বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১১৬ / ৪৭৫ · ১১,৫০১১১,৬০০ / ৪৭,৮৩৩

১১,৫০১.
প্রদত্ত 
  1. 3/4
  2. 1
  3. 3/7
  4. 7/4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত 

সমাধান:

১১,৫০২.
বাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত ৭ঃ৫ এবং দুজেনর মাসিক বেতন একত্রে ২৪,০০০ টাকা। এক বছর পরে বাবুর বেতন ৫০০ টাকা এবং জামালের বেতন ৩৫০ টাকা বৃদ্ধি পেল এক বছর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ক) ২৯০ঃ২০৭
  2. খ) ১৪৫ঃ১০৩
  3. গ) ৫০০ঃ৩৫০
  4. ঘ) ৭ঃ৫
ব্যাখ্যা

ধরি, বাবু ও জামালের মাসিক বেতন যথাক্রমে 7x ও 5x
প্রশ্নমতে,
7x + 5x = 24000
বা, 12x = 24000
বা, x = 2000
সুতরাং একবছর পর বাবুর বেতনঃজামালের বেতন = (7x + 500) : (5x + 350) = (7 × 2000 + 500) : (5 × 2000 + 350) = 14500 : 10350 = 290:207.

১১,৫০৩.
৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬, .............. ধারাটির দশম পদ হবে-
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬, .............. ধারাটির দশম পদ হবে-

সমাধান
ধারাটির বিজোড় পদগুলো হলো ৩, ৪, ৫, ৬,......... 
ধারাটির জোড় পদগুলো হলো ৬, ৯, ১২, ............ যেখানে, দুটি সংখ্যার পার্থক্য হলো ৩। 

একইভাবে, 
∴ ধারাটির ৮ম পদ = ১২+ ৩ = ১৫
এবং ধারাটির দশম পদ = ১৫ + ৩ = ১৮ 

∴ ধারাটির দশম পদ = ১৮। 
১১,৫০৪.
1/a < 1/b হলে কোনটি সঠিক?
  1. ক) a = b
  2. খ) a < b
  3. গ) a > b
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

1/a < 1/b
⇒ a > b [বিপরীতকরণ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়।]

১১,৫০৫.
(x - 4)2 + (y - 3)2 = 64 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
  1. (- 4, - 3)
  2. (0, 0)
  3. (- 4, 3)
  4. (4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 4)2 + (y - 3)2 = 64 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের সমীকরণ,(x - g)2 + (y - f)2 = r2 যেখানে (g, f) বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক।

প্রদত্ত বৃত্তের সমীকরণ (x - 4)2 + {y - 3}2=82

কেন্দ্রীয় স্থানাংক (4, 3)
১১,৫০৬.
x + (1/x) = 2√2 হলে x3 + (1/x3) এর মান কোনটি?
  1. 18√3
  2. 12√2
  3. 10√2
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2√2 হলে x3 + (1/x3) এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 2√2

আমরা জানি,
x3 + 1/x3 = {x + (1/x)3} - 3 × x × 1/x × {x + (1/x)}
= (2√2)3 - 3 × 2√2
= 16√2 - 6√2
= 10√2
১১,৫০৭.
১৫ জন শ্রমিকের একটি কাজ করতে ২০ দিন সময় লাগে। কাজটি ১২ দিনে শেষ করতে হলে আরও কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে? 
  1. ২৫ জন
  2. ৮ জন
  3. ১০ জন
  4. ১৩ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন শ্রমিকের একটি কাজ করতে ২০ দিন সময় লাগে। কাজটি ১২ দিনে শেষ করতে হলে আরও কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে?

 সমাধান: 
২০ দিনে একটি কাজ শেষ করতে শ্রমিক লাগে = ১৫ জন 
∴ ১ দিনে একটি কাজ শেষ করতে শ্রমিক লাগে = (১৫ × ২০) = ৩০০ জন 
∴ ১২ দিনে একটি কাজ শেষ করতে শ্রমিক লাগে = ৩০০/১২ = ২৫ জন 

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (২৫ - ১৫) জন 
= ১০ জন

সুতরাং, আরও ১০ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে।

১১,৫০৮.
দুইটি রাশির অনুপাত ৯ : ৪। পূর্ব রাশি ৩৬ হলে, উত্তর রাশি কত?
  1. ৩২
  2. ১৬
  3. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৯ : ৪। পূর্ব রাশি ৩৬ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
ধরি,
উত্তর রাশি = ক

আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৯ : ৪ = ৩৬ : ক
বা, (৯/৪) = (৩৬/ক)
বা, ৯ক = ৩৬ × ৪
বা, ক = ১৪৪/৯
∴ ক = ১৬

∴ উত্তর রাশি ১৬
১১,৫০৯.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50√5 বর্গ একক ও প্রস্থ 10 একক হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 11 একক
  2. খ) 12 একক
  3. গ) 13 একক
  4. ঘ) 15 একক
ব্যাখ্যা
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50√5 বর্গ একক ও প্রস্থ 10 একক
অতএব, দৈর্ঘ্য = 50√5 বর্গ একক/10 একক = 5√5 একক
কর্ণের দৈর্ঘ্য = √{(5√5)2 + (10)2} একক = √(125 + 100} একক = 15 একক
১১,৫১০.
একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রিল করার সময় ১২, ১৮ এবং ২৪ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ বিদ্যালয়ে কমপক্ষে কতজন শিক্ষার্থী আছে?
  1. ৭২
  2. ১৪৪
  3. ১৬৯
  4. ১৯৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রিল করার সময় ১২, ১৮ এবং ২৪ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ বিদ্যালয়ে কমপক্ষে কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু = ৭২
= (২ × ২ × ২) × ৩ × ৩

যা বর্গাকারে সাজানো সম্ভব নয়।

(২ × ২ × ২) × ৩ × ৩ কে বর্গাকার সংখ্যা করতে হলে ২ দ্বারা গুণ করতে হবে।

∴ ১২, ১৮ এবং ২৪ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য শিক্ষার্থীর সংখ্যা হবে
= (২ × ২ × ২ × ২) × (৩ × ৩) জন
= ১৬ × ৯
= ১৪৪ জন

১১,৫১১.
দুটি সংখ্যার গ.সা.গু. ৮ এবং ল.সা.গু. ১৯২। একটি সংখ্যা ২৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ১৮
  3. ৭২
  4. ৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ৮ এবং ল.সা.গু. ১৯২। একটি সংখ্যা ২৪ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, অপর সংখ্যা = ক

আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
∴ প্রথম সংখ্যা × অপর সংখ্যা = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ২৪ × ক = ৮ × ১৯২
⇒ ২৪ × ক = ১৫৩৬
⇒ ক = ১৫৩৬/২৪
∴ ক = ৬৪

অতএব, অপর সংখ্যাটি হলো ৬৪

১১,৫১২.
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ৪২ দিনে শেষ করতে পারলে ৬ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে-
  1. ক) ৪ দিনে
  2. খ) ৬ দিনে
  3. গ) ৮ দিনে
  4. ঘ) ৯ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ৪২ দিনে শেষ করতে পারলে ৬ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে-

সমাধান: 
 ২ জন পুরুষ = ৩ জন স্ত্রীলোক
১ জন পুরুষ = ৩/২ জন স্ত্রীলোক
৬ জন পুরুষ = (৩ × ৬)/২ জন স্ত্রীলোক
= ৯ জন স্ত্রীলোক

৬ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক = (৯ + ১২) জন স্ত্রীলোক
= ২১ জন স্ত্রীলোক


৩ জন স্ত্রীলোক কাজটি করে ৪২দিনে
১ জন স্ত্রীলোক কাজটি করে ৪২ × ৩ দিনে
২১ জন স্ত্রীলোক কাজটি করে (৪২ ×৩)/২১ দিনে
= ৬ দিনে 
১১,৫১৩.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত? 
  1. ক) ১৪৫°
  2. খ) ১৪৪°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১৩৫.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত? 

