বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৪২ / ৪৭ · ৪,১০১৪,২০০ / ৪,৬১৯

৪,১০১.
Which of the following is an input peripheral device?
  1. Speaker
  2. Printer
  3. Keyboard
  4. Monitor
ব্যাখ্যা

• একটি ইনপুট পেরিফেরাল ডিভাইস হলো এমন যন্ত্র যা ব্যবহারকারীর তথ্য বা নির্দেশ কম্পিউটারে পাঠায়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে কীবোর্ড (Keyboard) হল ইনপুট ডিভাইস, কারণ ব্যবহারকারী কীগুলো চাপলে তথ্য সরাসরি কম্পিউটারে প্রবেশ করে।
- অন্যদিকে, স্পিকার এবং মনিটর আউটপুট ডিভাইস, কারণ তারা কম্পিউটার থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীকে দেখায় বা শোনায়। প্রিন্টারও আউটপুট ডিভাইস, যা কম্পিউটারের তথ্যকে কাগজে ছাপিয়ে দেয়। তাই কেবল কীবোর্ড ব্যবহারকারীর কমান্ড বা তথ্য ইনপুট করার জন্য ব্যবহৃত হয়, যা এটিকে ইনপুট পেরিফেরাল ডিভাইস হিসেবে চিহ্নিত করে।


• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,১০২.
What pointing device detects two-dimensional motion relative to a surface and is used to move a pointer on the screen?
  1. Mouse
  2. Scanner
  3. Microphone
  4. Speaker
ব্যাখ্যা
• স্ক্রিনে একটি পয়েন্টার সরানোর জন্য যে পয়েন্টিং ডিভাইসটি ব্যবহার করা হয় এবং এটি একটি পৃষ্ঠের তুলনায় দ্বিমাত্রিক গতি শনাক্ত করতে সক্ষম, সেটি হলো মাউস (Mouse)। মাউস ব্যবহারকারীর হাতের নড়াচড়া অনুসরণ করে স্ক্রিনে কার্সরের অবস্থান নিয়ন্ত্রণ করে। এটি একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন নির্দেশনা দেয়া যায়, যেমন ফাইল নির্বাচন, টেক্সট হাইলাইট করা বা প্রোগ্রাম চালু করা। অন্যদিকে, স্ক্যানার ডকুমেন্ট ডিজিটাল করতে, মাইক্রোফোন শব্দ গ্রহণ করতে এবং স্পিকার শব্দ বাজাতে ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর ক) Mouse.

• মাউস:
- মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুর সদৃশ একটি পয়েন্টিং ডিভাইস।
- মাউস পয়েন্টারকে মনিটর স্ক্রীনের যে কোন জায়গায় মুভ করানোকে পয়েন্টিং বলা হয়।
- মাউস কী বোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে।
- আমেরিকান উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট মাউস আবিষ্কার করেন।
- মাউস দিয়ে পয়েন্টিং এবং ক্লিকিং- এর মাধ্যমে ডাটা ইনপুট করা হয়।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,১০৩.
Which one is a mainframe computer?
  1. IBM S/34
  2. IBM386
  3. CYBER 170
  4. NCR S/9290
ব্যাখ্যা
ডিজিটাল কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায়।
 • মেইনফ্রেম কম্পিউটার- যে কম্পিউটার মিনি ও মাইক্রোকম্পিউটারের চেয়ে বড় এবং সুপার কম্পিউটারের চেয়ে ছোট তাকে মেইনফ্রেম কম্পিউটার বলে। এতে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে এবং এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে।
IBM 4341, UNIVAC 1100, CYBER 170 ইত্যাদি

 • মাইক্রো কম্পিউটার-  এ ধরনের কম্পিউটার বলতে ছোট বা ক্ষুদ্রাকৃতির  কম্পিউটারগুলোকেই বোঝায়। এই কম্পিউটারগুলো ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ দিয়ে তৈরি বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়। একটি প্রধান মাইক্রো প্রসেসর, প্রধান মেমোরি,সহায়ক মেমোরি, এবং ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে একটি মাইক্রো কম্পিউটার গঠিত হয়। 
উদাহরণ: IBM386, IBM pentium ইত্যাদি। 

 • মিনি কম্পিউটার- মিনি কম্পিউটারের কাজের ক্ষমতা ও কাজের গতি অপেক্ষাকৃত কম। মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারের মধ্যে কাজের ধরণ ও প্রক্রিয়াগত দিক থেকে কোন পার্থক্য নাই। 
উদাহরণ: IBM S/34, IBM S / 36, PDP 11, NCR S/9290 ইত্যাদি।

 • সুপার কম্পিউটার- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার। সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
আমেরিকায় CYBER-205, জাপানের নিপ্পন কোম্পানির SuperSXII.

সূত্র- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৪,১০৪.
NVIDIA is a leading company in manufacturing:
  1. GPUs
  2. Smartphones
  3. Processors
  4. Storage Devices
ব্যাখ্যা
• NVIDIA হল একটি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান, যা মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) তৈরি ও উন্নয়ন করে।

• NVIDIA এবং তার প্রধান পণ্য (GPU):
- NVIDIA প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে এবং এটি বিশ্বব্যাপী কম্পিউটার গ্রাফিক্স, গেমিং, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- NVIDIA-এর সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো GPU (Graphics Processing Unit), যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।

• GPU এর ভূমিকা:
- GPU মূলত কম্পিউটার বা গেমিং কনসোলের গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- এটি অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী একটি প্রসেসর, যা ভিজ্যুয়াল গেম, সিনেমা, 3D রেন্ডারিং, এবং আরও অনেক ভিজ্যুয়াল কাজের জন্য প্রয়োজনীয় গ্রাফিক্স ডেটা প্রক্রিয়া করে।

- এর পাশাপাশি, GPU AI এবং মেশিন লার্নিং (Machine Learning) অ্যাপ্লিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কারণ, GPU ডিপ লার্নিং এবং ডেটা প্রসেসিংয়ের জন্য parallel প্রসেসিং ক্ষমতা প্রদান করে যা CPU-র তুলনায় অনেক দ্রুত।
- NVIDIA প্রধানত GPU তৈরি করে, যা গ্রাফিক্স এবং কম্পিউটেশনাল কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: nvidia [লিংক]
৪,১০৫.
Who is the Nobel Prize-winning physicist known as the 'father of nanotechnology'?
  1. Alan Turing
  2. Richard Feynman
  3. Geoffrey Hinton
  4. Paul Berg
ব্যাখ্যা

• ন্যানো টেকনোলজি: 
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। 
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে। 
- আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 
- যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন।
- তাই রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

অপশন আলোচনা:
- Alan Turing কে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয় এবং তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করেন।
- Geoffrey Hinton কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর গডফাদার বলা হয়।
- Paul Berg জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির জনক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

৪,১০৬.
Which number system uses only the digits 0 and 1?
  1. Decimal Number System
  2. Binary Number System
  3. Octal Number System
  4. Hexadecimal Number System
ব্যাখ্যা

• Binary Number System কেবলমাত্র দুটি অঙ্ক—0 এবং 1—ব্যবহার করে; তাই এটি Base-2 সংখ্যা পদ্ধতি এবং কম্পিউটারের মৌলিক ভাষা।

• সংখ্যা পদ্ধতি:
- কোনো সংখ্যা লেখার বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি (Number System) বলা হয়।
- বিভিন্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে কোনো পরিমাণ (Quantity) প্রকাশ করার একটি নির্দিষ্ট নিয়মই হলো সংখ্যা পদ্ধতি।
- উদাহরণস্বরূপ, 123 সংখ্যাটি 1, 2, 3 এই তিনটি অঙ্কের সমন্বয়ে গঠিত।

• সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base):
- কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক অঙ্ক বা প্রতীকের সংখ্যাকে সেই পদ্ধতির ভিত্তি (Base) বলা হয়।
- যেমন Decimal পদ্ধতিতে 0–9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি 10।
- Binary পদ্ধতিতে 0 এবং 1—এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি 2।

• প্রচলিত সংখ্যা পদ্ধতির ধরন:
- Decimal Number System → ভিত্তি 10; অঙ্ক 0–9।
- Binary Number System → ভিত্তি 2; অঙ্ক 0, 1।
- Octal Number System → ভিত্তি 8; অঙ্ক 0–7।
- Hexadecimal Number System → ভিত্তি 16; অঙ্ক 0–9 এবং A, B, C, D, E, F।

• Binary Number System:
- যে সংখ্যা পদ্ধতিতে কেবল 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে Binary Number System বলা হয়।
- এর ভিত্তি (Base) হলো 2।
- Binary-এর 0 এবং 1 অঙ্ককে Bit (Binary Digit) বলা হয়।
- কম্পিউটারের অভ্যন্তরীণ সব ধরনের ডেটা ও নির্দেশনা Binary আকারে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়।

• অন্যান্য অপশন:
- Decimal Number System → দৈনন্দিন গণনা ও হিসাব-নিকাশে ব্যবহৃত Base-10 সংখ্যা পদ্ধতি।
- Octal Number System → Base-8 সংখ্যা পদ্ধতি যেখানে 0–7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়।
- Hexadecimal Number System → Base-16 সংখ্যা পদ্ধতি যেখানে 0–9 ও A–F অঙ্ক ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪,১০৭.
Which type of computer is typically used in scientific research, such as analyzing atomic structures or testing the quality of pharmaceuticals?
  1. Quantum Computer
  2. Hybrid Computer
  3. Personal Computer
  4. Analogue Computer
ব্যাখ্যা
⚪ বৈজ্ঞানিক গবেষণায়, যেমন পরমাণু গঠন বিশ্লেষণ বা ফার্মাসিউটিক্যালসের গুণগত মান পরীক্ষা করার জন্য সাধারণত যে ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়, তা হলো হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।
হাইব্রিড কম্পিউটার এমন একটি কম্পিউটার যা ডিজিটাল এবং এনালগ উভয় প্রযুক্তির মিশ্রণ ব্যবহার করে। এই ধরনের কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণায় এবং শিল্প ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী, কারণ এটি জটিল গণনা এবং সিমুলেশন করতে সক্ষম।

উল্লেখ্য, কোয়ান্টাম কম্পিউটার - পরবর্তীতে আরো জটিল গণনা করার জন্য ব্যবহৃত হতে পারে, কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় প্রধানত গবেষণার স্তরে রয়েছে।

⚪ গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অ্যানালগ কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।

২. ডিজিটাল কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিট (0/1) ব্যবহার করে।
- মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।

৩. হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি হওয়ায় কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন- মিসাইল, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১০৮.
What is the default file extension for an Excel workbook?
  1. .pdf
  2. .pptx
  3. .xlsx
  4. .docx
ব্যাখ্যা
• Excel workbook-এর ডিফল্ট ফাইল এক্সটেনশন হল .xlsx।

- Excel একটি স্প্রেডশীট সফটওয়্যার যা মূলত গণনা, বিশ্লেষণ, এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়।
- যখন আপনি একটি নতুন Excel ফাইল তৈরি করেন এবং সেটি সেভ করেন, তখন সেটির এক্সটেনশন স্বাভাবিকভাবে .xlsx হয়।
- এই এক্সটেনশনটি Excel 2007 সংস্করণ থেকে চালু করা হয়েছিল এবং এটি পূর্ববর্তী .xls ফাইল এক্সটেনশনকে প্রতিস্থাপন করেছে।

অন্য অপশনগুলির ব্যাখ্যা:
- ক) .pdf: এটি একটি পিডিএফ ফাইল এক্সটেনশন, যা ডকুমেন্টের জন্য ব্যবহৃত হয়, কিন্তু Excel workbook-এর জন্য নয়।
- খ) .pptx: এটি PowerPoint প্রেজেন্টেশনের ফাইল এক্সটেনশন।
- ঘ) .docx: এটি Microsoft Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন।

সূত্র: microsoft
৪,১০৯.
In which gate output will be 1 if all inputs are 0?
  1. ক) NAND Gate
  2. খ) NOR Gate
  3. গ) XNOR GATE
  4. ঘ) All of Above
ব্যাখ্যা



সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১১০.
Shortcut to Paste the contents of the Clipboard-
  1. ক) Ctrl + O
  2. খ) Ctrl + S
  3. গ) Ctrl + V
  4. ঘ) Ctrl + P
ব্যাখ্যা
Ctrl + V is a shortcut key to Paste the contents of the Clipboard.

