বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

মোট প্রশ্ন১,৩৯৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

PrepBank · পাতা ১২ / ১৪ · ১,১০১১,২০০ / ১,৩৯৬

১,১০১.
BIMSTEC প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
- সদস্য: ৭টি।
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে। 

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

১,১০২.
আফ্রিকান ঐক্য সংস্থা থেকে আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় কত সালে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। (ডিসেম্বর, ২০২৪)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
১,১০৩.
নিচের কোন দেশটি GCC এর সদস্য নয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ইরাক
  3. ওমান
  4. বাহরাইন
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরূপ- Gulf Cooperation Council.  
- এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এই জোটটি ১৯৮১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়।
- জোটটির মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা করা।
- বর্তমানে এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ সৌদি আরব,
বাহরাইন এবং
ওমান

সূত্র: GCC ওয়েবসাইট।
১,১০৪.
NDB কোন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. ব্রিকস
  3. সার্ক
  4. বিশ্ব ব্যাংক
ব্যাখ্যা
NDB প্রতিষ্ঠিত হয় BRICS এর দেশগুলোর যৌথ উদ্যোগে।

NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি।

এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।

- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (জুলাই - ২০২৫)

সূত্র: NDB ওয়েবসাইট। 
১,১০৫.
বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় কমনওয়েলথ ত্যাগ করে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
১,১০৬.
NDB এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. উরুগুয়ে
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. মিশর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
New Development Bank:
- ২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়।
- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে।
- New Development Bank (NDB) এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি - ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা।
- বর্তমান সদস্য দেশ ৮ টি।
- সর্বশেষ সদস্য দেশ - মিশর (২০ -২-২০২৩)।
-  উরুগুয়ে প্রসপেক্টিভ এর সদস্য।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ২০২১ সালে এবং সংযুক্ত আরব আমিরাত ৪ অক্টোবর ২০২১ এর সদস্যপদ।

উৎস: NDB ওয়েবসাইট।
১,১০৭.
সর্বশেষ G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ক) ইতালি
  2. খ) সৌদি আরব
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর আরব বিশ্বের সৌদি আরবে প্রথমবারের মতো ১৫তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২১ সালে G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে, ২০২২ সালে ইন্দোনেশিয়ায় এবং
২০২৩ সালে ভারতে।
(সূত্র: G-20 ওয়েবসাইট)
১,১০৮.
কোন দেশটি বিমসটেক জোটের সদস্য নয়?
  1. থাইল্যান্ড
  2. মালদ্বীপ
  3. মিয়ানমার
  4. নেপাল
ব্যাখ্যা
- বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলোঃ
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।
- সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।
(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)
১,১০৯.
ব্রেটন উডস সম্মেলনের সাথে কোন সংস্থাটি জড়িত?
  1. ক) জাতিসংঘ
  2. খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. গ) আঙ্কটাড
  4. ঘ) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
ব্যাখ্যা
১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে United Nations Monetary and Financial Conference অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ব্রেটন উডস সম্মেলন নামে অধিক পরিচিত।

ব্রেটন উডস সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়।

(তথ্যসূত্র: WB ওয়েবসাইট)
১,১১০.
BRICS-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সাংহাই, চীন
  2. নয়াদিল্লি, ভারত
  3. ব্রাসিলিয়া, ব্রাজিল
  4. কোনটি নয়
ব্যাখ্যা

BRICS: 
২০০৮ সালের ১৬ মে “BRIC” নামে একটি অর্থনৈতিক জোটের সূচনা হয়, এটি মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন—এই চারটি উদীয়মান অর্থনীতির দেশ দ্বারা গঠিত হয়।
- পরে ২০১০ সালের শেষদিকে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে, ২০১১ সালে প্রথমবার “BRICS” নামে পূর্ণাঙ্গভাবে পরিচিত হয় এই জোট।
- এর লক্ষ্য ছিল বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ে যৌথ কণ্ঠস্বর গড়ে তোলা।
- BRICS-এর কোনো স্থায়ী সদরদপ্তর নেই।  

উল্লেখ্য, 
- BRICS-এর অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হলো “নিউ ডেভেলপমেন্ট ব্যাংক” (New Development Bank বা NDB),
- এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। 

সূত্র: BRICS ওয়েবসাইট। 

১,১১১.
'Bangkok Vision 2030' নিম্নের কোন সংস্থার সাথে সম্পর্কিত?
  1. BRICS
  2. BIMSTEC
  3. ASEAN
  4. CIRDAP
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।
- ‘BIMSTEC’ এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।

উল্লেখ্য,
- ২-৪ এপ্রিল, ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১,১১২.
'শেনজেন চুক্তি' স্বাক্ষরকারী ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত দেশ কোনটি? 
  1. নরওয়ে
  2. স্পেন
  3. পর্তুগাল
  4. গ্রিস
ব্যাখ্যা

• শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ। 
- ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।

১,১১৩.
দক্ষিণ আফ্রিকা পুনরায় কত সালে কমনওয়েলথে যোগদান করে?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র - কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
১,১১৪.
ASEAN এর সদস্য দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ইন্দোনেশিয়া
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা
- ইন্দোনেশিয়া ASEAN এর সদস্য দেশ। 

• ASEAN:

- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।[এপ্রিল - ২০২৫]  

সদস্য দেশগুলো:
→ মালয়েশিয়া,
→ সিঙ্গাপুর,
ইন্দোনেশিয়া,
→ ব্রুনাই,
→ ভিয়েতনাম,
→ লাওস,
→ থাইল্যান্ড,
→ ফিলিপাইন,
→ মিয়ানমার ও
→ কম্বোডিয়া।

