বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

মোট প্রশ্ন১,৩৯৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

PrepBank · পাতা / ১৪ · ১০১২০০ / ১,৩৯৬

১০১.
WEF এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. ইতালি
  4. রাশিয়া
ব্যাখ্যা
WEF:

- WEF Stands for World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত।

তথ্যসূত্র - WEF এর ওয়েবসাইট।
১০২.
African Union-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. আদ্দিস আবাবা
  2. নাইরোবি
  3. জোহানেসবার্গ
  4. প্রেটোরিয়া
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

উৎস: African Union ওয়েবসাইট।

১০৩.
SAARC-এর ইতিহাসে প্রথম মহাসচিবের নাম কী?
  1. আবুল আহসান
  2. এসালা রোয়ান ওয়েরাকুন
  3. গোলাম সারওয়ার
  4. ইব্রাহিম হুসেন জাকি
ব্যাখ্যা

• SAARC (South Asian Association for Regional Cooperation):
- পূর্ণরূপ: দক্ষিণ এশিয়ার দেশগুলোর বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার (১৫তম ও ৩য় বাংলাদেশি সভাপতি)।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৮টি দেশ
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য: আফগানিস্তান, ৩ এপ্রিল ২০০৭।
- প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)। 

ওয়েবসাইট: SAARC ওয়েবসাইট।

১০৪.
কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ৫৪টি
  2. ৫৬টি
  3. ৬১টি
  4. ৬৪টি
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

১০৫.
NAM প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন না কে?
  1. জওহরলাল নেহেরু
  2. গামাল আবদেল নাসের
  3. নেলসন ম্যান্ডেলা
  4. ব্রোজ মার্শাল টিটো
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- নেলসন ম্যান্ডেলা ন্যামের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন না।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
১০৬.
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি, কেনিয়া
  2. আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  3. কায়রো, মিশর
  4. আবুজা, নাইজেরিয়া
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

১০৭.
ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ৪ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৫ টি
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে আরও ১৮ টি দেশ যোগ দেয়। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন প্রথম সদর-দপ্তর ছিলো - লন্ডনে। পরে ১৯৫২ সালে সদর দপ্তর প্যারিসে স্থানান্তর করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস -এ এর স্থায়ী সদরদপ্তর গঠিত ও স্থানান্তরিত হয়। বর্তমান (২০২০) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
১০৮.
ECOWAS কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
  2. পশ্চিম ইউরোপ
  3. পশ্চিম আফ্রিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

ECOWAS:
- ECOWAS (Economic Community of West African States) হলো পশ্চিম আফ্রিকার দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৭৫ (লাগোস চুক্তির মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: লাগোস, নাইজেরিয়া।
- সদরদপ্তর: আবুজা, নাইজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ১৫টি (বেনিন প্রজাতন্ত্র, বুরকিনা ফাসো, কেপ ভার্দে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, সিয়েরা লিওন এবং টোগো)। 
- এর বর্তমান সদস্য সংখ্যা: ১২টি।

⇒ লক্ষ্য: অর্থনৈতিক সংহতি, পণ্য ও মানুষের চলাচল সহজ করা, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন করা।
- প্রধান কার্যক্রম: বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, কৃষি, শক্তি, এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত।

⇒ প্রধান প্রতিষ্ঠান:
- ECOWAS কমিশন,
- কমিউনিটি পার্লামেন্ট,
- কমিউনিটি কোর্ট অফ জাস্টিস,
- ECOWAS ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (EBID)।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি বুরকিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে ECOWAS থেকে বেরিয়ে আসে।

উৎস: i) African Union ওয়েবসাইট। 
ii) Britannica.

১০৯.
নিচের কোন দেশটি ডি-৮ জোটের সদস্য নয়?
  1. নাইজেরিয়া
  2. বাংলাদেশ
  3. মালয়েশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
ডি-৮ হলো আটটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: ডি-৮ ওয়েবসাইট)
১১০.
কমনওয়েলথভুক্ত কোন দেশ কখনোই ব্রিটিশ কলোনি ছিল না?
  1. অস্ট্রেলিয়া
  2. পাকিস্তান
  3. দক্ষিণ আফ্রিকা
  4. রোয়ান্ডা 
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- আধুনিক কমনওয়েলথ গঠিত হয় ১৯৪৯ সালে যখন এর নাম থেকে 'ব্রিটিশ' শব্দটি সরিয়ে ফেলা হয়।
- ক্লাবের প্রধান হিসাবে রানীর প্রতি আনুগত্যের বাধ্যবাধকতাও প্রত্যাহার করা হয়।
- প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর যুক্তরাজ্য।
২০১২ সালের আগে কমনওয়েলথে কোন সংবিধান ছিল না।
- বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশ ৫৬টি।

উল্লেখ্য,
- অনেক সদস্য দেশ কখনোই ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল না।
- ১৯৯৫ সালে মোজাম্বিক আর ২০০৯ সালে রোয়ান্ডা কমনওয়েলথের সদস্য হয় কিন্তু দেশ দুটি কখনোই ব্রিটিশ কলোনি ছিল না।
- তবে কয়েকবার সংগঠনটি তাদের সদস্যও হারিয়েছে। নির্বাচনে কারচুপি নিয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করা হলে, ২০০৩ সালে রবার্ট মুগাবে কমনওয়েলথ থেকে বেরিয়ে যান।
- ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের জেরে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হয়। তবে সাড়ে চার বছর পর তারা আবার সেই পদ ফেরত পান। বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা। ১৯৯৪ সালে তারা আবার এর সদস্য হয়।
- সর্বশেষ মালদ্বীপ ২০১৬ সালে কমনওয়েলথ থেকে বেরিয়ে যায়।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট।
ii) BBC.