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড :
Ctrl + O - Open a document.
Ctrl + N - Create a new document.
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document.
Ctrl + C - Copy the selected content to the Clipboard.
Ctrl + V - Paste the contents of the Clipboard.
Ctrl + B - Apply bold formatting to text.
Ctrl + I - Apply italic formatting to text.
Ctrl + U - Apply underline formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point.
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.
Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible.
Alt + W - Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৪,১১১.
Convert the binary number "100110" to its decimal equivalent.
  1. 38
  2. 42
  3. 45
  4. 58
ব্যাখ্যা
Question: Convert the binary number "100110" to its decimal equivalent.

Solution: 
(100110)2
(1 × 25) + (0 × 24) + (0 × 23) + (1 × 22) + (1 × 21) + (0 × 20)
= (1 × 32) + (0 × 16) + (0 × 8) + (1 × 4) + (1 × 2) + (0 × 1)
= 32 + 0 + 0 + 4 + 2 + 0
= 38

∴ (100110)2 = (38)10
৪,১১২.
Which of the following is a spreadsheet software?
  1. FoxPro
  2. Informix
  3. MySQL
  4. Google Sheets
ব্যাখ্যা
♦ স্প্রেডশিট সফটওয়্যার (Spread Sheet):
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- Spread Sheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা।
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর ছোট ছোট ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে। 
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ: Microsoft Excel, Google Sheets, iWork Numbers ইত্যাদি।

♦ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System):
- DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ও ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। 
- যেমন: FoxPro, Oracle, Informix, MySQL, Redis ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১১৩.
What is the first step in the computer booting process?
  1. Launching BIOS setup
  2. Running POST
  3. Accessing user files
  4. Loading the operating system
ব্যাখ্যা

• কম্পিউটারের বুটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হলো POST (Power-On Self Test) চালানো। যখন কম্পিউটার চালু হয়, তখন প্রথমে এটি হার্ডওয়্যার পরীক্ষা করে, যেমন র‌্যাম, প্রসেসর, কীবোর্ড এবং অন্যান্য সংযুক্ত ডিভাইস ঠিকমতো কাজ করছে কিনা। এই পরীক্ষা নিশ্চিত করে যে কম্পিউটার ঠিকভাবে চালু হতে পারে। POST সফল হলে, সিস্টেম পরবর্তী ধাপে যায়, যেমন BIOS থেকে বুট লোড করা এবং তারপর অপারেটিং সিস্টেম শুরু করা। তাই, কম্পিউটার চালু হলে প্রথমে BIOS সেটআপ লঞ্চ বা ফাইল অ্যাক্সেস করার আগে POST চালানো হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো: খ) Running POST.

• কম্পিউটার বুটিং: 
- কম্পিউটার চালুর প্রক্রিয়াকে বুট বা বুটিং বলে। 
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।

- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং
কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,১১৪.
Windows operating system is a -
  1. GUI OS
  2. Real-time OS
  3. CUI OS
  4. Command-line interface OS
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) GUI OS
- উইন্ডোজ (Windows) একটি GUI (Graphical User Interface) ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- এর মানে হলো, এটি ব্যবহারকারীকে ইন্টারঅ্যাক্ট করার জন্য গ্রাফিক্যাল উপাদান (যেমন আইকন, উইন্ডো, মেনু এবং বাটন) সরবরাহ করে।
- ব্যবহারকারীরা মাউস বা টাচস্ক্রিনের মাধ্যমে এই উপাদানগুলোতে ক্লিক বা ট্যাপ করে কমান্ড দিতে পারে।

• উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম:
- পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারকারীদের প্রথম পছন্দের তালিকাতে আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
- ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টাফেস হিসেবে ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১.০ ভার্সন বাজারে ছাড়ে, পরবর্তীতে ১৯৯৫ সালে Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে।
- দ্রুত এই অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা পায় যার ভিত্তিতে আজ পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বাজারে বের হয়েছে।
- সেই রকম কয়েকটি ভার্সন হলো- Windows 2007, 2010, 2013 মুলত ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন নতুন নতুন ফিচার সংযুক্ত করে।
যেমন-
১। ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
২। ইউ.এস.বি. এবং ডিভিডি সার্পেটি।
৩। FAT32 এবং NTFS ফাইল সিস্টেম ব্যবহার।
৪। ইন্ট্যারাকটিভ গেম ও অনলাইন গেম খেলার সুবিধা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, প্রথম ও দ্বিতীয় পত্র, নবম ও দশম শ্রেণি।

৪,১১৫.
What does AM mean?
  1. ক) Angelo marconi
  2. খ) Anno median
  3. গ) Amplitude modulation
  4. ঘ) Amperes
ব্যাখ্যা
Amplitude modulation was the first type to be used in radio. It works well with HF and morse code.
৪,১১৬.
Which network topology is called hierarchical topology?
  1. ক) Ring
  2. খ) Star
  3. গ) Tree
  4. ঘ) Mesh
ব্যাখ্যা
Tree network topology is called hierarchical topology.
• ট্রি টপোলজি: ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- মুল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়। 
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১১৭.
Michael S. Hart, the inventor of e-books, is best known for founding which project?
  1. Project Gutenberg
  2. Archive.org
  3. Google Books
  4. Kindle Direct Publishing
ব্যাখ্যা
• ই-বুক (Ebook):
- ই-বুক এর পূর্ণাঙ্গ অর্থ হলো 'ইলেকট্রনিক বুক'।
- প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ই-বুক বলা হয়, যা কম্পিউটার, মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।
- ই-বুক টেক্সট, চিত্র, ভিডিও, এনিমেশন বা এর সবগুলো নিয়েই নিয়ে গঠিত হতে পারে।
- এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, যা বিভিন্ন ধরনের ই-রিভার দিয়ে পড়া যায়।
- প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- ই-বুক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস (যেমন- স্মার্টফোন, আইপ্যাড, আইফোন, উইন্ডোজ, ম্যাক কম্পিউটার, ডেস্কটপ ও ল্যাপটপ)-এ পড়া যায়।
- মাইকেল এস হার্ট ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ই-বুক বিতরণের প্রথম প্রজেক্ট গুটেনবার্গ- এর উদ্যোক্তা ছিলেন তাই তাকে ই-বুকের আবিষ্কারক বা জনক বলা হয়।

• ই-বুক ব্যবহারের সুবিধা:
১. ই-বুক ডাউনলোড করে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
২. ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোন লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ই-বুক সহজে সংরক্ষণ করা যায়।
৩. ই-বুক সহজে যেখানে-সেখানে নিয়ে যাওয়া যায়।
৪. ই-বুকে সহজে তথ্য সার্চ করা যায়।
৫. ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই।
৬. ই-বুক সহজেই প্রিন্ট বিতরণ ও বিক্রয় করা সম্ভব, ফলে আর্থিক খরচ কম হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,১১৮.
Which of the standard protocol for network management features?
  1. ক) FTP
  2. খ) SNA
  3. গ) SNMP
  4. ঘ) SMTP
ব্যাখ্যা
SNMP is the foremost standard protocol, which queries relevant objects in a bid to extract data from devices such as switches, WLAN controllers, servers, printers, routers, modems, etc., which have been attached to a network.
৪,১১৯.
A hard disk is divided into tracks which are further subdivided into:
  1. ক) Clusters
  2. খ) Sectors
  3. গ) Vectors
  4. ঘ) Strata
  5. ঙ) Floder
ব্যাখ্যা

The surfaces of a hard disk are usually divided into concentric rings, called tracks, and these in turn are divided into sectors. This division is used to specify locations on the hard disk and to allocate disk space to files.

৪,১২০.
The memory sizes in mainframe computers and advanced technology microcomputer are expressed as -
  1. ক) Bytes
  2. খ) Kilobytes
  3. গ) Megabytes
  4. ঘ) All of these
ব্যাখ্যা

The memory sizes in mainframe computers and advanced technology micro computers are expressed as Megabytes.
An average printed page of text, such as in this book, would take up about 4100–4200 bytes, or 4.1–4.2 kilobytes of space.
Megabyte: A megabyte (M, MB) is about 1 million bytes (1,048,576 bytes).
Many measures of microcomputer capacity, such as for main memory and diskettes are expressed in megabytes.