সমাধান:
দেওয়া আছে,
 সুষম বহুভুজের বাহুর সংখ্যা, n = ১০ 
∴ অন্তঃস্থ কোণের পরিমাণ θ হলে, 
 θ = {১৮০° × (n - ২)}/n 
= {১৮০° × (১০ - ২)}/১০
= (১৮০° × ৮)/১০ 
= ১৪৪°

∴ অন্তঃস্থ কোণের পরিমাণ = ১৪৪° 
১১,৫১৪.
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ৮০০০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?
  1. ১০ জন
  2. ২০ জন
  3. ৩০ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ৮০০০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমিতিতে সদস্য সংখ্যা = ক জন

প্রত্যেকে চাঁদা দেয় = (২০ × ক) টাকা
∴ ক জনে মোট চাঁদা দেয় = (২০ × ক × ক) টাকা
= ২০ক টাকা

প্রশ্নমতে,
২০ক = ৮০০০
⇒ ক = ৮০০০ ÷ ২০
⇒ ক = ৪০০
⇒ ক = √৪০০
∴ ক = ২০

∴ সমিতির সদস্য সংখ্যা = ২০ জন

১১,৫১৫.
একটি ব্যাগ ২০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৩২০ টাকায় বিক্রি করলে তার চারগুণ লাভ হয়। ব্যাগটির ক্রয়মূল্য কত?
  1. ২৫০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৪৫ টাকা
  4. ২২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগ ২০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৩২০ টাকায় বিক্রি করলে তার চারগুণ লাভ হয়। ব্যাগটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি
২০০ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = ২০০ + ক 

আবার
৩২০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ৪ক টাকা
ক্রয়মূল্য = ৩২০ - ৪ক টাকা

শর্তমতে,
⇒ ২০০ + ক = ৩২০ - ৪ক
⇒ ক + ৪ক = ৩২০ - ২০০
⇒ ৫ক = ১২০
⇒ ক = ১২০/৫
∴ ক = ২৪

∴ ক্রয়মূল্য = ২০০ + ২৪ = ২২৪ টাকা
১১,৫১৬.
f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x - 3 হলে (gof)(2) এর মান কত?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x - 3 হলে (gof)(2) এর মান কত? 

সমাধান: 
(gof)(2) = g(f(2))

f(2) = 22 + 3 × 2 + 1
= 4 + 6 + 1 
= 11 

g(11) = 2 × 11 - 3 
= 22 - 3 
= 19
১১,৫১৭.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্কটি a হলে, সংখ্যাটি হবে - 
  1. 10a
  2. 11a
  3. 19a
  4. 21a
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্কটি a হলে, সংখ্যাটি হবে - 

সমাধান:
দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক = a
তাহলে, দশক স্থানীয় অঙ্ক = 2a

∴ সংখ্যাটি = a + (10 × 2a)
= a + 20a
= 21a
১১,৫১৮.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ৯৫ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ৯২ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১০০ 
  2. ১০১ 
  3. ৮৯ 
  4. ১০৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ৯৫ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ৯২ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
তিনটি পূর্ণ সংখ্যার গড় = ৯৫
তিনটি সংখ্যার সমষ্টি (৯৫ × ৩) = ২৮৫

ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় = ৯২ 
ক্ষুদ্রতম সংখ্যা দুইটির সমষ্টি (৯২ × ২) = ১৮৪ 

∴ বৃহত্তম সংখ্যাটি = (২৮৫ - ১৮৪) = ১০১ 

∴ বৃহত্তম সংখ্যাটি হলো ১০১

১১,৫১৯.
একটি রাশি অপর রাশির ৫০% হলে, রাশি দুইটির অনুপাত কত?
  1. ক) ১ : ৩
  2. খ) ১ : ২
  3. গ) ৩ : ২
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা
৫০% = ৫০/১০০
একটি রাশি ৫০ হলে, অপর রাশি ১০০
রাশি দুইটির অনুপাত = ৫০ঃ১০০ = ১ঃ২
১১,৫২০.
দুইটি সংখ্যার সমষ্টি ৯০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?  
  1. ২০ 
  2. ৩০ 
  3. ৪০ 
  4. ৫০ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ক 
∴ ছোট সংখ্যাটি = ক - ১০

প্রশ্নমতে, 
ক + (ক - ১০) = ৯০ 
⇒ ক + ক - ১০ = ৯০ 
⇒ ২ক - ১০ = ৯০ 
⇒ ২ক = ৯০ + ১০ 
⇒ ২ক = ১০০ 
⇒ ক = ১০০/২ 
∴ ক = ৫০ 

∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ৫০ - ১০ 
= ৪০ । 

১১,৫২১.
10 টি বইয়ের মধ্যে 4 টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে নিদির্ষ্ট দুইটি বই সর্বদা বাদ থাকবে?
  1. 60
  2. 68
  3. 70
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টি বইয়ের মধ্যে 4 টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে নিদির্ষ্ট দুইটি বই সর্বদা বাদ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট পুস্তক, n = 10
সর্বদা বাদ থাকবে, m = 2
এবং প্রতিবার নিতে হবে, r = 4

∴ বাছাই করার উপায় = n - mCr = (10 - 2)C4
= 8C4
= 8!/4!(8 - 4)!
= 8!/(4! × 4!)
= 70
১১,৫২২.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা হতে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির সমষ্টি কত?
  1. ১৫
  2. ১৮
  3. ২১
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা হতে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির সমষ্টি কত?

সমাধান:
ছয়টি সংখ্যার গড় ৬
ছয়টি সংখ্যার সমষ্টি = (৬ × ৬) = ৩৬

প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হলে
ছয়টি সংখ্যার সমষ্টি = {৩৬ - (৬ × ৩)} = (৩৬ - ১৮) = ১৮
১১,৫২৩.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের-
  1. দ্বিগুণ
  2. সমান
  3. এক-চতুর্থাংশ 
  4. অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের-

সমাধান:
বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।

১১,৫২৪.
২৫, ১৭, ৩২, ২১, ২৮, ১৫, ২০, ২৫, ১৮, ৩০ উপাত্তগুলোর গড় কত?
  1. ২৯.৫
  2. ২৫.২
  3. ২৩.১
  4. ১৯.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ১৭, ৩২, ২১, ২৮, ১৫, ২০, ২৫, ১৮, ৩০ উপাত্তগুলোর গড় কত?

সমাধান:
উপাত্তগুলোর সমষ্টি = ২৫ + ১৭ + ৩২ + ২১ + ২৮ + ১৫ + ২০ + ২৫ + ১৮ + ৩০ = ২৩১
এবং উপাত্তের সংখ্যা = ১০

আমরা জানি,
গড় = উপাত্তগুলোর সমষ্টি​/উপাত্তের সংখ্যা 
= ২৩১/১০
= ২৩.১
১১,৫২৫.
  1. x > 1 অথবা x > 4
  2. x < 1 অথবা x < 4
  3. x < 1 অথবা x > 4
  4. 1 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(1/|2x - 5|) < 1/3
বা, |2x - 5| > 3

|2x - 5| ধনাত্মক হলে,
2x - 5 > 3
বা, 2x > 3 + 5
বা, 2x > 8
∴ x > 4

|2x - 5| ঋণাত্মক হলে,
- (2x - 5) > 3
2x - 5 < - 3
2x < - 3 + 5
2x < 2
∴ x < 1

∴ নির্ণেয় সমাধান: x < 1 অথবা x > 4
১১,৫২৬.
8 জন কর্মী অফিস মিটিং এ গোলাকার টেবিলে কতভাবে বসতে পারবে ?
  1. 2520
  2. 5040
  3. 2500
  4. 5000
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জন কর্মী অফিস মিটিং এ গোলাকার টেবিলে কতভাবে বসতে পারবে ?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তি গোলাকার টেবিলে বসার উপায় = (n - 1)!

