্রদত্ত রাশি = (a - b)2
= (a + b)2 - 4ab
= 42 - 4 × 2
= 16 - 8
= 8
১৪,৪৫২.
log√5625 = ?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 2
ব্যাখ্যা

log√5625 = log√5(√5)8
= 8log√5√5
= 8.1
= 8

১৪,৪৫৩.
4z + 4 > 16 হলে- 
  1. z > 1
  2. z > 2
  3. z > 3
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4z + 4 > 16 হলে- 

সমাধান: 
4z + 4 > 16
⇒ 4z > 16 - 4
⇒ 4z > 12 
∴ z > 3
১৪,৪৫৪.
x²-8x-8y+16+y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 4xy
  2. খ) 2xy
  3. গ) 6xy
  4. ঘ) 8xy
ব্যাখ্যা

x2-8x-8y+16+y2
= x2+y2+(-4)2+2xy+2y(-4)+2(-4)x-2xy
= (x+y-4)2-2xy

১৪,৪৫৫.
বার্ষিক শতকরা ৬% সুদে ২০০০ টাকার ৪ বছরের সুদাসল কত?
  1. ২৪৬০ টাকা
  2. ২৬৪০ টাকা
  3. ২৬২০ টাকা
  4. ২৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬% সুদে ২০০০ টাকার ৪ বছরের সুদাসল কত?

সমাধান: আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়) / ১০০
= (২০০০ × ৬ × ৪) / ১০০
= ৪৮০ টাকা

∴ সুদাসল = সুদ + আসল
= ৪৮০ + ২০০০
= ২৪৮০ টাকা

অর্থাৎ, ২০০০ টাকার ৪ বছরের সুদাসল হবে ২৪৮০ টাকা।
১৪,৪৫৬.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ১/২
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৪/৫
ব্যাখ্যা

১/২ = ০.৫
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৪/৫ = ০.৮০
সুতরাং ৪/৫ ভগ্নাংশটি সবচেয়ে বড়।

১৪,৪৫৭.
a + b = 5 এবং ab = 6 হলে, a3 + b3 + 4(a - b)2 এর মান নির্ণয় করুন- 
  1. 41
  2. 39
  3. 53
  4. 63
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 5 এবং ab = 6 হলে, a3 + b3 + 4(a - b)2 এর মান নির্ণয় করুন-

সমাধান:
দেওয়া আছে, 
a + b = 5 এবং ab = 6

আমরা জানি, 
(a - b)2 = (a + b)2 - 4ab = 52 - 4 × 6 = 25 - 24 = 1
∴ (a - b)2 = 1

এবং, 
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= 53 - 3 × 6 × 5 = 125 - 90 = 35
∴ a3 + b3 = 35

প্রদত্ত রাশি, 
a3 + b3 + 4(a - b)2
= 35 + 4 × 1
= 39

১৪,৪৫৮.
একটি বৃত্তের পরিধি ১৩২ সে. মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল = ?
  1. ক) ৪৩৫৬/π
  2. খ) ৪৩৫৬
  3. গ) ৪৩৫৬π
  4. ঘ) ৪৩৫৬π
ব্যাখ্যা

ধরি, ব্যাসার্ধ = r
∴ পরিধি ২πr = ১৩২
বা, r = ১৩২/২π = ৬৬/π
∴ ক্ষেত্রফল = πr
= π × ৬৬/π × ৬৬/π
= ৪৩৫৬/π বর্গ সে. মি.

১৪,৪৫৯.
দুধের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে আকরাম সাহেব এর পরিবার দুধ খাওয়া কেমন কমালে দুধ বাবদ খরচ বাড়বে না?
  1. ক) ২৫
  2. খ) ১০
  3. গ) ২৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
১২৫ টাকার দুধ ক্রয় করতে হয় ১০০ টাকায়
১ টাকার দুধ ক্রয় করতে হয় ১০০/১২৫ টাকায়
১০০ টাকার দুধ ক্রয় করতে হয় (১০০ ×১০০)/১২৫ টাকায় = ৮০ টাকায়
দুধ খাওয়া কমাতে হবে = ১০০ - ৮০ = ২০%

১৪,৪৬০.
৩, ৪ ও ৫ সে.মি. ধার বিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।
  1. ৫ : ৩
  2. ৯ : ৫
  3. ১৫ : ১১
  4. ২৫ : ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৪ ও ৫ সে.মি. ধার বিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।

সমাধান: 
মনে করি, 
বড় ঘনকের ধার = ক

∴ বড় ঘনকের  আয়তন = ছোট ঘনকগুলোর আয়তনের সমষ্টি
⇒ ক = ৩ + ৪ + ৫
⇒ ক = ২৭ + ৬৪ + ১২৫
⇒ ক = ২১৬
⇒ ক = ৬ 
⇒ ক = ৬

∴ বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক
= (৬ × ৬) বর্গ সে.মি. 
= (৬ × ৩৬) বর্গ সে.মি.
= ২১৬ বর্গ সে.মি.