৪,১২১.
What is the network created through Bluetooth technology?
  1. ক) SSID
  2. খ) WPA2
  3. গ) Piconet
  4. ঘ) None of these
ব্যাখ্যা
ব্লুটুথ:
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ।
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে। 
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে পিকোনেট বলে।
- দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এ দুটিকে পিকোনেটকে একসাথে স্কারনেট বলে। 

• SSID হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক নেম এবং WPA2 হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক সিকিউরিটি পাসওয়ার্ড নির্দেশ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,১২২.
Which of the following is a key feature of the Fourth Industrial Revolution (4IR)?
  1. Use of analog technologies in manufacturing
  2. Integration of advanced technologies like AI, IoT, and robotics
  3. Centralized control of data and resources
  4. Focus on traditional manufacturing processes
ব্যাখ্যা

• চতুর্থ শিল্প বিপ্লব (4IR) হলো ডিজিটাল বিপ্লবের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি নতুন যুগ, যা শারীরিক, ডিজিটাল এবং জৈবিক জগতের মধ্যে এক ধরনের মেলবন্ধন তৈরি করেছে। এর মূল চালিকাশক্তি হলো এর মূল বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), রোবোটিক্স, বিগ ডেটা এবং ক্লাউড কম্পিউটিং এবং বায়োটেকনোলজির মতো উন্নত প্রযুক্তির সমন্বয়। এটি উৎপাদন ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয়, বুদ্ধিমান এবং আন্তঃসংযুক্ত করে তোলে, যা আগের তিনটি শিল্প বিপ্লব থেকে সম্পূর্ণ আলাদা।

• প্রথম শিল্পবিপ্লব: 
- ১৭ শতাব্দীতে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে গতানুগতিক উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে প্রথম শিল্পবিপ্লব সূচিত হয়।

• দ্বিতীয় শিল্পবিপ্লব:
- ১৯ শতকের শুরু থেকে দ্বিতীয় শিল্পবিপ্লবের আরম্ভ। একালে জ্বালানির নতুন উৎসগুলো যেমন বিদ্যুৎ, তেল এবং গ্যাস ইত্যাদি উদ্ঘাটিত হয়।

• তৃতীয় শিল্পবিপ্লব:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কম্পিউটার প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপস ও অন্যান্য ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল যন্ত্রপাতি ও আণবিক শক্তিসহ অন্যান্য উদ্ভাবন নিয়ে তৃতীয় শিল্পবিপ্লব। এ শিল্পবিপ্লব ইন্টারনেট, মোবাইল যোগাযোগ ইত্যদি প্রদান করেছে এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ঔষধশিল্প ও বায়োটেকনোলজি ব্যাপক পরিবর্তন এনেছে।

• ৪র্থ শিল্প বিপ্লব:
- চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি 4.0 (Industry 4.0) হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।
-  চতুর্থ শিল্পবিপ্লব–এর উৎপত্তি ২০১১ সালে জার্মান সরকারের একটি হাইটেক প্রকল্প থেকে।
- একে সর্বপ্রথম বৃহৎ পরিসরে উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোইয়াব। 
- চতুর্থ শিল্পবিপ্লবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: সেলফ–অপটিমাইজেশন, সেলফ–কনফিগারেশন, সেলফ–ডায়াগনজ, কগনিশনের প্রবর্তন এবং ক্রমবর্ধমান জটিল কাজে কর্মরত কর্মীদের বুদ্ধিদীপ্ত সহায়তায় প্রয়োজনীয় স্বয়ংক্রিয়করণ প্রযুক্তির নবতর বিকাশ।
- ম্যাটেরিয়াল সায়েন্স, ডিজিটাল টেকনোলজি এবং জীববিজ্ঞানের প্রভূত উন্নয়ন চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান চালিকাশক্তি।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লানিং, রোবোটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন, জিন প্রযুক্তি ও প্রকৌশল ইত্যাদির সমন্বয়ে আজকের বিশ্বে যে দ্রুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি তাই হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।

উৎস: i) The World Economic Forum ওয়েবসাইট।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।

৪,১২৩.
What is the maximum data transfer speed offered by Bluetooth 4.0?
  1. ক) 10 Mbps
  2. খ) 5 Mbps
  3. গ) 24 Mbps
  4. ঘ) 50 Mbps
ব্যাখ্যা
Bluetooth 4.0 is a low energy technology. But it provides data transfer rate up to 25 Mbps. From the options we are choosing 24 Mbps as the answer.
Source: businessinsider and pcworld
৪,১২৪.
'Hard Rock' is found in -
  1. ক) Rangpur & Dinajpur
  2. খ) Tangail and Gazipur
  3. গ) Sylhet and Habiganj
  4. ঘ) Dinajpur and Sherpur
ব্যাখ্যা
কঠিন শিলা বা পাথর (Hard Rock or Stone): 
- বাংলাদেশের রংপুর ও দিনাজপুর জেলার কঠিন শিলা পাওয়া যায়। 
- কঠিন শিলা রেললাইন, রাস্তাঘাট, গৃহনির্মাণ ও নদীর বাঁধ তৈরিতে ব্যবহৃত হয় ।

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪,১২৫.
What is the charge value of beta particles?
  1. 1.9×10-28 C
  2. - 1.6×10-19 C
  3. 1.7×10-23 C
  4. - 1.6×10-28 C
ব্যাখ্যা
বিটা কণিকার ধর্ম ও প্রকৃতি:

- বিটা কণিকা খুব হালকা।
- এর ভর 9.1×10-31 kg।
- এরা ঋণাত্নক চার্জ বহন করে। এই চার্জের মান - 1.6×10-19 C.
- তেজস্ক্রিয় বস্তু থেকে বিটা কণিকা প্রচন্ড বেগে নির্গত হয়।
- এই কণিকা তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
- এর আয়নিত করার ক্ষমতা আছে, তবে আলফা কণিকা অপেক্ষা কম ।
- এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে।
- ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়।
- এর ভেদন ক্ষমতা আলফা কণিকা অপেক্ষা বেশী ।
- জিংক সালফাইডে বিটা কণিকা প্রতিপ্রভা সৃষ্টি করে।
- ধাতব প্লেটের মধ্যদিয়ে যাবার সময় বিটা কণিকাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়।
- আলফা কণিকা অপেক্ষা অনেক বেশী বিক্ষিপ্ত হয়।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১২৬.
Which of the following is not a feature of object oriented programming?
  1. Inheritance
  2. Encapsulation
  3. Scalability
  4. Polymorphism
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।
 
যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১২৭.
In computer architecture, what does RISC stand for?
  1. Random Instruction Set Computing
  2. Rapid Integrated System Chip
  3. Runtime Instruction Sequence Controller
  4. Reduced Instruction Set Computer
ব্যাখ্যা

◉ RISC এর পূর্ণরূপ: Reduced Instruction Set Computer. 

RISC (Reduced Instruction Set Computer):
- RISC হলো এমন এক মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা simplicity এবং গতির ওপর জোর দেয়। এর মূল ধারণা হলো, কম এবং সরল ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে প্রোগ্রামের কার্যসম্পাদনকে দ্রুততর করা।
- RISC প্রসেসরগুলো দ্রুত এবং দক্ষ, কারণ এগুলো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট সহজ ইনস্ট্রাকশনে ভেঙে কার্যকর করে।

অন্যদিকে, 
CISC (Complex Instruction Set Computer): CISC হলো এমন একটি মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা জটিল ইনস্ট্রাকশন ব্যবহার করে পারফরম্যান্স উন্নত করার চেষ্টা করে। একক ইনস্ট্রাকশনে একাধিক কাজ করার ক্ষমতার মাধ্যমে, CISC ইনস্ট্রাকশন সংখ্যাকে হ্রাস করে এবং কোডের আকার ছোট রাখে। তবে, এতে সাধারণত একটি ইনস্ট্রাকশন সম্পন্ন করতে একাধিক ক্লক সাইকেল লাগে।

উৎস:
1. Arm.com Website. [Link]
2. Encyclopedia Britannica. 

৪,১২৮.
A combination of 16 bits is called -
  1. word
  2. nibble
  3. memory block
  4. byte
  5. none
ব্যাখ্যা
A combination of 16 bits is called a word.
The smallest unit of data in a computer is called Bit.
A bit has a single binary value which is either 0 or 1.
A byte is a unit of data that is eight binary digits long.
৪,১২৯.
Which of the following is an example of Primary Cache memory?
  1. Registers
  2. PROM
  3. HDD
  4. Pen drive
  5. None of these
ব্যাখ্যা
Primary Cache memory – Registers
Primary Main memory – PROM (Programmable Read only Memory)
Secondary memory – HDD (Hard Disk Drive) [Magnetic Disk]
Secondary memory – Pen drive [Flash memory]
৪,১৩০.
Which generation of computers saw the introduction of integrated circuits (ICs) as a primary technology?
  1. Second Generation
  2. Third Generation
  3. Fourth Generation
  4. Fifth Generation
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটার:
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত।
- IBM 360, 370, PDP 8, PDP II ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।
- এ প্রজন্মে কম্পিউটারে একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫ ন্যানো সেকেন্ড সময় লাগত।
- ১৯৫৮ সালে রবার্ট নয়েস এবং জ্যাক কিলবি IC (Integrated Circuit) আবিষ্কার করেন। 

• তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ হলো- 
- IC এর ব্যবহার।
- অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভব ও বিকাশ (RAM, ROM এর ব্যবহার শুরু)।
- আকৃতি ছোট, কম দাম এবং ক্ষমতা বৃদ্ধি।
- মুদ্রণের জন্য লাইন প্রিন্টারের ব্যবহার।
- আউটপুট হিসেবে মনিটরের ব্যবহার।
- অপারেটিং সিস্টেম ব্যবস্থার উন্নয়ন।
- সহজে স্থানান্তরযোগ্য।
- রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতি, টাইম শেয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্টের ব্যবহার।
- যান্ত্রিক গোলযোগ কম বলে রক্ষণাবেক্ষণ খরচ কম ইত্যাদি।
- উচ্চতর ভাষার ব্যাপক ব্যবহার। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৩১.
What is the primary service offered by Amazon Web Services (AWS)?
  1. Cloud computing
  2. Social media
  3. E-commerce
  4. Search engine
ব্যাখ্যা

◉ Amazon Web Services (AWS) প্রধানত Cloud computing সেবা প্রদান করে থাকে। 
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

Amazon Web Services (AWS):
- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকেই।
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

AWS মূলত তিনটি key cloud service model-এ কাজ করে:
- IaaS (Infrastructure as a Service) → Example: EC2, S3.
- PaaS (Platform as a Service) → Example: AWS Elastic Beanstalk.
- SaaS (Software as a Service) → Example: AWS WorkSpaces.

অন্যদিকে, 
কিছু Social media সাইটস- Facebook, Instagram, X, LinkedIn. 
কিছু E-commerce সাইটস- Amazon, eBay, Alibaba. 
কিছু Search engine সাইটস- Google, Bing, Yahoo. 