∴ 8 জন কর্মী অফিস মিটিং এ গোলাকার টেবিলে বসতে পারবে = (8 - 1)!
= 7!
= 5040
১১,৫২৭.
যদি x + 1/x = 4 হয়, তবে x/(x2 + x + 1) -এর মান কত?    
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 1/x = 4 হয়, তবে x/(x2 + x + 1) -এর মান কত?    

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 4
⇒ (x2 + 1)/x = 4
⇒ x2 + 1 = 4x
⇒ x2 = 4x - 1

এখন,
x/(x2 + x +1)
= x/[(4x - 1) + x + 1]
= x/5x
= 1/5

১১,৫২৮.
log603 + log604 + (1/2) log6025 =?
  1. ক) 0
  2. খ) - 1
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: log603 + log604 + (1/2) log6025 =?

সমাধান: 
log603 + log604 + (1/2) log6025
= log603 + log604 + log60251/2
= log603 + log604 + log605
= log60(3 × 4 × 5)
= log6060
= 1
১১,৫২৯.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৬০ মিটার
  4. ২১০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = ১৬২ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
∴ ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে = ১২০ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
_____________________________________________________ 
(বিয়োগ করে) ট্রেনটি ৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 

এখন,
৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৪২/৩ মিটার 
∴ ১৫ সেকেন্ডে অতিক্রম করে = (৪২ × ১৫)/৩ মিটার 
= ২১০ মিটার 

∴ ট্রেনটির দৈর্ঘ্য = (২১০ - ১২০) মিটার 
= ৯০ মিটার ।

১১,৫৩০.
(x2)0 = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x2
  4. ঘ) x
ব্যাখ্যা

(x2)0
= x2×0
= x0
= 1

১১,৫৩১.
৩, ৫, ৮, ১০, ১৮, ২০……… ধারাটির অষ্টম সংখ্যা কত?
  1. ক) ৩০
  2. খ) ৩২
  3. গ) ৩৮
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান যেখানে প্রত্যেকবারই আগের বৃদ্ধির দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়।
৩, ৮, ১৮, ৩৮
৫, ১০, ২০, ৪০
১১,৫৩২.
০.৪ + ০.০৪ + ০.০০৪ + ...... অসীম ধারাটির সমষ্টি কত?
  1. ক) ১/২ 
  2. খ) ৫/৯ 
  3. গ) ৪/৯ 
  4. ঘ) ১/৯ 
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪ + ০.০৪ + ০.০০৪ + ...... অসীম ধারাটির সমষ্টি কত?

সমাধান:
প্রথম পদ, a = ০.৪
= ৪/১০
= ২/৫

সাধারণ অনুপাত r = ০.০৪/০.৪
= ১/১০

∴ সমষ্টি, S = a/(1 - r)
= ০.৪/(১ - ১/১০)
= ০.৪/(৯/১০)
= ৪/৯
১১,৫৩৩.
x এবং y উভয়েই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. ক) x + y + 1
  2. খ) xy
  3. গ) 2x + y
  4. ঘ) x + y
ব্যাখ্যা
যে কোন দুইটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হবে। যেমন, 1 + 3 = 4
তাই x + y জোড় সংখ্যা হবে।
১১,৫৩৪.
যদি x + y = 10 এবং xy = 16 হয়, তবে x - y এর মান কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 10 এবং xy = 16 হয়, তবে x - y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + y = 10 এবং xy = 16

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
= 102 - (4×16)
= 100 - 64
= 36
⇒ (x - y) = √36
∴ x - y = 6

১১,৫৩৫.
১, ২, ৩, ৫ ও ৭ এর লসাগু কত?
  1. ক) ২১০
  2. খ) ৪২০
  3. গ) ৮৪০
  4. ঘ) ১০৫
ব্যাখ্যা
প্রদত্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ায় এদের গুণফলই নির্ণেয় লসাগু।
এদের গুণফল = ১ × ২ × ৩ × ৫ × ৭ = ২১০
১১,৫৩৬.
যদি 4xy - 5x + 39 = 0 এবং y = - 2 হয়, তাহলে 2x - y = কত?
  1. 2
  2. 4
  3. 2/5
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 4xy - 5x + 39 = 0 এবং y = - 2 হয়, তাহলে 2x - y = কত?

সমাধান:
দেওয়া আছে, 4xy - 5x + 39 = 0 এবং y = - 2।

প্রথমে, x-এর মান নির্ণয় করতে y-এর মান প্রদত্ত সমীকরণে বসাই,
4x(- 2) - 5x + 39 = 0
⇒ - 8x - 5x + 39 = 0
⇒ - 13x + 39 = 0
⇒ - 13x = - 39
⇒ x = 39/13
⇒ x = 3

এবার, x এবং y-এর মান ব্যবহার করে 2x - y এর মান নির্ণয় করি,
2x - y = 2(3) - (- 2)
= 6 + 2
= 8

সুতরাং, 2x - y এর মান হলো 8।

১১,৫৩৭.
x2 - 6x + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য কত?
  1. 1
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য কত?

সমাধান:
x2 - 6x + 5 = 0
⇒ x2 - 5x - x + 5 = 0 
⇒ x(x - 5) - 1(x - 5) = 0
⇒ (x - 5)(x - 1) = 0
হয়,
x - 5 = 0
∴ x = 5

অথবা,
x - 1 = 0
∴ x = 1

∴ সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য: 5 - 1 = 4

১১,৫৩৮.
একটি পার্টিতে n সংখ্যক লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে মোট 45 টি হ্যান্ডশেক হলে n = ?
  1. 9
  2. 11
  3. 10
  4. 12
ব্যাখ্যা

প্রতি 2 জনের সমাবেশ থেকে একটি হ্যান্ডশেক সংগঠিত হয়।
∴ মোট হ্যান্ডশেক = nc2
= 45
বা, n!/(n - 2)!2! = 45
বা, n(n - 1)(n - 2)!/(n - 2)!2 = 45
বা, n(n - 1) = 90
বা, n2 - n - 90 = 0
বা, n2 - 10n + 9n - 90 = 0
বা, n(n - 10) + 9(n - 10) = 0
বা, (n + 9)(n - 10) = 0
বা, n - 10 = 0[∴ n ≠ 9]
∴ n = 10

