বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৩৪ / ৪৭৫ · ১৩,৩০১১৩,৪০০ / ৪৭,৮৩৩

১৩,৩০১.
এক ব্যাক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যাক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ১৩৪৪ টাকা
  2. ১৩৫৪ টাকা
  3. ১৩৬৮ টাকা
  4. ১৩৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যাক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২০% লাভে,
১০০ টাকার দ্রব্য বিক্রয় করে = (১০০ + ২০) = ১২০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ১৬০০ টাকা হলে বিক্রয় মূল্য = (১২০ × ১২০০)/১০০ টাকা
= ১৪৪০ টাকা

আবার ৫% ক্ষতিতে,
বিক্রয় করে = (১০০ - ৫) = ৯৫ টাকা
১০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯৫ টাকা
১ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯৫/১০০ টাকা
১৪৪০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯৫ × ১৪৪০)/১০০ টাকা
= ১৩৬৮ টাকা
১৩,৩০২.
দুইটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ২/৩
  2. ১/৩
  3. ৩/৪
  4. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
অপর ভগ্নাংশ = (১৫/২৮) ÷ (৫/৭)
= (১৫/২৮) × (৭/৫)
= ৩/৪
১৩,৩০৩.
(3x + 4y, 11) = (13, 4x - y) হলে, (x, y) এর মান কত?
  1. (3, 2)
  2. (4, 3)
  3. (2, 1)
  4. (3, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 4y, 11) = (13, 4x - y) হলে, (x, y) এর মান কত?

সমাধান:
3x + 4y = 13 ..........(i)
4x - y = 11 ........(ii)

(ii) নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে (i) নং এর সাথে যোগ করে পাই,
3x + 4y + 16x - 4y = 13 + 44
19x = 57
x = 3

x এর মান (ii) এ বসিয়ে পাই,
(4 × 3) - y = 11
⇒ 12 - y = 11
⇒ - y = 11 - 12
⇒ - y = - 1
∴ y = 1
সুতরাং, নির্ণেয় সমাধান (x, y) = (3, 1)
১৩,৩০৪.
∛[∛{(pm)3}] = কত?
  1. ক) pm/9
  2. খ) pm/6
  3. গ) pm/3
  4. ঘ) p3m
ব্যাখ্যা
∛[∛{(pm)3}]
= ∛{(pm)3}1/3
= ∛(pm)
= (pm)1/3
= pm/3
১৩,৩০৫.
১ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৮
  2. ১৬
  3. ১৫
  4. ১৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩
এখানে
n  = ১১

∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (১১ + ১)/২ তম পদ
= ৬তম পদ 
= ১৮
১৩,৩০৬.

  1. 10
  2. 20
  3. 18
  4. 30
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৩,৩০৭.
একজন দোকানদার একটি বস্তুর নিদিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. 6% লাভ
  2. 4% ক্ষতি
  3. 5.5% লাভ
  4. 6% ক্ষতি
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি বস্তুর নিদিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 

সমাধান:
ধরি, বস্তুর মূল মূল্য (ক্রয়মূল্য) = 100 টাকা

20% দাম বাড়ানো হলে, 
∴ বর্ধিত মূল্য = 100 + 20% এর 100 = 100 + 20 = 120 টাকা

আবার, 
20% ছাড় দেওয়া হলে, 
∴ ছাড় = 20% এর 120 = (20/100) × 120 = 24 

∴ বিক্রয়মূল্য = 120 - 24 = 96 টাকা

∴ ক্ষতি = মূল মূল্য - বিক্রয়মূল্য = 100 - 96 = 4 টাকা

∴শতকরা ক্ষতি = (4/100) × 100 = 4%

১৩,৩০৮.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে.মি ও 18 সে.মি হলে রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) 125 বর্গ সে.মি 
  2. খ) 135 বর্গ সে.মি 
  3. গ) 140 বর্গ সে.মি 
  4. ঘ) 150 বর্গ সে.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে.মি ও 18 সে.মি হলে রম্বসের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল
= (1/2) × কর্ণদ্বয়ের গুণফল 
= (1/2) × 15 × 18
= 15 × 9
= 135 বর্গ সে.মি 
১৩,৩০৯.
কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ ও 18 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান অসমতায় কত হবে?
  1. ক) 0 < x < 6
  2. খ) 5 < x < 6
  3. গ) 1 < x < 5
  4. ঘ) 2 < x < 3
ব্যাখ্যা
মনে করি
সংখ্যাটি x

প্রশ্নমতে,
5x < 2x + 18
বা, 5x - 2x < 2x + 18 - 2x 
বা, 3x < 18
      x < 6

যেহেতু সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
∴ সংখ্যাটির সম্ভাব্য মান 0 < x < 6
১৩,৩১০.
দুইটি সংখ্যার গুণফল ৪৫ এবং পার্থক্য ৪ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ক) ৬, ১০
  2. খ) ৩, ৭
  3. গ) ৪, ৮
  4. ঘ) ৫, ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৪৫ এবং পার্থক্য ৪ হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক
বৃহত্তম সংখ্যাটি = ক + ৪

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল  = ল.সা.গু × গ.সা.গু
ক (ক + ৪) = ৪৫
ক২ + ৪ক - ৪৫ = ০
ক২ + ৯ক - ৫ক - ৪৫ = ০
ক(ক + ৯) - ৫(ক + ৯) = ০
(ক + ৯) (ক - ৫) = ০

∴ ক = ৫
বৃহত্তম সংখ্যাটি = ৫ + ৪ = ৯
১৩,৩১১.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 16টি 
  2. খ) 15টি 
  3. গ) 18টি 
  4. ঘ) 19টি 
ব্যাখ্যা


১টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6টি 
২টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD = 6টি 
৩টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং  ABC = 2টি 
৪টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = DBC = 1টি 

মোট ত্রিভুজ = 6 + 6 + 2 + 1 = 15টি
১৩,৩১২.
যদি (25)2x + 3 = 53x + 6 হয় তবে x = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (25)2x + 3 = 53x + 6 হয় তবে x = কত?

সমাধান:
(25)2x + 3 = 53x + 6
বা, (52)2x + 3 = 53x + 6
বা, 54x + 6 = 53x + 6
বা, 4x + 6 = 3x + 6
বা, 4x - 3x = 6 - 6
∴ x = 0
১৩,৩১৩.
একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60° তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় কর।
  1. 105/√3 মিটার
  2. 105√3 মিটার
  3. 35 মিটার
  4. 70 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60° তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় কর।

সমাধান:

মনে করি, গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব BC = x মিটার,
গাছের উচ্চতা AB = 105 মিটার 
C বিন্দুতে গাছটির শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB = 60°

সমকোণী ΔABC থেকে পাই,
tan∠ACB = AB/BC
বা, tan 60° = 105/x
বা, √3 = 105/x  [∴ tan60° = √3]
বা, √3x = 105
বা, x = 105/√3

∴ গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব 105/√3 মিটার।
১৩,৩১৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সে.মি., সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?
  1. 2 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সে.মি., সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি 
ট্রপিজিয়ামের উচ্চতা, h = 5 সে.মি. 
সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, a = 8 সে.মি. 
অপর বাহুর দৈর্ঘ্য = b