উৎস: Amazon Web Services (AWS) ওয়েবসাইট। [লিংক]

৪,১৩২.
Moving from one website to another is called
  1. Downloading
  2. Uploading
  3. Browsing
  4. Attaching
ব্যাখ্যা

অপশন আলোচনা:
ক) Downloading (ডাউনলোডিং)
- ডাউনলোডিং বলতে বোঝায় ইন্টারনেট থেকে কোন ফাইল, ছবি, ডকুমেন্ট বা সফটওয়্যার ইত্যাদি আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে সংগ্রহ করা।
- উদাহরণ: আপনি যখন একটি গান বা ভিডিও আপনার ফোনে সংরক্ষণ করেন, তখন সেটা ডাউনলোডিং।

খ) Uploading (আপলোডিং)
- আপলোডিং হলো আপনার ডিভাইস থেকে ইন্টারনেটে কিছু পাঠানো বা শেয়ার করা।
- উদাহরণ: আপনি যদি ফেসবুকে একটি ছবি দেন বা গুগল ড্রাইভে ফাইল আপলোড করেন, সেটি আপলোডিং।

গ) Browsing (ব্রাউজিং)
- ব্রাউজিং বলতে বোঝায় ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরা বা তথ্য খোঁজা।
- উদাহরণ: আপনি যখন গুগলে কিছু সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে যান, তখন আপনি ব্রাউজ করছেন।

ঘ) Attaching (অ্যাটাচিং)
- এটাচিং সাধারণত বোঝায় ইমেইল বা অন্য কোন মাধ্যমে কোন ফাইল সংযুক্ত করা।
- উদাহরণ: আপনি যদি ইমেইলের সাথে একটি ছবি বা পিডিএফ ফাইল যুক্ত করেন, সেটি অ্যাটাচিং।

সঠিক উত্তর: গ) Browsing (ব্রাউজিং)।
কারণ: ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যাওয়ার প্রক্রিয়াটিকে ব্রাউজিং বলা হয়। ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ওয়েব পেজে যাই, সেটা ব্রাউজিংয়ের অংশ।

সূত্র: microsoft.com

৪,১৩৩.
A hybrid system like Java uses which combination for execution?
  1. Assembler + Loader
  2. Interpreter + Debugger
  3. Compiler + Interpreter
  4. Compiler + Assembler
ব্যাখ্যা

• জাভা একটি হাইব্রিড সিস্টেম, কারণ এটি প্রোগ্রাম নির্বাহের জন্য Compiler ও Interpreter- এই দুই ব্যবস্থার সমন্বয় ব্যবহার করে। প্রথমে জাভার সোর্স কোডকে জাভা কম্পাইলার (javac) কম্পাইল করে বাইটকোড তৈরি করে, যা কোনো নির্দিষ্ট মেশিনের উপর নির্ভরশীল নয়। এরপর এই বাইটকোডকে JVM (Java Virtual Machine) এর ইন্টারপ্রেটার/জাস্ট-ইন-টাইম কম্পাইলার বিশ্লেষণ করে সরাসরি মেশিন কোডে রূপান্তর করে চালায়। তাই জাভা একই সঙ্গে কম্পাইলেশন ও ইন্টারপ্রেটেশন ধাপ ব্যবহার করে, যার ফলে এটি প্ল্যাটফর্ম-স্বাধীন ও নিরাপদভাবে কোড নির্বাহ করতে সক্ষম হয়। 
- সঠিক উত্তর: গ) Compiler + Interpreter.
 
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।

• তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,১৩৪.
Which product is NVIDIA most famous for manufacturing?
  1. GPUs
  2. Processors
  3. SSDs
  4. Keyboards
ব্যাখ্যা

• NVIDIA হল একটি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান, যা মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) তৈরি ও উন্নয়ন করে।

• NVIDIA এবং তার প্রধান পণ্য (GPU):
- NVIDIA প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে এবং এটি বিশ্বব্যাপী কম্পিউটার গ্রাফিক্স, গেমিং, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- NVIDIA-এর সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো GPU (Graphics Processing Unit), যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।

• GPU এর ভূমিকা:
- GPU মূলত কম্পিউটার বা গেমিং কনসোলের গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- এটি অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী একটি প্রসেসর, যা ভিজ্যুয়াল গেম, সিনেমা, 3D রেন্ডারিং, এবং আরও অনেক ভিজ্যুয়াল কাজের জন্য প্রয়োজনীয় গ্রাফিক্স ডেটা প্রক্রিয়া করে।
- এর পাশাপাশি, GPU AI এবং মেশিন লার্নিং (Machine Learning) অ্যাপ্লিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কারণ, GPU ডিপ লার্নিং এবং ডেটা প্রসেসিংয়ের জন্য parallel প্রসেসিং ক্ষমতা প্রদান করে যা CPU-র তুলনায় অনেক দ্রুত।
- NVIDIA প্রধানত GPU তৈরি করে, যা গ্রাফিক্স এবং কম্পিউটেশনাল কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: nvidia [লিংক]

৪,১৩৫.
Which of the following is not a secondary storage device?
  1. DVD
  2. RAM
  3. Hard Disk
  4. CD
ব্যাখ্যা
• স্টোরেজ ডিভাইস:
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- প্রাইমারি স্টোরেজ ডিভাইস এবং সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।

• প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device):
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম

• প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
- এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
- অ্যাকসেস সময় কম।
- ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
- ডেটা স্থানান্তরের গতি বেশি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device):
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৩৬.
Rectifiers are used to convert:
  1. Direct current to Alternating current
  2. Alternating current to Direct current
  3. High voltage to low voltage
  4. Low voltage to high voltage
  5. None of these
ব্যাখ্যা
A rectifier is an electrical device that converts alternating current (AC), which periodically reverses direction, to direct current (DC), which flows in only one direction. The process is known as rectification, since it ''straightens'' the direction of current.
৪,১৩৭.
Which of the following is an example of an output device? 
  1. Scanner 
  2. Mouse 
  3. Projector
  4. Joystick
  5. Keyboard
ব্যাখ্যা

- জয়স্টিক আউটপুট ডিভাইস। 

• ইনপুট ডিভাইস:

- যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দেয় বা তথ্য দেয়, সেগুলো ইনপুট ডিভাইস।
- এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
- উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
- আউটপুট ডিভাইসের উদাহরণ: মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর।

• ইনপুট আউটপুট ডিভাইস:
- কম্পিউটার ব্যবহারের জন্য এখন এমন কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট উভয় শ্রেণির মধ্যে পড়ে
- যেমন: টাচস্ক্রিন, পেনড্রাইভ, মডেম,সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,১৩৮.
Which is a type of scanner?
  1. ক) Document scanner
  2. খ) Portable scanner
  3. গ) Flatbed scanner
  4. ঘ) All of them
ব্যাখ্যা
Types of scanner :
1) Document scanner
This is also called a sheetfed scanner
2) Portable scanner
3) Flatbed scanner
4) Photo scanner
৪,১৩৯.
In MS word, which of the following commands is used to remove the document window split?
  1. Alt+W
  2. Ctrl+Y
  3. Ctrl+Z
  4. Alt+Shift+C
ব্যাখ্যা

Some important shortcuts for MS Word:

Alt+Shift+C or Ctrl+Alt+S = Remove the document window split.

Ctrl+C = Copy the selected content to the Clipboard.

Ctrl+E = Center the text.

Ctrl+Z = Undo the previous action.

Ctrl+Y = Redo the previous action, if possible.

Source: Microsoft Website (support).

৪,১৪০.
Which tech giant company has started business with VAT registration in Bangladesh?
  1. ক) Google
  2. খ) Facebook
  3. গ) Microsoft
  4. ঘ) Amazon
  5. ঙ) All of these
ব্যাখ্যা
অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের শীর্ষ চার টেক জায়ান্ট (গুগল, অ্যামাজন, ফেসবুক এবং মাইক্রোসফট) বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করেছে।
২৩ মে, ২০২১ গুগল প্রথম প্রতিষ্ঠান হিসাবে ভ্যাটের ‘ব্যবসায় শনাক্তকরণ নম্বর’ (BIN) নেয়।
উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার
৪,১৪১.
Which of the following is not an output device?
  1. ক) Monitor
  2. খ) Microphone
  3. গ) Printer
  4. ঘ) Speaker
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
৪,১৪২.
Who is the author of the book “Principia Mathematica”?
  1. ক) Issac Newton
  2. খ) Albert Einstein
  3. গ) Copernicus
  4. ঘ) Galileo
ব্যাখ্যা

Isaac Newton, English physicist and mathematician, who was the culminating figure of the Scientific Revolution of the 17th century.
In optics, his discovery of the composition of white light integrated the phenomena of colours into the science of light and laid the foundation for modern physical optics.
In mechanics, his three laws of motion, the basic principles of modern physics, resulted in the formulation of the law of universal gravitation.
In mathematics, he was the original discoverer of the infinitesimal calculus.
Newton’s Philosophiae Naturalis Principia Mathematica (Mathematical Principles of Natural Philosophy, 1687) was one of the most important single works in the history of modern science.

Source: Britannica

৪,১৪৩.
Wi-Fi is based on-
  1. IEEE 208.11
  2. IEEE 802.11
  3. IEEE 802.15
  4. IEEE 208.15
ব্যাখ্যা

• Wi-Fi প্রযুক্তি IEEE 802.11 মানের ওপর ভিত্তি করে কাজ করে, যা তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) তৈরির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক সেট স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ডেটা ট্রান্সমিশন, রেডিও ফ্রিকোয়েন্সি, সিকিউরিটি প্রোটোকল এবং সংযোগের ধরন নির্ধারণ করে, ফলে বিভিন্ন ডিভাইস সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। IEEE 208.11 বা 208.15 নামে কোনো স্ট্যান্ডার্ড নেই, এবং IEEE 802.15 মূলত ব্লুটুথের মতো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN)-এর জন্য ব্যবহৃত হয়।
- তাই Wi-Fi প্রযুক্তির সঠিক ভিত্তি হলো খ) IEEE 802.11

Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জঙ্ক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিতার পর্যন্ত বিস্তৃত।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।

- WiMAX IEEE এর  IEEE 802.16 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
- Bluetooth IEEE এর IEEE 802.15 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৪,১৪৪.
What does dots per inch (DPI) measure?
  1. Number of bits
  2. Density of pixels on a computer screen
  3. Density of bits on the disk
  4. Density of the graphic file stored on the hard disk
  5. None of the above
ব্যাখ্যা
- The correct answer is the Density of pixels on a computer screen.
- Dots per Inch (DPI) It is a measure of the resolution of a printed document or digital scan.
- It measures how many dots fit into a linear inch.
- The higher the dot density, the higher the resolution of the print or scan.
- A printer with 600 DPI is a printer that prints 600 x 600 per square inch or 360,000 dots per inch.
- Increasing the DPI will make the size of the printed image smaller while decreasing the DPI will make the size of the printed image larger.
- Please note that Pixels Per Inch (PPI) refers to the number of pixels contained within one inch of an image displayed on a computer monitor.
৪,১৪৫.
The air we inhale is mixture of gases. Which of the following gases in the mixture is highest in percentage?
  1. ক) Carbon dioxide
  2. খ) Oxygen
  3. গ) Ozone
  4. ঘ) Nitrogen
ব্যাখ্যা
Nitrogen of the following gases in the mixture is highest in percentage. Inhaled air is by volume 78.08% nitrogen, 20.95% oxygen and small amounts include argon, carbon dioxide, neon, helium, and hydrogen.
৪,১৪৬.
Which of the following supports workloads exceeding the capacity of hardware servers?
  1. Client Server
  2. Web Server
  3. Database Management System
  4. Cloud Computing
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়।

• যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. রিসোর্স স্কেলেবিলিটি,
২. অন-ডিমান্ড ও
৩. পে-অ্যাজ-ইউ-গো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৪৭.
Which of these is not a Microsoft product?
  1. Xbox
  2. Surface
  3. OneDrive
  4. Teams
  5. Slack
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে "Slack" হলো Microsoft এর কোন প্রোডাক্ট নয়। Xbox, Surface, OneDrive, এবং Teams- সবগুলো Microsoft এর তৈরি বা মালিকানাধীন পরিষেবা। Xbox হলো Microsoft এর গেমিং কনসোল, Surface হলো তাদের হাইব্রিড ল্যাপটপ ও ট্যাবলেট সিরিজ, OneDrive হলো Microsoft এর ক্লাউড স্টোরেজ সার্ভিস, আর Teams হলো তাদের অফিসিয়াল যোগাযোগ ও দলগত কাজের প্ল্যাটফর্ম। অন্যদিকে, Slack একটি স্বাধীন সংস্থা কর্তৃক তৈরি এবং পরিচালিত একটি কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যা মূলত ব্যবসায়িক ও দলগত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাই Slack Microsoft এর প্রোডাক্ট নয়।

• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (তথ্য: জুলাই, ২০২৫ পর্যন্ত)
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

উৎস: ব্রিটানিকা।
৪,১৪৮.
Which programming language is most commonly used in machine learning algorithms?
  1. Java
  2. ALGOL
  3. C++
  4. Python
ব্যাখ্যা
• Python:
- মেশিন লার্নিং অ্যালগরিদমে পাইথন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম এ ভাষাটি রচনা করেন।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৪,১৪৯.
1 GB is equal to _______
  1. ক) 1244 megabytes
  2. খ) 1296 megabytes
  3. গ) 1044 megabytes
  4. ঘ) 1024 megabytes
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) :
৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
অপরদিকে,
- কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে।
- সাধারণত ১৬ বা ৩২ বিটে ১ ওয়ার্ড ধরা হয়।


কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক:
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৪,১৫০.
Which one is not a graphics software?
  1. Harvard Graphics
  2. Access
  3. Freelance Graphics
  4. Page Maker
ব্যাখ্যা
• গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম:
- গ্রাফিক্স হলো দৃশ্যমান ইমেজ বা ছবি, যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দৃশ্যমান করে তোলা হয়। 
- গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে যেকোনো তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়।
- বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের মাধ্যম গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয়।
- উদাহরণ: Canva, Page Maker, Adobe Photoshop, Adobe Illustrator, Harvard Graphics, Freelance Graphics ইত্যাদি।
- গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ফটো এডিটিং, পোস্টার তৈরি, বিভিন্ন ধরনের ছবি তৈরি করা, ছবি পরিবর্তন করা, পরিবর্ধন করা, ছবি সংযোজন করা ইত্যাদি যাবতীয় কাজ করা যায়। 

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 
- উদাহরণ: Microsoft Access, Microsoft Visual Basic, SQL, dbase, Informix, Oracle ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৪,১৫১.
Of the following, which company is not a robot manufacturer in the robotics industry?
  1. ক) ABB
  2. খ) Mistubishi
  3. গ) Nissan
  4. ঘ) Kawasaki
ব্যাখ্যা
জনপ্রিয় বাণিজ্যিক/শিল্প রোবট নির্মাতা প্রতিষ্ঠান: 
- ABB
- Mitsubishi
- Kawasaki
- Yaskawa
- Nachi
- Kuka
- Denso
- Epson
- Staubli ইত্যাদি

- Nissan Motor Co., Ltd. জাপানের একটি automobile manufacturer company.
- যার headquarter  জাপানের Yokohama দ্বীপে।

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান ও Nissan Motor Co., Ltd এর ওয়েবসাইট
৪,১৫২.
Objects on the slide that hold text are called-
  1. ক) Placeholders
  2. খ) Object holders
  3. গ) Auto layouts
  4. ঘ) Text holders
ব্যাখ্যা
In Microsoft PowerPoint, placeholders are boxes with dotted borders that contain content and reside within a slide layout. All built-in slide layouts that come with PowerPoint contain content placeholders.
৪,১৫৩.
Which level language is Assembly Language?
  1. ক) high level programming language.
  2. খ) medium-level programing language.
  3. গ) low-level programing language.
  4. ঘ) machine language.
ব্যাখ্যা
- examples of low-level languages: 
1. Machine language
2. Assembly language

- examples of high-level languages:
1. Perl,
2. BASIC,
2. COBOL,
3, Pascal,  
4. FORTRAN,
5. LISP etc.

Source: Britannica
৪,১৫৪.
Inventor of blockchain technology-
  1. Joseph Engelberger
  2. Satoshi Nakamoto
  3. Karel Capek
  4. Fred Cohen
ব্যাখ্যা
• ব্লকচেইন:
- এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
- প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
- এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
- ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক Satoshi Nakamoto.
- এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
- একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
১. A hash pointer to the previous block,
২. Timestamp এবং
৩. List of transactions.
- একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
- ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।

উৎস: [oreilly.com]
৪,১৫৫.
Which of the following is not a primary service model in cloud computing?
  1. Infrastructure as a Service
  2. Platform as a Service
  3. Server as a Service
  4. Software as a Service
ব্যাখ্যা
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়-

অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-laaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়; যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারে সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন।
- উদাহরণ:  Amazon Web Services, Google Cloud, IBM Cloud ইত্যাদি।

প্ল্যাটফর্মভিত্তিক সেবা ( Platform as a services-PaaS):
- এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
-উদাহরণ:  AWS Elastic Beanstalk, Google App Engine ইত্যাদি।
 
সফটওয়্যার সেবা (Software/Application as a services-SaaS):
- এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: ইমেইল, ক্যালেন্ডারিং, অফিস টুলস  ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,১৫৬.
The basic unit of a worksheet into which you enter data in Excel is called a -
  1. ক) column
  2. খ) box
  3. গ) table
  4. ঘ) cell
ব্যাখ্যা

The basic unit of a worksheet into which you enter data in excel is called a cell.

Enter text or a number in a cell
- On the worksheet, click a cell.
- Type the numbers or text that you want to enter, and then press ENTER or TAB. To enter data on a new line within a cell, enter a line break by pressing ALT+ENTER.

Source: Microsoft Support

৪,১৫৭.
Which type of cyberattack involves overwhelming a server with traffic to make it unavailable?
  1. Phishing
  2. Ransomware
  3. Denial-of-service attack
  4. Keylogger
ব্যাখ্যা

• Denial-of-Service (DoS) আক্রমণ হলো এমন একটি সাইবারহুমকি যেখানে হামলাকারী কোনো সার্ভার বা নেটওয়ার্ককে অতিরিক্ত ট্রাফিকের মাধ্যমে overwhelmed করে দেয়। এতে সার্ভার বা ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য অপ্রাপ্য হয়ে যায়। DoS আক্রমণে সাধারণত একক সিস্টেম ব্যবহার করা হয়, আর Distributed Denial-of-Service (DDoS) আক্রমণে একাধিক compromised কম্পিউটার বা botnets ব্যবহার করে একই সময়ে সার্ভার লক্ষ্য করা হয়। এই ধরনের আক্রমণ ব্যবসা বা সংস্থার সেবা ব্যাহত করতে, অর্থনৈতিক ক্ষতি ঘটাতে, অথবা নিরাপত্তা দুর্বলতা উন্মোচন করতে ব্যবহৃত হয়। DoS আক্রমণ প্রতিরোধে ফায়ারওয়াল, ট্রাফিক ফিল্টারিং এবং rate-limiting প্রযুক্তি ব্যবহার করা হয়।

- উত্তর: গ) Denial-of-service attack.

• ডিনায়াল-অফ-সার্ভিস (Denial-of-service attack):
- ডিনায়াল-অফ-সার্ভিস (DoS) আক্রমণ হলো সেই ধরনের সাইবার আক্রমণ যেখানে সার্ভার বা নেটওয়ার্ককে অতিরিক্ত ট্রাফিক দিয়ে অভ্যন্তরীণভাবে অপ্রাপ্য বা অকার্যকর করা হয়।
- এর ফলে বৈধ ব্যবহারকারীরা সার্ভার বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারে না।
- এই আক্রমণটি মূলত সার্ভারের রিসোর্স যেমন ব্যান্ডউইথ, মেমোরি বা প্রসেসিং ক্ষমতা অতিক্রম করে কার্যকর করা হয়।
- DoS আক্রমণ একক সার্ভার থেকে করা হতে পারে, আবার ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস (DDoS) আক্রমণে একাধিক কম্পিউটার ব্যবহার করা হয়।
- এর লক্ষ্য সার্ভিসকে অস্থায়ীভাবে বন্ধ করা এবং ব্যবসায়িক বা প্রযুক্তিগত ক্ষতি ঘটানো।  

সুতরাং, সার্ভারকে অতিরিক্ত ট্রাফিক দিয়ে অপ্রাপ্য করে তোলার সাইবার আক্রমণের ধরন হলো **ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণ**।  
সঠিক উত্তর: গ) Denial-of-service attack.

সূত্র: geeksforgeeks [link]

৪,১৫৮.
Which of the following is the highest unit of measurement for computer memory?
  1. Kilobyte
  2. Megabyte
  3. Gigabyte
  4. Terabyte
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক: 
- ১ বাইট=৮ বিট। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে। 
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। 
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়। 
- ১ কিলোবিট = ১০০০ বিট। 
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট। 
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট। 
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট। 
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়। 
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট। 
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। 
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। 
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।  
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৪,১৫৯.
The processor which performs arithmetical and logical operations is called
  1. Control
  2. Register
  3. Cache Memory
  4. ALU
ব্যাখ্যা
An arithmetic logic unit (ALU) is a digital circuit used to perform arithmetic and logic operations. It represents the fundamental building block of the central processing unit (CPU) of a computer. Modern CPUs contain very powerful and complex ALUs.
৪,১৬০.
From which generation of mobile technology was Multimedia Message Service introduced?
  1. 2G
  2. 3G
  3. 1G
  4. 4G
ব্যাখ্যা
• Second Generation-2G:
- ইউরোপে ১৯৯০ সালে প্রথমবারের মতো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি বৃদ্ধি, সিস্টেম ক্যাপাসিটি উন্নত করা এবং বৃহৎ পরিসরে নেটওয়ার্ক তৈরি করার উদ্দেশ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম প্রবর্তিত হয়।
- এই প্রজন্মে GSM প্রযুক্তি ব্যবহার করে ভয়েস এবং ডাটা আদান-প্রদান সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকেই SMS (Short Message Service) এবং MMS (Multimedia Message Service) এর সুবিধা চালু হয়।
- ইন্টারনেট সার্ভিসের সুবিধাও দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৬১.
What is the maximum cable length of twisted pair cable?
  1. 100 meter
  2. 500 meter
  3. 1 Kilometer
  4. 5 kilometer
ব্যাখ্যা
• টুইস্টেড পেয়ার ক্যাবল:
- দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়।
- পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
- এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়।
- প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে।
- অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের। তার সমূহ সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিঃ মিঃ থেকে 0.9 মিঃ মিঃ।

- টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা:
১। ইউটিপি (UTP-Unshielded Twisted pair):
- ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি যা প্লাস্টিক আবরনে মোড়ানো থাকে।
- তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে।

২। এসটিপি (STP-Shield Twisted pair):
- এসটিপি ক্যাবলের বাইরে জ্যাকেট বা ফেসিং থাকে এবং তারের মধ্যে একটি শিল্ড (Shield) বা শক্ত আবরণ থাকে।

