বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৪১ / ৪৭ · ৪,০০১৪,১০০ / ৪,৬১৯

৪,০০১.
Program which is used to control system performance is classified as
  1. Experimental program
  2. System program
  3. Specialized program
  4. Organized program
ব্যাখ্যা

System software controls a computer’s internal functioning, chiefly through an operating system, and also controls such peripherals as monitors, printers, and storage devices.
Source: Britannica

৪,০০২.
By default Footers are printed on
  1. first page
  2. last page
  3. all pages
  4. even pages
ব্যাখ্যা
• ফুটার কী এবং এর ডিফল্ট অবস্থান:

ফুটার হল একটি পৃষ্ঠার নিচের অংশে প্রদর্শিত তথ্য বা নোট যা সাধারণত পৃষ্ঠা নম্বর, ডেট, সময়, কপিরাইট বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট বা ডিজিটাল ফরম্যাটে ফুটার ব্যবহৃত হয় এবং এটি কাগজের নিচে থাকে।

সঠিক উত্তর - গ) সব পৃষ্ঠায় (All Pages)
- এই অপশনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এর মানে হল যে ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় ফুটার প্রদর্শিত হবে।
- এতে পৃষ্ঠা নম্বর, ডেট, বা অন্যান্য তথ্য প্রতিটি পৃষ্ঠায় একে অপরের সাথে সমান্তরালভাবে থাকবে।
- এটি পেশাদারী ডকুমেন্টে যেমন রিপোর্ট, ইমেইল, বা টেকনিক্যাল ডকুমেন্টে সাধারণত ব্যবহৃত হয়।
- সকল পৃষ্ঠায় ফুটার থাকলে পাঠক সহজেই পৃষ্ঠা নম্বর বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পায়।

সূত্র: microsoft.com
৪,০০৩.
In general a window has ______ scrollbars.
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
• উইন্ডো (Window) বলতে এখানে সাধারণত একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা ওয়েব ব্রাউজারে খোলা একটি উইন্ডো বোঝানো হচ্ছে।
- এই ধরণের একটি সাধারণ উইন্ডোতে স্ক্রলবার (Scrollbar) থাকে ব্যবহারকারীর জন্য কনটেন্ট দেখতে উপরের দিক বা পাশে নেভিগেট করার সুবিধার্থে।

- সাধারনভাবে উইন্ডোতে দুই ধরনের স্ক্রলবার থাকতে পারে:
1. Vertical Scrollbar (উল্লম্ব স্ক্রলবার) – ওপর থেকে নিচে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
2. Horizontal Scrollbar (অনুভূমিক স্ক্রলবার) – বাম থেকে ডানে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

- তবে সবসময় দুটো স্ক্রলবার থাকে না।
- যদি কনটেন্ট উইন্ডোর ভেতরে পুরোপুরি ফিট না করে, তখনই স্ক্রলবার দেখা যায়।

উদাহরণস্বরূপ:
- আপনি যদি একটি ওয়েবপেজ খুলেন যেখানে অনেক লেখা বা ছবি থাকে, তখন নিচে যাওয়ার জন্য একটি উল্লম্ব স্ক্রলবার আসে।
- যদি পেজটি চওড়া হয় এবং বাম-ডানে যেতে হয়, তখন অনুভূমিক স্ক্রলবার ও দেখা যায়।
- তবে, সাধারণভাবে চিন্তা করলে, একটি পূর্ণ স্ক্রলযোগ্য উইন্ডোতে ২টি স্ক্রলবার থাকার সম্ভাবনাই বেশি – একটি অনুভূমিক, একটি উল্লম্ব।

সঠিক উত্তর:
ক) ২

সূত্র: microsoft.com
৪,০০৪.
According to NIST(National Institute Of Standard and Testing) which is not the characteristics of cloud computing?
  1. ক) Resources scalability
  2. খ) On demand
  3. গ) Pay as you go
  4. ঘ) Stability
ব্যাখ্যা

According to NIST(National Institute Of Standard and Testing) stability is not the characteristics of cloud computing.
Resource scalability, On demand and pay as you go are the three characteristics of cloud computing.
Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।

৪,০০৫.
The speed of processor of a computer is measured in which of the following options.
  1. ক) GHz
  2. খ) Bandwidth
  3. গ) Byte
  4. ঘ) BPS
ব্যাখ্যা
- The clock speed measures the number of cycles  CPU executes per second, measured in GHz (gigahertz).
- A central processing unit, or CPU, is a piece of hardware that enables your computer to interact with all of the applications and programs installed.
- CPU speed is the key factor in a computer's performance. And this CPU speed counts on the processor in the CPU chip.

Source: Intel.com
৪,০০৬.
Which one is not word processing software?
  1. ক) MS Word
  2. খ) MS PowerPoint
  3. গ) Word Perfect
  4. ঘ) Google Doc
ব্যাখ্যা
- Google Doc, MS Word, Word Perfect, Dropbox Paper,  WPS Office are most popular word processing software.
- MS PowerPoint is a data presentation software by Microsoft.

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,০০৭.
Which one of the following options is not can be the threat of using ICT?
  1. ক) Privacy theft
  2. খ) Distance learning
  3. গ) Phishing
  4. ঘ) Plagiarism
ব্যাখ্যা
- Distance learning is one of the advantage of using ICT.

Threats of using ICT:
- Viruses
- Trojans
- Worms
- Spy-ware
- Phishing
- Spam
- Privacy theft
- Plagiarism
- Abuse by staff- accidental or deliberate
- Hacking
- Fire
- Theft and so on.

Source: ICT Book by Bangladesh Open University
৪,০০৮.
1 Terabyte (TB)=______ bytes.
  1. 10242
  2. 10243
  3. 10244
  4. 10245
ব্যাখ্যা

• ডিজিটাল স্টোরেজ একক:
- কম্পিউটারে ডেটা পরিমাপের ক্রম:
1 Kilobyte (KB) = 1024 bytes = 10241 bytes.
1 Megabyte (MB) = 1024 KB = 1024 × 1024 = 10242 bytes.
1 Gigabyte (GB) = 1024 MB = 1024 × 1024 × 1024 = 10243 bytes.
1 Terabyte (TB) = 1024 GB = 1024 × 1024 × 1024 × 1024 = 10244 bytes.
1 Petabyte (PB) = 1024 TB = 1024 × 1024 × 1024 × 1024 × 1024 = 10245 bytes.

উৎস: ব্রিটানিকা।

৪,০০৯.
If you need to change the typeface of a document, which menu will you choose?
  1. ক) Edit
  2. খ) View
  3. গ) Format
  4. ঘ) Tools
ব্যাখ্যা
Format menu: 
- ফর্মেট মেনু এর ফাংশনগুলো হচ্ছে: Font Size, Bold, Italic, Font Color ইত্যাদি। 





উৎস: Microsoft website.
৪,০১০.
Which of the following is an input devicе?
  1. Printer
  2. Light pen
  3. Monitor
  4. Plotter
ব্যাখ্যা

• ইনপুট ডিভাইস হলো সেই সকল যন্ত্র যা ব্যবহার করে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশনা প্রদান করা হয়। লাইট পেন (Light Pen) হলো একটি আলোক-সংবেদনশীল (Photosensitive) পয়েন্টার ডিভাইস, যা পেন বা কলমের মতো কাজ করে। এটি ব্যবহার করে মনিটরের স্ক্রিনে সরাসরি ছবি আঁকা বা কোনো অবজেক্ট সিলেক্ট করা যায়। যেহেতু লাইট পেন (Light Pen) কম্পিউটারের ভেতরে  তথ্য পাঠায়, তাই এটি একটি ইনপুট ডিভাইস।
- অন্যদিকে প্রিন্টার, মনিটর এবং প্লটার কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য প্রদর্শন বা প্রিন্ট করে, তাই তারা আউটপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

• আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/ তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

• ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০১১.
What is Microsoft's cloud computing platform called?
  1. GCP
  2. Cloud Foundry
  3. AWS
  4. Azure
  5. Red Hat OpenShift
ব্যাখ্যা
• Microsoft-এর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মের নাম Azure. এটি একটি বিস্তৃত এবং ক্রমাগত সম্প্রসারিত ক্লাউড পরিষেবা যা ডেভেলপার, ব্যবসা প্রতিষ্ঠান ও আইটি পেশাদারদের তাদের অ্যাপ্লিকেশন তৈরি, পরিচালনা এবং ডিপ্লয় করার সুবিধা দেয়। Azure বিভিন্ন ধরনের পরিষেবা সরবরাহ করে, যেমন- ভার্চুয়াল মেশিন, ডেটাবেস, এআই, মেশিন লার্নিং, স্টোরেজ, নেটওয়ার্কিং ইত্যাদি। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে স্কেলযোগ্য এবং নিরাপদ সমাধান তৈরি করতে পারে, যা অন-প্রিমাইস অবকাঠামোর চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও কার্যকর। তাই উল্লিখিত  অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো: ঘ) Azure.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand,
- Resource scalability,
- Pay as you go.

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:
- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS),
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS),
- সফটওয়্যার সেবা (Software as a service - SaaS).

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,০১২.
Which mode loads minimal set of drivers when starting Windows?
  1. Normal Mode
  2. VGA Mode
  3. Safe Mode
  4. Network Support Mode
  5. None of these
ব্যাখ্যা
Safe mode is a diagnostic mode of a computer operating system (OS). It can also refer to a mode of operation by application software. In Windows, safe mode only allows essential system programs and services to start up at boot. Safe mode is intended to help fix most, if not all problems within an operating system. It is also widely used for removing rogue security software.
৪,০১৩.
Which network topology requires a switch to stay directly connected to every Node?
  1. ক) Bus
  2. খ) Ring
  3. গ) Star
  4. ঘ) Tree
ব্যাখ্যা

স্টার নেটওয়ার্কের প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (HUB) বা স্যুইচের (Switch মাধ্যমে সরাসরি যুক্ত থাকে।
সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসসমূহ হাব বা স্যুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান)

৪,০১৪.
Which of the following is not true in problem-solving in artificial intelligence?
  1. Implements heuristic search techniques
  2. Solution steps are not explicit
  3. Knowledge is imprecise
  4. It works on or implements repetition mechanism
  5. None of the above
ব্যাখ্যা
- Heuristic search is a search technique that seeks to solve a problem by iteratively enhancing the solution using a heuristic function or a cost analysis.
- Heuristic search is two types.
- Direct Heuristic Search Techniques in AI and
- Weak Heuristic Search Techniques in AI 
- Every AI program has to do the process of searching for the solution steps that are not explicit in nature.
- knowledge plays a vital role in intelligence as well as creating artificial intelligence.
Hence the incorrect statement is It works on or implements a repetition mechanism.
৪,০১৫.
For comparison and calculations, the computer uses ____.
  1. ক) CPU
  2. খ) ALU
  3. গ) Control Units
  4. ঘ) Processors
ব্যাখ্যা

The arithmetic logic unit (ALU) contains the electronic circuitry that executes all arithmetic and logical operations.
The arithmetic logic unit can perform four kinds of arithmetic operations or mathematical calculations:
Addition,
Subtraction,
Multiplication, and
Division.