১১,৫৩৯.
ax = by হলে -
  1. ক) log(a/b) = x/y
  2. খ) loga / logb = x/y
  3. গ) loga / logb = y/x
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

a= by
⇒ logax = logby
⇒ x log a = y log b
⇒ log a / log b = y/x

১১,৫৪০.
{(2a + 3)/5} + 2 = (a - 1)/2 হলে, a এর মান কত?
  1. 25
  2. 28
  3. 31
  4. 37
ব্যাখ্যা
প্রশ্ন: {(2a + 3)/5} + 2 = (a - 1)/2 হলে, a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
{(2a + 3)/5} + 2 = (a - 1)/2
⇒ (2a + 3)/5 - (a - 1)/2 = - 2
⇒ (4a + 6 - 5a + 5)/10 = - 2
⇒ - a + 11 = - 20
⇒ - a = - 20 - 11
⇒ - a = 31
∴ a = 31
১১,৫৪১.
এক ডজন পেন্সিলের দাম ২৪০ টাকা হলে, দুই ডজন তিনটি পেন্সিলের দাম কত?
  1. ৫৪০ টাকা
  2. ৫৬০ টাকা
  3. ৫৮০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ডজন পেন্সিলের দাম ২৪০ টাকা হলে, দুই ডজন তিনটি পেন্সিলের দাম কত?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২ টি পেন্সিল
∴ দুই ডজন তিনটি = (২ × ১২) + ৩
=  ২৭ টি পেন্সিল

১ ডজন পেন্সিলের দাম = ২৪০ টাকা
∴ ১ টি পেন্সিলের দাম = ২৪০/১২ টাকা
∴ ২৭ টি পেন্সিলের দাম = (২৪০ × ২৭)/১২ টাকা
= ৫৪০ টাকা

১১,৫৪২.
4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?
  1. 0
  2. 60
  3. 80
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?

সমাধান:
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সে.মি., b = 5 সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
 = (4 + 5 + 9)/2
= 18/2 সে.মি.
= 9 সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{9(9 - 4)(9 - 5)(9 - 9)} বর্গ সে.মি.
= √(9 × 5 × 4 × 0) বর্গ সে.মি.
= 0 বর্গ সে.মি. 
১১,৫৪৩.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৪৬ সেন্টিমিটার ও ৩৬ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 
  1. ১৬৫৬ বর্গ সেন্টিমিটার
  2. ৮২৮ বর্গ সেন্টিমিটার
  3. ১৬২৬ বর্গ সেন্টিমিটার
  4. ৮১৮ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৪৬ সেন্টিমিটার ও ৩৬ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৪৬ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ৩৬ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৪৬ × ৩৬
= ৮২৮ বর্গ সেন্টিমিটার

১১,৫৪৪.
মুনির ৫% হার সরল সুদে ১৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে ৮% হলে মুনির ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
  1. ৩৯০ টাকা
  2. ৪২২ টাকা
  3. ৪৩৬ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনির ৫% হার সরল সুদে ১৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে ৮% হলে মুনির ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?

সমাধান:
৫% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৫/১০০ টাকা
১৫,০০০ টাকার ১ বছরের সুদ = (৫ × ১৫০০০)/১০০ = ৭৫০ টাকা

৮% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৮ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১০/১০০ টাকা
১৫০০০ টাকার ১ বছরের সুদ = (৮ × ১৫০০০)/১০০ = ১২০০ টাকা

সুতরাং, সুদ বেশি হবে = (১২০০ - ৭৫০) = ৪৫০ টাকা
১১,৫৪৫.
কাফি, জুবায়েরের দ্বিগুণ কাজ করতে পারে। জুবায়ের যদি একটি কাজ করতে পারে ১২ দিনে, তাহলে কাফি ও জুবায়ের একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৩ দিনে
  3. ৬ দিনে
  4. ৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: কাফি, জুবায়েরের দ্বিগুণ কাজ করতে পারে। জুবায়ের যদি একটি কাজ করতে পারে ১২ দিনে, তাহলে কাফি ও জুবায়ের একত্রে কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
কাফি এবং জুবায়েরের কাজের গতির অনুপাত = ২ : ১
কাফি এবং জুবায়ের এর সময়ের অনুপাত = ১ : ২

জুবায়ের একটি কাজ ১২ দিনে করতে পারলে কাফি ঐ কাজটি ৬ দিনে শেষ করতে পারবে।

কাফি ১ দিনে করতে পারে কাজটির = ১/৬ অংশ
জুবায়ের ১ দিনে করতে পারে কাজটির = ১/১২ অংশ

কাফি এবং জুবায়ের ১ দিনে করতে পারে কাজটি = (১/৬) + (১/১২) অংশ
= (২ + ১)/১২
= ১/৪

কাফি এবং জুবায়ের ১/৪ অংশ কাজ করতে পারে = ১ দিনে
কাফি এবং জুবায়ের ১ বা (সম্পূর্ণ) কাজ করতে পারে = (১ × ৪)/১ দিনে
= ৪ দিনে
১১,৫৪৬.
কোনো ভগ্নাংশের লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 5/7 হয় এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয়। ভগ্নাংশটি কত?
  1.  2/5
  2. 3/7
  3. 4/9 
  4. 5/11
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 5/7 হয় এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরা যাক, ভগ্নাংশের লব = x
এবং হর = y
∴ ভগ্নাংশ = x/y

১ম শর্তমতে,
(x + 2)/y = 5/7
⇒ 7(x + 2) = 5y
⇒ 7x + 14 = 5y
⇒ 7x - 5y = - 14 ............(1)

২য় শর্তমতে,
x/(y - 1) = 1/2
⇒ 2x = y - 1
⇒ y = 2x + 1 ............(2)

y এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
7x - 5(2x + 1) = - 14
⇒ 7x - 10x - 5 = - 14
⇒ - 3x = - 14 + 5
⇒ - 3x = - 9
⇒ x = 3

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
y = 2(3) + 1
⇒ y = 6 + 1
⇒ y = 7

∴ নির্ণেয় ভগ্নাংশ = 3/7

১১,৫৪৭.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 19 তম পদ কত?
  1. 144
  2. 172
  3. 182
  4. 165
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 19 তম পদ কত?

দেওয়া আছে,
সাধারণ অন্তর (d) = 10

আমরা জানি,
r তম পদ = a + ( r -1)d

প্রশ্নমতে,
বা, 52 = a + ( 6 -1)10
বা, 52 = a + 50
বা, a = 52- 50
∴ a  = 2

∴ 19 তম পদ = a + ( r -1)d
= 2 + ( 19 -1)10
= 2 + 180
=182
১১,৫৪৮.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মােট খরচ কত টাকা?
  1. ক) ১০৪২
  2. খ) ১০৬৪
  3. গ) ১০৫০
  4. ঘ) ১০৯২
ব্যাখ্যা
৩ কেজি মিষ্টির দাম (৩ X ৩৫০) = ১০৫০ টাকা

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
  ১      ''         ''       ''     ''  ৪/১০০ ''
১০৫০ ''         ''       ''     ''   (৪×১০৫০)/১০০
                                        = ৪২ টাকা 

.: মােট খরচ (১০৫০ + ৪২) = ১০৯২ টাকা
১১,৫৪৯.
।2x - 5। < 7 অসমতাটির সমাধান কত? 
  1. ক) - 3 < x < 3
  2. খ) - 2 < x < 4
  3. গ) 1 < x < 5
  4. ঘ) - 1 < x < 6
ব্যাখ্যা
।2x - 5। < 7 
- 7 < 2x - 5 < 7
- 7 + 5 < 2x - 5 + 5 < 7 + 5
- 2 < 2x < 12
- 2/2 < 2x/2 <12/2
- 1 < x < 6
১১,৫৫০.
log(14/21) - log(28/63) + log⁡(2/3) = ?
  1. 1
  2. 1/2
  3. 0
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: log(14/21) - log(28/63) + log⁡(2/3) = ?