- টুইস্টেড পেয়ার ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ১০০ মিটার।
- কো-অ্যাক্সিয়াল ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ২০০-৫০০ মিটার।
- ফাইবার অপটিক ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ২-১০০ কিলোমিটার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,১৬২.
Who is known as the 'Father of Modern Science'?
  1. Isaac Newton
  2. Albert Einstein
  3. Galileo Galilei
  4. Nicolaus Copernicus
ব্যাখ্যা
গ্যালিলিও:
- বিজ্ঞানী গ্যালিলিও একজন ইতালিয়ান পদার্থবিজ্ঞানী,জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক।
- বিজ্ঞানী গ্যালিলিও গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারার সূচনা করেন।
- গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়।
- তিনি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন।
- ১৬০৯ সালে বিজ্ঞানী গ্যালিলিও একটি উন্নত ধরণের দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
- গ্যালিলিও মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য তিনটি সূত্র প্রদান করেন।
- সূত্রগুলো স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত যেকোনো বস্তুর পরিমাপের বেলায় ব্যবহার করা যায়।

অন্যদিকে -
- ১৫৪৩ সালে কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন।
- নিউটন বলবিদ্যা ও গতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন।
- আইনস্টাইনকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়।

উৎস: i) পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।  
          ii) Galileo Galilei - New Mexico Museum of Space History.
৪,১৬৩.
Which one is not a source of renewable energy?
  1. ক) Wind Energy
  2. খ) Solar Energy
  3. গ) Geothermal Energy
  4. ঘ) Fuel Energy
ব্যাখ্যা
- নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যে শক্তির উৎস নিঃশেষ হয়ে যায় না এবং পুনরায় ব্যবহার করা যায়, ।
- এ জ্বালানির উৎস হচ্ছে সৌরশক্তি, ভূ-তাপ, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, সমুদ্রঢেউ, সমুদ্রতাপ, জোয়ার-ভাটা, বায়োগ্যাস,ইত্যাদি।

- খনিজ জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি হল অ-নবায়নযোগ্য শক্তির উৎস যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল।
- এই জ্বালানীগুলি পৃথিবীর ভূত্বকের মধ্যে পাওয়া যায় এবং এতে কার্বন এবং হাইড্রোজেন থাকে।

Source: জাতিসংঘ এর ওয়েবসাইট
৪,১৬৪.
The IBM 1620 computer marked the beginning of digital computing in Bangladesh. In which year did this occur?
  1. 1954
  2. 1984
  3. 1975
  4. 1964
ব্যাখ্যা
⚪ ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1969 সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৪,১৬৫.
Through which technology is connectivity established among businesses, consumers, and other associated organizations via e-commerce?
  1. Extranet
  2. intranet
  3. Internet
  4. All above
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ ও সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যাক্তি বা প্রতিষ্টানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
- ই-কমার্সের মাধ্যমে ইন্টারনেট, এক্সট্রানেট ও ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়, ভোক্তা ও অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা যায়।
যথা-
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C)।

- বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ই-কমার্স সাইট:
www.bikroy.com, www.cellbazar.com, www.boimela.com, www.rokomary.com, www.akhoni.com, www.ajkerdeal.com, www.gifthaat.com ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৬৬.
Where is the headquarters of 'X' located?
  1. New York
  2. Washington
  3. San Francisco
  4. Seattle
ব্যাখ্যা
• X/Twitter:
- Twitter এর বর্তমান নাম X.
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present)
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States
- X-এর পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: twitter
৪,১৬৭.
Which of the following is not an arithmetic operation?
  1. Multiplication
  2. Comparison 
  3. Subtraction
  4. Addition
ব্যাখ্যা

• অ্যারিথমেটিক অপারেশন হলো সংখ্যা নিয়ে গাণিতিক হিসাব করার প্রক্রিয়া, যেমন যোগ (Addition), বিয়োগ (Subtraction), গুণ (Multiplication), ভাগ (Division)। এগুলো সরাসরি সংখ্যাকে পরিবর্তন করে এবং ফলাফল দেয়। কিন্তু Comparison বা তুলনা অপারেশন সংখ্যা বা মানকে পরীক্ষা করে কোনটি বড়, ছোট বা সমান তা নির্ধারণ করে; এটি নতুন সংখ্যা তৈরি করে না, বরং একটি বুলিয়ান ফলাফল (true বা false) প্রদান করে। তাই Multiplication, Subtraction, এবং Addition অ্যারিথমেটিক, কিন্তু Comparison অ্যারিথমেটিক অপারেশন নয়।

অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৪,১৬৮.
What is Machine Learning?
  1. A type of computer virus
  2. Software for data storage
  3. Human-operated machinery
  4. A branch of artificial intelligence
ব্যাখ্যা
মেশিন লার্নিং (Machine Learning):
- মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান ।
- মেশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কম্পিউটারকে ডেটা থেকে শেখানোর ক্ষমতা দেয়া।
- এটি কম্পিউটারকে প্যাটার্ন এবং পর্যাপ্ত তথ্য ব্যবহার করে কোন কিছুর পূর্বাভাস অনুমান করতে এবং নির্ধারিত কাজ অনুমোদন করতে অনুমতি দেয়।
- Machine Learning এর পথপ্রদর্শক Arthur Samuel.
- মেশিন লার্নিং-এ পরিসংখ্যাতগত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে, অ্যালগরিদমগুলিকে শ্রেণিবিন্যাস বা ভবিষ্যদ্বাণী করতে এবং ডেটা মাইনিং প্রকল্পগুলিতে মূল অন্তর্দৃষ্টিগুলি উন্মোচন করতে প্রশিক্ষণ দেওয়া হয় ৷ 

মেশিন লার্নিং- এর উদাহরণ:
- উদাহরণস্বরূপ, আমাদের স্মার্ট ফোনে যে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক দেই তাও মেশিন লার্নিং ও সেনসরের এর কল্যাণে সম্ভব হয়েছে। সহজ ভাষায় বললে, মেশিন মানে আমাদের স্মার্ট ফোনটির ফিঙ্গার প্রিন্ট সেনসরটি আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন Learn করেছে।
- আবার, বলা যায়, আমরা Google Doc- এ Voice Recognition অপশন অন করে বাংলায় কথা বললে, Google Doc নিজে নিজেই বাংলা টাইপিং শুদ্ধভাবে করতে পারে। সহজ ভাষায় বলা যায়, মেশিন হচ্ছে Google আর তাকে বিভিন্ন অ্যালগরিদম আর প্রোগ্রামের মাধ্যমে বাংলা ভাষা শেখানো হয়েছে যাকে আমরা Natural Language Processing (NPL) বলি।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।

আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর কয়েকটি ক্ষেত্র হলো:
১) NLP (অনুবাদ/তথ্য সমন্বয়) - Natural Language Processing,
২) Speech (স্পিচ টু টেক্সট/স্পিচ টু স্পিচ),
৩) মেশিন লার্নিং (ডিপ লার্নিং),
৪) রোবটিক্স,
৫) ভিশন (ইমেজ প্রসেসিং)।

উৎস:
১) IBM ওয়েবসাইট।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৬৯.
Which of the following networking devices can connect networks with different protocols?
  1. Gateway
  2. Router
  3. Switch
  4. Hub
ব্যাখ্যা
• গেটওয়ে:
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।

• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• সুইচ:
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
- হাব এবং সুইচ এর কাজ প্রায় একই।
- তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

• হাব:
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৭০.
Which of the following is correct about the Linux operating system?
  1.  It is not open source
  2. It is text-based only
  3. It is graphical only
  4. It provides both text-based and graphical interfaces
ব্যাখ্যা

• লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ। ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- বিভিন্ন অফিস, বাসা-বাড়ি ও কোম্পানিতে লিনাক্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১।  লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,১৭১.
Which of the following is the destructor for the class Vehicle? 
  1. ক) *Vehical()
  2. খ) ~Vehical()
  3. গ) ~Vehical(int value)
  4. ঘ) *Vehical(int value)
ব্যাখ্যা
Destructor is an instance member function which is invoked automatically whenever an object is going to be destroyed. Meaning, a destructor is the last function that is going to be called before an object is destroyed.

Destructor is also a special member function like constructor. 
Destructor destroys the class objects created by constructor. 
Destructor has the same name as their class name preceded by a tiled (~) symbol.
It is not possible to define more than one destructor. 
 
Here, ~Vehical() is the destructor for the class Vehicle.
৪,১৭২.
Which disc is used to ‘cold boot’ a Computer?
  1. ক) Stup disc
  2. খ) System disc
  3. গ) Program disc
  4. ঘ) Diagnostic disc
ব্যাখ্যা

Cold boot is the process of starting a computer from shutdown or a powerless state and setting it to normal working condition.
It is the system disk because the other disks may boot a PC,
but they also perform added functions beyond booting the PC.

৪,১৭৩.
Which of the following TCP/IP addresses constitute the loopback address?
  1. ক) 1.1.1.1
  2. খ) 255.255.255.255
  3. গ) 127.0.0.0
  4. ঘ) 127.0.0.1
ব্যাখ্যা
The IP address 127.0. 0.1 is called a loopback address
Packets sent to this address never reach the network but are looped through the network interface card only.
This can be used for diagnostic purposes to verify that the internal path through the TCP/IP protocols is working.
৪,১৭৪.
A Universal Gate is one that can be used to construct all other logic gates. Which of these is a Universal Gate?
  1. OR
  2. AND
  3. NOR
  4. NOT
ব্যাখ্যা
⚪ Universal Gate এমন একটি লজিক গেট, যেটি ব্যবহার করে অন্য সব লজিক গেট (যেমন AND, OR, NOT) তৈরি করা যায়। অর্থাৎ, এই একটি গেট দিয়েই সব ধরনের লজিক গেট ডিজাইন করা সম্ভব।
NOR গেট একটি Universal Gate. এর সাহায্যে আমরা AND, OR, এবং NOT গেট তৈরি করতে পারি। ঠিক যেমন NAND গেটও একটি Universal Gate।

⚪ লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0.

- মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট।

- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়।

⚪ NOR গেইট (Universal Gate):
- NOR গেট হল NOT-OR গেট। এটি অন্য একটি Universal Gate হিসেবে পরিচিত, কারণ এর মাধ্যমে অন্যান্য গেট তৈরি করা যায়।
- উদাহরণস্বরূপ:
- NOT গেট: দুটি ইনপুটের মধ্যে একটি NOR গেট ব্যবহার করে NOT গেট তৈরি করা যায়।
- OR গেট: দুটি ইনপুটে NOR গেটের মাধ্যমে OR গেট তৈরি করা যায়।
- AND গেট: NOR গেটের মাধ্যমে AND গেটও তৈরি করা সম্ভব।

⚪ NAND গেইট (Universal Gate):
- NAND গেট একটি NOT-AND কম্বিনেশন। এটি একটি "Universal Gate" কারণ, এর মাধ্যমে আমরা যেকোনো ধরনের লজিক গেট তৈরি করতে পারি।
- উদাহরণস্বরূপ:
- NOT গেট: একটি NAND গেটের দুটি ইনপুটকে একে অপরের সমান (যেমন, A এবং A) দিলে এটি NOT গেটের মত কাজ করবে।
- AND গেট: দুটি ইনপুটে একসাথে NOT অপারেশন প্রয়োগ করা হলে এটি AND গেটের সমান হবে।
- OR গেট: দুটি ইনপুটের মধ্যে NAND গেট প্রয়োগ করে OR গেটও তৈরি করা যায়।
 
⚪ AND গেইট:
- AND গেট হল একটি সাধারণ লজিক গেট, যার মাধ্যমে দুটি ইনপুটের মধ্যে যদি সবগুলো সত্য (1) থাকে, তবেই আউটপুট সত্য (1) হবে।
- তবে এটি একটি Universal Gate নয়, কারণ এর মাধ্যমে সমস্ত গেট তৈরি করা সম্ভব নয়।

⚪ NOT গেইট:
- NOT গেট হল একটি মৌলিক গেট যা ইনপুটের বিপরীত আউটপুট প্রদান করে (যদি ইনপুট 1 হয়, আউটপুট 0 হবে এবং যদি ইনপুট 0 হয়, আউটপুট 1 হবে)।
- এটি একটি মৌলিক গেট হলেও একটি Universal Gate নয়, কারণ এর সাহায্যে অন্য গেট তৈরি করা সম্ভব নয়।

- NAND গেট এবং NOR গেট উভয়ই Universal Gate হিসেবে পরিচিত, কারণ তাদের মাধ্যমে সব ধরনের লজিক গেট তৈরি করা সম্ভব।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৭৫.
In excel which of the following symbols is used before a numeric value so that it can be treated as labeled value?
  1. ক) ‘’ (Quote)
  2. খ) = (equal)
  3. গ) _ (underscore)
  4. ঘ) ' (apostrophe)
ব্যাখ্যা

An apostrophe before a cell value forces Excel to interpret the value as label. This is mostly useful for values that look like a number or date.

If your data were numbers, the apostrophe would mean the numbers will be treated as text values.
Example: if you want leading zeros to remain, preface them with the apostrophe.
'000001234567

 

৪,১৭৬.
Fermentation is the process of ___.
  1. ক) Conversion of starch into sugar
  2. খ) Conversion of sugar into alcohol
  3. গ) Conversion of protein into sugar
  4. ঘ) Adding yeast to make wine
ব্যাখ্যা
- Fermentation is the process by which molecules such as glucose are broken down anaerobically.
- By the process of fermentation, the sugars are converted into alcohol.
- The enzymes like pyruvic acid decarboxylase and alcohol dehydrogenase catalyze these reactions.
- It normally occurs in yeast cells bacteria and in the muscles of animals.
- It is a method of extracting energy from molecules.
- Fermentation accounts for only a partial breakdown of glucose.
- In fermentation, there is a net gain of only two molecules of ATP for each molecule of glucose degraded to pyruvic acid.
- Wine and beer are produced by fermentation.
- No ATP would be produced without fermentation.
৪,১৭৭.
The advantages of asynchronous transmission are-
  1. A primary storage device is not required.
  2. Data transmission speed is high.
  3. Data is sent in blocks.
  4. Using satellite is more convenient.
ব্যাখ্যা
♦ ডাটা ট্রান্সমিশন মোড:
- সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন:
১. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission) ও
২. সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)। 

• অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
- যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
- প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না।
- এ ধরনের ট্রান্সমিশনে যে কোনো সময় ডাটা প্রেরণ ও গ্রহণ সম্ভব।
- এক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট পাঠানো হয়। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৭৮.
Which memory is non-volatile?
  1. Cache Memory
  2. Bubble Memory
  3. Random Access Memory
  4. All of the above
ব্যাখ্যা
- Cache Memory,  Random Access Memory হলো ভোলাটাইল মেমোরি। 
- Bubble Memory হলো ননভোলাটাইল মেমোরি। 
- আমেরিকা, চীন, জাপান, রাশিয়া প্রভৃতি দেশ পঞ্চম প্রজন্মের কম্পিউটার উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে বহু প্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হবে। এতে থাকবে অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিটার এবং এতে সুপার কম্পিউটারের ব্যাপক উন্নতি সাধিত হবে।
- এতে চৌম্বক বাবল মেমরির ব্যবহার ও ডেটা স্টোরেজের ব্যাপক সম্প্রসারণ করা হবে।
৪,১৭৯.
Which African country is known as the 'Rainbow Nation' due to its diverse population and history of apartheid?
  1. Kenya
  2. Nigeria
  3. South Africa
  4. Ethiopia
ব্যাখ্যা
রেইনবো নেশন:
- নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ‘রেইনবো নেশন' হিসেবে অভিহিত রংধনুর সাতটি রঙের সুষম সম্মিলনের মতো করে জাতিগত বৈচিত্র্যের দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে ঐক্যের সুর প্রতিধ্বনিত করতে চেয়েছেন।
- রেইনবো নেশন শব্দটি প্রথম প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ধর্মযাজক ডেসমন্ড টুটু।

উৎস: দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৮০.
Which of the following is used to establish PAN connection?
  1. USB Bus
  2. Fireware Bus
  3. Local Bus
  4. Both a & b
ব্যাখ্যা
• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network।
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- প্যান USB Bus এবং Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৮১.
Which key board command is used to underline a word or sentence in MsWord?
  1. Alt + U
  2. Ctrl + U
  3. Alt + L
  4. Ctrl + Alt + U
ব্যাখ্যা
• এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ- 
Shift + F10 Key: শর্টকাট মেনু পাওয়ার জন্য।
F4: এই বাটন ব্যবহার করে অবস্থায় ঘুরে যাওয়া যাবে। 
F5: ওয়ার্ড এ কাজ করার সময়, ডকুমেন্টের আলাদা আলাদা পেজে যাওয়ার জন্য। 
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL  web address) বা ওয়েবসাইটের এড্রেস যোগ করার জন্য।
 Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য।
Ctrl + S : বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য।
Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।
Ctrl + Shift + C : Copy formats এর জন্য।
Ctrl + Shift + D : যেকোনো টেক্সটে Double underline ব্যবহার করার জন্য।
Ctrl + Shift + F : লেখনের ফন্ট স্টাইল (Font style) চেঞ্জ  বদলানোর জন্য।
Ctrl + Shift + H : কিছু লুকোনো (hidden) Text formatting এপলাই করার জন্য।
Ctrl + Shift + L  : লেখনে list style apply করার জন্য।
Ctrl + Shift + P : টেক্সটের (text) ফন্ট সাইজ (size) বদলানোর জন্য।
Ctrl + Shift + S :  একটি নতুন স্টাইল এপলাই করার জন্য। (Apply a style).
Ctrl + Home : ডকুমেন্টের একেবারে আরম্ভে (beginning) যাওয়ার জন্য।
Ctrl + Delete : লেখনের ডানদিকের একটি শব্দ ডিলিট (delete) করার জন্য।
Ctrl + Backspace : লেখনের বাঁদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl + Alt + S : লেখনে Copyright symbol ব্যবহার করার জন্য।
Ctrl + Alt +R : MS Word ডকুমেন্টে Registered trademark symbol ব্যবহার করার জন্য।

সূত্র: Computer Hope.
৪,১৮২.
Bit coin uses _______ technology.
  1. ক) P2P
  2. খ) Neural
  3. গ) Al
  4. ঘ) Datamining
ব্যাখ্যা
Ans: P2P. 

• বিটকয়েন Peer-to-Peer (P2P) প্রযুক্তি ব্যবহার করে।
- বিটকয়েন একটি ক্রিপটোকারেন্সি, যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি (বা একাধিক ব্যক্তির একটি দল) ২০০৮সালে তৈরি করেন।
- বিটকয়েন ২০০৯ সালে এর প্রচলন শুরু হয়।
- বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (peer- to-peer) ট্রানজেকশন করা যায়।
- বিটকয়েন বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি।

সূত্র: Investpedia Webswite. 
৪,১৮৩.
Which of the following best describes SRAM?
  1. Volatile memory that doesn’t need to be refreshed
  2. Volatile memory that needs to be refreshed
  3. Non-volatile memory
  4. Optical memory
ব্যাখ্যা
⚪ SRAM (Static Random Access Memory) একটি ভোলাটাইল (volatile) মেমোরি, অর্থাৎ যখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তখন এর মধ্যে থাকা ডেটা হারিয়ে যায়। তবে, SRAM-এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ডেটা সংরক্ষণ করতে কোনও রিফ্রেশ (refresh) প্রক্রিয়ার প্রয়োজন হয় না, যতক্ষণ না পর্যন্ত এটি পাওয়ার পাচ্ছে।

অন্যদিকে, DRAM (Dynamic RAM) হচ্ছে আরেক ধরনের ভোলাটাইল মেমোরি, যেটাকে নিয়মিত রিফ্রেশ করতে হয়, কারণ এর প্রতিটি বিট ডেটা ক্যাপাসিটরে রাখা হয় এবং সেটা সময়ের সাথে সাথে লিক হয়ে যায়।

⚪ সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

• স্ট্যাটিক র‍্যাম:
- SRAM-এর পূর্ণরূপ Static Random Access Memory.
- এ ধরনের মেমরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- SRAM অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৮৪.
What type of software is embedded into hardware devices and stored in ROM?
  1. Firmware
  2. Operating System
  3. Application Software
  4. Device Driver
ব্যাখ্যা
• Firmware এমন একটি বিশেষ ধরনের সফটওয়্যার, যা হার্ডওয়্যার ডিভাইসে স্থায়ীভাবে সংযুক্ত থাকে এবং সাধারণত ROM (Read-Only Memory)-এ সংরক্ষিত থাকে। এটি হার্ডওয়্যারের মৌলিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ডিভাইস চালু হওয়ার সময় প্রথম কার্যকর হয়। উদাহরণস্বরূপ, মোবাইল ফোন, প্রিন্টার, টিভি বা রাউটারে থাকা firmware ডিভাইসের অপারেশন নির্ধারণ করে। এটি অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশনের মতো পরিবর্তনযোগ্য নয়, বরং স্থিতিশীল এবং নির্দিষ্ট। Firmware ছাড়া হার্ডওয়্যার শুধুমাত্র যন্ত্রাংশ হিসেবে থেকে যায়, কোনো কার্যক্রম সম্পাদন করতে পারে না। তাই firmware হল হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যবর্তী সেতুবন্ধন।

• ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS).
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ, এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।

- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ৷
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC.
- যেমন, PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ৷
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।
৪,১৮৫.
Which function key is used to open the Help menu in most software applications?
  1. F1
  2. F3
  3. F7
  4. F10
ব্যাখ্যা

• অধিকাংশ সফটওয়্যার অ্যাপ্লিকেশনে Help মেনু দ্রুত চালু করার জন্য কিবোর্ডের F1 Function Key ব্যবহৃত হয়।

• ফাংশন কী (Function Key):
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- সাধারণত কিবোর্ডের উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি Function Key থাকে।
- প্রতিটি ফাংশন কী নির্দিষ্ট শর্টকাট কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