১১১.
দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশ নয় কোনটি?
  1. মালয়েশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন
  4. কাতার
ব্যাখ্যা
• ASEAN: 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বানিজ্য কেন্দ্র হংকং।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
১১২.
'Bangkok Vision-2030' নিচের কোন সংগঠনের সাথে সম্পর্কিত?
  1. SAARC
  2. ASEAN
  3. BIMSTEC
  4. SCO
ব্যাখ্যা

• Bangkok Vision-2030:
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations"।

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১১৩.
ECOSOC এর সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৩৬টি
  2. খ) ৫৪টি
  3. গ) ৬০টি
  4. ঘ) ৬২টি
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি মূলসংস্থার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) অন্যতম। এর মোট সদস্য সংখ্যা ৫৪টি। এদের মেয়াদ ৩ বছর করে। প্রতিবছর ১৮টি সদস্য নবায়ন হয়।
২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এর ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলোঃ ESCWA, ESCAP, ECLAC, ECA এবং ECE.
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১১৪.
লন্ডন ঘোষণার মধ্য দিয়ে কোন সংস্থার আত্নপ্রকাশ ঘটে?
  1. ক) EU
  2. খ) Commonwealth
  3. গ) G-7
  4. ঘ) G-20
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১১৫.
‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধা কোন সংস্থা প্রদান করে?
  1. বিশ্ব বাণিজ্য সংস্থা
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল 
  4. আসিয়ান
ব্যাখ্যা

• ‘Everything but Arms (EBA):
- ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

⇒ Everything But Arms হলো ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ বাণিজ্য সুবিধা প্রোগ্রাম। 
- এই প্রোগ্রামের আওতায় স্বল্পোন্নত দেশগুলি থেকে ইইউতে অস্ত্র ব্যতীত সকল পণ্য শুল্ক এবং কোটামুক্তভাবে আমদানি করা যায়। 
- এই সুবিধা ২০০১ সালের ৫ মার্চ থেকে কার্যকর হয়। 
- এটি ইউরোপীয় ইউনিয়নের Generalised System of Preferences (GSP)-এর অংশ।

⇒ ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধাভোগী দেশ: 
- জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (UN Committee for Development Policy) দ্বারা সংজ্ঞায়িত সবচেয়ে কম উন্নত দেশগুলো (LDCs) এই সুবিধা পায়। 
- বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় রয়েছে।

তথ্যসূত্র: EU Trade ওয়েবসাইট।

১১৬.
D-8-এর সদস্য দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. ঘানা
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

• D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৯টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য দেশ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।

১১৭.
‘COMESA’ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লুসাকা, জাম্বিয়া
  2. খ) কায়রো, মিশর
  3. গ) হারারে, জিম্বাবুয়ে
  4. ঘ) তিউনিশ, তিউনিশিয়া
ব্যাখ্যা
COMESA
• COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’।
• এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
• প্রতিষ্ঠা:- ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
• সদস্য সংখ্যা:- ২১টি।
• সদরদপ্তর:- লুসাকা, জাম্বিয়া।   

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট। 
১১৮.
NAFTA - এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

NAFTA উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
২০১৮ সালের ৩০ নভেম্বর NAFTA চুক্তি সংশোধন করে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা USMCA চুক্তি নামে পরিচিত। এটি ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)

১১৯.
কতটি দেশ নিয়ে COMESA জোট গঠিত?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা
COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২১টি দেশের সমন্বয়ে গঠিত একটি বাণিজ্যিক ব্লক। এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে গঠিত হয়। COMESA ভুক্ত দেশগুলো হলোঃ
বুরুন্ডি, কমোরোস, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, জিবুতি, মিশর, ইসওয়াতিনি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, লিবিয়া, মাদাগাস্কার, মালাউয়ি, মরিশাস, রুয়ান্ডা, সিচেলিস, সোমালিয়া, সুদান, তিউনিশিয়া, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে।
(সূত্রঃ COMESA ওয়েবসাইট)
১২০.
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নয়া দিল্লী
  2. ব্যাংকক
  3. মালে
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। [এই প্রশ্নে উত্তর হবে "কোনটি নয়"] 
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১২১.
ASEAN is headquartered at
  1. ক) Jakarta
  2. খ) Kuala Lumpur
  3. গ) Katmandu
  4. ঘ) Male
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।

• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
১২২.
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে সর্বশেষ কোন দেশে ইউরো মুদ্রা চালু হয়েছে?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) স্লোভাকিয়া
  3. গ) স্লোভেনিয়া
  4. ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
• ১ জানুয়ারি, ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
• এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
• ১ জানুয়ারি সর্বশেষ দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া। 

দেশগুলো হল:
- অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে,
• এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
• ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং ইইউ ওয়েবসাইট।
১২৩.
D-8 এর বর্তমান মহাসচিব -
  1. ক) Mirjana Spoljaric Egger
  2. খ) Isiaka Abdulqadir Imam
  3. গ) Alvaro Lario
  4. ঘ) Gilbert F. Houngbo
ব্যাখ্যা
• D-8 এর বর্তমান মহাসচিব Isiaka Abdulqadir Imam / ইসিয়াকা আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)। ১ জানুয়ারি, ২০২২সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
•ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
•জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট Alvaro Lario/আলভারো লারিও (স্পেন)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ বছরের জন্য।
•IFRC/ICRC এর বর্তমান প্রেসিডেন্ট Mirjana Spoljaric Egger (সুইজারল্যান্ড)। প্রথম নারী প্রেসিডেন্ট এবং ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১২৪.
APEC এটি গঠিত হয় কত সালে?
  1. ১৯৮৬ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
APEC:

- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১ টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
১২৫.
'MERCOSUR' থেকে কোন দেশটিতে সদস্যপদ স্থগিত করা হয়েছে?
  1. আর্জেন্টিনা
  2. বলিভিয়া
  3. ভেনেজুয়েলা
  4. উরুগুয়ে
ব্যাখ্যা

• 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকা একটি বাণিজ্য গোষ্ঠী।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
• এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিওতে।
• এর বর্তমান সদস্য দেশ ছিল ৫টি।
• বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয়েছে। বাকি চারটি সদস্য দেশ হলোঃ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
• সহযোগী দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা বাকি ৭টি রাষ্ট্র।
উৎসঃ MERCOSUR এর ওয়েবসাইট।

১২৬.
কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা - (জুলাই, ২০২৫)
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৫৭টি
  4. ৫৮টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র - কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
১২৭.
Gulf Cooperation Council (GCC) এর সদস্য নয় কোন দেশ?
  1. কাতার
  2. বাহরাইন
  3. ওমান
  4. ইরাক
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC): 
- Gulf Cooperation Council (GCC) হলো মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- সদস্য দেশগুলো হলো: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- এটি ১৯৮১ সালের মে মাসে রিয়াদ, সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য স্থাপন, আরব ও ইসলামি সংস্কৃতিতে শিকড়-স্থাপিত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতির ওপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।
- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে থাকে।
- GCC অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