প্রশ্নমতে,
(1/2) × h (a + b) = 30
বা, 5(8 + b) = 30 × 2
বা, 40 + 5b = 60
বা, 5b = 60 - 40
বা, 5b = 20
∴ b = 4

∴ অপর বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.
১৩,৩১৫.
নিচের চিত্রে কয়টি বর্গ ও কয়টি আয়তক্ষেত্র রয়েছে?
  1. ৪ এবং ৫
  2. ৩ এবং ৬
  3. ৫ এবং ৪
  4. ৫ এবং ৩
ব্যাখ্যা

বর্গ ও আয়তক্ষেত্র বের করার জন্য প্রথমেই এর চতুর্ভুজ বের করে নিতে হবে। চতুর্ভুজ বের করার নিয়ম - উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার ঘন এর সমষ্টি। এখানে ১ ও ২ এর ঘনের সমষ্টি = ১ + ২ = ৯।
সুতরাং, এখানে ৯ টি চতুর্ভুজ রয়েছে।
এখন বর্গক্ষেত্র বের করতে হবে এবং এর নিয়ম উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি।
অর্থ্যাৎ, ১ + ২ = ৫।
সুতরাং, বর্গক্ষেত্র রয়েছে, ৫টি।
আয়তক্ষেত্র বের করার জন্য মোট চতুর্ভুজ থেকে বর্গক্ষেত্র বাদ দিতে হবে। সুতরাং, উক্ত চিত্রে (৯ - ৫) = ৪টি আয়তক্ষেত্র রয়েছে।

১৩,৩১৬.
(m/n)x - 3 = (n/m)x - 5 হলে, x2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 16
  3. গ) 8
  4. ঘ) 2
ব্যাখ্যা
(m/n)x - 3 = (n/m)x - 5 
(m/n)x - 3 = (m/n)- (x - 5)
x - 3 = - (x - 5)
x - 3 = 5 - x
x + x = 5 + 3
2x = 8 
x = 4

x2 = 42 = 16
১৩,৩১৭.
যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) -5
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a এর মান কত?

সমাধান:
 (x - 4) (a + x) = x2 - 16
⇒ ax - 4a + x2 - 4x = x2 - 16
⇒ ax - 4a - 4x + 16 = 0
⇒ a (x - 4) - 4 (x - 4) = 0
⇒ (x - 4) (a - 4) = 0
∴ (x - 4) = 0,             
⇒ x = 4

a - 4 = 0
⇒ a = 4
১৩,৩১৮.
p√3 + p√3 এর বর্গ কত?
  1. p + 8p2
  2. 12p2 + 1
  3. 12p2
  4. 12P
ব্যাখ্যা

প্রশ্ন: p√3 + p√3 এর বর্গ কত?

সমাধান:

p√3 + p√3
= 2p√3

এখন বর্গ করে পাই-
= (2p√3)2
= (2√3p)2
= 12p2
∴ p√3 + p√3 এর বর্গ =  12p2

১৩,৩১৯.
চারটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৪, ৫ ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ক) ২/৩
  2. খ) ৭/১২
  3. গ) ৩/৫
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা

মেশিন চারটি এক ঘন্টায় যথাক্রমে কাজ করতে পারে ১/৩, ১/৪,১/৫ এবং ১/৬ অংশ।
এখানে বেশি ক্ষমতাসম্পন্ন মেশিন হলো প্রথম দুইটি মেশিন।
এরা একত্রে এক ঘন্টায় সর্বোচ্চ কাজ করতে পারে (১/৩+১/৪)=৭/১২ অংশ।

১৩,৩২০.
ত্রিভুজের তিনটি কোণ অসমান হলে ত্রিভুজটি -
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) বিষমবাহু
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ত্রিভুজের তিনটি কোণ অসমান হলে এর বাহুগুলোর দৈর্ঘ্যও বিষম আকৃতির হবে।
তাই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ হবে।
১৩,৩২১.
মাহি একটি ল্যাপটপ কিনলেন যার দাম ৪৫,০০০ টাকা। যদি ভ্যাট ৭% হয়, তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে?
  1. ৪৮৫২০ টাকা
  2. ৪৯১৩০ টাকা
  3. ৪৭২৫০ টাকা
  4. ৪৮১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মাহি একটি ল্যাপটপ কিনলেন যার দাম ৪৫,০০০ টাকা। যদি ভ্যাট ৭% হয়, তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে?

সমাধান:
ভ্যাটের পরিমাণ ৭%
∴ ভ্যাট দিবে
= ৪৫০০০ × (৭/১০০)
= ৩১৫০

∴ মোট দিবে
= ৪৫০০০ + ৩১৫০
= ৪৮১৫০ টাকা
১৩,৩২২.
একটি গুণোত্তর ধারার ২য় পদ 25 এবং ষষ্ঠ পদ 1/25 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. ক) 5
  2. খ) 1/5
  3. গ) - 1/5
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ২য় পদ 25 এবং ষষ্ঠ পদ 1/25 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান:
ধরি,
গুণোত্তর ধারার ১ম পদ = a
সাধারণ অনুপাত = r
∴ ২য় পদ = ar2 - 1 = ar = 25 ........ (1)
ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 1/25 ....... (2)

(2) ÷ (1) করে পাই,
r4 = (1/5)4
∴ r = 1/5

∴ ধারাটির সাধারণ অনুপাত, r = 1/5
১৩,৩২৩.
ক : খ= ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ কত হবে?
  1. ক) ৪৯ : ৭০ : ৪০
  2. খ) ৪০ : ৭০ : ৪৯
  3. গ) ৭০ : ৪৯ : ৪০
  4. ঘ) ৪৯ : ৪০ : ৭০
ব্যাখ্যা
ক : খ= ৪ : ৭ = ৪ × ১০ : ৭ × ১০ = ৪০ : ৭০
খ : গ = ১০ : ৭ = ১০ × ৭ : ৭ × ৭ = ৭০ : ৪৯

ক : খ : গ = ৪০ : ৭০ : ৪৯
১৩,৩২৪.
1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কত? 
  1. ক) 385
  2. খ) 358
  3. গ) 360
  4. ঘ) 355
ব্যাখ্যা
আমরা জানি, 
12 + 22 + 32 + 42 + ........... + n2 = (1/6){n(n + 1)(2n + 1)} 

12 + 22 + 32 + 42 + ........... + 102 = (1/6){10(10 + 1)(2 × 10 + 1)}
                                       = (10 × 11 × 21)/6
                                        = 385
১৩,৩২৫.
এক জোড়া জুতা ৪৫০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৬৫০ টাকা
  2. ৬৩০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক জোড়া জুতা ৪৫০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান: 
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/৯০) টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫০)/৯০  টাকা
= ৫০০ টাকা

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ৫০০)/১০০) টাকা
= ৫৫০ টাকা
১৩,৩২৬.
একটি বৃত্ত (x - 3)2 + (y + 5)2 - 81 = 0 হলে, বৃত্তটির কেন্দ্র কোনটি?
  1. (3, 5)
  2. (3, - 5)
  3. (- 3, - 5)
  4. (- 3, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত (x - 3)2 + (y + 5)2 - 81 = 0 হলে, বৃত্তটির কেন্দ্র কোনটি?