এবং, ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি = {(৬ × ৩ ) + (৬ × ৪) + (৬ × ৫)} বর্গ সে.মি.
= {(৬ × ৯ ) + (৬ × ১৬) + (৬ × ২৫)} বর্গ সে.মি.
= (৫৪ + ৯৬ + ১৫০) বর্গ সে.মি.
= ৩০০ বর্গ সে.মি.

∴ নির্ণেয় অনুপাত = ৩০০ : ২১৬
= ২৫ : ১৮

১৪,৪৬১.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২০, ২৪ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ১৪২
  2. ১৯০
  3. ২২২
  4. ২৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২০, ২৪ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২০, ২৪ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।
এখন, ২০, ২৪ ও ৪৮ এর ল.সা.গু = ২৪০

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ২৪০ - ৪ = ২৩৬
১৪,৪৬২.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ২০%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৩%
ব্যাখ্যা

১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা এবং বিক্রয়মূল্য ১/২ টাকা
১ টিতে লাভ হয় ১/২-১/৩= ১/৬টাকা
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩×১০০)/৬= ৫০ টাকা= ৫০%

১৪,৪৬৩.
log2(log381) এর মান কত?
  1. - 2
  2. 3
  3. - 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: log2(log381) এর মান কত?

সমাধান:
log2(log381)
= log2(log334)
= log2(4log33)
= log24
= log222
= 2log22
= 2 × 1 
= 2
১৪,৪৬৪.
একটি পণ্য ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = কত? 
  1. ক) ২১ : ২০
  2. খ) ২৩ : ২০ 
  3. গ) ২০ : ২১
  4. ঘ) ১৭ : ২০
ব্যাখ্যা
ধরি, 
ক্রয়মূল্য ১০০ টাকা 
১৫% লাভে,
বিক্রয়মূল্য (১০০ + ১৫) টাকা বা ১১৫ টাকা 

নির্ণেয় অনুপাত = ১১৫ : ১০০ 
                        = ২৩ : ২০
১৪,৪৬৫.
rsinθ = √3 এবং rcosθ = 1 হলে, (√3tan2θ + √3) = কত?
  1. 9√3
  2. 8√3
  3. 4√3
  4. 11√3
ব্যাখ্যা
প্রশ্ন: rsinθ = √3 এবং rcosθ = 1 হলে, (√3tan2θ + √3) = কত?

সমাধান: 

১৪,৪৬৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
  1. ৩৩
  2. ৬৩
  3. ৪৩
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
১৪,৪৬৭.
৩/√১২ নিচের কোনটির সমান?
  1. √২/৩
  2. √৩/২
  3.  √৩/১২
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/√১২ নিচের কোনটির সমান?

সমাধান:
৩/√১২
= ৩√৩/√১২√৩
= ৩√৩/√৩৬
= ৩√৩/৬
= √৩/২
১৪,৪৬৮.
x2 - 6x + 13 = 0 সমীকরণের মূল দুটি কেমন হবে?
  1. বাস্তব মূল নাই
  2. বাস্তব ও অসমান
  3. অসমান ও মূলদ
  4. বাস্তব ও মূলদ
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 13 = 0 সমীকরণের মূল দুটি কেমন হবে?

সমাধান:
সমীকরণের নিশ্চায়ক = b2 - 4ac
= (- 6)2 - 4 · 1 · 13
= 36 - 52
= - 16 < 0
∴ বাস্তব মূল নাই।

নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
• b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
• b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
• b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
• b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১৪,৪৬৯.
f(x) = 4x3 - 3x2 + 2x - 5 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 80
  2. 88
  3. 82
  4. 86
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 4x3 - 3x2 + 2x - 5 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান: 
f(x) = 4x3 - 3x2 + 2x - 5
∴ f(3) = 4 × (3)3 - 3 × (3)2 + (2 × 3) - 5 
= (4 × 27) - (3 × 9) + 6 - 5
= 108 - 27 + 1
= 82
১৪,৪৭০.
(√5 + √( 5 - x )) /( √5 -√( 5 - x )) = 5 হলে, x এর মান কত?
  1. ক) 20/9
  2. খ) 23/16
  3. গ) 25/9
  4. ঘ) 0
ব্যাখ্যা

