বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১২৩ / ৪৭৫ · ১২,২০১১২,৩০০ / ৪৭,৮৩৩

১২,২০১.
যদি (m/n)5x - 8 = (n/m)2x + 1 হয়, তবে x এর মান কত?
  1. 3
  2. - 2
  3. 1
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (m/n)5x - 8 = (n/m)2x + 1 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(m/n)5x - 8 = (n/m)2x + 1
⇒ (m/n)5x - 8 = (m/n)- (2x + 1)
⇒ 5x - 8 = - (2x + 1) 
⇒ 5x - 8 = -2x - 1
⇒ 5x + 2x = -1 + 8
⇒ 7x = 7
∴ x = 7/7 = 1

১২,২০২.
কতগুলি উপাত্তের সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 35 হলে উপাত্তগুলোর পরিসর কত?
  1. 56
  2. 57
  3. 89
  4. 125
ব্যাখ্যা
প্রশ্ন: কতগুলি উপাত্তের সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 35 হলে উপাত্তগুলোর পরিসর কত?

সমাধান:
পরিসর = (বৃহত্তম সংখ্যা - ক্ষুদ্রতম সংখ্যা) + 1
= 90 - 35 + 1
= 55 + 1
= 56
১২,২০৩.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় ৫ এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা কত?
  1. ক) ২/১২
  2. খ) ১/৬
  3. গ) ১/১২
  4. ঘ) ৩/১২
ব্যাখ্যা

একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
(1H), (1T), (2H), (2T), (3H), (3T), (4H), (4T), (5H), (5T), (6H), (6T)
ছক্কায় ৫ এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা ১/১২

১২,২০৪.
FATHER শব্দটি থেকে প্রতিবারে দুটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: FATHER শব্দটি থেকে প্রতিবারে দুটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়?

সমাধান:
FATHER শব্দটিতে মোট ৬টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে।
প্রতিবারে দুটি অক্ষর নিয়ে সাজানো যায় P = ৩০ উপায়ে
১২,২০৫.
একটি হরিণ ভিন্ন গতিতে হাটে এবং দৌড়ায়। হরিণটি ১০ সেঃ হেটে এবং ৯ সেঃ দৌড়িয়ে ৮৫ মিঃ দুরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেঃ হেটে এবং ২ সেঃ দৌড়িয়ে ১৩০ মিঃ দুরত্ব অতিক্রম করে। হরিণটির হাটার এবং দৌড়ের গতিবেগ কত?
  1. ক) হাটা ৪ মি/সে এবং দৌড় ৫মি/সে
  2. খ) হাটা ৮ মি/সে এবং দৌড় ১৫মি/সে
  3. গ) হাটা ৪ মি/সে এবং দৌড় ১০মি/সে
  4. ঘ) হাটা ৫ মি/সে এবং দৌড় ৫মি/সে
ব্যাখ্যা

ধরি, হাটার গতিবেগ x মি/সে
এবং দৌড়ের গতিবেগ y মি/সে
১ম শর্তমতে, 10x + 9y = 85
২য় শর্তমতে, 30x + 2y = 130
সমীকরন দুইটি সমাধান করে পাই,
X = 4
Y = 5
হরিণটির হাটার এবং দৌড়ের গতিবেগ যথাক্রমে ৪ মি/সে এবং ৫মি/সে

লাইভ পরীক্ষার সময় একটি অতি নিরীহ মাকড়শা ভুলে প্রশ্নের মধ্যে চলে এসেছিল। এখন ওটা ১.৭৩ ফুট/সেকেন্ড গতিতে দৌড়ে চলে গেছে।
তবে, এই প্রশ্ন যারা 'টাচ' করেছেন তারা অনুগ্রহ করে একবার সাবান দিয়ে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে নিবেন। ধন্যবাদ।
১২,২০৬.
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD = 160° ∠ABC = 7∠BAC হলে, ∠BAC- এর মান কত?
  1. ক) 20°
  2. খ) 40°
  3. গ) 60°
  4. ঘ) 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD = 160° ∠ABC = 7∠BAC হলে, ∠BAC- এর মান কত?

সমাধান: 
 
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করার ফলে ∠ACD = 160° উৎপন্ন হলো।  
∠ACB = 180° - 160° = 20°
এখন 
∠ACB + ∠ABC + ∠BAC = 180°
7∠BAC + ∠BAC + 20° = 180°
8∠BAC = 160°
∠BAC = 20°
১২,২০৭.
সুদের হার ৬ টাকা থেকে কমে ৪ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৭ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ৮৫০ টাকা
  2. ৯৫০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৬ টাকা থেকে কমে ৪ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৭ টাকা কমে গেল। তার মূলধন কত?

সমাধান:
সুদের হার কমে = ৬ - ৪ = ২ টাকা বা ২%

এখন,
২ টাকা কমলে মূলধন = ১০০ টাকা
১ টাকা কমলে মূলধন = ১০০/২ টাকা
∴ ১৭ টাকা কমলে = (১০০ × ১৭)/২ টাকা
=  ৮৫০ টাকা
১২,২০৮.
1+5+9+13+... ... ... ধারাটির ১৫ তম পদ হবে-
  1. ক) 61
  2. খ) 53
  3. গ) 57
  4. ঘ) 65
ব্যাখ্যা

ধারাটির ১৫ তম পদ = a + (n - 1) d
= 1 + (15 - 1) X 4
= 1 + 14 X 4
= 57

১২,২০৯.
25x + 2 = 125 হলে x = কত?
  1. ক) 7/2
  2. খ) 1/2
  3. গ) - 1/2
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 25x + 2 = 125 হলে x = কত?

সমাধান: 
25x + 2 = 125
⇒ (52)x + 2 = 53 
⇒ 52x + 4 = 53
⇒ 2x + 4 = 3
⇒ 2x = - 1 
∴ x = - 1/2 
১২,২১০.
দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি কত?
  1. ক) 20, 40
  2. খ) 30, 30
  3. গ) 10, 50
  4. ঘ) 45, 15
ব্যাখ্যা
সংখ্যা দুইটি x ও y হলে,
x + y = 60
x - y = 20
x + y + x - y = 60 + 20
or, 2x = 80
or, x = 40
∴ y = x - 20 = 40 - 20 = 20
------------------------------------------
short-cut
20 + 40 = 60; 40 - 20 = 20। তাই অপশনের ক) সঠিক
১২,২১১.
নিচের কোনটি (abx - aby - bcx + bcy) এর উৎপাদক নয়?
  1. b
  2. (a + c)
  3. (a - c)
  4. (x - y)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (abx - aby - bcx + bcy) এর উৎপাদক নয়?

