বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৩৬ / ৪৭৫ · ১৩,৫০১১৩,৬০০ / ৪৭,৮৩৩

১৩,৫০১.
(p2/q2) + 2(p/q) এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
  1. q/p
  2. p/q
  3. - 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (p2/q2) + 2(p/q) এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
 
সমাধান:
(p2/q2) + 2(p/q)
= (p/q)2 + 2.(p/q).1 + 12 - 1
= {(p/q) + 1}2 - 1
 
∴ (p2/q2) + 2(p/q) এর সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে।
১৩,৫০২.
x3 - 3x2, x2 - 9, xy - 3y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত?
  1. 1
  2. (x - 3)
  3. xy
  4. (x + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2, x2 - 9, xy - 3y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত? 

সমাধান:
১ম রাশি = x3 - 3x2 
= x2(x - 3)

২য় রাশি = x2 - 9
= x2 - 32 
= (x + 3)(x - 3)

৩য় রাশি = xy - 3y
= y(x - 3)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 3)

১৩,৫০৩.
যদি x2 + y2 + z2 + 3 = 2(x + y + z) হয়, তাহলে (x + y + z) = ?
  1. 11
  2. 7
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 + y2 + z2 + 3 = 2(x + y + z) হয়, তাহলে (x + y + z) = ?

সমাধান: 
দেওয়া আছে, 
x2 + y2 + z2 + 3 = 2(x + y + z)
⇒ x2 + y2 + z2 + 3 = 2x + 2y + 2z
⇒ (x2 - 2x + 1) + (y2 - 2y + 1) + (z2 - 2z + 1) = 0
⇒ (x - 1)2 + (y - 1)2 + (z - 1)2 = 0

আমরা জানি, 
কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেক পদের বর্গও শূন্য হবে। অর্থাৎ, 
(x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1 
একইভাবে, y = 1, z = 1

প্রদত্ত রাশি, 
x + y + z = 1 + 1 + 1 = 3
∴ x + y + z = 3

১৩,৫০৪.
a এর কোন মানের জন্য 2x + 4y - 5 = 0 এবং 3x + ay - 9 = 0 সরলরেখা দুটি সমান্তরাল?
  1. 9
  2. 2/3
  3. 6
  4. 5/8
ব্যাখ্যা

প্রশ্ন: a এর কোন মানের জন্য 2x + 4y - 5 = 0 এবং 3x + ay - 9 = 0 সরলরেখা দুটি সমান্তরাল?

সমাধান:
দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের ঢাল সমান হতে হবে।

প্রথম সরলরেখা, 2x + 4y - 5 = 0
⇒ 4y = - 2x + 5
⇒ y = (- 2/4)x + (5/4)
⇒ y = (- 1/2)x + (5/4)
∴ ঢাল m1 = - 1/2  [y = mx + c এর সাথে তুলনা করে পাই] 

দ্বিতীয় সরলরেখা, 3x + ay - 9 = 0
⇒ ay = - 3x + 9
⇒ y = (- 3/a)x + 9/a ; (যদি a ≠ 0 হয়)
∴ ঢাল m2 = - 3/a  [y = mx + c এর সাথে তুলনা করে পাই] 

সমান্তরাল হওয়ার শর্ত, m1 = m2
⇒ - 1/2 = - 3/a
⇒ 1/2 = 3/a
⇒ a = 2 × 3
∴ a = 6

সুতরাং, a-এর মান 6 হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে।

১৩,৫০৫.
9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) 12ab
  2. খ) 24ab
  3. গ) 36ab
  4. ঘ) 144ab
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9a2 + 16b2
= (3a)2 + 2.3a.4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

অতএব, 9a2 + 16b2 রাশিটির সাথে 24ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
১৩,৫০৬.
x - 2y = 5 এবং xy = 3 হলে y = ?
  1. ক) {-3, 1/2}
  2. খ) {3, 1/2}
  3. গ) {-2, 1/3}
  4. ঘ) {2, 1/3}
ব্যাখ্যা

এখানে,
x - 2y = 5
বা, x = 2y + 5
আবার,
xy = 3
বা, (2y + 5)y = 3
বা, 2y2 + 5y - 3 = 0
বা, 2y2 + 6y - y - 3 = 0
বা, 2y(y + 3) - 1(y + 3) = 0
বা, (y + 3)(2y - 1) = 0
হয়,
y + 3 = 0
∴ y = -3
অথবা,
2y - 1 = 0
বা, 2y = 1
∴ y = 1/2
∴ y = -3, 1/2

১৩,৫০৭.
PQR ত্রিভুজের ক্ষেত্রফল n বর্গ মিটার। PQR ত্রিভুজের মধ্যমা PS হলে, PQS ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) n2
  2. খ) n
  3. গ) n/2
  4. ঘ) 2n
ব্যাখ্যা
PQR ত্রিভুজের মধ্যমা PS হলে, PQS ত্রিভুজের ক্ষেত্রফল
= PQR ত্রিভুজের ক্ষেত্রফল ÷ 2
= n/2
১৩,৫০৮.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৩৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৮
  3. ১৯
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৩৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
বড় সংখ্যাটি = (ক + ১)
এবং ছোট সংখ্যাটি = ক

∴ প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৩৫
⇒ ক + ২ক + ১ - ক = ৩৫
⇒ ২ক = ৩৫ - ১
⇒ ২ক = ৩৪
∴ ক = ১৭
বড় সংখ্যাটি = (ক + ১) = (১৭ + ১) = ১৮
১৩,৫০৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 
  1. ১৫২০ বর্গমিটার
  2. ২৪৮০ বর্গমিটার
  3. ২৪২০ বর্গমিটার
  4. ২৫২০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার 
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ {x + (x - ২৩)} মিটার 
= ২ (২x - ২৩) মিটার 
= (৪x - ৪৬) মিটার 

প্রশ্নমতে, 
৪x - ৪৬ = ২০৬ 
বা, ৪x = ২০৬ + ৪৬ 
বা, ৪x = ২৫২ 
বা, x = ২৫২/৪ 
∴ x = ৬৩ 
অর্থাৎ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার 
= ৪০ মিটার 

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (৬৩ × ৪০) বর্গমিটার 
= ২৫২০ বর্গমিটার।
১৩,৫১০.
AB | | CD হলে θ এর মান কত?
  1. ক) 110°
  2. খ) 90°
  3. গ) 60°
  4. ঘ) 70°
ব্যাখ্যা
প্রশ্ন: AB | | CD হলে θ এর মান কত? 

সমাধান:


AB | | CD এবং EF এদের ছেদক 
∠EPB = ∠PQD = 110 [ একান্তর কোণ]
এখানে,
∠PQD এবং ∠PQC রৈখিক যূগল কোণ 
তাহলে,
∠PQD  + ∠PQC = 180
⇒ 110 + θ = 180
⇒ θ = 180 - 110
⇒ θ = 70°
১৩,৫১১.
বিজোড় সংখ্যা (২ক-৩) এর পরবর্তী জোড় সংখ্যা কত?
  1. ক) ২ক-২
  2. খ) ২ক-৩
  3. গ) ২ক-৪
  4. ঘ) ২ক-৫
ব্যাখ্যা
পরবর্তী জোড় সংখ্যা = ২ক - ৩ + ১ = ২ক - ২
১৩,৫১২.
A বৃত্তের ব্যাসার্ধ r এবং B বৃত্তের ব্যাসার্ধ 3r/4 হলে A ও B বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) 3 : 4
  2. খ) 8 : 9
  3. গ) 16 : 9 
  4. ঘ) 9 : 8 
ব্যাখ্যা
দেয়া আছে,
A বৃত্তের ব্যাসার্ধ r 
A বৃত্তের ক্ষেত্রফল = πr2