সূত্র: ASEAN ওয়েবসাইট।
১,১১৫.
MERCOSUR-এর প্রতিষ্ঠাকালীন চুক্তি কোনটি?
  1. Treaty of Rome
  2. Treaty of Asuncion
  3. Treaty of Paris
  4. Treaty of Vienna
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা)। (জুন, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
১,১১৬.
নিচের কোনটি বেসরকারি দাতব্য চিকিৎসা সংস্থা?
  1. ক) জারেম ইন্টারন্যাশনাল
  2. খ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. গ) জোনটাই ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
• অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি দাতব্য চিকিৎসা আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মাশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
- বর্তমানে অরবিস বিশ্বের ৯০ টি দেশে কাজ করছে।

অন্যদিকে,
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল - মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা।
এবং জারেম ইন্টারন্যাশনাল ও জোনটাই ইন্টারন্যাশনাল নামে কোন আন্তর্জাতিক সংস্থা নেই।

উৎস: অরবিস ইন্টারন্যাশনাল।
১,১১৭.
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. দিল্লি
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।

- বর্তমান মহাসচিব - গোলাম সারওয়ার (১৩ জুলাই ২০২৩ – বর্তমান)।
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট
১,১১৮.
IAEA -এর সদর দপ্তর হচ্ছে :
  1. ক) জেনেভা
  2. খ) ভিয়েনা
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- IAEA এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রসি।
- ২০১৯ সালের ৩ ডিসেম্বর তিনি সংস্থাটির ৭ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্রঃ IAEA ওয়েবসাইট)
 
১,১১৯.
নিম্নে কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
  1. ASEAN
  2. BIMSTEC
  3. BRICS
  4. APEC 
ব্যাখ্যা

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- জুন, ২০২২ সালে BRICS এর সর্বশেষ সম্মেলন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে,
ASEAN-এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।
BIMSTEC-এর সদর দপ্তর- ঢাকা, বাংলাদেশ।
APEC -এর সদর দপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট. সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

১,১২০.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ডিসেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ডিসেম্বর, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

১,১২১.
শেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ২৯টি
  2. ২৭টি
  3. ২৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
শেনজেন (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- সর্বশেষ ২০২৪ সালের মার্চে শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ।
- ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: European Union ওয়েবসাইট। [link]
১,১২২.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে?
  1. ক) গামাল আবদেল নাসের
  2. খ) মাহাতির মোহাম্মদ
  3. গ) ইন্ধিরা গান্ধি
  4. ঘ) আব্দুস সালাম
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)
• NAM - এর পূর্ণরূপ Non Aligned Movement বা জোট নিরপেক্ষ আন্দোলন।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন হওয়া দেশসমূহ স্নায়ুযুদ্ধের দুই পক্ষের কোন পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষ নীতি অবলম্বনের কৌশল গ্রহণ করে এবং এই কৌশল থেকে এই আন্তর্জাতিক জোটের জন্ম।
• প্রতিষ্ঠাকাল:- ১ সেপ্টেম্বর, ১৯৬১ সাল।
• প্রতিষ্ঠার স্থান:- বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
• প্রথম সম্মেলন:- বেলগ্রেড সম্মেলন (১ - ৬ সেপ্টেম্বর, ১৯৬১ সাল)।
• সদস্য সংখ্যা:- ১২০টি দেশ (প্রতিষ্ঠাকালীন - ২৫টি)।
⤇ ন্যাম গঠনে গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ - ন্যাম গঠনে তিনজন নেতা মূল অবদান রাখেন। তারা হলেন- 
১। মার্শাল যোসেফ টিটু - সাবেক যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট,
২। গামাল আবদেল নাসের - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ও
৩। পন্ডিত জহরলাল নেহরু - ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
এছাড়া, আরো দুই জন নেতা এই জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা হলেন - আহমদ সুকর্ন - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট, কাউমি নক্রুমা - ঘানার সাবেক প্রেসিডেন্ট।

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম। 
১,১২৩.
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে? 
  1. ESCAP 
  2. FAO
  3. UNCHR
  4. UNEP
ব্যাখ্যা
• CIRDAP:
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১,১২৪.
নিচের কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. মিয়ানমার
ব্যাখ্যা
- মালদ্বীপ BIMSTEC-এর সদস্য নয়; এটি SAARC-এর সদস্য।

BIMSTEC:
- BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতামূলক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে BIMSTEC-এর সদস্য ছিল ৪টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।

• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল,
- ভুটান।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
১,১২৫.
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কোন দেশটি কমনওয়েলথের সদস্য?
  1. নাইজেরিয়া
  2. মোজাম্বিক
  3. ফিজি
  4. গাম্বিয়া
ব্যাখ্যা

• কমনওয়েলথ
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান 
- প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।

তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট।

১,১২৬.
জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ?
  1. ক) রোয়ান্ডা
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা

- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে।
- মোট শান্তিরক্ষা মিশন ৭১টি।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।
- জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ বাংলাদেশ।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে রোয়ান্ডা।
- তৃতীয় অবস্থানে রয়েছে ইথিওপিয়া।
- চতুর্থ অবস্থানে রয়েছে নেপাল।
- পঞ্চম অবস্থানে রয়েছে ভারত।
- বাংলাদেশ ৬৬০৮ জন শান্তিরক্ষী প্রেরণ করে পুনরায় প্রথম স্থান অধিকার করে।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১,১২৭.
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ৪০ ও ৪১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়?
  1. ক) শারম আল শেখ, আরব আমিরাত
  2. খ) নমপেন, কম্বোডিয়া
  3. গ) নয়াদিল্লী, ভারত
  4. ঘ) বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৮ - ১১ নভেম্বর চারদিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
• করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়েছে।
• চেয়ারম্যান দেশ - কম্বোডিয়া (২০২২) এবং ইন্দোনেশিয়া (২০২৩)।

তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট।
১,১২৮.
নিচের কোন শহরটি ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’?
  1. ক) গোয়াদেলজারা
  2. খ) কুয়ালালামপুর
  3. গ) শারজাহ
  4. ঘ) তিবলিশি
ব্যাখ্যা
ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
পড়ার প্রতি আগ্রহ ‍সৃষ্টির লক্ষ্যে ইউনেস্কো এই উদ্যোগ গ্রহণ করে। ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
২০২১ সাল – তিবলিশি (জর্জিয়া)
২০২২ সাল – গোয়াদেলজারা (মেক্সিকো)
২০২০ সাল – কুয়ালালামপুর (মালয়েশিয়া)
২০০১ সাল (প্রথম) – মাদ্রিদ (স্পেন)।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
১,১২৯.
আরব লীগের বর্তমান মহাসচিব কে? [জানুয়ারি, ২০২৬]  
  1. তানজিম আল-মাহদি
  2. মুহাম্মদ আলি আব্দুল
  3. আহমেদ আবুল ঘেইত
  4. ফাহদ আল-সালাহ
ব্যাখ্যা

 • আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগের বর্তমান মহাসচিব: আহমেদ আবুল ঘেইত [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

১,১৩০.
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
  1. নাইজেরিয়া
  2. ভারত
  3. মালয়েশিয়া
  4. তুরস্ক
ব্যাখ্যা
ভারত D-৮ ভুক্ত দেশ নয়।

D-8:

- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
১,১৩১.
বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) ১২৭তম
  2. খ) ১২৯তম
  3. গ) ১২০তম
  4. ঘ) ১৩৯তম
ব্যাখ্যা
CTBTO
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) - জাতিসংঘের অধীনে পরিচালিত একটি সংস্থা।
- সংস্থাটি ভূপৃষ্ঠ, বায়ুমন্ডল বা সমুদ্রের নিচে যে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো বন্ধের জন্য গৃহীত চুক্তি Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) নিয়ে কাজ করে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের নিমিত্তে কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও পারমাণবিক বেশ কয়েকটি প্রভাবশালী দেশের অসহযোগীতার কারনে চুক্তিটি এখনও কার্যকর করা সম্ভব হয় নি।
- বাংলাদেশ বিশ্বের ১২৯তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ ৫৪তম দেশ হিসেবে।

তথ্যসূত্র: CTBT ওয়েবসাইট।
১,১৩২.
আরব লীগের বর্তমান মহাসচিবের নাম কী? (এপ্রিল, ২০২৫)
  1. আহমেদ আবুল ঘেইত
  2. আহমেদ আসমত আবদেল-মেগুইদ
  3. আমের মূসা
  4. নাবিল ইলারাবি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (এপ্রিল, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (এপ্রিল, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১,১৩৩.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বিশ্বের কয়টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে?
  1. ক) ১৭০টি
  2. খ) ১৭৫টি
  3. গ) ১৬৫টি
  4. ঘ) ১৮৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
▪ বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
১,১৩৪.
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট কোনটি?
  1. ANZUS
  2. AUKUS
  3. QUAD
  4. NATO
ব্যাখ্যা
AUKUS:
- অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব হচ্ছে AUKUS. 
- প্রতিষ্ঠিত: সেপ্টেম্বর ২০২১ সাল। 
- সদস্য রাষ্ট্র: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গঠিত হয়।
- AUKUS দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা নিশ্চিত করবে এবং এর মাধ্যমে তিনটি দেশ তাদের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

মূল কার্যক্রম:
- অস্ট্রেলিয়ার রয়্যাল নেভির জন্য উন্নত পারমাণবিক সাবমেরিন ব্যবস্থা গড়ে তোলা।
- যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধি: সাইবার নিরাপত্তা, এআই ও আধুনিক প্রযুক্তির উন্নয়ন।
- বৈজ্ঞানিক গবেষণা ও প্রতিরক্ষা শিল্পের সমন্বয়: তিন দেশের প্রযুক্তিগত ও প্রতিরক্ষা খাতের সংহতি বৃদ্ধি করা।

উৎস: U.S. Department of Defense. 
১,১৩৫.
এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে?
  1. ক) ২০টি
  2. খ) ৩১টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৩৩টি
ব্যাখ্যা
- ১ লাখ ৪৪ হাজার ৬৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য ছিল এশিয়ার ৩২টি দেশকে ইউরোপের সঙ্গে যুক্ত করা। 
- নেটওয়ার্কটি তৈরির জন্য ২০০৩ সালে ব্যাংককে একটি আন্তঃসরকার চুক্তি গৃহীত হয়েছিল। 
- বাংলাদেশ ২০০৯ সালে আঞ্চলিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
 
উৎস: দ্য  বিজনেস স্ট্যান্ডার্ড 
১,১৩৬.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থাটি বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে?
  1. ক) MIGA
  2. খ) IDA
  3. গ) IFC
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সংস্থা MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।

অন্যদিকে,
ICSID সদস্যদেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
IFC উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে থাকে।
IDA অনুন্নত দেশগুলোকে সহজশর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
১,১৩৭.
নিচের কোন দেশটি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য নয়?
  1. ক) ইরাক
  2. খ) কুয়েত
  3. গ) ওমান
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে ইরাক উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য নয়। 

•  GCC ( Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- জিসিসির সদস্যদেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: জিসিস ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১,১৩৮.
'BRICS' জোটের সর্বশেষ সদস্য-
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
ব্যাখ্যা

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো স্থায়ী সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।

১,১৩৯.
নিচের কোন দেশটি আসিয়ান জোটের সদস্য নয়?
  1. ব্রুনাই দারুসসালাম
  2. কম্বোডিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. ফিলিপাইন
ব্যাখ্যা
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।
অন্যদিকে,
- দক্ষিণ কোরিয়া আসিয়ান জোটের সদস্য নয়।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
১,১৪০.
সিরডাপ (CIRDAP) - এর উদ্যোক্তা -
  1. ক) IMF
  2. খ) FAO
  3. গ) IDA
  4. ঘ) ILO
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP) The Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- CIRDAP- 'বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা'র (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
- প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল ছয়টি।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
- CIRDAP এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