সমাধান:
প্রদত্ত রাশি = abx - aby - bcx + bcy
= b(ax - ay - cx + cy)
= b{a(x - y) - c(x - y)}
= b(x - y)(a - c)
১২,২১২.
একজন ছাত্রের পরীক্ষায় পাস করার সম্ভাবনা ৪/৫ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৩/১০। ছাত্রটি ফেল করার এবং বৃষ্টি না হওয়ার যৌথ সম্ভাবনা কত?
  1. ১/২ 
  2. ৪৩/৫০ 
  3. ৭/৫০
  4. ১১/১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্রের পরীক্ষায় পাস করার সম্ভাবনা ৪/৫ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৩/১০। ছাত্রটি ফেল করার এবং বৃষ্টি না হওয়ার যৌথ সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে, 
পাস করার সম্ভাবনা = ৪/৫
∴ ফেল করার সম্ভাবনা = ১ - (৪/৫) = ১/৫

আবার, 
বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৩/১০
∴ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = ১ - (৩/১০) = ৭/১০

এই দুটি ঘটনা স্বাধীন, তাই যৌথ সম্ভাবনা = গুণফল
= (১/৫) × (৭/১০)
= ৭/৫০

সুতরাং, ছাত্রটি ফেল করার এবং বৃষ্টি না হওয়ার যৌথ সম্ভাবনা ৭/৫০। 

১২,২১৩.
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ২০
  2. ৩০
  3. ১০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক২ = ১০০
∴ ক = ১০

অতএব,
ছোট সংখ্যাটি = ২ × ১০ = ২০

১২,২১৪.
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
  1. ১/১০০০০০০০ কিলোমিটার
  2. ১/১০০০০০০ কিলোমিটার
  3. ১/১০০০০০ কিলোমিটার
  4. ১/১০০০০ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

সমাধান:
আমরা জানি,
১০০০০০০ মিলিমিটার = ১ কিলোমিটার 
∴ ১ মিলিমিটার = ১/১০০০০০০ কিলোমিটার
১২,২১৫.
পিতার বয়স ৪৫ বছর। পিতা-পুত্রের বয়সের অনুপাত ৫ঃ২ হলে পুত্রের বয়স কত?
  1. ক) ১৮
  2. খ) ২১
  3. গ) ১৭
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
পিতার বয়স/পুত্রের বয়স = ৫/২
বা, ৪৫/পুত্রের বয়স = ৫/২
বা, পুত্রের বয়স = (৪৫ × ২)/৫ = ১৮
১২,২১৬.
১.১, .০১, ও .০০১১-এর সমষ্টি কত?
  1. ০.০১১১১
  2. ১.১১১১
  3. ১১.১১০১
  4. ১.১০১১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১.১, .০১, ও .০০১১-এর সমষ্টি কত?

সমাধান:
১.১ + ০.০১ + ০.০০১১
= ১.১১১১
১২,২১৭.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৩৭। বড় সংখ্যাটি কত?
  1. ২১
  2. ১৮
  3. ২৪
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৩৭। বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বর্গের অন্তর = ৩৭

ধরি,
ছোট সংখ্যাটি = a
বড় সংখ্যাটি = a + ১

প্রশ্নমতে,
(a + ১) - a = ৩৭
বা, a2 + ২a + ১ - a= ৩৭ [∵ (a + b)2 = a2 + 2ab + b2]
বা, ২a = ৩৭ - ১
বা, ২a = ৩৬
বা, a = ৩৬/২
∴ a = ১৮

∴ বড় সংখ্যাটি = ১৮ + ১
= ১৯
১২,২১৮.
একটি ব্যাগে ৬টি সাদা বল এবং ৪টি কালো বল আছে। দৈবভাবে দুটি বল তোলা হলো। দুইটি বলই একই রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৭/১৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ২/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৬টি সাদা বল এবং ৪টি কালো বল আছে। দৈবভাবে দুটি বল তোলা হলো। দুইটি বলই একই রংয়ের হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
সাদা বল = ৬টি 
কালো বল = ৪টি 

মোট বল = ৬ + ৪ = ১০ টি 

১০টি বল থেকে ২টি বলই সাদা হওয়ার সম্ভাবনা = (৬/১০) × (৫/৯) = ১/৩
১০টি বল থেকে ২টি বলই কালো হওয়ার সম্ভাবনা = (৪/১০) × (৩/৯) = ২/১৫

দুইটি বলই একই রংয়ের হওয়ার সম্ভাবনা = (১/৩) + (২/১৫)
= ৭/১৫
১২,২১৯.
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২.৫ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ১০৫ বর্গমিটার
  2. ১৫০ বর্গমিটার
  3. ২৫০ বর্গমিটার
  4. ২০৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২.৫ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত? 

সমাধান:
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২.৫ + ২.৫) মি. = ২৬ মিটার
প্রস্থ = ১৫ মি. + (২.৫ + ২.৫) মি. = ২০ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল (২৬ × ২০) বর্গমিটার
= ৫২০ বর্গমিটার

রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার
= ৩১৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (৫২০ - ৩১৫) বর্গমিটার
= ২০৫ বর্গমিটার
১২,২২০.
রানা, রনি এবং রিনির কাছে থাকা মার্বেলের অনুপাত ১৯ঃ৫ঃ৭; যেখানে রানার নিকট রনি অপেক্ষা ৫৬ টি মার্বেল বেশি আছে। রিনির মার্বেল সংখ্যা কত?
  1. ক) ২০টি
  2. খ) ২৮টি
  3. গ) ৫৬টি
  4. ঘ) ৭৬টি
ব্যাখ্যা

মনেকরি, রানা, রনি এবং রিনির মার্বেল সংখ্যা যথাক্রমে ১৯a, ৫a, ৭a
∴ ১৯a - ৫a = ৫৬
বা, ১৪a = ৫৬
∴ a = ৪
∴ রিনির মার্বেল সংখ্যা = ৭ × ৪ = ২৮টি

১২,২২১.
কিছু সংখ্যক লোকের মধ্যে 60 জন বাংলা, 30 জন ইংরেজী এবং 15 জন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় কথা বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কত জন? 
  1. 50 জন 
  2. 60 জন
  3. 75 জন
  4. 80 জন
ব্যাখ্যা

প্রশ্ন: কিছু সংখ্যক লোকের মধ্যে 60 জন বাংলা, 30 জন ইংরেজী এবং 15 জন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় কথা বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কত জন? 