B বৃত্তের ব্যাসার্ধ = 3r/4 
B বৃত্তের ক্ষেত্রফল = π(3r/4 )2
                           = π9r2/16
A ও B বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত = πr2 : π9r2/16
                                                     = 1 : 9/16
                                                     = 16 : 9
১৩,৫১৩.
একটি ঘনক আকৃতিবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2904 বর্গ সে.মি. হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 20√3 সে.মি.
  2. 22√3 সে.মি.
  3. 21√3 সে.মি.
  4. 23√3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতিবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2904 বর্গ সে.মি. হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
ঘনকের ধার a হলে,
ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2

প্রশ্নানুসারে,
6a2 = 2904
⇒ a2 = 2904/6
⇒ a2= 484
⇒ a = 22

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
= 22√3 সে.মি.
১৩,৫১৪.
নিম্নে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কী হবে?
৩, ৫, ১৬, ৬০, ২৬০ ?
  1. ক) ১১১০
  2. খ) ১৩৩০
  3. গ) ১৩০৩
  4. ঘ) ১২০৩
  5. ঙ) ১২৩০
ব্যাখ্যা

3×1+1×2 = 3+2 = 5
5×2+2×3 = 10+6 = 16
18×3+3×4 = 48+12 = 60
60×4+4×5 = 240+20 = 260
260×5+5×6 = 1300+30 = 1330

১৩,৫১৫.
4a ও 6a এর গ.সা.গু কত?
  1. 6a
  2. 4a
  3. 3a
  4. 2a
ব্যাখ্যা

4a = 2 × 2 × a
6a = 2 × 3 × a
সুতরাং, 4a ও 6a এর গ.সা.গু = 2a।

১৩,৫১৬.
স্টিমার ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 40 কি.মি. ও 8 কি.মি.। নদীপথে 192 কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) 8 ঘণ্টা
  2. খ) 10 ঘণ্টা
  3. গ) 12 ঘণ্টা
  4. ঘ) 14 ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্টিমার ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 40 কি.মি. ও 8 কি.মি.। নদীপথে 192 কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
স্টিমারের বেগ = 40 কি.মি./ঘণ্টা 
স্রোতের বেগ = 8 কি.মি/ঘণ্টা 
স্রোতের অনুকূলে বেগ = (40 + 8) কি.মি./ঘন্টা = 48 কি.মি./ঘণ্টা 
∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = 192/48 ঘণ্টা 
= 4 ঘন্টা

আবার,
স্রোতের প্রতিকূলে বেগ = (40 - 8) কি.মি./ঘন্টা = 32 কি.মি./ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে = 192/32 ঘণ্টা 
= 6 ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = (4 + 6) ঘণ্টা 
= 10 ঘণ্টা 
১৩,৫১৭.
3-3 এর মান কত?
  1. ক) 1/9
  2. খ) 1/3
  3. গ) 1/27
  4. ঘ) √3
ব্যাখ্যা

3-3
= 1/33
= 1/27

১৩,৫১৮.
নিচের দশমিক সংখ্যাগুলোর মধ্য বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুন করলে গুনফল নিচের কোনটি হবে?
.১, .০০০৯, .০২০, .০০১
  1. ক) .০০০০৯
  2. খ) .০০০১
  3. গ) .০০১৮
  4. ঘ) .০০০১৮
ব্যাখ্যা
সংখ্যাগুলো থেকে বৃহত্তম সংখ্যা = .১ এবং ক্ষুদ্রতম সংখ্যা = .০০০৯ তাহলে এদের গুনফল = .০০০০৯
১৩,৫১৯.
52 টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হলো। তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/52
  2. খ) 1/26
  3. গ) 3/52
  4. ঘ) 1/13
ব্যাখ্যা
52 টি তাসের মধ্যে টেক্কা 4 টি।
∴ উত্তোলিত তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52 = 1/13
১৩,৫২০.
যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে?
  1. ক) আয়ত
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) ঘুড়ি
ব্যাখ্যা
আয়ত :
যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই আয়ত ।
আয়তের চারটি কোণ সমকোণ ।
আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে ।
১৩,৫২১.
তিনটি কাঠের টুকরোর দৈর্ঘ্য যথাক্রমে ১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার। এগুলোকে সমান দৈর্ঘ্যের তক্তায় কাটলে একেকটি তক্তার সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে?
  1. ১৫ মিটার
  2. ১৭ মিটার
  3. ১৩ মিটার
  4. ১১ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি কাঠের টুকরোর দৈর্ঘ্য যথাক্রমে ১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার। এগুলোকে সমান দৈর্ঘ্যের তক্তায় কাটলে একেকটি তক্তার সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে?

সমাধান:
প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য = ১৪৩, ৭৮ এবং ১১৭ এর গ.সা.গু
এখন, 
১৪৩ = ১৩ × ১১
৭৮ = ১৩ × ২ × ৩
১১৭ = ১৩ × ৩ × ৩ 

∴ গ.সা.গু হল = ১৩

∴ প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য হবে ১৩ মিটার।

১৩,৫২২.
অমূলদ সংখ্যা কোনটি?
  1. √49
  2. √7
  3. √8/18
  4. 0.5
ব্যাখ্যা

প্রশ্ন: অমূলদ সংখ্যা কোনটি?

সমাধান: 
অমূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং যার দশমিক অংশ অনন্ত ও অপরাবর্তক।

এখানে, 
√49 = 7 ⇒ মূলদ সংখ্যা
√7 ⇒ পূর্ণবর্গ নয়, তাই অমূলদ সংখ্যা 
√(8/18) = √(4/9) = 2/3 ⇒ মূলদ সংখ্যা
0.5 = 1/2 ⇒ মূলদ সংখ্যা

∴ অমূলদ সংখ্যা √7 

১৩,৫২৩.
নিচের কোন সমীকরণটি সরলরেখা প্রকাশ করে না?
  1. y(4 - x) = - 5
  2. 5y + 3x - 8 = 0
  3. y - 7x + 7 = 0
  4. y = 2x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সমীকরণটি সরলরেখা প্রকাশ করে না?

সমাধান:
y = 2x + 1, 5y + 3x - 8 = 0 এবং, y - 7x + 7 = 0
সমীকরণ তিনটিতে xy সংবলিত পদ নেই।

কিন্তু y(4 - x) = - 5 বা 2x - xy = 3 এই সমীকরনে আছে তাই এটি সরলরেখা হবে না।
১৩,৫২৪.
তানভীর এপ্রিল মাসে দৈনিক গড়ে ৩২০০ টাকা আয় করে। মাসের প্রথম ২০ দিন সে গড়ে প্রতিদিন ১৮০০ টাকা খরচ করে এবং বাকি দিনগুলোতে প্রতিদিন ২০০০ টাকা করে খরচ করে। মাস শেষে তার আয় ও সঞ্চয়ের অনুপাত কত?
  1. ১২ : ৫
  2. ২৪ : ১১
  3. ৩৭ : ১৭
  4. ৩০ : ১৩
ব্যাখ্যা

প্রশ্ন: তানভীর এপ্রিল মাসে দৈনিক গড়ে ৩২০০ টাকা আয় করে। মাসের প্রথম ২০ দিন সে গড়ে প্রতিদিন ১৮০০ টাকা খরচ করে এবং বাকি দিনগুলোতে প্রতিদিন ২০০০ টাকা করে খরচ করে। মাস শেষে তার আয় ও সঞ্চয়ের অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
এপ্রিল মাসে মোট দিন = ৩০
∴ ৩০ দিনে মোট আয় = ৩২০০ × ৩০
= ৯৬০০০ টাকা

প্রথম ২০ দিনের খরচ = ২০ × ১৮০০
= ৩৬০০০ টাকা

পরবর্তী ১০ দিনের খরচ = ১০ × ২০০০
= ২০০০০ টাকা

সর্বমোট খরচ = ৩৬০০০ + ২০০০০
= ৫৬০০০ টাকা

∴ সঞ্চয় = ৯৬০০০ − ৫৬০০০
= ৪০০০০ টাকা

∴ আয় : সঞ্চয় = ৯৬০০০ : ৪০০০০
= ৯৬ : ৪০
= ১২ : ৫

১৩,৫২৫.
n(A) = 40, n(A ∩ B) = 10 এবং n(A ∪ B) = 50 হলে n(B) = ? 
  1. 20
  2. 50
  3. 70
  4. 80
ব্যাখ্যা

প্রশ্ন: n(A) = 40, n(A ∩ B) = 10 এবং n(A ∪ B) = 50 হলে n(B) = ? 