৪,০১৬.
What type of network topology connects all devices in a linear fashion, with each device connected to exactly two other devices?
  1. Star Topology
  2. Bus Topology
  3. Mesh Topology
  4. Ring Topology
ব্যাখ্যা
• রিং টপোলজি:
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে।
- প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো ডাটা বা সংকেত বৃত্তাকার পথে (একমুখী প্রবাহ) কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কম্পিউটার ডাটা গ্রহণ করে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন।

• বাস টপোলজি:

- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না। প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে ।

• স্টার টপোলজি: 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে।
- কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে । ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।

• মেশ উপোলজি:
মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা
লিংক ব্যবস্থাধীন থাকে।
- এ ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোন কম্পিউটারে ডাটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০১৭.
What is ransomware?
  1. Software that encrypts files and demands payment for their decryption.
  2. A malicious tool that deletes files permanently.
  3. A program that monitors internet activity without the user’s knowledge.
  4. A type of spyware that steals personal information.
  5. A type of virus that causes a computer to crash.
ব্যাখ্যা
• Ransomware হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার (malware) যা আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের ফাইলগুলো এনক্রিপ্ট (গোপন সংকেতে রূপান্তরিত) করে ফেলে এবং তারপর সেই ফাইলগুলো ফেরত পেতে অর্থ দাবি করে। অর্থ প্রদান না করলে ফাইলগুলো কখনোই ব্যবহার করা যায় না এমন হুমকি দেয়।

• সাইবার অপরাধ:
• ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

• বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
১. ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

২. হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে।
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

৩. ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

৪. ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

৫. স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

৬. র‍্যানসমওয়্যার (Ransomware):
- র‍্যানসমওয়্যার এক ধরনের ম্যালওয়্যার। র‍্যানসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।

৭. স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

৮. স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

৯. স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

১০. প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে।
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,০১৮.
What does CDMA stand for?
  1. Computer Data Multiple Access
  2. Code Division Multiple Access
  3. Common Digital Mobile Access
  4. Centralized Division Multiple Access
ব্যাখ্যা

• CDMA stands for Code Division Multiple Access.
- CDMA একটি মাল্টিপ্লেক্সিং প্রযুক্তি, যেখানে প্রতিটি ব্যবহারকারীকে একটি বিশেষ কোড দ্বারা চিহ্নিত করা হয়।
- এই কোডের মাধ্যমে একাধিক ব্যবহারকারী একই ফ্রিকোয়েন্সি চ্যানেলে সিগন্যাল পাঠাতে পারে, কিন্তু প্রতিটি সিগন্যাল আলাদা আলাদা কোড দ্বারা সনাক্ত করা যায়।
- এর ফলে, বিভিন্ন ব্যবহারকারীর সিগন্যাল একে অপরের সাথে হস্তক্ষেপ না করে একই সময়ে প্রেরিত হতে পারে।

CDMA প্রযুক্তির বৈশিষ্ট্য:
- কোড ব্যবহার: CDMA টেকনোলজিতে প্রতিটি কল বা ডেটা ট্রান্সফারকে একটি বিশেষ কোডের মাধ্যমে পৃথক করা হয়।
- চ্যানেল শেয়ারিং: এটি একাধিক ব্যবহারকারীকে একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে যোগাযোগ করার সুযোগ দেয়।
- তথ্য সুরক্ষা: CDMA সিস্টেমে যোগাযোগ কোডের কারণে নিরাপত্তা আরও শক্তিশালী হয়।
- ক্যাপাসিটি বৃদ্ধি: একাধিক ব্যবহারকারীকে এক সাথে যোগাযোগের সুযোগ দিয়ে, এটি সিস্টেমের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বাড়ায়।
- সীমিত ইন্টারফেরেন্স: একাধিক সিগন্যাল একই ফ্রিকোয়েন্সি ব্যবহারের পরেও কোডের কারণে একে অপরকে হস্তক্ষেপ করে না।

- কোয়ালকম (Qualcomm) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাইএকে গ্রীণ ফোন (Green Phone) বলা হয়।

- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।

৪,০১৯.
.jpg is a file extension for-
  1. Picture
  2. Music
  3. Spreadsheet
  4. Web Page
ব্যাখ্যা
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- আরও কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 

Picture files- 

.bmp
.gif
.jpg
.png

Music and sound files- 
.mp3
.wav

Operating system files
.dll
.exe

Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

Web Page files- 
.htm
.html

সূত্র- Computer Hope Website.
৪,০২০.
Which is not an Object Oriented Programming Language?
  1. ক) C#
  2. খ) C
  3. গ) Java
  4. ঘ) C++
ব্যাখ্যা

- C#, Java, C++ are object-oriented programming language.
- C is a procedure-oriented language. It emphasizes on functions whereas in object oriented programming, emphasis is on data.

৪,০২১.
Which of the following is an universal logic gate?
  1. AND
  2. NOR
  3. OR
  4. NOT
ব্যাখ্যা
• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সর্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা-
১। অর গেইট (OR Gate),
২। অ্যান্ড গেইট (AND Gate) ও
৩। নট গেইট (NOT Gate).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,০২২.
Which function key is used to check spelling in Microsoft Word?
  1. ক) F2
  2. খ) F5
  3. গ) F7
  4. ঘ) F11
ব্যাখ্যা

F1 - Brings up a Help window in many applications, including browsers, Microsoft Office and others
F2 - Renames a selected object
F3 - Opens search box in browsers
F4 - Displays the Address bar list in My Computer or Windows Explorer (Windows XP)
F5 - Updates the active Window. Useful to refresh a displayed page in a browser
F6 - Cycles through the screen elements in a window
F7 - Turn on/off Caret Mode (Firefox). Performs Spell and Grammar check (MS Word)
F8 - Extend selection (MS Office)
F9 - Updates fields (MS Office)
F10 - Activates menu bar options
F11 - Toggles between full screen and normal display in browsers
F12 - Opens 'Save as' dialog (MS Office)

৪,০২৩.
Which instrument is used for detecting electric current?
  1. Galvanometer
  2. Tube Tester
  3. Altimeter
  4. Anemometer
  5. Osmometer
ব্যাখ্যা
A galvanometer is an electromechanical instrument for detecting electric current. ​
The galvanometer is converted into the ammeter by connecting the resistance in parallel with the circuit.
And if the resistance is connected in series with a galvanometer, then it is used as a voltmeter.
The galvanometer is converted into the ammeter by connecting the resistance in parallel with the circuit. And if the resistance is connected in series with a galvanometer, then it is used as a voltmeter.
৪,০২৪.
What is the shortcut key for copying selected text?
  1. Ctrl + A
  2. Ctrl + V
  3. Ctrl + C
  4. Ctrl + X
  5. Ctrl + Z
ব্যাখ্যা
মাইক্রোসফট (Microsoft):
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
- LinkedIn মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম।

মাইক্রোসফটের সার্ভিসসমূহ:
→ OneDrive,
→  Skype,
→  LinkedIn,
→ Microsoft Word,
→ Microsoft Excel,
→ Microsoft PowerPoint,
→ Microsoft Access,
→ Microsoft Edge,
→ Outlook, Hotmail প্রভৃতি।

মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ডগুলো হল:
• Create a new presentation. - Ctrl+N,
• Add a new slide. - Ctrl+M,
• Apply bold formatting to the selected text. - Ctrl+B,
• Open the Font dialog box. - Ctrl+T.

• Cut selected text, object, or slide. - Ctrl+X,
• Copy selected text, object, or slide. - Ctrl+C,
• Paste cut or copied text, object, or slide. - Ctrl+V.

• Insert a hyperlink. - Ctrl+K,
• Insert a new comment. - Ctrl+Alt+M,
• Undo the last action. - Ctrl+Z,
• Redo the last action. - Ctrl+Y,
• Go to the next slide. - Page down,
• Go to the previous slide. - Page up.

• Start the slide show. - F5,
• End the slide show. - Esc,
• Print a presentation. - Ctrl+P,
• Save the presentation. - Ctrl+S,
• Close PowerPoint. - Ctrl+Q.

সূত্র: মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।
৪,০২৫.
In which topology the central hub acts like a server and the connecting nodes act like clients?
  1. ক) Bus topology
  2. খ) Ring topology
  3. গ) Mesh topology
  4. ঘ) Star topology
ব্যাখ্যা

Star topology is a network topology in which each network component is physically connected to a central node such as a router, hub or switch.
In a star topology, the central hub acts like a server and the connecting nodes act like clients.

৪,০২৬.
Azure, a popular PaaS-based cloud service, is developed by which of the following companies?
  1. Oracle
  2. Microsoft
  3. Amazon
  4. Google
ব্যাখ্যা
• Microsoft Azure:
- Microsoft Azure ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেলের Platform-as-a-Service (PaaS) এর অন্তর্ভুক্ত।
- ফেব্রুয়ারি ১, ২০১০ সালে Microsoft Azure বণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে।

• (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা:

১. Infrastructure-as-a-Service (laaS):
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS):
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS):
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,০২৭.
What does SEO stand for in the context of e-commerce?
  1. Simple E-commerce Offering
  2. Secure Electronic Order
  3. Sales Efficiency Operation
  4. Search Engine Optimization
ব্যাখ্যা
• SEO অর্থ হচ্ছে Search Engine Optimization. ই-কমার্সের প্রেক্ষাপটে SEO হল এমন একটি প্রক্রিয়া যা ওয়েবসাইট বা অনলাইন দোকানের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা বাড়ায় সার্চ ইঞ্জিনের মাধ্যমে। যখন একজন ব্যবহারকারী কোনো পণ্য বা সেবা খোঁজে, তখন SEO সাহায্য করে ওয়েবসাইটটিকে সার্চ রেজাল্টের শীর্ষে আনতে, যাতে বেশি দর্শক আসে এবং বিক্রয় বাড়ে। এটি মূলত ওয়েবসাইটের কন্টেন্ট, কীওয়ার্ড, লিঙ্কিং এবং টেকনিক্যাল দিকগুলোকে উন্নত করার মাধ্যমে করা হয়। ই-কমার্স ব্যবসার সফলতার জন্য SEO অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রাহকদের সহজেই পণ্য খুঁজে পেতে সাহায্য করে। তাই, সঠিকভাবে SEO প্রয়োগ করলে বিক্রয় বৃদ্ধি পায় এবং ব্যবসা প্রসারিত হয়। সুতরাং, এখানে সঠিক উত্তর হলো - ঘ) Search Engine Optimization.

• ইলেকট্রনিক কমার্স (ই-কমার্স): 
- ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স হলো এমন একটি বাণিজ্যিক পদ্ধতি যেখানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করা হয়।
- আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) এর মাধ্যমে পরিচালিত হয়।
- ই-কমার্সের সুবিধার কারণে ক্রেতারা ঘরে বসেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের বাজারজাতকারীদের পণ্য ও সেবা সার্চ করতে পারে এবং অর্ডার দিতে পারে।
- অর্ডার প্রদান ও পণ্য ডেলিভারি গ্রহণে স্বল্পতম সময় ব্যয় হয়।
- বাজারজাতকারী এবং ক্রেতা উভয়ই ব্যাপকভাবে উপকৃত হয়।
- ই-কমার্স হচ্ছে ডিজিটাল ডাটা প্রসেসিং এবং এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তথ্যের আদান-প্রদান করে।
- তথ্য ট্রান্সমিশনের কাজটি সবার ব্যবহার উপযোগী উন্মুক্ত নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত হয়।
- ইন্টারনেটের মাধ্যমে বই, কম্পিউটারসহ বিভিন্ন দ্রব্যের বিক্রয় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
- Amazon.com, Olx.com ই-কমার্স সাইটগুলোর মধ্যে অন্যতম, যেখানে অনলাইনে কেনাবেচা করা যায়।

উৎস: 
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) geeksforgeeks.org/seo-search-engine-optimization/ [লিংক]
৪,০২৮.
What is the primary function of the ALU in a CPU?
  1. Managing Input/Output operations.
  2. Performing arithmetic and logical operations.
  3. Storing temporary data during computation.
  4. None of these
ব্যাখ্যা
• সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- CPU-কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
- CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit.
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

• সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (ALU),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) এবং
৩. স্মৃতি অংশ (Register).