সমাধান: 
(x - 3)2 + (y + 5)2 - 81 = 0
⇒ (x - 3)2 + (y + 5)2 = 92

আমরা জানি,
(x - h)2 + (y - k)2 = r2 বৃত্তের কেন্দ্র (h, k) এবং r তার ব্যাসার্ধ।

∴ প্রদত্ত বৃত্তের কেন্দ্র হবে (3, - 5)
১৩,৩২৭.
(2-1 - 3-1)-2 = ?
  1. -6
  2. 6
  3. 36
  4. -36
ব্যাখ্যা

2-1 - 3-1
= 1/2 - 1/3
= (3 - 2) /6
= 1/6
∴ (2-1 - 3-1)-2
= (1/6)-2
= (6-1)-2
= 62
= 36

১৩,৩২৮.
4x4 + 1 এর উৎপাদক -
  1. ক) 2x2 + 1
  2. খ) 2x2 - 1
  3. গ) 2x2 + 2x + 1
  4. ঘ) 2x2 + 2x - 1
ব্যাখ্যা

4x4 + 1
= (2x2)2 + 1
= (2x2 + 1)2 - 2.2x2.1
= (2x2 + 1)2 - (2x)2
= (2x2 + 2x + 1) (2x2 - 2x + 1)

১৩,৩২৯.
নিচের কোন ভগ্নাংশ বড়?
  1. ক) ১/২
  2. খ) ২/৩
  3. গ) ৩/৪
  4. ঘ) ৪/৫
ব্যাখ্যা
১/২ = ০.৫
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৪/৫ = ০.৮
৪/৫ ভগ্নাংশটি বড়
১৩,৩৩০.
ΔABC এর ∠A = x, ∠B = x এবং ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?
  1. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  2. স্থুলকোণী ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = x, ∠B = x এবং ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

সমাধান: 
∠A = x, ∠B = x এবং ∠C = 2x

আমরা জানি,
∠A + ∠B +∠C = 180°
x + x + 2x = 180°
4x = 180°
x = 45° 

∠A = 45°, ∠B = 45°° এবং ∠C = 90°
 ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ
১৩,৩৩১.
যদি √x = √3 - √5 হয়, x2 - 16x + 6 এর মান কত?
  1. 0
  2. - 4
  3. 2
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি √x = √3 - √5 হয়, x2 - 16x + 6 এর মান কত?

সমাধান:
√x = √3 - √5
⇒ (√x)2 = (√3 - √5)2
⇒ x = (√3)2 + (√5)2 - 2.√3.√5
⇒ x = 3 + 5 - 2√15
⇒ x  - 8 =  - 2√15
⇒ (x - 8)2 = (- 2√15)2
⇒ x2 - 2.x.8 + 82 = 4 × 15
⇒ x2 - 16x + 64 = 60
⇒ x2 - 16x + 64 - 60 = 0
⇒ x2 - 16x + 4 = 0
⇒ x2 - 16x + 4 + 2 = 0 + 2
∴ x2 - 16x + 6 = 2
১৩,৩৩২.
2x + √2 = 3x  - 4 - 3√2 এ x এর মান কত? 
  1. ক) 4(2 + √2)
  2. খ) - 4(1 + √2)
  3. গ) 4(1 + √2)
  4. ঘ) 4(1 - √2)
ব্যাখ্যা
2x + √2 = 3x  - 4 - 3√2 
2x - 3x = - 4 - 3√2 - √2
- x = - 4 - 4√2
- x = - 4(1 + √2)
x = 4(1 + √2)
১৩,৩৩৩.
(1 + i)/(1 - i) এর পরম মান কত?
  1. 0
  2. 1
  3. √2
  4. i
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + i)/(1 - i) এর পরম মান কত?

সমাধান:
ধরি
z = (1 + i)/(1 - i)
= (1 + i)(1 + i)/(1 - i)(1 + i)
= (1 + i)2/{12 - i2}
=(12 + 2.1.i + i2)/{1 - (- 1)}
= (1 + 2i - 1)/(1 + 1)
=2i/2
= i
z = 0 + i

এখানে
x = 0 , y = 1

z এর পরম মান = √{x2 + y2}
= √(12 + 02)
= 1
১৩,৩৩৪.
১ - ২০ পর্যন্ত নাম্বার লেখা টিকেট গুলোকে একটি বাক্সে রেখে দৈব চয়নে একটি নেয়া হলো। টিকেটটি ৩ বা ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ০.৪৫
  2. খ) ০.৪
  3. গ) ০.২৫
  4. ঘ) ০.৫
ব্যাখ্যা
মোট নমুনা বিন্দু = ২০
৩ বা ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা = {৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ৫, ১০ ,২০} = ৯টি
∴ সম্ভাবনা = ৯/২০ = ০.৪৫।
১৩,৩৩৫.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ৩৭
ব্যাখ্যা
৯, ১৮, ২১ সবগুলো সংখ্যাকেই ৩ দ্বারা ভাগ করা যায়। তাই এরা মৌলিক সংখ্যা নয়।
৩৭ কে শুধু ১ এবং ৩৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এটি মৌলিক সংখ্যা।
এরকম আরো কিছু মৌলিক সংখ্যা হলো ২৯, ৩১, ৪১, ৪৩, ৪৭ ইত্যাদি।
১৩,৩৩৬.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ১০%
  2. ২০%
  3. ১৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A =১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ১০)
= ২০%
১৩,৩৩৭.
শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কত বছরে 800 টাকার সুদ 256 টাকা হবে?
  1. 6 বছর
  2. 4 বছর
  3. 3 বছর
  4. 8 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কত বছরে 800 টাকার সুদ 256 টাকা হবে?

সমাধান:
আসল,p = 800 টাকা
সুদ, I = 256 টাকা
মুনাফার হার, r = 8% =8/100 = 0.08
সময়, n = ?

∴ n = I/pr
= 256/(800 × 0.08)
= 256/64
= 4
∴ n = 4 বছর
১৩,৩৩৮.
১২৮ + ৬৪ + ৩২ +....... ধারাটির কোন পদ ১?
  1. ৮ম
  2. ৯ম
  3. ৭ম
  4. ১০ম
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৮ + ৬৪ + ৩২ +....... ধারাটির কোন পদ ১?

সমাধান:
প্রথম পদ, a = 128
সাধারণ অনুপাত, r = 64/128 = 1/2
ধরি, n তম পদ = 1
∴ arn-1 = 1
or, 128 × (1/2)n-1 = 1
or, (1/2)n-1 = 1/128
or, (1/2)n-1 = (1/2)7
or, n - 1 = 7
∴ n = 8
১৩,৩৩৯.
৫ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ৪ সে. মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ১৮ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৮ সে. মি.
  4. ১৪ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ৪ সে. মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে. মি.?

