বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৪০ / ৪৭ · ৩,৯০১৪,০০০ / ৪,৬১৯

৩,৯০১.
Which of the following companies launched the first cloud computing platform for business use?
  1. Google
  2. IBM
  3. Microsoft
  4. Amazon
ব্যাখ্যা
• এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন Amazon ২০০৬ সালে তার ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম Amazon Web Services (AWS) চালু করে।
- AWS ছিল বিশ্বের প্রথম বড় মাপের বাণিজ্যিক ক্লাউড প্ল্যাটফর্ম যা ব্যবসায়িক সংস্থাগুলিকে স্কেলেবল এবং নমনীয় কম্পিউটিং শক্তি সরবরাহ করতে শুরু করে।
- এর মাধ্যমে সংস্থাগুলি তাদের তথ্য সংরক্ষণ, ডেটাবেস পরিচালনা, অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট এবং অন্যান্য আইটি সেবা সরবরাহের জন্য নিজেদের হার্ডওয়্যার এবং অবকাঠামো কেনার প্রয়োজন ছাড়াই ক্লাউডে কাজ করতে পারত।

• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।

- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে-

১. Resource Flexibility/Scalability:
-ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go:
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৯০২.
Which of the following is used to carry data in a computer?
  1. Monitor
  2. Cable
  3. Bus
  4. Fan
ব্যাখ্যা
• কম্পিউটারের Bus (বাস) হলো একটি ডেটা পরিবহন ব্যবস্থা, যা কম্পিউটারের বিভিন্ন অংশ যেমন CPU, মেমোরি, ইনপুট/আউটপুট ডিভাইস ইত্যাদির মধ্যে তথ্য আদান-প্রদান করে।
- কম্পিউটারের ভিতরে ডেটা বহনের প্রধান মাধ্যম হলো Bus (বাস)।

কম্পিউটার বাস:
- কম্পিউটার বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে।
- বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।
- কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস ও
২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস।

১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস: 
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১. ডেটা বাস (Data Bus)
২. অ্যাড্রেস বাস (Address Bus)
৩. কন্ট্রোল বাস (Control Bus).

২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯০৩.
With which view can you see how text and graphics will appear on the printed page?
  1. ক) Normal
  2. খ) Print Layout
  3. গ) Outline
  4. ঘ) Web Layout
ব্যাখ্যা

In Print Layout view, you get to see the entire page, just as it prints.
Graphical images, columns, and all sorts of other fancy items show up on the page fully visible.
A website layout is a pattern (or framework) that defines a website's structure.

৩,৯০৪.
Which of the following is used both as input and output device?
  1. Touch screen
  2. Printer
  3. Microphone
  4. Mouse
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস (Peripheral Device):
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্যপ্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট পেরিফেরাল (Input Peripheral):
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল। 
- উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসসমূহ হলো:
• কি-বোর্ড (Keyboard)
• ওএমআর (OMR)
• মাউস (Mouse)
• ওসিআর (OCR)
• ট্যাকবল (Trackball)
• জয়স্টিক (Joystick)
• স্ক্যানার (Scanner)
• ডিজিটাইজার (Digitizer)
• টাচ স্ক্রিন (Touch Screen )
• লাইটপেন (Light Pen)
• বার কোড রিডার (Barcode Reader)
• গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
• পয়েন্ট অফ সেল (Point of Sale )
• ডিজিটাল ক্যামেরা (Digital Camera) ইত্যাদি

২. আউটপুট পেরিফেরাল (Output Peripheral):
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করে সেগুলোকে আউটপুট পেরিফেয়াল বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসসমূহ হলো:
• মনিটর (Monitor)
• প্রিন্টার (Printer)
• প্লটার (Plotter)
• স্পিকার (Speaker)
• মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
• ইমেজ সেটার (Image Setter)
• ফিল্ম রেকর্ডার (Film Recorder)
• হেডফোন (Headphone) ইত্যাদি।

৩ । ইনপুট ও আউটপুট পেরিফেরাল (Input and Output Peripheral):
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
- উল্লেখযোগ্য কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসসমূহ হলো:
• হার্ডডিস্ক
• সিডি বা ডিভিডি
• পেনড্রাইভ
• টাচ স্ক্রিন ইত্যাদি।


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯০৫.
The first network that initiated the internet was -
  1. NSFNet
  2. Inet
  3. Vnet
  4. ARPANET
  5. None of above
ব্যাখ্যা
ইন্টারনেট:
- ইন্টারনেট চালু হয়েছিল ১৯৬৯ সালে।
- এই সময়টি ছিল ARPANET নামক একটি প্রকল্পের মাধ্যমে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (DARPA) দ্বারা তৈরি হয়েছিল।

⇒ ARPANET ছিল প্রথম ডিস্ট্রিবিউটেড কম্পিউটার নেটওয়ার্ক, যা পরবর্তীতে ইন্টারনেটের প্রাথমিক ভিত্তি গড়ে তোলে।
- ১৯৮৩ সালে TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) প্রটোকল চালু হওয়ার মাধ্যমে ইন্টারনেটের আধুনিক রূপ বিকশিত হয় এবং বিভিন্ন কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হতে শুরু করে।
- এরপর ইন্টারনেট ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষত ১৯৯০-এর দশকের শেষের দিকে, যখন ওয়েব ব্রাউজার এবং ওয়েবসাইটের উন্নতি ঘটে।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।
৩,৯০৬.
What is the difference between mnemonic codes and machine codes?
  1. ক) There is no difference.
  2. খ) Machine codes are in binary, mnemonic codes are in shorthand English.
  3. গ) Machine codes are in shorthand English, mnemonic codes are in binary.
  4. ঘ) Machine codes are in shorthand English, mnemonic codes are a high-level language.
ব্যাখ্যা

Machine code/language: the numeric codes for the operations that a particular computer can execute directly.
The codes are strings of 0s and 1s, or binary digits, which are frequently converted both from and to hexadecimal (base 16) for human viewing and modification.
Example: 10011
A programming code that is easy to remember because the codes resemble the original words,
such as MPY for multiply and ACC for accumulator
Source: Britannica.com

৩,৯০৭.
Which component of an operating system is responsible for communication between hardware and software?
  1. Kernel
  2. API
  3. Driver
  4. Daemon
ব্যাখ্যা
• কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হল 'কার্নেল' (Kernel)।
- কার্নেল হল অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের কাজ: 
১. সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
২. মেমোরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
৩. ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।

অপশন আলোচনা:
- API: এর পূর্ণরূপ Application Programming Interface. এটি একটি সফ্টওয়্যার ইন্টারফেস যা বিভিন্ন সফ্টওয়্যার প্রোগ্রাম এবং সিস্টেমের মধ্যে যোগাযোগের সুবিধা দেয়।

- Driver: এটি একটি বিশেষ প্রোগ্রাম যা অপারেটিং সিস্টেমকে হার্ডওয়্যার ডিভাইসের সাথে যোগাযোগ করতে সাহায্য করে, তবে এটি কনট্রোলার ফাংশনালিটি প্রদান করে।

- Daemon: এটি ব্যাকগ্রাউন্ডে চলা একটি প্রোগ্রাম যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তবে এটি সরাসরি হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগের দায়িত্ব পালন করে না।