( √5 + √( 5 - x ))/( √5 - √( 5 - x )) = 5 
[ যোজন-বিয়োজন করে পায় ]
⇒√5/√(5 - x ) = 6/4
উভয় পাশে বর্গ করে পায়,
⇒ 5/( 5- x ) = 36/16
⇒ 5/( 5 - x ) = 9/4
⇒ x = 25/9

১৪,৪৭১.
x2 + 4y2 + 8x - 16y + 16 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে।
  1. ক) -4xy
  2. খ) -2xy
  3. গ) 2xy
  4. ঘ) 4xy
ব্যাখ্যা

x2 + 4y2 + 8x - 16y + 16
= x2 + (2y)2 + (4)2 - 2.x.2y + 2.x.4 - 2.2y.4 + 4xy
=(x - 2y + 4)2 + 4xy

১৪,৪৭২.
নিচের কোনটি সঠিক নয়?
  1. tan2θ + 1 = cot2θ
  2. sin2θ + cos2θ = 1
  3. sec2θ - tan2θ = 1
  4. cosec2θ - cot2θ = 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক নয়?

সমাধান: 
ত্রিকোনোমিতিক অনুপাতগুলোর সম্পর্ক:
sin2θ + cos2θ = 1
sec2θ - tan2θ = 1
cosec2θ - cot2θ = 1
১৪,৪৭৩.
Find the lowest common multiple(L.C.M) of 24, 36, 40?
  1. ক) 480
  2. খ) 560
  3. গ) 360
  4. ঘ) 660
ব্যাখ্যা
Here, 24 = 2×2×2×3, 36 = 2×2×3×3 and 40 = 2×2×2×5. So L.C.M = 2×2×2×3×3×5 = 360.
১৪,৪৭৪.
নিচের কোনটি সমান্তর ধারা?
  1. 15 + 30 + 60 + ................
  2. - 4 - 7 - 10 - ................
  3. (1/2) + (1/4) + (1/8) + .............
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সমান্তর ধারা?

সমাধান:
সমান্তর ধারা: সমান্তর বলতে 'সমান অন্তর' বোঝায়। যে ধারার পাশাপাশি দুইটি পদের বিয়োগফল একই সংখ্যা বা রাশি থাকে, তাকে সমান্তর ধারা বলা হয়। ধারায় প্রাপ্ত দুইটি পদের বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলে। সাধারণ অন্তর ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে।
যেমন: 2 + 5 + 8 + 11 +......+ 20, একটি সমান্তর ধারা।

অপশন (খ) তে,
- 4 - 7 - 10 .... একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = - 7 + 4 = - 3 
আবার, - 10 - (-7) = - 3

১৪,৪৭৫.
(256)0.16 × (256)0.09 = ?
  1. 4
  2. 16
  3. 64
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (256)0.16 × (256)0.09 = ?

সমাধান:
(256)0.16 × (256)0.09 
= 2560.16 + 0.09
= 256.25
= 25625/100
= 2561/4
= (44)1/4
= 4 4 × (1/4)
= 41
= 4
১৪,৪৭৬.
কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) 2/5
  2. খ) 3/5
  3. গ) 1/5
  4. ঘ) 4/5
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশটি x/y
.
১ম শর্তানুসারে,
(x + 7)/y = 2
x + 7 = 2y
x  - 2y = - 7..................(1) 

২য় শর্তানুসারে,
x /(y - 2) = 1
x = y - 2
x - y = - 2..................(2)

(1) - (2) ⇒
x  - 2y - (x - y) = - 7 - ( - 2)
x - 2y - x + y = - 7 + 2
- y = - 5
y = 5

y = 5 সমীকরণ (2) এ বসিয়ে পাই,
x - 5 = - 2
x = 5 - 2
x = 3 

ভগ্নাংশটি 3/5
১৪,৪৭৭.
একটি বিদ্যালয়ের ৭৬ শতাংশ ছাত্র । যদি ছাত্রী ২০৪ জন হয়, তাহলে বিদ্যালয়ে মোট কতজন ছাত্র-ছাত্রী রয়েছে?
  1. ক) ৭৬০
  2. খ) ৮০০
  3. গ) ৮৫০
  4. ঘ) ৯০০
  5. ঙ) ৯৫০
ব্যাখ্যা

Let the total number of students be x.
Then, (100−76)% of x = 204
⇒ 24% of x = 204
⇒ (24/100)x = 204
⇒ x = 204×(100/24)
⇒ x = 850

১৪,৪৭৮.
৪৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল । প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
  1. ৩২০ মিটার
  2. ৩৪০ মিটার
  3. ৩৬০ মিটার
  4. ৩৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল । প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?