সমাধান:
log(14/21) - log(28/63) + log⁡(2/3)
= log{(14/21) ÷ (28/63) × (2/3)}
= log{(14/21) × (63/28) × (2/3)}
= log1
= 0
১১,৫৫১.
১ টি মোবাইল ৭২০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৭০০০ টাকা
  2. খ) ৬০০০ টাকা
  3. গ) ৫৫০০ টাকা
  4. ঘ) ৫০০০ টাকা
ব্যাখ্যা
২০% লাভে বিক্রয় হলে বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং বিক্রয়মূল্য ৭২০০ টাকা হলে ক্রয়মূল্য = (৭২০০X১০০)/১২০ টাকা
অর্থাৎ, মোবাইলটির ক্রয়মূল্য ৬০০০ টাকা
১১,৫৫২.
f(x) = √(3x + 2) ফাংশনটির ডোমেন কত?
  1. {x ∈ R : x > - 2/3}
  2. {x ∈ R : x ≤ - 2/3}
  3. {x ∈ R : x < - 2/3}
  4. {x ∈ R : x ≥ - 2/3}
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = √(3x + 2) ফাংশনটির ডোমেন কত?

সমাধান:
f(x) = √(3x + 2)

যেহেতু, বর্গমূলের ভেতরের অংশ ঋণাত্মক হতে পারে না, সেহেতু
3x + 2 ≥ 0
⇒ 3x ≥ - 2
⇒ x ≥ - 2/3

অতএব, ফাংশনের ডোমেন = {x ∈ R : x ≥ - 2/3} 

১১,৫৫৩.
একটি থলেতে ১৪টি নীল, ৬টি লাল, ১২টি সবুজ এবং ৮টি বেগুনি বল রয়েছে। থলে থেকে ২৫টি বল সরিয়ে নেয়া হলো। সরিয়ে নেয়া বলগুলোর মধ্যে কতটি লাল বল রয়েছে যদি থলের বাকি বল গুলো থেকে লাল বল তোলার সম্ভাবনা ১/৩ হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ১৪টি নীল, ৬টি লাল, ১২টি সবুজ এবং ৮টি বেগুনি বল রয়েছে। থলে থেকে ২৫টি বল সরিয়ে নেয়া হলো। সরিয়ে নেয়া বলগুলোর মধ্যে কতটি লাল বল রয়েছে যদি থলের বাকি বল গুলো থেকে লাল বল তোলার সম্ভাবনা ১/৩ হয়?

সমাধান:
মোট বল = ১৪ + ৬ + ১২ + ৮ = ৪০

২৫টি বল তোলা হলে থলেতে বাকি থাকে (৪০ - ২৫) = ১৫

যদি থলের বাকি বল গুলো থেকে লাল বল তোলার সম্ভাবনা ১/৩ হয়, তাহলে থলের বাকি ১৫টি বলের ৫টি বল হবে লাল।
শুরুতে লাল বল ছিল ৬

∴ সরিয়ে নেয়া বলগুলোর মধ্যে লাল বল ছিল ৬ - ৫ = ১
১১,৫৫৪.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ১/৪
  3. ১/৩
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? 

সমাধান: 
আমরা জানি, 
একটি ছক্কায় সংখ্যা থাকে = ১, ২, ৩, ৪, ৫ ও ৬ 
এখানে, 
তিন দ্বারা বিভাজিত সংখ্যা হলো = ৩ ও ৬ 

∴ তিন দ্বারা বিভাজিত সংখ্যা উঠার সম্ভাবনা = ২/৬ 
= ১/৩ । 
১১,৫৫৫.
θ = 60° হলে sec²θ−tan²θ= ?
  1. ক) 0
  2. খ) 14
  3. গ) 12
  4. ঘ) 1
ব্যাখ্যা

আমরা জানি, 
1 + tan²θ = sec²θ
1 − sec²θ = -tan²θ
sec²θ − 1 = tan²θ
sec²θ − tan²θ = 1

১১,৫৫৬.
x + y = √7 এবং x - y = √5 হলে, 8xy(x2 + y2) = ?
  1. ক) 35
  2. খ) 17.5
  3. গ) 20
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = √7 এবং x - y = √5 হলে, 8xy(x2 + y2) = ?

সমাধান: 
8xy(x² + y²)
= 4xy × 2(x² + y²)
= {(x + y)2 - (x - y)2}{(x + y)2 + (x - y)2}
= {(√7)2 - (√5)2}{(√7)2 + (√5)2}
= (7 - 5)(7 + 5)
= 2 × 12
= 24
১১,৫৫৭.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 48 ঘন সে.মি
  2. 108 ঘন সে.মি
  3. 60 ঘন সে.মি
  4. 96 ঘন সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:

প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি.
যেহেতু 32 + 42 = 52,
ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 4 × 3 = 6 বর্গ সে.মি.

সুতরাং, প্রিজমটির আয়তন = 6 × 8 = 48 ঘন সে.মি.
১১,৫৫৮.
একটি বাক্সে ৮টি লাল, ৭ টি নীল এবং ৬টি সবুজ বল  আছে।  দৈব ভাবে একটি বল নেয়া হলে তা নীল বা সবুজ না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/২১
  2. খ) ৮/২১
  3. গ) ৭/১৯
  4. ঘ) ৩/৪
ব্যাখ্যা
নীল বা সবুজ না হওয়ার অর্থ হলো লাল বল হওয়া।  
মোট বল = (৮ + ৭ + ৬) টি 
               = ২১ টি 
লাল বল আছে= ৮টি 

লাল বল হওয়ার সম্ভাবনা= ৮/২১ 
১১,৫৫৯.
একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে ১২% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৪০০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৩৬০০ টাকা
  4. ৪২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে ১২% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।
এবং ১২% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১১২ - ৯২) = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা  
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ টাকা  
বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৬০০/২০ টাকা  
= ৩০০০ টাকা।

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৩০০০ টাকা।

১১,৫৬০.
প্রতি হাজারে জন্মহার ও মৃত্যুহার যথাক্রমে ৩২ ও ১১ হলে শতকরা বার্ষিক বৃদ্ধির হার কত?
  1. ক) ২১
  2. খ) ০.০২১
  3. গ) ২.১
  4. ঘ) ৩
ব্যাখ্যা

১০০০ জনে বার্ষিক বৃদ্ধি পায় (৩২ - ১১) = ২১ জন
∴ শতকরা বার্ষিক বৃদ্ধির হার ( ২১/১০০০) × ১০০ = ২.১%

১১,৫৬১.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং ল.সা.গু. ২১০। ছোট সংখ্যাটি কত?
  1. ২১ 
  2. ২৭ 
  3. ১৮ 
  4. ৩৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং ল.সা.গু. ২১০। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যা = ৭ক
২য় সংখ্যা = ১০ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৭০ক

প্রশ্নমতে,
৭০ক = ২১০
⇒ ক = ২১০/৭০
⇒ ক = ৩ 

অর্থাৎ ১ম সংখ্যা = ৭ × ৩ = ২১
২য় সংখ্যা = ১০ × ৩ = ৩০

∴ ছোট সংখ্যাটি = ২১

১১,৫৬২.
টাকায় ৬ টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা লেবু বিক্রয় করলে শতকরা ২০ টাকা লাভ হবে?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৮ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬ টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা লেবু বিক্রয় করলে শতকরা ২০ টাকা লাভ হবে? 