উৎস: techtarget.com [লিংক]
৩,৯০৮.
The original Unicode standard was designed to use how many bits per character?
  1. 8
  2. 24
  3. 32
  4. 16
ব্যাখ্যা
• Unicode:
- Unicode এর পূর্ণনাম হলো Universal Code বা সার্বজনীন কোড।
- ইউনিকোড হলো কম্পিউটার পরিমণ্ডলে যে কোন ভাষার প্রতিটি বর্ণ বা কোন সঙ্কেত-চিহ্নের জন্য নির্ধারিত অদ্বিতীয় সংখ্যা।
- ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড ফলে ৬৫৫৩৬ টি চিহ্নকে কম্পিউটার সিস্টেমে অদ্বিতীয়ভাবে বুঝানো যায়।
- ইউনিকোড পৃথিবীর প্রতিটি ভাষার প্রতিটি অক্ষরের জন্য একটি একক সংখ্যা বরাদ্দ করছে, সেটা যে প্লাটফর্মের জন্যই হোক, যে প্রোগ্রামের জন্যই হোক, আর যে ভাষার জন্যই হোক।
- ইউনিকোডের এই বৈশিষ্ট্য প্রযুক্তিশিল্পে নেতৃত্ব দিচ্ছে এরকম কোম্পানিগুলি যেমন, Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys সহ অনেকেই গ্রহণ করেছে। 

উৎস: Unicode character encoding - IBM, IBM.
৩,৯০৯.
In a career development focus, information about Individual interests and preferences is a part of –
  1. ক) training and development
  2. খ) performance appraisal
  3. গ) human resource planning
  4. ঘ) recruiting and placement
ব্যাখ্যা

Human resource planning (HRP) is the continuous process of systematic planning ahead to achieve optimum use of an organization's most valuable asset—quality employees.
Human resources planning ensures the best fit between employees and jobs while avoiding manpower shortages or surpluses.
There are four key steps to the HRP process.
- They include analyzing present labor supply,
- forecasting labor demand,
- balancing projected labor demand with supply, and
- supporting organizational goals.

৩,৯১০.
The Universal gate is-
  1. ক) Ex-OR
  2. খ) AND
  3. গ) NOR
  4. ঘ) NOT
ব্যাখ্যা

যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND,OR,NOT) যেকোন গেইট এবং যেকোন সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
NAND ও NOR গেইটকে কে সার্বজনীন গেইট বলা হয়। কারণ শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেইট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেইট বেশি ব্যবহৃত হয়।
(রেফারেন্সঃ একাদশ দ্বাদশ শ্রেনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

৩,৯১১.
A ____ tells a program what kind of data is contained in a file and how the data is organized.
  1. Document
  2. Utility
  3. Image
  4. File Format
ব্যাখ্যা
- The file format is the structure of a file that tells a program how to display its content.
- It is the layout of a file in terms of how the information contained in the file is organized.
৩,৯১২.
Which of the following keyboard shortcut can be used for creating a chart from the selected cells?
  1. F9
  2. F11
  3. F10
  4. F12
ব্যাখ্যা
Excel allowed you to create a chart by selecting the data and pressing the F11 key.
In response, Excel created a default chart on a new sheet.
You can also use the Alt+F1 shortcut, which creates a default chart as a chart object embedded in the current worksheet.
৩,৯১৩.
SWIFT code is used for -
  1. International fund transfer
  2. Managing bank accounts
  3. Printing local currency
  4. Credit card issuance
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) International fund transfer

 SWIFT Code:
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) হলো বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক। 
- সুইফট-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয়।
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক প্রদান করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদভাবে টাকা স্থানান্তরের নির্দেশসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজতর করে। 
- এই শনাক্তকরণ মূলতঃ সংকেতলিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে। 
- এক্ষেত্রে লেনদেনের তারবার্তা (ওয়্যার) এই সুইফট কোডের মাধ্যমে আদান-প্রদান করা হয়। 
- বিশ্বের দু'শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে। 
- আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠান।
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট-এর সেবা নেয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৩,৯১৪.
Where is MICR commonly used?
  1. Credit cards
  2. ID cards
  3. Bank cheques 
  4. ATM screens
ব্যাখ্যা

• সঠিক উত্তর: গ) Bank cheques.

MICR বা Magnetic Ink Character Recognition হলো একটি প্রযুক্তি যা ব্যাংকের চেক বা অন্যান্য আর্থিক নথিতে প্রিন্ট করা সংখ্যাকে দ্রুত ও সঠিকভাবে পড়তে সাহায্য করে। সাধারণত চেকের তলায় বিশেষ ধরনের চৌম্বকীয় মশাল দিয়ে লিখিত সংখ্যাগুলো থাকে, যা MICR রিডার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। এটি ব্যাংকের জন্য লেনদেনের গতি বৃদ্ধি করে এবং ভুল বা জালিয়াতি কমায়। MICR প্রযুক্তি মূলত ব্যাংক চেক-এ ব্যবহার করা হয়, কারণ এটি দ্রুত চেক প্রসেসিং এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করে। ক্রেডিট কার্ড, আইডি কার্ড বা এটিএম স্ক্রিনে সাধারণত এটি ব্যবহার হয় না।

MICR:
- MICR এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/ Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

[সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে। তবে অপশনে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader সঠিক উত্তর বলে বিবেচিত হবে]।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

৩,৯১৫.
Which operating system requires memorizing commands to operate the computer?
  1. Graphical operating system
  2. Text-based operating system
  3. Real-time operating system
  4. Network operating system
ব্যাখ্যা

• Text-based operating system পরিচালনার জন্য ব্যবহারকারীকে বিভিন্ন কমান্ড মুখস্থ রাখতে হয়, কারণ এখানে কমান্ড লাইনের মাধ্যমে সব কাজ সম্পন্ন করতে হয়।

• অপারেটিং সিস্টেম (Operating System):
- অপারেটিং সিস্টেম হলো এমন একটি প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
- এটি সব সময় নির্বাহ অবস্থায় থাকে এবং অন্যান্য প্রোগ্রাম চালানোর পরিবেশ তৈরি করে।
- অপারেটিং সিস্টেমকে অনেক সময় Master Control Program বলা হয়।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-based OS):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো Command Line User Interface (CLI).
- ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন চালানো—সব কাজ কীবোর্ডের কমান্ডের মাধ্যমে করতে হয়।
- ব্যবহারকারীকে বিভিন্ন কমান্ড মুখস্থ রাখতে হয়।
- নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করলে সিস্টেমকে কমান্ড দিয়ে জানাতে হয়।
- মাল্টিমিডিয়া সুবিধা কার্যকর নয়।
- কম মেমরিতে দ্রুত কাজ করতে পারে।
- উদাহরণ: Linux, Unix, MS-DOS, PC-DOS, CP/M.

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- আইকন ও পুলডাউন মেন্যুর মাধ্যমে কাজ করা হয়।
- কমান্ড মুখস্থ করার প্রয়োজন হয় না।
- নেটওয়ার্কিং ও মাল্টিমিডিয়া সুবিধা কার্যকর।
- উদাহরণ: Windows, Mac OS.

