ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান:
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩২ / ৪৭৫ · ১৩,১০১–১৩,২০০ / ৪৭,৮৩৩
প্রশ্ন:
সমাধান:
এখানে,
১৫২ + ৮২ = ২৮৯ = ১৭২
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ২ = ভূমি২ + লম্ব২
এখানে, ১৫২ + ৮২ = ১৭২
∴ ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী
প্রশ্নমতে,
507 × 207 = 108 × 10x
বা, (50×20)7 = 10(x+8)
বা, (1000)7 = 10(x+8)
বা, (103)7 = 10(x+8)
বা, 1021 = 10x+8
বা, x + 8 = 21
∴ x = 13
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 47.5° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।
দেওয়া আছে,
পরিধিস্থ কোণ = 47.5°
∴ কেন্দ্রঃস্থ কোণ = 2 × পরিধিস্থ কোণ
= 2 × 47.5°
= 95°
সুতরাং কেন্দ্রঃস্থ কোণ 95°।
a > 0, b > 0, x ≠ 0 শর্তে,
ax = bx হলে, a = b হবে।
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ২১০। প্রথম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ৫ক
দ্বিতীয় সংখ্যাটি = ৭ক
∴ ৫ক ও ৭ক এর ল.সা.গু = ৩৫ক
প্রশ্নমতে,
৩৫ক = ২১০
⇒ ক = ২১০/৩৫
∴ ক = ৬
∴ প্রথম সংখ্যা = ৫ক = ৫ × ৬ = ৩০
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি. হলে, নিচের কোনটি সঠিক?
সমাধান:
দেওয়া আছে,
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি.
∴ 12 + (√3)2
= 1 + 3
= 4
= 22
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
প্রশ্ন: 3 + 6 + 12 + 24 + ....… ধারার n সংখ্যক পদের সমষ্টি 765 হলে, n এর মান কত?
সমাধান:
প্রদত্ত ধারাটি হলো,
3 + 6 + 12 + 24 + …
এটি একটি গুণোত্তর ধারা।
যার, প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 6/3 = 2 ; r > 1
আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, Sn = a × (rn - 1)/(r - 1)
= 3 × (2n - 1)/(2 - 1) ; [এখানে a = 3, r = 2]
= 3 × (2n - 1)
প্রশ্নানুসারে,
3 × (2n - 1) = 765
⇒ 2n - 1 = 765/3
⇒ 2n - 1 = 255
⇒ 2n = 256
⇒ 2n = 28
∴ n = 8
প্রশ্ন: a2 - b2 + 6bc - 9c2 এর উৎপাদক কত?
সমাধান:
a2 - b2 + 6bc - 9c2
= a2 - {b2 - 2 . b . 3c + (3c)2}
= a2 - (b - 3c)2
= (a + b - 3c)(a - b + 3c)
সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট।
এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১।
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩ + ১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ১৬ গ্রাম
= ১২ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ১৬ গ্রাম = ৪ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১২ + ক)/৪ = ৪/১
বা, ১২ + ক = ১৬
বা, ক = ১৬-১২
বা, ক = ৪ গ্রাম।
প্রশ্ন: ৯৬ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১২ লিটার পানি মিশানো আছে। দুধ ও পানির অনুপাত ৭ : ৩ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?
সমাধান:
মোট মিশ্রণ = ৯৬ লিটার
মিশ্রণে পানি = ১২ লিটার
নতুন দুধ : পানি অনুপাত = ৭ : ৩
মোট মিশ্রণে দুধ আছে = ৯৬ - ১২
= ৮৪ লিটার
নতুন অনুপাত,
৮৪/নতুন পানি = ৭/৩
⇒ ২৫২ = ৭ × নতুন পানি
⇒ নতুন পানি = ২৫২ / ৭
= ৩৬ লিটার
∴ আরও পানি মিশানোর পরিমাণ (৩৬ - ১২) লিটার
= ২৪ লিটার
প্রশ্ন: 25a2 - (3a + 4b)2 = কত?
সমাধান:
25a2 - (3a + 4b)2
= (5a)2 - (3a + 4b)2
= {5a + (3a + 4b)} {5a - (3a + 4b)}
= (5a + 3a + 4b)(5a - 3a - 4b)
= (8a + 4b)(2a - 4b)
(x + y)2
= x2 + y2 + 2xy
= 13 + 2 × 6
= 25
প্রশ্ন: ৮, ২৫, ১৭, ১২, ৯, ১৫, ৫, ২০, ২১, ২৩, ১১ উপাত্তগুলো গড় ও মধ্যকের মাঝে সম্পর্ক কী?
সমাধান:
উপাত্তগুলোকে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজালে পাওয়া যায় - ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
আমরা জানি,
উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n + 1)/2 তম পদের মান।
এখানে
n = ১১
মধ্যক = (১১ + ১)/২ তম পদের মান
= ৬ তম পদের মান
= ১৫
গড় = (৫ + ৮ + ৯ + ১১ + ১২ + ১৫ + ১৭ + ২০ + ২১ + ২৩ + ২৫)/১১
= ১৬৬/১১
= ১৫.০৯০৯
∴ গড় > মধ্যক
প্রশ্ন: একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়জন?
সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা ক
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রী সংখ্যা = (ক - ২) × ৬ জন
প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রী সংখ্যা = ৫ক + ৬
প্রশ্নমতে,
৫ক + ৬ = (ক - ২) × ৬
⇒ ৫ক + ৬ = ৬ক - ১২
⇒ ৬ক - ৫ক = ১২ + ৬
∴ ক = ১৮
অতএব, ছাত্রী সংখ্যা = (৫ × ১৮) + ৬
= ৯০ + ৬
= ৯৬ জন
প্রশ্ন: সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮। যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৮০০ টাকা বেশি হয়, তবে রাফিন এর বার্ষিক বেতন কত?
সমাধান:
দেওয়া আছে,
সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮
মনে করি,
সাফিন এর মাসিক বেতন ৪ক টাকা
রাফিন এর মাসিক বেতন ৭ক টাকা
রাফান এর মাসিক বেতন ৮ক টাকা
যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৮০০ টাকা বেশি হয়,
প্রশ্নমতে,
৮ক - ৪ক = ৮০০
⇒ ৪ক = ৮০০
⇒ ক = ৮০০/৪
∴ ক = ২০০
∴ রাফিন এর মাসিক বেতন (৭ × ২০০) = ১৪০০ টাকা
∴ রাফিন এর বার্ষিক বেতন = (১৪০০ × ১২) = ১৬৮০০ টাকা
প্রশ্ন: যদি a + b = 4 এবং ab = 3 হয়, তবে a3+ b3 + 4(a - b)2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
a + b = 4
এবং ab = 3
∴ প্রদত্ত রাশি = a3 + b3 + 4(a - b)2
= (a + b)3 - 3ab (a + b) + 4{(a + b)2 - 4ab}
= (4)3 - 3.3.4 + 4 (42 - 4.3) [মান বসিয়ে]
=64 - 36 + 4. (16 - 12)
= 64 - 36 + 4 × 4
= 64 - 36 + 16
= 44
:. নির্ণেয় মান 44
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৭। বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৪৭
বা, ক২ + ২ক + ১ - ক২ = ৪৭
বা, ২ক + ১ = ৪৭
বা, ২ক = ৪৬
∴ ক = ২৩
∴ বড় সংখ্যাটি = ২৩ + ১ = ২৪