সমাধান:

কেন্দ্র থেকে জ্যা এর উপর অংকিত লম্ব জ্যা কে সমদ্বিখণ্ডিত করে।
ধরি, জ্যা এর অর্ধাংশ ''ক''
∴ কেন্দ্র থেকে জ্যা এর ওপর অংকিত লম্ব, জ্যা এর অর্ধাংশ ও বৃত্তের ব্যাসার্ধ একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে।
অর্থাৎ,
⇒ ক + ৪ = ৫
⇒ ক = ২৫ - ১৬ = ৯
∴ ক = ৩
∴ জ্যা এর দৈর্ঘ্য = ক x ২ = ৩ x ২ = ৬ সে. মি.
১৩,৩৪০.
একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে, তার বিপরীত কোণের মান কত হবে?
  1. ৯০°
  2. ৪৫°
  3. ১২০°
  4. ১৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে, তার বিপরীত কোণের মান কত হবে?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০° 
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০ - ৯০)°
= ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০°।

১৩,৩৪১.
ক : খ = ৫ : ৭ এবং খ : গ = ৯ : ১১ হলে ক : গ = কত? 
  1. ৫৬ : ৭৭
  2. ৪৫ : ৭৭
  3. ৬৩ : ৭৭
  4. ৪৫ : ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৫ : ৭ এবং খ : গ = ৯ : ১১ হলে ক : গ = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক : খ = (৫ : ৭) × ৯ 
= ৪৫ : ৬৩
আবার, 
খ : গ = (৯ : ১১) × ৭ 
= ৬৩ : ৭৭ 
∴ ক : খ : গ = ৪৫ : ৬৩ : ৭৭ 

সুতরাং, ক : গ = ৪৫ : ৭৭ ।
১৩,৩৪২.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ২√২৪৩
  2. ৩√৩৪৩
  3. ৩√৩৯২
  4. ৩√৬৭৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?
সমাধান:
প্রতিটি সংখ্যা:
2√243 = 2√35 = 2 × 32√3 =18√3 → অমূলদ সংখ্যা 
3√343 = 3√73 = 3 × 7√7 = 21√73→ অমূলদ সংখ্যা 
3√392 = 3√(8 × 49) = 3√(8 × 72) = 3 × 7√8 = 21√8 = 42√2→ অমূলদ সংখ্যা 
3√676 = 3√262 = 3 × 26 = 78 → পূর্ণ সংখ্যা → মূলদ

∴ মূলদ সংখ্যা = ৩√৬৭৬

১৩,৩৪৩.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু ৪০, ৫৩ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ অবশিষ্ট থাকে সেহেতু ,
৪০ - ৪ = ৩৬
৫৩ - ৫ = ৪৮
৬৬ - ৬ = ৬০

এখন, ৩৬, ৪৮ ও ৬০ এর গ.সা.গু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 
৩৬ = ২ × ২ × ৩ × ৩ 
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩ 
৬০ = ২ × ২ × ৩ × ৫

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ২ × ৩ = ১২
১৩,৩৪৪.
যদি a < b, তাহলে নিচের কোন সংখ্যাটি a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট হবে?
  1. (a + b)/2
  2. ab/2
  3. b - a
  4. ab
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a < b, তাহলে নিচের কোন সংখ্যাটি a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট হবে?

সমাধান:
a = 1 , b = 2
ক) (a + b)/2 = (1 + 2)/2 = 3/2 = 1.5
যা a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট ।

খ) ab/2 = (1 × 2)/2 = 1
যা a এর সমান

গ) b - a = 2 - 1 = 1
যা a এর সমান

ঘ) ab = 1 × 2 = 2
যা b এর সমান।
১৩,৩৪৫.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে শতকরা লাভ কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ২১%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে শতকরা লাভ কত?

সমাধান:
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬

ক্রয়মূল্য = ৫ক টাকা 
বিক্রয়মূল্য = ৬ক টাকা

লাভ = ৬ক - ৫ক = ক টাকা

৫ক টাকায় লাভ হয় ক টাকা
১ টাকায় লাভ হয় ক/৫ক টাকা
১০০ টাকায় লাভ হয় (ক × ১০০)/৫ক টাকা
= ২০ টাকা

১৩,৩৪৬.
ax2 + (ab - 1)x - b এর উৎপাদক কত?
  1. (x + b)(ax - 1)
  2. (x - a)(ax - b)
  3. (x - b)(bx - a)
  4. (x + a)(bx - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + (ab - 1)x - b এর উৎপাদক কত?

সমাধান:
ax2 + (ab - 1)x - b
= ax2 + abx - x - b
= ‍ax(x + b) - 1(x + b)
= (x + b)(ax - 1)
১৩,৩৪৭.
টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক কলা কিনে সবগুলো কলা টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৪%
  2. খ) ১২%
  3. গ) লাভ বা ক্ষতি কোনোটাই নয়
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা

এখানে, ২ টির ক্রয়মূল্য = (১/১০ + ১/১৫) টাকা
= (৩ + ২) / ৩০
= ১/৬ টাকা
আবার, ১২ টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ২ টি কলার বিক্রয়মূল্য ১/৬ টাকা।
যেহেতু, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না।

 
১৩,৩৪৮.
√1.2 এর বর্গমূল-
  1. √30/5
  2. √6
  3. 30/√5
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: √1.2 এর বর্গমূল-

সমাধান:
√1.2 এর বর্গমূল = 1.0466 
√30/5 = 1.095
১৩,৩৪৯.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 
  1. ২৪
  2. ২৮
  3. ৩০
  4. ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭ 
= ২ × ৩ × ৭ 
এখানে, 
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১

এখন, 
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) × (২ + ১) × (১ + ১) 
= ৫ × ৩ × ২ 
= ৩০

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০।

১৩,৩৫০.
x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?
  1. (x + 2)2(x3 - 8)
  2. (x - 2)2(x3 - 8)
  3. (x2 - 2)(x3 - 8)
  4. (x2 + 2)(x3 - 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x2 - 4 
= x2 - 22
= (x + 2)(x - 2)

২য় রাশি = x2 + 4x + 4
= x2 + 2.x.2 + 22 
= (x + 2)2
= (x + 2)(x + 2)

৩য় রাশি = x3 - 8 
= x3 - 23
= (x - 2) (x2 + 2.x + 22)
= (x - 2)(x2 + 2x + 4)

নির্ণেয় ল. সা. গু = (x + 2)(x + 2)(x - 2)(x2 + 2x + 4)
= (x + 2)2(x3 - 8)
১৩,৩৫১.
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে- 
  1. ৬৫°
  2. ৩২.৫°
  3. ১৩০°
  4. ১১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে- 

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴  বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে = ৬৫° × ২
= ১৩০°

∴ কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে ১৩০°।
১৩,৩৫২.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 0.5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩য় পদের ক্ষেত্রের, n = 3
১৩,৩৫৩.
দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এর অনুপাত ৩ : ১। প্রথম ছাত্র ৫ নম্বর কম ও দ্বিতীয় ছাত্র ১০ নম্বর বেশি পেলে তাদের অনুপাত হবে ২ : ১। প্রথম ছাত্রের প্রাপ্ত নম্বর কত?
  1. ৫০
  2. ৭৫
  3. ৬০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এর অনুপাত ৩ : ১। প্রথম ছাত্র ৫ নম্বর কম ও দ্বিতীয় ছাত্র ১০ নম্বর বেশি পেলে তাদের অনুপাত হবে ২ : ১। প্রথম ছাত্রের প্রাপ্ত নম্বর কত?