• অন্যান্য অপশন:
- Real-time operating system → নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে।
- Network operating system → নেটওয়ার্ক ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯১৬.
'INI' extension refers usually to what kind of file?
  1. ক) Image file
  2. খ) System file
  3. গ) Hypertext related file
  4. ঘ) Image Color Matching Profile file
  5. ঙ) None of these
ব্যাখ্যা
'INI' হচ্ছে সিস্টেম ফাইল এক্সটেনশন। 

- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- আরও কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 
Picture files- 
.bmp
.gif
.jpg
.png

Music and sound files- 
.mp3
.wav

Operating system files
.dll
.exe
.ini

Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

Web Page files- 
.htm
.html

সূত্র- Computer Hope Website
৩,৯১৭.
Which among the following is a search engine?
  1. ক) Internet explorer
  2. খ) Google Chrome
  3. গ) Pipilika
  4. ঘ) Firefox
ব্যাখ্যা

পিপীলিকা বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান (সার্চ) ইঞ্জিন।
এটি বাংলাদেশের প্রথম অনুসন্ধান ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজি - উভয় ভাষায় তথ্য পাওয়ার সুবিধা রয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিনের নেতৃত্বে শাবিপ্রবির শিক্ষার্থীদের দ্বারা এটি চালু হয়। বর্তমানে পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে পিপীলিকা।
১৩ এপ্রিল ২০১৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

৩,৯১৮.
Materials for rain-proof coats and tents owe their water-proof properties to -
  1. ক) surface tension
  2. খ) specific gravity
  3. গ) viscosity
  4. ঘ) elasticity
ব্যাখ্যা

Rain-proof কোট বা তাবু তৈরির জন্য যে সকল কাপড় বা পলিমার বস্তু ব্যবহৃত হয় তাদের surface tension বা পৃষ্ঠটান ধর্মের কারনে বৃষ্টির ফোটা কোট বা তাবুর ভিতরে প্রবেশ করতে পারে না। এ ক্ষেত্রে কোট বা তাবুর পৃষ্ঠটান পানি থেকে বেশি।

৩,৯১৯.
Which of the following is the best approach to securing sensitive data in transit over a network?
  1. Use of unencrypted email communication
  2. Using Virtual Private Networks (VPNs) and encryption protocols
  3. Relying on user passwords alone
  4. Disabling firewalls
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Using Virtual Private Networks (VPNs) and encryption protocols.
• নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের সময় (Data in transit) নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো এনক্রিপশন (Encryption) এবং ভিপিএন (VPN) ব্যবহার করা। ভিপিএন একটি সুরক্ষিত টানেল তৈরি করে যার ভেতর দিয়ে ডেটা প্রবাহিত হয় এবং এনক্রিপশন প্রোটোকল (যেমন—SSL/TLS) ডেটাকে এমনভাবে কোড করে ফেলে যা কোনো হ্যাকার বা অননুমোদিত ব্যক্তি মাঝপথে ধরে ফেললেও পড়তে পারে না। এটি ডেটার গোপনীয়তা এবং অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করে।

• ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডেটা অন্য কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না।
- উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে 'মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) এবং ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard (DES)।

• ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট:
- এটি হলো এনক্রিপশনের আগে পাঠযোগ্য অবস্থায় থাকা মূল ডেটা।
২. এনক্রিপশন এলগরিদম:
- গাণিতিক ফর্মুলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।
৩. সাইফার টেক্সট:
- মূল মেসেজকে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট।
- এনক্রিপশনের ফলে টেক্সটটি দূর্বোধ্য হয়ে যায়।
৪. এনক্রিপশন কী:
- গোপন কোড যা এনক্রিপট বা ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়।
- সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।

• VPN:
- VPN (Virtual Private Network) হলো একটি প্রযুক্তি, যা ইন্টারনেটে নিরাপদ ও ব্যক্তিগত সংযোগ (secure & private connection) নিশ্চিত করে।
- এটি ডাটা এনক্রিপশন করে এবং ইউজারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে, যাতে হ্যাকার, ISP (Internet Service Provider), এবং তৃতীয় পক্ষের নজরদারি থেকে সুরক্ষা পাওয়া যায়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস:
১। টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Microsoft Azure Website. [Link]
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯২০.
A Gigabyte is a -
  1. ক) million bytes
  2. খ) trillion bytes
  3. গ) billion bytes
  4. ঘ) thousand bytes
ব্যাখ্যা
Kilo- means 1,000; a Kilobyte is one thousand bytes.
Mega- means 1,000,000; a Megabyte is a million bytes.
Giga- means 1,000,000,000; a Gigabyte is a billion bytes.
Tera- means 1,000,000,000,000; a Terabyte is a trillion bytes.
Peta- means 1,000,000,000,000,000; a Petabyte is 1,000 Terabytes.
Exa- means 1,000,000,000,000,000,000; an Exabyte is 1,000 Petabytes.
Zetta- means 1,000,000,000,000,000,000,000; a Zettabyte is 1,000 Exabytes.
Yotta- means 1,000,000,000,000,000,000,000,000; a Yottabyte is 1,000 Zettabytes.
 
Source: www.eecis.udel.edu
৩,৯২১.
A stand-alone system that produces one page of printed output at a time is -
  1. Page printer
  2. Line printer
  3. Laser printer
  4. Dot matrix printer
  5. None of the above
ব্যাখ্যা
A page printer is a computer printer which processes and prints a whole page at a time, as opposed to printers which print one line or character at a time such as line printers and dot-matrix printers.\

Source: Rudiments of Computer Science
৩,৯২২.
What is “haptic feedback” in the context of VR?
  1. Wireless connection feedback
  2. Auditory feedback
  3. Visual feedback
  4. Touch or vibration feedback
ব্যাখ্যা
• “Haptic feedback” ভার্চুয়াল রিয়ালিটি (VR) তে এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীর হাতে বা শরীরে স্পর্শ বা কম্পনের মাধ্যমে অনুভূতি প্রদান করে। এটি ব্যবহারকারীকে ভার্চুয়াল পরিবেশের সঙ্গে আরও প্রাকৃতিক ও বাস্তবসম্মত সংযোগ স্থাপন করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যখন VR গেমে কোনো বস্তু স্পর্শ করা হয় বা ধাক্কা লাগে, তখন হ্যান্ডসেটে বা বিশেষ ডিভাইসে ছোট ছোট কম্পন বা স্পর্শ অনুভূতি তৈরি হয়। এর ফলে ব্যবহারকারী শুধু দেখেই নয়, স্পর্শ করেও ভার্চুয়াল জগতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। তাই, হ্যাপটিক ফিডব্যাক মূলত স্পর্শ বা কম্পন ভিত্তিক ফিডব্যাক, অর্থাৎ ঘ) Touch or vibration feedback.