সমাধান:
১ টাকায় লেবু ক্রয় করা যায় = ৬ টি
∴ ১০০ টাকায় লেবু ক্রয় করা যায় = (৬ × ১০০) টি
= ৬০০ টি

ক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ করতে হবে ২০ টাকা
অর্থাৎ, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

এখন,
১২০ টাকায় বিক্রয় করতে হবে = ৬০০ টি লেবু
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৬০০/১২০ টি লেবু
= ৫ টি
১১,৫৬৩.
একটি নৌকা ৩ ঘণ্টায় স্রোতের দিকে ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টার মধ্যে ফিরে আসে। এই নৌকার প্রতি ঘণ্টার গড় গতিবেগ কত?
  1. ৮ মাইল/ঘণ্টা
  2. ৫ মাইল/ঘণ্টা
  3. ৭ মাইল/ঘণ্টা
  4. ৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা ৩ ঘণ্টায় স্রোতের দিকে ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টার মধ্যে ফিরে আসে। এই নৌকার প্রতি ঘণ্টার গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৪ + ১৪ = ২৮ মাইল
মোট সময় = ৪ + ৩ = ৭ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ২৮/৭ মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা

১১,৫৬৪.
√2/(√6 + 2)= কত?
  1. √3 + √2
  2.  3 - √2
  3. √3 - √2
  4. √3 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) = কত?

সমাধান: 
√2/(√6 + 2) = √2/{√2(√3 + √2)}
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
= (√3 - √2)/1
= (√3 - √2)
১১,৫৬৫.
বার্ষিক 5% হার সরল সুদে কত বছরে কোনো নির্দিষ্ট মূলধনের সমান সুদ হবে?
  1. 5 বছরে
  2. 10 বছরে
  3. 15 বছরে
  4. 20 বছরে
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক 5% হার সরল সুদে কত বছরে কোনো নির্দিষ্ট মূলধনের সমান সুদ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = P টাকা
সুদের হার = 5% প্রতি বছর
সুদের সময়কাল = T বছর
আমরা জানি,
SI = P. R. T/100
এখানে বলা হচ্ছে মূলধনের সমান সুদ হবে। অর্থাৎ:
SI = P
⇒ (P. 5. T)/100 = P
⇒ 5. T/100 = 1
⇒ T = 100/5
⇒ T = 20 

∴ 20 বছরে।

১১,৫৬৬.
দেয়ালের সাথে একটি মইয়ের উন্নতি কোণ 60° এবং মইটির পাদদেশ দেয়াল থেকে 4.6 মিটার দূরে। মইয়ের দৈর্ঘ্য কত? 
  1. 8.25 মিটার 
  2. 9.20 মিটার 
  3. 7.50 মিটার 
  4. 6.50 মিটার 
ব্যাখ্যা
 
মইয়ের দৈর্ঘ্য AC = ?
মইটির পাদদেশ থেকে দেয়ালের দূরত্ব BC= 4.6 মিটার
এখন,
Cos ∠ACB = BC/AC
Cos 60° = 4.6/AC
1/2 = 4.6/AC
AC =  4.6 × 2 = 9.20 মিটার
১১,৫৬৭.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম ও বৃহত্তম দুইটি সংখ্যার গুণফল কত?
  1. ১৬০০
  2. ১৬৪০
  3. ১৬৮০
  4. ১৬৯০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম ও বৃহত্তম দুইটি সংখ্যার গুণফল কত?

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১

প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ১২৩
বা, ৩x = ১২৩
বা, x = ১২৩/৩
∴ x = ৪১
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৪০, ৪১ এবং ৪২

∴ ক্ষুদ্রতম ও বৃহত্তম দুইটি সংখ্যার গুণফল = (৪০ × ৪২)
= ১৬৮০ । 

১১,৫৬৮.
বার্ষিক শতকরা ৪ টাকা হারে ২০০০ টাকার ৩ বছর পর সরল মুনাফা কত?
  1. ১০০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা ৪ টাকা হারে ২০০০ টাকার ৩ বছর পর সরল মুনাফা কত?

সমাধান:
এখানে, মূলধন, P = ২০০০ টাকা,
সুদের হার, r = ৪% = ৪/১০০ 
সময়, n = ৩ বছর

আমরা জানি, 
সরল মুনাফা, I = Pnr
 = ২০০০ × ৩ × (৪/১০০) টাকা
= ২৪০ টাকা

∴ সরল মুনাফা = ২৪০ টাকা

১১,৫৬৯.
x = 15 এবং y = 6 হলে 9x2 - 48xy + 64y2 এর মান কত?
  1. - 3
  2. 9
  3. 6
  4. - 9
ব্যাখ্যা
প্রশ্ন: x = 15 এবং y = 6 হলে 9x2 - 48xy + 64y2 এর মান কত? 

সমাধান: 
9x2 - 48xy + 64y2 
= (3x)2 - 2. (3x). (8y) + (8y)2 
= (3x - 8y)2 
= {3 × (15) - 8 × (6)}2 
= (45 - 48)2 
= (- 3)2 
= 9
১১,৫৭০.
কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫০%
  2. ৩০%
  3. ১৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = n(M) = ৮০%
বাংলায় পাশ = n(B) = ৬০%
উভয় বিষয়ে পাশ = n(M ∩ B) = ৫০%

যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(M ∪ B)

 n(M ∪ B) = n(M) + n(B) - n(M ∩ B) 
= ৮০% + ৬০% - ৫০%
= ১৪০% - ৫০%
= ৯০%

∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৯০%
= ১০%
১১,৫৭১.
1 + 3 + 5 + 7 + 9 + 11 + ..... ধারাটির n পদের সমষ্টি কত?
  1. n(n + 1)
  2. n2 + n
  3. n2
  4. n(n - 1)
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 3 + 5 + 7 + 9 + 11 + ..... ধারাটির n পদের সমষ্টি কত?

সমাধান:
১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2

আমরা জানি,
সমান্তর ধারার ১ম n সংখ্যক পদের সমষ্টি,
Sn = (n/2){2a + (n - 1)d}
= (n/2){(2 × 1) + (n - 1)2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2) × 2n
= n × n
= n2

১১,৫৭২.
একটি কোণ তার সম্পূরক কোণের এক-পঞ্চমাংশ হলে, কোণটির মান বের করুন।
  1. 15°
  2. 30°
  3. 66°
  4. 85°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের এক পঞ্চমাংশ হলে কোণটির মান বের করুন।

সমাধান: 
দুটি কোণের সমষ্টি 180° হলে, একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

ধরি,  কোণটি = x
∴ অপর কোণটি = 180° - x

প্রশ্নমতে, 
x = (1/5) × (180° - x)
⇒ 5x = 180° - x
⇒ 6x = 180°
⇒ x = 180°/6
∴ x = 30°

১১,৫৭৩.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ৮ ফুট পানির উপরে আছে। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ১৬ ফুট
  2. ২৪ ফুট
  3. ৪৮ ফুট
  4. ৭২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ৮ ফুট পানির উপরে আছে। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ক ফুট 

পানি ও মাটিতে আছে = (ক/২) + (ক/৩) = (৩ক + ২ক)/৬ = ৫ক/৬ অংশ 

পানির উপরে আছে = ক - (৫ক/৬) = (৬ক - ৫ক)/৬ = ক/৬ অংশ 

প্রশ্নমতে,
ক/৬ = ৮
বা, ক = ৮ × ৬
বা, ক = ৪৮ 

অর্থাৎ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ৪৮ ফুট 
১১,৫৭৪.
যদি x + (1/x) = 3 হয়, তবে x3 + (1/x3) এর মান কত?
  1. 9
  2. 18
  3. 27
  4. 21
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + (1/x) = 3 হয়, তবে x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + (1/x) = 3

প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= (x + 1/x)3 - 3 . x . (1/x)(x + 1/x)
= (3)3 - 3 × 3
= 27 - 9
= 18

১১,৫৭৫.
(33x - 5.b2x - 6)/3x + 1 = a2x - 6 হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: (33x - 5.b2x - 6)/3x + 1 = a2x - 6 হলে, x এর মান কত?

