বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১১২ / ৪৭৫ · ১১,১০১১১,২০০ / ৪৭,৮৩৩

১১,১০১.
12 + 22 + 32 + ..... + 92 = কত?
  1. ক) 285
  2. খ) 2025
  3. গ) 45
  4. ঘ) 300
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ..... + 92 = কত? 

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n+1)(2n+1)}/6

∴ 9টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {9(9 + 1)(2× 9 +1)}/6
= {9 × 10 × 19}/6
= 1710/6
= 285
১১,১০২.
একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ২৩৫০ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর প্রস্থ কত সে.মি.?
  1. ১০ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ২০ সে.মি.
  4. ২৪ সে.মি.
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ২৩৫০ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর প্রস্থ কত সে.মি.?

সমাধান:
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ৫ক সে.মি.
ঘনবস্তুর প্রস্থ, b = ৪ক সে.মি.
এবং উচ্চতা, c = ৩ক সে.মি.

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = ২(ab + bc + ac) বর্গ একক।
⇒ ২৩৫০ = ২{(৫ক × ৪ক) + (৪ক × ৩ক) + (৩ক × ৫ক)}
⇒ ২(২০ক২ + ১২ক২ + ১৫ক২) = ২৩৫০
⇒ ৪৭ক২ = ২৩৫০/২
⇒ ৪৭ক২ = ১১৭৫
⇒ ক২ = ২৫
∴ ক = ৫

অতএব, প্রস্থ = ৪ × ৫ = ২০ সে.মি.

১১,১০৩.
হলে, x এর মান কত?
  1. a/b
  2. 1/ab
  3. a
  4. ab
ব্যাখ্যা
প্রশ্ন: হলে, x এর মান কত?

সমাধান:
(x/a) + a = (x/b) + b
বা, (x/a) - (x/b) = b - a
বা, (bx - ax)/ab = b - a
বা, bx - ax = ab(b - a)
বা, x(b - a) = ab(b - a)
বা, x = ab(b - a)/(b - a)
∴ x = ab
১১,১০৪.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশি হলে, কোণটি কত?
  1. ৪৫°
  2. ৫৭°
  3. ৬০°
  4. ৭৭°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশি হলে, কোণটি কত? 

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। 
ধরি, 
কোণটি x,
∴ তার পূরক কোণ = 90° - x

শর্তমতে, 
x = 90° - x + 24° 
বা, x + x = 114°
বা, 2x = 114°
বা, x = 114°/2
∴ x = 57° । 
১১,১০৫.
একটি সংখ্যা ৩১৩ থেকে যত বড় ৫৭১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৪২৮
  2. ৪৩২
  3. ৪৪২
  4. ৪৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১৩ থেকে যত বড় ৫৭১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৩১৩ = ৫৭১ - ক
⇒ ক + ক = ৫৭১ + ৩১৩
⇒ ২ক = ৮৮৪
⇒ ক = ৮৮৪/২
∴ ক = ৪৪২

অতএব, সংখ্যাটি হলো ৪৪২।
১১,১০৬.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা 
= ২০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা 
= ৪০০ টাকা 
 
∴  দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
১১,১০৭.
দু’টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দু’টির অনুপাত কত?
  1. ২ঃ১
  2. ৩ঃ১
  3. ১ঃ৩
  4. ১ঃ৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দু’টি x, y
শর্তমতে,
x - y = ১/৩ (x+y)
বা, ৩x - ৩y = x+y
বা, ২x = ৪y
বা, x/y = ৪/২
∴ x : y = ২ঃ১
১১,১০৮.
a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?
  1. 17
  2. 23
  3. 26
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, 92 = 29 +  2(ab + bc + ca)
বা, 81 = 29 +  2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = 81 - 29
বা, 2(ab + bc + ca) = 52
∴ (ab + bc + ca) = 26
১১,১০৯.
x2 + y + 3 = 0 সমীকরণটি নিম্নের কোনটি নির্দেশ করে?
  1. ক) বৃত্ত
  2. খ) প্যারাবোলা
  3. গ) উপবৃত্ত
  4. ঘ) গোলক
ব্যাখ্যা

x2 + y + 3 = 0
বা, 1.x2 + 1.y + 3 = 0
বা, 0 = x2.12 + y.1 + 3 
এখানে, y = 0, a = x2 , b = y, x = 1, ধরলে আমরা পরিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ পাই,
y = ax2 + bx + c 

উল্লেখ্য,
পরিবৃত্ত: তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দুগামী (শীর্ষ) বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

১১,১১০.
১ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 

সমাধান: 
• ১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭ মোট ৪ টি।
• ১১ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১১, ১৩, ১৭, ১৯ মোট ৪টি 
• ২১ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৩, ২৯ মোট ২টি 

∴ ১ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১০টি। 
১১,১১১.
একটি বৃত্তের ব্যাসার্ধ 14cm। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান।বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 24.81 cm
  2. খ) 25.52 cm
  3. গ) 26.67cm
  4. ঘ) 28 cm
ব্যাখ্যা

প্রশ্নমতে,
πr² = a²
⇒ π×14² = a²
∴ a = 24.81 cm

১১,১১২.
৫ এর কত শতাংশ ৭ হবে? 
  1. ক) ৪০
  2. খ) ১২৫
  3. গ) ৯০
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
ধরি,
৫ এর ক% = ৭
৫ এর ক/১০০ = ৭
ক/২০ = ৭
ক = ১৪০
১১,১১৩.
একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ক) ২বর্গ একক
  2. খ) πবর্গ একক
  3. গ) π বর্গ একক
  4. ঘ) ১ বর্গ একক
ব্যাখ্যা

r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = πr বর্গ একক।
∴ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = π.1 = π বর্গ একক।

১১,১১৪.
10 ≥ a + 5, a এর কোন মানের জন্য অসমতাটিকে সঠিক বলা যাবে না?
  1. 5
  2. 6
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 10 ≥ a + 5, a এর কোন মানের জন্য অসমতাটিকে সঠিক বলা যাবে না?

সমাধান:
10 ≥ a + 5
বা, 10 - 5 ≥ a
বা, 5 ≥ a
∴ a ≤ 5 

a এর মান 5 এর চেয়ে বড় হবে না, কিন্তু 5 এবং 5 এর সকল ছোট মান হতে পারবে।
১১,১১৫.
একটি ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক কত?
  1. ৭৫ বর্গসে.মি.
  2. ৫০ বর্গসে.মি.
  3. ৬৫ বর্গসে.মি.
  4. ১৫০ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a একক হলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল = 6a² বর্গএকক

তাহলে,
ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল = ৬ × ৫  বর্গসে.মি.
= ৬ × ২৫  বর্গসে.মি.
= ১৫০  বর্গসে.মি.

সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক = ১৫০/২
= ৭৫  বর্গসে.মি.
১১,১১৬.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ক) ২২%
  2. খ) ২৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে দাম = (১০০ + ২৫) = ১২৫টাকা।

১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫ - ১০০ = ২৫ টাকা
 ১ টাকায় চিনি খাওয়া কমে = ২৫/১২৫ টাকা
১০০ ’’ ’’ ’’ ’’ = (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা

অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল
১১,১১৭.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'a' হলে উহার ক্ষেত্রফল কত ?
  1. ক) √৩/৪ a2
  2. খ) √৩/২ a2
  3. গ) ৩/২ a2
  4. ঘ) √১/২ a2
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3/4 a2

১১,১১৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১২ সে. মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২৪ বর্গ সে. মি.
  2. ৩৬ বর্গ সে. মি.
  3. ৪৮ বর্গ সে. মি.
  4. ৬০ বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১২ সে. মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, θ = ৩০°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য, a = b = ১২ সে. মি

আমরা জানি,
ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২)absinθ
=  (১/২) × ১২ × ১২ × sin৩০°
=  (১/২) × ১২ × ১২ × ১/২
= ৩৬ বর্গ সে. মি.

১১,১১৯.
কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 180 সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 14 সে.মি.
  2. 21 সে.মি.
  3. 42 সে.মি.
  4. 63 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 180 সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr - 2r = 180
⇒ 2r(π - 1) = 180
⇒ r = 180/{2(π - 1)}
⇒ r = 90/{(22/7) - 1}
⇒ r = 90/{(22 - 7)/7}
⇒ r = 90/(15/7)
⇒ r = (90 × 7)/15
⇒ r = 6 × 7
∴ r = 42 সে.মি.

∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 42 সে.মি.

১১,১২০.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল হচ্ছে:
  1. 110
  2. 130
  3. 150
  4. 180
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল হচ্ছে:

সমাধান:
ধরি,
প্রথম পদ a এবং
সাধারন অন্তর d

চতুর্থ পদ = a + (4 - 1)d
= a + 3d 

দ্বাদশ পদ = a + (12 - 1)d
= a + 11d

a + 3d + a + 11d = 20
2a + 14d = 20

তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল, S15=15/2{2a + (15 - 1)d}
= 15/2{2a + 14d}
= 15 × 20/2
= 150

১১,১২১.
6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি-
  1. মূলদ্বয় বাস্তব ও সমান
  2. মূলদ্বয় অবাস্তব ও অসমান
  3. মূলদ্বয় অবাস্তব ও সমান
  4. মূলদ্বয় বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি-
 
সমাধান:
6x2 - 7x - 4 = 0 
এখানে,
a = x2 এর সহগ = 6
b = x এর সহগ = - 7
c = ধ্রুবক = - 4

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 7)2 - 4. 6. (- 4)
= 49 + 96
= 145 > 0
নিশ্চায়ক ধনাত্মক হলে, মূল দুইটি বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও অসমান
১১,১২২.
ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি-
  1. সমকোনী
  2. স্থুলকোণী
  3. সমবাহু
  4. এর কোনোটিই নয়
ব্যাখ্যা
ত্রিভুজের শিরঃকোণ এর সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি সমবাহু হবে। 

শিরঃকোণ: কোনো ত্রিভূজের শীর্ষে তথা মাথায় যে কোণ উৎপন্ন হয় ,তাকে সেই ত্রিভূজের শিরঃকোণ বলা হয়।


কেবলমাত্র সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিরঃকোণ এর সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। 
১১,১২৩.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের OC, AB জ্যা এর উপর লম্ব এবং AC = 7 সে.মি. হলে AB এর মান কত?
  1. 14 সে.মি
  2. 16 সে.মি
  3. 24 সে.মি
  4. 28 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের OC, AB জ্যা এর উপর লম্ব এবং AC = 7 সে.মি. হলে AB এর মান কত?

সমাধান:


দেওয়া আছে,
AC = 7 সে.মি.
আমরা জানি,
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।

সুতরাং, AB = (7 × 2) = 14 সে.মি
১১,১২৪.
A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 4, 5, 7, 9}
  3. {}
  4. {5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?

সমাধান:
A = {3, 4, 5, 6, 7, 8}
B = {1, 3, 5, 7, 9}

A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
১১,১২৫.
(19)12 × (19)8 ÷ (19)4 = (19)?
  1. 16
  2. 14
  3. 10
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: (19)12 × (19)8 ÷ (19)4 = (19)?

সমাধান:
(19)12 × (19)8 ÷ (19)4
= (19)12 + 8/194 = (19)?
= 1920/194 = (19)?
= 1920 - 4 = (19)?
= 1916= (19)?
? = 16
১১,১২৬.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক ?
  1. √3
  2. 4√3
  3. 8√3
  4. 16√3
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক ?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
=  4√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  4√3 + 4√3 = 8√3 একক
১১,১২৭.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
  1. ২১/৫
  2. ১৩/৪
  3. ৩/৪
  4. ৪/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?

সমাধান:
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে,  লব< হর 
সুতরাং প্রকৃত ভগ্নাংশ < ১
১১,১২৮.
৮৪ টাকায় একটি কলম বিক্রয় করলে ৪০% লাভ হয়। কলমটি ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৬০%
  2. ৬৫%
  3. ৭০%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টাকায় একটি কলম বিক্রয় করলে ৪০% লাভ হয়। কলমটি ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৪০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৪০) = ১৪০ টাকা

বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৪০ টাকা
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮৪)/১৪০ = ৬০ টাকা

∴ লাভ = (১০৫ - ৬০) = ৪৫ টাকা

৬০ টাকায় লাভ হয় = ৪৫ টাকা
১ টাকায় লাভ হয় = ৪৫/৬০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৪৫ × ১০০)/৬০ = ৭৫%
১১,১২৯.
x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?
  1. (x + 2)2(x3 - 8)
  2. (x - 2)2(x3 - 8)
  3. (x2 - 2)(x3 - 8)
  4. (x2 + 2)(x3 - 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - 4 
= x2 - 22
= (x + 2)(x - 2)

২য় রাশি = x2 + 4x +4
= x2 + 2.x.2 + 22 
 = (x + 2)2
= (x + 2)(x + 2)

৩য় রাশি = x3 - 8 
= x3 - 23
= (x - 2) (x2 + 2.x + 22)
= (x - 2)(x2 + 2x + 4)

নির্ণেয় ল. সা. গু = (x + 2)(x + 2)(x - 2)(x2 + 2x + 4)
=(x + 2)2(x3 - 8)
১১,১৩০.
৩টি সমান্তরাল রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. অসীম
  2. ৯টি
  3. ১টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সমান্তরাল রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান: 

সমান্তরাল রেখা সবসময় পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাই তারা পরস্পর পরস্পরকে কখনো ছেদ করে না।
অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দু নেই যেখানে সমান্তরাল রেখাসমূহ পরস্পরকে ছেদ করে।
১১,১৩১.
cot60° + cosec60° = কত?
  1. 1
  2. √2
  3. √3
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: cot60° + cosec60° = কত?

