বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৪৩ / ৪৭৫ · ১৪,২০১১৪,৩০০ / ৪৭,৮৩৩

১৪,২০১.
একটি ক্লাবে প্রত্যেকে ২০ টাকা করে চাঁদা দিলে মোট ৯৪০ টাকা হয়। ক্লাবের সদস্য সংখ্যা কত?
  1. ৪০ জন
  2. ৪৭ জন
  3. ৫১ জন
  4. ৪৯ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাবে প্রত্যেকে ২০ টাকা করে চাঁদা দিলে মোট ৯৪০ টাকা হয়। ক্লাবের সদস্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সদস্য সংখ্যা = ক জন

প্রত্যেকে ২০ টাকা করে দিলে মোট চাঁদা = ২০ × ক = ২০ক টাকা

প্রশ্নমতে, ২০ক = ৯৪০
⇒ ক = ৯৪০/২০
= ৪৭

∴ সদস্য সংখ্যা = ৪৭ জন

১৪,২০২.
যদি A = {2, 3} এবং B = {6, 7} হয়, তবে A × B নিচের কোনটি?
  1. {(2, 6), (7, 2), (3, 6), (3, 7)}
  2. {(2, 6), (2, 7), (3, 6), (3, 7)}
  3. {{2, 6}, {2, 7}, {3, 6}, {3, 7}}}
  4. {2, 3, 6, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {2, 3} এবং B = {6, 7} হয়, তবে A × B নিচের কোনটি?

সমাধান:
A = {2, 3}
B = {6, 7}

A × B = {2, 3} × {6, 7}
= {(2, 6), (2, 7), (3, 6), (3, 7)}
১৪,২০৩.
  1. 1
  2. অসংজ্ঞায়িত
  3. 3abc
  4. a + b
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৪,২০৪.
কোনটি সরলরেখার সমীকরণ হিসেবে গণ্য হয় না?
  1. x + y = 5
  2. y = 3
  3. x = 1/y
  4. 2x - 7y = 4
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি সরলরেখার সমীকরণ হিসেবে গণ্য হয় না?

সমাধান: 
সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) y = mx 
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1 

অপশনগুলোর মধ্যে (গ) অপশনটি সরল রেখা নয়। 
কারণ, x = 1/y এই সমীকরণটির ঘাত হচ্ছে ২ ।
তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।
.............................
............................................
অন্যভাবে বলা যায়,
সরলরেখার সমীকরণ একঘাত বিশিষ্ট সমীকরণ যেখানে xy সমন্বিত কোনো পদ নেই।
x = 1/y
∴ xy = 1
প্রদত্ত সমীকরণে xy সমন্বিত পদ থাকায় সমীকরণটি সরলরেখার সমীকরণ নয়।

অপশন আলোচনা:
এখন, দেওয়া বিকল্পগুলো বিশ্লেষণ করা যাক:

ক) x + y = 5 → এটি একটি রৈখিক সমীকরণ, কারণ x এবং y-এর ঘাত ১ এবং কোনো ভগ্নাংশ নেই। এটি সরলরেখার সমীকরণ।

খ) y = 3 → এটি একটি অনুভূমিক সরলরেখার সমীকরণ, যা y-অক্ষ বরাবর চলমান। এটি সরলরেখার সমীকরণ।

গ) x = 1/y → এখানে x এবং y-এর মধ্যে ভগ্নাংশ সম্পর্ক আছে, অর্থাৎ এটি রৈখিক নয়। এটি একটি অরৈখিক (non-linear) সমীকরণ। এটি সরলরেখার সমীকরণ নয়।

ঘ) 2x - 7y = 4 → এটি একটি রৈখিক সমীকরণ, কারণ x এবং y-এর ঘাত ১ এবং ভগ্নাংশ নেই। এটি সরলরেখার সমীকরণ।

১৪,২০৫.
১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
  1. ৮৪ টাকা
  2. ৮৬ টাকা
  3. ৮০ টাকা
  4. ৮২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

সমাধান:
১০৫০ টাকার ৮%
= ১০৫০ টাকার ৮/১০০
= ৮৪ টাকা
১৪,২০৬.
যদি logxy = 100 এবং log2x = 1 হয়, তাহলে y এর মান-
  1. 210
  2. 2100
  3. 21000
  4. 210000
ব্যাখ্যা
প্রশ্ন: যদি logxy = 100 এবং log2x = 1 হয়, তাহলে y এর মান-

সমাধান:
দেওয়া আছে,
log2x = 1
∴ x = 2

এখন,
logxy = 100
⇒ y = x100 = (2)100
∴ y = 2100
১৪,২০৭.
দুটি সংখ্যার গুণফল ২৮ এবং ভাগফল ৭ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ২৮ এবং ভাগফল ৭ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y

xy = ২৮
x/y = ৭

সমীকরণ দুটি গুণ করে পাই,
xy × (x/y) = ২৮ × ৭
⇒ x2 = ১৯৬
∴ x = ১৪

বড় সংখ্যাটি ১৪
ছোট সংখ্যাটি = ২৮/১৪
= ২

∴ সংখ্যা দুটির যোগফল = ১৪ + ২
= ১৬
১৪,২০৮.
২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে, কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৫
  3. গ) ১৯০
  4. ঘ) ২০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে, কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল?

সমাধান:
 ২০% ছাড়ে
ছাড়কৃত মূল্য ৮০ টাকা হলে,  প্রকৃতমূল্য ১০০ টাকা
ছাড়কৃত মূল্য ১ টাকা হলে, প্রকৃতমূল্য ১০০/৮০ টাকা
ছাড়কৃত মূল্য ১৪৪ টাকা হলে, প্রকৃতমূল্য (১৪৪  ×  ১০০)/৮০
= ১৮০ টাকা
১৪,২০৯.
5x + 3 ≥ 18 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1.  {x ∈ R : x ≥ 5}
  2. {x ∈ R : x ≤ 3}
  3. {x ∈ R : x ≤ 5}
  4. {x ∈ R : x ≥ 3}
ব্যাখ্যা

প্রশ্ন: 5x + 3 ≥ 18 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
5x + 3 ≥ 18 
⇒ 5x + 3 - 3 ≥ 18 - 3 ; [উভয়পাশে 3 বিয়োগ করে পাই] 
⇒ 5x ≥ 15
⇒ 5x/5 ≥ 15/5 ; [উভয়পাশে 5 দ্বারা ভাগ করে পাই] 
∴ x ≥ 3

১৪,২১০.
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ১৯ : ২৫
  2. খ) ২৪ : ২৫
  3. গ) ২০ : ২৫
  4. ঘ) ১৮ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা,

২৪% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ২৪) = ৭৬ টাকা

∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এর অনুপাত = ৭৬ : ১০০ = ১৯ : ২৫
১৪,২১১.
৮, ১০ ও ১৬ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ২০
  2. ১৮
  3. ২৪
  4. ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১০ ও ১৬ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
প্রথম রাশি : দ্বিতীয় রাশি = তৃতীয় রাশি : চতুর্থ রাশি
বা, প্রথম রাশি × চতুর্থ রাশি = দ্বিতীয় রাশি × তৃতীয় রাশি