সমাধান:
দেওয়া আছে,
n(S) = 100,
n(A) = 40,
n(A ∩ B) = 10
এবং n(A ∪ B) = 50

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 50 = 40 + n(B) - 10
⇒ 50 = n(B) + 30
⇒ n(B) = 50 - 30
⇒ n(B) = 20



১৩,৫২৬.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৩/৪ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ২০%
  2. ৩৩.৩৩%
  3. ২৫%
  4. ১৬.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৩/৪ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
ধরি, 
ক্রয়মুল্য = ৩ক টাকা
বিক্রয়মূল্য = ৪ক টাকা 
লাভ = ৪ক - ৩ক = ক টাকা

এখন,
৩ক টাকায় লাভ হয়= ক টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ক/৩ক টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/৩ = ৩৩.৩৩ টাকা

শতকরা লাভের পরিমাণ = ৩৩.৩৩%
১৩,৫২৭.
x2 - √6x + 1 = 0 হলে x2 - (1/x)2 এর মান কত?
  1. ক) 6√3
  2. খ) 4√3
  3. গ) 3√3
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
দেওয়া আছে, 
    x2 − √6x + 1=0
⇒ x2 + 1 =√6x
⇒ x2/x + 1/x = √6
⇒ x + 1/x = √6

এখন 
(x - 1/x)2 = (x  + 1/x)2 - 4.x.1/x
(x - 1/x)2 = (√6)2 - 4 
(x - 1/x)2 = 6 - 4 
(x - 1/x)2 = 2 
x - 1/x =√2

x2 - (1/x)2 = (x + 1/x)(x - 1/x)
                 = √6 × √2 
                 = √12
                 = 2√3
১৩,৫২৮.
x2 + 4y2 + 4y - 4xy - 2x - 8 এর উৎপাদক- 
  1. (x - 2y + 1) (x - 2y - 1)
  2. (x - y + 2) (x - 2y - 4)
  3. (x + 2y + 2) (x + 2y - 4)
  4. (x - 2y + 2) (x - 2y - 4)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 4y2 + 4y - 4xy - 2x - 8 এর উৎপাদক- 

সমাধান: 
x2 + 4y2 + 4y - 4xy - 2x - 8
= x2 - 4xy + 4y2- 2x + 4y - 8 
= (x - 2y)2 - 2(x - 2y) - 8
=  (x - 2y)2 - 4(x - 2y) + 2(x - 2y) - 8
= (x - 2y) (x - 2y - 4) + 2 (x - 2y - 4)
= (x - 2y + 2) (x - 2y - 4)

১৩,৫২৯.
কিছু টাকা রাকিব, তোফায়েল ও হিমেল এর মধ্যে ৪ : ৫ : ৬ অনপাতে ভাগ করে দেওয়া হলো। রাকিব ২৪০ টাকা পেলে হিমেল কত টাকা পাবে?
  1. ৩০০ টাকা
  2. ৩৬০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা রাকিব, তোফায়েল ও হিমেল এর মধ্যে ৪ : ৫ : ৬ অনপাতে ভাগ করে দেওয়া হলো। রাকিব ২৪০ টাকা পেলে হিমেল কত টাকা পাবে?

সমাধান:
ধরি,
রাকিব পায় ৪ক টাকা
তোফায়েল পায় ৫ক টাকা
হিমেল পায় ৬ক টাকা 

প্রশ্নমতে,
৪ক = ২৪০
∴ ক = ৬০

∴ হিমেল পায় = ৬ × ৬০ = ৩৬০ টাকা
১৩,৫৩০.
৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। দুটি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, দুটো খাসির মূল্য কত?
  1. ক) ৮,০০০ টাকা
  2. খ) ৯,০০০ টাকা
  3. গ) ৯,৫০০ টাকা
  4. ঘ) ১০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। দুটি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, দুটো খাসির মূল্য কত?

সমাধান
৩ টি গরু = ৯ টি খাসি
∴ ১ টি গরু = ৯/৩ টি খাসি
= ৩ টি খাসি

আবার, 
২ টি গরুর মূল্য = ২৪,০০০ টাকা
∴ ১ টি গরুর মূল্য = ২৪,০০০/২ টাকা 
= ১২,০০০ টাকা 

এখন, 
৩ টি খাসির মূল্য = ১২,০০০ টাকা
∴ ১ টি খাসির মূল্য = ১২,০০০/৩ টাকা 
∴ ২ টি খাসির মূল্য = (১২,০০০ × ২)/৩ টাকা
= ৮,০০০ টাকা

∴ ২টি খাসির মূল্য =৮,০০০ টাকা। 
১৩,৫৩১.
১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৫
  2. ২০
  3. ১৮
  4. ১৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
 
সমাধান:
১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৫, ১০, ১৫, ২০, ২৫

∴ ১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ১৫
১৩,৫৩২.
একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে ২০ সেকেন্ড এবং একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৫০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত কত?
  1. ৫ : ২
  2. ৩ : ২
  3. ৪ : ৩
  4. ২ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে ২০ সেকেন্ড এবং একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৫০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত কত?

সমাধান:
মনে করি,
ট্রেনের দৈর্ঘ্য = x মি.
এবং প্লাটফর্মের দৈর্ঘ্য  = y মি.

শর্তমতে,
x/২০ = (x + y)/৫০
⇒ x/২ = (x + y)/৫
⇒ ৫x = ২x + ২y
⇒ ৩x = ২y
⇒ y/x = ৩/২
∴ y : x = ৩ : ২


সুতরাং, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য : ট্রেনের দৈর্ঘ্য = ৩ : ২

১৩,৫৩৩.
2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের--- ⅰ) পরিধি 4πr একক, ⅱ) ব্যাস 4r একক, ⅲ) ক্ষেত্রফল 2πr বর্গ একক। নিচের কোনটি সঠিক?
  1. ক) ⅰ ও ⅱ
  2. খ) ⅰ ও ⅲ
  3. গ) ⅱ ও ⅲ
  4. ঘ) ⅰ, ⅱ ও ⅲ
ব্যাখ্যা

R= 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের---
পরিধি = 2πR = 2π×2r = 4πr
ব্যাস = 2R= 2 × 2r = 4r
এবং ক্ষেত্রফল = πR² = π×(2r)² = 4πr²

১৩,৫৩৪.
p2 - 4p + 3, p2 + pq এর গ.সা.গু কত?
  1. 1
  2. (p + q)
  3. p
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: p2 - 4p + 3, p2 + pq এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = p2 - 4p + 3
= p2 - 3p - p + 3
= p(p - 3) - 1(p - 3)
= (p - 3)(p - 1)

২য় রাশি = p2 + pq
= p(p + q)

1 ব্যাতিত p2 - 4p + 3 এবং p2 + pq এর কোনো সাধারণ উৎপাদক নেই।
∴ নির্ণেয় গ.সা.গু = 1
১৩,৫৩৫.
নিচের কোনটি গুণোত্তর ধারা?
  1. ১ + ৩ + ৫ + ৭ +......
  2. ৮ + ৪ + ২ + ১ + ১/২ + ...
  3. ১০ + ১২ + ১৪ + ১৬ +......
  4. ১০০ + ৯০ + ৮০ + ৭০ +...
ব্যাখ্যা
 প্রশ্ন: নিচের কোনটি গুণোত্তর ধারা?