সমাধান:
দেওয়া আছে,
cot60° + cosec60°
= (1/√3) + (2/√3)
= (1 + 2)/√3
= 3/√3
= (√3 × √3)/√3
= √3
১১,১৩২.
২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?
  1. ৭.৬
  2. ৯.৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?

সমাধান: 
যদি, ক : খ  : : গ  : ঘ 
তাহলে, ক × ঘ = খ × গ  

ক = ২.৭ 
খ = ৩.৫
গ = ৫.৪
ঘ = ?

ক : খ : : গ  : ঘ 
⇒ ২.৭ : ৩.৫ : : ৫.৪ : ?
⇒ ২.৭ × ? = ৩.৫ × ৫.৪
⇒ ? = ৭
১১,১৩৩.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ৪/২৭
  2. খ) ৭/৩৬
  3. গ) ১১/৪৫
  4. ঘ) ২/৯
ব্যাখ্যা
৪/২৭ = ০.১৫
৭/৩৬ = ০.১৯
১১/৪৫ = ০.২৪
২/৯ = ০.২২
সুতরাং, ৪/২৭ হলো ক্ষুদ্রতম সংখ্যা।
১১,১৩৪.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? 
  1. ৫২
  2. ৫৬
  3. ৬০
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
কোনো সংখ্যার শেষ দুই অঙ্ক নিয়ে সে সংখ্যা হয় যা ৪ দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। 
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই, 
৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪ 

∴ ৮ম সংখ্যাটি = ৫৬ । 
১১,১৩৫.
এক ডজন ডিম ১২০ টাকায় ক্রয় করে হালি প্রতি ৫০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৭%
ব্যাখ্যা

এখানে,
১টি ডিমের ক্রয় মূল্য = ১২০/১২ = ১০ টাকা
১টি ডিমের বিক্রয়মূল্য = ৫০/৪ = ২৫/২
∴ লাভ = (২৫/২) - ১০
= ৫/২ টাকা
লাভের হার = (৫ × ১০০)/(১০ × ২)
= ২৫%

১১,১৩৬.
x + y = 7 এবং xy = 12 হলে x2 + y2 + 3xy = কত?
  1. 37
  2. 41
  3. 51
  4. 61
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 12 হলে x2 + y2 + 3xy = কত?

সমাধান: 
দেয়া আছে, 
x + y = 7 
xy = 12 

x2 + y2 + 3xy = (x + y)2 - 2xy + 3xy 
= (x + y)2 + xy
= 72 + 12
= 49 + 12
= 61
১১,১৩৭.
- 3 < 2x - 1 < 7 কে পরমমান চিহ্নের সাহায্য়ে প্রকাশ করলে হবে - 
  1. ক) ।2x + 1। < 5 
  2. খ) ।2x + 3। < 5 
  3. গ) ।2x - 1। < 5 
  4. ঘ) ।2x - 3। < 5 
ব্যাখ্যা
এখানে,
(- 3 + 7)/ 2 = 4/2 = 2

- 3 < 2x - 1 < 7
- 3 -  2 < 2x - 1 -  2 < 7 - 2
- 5 < 2x - 3 < 5 
।2x - 3। < 5 
১১,১৩৮.
(০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২)  এর মান কত?
  1. ৪৫
  2. ৬০
  3. ৫০
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২)  এর মান কত?

সমাধান:
(০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২) 
= ০.০০২৪/০.০০০০৪
= ৬০
১১,১৩৯.
৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা

• ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি।
• ৪৩, ৪৭, ৫৩, ৫৯ মৌলিক সংখ্যা।

১১,১৪০.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২১ গ্রাম
  2. ৩৫ গ্রাম
  3. ৪২ গ্রাম
  4. ৫০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = ক গ্রাম 

শর্তমতে, 
(১৫ + ক)/১০ = ৫/১
বা, ১৫ + ক = ৫০
বা, ক = ৫০ - ১৫
∴ ক = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।

১১,১৪১.
চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চাউলের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ক) ২০%
  2. খ) ২১%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চাউলের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা

∴ চাউলের ব্যবহার ২০% কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। 
১১,১৪২.
2x3 + 12x2 - 8x - 18 রাশিটির উৎপাদক কোনটি?
  1. (2x2 + 10x + 18)
  2. (2x2 - 10x - 18)
  3. (2x2 - 10x + 18)
  4. (2x2 + 10x - 18)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x3 + 12x2 - 8x - 18 রাশিটির উৎপাদক কোনটি?

সমাধান: 
ধরি,
f(x) = 2x3 + 12x2 - 8x - 18
∴f(-1) = - 2 + 12 + 8 -18
= 0

∴(x + 1), f(x) এর একটি উৎপাদক।

প্রদত্ত রাশি,
2x3 + 12x2 - 8x - 18
= 2x3 + 2x2 + 10x2 + 10x - 18x - 18
= 2x2(x + 1) + 10x(x + 1) - 18(x + 1)
= (x + 1)(2x2 + 10x - 18)
১১,১৪৩.
সরল কোণের পরিমাণ কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৯০°
  3. গ) ৪৫°
  4. ঘ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কোণের পরিমাণ কত?