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।

• মূল ভিত্তি:
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

• প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।
- ডেটা গ্লোভ (Data Glove): ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- বডি স্যুইট (Body Suit): স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন, গেমিং, গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

সোর্স:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) sciencedirect [লিংক]
৩,৯২৩.
In the Windows operating system, which of the following shortcut keys are used for printing a word document?
  1. ক) Ctrl + P
  2. খ) Shift + P
  3. গ) Ctrl + Shift + P
  4. ঘ) Alt + P
  5. ঙ) None
৩,৯২৪.
Which of the following is a Word Processing Package Program?
  1. Access
  2. dBase
  3. Ms-Excel
  4. Word Perfect
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note ইত্যাদি।
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro ইত্যাদি।
• Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

- অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program):
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো:
• এমএস অফিস,
• ইন্টারনেট এক্সপ্লোরার,
• নেটস্কেপ নেভিগেটর,
• নেটস্কেপ কমিউনিকেটর,
• ইলেকট্রনিক মেইল,
• পেজ মেকার,
• ফটোশপ,
• ইলাস্ট্রেটর ইত্যাদি।

২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program):
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।
- উল্লেখযোগ্য কাস্টমাইজড প্রোগ্রাম হলোঃ
• ব্যাংকিং সফটওয়্যার,
• ইলেকট্রনিস কমার্স,
• পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯২৫.
What is the purpose of a DNS server in networking?
  1. To manage network hardware
  2. To block malicious websites
  3. To convert domain names to IP addresses
  4. To store website graphics
ব্যাখ্যা
• DNS Server-এর কাজ ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা।

ডোমেইন নেম:
- সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মানুষের পক্ষে মনে রাখা খুবই কষ্টকর। তাই আইপি অ্যাড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য সহজ কোন নাম ব্যবহার করা হয়। ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
- যেমন: www.google.com এই সাইটটির আইপি অ্যাড্রেস হল 216.58.212.164.

DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯২৬.
Which element has highest in the atmosphere?
  1. ক) Oxygen
  2. খ) Methane
  3. গ) Nitrogen
  4. ঘ) Carbon dioxide
ব্যাখ্যা
বায়ুমন্ডলের উপাদান: বায়ুমন্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত। বায়ুমন্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%। অবশিষ্ট ১% অন্যান্য উপাদান। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলের উপাদানগুলো প্রায় একই রকম থাকে যা সমমন্ডল নামে পরিচিত। আর ভূ-পৃষ্ঠ সংলগ্ন এই ৯০ কিলোমিটারের ঊর্ধ্বে বায়মন্ডলের যে অংশ রয়েছে সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না বলে তাকে বিষমমন্ডল বলে। 



সূত্র: ভূগোল প্রথম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯২৭.
Consider the following recursive function fun (x, y). What is the value of fun (4,3)
int fun(int x, int y)
{
 if(x==0)
    return y;
return fun (x - 1, x + y)
}
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
The function fun() calculates and returns ((1 + 2 … + x-1 + x) +y) which is x(x+1)/2 + y.
৩,৯২৮.
Input was given in the first generation computer by-
  1. Disk
  2. RAM
  3. Magnetic Core
  4. Punch Card
ব্যাখ্যা
প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯২৯.
NPSB stands for -
  1. Nominal Payment Sector Bangladesh
  2. National Payable Sector Bangladesh
  3. National Payment Switch of Banks
  4. National Payment Switch Bangladesh
ব্যাখ্যা
E-banking-related abbreviations:
ACPS - Automated Cheque Processing System.
BEFTN - Bangladesh Electronic Fund Transfer Network.
BFIU - Bangladesh Financial Intelligence Unit.
EFT - Electronic Fund transfer.
NPSB - National Payment Switch Bangladesh.
RTGS - Real Time Gross Settlement.
TT - Telegraphic Transfer.

উৎস: Britannica.
৩,৯৩০.
Which of the architecture is power efficient?
  1. RISC
  2. IANA
  3. ISA
  4. CISC
  5. Both A and D
ব্যাখ্যা
[RISC architecture is power-efficient because it uses a smaller set of simple instructions that are executed in a single clock cycle, leading to less energy consumption compared to more complex instruction sets like CISC.]

- RISC হলো এক ধরনের প্রসেসর।
- RISC এর পূর্ণরূপ হলো Reduced Instruction Set Computer.
- CISC এবং RISC হলো CPU ডিজাইনের দুটি রূপ।
- সরল ও ছোট প্রোগ্রাম এর জন্য ব্যবহৃত হয়।
- উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী। যেমন: Motorola Power PC - 601, DEC Alpha- 21064 ইত্যাদি।
- একটি CISC হলো একটি কম্পিউটার আর্কিটেকচার যেখানে একক নির্দেশাবলী বিভিন্ন নিম্ন-স্তরের ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে বা একক নির্দেশের মধ্যে বহু-পদক্ষেপ অপারেশন বা ঠিকানা মোড করতে সক্ষম।
- এটি তাদের RISC মাইক্রোপ্রসেসরের তুলনায় কম নির্দেশাবলী সহ আরও জটিল কাজ সম্পাদন করতে দেয়।
- CISC মাইক্রোপ্রসেসর বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং এর জন্য এই প্রসেসর বেশি উপযোগী তবে উচ্চতর ভাষার জন্য RISC প্রসেসর বেশি উপযোগী।

উৎস:
1. ScienceDirect.
2 Brirannica.
৩,৯৩১.
Alphabet Inc. is the parent company of which service provider?
  1. Amazon
  2. Google
  3. Meta
  4. IBM
ব্যাখ্যা

• Google — Alphabet Inc. হলো Google–এর মূল কোম্পানি।

• Google:
- প্রতিষ্ঠা: ১৯৯৮ সাল।
- প্রতিষ্ঠাতা: Larry Page, Sergey Brin.
- প্রধান সেবা: Google Search, Gmail, YouTube, Google Cloud.
- ২০১৫ সালে কর্পোরেট পুনর্গঠনের মাধ্যমে Google–এর মূল কোম্পানি হিসেবে Alphabet Inc. প্রতিষ্ঠিত হয়।
- Google বর্তমানে Alphabet Inc.–এর একটি সাবসিডিয়ারি কোম্পানি।

• Alphabet Inc.:
- প্রতিষ্ঠা: ২০১৫ সাল।
- উদ্দেশ্য: Google এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক প্রকল্পকে পৃথক কাঠামোর অধীনে পরিচালনা করা।
- Google, YouTube, Android, Google Cloud ইত্যাদি Alphabet–এর অধীন পরিচালিত হয়।
 
উৎস: Britannica & Google.

৩,৯৩২.
Which of the following is a characteristic of cloud computing?
  1. Limited scalability
  2. Manual resource management
  3. High initial infrastructure cost
  4. On Demand
ব্যাখ্যা
• On Demand is a characteristic of cloud computing.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং একটি প্রযুক্তি, যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহার করে ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলোর নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করার সক্ষমতা প্রদান করে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (NIST) অনুসারে, ক্লাউড কম্পিউটিং এমন একটি মডেল, যেখানে ক্রেতারা তাদের তথ্য ও অ্যাপ্লিকেশনগুলো কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করতে পারে, এবং এতে তিনটি প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে-
১. Resurce Flexibility/Scalability (যত চাহিদা ক্ষত সার্ভিস):
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্যি প্রম্রন্ট করতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৯৩৩.
Which of the following is not word-processing software?
  1. Google Docs
  2. Google Sheets
  3. Notepad
  4. Microsoft Word
ব্যাখ্যা
• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার:
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। যেমন:

- Microsoft Word,
- Latex,
- Notepad,
- Google Docs,
- Apache OpenOffice Writer,
- Apple Pages,
- WPS Office Writer,
- Apache OpenOffice Writer ইত্যাদি।

• স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:

- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet, ইত্যাদি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৯৩৪.
Q. 57 – 80: Study the following questions carefully and answer the questions given below.
৫৭) Logarithm tables were invented by
  1. ক) John Harison
  2. খ) John Doe
  3. গ) Jhon Napier
  4. ঘ) John Douglas
ব্যাখ্যা
The Scottish mathematician John Napier published his discovery of logarithms in 1614. His purpose was to assist in the multiplication of quantities that were then called sines. The whole sine was the value of the side of a right-angled triangle with a large hypotenuse. (Napier’s original hypotenuse was 107.) His definition was given in terms of relative rates.