 সমাধান:
১ ঘন্টা বা ৬০ মিনিটে অতিক্রম করে ৪৮ কি.মি. বা ৪৮০০০ মিটার
∴ ১ মিনিটে অতিক্রম করে (৪৮০০০/৬০)= ৮০০ মিটার

∴ ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৮০০
⇒ ৪৪০ + সেতুর দৈর্ঘ্য = ৮০০
∴ সেতুর দৈর্ঘ্য = ৮০০ - ৪৪০ = ৩৬০ মিটার
১৪,৪৭৯.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মে মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে ৪ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/৭
  2. ২/৭
  3. ১/২
  4. ৩/৭
ব্যাখ্যা

প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মে মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে ৪ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩য় সপ্তাহে মোট = ৭ দিন
৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে = ৪ দিন
৩য় সপ্তাহে বৃষ্টি হয়নি = ৭ - ৪ = ৩ দিন

∴ বৃষ্টি না হবার সম্ভাবনা = ৩/৭

১৪,৪৮০.
একটি শহরের বর্তমান জনসংখ্যা ৪৮ লক্ষ। প্রতি হাজারে বৃদ্ধির হার ২০ জন। ২ বছর পর জনসংখ্যা কত হবে?
  1. ৪৯,৯০,০০০ জন 
  2. ৫০,০০,০০০ জন
  3. ৪৯,৯০,৯২০ জন
  4. ৪৯,৯৩,৯২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শহরের বর্তমান জনসংখ্যা ৪৮ লক্ষ। প্রতি হাজারে বৃদ্ধির হার ২০ জন। ২ বছর পর জনসংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্তমান জনসংখ্যা, P = ৪৮০০০০০
বার্ষিক বৃদ্ধির হার = ২০ প্রতি হাজারে = ২০/১০০০ = ০.০২ = ২%

∴ ২ বছর পর জনসংখ্যা (চক্রবৃদ্ধি হারে), A = P × (১ + r)
= ৪৮০০০০০ × (১.০২)
= ৪৮০০০০০ × ১.০৪০৪
= ৪৯৯৩৯২০

অতএব, ২ বছর পর জনসংখ্যা হবে ৪৯,৯৩,৯২০ জন।

১৪,৪৮১.
log9(3/243) এর মান কত?
  1. - 4
  2. - 2
  3. 1/2
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: log9(3/243) এর মান কত?

সমাধান:
log9(3/243)
= log9(1/81)
= log9(1/34)
= log9(3-4)
= - 4 . log93  [logaMn = n.logaM]
= - 4 . log9(√9)
= - 4 . log99(1/2)
= - 4 . 1/2 . log99
= - 2 . 1  [logaa = 1]
= - 2

১৪,৪৮২.
a>b হলে নিচের কোনটি সত্য?
  1. ক) -a < -b
  2. খ) 1/a > 1/b
  3. গ) -a > -b
  4. ঘ) a-b < 0
ব্যাখ্যা
7 > 5 হলে -7 < -5, 1/7 < 1/5 এবং 7-5 > 0
১৪,৪৮৩.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) a
ব্যাখ্যা

(ap+q ÷ a2r) × (aq+r ÷ a2p) × (ar+p ÷ a2q)
= a(p+q - 2r) × a(q+r - 2p) × a(r+p - 2q)
= a0
= 1

১৪,৪৮৪.
যদি x + 3y = 56 এবং y = 2x হয়, তবে y এর মান কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 3y = 56 এবং y = 2x হয়, তবে y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + 3y = 56....(i)
এবং y = 2x
এখন y = 2x মানটি (i) নং সমীকরণে বসাই,
x + 3(2x) = 56
⇒ x + 6x = 56
⇒ 7x = 56
⇒ x = 8

এখন,
y = 2x
⇒ y = 2 × 8 = 16

১৪,৪৮৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?
  1. 64π বর্গ সে. মি.
  2. 16π বর্গ সে. মি.
  3. 32π বর্গ সে. মি.
  4. 80π বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 16π
⇒ r2 = 16
∴ r = 4

এখন,
∴ নতুন ব্যাসার্ধ = 4 × 2 = 8
∴ নতুন ক্ষেত্রফল = π × 82 = 64π বর্গ সে. মি.।
১৪,৪৮৬.
9x2 - 9x - 4 এর উৎপাদক কত?
  1. ক) (3x + 1)(3x - 4)
  2. খ) (3x - 1) (3x - 4 )
  3. গ) (3x - 1)(3x + 4)
  4. ঘ) (3x + 1) (3x + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - 9x - 4 এর উৎপাদক কত?