উৎস: সিরডাপের ওয়েবসাইট
১,১৪১.
BIMSTEC কোন ধরনের সংগঠন?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. সামাজিক
  4. বাণিজ্যিক
ব্যাখ্যা
• BIMSTEC:
- পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) ।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল- ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড )।
- বর্তমান সদস্য সংখ্যা- ৭টি।
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- বর্তমান মহাসচিব ভারতের ইন্দ্রা মানি পান্ডে(জানুয়ারি, ২০২৫)।
- এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।

উৎস: বিমসটেকের ওয়েবসাইট।
১,১৪২.
'MERCOSUR' কোন অঞ্চলের বাণিজ্য গোষ্ঠী?
  1. দক্ষিণ আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. পশ্চিম আফ্রিকা
  4. মধ্য এশিয়া
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা)। (জুন, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
১,১৪৩.
APEC- প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন? 
  1. এনগেলা মের্কেল
  2. এমিলি ক্লার্ক
  3. বব হক
  4. ফ্রান্সোয়া মিতেরাঁ
ব্যাখ্যা

APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

তথ্যসূত্র: APEC ওয়েবসাইট।

১,১৪৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI কে প্রতিষ্ঠা করেছিল?
  1. ক) আব্রাহাম লিংকন
  2. খ) ট্রুম্যান
  3. গ) চার্লস জোসেফ বোনাপার্ট
  4. ঘ) বিল ক্লিনটন
ব্যাখ্যা
• FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

উৎস: Interpol Website.
১,১৪৫.
সার্ক কৃষি কেন্দ্র- কোথায় অবস্থিত?
  1. নেপাল
  2. ভারত
  3. পাকিস্তান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:

- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,১৪৬.
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
  1. ক) প্রাগ
  2. খ) স্ট্রাসবার্গে
  3. গ) ভিয়েনা
  4. ঘ) দা হেগ
ব্যাখ্যা

ইউরোপীয়ান পার্লামেন্ট হলো ইউরোপীয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।
ইউরোপীয়ান পার্লামেন্ট ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। তবে লুক্সেমবার্গ এবং ব্রাসেলসে এর কার্যালয় রয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট ৭০৫ জন সরাসরি নির্বাচিত সদস্যের সমন্বয়ে গঠিত।
[সূত্র: ইউরোপীয়ান পার্লামেন্ট ওয়েবসাইট]

১,১৪৭.
আরবলীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
  1. মিশর
  2. ইরাক
  3. সিরিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত।
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।
- বর্তমান সদস্য: ২২টি।[ এপ্রিল ২০২৫]
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে আরব লীগে যোগদান করে।

উৎস: Arab League ওয়েবসাইট।
১,১৪৮.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? [নভেম্বর, ২০২৪]
  1. ৫১টি
  2. ৫৩টি
  3. ৫৫টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নাম গ্রহণ করে।
- সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা
- বর্তমান চেয়ারপারসন Mohammad Ould Ghazouani

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
১,১৪৯.
BIMSTEC এর সদস্যসংখ্যা কত?(জানুয়ারি,২০২৫)
  1. ৭ টি
  2. ৮ টি
  3. ১০ টি
  4. ১৫ টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
- সদস্য: ৭টি।(জানুয়ারি, ২০২৫)।
• সদস্য সমূহ:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- ভুটান,
- মায়ানমার, 
- নেপাল।

• প্রতিষ্ঠাকালীন সদস্য:৪টি;
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা ও
- থাইল্যান্ড।
- সর্বশেষ  সদস্য: নেপাল ও ভুটান 
- ২০০৪ সালে যোগদান করেছে।।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,১৫০.
Gulf Cooperation Council (GCC)-এর সদস্যরাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়-
  1. কাতার
  2. ইরাক
  3. বাহরাইন
  4. ওমান
ব্যাখ্যা

Gulf Cooperation Council (GCC):
- এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলো নিয়ে গঠিত।
- ১৯৮১ সালের মে মাসে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- GCC এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা এবং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন;
→ ওমান।

উৎস: ব্রিটানিকা এবং GCC.

১,১৫১.
সার্কের বর্তমান মহাসচিব কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. এসলা রুয়ান উইরাকুন
  2. আরজু রানা দেউবা
  3. আহমদ সালিম
  4. মো. গোলাম সারোয়ার
ব্যাখ্যা

সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।

১,১৫২.
Which of the states is not a member of Gulf Cooperation Council (GCC)?
  1. Iraq
  2. Oman
  3. Bahrain
  4. Kuwait
  5. Saudi Arabia
ব্যাখ্যা
ইরাক GCC-এর সদস্য নয়।

Gulf Cooperation Council (GCC):

- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।

এগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
১,১৫৩.
কমনওয়েলথযুক্ত কোন দেশটি আয়তনে সবচেয়ে বড়?
  1. ব্রাজিল
  2. রাশিয়া
  3. কানাডা
  4. চীন
ব্যাখ্যা
- আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কানাডা।

• কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- এর সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউসে।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- রাশিয়া কমনওয়েলথের সদস্য নয়।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
১,১৫৪.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন শহরে অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
UNU:

- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) টোকিও, জাপানে অবস্থিত।
- ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের প্রায় ১২ টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৬৯ সালের বার্ষিক প্রতিবেদন, জাতিসংঘের মহাসচিব উ থান্ট এর আনুষ্ঠানিক প্রস্তাব উত্থান করেন।

তথ্যসূত্র - UNU অফিশিয়াল ওয়েবসাইট।
১,১৫৫.
G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের কোন সংস্থার ভূমিকা রয়েছে?
  1. UNCTAD
  2. UNDP
  3. UNFPA
  4. UNWTO
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪।
- এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।
- ২০২৪ সালের জন্য উগান্ডা নিউইয়র্কে G-77 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালে UNCTAD এর প্রথম সম্মেলনে G-77 এর আত্নপ্রকাশ ঘটে।
- মূলত G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে UNCTAD এর ভূমিকা অগ্রগণ্য।