[Source: Britannica.com]
৩,৯৩৫.
The present corporate name of Facebook is-
  1. Beta
  2. Meta
  3. Alpha
  4. None of these
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড:
- ফেসবুক ইনকর্পোরেটেড এর বর্তমান নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীন কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা।
৩,৯৩৬.
Total number of inputs in a half adder is-
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
• A half-adder is a circuit that adds two single-bit binary numbers. Therefore, it has 2 inputs: one for each of the two bits to be added. It produces a sum and a carry output.

• অ্যাডার:
- ডিজিটাল ইলেক্ট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে।
- অ্যাডার দুই ধরনের। যথা-
১. হাফ-অ্যাডার:
- যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে হাফ-অ্যাডার বলে।

২. ফুল-অ্যাডার:
- যে অ্যাডার একটি ক্যারি ও দুটি বিটসহ মোট তিনটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে ফুল-অ্যাডার বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৯৩৭.
Which of the following is an example of Narrow AI?
  1. Self-driving car
  2. HAL 9000 from 2001: A Space Odyssey
  3. General-purpose robot capable of all tasks
  4. AI that can dream
ব্যাখ্যা

• নির্দিষ্টভাবে Narrow AI বোঝায় এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে যা শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ বা সীমিত কার্যকলাপের জন্য ডিজাইন করা হয়। এটি মানুষের মত সর্বজনীন বুদ্ধিমত্তা বা সৃজনশীলতা প্রদর্শন করতে সক্ষম নয়। প্রদত্ত অপশন গুলোর মধ্যে “Self-driving car” একটি স্পষ্ট উদাহরণ। এটি নির্দিষ্টভাবে রাস্তা চিনতে, যানবাহন চালাতে এবং সড়ক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম, কিন্তু অন্যান্য জটিল বা সৃজনশীল কাজ করতে পারে না। অন্যদিকে HAL 9000, সাধারণ-উদ্দেশ্যের রোবট, বা এমন AI যা স্বপ্ন দেখতে পারে- এসব All-purpose বা Strong AI-এর উদাহরণ। সুতরাং Narrow AI হলো সীমিত কাজের জন্য বিশেষায়িত কৃত্রিম বুদ্ধিমত্তা, যেমন স্বয়ংক্রিয় গাড়ি।

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারণ ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি।
৪. IBM. [link]

৩,৯৩৮.
Which one is a utility software?
  1. ক) MS Word
  2. খ) macOS Finder
  3. গ) Windows XL
  4. ঘ) Firefox
ব্যাখ্যা
Utility Software:
- Utility Software কম্পিউটারের রক্ষনাবেক্ষণ, পরিচালনা, অপ্টিমাইজ করতে ব্যবহার করা হয়।
- পারফরমেন্স, সিকিউরিটি ইম্প্রুভ করার জন্য ব্যবহার করা হয়।
- এইসকল সফটওয়্যার অপারেটিং সিস্টেম বেইস কাজ করে যাতে কম্পিউটার থেকে সব থেকে ভালো আউটপুট পাওয়া যায়।

- বিভিন্ন ধরনের ইউটিলিটি সফটওয়্যার গুলো:
Antivirus:
i) Windows Defender, 
ii) AVG,
iii) AVAST,
iv) MACFEE.

File Management Tool:
i) macOS Finder,
ii) Directory Opus,
iii) Dolphin in KDE.

Compression Tool: 
i) Win-Ace,
ii) Win-Zip,
iii) Win-RAR,
iv) 7-Zip,
v) PKZIP.

Disk management Tool:
i) Mini Tool Partition Wizaed,
ii) Paragon Partition Wizard,
iii) SMART Monitoring Tools.

Disk CleanUp Tool:
i) Iolo System mechanic,
ii) IObit Advance SystemCare,
iii) Razer Cortex.

Disk Defragmenter:
i) Auslogics Disk Defrag,
ii) MyDefrag,
iii) perfect Disk,
iv) Defraggler.

উৎস: geeksforgeeks.
৩,৯৩৯.
HTML is primarily used for:
  1. Writing operating systems
  2. Designing databases 
  3. Creating server-side programs
  4. Structuring web page content
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) Structuring web page content.

HTML (HyperText Markup Language) মূলত ওয়েব পেজের কন্টেন্ট গঠন করার জন্য ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজে টেক্সট, ছবি, লিঙ্ক, টেবিল, তালিকা ও অন্যান্য উপাদানকে সঠিকভাবে প্রদর্শন করার জন্য বিভিন্ন ট্যাগ ও এলিমেন্ট ব্যবহার করে। HTML নিজে কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি একটি মার্কআপ ভাষা, যা ব্রাউজারকে বলে দেয় কোন অংশটি শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা বা ছবি। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে HTML হলো মূল ভিত্তি, কারণ এর মাধ্যমে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি হয়, পরে CSS ও JavaScript দিয়ে ডিজাইন এবং ফাংশনালিটি যোগ করা হয়।

• HTML: 
- ‘HTML’ এর পূর্ণরূপ HyperText Markup Language.
- HTML (HyperText Markup Language) হলো একটি সহজ ডাটা ফরম্যাট, যা প্ল্যাটফর্ম-নিরপেক্ষ হাইপারটেক্সট ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

উৎস: w3.org

৩,৯৪০.
All the deleted files go to-
  1. Task Bar
  2. Tool Bar
  3. Recycle Bin
  4. Pen drive
ব্যাখ্যা
• Recycle Bin:
- রিসাইকেল বিন হল এমন একটি ডিফল্ট ফোল্ডার যা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানো কম্পিউটারে পাওয়া যায়।
- ভুলবশত বা উদ্দেশ্যমূলকভাবে কম্পিউটার থেকে মুছে ফেলা ফাইল এবং ফোল্ডারগুলির জন্য এটি একটি অস্থায়ী স্টোরেজ হিসেবে কাজ করে।
- আপনি কম্পিউটার থেকে কোনো কিছু মুছে ফেললে, এটি স্থায়ীভাবে মুছে ফেলার পরিবর্তে রিসাইকেল বিনে যায়।
- এটি ব্যবহাকারীদেরকে টেকনিক্যাল সাপোর্টে যোগাযোগ না করে বা ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার না করেও ভুলক্রমে ডিলেট করা আইটেমগুলি রিকভার করতে দেয়।


figure: Recycle Bin.