সমাধান:  
(33x - 5.b2x - 6)/3x + 1 = a2x - 6
33x - 5 - x - 1. b2x - 6 = a2x - 6
32x - 6 . b2x - 6 = a2x - 6
(3b/a)2x - 6 = 1
(3b/a)2x - 6 = (3b/a)0
2x - 6 = 0
2x = 6
x = 3
১১,৫৭৬.
একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 150° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কত?
  1. 80°
  2. 60°
  3. 30°
  4. 75°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 150° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

তাই একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 150° হলে বৃত্তস্থ কোণের মান হবে 75°
১১,৫৭৭.
সোনা পানির চেয়ে ১৯ গুন ভারী এবং তামা পানির চেয়ে ৯ গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণ পানির চেয়ে ১৫ গুণ ভারী হবে।
  1. ক) ৩ঃ২
  2. খ) ২ঃ৩
  3. গ) ৪ঃ৩
  4. ঘ) ৫ঃ৩
ব্যাখ্যা

মনে করি, সোনাঃতামা = 1:x
তাই, 1gm সোনা x gm তামার সাথে মিশালে (1 + x) gm মিশ্রণ পাওয়া যাবে।
1gm সোনা + xgm তামা = (1 + x)gm মিশ্রণ
19w + 9w × x = (1 + x) × 15w
বা, 9x + 19 = 15+15x
∴ x = 2/3
নির্ণেয় সোনাঃতামা = ৩ঃ২

১১,৫৭৮.
যদি nPr = 720 এবং nCr = 120 হয়, তাহলে r এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nPr = 720 এবং nCr = 120 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
nPr = 720 এবং nCr = 120

আমরা জানি,
nPr​ = nCr​ × r!
⇒ 720 = 120 × r!
​⇒ r! = 720/120
⇒ r! = 6
⇒ r! = 3!
∴ r = 3

১১,৫৭৯.
একটি ঝুড়িতে ১২টি কমলা, ১৬টি আপেল এবং ২৪টি পেয়ারা আছে। দৈব্যভাবে একটি ফল নেওয়া হলে ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/১২
  2. ১০/১৩
  3. ৫/১২
  4. ৩/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ১২টি কমলা, ১৬টি আপেল এবং ২৪টি পেয়ারা আছে। দৈব্যভাবে একটি ফল নেওয়া হলে ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট ফল আছে = ১২ + ১৬ + ২৪ = ৫২ টি
কমলা আছে = ১২টি

ফলটি কমলা হওয়ার সম্ভাবনা = ১২/৫২ = ৩/১৩

∴ ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা = ১ - (৩/১৩)
= (১৩ - ৩)/১৩
= ১০/১৩
১১,৫৮০.
রফিক প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ১০০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে?
  1. ৬৪৪ টাকা
  2. ৫৮৪ টাকা
  3. ৫৪৪ টাকা
  4. ৬৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ১০০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে?

সমাধান:
১ মিটার ফিতার দাম = ২০ টাকা
∴ ১৫ মিটারের দাম = ২০ × ১৫ = ৩০০ টাকা

১০০ টাকায় ভ্যাট = ৪ টাকা
∴১ টাকায় ভ্যাট = ৪/১০০ টাকা
∴৩০০  টাকায় ভ্যাট = (৪ × ৩০০)/১০০ = ১২ টাকা

ভ্যাট সহ মোট খরচ = ৩০০ + ১২ = ৩১২ টাকা
∴ দোকানদার ফেরত দিবে =১০০০ - ৩১২ = ৬৮৮ টাকা
১১,৫৮১.
একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
  1. ক) ৩৬(২/৩)%
  2. খ) ৩৭(২/৩)%
  3. গ) ৪২(১/৩)%
  4. ঘ) ৪৬(২/৩)%
ব্যাখ্যা

মোট ব্যায় = (১/১০) + (১/৩) + (১/৫) = ১৯/৩০ অংশ 

বাকি থাকে = ১ - (১৯/৩০)] = ১১/৩০ অংশ

শতকরা বাকী থাকে = (১১/৩০) × ১০০]℅
= ৩৬(২/৩)% 

১১,৫৮২.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সে. মি. ও ক্ষেত্রফল 44 বর্গ সে. মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ক) 6 সে. মি.
  2. খ) 9 সে. মি.
  3. গ) 11 সে. মি.
  4. ঘ) 13 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সে. মি. ও ক্ষেত্রফল 44 বর্গ সে. মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে. মি.?

সমাধান: 
ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = a সে. মি.

আমরা জানি,
∴ রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
বা, 44 = 1/2 × a × 8
বা, 44 = 4a
∴ a = 11

∴ অপর কর্ণের দৈর্ঘ্য = 11 সে. মি.
১১,৫৮৩.
কোনো স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
  1. ৯৬ জন
  2. ১০৪ জন
  3. ১১৬ জন
  4. ১২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
স্কুলের মোট ছাত্র সংখ্যা হবে ৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু অপেক্ষা ৪ বেশি।

৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু = ১২০ 

∴ স্কুলের মোট ছাত্র সংখ্যা কত = ১২০ + ৪ জন 
= ১২৪ জন 
১১,৫৮৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৯ : ৭ হলে এবং এর পরিসীমা ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে-
  1. ১৮, ১৪ মিটার
  2. ১৬, ১২ মিটার
  3. ২৭, ১৯ মিটার
  4. ৩২, ২৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৯ : ৭ হলে এবং এর পরিসীমা ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে-

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৯ক , প্রস্থ ৭ক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= ২ (৯ক + ৭ক )
= ৩২ক

প্রশ্নমতে,
৩২ক = ৬৪
⇒ ক = ৬৪/৩২
∴ ক = ২ মিটার

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৯ × ২ = ১৮ মিটার ,
এবং, প্রস্থ = ৭ × ২ মিটার = ১৪ মিটার
১১,৫৮৫.
লবণের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কতভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

লবণের পূর্বমূল্য ১০০ টাকা হলে ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য ১২৫ টাক।
১২৫ টাকায় খরচ কমাতে হবে ২৫ টাকা
∴ ১০০ 〃 〃 〃 〃 (২৫×১০০)/১২৫ টাকা
= ২০%

১১,৫৮৬.
log√5125 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 6
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: log√5125 এর মান কত? 

সমাধান: 
log√5125
= log√553
= log√5√56
= 6 log√5√5
= 6 × 1
= 6
১১,৫৮৭.
দু'টি সংখ্যার অনুপাত ২ঃ১ আবার তাদের সমষ্টি ও অন্তরফলের অনুপাত -
  1. ক) ১ঃ২
  2. খ) ২ঃ১
  3. গ) ১ঃ৩
  4. ঘ) ৩ঃ১
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ২a, a
∴ (২a + a)/(২a - a)
= ৩a/a
= ৩/১
= ৩ঃ১

১১,৫৮৮.
কোনো গ্রামের জনসংখ্যা ৪% বৃদ্ধি পাওয়ায় ২০৮০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
  1. ১৮৮০ জন
  2. ১৮৯০ জন
  3. ২০০০ জন
  4. ২০১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যা ৪% বৃদ্ধি পাওয়ায় ২০৮০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?