এখানে, প্রথম রাশি = ৮, দ্বিতীয় রাশি = ১০ এবং তৃতীয় রাশি = ১৬

সূত্রমতে,
৮ × চতুর্থ রাশি = ১০ × ১৬
⇒ ৮ × চতুর্থ রাশি = ১৬০
⇒ চতুর্থ রাশি = ১৬০/৮
∴ চতুর্থ রাশি = ২০

অর্থাৎ, চতুর্থ সমানুপাতিক সংখ্যাটি ২০

১৪,২১২.
৭% হারে সরল সুদে ৮০০ টাকার ৪ বছরের সুদ কত হবে?
  1. ২২৪ টাকা
  2. ১৮০ টাকা
  3. ১৫৬ টাকা
  4. ৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৭% হারে সরল সুদে ৮০০ টাকার ৪ বছরের সুদ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৮০০ টাকা
সময়, n = ৪ বছর
সুদের হার, r = ৭%
সুদ, I = ?

আমরা জানি,
I = Pnr
= ৮০০ × ৪ × ৭%
= ৮০০ × ৪ × (৭/১০০)
= ৮ × ৪ × ৭
= ২২৪

∴ সুদ = ২২৪ টাকা
১৪,২১৩.
m - n = 7, mn = 8 হলে, m + n =? 
  1. ± 7
  2. ± 9
  3. ± 12
  4. ± 15
ব্যাখ্যা
প্রশ্ন: m - n = 7, mn = 8 হলে, m + n =? 

সমাধান:
(m + n)2 = (m - n)2 + 4mn
= 72 + (4 × 8)
= 49 + 32
= 81

∴ m + n = ± 9
১৪,২১৪.
একটি রেখার কতটি প্রান্তবিন্দু থাকে?
  1. ১টি
  2. ২টি
  3. অসীম
  4. প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রেখার কতটি প্রান্তবিন্দু থাকে? 

সমাধান:
রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। 
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে। 
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।

১৪,২১৫.
যদি একটি সংখ্যার ৫/১৫ অংশের সাথে ১০ যোগ করলে হয় ২৮। সংখ্যাটি কত?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৬
  4. ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার ৫/১৫ অংশের সাথে ১০ যোগ করলে হয় ২৮। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৫ক/১৫) + ১০ = ২৮
বা, (৫ক + ১৫০)/১৫ = ২৮
বা, ৫ক + ১৫০ = ৪২০
বা, ৫ক = ৪২০ - ১৫০
বা, ৫ক = ২৭০
বা, ক = ২৭০/৫
∴ ক = ৫৪
১৪,২১৬.
a5 × a × a-6 × a2 × a-2 = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: a5 × a × a-6 × a2 × a-2 = কত? 

সমাধান: 
a5 × a × a-6 × a2 × a-2
প্রদত্ত সংখ্যাগুলোর ভিত্তি একই বলে সূচকের গুণনবিধি  অনুযায়ী, 
= a5 + 1 - 6 + 2 - 2 
= a8 - 8 
= a0
= 1 
১৪,২১৭.
।2x + 5। < 3 অসমতাটির সমাধান- 
  1. - 6 < x < - 1
  2. - 6 < x < - 4
  3. - 4 < x < - 1
  4. - 2 < x < - 1
ব্যাখ্যা
প্রশ্ন: ।2x + 5। < 3 অসমতাটির সমাধান- 

সমাধান: 
।2x + 5। < 3
বা, - 3 < 2x + 5 < 3
বা, - 3 - 5 < 2x < 3 - 5
বা, - 8 < 2x < - 2
∴ - 4 < x < - 1
১৪,২১৮.
নিম্নের চিত্রে ∠AOD স্থূলকোণ হলে, ∠AOB কোন ধরনের কোন?
  1. স্থূলকোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সমকোণ
  4. সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে ∠AOD স্থূলকোণ হলে, ∠AOB কোন ধরনের কোন?

সমাধান:
সূক্ষ্মকোণ (Acute Angle):
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়।

স্থূলকোণ (Obtuse Angle):
- এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।

চিত্রে, ∠AOD স্থূলকোণ এবং ∠AOB সূক্ষ্মকোণ। এখানে ∠AOC এক সমকোণ।
উল্লেখ্য যে, ∠AOD > ∠AOC > ∠AOB
১৪,২১৯.
২টি সংখ্যার গুনফল ২০৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২টি কত?
  1. ক) ১৮,৯
  2. খ) ১০,৩
  3. গ) ৬৩,৩
  4. ঘ) ১৬, ৭
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

Back Solving Method/Option Test:
18+9 = 27 ≠ 30
10+3 = 13 ≠ 30
63+3= 66 ≠ 30
16+7 = 23 ≠ 30
অপশন গুলোর কোনটিই প্রশ্নের দ্বিতীয় শর্ত মানছে না। তাই সঠিক উত্তর কোনটিই নয়।

১৪,২২০.
2n + 5 - 2n + 2 = 7 হলে n এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) - 1
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2n + 5 - 2n + 2 = 7 হলে n এর মান কত?

সমাধান: 
2n + 5 - 2n + 2 = 7 
2n + 2 + 3 - 2n + 2 = 7 
2n + 2 . 23 - 2n + 2 = 7 
2n + 2 (8 - 1) = 7
2n + 2 . 7 = 7 
2n + 2 = 1
2n + 2 =20
n + 2 = 0 
n = - 2 
১৪,২২১.
তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
  1. ক) ১৬ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?

সমাধান:
৬টি পেন্সিলের দাম ৩০ টাকা
∴ ১টি পেন্সিলের দাম ৩০/৬ টাকা = ৫ টাকা 
∴ ৩টি পেন্সিলের দাম ৫ × ৩ টাকা
= ১৫ টাকা।

এখন
তিনটি পেন্সিলের দাম ১৫ টাকা হলে পাঁচটি কলমের দাম = (৫৫ - ১৫) টাকা = ৪০ টাকা।

৫টি কলমের দাম ৪০ টাকা।
∴ ১টি কলমের দাম ৪০/৫ টাকা = ৮ টাকা 
∴ ২টি কলমের দাম ৮ × ২ টাকা
= ১৬ টাকা।
১৪,২২২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১৫ সে.মি. ও ৯ সে.মি., এবং উচ্চতা ৮ সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ৯৬ বর্গ মি.
  2. ০.০৯৬ বর্গ মি.
  3. ০.৯৬ বর্গ মি.
  4. ০.০০৯৬ বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১৫ সে.মি. ও ৯ সে.মি., এবং উচ্চতা ৮ সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য = ১৫ সে.মি. = ১৫/১০০ = ০.১৫ মি.
এবং ৯ সে.মি. = ৯/১০০ = ০.০৯ মি.
উচ্চতা = ৮ সে.মি. = ৮/১০০ = ০.০৮ মি.