গুরুত্বপূর্ণ উদ্যোগ:
- সুরক্ষা সহযোগিতা:১৯৮৪ সালে পেনিনসুলা শিল্ড ফোর্স গঠন।
- ২০১১ সালে বাহরাইনে আরব বসন্তের সময় অবকাঠামো রক্ষায় সেনা মোতায়েন।
- অর্থনৈতিক সহযোগিতা:২০১৫ সালে কাস্টমস ইউনিয়ন চালু।
- ২০১৮ সালে ৫% ভ্যাট চালু।

উৎস: Britannica. 
১২৮.
'BIMSTEC' মূলত কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. বঙ্গোপসাগর
  2. ভারত মহাসাগর
  3. প্রশান্ত মহাসাগর
  4. দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
১২৯.
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP প্রতিষ্ঠিত হয়?
  1. FAO
  2. WHO
  3. UNCTAD
  4. UNDP
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: চামেলি হাউজ, ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬টি।
- এর সদস্য সংখ্যা: ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সর্বশেষ সদস্য: ফিজি (জুন, ২০১০)।
- বর্তমান মহাপরিচালক: ডাঃ চেরদসাক ভিরাপাত (২০২০ – ২০২৪)।

⇒ মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে এবং সেই সাথে উন্নয়নশীল দেশগুলোর অনুভূত চাহিদা মেটাতে কেন্দ্রটি তৈরি হয়।

⇒ CIRDAP-এর প্রথম মিনিস্টারিয়েল মিটিং অনুষ্ঠিত হয়েছিলো ১৯৮৭ সালে।
- দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় ঢাকায়, জানুয়ারি, ২০১০ সালে।
• CIRDAP-এর গভর্নিং কাউন্সিল সংগঠনটির প্রধান (মহাপরিচালক) নির্বাচন করেন।
- মহাপরিচালকের মেয়াদ ৪ বছর।

উল্লেখ্য,
- দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে অবদানের জন্য আজিজুল হক পল্লী উন্নয়ন পদক প্রদান করে CIRDAP।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১৩০.
AFTA ভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৪টি
ব্যাখ্যা
- AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।
‍- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।
(তথ্যসূত্রঃ আসিয়ান ওয়েবসাইট)
১৩১.
Islamic Development Bank (IDB) এর সদস্য দেশ কত?
  1. ক) ৫৭
  2. খ) ৫৮
  3. গ) ৫৯
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট Islamic Development Bank (IDB)তে যোগ দেয়।
- বাংলাদেশ IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- ১৯৭৭ সালের মার্চ থেকে IDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।
- সদস্য সংখ্যা - ৫৭টি  
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
- অফিসিয়াল ভাষা ৩টি (আরবি, ইংরেজি ও ফরাসি)

(তথ্যসূত্র: IDB ওয়েবসাইট)
১৩২.
'OECD' এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. কলম্বিয়া
  2. কোস্টারিকা
  3. ডেনমার্ক
  4. কানাডা
ব্যাখ্যা
OECD:

- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮ টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।
১৩৩.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:

- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো - ৩১টি।
- এর বর্তমান সদস্য - ৬৮টি।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসু আসাকাওয়া।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
১৩৪.
'OECD' এর পূর্ণরূপ কোনটি?
  1. Organisation for Energy and Climate Development
  2. Office of European Community Development
  3. Organisation for Economic Co-operation and Development
  4. Organisation for Environmental Conservation and Development
ব্যাখ্যা
OECD:
- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮টি। (মে, ২০২৫)
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।
১৩৫.
WHO এর মহাপরিচালক কোন দেশের নাগরিক?
  1. ক) ইতালি
  2. খ) ইথিওপিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
WHO
– বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
– পূর্ণরুপ- World Health Organization
– WHO করোনা ইস্যুতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং এই রোগকে মহামারি হিসেবে ঘোষণা করে এবং এর নাম দেন- COVID-19
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি।
–  বর্তমান মহাপরিচালক – টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র: Official website (WHO)
১৩৬.
IMO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) প্যারিস
  3. গ) রোম
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
IMO:

- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। 
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
১৩৭.
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. ভারত
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
-------------------- 
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।

ব্রিকসের নতুন সদস্য:
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির
এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক
হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে। 

তথ্যসূত্র - ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৩৮.
রেড ক্রসের অফিসিয়াল প্রতীক কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:

» প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
» প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
» সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
» সদস্য - বিশ্বব্যাপী ১৯১টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।

- প্রতিষ্ঠাতা - জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা- রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
                                         
                                                     • রেডক্রসের প্রতীক
- হেনরি ডুনান্টের জন্মদিন "৮ মে” - কে "আন্তর্জাতিক রেডক্রস দিবস" হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross " (ICRC)
- এবং এটি 'The 67 International Red Cross and Red Crescent Movement' নামেও পরিচিত।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
১৩৯.
G-20 এর সদস্য দেশের সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
ব্যাখ্যা
G-20:
- G20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়।
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 এর মোট সদস্য ২১টি। ১৯টি দেশ ও ২টি সংগঠন। (ডিসেম্বর, ২০২৪)
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G20 এর ২১ তম সদস্য আফ্রিকান ইউনিয়ন। (ডিসেম্বর, ২০২৪)
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - G-20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার, সেপ্টেম্বর ৯, ২০২৩।
১৪০.
OIC StatCom এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ইস্তানবুল
  2. খ) আংকারা
  3. গ) কায়রো
  4. ঘ) রিয়াদ
ব্যাখ্যা
OIC StatCom:
-
OIC পরিসংখ্যান কমিশন (OIC-StatCom) 
- এটি ২০১১ সালে সদস্য দেশগুলির জাতীয় পরিসংখ্যান সংস্থাগুলির (NSOs) মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাদের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আরও ভাল জাতীয় কৌশল বিকাশের জন্য প্রতিষ্ঠিত হয়।
- OIC StatCom এর সদর দপ্তর হচ্ছে - আংকারা, তুর্কিয়ে।