সমাধান: 

মনে করি,
দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে এমন লোকের সেট = S 
তাদের মধ্যে বাংলায় কথা বলতে পারে তাদের সেট  = A
এবং ইংরেজীতে কথা বলতে পারে তাদের সেট = B 

প্রশ্নানুসারে,
n(A) = 60, n(B) = 30, n(A ∩ B) = 15 

এখন,
n(S) = n(A ∪ B) 
= n(A) + n(B) - n(A ∩ B) 
= 60 + 30 - 15 
= 90 - 15 
= 75 

∴ দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে = 75 জন।

১২,২২২.
সুদের হার ৬% থেকে কমে ৪% হলে ৭০০ টাকার ৩ বছরের সুদ কত?
  1. ২৮ টাকা
  2. ৪২ টাকা
  3. ৬৮ টাকা
  4. ৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৬% থেকে কমে ৪% হলে ৭০০ টাকার ৩ বছরের সুদ কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ  = ৪ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪/১০০ টাকা
∴ ৭০০ টাকার ৩ বছরের সুদ = (৭০০ × ৩ × ৪)/১০০ টাকা
= ৮৪ টাকা
১২,২২৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর হলে, ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৫ : ৭
  2. ১১ : ৫
  3. ৯ : ৪
  4. ৯ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর হলে, ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৭ : ২
∴ অনুপাতের যোগফল = ৯

∴ পিতার বর্তমান বয়স = (৪৫ এর ৭/৯) বছর
= ৩৫ বছর
∴ পিতার বর্তমান বয়স = (৪৫ এর ২/৯) বছর
= ১০ বছর

∴ ১০ বছর পরে পিতার বয়স = (৩৫ + ১০) বছর
= ৪৫ বছর
∴ ১০ বছর পরে পুত্রের বয়স = (১০ + ১০) বছর
= ২০ বছর

∴ ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ২০
= ৯ : ৪
১২,২২৪.
যদি a + 2b = 8 এবং ab = 8 হয়, তাহলে a এর মান কত হবে?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + 2b = 8 এবং ab = 8 হয়, তাহলে a এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে, a + 2b = 8 ......... (1)
এবং, ab = 8 ⇒ b = 8/a ......... (2)

এখন, (1) নং সমীকরণে b এর মান বসিয়ে পাই,
a + 2(8/a) = 8
⇒ a + (16/a) = 8
⇒ (a2 + 16)/a = 8
⇒ a2 + 16 = 8a
⇒ a2 - 8a + 16 = 0
⇒ a2 - 2 . a . 4 + 42 = 0
⇒ (a - 4)2 = 0
⇒ a - 4 = 0
∴ a = 4

১২,২২৫.
৫০০ এর ২০% কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ১৮০
  4. ২০০
ব্যাখ্যা
৫০০ এর ২০% = ৫০০ × ২০/১০০ = ১০০
১২,২২৬.
ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 
  1. ৩/১০
  2. ৭/২০
  3. ২/৫
  4. ৪/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 

সমাধান: 
এখানে,
২/৫ = ০.৪
৩/১০ = ০.৩
৪/১৫ = ০.২৬৭
৭/২০ = ০.৩৫

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ২/৫ ভগ্নাংশটি সবচেয়ে বড়।
১২,২২৭.
17 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দু গুলি সংযোগ করে কত গুলি ত্রিভুজ পাওয়া যায়?
  1. ক) 390
  2. খ) 260
  3. গ) 680
  4. ঘ) 760
ব্যাখ্যা

∴নির্ণেয় ত্রিভুজের সংখ্যা = 17C3 = 680

১২,২২৮.
আরিফ ৩ বছরের জন্য ৬০০ টাকা এবং ৪ বছরের জন্য ৮০০ টাকা ঋণ নিল এবং মোট ২৫০ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
  1. ১২%
  2. ১০%
  3. ৫%
  4. ৭%
ব্যাখ্যা

প্রশ্ন: আরিফ ৩ বছরের জন্য ৬০০ টাকা এবং ৪ বছরের জন্য ৮০০ টাকা ঋণ নিল এবং মোট ২৫০ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?

সমাধান:
৬০০ টাকার ৩ বছরের সুদ = (৬০০ × ৩) = ১৮০০ টাকার ১ বছরের সুদ
৮০০ টাকার ৪ বছরের সুদ = ((৮০০ × ৪) = ৩২০০ টাকার ১ বছরের সুদ

এখন,
(১৮০০ + ৩২০০) বা ৫০০০ টাকার ১ বছরের সুদ ২৫০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ (২৫০/৫০০০) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (২৫০/৫০০০) × ১০০ টাকা
= ৫ টাকা

∴ সুদের হার ৫%।

১২,২২৯.
4x + 1 = 2x - 2 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) - 4
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 2x - 2 হলে x এর মান কত?

সমাধান: 
4x + 1 = 2x - 2
(22)x + 1 =2x - 2
22x + 2 = 2x - 2
2x + 2 = x - 2
2x - x = - 2 - 2
x = - 4 
১২,২৩০.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ⅖ গুণ। সংখ্যা দুটির সমষ্টি 98 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 60, 70
  2. খ) 30, 90
  3. গ) 70, 28
  4. ঘ) 34, 78
ব্যাখ্যা

একটি সংখ্যা = x
অপর সংখ্যা = 2x/5
x + 2x/5 = 98
⇒ 5x + 2x = 98 × 5
⇒ 7x = 490
⇒ x = 70
∴একটি সংখ্যা = 70; অপর সংখ্যা = 28

১২,২৩১.
5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 
  1. 298 
  2. 308 
  3. 305 
  4. 302 
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত?

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 5
ধারাটির সাধারণ অন্তর, d = 8 - 5 = 3
ধারাটির পদ সংখ্যা, n = 100 

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 100 তম পদ = 5 + {(100 - 1) × (3)} 
= 5 + (99 × 3) 
= 5 + 297 
= 302

১২,২৩২.
3x + y = 5 এবং 5x + 3y = 11 হলে x + y = কত?
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + y = 5 এবং 5x + 3y = 11 হলে x + y = কত?

সমাধান: 
3x + y = 5................(1)
5x + 3y = 11............(2)

(1) × 3 - (2) ⇒
9x + 3y - 5x -  3y = 15 - 11
4x = 4
x = 1 

(1) ⇒
3x + y = 5
3 × 1 + y = 5
3 + y = 5
y = 5 - 3
y = 2

x + y = 1 + 2 = 3
১২,২৩৩.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৭০ মিটার
  2. ৮০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, 
ট্রেনটির দৈর্ঘ্য =ক মিটার

প্রশ্নমতে,
(ক + ১৬২)/১৮ = (ক + ১২০)/১৫
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০
⇒ ৩ক = ২৭০
∴ ক = ৯০

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য ৯০ মিটার।
১২,২৩৪.
চিত্রে, ∠ACB = 90° , AC = 4 m ও BC = 3m হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত? 
  1. 5 মিটার 
  2. 4.2 মিটার 
  3. 2.5 মিটার 
  4. 2 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে, ∠ACB = 90° , AC = 4 m ও BC = 3m হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত? 