সমাধান:
9x2 - 9x - 4
= 9x2 - 12x + 3x - 4
= 3x(3x - 4) + 1(3x - 4)
= (3x + 1) (3x - 4)
১৪,৪৮৭.
Gourob’s monthly income is twice Jashim’s monthly income. Two-third of Jashim’s monthly income is equal to Sourov’s monthly income. If Sourov’s annual income is 2.34 lakhs. What is Gourob’s monthly income?
  1. ক) Tk 14,625
  2. খ) Tk 29,250
  3. গ) Tk 28,230
  4. ঘ) Tk 58,500
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Sourov's monthly income = (2,34,000)/12 = Tk 19,500.

Jashim's monthly income = (3/2)×19,500 = Tk 29,250.

Gourob's monthly income = (2×29,250) = Tk 58,500.

১৪,৪৮৮.
যদি x,y বাস্তব সংখ্যা এবং x≠0,y≠0 হয়, তবে (xx)0+(yy)0 এর মান কত?
  1. ক) 0
  2. খ) x+y
  3. গ) xy
  4. ঘ) 2
ব্যাখ্যা

(xx)0+(yy)0 
=1+1
=2

১৪,৪৮৯.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 হলে অপরটি কত? 
  1. ক) x2 - 1 
  2. খ) x2 + x + 1
  3. গ) x2 - x + 1
  4. ঘ) x2 + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 হলে অপরটি কত? 

সমাধান
x4 + x2 + 1
= x4 + 2x2 + 1 - x
= (x2)2 + 2.x2.1 + (1)2 - x2
= (x2 + 1)2 - x2 
= (x2 + x + 1) (x2 - x + 1) 

∴ অপর উৎপাদকটি = x2 - x + 1
১৪,৪৯০.
(x + 3)(x - 2) = (x + 2) (x - 3) হলে, x এর মান কত?
  1. 0
  2. -2
  3. 3
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 3)(x - 2) = (x + 2)(x - 3) হলে, x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
(x + 3)(x - 2) = (x + 2)(x - 3)
⇒ x2- 2x + 3x -6 = x2 - 3x + 2x - 6
⇒ x2+ x - 6 = x2- x - 6
⇒ x2+ x - 6 - x2+ x + 6 = 0
⇒ 2x = 0
⇒ x = 0
১৪,৪৯১.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ৭,৫০০ টাকা
  2. ৮,৫০০ টাকা
  3. ৯,০০০ টাকা
  4. ৯,২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?

সমাধান:
 ৩০% বৃদ্ধিতে
 পূর্বের বেতন ১০০ টাকা হলে  বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা 

বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন ১০০/১৩০ টাকা।
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন (১০০ × ১১০৫০)/১৩০ টাকা
= ৮৫০০ টাকা।
১৪,৪৯২.
৩৭° এর পূরক কোণের বিপ্রতীপ কোণের মান কত?
  1. ৩৭°
  2. ৫৩°
  3. ৭৩°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭° এর পূরক কোণের বিপ্রতীপ কোণের মান কত?

সমাধান:
পূরক কোণ:
- দুইটি কোণের সমষ্টি যখন ৯০° অথবা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে।

বিপ্রতীপ কোণ:
- দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- যে কোনো সরলরেখার জন্য বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়।

∴ ৩৭° এর পূরক কোণ = (৯০° − ৩৭°)
= ৫৩°

∴ ৫৩° এর বিপ্রতীপ কোণ ৫৩°
১৪,৪৯৩.
২টি দালানের উচ্চতা যথাক্রমে ৩৪ মিটার ও ২৯ মিটার। দালান ২টির মধ্যবর্তী দূরত্ব ১২ মিটার হলে, দালান দুটির শীর্ষের দূরত্ব কত?
  1. ১৪ মিটার
  2. ১৩ মিটার
  3. ১১ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি দালানের উচ্চতা যথাক্রমে ৩৪ মিটার ও ২৯ মিটার। দালান ২টির মধ্যবর্তী দূরত্ব ১২ মিটার হলে, দালান দুটির শীর্ষের দূরত্ব কত?