সমাধান:
- এক সরল কোণ ১৮০ ডিগ্রি।
- দুইটি বিপরীত রশ্মি এক বিন্দুতে মিলিত হলে, ঐ বিন্দুতে ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
- ১৮০ ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে।
১১,১৪৪.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 150 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 6√3 মিটার
  2. 4√3 মিটার
  3. 5√3 মিটার
  4. 5√2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 150 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে, 
6a2 = 150 
বা, a2 = 150/6 
বা, a2 = 25
বা, a = √25  
∴ a = 5 

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a √3 
= 5√3 মিটার।
১১,১৪৫.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে. মি. এবং আয়তন 150 ঘন সে. মি. । বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 
  1. ক) 7 সে. মি.
  2. খ) 5 সে. মি.
  3. গ) 3 সে. মি.
  4. ঘ) 2 সে. মি.
ব্যাখ্যা
মনেকরি,
বেলনটির উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πrh = 100 ...........  (1)
πr2h = 150 ............ (2)
(2)নং কে  (1) নং দ্বারা ভাগ করে পাই,

πr2h/2πrh = 150/100
r/2 =3/2 
r= 3
১১,১৪৬.
√০.০০০০০২২৫ = কত ?
  1. ক) ০.০০০০১৫
  2. খ) ০.০০০১৫
  3. গ) ০.০০১৫
  4. ঘ) ০.০১৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০২২৫ = কত ?

সমাধান:
√০.০০০০০২২৫
=√(২২৫/১০০০০০০০০)
= √(১৫/১০০০০)
= ১৫/১০০০০
= ০.০০১৫
১১,১৪৭.
একটি বাক্সে 6টি সাদা এবং 7টি লাল বল আছে, নিরপেক্ষ ভাবে দু’টি বল উঠালে দু’টি ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 6/13
  2. খ) 7/13
  3. গ) 8/13
  4. ঘ) 1
ব্যাখ্যা

মোট বল = 6 + 7 = 13
∴ একটি সাদা ও একটি লাল হওয়ার সম্ভাবনা = (6/13 × 7/12) + (7/13 × 6/12)
= 7/(2 × 13) + 7/(2 × 13)
= 7/13

১১,১৪৮.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক a এবং দশক স্থানীয় অংক b হলে সংখ্যাটি হবে-
  1. ক) ba
  2. খ) b+a
  3. গ) 10ab
  4. ঘ) 10b+a
ব্যাখ্যা
যেমন, ২৩ হলে, (২X১০)+৩ = ২৩
১১,১৪৯.
০, ৩, ৪, ৬ ও ৭ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৪৩৫০১
  2. ৪৪৭২৪
  3. ৪৫৯৬৩
  4. ৪৬২২০
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৪, ৬ ও ৭ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
০, ৩, ৪, ৬ ও ৭ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৭৬৪৩০
০, ৩, ৪, ৬ ও ৭ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ৩০৪৬৭

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = (৭৬৪৩০ - ৩০৪৬৭)
= ৪৫৯৬৩
১১,১৫০.
যদি x - 5 > - 2x + 7 হয়, তাহলে নিচের কোনটি সত্য?
  1. x < 3
  2. x > 2
  3. x > 4
  4. x < 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - 5 > - 2x + 7 হয়, তাহলে নিচের কোনটি সত্য?

সমাধান:
x - 5 > - 2x + 7
⇒ x + 2x > 7 + 5
⇒ 3x > 12
∴ x > 4
১১,১৫১.
।2x - 5। ≤ 3 এর সমাধান-
  1. (2/3) ≤ x < 2
  2. 1 ≤ x ≤ 4
  3. 3 < x ≤ 2
  4. (2/3) < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: ।2x - 5। ≤ 3 এর সমাধান-

সমাধান:
।2x - 5। ≤ 3
বা, - 3 ≤ 2x - 5 ≤ 3
বা, - 3 + 5 ≤ 2x - 5 + 5 ≤ 3 + 5
বা, 2 ≤ 2x ≤ 8
বা, (2/2) ≤ (2x/2) ≤ (8/2)
∴ 1 ≤ x ≤ 4
১১,১৫২.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা রাণী বা টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ৩/১৩
  3. ৭/১৩
  4. ১০/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা রাণী বা টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট তাস সংখ্যা = ৫২ টি,
রাজা = ৪ টি,
রানী = ৪ টি,
টেক্কা = ৪ টি

∴ তাসটি রাজা বা রানী বা টেক্কা হওয়ার সম্ভাবনা = (৪ + ৪ + ৪)/৫২
= ১২/৫২
= ৩/১৩

∴ তাসটি রাজা বা রাণী বা টেক্কা না হওয়ার সম্ভাবনা = ১ - (৩/১৩)
= (১৩ - ৩)/১৩
= ১০/১৩
১১,১৫৩.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 2 এবং - 2/3 হলে, ধারাটির সপ্তম পদ কত?
  1. 2/729
  2. - 1/243
  3. 2/243
  4. - 1/625
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 2 এবং - 2/3 হলে, ধারাটির সপ্তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 2
ধারাটির দ্বিতীয় পদ, ar2 - 1 = ar = - 2/3 

∴ সাধারণ অনুপাত,r = (- 2/3)/2 = - 1/3

আমরা জানি,
গুণোত্তর ধারার n-তম পদ = arn - 1
∴ সপ্তম পদ, ar7 - 1 = 2 × (- 1/3)6
= 2 × 1/729
= 2/729

১১,১৫৪.
৩ : ৫, ৮ : ৭, ৭ : ৯ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত? 
  1. ২৪ : ৪৫
  2. ১২ : ২৭
  3. ২১ : ৭২
  4. ১৮ : ২১
ব্যাখ্যা
প্রশ্নঃ ৩ : ৫, ৮ : ৭, ৭ : ৯ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত? 

সমাধান : 
দেয়া আছে,
অনুপাতগুলো = ৩ : ৫, ৮ : ৭, ৭ : ৯

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৩ × ৮ × ৭  = ১৬৮
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = ৫ × ৭ × ৯ = ৩১৫

নির্ণেয় মিশ্র অনুপাত = ১৬৮ : ৩১৫
= ২৪ : ৪৫
১১,১৫৫.
2x - 4 = 4bx - 6 এবং b > 0, b ≠ 2 হলে, x এর মান কত?
  1. 2
  2. 0
  3. - 3
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: 2x - 4 = 4bx - 6 এবং b > 0, b ≠ 2 হলে, x এর মান কত?

সমাধান: 
2x - 4 = 4bx - 6
⇒ 2x - 4 = 22 × bx - 6
⇒ 2x - 4/22 = bx - 6
⇒ 2x - 4 - 2 = bx - 6
⇒ 2x - 6 = bx - 6
⇒ 2x - 6/bx - 6 = 1
⇒ (2/b)x - 6 = (2/b)0 [∵ (2/b)0 = 1]
⇒ x - 6 = 0
∴ x = 6

১১,১৫৬.
If A and B are sets and A ∪ B= A ∩ B, then…...
  1. ক) A = Φ
  2. খ) B = Φ
  3. গ) A = B
  4. ঘ) None of these
ব্যাখ্যা
যদি A = B হয়, তবেই A ∪ B= A ∩ B হওয়া সম্ভব।
১১,১৫৭.
নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে?
  1. ক) b2 - 4ac > 0
  2. খ) b2 - 4ac < 0
  3. গ) b2 - 4ac = 0
  4. ঘ) b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে?