সমাধান: 
বৃত্তস্থ কোণ ১ সমকোণ। AB ব্যস। 

AB2 = AC2 + BC2 
⇒ AB2 = 32 + 42 = 9 + 16 = 25 
∴ AB = √25 m = 5 মিটার 
ব্যাসার্ধ = 5/2
= 2.5 মিটার   
১২,২৩৫.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত? 
  1. ২৫ জন 
  2. ৩০ জন 
  3. ৪০ জন 
  4. ২০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত? 

সমাধান: 
৬০ জন ছাত্রের মধ্যে ফেল করে = ৪২ জন 
∴ ১ জন ছাত্রের মধ্যে ফেল করে = ৪২/৬০ জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে = (৪২ × ১০০)/৬০ জন 
= ৭০ জন 

∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাস করে = (১০০ - ৭০) জন 
= ৩০ জন। 

১২,২৩৬.
একটি চাকার পরিধি ৪ মিটার। ১৬ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৪০০ বার
  2. ৪০০০ বার
  3. ১৬০০ বার
  4. ১৬০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৪ মিটার। ১৬ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১৬ কিলোমিটার = ১৬০০০ মিটার

৪ মিটার গেলে ঘুরে = ১ বার
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৪ বার
∴ ১৬০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১৬০০০)/৪ বার
= ৪০০০ বার
১২,২৩৭.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
১২,২৩৮.
একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. 4/7
  2. 5/7
  3. 3/7
  4. 2/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলিতে মোট বল আছে = (5 + 10 + 20)টি = 35টি
বলটি কালো হওয়ার সম্ভাবনা = 20/35 = 4/7

বলটি কালো না হওয়ার সম্ভাবনা = 1 - (4/7)
= (7 - 4)/7
= 3/7
১২,২৩৯.
A = {a, b, 1, 2}, B = {a}, C = {a, b} হলে (A ∪ B) ∩ C শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, 1, 2}, B = {a}, C = {a, b} হলে (A ∪ B) ∩ C শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি?

সমাধান:
এখান,
A ∪ B = {a, b, 1, 2} ∪ {a}
= {a, b, 1, 2}

আবার,
(A ∪ B) ∩ C = {a, b, 1, 2} ∩ {a, b}
= {a, b}

(A ∪ B) ∩ C এর উপাদান সংখ্যা, n = 2
∴ (A ∪ B) ∩ C এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4
১২,২৪০.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ১০√৩ সে.মি. হলে, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৬০০ বর্গ সে.মি.
  2. ৪০০ বর্গ সে.মি.
  3. ৫৭৫ বর্গ সে.মি.
  4. ৯০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ১০√৩ সে.মি. হলে, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
ঘনকের বাহুর দৈর্ঘ্য = a
∴ a√3 = 10√3
a = 10

∴ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2
= 6(10)2
= 600 বর্গ সে.মি.
১২,২৪১.
(√3, 1) কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করলে কত হয়? 
  1. (2, π/6)
  2. (4, - π/6)
  3. (2, - π/3)
  4. (3, 4π)
ব্যাখ্যা

প্রশ্ন: (√3, 1) কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করলে কত হয়? 

সমাধান:
ধরি, 
(√3, 1) কে পোলার স্থানাঙ্ক (r, θ)

এখানে, 
r = √[(√3)2 + (1)2]
= √4
= 2

আবার, 
θ = tan-1 (1/√3)
= tan-1 (1/√3)
= π/6

∴ (√3, 1) এর পোলার স্থানাঙ্ক = (2, π/6)

১২,২৪২.
x4 - x2 + 1 = 0 হলে x3 + 1/x3 = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
x4 - x2 + 1 = 0
x4/x2 + 1/x2 = x2/x2
x2 + 1/x2 = 1
(x + 1/x)2 - 2x.1/x = 1
(x + 1/x)2 = 3
x + 1/x = √3

x3 + 1/x3 = (x+ 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
                = (√3)3 - 3√3
                = 3√3 - 3√3
                = 0
১২,২৪৩.
কোন সংখ্যার ৬০% এর সাথে ৩৬ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হয়। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭৫
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৬০% এর সাথে ৩৬ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% + ৩৬ = ক
⇒ ক × (৬০/১০০) + ৩৬ = ক
⇒ (৩ক/৫) + ৩৬ = ক
⇒ ৩৬ = ক - (৩ক/৫)
⇒ ৩৬ = (৫ক - ৩ক)/৫
⇒ ৩৬ = ২ক/৫
⇒ ২ক = ৩৬ × ৫
⇒ ক = ১৮০/২
∴ ক = ৯০

১২,২৪৪.
6Pr = 360 এবং 6Cr = 15 হলে r এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 6Pr = 360 এবং 6Cr = 15 হলে r এর মান কত? 

সমাধান: 
nPr = nCr × r!
6Pr = 6Cr × r!
6Pr = 15 × r!
360 = 15 × r!
r! = 360/15
r! = 24
r! = 4!
r = 4
১২,২৪৫.
ax2 - (a2 - 1)x - a এর উৎপাদক গুলো হলো-
  1. (x + a)(ax + 1)
  2. (x - a)(ax + 1)
  3. (x + a)(ax - 1)
  4. (x - a) (ax -1)
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 - (a2 - 1)x - a এর উৎপাদক গুলো হলো-

সমাধান:
ax2 - (a2 - 1) x - a কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই: 

ax2 - (a2 - 1)x - a 
= ‍ax2 - a2x + x - a
= ax ( x - a ) + 1(x - a)
= (x - a) (ax +1)
১২,২৪৬.
θ = 45° হলে, (1 - cot2θ)/(1 + cot2θ) = কত?
  1. 0
  2. 1/2
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: θ = 45° হলে, (1 - cot2θ)/(1 + cot2θ) = কত?

সমাধান:
(1 - cot2θ)/(1 + cot2θ)
= {1 - (cot45°)2}/{1 + (cot45°)2}
= (1 - 12)/(1 + 12)
= 0/2
= 0
১২,২৪৭.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
  1. 7
  2. 6
  3. 5
  4. 3
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি= 10y + x

অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে 10x + y

প্রশ্নমতে,
(10x + y) - (10y + x) = 54
বা, 10x + y - 10y - x = 54
বা, 9x - 9y = 54
বা, 9(x - y) = 54
বা, x - y = 54/9
∴ x - y = 6

∴ সংখাটির অঙ্কদ্বয়ের অন্তর 6
১২,২৪৮.
4, 3, 2, 14, 8, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 12, 17, 19, 16, 8, 13, 15  উপাত্তগুলোর প্রচুরক কত? 
  1. 8
  2. 6
  3. 7
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: 4, 3, 2, 14, 8, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 12, 17, 19, 16, 8, 13, 15  উপাত্তগুলোর প্রচুরক কত?

সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19

∴ সবচেয়ে বেশি বার এসেছে 8 মোট 3 বার
∴ প্রচুরক (Mode) = 8

১২,২৪৯.
২ ইঞ্চি = কত সে.মি. ?
  1. ২.৫৪ সে.মি.
  2. ৪.২৫ সে.মি.
  3. ৫.০৮ সে.মি.
  4. ৫.২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ইঞ্চি = কত সে.মি. ?

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
২ ইঞ্চি = ২ × ২.৫৪ সেন্টিমিটার
= ৫.০৮ সে.মি.
১২,২৫০.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12° হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত কত ডিগ্রি? 
  1. 36°, 54°, 90°
  2. 30°, 60°, 90°
  3. 40°, 50°, 90° 
  4. 39°, 51°, 90°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12° হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত কত ডিগ্রি?

সমাধান:
সমকোণী ত্রিভুজে একটি কোণ = 90°
এবং অন্য দুটি কোণের যোগফল = 90°

ধরি, ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ = x°
তাহলে বৃহত্তর সূক্ষ্মকোণ = (x + 12)°

প্রশ্নমতে, 
⇒ x + (x + 12) = 90
⇒ 2x + 12 = 90
⇒ 2x = 78
∴ x = 39

সুতরাং, ক্ষুদ্রতম কোণ = 39°
বৃহত্তর কোণ = 39° + 12° = 51°
সমকোণ = 90°

সুতরাং, ত্রিভুজের কোণ তিনটির মান 39°, 51° এবং 90°।

১২,২৫১.
xa = y, yb = z, zc = x হলে abc এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: xa = y, yb = z, zc = x হলে abc এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
zc = x
বা, (yb)c = x [z = yb]
বা, (xa)bc = x [y = xa]
বা, xabc = x1
∴ abc = 1
১২,২৫২.
x2 + 4x > 12 এর সমাধান কোনটি?
  1. ক) x > 2 অথবা x < - 6
  2. খ) x > 2 এবং x < - 6
  3. গ) 2 < x < - 6
  4. ঘ) 2 > x > - 6
ব্যাখ্যা
x2 + 4x > 12
বা, x2 + 4x + 4 > 12 + 4
বা, (x + 2)2 > 16
বা, (x + 2) > √16 অথবা (x + 2) < -√16
বা, (x + 2) > 4 অথবা (x + 2) < - 4
বা, x > 2 অথবা x < - 6
১২,২৫৩.
কতজন বালিকাকে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ১৫
  2. ২৫
  3. ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন বালিকাকে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
এখানে আমরা এমন সংখ্যা খুঁজছি যা ১২৫ এবং ১৪৫ উভয়কেই সমানভাবে ভাগ করতে পারে। অর্থাৎ, আমাদের খুঁজতে হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু.।

১২৫ এর গুণক: ১, ৫, ২৫, ১২৫
১৪৫ এর গুণক: ১, ৫, ২৯, ১৪৫

সাধারণ গুণক: ১, ৫
সর্বাধিক সাধারণ গুণক / গ.সা.গু. = ৫

∴ ৫ জন বালিকাকে সমানভাবে ভাগ করা যাবে।

১২,২৫৪.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ক) ২৪ মি.
  2. খ) ৩৬ মি.
  3. গ) ৪৮ মি.
  4. ঘ) ৬০ মি
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য a মি. হলে ক্ষেত্রফল = √৩/৪ a2 = 64√৩
বা, a2 = ৬৪ × ৪
বা, a = ১৬ মি.
∴ পরিসীমা = ৩a = ৪৮ মি.

১২,২৫৫.
নিচের কোনটি x2 - y2 + 2y - 1 -এর একটি উৎপাদক?
  1. x - y - 1
  2. x + y - 1
  3. x - y 
  4. x + y + 1
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি x2 - y2 + 2y - 1 -এর একটি উৎপাদক?

সমাধান:
দেওয়া আছে,
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= (x)2 - (y - 1)2
= (x + y - 1)(x - y + 1)

১২,২৫৬.
ক, খ, গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ১১১ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
  1. ৮৮৮ টাকা
  2. ৫৫৫ টাকা
  3. ৭৭৭ টাকা
  4. কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ১১১ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
 
সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।
 
প্রশ্নমতে,
৫x - ৩x = ১১১
বা, ২x = ১১১/২
∴ x = ১১১
 
∴ ক এর বেতন = ৭ × ১১১/২
= ৭৭৭/২ টাকা
=৩৮৮.৫ টাকা
১২,২৫৭.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/11
  2. খ) 1/2
  3. গ) 3/5
  4. ঘ) 6/11
ব্যাখ্যা

৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত ৫ এর গুণিতক = ৩০, ৩৫, ৪০
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১ টি
মৌলিক সংখ্যা অথবা ৫ এর গুণিতক = ২ + ৩ = ৫টি
তাহলে সম্ভাবনা = ৫/১১

১২,২৫৮.
5টি কলম ও 3টি খাতার মূল্য 165 টাকা। একই পরিমাণ টাকায় 3টি কলম ও 4টি খাতা কেনা যায়। 1টি কলমের মূল্য কত?
  1. 10 টাকা
  2. 9 টাকা
  3. 12 টাকা
  4. 15 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 5টি কলম ও 3টি খাতার মূল্য 165 টাকা। একই পরিমাণ টাকায় 3টি কলম ও 4টি খাতা কেনা যায়। 1টি কলমের মূল্য কত?

সমাধান:
ধরি,
1টি কলমের মূল্য = x টাকা
1টি খাতার মূল্য = y টাকা
১ম শর্তানুসারে, 5x + 3y = 165 ...(i)
২য় শর্তানুসারে, 3x + 4y = 165 ...(ii)

{(i) নং × 3} - {(ii) নং × 5} করে পাই,
15x + 9y - 15x - 20y = 495 - 825
⇒ - 11y = - 330
⇒ y = 30

y এর মান (i) নং সমীকরণে বসিয়ে,
5x + 3(30) = 165
⇒ 5x + 90 = 165
⇒ 5x = 75
⇒ x = 15
∴ 1টি কলমের মূল্য 15 টাকা।
১২,২৫৯.
পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন: - 15 < x < - 5
  1. ।x + 5। < 10
  2. ।x + 8। < 3
  3. ।x + 10। < 5
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন: - 15 < x < - 5

সমাধান:
- 15 < x < - 5
∴ গড় = {(- 15) + (- 5)}/2
= - 20/2
= - 10

∴ - 15 + 10 < x + 10 < - 5 + 10
⇒ - 5 < x + 10 < 5
⇒ ।x + 10। < 5
১২,২৬০.
যদি p = 3r - 7 এবং 3r + 5 = 26 হয় তবে p এর মান কত?
  1. 11
  2. 14
  3. 13
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p = 3r - 7 এবং 3r + 5 = 26 হয় তবে p এর মান কত?