সমাধান: 
প্রথম টির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ৩ - ১
= ২

দ্বিতীয় টির ক্ষেত্রে, সাধারণ অনুপাত = ৪/৮
= ১/২ 

তৃতীয়টির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ১২ - ১০ 
= ২

চতুর্থটির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ৯০ - ১০০ 
= - ১০ 

অতএব, সঠিক উত্তর খ। 
১৩,৫৩৬.
কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে:মি: এবং প্রস্থ ৫ সে:মি:। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ৫২৫ ব: সে: মি:
  2. ৫৩০.০১ ব: সে: মি:
  3. ৫৩৪.০৭ ব: সে: মি:
  4. ৫৩৮.০৩ ব: সে: মি:
ব্যাখ্যা

প্রশ্ন: কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে:মি: এবং প্রস্থ ৫ সে:মি:। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১২ সে.মি. (বৃহত্তর বাহু),
প্রস্থ = ৫ সেমি।

এই আয়তক্ষেত্রকে বৃহত্তর বাহু (১২ সেমি)-কে অক্ষ হিসেবে ৩৬০° ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো সিলিন্ডার।
এখন,
উচ্চতা, h = ১২ সে.মি.
ব্যাসার্ধ, r = ৫ সে.মি.

মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল = বক্রপৃষ্ঠ + ২টি বৃত্তাকার সমতল পৃষ্ঠ
= 2πr(h + r)
= ২ × π × ৫ × (১২ + ৫)
= ১০π × ১৭
= ১৭০π বর্গ সে.মি.
= ৫৩৪.০৭ বর্গ সে.মি.

সুতরাং, উৎপন্ন ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো ৫৩৪.০৭ বর্গ সে.মি.

১৩,৫৩৭.
চতুর্ভুজের চার কোণের অণুপাত ১ : ২ : ২ : ৩ হলে, বৃহত্তম কোণের পরিমাণ হবে-
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ১১৫ ডিগ্রি
  3. গ) ১৩৫ ডিগ্রি
  4. ঘ) ২২৫ ডিগ্রি
ব্যাখ্যা

চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
 চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮

বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)°
                    = ১৩৫°

১৩,৫৩৮.
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত?
  1. ক) x2y2(x + y)
  2. খ) xy(x2 + y2)
  3. গ) x2y(x + y)2
  4. ঘ) xy2(x2 + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত? 

সমাধান: 
১ম রাশি =  x2y + xy2
= xy(x + y)

২য় রাশি = x2 + xy
= x(x + y)

 x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু = xy(x + y)
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের গ.সা.গু = x(x + y)

নির্ণেয় গুণফল = x(x + y) × xy(x + y)
= x2y(x + y)2
১৩,৫৩৯.
একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫ সে.মি ও ২ সে.মি এবং এদের লম্ব দূরত্ব ২ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?  
  1. ৭ বর্গ সে.মি 
  2. ৬ বর্গ সে.মি 
  3. ৫ বর্গ সে.মি 
  4. ৪ বর্গ সে.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫ সে.মি ও ২ সে.মি এবং এদের লম্ব দূরত্ব ২ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 

সমাধান: 
পাতটি ট্রাপিজিয়াম আকৃতির তাই- 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × লম্ব দূরত্ব 
= ১/২ × (৫ + ২) × ২ 
= ৭ বর্গ সে.মি.

∴ পাতটির ক্ষেত্রফল = ৭ বর্গ সে.মি.।

১৩,৫৪০.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে তা কত হয়?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে তা কত হয়?

সমাধান:
(৪/৫) × ১০০ %
= (৪ × ২০) %
= ৮০%
১৩,৫৪১.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 25° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? 
  1. 30°
  2. 40.5°
  3. 35°
  4. 32.5°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 25° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = x°
তাহলে বৃহত্তম কোণ = (x + 25)°

প্রশ্নমতে,
x° + (x + 25)° + 90° = 180°
⇒ 2x° + 25° + 90° = 180°
⇒ 2x° + 115° = 180°
⇒ 2x° = 180° - 115° = 65°
⇒ x° = 65°/2
x = 32.5°

সুতরাং, ক্ষুদ্রতম কোণ = 32.5°

১৩,৫৪২.
১, ৪, ৩, ৭,...........ধারাটির ৮ম পদ হবে-
  1. ক) ৭
  2. খ) ১৩
  3. গ) ৯
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ৩, ৭,...........ধারাটির ৮ম পদ হবে-

সমাধান: 
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ১, ৩,......[যা ২ করে বাড়ছে]
২য় ধারা= ৪, ৭, ১০, ১৩ ....[যা ৩ করে বাড়ছে]
১৩,৫৪৩.
6y - 9x + 12 = 0, রেখার ঢাল কত?
  1. 1/2
  2. 1/3
  3. 2/3
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 6y - 9x + 12 = 0, রেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায়। যার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c

এখন,
6y - 9x + 12 = 0
⇒ 6y = 9x - 12
⇒ y = (9x - 12)/6
∴ y = (3/2)x - 2

সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই,
m = 3/2
∴ প্রদত্ত রেখার ঢাল = 3/2
১৩,৫৪৪.
2 + 6 + 18 +.............ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 38 - 1
  2. খ) 311 - 1
  3. গ) 310 - 1
  4. ঘ) 39 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 +.............ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
ধরি, প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 > 1
পদ সংখ্যা, n = 10

আমরা জানি,
প্রথম 10 টি পদের সমষ্টি ‍S10 = a(rn - 1)/(r - 1)
= 2 (310 - 1)/(3 - 1)
= 2 × (310 - 1)/2
= 310 - 1
১৩,৫৪৫.
যদি 8x + 4 = 48 হয় তাহলে 2x + 1 এর মান কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
ব্যাখ্যা

দেওয়া আছে, 8x + 4 = 48
বা, 4(2x + 1) = 48
বা, (2x + 1) = 48/4
বা, (2x + 1) = 12

১৩,৫৪৬.
একটি বই ৬৫ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ৩০% লাভ হয়। লাভ কমিয়ে ১০% করতে চাইলে, বিক্রেতাকে কত টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে?
  1. ৫০ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৬৫ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ৩০% লাভ হয়। লাভ কমিয়ে ১০% করতে চাইলে, বিক্রেতাকে কত টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে? 

সমাধান: 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে- 
৩০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 

এখন, 
পূর্ব বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে নতুন বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ পূর্ব বিক্রয়মূল্য ১ টাকা হলে নতুন বিক্রয়মূল্য = ১১০/১৩০ টাকা 
∴ পূর্ব বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে নতুন বিক্রয়মূল্য = (১১০ × ৬৫)/১৩০ টাকা 
= ৫৫ টাকা 

∴ বিক্রয়মূল্য = ৫৫ টাকা।
১৩,৫৪৭.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. ৬৪π বর্গ সে.মি.
  2. ৫৬π বর্গ সে.মি.
  3. ৭৮π বর্গ সে.মি.
  4. ৪২π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. হলে,  সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ১০ সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৩(৩ + ১০)
= ২π × ৩৯
= ৭৮π বর্গ সে.মি.

১৩,৫৪৮.
x2 + 5x + 6 এর উৎপাদক কী কী?
  1. (x + 3)(x + 3)
  2. (x - 2)(x - 3)
  3. (x + 2)(x + 3)
  4. (x - 4)(x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 + 5x + 6  এর উৎপাদক কী কী?