⇒ UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।

উৎস: i) G-77 ওয়েবসাইট।
ii) UNCTAD ওয়েবসাইট।
১,১৫৬.
NAFTA এর সদস্য নয় কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. পানামা
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
১,১৫৭.
OIC এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

- OIC এর বর্তমান মহাসচিব, হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ - ৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - তিন বছর পর পর
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা - তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট
১,১৫৮.
কোন আঞ্চলিক সংস্থা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে?
  1. ASEAN
  2. BIMSTEC
  3. TPP
  4. সবগুলো
ব্যাখ্যা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (BIMSTEC):
- প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭ | ব্যাংকক ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে
- প্রাথমিক নাম: BIST-EC (বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন)
- সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার (২২ ডিসেম্বর, ১৯৯৭), নেপাল (ফেব্রুয়ারি, ২০০৪) ও ভুটান (ফেব্রুয়ারি, ২০০৪)। 
- সচিবালয়: ঢাকা, বাংলাদেশ (প্রতিষ্ঠিত ২০১৪)
- প্রথম শীর্ষ সম্মেলন: ৩১ জুলাই, ২০০৪ | ব্যাংকক, থাইল্যান্ড
- ১৯৯৭ সালে ৬টি খাত নিয়ে যাত্রা শুরু করে। 
- ২০০৮ সালে ১৪টি খাতে সম্প্রসারিত হয়। 
- BIMSTEC একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা, যা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট। 
১,১৫৯.
ANZUS কোথায় স্বাক্ষরিত হয়?
  1. সান ফ্রান্সিসকো
  2. ক্যানবেরা
  3. মন্ট্রিল
  4. প্যারিস
ব্যাখ্যা
ANZUS:
- এটি একটি সামরিক জোট।
- ANZUS চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা।
- সদরদপ্তর: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
 
উল্লেখ্য,
- ANZUS চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করতে স্বাক্ষরিত হয়েছিল।
- ১৯৮০ এর দশকে নিউজিল্যান্ডের পরমাণু বিরোধী নীতি চালুর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে।
- এর ফলে ANZUS চুক্তি বাস্তবে অকার্যকর হয়ে পড়ে।
- যদিও চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি, কিন্তু নিষ্ক্রিয় রয়েছে।

উৎস: Britannica.
১,১৬০.
AIIB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
AIIB:

- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর চীনের বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৯টি।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৬১.
ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়?
  1. ম্যাসট্রিচট, নেদারল্যান্ড
  2. ফ্রাংকফুট, জার্মানি
  3. শেনজেন, লুক্সেমবার্গ
  4. ব্রাসেলস, বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। 
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি। [জুন, ২০২৫]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। [জুন, ২০২৫]
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
১,১৬২.
(যদিও এটি পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন, তবে সাল উল্লেখ না থাকায় সর্বশেষ সম্মেলনকেই উত্তর হিসাবে নেওয়া হবে)
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
  1. ক) রাশিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক- নিউ ডেভেলমেন্ট ব্যাংক (NDB)।
ব্রিকস সম্মেলনঃ
- সর্বশেষ ১৩-তম সম্মেলন ২০২১ সালের ৯ সেপ্টেম্বর, ভারতের নয়া দিল্লীতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
- ১৪-তম ব্রিকস সম্মেলন ২০২২ সালের দ্বিতীয়ার্ধে চীনে অনুষ্ঠিত হবে।

উৎসঃ ব্রিকস এবং চীন এর সরকারি ওয়েবসাইট।
১,১৬৩.
European Union এর সর্বশেষ সদস্য দেশ -
  1. ডেনমার্ক
  2. ক্রোয়েশিয়া
  3. নরওয়ে
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।

উৎস: EU-এর ওয়েবসাইট।
১,১৬৪.
নিচের কোনটি APTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়? [নভেম্বর, ২০২৪]
  1. বাংলাদেশ
  2. মঙ্গোলিয়া
  3. জাপান
  4. লাওস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APTA:

- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ২ নভেম্বর, ২০০৫।
- চুক্তিটি কার্যকর হয়: ১ সেপ্টেম্বর, ২০০৬। 
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, মঙ্গোলিয়া এবং শ্রীলঙ্কা।

উল্লেখ্য,
- এর পূর্বনাম ছিল ব্যাংকক চুক্তি।
- ব্যাংকক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৫ সালে।
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (UN-ESCAP) উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- শ্রীলঙ্কা ব্যাংকক চুক্তি এবং APTA এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন হয়ে APTA নামধারণ করে।

অন্যদিকে,
- জাপান APTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়।

উৎস: ESCAP ওয়েবসাইট।
১,১৬৫.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. কুয়েত
  2. নাইজেরিয়া
  3. সৌদি আরব
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনিজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC ওয়েবসাইট।
১,১৬৬.
বাংলাদেশ কততম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. ৯ম
  2. ৮ম
  3. ৭ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।

উৎস: New Development Bank ওয়েবসাইট।[লিঙ্ক]
১,১৬৭.
'হিউম্যান রাইটস ওয়াচ' কোন দেশভিত্তিক সংগঠন?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) কানাডা
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
•হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।
১,১৬৮.
নিচের কোন দেশটি SAFTA- চুক্তির সদস্যভুক্ত নয়? [জুলাই,২০২৫]
  1. ভারত
  2. ভুটান
  3. পাকিস্তান
  4. চীন
ব্যাখ্যা
•SAFTA চুক্তিটি:
- পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement -SAFTA.
- দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি (
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- সদস্য দেশসমূহ, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত,মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। [জুলাই,২০২৫]
- চীন SAFTA চুক্তিটির সদস্য দেশ নয়।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ। -
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।
১,১৬৯.
UNOPS সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) কোপেনহেগেন
  3. গ) অসলো
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
UNOPS:

- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS).
- UNOPS এর পূর্ণরূপ United Nations office for Project Services.
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এর সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক- জেন্স ওয়ান্ডেল।

তথ্যসূত্র - UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৭০.
APEC-এর উদ্যোক্তা কে ছিলেন?
  1. মাহাথির মোহাম্মদ
  2. কিম ইয়ং-সাম
  3. বব হক
  4. জন হক
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময় APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।
- এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
১,১৭১.
BIMSTEC এর সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৫)
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জানুয়ারি, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৭২.
নিচের কোন দেশটি GCC জোটের সদস্য নয়?
  1. ওমান
  2. লেবানন
  3. সৌদি আরব
  4. কাতার
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরুপ-Gulf Cooperation Council.  
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।

সূত্র: ব্রিটানিকা।
১,১৭৩.
বেনেলাক্স ইউনিয়ন এর সদস্য রাষ্ট্র কোনটি?
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ডস
  4. সবগুলো
ব্যাখ্যা
বেনেলাক্স ইউনিয়ন (Benelux Union): 
- সদস্য রাষ্ট্র: বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। 
- ১৯৪৪ সালে এটি একটি কাস্টমস ইউনিয়ন (Customs Union) হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৫৮ সালে এটি বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন (Benelux Economic Union)-এ রূপান্তরিত হয়।
- ৫০ বছরের সাফল্যের পর, তিন দেশের রাজনৈতিক নেতারা আন্তঃসরকার সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনে একটি নতুন বেনেলাক্স চুক্তি স্বাক্ষর করেন, যা বর্তমানে কার্যকর রয়েছে।
- আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সমন্বয় এবং রাজনৈতিক সংহতি বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।
- বেনেলাক্স ইউনিয়ন বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের মধ্যে দীর্ঘমেয়াদি আঞ্চলিক সহযোগিতার প্রতীক — যা ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উৎস: বেনেলাক্স ওয়েবসাইট। 
১,১৭৪.
কতটি দেশ নিয়ে ডি-৮ জোট গঠিত?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
- ডি-৮ হলো আটটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: ডি-৮ ওয়েবসাইট)
১,১৭৫.
বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সমিতির কত তম সদস্য?
  1. ১০৯ তম
  2. ১৩৬ তম
  3. ১১৮ তম
  4. ১১১ তম
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA এর ১০৯তম সদস্য রাষ্ট্র। 

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট। 
১,১৭৬.
কোন চুক্তি NAFTA চুক্তির স্থলাভিষিক্ত হয়?
  1. SHAFTA
  2. MCAUS
  3. USMCA
  4. CAMUS
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর, NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ নভেম্বর, NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। 
- ২০২০ সালের ১ জুলাই, USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি NAFTA চুক্তির স্থলাভিষিক্ত হয়।

উৎস- মার্কিন সরকারি ওয়েবসাইট, britannica।
১,১৭৭.
ইউরো মুদ্রা কবে থেকে প্রবর্তিত হয়? 
  1. ১ জানুয়ারি ১৯৯৯
  2. ১ জানুয়ারি ১৯৯৮
  3. ১ নভেম্বর ১৯৯৩
  4. ১ জানুয়ারি ১৯৯৫
ব্যাখ্যা

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন

১,১৭৮.
ASPAC এর পূর্ণরূপ কোনটি?
  1. Asia Pacific Association of Commerce
  2. Asia Pacific Network of Science & Technology Centres
  3. Association of Scientific Progress in Asia & China
  4. Asia Pacific Alliance for Climate
ব্যাখ্যা
ASPAC:
- ASPAC এর পূর্ণরূপ Asia Pacific Network of Science & Technology Centres বা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিজ্ঞান সংযোগ নেটওয়ার্ক। 
- ASPAC হল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিজ্ঞান সংযোগ প্রতিষ্ঠানগুলোর একটি গোষ্ঠী, যা বিজ্ঞান ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে।
- ASPAC জনগণ ও পরিবেশের টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজলভ্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

কর্মসূচি ও কার্যক্রম: 
- বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়ননিয়মিত সম্মেলন, মাস্টারক্লাস ও কর্মশালা আয়োজন।
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যোগাযোগপ্রদর্শনী, শো, ওয়ার্কশপ, সেমিনার, মেলা ও উৎসবের আয়োজন।
- বিস্তৃত শ্রোতা পরিসীমাপ্রতিষ্ঠানের ভিজিটর ও বহিরাগত কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।
- বিজ্ঞান যোগাযোগের দক্ষতা বিকাশএটি বিজ্ঞান সংযোগকে একটি পেশা ও দক্ষতা হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
- সৃজনশীল বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্মগবেষণা, উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রচার।

উৎস: ASPAC ওয়েবসাইট।
১,১৭৯.
২১তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হবে কোন শহরে?
  1. মিয়ামি
  2. জোহানেসবার্গ
  3. সিউল
  4. আমস্টারডাম
ব্যাখ্যা

২১তম জি-২০ সম্মেলন:
- ২১তম জি-২০ সম্মেলনটি ২০২৬ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডোরাল, মিয়ামিতে  অনুষ্ঠিত হবে।

এছাড়াও,
- ২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ২২তম জি-২০ সম্মেলন ২০২৭ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে।
- ২৩তম জি-২০ সম্মেলন ২০২৮ সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়।

উল্লেখ্য,
- G-20 শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
-  জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G-20 ওয়েবসাইট।