সমাধান:
3r + 5 = 26
⇒ 3r = 26 - 5
⇒ 3r = 21
∴ r = 7

এখন, r = 7 হলে,
p = 3r - 7
= 3(7) - 7
= 14
∴ p এর মান 14
১২,২৬১.
৪৮ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭৬ টাকা
  2. ৮৪ টাকা
  3. ৯২ টাকা
  4. ৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
১২ টি কলার ক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৪৮/১২ টাকা
= ৪ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৪ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৪)/১০০ টাকা
= ৪.৮ টাকা

আবার,
১টি কলার বিক্রয়মূল্য = ৪.৮ টাকা
∴ ২০টি কলার বিক্রয়মূল্য = (৪.৮ × ২০) টাকা
= ৯৬ টাকা
১২,২৬২.
দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 18 এবং 72 হয়, তবে সংখ্যাদুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? 
  1. ক) 1/6
  2. খ) 1/5
  3. গ) 1/4
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি a ও b।
a + b = 18 
ab = 72

এখন,
(1/a) + (1/b)
= (b+a)/ab
= 18/72
= 1/4
১২,২৬৩.
যদি a + b = 7 এবং ab = 12 হয়, তবে (a - b)2 = কত?
  1. 1
  2. 5
  3. 7
  4. 125
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 7 এবং ab = 12 হয়, তবে (a - b)2 = কত? 

সমাধান: 
আমরা জানি, 
(a - b)2 = (a + b)2 - 4ab 
বা, (a - b)2 = (7)2 - (4 × 12) 
বা, (a - b)2 = 49 - 48 
বা, (a - b)2 = (1)2
∴ (a - b)2 = 1 
১২,২৬৪.
১০৮ এর ৪/৯ অংশ কত?
  1. ৩২
  2. ৩৬
  3. ৪২
  4. ৪৮
ব্যাখ্যা
১০৮ এর ৪/৯ অংশ = ১২ × ৪ = ৪৮
১২,২৬৫.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) (১০০/৩)%
  4. ঘ) (২০০/৩)%
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২)=৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)% 

১২,২৬৬.
প্রদত্ত চিত্রে হতে A ∩ B  = কত? 
  1. ক) {3}
  2. খ) {3, 5}
  3. গ) {3, 4}
  4. ঘ) {2, 3}
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে হতে A ∩ B  = কত? 
 
A = {1, 2, 3, 4}
B = {2, 3, 5, 7}

A ∩ B = {1, 2, 3, 4} ∩ {2, 3, 5, 7} = {2, 3}
১২,২৬৭.
 
  1. ক) x1/2
  2. খ) x1/3
  3. গ) x2/3
  4. ঘ) x3/2
ব্যাখ্যা
 

সমাধান: 
= [{(x3)1/3}1/3]
= x1/3
১২,২৬৮.
কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) 70
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 75
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x এর 40%+42 = x
⇒ 40x/100 + 42 = x
⇒ (40x+4200)/100 = x
⇒ 40x+4200 = 100x
⇒ 100x - 40x = 4200
⇒ 60x = 4200
∴ x = 70

১২,২৬৯.
একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হত। টেবিলের ক্রয়মূল্য কত? 
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৬০০টাকা
  4. ঘ) ৭০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে , 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা =  ৯০ টাকা 
৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০+ ৫) টাকা =  ১০৫ টাকা 

উভয় বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য = ১০৫ - ৯০ 
                                                   = ১৫ টাকা 

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা 
বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৯০/১৫টাকা 
                                                           = ৬০০ টাকা
১২,২৭০.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং এদের লসাগু 180 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 34, 69
  2. খ) 45, 60
  3. গ) 50, 70
  4. ঘ) 13, 52
ব্যাখ্যা
সংখ্যা দুটি 3y ও 4y হলে, এদের লসাগু 12y
অতএব, 12y = 180
বা, y = 15
সংখ্যা দুইটি 45 ও 60 
১২,২৭১.
(6x - y, - 6x + 5y) = (1, 7) হলে  y এর মান কত?
  1. 1/4
  2. 2
  3. 1/2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: (6x - y, - 6x + 5y) = (1, 7) হলে  y এর মান কত?

সমাধান:
6x - y = 1 ..................... (1)
- 6x + 5y = 7 ................ (2)

(1) + (2) হতে পাই,
6x - y - 6x + 5y = 1 + 7
⇒ 4y = 8
⇒ y = 8/4
∴ y = 2
১২,২৭২.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৭০
  2. খ) ৭২
  3. গ) ৭৪
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা
১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২
সুতরাং, নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = ৭২ - ২ = ৭০
১২,২৭৩.
৮/৯, ৪/৫ এবং ২/৫ এর গ.সা.গু কত?
  1. ক) ১/৪৫
  2. খ) ২/৪৫
  3. গ) ৪৫/২
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
২, ৪, ৮ এর গ.সা.গু = ২ এবং ৫, ৫, ৯ এর ল.সা.গু = ৪৫
∴ ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু) = ২/৪৫
১২,২৭৪.
a2 + 2ab - 2b - 1 এর উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (a + 1)(a - 2b - 1)
  2. খ) (a - 1)(a - 2b + 1)
  3. গ) (a + 1)(a + 2b - 1)
  4. ঘ) (a - 1)(a + 2b + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 2ab - 2b - 1 এর উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
a2 + 2ab - 2b - 1
= a2 - 12 + 2ab - 2b
= (a + 1)(a - 1) + 2b(a - 1)
= (a - 1)(a + 2b + 1)
১২,২৭৫.
∣x + 2∣ ≤ 6 অসমতাটির সমাধান কোনটি?
  1. - 8 ≥ x ≥ 4
  2. - 12 < x < 8
  3. - 6 < x < 4
  4. - 8 ≤ x ≤ 4
ব্যাখ্যা
প্রশ্ন: ∣x + 2∣ ≤ 6 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
⇒ ∣x + 2∣ ≤ 6
⇒  - 6 ≤ x + 2 ≤ 6
⇒ - 6 - 2 ≤ x + 2 - 2 ≤ 6 - 2
⇒ - 8 ≤ x ≤ 4
১২,২৭৬.
= কত?
  1. ক) 16/(x4 - 16)
  2. খ) 32/(x4 - 16)
  3. গ) 32/(x4 - 8)
  4. ঘ) 32/(x4 + 16)
১২,২৭৭.
x2 + 5x + 6 এবং x2 + 3x + 2 এর গ.সা.গু 22 হলে x এর মান কত?
  1. ক) 22
  2. খ) 20
  3. গ) 18
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 5x + 6 এবং x2 + 3x + 2 এর গ.সা.গু 22 হলে x এর মান কত?