- গাণিতিক যুক্তি অংশ (অ্যারিথম্যাটিক লজিক ইউনিট - ALU) গাণিতিক ক্রিয়াকলাপ (যেমন, যোগ এবং বিয়োগ) এবং লজিক্যাল অপারেশন (যেমন, দুটি মানের মধ্যে তুলনা) সঞ্চালন করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০২৯.
What is the term for retail or wholesale transactions between one or more buyers and business organizations?
  1. Business to Business
  2. Consumer to Business
  3. Consumer to Consumer
  4. Business to Consumer
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) Business to Business (B2B).

Business to Business (B2B) হলো সেই ধরনের লেনদেন যেখানে এক বা একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে পণ্য বা সেবা বিক্রি বা ক্রয় করে। এখানে চূড়ান্ত ভোক্তা সরাসরি জড়িত থাকে না। উদাহরণ হিসেবে একটি কাঁচামাল সরবরাহকারী কোম্পানি যে উৎপাদনকারী ফার্মকে কাঁচামাল বিক্রি করে, সেটি B2B লেনদেন। এই ধরনের লেনদেন সাধারণত বৃহৎ পরিমাণে হয় এবং দীর্ঘমেয়াদি চুক্তি বা সরবরাহ চেইন ভিত্তিক হয়। ব্যবসায়ীদের মধ্যে বিশ্বাস, মান নিয়ন্ত্রণ এবং ক্রমাগত সরবরাহ নিশ্চিত করাই B2B-এর মূল বৈশিষ্ট্য। এটি খুচরা বিক্রয় বা ভোক্তাদের সঙ্গে সরাসরি লেনদেনের তুলনায় আলাদা।
 
• কেন অন্য অপশন সঠিক নয়?
খ) Consumer to Business (C2B):
- এখানে ভোক্তা (Consumer) কোনো ব্যবসায়ীকে পণ্য বা সেবা দেয়।
- উদাহরণ: একজন ফ্রিল্যান্স ডিজাইনার কোম্পানিকে লোগো ডিজাইন বিক্রি করছে।
- প্রশ্নে “একটি বা একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন” বলা হয়েছে, যা ভোক্তা জড়িত নয়। তাই C2B সঠিক নয়।

গ) Consumer to Consumer (C2C):
- এখানে ভোক্তা একে অপরের সঙ্গে বিক্রি/ক্রয় করে।
- উদাহরণ: OLX বা eBay-এর মতো প্ল্যাটফর্মে ব্যক্তি একে অপরকে পণ্য বিক্রি করে।
- যেহেতু প্রশ্নে ব্যবসায়ী প্রতিষ্ঠান জড়িত, C2C এখানে প্রযোজ্য নয়।

ঘ) Business to Consumer (B2C):
- এখানে ব্যবসায়ী সরাসরি ভোক্তাকে পণ্য বা সেবা বিক্রি করে।
- উদাহরণ: অ্যামাজন বা রেস্তোরাঁ থেকে খাবার কেনা।
- প্রশ্নে বলা হয়েছে “বিজনেস টু বিজনেস লেনদেন”, তাই B2C নয়।
 
• ই-কমার্স:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business- B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ : alibaba.com, sindabad.com ইত্যাদি।

২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer- B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে খুচরা বা পাইকারি লেনদেনসমূহকে বিজনেস টু কনজিউমার এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ : amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business- C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ : monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer- C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের উদাহরণ : ebay.com, taobao.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০৩০.
Which one is an Internet service?
  1. World Wide Web
  2. Electronic Mail
  3. E-Commerce
  4. All of them
ব্যাখ্যা
Internet Services:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে চলার একটি বড় নিয়ামক হলো ইন্টারনেট। ইন্টারনেট আসলে বিশ্বের কম্পিউটারসমূহের মধ্যস্থিত একটি নেটওয়ার্ক মাত্র।
- ইন্টারনেটের বদৌলতে আজকে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারী একই বলয়ে আবদ্ধ হতে পারছেন। ফলে তথ্য ও যোগাযোগব্যবস্থার আশাতীত উন্নয়ন ঘটছে। 
- ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস বা সেবার মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানের তথ্য গ্রহণ ও প্রদান করতে পারছি।

ইন্টারনেটের প্রধান প্রধান সার্ভিস হলো - 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web),
- টেলনেট (Telnet),
- সার্চ ইঞ্জিন (Search Engines),
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol - FTP),
- ইলেকট্রনিকস মেইল (Electronic Mail : E-mail),
- ই-কমার্স (E-Commerce),
- ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat) । 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৩১.
The humidity of air measured in percentage is called
  1. ক) Absolute humidity
  2. খ) Relative humidity
  3. গ) Specific humidity
  4. ঘ) All of these
ব্যাখ্যা

Relative humidity (RH) refers to the moisture content (i.e., water vapor) of the atmosphere, expressed as a percentage of the amount of moisture that can be retained by the atmosphere (moisture-holding capacity) at a given temperature and pressure without condensation.

৪,০৩২.
Dot-matrix, Thermal, Ink-Jet and Laser are all types of which computer peripherals?
  1. ক) Software
  2. খ) Monitors
  3. গ) Printers
  4. ঘ) Keyboards
ব্যাখ্যা
প্রিন্টার (Printer):
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 
- উদাহরণ: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। 

ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): 
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়।
- তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে।
- পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়। 

লেজার প্রিন্টার (Laser Printer):
- প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার।
- এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুত ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়।
- তবে লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে। লেজার প্রিন্টারের প্রধান অংশগুলো হলো লেজার হেড, ড্রাম ইউনিট ও টোনার কার্টিজ। 

ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer):
- যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের প্রধান অংশ হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানো এবং কাগজ গ্রহণ করার কৌশল।

থার্মাল প্রিন্টার (Thermal Printer):
- থার্মাল প্রিন্টারে কোনো কালি ও রিবন ব্যবহৃত হয় না, শুধু রাসায়নিক প্রলেপ দেওয়া কাগজ ব্যবহৃত হয়।
- এ ধরনের প্রিন্ট হেড পিনের বদলে থাকে কতকগুলো বৈদ্যুতিক রোধকের বিন্দু।
- ছাপার কাগজে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ লাগানো থাকে, যার সাহায্যে প্রিন্ট করা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৩৩.
Third generation computers used _______________.
  1. VLSI technique
  2. Transistors
  3. Vacuum tubes
  4. Integrated circuits
  5. None of the above
ব্যাখ্যা
Third Generation (1964-1977): This generation was introduced by the development of a small chip consisting of the capacity of the 300 transistors.
These Integrated Circuits (IC)s are popularly known as Chips.
So it is quite obvious that the size of the computer got further reduced Some of the computers developed during this period were IBM-360, ICL-1900, IBM-370, and VAX-750 Higher-level language such as BASIC (Beginners All-purpose Symbolic Instruction Code) was developed during this period.

৪,০৩৪.
Who is considered the primary creator of the UNIX operating system?
  1. Tim Berners-Lee
  2. Bill Gates
  3. Steve Jobs
  4. Ken Thompson
ব্যাখ্যা
• Ken Thompson is considered the primary creator of the UNIX operating system.

• UNIX:
- মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং ও মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য ইউনিক্স একটি শক্তিশালী ও কার্যকরী অপারেটিং সিস্টেম।
- এটি ১৯৭০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন থমসম (Ken Thompson) ও ডেনিস রিসি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে হাই লেভেল ল্যাংগুয়েজ সি (C) ভাষার মাধ্যমে তৈরি করেন।
- ইউনিক্সের একটি প্রধান বৈশিষ্ট্য হলো বহু ব্যবহারকারী একই সাথে অনেক কী-বোর্ড ও মাউস ব্যবহার করতে পারেন, যা শুধুমাত্র একটি সিপিইউয়ে সংযুক্ত।
- ইউনিক্সের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো একটি সিপিইউ মাল্টি প্রসেসর সিস্টেমকে সাপোর্ট দিতে পারে।
- তবে ইউনিক্স মূলত সার্ভার অপারেটিং সিস্টেম হিসেবে বেশি ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৩৫.
What is the binary equivalent of hexadecimal 'F'?
  1. 1111
  2. 1010
  3. 1011
  4. 1100
ব্যাখ্যা

• হেক্সাডেসিমেল 'F' এর বাইনারি সমতুল্য হলো 1111

• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি: 
- হেক্সাডেসিমাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতিতে 'F' হলো একটি সংখ্যা, যার দশমিক মান হচ্ছে 15.
- এখন 15 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে পাওয়া যায়: 1111
- শূন্য সহ ১ থেকে F পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যাকে ৪ (চার) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়।
- হেক্সাডেসিমেল সংখ্যার প্রতিটি অংককে ৪ (চার) বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করলেই বাইনারি সংখ্যা পাওয়া যাবে।

•  বাকি অপশনগুলো-
- হেক্সাডেসিমেলে B এর সমুতল্য বাইনারি মান 1011
-হেক্সাডেসিমেলে A এর সমুতল্য বাইনারি মান 1010
- হেক্সাডেসিমেলে C এর সমুতল্য বাইনারি মান 1100

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,০৩৬.
Which technology is used to create deepfakes?
  1. Internet of Things
  2. Artificial Intelligence
  3. Virtual Reality
  4. Blockchain
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Artificial Intelligence

Deepfakes

- Deepfakes হলো কৃত্রিমভাবে তৈরি করা মিডিয়া, যেমন ছবি, ভিডিও বা অডিও, যা Artificial Intelligence (AI) ব্যবহার করে তৈরি হয়।
- এগুলো এমন কিছু দেখায় যা বাস্তবে ঘটেনি বা কখনো সত্যিই নেই।
- শব্দটি এসেছে দুটি অংশ থেকে “deep” (AI-এর deep-learning প্রযুক্তি থেকে) এবং “fake” (যা মিথ্যা বোঝায়)।

Deepfakes তৈরির প্রক্রিয়া
- সাধারণত দুটি ধরনের AI deep-learning অ্যালগরিদম ব্যবহার করা হয়:
  1. একটি অ্যালগরিদম আসল ছবি বা ভিডিওর সবচেয়ে ভালো অনুকরণ তৈরি করে।
  2. অন্য অ্যালগরিদম সেই অনুকরণ আসল নাকি নকল তা শনাক্ত করে এবং পার্থক্য রিপোর্ট করে।
- প্রথম অ্যালগরিদম কৃত্রিম ছবি বা ভিডিও তৈরি করে।
- দ্বিতীয় অ্যালগরিদমের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে এটি আরও বাস্তবসম্মত করা হয়।
- এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না দ্বিতীয় অ্যালগরিদম কোনো ভুয়া অংশ শনাক্ত করতে পারে।
- অনেক সময় বিদ্যমান ভিডিও বা ফুটেজের ওপর নতুন AI-তৈরি অডিও বসিয়ে deepfake ভিডিও তৈরি করা হয়।

Deepfakes-এর ব্যবহার
ইতিবাচক ব্যবহার:
- সামাজিক সচেতনতা বৃদ্ধি, যেমন ডেভিড বেকহ্যামের ম্যালেরিয়া সচেতনতা প্রচারণা।
- শিল্প জগতে ব্যবহৃত, যেমন Dali Lives প্রদর্শনীতে সালভাদর দালির ভার্চুয়াল রূপ।
- শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে সহায়ক প্রযুক্তি হিসেবে সম্ভাবনা।