• F1–F12 ফাংশন কী-এর ব্যবহার:
- F1 → সাধারণত Help মেনু চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F2 → নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করার জন্য ব্যবহৃত হয়।
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করতে ব্যবহৃত হয়।
- F4 → Alt + F4 চাপলে বর্তমান সক্রিয় উইন্ডো বন্ধ হয়।
- F5 → ব্রাউজার বা ডেস্কটপ Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 → ব্রাউজারের Address Bar সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F8 → Windows চালুর সময় Safe Mode চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F9 → QuarkXPress-এর Measurement Toolbar চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 → Menu Bar চালু করতে ব্যবহৃত হয়।
- F11 → Full Screen Mode চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়।
- F12 → ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি টাইপিং পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F10 → অধিকাংশ সফটওয়্যারে Menu Bar সক্রিয় করার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মাইক্রোসফট এবং ব্রিটানিকা।

৪,১৮৬.
Which one works as an out and input device?
  1. ক) Keyboard
  2. খ) Scanner
  3. গ) Mouse
  4. ঘ) Monitor
  5. ঙ) Modem
ব্যাখ্যা

- ইনপুট ডিভাইসঃ কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি।
- আউটপুট ডিভাইসঃ মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রোজেক্টর, প্লটার, হেডফোন ইত্যাদি।
- ইনপুট-অউটপুট ডিভাইসঃ সিডি/ডিভিডি-রম ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, হার্ডডিস্ক ড্রাইভ, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ব্লুটুথ অ্যাডাপ্টার, মডেম, টাচ স্ক্রিন, হ্যান্ডসেট প্রভৃতি।

৪,১৮৭.
What is the official name for the set of standards that govern wireless local area networks (WLANs)?
  1. IEEE 802.16
  2. IEEE 802.14
  3. IEEE 802.02
  4. IEEE 802.11
ব্যাখ্যা
• Wi-Fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।

- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৮৮.
What is the process of starting a computer called?
  1. Loading
  2. Debugging
  3. Booting
  4. Installation 
ব্যাখ্যা

• কম্পিউটার বুটিং (Booting):
- কম্পিউটার চালুর প্রক্রিয়াকে বুট বা বুটিং (Booting) বলে।
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- বুটিং একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অতএব, অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার বুটিং সম্ভব না।
- উল্লেখ্য যে প্রথম ডিজিটাল কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ছিল না। এটি একবারে একটি প্রোগ্রাম চালাত, যার সমস্ত কাজের কমান্ড ছিল এবং প্রয়োজনীয় বিশেষ রিসোর্সগুলো নিজেদের (মানব অপারেটর) সরবরাহ করতে হতো।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৪,১৮৯.
Which one of the following is not a client-server application?
  1. Internet chat
  2. Web browsing
  3. E-mail
  4. Ping
  5. None
ব্যাখ্যা
Ping is a computer network administration utility used to test the reachability of a host on an Internet Protocol (IP).
In ping, there is no server that provides a service.
PING is a utility to check connectivity either between client-client or client-server.
Hence the correct answer is Ping.
৪,১৯০.
Which of the following programs translates and executes an entire computer program simultaneously?
  1. Interpreter
  2. Compiler
  3. Assembler
  4. Actuator
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:
১. কম্পাইলার
২. ইন্টারপ্রেটার
৩. অ্যাসেম্বলার

• কম্পাইলার (Compiler):
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৯১.
EPROM stands for-
  1. Electrically Programmable Read-Only Memory
  2. Erasable Programmable Random Access Memory
  3. Erasable Programmable Read-Only Memory
  4. Estimated Programmable Read-Only Memory
ব্যাখ্যা
ইপিরম (EPROM):
- EPROM এর পূর্ণরূপ হলো Erasable Programmable Read Only Memory.
- PROM-এ একবার তথ্য সংরক্ষণ করলে আর পরিবর্তন করা যায় না। এ ধরনের সমস্যা সমাধানের জন্য EPROM ব্যবহার করা হয়।
- এ ধরনের রমে প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ডেটা সংরক্ষণ করতে পারে এবং সংরক্ষিত ডেটা মুছে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব।

পিরম (PROM):
- PROM এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- এটি নন-ভোলাটাইল মেমোরি। বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয়ে যায়না।
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।

র‍্যাম (RAM):
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়। 

ইইপিরম (EEPROM):
- EEPROM-এর পূর্ণরূপ হলো Electrically Erasable Programmable Read Only Memory.
- EPROM-এর অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময়, অর্থাৎ প্রায় আধা-ঘন্টা সময় লাগে এবং আংশিকভাবে কোনো তথ্য মোছা যায় না।
- এধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত EEPROM ব্যবহার করা হয়।
- এ ধরনের রমের আংশিক বা সম্পূর্ণ ডেটা মোছা যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৯২.
Which of the following is a Spreadsheet package?
  1. WordStar
  2. Oracle
  3. FoxPro
  4. Quattro Pro
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Quattro Pro

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word, WordNote.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro.
৩। Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪,১৯৩.
Which of the following refers to blacking out portions of the document, usually to protect confidential information, so that it cannot be recovered later?
  1. ক) Redacting
  2. খ) Encrypting
  3. গ) Spoofing
  4. ঘ) Defacing
ব্যাখ্যা

- Redaction is a form of editing of a physical document by means of censoring, but not necessarily omitting, specific words, sentences, or entire paragraphs.
The portions that need to be redacted are simply blacked out so that they cannot be read.
This is often done in court or government documents in which certain copies that need to go to organizations or individuals, who do not have the right clearance or privilege to know about certain pieces of information, have these portions blacked out.
Source: Techopedia

৪,১৯৪.
Which of the following devices is commonly used in a MAN network?
  1. Switch
  2. Router
  3. Gateway
  4. All of the above
ব্যাখ্যা

• MAN (Metropolitan Area Network) হলো একটি শহরের বড় এলাকা জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি অত্যন্ত বড় এবং জটিল হওয়ায় এতে ডেটা আদান-প্রদান ও বিভিন্ন সাব-নেটওয়ার্ককে যুক্ত করার জন্য Switch, Router, এবং Gateway সবগুলো ডিভাইসেরই প্রয়োজন হয়।

• MAN:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network।
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর সংযোগে, যা বিভিন্ন ডিভাইস এবং LAN এর মাধ্যমে গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এ সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়।
- যখন MAN এ তারবিহীন সংযোগ প্রদান করা হয়, তখন তাকে WMAN (Wireless Metropolitan Area Network) বলা হয়।
- MAN নেটওয়ার্কে হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার প্রভৃতি ডিভাইস ব্যবহৃত হয়।
- MAN নেটওয়ার্কের মালিকানা সাধারণত একটি সংগঠনের থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৪,১৯৫.
Which of the following are similar to Lotus 1-2-3?
  1. Ms-Excel
  2. MS Word
  3. Safari
  4. Foxpro
ব্যাখ্যা
- Lotus 1-2-3 এবং Ms-Excel দুইটিই Spreadsheet Package Program.

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার: 
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program: Adobe Photoshop
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Browsing  Program:  Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৪,১৯৬.
Which of the following is used to select whole document?
  1. ক) Ctrl + C
  2. খ) Ctrl + X
  3. গ) Ctrl + A
  4. ঘ) Ctrl + W
ব্যাখ্যা
Ctrl + A is used to select all document content. 
 
গুরুত্বপূর্ণ কিছু কমান্ড : 
Ctrl + O - Open a document.  
Ctrl + N - Create a new document. 
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document. 
Ctrl + X- Cut the selected content to the Clipboard. 
Ctrl + C - Copy the selected content to the Clipboard. 
Ctrl + V - Paste the contents of the Clipboard. 
 Ctrl + B - Apply bold formatting to text. 
Ctrl + I - Apply italic formatting to text. 
Ctrl + U - Apply underline formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point. 
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.
Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible. 
Alt + W - Adjust the zoom magnification.

Source: www.support.microsoft.com
৪,১৯৭.
What does the MIGA stand for?
  1. Multilateral Investment Guarantee Association
  2. Multilateral Investment Guarantee Access
  3. Multilateral Investment Guarantee Agency
  4. Multilateral Investment Guarantee Account
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

MIGA:
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।

সূত্র: World Bank ওয়েবসাইট।

৪,১৯৮.
What is the data type of the value 7 in Python?
  1. bool
  2. str
  3. float
  4. int
ব্যাখ্যা
• Python-এ মান 7 একটি পূর্ণসংখ্যা (whole number), যা দশমিক ছাড়াই লেখা হয়। এই কারণে, এর data type হলো int (integer)। Python প্রোগ্রামিং ভাষায় int টাইপ ব্যবহার করা হয় সম্পূর্ণ সংখ্যার জন্য, যেমন 1, -5, 0, 7 ইত্যাদি। এটি bool নয়, কারণ bool টাইপ ব্যবহৃত হয় সত্য (True) অথবা মিথ্যা (False) মান বোঝাতে। আবার, str টাইপ বোঝায় স্ট্রিং বা টেক্সট ডেটা, যেমন "7", যা কোটেশন চিহ্নে থাকে। float টাইপ বোঝায় দশমিক সংখ্যা, যেমন 7.0 বা 3.14। যেহেতু 7 একটি দশমিক ছাড়া সংখ্যা, সেহেতু সঠিক উত্তর হলো: ঘ) int.

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৪,১৯৯.
Commercial software এর অন্য নাম কী?
  1. ক) Secondary software
  2. খ) Packaged software
  3. গ) System software
  4. ঘ) Peripheral software
ব্যাখ্যা
• Commercial software এর অন্য নাম Packaged software.

Commercial software:
- বাণিজ্যিক সফটওয়্যার (Commercial software) হল এমন সফটওয়্যার বা প্রোগ্রাম যা ব্যবহারকারীদের লাইসেন্সিং বা বিক্রয়ের জন্য ডিজাইন করা এবং ডেভলোপ করা হয়েছে বা যেটি বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করে।

প্যাকেজড সফটওয়্যার (Packaged software): 
 -প্যাকেজড সফটওয়্যার হল প্রোগ্রামের একটি সংগ্রহ যা একই রকম ফাংশন সঞ্চালন করে বা একই রকম বৈশিষ্ট্য রয়েছে।
- উদাহরণস্বরূপ, মাইক্রোসফ্ট অফিস একাধিক অ্যাপ্লিকেশন যেমন এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্ট অন্তর্ভুক্ত করে।
- ভিডিও এবং অডিও এডিটিং সফ্টওয়্যার হলো প্যাকেজ সফ্টওয়্যার, যা অডিও এবং ভিডিও ফাইল সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।

উৎস: Computerhope website.
৪,২০০.
If a processor is defined as 2.5GHz clock speed, how long will it take to process a single action?
  1. 4 nanoseconds
  2. 0.8 nanoseconds
  3. 0.4 nanoseconds
  4. 8 nanoseconds
ব্যাখ্যা
Question: If a processor is defined as 2.5GHz clock speed, how long will it take to process a single action?

Solution:
time per action = 1/clock speed
= 1/2.5 × 109 second.
= 0.4 × 10-9 second
= 0.4 nanoseconds.