সূত্র: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৩,৯৪১.
Which of the following is Microsoft's cloud platform service?
  1. EC2
  2. Bing
  3. One Drive
  4. iCloud+
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure, One Drive.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

উৎস: ব্রিটানিকা ও অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৯৪২.
Junk e-mail is also called ______.
  1. Virus
  2. Spam
  3. Spoof
  4. Sniffer script
  5. Spool
ব্যাখ্যা
Sending irrelevant messages or the same message to a large number of users over the internet for the purpose of advertisement or malicious intent is called spamming and that content is called SPAM or JUNK.
৩,৯৪৩.
______ fight against germs that may enter our body.
  1. Platelets
  2. White blood cells
  3. Red blood cells
  4. Hemoglobin
  5. None of the above
ব্যাখ্যা
- White blood cells are an important part of the immune system
- which helps in fighting infections by attacking bacteria, viruses, and germs that invade the body.
- White blood cells are also known as leukocytes.
- They help in protecting the body against both infectious diseases and foreign invaders.
- WBC is produced in the bone marrow.
- Normal levels of white blood cells in the blood are 4,500-10,000 white blood cells per mm3.
- White blood cells are formed continually; some only live for hours or days, but some live for years.
- Leukocytes are further classified into two subcategories: Granulocytes consist of neutrophils, eosinophils, and basophils.
- Agranulocytes consist of lymphocytes and monocytes
- ​The maximum part of White Blood Cells is made up of Neutrophils. ​
৩,৯৪৪.
What is the full form of ATM?
  1. Auto Teller Machine
  2. Automatic Transfer Mechine
  3. Automated Tellor Mechine
  4. None of the above
ব্যাখ্যা
• এটিএম:
- ATM এর পূর্ণরূপ Automated Teller Machine.
- ATM সাধারণত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মাস্টার কার্ড গ্রহণ করে। এই সব কার্ড ব্যবহার করে ব্যবহারকারীরা ATM থেকে নগদ টাকা উত্তোলন, জমা, হিসাব ব্যালেন্স চেক এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারেন।
- এটিএম টাকার বাক্স নামে খ্যাত।
- দিনরাত ২৪ ঘন্টা ব্যাংকে টাকা জমা দেওয়া, জমাকৃত টাকার পরিমাণ জানা, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং টাকা উত্তোলনের জন্য এটিএম ব্যবহার করা হয়।
- সাধারণত বাণিজ্যিক এলাকায় বা যেখানে ঘনবসতি সেখানে রাস্তার পাশে নিরাপদ স্থানে এ মেশিন স্থাপন করা হয়, যাতে গ্রাহকগণ সহজে এর সুবিধা ভোগ করতে পারে।
- গ্রাহকের নামে বরাদ্দ দেওয়া কার্ডের মাধ্যমে ATM যন্ত্রটি ব্যবহার করতে হয়। এটিএম দেশের ব্যাংকিং খাতে এক আমূল পরিবর্তন এনেছে।

উৎস: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৩,৯৪৫.
ISBN is related to ____
  1. ক) Books and publications
  2. খ) TV channel
  3. গ) Greenhouse
  4. ঘ) UN Force
ব্যাখ্যা
An ISBN is an International Standard Book Number.
ISBNs were 10 digits in length up to the end of December 2006, but since 1 January 2007 they now always consist of 13 digits. 
- ISBNs are assigned to text - based monographic publications (i.e. one - off publications rather than journals, newspapers, or other types of serials).
- Any book made publicly available, whether for sale or on a gratis basis, can be identified by ISBN.
- In addition, individual sections (such as chapters) of books or issues or articles from journals, periodicals or serials that are made available separately may also use the ISBN as an identifier.

Source:
isbn - international.org
৩,৯৪৬.
A list of instructions used by a computer is called-
  1. ক) Text
  2. খ) Output
  3. গ) Program
  4. ঘ) Firmware
ব্যাখ্যা
কম্পিউটার প্রোগ্রামিং:
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 
- মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা।
- প্রোগ্রামের ভাষাকে আমরা নির্দেশ বা কোড হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ এটা কোনো কাজ কীভাবে করতে হয় তার নির্দেশনা দান করে।
- প্রোগ্রামের ভাষা হলো কিছু নির্দেশাবলী যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কী ধরনের কাজ করবে, কোথায় ডাটাসমূহ রাখবে, ফলাফল কী হবে প্রভৃতি নির্ধারণ করবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৪৭.
Which tech company's headquarters is located in Redmond, Washington?
  1. Microsoft
  2. Apple
  3. Google
  4. Meta
ব্যাখ্যা
• মাইক্রোসফট (Microsoft):
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- আশির দশকের শুরুতে আই.বি.এম একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট এর MS- DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
- মাইক্রোসফট এর সামাজিক যোগাযোগ মাধ্যম Linkedin.
- CEO: Satya Nadella.
- Founders: Bill Gates, Paul Allen.
- Headquarters: Redmond, Washington, United States.

অন্যদিকে,
→ Apple এর সদরদপ্তর: অ্যাপল পার্ক, কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
→ Google এর সদরদপ্তর: গুগলপ্লেক্স, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
→ Meta এর সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
৩,৯৪৮.
The function of BIOS is to-
  1. Update the system
  2. Save the system from crashing
  3. Initialize the system hardware components
  4. Ensure system performance
ব্যাখ্যা
BIOS:
- BIOS এর পূর্ণরূপ Basic Input Output System.
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS).
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।
- PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার। এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: ব্রিটানিকা এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি। 
৩,৯৪৯.
The device used for both input and output purposes is -
  1. ক) Stylus
  2. খ) Printer
  3. গ) Touch screen
  4. ঘ) Mouse
ব্যাখ্যা
টাচস্ক্রিন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয়ভাবেই ব্যবহার করা যায়। 

- টাচস্ক্রিন (Touchscreen) হলো ইলেকট্রনিক ভিজুয়্যাল ডিসপ্লে যা ডিসপ্লে এরিয়ায় উপস্থিতি সনাক্ত করতে পারে।
- সাধারণভাবে হাতের আঙ্গুল অথবা কলম আকৃতির স্টাইলাস দিয়ে টাচ বা স্পর্শ করা হয়।
- একের ভিতর সব ধরনের কম্পিউটার, টেবলেট কম্পিউটার, স্মার্ট মোবাইল ফোনে টাচস্ক্রিন ব্যবস্থা থাকে।
- টাচস্ক্রিনে টাচ করে দ্রুত ডেটা ইনপুট করা যায়, বিভিন্ন নির্দেশা দেয়া যায়।
- টাচস্ক্রিন এর ধারণাটি সর্বপ্রথম ই.এ.জনসন ১৯৬৫ প্রদান করেন। 

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
৩,৯৫০.
Permanent hardness of water can be removed by adding:
  1. ক) Potassium Permanganate
  2. খ) Bleaching Powder
  3. গ) Chlorine
  4. ঘ) Washing Soda
ব্যাখ্যা

Sodium carbonate, Na2CO3, is also known as washing soda. It can remove temporary and permanent hardness from water. Sodium carbonate is soluble but calcium carbonate and magnesium carbonate are insoluble. The water is softened because it no longer contains dissolved calcium ions and magnesium ions.