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
১১,১৫৮.
১২ জন কৃষক একটি জমি ২০ ঘণ্টায় চাষ করতে পারে। ১৫ ঘণ্টায় চাষ করতে পারবে কতজন কৃষক?
  1. ১৪ জন
  2. ১৬ জন
  3. ১৮ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন কৃষক একটি জমি ২০ ঘণ্টায় চাষ করতে পারে। ১৫ ঘণ্টায় চাষ করতে পারবে কতজন কৃষক?

সমাধান:
২০ ঘণ্টায় চাষ করে ১২ জন
∴ ১ ঘণ্টায় চাষ করে (১২ × ২০) জন
∴ ১৫ ঘণ্টায় চাষ করে (১২ × ২০)/১৫ জন
= ১৬ জন
১১,১৫৯.
a4 - 13a2 + 36 এর উৎপাদক গুলো হলো-
  1. (a - 3)(a + 3)
  2. (a - 3)(a - 3)(a + 2)(a + 2)
  3. (a + 2)(a - 2)
  4. (a - 3)(a + 3)(a - 2)(a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 - 13a2 + 36 এর উৎপাদক গুলো হলো-

সমাধান:
= a4 - 13a2 + 36 
= (a2)2 - 13a2 + 36 
= (a2 - 9)(a2 -4)
= (a - 3)(a + 3)(a - 2)(a + 2)
১১,১৬০.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনাটিতে কি পরিমাণ সোনা আছে?
  1. ক) ১৬ গ্রাম
  2. খ) ১২ গ্রাম
  3. গ) ৮ গ্রাম
  4. ঘ) ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনাটিতে কি পরিমাণ সোনা আছে?

সমাধান: 
 ধরি,
সোনা আছে ৩x গ্রাম এবং তামা আছে x গ্রাম।

প্রশ্নমতে,
৩x + x = ১৬
বা, ৪x = ১৬
∴ x= ৪

অর্থাৎ, তামা আছে ৪ গ্রাম

সোনা আছে (৩ × ৪)গ্রাম = ১২ গ্রাম।
১১,১৬১.
X + Y, X-Y, X2 - Y এর গ. সা. গু কত?
  1. 1
  2. X2 - Y
  3. X-Y
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: X + Y, X - Y, X2 - Y2  এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = X + Y
২য় রাশি = X - Y
৩য় রাশি = X2 - Y2
= (X + Y)(X - Y)

(X + Y), (X - Y) এবং (X + Y)(X - Y) এর গ.সা.গু = 1
১১,১৬২.
কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ) √89
ব্যাখ্যা
মূলদ সংখ্যা:
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা ।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা ।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা ৷
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66,7.75.

এখানে,
= 4 পূর্ণ সংখ্যা তাই এটি মূলদ সংখ্যা।
১১,১৬৩.
x2 + 1/x2 এর নিমোক্ত কোন মানের জন্য (x6 - 1)/x3 = 0 হবে?
  1. ক) 0
  2. খ) - 2
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 1/x2 এর নিমোক্ত কোন মানের জন্য (x6 - 1)/x3 = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে,
(x6 - 1)/x3 = 0
বা, x6/x3 - 1/x3 = 0
বা, x3 - 1/x3 = 0
বা, (x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x) = 0
বা, (x - 1/x) {(x - 1/x)2 + 3} = 0

∴ x - 1/x = 0 এবং (x - 1/x)2 + 3 ≠ 0
বা, (x - 1/x)2 = 0
বা, x2 + 1/x2 - 2 . x . 1/x = 0
∴ x2 + 1/x2 = 2

∴ x2 + 1/x2 = 2 এর মানের জন্য (x6 - 1)/x3 = 0 হবে।
১১,১৬৪.
কোনো সমান্তর ধারার 11তম পদ 66 হলে এর প্রথম 21টি পদের সমষ্টি কত?
  1. 1771
  2. 1661
  3. 1441
  4. 1386
ব্যাখ্যা

মনে করি, ধারাটি প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d
আমরা জানি, n তম পদ = a + (n-1)d
সুতরাং 11 তম পদ = a + (11-1)d
= a + 10d
প্রশ্নমতে, a + 10d = 66
আবার, আমরা জানি, n তম পদের সমষ্টি = n/2 {2a + (n-1)d}
সুতরাং প্রথম 21টি পদের সমষ্টি = 21/2 {2a + (21-1)d}
= 21/2 (2a + 20d)
= 21/2 × 2 (a+10d)
= 21×(a+10d)
= 21×66
= 1386

১১,১৬৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৮ সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি.?
  1. ৩৬
  2. ৮১
  3. ১৬২
  4. ৩২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৮ সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি.?

সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ,
তাই এর ক্ষেত্রফল হবে = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
= (১/২) × ১৮ × ১৮ বর্গসে.মি.
= ১৬২ বর্গসে.মি.
১১,১৬৬.
হৃদয়, কামাল ও জামাল তিন ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে হৃদয় কামালের 3/5 অংশ এবং কামাল জামালের দ্বিগুণ টাকা পায়। হৃদয় কত টাকা পেল? 
  1. ক) 1500 টাকা
  2. খ) 3000 টাকা
  3. গ) 2200 টাকা
  4. ঘ) 1800 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: হৃদয়, কামাল ও জামাল তিন ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে হৃদয় কামালের 3/5 অংশ এবং কামাল জামালের দ্বিগুণ টাকা পায়। হৃদয় কত টাকা পেল? 

সমাধান: 
ধরি 
জামাল পায় = x টাকা 
কামাল পায় = 2x টাকা 
হৃদয় পায় = 2x এর 3/5 = 6x/5 টাকা

প্রশ্নমতে, 
x + 2x + (6x/5) = 6300
(5x + 10x + 6x)/5 = 6300
21x/5 = 6300
21x = 6300 × 5
x = (6300 × 5)/21 
x = 1500

হৃদয় পায় = (6 × 1500)/5 টাকা = 1800 টাকা
১১,১৬৭.
১২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ১২ টি
  2. ১৬ টি
  3. ২০ টি
  4. ৮ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
প্রথমে সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে।
১২০  = ২ × ২ × ২ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

আমরা জানি, 
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴ ১২০-এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (১ + ১)
= ৪ × ২ × ২
= ১৬

১১,১৬৮.
f(x) = x3 - 6x2 + 11x - 6 হলে f(1) = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 6x2 + 11x - 6 হলে f(1) = কত? 