আমরা জানি,
ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা
= (১/২) × (০.১৫ + ০.০৯) × ০.০৮
= (১/২) × ০.২৪ × ০.০৮
= ০.১২ × ০.০৮
= ০.০০৯৬ বর্গ মি.

সুতরাং, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ০.০০৯৬ বর্গ মিটার।

১৪,২২৩.
যদি xy > 0 এবং yz < 0 হয় নিচের কোনটি অবশ্যই ঋণাত্মক সংখ্যা?
  1. xyz
  2. xyz2
  3. xy2z
  4. xy2z2
ব্যাখ্যা

xy > 0 এবং yz < 0 হওয়ায় দুটির গুনফল ঋনাত্নক হবে তাই xy × yz = xy2z ঋণাত্মক

১৪,২২৪.
একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 6√5
  2. 6√15
  3. 2√15
  4. 3√5
ব্যাখ্যা
ধরি
ঘনকের বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে 
6a2 = 120
a2 = 20
a2 = (2√5)2
a = 2√5 

ঘনকের কর্ণ =√3a
                  = √3 × 2√5
                  =2√15
১৪,২২৫.
৩২ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ঃ১। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ২ হবে?
  1. ক) ৪ লিটার
  2. খ) ৮ লিটার
  3. গ) ৫ লিটার
  4. ঘ) ৬ লিটার
ব্যাখ্যা

এখানে,
এসিডঃপানি = ৩ঃ১
তাহলে এসিডের পরিমাণ = ৩/৪ × ৩২ লিটার
= ২৪ লিটার।
এবং পানির পরিমাণ = ১/৪ × ৩২ লিটার
= ৮ লিটার।

সুতরাং শর্তমতে,
দ্বিতীয় অনুপাতে এসিডের পরিমাণ একই থাকবে এবং শুধু পানির পরিমাণ পরিবর্তন হবে।
২৪/(৮ + ক) = ৩/২
বা, ৮/(৮ + ক) = ১/২
বা, ৮ + ক = ১৮
বা, ক = ৮ লিটার।

১৪,২২৬.
৬ জন পুরুষ ও ৩ জন মহিলার একটি দল হতে দুইজন পুরুষ ও একজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১৫ উপায়ে
  2. ৪৫ উপায়ে 
  3. ৩০ উপায়ে
  4. ৯০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ ও ৩ জন মহিলার একটি দল হতে দুইজন পুরুষ ও একজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান: 
৬ জন পুরুষ হতে দুইজন পুরুষ বাছাই করার উপায় = C = ১৫টি 
৩ জন মহিলা হতে একজন মহিলা  বাছাই করার উপায় = C = ৩টি 

∴ একটি কমিটি গঠন করা যাবে = ১৫ × ৩ উপায়ে 
= ৪৫ উপায়ে 
১৪,২২৭.
এক ডজন কলা ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?
  1. ৪৬ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৫৬ টাকা
  4. ৫৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলা ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি কলার দাম = ১২০ টাকা 
১ হালি কলার দাম = ১২০/৩ = ৪০ টাকা

১৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১৫) টাকা বা ১১৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১৫ × ৪০)/১০০ টাকা
= ৪৬ টাকা
১৪,২২৮.
রফিক সাহেব তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/১০ অংশ যাতায়াত, এবং ১/৫ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৫০%
  4. ৪৫%
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক সাহেব তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/১০ অংশ যাতায়াত, এবং ১/৫ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?

সমাধান:
ধরি, মোট বেতন = ১ অংশ

মোট ব্যয় = (১/৪) + (১/১০) + (১/৫)
= (৫ + ২ + ৪)/২০
= ১১/২০

∴ অবশিষ্ট থাকে = ১ - (১১/২০) = ৯/২০

∴ শতকরা অবশিষ্ট থাকে = (৯/২০)/১ × ১০০ 
= (৯ × ১০০)/২০ 
= (৯ × ৫)% 
= ৪৫%

১৪,২২৯.
একটি ছক্কা নিক্ষেপে টানা চারবার একমাত্র জোড় মৌলিক সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. ক) 64
  2. খ) 1/64
  3. গ) 1/46
  4. ঘ) 46
ব্যাখ্যা
ছক্কায় একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 যা মাত্র একবার আছে।  
ছক্কায় নমুনা বিন্দু মোট 6 টি 
অতএব, একটি ছক্কা নিক্ষেপে টানা চারবার একমাত্র জোড় মৌলিক সংখ্যা পাবার সম্ভাবনা
= 1/6 × 1/6 × 1/6 × 1/6
= 1/64
১৪,২৩০.
৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?
  1. ২০°
  2. ১১০°
  3. ২২০°
  4. ২৯০°
ব্যাখ্যা
প্রশ্ন : ৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?

সমাধান :
সম্পূরক কোনের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
সুতরাং,  ৭০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৭০° = ১১০°
১৪,২৩১.
cos90° · cos30° + sin90° · sin30° এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. - 1
  4. √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos90° · cos30° + sin90° · sin30° এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cos(A - B) = cosAcosB + sinAsinB

∴ cos90° · cos30° + sin90° · sin30°
= cos(90° - 30°)
= cos60°
= 1/2
১৪,২৩২.
x - 1/x = 4 হলে x4 + 1/x4  এর মান কত?
  1. 246
  2. 286
  3. 322
  4. 354
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 4 হলে x4 + 1/x4  এর মান কত?

সমাধান: 
দেয়া আছে 
x - 1/x = 4

এখন 
x2 + 1/x2 = (x - 1/x)2 + 2.x.1/x
= 42 + 2
= 16 + 2
= 18

x4 + 1/x4 = (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2
= 182 - 2 
= 324 - 2
= 322
১৪,২৩৩.
৮টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১৩। বাতিলকৃত সংখ্যাটি কত?
  1. ২৯
  2. ৩১
  3. ২৭
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১৩। বাতিলকৃত সংখ্যাটি কত?

সমাধান: 
৮ টি সংখ্যার সমষ্টি = (১৫ × ৮) = ১২০
৭ টি সংখ্যার সমষ্টি = (১৩ × ৭) = ৯১

∴ বাতিলকৃত সংখ্যা = (১২০ - ৯১) = ২৯
১৪,২৩৪.
১, ২, ৪, ৫ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৪০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়?
  1. ৬ টি
  2. ৮ টি
  3. ১০ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৫ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৪০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়?

সমাধান:
যদি সংখ্যাটি ৪০০০ অপেক্ষা বড় হয় তবে প্রথম অঙ্কটি অবশ্যই ৪ অথবা ৫ হতে হবে।
প্রথম অঙ্কটি ৪ হলে, বাকি তিনটি অঙ্ক সাজানো যায় = ৩! উপায়ে
= ৬ উপায়ে

অনুরূপভাবে,
প্রথম অঙ্কটি ৫ হলে, বাকি তিনটি অঙ্ক সাজানো যায় = ৩! উপায়ে
= ৬ উপায়ে

৪০০০ অপেক্ষা বড় সংখ্যা গঠন করা যায় = (৬ + ৬) টি
= ১২ টি
১৪,২৩৫.
x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত? 
  1. 1
  2. 0
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?