সমাধান:
= x2 + 5x + 6 
= x2 + 2x + 3x + 6 
= x(x + 2) + 3(x + 2) 
= (x + 2)(x + 3) )
১৩,৫৪৯.
১১ টি সংখ্যার যোগফল ৩৯৬। তাদের প্রথম ৬ টি সংখ্যার গড় ২৮.৫ এবং শেষ ৬ টি সংখ্যার গড় ৪৩.৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?
  1. ২২
  2. ২৮
  3. ৩৬
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ টি সংখ্যার যোগফল ৩৯৬। তাদের প্রথম ৬ টি সংখ্যার গড় ২৮.৫ এবং শেষ ৬ টি সংখ্যার গড় ৪৩.৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?


সমাধান:

দেওয়া আছে,
মোট ১১টি সংখ্যার যোগফল = ৩৯৬

প্রথম ৬ টি সংখ্যার গড় ২৮.৫
∴ এদের সমষ্টি = (২৮.৫ × ৬) = ১৭১

শেষ ৬ টি সংখ্যার গড় ৪৩.৫
∴ এদের সমষ্টি = (৪৩.৫ × ৬) = ২৬১

এখানে, মোট ১২ টি সংখ্যার সমষ্টি = (২৬১ + ১৭১) = ৪৩২

∴ ষষ্ঠ সংখ্যাটি = (৪৩২ - ৩৯৬) = ৩৬

১৩,৫৫০.
একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশী। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/১৯
  2. খ) ৫/১৭
  3. গ) ৭/১৭
  4. ঘ) ৭/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশী। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি। ভগ্নাংশটির লব ক
হর ক + ১০


প্রশ্নমতে,
ক + ৮/(ক + ১০ + ৮) = ৩/৫
⇒ (ক + ৮)/(ক + ১৮) = ৩/৫
 ⇒ ৫ক + ৪০ = ৩ক + ৫৪
⇒ ২ক = ১৪
∴ ক = ৭
লব ৭
হর ১৭
ভগ্নাংশটি হবে ৭/১৭
১৩,৫৫১.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 
  1. 60 জন 
  2. 50 জন
  3. 80 জন
  4. 90 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 

সমাধান: 
ধরি,
ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন

১ম ক্ষেত্রে, 
4 জন বসে = 1 টি বেঞ্চে
∴ x জন বসে = x/4 টি বেঞ্চে
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/4) + 3 টি 

২য় ক্ষেত্রে,
3 জন বসে = 1 টি বেঞ্চে
∴ (x - 6) জন বসে = (x - 6)/3 টি বেঞ্চে

প্রশ্নমতে, 
(x/4) + 3 = (x - 6)/3
বা, (x + 12)/4 = (x - 6)/3
বা, 4x - 24 = 3x + 36
বা, 4x - 3x = 36 + 24
∴ x = 60

∴ ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = 60 জন।

১৩,৫৫২.
3 + 1.5 + 0.75 + 0.375 + ......... ধারার অসীমতক সমষ্টি কত?
  1. 6
  2. 8
  3. 5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 1.5 + 0.75 + 0.375 + ......... ধারার অসীমতক সমষ্টি কত?

সমাধান:
3 + 1.5 + 0.75 + 0.375 + .........
এখানে,
1.5/3 = 0.5
0.75/1.5 = 0.5
সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা, যার সাধারণ অনুপাত r = 0.5 < 1 [অসীমতক সমষ্টি আছে]
প্রথম পদ a = 3
অসীমতক সমষ্টি S∞ = a/(1 - r)
= 3/(1 - 0.5)
= 3/0.5
= 6
১৩,৫৫৩.
কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোন?
  1. ক) সামান্তরিক
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
আয়তক্ষেত্র সংজ্ঞা অনুসারে প্রশ্নটি প্রণীত।
১৩,৫৫৪.
কোনো সমান্তর ধারার 9 তম পদ 58 হলে, এর প্রথম 17 টি পদের সমষ্টি কত?
  1. 872
  2. 1280
  3. 986
  4. 1132
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার 9 তম পদ 58 হলে, এর প্রথম 17 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
9 তম পদ = 58 

ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r 

আমরা জানি, 
n তম পদ = a + (n - 1)d
∴ 9 তম পদ = a + (9 - 1)d
= a + 8d

শর্তমতে, 
a + 8d = 58 

এখন, 
প্রথম n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d} 
∴ প্রথম 17 টি পদের সমষ্টি = (17/2){2a + (17 - 1)d} 
= (17/2)(2a + 16d) 
= (17/2) × {2(a + 8d)}
= (17/2) × 2 × 58 [∴ a + 8d = 58]
= 17 × 58
= 986

∴  সমান্তর ধারাটির প্রথম 17 টি পদের সমষ্টি = 986.

১৩,৫৫৫.
7x2 - 27x + 20 এর উৎপাদক কোনটি?
  1. (x - 1)
  2. (x + 1)
  3. (7x + 20)
  4. (9x - 20)
ব্যাখ্যা
প্রশ্ন: 7x2 - 27x + 20 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
7x2 - 27x + 20
= 7x2 - 20x - 7x + 20
= x(7x - 20) - 1(7x - 20)}
= (7x - 20)(x - 1)
১৩,৫৫৬.
যদি
  1. 52
  2. 64
  3. 84
  4. 76
ব্যাখ্যা
প্রশ্ন: যদি

সমাধান:

১৩,৫৫৭.
a ≠ 0 হলে, a0 এর মান কত?
  1. 0
  2. a
  3. 1
  4. 1/a
ব্যাখ্যা
প্রশ্ন: a ≠ 0 হলে, a0 এর মান কত? 

সমাধান: 
সাধারণভাবে, am ÷ an = am-n যেখানে m ও n স্বাভাবিক সংখ্যা এবং m >n, a ≠ 0. এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয়। 
লক্ষ্য করলে দেখা যায় যে, 
a ≠ 0 হলে, 
am ÷ a
= am/a
= am-m 
= a

আবার, 
am ÷ a
= am/am 
= 1 
∴ a0 = 1 (a ≠ 0). 
১৩,৫৫৮.
কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে ২৪ জন পাশ করল। ঐ ক্লাসে শতকরা ছাত্র পাশ করতে পারেনি?
  1. ক) ৪০%
  2. খ) ৪৮%
  3. গ) ৫০%
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
৪০ জনে ফেল করে (৪০-২৪) = ১৬ জন।
∴ ১০০ জনে ফেল করে ১৬×১০০ / ৪০ = ৪০ জন
১৩,৫৫৯.
cosA sinA = 1 হয়, (cosA + sinA)2 = কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: cosA sinA = 1 হয়, (cosA + sinA)2 = কত?