সমাধান: 
ধরি,
তাদের নম্বর যথাক্রমে ৩ক ও ক

প্রশ্নমতে,
৩ক - ৫ : ক + ১০ = ২ : ১
বা, ৩ক - ৫ = ২ক + ২০
বা, ৩ক - ২ক = ২০ + ৫
∴ ক = ২৫

প্রথম ছাত্রের নম্বর = (২৫ × ৩) = ৭৫
১৩,৩৫৪.
একটি দ্রব্য ৩৫০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৪০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৩৬০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৩৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৩৫০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৪০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
৩৫০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় "ক" টাকা।
তাহলে ক্রয়মূল্য = (৩৫০ + ক) টাকা

আবার ৪৪০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ২ক টাকা
তাহলে ক্রয়মূল্য = ৪৪০ - ২ক টাকা

প্রশ্নমতে,
৩৫০ + ক = ৪৪০ - ২ক
⇒ ক + ২ক = ৪৪০ - ৩৫০
⇒ ৩ক = ৯০
∴ ক = ৩০

∴ ক্রয়মূল্য = ৩৫০ + ৩০ = ৩৮০ টাকা।

১৩,৩৫৫.
a + b = 6  এবং ab = 8  হলে  (a - b)2 = ?
  1. 4
  2. 11
  3. 9
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6  এবং ab = 8  হলে  (a - b)2 = ?

সমাধান:
দেওয়া আছে, 
a + b = 6 এবং ab = 8

আমরা জানি, 
 ‍( a - b)2 =  ( a + b)2 -  4ab
বা,  = ( 6)2 -  4 × 8
বা,  = 36 - 32
বা, ( a - b)= 4

∴ ( a - b)2 = 4
১৩,৩৫৬.
৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৭৪
  2. ৭৫
  3. ৭৬
  4. ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান:
৫০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা = ৯৭
৫০ থেকে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা = ৫৩
গড় = (৯৭ + ৫৩)/২ = ১৫০/২ = ৭৫
১৩,৩৫৭.
যদি y = 5x + 4 এবং 5x + 8 = 40 হয় তবে y =?
  1. 35
  2. 36
  3. 34
  4. 33
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y = 5x + 4 এবং 5x + 8 = 40 হয় তবে y =?

সমাধান:
এখানে, 
5x + 8 = 40
⇒ 5x = 40 - 8 
⇒ 5x = 32 
∴ x = 32/5

আবার,
 y = 5x + 4
= 5(32/5) + 4 
= 32 + 4
= 36
১৩,৩৫৮.
4(2 - a) ≥ 2(5 - 3a) অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?
  1. {a ∈ R: a ≥ - 1}
  2. {a ∈ R: a ≤ 2}
  3. {a ∈ R: a ≤ 1}
  4. {a ∈ R: a ≥ 1}
ব্যাখ্যা

প্রশ্ন: 4(2 - a) ≥ 2(5 - 3a) অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?

সমাধান:
4(2 - a) ≥ 2(5 - 3a)
বা, 8 - 4a ≥ 10 - 6a
বা, 8 - 4a + 6a ≥ 10 - 6a + 6a
বা, 8 + 2a ≥ 10
বা, 8 + 2a - 8 ≥ 10 - 8
বা, 2a ≥ 2
∴ a ≥ 1

∴ সমাধান সেট = {a ∈ R: a ≥ 1}

১৩,৩৫৯.
একটি ভাগ অঙ্কের ভাগফলের এক-তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৩২ হলে, ভাজ্য কত?
  1. ৫৭৮০
  2. ৫৮৩০
  3. ৫৮৬০ 
  4. ৫৯২০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগফলের এক-তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৩২ হলে, ভাজ্য কত?

সমাধান:
দেওয়া আছে, 
ভাজক = ভাগফলের এক তৃতীয়াংশ = ১৩২/৩ = ৪৪ 

ভাগশেষ = ভাজকের অর্ধেক = ৪৪/২ = ২২ 

আমরা জানি, 
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (৪৪ × ১৩২) + ২২ 
= ৫৮০৮ + ২২ 
= ৫৮৩০

১৩,৩৬০.
'ENGLAND' শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 'PANAMA' শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যস্ত সংখ্যার কত গুণ?
  1. 8
  2. 12
  3. 15
  4. 21
ব্যাখ্যা

প্রশ্ন: 'ENGLAND' শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 'PANAMA' শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যস্ত সংখ্যার কত গুণ?

সমাধান:
ENGLAND শব্দে মোট বর্ণ = 7 টি
এর মধ্যে N = 2 বার, বাকি সব বর্ণ 1 বার করে আছে।
∴ বিন্যাস সংখ্যা = 7!/2!
= (7 × 6 × 5 × 4 × 3 × 2)/2
= 7 × 6 × 5 × 4 × 3
= 2520

আবার, PANAMA শব্দে মোট বর্ণ = 6 টি
এর মধ্যে A = 3 বার, বাকি সব বর্ণ 1 বার করে আছে।
∴ বিন্যাস সংখ্যা = 6!/3!
= (6 × 5 × 4 × 3!)/3!
= 6 × 5 × 4 = 120

∴ ENGLAND শব্দের বিন্যাস সংখ্যা PANAMA শব্দের বিন্যাস সংখ্যার 2520/120 = 21 গুণ।

১৩,৩৬১.
A ={x : x, 6 এর গুণনীয়কসমূহ} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
A = {x : x, 6 এর গুণনীয়কসমূহ}
    = {1, 2, 3, 6}

A এর উপাদান সংখ্যা n=4

P(A) এর উপাদান সংখ্যা = 2n 
                                      = 24
                                      = 16
১৩,৩৬২.
। 4x - 2। < 10 হলে, নিচের কোন অসমতাটি সঠিক?
  1. - 2 < x < 2
  2. - 1 < x < 3
  3. - 2 < x < - 3
  4. - 2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: । 4x - 2। < 10 হলে  নিচের কোন অসমতাটি সঠিক?

সমাধান:
|4x - 2| < 10

(4x - 2) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (4x - 2) < 10 
4x - 2 + 2 < 10 + 2
4x < 12
 x < 3

আবার,
(4x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (4x - 2) > - 10
4x - 2 + 2 > - 10 + 2
4x > - 8
x > - 2

অসমতাটির সমাধান - 2 < x < 3
১৩,৩৬৩.
একটি নৌকার স্রোতের অনুকূলের গতি ১৫ কিমি/ঘন্টা এবং প্রতিকূলের গতি ৫ কিমি/ঘন্টা। স্রোতের বেগ নির্ণয় করুন -
  1. ক) ৪ কিমি/ঘণ্টা
  2. খ) ৫ কিমি/ঘণ্টা
  3. গ) ৬ কিমি/ঘণ্টা
  4. ঘ) ৯ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

নৌকার বেগ x ও স্রোতের বেগ y হলে,
x + y = 15
x - y = 5
∴ 2y = 10 (বিয়োগ করে)
y = 5