সমাধান:
৪% বৃদ্ধিতে,
পূর্বে জনসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = ১০০ + ৪ = ১০৪ জন

বর্তমান জনসংখ্যা ১০৪ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৪ জন
∴ বর্তমান জনসংখ্যা ২০৮০ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ২০৮০)/১০৪
= ২০০০ জন
১১,৫৮৯.
(√৬৪) এর মান কত?
  1. ৫১২
  2. ৬৪
  3. ১৬
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (√৬৪) এর মান কত?

সমাধান:
(√৬৪)
= ৮
= ৫১২
১১,৫৯০.
x2 + xy + yz - z2 এর একটি উৎপাদক -
  1. ক) x + y + z
  2. খ) x - y - z
  3. গ) x - z
  4. ঘ) x + z
ব্যাখ্যা

x2 + xy + yz - z2
= (x2 - z2) + xy + yz
= (x + z)(x - z) + y(x + z)
= (x + z)(x + y - z)

১১,৫৯১.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজ 25 মিঃ। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত -
  1. ক) 3 : 4 : 5
  2. খ) 2 : 3 : 4
  3. গ) 8 : 15 : 17
  4. ঘ) 12 : 13 : 5
ব্যাখ্যা

মনেকরি,
অপর বাহুদ্বয় 3a, 4a
∴ (3a)2 + (4a)2 = 252
বা, 25a2 = 252
বা, a2 = 25
∴ a = 5
∴ অপর বাহুদ্বয় = 15, 20
∴ অনুপাত = 15:20:25
= 3 : 4 : 5

১১,৫৯২.
p3 - 6p2 + 11p - 6 এর উৎপাদক নয় নিচের কোনটি?
  1. p - 1
  2. p + 1
  3. p - 2
  4. p - 3
ব্যাখ্যা
প্রশ্ন: p3 - 6p2 + 11p - 6 এর উৎপাদক নয় নিচের কোনটি? 

সমাধান: 
p3 - 6p2 + 11p - 6
= p3 - p2 - 5p2 + 5p + 6p - 6
= p2(p - 1) - 5p(p - 1) + 6(p - 1)
= (p - 1)(p2 - 5p + 6)
= (p - 1)(p2 - 3p - 2p +6)
= (p - 1){p(p - 3) - 2(p - 3)}
= (p - 1)(p - 2)(p - 3)
১১,৫৯৩.
যদি a + b = 5 এবং a2 + b2 = 13 হয়, তবে a3 + b3 এর মান কত?
  1. 28
  2. 35
  3. 65
  4. 81
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 5 এবং a2 + b2 = 13 হয়, তবে a3 + b3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে, a + b = 5 এবং a2 + b2 = 13
এখন,
(a + b)2 = a2 + b2 + 2ab
⇒ 52 = 13 + 2ab
⇒ 25 = 13 + 2ab
⇒ 25 - 13 = 2ab
⇒ 12 = 2ab
⇒ ab = 6

∴ a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
⇒ a3 + b3 = (5)3 - 3(6)(5)
⇒ a3 + b3 = 125 - 90
∴ a3 + b3 = 35

১১,৫৯৪.
মনে করুন রাত 11:59 মিনিটে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক 72 ঘণ্টা পর রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 50%
  2. খ) 100%
  3. গ) 0%
  4. ঘ) 25%
ব্যাখ্যা
রাত 11:59 মিনিটের ঠিক 72 ঘণ্টা পর রাত 11:59 মিনিটই আসবে। সুতরাং রাত্রের বেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা শূন্য।
১১,৫৯৫.
93 × 812 ÷ 274 = 3?
  1. 2
  2. 1
  3. 4
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 93 × 812 ÷ 274 = 3?

সমাধান:
ধরি,
93 × 812 ÷ 274 = 3a
⇒ (32)3 × (34)2 ÷ (33)4  = 3a
⇒ 36 × 38 ÷ 312 = 3a
⇒ 36 + 8 - 12 = 3a
⇒ 32 = 3a
∴ a = 2
১১,৫৯৬.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2√2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
  1. ক) 2√2 একক
  2. খ) 4√2 একক
  3. গ) 4 একক
  4. ঘ) 2 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2√2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?

সমাধান: 

ABCD বর্গের বাহু AB = 2√2 একক, বাহু AD = 2√2 একক 
BD বর্গের কর্ণ।

ABD সমকোণী ত্রিভুজে,
BD = √(AB2 + AD2)
= √{(2√2)2 + (2√2)2}
= √(8 + 8)
= √16
= 4

∴ কর্ণের দৈর্ঘ্য 4 একক
১১,৫৯৭.
যদি nPr = 3024 এবং nCr = 126  হয়, তাহলে n এবং r এর মান কত?
  1. 9, 4
  2. 10, 3
  3. 12, 4
  4. 11, 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nPr = 3024 এবং nCr = 126  হয়, তাহলে n এবং r এর মান কত?

সমাধান:

∴ n = 9, r = 4
১১,৫৯৮.
(81) × (√3)2x = 1 হলে, x = কত?
  1. 3
  2. - 4
  3. 6
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: (81) × (√3)2x = 1 হলে, x = কত?

সমাধান:
দেওয়া আছে,
81 × (√3)2x = 1
⇒ 34 × (31/2)2x = 1
⇒ 34 × 3x = 1
⇒ 3x + 4 = 30
⇒  x + 4 = 0
⇒ x = - 4

১১,৫৯৯.
নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1.  ৪, ৫, ৬
  2.  ৭, ৮, ১০
  3.  ৬, ৭, ৮
  4. ৮, ১৫, ১৭
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের (বৃহত্তম বাহুর) বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।

অপশন (ক): ৪, ৫, ৬
বৃহত্তম বাহু = ৬ = ৩৬
অন্য দুই বাহু: ৪ + ৫ = ১৬ + ২৫ = ৪১
যেহেতু ৩৬ ≠ ৪১, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।

অপশন (খ): ৭, ৮, ১০
বৃহত্তম বাহু = ১০ = ১০০
অন্য দুই বাহু: ৭ + ৮ = ৪৯ + ৬৪ = ১১৩
যেহেতু ১০০ ≠ ১১৩, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।

অপশন (গ): ৬, ৭, ৮
বৃহত্তম বাহু = ৮ = ৬৪
অন্য দুই বাহু: ৬ + ৭ = ৩৬ + ৪৯ = ৮৫
যেহেতু ৬৪ ≠ ৮৫, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।

অপশন (ঘ): ৮, ১৫, ১৭
বৃহত্তম বাহু = ১৭ = ২৮৯
অন্য দুই বাহু: ৮ + ১৫ = ৬৪ + ২২৫ = ২৮৯
যেহেতু ২৮৯ = ২৮৯, তাই এটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব।

∴ সঠিক উত্তর : অপশন (ঘ)

১১,৬০০.
একটি ঘনবস্তুর মাত্রা কয়টি? 
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর মাত্রা কয়টি? 

সমাধান: 
ঘনবস্তু (Solid) কোনো জাগতিক বস্তু যে স্থান দখল করে থাকে, তা তিন দিকে বিস্তৃত।
- এ তিন দিকের বিস্তার বস্তুটির তিনটি মাত্রা (Three dimension) দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্দেশ করে। সেজন্য প্রত্যেক ত্রিমাত্রিক (three-dimensional) বস্তুকে বলা হয় ঘনবস্তু (Solid)।
-যেমন, একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। একটি বল বা গোলকেরও তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার অভিন্নতা স্পষ্টভাবে বোঝা না গেলেও একে দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়। এগুলো ঘনবস্তু ।
উৎস: গণিত, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়