সমাধান: 
দেওয়া আছে,
xy = 2
বা, y = 2/x

এখন,
x + 2y = 4
বা, x + 2 × 2/x = 4
বা, x + 4/x = 4
বা, x2 + 4 = 4x
বা, x2 - 4x + 4 = 0
বা, (x)2 - 2. x. 2 + (2)2 = 0
বা, (x - 2)2 = 0
বা, x - 2 = 0
বা, x = 2
∴ x = 2

১৪,২৩৬.
একটি ছক্কা পরপর ২ বার নিক্ষেপ করলে ২ বারই ছয় উঠার সম্ভাব্যতা কত?
  1. ১/২ × ১/২
  2. ১/৬ × ১/৬
  3. ১/২ × ১/৬
  4. ১/৬ × ২/৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুইটিই ছয় উঠার সম্ভাভনা কত?

সমাধান:
যখন দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়, তখন মোট 36টি সম্ভাব্য ফলাফল থাকে, কারণ প্রথম ছক্কার জন্য 6 টি (1 থেকে 6) এবং দ্বিতীয় ছক্কার জন্যও 6 টি (1 থেকে 6) সম্ভাবনা রয়েছে। তাই, মোট সম্ভব ফলাফল হবে = 6 × 6 = 36
এখন, দুটি ছক্কায় দুইটি ছয় (6, 6) ওঠার একমাত্র একটি ফলাফল রয়েছে।

এখানে,
A = ১ম বার ৬
B = ২য় বার ৬

তাই,
P(দুইবারই ৬) = (১/৬) × (১/৬) = ১/৩৬

১৪,২৩৭.
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ২৭৩ টাকা
  2. খ) ২৮৫ টাকা
  3. গ) ২৩৭ টাকা
  4. ঘ) ২৭০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৭ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ৭/১০০ টাকা
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা (৬৫০ × ৭ × ৬)/১০০ = ২৭৩ টাকা।
১৪,২৩৮.
নিচের কোনটি (√5 - √3) এর সমান?
  1. 2/(√3 + √5)
  2. 1/(2√5 + √3)
  3. (1/√5) + (1/√3)
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (√5 - √3) এর সমান?

সমাধান: 
(√5 - √3)
= {(√5 - √3)(√5 + √3)}/(√5 + √3)
= (5 - 3)/(√5 + √3)
= 2/(√5 + √3)
১৪,২৩৯.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৬ হলে ভাজ্য কত?
  1. ক) ০.৩৬
  2. খ) ০.০০০৩৬
  3. গ) ০.০০৩৬
  4. ঘ) ০.০৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৬ হলে ভাজ্য কত?

সমাধান: 
সমাধান: 
ভাজক  = ০.৬
ভাগফল = ০.৬ ÷ ১০ = ০.০৬
ভাজ্য = ভাজক × ভাগফল 
= ০.৬ × ০.০৬
= ০.০৩৬
১৪,২৪০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১৬০ মিটার
  2. ১২০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১৬০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = √১৬০০ মিটার
= ৪০ মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × একবাহুর দৈর্ঘ্য 
= ৪ × ৪০ মিটার 
= ১৬০ মিটার

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১৬০ মিটার। 

১৪,২৪১.
৪৭° কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ৪৭°
  2. ৪৩°
  3. ১৩৩°
  4. ১৩৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৭° কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান:
বিপ্রতীপ কোণ :
যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।

আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
∴৪৭°কোণের বিপ্রতীপ কোণ = ৪৭°
১৪,২৪২.
১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টির গড় কত হবে? 
  1. ক) ৩৪
  2. খ) ২৬
  3. গ) ৬৪
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
প্রশ্নঃ ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টির গড় কত হবে? 

সমধানঃ 
১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি ={৫১(৫১ + ১)}/২
                                                                   = (৫১ × ৫২)/২
                                                                   = ৫১ × ২৬
১ থেকে ৩১ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৫১ × ২৬)/৫১ = ২৬
১৪,২৪৩.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ১৮৭৫
  2. খ) ১৬৭৫
  3. গ) ১৫৭৫
  4. ঘ) ১৭৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
ধরি, 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক 
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার 
= ২ (৩ক + ক) মিটার 
= ৮ক মিটার 

প্রশ্নমতে,
৮ক = ২০০ 
বা, ক = ২০০/৮
∴ ক = ২৫
∴ দৈর্ঘ্য = ৩ × ২৫ মিটার = ৭৫ মিটার 
প্রস্থ = ২৫ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (৭৫ × ২৫) বর্গমিটার 
= ১৮৭৫ বর্গমিটার
১৪,২৪৪.
ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?

সমাধান:
ক × ২০% = খ × ১০%
⇒ ক × (১/৫) = খ × (১/১০)
⇒ ক = খ × (১/২)
⇒ ক × ১০% = খ × (১/২) × ১০%
= খ × ৫%

ক এর ১০% খ এর ৫% এর সমান হবে।
১৪,২৪৫.
একটি বাক্সে ৫টি সাদা, ৭টি লাল এবং ৮টি কালো বল আছে। এলোমেলো ভাবে ৩টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/২০
  2. খ) ৭/২২৮
  3. গ) ৭/১২০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৫টি সাদা, ৭টি লাল এবং ৮টি কালো বল আছে। এলোমেলো ভাবে ৩টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল হওয়ার সম্ভাবনা কত? 

দেয়া আছে 
সাদা বল আছে = ৫টি
লাল বল আছে = ৭টি
কালো বল আছে = ৮টি 
মোট বল  = (৫ + ৭ + ৮)টি  = ২০টি 

২০টি বলের মধ্যে ৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = ২০C
৭টি বলের মধ্যে ৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = C


৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = C/২০C
= ৩৫/১১৪০
= ৭/২২৮
১৪,২৪৬.
আয়না থেকে 5 ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়না থেকে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে? 
  1. 7.5 ফুট
  2. 5.0 ফুট
  3. 2.5 ফুট
  4. 7.0 ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: আয়না থেকে 5 ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়না থেকে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে? 

সমাধান: 
আমরা জানি, 
আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। 
অতএব, প্রতিবিম্ব 5 ফুট দূরে দেখা যাবে।

১৪,২৪৭.
সমকোণী ত্রিভুজের অতিভূজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি কী কোণ?
  1. সরলকোণ
  2. স্থূলকোণ
  3. সূক্ষ্মকোণ
  4. সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভূজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি কী কোণ?

সমাধান:
সমকোণী ত্রিভুজের একটি কোণ ১ সমকোণ অর্থাৎ ৯০°

আমরা জানি,
একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ
একটি কোণ ১ সমকোণ হলে বাকী দুটি কোণের সমষ্টি হলে ১ সমকোণ।
বাকী কোণ দুটির প্রত্যেকটি ৯০° অপেক্ষা কম।
আর ৯০° কোণের কম হলে তা সূক্ষ্মকোণ।
∴ সমকোণী ত্রিভুজের অতিভূজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি সূক্ষ্মকোণ
১৪,২৪৮.
তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 4 এবং তাদের গ.সা.গু 4 হলে ল.সা.গু কত?
  1. 36
  2. 48
  3. 72
  4. 96
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 4 এবং তাদের গ.সা.গু 4 হলে ল.সা.গু কত?