সমাধান:
(cosA + sinA)2
= cos2A + 2 cosA sinA + sin2A
= 1 + 2.1 [sin2A + cos2A = 1]
= 1 + 2
= 3
১৩,৫৬০.
3 ≤ x ≤ 7 কে অসমতার মাধ্যমে প্রকাশ করলে হবে-
  1. ক) ।x - 5। ≤ 1
  2. খ) ।x - 5। ≤ 2
  3. গ) ।x - 5। ≤ 3
  4. ঘ) ।x - 5। ≤ 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3 ≤ x ≤ 7 কে অসমতার মাধ্যমে প্রকাশ করলে হবে-

সমাধান:
উভয়পক্ষ হতে,  (3 + 7)/2 বা 5 বিয়োগ করে পাই, 
3 - 5 ≤ x - 5 ≤ 7 - 5
⇒ - 2 ≤ x - 5 ≤ 2
∴ ।x - 5। ≤ 2
১৩,৫৬১.
৫২টি তাসের একটি প্যাকেট হতে যেমন খুশি টেনে ধারাবাহিকভাবে চারটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা -
  1. ক) ৪/৫২
  2. খ) ১/৫২
  3. গ) ১/৫১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

৫২টি তাসের মধ্যে মোট টেক্কা আছে ৪টি
সুতরাং, প্রথম সুযোগে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৪/৫২
পরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৩/৫১
এরপরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ২/৫০
সর্বশেষ টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ১/৪৯
পূরণ সূত্র অনুসারে ৪টি টেক্কা ধারাবাহিকভাবে পাওয়ার সম্ভাব্যতা=
৪/৫২X৩/৫১X২/৫০X১/৪৯ = ১/২৭০৭২৫ [ক্যালকুলেটরের প্রয়োজন নেই যেহেতু উত্তরে 'কোনটিই নয় এই অপশন আছে']

১৩,৫৬২.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩২ বর্গফুট
  2. খ) ১৬ বর্গফুট
  3. গ) ৬৪ বর্গফুট
  4. ঘ) ১২৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৪ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৪ ফুট
= ৪√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৪√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৪√২) 
= ১৬ × ২ বর্গফুট 
= ৩২ বর্গফুট
১৩,৫৬৩.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৭ সে. মি. ও ৪ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?
  1. ১১ সে. মি.
  2. ২ সে. মি.
  3.  ৫ সে. মি.
  4.  ৩ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৭ সে. মি. ও ৪ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?

সমাধান:

আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান।

মনে করি,
A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, AC = ৭ সে. মি
B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, BC = ৪ সে. মি.
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, AB = AC - BC
= (৭ - ৪) সে. মি.
= ৩ সে. মি.

∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৩ সে. মি.

১৩,৫৬৪.
উৎপাদকে বিশ্লেষণ করুন: 9a4 - 34a²x² + 25x4
  1. ক) (3a + 5x) (3a – 5x) (a - x)2
  2. খ) (3a + 5x) (3a – 5x) (a + x)2
  3. গ) (5a + 3x) (5a – 3x) (a + x)(a - x)
  4. ঘ) (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)
ব্যাখ্যা

9a4 - 34a²x² + 25x4
= 9a4 -9a²x² - 25a²x² + 25x4
= 9a²( a² - x²) - 25x²( a² - x²)
= (9a² - 25x²)( a² - x²)
= (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)

১৩,৫৬৫.
দুটি সংখ্যার  ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ২০
  2. ১০
  3. ৩০
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার  ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = ২x/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু 
⇒ x. (২x/৩) = ৬০ × ১০
⇒ ২x = ৬০০ × ৩
⇒ x = ১৮০০/২
⇒ x = √৯০০ 
∴ x = ৩০ 
বড় সংখ্যাটি = ৩০ 

∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩ 
= ২০  ।
১৩,৫৬৬.
দুইটি সংখ্যার পার্থক্য ১৪ এবং তাদের যোগফল পার্থক্যের ৫ গুণ। সংখ্যা দুইটি কত?
  1. ৫৪ এবং ৪০
  2. ৪৬ এবং ৩২
  3. ৪২ এবং ২৮
  4. ৬০ এবং ৪৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার পার্থক্য ১৪ এবং তাদের যোগফল পার্থক্যের ৫ গুণ। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y
প্রশ্নমতে,
x − y = ১৪ ……………(1)
এবং
x + y = ৫(x − y)
⇒ x + y = ৫×১৪ [সমীকরণ (1) থেকে মান বসিয়ে]
⇒ x + y = ৭০ ……………(2)

এখন (1) ও (2) নং সমীকরণ যোগ করলে পাই,
(x − y) + (x + y) = ১৪ + ৭০
⇒ ২x = ৮৪
⇒ x = ৮৪/২
⇒ x = ৪২

এবার x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
৪২ + y = ৭০
⇒ y = ৭০ − ৪২
⇒ y = ২৮

অতএব, সংখ্যা দুইটি হলো ৪২ এবং ২৮

১৩,৫৬৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ। এর ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. 48 মিটার
  2. 72 মিটার
  3. 96 মিটার
  4. 54 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ। এর ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = x মিটার
সুতরাং, আয়তাকার ঘরের দৈর্ঘ্য = 3x মিটার

প্রশ্নমতে,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × বিস্তার
⇒ 3x × x = 108
⇒3x2 = 108
⇒ x2 = 108/3
⇒ x2 = 36
⇒ x = √36
∴ x = 6

∴ বিস্তার = 6 মিটার
এবং দৈর্ঘ্য = 3 × 6 = 18 মিটার

∴ আয়তাকার ঘরের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + বিস্তার)
= 2 × (18 + 6) মিটার
= 2 × 24 মিটার
= 48 মিটার

∴ ঘরের পরিসীমা = 48 মিটার

১৩,৫৬৮.
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. {x = n2 : n ∈ N এবং n < 5}
  2. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং ≤ 20}
  3. {x = 4n : n ∈ N এবং n < 5}
  4. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}
A এর সকল সদস্য জোড় স্বাভাবিক সংখ্যা এবং 20 অপেক্ষা ছোট।
∴ সেট গঠন পদ্ধতি অনুসারে, A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}

১৩,৫৬৯.
যদি মাসের ৫ম দিন বৃহস্পতিবার হয়, তাহলে মাসের ২৬তম দিন কী বার হবে?
  1. শুক্রবার 
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ৫ম দিন বৃহস্পতিবার হয়, তাহলে মাসের ২৬তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ৫ম দিন বৃহস্পতিবার হলে, 
৫ + ৭ = ১২ = বৃহস্পতিবার
১২ + ৭ = ১৯ = বৃহস্পতিবার
১৯ + ৭ = ২৬ = বৃহস্পতিবার

সুতরাং, মাসের ২৬তম দিন হবে বৃহস্পতিবার। 

১৩,৫৭০.
বার্ষিক ৮% হারে ষাণ্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত টাকা?
  1. ১৬০.২ টাকা
  2. ১৬৩ টাকা
  3. ১৬০ টাকা
  4. ১৬৩.২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হারে ষাণ্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত টাকা?

সমাধান:
আসল, P = ২০০০ টাকা,
মুনাফার হার, r = বার্ষিক ৮% = ষাণ্মাসিক (৮/২)% = ষাণ্মাসিক ৪% = ষাণ্মাসিক ০.০৪
বছরে চক্রবৃদ্ধি হয়, n = ২ বার 
∴ ১ বছরে চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ২০০০ × (১ + ০.০৪)
= ২০০০ × ১.০৪ × ১.০৪
=  ২১৬৩.২

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ২১৬৩.২ - ২০০০ টাকা
= ১৬৩.২ টাকা 
১৩,৫৭১.
1 + 2 + 3 + ......... + n = 66 হলে, n এর মান কত? 
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
ব্যাখ্যা
    1 + 2 + 3 + ......... + n = 66
⇒ n(n + 1)/2 = 66
⇒ n(n + 1) = 132
⇒ n2 +  n = 132
⇒ n2 + n - 132 = 0
⇒ n2 + 12n - 11n - 132 = 0
⇒ n(n + 12) - 11(n + 12) = 0

হয়                         অথবা
n - 11 = 0                n + 12 = 0 
n = 11                     n = - 12 [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
১৩,৫৭২.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৮ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০%
  2. ৩৫%
  3. ৪৫%
  4. ৬০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৮ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
এখানে ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য ৮ টাকা।
∴ লাভ = (৮ - ৫) টাকা 
= ৩ টাকা 

∴ শতকরা লাভ হবে = (লাভ × ১০০)/ক্রয়মূল্য
= (৩ × ১০০)/৫
= ৩ × ২০
= ৬০ টাকা

∴ শতকরা ৬০% লাভ হবে।

১৩,৫৭৩.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?
  1. 35 এবং 45
  2. 21 এবং 27
  3. 14 এবং 18
  4. 28 এবং 36
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 7x এবং 9x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 63x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
63x2 = 189 × x
63x = 189
∴ x = 3
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 7 = 21 এবং 3 × 9 = 27