সমাধান:

AD2 = AE2 + ED2
⇒ AD2 = 52 + 122
⇒ AD2 = 25 + 144
⇒ AD2 = 169
⇒ AD = √169
⇒ AD = 13

∴ দালান দুটির শীর্ষের দূরত্ব 13 মিটার
১৪,৪৯৪.
PQRS সামান্তরিকের PQ = 24 সে.মি. এবং ‍S বিন্দু থেকে PQ এর লম্ব দূরত্ব 6 সে.মি. হলে ক্ষেত্রফল কত বর্গসে.মি. ?
  1. ক) 72 বর্গসে.মি.
  2. খ) 30 বর্গসে.মি.
  3. গ) 144 বর্গসে.মি.
  4. ঘ) 288 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS সামান্তরিকের PQ = 24 সে.মি. এবং ‍S বিন্দু থেকে PQ এর লম্ব দূরত্ব 6 সে.মি. হলে ক্ষেত্রফল কত বর্গসে.মি. ?

সমাধান:

PQRS সামান্তরিকের ভূমি = 24 সে.মি.
S বিন্দু থেকে PQ এর লম্ব দূরত্ব = 6 সে.মি.

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
= (24 × 6) বর্গসে.মি.
= 144 বর্গসে.মি.

∴ সামান্তরিকের ক্ষেত্রফল = 144 বর্গসে.মি.
১৪,৪৯৫.
13 + 23 + 33 + ...... + 103 = কত?
  1. 3550
  2. 4010
  3. 3025
  4. 3850
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ...... + 103 = কত?

সমাধান:
সমষ্টি = [{n(n + 1)}/2]2
= [10(10 + 1)}/2]2
= 552
= 3025
১৪,৪৯৬.
১০০ জন লোকের মাঝে ৭২ জন ইংরেজি এবং ৪৩ জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। কতজন লোক ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলতে পারে?
  1. ১৫
  2. ১৮
  3. ২৩
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন লোকের মাঝে ৭২ জন ইংরেজি এবং ৪৩ জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। কতজন লোক ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলতে পারে?

সমাধান:
ধরি,
ইংরেজিতে কথা বলা লোকের সেট A
ফ্রেঞ্চ ভাষায় কথা বলা লোকের সেট B
ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলা লোকের সেট A ∩ B

দেওয়া আছে,
n(A) = ৭২       
n(B) = ৪৩     
n(A ∪ B) = ১০০

∴ n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
= ৭২ + ৪৩ - ১০০
= ১১৫ - ১০০
= ১৫
১৪,৪৯৭.
4log102 + log105 - 3log105 =?
  1. log10(25/16)
  2. log10(16/25)
  3. log10(9/25)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4log102 + log105 - 3log105 =?

সমাধান:
4log102 + log105 - 3log10
= log1024 + log105 - log1053
= log1016 +log105 -log10125
= log10( 16 × 5 ) - log10125
= log1080 - log10125
= log10 80/125
= log1016/25
১৪,৪৯৮.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 34 একক হলে অপরটি কত? 
  1. ক) 7 একক
  2. খ) 8 একক
  3. গ) 9 একক
  4. ঘ) 10 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 34 একক হলে অপরটি কত?   

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒  136 = (1/2) × (34 × নির্ণেয় বাহু)
⇒  নির্ণেয় বাহু = (136 × 2)/34
= 8 একক
১৪,৪৯৯.

চিত্র হতে y = কত?
  1. ক) 44°
  2. খ) 88°
  3. গ) 54°
  4. ঘ) 52°
ব্যাখ্যা
প্রশ্ন:
চিত্র হতে y = কত?

সমাধান:
2x° ও 3x° পরস্পর সম্পূরক কোণ।
∴ 2x° + 3x° = 180°
বা, 5x° = 180°
∴ x = 36°

আবার,
3x° ও y + 20° পরস্পর বিপ্রতীপ কোণ
3x° =  y + 20°
বা, y + 20° = 3 × 36°
বা, y + 20° = 108°
বা, y = 108° - 20°
∴ y = 88°
১৪,৫০০.
কোন সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত?
  1. 60
  2. 45
  3. 30
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x/3 = (x/5) + 4
বা, x/3 = (x + 20)/5
বা, 5x = 3(x + 20)
বা, 5x = 3x + 60
বা, 5x - 3x = 60
বা, 2x = 60
বা, x = 60/2
∴ x = 30