তথ্যসূত্র: OIC StatCom ওয়েবসাইট।
১৪১.
গ্রীনপিস কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে। নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে। (সূত্রঃ গ্রীনপিস ওয়েবসাইট)
১৪২.
UNWTO নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. বাণিজ্য
  2. পর্যটন
  3. রাজনৈতিক
  4. অর্থনৈতিক
ব্যাখ্যা
UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
১৪৩.
Article 50 নিম্নোক্ত কোন সংস্থার সাথে জড়িত?
  1. জাতিসংঘ
  2. ন্যাটো
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা

Article 50:
- Article 50 ইউরোপীয় ইউনিয়ন-এর সাথে জড়িত।
- এটি ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর লিসবন চুক্তির একটি ধারা।
- এটি কোনো EU সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান (withdrawal) প্রক্রিয়া নির্ধারণ করে।
- এই ধারা অনুযায়ী, যুক্তরাজ্যের ব্রেক্সিট (Brexit) প্রক্রিয়ায় ইইউ থেকে বেরিয়ে গিয়েছিল।

উল্লেখ্য,
- ধারা 50(1): কোনো সদস্য রাষ্ট্র নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে EU থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
- ধারা 50(2): সদস্য রাষ্ট্র European Council-কে লিখিতভাবে অবহিত করলে ২ বছরের মধ্যে আলোচনা শেষ করে প্রস্থান হয় (একমত হলে বাড়ানো যায়)।

• European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: EU ওয়েবসাইট।

১৪৪.
ইতিহাসখ্যাত 'পঞ্চশীলা" নীতি কবে গৃহীত হয়েছিল?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৮ সালে
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২১।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা;
→ অনাগ্রাসন;
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

• এই ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান ও NAM ওয়েবসাইট।
১৪৫.
সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. গুজরাত, ভারত
  2. কলম্বো, শ্রীলংকা
  3. ঢাকা, বাংলাদেশ
  4. থিম্পু, ভুটান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।

উল্লেখ্য,
সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাত, গান্ধীনগর ভারত,
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা,
- সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ,
- সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল,
- সার্ক শক্তি কেন্দ্র: পাকিস্তান,
- সার্ক বন গবেষণা কেন্দ্র: থিম্পু, ভুটান,
- সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান,
- সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র: মালদ্বীপ,

উৎস: SAARC ওয়েবসাইট।
১৪৬.
APTA চুক্তিতে সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ কোনটি? (ডিসেম্বর, ২০২৪)
  1. লাওস
  2. শ্রীলংকা
  3. মঙ্গোলিয়া
  4. ভারত
ব্যাখ্যা
⇒ APTA চুক্তিতে সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ মঙ্গোলিয়া।

APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংকা, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১৪৭.
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে-
  1. ১৯৫৮ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।

উৎস: ইইউ ওয়েবসাইট।

১৪৮.
আসিয়ানের বর্তমান সদস্য দেশ কয়টি? [নভেম্বর,২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা

• এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর দক্ষিণ–পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ১১তম সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
• ২৬ অক্টোবর, রোববার আসিয়ান সম্মেলনের উদ্বোধনী দিনে দেশটিকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ দেওয়া হয়।
• প্রায় অর্ধশতাব্দী আগে থেকেই পূর্ব তিমুরকে আসিয়ানে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখে আসছিলেন দেশটির অধিবাসীরা।

• ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, পূর্ব তিমুর, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

উৎস: ASEAN ওয়েবসাইট।

১৪৯.
নিচের কোন দেশটি CIRDAP-এর সদস্য? [জুলাই - ২০২৫]
  1. জাপান
  2. ফিজি
  3. সৌদি আরব
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- ফিজি হচ্ছে CIRDAP-এর সদস্য দেশগুলোর একটি।
- জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া CIRDAP-এর সদস্য দেশ নয়। 

CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।

উল্লেখ্য, 
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।[জুলাই - ২০২৫] 
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

সূত্র: CIRDAP ওয়েবসাইট।
১৫০.
ADB এর সদর দপ্তর কোথায়?
  1. জাকার্তা
  2. জেদ্দা
  3. দোহা
  4. ম্যানিলা
ব্যাখ্যা
• এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank):
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যা ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কে উৎসাহিত করা।
- ভারত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৮টি দেশ।

উৎস: Asian Development Bank ওয়েবসাইট।
১৫১.
কোন সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়?
  1. রাবাত সম্মেলন
  2. জেদ্দা সম্মেলন
  3. লাহোর সম্মেলন
  4. কায়রো সম্মেলন
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি।

♦ উল্লেখ্য:
⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

১৫২.
নিচের কোনটি জি-৭ ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) জার্মানি
  2. খ) স্পেন
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। 
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। 
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
১৫৩.
MERCOSUR কোন অঞ্চলের অর্থনৈতিক জোট? 
  1. আফ্রিকা 
  2. মধ্য এশিয়া 
  3. দক্ষিণ আমেরিকা 
  4. ওশেনিয়া 
ব্যাখ্যা
• MERCOSUR (Mercado Comun Del Sur) বা The Southern Common Market :
- এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- এটি ১৯৯১ সালে আসুনসিয়ন চুক্তির মাধ্যমে গঠিত হলেও ১৯৯৪ সালে প্রাতিষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৫টি।
দেশগুলো হলো:
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- উরুগুয়ে
- প্যারাগুয়ে
- বলিভিয়া
- ভেনেজুয়েলা পূর্বে সদস্য থাকলেও বর্তমানে এর সদস্যপদ স্থগিত রয়েছে।
- সদরদপ্তর: উরুগুয়ের মন্টিভিডিওতে।

উৎস: MERCOSUR ওয়েবসাইট
১৫৪.
নিচের কোন কারণে ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ থেকে সরে যায়?
  1. বাণিজ্য বিরোধ
  2. জলবায়ু সমস্যা
  3. বর্ণবাদ নীতির সমালোচনা
  4. অর্থনৈতিক সংকট
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

১৫৫.
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) প্যারিস
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB):
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- ECB গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় ১৯৮৮ সালে Economic and Monetary Union গঠনের মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে ১৯৯৪ সালে European Monetary Institute (EMI) গঠিত হয়।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়। এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
-----------
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী:
- EU অঞ্চলে ECB একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করে।
- EU অঞ্চলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে।
- নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে।
- ইউরো নোট ইস্যু ও সরবরাহ করে
- ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ ইত্যাদি।
-----------
অন্যদিকে,
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর - স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে EU - এর সদস্য দেশ ২৭টি।