সমাধান:
∴ ল.সা.গু = গ.সা.গু × রাশিগুলোর অনুপাতের ল.সা.গু
= 4 × 12 [রাশিগুলোর অনুপাতের ল.সা.গু = 12]
= 48
১৪,২৪৯.
১০ মি. দৈর্ঘ্য এবং ৮ মি. প্রস্থের একটি বাগানের বাহিরের দিকে ১ মি. প্রস্থের একটি রাস্তা আছে। রাস্তায় প্রতি বর্গ মি. এ ইট বসাতে ৪০ টাকা খরচ হয়। সম্পূর্ণ রাস্তাই ইট বসাতে কত খরচ হবে?
  1. ১৬০০ টাকা
  2. ৭৬০ টাকা
  3. ৯৬০ টাকা
  4. ১৭৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ মি. দৈর্ঘ্য এবং ৮ মি. প্রস্থের একটি বাগানের বাহিরের দিকে ১ মি. প্রস্থের একটি রাস্তা আছে। রাস্তায় প্রতি বর্গ মি. এ ইট বসাতে ৪০ টাকা খরচ হয়। সম্পূর্ণ রাস্তাই ইট বসাতে কত খরচ হবে?

সমাধান: 
বাগানের ক্ষেত্রফল = (১০ × ৮) = ৮০ বর্গ মি.
রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল = (১২ × ১০) = ১২০ বর্গ মি.

রাস্তার ক্ষেত্রফল = ১২০ - ৮০ = ৪০ বর্গ মি.

সম্পূর্ণ রাস্তাই ইট বসাতে খরচ হবে = ৪০ × ৪০ = ১৬০০  টাকা
১৪,২৫০.
সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 25 বর্গ সেন্টিমিটার
  2. (25√3)/2 বর্গ সেন্টিমিটার
  3. 25√3 বর্গ সেন্টিমিটার
  4. (25√3)/4 বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, a = 5 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a2 
= (√3/4) (5)2
= (25√3)/4 বর্গ সে.মি.
১৪,২৫১.
যদি 6x = 42 এবং xk = 2 হয়, তাহলে k এর মান কত?
  1. 1/7
  2. 1/6
  3. 7
  4. 2/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 6x = 42 এবং xk = 2 হয়, তাহলে k এর মান কত?

সমাধান:
6x = 42
⇒ x = 42/6
∴ x = 7

xk = 2
⇒ 7k = 2
∴ k = 2/7
১৪,২৫২.
৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ৪০%
  3. ১৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
১৫ টি কলমের ক্রয়মূল্য = ৭৫ টাকা
১ টি কলমের ক্রয়মূল্য = ৭৫/১৫
= ৫ টাকা
আবার,
১৫ টি কলমের বিক্রয়মূল্য = ১০৫ টাকা
১ টি কলমের বিক্রয়মূল্য = ১০৫/১৫ টাকা
= ৭ টাকা

∴ লাভ = (৭ - ৫) টাকা
= ২ টাকা

∴ ৫ টাকায় লাভ হয় = ২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২ × ১০০)/৫ = ৪০ টাকা
= ৪০%  লাভ
১৪,২৫৩.
'Maturity' শব্দটিকে কতভাবে সাজানো যাবে যেখানে প্রথমে M থাকবে? 
  1. ক) 2500 উপায়ে
  2. খ) 2540 উপায়ে
  3. গ) 2560 উপায়ে
  4. ঘ) 2520 উপায়ে
ব্যাখ্যা
'Maturity' শব্দটিতে বর্ণ আছে 8টি 
t  = 2 টি

প্রথমে M থাকবে

∴ সাজানো যাবে = 7!/(2!)
                         = 2520 উপায়ে
১৪,২৫৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
  1. ২৪ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ২৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে ৪ক এবং ৫ক

প্রশ্নমতে,
(১/২) × ৪ক × ৫ক = ৩৬০
⇒ ১০ক = ৩৬০
⇒ ক = ৩৬০/১০
⇒ ক = ৩৬
∴ ক = ৬

তাহলে, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে ৪ × ৬ = ২৪ সে.মি. এবং ৫ × ৬ = ৩০ সে.মি.
∴ ছোট কর্ণটির দৈর্ঘ্য ২৪ সে.মি.।
১৪,২৫৫.
যদি x + y = √13 এবং x - y = √5 হয়, তবে xy এর মান কত? 
  1. 1
  2. 6
  3. 8
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = √13 এবং x - y = √5 হয়, তবে xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
x + y = √13
x - y = √5

আমরা জানি,
xy = {(x + y)/2}2 - {(x - y)/2}2
= (√13/2)2 - (√5/2)2
= (13/4) - (5/4)
= (13 - 5)/4
= 8/4
= 2

১৪,২৫৬.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
x - 1/x = 1

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x .1/x.(x - 1/x)
= 13 + 3 . 1
= 1 + 3
= 4
১৪,২৫৭.
একটি শ্রেণিকক্ষে ২৫ জন ছাত্র ক্রিকেট খেলে, ২৫ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ছাত্র উভয় খেলাই খেলে। ১০ জন ছাত্র কোনো খেলাই খেলে না। ঐ শ্রেণিকক্ষে মোট ছাত্রসংখ্যা কত?
  1. ১০ জন 
  2. ৩০ জন 
  3. ৫০ জন 
  4. ৬০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিকক্ষে ২৫ জন ছাত্র ক্রিকেট খেলে, ২৫ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ছাত্র উভয় খেলাই খেলে। ১০ জন ছাত্র কোনো খেলাই খেলে না। ঐ শ্রেণিকক্ষে মোট ছাত্রসংখ্যা কত?

সমাধান:

দেওয়া আছে,
ক্রিকেট খেলে = ২৫ জন 
ফুটবল খেলে = ২৫ জন
উভয় খেলা খেলে = ১০ জন
কোনো খেলাই খেলে না = ১০ জন

শুধু ক্রিকেট খেলে = (২৫ - ১০) জন = ১৫ জন
শুধু ফুটবল খেলে = (২৫ - ১০) জন = ১৫ জন

∴ মোট ছাত্রসংখ্যা = শুধু ক্রিকেট খেলে + শুধু ফুটবল খেলে + উভয় খেলা খেলে + কোনো খেলা খেলে না 
= ১৫ + ১৫ + ১০ + ১০ 
= ৫০ জন 

১৪,২৫৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৪ গুণ। দৈর্ঘ্য ২৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৪৫ মিটার
  2. ৫০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৭০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৪ গুণ। দৈর্ঘ্য ২৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের বিস্তার = ক মিটার
∴ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক

প্রশ্নমতে,
৪ক = ২৮
⇒ ক = ২৮/৪
∴ ক = ৭ মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + বিস্তার)
= ২ × (২৮ + ৭) মিটার
= ২ × ৩৫ মিটার
= ৭০ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা ৭০ মিটার।

১৪,২৫৯.
তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি ৪৪০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৪
  2. ১৬
  3. ১২
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি ৪৪০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, প্রথম জোড় সংখ্যা = ক
∴ দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা = ক + ২
∴ তৃতীয় ক্রমিক জোড় সংখ্যা = ক + ৪

শর্তমতে,
+ (ক + ২) + (ক + ৪) = ৪৪০
⇒ ক + ক + ৪ক + ৪ + ক + ৮ক + ১৬ = ৪৪০
⇒ ৩ক + ১২ক + ২০ = ৪৪০
⇒ ৩ক + ১২ক = ৪২০
⇒ ৩ক + ১২ক - ৪২০ = ০
⇒ ক + ৪ক - ১৪০ = ০
⇒ ক + ১৪ক - ১০ক - ১৪০ = ০
⇒ ক(ক + ১৪) - ১০(ক + ১৪) = ০
⇒ (ক + ১৪)(ক - ১০) = ০

∴ ক = ১০ (যেহেতু ক = - ১৪ ঋণাত্মক, তাই গ্রহণযোগ্য নয়)

∴ প্রথম জোড় সংখ্যা = ১০
∴ দ্বিতীয় জোড় সংখ্যা = ১২
∴ তৃতীয় জোড় সংখ্যা = ১৪

∴ বৃহত্তম সংখ্যা = ১৪

অতএব, বৃহত্তম সংখ্যাটি = ১৪

১৪,২৬০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?

সমাধান:
ধরি, কোণ তিনটি x, 2x এবং 3x।
আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
∴ x + 2x + 3x = ১৮০°
বা, ৬x = ১৮০°
∴ x = ৩০°

∴ বৃহত্তম কোণটি = 3x
= ৩ × ৩০°
= ৯০° । 
১৪,২৬১.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 11 : 1 হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 32 টি
  2. 24 টি
  3. 22 টি
  4. 15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 11 : 1 হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = 11x
বহিঃস্থ কোণ = x

প্রশ্নমতে,
x + 11x = 180°
⇒ 12x = 180°
⇒ x = 180°/12
∴ x = 15°

এখানে,
অন্তঃস্থ কোণ = (11 × 15°) = 165°
বহিঃস্থ কোণ = 15°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = 360°/15° = 24 টি
১৪,২৬২.
90° < A < 180° হলে A কোন প্রকারের কোণ?
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
১৪,২৬৩.
(1, 1) এবং (2, 2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 
  1. 4√2
  2. √2/2
  3. 2√2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: (1, 1) এবং (2, 2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 

সমাধান: 
বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(2 - 1)2 + (2 - 1)2}
= √{(1)2 + (1)2}
= √(1 + 1) 
= √2
১৪,২৬৪.
দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ৯৬। যদি একটি সংখ্যা ৩২ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১২ 
  2. ২৪ 
  3. ৪৮ 
  4. ৬৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ৯৬। যদি একটি সংখ্যা ৩২ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি সংখ্যার গ.সা.গু = ৮ এবং ল.সা.গু = ৯৬
একটি সংখ্যা = ৩২
অপর সংখ্যাটি = কত? 

আমরা জানি, 
দুটি সংখ্যার গ.সা.গু × ল.সা.গু = প্রথম সংখ্যা × অপর সংখ্যা 
বা, ৮ × ৯৬ = ৩২ × অপর সংখ্যা 
বা,অপর সংখ্যা = (৮ × ৯৬)/৩২ 
∴ অপর সংখ্যা = ২৪ । 
১৪,২৬৫.
কোনটি অমূলদ সংখ্যা -
  1. ক) √27/√3
  2. খ) √8/2
  3. গ) 3√27
  4. ঘ) 3√8
ব্যাখ্যা

√8/2 = 2√2/2 = √2 যা অমূলদ সংখ্যা।

১৪,২৬৬.
3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত?
  1. √3
  2. 2/3
  3. 1/9
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
১৪,২৬৭.
QURBANI শব্দটির বর্ণগুলো কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. ক) 620
  2. খ) 720
  3. গ) 820
  4. ঘ) 920
ব্যাখ্যা

QURBANI শব্দটিতে 7টি বর্ণ রয়েছে যাদের 3টি স্বরবর্ণ এবং 4টি ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণ 3টি একত্রে রাখলে 5টি বর্ণ হয় যাদেরকে 5! উপায়ে সাজানো যায় আবার,
স্বরবর্ণ 3টি নিজেদের মধ্যে 3! উপায়ে সাজানো যায়।
সুতরাং শর্তসাপেক্ষে বর্ণগুলো সাজানোর মোট উপায় = 5! × 3!
= 120 × 6
= 720

১৪,২৬৮.
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিলো ৪ঃ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ঃ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
  1. ক) ৪৫ বছর এবং ২৫ বছর
  2. খ) ২৫ বছর এবং ৪৫ বছর
  3. গ) ৫০ বছর এবং ২০ বছর
  4. ঘ) ৩০ বছর এবং ১৫ বছর
ব্যাখ্যা
মনেকরি, পিতার বর্তমান বয়সের x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর
১ম শর্তানুসারে, (x-10):(y-10) = 4:1
x-4y = -30 ---- (২)
২য় শর্তানুসারে, (x+10):(y+10) = 2:1
x-2y = 10 ---- (২)
সমীকরন (১) - (২)
-2y = -40
y = 20
y এর মান (২) নং সমীকরনে বসিয়ে, x = 50.
পিতার বয়স = ৫০ বছর এবং পুত্রের বয়স = ২০ বছর।
১৪,২৬৯.
a4 + 4 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a4 + 2a + 2)(a2 - 2a + 2)
  2. খ) (a2 + 2a + 2)(a2 - 2a + 2)
  3. গ) (a4 + 2a + 2)(a2 + 2a + 2)
  4. ঘ) (a4 + 2a + 2)(a3 - 2a + 2)
ব্যাখ্যা
a4 + 4
= (a2)2 + 2a2.2 + 22 – 4a2
= (a2 + 2)2 – (2a)2
= (a2 + 2a + 2)(a2 – 2a + 2)
১৪,২৭০.
দুটি সংখ্যার যোগফল ৬০। তাদের বিয়োগফল, যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির লসাগু কত?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
সংখ্যা দুইটি ক ও খ হলে,
ক + খ = ৬০
এবং ক - খ = (ক + খ)/৩
সুতরাং ৩(ক - খ) = ৬০
ক - খ = ২০
ক = ৪০
খ = ২০
২০ ও ৪০ এর লসাগু = ৪০
১৪,২৭১.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ। এর ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ গজ
  2. খ) ১২ গজ
  3. গ) ১৪ গজ
  4. ঘ) ১৭ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ। এর ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল সমান = (১/২) × ভূমি × উচ্চতা
৮৪ = (১/২) × ভূমি × ১২
বা, ৮৪ = ভূমি × ৬
ভূমি = ১৪ গজ
১৪,২৭২.
যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে কী কোণ বলে?
  1. ক) সমকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
- যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে সমকোণ কোণ বলে।
- ৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
- ৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
১৪,২৭৩.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৫ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 