সমাধান:
১ম রাশি 
 x2 + 5x + 6
= x2 + 3x + 2x + 6
= x(x + 3) + 2(x + 3)
= (x + 3) (x + 2)

২য় রাশি
x2 + 3x +2 
= x2 + 2x + x + 2
= x (x + 2) + 1(x + 2)
= (x + 2) (x + 1)

 x2 + 5x + 6 ও x2 + 3x + 2 এর গ.সা.গু = x + 2

প্রশ্নমতে 
∴ x + 2 = 22
⇒ x = 22 - 2
= 20
১২,২৭৮.
নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ১৯/২৫
  2. ১৭/৯
  3. ৫/১৩
  4. ১১/২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান:
• প্রকৃত ভগ্নাংশ:
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর।
সুতরাং প্রকৃত ভগ্নাংশ < ১।

• অপ্রকৃত ভগ্নাংশ:
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎঅপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর।
সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ > ১।

১৭/৯ = অপ্রকৃত ভগ্নাংশ
১৯/২৫ = প্রকৃত ভগ্নাংশ
৫/১৩ = প্রকৃত ভগ্নাংশ
১১/২০ = প্রকৃত ভগ্নাংশ
১২,২৭৯.
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত ?
  1. ক) 120°
  2. খ) 60°
  3. গ) 240°
  4. ঘ) 100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°।
সুতরাং বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120°+ 120° = 240°
১২,২৮০.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল ৭ হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/৩৬
  2. ১/৩৬
  3. ৫/৬
  4. ১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল ৭ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = (৬ × ৬)
= ৩৬

৭ হওয়ার ঘটনা = {(৬, ১), (৫, ২), (৪, ৩), (৩, ৪), (২, ৫), (১, ৬)}
= ৬ টি

∴ যোগফল ৭ হওয়ার সম্ভাবনা = ৬/৩৬
= ১/৬
১২,২৮১.
একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা ৮ হলে এবং শেষে ১ জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?
  1. ২৫৬ জন
  2. ১২৮ জন
  3. ৬৪ জন
  4. ৩২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা ৮ হলে এবং শেষে ১ জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?

সমাধান:
মনেকরি, যাত্রার শুরুতে যাত্রী ছিল = ক জন
প্রতি ষ্টেশনে অর্ধেক করে নেমে গেলে ৮ টি ষ্টেশনে নামার পর অবশিষ্ট থাকে 1 জন।

প্রশ্নমতে,
বা, ক × (১/২) = ১
বা, ক/২৫৬ = ১
বা, ক = ২৫৬

যাত্রার শুরুতে যাত্রী ছিল = ২৫৬ জন
∴ প্রথম ষ্টেশনে যাত্রী নেমে যায় = ২৫৬/২ জন
= ১২৮ জন
১২,২৮২.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 75 মিটার এবং উচ্চতা 6 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 15√2 মি.
  2. খ) 30 মি.
  3. গ) 15 মি.
  4. ঘ) 60√2 মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 75 মিটার এবং উচ্চতা 6 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (75 × 6) বর্গ মি.
= 450 বর্গ মি.

যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
শর্তমতে,
a2 = 450
বা, a = √450
বা, a = 15√2 মি.

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 15√2
= (15 × 2)
= 30 মি.
১২,২৮৩.
9x2 + 24x + 16 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. ক) (3x + 4)(3x + 4)
  2. খ) (3x - 4)(3x - 4)
  3. গ) (3x + 4)(3x - 4)
  4. ঘ) (3x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 24x + 16 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান: 
9x2 + 24x + 16
= (3x)2 + 2. 3x . 4 + 42 
= (3x + 4)2
= (3x + 4)(3x + 4)
১২,২৮৪.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
১২,২৮৫.
x - 7 = - 7/x হলে 1/(x2 - 7x + 9) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) - 1
  4. ঘ) - 1/2
ব্যাখ্যা
দেয়া আছে,
x - 7 = - 7/x
x(x - 7) =  - 7
x2 - 7x = - 7

প্রদত্ত রাশি = 1/(x2 - 7x + 9)
                  = 1/(- 7 +  9)
                  = 1/2
১২,২৮৬.
93 × 812 ÷ 273 = 3?
  1. 3
  2. 5
  3. 6
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 93 × 812 ÷ 273 = 3?

সমাধান:
ধরি,
93 × 812 ÷ 273 = 3a
⇒ (32)3 × (34)2 ÷ (33)3  = 3a
⇒ 36 × 38 ÷ 39 = 3a
⇒ 36 + 8 - 9 = 3a
⇒ 35 = 3a
∴ a = 5
১২,২৮৭.
'BALLOON' শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 'SCHOOL' শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. 5.5 গুণ
  2. 2.5 গুণ
  3. 5.2 গুণ
  4. 3.5 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'BALLOON' শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 'SCHOOL' শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কতগুণ?

সমাধান:
'BALLOON' শব্দে মোট 7 টি বর্ণ রয়েছে । 
এখানে 'L' দুটি এবং 'O' দুটি, সুতরাং পুনরাবৃত্তি রয়েছে।

তাহলে,
'BALLOON'এর জন্য বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2!) = (7 × 6 × 5 × 4 × 3 × 2!)/(2 × 2!) = 1260
 
আবার,
'SCHOOL' শব্দে মোট 6টি বর্ণ রয়েছে, যেখানে 'O' বর্ণটি 2টি ।
তাহলে,
'SCHOOL' এর জন্য বিন্যাস সংখ্যা = 6!/2! = 720/2 = 360

∴ প্রথম শব্দটির বিন্যাস সংখ্যা দ্বিতীয়টির বিন্যাস সংখ্যার = (1260/360) গুণ
= 3.5 গুণ
১২,২৮৮.
১, ২, ৫ অংকগুলো একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সংখাসমূহ থেকে ইচ্ছেমতো যেকোনো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ২/৩
  3. ১/২
  4. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৫ অংকগুলো একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সংখাসমূহ থেকে ইচ্ছেমতো যেকোনো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১, ২, ৫ তিনটি অঙ্ক দ্বারা গঠিত মোট সংখ্যা = ৩!

৫ দ্বারা বিভাজ্য হতে হলে, একক স্থানীয় অঙ্কটি অবশ্যই ৫ হতে হবে। [যেহেতু ০ নেই]
৫ কে একক স্থানে রেখে বাকি অঙ্কদ্বয়কে সাজানোর উপায় = ২! 