১৩,৫৭৪.
a > b এবং c > 0 হলে কোনটি অবশ্যই সত্য?
  1. ক) ac > b2
  2. খ) ac > bc
  3. গ) -ac > -bc
  4. ঘ) 1/ac > 1/bc
ব্যাখ্যা

ধরি, a = 7, b = 4 এবং c = 5
ac = 35 এবং bc = 20
∴ ac > bc

১৩,৫৭৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪২ বর্গমিটার
  2. খ) ৩৬ বর্গমিটার
  3. গ) ৪৮ বর্গমিটার
  4. ঘ) ৫০ বর্গমিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²) = 16/4 √(4×10²-16²) = 4√(400-256) = 4×12 = 48 বর্গ মি.
১৩,৫৭৬.
'LEADING' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) 730
  2. খ) 720
  3. গ) 1440
  4. ঘ) 1460
ব্যাখ্যা
'LEADING' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি 
Vowel আছে 3টি 
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি 
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel  তিনটিকে সাজানো যায় =3!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3! 
                                                                           =120 × 6 
                                                                            = 720
১৩,৫৭৭.
ছয় বাহু বিশিষ্ট বহুভূজে কয়টি কর্ণ আছে?
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় বাহু বিশিষ্ট বহুভূজে কয়টি কর্ণ আছে?

সমাধান: 
বিহুভূজের বাহু n = 6 

কর্ণের সংখ্যা = 6c2 - 6 
= 15 - 6
= 9 
১৩,৫৭৮.
2x + 3y = 31, 2x - 3y = - 23 হলে (x, y) এর মান কত?
  1. ক) (2,3) 
  2. খ) (3,3) 
  3. গ) (2,2) 
  4. ঘ) (2,1) 
ব্যাখ্যা
দেয়া আছে, 
2x + 3y = 31..............(1)
2x - 3y = - 23..............(2)
(1) নং এবং (2)নং যোগ করে পাই, 
2x + 3y + 2x - 3y =31 - 23 
2.2x = 8
2x = 4 
2x = 22
x = 2 

(1) নং এ x  এর মান বসিয়ে পাই 
2x + 3y = 31
22 + 3y = 31 
4 + 3y = 31 
3y = 31 - 4
3y = 27
3y = 33 
y = 3 

নির্ণেয় সমাধান (x, y) =(2,3) 
১৩,৫৭৯.
কোন শর্তে a0 = 1 হয়?
  1. ক) a = 0
  2. খ) a ≠ 0
  3. গ) a > 0
  4. ঘ) a ≠ 1
ব্যাখ্যা
a ≠ 0 শর্তে a0 = 1 হয়।
১৩,৫৮০.
log232 + log28 এর মান কত? 
  1. 8
  2. 2
  3. 5
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: log232 + log28 এর মান কত? 

সমাধান: 
log232 + log28
= log225 + log223
= 5log22 + 3log22 [∵ logamn = nlogam]
= (5 × 1) + (3 × 1) [∵ logaa = 1]
= 5 + 3
= 8

১৩,৫৮১.
x2 - √3x + 1 = 0 হলে x3 + (1/x)3 এর মান কত ?
  1. ক) 6√3
  2. খ) 3√3
  3. গ) 7
  4. ঘ) 0
ব্যাখ্যা
x2 - √3x + 1 = 0
or, x2 + 1 = √3x
or, x + 1/x = √3
প্রদত্ত রাশি, x3 + (1/x)3
{ x3 + (1/x)3
= {x + (1/x)} – 3 x.(1/x){ x + (1/x)}
= 3√3 - 3√3
= 0
১৩,৫৮২.
log4X = 1/2 হলে X = ?
  1. 0
  2. 4
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা

log4X = 1/2
বা, X = 41/2
= √4
= 2

১৩,৫৮৩.
PQR ত্রিভুজের PQ এর মধ্যবিন্দু X, PR এর মধ্যবিন্দু Y এবং QR = 18 cm হলে, XY = ?
  1. 12 cm
  2. 9 cm
  3. 4.5 cm
  4. 4 cm
ব্যাখ্যা

প্রশ্ন: PQR ত্রিভুজের PQ এর মধ্যবিন্দু X, PR এর মধ্যবিন্দু Y এবং QR = 18 cm হলে, XY = ?

সমাধান: 
দেওয়া আছে,
PQR ত্রিভুজে-
X = PQ এর মধ্যবিন্দু
Y = PR এর মধ্যবিন্দু
এবং, QR = 18 cm

আমরা জানি, 
একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ করলে তা তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং তার দৈর্ঘ্য অর্ধেক হয়।

∴ XY রেখাখণ্ডটি PQ ও PR বাহুর মধ্যবিন্দু দ্বারা গঠিত।
∴ XY || QR এবং
∴ XY = QR/2 = 18/2 = 9 cm

১৩,৫৮৪.
1/(x−y) এবং 1/(x+y) এর যোগফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল 2 হবে?
  1. ক) 2−2/(x2−y2)
  2. খ) 2−2x/(x2−y2)
  3. গ) 2/(x2−y2)−2
  4. ঘ) 2x/(x2−y2)−2
ব্যাখ্যা

ধরি, m বিয়োগ করতে হবে।
প্রশ্নমতে,
1/(x - y) + 1/(x + y) - m = 2
বা, m = 1/(x - y) + 1/(x + y) - 2
বা, m = (x + y + x - y)/(x2 - y2) - 2
বা, m = 2x/(x2−y2)−2

১৩,৫৮৫.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে আসল, সুদ - আসলের ৪/৫ অংশ হবে?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে আসল, সুদ - আসলের ৪/৫ অংশ হবে?

সমাধান:
ধরি,
সুদাসল ৫ টাকা, আসল ৪ টাকা
∴ সুদ = (৫ - ৪) টাকা = ১ টাকা

৪ টাকায় ৫ বছরের সুদ ১ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (১ × ১০০)/(৪ × ৫) 
= ৫ টাকা

∴ সুদের হার ৫%
১৩,৫৮৬.
3 + 7 + 11 + 15 + ...... সমান্তর ধারাটির n তম পদটি কত?
  1. 4n + 2
  2. 4n - 1
  3. 2n + 3
  4. 3n - 2
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 7 + 11 + 15 + ...... সমান্তর ধারাটির n তম পদটি কত?

সমাধান:
সমান্তর ধারাটির,
১ম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 7 - 3 = 4
∴ ধারাটির n তম পদ = {a + (n - 1)d}
= {3 + {n - 1} × 4}
= 3 + 4n - 4
= 4n - 1

১৩,৫৮৭.
৩ জন ব্যক্তিকে ৬টি সিটের সারিতে বসানোর কতটা উপায় রয়েছে?(একটি সিটে একজনই বসবে)
  1. ১০০ উপায়
  2. ১২০ উপায়
  3. ১৪০ উপায়
  4. ১৬০ উপায়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন ব্যক্তিকে ৬টি সিটের সারিতে বসানোর কতটা উপায় রয়েছে? (একটি সিটে একজনই বসবে)

সমাধান:
প্রথম ব্যক্তি ৬টি উপায়ে বসতে পারে, দ্বিতীয় ব্যক্তি ৫টি উপায়ে বসতে পারে এবং তৃতীয় ব্যক্তি ৪টি উপায়ে বসতে পারে।

এখন, মৌলিক নিয়ম অনুযায়ী, তিনটি ব্যক্তি ৬টি সিটে এক সারিতে বসানোর মোট উপায় হবে (৬ × ৫ × ৪) উপায়
= ১২০ উপায়।
১৩,৫৮৮.
এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়? 
  1. স্থূলকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 

অন্যদিকে, 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
১৩,৫৮৯.
log2256 = কত?
  1. 5
  2. 7
  3. 8
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2256 = কত?