নেতিবাচক ব্যবহার:
- মিথ্যা তথ্য ছড়ানো।
- রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি।
- সেলিব্রিটি, রাজনীতিবিদ বা ব্যবসায়ীদের হয়রানি করা।

উৎস: ব্রিটানিকা

৪,০৩৭.
When a consumer individually transacts directly with a business entity, it is called-
  1. B2B
  2. B2C
  3. C2B
  4. C2C
ব্যাখ্যা
• ই-কমার্সের প্রকারভেদ:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়।
যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business- B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ: alibaba.com, sindabad.com ইত্যাদি।

২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer- B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ: amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business- C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ: monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer- C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের উদাহরণ: ebay.com, taobao.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৩৮.
Where is the headquarters of 'X' located?
  1. San Francisco, California
  2. Armonk, New York
  3. Menlo Park, California
  4. Austin, Texas
ব্যাখ্যা
• X (Twitter):
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present)
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: X Website
৪,০৩৯.
Which one is the 7th Generation's Intel processor?
  1. ক) Intel CoreTMi7-9850HL
  2. খ) Intel CoreTMi5-7200U
  3. গ) Intel CoreTMi5-9400H
  4. ঘ) Intel CoreTMi9-10900K
ব্যাখ্যা
Example of 7th Generation's Intel Core™ i5 processor:
- Intel CoreTMi5-7200U
- Intel CoreTMi5-7260U
- Intel CoreTMi5-7267U
- Intel CoreTMi5-7287U 
- Intel CoreTMi5-7300HQ

Source: intel.com
৪,০৪০.
Which among the following is not an internet browser
  1. ক) Apple Safari
  2. খ) Chrome
  3. গ) File explorer
  4. ঘ) Opera
ব্যাখ্যা

The web browser is an application.
- We use it to connect various pages on the internet for information.
- It can be used on an FTP server to upload or download data.
- Mozilla Firefox, Google Chrome, Microsoft Internet Explorer, Apple Safari, and Opera browser are several commonly used web browsers.
Source: www.study.com & www.mozilla.org

৪,০৪১.
Which type of hacker is typically hired by companies to find and fix security issues?
  1. White Hat hacker
  2. Green Hat hacker
  3. Grey Hat hacker
  4. Black Hat hacker
ব্যাখ্যা
- সাধারণত হ্যাকার তিন ধরনের হয়।
১. হোয়াইট হ্যাট হ্যাকার:
- এই ধরনের হ্যাকার কোন অবৈধ কাজ করে না।
- এরা সিকিউরিটি বৃদ্ধি করতে হ্যাক করে।
- বিভিন্ন কোম্পানি গুলো হোয়াইট হ্যাট হ্যাকারদের দিয়ে সিকিউরিটি ইস্যু গুলো সমাধান করত।

২. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- ই ধরনের হ্যাকাররা অবৈধ কাজ করে এবং ইনফরমেশন চুরি করে সাইবার অপরাধ করে থাকে।

৩. গ্রে হ্যাট হ্যাকার:
- এই ধরনের হ্যাকাররা অবৈধ ও বৈধ উভয় কাজই করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।
৪,০৪২.
Which of the following is the most commonly used HTTP methods?
  1. PRE and POST
  2. ASK and REPLY
  3. GET and SET
  4. GET and POST
ব্যাখ্যা
♦ HTTP (Hypertext Transfer Protocol)
- Specifies a collection of request methods to specify what action is to be performed on a particular resource.
- The most commonly used HTTP request methods are GET, POST, PUT, PATCH, and DELETE.
- These are equivalent to the CRUD operations (create, read, update, and delete).

GET: GET request is used to read/retrieve data from a web server. GET returns an HTTP status code of 200 (OK) if the data is successfully retrieved from the server.

POST: POST request is used to send data (file, form data, etc.) to the server. On successful creation, it returns an HTTP status code of 201.

PUT: A PUT request is used to modify the data on the server. It replaces the entire content at a particular location with data that is passed in the body payload. If there are no resources that match the request, it will generate one.

Source: [geeksforgeeks.org]
৪,০৪৩.
Laptop is a type of -
  1. Mini computer
  2. Micro computer
  3. Mainframe computer
  4. Super computer
ব্যাখ্যা
ল্যাপটপ একধরনের মাইক্রো কম্পিউটার।

মাইক্রোকম্পিউটার:

- মাইক্রো এর সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র।
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।
- এ ধরনের কম্পিউটার সাধারণত একটি মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত। - একজন ব্যবহারকারী একাই একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করতে পারেন বলে এ ধরনের কম্পিউটারকে ব্যক্তিগত বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়।

মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন আকৃতির মাইক্রোকম্পিউটার বাজারে এসেছে। যেমন-
১. পামটপ কম্পিউটার
২. ল্যাপটপ কম্পিউটার
৩. নোটবুক কম্পিউটার
৪. ডেস্কটপ কম্পিউটার

- এছাড়াও ট্যাবলেট পিসি, ফ্যাবলেট, স্মার্টফোন ইত্যাদিও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৪৪.
Which one is not e-commerce in Bangladesh?
  1. ক) Rokomari
  2. খ) Chaldal
  3. গ) Sohoz
  4. ঘ) Alapon
ব্যাখ্যা
- Alapon (আলাপন) দেশীয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন (অ্যাপ) যেখানে গোপনীয়তা রক্ষা করে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজেদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদান করে ।
- Electronic Commerce or E-Commerce বা ই-বাণিজ্য
এমন একটি মাধ্যম যেখানে কোনো Electronic System এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে। 
- এককথায় বলতে পারি ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু বিক্রয় করাকেই আমরা E-Commerce বলতে পারি।

- জনপ্রিয় কয়েকটি E-Commerce সাইট: 
১. Bagdoom
2. BDJobs
3. Bikroy
4. BoiMela
5. Chaldal
6. Clickbd
7. Daraz
8. foodpanda
9. Rokomari
10. Sohoz

Source:  The International Trade Administration of the USA ও বাংলাদেশ সরকারের ICT Division
৪,০৪৫.
What is the smallest part of the record?
  1. File
  2. Field
  3. Touple
  4. Column
  5. None of the above
ব্যাখ্যা
• ডাটাবেজ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়;
• রেকর্ড (Record):
- অনেকগুলাে ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।
- সাধারণভাবে পুরাে একটি রাে বা সারিকেই আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি।
- যদি কোনাে টেবিলে গ্রাহকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ থাকে তবে সে গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হবে একটি রেকর্ড।

• ফিল্ড (Field):
- রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলাে ফিল্ড।
- রেকর্ডের প্রতিটি উপাদান যেমন- নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
- প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলের (Cell) ডেটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি এবং পুরাে কলামটিতে থাকে একই ধরনের ডেটা।

• ফাইল (File):
- এক বা একাধিক রেকর্ড নিয়ে একটি ডেটাবেজ ফাইল তৈরী করা যায়।
- একটি ফাইলে অসংখ্য রেকর্ড রাখা যায়।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৪৬.
Electronic trespassing or criminal hacking is known as -
  1. Cracking
  2. Jacking
  3. Spoofing
  4. Smarming
ব্যাখ্যা
- সাধারণত অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোন কম্পিউটারকে মোহাচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে।
- যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে।
- হ্যাকিং বৈধ এবং অবৈধ হতে পারে।
- অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় ক্রেকার।

Cracking:
Cracking ও অনেকটা হ্যাকিং এর মতই। তবে হ্যাকিং এর উদ্দেশ্য ভালো বা খারাপ হতে পারে। কিন্তু Cracking পুরোটাই খারাপ উদ্দেশ্যে করা হয়।
খারাপ কোনো উদ্দেশ্যে কোনো সিস্টেমের মধ্যে অবৈধ ভাবে প্রবেশের পর সেখানে থাকা সব সিকিউরিটি ব্রেক ডাউন করে সেগুলোর এক্সেস নিয়ে নেওয়াটা হলো Cracking.
৪,০৪৭.
Which one is the Low Level Language?
  1. ক) Assembly
  2. খ) Visual Basic
  3. গ) Java
  4. ঘ) C++
ব্যাখ্যা
Assembly Language is the Low Level Language.

প্রোগ্রামের ভাষা:
- প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা ও
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা।

নিম্ন স্তরের ভাষা:
- নিম্ন স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. মেশিন ভাষা ও
২. অ্যাসেম্বলি ভাষা।

অ্যাসেম্বলি ভাষা:
 -অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা।
- মেশিন ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য পঞ্চাশের দশকে অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয়।
- এই ভাষা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো যা মেশিনের ভাষা থেকে উন্নত, সংক্ষিপ্ত এবং ব্যবহারকারীর জন্য সহজবোধ্য।

• Visual Basic, Java, C++ হচ্ছে High level language.

উচ্চ স্তরের ভাষা:
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৪৮.
The last part of the IP address represents the address of:
  1. ক) Unicast
  2. খ) Network
  3. গ) Broadcast
  4. ঘ) Topology
  5. ঙ) Protocol
ব্যাখ্যা

In an IP address, the structure is divided into two main parts:
1. Network portion: This identifies the specific network that the device belongs to.
2. Host portion: This identifies the specific device (or "host") within that network.

In the context of your question, the last part of the IP address generally refers to the host portion, which is used for unicast addressing.

৪,০৪৯.
Use of icons and windows are characteristic of a____interface.
  1. ক) graphical-user
  2. খ) windows-oriented
  3. গ) menu-driven
  4. ঘ) none of these
ব্যাখ্যা
- A GUI (graphical user interface) is a system of interactive visual components for computer software.
A GUI displays objects that convey information, and represent actions that can be taken by the user.
The objects change color, size, or visibility when the user interacts with them.
- GUI objects include icons, cursors, buttons. These graphical elements are sometimes enhanced with sounds or visual effects like transparency and drop shadows.
- A GUI is considered to be more user-friendly than a text-based common line interface, such as MS-DOS, or the shell of Unix-like operating systems.