উৎস: ECB ও EU ওয়েবসাইট।
১৫৬.
ব্রেক্সিট কার্যকর করা হয় কখন?
  1. ক) ২৯ সেপ্টেম্বর ২০২০
  2. খ) ৩১ জানুয়ারি ২০২০
  3. গ) ১৯ ফেব্রুয়ারি ২০২১
  4. ঘ) ১৬ আগস্ট ২০২১
ব্যাখ্যা
- ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
- ২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
- এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
- এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।

(সূত্রঃ বিবিসি বাংলা)
১৫৭.
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩১টি
  4. ৩২টি
ব্যাখ্যা
ন্যাটো:

- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৩১টি।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
- ২০২৩ সালে ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১৫৮.
SAPTA ভুক্ত দেশ কয়টি?[জুন, ২০২৫]
  1. ৪টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১৩টি
ব্যাখ্যা

• SAPTA:
- SAPTA এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement.
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১৯৯৫ সালে।
- সদস্য সংখ্যা - ৮টি (Bangladesh, Butan, India, Maldives, Nepal, Pakistan, Afgansitan and Sri Lanka). [জুন, ২০২৫]

সূত্র: SAPTA ওয়েবসাইট। 

১৫৯.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৫)
  1. ইকমেলেদ্দিন ইহসানোঘলু
  2. ইয়িয়াদ বিন আমিন মাদানি
  3. হুসাইন ইব্রাহিম তাহা
  4. ইউসুফ আল-ওথাইমীন
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (আগস্ট, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (আগস্ট, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১৬০.
আফ্রিকান ইকোনোমিক কমিশন (ECA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নাইরোবি
  2. খ) আদ্দিস আবাবা
  3. গ) কায়রো
  4. ঘ) রাবাত
ব্যাখ্যা
- আফ্রিকান ইকোনোমিক কমিশন (ECA) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ECOSOC এর একটি আঞ্চলিক সংস্থা।
- এটি ১৯৫৮ সালে ECOSOC কর্তৃক গঠিত হয়।
- এর সদরদপ্তর : ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।

উৎস: ECA ওয়েবসাইট।
১৬১.
নিচের কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট হিসেবে পরিচিত?
  1. BIMSTEC
  2. SARC
  3. ASEAN
  4. SAARC
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরূপ - South Asian Association for Regional Cooperation.
- এটি দক্ষিণ এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে,
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল,
- সদস্য সংখ্যা: ৮ টি,
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান,
- সর্বশেষ যোগদান: আফগানিস্তান, ২০০৭ সালে।
 
অন্যদিকে,
- ASEAN: দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট।
- BIMSTEC: বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক সংগঠন।
 
উৎস: সার্ক ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ।
১৬২.
নিচের কোনটি APTA চুক্তির পূর্বসূরি?
  1. ক) সিঙ্গাপুর চুক্তি
  2. খ) দোহা চুক্তি
  3. গ) ব্যাংকক এগ্রিমেন্ট
  4. ঘ) সিউল ট্রিটি
ব্যাখ্যা
১৯৭৫ সালে স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন করে APTA (Asia Pacific Trade Agreement) নামধারণ করে। বর্তমানে ৬টি দেশ এই চুক্তির অংশীদার। এছাড়া মঙ্গোলিয়া এই চুক্তির অংশীদার হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৬৩.
SAARC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. কলম্বো
  2. নয়াদিল্লি
  3. কাঠমাণ্ডু
  4. ঢাকা
ব্যাখ্যা
SAARC-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায়।

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- SAARC দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- এই সংগঠনের প্রতিষ্ঠা ঢাকায় হয় এবং প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- এটি SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।

সূত্র: - SAARC ওয়েবসাইট।
১৬৪.
SAARC-এর বর্তমান মহাসচিব কে? (সেপ্টেম্বর-২০২৫)
  1. আবুল আহসান
  2. গোলাম সারওয়ার
  3. শশী থারুর
  4. আবদুল গাফফার
ব্যাখ্যা

• South Asian Association for Regional Cooperation (SAARC): 
- এটি দক্ষিণ এশিয়ার দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- দরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার। (সেপ্টেম্বর-২০২৫)

উল্লেখ্য,- সার্কের প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

উৎস: SAARC ওয়েবসাইট।

১৬৫.
কোনটি 'ICRC' অফিসিয়াল ভাষা নয়?
  1. ক) আরবি
  2. খ) ফ্রেঞ্চ
  3. গ) হিন্দি
  4. ঘ) স্প্যানিশ
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য - বিশ্বব্যাপী ১৯০টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
- প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রসের ওয়েবসাইট।
১৬৬.
ব্রিকস (BRICS) গঠিত হয় -
  1. ক) ২০০৭ সালের ১৬ মে
  2. খ) ২০০৮ সালের ১৬ মে
  3. গ) ২০০৯ সালের ১৬ মে
  4. ঘ) ২০০১০ সালের ১৬ মে
ব্যাখ্যা
২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- জুন, ২০২২ সালে BRICS এর সর্বশেষ সম্মেলন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
১৬৭.
G-7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ২৬ জুন, ২০২২ তারিখ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।
- ১৯-২১ মে, ২০২৩ তারিখে ৪৯তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হিরোশিমা, জাপান।
- ৫০তম সম্মেলন হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎসঃ বিবিসি নিউজ।
১৬৮.
আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়?
  1. কায়রো
  2. আদ্দিস আবাবা
  3. নাইরোবি
  4. জোহানেসবার্গ
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকার একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU)।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উৎস: AU ওয়েবসাইট। 
১৬৯.
APTA চুক্তি পরিচালিত হয় কোন সংস্থার তত্ত্বাবধানে? 
  1. ASEAN
  2. SAARC
  3. WTO
  4. ESCAP
ব্যাখ্যা

• APTA: 
- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific). 
- পরিচালিত হয়: জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) এর তত্ত্বাবধানে।
- উদ্দেশ্য: শুল্ক হ্রাস, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্র: UN-ESCAP ওয়েবসাইট।