সমাধান:
log2256
= log228
= 8log22
= (8 × 1)
= 8
১৩,৫৯০.
  1. x = 3 বা x = 1/2
  2. x = 3 বা x = 3
  3. x = 2 বা x = 1/3
  4. x = - 2 বা x = 1/2
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৩,৫৯১.
99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 
  1. 4150 
  2. 4170 
  3. 4270 
  4. 4180 
ব্যাখ্যা
প্রশ্ন: 99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটির প্রথম পদ = 99 
ধারাটির শেষ পদ = 40 
ধারাটির সাধারণ অন্তর = 98 - 99 = - 1 

এখন, 
99 থেকে 40 পর্যন্ত পদসংখ্যা = {(শেষপদ - প্রথম পদ)/ সাধারণ অন্তর} + 1 
= {(40 - 99)/ -1} + 1 
= (- 59/ -1) + 1 
= 59 + 1 
= 60 

∴ 99 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = {(40 + 99)/2} × 60 
= 139 × 30 
= 4170
১৩,৫৯২.
১-১৫ সংখ্যা গুলো থেকে একটিকে নির্বাচন করলে তা মৌলিক বা জোড় বা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ১৪/১৫
  3. গ) ১৩/১৫
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা
১-১৫ এর মধ্যে মোট সংখ্যা = ১৫টি
১-১৫ এর মধ্যে মৌলিক সংখ্যা = {২, ৩, ৫, ৭, ১১, ১৩} = ৬টি
১-১৫ এর মধ্যে জোড়া বা ২ এর গুণিতক = {২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪} = ৭টি
১-১৫ এর মধ্যে জোড়া বা ৩ এর গুণিতক = {৩, ৬, ৯, ১২, ১৫} = ৫টি
∴ মৌলিক বা জোড় বা ৩ এর গুণিতক এরূপ সংখ্যা = {২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫} = ১৪টি
∴ সম্ভাবনা = ১৪/১৫
১৩,৫৯৩.
a3 + 1 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a + 1)(a + 1)
  2. খ) (a + 1)(a2 - a + 1)
  3. গ) (a + 1)(a2 + a + 1)
  4. ঘ) (a - 1)(a2 - a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 1 এর উৎপাদক কোনটি?

সমাধান

 a3 + 1
= (a)3 + (1)3 
= (a + 1) {(a)2 - a × 1 + (1)2}
= (a + 1) (a2 - a + 1)
১৩,৫৯৪.
40x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8x + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 12x - 6
  2. 8x - 3
  3. 10x + 6
  4. 10x - 6
ব্যাখ্যা
প্রশ্ন: 40x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8x + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(8x + 6 + y) = 40x
⇒ 8x + 6 + y = 20x
⇒ y = 20x - 8x - 6
⇒ y = 12x - 6
∴ y =  12x - 6
১৩,৫৯৫.
ক, খ ও গ এর মধ্যে ১১০০ টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন খ ও গ একত্রে যত টাকা পেল, ক একা উক্ত টাকার ৩/৭ অংশ পেল। আবার ক ও গ একত্রে যত টাকা পেল খ একা উক্ত টাকার ২/৯ অংশ পেল। খ ও গ একত্রে কত টাকা পেল?
  1. ৫৯০ টাকা
  2. ৬৪০ টাকা
  3. ৭৭০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর মধ্যে ১১০০ টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন খ ও গ একত্রে যত টাকা পেল, ক একা উক্ত টাকার ৩/৭ অংশ পেল। আবার ক ও গ একত্রে যত টাকা পেল খ একা উক্ত টাকার ২/৯ অংশ পেল। খ ও গ একত্রে কত টাকা পেল?

সমাধান:
ধরি, 
খ ও গ একত্রে পেল = a টাকা
ক ও গ একত্রে পেল = b টাকা

∴ ক পেল = ৩a/৭ টাকা
∴ খ পেল = ২b/৯ টাকা

প্রশ্নমতে,
(৩a/৭) + a = ১১০০
⇒ (৩a + ৭a)/৭ = ১১০০
⇒ ১০a = ৭৭০০
∴ a = ৭৭০ টাকা
১৩,৫৯৬.
রবিন ও কবিরের মোট বেতন ৩৫০০ টাকা। রবিন তার বেতনের ৭০% এবং কবির তার বেতনের ৬০% খরচ করে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৩ : ৪ হয়, তবে রবিনের বেতন কত?
  1. ১৬০০ টাকা
  2. ১৭০০ টাকা
  3. ১৮৮০ টাকা
  4. ১৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রবিন ও কবিরের মোট বেতন ৩৫০০ টাকা। রবিন তার বেতনের ৭০% এবং কবির তার বেতনের ৬০% খরচ করে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৩ : ৪ হয়, তবে রবিনের বেতন কত?

সমাধান:
মনে করি,
রবিন ও কবিরের বেতন যথাক্রমে ক এবং খ টাকা

প্রশ্নমতে,
ক এর ৩০% : খ এর ৪০% = ৩ : ৪
⇒ (৩০ক/১০০)/(৪০খ/১০০) = ৩/৪
⇒ (৩ক/১০)/(২খ/৫) = ৩/৪
⇒ ৩ক/৪খ = ৩/৪
⇒ ক/খ = ১/১
∴ ক : খ = ১ : ১

∴ রবিনের বেতন = ৩৫০০ × (১/২) = ১৭৫০ টাকা
১৩,৫৯৭.
12 + 22 + 32 + ........... + 522 = ?
  1. 44384
  2. 38420
  3. 52520
  4. 48230
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........... + 522 = ?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি,
12 + 22 + 32 + 42 + ...... + n2 = n(n + 1)(2n + 1)/6
∴ 12 + 22 + 32 + ........ + 522 = [52(52 + 1){2 × 52) + 1}]/6
= (52 × 53 × 105)/6
= 48230
১৩,৫৯৮.
৩, ৬ এবং ৭ এর ৪র্থ সমানুপাতি কত?
  1. ক) ৯
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
এখানে,
১ম রাশি = ৩
২য় রাশি = ৬
৩য় রাশি = ৭
আমরা জানি, 
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি / ১ম রাশি
               = ৬ × ৭/৩ 
                = ১৪
নির্ণেয় ৪র্থ সমানুপাতি ১৪।
১৩,৫৯৯.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির কত মিটার কাঁদায় ও পানিতে আছে?
  1. ২৬ মিটার 
  2. ২৮ মিটার 
  3. ৩০ মিটার 
  4. ৩২ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির কত মিটার কাঁদায় ও পানিতে আছে?

সমাধান: 
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৪ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪ × (১৫/২) মিটার 
= ৩০ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৩০ মিটার।
∴ কাঁদায় ও পানিতে আছে (৩০ - ৪) মিটার 
= ২৬ মিটার
১৩,৬০০.
নিচের কোন উপাত্তসমূহের গড়, মধ্যক, প্রচুরক একই?
  1. ৬, ২, ৫, ৪, ৩, ৪, ১
  2. ৪, ২, ২, ১, ৩, ২, ৩
  3. ৪, ৩, ৪, ৩, ৪, ৬, ৪
  4. ২, ৩, ৭, ৩, ৮, ৩, ২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উপাত্তসমূহের গড়, মধ্যক, প্রচুরক একই? 

সমাধান:
৪, ৩, ৪, ৩, ৪, ৬, ৪ এর গড় = (৪ + ৩ + ৪ + ৩ + ৪ + ৬ + ৪)/ ৭ 
= ২৮/৭ 
= ৪ 

প্রচুরক = ৪ 

উর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, ৩, ৩, ৪, ৪, ৪, ৪, ৬ 
মধ্যক = ৪