Source: Computerhope
৪,০৫০.
Where is Meta's headquarters located?
  1. Virginia
  2. San Francisco
  3. Mount View
  4. Menlo Park
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
৪,০৫১.
Which of the following short keys are used to remove paragraph formatting?
  1. ক) Ctrl+Q
  2. খ) Ctrl+T
  3. গ) Ctrl+Shift+T
  4. ঘ) Ctrl+1
ব্যাখ্যা
- Remove paragraph formatting: Ctrl+Q
- Create a hanging indent: Ctrl+T
- Remove a hanging indent: Ctrl+Shift+T
- Apply single spacing to the paragraph: Ctrl+1
 
Source: support.microsoft.com
৪,০৫২.
Which one of the following symptom does not indicate that your computer system is affected by Virus?
  1. ক) Takes much time to load a program
  2. খ) Disk access time is faster
  3. গ) Gives abnormal error message
  4. ঘ) Inadequacy in system memory
ব্যাখ্যা
• ভাইরাস আক্রান্ত কম্পিউটার এর লক্ষণ: 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- সিডি, পেনড্রাইভ বা অন্য কোনোভাবে ভাইরাসযুক্ত একটি ফাইল কম্পিউটারে চালালে ভাইরাসটি সংশ্লিষ্ট কম্পিউটারের মেমোরিতে রয়ে যায়।
- ফলে সংক্রমিত ফাইলটি বন্ধ করলেও কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
- এভাবে মেমোরিতে অবস্থানকারী ভাইরাস পরবর্তীতে কম্পিউটারের অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকে আক্রমণ করে।
- সাধারণত নির্দিষ্ট কোন লক্ষণ দ্বারা ভাইরাস সনাক্ত করা যায় না। কম্পিউটার বা আইসিটি যন্ত্রে নিচের লক্ষণ দেখা গেলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যেমন:
১. কোন প্রোগ্রাম রান করতে বেশি সময় নেয়া।
২. কোন ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগা।
৩. কম্পিউটার এর মেমোরি কম দেখানো।
৪. সিস্টেম এর সময় ও তারিখ অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হওয়া।
৫. নতুন প্রোগ্রাম ইন্সটল করার সময় অনেক বেশি সময় নেয়া।
৬. চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল দেখানো।
৭. অপ্রত্যাশিত কোন ম্যাসেজ বা বার্তা প্রদর্শন করা।
৮. হার্ড ডিস্কে ব্যাড সেক্টর দেখানো।
৯. ফোল্ডার অপশন হাইড হওয়া।
১০. সিস্টেম এর ফাইল নষ্ট হাওয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৫৩.
What is called conducting various meetings, seminars, or groups through telecommunication?
  1. Video Conferencing
  2. Tele Conferencing
  3. Email
  4. All of them
ব্যাখ্যা
• টেলিকনফারেন্সিং:
- টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং।
- বিশ্বের যেকোন জায়গা থেকে যেকোন ব্যক্তিই টেলিফোন মাধ্যম ব্যবহার করে টেলিকনফারেন্স করতে পারে। এই ব্যবস্থায় সভায় অংশগ্রহণকারীরা কী বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে তাদের বক্তব্য বা জবাব পাঠায়। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে। যেমন-পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স এবং রিড অনলি কনফারেন্স।
- পাবলিক কনফারেন্স সবার জন্য উম্মুক্ত। যে কেহ এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারে। ক্লোজড কনফারেন্স সবার জন্য উন্মুক্ত নয়, পাসওয়ার্ড প্রটেকটেড। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এই কনফারেন্সে অংশগ্রহণ করা যায়। টেলিকনফারেন্সিং সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়।

ভিডিও কনফারেন্সিং (Video Conferencing):
- কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে।
- টেলিকনফারেন্সিং এর মতোই ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা কথোপকথন করতে পারে।
- অধিকন্তু ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরষ্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে।
- এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক দেশ হতে অন্য দেশে যেকোন ব্যক্তি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করতে পারে।
- আমাদের দেশের লোকজন এখন স্কাইপি (Skype) বা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করে থাকেন।

ই-মেইল: 
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়। 
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। 

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,০৫৪.
Light year is a unit of -
  1. Time
  2. Intensity of light
  3. Distance
  4. Solar year
  5. None of the above
ব্যাখ্যা
A light-year is a measurement of distance and not time (as the name might suggest).
A light-year is a distance a beam of light travels in a single Earth year, or 6 trillion miles (9.7 trillion kilometers). 
Source: Space.com
৪,০৫৫.
Which organization funded the development of ARPANET?
  1. CERN
  2. DARPA
  3. IEEE
  4. NASA
ব্যাখ্যা
• ARPANET এর উন্নয়ন মূলত DARPA (Defense Advanced Research Projects Agency) দ্বারা অর্থায়ন করা হয়েছিল। এটি মার্কিন সরকারের একটি সংস্থা, যা উচ্চমানের গবেষণা এবং উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করে থাকে। ARPANET ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক যা ইন্টারনেটের ভিত্তি স্থাপন করে। DARPA এর উদ্দেশ্য ছিল বিভিন্ন গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলোকে সংযুক্ত করে তথ্য আদান-প্রদান সহজতর করা। ফলে, তারা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন আনতে সক্ষম হয়। অন্যদিকে, CERN, IEEE, এবং NASA এই প্রকল্পের মূল অর্থায়নকারী নয়। তাই সঠিক উত্তর হলো খ) DARPA.

• ইন্টারনেট:
- ইন্টারনেট পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- ARPANET দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কার্যক্রম শুরু করে।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
২) usa.gov/agencies/dapra [লিংক]
৪,০৫৬.
Which of the following is not correct regarding X-OR gate?
  1. If the inputs are 0, 0 the output will be 0.
  2. If the inputs are 1, 0 the output will be 1.
  3. If the inputs are 0, 1 the output will be 1.
  4. If the inputs are 1, 1 the output will be 1.
ব্যাখ্যা
এক্স-অর গেইট [Exclusive OR (X-OR) Gate]:
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (X-OR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- X-OR গেইটে দুটি ইনপুট একই মানের জন্য আউটপুট ০ এবং ভিন্ন মানের জন্য আউটপুট ১ হয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৫৭.
In Microsoft Word, which command is used to search for text?
  1. Ctrl + S
  2. Ctrl + R
  3. Ctrl + F
  4. Ctrl + A
ব্যাখ্যা
Ctrl + F (Control Find) is a keyboard shortcut used to search for text within a document or web page.

• এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ- 
Shift + F10 Key: শর্টকাট মেনু পাওয়ার জন্য।
F4: এই বাটন ব্যবহার করে অবস্থায় ঘুরে যাওয়া যাবে। 
F5: ওয়ার্ড এ কাজ করার সময়, ডকুমেন্টের আলাদা আলাদা পেজে যাওয়ার জন্য। 
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL  web address) বা ওয়েবসাইটের এড্রেস যোগ করার জন্য।
 Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য।
Ctrl + S : বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য।
Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।
Ctrl + Shift + C : Copy formats এর জন্য।
Ctrl + Shift + D : যেকোনো টেক্সটে Double underline ব্যবহার করার জন্য।
Ctrl + Shift + F : লেখনের ফন্ট স্টাইল (Font style) চেঞ্জ  বদলানোর জন্য।
Ctrl + Shift + H : কিছু লুকোনো (hidden) Text formatting এপলাই করার জন্য।
Ctrl + Shift + L  : লেখনে list style apply করার জন্য।
Ctrl + Shift + P : টেক্সটের (text) ফন্ট সাইজ (size) বদলানোর জন্য।
Ctrl + Shift + S :  একটি নতুন স্টাইল এপলাই করার জন্য। (Apply a style).
Ctrl + Home : ডকুমেন্টের একেবারে আরম্ভে (beginning) যাওয়ার জন্য।
Ctrl + Delete : লেখনের ডানদিকের একটি শব্দ ডিলিট (delete) করার জন্য।
Ctrl + Backspace : লেখনের বাঁদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl + Alt + S : লেখনে Copyright symbol ব্যবহার করার জন্য।
Ctrl + Alt +R : MS Word ডকুমেন্টে Registered trademark symbol ব্যবহার করার জন্য।

সূত্র: Computer Hope.
৪,০৫৮.
Which part of the computer is responsible for processing data?
  1. Hard Disk
  2. RAM
  3. CPU
  4. ALU
ব্যাখ্যা
• সিপিইউ (কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ):
- CPU এর পূর্ণরূপ Central Processing Unit.
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৫৯.
The temperature in a city was 20° Celsius. What is the equivalent of this temperature in degrees Fahrenheit?
  1. ক) 4°
  2. খ) 43.1°
  3. গ) 68°
  4. ঘ) 132°
ব্যাখ্যা

আমরা জানি,
C/5 = (F-32)/9
বা, 20/5 = (F-32)/9
বা, (F-32)/9 = 4
বা, (F-32) = 36
বা, F = 36+32
∴ F = 68

৪,০৬০.
Which one is an input and output device?
  1.  ‍Scanner
  2. Monitor
  3. Mouse
  4. Touch screen
  5. None of these.
ব্যাখ্যা

• ইনপুট ডিভাইস (Input Device):
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে।
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।

• আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে।
যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০৬১.
________________ programs that control or maintain the operations of the computer and its devices.
  1. Application software
  2. System software
  3. Utility software
  4. None of these
ব্যাখ্যা
• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- DOS, Windows XP, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৬২.
AVI(Audio Video Interleave) format was developed by -
  1. Microsoft
  2. IBM
  3. Adobe
  4. Macromedia
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।

- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত)।
- মাইক্রোসফট AVI(Audio Video Interleave) ফরম্যাটটি ডেভেলপ করেছিল।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

উৎস: ব্রিটানিকা।
৪,০৬৩.
What type of operating system is Windows XP?
  1. Text-based
  2. Graphical 
  3. Multiprocessing
  4. Disk-based
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Graphical 
 
অপারেটিং সিস্টেম (Operating System)

- অপারেটিং সিস্টেম হলো সেই প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-Based OS)
- কেবল টেক্সট কমান্ড ব্যবহার করে কাজ সম্পন্ন করে।
- উদাহরণ: MS-DOS, PC DOS, CP/M। 

২. চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics-Based OS)
- ছবি ও আইকন ব্যবহার করে সহজ ইন্টারফেসে কাজ সম্পন্ন করে।
- উদাহরণ: Windows 95 / 98 / XP / 2000 / 7, Mac OS

সূত্র: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

৪,০৬৪.
Find the odd one out.
  1. .bmp
  2. .csv
  3. .png
  4. .gif
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত .csv স্প্রেডশিট ফাইলের এক্সটেনশন এবং .bmp, .png ও .gif হলো ইমেজের ফাইল এক্সটেনশন।

♦ Example of some important file extensions:
- Picture files:
• .bmp
• .gif
• .jpg
• .png

- Text and word processing documents:
• .doc
• .docx
• .rtf
• .txt

- Spreadsheet files:
• .xls
• .xlsx
• .xlr
• .csv

Source: Computerhope website. [Link]
৪,০৬৫.
You can use the formula palette in Excel to -
  1. Format cells containing numbers
  2. Create and edit formula containing functions
  3. Enter assumptions data
  4. Copy a range of cells
  5. None of these
ব্যাখ্যা
Formula palette is used to create and edit formula.
It is also possible to type a function directly into a cell, however, as there are over 300 functions built into Microsoft Excel, some of which are quite complex, Excel provides the Formula Palette to simplify the process.
৪,০৬৬.
In the email address john.doe@example.com, what does example.com represent?
  1. Domain Name
  2. Email provider
  3. Inbox directory
  4. Username
ব্যাখ্যা
⚪ ইমেইল ঠিকানায় "@example.com" অংশটি হলো ডোমেইন নাম, যা নির্দিষ্ট ইমেইল সিস্টেম বা সার্ভিসের স্থান নির্দেশ করে। "example.com" এখানে ইমেইল প্রদানকারী বা সেবার সাইটের নাম হিসেবে কাজ করে।

⚪ E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৬৭.
Researchers have discovered “tubarial glands”, in which part of the human body?
  1. Throat
  2. Liver
  3. Lungs
  4. Intestine
  5. None of these
ব্যাখ্যা

Researchers from the Netherlands Cancer Institute have discovered a new location of salivary glands in the throat.
In their findings in a research published in the journal Radiotherapy and Oncology, they have named the part as “tubarial glands”. This would be useful for patients with head and neck tumours.
The researchers also believe that these glands would qualify as the fourth pair of major salivary glands.