১,১৮০.
নিম্নের কোন দেশ 'BRICS' জোটের অন্তর্ভুক্ত?
  1. ক) ইরান
  2. খ) ভারত
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎসঃ ব্রিকসের ওয়েবসাইট।
১,১৮১.
জাতিসংঘ নামকরণ করেন কে?
  1. ক) উইনস্টন চার্চিল
  2. খ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  3. গ) জোসেফ স্ট্যালিন
  4. ঘ) আইসেন হাওয়ার
ব্যাখ্যা
১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন প্রমুখের উদ্যোগে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,১৮২.
সার্ক আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কলম্বো, শ্রীলঙ্কা
  2. ইসলামাবাদ, পাকিস্তান
  3. দিল্লি, ভারত
  4. গুজরাট, ভারত
ব্যাখ্যা
সার্ক আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র - গুজরাট,ভারত।

•সার্ক (SAARC):
- সার্ক এর পূর্ণরূপ - South Asian Association for Regional Cooperation। 
- সার্ক গঠিত হয়- ৮ ডিসেম্বর ১৯৮৫সালে।
- সার্ক এর Cultural Center কলম্বো, শ্রীলঙ্কা।
- রূপকার ছিলেন -তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- সার্ক এর সদস্য -৮টি।
- এর সর্বশেষ সদস্য দেশ - আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)।
- ১ম শীর্ষ সম্মেলন হয় ঢাকা, বাংলাদেশ (৭-৮ ডিসেম্বর ১৯৮৫)।

সার্কের কয়েকটি আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র, ঢাকা।
- সার্ক এনার্জি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।
- সার্ক যক্ষ্মা কেন্দ্র- কাঠমন্ডু ,নেপাল। 

উৎস: সার্ক ওয়েবসাইট।
১,১৮৩.
বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল-
  1. ক) Lusaka ১৯৭০
  2. খ) Algiers ১৯৭৩
  3. গ) Colombo ১৯৭৬
  4. ঘ) উপরিউক্ত কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ ও সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।
(সূত্র: ন্যাম ওয়েবসাইট)

১,১৮৪.
'রোম সংবিধি' এর মাধ্যমে কোন আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়? 
  1. আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)
  2. আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC)
  3. স্থায়ী সালিশি আদালত (PCA)
  4. সমুদ্র আইনের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) 
ব্যাখ্যা

রোম সংবিধি (Rome Statute):
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি (ICC)।
- ১৯৯৮ সালের ১৫ জুন ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- মূলত আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার সমর্থনে বা এটার পরিপূরক (কমপ্লিমেন্টারি) হিসেবে কাজ করার জন্য আইসিসি তৈরি হয়েছিল (রোম সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭)।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

⇒ ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি [১২৫তম সদস্য: ইউক্রেন]।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)। প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

১,১৮৫.
BIMSTEC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৬৮ সালে
  3. গ) ১৯৮৭ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
- BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
- বিমসটেক সদরদপ্তর ঢাকার গুলশানে অবস্থিত।
- ১৩ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়।

উৎস- বিমসটেকের ওয়েবসাইট।
১,১৮৬.
A.C.U-এর পূর্ণরূপ কী?
  1. ক) American Cluster Union
  2. খ) Asian Clearing Union
  3. গ) Asian Cluster Union
  4. ঘ) American Clearing Union
ব্যাখ্যা
Asian Clearing Union (ACU) হলো- কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা।
- এশিয়ার ৯ দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়।
- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।
- ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর।
- ১৯৭৪ সালে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: Asian Clearing Union (ACU)
১,১৮৭.
সার্কভুক্ত দেশগুলো কততম শীর্ষ সম্মেলনে সাপটা (SAPTA) চুক্তিতে স্বাক্ষর করে?
  1. ৬ষ্ঠ
  2. ৮ম
  3. ৯ম
  4. ৭ম
ব্যাখ্যা
- দক্ষিণ এশীয় অগ্রাধিকার মূলক বাণিজ্য ব্যবস্থা এবং ইংরেজিতে সাপটা (SAPTA) বলা হয়।
- এ চুক্তিটি ইংরেজিতে South Asian Preferential Trade Arrangement সংক্ষেপে SAPTA (সাপটা) নামে অভিহিত।
- সার্কভুক্ত দেশগুলো ১৯৯৩ সালের ১১ই এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ৭ম শীর্ষ সম্মেলনের সময় সাপটা চুক্তিতে স্বাক্ষর করে।
- বর্তমানে বিশ্বের অর্থনৈতিক প্রতিযোগিতার বাস্তবতাকে সামনে রেখে অত্র এলাকার আন্তঃবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যেই স্বাক্ষরিতহয় সাপটা চুক্তি।
- ১৯৯৭ সাল হতে এ সমঝোতা চুক্তিট কার্যকরী হয়েছে।

উৎসঃ সিভিক এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৮৮.
AFTA (ASEAN Free Trade Area) চুক্তির সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
AFTA (ASEAN Free Trade Area) চুক্তির সদস্য দেশ নয় -শ্রীলংকা।

• AFTA:

- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- AFTA এর পূর্ণরুপ - ASEAN Free Trade Area
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।

- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

→ তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট।
১,১৮৯.
RCEP কোন আঞ্চলিক জোটের বাণিজ্য চুক্তি?
  1. ক) ASEAN
  2. খ) SCO
  3. গ) USMCA
  4. ঘ) G20
ব্যাখ্যা
• Regional Comprehensive Economic Partnership:
- Regional Comprehensive Economic Partnership (RCEP) হল Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র ।
- মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অংশীদারদের মধ্যে একটি প্রস্তাবিত বাণিজ্য চুক্তি।
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি।
- এগুলো হলো:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।

উৎস: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট।
১,১৯০.
২০২৬ সালে ২১তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. দক্ষিণ আফ্রিকা 
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা 
  4. ব্রাজিল
ব্যাখ্যা

জি-২০:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।
- প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তার সভাপতিত্ব কাজে লাগিয়ে আফ্রিকা ও গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে জি-২০ এজেন্ডার মূল আলোচ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম এ অধিবেশনে উপস্থিত ছিলেন না। 
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। 