সমাধান
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার

শর্তমতে,
∴ ক - (ক/৪) - (৩ক/৫) = ৩
বা, (২০ক - ৫ক - ১২ক)/২০ = ৩ 
বা, ২০ক - ৫ক - ১২ক = ৬০ 
বা, ৩ক = ৬০
∴ ক = ২০

∴ নির্ণেয় বাঁশটির দৈর্ঘ্য ২০ মিটার।
১৪,২৭৪.
x - 1/x = 2 হলে x4 + 1/x4 = কত?
  1. ক) 30
  2. খ) 32
  3. গ) 34
  4. ঘ) 36
ব্যাখ্যা
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x - 1/x)2 + 2.x.1/x}2 - 2
= (22 + 2)2 - 2
= 36 - 2 = 34
১৪,২৭৫.
একটি বইয়ের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬০ টাকায় পূর্বের তুলনায় ৪টি বই বেশি কেনা গেল। প্রতিটি বইয়ের পূর্বমূল্য কত ছিল?
  1. ৩০ টাকা
  2. ৪০ টাকা
  3. ৫০ টাকা
  4. ৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬০ টাকায় পূর্বের তুলনায় ৪টি বই বেশি কেনা গেল। প্রতিটি বইয়ের পূর্বমূল্য কত ছিল?

সমাধান:
২০% হ্রাসে,
বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য (১০০/৮০) টাকা
∴ বর্তমান মূল্য ৯৬০ টাকা হলে পূর্বমূল্য (১০০ × ৯৬০)/৮০ টাকা
= ১২০০ টাকা

৯৬০ টাকায় পূর্বের তুলনায় ৪টি বই বেশি কেনা যায়।

∴ ৪টি বইয়ের পূর্বমূল্য = (১২০০ - ৯৬০) = ২৪০ টাকা 
∴ ১টি বইয়ের পূর্বমূল্য = (২৪০/৪) = ৬০ টাকা 

∴ প্রতিটি বইয়ের পূর্বমূল্য = ৬০ টাকা।

১৪,২৭৬.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 7 এবং এদের বর্গের পার্থক্য 126। সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 18
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যা দুইটি x এবং y. 
শর্তমতে,
x - y = 7 
x2 - y2 = 126

x2 - y2 = (x + y)(x - y)
126 = 7(x + y)
(x + y) = 126/7
x + y = 18
১৪,২৭৭.
logx(1/8) = - 2 হলে x = কত?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 2√2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/8) = - 2 হলে x = কত?

সমাধান: 
logx(1/8) = - 2 
x - 2 = 1/8
1/x2 = 1/8
x2 = 8
x = √8
x = √(4 × 2)
x = 2√2
১৪,২৭৮.
একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. 13
  2. 15
  3. 17
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
 

ধরি,
মইটি y ফুট লম্বা।

সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (লম্ব)+ (ভূমি)
বা, AC2 = AB2 + BC2
বা, y2 = (15)2 + (8)2
বা, y2 = 225 + 64
বা, y2 = 289
বা, y2 = 172
∴ y = 17 ফুট

∴ মইটি কত 17 লম্বা।
১৪,২৭৯.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 8° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 41°
  2. 43°
  3. 49°
  4. 82°
ব্যাখ্যা

মনে করি.
একটি কোণ ক তাহলে অপর কোণ (90 - ক)
শর্তমতে,
ক - (90-ক) = 8
বা, ক - 90 + ক = 8
বা, 2ক = 98
বা, ক = 49
সুতরাং অপর কোণ = 90 - ক
= 90 °- 49°
= 41°

১৪,২৮০.
  1. ১০
  2. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
১৪,২৮১.
x3 - 8 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (x - 2)3
  2. (x - 2)(x2 + 2x + 4)
  3. (x - 8)(x + 8)
  4. (x + 2)(x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 8 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
x3 - 8
= x3 - 23
= (x - 2)(x2 + 2x + 22)
= (x - 2)(x2 + 2x + 4)
১৪,২৮২.
রাকিব তার মাসিক বেতনের ৬০% বাসা ভাড়া দেয় এবং ১০% জমায়। বাকি টাকা দিয়ে সে নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করে। রাকিব কত টাকা জমায়?
  1. ২০০০ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ২৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার মাসিক বেতনের ৬০% বাসা ভাড়া দেয় এবং ১০% জমায়। বাকি টাকা দিয়ে সে নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করে। রাকিব কত টাকা জমায়?

সমাধান:
বাসা ভাড়া ও জমানো টাকা = ৬০% + ১০% = ৭০%
বাকি রইলো = ১০০ - ৭০ = ৩০%

নভেম্বর মাসের মোট খরচ = (১৫০ × ৩০) = ৪৫০০ টাকা।

ধরি, তার মোট বেতন ক টাকা।
∴ ক এর ৩০% = ৪৫০০
বা, ক = ৪৫০০০/৩
∴ ক = ১৫০০০

জমানো টাকা = ১৫০০০ এর ১০%
= ১৫০০ টাকা
১৪,২৮৩.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. (x - y - 1)
  2. (x + y)
  3. (x + y + 1)
  4. (x + y - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
x2 - y+ 2y - 1
= x2 - (y2 - 2y +1)
= x2 - (y - 1)2
= (x + y - 1)(x - y +1)

∴  x2 - y2 + 2y - 1 এর দুটি উৎপাদক  (x + y - 1) এবং (x - y + 1)
১৪,২৮৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং (4x)/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. 120°
  2. 60°
  3. 30°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং (4x)/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
x/3 + x/3 + (4x)/3 = 180°
⇒ x + x + 4x = 3 × 180°
⇒ 6x = 3 × 180°
∴ x = 90°

∴ বৃহত্তম কোণ = (4 × 90°)/3 = 120°
১৪,২৮৫.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

শর্তমতে, 
(ক/২) + ৬ = ২ক - ২১ 
⇒ (ক + ১২)/২ = ২ক - ২১ 
⇒ ক + ১২ = ২ × (২ক - ২১) 
⇒ ক + ১২ = ৪ক - ৪২ 
⇒ ৪ক - ক = ১২ + ৪২ 
⇒ ৩ক = ৫৪ 
⇒ ক = ৫৪/৩ 
∴ ক = ১৮ 

∴ সংখ্যাটি = ১৮

১৪,২৮৬.
একটি আয়তাকার খেলার মাঠের ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ২৫ মিটার। খেলার মাঠের পরিসীমা কত?
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৪০ মিটার
  4. ১৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ২৫ মিটার। খেলার মাঠের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
বা, ৫০০ = ২৫ × প্রস্থ
বা, প্রস্থ = ৫০০/২৫
∴ প্রস্থ = ২০ মিটার

এখন,
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৫ + ২০)
= ৯০ মিটার
১৪,২৮৭.
ঈদগাহে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা সংখ্যা 45 হলে ঈদগাহে নামাজীর সংখ্যা কত?
  1. 10 জন
  2. 18 জন
  3. 12 জন
  4. 9 জন
ব্যাখ্যা

প্রশ্ন: ঈদগাহে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা সংখ্যা 45 হলে ঈদগাহে নামাজীর সংখ্যা কত?