সমাধান: 
f(x) = x3 - 6x2 +11x - 6 
∴ f(1) = (1)3 - 6 × (1)2 + 11 × 1 - 6 
= 1 - 6 + 11 - 6 
= 12 - 12 
= 0
১১,১৬৯.
একটি গোলকের ব্যাস 12 মিটার। গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 512 বর্গ মিটার
  2. 286 বর্গ মিটার
  3. 453 বর্গ মিটার
  4. 516 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাস 12 মিটার। গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাসার্ধ = 12/2 = 6 মিটার

আমরা জানি,
গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2 বর্গ মিটার
= 4 × (22/7) × 6 × 6 বর্গ মিটার
= 452.57 বর্গ মিটার
≈ 453 বর্গ মিটার
১১,১৭০.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ২৫। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি-
  1. ক) ৫
  2. খ) ৯
  3. গ) ১১
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটি যোগফলের সমান। এখানে ২৫-১৩ = ১২ হবে অপর সংখ্যাটি।
১১,১৭১.
৫০০ টাকায় ২ বছরের সুদ এবং ৪০০ টাকার ৩ বছরের সুদ একত্রে ২২০ টাকা হলে, সুদের হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ২ বছরের সুদ এবং ৪০০ টাকার ৩ বছরের সুদ একত্রে ২২০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ২ বছরের সুদ = ৫০০ × ২ = ১০০০ টাকার ১ বছরের সুদ
৪০০ টাকার ৩ বছরের সুদ = ৪০০ × ৩ = ১২০০ টাকার ১ বছরের সুদ

এখন,
২২০০ (১০০০ + ১২০০) টাকার ১ বছরের সুদ = ২২০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ২২০/২২০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (২২০ × ১০০)/২২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
১১,১৭২.
নিচের চিত্রের আলোকে x + y = কত?
  1. ১০৫°
  2. ১২৫°
  3. ১১৫°
  4. ১২০°
ব্যাখ্যা
x = ১৮০ – ১০৫ = ৭৫
y = ১৮০ - (৭৫ + ৫৫) = ৫০
x + y = ৭৫ + ৫০ = ১২৫
১১,১৭৩.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ১৯০°
  3. ৩৬০°
  4. ১৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
১১,১৭৪.
x2 - 7x + 12 ≤ 0 এর সমাধান সেট -
  1. (- ∞, 3]
  2. (3, 4)
  3. [3, 4]
  4. [4, ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 7x + 12 ≤ 0 এর সমাধান সেট -

সমাধান: 
x2 - 7x + 12 ≤ 0
x2 - 3x - 4x  + 12 ≤ 0
x(x - 3) - 4(x - 3) ≤ 0
∴ (x - 3)(x - 4) ≤ 0

x2 - 7x + 12 ≤ 0 সত্য হবে যদি x - 3 ≤ 0 এবং x - 4 ≥ 0 হয়।
এখন, x - 3 ≤ 0 এবং x - 4 ≥ 0
অর্থাৎ,  x ≤ 3 এবং x ≥ 4
3 এর চেয়ে ছোট বা সমান এবং 4 এর চেয়ে বড় বা সমান x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 7x + 12 ≤ 0 সত্য হবে যদি x - 3 > 0 এবং x - 4 ≤ 0 হয়।
এখন,  x - 3 ≥ 0 এবং x - 4 ≤ 0
অর্থাৎ x ≥ 3 এবং x ≤ 4
x এর মান 3 এর চেয়ে বড় বা সমান এবং 4 এর চেয়ে ছোট বা সমান।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধান: 3 ≤ x ≤ 4

x2 - 7x + 12 ≤ 0 এর সমাধান সেট [3, 4]
১১,১৭৫.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের কত?
  1. ৩ মিটার
  2. ৬ মিটার
  3. ৯ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের কত?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (a)
⇒ ১৮ = (a)  
∴ a = √১৮

∴ কর্ণের দৈর্ঘ্য = √২ × a = √২ × √১৮ = √৩৬ = ৬ মিটার
১১,১৭৬.
(5n + 1 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: (5n + 1 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত?

সমাধান:
(5n + 1 + 35 × 5n - 1)/(4 × 5n)
=(5n . 5 + 7 × 5 × 5n - 1)/(4 × 5n)
= (5n. 5 + 7 × 51 + n - 1)/(4 × 5n)
= (5n. 5 + 7 × 5n)/(4 × 5n)
= 5n (5 + 7)/(4 × 5n)
= 12/4
= 3
১১,১৭৭.
দুটি সংখ্যার অনুপাত ৯ : ৫। যদি বড় সংখ্যার সাথে ৯ যোগ এবং ছোট সংখ্যা থেকে ৫ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৩ গুণ হয়। বড় সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪০
  3. ৪৮
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৯ : ৫। যদি বড় সংখ্যার সাথে ৯ যোগ এবং ছোট সংখ্যা থেকে ৫ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৩ গুণ হয়। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখাটি ৯ক
ছোট সংখ্যাটি ৫ক

প্রশ্নমতে,
৯ক + ৯ = ৩(৫ক - ৫)
বা, ৯ক + ৯ = ১৫ক - ১৫
বা, ৬ক = ২৪
∴ ক = ৪

∴ বড় সংখ্যাটি ৯ × ৪ = ৩৬
১১,১৭৮.
8x2 + 18x + 9 এর উৎপাদক গুলো কী কী?
  1. ক) (2x + 3)(4x + 3)
  2. খ) (3x + 3)(2x + 3)
  3. গ) (6x + 3)(2x + 3)
  4. ঘ) (4x + 5)(4x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 8x2 + 18x + 9 এর উৎপাদক গুলো কী কী?