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট।

১,১৯১.
IUCN এর সদর দপ্তর -
  1. ক) দাভোস
  2. খ) জুরিখ
  3. গ) জেনেভা
  4. ঘ) গ্ল্যান্ড
ব্যাখ্যা
• International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট
১,১৯২.
আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
  1. ৯টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ৬টি
ব্যাখ্যা
আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।

আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।
- বর্তমান সদস্য: ২২টি।

⇒ বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উৎস: Arab League ওয়েবসাইট।
১,১৯৩.
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কতটি? (জানুয়ারি-২০২৬)
  1. ২৩টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম: FRONTEX।

উৎস: EU ওয়েবসাইট।

১,১৯৪.
সার্কের বর্তমান মহাসচিব কে?
  1. এসলা রুয়ান উইরাকুন
  2. আরজু রানা দেউবা
  3. আহমদ সালিম
  4. মো. গোলাম সারোয়ার
ব্যাখ্যা

• সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।

১,১৯৫.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কাঠমান্ডু, নেপাল
  2. ঢাকা, বাংলাদেশ
  3. গান্ধীনগর, ভারত
  4. কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাখ্যা

- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।

• SAARC:

- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

১,১৯৬.
Commonwealth এর প্রথম নারী মহাসচিব কে?
  1. কমলা পারসাদ
  2. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. মার্গারেট থ্যাচার
  4. স্যান্ড্রা ম্যাসন
ব্যাখ্যা

- কমনওয়েলথের প্রথম নারী মহাসচিব হলেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। তিনি ২০১৫ সালে মাল্টায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় (CHOGM) নির্বাচিত হন। ডোমিনিকায় জন্মগ্রহণকারী স্কটল্যান্ড ক্যারিবীয় অঞ্চল থেকে এই পদে নির্বাচিত দ্বিতীয় ব্যক্তি।

কমনওয়েলথ: 
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট, এটা পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থে কাজ করে।
- কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার সকল সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্যদেশের সংখ্যা ৫৬টি। [মার্চ - ২০২৫]   
- এর প্রধান কার্যালয় মার্লবোরো হাউস, লন্ডন-এ অবস্থিত।
- কমনওয়েলথের বর্তমান প্রধান হলেন রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ ১৮ এপ্রিল, ১৯৭২ সালে কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ হিসেবে যোগ দেয়।

সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট। 

১,১৯৭.
AIIB ব্যাংকে চীনের ভোটাধিকারের পরিমাণ-
  1. ক) ৫৬.৬৪ শতাংশ
  2. খ) ৪৬.৬৪ শতাংশ
  3. গ) ৩৬.৬৪ শতাংশ
  4. ঘ) ২৬.৫৬ শতাংশ
ব্যাখ্যা
• The Asian Infrastructure Investment Bank:
- The Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি গত ১৬ জানুয়ারি ২০২১ তিনি দ্বিতীয়বারের মতো ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে পাঁচবছরের জন্যে দায়িত্বগ্রহণ করেন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- ব্যাংকটিতে চীনের ভোটাধিকারের পরিমাণ ২৬.৫৬৯৭শতাংশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

উৎস:- AIIB ওয়েবসাইট।
১,১৯৮.
বাংলাদেশ ওআইসির কোন সম্মেলনে সর্বপ্রথম যোগদান করে?
  1. ক) লাহোর
  2. খ) রাবাত
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ (৩২-তম) লাভ করে।

ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুঃ
- ১৯৭৪ সালের একুশে ফেব্রুয়ারি ওআইসি মহাসচিবের কাছ থেকে একটি বার্তা এলো বঙ্গবন্ধুর জন্য। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন তাঁর বিশেষ বিমান পাঠিয়েছেন বঙ্গবন্ধুকে লাহোরে নিয়ে যাওয়ার জন্য।
- বিমানে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকার নেতৃত্বে আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি দল রয়েছে। দলে কুয়েতের আমিরের বিশেষ দূত হিসেবে আছেন কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী। তাঁরা বঙ্গবন্ধুকে সঙ্গে করে নিয়ে যেতে চান।

- ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদল ঢাকা এলো ২২ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু আলোচনায় জানালেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া বাংলাদেশের পক্ষে লাহোর সম্মেলনে যোগদান সম্ভব নয়। আলাপ-আলোচনার পর প্রতিনিধিদলটি বাংলাদেশের সঙ্গে ঐকমত্যে উপনীত হলো যে বাংলাদেশ ও পাকিস্তান একই সময়ে একযোগে পারস্পরিক স্বীকৃতি দেবে এবং লাহোর ও ঢাকা থেকে এ ঘোষণা একসঙ্গে প্রচার করা হবে—এটাও সিদ্ধান্ত হলো। ২৩ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল লাহোর যাবে।

- পরবর্তীতে, ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ তারিখেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং বঙ্গবন্ধু ২৩ ফেব্রুয়ারি সম্মেলনে যোগ দিতে লাহোর যান।
- ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে ভাষণ প্রদান করেন।

উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগ ও ওআইসি ওয়েবসাইট।
১,১৯৯.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. লাওস
  2. সিঙ্গাপুর
  3. ভিয়েতনাম
  4. নেপাল
ব্যাখ্যা
- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,২০০.
'Alliance of Sahel States' কোন তিনটি দেশের জোট?
  1. বুর্কিনা ফাসো, নাইজার ও শাদ
  2. মালি, শাদ ও সুদান
  3. মালি, ঘানা ও নাইজেরিয়া
  4. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
ব্যাখ্যা

• Alliance of Sahel States (AES): 
- ফ্রান্সের উপনিবেশিত প্রভাবমুক্ত তিনটি পশ্চিম আফ্রিকান দেশের জোট।
- সদস্য দেশ: ৩টি। বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার।
- তিন দেশই সেনা অভ্যুত্থান দ্বারা শাসন করা হচ্ছে। 
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা।

প্রসঙ্গত,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ECOWAS’ থেকে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: Observer Research Foundation ওয়েবসাইট ও আলজাজিরা। (Link)