৪,০৬৮.
Which of the following is not a function of the ALU?
  1. Multiplication
  2. Data storage
  3. Comparison
  4. Addition
ব্যাখ্যা
⚪ ALU (অ্যারিথমেটিক লজিক ইউনিট) মূলত কম্পিউটারের সেই অংশ যা গাণিতিক (যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং যুক্তিগত (যেমন তুলনা করা, AND, OR অপারেশন) কাজ করে।

⚪ অপশন আলোচনা:

ক) Multiplication (গুণ) –  এটি ALU এর কাজের মধ্যে পড়ে।

খ) Data storage (তথ্য সংরক্ষণ) – এটি ALU-এর কাজ নয়। তথ্য সংরক্ষণ করার কাজ মেমোরি ইউনিট বা রেজিস্টার করে থাকে।

গ) Comparison (তুলনা করা) – ALU এটি করতে পারে। এটি লজিক অপারেশনের অন্তর্ভুক্ত।

ঘ) Addition (যোগ) – এটি ALU-এর প্রধান কাজের একটি।

⚪ গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৬৯.
What is the data type of decimal number in C language?
  1. ক) Integer Data
  2. খ) Floating Point Data
  3. গ) Character Data
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• Floating Point Data:
- দশমিকযুক্ত সংখ্যাকে অর্থাৎ Decimal Number-কে Floating Point বা প্রকৃত সংখ্যা বলা হয়।
- এই ধরনের সংখ্যা মেমোরিতে ৩২ বিট (১৬ বিট বা ৩২ বিট মেশিনের) জায়গা দখল করে যার মধ্যে দশমিকের পরের অংশের জন্য ৬ বিট।
- এই ধরনের সংখ্যা float এর মাধ্যমে ঘোষণা করতে হয়।
- যেমন: float a, float b, float sum ইত্যাদি।
  
• Integer Data:
- Integer হচ্ছে পূর্ণ সংখ্যা।
- এ ডাটার ব্যাপ্তি মেশিনের উপর নির্ভর করে।
- সাধারণত Integer মেমোরিতে একটি শব্দ ধারণ করে মেশিন ভেদে যা ১৬ বিট বা ৩২ বিট জায়গা দখল করে। 

• Character Data:
- Character Type ডাটার মাধ্যমে কোনো চিহ্ন (গাণিতিক বর্ণ, বর্ণ বা কোনো বিশেষ বর্ণ) প্রকাশ করা হয়।
- এই ধরনের ডাটা বোঝানোর জন্য চলকের নামের আগে char ব্যবহার করা হয়। যেমন- char p. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৭০.
Which part of a class is invoked when an object is initialized in java?
  1. ক) constructor
  2. খ) fields
  3. গ) methods
  4. ঘ) class
ব্যাখ্যা

Constructor is invoked when an object is initialized in java.
The object memory is allocated, the field variables with initial values are initialized, and then the constructor is called, but its code is executed after the constructor code of the object super class.

৪,০৭১.
'NPSB' is a -
  1. Local Area Network
  2. Personal Area Network
  3. ATM sharing network
  4. None of these
ব্যাখ্যা
• NPSB:
- NPSB এর পূর্ণরূপ হলো National Payment Switch Bangladesh (NPSB).
- NPSB বাংলাদেশের একটি জনপ্রিয় ইলেকট্রনিক রিটায়েল লেনদেন প্ল্যাটফর্ম। 
- NPSB অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে অ্যাকাউন্ট এবং কার্ড ভিত্তিক লেনদেনের জন্য আন্তঃকার্যক্ষমতা প্রতিষ্ঠা করে।
- এনপিএসবি সিস্টেম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- কার্ড ও অনলাইন ভিত্তিক লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ২৭ ডিসেম্বর, ২০১২ তে এই সিস্টেমটি চালু করে।
- এনপিএসবি পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৪,০৭২.
Solaris is a/an-
  1. Operating system
  2. Graphic program
  3. Word Processing
  4. Database program
ব্যাখ্যা
• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৭৩.
What is gutter margin?
  1. Margin that is added to the left margin when printing
  2. Margin that is added to right margin when printing
  3. Margin that is added to the binding side of page when printing
  4. Margin that is added to the outside of the page when printing
  5. None of the above
ব্যাখ্যা
The gutter margin is a typographical term used to designate an additional margin added to a page layout to compensate for the part of the paper made unusable by the binding process. In a facing pages layout (Word refers to this type of layout as "mirror margins"), the gutter margin is on the very inside of both pages.
৪,০৭৪.
Which organization was responsible for the creation of ARPANET?
  1. ARPA
  2. NASA
  3. NSA
  4. IBM
ব্যাখ্যা
• ARPANET (Advanced Research Projects Agency Network) ছিল বিশ্বের প্রথম কার্যকর প্যাকেট-সুইচড নেটওয়ার্ক এবং ইন্টারনেটের পূর্বসূরি। এর নির্মাণের দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রের ARPA (Advanced Research Projects Agency), যা বর্তমানে DARPA নামে পরিচিত। ১৯৬৯ সালে ARPA এই প্রকল্প শুরু করে, যার মূল উদ্দেশ্য ছিল গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ স্থাপন করা। এই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারত। ARPANET-এর মাধ্যমে ইন্টারনেটের ভিত্তি স্থাপিত হয় এবং এটি আধুনিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সূচনা করে। অতএব, সঠিক উত্তর: ক) ARPA.

• ARPANET:
- ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয় ARPANET দিয়ে।
- ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি প্রকল্প শুরু করে, যার নাম ছিল ARPANET (Advanced Research Projects Agency Network)।
- এটি ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক যা বিভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে তথ্য আদান-প্রদান করার সুযোগ দিয়েছিল।
- ARPANET এর মাধ্যমে কম্পিউটারগুলো প্যাকেট সুইচিং প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করত, যা পরবর্তীতে আধুনিক ইন্টারনেটের ভিত্তি গড়ে তোলে।
- এটি মূলত গবেষণা এবং সামরিক যোগাযোগের জন্য তৈরি হলেও, ধীরে ধীরে এর ব্যবহার ছড়িয়ে পড়ে শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের মাঝে।
- তাই বলা যায়, ইন্টারনেটের জন্ম ও বিকাশের পথ শুরু হয় ARPANET থেকেই।
- ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,০৭৫.
Generally the shape of a demand curve is-
  1. ক) upward sloping
  2. খ) downward sloping
  3. গ) vertical
  4. ঘ) horizontal
ব্যাখ্যা
The demand curve will move downward from the left to the right, which expresses the law of demand—as the price of a given commodity increases, the quantity demanded decreases, all else being equal.
৪,০৭৬.
What is scientific name of ‘black fungus’?
  1. Mucorales
  2. Mucoraceae
  3. Mucor fungus
  4. Mucormycosis
  5. None of above
ব্যাখ্যা
This fungus is a member of the 'Mucorales Fungul’ family. It first appeared in India among patients of COVID-19. The rate of death is about 50% of affected people.
৪,০৭৭.
Which of the following is a U.S.-based e-commerce site?
  1. Amazon
  2. Flipkart
  3. Rokomari
  4. Alibaba
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়।
- ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
- আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।
- ই-কমার্সের কল্যাণে ঘরে বসেই কম্পিউটারের সাহায্যে ক্রেতারা সারা বিশ্বের বাজারজাতকারীদের পণ্য ও সেবা সার্চ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী অর্ডার দিতে পারে।
- ইলেকট্রনিক কমার্স হচ্ছে ডিজিটাল ডাটা প্রসেসিং।
- এ ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান তথ্যের আদানপ্রদান করছে।
 
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba - চীনভিত্তিক ই-কমার্স।

উৎস: ইলেকট্রনিক কমার্স, এমবিএ প্রোগ্রাম।
৪,০৭৮.
What is the unreadable text obtained after data encryption called?
  1. Cipher Text
  2. Plain Text
  3. Secret Text
  4. Encrypted Text
ব্যাখ্যা
• ডাটা এনক্রিপশন:
- ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডাটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard - DES)
- ডাটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
- উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।

• ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি।
যথা:
১. প্লেইন টেক্সট:
- যে ডাটা সাধারণভাবে করা যায়।

২. সাইফার টেক্সট:
- মূল মেসেজ কে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট।
- এনক্রিপশনের ফলে টেক্সটটা দূর্বোধ্য হয়ে যায়।

৩. এনক্রিপশন এলগরিদম:
- গাণিতিক ফর্মূলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।

৪. কী:
- গোপন কোড যা এনক্রিপট না ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়।
- সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৭৯.
Which of the following is not a method of representing an IP address?
  1. Dotted decimal notation
  2. Hexadecimal notation
  3. Octal notation
  4. Binary notation
ব্যাখ্যা
• আইপি এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়। 
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৮০.
The main memory of a computer system is -
  1. ক) Volatile
  2. খ) Non-volatile
  3. গ) Restricted
  4. ঘ) Unrestricted
ব্যাখ্যা
- কম্পিউটারের প্রধান মেমোরির হচ্ছে র‍্যাম (RAM).

র‍্যাম (RAM)

- RAMএর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়।

র‍্যামের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১ . র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি (Volatile Memory)।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। 
৬. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাকসেস সময় সমান।

সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৮১.
Which of the following circuit is used as a 'Memory device' in computer?
  1. ক) Adder
  2. খ) Flip-Flop
  3. গ) Encoder
  4. ঘ) Decoder
ব্যাখ্যা
ফ্লিপ-ফ্লপ (Flip-Flop): 
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে। 
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়। 
- মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ-ফ্লপ গেইট।
- অসংখ্য ফ্লিপ-ফ্লপ এর সমন্বয়ে তৈরি হয় ইলেক্ট্রনিক মেমোরি ডিভাইস। 

অ্যাডার (Adder):
- কম্পিউটারে সংখ্যা ক্যালকুলেশন করার জন্য প্রসেসরের মধ্যে অ্যাডার নামক সার্কিট থাকে। 
- বিভিন্ন ধরনের লজিক গেইটের মাধ্যমে অ্যাডার সার্কিট তৈরি হয়। 

এনকোডার (Encoder): 
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে।

ডিকোডার (Decoder):
- ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তরিত করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,০৮২.
What does SATA stand for?
  1. Serial Advanced Technology Attachment
  2. System Advanced Transmission Architecture
  3. Sequential Access Technology Assembly
  4. Synchronous Adapter Terminal Access
ব্যাখ্যা
• হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক থেকে ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবার্ডের সাথে যুক্ত করতে হয়।
- এজন্য আইডিই (IDE-Integrated Device Electronics) ইন্টারফেস এবং প্রয়োজনে দ্রুত গতির স্কাজি (SCSI-Small Computer System Interface) ইন্টারফেস ব্যবহৃত হয়।
- বর্তমানে সাটা (SATA-Serial Advanced Technology Attachment) এবং সাস (SAS-Serial Attached SCSI) ইন্টারফেসও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
- হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ভর করে মোট ব্যবহৃত ডিস্কের সংখ্যার ওপর।
- ডিস্কের সংখ্যা যত বেশি হবে, ডেটাও তত বেশি সংরক্ষণ করা যাবে। 

উৎস: মৌলিক কম্পিউটার সংখ্যা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৮৩.
Which device transfers data one bit at a time?
  1. Parallel Port
  2. USB Port
  3. Serial Port
  4. LAN Port
ব্যাখ্যা

• Serial Port এক সময় এক বিট (one bit at a time) ক্রমানুসারে ডেটা স্থানান্তর করে, যা RS-232 স্ট্যান্ডার্ডে ব্যবহৃত হয়।

• Port:
- কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের সংযোগ পয়েন্ট।
- সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন Input, Output ও Communication Hardware সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
- বিভিন্ন ধরনের পোর্ট কম্পিউটারে ব্যবহৃত হয়।

• Serial Port:
- RS-232 স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করে।
- ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তর করে।
- সাধারণত দূরবর্তী ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কীবোর্ড ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে সংযুক্ত হতে পারে।
- মাদারবোর্ডে 9-পিন বিশিষ্ট COM1 ও COM2 নামে দুটি Serial Port থাকতে পারে।

• Parallel Port:
- একসাথে একাধিক বিট স্থানান্তর করে।
- সাধারণত 25-পিন বিশিষ্ট হয়।
- ডেটা সমান্তরালভাবে আদান-প্রদান করে।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এতে সংযুক্ত করা যায়।