সমাধান:
ধরি, 
নামাজীর সংখ্যা = n

যদি প্রত্যেকে একে অপরের সাথে একবার শুভেচ্ছা জানায়, তবে মোট শুভেচ্ছার সংখ্যা হবে = nCr = nC2 = n!/2!(n - 2)!
= n(n - 1)(n - 2)!/2!(n - 2)! = n(n - 1)/2

প্রশ্নমতে, 
n(n - 1)/2 = 45 
⇒ n2 - n - 90 = 0
⇒ n2 - 10n + 9n - 90 = 0
⇒ n(n - 10) + 9(n - 10) = 0
⇒ (n - 10)(n + 9) = 0
হয়, 
n - 10 = 0
∴ n = 10

অথবা, 
n + 9 = 0
∴ n = - 9   ; [যা গ্রহণযোগ্য নয়]

সুতরাং, ঈদগাহে নামাজীর সংখ্যা 10 জন। 

১৪,২৮৮.
বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪০ সে.মি. হলে, বর্গের ক্ষেত্রফল কত?
  1. ৪০০ বর্গ সে.মি.
  2. ৮০০ বর্গ সে.মি.
  3. ৯০০ বর্গ সে.মি.
  4. ১৬০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪০ সে.মি. হলে, বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a সে.মি. 
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√২ সে.মি.

প্রশ্নমতে,
a√২ = ৪০
বা, a = ৪০/√২

∴ বর্গের ক্ষেত্রফল = (৪০/√২) = ১৬০০/২ = ৮০০ বর্গ সে.মি.
১৪,২৮৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 12 সে.মি. 
  2. 15 সে.মি. 
  3. 18 সে.মি. 
  4. 21 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি 
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি. 

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =  144 বর্গ সে.মি. 
রম্বসের ক্ষেত্রফল =  144 বর্গ সে.মি. 

আমরা জানি 
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
144 = (1/2)(x  × 16)
8x = 144
x = 18 সে.মি. 
১৪,২৯০.
যদি logx2 = x, logx5 = y হয়, তবে logx50 = কত?
  1. ক) x + 2y
  2. খ) x - 2y
  3. গ) (x + y)2
  4. ঘ) xy2
ব্যাখ্যা
দেয়া আছে,
logx2 = x
logx5 = y

logx50
= logx(2 × 52)
= logx2 + logx52
=  logx2 + 2logx5
= x + 2y
১৪,২৯১.
যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x  কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?

সমাধান:
এখানে
x = ৭ + ৫ = ১২

∴ ৩x = ৩৬

৩৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে = ১
১৪,২৯২.
a0 = ? [যেখানে a এর মান শূন্য নয়]
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
a0 = 1
১৪,২৯৩.
দু’টি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) একটি বিন্দুতে
  2. খ) অসীম সংখ্যক বিন্দুতে
  3. গ) কখনও ছেদ করে না
  4. ঘ) প্রান্ত বিন্দুতে
ব্যাখ্যা
দু'টি সমান্তরাল সরলরেখা কখনও ছেদ করে না।
১৪,২৯৪.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 5, চতুর্থ পদ 135 হলে, সপ্তম পদ কত? 
  1. 1235
  2. 1860
  3. 2465
  4. 3645
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ১ম পদ 5, চতুর্থ পদ 135 হলে, সপ্তম পদ কত? 

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারার ১ম পদ a = 5
সাধারণ অনুপাত = r 
এবং গুণোত্তর ধারার চতুর্থ পদ = 135
⇒ ar4 - 1 = 135
⇒ 5 × r3 = 135
⇒ r3 =135/5
⇒ r3 = 27
∴ r = 3 

∴ সপ্তম পদ = ar7 - 1
= 5 × (3)6
= 3645
১৪,২৯৫.
কোন আসল সরল সুদে চার বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ক) ১২%
  2. খ) ২৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল সরল সুদে চার বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান: 
ধরি,
আসল = ১০০
∴ সুদাসল = ২০০

 সুদ = ২০০  - ১০০ = ১০০ 
১০০ টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৪ টাকা
                                = ২৫ টাকা
∴ সুদের হার ২৫%
১৪,২৯৬.
দুটি সমান্তরাল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
১৪,২৯৭.
যে পরিমাণ খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্য কতজন লোকের ৮ সপ্তাহ চলবে? 
  1. ৫০০ জন
  2. ৪৫০ জন
  3. ৪০০ জন
  4. ৬০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: যে পরিমাণ খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্য কতজন লোকের ৮ সপ্তাহ চলবে? 

সমাধান: 
২০ সপ্তাহ খাদ্য চলে = ২০০ জন লোকের 
∴ ১ সপ্তাহ খাদ্য চলে = (২০০ × ২০) জন লোকের 
∴ ৮ সপ্তাহ খাদ্য চলে = (২০০ × ২০)/৮ জন লোকের 
= ৫০০ জন লোকের।
১৪,২৯৮.
৫/১৪, ৫/৭, ১০/২১ এর গ.সা.গু কত?
  1. ক) ১০/৭
  2. খ) ৫/৪২
  3. গ) ১/১০
  4. ঘ) ৫/২১
ব্যাখ্যা
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল .সা.গু
এখানে,
৫, ৫, ১০ লবগুলোর গ. সা. গু = ৫ এবং
১৪, ৭, ২১ হরগুলোর ল .সা.গু = ৪২

৫/১৪, ৫/৭, ১০/২১ সংখ্যাগুলোর গ. সা. গু = ৫/৪২
১৪,২৯৯.
কোনটি ক্ষুদ্রতম?
  1. ডেসিমিটার
  2. সেন্টিমিটার
  3. ডেকামিটার
  4. মিলিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
বড় থেকে ছোট ক্রমটি হলো:
কিলোমিটার > হেক্টোমিটার > ডেকামিটার > মিটার > ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার

অপশন বিবেচনায় 
সবচেয়ে ক্ষুদ্রতম হলো মিলিমিটার

১ সেন্টিমিটার= ১০ মিলিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার

১৪,৩০০.
x + y = 12 এবং 4xy = 140 হলে, x2 + y2 = ?
  1. 72
  2. 96
  3. 76
  4. 74
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং 4xy = 140 হলে, x2 + y2 = ?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 12
এবং, 4xy = 140
বা, xy = 140/4
∴ xy = 35

এখন,
x + y = 12
বা, (x + y)2 = 122
বা, x2 + 2xy + y2 = 144
বা, x2 + y2 + (2 × 35) = 144
বা, x2 + y2 + 70 = 144
বা, x2 + y2 = 144 - 70
∴ x2 + y2 = 74