৩,৯৫১.
In which network each computer is simultaneously server and client?
  1. ক) Peer to peer
  2. খ) Hybrid network
  3. গ) Client-server
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়। 
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট। এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে। 
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,৯৫২.
Why do we need to normalize a database?
  1. ক) To remove redundancy
  2. খ) To make data meaningful
  3. গ) To make database secure
  4. ঘ) To make database consistency
ব্যাখ্যা

Normalization is a technique for organizing data in a database.
It is important that a database is normalized to minimize redundancy (duplicate data) and to ensure only related data is stored in each table.
It also prevents any issues stemming from database modifications such as insertions, deletions, and updates.

৩,৯৫৩.
What is the primary purpose of the Internet of Things (IoT)?
  1. To develop computer software
  2. To enable data transfer between interconnected devices
  3. To create social media networks
  4. To enhance graphic design technology
ব্যাখ্যা
• ইন্টারনেট অফ থিংস (Internal of things - IOT):
- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে। 

• IOT এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ:
• কৃষি: আইওটি কৃষি ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে যা ডিভাইসগুলির সাথে ব্যবহারকারীদের তাপমাত্রা, বায়ু গতি, গবাদি পশু, মাটি সামগ্রী, বৃষ্টিপাত এবং আর্দ্রতা সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। এই ডিভাইসগুলি কৃষকদের ঝুঁকি কমাতে, বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষতার সাথে ফসলগুলি উৎপাদনে পরিচালনা করতে সহায়তা করে।

• স্মার্ট হোম: একটি স্মার্ট হোম হলো এমন একটি বাড়ি যা ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসগুলি ব্যবহার করে বাড়িটিকে দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি বাড়ির মালিকদের সুরক্ষা, আরাম, সুবিধা ও নিয়ন্ত্রণ দক্ষতার সাথে প্রদান করে। 

• স্মার্ট শহর: স্মার্ট সিটি আইওটির একটি শক্তিশালী প্রয়োগ যা বিশ্বের জনসংখ্যার মধ্যে কৌতূহল সৃষ্টি করে। স্মার্ট নজরদারি স্বয়ংক্রিয় পরিবহন, দক্ষ শক্তি ব্যবস্থাপনা ব্যবস্থা, জল বিতরণ, নগর নিরাপত্তা এবং পরিবেশগত পর্যবেক্ষণ সব স্মার্ট শহরগুলির জন্য আই ও টি ব্যবহারের উদাহরণ। 

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৫৪.
When two variables are logically compared, the logic gate that tests the equivalence is-
  1. ক) XOR
  2. খ) AND
  3. গ) XNOR
  4. ঘ) NOR
ব্যাখ্যা
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে।
- যৌগিক গেইট মৌলিক গেইটের উপর নির্ভরশীল।
- যৌগিক গেইট চার ধরণের হয়ে থাকে।
যথা: 
১. ন্যান্ড গেইট(NAND Gate)
২. নর গেইট(NOR Gate)
৩. এক্স-অর গেইট(X-OR Gate)
৪. এক্স-নর গেইট(X-NOR Gate)

- বুলিয়ান অ্যালজেবরার বিশেষ যোগের বিপরীত কাজ সম্পাদনের জন্য যে লজিক গেইট ব্যবহার করা হয় তাকে X-NOR Gate বলে।
- X-OR Gate কে NOT Gate এর মধ্য দিয়ে প্রবেশ করালে যে গেটের কাজ সম্পাদিত হয় সেটাই X-NOR গেট।
- X-NOR Gate এ দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে।
- এই বিশেষ যৌগিক গেটটি OR, AND এবং NOT গেটের সমন্বয়ে তৈরি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৩,৯৫৫.
SSDs are more shock-resistant than HDDs because they:
  1. Use optical sensors
  2. Have no moving parts
  3. Are filled with air
  4. Use stronger metal
ব্যাখ্যা

• SSDs (Solid State Drives) হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় বেশি শক-প্রতিরোধী, কারণ এগুলোর কোনো চলমান অংশ নেই। HDD-তে ঘূর্ণনশীল ডিস্ক এবং রিড/রাইট হেড থাকে, যা ঝাপসা বা আঘাতের সময় সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। SSD-তে ডেটা সংরক্ষণ করা হয় ফ্ল্যাশ মেমোরিতে, যা স্থির ও কম্প্যাক্ট, তাই কোনো ধরনের যান্ত্রিক ধাক্কা বা ঝাঁকুনিতে সহজে ক্ষতি হয় না। অন্য কোনো উপাদান যেমন অপটিক্যাল সেন্সর, বায়ু, বা শক্তিশালী ধাতু শক-প্রতিরোধের মূল কারণ নয়। তাই, SSD-এর প্রধান সুবিধা হল “no moving parts”, যা এটিকে HDD-এর তুলনায় অনেক বেশি টেকসই এবং নির্ভরযোগ্য করে।

- সঠিক উত্তর: খ) Have no moving parts.

• ভোলাটাইল বা উদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে।
- যেমন- RAM।

• নন-ভোলাটাইল মেমরি বা অনুদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে অনুদ্বায়ী স্মৃতি বা নন-ভোলাটাইল মেমরি বলে। যেমন- ROM।

• ধ্বংসাত্মক মেমরি:
- যদি কোনো মেমরি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে যায় তাহলে তাকে ধ্বংসাত্মক মেমরি বলা হয়।
- যেমন- চৌম্বক কোর মেমরি।

• অধ্বংসাত্মক মেমরি:
- যদি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে না যায় তাহলে তাকে অধ্বংসাত্মক মেমরি বলে।
- যেমন- চৌম্বক টেপ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৫৬.
Which one is a first-generation language?
  1. Machine Language
  2. C
  3. Ruby
  4. Prolog
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা:
১) প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫ - ১৯৫০) - Machine language বা, যান্ত্রিক ভাষা।
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০ - ১৯৬০) - Assembly language বা, অ্যাসেম্বলি ভাষা।

৩) তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০ - ১৯৭০) - High level language বা, উচ্চস্তরের ভাষা।
- যেমন: C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl.
৪) চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০ - ১৯৮০) - Very high level language বা, অতি উচ্চস্তরের ভাষা।
- যেমন: SQL, NOMAD, FOCUS.
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান) - Natural language বা, স্বাভাবিক ভাষা।
- যেমন: Prolog, OPSS, Mercury.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৩,৯৫৭.
Which one of the following can be considered as the most complete cloud computing service model?
  1. PaaS
  2. IaaS
  3. CaaS
  4. SaaS
  5. All of these
ব্যাখ্যা
The most complete cloud computing service model must contain the computing hardware and software, as well as the solution itself. Hence the SaaS model has all these features.
৩,৯৫৮.
What is the main difference between IaaS and PaaS?
  1. IaaS provides virtual hardware; PaaS provides a platform to build apps
  2. IaaS provides SaaS applications; PaaS provides storage only
  3. IaaS is managed by the customer; PaaS is unmanaged
  4. There is no difference
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) IaaS provides virtual hardware; PaaS provides a platform to build apps.