• PS/2 Port:
- সাধারণত কীবোর্ড ও মাউস সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- 6-পিন বিশিষ্ট হয়।
- বর্তমানে USB পোর্টের মাধ্যমে কীবোর্ড ও মাউস সংযুক্ত করা হয়।

• Video Adapter Port:
- মনিটর সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- 15-পিন বিশিষ্ট হতে পারে।

• USB Port:
- USB সমর্থিত ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- সিস্টেম ইউনিটের সামনে বা পেছনে 2 থেকে 4টি USB পোর্ট থাকতে পারে।
- মাউস, কীবোর্ড, স্ক্যানার, পেনড্রাইভ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি সংযুক্ত করা যায়।

• Audio Port:
- Audio In ও Audio Out সংযোগের ব্যবস্থা থাকে।
- সাধারণত সাউন্ড কার্ডে থাকে।

• LAN Port:
- RJ-45 কানেক্টরের মাধ্যমে কেবল সংযুক্ত করা হয়।
- সরাসরি বা সুইচের মাধ্যমে নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ দেওয়া যায়।

• অন্যান্য অপশন:
- Parallel Port → একসাথে একাধিক বিট সমান্তরালভাবে স্থানান্তর করে।
- USB Port → বহুমুখী সংযোগ পোর্ট, বিভিন্ন USB ডিভাইস সমর্থন করে।
- LAN Port → নেটওয়ার্ক সংযোগের জন্য ব্যবহৃত হয়, RJ-45 কানেক্টর ব্যবহার করে।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪,০৮৪.
Which type of software acts as a controller between computer hardware and user application programs?
  1. Operating System
  2. Word Processing Package
  3. Spreadsheet Package
  4. Database Package
ব্যাখ্যা

• Operating System হলো System Software-এর অংশ, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে নিয়ন্ত্রক ও সমন্বয়কারীর ভূমিকা পালন করে।

• সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টি।
- এটি হার্ডওয়্যারকে কার্যক্ষম করে এবং ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- উদাহরণ: DOS, Windows, MS Office, Adobe Photoshop ইত্যাদি।

• হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত উপাদান।
- যেসব যন্ত্রাংশ দেখা ও স্পর্শ করা যায়, সেগুলোই হার্ডওয়্যার।
- উদাহরণ: Keyboard, Mouse, Monitor, Disk Drive, Printer ইত্যাদি।

• হার্ডওয়্যার ও সফটওয়্যারের সম্পর্ক:
- সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন।
- হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার কার্যকর নয়।
- সফটওয়্যার ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
- উভয়ই একে অপরের পরিপূরক।

• সফটওয়্যারের শ্রেণিবিভাগ:
- সফটওয়্যার প্রধানত দুই প্রকার।
- System Software.
- Application Software.

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র স্থাপন করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল।
- উদাহরণ: DOS, Windows XP, Linux, Unix, Mac OS, Solaris.
- Compiler, Interpreter, Assembler-ও সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত।

• সিস্টেম সফটওয়্যারের প্রকারভেদ:
- System Management or Control Program.
- System Development Program.
- System Support Program.

• System Management Program:
- হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে।
- ইনপুট গ্রহণ ও আউটপুট প্রদর্শনের সমন্বয় করে।
- উদাহরণ: Operating System Program, Database Management Program, Network Management Program.

• System Development Program:
- নতুন সফটওয়্যার তৈরি ও উন্নয়নের জন্য ব্যবহৃত।
- উদাহরণ: Programming Language Translator, Programming Editor Tools, CASE Tools.

• System Support Program:
- ব্যবহারকারীর সার্ভিস ও নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পাদন করে।
- উদাহরণ: System Utility Program, System Performance Program, System Security Program.

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- নির্দিষ্ট ব্যবহারিক কাজের জন্য তৈরি।
- উদাহরণ: Word Processing, Spreadsheet, Database, Graphics Design Program.
- দুই প্রকার: General Application Program এবং Customized Program.

• অন্যান্য অপশন:
- Word Processing Package → ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- Spreadsheet Package → সারি ও কলামভিত্তিক হিসাব ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত সফটওয়্যার।
- Database Package → ডেটা সংরক্ষণ, পরিবর্তন ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত সফটওয়্যার।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪,০৮৫.
Which one is the most popular Alternative Delivery Channels (ADCs) in Bangladesh?
  1. ক) MFS
  2. খ) ATM
  3. গ) POST
  4. ঘ) Internet Banking
ব্যাখ্যা
• Alternative Delivery Channel (ADC) means that channels which act as intermediaries between bank and customer and leads to expand movement and execution of banking services.

Considering the Number of Transaction, MFS is the most popular Alternative Delivery Channels (ADCs) in Bangladesh.

• Mobile Financial Services (MFS) summary statement of March, 2023
1. No. of agents - 1598000
2. No. of registered clients in Lac - 1980.93
3. No. of active accounts in Lac* - 675.20 
4. No. of total transaction - 48,24,55,915.00
5. Float Amount in Crore (Tk.) - 9933.7

• Internet Banking summary statement of March 2023
1. Number of Internet Banking Customers - 67,10,423
2. Number of Internet Banking Transaction - 65,32,095
3. Amount in Crore (Tk.) - 33557.4

• ATM Transaction summary statement of March 2023:
1. Number of Transaction - 3,21,91,250
2. Amount in Crore (Tk.) 32651.8

• POS Transaction:
1. Number of Transaction - 51,30,324
2. Amount in Crore (Tk.) - 2791.3

Source: Bangladesh Bank
৪,০৮৬.
Where are the web pages of the whole world stored?
  1. URL
  2. HTTP
  3. WWW
  4. TCP/IP
ব্যাখ্যা
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
- একে ওয়েবও বলে।
- ওয়েব এমন একটি বৃহৎ সিস্টেম, যা অনেকগুলো ওয়েব সার্ভারের মধ্যকার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- এই ওয়েব সার্ভারগুলোতে সারা বিশ্বের ওয়েব পেইজগুলো সংরক্ষিত থাকে।
- মূলত সারা বিশ্বের ওয়েব পেইজগুলোর সংগ্রহই হলো ওয়েব।
- সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোয়ার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সূচনা হয়েছে ১৯৮৯ সালে ECRN (The European Center for Nuclear Research)-এ।
- ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে MOSAIC নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের এক বছর পর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বহুল প্রচলন শুরু হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৮৭.
What type of database is MongoDB?
  1. NoSQL Document Database
  2. Relational Database
  3. Key-Value Store
  4. Graph Database
ব্যাখ্যা

• MongoDB হলো একটি NoSQL Document Database। এটি সম্পর্কযুক্ত ডাটাবেসের মতো টেবিল এবং রো ব্যবহার করে না, বরং ডেটা ডকুমেন্ট আকারে সংরক্ষণ করে, যা JSON-এর মতো BSON ফরম্যাটে থাকে। MongoDB-তে প্রতিটি ডকুমেন্ট স্বাধীনভাবে স্টোর হয় এবং ডাইনামিক স্কিমা সমর্থন করে, অর্থাৎ একই কালেকশনে থাকা ডকুমেন্টগুলোর ফিল্ড একরকম না-ও হতে পারে। এটি বড় ডেটা এবং স্কেলেবল অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। SQL ভিত্তিক রিলেশনাল ডাটাবেসের মতো জয়েনের সীমাবদ্ধতা নেই, এবং ডেটা দ্রুত রিড ও রাইট করা যায়। তাই MongoDB NoSQL Document Database হিসেবে পরিচিত।

সঠিক উত্তর: ক) NoSQL Document Database.

ডাটাবেজ প্রোগ্রাম: 
- ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
- অর্থাৎ যে কোন বড় ধরনের তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে অতি সহজে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে করা যায়।
- ডিবেজ থ্রি (Debase III), ডিবেজ থ্রি প্লাস (Debase III+), ডিবেজ ফোর (Debase IV), ফক্সবেজ (Foxbase), ফক্সপ্রো (Fox Pro) ইত্যাদি ডাটাবেজ সংক্রান্ত বহুল ব্যবহুত প্যাকেজ সফট্ওয়্যার।
- মাইক্রোসফট ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট একসিস (Microsoft Access)।

NoSQL ডাটাবেজ:
- NoSQL ডাটাবেজগুলি নন-রিলেশনাল ডাটাবেজ, যা রিলেশনাল ডাটাবেজ (যেমন: MySQL, Oracle, SQL Server) থেকে ভিন্ন।
- এগুলি স্কিমা-লেস ডিজাইন এবং স্কেলেবিলিটির জন্য উপযোগী।
- NoSQL ডাটাবেজের উদাহরণগুলির মধ্যে রয়েছে MongoDB, Cassandra, Redis, Amazon DynamoDB, Couchbase ইত্যাদি। 

উৎস: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। Amazon ওয়েবসাইট। 

৪,০৮৮.
In HTML, the ______ makes it possible to add different 'decorations' or 'effects' to text. 
  1. ক) Text Align property 
  2. খ) Text Indent property 
  3. গ) Letter Spacing property 
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• In HTML, the Text Align property makes it possible to add different 'decorations' or 'effects' to text. 
Align অ্যাট্রিবিউট: ব্রাউজার উইন্ডোতে টেক্সট এলাইনমেন্ট অর্থাৎ টেক্সটের অবস্থান কোথায় হবে বামে, ডানে বা কেন্দ্রে তা নির্ধারণ করার জন্য Text Align ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,০৮৯.
Python is a -
  1. Structured Programming
  2. Event-driven Python
  3. Object Oriented Programming
  4. Visual Programming
  5. None of the above
ব্যাখ্যা
পাইথন (Python): 
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৪,০৯০.
The combination of title, text or contain placeholders and the arrangement on a slide is called _____.
  1. Slide Master
  2. Object
  3. Design Template
  4. Slide layout
ব্যাখ্যা

Slide layouts contain formatting, positioning, and placeholder boxes for all of the content that appears on a slide.
Placeholders are the dotted-line containers on slide layouts that hold such content as titles, body text, tables, charts, SmartArt graphics, pictures, clip art, videos, and sounds. Slide layouts also contain the colors, fonts, effects, and the background (collectively known as the theme) of a slide.