∴  সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা = ২!/৩!
= ২/৬
= ১/৩
১২,২৮৯.
যদি y এর x% সমান z হয়, তবে z এর কত শতাংশ x?
  1. ক) 100/y
  2. খ) 10000/y
  3. গ) y2/100
  4. ঘ) y/100
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y এর x% সমান z হয়, তবে z এর কত শতাংশ x?

সমাধান:
y এর x% z এর সমান।

∴ z = y এর x%
= y × x/100
= xy/100

ধরি,
শতকরা হারটি m

∴ z এর m% = x
⇒ (xy/100) × (m/100) = x
⇒ mxy = x × 100 × 100
⇒ m = (x × 100 × 100)/xy
∴ m = 10000/y
১২,২৯০.
3/(y + 1) = 4/(y - 2) সমীকরণের সমাধান কত? 
  1. 3/4
  2. - 10
  3. 4/3
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: 3/(y + 1) = 4/(y - 2) সমীকরণের সমাধান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
3/(y + 1) = 4/(y - 2)
⇒ 4(y + 1) = 3(y - 2)
⇒ 4y + 4 = 3y - 6
⇒ 4y - 3y = - 6 - 4
∴ y = - 10

১২,২৯১.
একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর। ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x< = ১০০০০
∴ x = ১০০ মিটার

১২,২৯২.
৫, ৭, ৮, ১৯, ১৫, ১৭, ৯, ১৩, ১১, ২১ সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৫, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২১
এখানে,
n  = ১০ 

মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৫তম পদ ও ৬ তম পদের যোগফল}/২  
         =(১১ + ১৩)/২
         = ২৪/২
         = ১২
১২,২৯৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 250 বর্গমিটার
  2. খ) 600 বর্গমিটার
  3. গ) 300 বর্গমিটার
  4. ঘ) 450 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x 
আয়তক্ষেত্রের প্রস্থ 3x 

প্রশ্নমতে,
√{(4x)2 + (3x)2} = 25
√(16x2 + 9x2)= 25
√(25x2) = 25
5x = 25
x = 5
 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (4x × 3x)
                                      = 12x2 বর্গমিটার
                                        = 12 × 52 বর্গমিটার
                                       = 12 × 25 বর্গমিটার
                                       = 300 বর্গমিটার
১২,২৯৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি. এবং লম্ব দূরত্ব ৮ সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৮৮ বর্গমিটার
  2. ৮৬ বর্গ সে. মি.
  3. ৮৮ বর্গ সে. মি.
  4. ৮০ বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি. এবং লম্ব দূরত্ব ৮ সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি.
লম্ব দূরত্ব ৮ সে. মি.

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × লম্ব দূরত্ব 
= (১/২) × (১২ + ১০) × ৮
= (১/২) × ২২ × ৮
= ১১ × ৮
= ৮৮ বর্গ সে. মি.

১২,২৯৫.
  1. 75
  2. 30
  3. 54
  4. 44
ব্যাখ্যা

প্রশ্ন: 


সমাধান: 

১২,২৯৬.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৫। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৫ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার 
  2. খ) ৩২ লিটার 
  3. গ) ২৪ লিটার 
  4. ঘ) ২৬ লিটার 
ব্যাখ্যা
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৫
অনুপাতের যোগফল = ৭ + ৫ = ১২

কেরোসিনের পরিমাণ=৬০ এর ৭/১২
                                =৩৫ লিটার 
পেট্রলের পরিমাণ =৬০ এর ৫/১২
                           = ২৫ লিটার 

ধরি,
ক লিটার পেট্রোল মিশাতে হবে।

প্রশ্নমতে,
৩৫ : (২৫ + ক) = ৫ : ৭
বা, ৩৫/(২৫ + ক) = ৫/৭
বা, ১২৫ + ৫ক = ২৪৫
বা, ৫ক = ২৪৫ - ১২৫
   ৫ক = ১২০ লিটার 
ক  = ২৪
১২,২৯৭.
একজন সভাপতি পদের জন্য 3 জন প্রার্থী। 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবেন। কত প্রকারে তাঁরা ভোট দিতে পারবেন? 
  1. ক) 125
  2. খ) 625
  3. গ) 243
  4. ঘ) 729
ব্যাখ্যা
প্রার্থীর সংখ্যা n = 3 জন 
ভোটার  সংখ্যা r = 5 জন 

তাঁরা ভোট দিতে পারবেন =nr
                                        = 35
                                        = 243
১২,২৯৮.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 17 মি. এবং ক্ষেত্রফল 120 বর্গমি. হলে এর পরিসীমা কত?
  1. ক) 23 মি.
  2. খ) 46 মি.
  3. গ) 34 মি.
  4. ঘ) 68 মি.
ব্যাখ্যা

ধরি,
দৈর্ঘ্য = a ও প্রস্থ b মি.
∴ ক্ষেত্রফল = ab = 120 বর্গমি.
প্রশ্নমতে, a2 + b2 = 172
বা, (a + b)2 - 2ab = 289
বা, (a + b)2 - 2.120 = 289
বা, (a + b)2 = 529
বা, a + b = 23

∴ পরিসীমা = 2 (a + b) = 46 মি.

১২,২৯৯.
৩০ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করে। ১৫ জন লোক ঐ কাজ অতিরিক্ত কত সময়ে শেষ করবে?
  1. ৩ ঘন্টা
  2. ৬ ঘন্টা
  3. ৯ ঘন্টা
  4. ১২ ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করে। ১৫ জন লোক ঐ কাজ অতিরিক্ত কত সময়ে শেষ করবে?

সমাধান: 
মোট কাজ = ৩০ × ৩ = ৯০ জন-ঘন্টা

আবার,
১৫ জন কাজ করতে সময় লাগবে,
মোট কাজ = জন × ঘণ্টা
⇒ ৯০ = ১৫ × ঘন্টা
⇒ ৯০/১৫ = ঘন্টা
⇒ ঘন্টা = ৬ 

অতিরিক্ত সময় = (৬ - ৩) ঘণ্টা = ৩ ঘণ্টা

∴অতিরিক্ত সময় = ৩ ঘণ্টা 

১২,৩০০.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১২০ এবং ৮। একটি সংখ্যা ২৪ হলে, সংখ্যা দুটির গড় কত?
  1. ২৪
  2. ২৮
  3. ৩২
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১২০ এবং ৮। একটি সংখ্যা ২৪ হলে, সংখ্যা দুটির গড় কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ২৪ × অপর সংখ্যা = ১২০ × ৮
⇒ অপর সংখ্যা = (১২০ × ৮)/২৪ = ৪০

∴ সংখ্যা দুটির গড় কত =(৪০ + ২৪)/২
= ৩২