১৩,৩৬৪.
নীলার বর্তমান বয়স ১২ বছর। নীলার বয়স কবিরের বয়সের তিনগুণ। কত বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে?
  1. ১৪ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নীলার বর্তমান বয়স ১২ বছর। নীলার বয়স কবিরের বয়সের তিনগুণ। কত বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
নীলার বর্তমান বয়স = ১২ বছর
কবিরের বর্তমান বয়স = ১২/৩ = ৪ বছর
এবং ক বছর পর নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে।

প্রশ্নমতে
১২ + ক = ২(৪ + ক)
⇒ ১২ + ক = ৮ + ২ক
⇒ ২ক - ক = ১২ - ৮
∴ ক = ৪
৪ বছর পর নীলার বয়স হবে = ১২ + ৪ = ১৬ বছর
অতএব, ১৬ বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে।
১৩,৩৬৫.
৮১ থেকে ৯১ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 
  1. ১ টি 
  2. ২ টি 
  3. ৩ টি 
  4. ৪ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ৮১ থেকে ৯১ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 

সমাধান: 
মৌলিক সংখ্যা: 
• ১ হতে বৃহত্তর যে সকল সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে। 
যেমন- ২, ৩, ৫, ৭ ইত্যাদি। 
৮১ থেকে ৯১ এর মধ্যে মৌলিক সংখ্যা = ২ টি। 
যথা- (৮৩, ৮৯)। 

১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪ টি (২, ৩, ৫, ৭) 
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪ টি (১১, ১৩, ১৭, ১৯) 
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২ টি (২৩, ২৯) 
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২ টি (৩১, ৩৭) 
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩ টি (৪১, ৪৩, ৪৭) 
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২ টি (৫৩, ৫৯) 
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২ টি (৬১, ৬৭) 
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩ টি (৭১, ৭৩, ৭৯) 
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২ টি (৮৩, ৮৯) 
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১ টি (৯৭) 
____________________________________________
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা = ২৫ টি । 
১৩,৩৬৬.
কোন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১১?
  1. ক) ৫, ৬
  2. খ) ৬, ৭
  3. গ) ৭, ৮
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১১?

সমাধান:
ধরি, ক্রমিক সংখ্যা একটি ক, অপরটি ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১১
⇒ ক + ২ক + ১ - ক = ১১
⇒ ২ক = ১০
⇒ ক = ৫

∴সংখ্যা দুটি হল = ৫, ৬
১৩,৩৬৭.
একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১৬ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ৬০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১৬ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১৬ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
১৩,৩৬৮.
x3 - 2x2, x2 - 4, xy - 2y এর গ.সা.গু কত?
  1. ক) x - 2
  2. খ) x + 2
  3. গ) x3 + 2
  4. ঘ) x3 - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 2x2, x2 - 4, xy - 2y এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x3 - 2x2
= x2 (x - 2)

২য় রাশি = x2 - 4
= x2 - 22
= (x + 2) (x - 2)

৩য় রাশি = xy - 2y
= y(x - 2)

প্রদত্ত রাশিগুলোর গ.সা.গু = x - 2
১৩,৩৬৯.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গমিটার
  2. ৩২ বর্গমিটার
  3. ৮√৩ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু 
= (√৩/৪) × ৮
= (√৩/৪) × ৬৪
= ১৬√৩ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার।
১৩,৩৭০.
৪০, ৬০ এবং ৮৮ এর গ. সা. গু. কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০, ৬০ এবং ৮৮ এর গ. সা. গু. কত?

সমাধান: 
৪০ = ২ × ২ × ২ × ৫
৬০ = ২ × ২ × ৩ × ৫ 
৮৮ = ২ × ২ × ২ × ১১

৪০, ৬০ এবং ৮৮ এর গ. সা. গু. = ৪
১৩,৩৭১.
a + b = 7 এবং ab = 10 হলে, (a - b)2 এর মান নির্ণয় করুন।
  1. 9
  2. 49
  3. 69
  4. 89
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে, (a - b)2 এর মান নির্ণয় করুন। 

সমাধান: 
আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
= (7)2 - 4 × 10
= 49 - 40
= 9  । 
১৩,৩৭২.
তিনজন ভদ্রলোক এবং তিনজন ভদ্রমহিলা দুটি শূন্যপদের জন্য প্রার্থী। একজন ভোটারকে দুজন প্রার্থীর জন্য ভোট দিতে হবে। তাহলে একজন ভোটার কতভাবে ভোট দিতে পারে?
  1. ৪৫ উপায়ে
  2. ৩০ উপায়ে
  3. ৬০ উপায়ে
  4. ১৫ উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: তিনজন ভদ্রলোক এবং তিনজন ভদ্রমহিলা দুটি শূন্যপদের জন্য প্রার্থী। একজন ভোটারকে দুজন প্রার্থীর জন্য ভোট দিতে হবে। তাহলে একজন ভোটার কতভাবে ভোট দিতে পারে?

সমাধান: 
দেওয়া আছে, 
ভদ্রলোক (পুরুষ) = ৩ জন
ভদ্রমহিলা (মহিলা) = ৩ জন
মোট প্রার্থী = ৬ জন
ভোট দিতে হবে = ২ জন প্রার্থীকে

মোট উপায় = C 
= ৬!/২!(৬ - ২)!
= (৬ × ৫ × ৪!) /(২ × ৪!) 
= ১৫ 

অর্থাৎ, একজন ভোটার ১৫ উপায়ে ভোট দিতে পারবে। 

১৩,৩৭৩.
চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?
  1. ক) ১০০৭
  2. খ) ১০০১
  3. গ) ১০০৩
  4. ঘ) ১০০৯
ব্যাখ্যা
১০০৩ = ১৭ × ৫৯
১০০১ = ৭ × ১৪৩
১০০৭ = ১৯ × ৫৩
১০০৯ এর ২ টি উৎপাদক ১ ও ১০০৯।
অর্থাৎ ১০০৯ = ১ × ১০০৯
তাই ১০০৯ মৌলিক সংখ্যা
১৩,৩৭৪.
3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে. মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত?
  1. 4.5 সে. মি.
  2. 6 সে. মি.
  3. 4 সে. মি.
  4. 2.5 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে. মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে,
OP2 = OQ2 + PQ2

এখানে,
OP = 5 সেমি এবং OQ = 3 সেমি

এখন,
⇒ PQ2 = OP2 - OQ2
⇒ PQ2 = 52 - 32 = 25 - 9 = 16
⇒ PQ = √16 = 4
∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 4 সে. মি.
১৩,৩৭৫.
4x2 + 12x + 8 এর সাথে ন্যূনতম কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. 1
  2. 3
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 + 12x + 8 এর সাথে ন্যূনতম কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
4x2 + 12x + 8
= 4x2 + 2 · 2x · 3 + 8
= (2x)2 + 2 · 2x · 3 + 32 - 1
= (2x + 3)2 - 1

অর্থাৎ, 4x2 + 12x + 8 এর সাথে ন্যূনতম 1 যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
১৩,৩৭৬.
2a2 - 6a - 20 এর উৎপাদক গুলো হলো-
  1. ক) 2(a + 5)(a - 2)
  2. খ) 2(a - 3)(a + 4)
  3. গ) 2(a + 5)(a - 4)
  4. ঘ) 2(a - 5)(a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 6a - 20 এর উৎপাদক গুলো হলো- 