সমাধান: 
8x2 + 18x + 9 
= 8x2 + 12x + 6x + 9
= 4x(2x + 3) + 3(2x + 3)
= (2x + 3)(4x + 3)
১১,১৭৯.
কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাই মাসে ঐ স্বাস্থ্য কেন্দ্রে কম ওজনের 90 টি শিশু, স্বাভাবিক ওজনের 242 টি শিশু এবং বেশি ওজনের 76 টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি কম ওজনের না হওয়ার সম্ভাবনা কত?
  1. 93/139
  2. 46/107
  3. 53/68
  4. 127/303
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাই মাসে ঐ স্বাস্থ্য কেন্দ্রে কম ওজনের 90 টি শিশু, স্বাভাবিক ওজনের 242 টি শিশু এবং বেশি ওজনের 76 টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি কম ওজনের না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট শিশু = (90 + 242 + 76) = 408
মোট সম্ভাব্য ফলাফল = 408
কম ওজনের শিশুর সংখ্যা = 90টি

∴ দৈবভাবে একটি শিশু নির্বাচন করলে শিশুটি কম ওজনের হওয়ার সম্ভাবনা = 90/408 = 45/204

∴ শিশুটি কম ওজনের না হওয়ার সম্ভাবনা = 1 - (45/204)
= 159/204
= 53/68
১১,১৮০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ নিঃশেষে বিভাজ্য?
  1. ১৭
  2. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ নিঃশেষে বিভাজ্য?
 
সমাধান:
৫৭, ৯৩, ১৮৩ এর গ.সা.গু = ৩।

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৩
১১,১৮১.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y = কত? 
  1. - 3
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y = কত? 

সমাধান: 
5xy + 28x - 2 = 0
বা, 5x × (- 4) + 28x - 2 = 0   [y = - 4]
বা, - 20x + 28x - 2 = 0
বা, 8x - 2 = 0
বা, 8x = 2
বা, x = 2/8
∴ x = 1/4 

∴ 4x + y = 4 × (1/4) + (- 4)
= 1 - 4
= - 3
১১,১৮২.
ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রী কোণ করে কত বার?
  1. ক) ২২ বার
  2. খ) ২৪ বার
  3. গ) ১১ বার
  4. ঘ) ১২ বার
ব্যাখ্যা
একটি ঘড়ি ১২টি অংশে বিভক্ত এবং সাধারণত ঘড়ি একটি বৃত্ত যা ৩৬০° হয়। 
ঘন্টার কাঁটা 1 ঘন্টা এবং ঘড়িতে মিনিট কাঁটা 5 মিনিটকে প্রতিনিধিত্ব করে।

ঘন্টার কাঁটা  এবং মিনিট কাঁটা ১১টা  থেকে ১২টা পযন্ত ১ বার এবং ১২টা থেকে ১টা  পর্যন্ত ১বার এবং ১টা  থেকে ১১টা  পযন্ত ২০বার 30° কোণ উৎপন্ন করে। এইভাবে, ১২ ঘন্টায় ২২ বার এবং দিনে ৪৪ বার  30° কোণ তৈরি করে।


১১,১৮৩.
৪৩ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ৪৩ ডিগ্রি
  2. ৯০ ডিগ্রি
  3. ৪৭ ডিগ্রি
  4. ১৩৭ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৩ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান:
আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ,
৪৩ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৪৩ ডিগ্রি।
১১,১৮৪.
একই হার মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে চারগুণ হবে ?
  1. ক) ১২ বছর
  2. খ) ৮ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে চারগুণ হবে ?

সমাধান: 
মনে করি,
আসল = ১০০টাকা
১০০ টাকা ৪ বছরে সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা
৪ বছরে সুদ = (২০০ - ১০০)টাকা = ১০০ টাকা 

সুদে -আসলে = ১০০ × ৪ = ৪০০ টাকা
সুদ = (৪০০ - ১০০)টাকা = ৩০০ টাকা 

১০০ টাকা সুদ হয় ৪ বছরে 
১ টাকা সুদ হয় ৪/১০০ বছরে 
৩০০ টাকা সুদ হয় ৪ × ৩০০/১০০ বছরে 
= ১২ বছরে
১১,১৮৫.
5টি বইয়ের মধ্যে 2টি বিশেষ বই একত্রে রেখে বইগুলোকে কত প্রকারে সাজানো যায়?
  1. 24
  2. 48
  3. 120
  4. 440
ব্যাখ্যা
প্রশ্ন: 5টি বইয়ের মধ্যে 2টি বিশেষ বই একত্রে রেখে বইগুলোকে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
2টি বিশেষ বই একত্রে একটি ধরে মোট বই 4টি
4টি বই সাজানোর মোট উপায় = 4!

বিশেষ বই দুটি সাজানোর মোট উপায় 2!

∴ সবগুলো বই সাজানোর মোট উপায় = 4! × 2!
= 24 × 2
= 48
১১,১৮৬.
log 8 + log 64 + log 512 +............ ধারাটির ১ম দশটি পদের সমষ্টি কত? 
  1. 55 log 8
  2. 10 log 8
  3. 42 log 8
  4. 25 log 8
ব্যাখ্যা

প্রশ্ন: log 8 + log 64 + log 512 +............ ধারাটির ১ম দশটি পদের সমষ্টি কত? 

সমাধান:
দেওয়া আছে,
log 8 + log 64 + log 512 +...........
= log 81 + log 82+ log 83 +...........
= log 8 + 2 log 8 + 3 log 8 +...........
=( 1 + 2 + 3 +.....) log 8

এখন, 1 + 2 + 3 +..... ধারাটির 10 টি পদের সমষ্টি
= n(n + 1)/2
= 10(10 + 1)/2
= 55

সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 55 log 8

১১,১৮৭.
3 সে.মি., 4 সে.মি. এবং 5 সে.মি. ব্যসার্ধ বিশিষ্ট ৩টি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকের ব্যসার্ধ কত?
  1. 10 সে.মি.
  2. 9 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সে.মি., 4 সে.মি. এবং 5 সে.মি. ব্যসার্ধ বিশিষ্ট ৩টি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকের ব্যসার্ধ কত?

সমাধান: 
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, {(4/3)π33}, {(4/3)π43}, {(4/3)π53}।
সুতরাং নতুন গোলকটির আয়তন ={(4/3)π33} + {(4/3)π43} + {(4/3)π53}
= (4/3) π (33 + 43 + 53)
= (4/3) π × 216
= (4/3)π × 63

∴ নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.
১১,১৮৮.
যদি 5x3 - 2x2 + x + p = 0 এর একটি উৎপাদক (x - 3) হয়, তাহলে p এর মান কত?
  1. 60
  2. - 60
  3. - 120
  4. 80
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5x3 - 2x2 + x + p = 0 এর একটি উৎপাদক (x - 3) হয়, তাহলে p এর মান কত?