১৭০.
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ''ইউরো'' গ্রহণ করেনি?
  1. ক) জার্মানি
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল। ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে।
ব্রিটেন কখনো ইউরো মুদ্রা গ্রহণ করে নি। ব্রিটেনের মুদ্রা - পাউন্ড স্টারলিং।
উল্লেখ্য যে, ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
উৎসঃ ব্রিটানিকা এবং ইইউ ওয়েবসাইট
১৭১.
'পঞ্চশীলা' নীতির সর্ম্পক রয়েছে কোন আন্দোলনের সাথে?
  1. ধর্ম নিরপেক্ষ আন্দোলন
  2. জোট নিরপেক্ষ আন্দোলন
  3. বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন
  4. স্বদেশি আন্দোলন
ব্যাখ্যা
• NAM:
- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২১. [এপ্রিল - ২০২৫]  
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

উল্লেখ্য, 
• এই ‘পঞ্চশীলা নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার জোসেফ মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার কোয়ামে নক্রুমা যিনি নক্রমা নামে পরিচিত।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ অনাগ্রাসন;
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান ও NAM ওয়েবসাইট।
১৭২.
BRICS এর সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জোহানেসবার্গ
  2. নয়াদিল্লী
  3. বেইজিং
  4. সাও পাওলো
ব্যাখ্যা
• ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া এই ১০টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' [New Development Bank (NDB)] ।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আর্জেন্টিনা জোটে যোগ দিবে না বলে জানিয়েছে। 

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৭৩.
নিচের কোন দেশটি BENELUX -এর সদস্য নয়? (ডিসেম্বর, ২০২৪)
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ডস
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
⇒ 'নিউজিল্যান্ড' BENELUX -এর সদস্য নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
১৭৪.
গ্রুপ অফ ফিফটিন (G-15) কী?
  1. উন্নত দেশসমূহের সামরিক জোট
  2. উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক জোট
  3. জিরো কার্বন নিঃসরণকারী দেশসমূহের জোট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
গ্রুপ অফ ফিফটিন (G-15):
- এটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির একটি অর্থনৈতিক গ্রুপ।
- এটি ১৯৮৯ সালে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে সহযোগিতা এবং সহযোগিতার প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে G15-এ ১৮টি দেশ রয়েছে: আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, সেনেগাল, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদস্য দেশগুলো সাধারণত স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত বৈঠক করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে।

G15-এর কার্যক্রম ও উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ ও বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থান শক্তিশালী করা।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে উন্নয়নশীল দেশগুলোর মতামত তুলে ধরা।
- উত্তর-দক্ষিণ (উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর) মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা।
- বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
- প্রতি বছর বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্য নীতিগুলো পর্যালোচনা করা।

তথ্যসূত্র: World Population Review ওয়েবসাইট।
১৭৫.
BIMSTEC-এর বর্তমান মহাসচিব কে? [নভেম্বর, ২০২৪]
  1. তেনজিন লেকফেল
  2. ইব্রাহিম তাহা
  3. গোলাম সারওয়ার
  4. ইন্দ্রমণি পান্ডে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়.
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

⇒ ‘বিমসটেক’ এর বর্তমান সভাপতি: থাইল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯৭-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতি দায়িত্ব পালন করে।

উৎস: i) BIMSTEC ওয়েবসাইট।
ii) বাসস।
১৭৬.
ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট কে? [মার্চ, ২০২৫]
  1. উরসুলা ভন ডের লেইন
  2. আন্তোনিও তাজানি
  3. সালভাতোর সিয়াচিটানো
  4. রবার্টা মেটসোলা
ব্যাখ্যা
ইউরোপীয় পার্লামেন্ট:
- ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্ট।
- ইউরোপীয় পার্লামেন্ট মূলত ইইউ সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত।
- ইউরোপীয় পার্লামেন্ট-এ ৭২০ জন সদস্য রয়েছে।
- ইউরোপীয় পার্লামেন্ট ইইউর একমাত্র সরাসরি নির্বাচিত সংস্থা, যা এর সদস্য দেশগুলোর নাগরিকদের প্রতিনিধিত্ব করে।
- ইইউয়ের বাজেট অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি, সদস্য দেশগুলোর সরকারের সঙ্গে ইইউ আইন নিয়ে আলোচনার মতো কাজগুলো করে ইউরোপীয় পার্লামেন্ট।
- প্রতি ৫ বছরে ইউরোপীয় পার্লামেন্ট-এর সদস্য নির্বাচনে ভোট হয়।
- এই সদস্যরা আবার আড়াই বছরের জন্য ইপি প্রেসিডেন্ট নির্বাচন করেন।
- বর্তমান প্রেসিডেন্ট: রবার্টা মেটসোলা (২০২৪-২০২৭ সাল)।

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

উৎস: EU ওয়েবসাইট।
১৭৭.
কোন ঘোষণার মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়?
  1. Cairo Declaration
  2. Tehran Declaration
  3. Istanbul Declaration
  4. Jakarta Declaration
ব্যাখ্যা
D-8:
- পূর্ণরূপ: Developing Eight Organization for Economic Cooperation
- এটি আটটি উন্নয়নশীল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একটি অর্থনৈতিক সহযোগিতা সংগঠন।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ইস্তানবুল, তুরস্ক।
- সদস্য দেশসমূহ ৮টি: বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম (Isiaka Abdulqadir Imam)। [ফেব্রুয়ারি ২০২৫]

মূল উদ্দেশ্য:
- সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি;
- শিল্প, কৃষি, জ্বালানি ও প্রযুক্তিতে সহযোগিতা;
- টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা;
- পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন;
- সদস্য দেশগুলোর মধ্যে ভিসামুক্ত ভ্রমণ ও পর্যটন বৃদ্ধি।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।  [Link]
১৭৮.
ইসলামিক সহযোগিতা সংস্থার মহাসচিবের মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (মার্চ, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (মার্চ, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১৭৯.
ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি কোন দেশ?
  1. সৌদি আরব
  2. আর্জেন্টিনা
  3. মিশর
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা
ব্রিকস:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- আর্জেন্টিনা ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি।
- বর্তমানে ব্রিকসের সদস্য দেশ ১০টি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০১ ফেব্রুয়ারি ২০২৪।
১৮০.
বর্তমানে GCC-এর মোট সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৬)
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা

GCC:
- GCC পূর্ণরূপ Gulf Cooperation Council. 
- GCC হল পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ১৯৮১ সালে।
- সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান সদস্য দেশ: ৬টি।
⇒ এগুলো হলো:
• সৌদি আরব
• সংযুক্ত আরব আমিরাত
• কাতার
• কুয়েত
• বাহরাইন এবং
• ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।