সমাধান: 
2a2 - 6a - 20
= 2a2 - 10a + 4a - 20
= 2a(a - 5) + 4(a - 5)
= (a - 5)(2a + 4)
= 2(a - 5)(a + 2)
১৩,৩৭৭.
ঘড়িতে যখন ৮ : ২০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
  1. ৮০°
  2. ১১০°
  3. ১৩০°
  4. ২১০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৮ : ২০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ২০) - (৬০ × ৮)}/২ |
= | (২২০ - ৪৮০)/২ |
= |- ২৬০/২ |
= |- ১৩০ |
= ১৩০°
১৩,৩৭৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক 5। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির 5 ভাগের 1 ভাগ। সংখ্যাটি কত?
  1. 25
  2. 35
  3. 45
  4. 55
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক 5। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির 5 ভাগের 1 ভাগ। সংখ্যাটি কত

সমাধান:
দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক 5

ধরি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x
∴ সংখ্যাটি = 10x + 5

প্রশ্নমতে,
x + 5 = (10x + 5)/5
⇒ 5(x + 5) = 10x + 5
⇒ 5x + 25 = 10x + 5
⇒ 10x - 5x = 25 - 5
⇒ 5x = 20
⇒ x = 20/5 
⇒ x = 4

∴ সংখ্যাটি = (10 × 4) + 5 = 45

১৩,৩৭৯.
একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে, যে কোনো দুটি বাহুর অন্তর্গত কোণটি কত?
  1. ৬০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ১৮০ ডিগ্রি
  4. ৩০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে, যে কোনো দুটি বাহুর অন্তর্গত কোণটি কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি 
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ = ৬০ ডিগ্রি 
যে কোন দুটি বাহুর অন্তর্গত কোণ =  ৬০ ডিগ্রি 
১৩,৩৮০.
২০ জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ২ বছর বেশি হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪৩ বছর
  2. ৪৫ বছর
  3. ৫৩ বছর
  4. ৫৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ২ বছর বেশি হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
২০ জন ছাত্রের মোট বয়স = (১৫ × ২০) বছর 
= ৩০০ বছর 

আবার, 
শিক্ষকসহ তাদের বয়সের গড় = (১৫ + ২) বছর
= ১৭ বছর
∴ শিক্ষকসহ সকলের মোট বয়স = (১৭ × ২১) বছর 
= ৩৫৭ বছর

∴ শিক্ষকের বয়স = (৩৫৭ - ৩০০) বছর
= ৫৭ বছর। 
১৩,৩৮১.
একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। এর পরিসীমা ৬০ মিটার হলে, দৈর্ঘ্য কত? 
  1. ক) ৫ মিটার 
  2. খ) ১০ মিটার 
  3. গ) ১৫ মিটার 
  4. ঘ) ২০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। এর পরিসীমা ৬০ মিটার হলে, দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, প্রস্থ x মিটার
দৈর্ঘ্য 2x মিটার 

2(x + 2x) = 60
⇒ 3x = 30
∴ x = 10

দৈর্ঘ্য (২ × ১০) মিটার 
= ২০ মিটার
১৩,৩৮২.
ACB বৃত্তে AB জ্যা - এর মধ্যবিন্দু D, ∠ADC = 90° DC = ২ সে.মি. এবং বৃত্তটির ব্যাস ১০ সে.মি. হলে, AB = কত?
  1. ক) ৯ সে.মি.
  2. খ) ৮ সে.মি.
  3. গ) ৬ সে.মি.
  4. ঘ) ৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ACB বৃত্তে AB জ্যা - এর মধ্যবিন্দু D, ∠ADC = 90° DC = ২ সে.মি. এবং বৃত্তটির ব্যাস ১০ সে.মি. হলে, AB = কত?

সমাধান:
OA = OC = 5 
DC = 2
OD = 5 - 2 = 3

AD2 = OA2 - OD2
AD2 = 52 - 32
AD2 = 25 - 9 
AD2 = 16
AD2 = 42 
AD = 4

AB = 2 × AD = 2 × 4 = 8
১৩,৩৮৩.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 1200 বর্গ সে.মি
  2. 2400 বর্গ সে.মি
  3. 600 বর্গ সে.মি
  4. 4800 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 60 সে.মি. ও 40 সে.মি.
∴ রম্বসের ক্ষেত্রফল = (1/2) × 40 × 60 = (1/2) × 2400 = 1200 বর্গ সে.মি.
১৩,৩৮৪.
বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত?
  1. 38.56 হেক্টর (প্রায়)
  2. 37.32 হেক্টর (প্রায়)
  3. 39.56 হেক্টর (প্রায়)
  4. 42.56 হেক্টর (প্রায়)
ব্যাখ্যা
বর্গাকার মাঠের দৈর্ঘ্য y মিটার হলে, 
y2 - (y - 4 × 2)2 = 10000
বা, y = 10064/16
বা, y = 629
সুতরাং, রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (629 - 8)2 বর্গমিটার = 385641 বর্গমিটার = 38.5642 হেক্টর।

[ জ্যামিতি - পরিমিতি ]
১৩,৩৮৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার, বৃত্তটির ব্যাস কত? 
  1. ২৪ মিটার
  2. ১৬ মিটার
  3. ১২ মিটার
  4. ১১ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৬৪π বর্গমিটার, পরিধি ১৬π মিটার, বৃত্তটির ব্যাস কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr
বৃত্তের ক্ষেত্রফল = πr২ 

শর্তমতে,
২πr = ১৬π মিটার 
πr = ৬৪π বর্গমিটার‌।

এখন,
πr2/২πr = ৬৪π/১৬π
বা, r/২ = ৪ 
∴ r = ৮

∴ বৃত্তের ব্যাস = ২ × ৮ = ১৬ মিটার

১৩,৩৮৬.
১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্য দুটির সমষ্টি কত? 
  1. ক) ৩৭
  2. খ) ৩৯
  3. গ) ৪১
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা
১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা 
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭
১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্য = ২
১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্য = ৩৭
 
মৌলিক সংখ্য দুটির সমষ্টি = ২ + ৩৭ = ৩৯
১৩,৩৮৭.
৩, ৭, ১৫, ৩১, ৬৩, -------- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১২৩
  2. খ) ১২৫
  3. গ) ১২৭
  4. ঘ) ১২৯
ব্যাখ্যা

৩ × ২ + ১ = ৭
৭ × ২ + ১ = ১৫
১৫ × ২ + ১ = ৩১
৩১ × ২ + ১ = ৬৩
৬৩ × ২ + ১ = ১২৭

১৩,৩৮৮.
উৎপাদকে বিশ্লেষণ করুন: x²+x -6
  1. (x + 3)(x - 2)
  2. (x + 6)(x - 1)
  3. (x - 3)(x + 2)
  4. (x - 6)(x + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + x - 6 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
সমীকরণটি = x2 + x - 6
মিডিলটার্ম করে পাই = x2 + 3x - 2x - 6
= x(x + 3) - 2(x + 3) 
= (x - 2)(x + 3)

∴ উৎপাদক = (x + 3)(x - 2)

১৩,৩৮৯.
27x + 7 = 92x + 9 হলে x এর মান কত ?
  1. 3
  2. - 2
  3. 1
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 27x + 7 = 92x + 9 হলে x এর মান কত?