Source: Microsoft support

৪,০৯১.
Which of the following is known for self-replication and spreading across networks independently?
  1. Rootkit
  2. Worm
  3. Adware
  4. Keylogger
ব্যাখ্যা
• Worm হল এক ধরনের ম্যালওয়্যার যা নিজে নিজেই কপি করতে পারে এবং কোনো ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই একটি কম্পিউটার নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে সক্ষম। এটি কম্পিউটার সিস্টেমে প্রবেশ করার পর নিজের অনুলিপি তৈরি করে এবং অন্যান্য ডিভাইসে সংক্রমণ ঘটায়, ফলে নেটওয়ার্কে ট্র্যাফিক বাড়ে ও সিস্টেম স্লো হয়ে যায়।
- অন্য অপশনগুলোর মধ্যে, Rootkit গোপনে সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় না; Adware বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত ব্যবহারকারীর অনুমতি নিয়ে ইনস্টল হয়; আর Keylogger ব্যবহারকারীর কীবোর্ডে টাইপ করা তথ্য গোপনে রেকর্ড করে, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে ছড়াতে পারে না।
- সুতরাং, স্ব-প্রতিলিপি এবং স্বয়ংক্রিয় ছড়ানোর দিক থেকে Worm-ই সবচেয়ে প্রাসঙ্গিক।

• কম্পিউটার ওয়ার্ম:
- কম্পিউটার ওয়ার্ম হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা নিজেই নিজের কপি করে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটারকে সংক্রমিত করে।
- নিজের অনুলিপি তৈরি করতে এটির কোন 'হোস্ট' বা কোন সাহায্যের প্রয়োজন হয় না।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
- এই ভাইরাস বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে, ফলে মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট হতে পারে, এমনকি অনেক সময় এটি কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাস, যা চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত, এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের টাটুং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এই ভাইরাসের নামকরণ করা হয়েছে তার নামের আদ্যাক্ষর "CIH" থেকে।

- CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস ১৯৯৯ সালের ২৬ এপ্রিল সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করে।
এই ভাইরাসকে "Chernobyl" বা "Spacefiller" নামেও ডাকা হয়।
- সত্তর দশকে, ইন্টারনেটের প্রাথমিক রূপ ARPANET-এ "Creeper" নামক প্রথম ভাইরাস চিহ্নিত হয়েছিল।
- Creeper ভাইরাসের মোকাবেলায় "Reaper" নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল, যা ভাইরাসটি মুছে ফেলতে সক্ষম ছিল। তবে তখন ভাইরাসটি সাধারণত শুধুমাত্র তার উৎপত্তিস্থলে সীমাবদ্ধ থাকত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৯২.
What is the purpose of the Caps Lock key on a keyboard?
  1. To print a document
  2. To activate Num Lock
  3. To toggle between uppercase and lowercase letters
  4. To open Task Manager
ব্যাখ্যা

◉ Caps Lock কী টিপলে সমস্ত অক্ষর বড় হাতের (UPPERCASE) হয়ে যায়, আবার টিপলে ছোট হাতের (lowercase)-এ ফিরে আসে। এটি শুধু A-Z অক্ষরের জন্য কাজ করে, সংখ্যা বা চিহ্নের জন্য নয়।

- আইনি ডকুমেন্ট বা হেডিং লিখতে সহজ (যেমন: "CONTRACT AGREEMENT")।
- কিছু অপারেটিং সিস্টেমে Caps Lock চালু থাকলে ↑ (আপ অ্যারো) আইকন দেখায়।

অন্যান্য অপশনসমূহ, 
ক) To print a document → প্রিন্ট করার জন্য Ctrl + P ব্যবহার করা হয়।
খ) To activate Num Lock → এটি Num Lock কী-এর কাজ (নাম্বার প্যাড চালু/বন্ধ করতে)।
ঘ) To open Task Manager → টাস্ক ম্যানেজার খুলতে Ctrl + Shift + Esc ব্যবহার করা হয়।

উৎস: লেনোভো ওয়েবসাইট। 

৪,০৯৩.
In order to save a Word document as a web page you need to -
  1. Put the appropriate graphics and links on the document
  2. Save the document in simple text format
  3. Use your web browser as an editor and save as URL
  4. Save as HTML
ব্যাখ্যা
◉ In order to save a Word document as a web page you need to - Save as HTML.
[Web Page files are saved as .htm; .html]

• If you need to save a Word document as a webpage, your best bet is to use the Web Page, Filtered option.
When you save your document as a filtered webpage, Word keeps only the content, style instructions, and some other information. The file is small, without a lot of extra code.

1. Click File > Save As and choose the location where you want to save your document.
2. Name your file.
3. In the Save as type list, choose Web Page, Filtered.

- Click Change Title and type the title you want to display in a web browser’s title bar.
- Click Save.

Source: Microsoft Support.
৪,০৯৪.
A set of step by step procedures for accomplishing a task is known as a(n) ___
  1. ক) algorithm
  2. খ) hardware
  3. গ) firmware
  4. ঘ) application
ব্যাখ্যা

A set of step -by-step procedures for accomplishing a task is known as a ''algorithm''.
An algorithm is a set of instructions designed to perform a specific task.
The word ''algorithm'' comes from the name of an eighth century Arab mathematician, al Khuwarismi.

৪,০৯৫.
Which of these I/O devices can perform both input and output?
  1. Speaker
  2. Keyboard
  3. Printer
  4. Touchscreen
ব্যাখ্যা

• I/O ডিভাইস বলতে এমন ডিভাইসকে বলা হয় যা কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। সব ডিভাইসই এক রকম কাজ করে না; কিছু শুধুমাত্র ইনপুট নেয়, যেমন কীবোর্ড, এবং কিছু শুধুমাত্র আউটপুট দেয়, যেমন প্রিন্টার বা স্পীকার। তবে টাচস্ক্রিন একটি বিশেষ ধরনের ডিভাইস, যা একই সঙ্গে ইনপুট ও আউটপুট উভয়ই করতে পারে। ব্যবহারকারী টাচস্ক্রিনে টাচ বা ট্যাপের মাধ্যমে ইনপুট দেয় এবং স্ক্রিনে বিভিন্ন তথ্য প্রদর্শনের মাধ্যমে আউটপুট পায়। তাই, এই তালিকার মধ্যে কেবল টাচস্ক্রিনই এমন I/O ডিভাইস যা দুটো কাজ একসাথে করতে সক্ষম। এটি ব্যবহারকে আরও সুবিধাজনক ও ইন্টারেকটিভ করে তোলে।

• পেরিফেরাল ডিভাইস:
- পেরিফেরাল ডিভাইস হচ্ছে এমন ডিভাইস যা কম্পিউটারের প্রধান ইউনিট (CPU) এর সাথে সংযুক্ত হয়ে ইনপুট বা আউটপুট প্রদান করে। এটি তিন ধরনের হতে পারে:

• ইনপুট ডিভাইস: 
- যা কম্পিউটারকে তথ্য দেয়।
- উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার।

• আউটপুট ডিভাইস: 
- যা কম্পিউটার থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীকে প্রদর্শন করে।
- উদাহরণ: মনিটর, প্রিন্টার, হেডফোন।

• ইনপুট-আউটপুট (I/O) উভয় ডিভাইস: 
- যা ইনপুট ও আউটপুট দুই কাজই করতে পারে।
- উদাহরণ: টাচস্ক্রিন, পেন ড্রাইভ।

তথ্যসূত্র:
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ৯ম ও ১০ম শ্রেণী।
- Britannica.

৪,০৯৬.
Dialing #06# on most phones will display which of the following?
  1. IMEI number
  2. Software version
  3. Battery health
  4. Wi-Fi MAC address
ব্যাখ্যা
• অধিকাংশ ফোনে #06# ডায়াল করলে ফোনের IMEI নম্বর দেখানো হয়। IMEI অর্থাৎ International Mobile Equipment Identity একটি বিশেষ ধরণের শনাক্তকরণ নম্বর, যা প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য আলাদা আলাদা থাকে। এটি মূলত ফোনের পরিচয় নির্ধারণ করতে ব্যবহৃত হয় এবং নেটওয়ার্ক অপারেটররা এই নম্বরের মাধ্যমে ফোনের বৈধতা যাচাই করে থাকে। তাই, যখন কেউ #06# ডায়াল করে, তখন ফোনের IMEI নম্বর স্ক্রিনে প্রদর্শিত হয়। এই নম্বর হারিয়ে গেলে বা চুরি হলে ফোন ট্র্যাক করা সহজ হয় এবং এটি মোবাইল নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- অতএব, উত্তরটি হলো ক) IMEI number.


• IMEI:
- প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার থাকে যার সাহায্যে ওই ফোনটি সনাক্ত করা যায়।
- IMEI: IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
৪,০৯৭.
Which of the following is an advantage of MICR?
  1. Easily tampered with
  2. Works only with manual verification
  3. Can be printed with any ink
  4. High-speed and accurate data reading
ব্যাখ্যা
• MICR (Magnetic Ink Character Recognition) এর একটি প্রধান সুবিধা হলো এর উচ্চ গতি এবং নির্ভুল ডেটা পড়ার ক্ষমতা। MICR প্রযুক্তি বিশেষ ধরনের ম্যাগনেটিক ইঙ্ক ব্যবহার করে, যা মেশিনের মাধ্যমে দ্রুত এবং সঠিকভাবে পড়া যায়। এতে ভুলের সম্ভাবনা কম থাকে এবং ব্যাংকিং এবং চেক প্রসেসিংয়ের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। অন্যদিকে, MICR খুব সহজে ছিনতাই করা যায় না এবং এটি ম্যানুয়াল যাচাইয়ের চেয়ে বেশি নির্ভরযোগ্য। তাই, MICR-এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে – “ঘ) High-speed and accurate data reading”.

• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,০৯৮.
When the value of S in the summation of the Half Adder will be 1?
i. A=0, B=1;
ii. A=1, B=1; 
iii. A=1, B=0;
  1. ক) i and ii
  2. খ) i and iii
  3. গ) ii and iii
  4. ঘ) i, ii and iii
ব্যাখ্যা
• হাফ অ্যাডার: যে সমবায় বর্তনী দুইটি বিট যোগ করে যোগফল (Sum) ও ক্যারি (Carry) আউটপুট দেয়, তাকে হাফ অ্যাডার বলা হয়।
- i. A=0, B=1 এবং iii. A=1, B=0 এর ক্ষেত্রে যোগফল S এর মান 1 হবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,০৯৯.
Any digital computer takes ______ as input, ______ the data in its memory and uses it as per instructions when required.
  1. data, stores
  2. data, processes
  3. program, stores
  4. program, generates
ব্যাখ্যা
Any digital computer takes data as input, stores the data in its memory, and uses it as per instructions when required.
Input devices accept data in a form that the computer can use; they then send the data to the processing unit.
The processor, more formally known as the central processing unit (CPU), has the electronic circuitry that manipulates input data into the information.
৪,১০০.
What does LAN stand for?
  1. Local Area Network
  2. Large Area Network
  3. Limited Access Network
  4. Logical Access Network
ব্যাখ্যা
• LAN এর পূর্ণরূপ হলো Local Area Network. এটি একটি নেটওয়ার্ক ব্যবস্থা যা নির্দিষ্ট একটি ছোট এলাকা, যেমন বাড়ি, অফিস, স্কুল, কিংবা কোনো ভবনের মধ্যে কম্পিউটার, প্রিন্টার, সার্ভার ইত্যাদি ডিভাইসগুলোকে সংযুক্ত করে। LAN ব্যবস্থায় ডিভাইসগুলো দ্রুতগতির ডেটা শেয়ার করতে পারে এবং এতে সংযোগের জন্য সাধারণত তারযুক্ত (Ethernet) অথবা বেতার (Wi-Fi) প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি তুলনামূলকভাবে কম খরচে কার্যকর সমাধান এবং নিরাপত্তার দিক থেকেও অধিক নিয়ন্ত্রিত। অন্যদিকে, Large Area Network, Limited Access Network, বা Logical Access Network LAN এর সাথে সম্পর্কিত নয়। সঠিক উত্তর: ক) Local Area Network.

• LAN:
- LAN হল এমন একটি নেটওয়ার্ক, যেখানে ১ কিমি বা তার কম দূরত্বের মধ্যে কয়েকটি কম্পিউটার ও পেরিফেরাল ডিভাইস (যেমন: প্রিন্টার, স্ক্যানার) সংযুক্ত থাকে।
- অফিস, স্কুল, ল্যাবরেটরি, বা বাড়ির মতো ছোট জায়গায় LAN ব্যবহার হয়।
- সাধারণত ১০ Mbps থেকে ১০০০ Mbps (১ Gbps) পর্যন্ত ডেটা ট্রান্সফার স্পিড হয়ে থাকে।
- LAN স্থাপন করা এবং রক্ষণাবেক্ষণ করা সহজ ও তুলনামূলকভাবে কম খরচে হয়ে থাকে।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।