১৮১.
COMESA জোটের কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) আদ্দিস আবাবা
  2. খ) কিগালি
  3. গ) নাইরোবি
  4. ঘ) লুসাকা
ব্যাখ্যা
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট।
- এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে।
- সদরদপ্তর অবস্থিত জাম্বিয়ার লুসাকায়।
- বর্তমান মহাসচিব চেলসি এমপান্দু।
- মোট সদস্য সংখ্যা ২১টি। এগুলো হলো:
- বুরুন্ডি
- কমোরোস
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- জিবুতি
- মিশর
- ইরিত্রিয়া
- ইসোয়াতিনি
- ইথিওপিয়া
- কেনিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউয়ি
- মরিশাস
- রুয়ান্ডা
- সিচেলিস
- সোমালিয়া
- সুদান
- তিউনিসিয়া
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে।
(তথ্যসূত্রঃ COMESA ওয়েবসাইট)
১৮২.
এশীয় উন্নয়ন ব্যাংকে কোন দেশটির অংশীদারিত্ব সবচেয়ে বেশি?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন
 
⤇ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান প্রত্যেকেই মোট শেয়ারের ১২.৭৬% শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করে আছে।

সুত্র: ADB এর ওয়েবসাইট
১৮৩.
কোনটি G-8 ভুক্ত দেশ নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) জাপান
  3. গ) কানাডা
  4. ঘ) তুরঙ্ক
ব্যাখ্যা
G-8 Members are the United States, the United Kingdom, France, Germany, Italy, Canada, and Japan.
Source: Britannica
১৮৪.
What is the incumbent President of the European Commission?
  1. ক) Jean Claude Juncker
  2. খ) Jose Manuel Barroso
  3. গ) Romano Prodi
  4. ঘ) Usual Von der Leyen
ব্যাখ্যা
• The Treaty of Rome যার মাধ্যমে European Commission গঠন।
» চুক্তি স্বাক্ষর: ২৫ মার্চ, ১৯৫৭;
» চুক্তি কার্যকর: ১ জানুয়ারি, ১৯৫৮।

• European Commission:
» কাজ: ইইউ এর কৌশল, প্রাধান্য ও ভূমিকা নির্ধারণ, পলিসির বাস্তবায়ন ইত্যাদি।
» প্রতিষ্ঠা: ১৯৫৮ সাল
» দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
» কমিশন প্রেসিডেন্ট: Ursula von der Leyen (ডিসেম্বর, ২০১৯ - অক্টোবর, ২০২৪)

সূত্র: EU Website.
১৮৫.
আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হারম্যান মেইনার
  2. খ) ক্রিস্টিয়ান পাওয়েল
  3. গ) ব্যাডেন হ্যারেস
  4. ঘ) টেইলর মেইনার
ব্যাখ্যা
• আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা:
- প্রতিষ্ঠাতা- হারম্যান মেইনার
- হারম্যান মেইনারের মৃত্যুর সময় গ্রামের সংখ্যা ছিল -২৩০।
- হারম্যান মেইনারের মৃত্যুর পর আন্তর্জাতিক শিশু পল্লীর দ্বায়িত্ব নেন - হেলমুট কুটিন।
- এই গ্রামগুলোর নাম হলো এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী।
- বর্তমানে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে ১৩৫টি দেশে।
- ১৯৭২ সালের ১৭ই মে, বাংলাদেশের তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এসওএস আন্তর্জাতিক শিশু পল্লীর মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো শুরু করার অনুমতি পায়।
- একটি পল্লীতে পৃথক পৃথক নির্দিষ্ট দূরত্বে ১০-১৬টির মতো বাড়ি থাকবে, বাড়িগুলোর প্রতিটিতে ৮ জন (৪ জন ছেলে ও ৪ জন মেয়ে) করে অপ্রাপ্তবয়স্ক সন্তান   অবস্থান করে।
- একটি বাড়িতে এই ৮ জনের দেখভালের জন্য সংস্থা থেকে পর্যাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে একজন মহিলাকে মা হিসেবে নিযুক্ত করা হয়।
- এক বাড়িতে ১২ বছর বয়স পর্যন্ত স্থান পায় ছেলেরা।
- এরপর বয়ঃসন্ধির প্রাক্কালেই ছেলে তাদের স্থান হয় শিশু পল্লীরই বিশেষায়িত সংস্করণ ‘এসওএস যুব পল্লী’ তে।
- মেয়ে শিশুরা শিশু পল্লীতে অবস্থান করতে পারে ১৮ বছর বয়স পর্যন্ত। তারপর মেয়েটির বিয়ের জন্য সকল ব্যবস্থা সংস্থা থেকেই করা হয়।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।
১৮৬.
'ঢাকা সামিট' এর মাধ্যমে প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
  1. ক) আসিয়ান
  2. খ) সার্ক
  3. গ) এপেক
  4. ঘ) বিমসটেক
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
▪ বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
১৮৭.
BENELUX কোন অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন?
  1. পূর্ব ইউরোপ
  2. উত্তর ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. দক্ষিণ ইউরোপ
ব্যাখ্যা

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।

১৮৮.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জুন, ২০২৫)
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. লিথুয়ানিয়া
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (জুন, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১৮৯.
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংগঠন ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) The Campaign for Nuclear Disarmament (CND)
  2. খ) International Campaign to Ban Landmines (ICBL)
  3. গ) The Campaign for Disability Employment (CDE)
  4. ঘ) International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)
ব্যাখ্যা
হিউম্যান রাইটস্‌ ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। 
হিউম্যান রাইটস্‌ ওয়াচ মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে। 
এটি বর্তমানে ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।

এক নজরে Human Rights Watch
  প্রতিষ্ঠাতা: Robert L. Berstein
• প্রতিষ্ঠাকাল : ১৯৭৮ সাল
• প্রতিষ্ঠাকালীন নাম : “Helsinki Watch”
• সদরদপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উল্লেখ্য,
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত International Campaign to Ban Landmines (ICBL) ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট
১৯০.
পল হ্যারিস কোন সংগঠনের প্রতিষ্ঠাতা?
  1. রেডক্রস
  2. লায়ন্স ক্লাব
  3. রোটারি ইন্টারন্যাশনাল
  4. বিশ্ব স্কাউট আন্দোলন
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল

- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হলেন পল হ্যারিস।
- সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় শহরে অবস্থিত।
- রোটারি ক্লাবের সদস্যদের 'রোটারিয়ান' নামে ডাকা হয়।
- এটির উদ্দেশ্য ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধন।

উল্লেখ্য,
রবার্ট ব্যাডেন পাওয়েল- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা।
হেনরী ডুনান্ট- রেডক্রসের প্রতিষ্ঠাতা। 
মেলভিন জোন্স- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১৯১.
BENELUX এর অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) নরওয়ে
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
১৯২.
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
  1. জর্ডান
  2. ইরান
  3. সিরিয়া
  4. ইরাক
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

১৯৩.
IAEA-এর বর্তমান সদস্য -
  1. ১৭৬টি
  2. ১৭৭টি
  3. ১৭৮টি
  4. ১৭৯টি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
১৯৪.
নিচের কোন দেশটি BRICS-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. উরুগুয়ে
ব্যাখ্যা
- উরুগুয়ে BRICS এর সদস্য দেশ নয়। 

BRICS:

২০০৮ সালের ১৬ মে “BRIC” নামে একটি অর্থনৈতিক জোটের সূচনা হয়, এটি মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন—এই চারটি উদীয়মান অর্থনীতির দেশ দ্বারা গঠিত হয়।
- পরে ২০১০ সালের শেষদিকে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে, ২০১১ সালে প্রথমবার “BRICS” নামে পূর্ণাঙ্গভাবে পরিচিত হয় এই জোট।
- এর লক্ষ্য ছিল বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ে যৌথ কণ্ঠস্বর গড়ে তোলা।
- BRICS-এর কোনো স্থায়ী সদরদপ্তর নেই।

উল্লেখ্য,
- BRICS-এর অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হলো “নিউ ডেভেলপমেন্ট ব্যাংক” (New Development Bank বা NDB),
- এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

সূত্র: BRICS ওয়েবসাইট।
১৯৫.
সার্ক (SAARC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২
  2. ১৯৮০
  3. ১৯৮৫
  4. ১৯৮৮
ব্যাখ্যা

SAARC (South Asian Association for Regional Cooperation):
- পূর্ণরূপ: দক্ষিণ এশিয়ার দেশগুলোর বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার (১৫তম ও ৩য় বাংলাদেশি সভাপতি)।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৮টি দেশ
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য: আফগানিস্তান, ৩ এপ্রিল ২০০৭।
- প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: SAARC ওয়েবসাইট।

১৯৬.
কোন দেশটি BENELUX এর সদস্য নয়?
  1. নেদারল্যান্ডস
  2. লুক্সেমবার্গ
  3. বেলজিয়াম
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- BENELUX এর সদস্য নয় - ফিনল্যান্ড। 
 
• বেনেলাক্স: 
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

উৎস: ব্রিটানিকা।
১৯৭.
নিচের কোন দেশটি OPEC এর সদস্য নয়?
  1. ক) ইকুয়েডর
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।

এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়। OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমান সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সানুসি বারকিন্দু (নাইজেরিয়া)

বর্তমান সদস্য সংখ্যা ১৩টি
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।

ইকুয়েডর ১৯৭৩ সালে প্রথম OPEC এ যোগ দেয় এবং ১৯৯২ সালে সদস্যপদ ত্যাগ করে। পরবর্তীতে ২০০৭ সালে পুনরায় ওপেকে যোগ দিয়ে ২০২০ সালের ১ জানুয়ারি ওপেক সদস্যপদ ত্যাগ করে।

ইকুয়েডর ব্যতীত কাতার (১ জানুয়ারি ২০১৯) এবং ইন্দোনেশিয়া (নভেম্বর ২০১৬) ওপেকের সদস্যপদ ত্যাগ করেছে। এছাড়া, ওপেকের বর্তমান সদস্য গ্যাবন ১৯৯৫-২০১৬ সময়ে ওপেকের সদস্যপদ ত্যাগ করেছিলো।

(তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট)
১৯৮.
মার্কোসুর (MERCOSUR) কোন মহাদেশের অর্থনৈতিক সংস্থা?
  1. ইউরোপ
  2. এশিয়া
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
মার্কোসুর বা Southern Common Market (MERCOSUR for its Spanish initials): 
- মার্কোসুর দক্ষিণ আমেরিকার বৃহত্তম আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা। 
- এটি সদস্য দেশগুলোর বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- প্রতিষ্ঠিত: ২৬ মার্চ ১৯৯১ সাল। 
- সদস্য রাষ্ট্র: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে। 
- সহযোগী সদস্য: বলিভিয়া (যোগদান প্রক্রিয়াধীন), চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, গায়ানা, সুরিনাম। 
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- সদর দপ্তর: মন্টেভিডিও, উরুগুয়ে। 

কার্যক্রম:
- সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, পরিষেবা ও বিনিয়োগ প্রবাহ সহজতর করা।
- অভিন্ন শুল্ক ব্যবস্থা চালু করে বাণিজ্যিক বাধা কমানো।
- আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় একযোগে কাজ করা।
- শিক্ষা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে একযোগে উদ্যোগ নেওয়া।

উৎস: Britannica.
১৯৯.
আসিয়ানের সদস্য দেশ নয়-
  1. ক) ফিলিপাইন
  2. খ) মালয়েশিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া (সর্বশেষ সদস্য)। অস্ট্রেলিয়া আসিয়ানের সদস্য দেশ নয়।
উৎসঃ আসিয়ানের ওয়েবসাইট।
২০০.
OECD এর বর্তমান সদস্য কতটি?
  1. ৩৬টি
  2. ৩৭টি
  3. ৩৮টি
  4. ৩৯টি
ব্যাখ্যা
- OECD (Organisations for Economic Co-operation and Development) ৩০ সেপ্টেম্বর ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউরোপ, এশিয়া, আমেরিকা ও ওশেনিয়ার অঞ্চলের ৩৮টি দেশ এটির সদস্য। ২৫ মে ২০২১ কোস্টারিকা সংস্থাটির ৩৮তম সদস্যপদ লাভ করে।
- এই সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
(তথ্যসূত্রঃ OECD ওয়েবসাইট)