সমাধান:
27x + 7 = 92x + 9
⇒ (33)x + 7 = (32)2x + 9
⇒ 33x + 21 = 34x +18
⇒ 3x + 21 = 4x + 18
⇒ 3x - 4x = 18 - 21
⇒ - x = - 3
∴ x = 3
১৩,৩৯০.
(2, 3) এবং (4, 9) বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: (2, 3) এবং (4, 9) বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 

সমাধান:
বিন্দু দুইটি  (x1, y1) = (2, 3)
 এবং (x2, y2) = (4, 9)

আমরা জানি, 
সরলরেখার ঢাল m = (y2 - y1)/(x2 - x1)
= (9 - 3)/(4 - 2)
= 6/2
= 3

১৩,৩৯১.
তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৪০ কম। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৪
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৪০ কম। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ২ এবং ক + ৪

প্রশ্নমতে,
৩(ক + ৪) - ক = ৪০
⇒ ৩ক + ১২ - ক = ৪০
⇒ ২ক = ৪০ - ১২
⇒ ক = ২৮/২
∴ ক = ১৪
১৩,৩৯২.
B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে, P(B) এর উপাদান সংখ্যা কত?
  1. 24
  2. 64
  3. 32
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে, P(B) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11}
∴ B = {2, 3, 5, 7, 11}
B এর উপাদান সংখ্যা = 5

আমরা জানি,
n কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা = 2n

এখানে,
B এর উপাদান সংখ্যা = 5
P(B) এর উপাদান সংখ্যা = 2n
= 25
= 32

∴ P(B) এর উপাদান সংখ্যা = 32
১৩,৩৯৩.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/১১
  2. খ) ৪/১১
  3. গ) ৬/১১
  4. ঘ) ৮/১২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত ৩ এর গুণিতক = ৩০, ৩৩, ৩৬,৩৯ 
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১ টি
মৌলিক সংখ্যা অথবা ৩ এর গুণিতক = ২ + ৪ = ৬টি
মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ৬/১১
১৩,৩৯৪.
২/৫ এবং ৩/৭ এর ল.সা.গু কত? 
  1. ১/২ 
  2. ১/৩
  3. ১/৪ 
  4. ৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৫ এবং ৩/৭ এর ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু 
∴ লব ২ ও ৩ এর ল.সা.গু = ৬
হর ৫ ও ৭ এর গ.সা.গু = ১

∴ ২/৫ এবং ৩/৭ এর ল.সা.গু = ৬/১
= ৬ । 

১৩,৩৯৫.
শতকরা বার্ষিক ৪.৫% হার সরল সুদে ৪৫০ টাকার সুদ ৮১ টাকা হতে কত সময় লাগবে?
  1. ৪.৫ বছর
  2. ৬ বছর
  3. ৫.৫ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৪.৫% হার সরল সুদে ৪৫০ টাকার সুদ ৮১ টাকা হতে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৪৫০ টাকা
সুদের হার, r = ৪.৫%
সুদ, I = ৮১ টাকা
সময়, n = ? বছর

আমরা জানি,
সুদ, I = (মূলধন × হার × সময়)/১০০
⇒ ৮১ = (৪৫০ × ৪.৫ × n)/১০০
⇒ ৮১ = (২০২৫ × n)/১০০
⇒ ৮১ × ১০০ = ২০২৫ × n
⇒ n = ৮১০০/২০২৫
∴ n = ৪ বছর

সুতরাং, বার্ষিক ৪.৫% হার সরল সুদে ৪৫০ টাকার সুদ ৮১ টাকা হতে ৪ বছর সময় লাগবে। 

১৩,৩৯৬.
যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. ক) √3
  2. খ) 4
  3. গ) √6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি- 
p2 - 4 × 1 × 4 = 0
⇒ p2 - 16 = 0
⇒ p2 = √16
∴ p = 4
১৩,৩৯৭.
এক প্যাকেট তাস হতে ৩ টি তাস দৈবভাবে নেওয়া হলো কমপক্ষে ১ টি রাজা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১২০১/৫৫২৫
  2. খ) ৭২/৫৫২৫
  3. গ) ৪/২২১০০
  4. ঘ) ২৮৮/২২১০০
ব্যাখ্যা

৩ টি তাস দৈবভাবে নেওয়া হলো কমপক্ষে ১ টি রাজা হওয়ার সম্ভাবনা = P(১ টি রাজা ও ২টি অন্য তাস) + P(২টি রাজা ও ১ টা অন্য তাস) + P(৩টি রাজা)
=(C×৪৮C)/৫২C + (C×৪৮C)/৫২C + C/৫২C
= ১২০১/৫৫২৫

১৩,৩৯৮.
নেত্রকোনা থেকে ঢাকার দূরত্ব ১৭৪ কিলোমিটার। একটি বাস ৭ ঘণ্টায় ঢাকা থেকে নেত্রকোনা চলে আসলো। পথে বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা?
  1. ২৯ কি.মি./ঘণ্টা
  2. ৩৪ কি.মি./ঘণ্টা
  3. ৩৬ কি.মি./ঘণ্টা
  4. ২১.৭৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নেত্রকোনা থেকে ঢাকার দূরত্ব ১৭৪ কিলোমিটার। একটি বাস ৭ ঘণ্টায় ঢাকা থেকে নেত্রকোনা চলে আসলো। পথে বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা?

সমাধান:
মোট দূরত্ব = ১৭৪ কিলোমিটার
যাত্রা বিরতি = ১ ঘণ্টা
∴ অতিক্রান্ত সময় = ৭ - ১ = ৬ ঘণ্টা

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/অতিক্রান্ত সময়
= ১৭৪/৬
= ২৯ কি.মি./ঘণ্টা
১৩,৩৯৯.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ মি.
  2. খ) ২০ মি.
  3. গ) ১৬ মি.
  4. ঘ) ১৮ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = x মি.

প্রশ্নমতে,
x - (x/৪ + ৩x/৫) = ৩ 
বা, x - (৫x + ১২x)/২০ = ৩
বা (২০x - ১৭x)/২০ = ৩
বা, ৩x/২০ = ৩ 
বা, ৩x = ৬০ 
বা, x = ৬০/৩
∴ x = ২০

∴ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ২০ মি.
১৩,৪০০.
নিচের কোনটি (p2 - p - 12) এবং (p2 - 6p + 8) এর একটি সাধারণ উৎপাদক?
  1. (p - 3)
  2. (p - 4)
  3. (p + 4)
  4. (p + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (p2 - p - 12) এবং (p2 - 6p + 8) এর একটি সাধারণ উৎপাদক?

সমাধান: 

p2 - p - 12
= p2 - 4p + 3p - 12
= p(p - 4) + 3(p - 4)
= (p - 4)(p + 3)

p2 - 6p + 8
= p2 - 4p - 2p + 8
= p(p - 4) - 2(p - 4)
= (p - 4)(p - 2)

অর্থাৎ, (p - 4) উভয়ের একটি সাধারণ উৎপাদক।