সমাধান:
ধরি,
f(x) = 5x3 - 2x2 + x + p
∴ f(3) = 5(3)3 - 2(3)2 + 3 + p
= 5 × 27 - 2 × 9 + 3 + p
= 135 - 18 + 3 + p
= 120 + p

এখন, 
5x3 - 2x2 + x + p এর একটি উৎপাদক x - 3 হলে, f(3) = 0 হবে,
এখন
f(3) = 0
⇒ 120 + p = 0
∴ p = - 120

১১,১৮৯.
2, 8 এবং 32 এর গুণোত্তর গড় কত?
  1. 64
  2. 16
  3. 24
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 8 এবং 32 এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
তিনটি সংখ্যা X1, X2 এবং X3 এর গুণোত্তর গড় (GM) হলো,
GM = (X1 × X2 × X3)1/3

সুতরাং, 2, 8 এবং 32 এর গুণোত্তর গড় = (2 × 8 × 32)1/3
= (21 × 23 × 25)1/3
= (21 + 3 + 5)1/3
= (29)1/3
= (2)9/3
= 23
= 8

∴ গুণোত্তর গড় = 8

১১,১৯০.
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা ৩০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ২৫ 
  2. ১২ 
  3. ১৮ 
  4. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা ৩০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে, 
ল.সা.গু = ৬০
গ.সা.গু = ১০
এবং একটি সংখ্যা ৩০

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ অপর সংখ্যা = (৬০ × ১০)/৩০
= ৬০০/৩০
= ২০

সুতরাং, অপর সংখ্যাটি ২০

১১,১৯১.
'BANGLA' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 
  1. 540
  2. 720
  3. 180
  4. 360
ব্যাখ্যা
প্রশ্ন: 'BANGLA' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 

সমাধান: 
'BANGLA' শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/2!
= 360 টি 
১১,১৯২.
৩১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৫
  2. ১১/২০
  3. ১/২
  4. ৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
৩১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭
৩১ থেকে ৫০ পর্যন্ত ৩ এর গুণিতক = ৩৩, ৩৬,৩৯, ৪২, ৪৫, ৪৮ 
৩১ থেকে ৫০ পর্যন্ত মোট সংখ্যা = ২০ টি
মৌলিক সংখ্যা অথবা ৩ এর গুণিতক = ২ + ৪ = ১১টি
মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ১১/২০
১১,১৯৩.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
  1. ক) ১০৫
  2. খ) ১১০
  3. গ) ১০০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৯০)/১০০ = ৪৫০ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪৫০) টাকা।
= ১০০ টাকা।

১১,১৯৪.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ১০০ হলে, সংখ্যা দুটির গুণফল কত হবে?
  1. ৪০০
  2. ৫০০
  3. ৬০০
  4. ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ১০০ হলে, সংখ্যা দুটির গুণফল কত হবে?

সমাধান-
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে ৪ক এবং ৫ক
∴ গ.সা.গু = ক

আমরা জানি,
ল.সা.গু × গ.সা.গু = সংখ্যা দুটির গুণফল
⇒ ১০০ × ক = ৪ক × ৫ক
⇒ ২০ক = ১০০
∴  ক = ৫

অতএব, সংখ্যা দুটির গুণফল = (৪ × ৫) × (৫ × ৫)
= ৫০০
১১,১৯৫.
2x3 + 5x2 - 6x - 16 এর একটি উৎপাদক-
  1. ক) x + 1
  2. খ) x - 1
  3. গ) x - 2
  4. ঘ) x + 2
ব্যাখ্যা

2x3 + 5x2 - 6x - 16
= 2x3 + 4x2 + x2 + 2x - 8x - 16
= 2x2(x + 2) + x(x + 2) - 8(x + 2)
= (x + 2)(2x2 + x - 8)

১১,১৯৬.
রহিমের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪৫ বছর। রহিমের ছোট বোন, যে রহিমের থেকে ৩ বছর ছোট, তার জন্মের সময় রহিমের মায়ের বয়স ছিল ৪০ বছর। তাহলে রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বছর?
  1. ৮ বছর
  2. ৫ বছর
  3. ১০ বছর
  4. ৬ বছর
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪৫ বছর। রহিমের ছোট বোন, যে রহিমের থেকে ৩ বছর ছোট, তার জন্মের সময় রহিমের মায়ের বয়স ছিল ৪০ বছর। তাহলে রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
দেওয়া আছে,
রহিমের বোন রহিম থেকে ৩ বছরের ছোট

আবার,
রহিমের বোনের জন্মের সময় মায়ের বয়স = ৪০ বছর
∴ রহিমের জন্মের সময় মায়ের বয়স = (৪০ - ৩) = ৩৭ বছর

রহিমের জন্মের সময় বাবার বয়স = ৪৫ বছর

∴ রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য = (৪৫ - ৩৭) = ৮ বছর
১১,১৯৭.
(০, ০) কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 100π হলে বৃত্তের সমীকরণ কোনটি?
  1. x2 + y2 = 10
  2. x2 + y2 + 10 = 0
  3. x2 + y2 = 100
  4. x2 + y2 + 100 = 0
ব্যাখ্যা

বৃত্তের ব্যাসার্ধ r হলে,
ক্ষেত্রফল πr2 = 100π
বা, r2 = 100
∴ r = 10

∴ বৃত্তের সমীকরণ,
x2 + y2 = 102
বা, x2 + y2 = 100

১১,১৯৮.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমি. । যদি এর দৈর্ঘ্য 3 মি কমানো এবং প্রস্থ 3 মি বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 13 বর্গমিটার 
  2. 91 বর্গমিটার 
  3. 169 বর্গমিটার 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমি. । যদি এর দৈর্ঘ্য 3 মি কমানো এবং প্রস্থ 3 মি বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + 3 মিটার 
প্রস্থ x - 3 মিটার 
 
(x + 3) (x - 3) = 160 
⇒ x2 - 9 = 160 
∴ x2 = 160 + 9 = 169 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার 
১১,১৯৯.
১৫০ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?

সমাধান:
১৫০ = ২ × ৩ × ৫ × ৫
∴ ২, ৩, ৫ ও ৫ এর প্রচুরক = ৫
১১,২০০.
a এর মান কত হলে, 72 × 2- 2a = 9 হবে?
  1. 1/2
  2. 3/2
  3. 5/2
  4. 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: a এর মান কত হলে, 72 × 2- 2a = 9 হবে?

সমাধান:
72 × 2- 2a = 9
⇒ 72 × 2- 2a = 9
⇒ 2- 2a = 9/72
⇒ 2- 2a = 1/8
⇒ 2- 2a = 1/23
⇒ 2- 2a = 2- 3
⇒ - 2a = - 3
⇒ 2a = 3
∴ a = 3/2