IaaS (Infrastructure as a Service) মূলত ভার্চুয়াল হার্ডওয়্যার, সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং সরবরাহ করে। ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন পরিচালনা করে। অন্যদিকে, PaaS (Platform as a Service) একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম দেয় যেখানে ডেভেলপাররা সরাসরি অ্যাপ্লিকেশন তৈরি, পরীক্ষা এবং ডিপ্লয় করতে পারে, হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেমের চিন্তা করতে হয় না। সংক্ষেপে, IaaS হলো “ভিত্তি” এবং PaaS হলো “অ্যাপ ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত পরিবেশ”। তাই মূল পার্থক্য হলো IaaS ভার্চুয়াল হার্ডওয়্যার দেয়, আর PaaS অ্যাপ তৈরির জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে।

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:

১. IaaS (Infrastructure as a Service): 
- এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
- এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
- ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
- উদাহরণ: Amazon EC2, Google Cloud Storage, Rackspace.

২. PaaS (Platform as a Service): 
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ: Google App Engine, Microsoft Azure App Services, Heroku, Salesforce Platform.

৩. SaaS (Software as a Service): 
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ: Google Docs, Microsoft 365, Lotus, Yahoo! mail, Zoho.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট ওয়েবসাইট। 

৩,৯৫৯.
What is Microsoft's social media?
  1. Facebook
  2. Linkedin
  3. Whatsapp
  4. Microsoft Access
ব্যাখ্যা
• মাইক্রোসফট (Microsoft):
- মাইক্রোসফট এর সামাজিক যোগাযোগ মাধ্যম Linkedin.
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- আশির দশকের শুরুতে আই.বি.এম একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট এর MS- DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
- CEO: Satya Nadella 
- Founders: Bill Gates, Paul Allen
- Headquarters: Redmond, Washington, United States

উৎস: ব্রিটানিকা।
৩,৯৬০.
What does RFID stand for?
  1. Remote Field Information Device
  2. Rapid Frequency Identification Device
  3. Radio-Frequency Identification
  4. Radio Frequency Internal Device
ব্যাখ্যা
• RFID এর পূর্ণরূপ হলো Radio-Frequency Identification. এটি একটি প্রযুক্তি যা রেডিও তরঙ্গের মাধ্যমে বস্তু, প্রাণী বা মানুষের তথ্য সনাক্ত এবং সংগ্রহ করতে সাহায্য করে। RFID সিস্টেমে সাধারণত থাকে একটি ট্যাগ এবং একটি রিডার। ট্যাগে তথ্য থাকে, যা রিডারের মাধ্যমে পড়া হয়। এটি বারকোডের মতই কাজ করে, তবে বেশি দূরত্ব থেকে এবং দ্রুত তথ্য পাঠাতে পারে। RFID প্রযুক্তি ব্যবহার হয় লজিস্টিকস, গুদামজাতকরণ, পণ্য সনাক্তকরণ, নিরাপত্তা ও টোল কালেকশনে। তাই, RFID হলো Radio-Frequency Identification যা দ্রুত ও নির্ভুল সনাক্তকরণ নিশ্চিত করে।

সঠিক উত্তর: গ) Radio-Frequency Identification.

• RFID:
- RFID প্রযুক্তি ১৯৭০ সাল থেকে বাণিজ্যিকভাবে ব্যবহার হয়।
- এর পূর্ণরূপ: Radio Frequency Identification.
- রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি ওয়্যারলেস প্রযুক্তি।
- যা রেডিও তরঙ্গ ব্যবহার করে বস্তু বা ব্যক্তিকে চিহ্নিত করে।
- ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত দূরত্ব বস্তু চিহ্নিত করা যায়।​

• প্রযুক্তির উপাদান:
- ট্যাগ (Tag): ডিজিটাল তথ্য সংরক্ষণকারী চিপ ও অ্যান্টেনা।
- রিডার (Reader): ট্যাগ থেকে তথ্য পড়ে ডাটাবেসে প্রেরণকারী ডিভাইস।​

• কার্যপ্রণালী:
- রিডার রেডিও তরঙ্গ প্রেরণ করে।
- ট্যাগ সেই তরঙ্গ গ্রহণ করে তথ্য প্রেরণ করে।
- রিডার প্রাপ্ত তথ্য ডাটাবেসে আপডেট করে।​

• ব্যবহার ক্ষেত্রসমূহ:
- গাড়ির চাবি ও নিরাপত্তা প্রবেশ কার্ড: অ্যাক্সেস কন্ট্রোল।
- সুরক্ষা ও উপস্থিতি ট্র্যাকিং।
- স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা।
- স্বয়ংক্রিয় টোল আদায়।
- স্টক ম্যানেজমেন্ট,
- পশুদের পরিচয় নিশ্চিতকরণ।​

• নিরাপত্তা ও গোপনীয়তা:
- RFID কার্ডে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে না।
- শুধু একটি নম্বর থাকে, যা নিরাপদ ডাটাবেসে সংরক্ষিত তথ্যের দিকে নির্দেশ করে।
- তথ্য এনক্রিপশন ও পাসওয়ার্ড সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

• উদাহরণস্বরূপ:
- NEXUS, SENTRI, FAST.
- ১৯৯৫ সাল থেকে সীমান্তে যাত্রীদের দ্রুত প্রবেশের জন্য ভিসিনিটি RFID প্রযুক্তি ব্যবহার করে আসছে।

উৎস: Homeland Security [লিংক]
৩,৯৬১.
Which register always holds the address of the next instruction to be executed?
  1. Accumulator
  2. Program Counter
  3. Flag Register
  4. Memory Data Register
ব্যাখ্যা

• Program Counter — Program Counter Register সর্বদা পরবর্তী নির্দেশের (next instruction) মেমরি ঠিকানা সংরক্ষণ করে, যা প্রোগ্রামের ধারাবাহিক নির্বাহ নিশ্চিত করে।

• রেজিস্টার:
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে।
- ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি হওয়ায় কাজ করার গতি অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসর হিসাব-নিকাশের সময় ডেটা সাময়িকভাবে রেজিস্টারে সংরক্ষণ করে।
- ব্যবহারকারী সরাসরি রেজিস্টারে কিছু সংরক্ষণ করতে পারে না, কেবল CPU প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে।
- ধারণক্ষমতা ভেদে 8-bit, 16-bit, 32-bit, 64-bit রেজিস্টার হতে পারে।

• রেজিস্টারের শ্রেণিবিভাগ:
১) সাধারণ রেজিস্টার (General Register)।
২) বিশেষ রেজিস্টার (Special Register)।

• সাধারণ রেজিস্টার:
- প্রোগ্রাম নির্বাহের সময় ডেটা ও তাৎক্ষণিক ফলাফল সংরক্ষণ করে।
- প্রধান মেমরির তুলনায় ডেটা বিনিময়ের গতি বেশি।
- একটি সাধারণ রেজিস্টার কখনও কাউন্টার, কখনও মেমরি ঠিকানা বা ডেটা রেজিস্টার হিসেবে ব্যবহৃত হতে পারে।
- সাধারণত একটি মাইক্রোপ্রসেসরে ৮ থেকে ৩২ বা তার বেশি সাধারণ রেজিস্টার থাকে।

• বিশেষ রেজিস্টার:
- নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
- শুধুমাত্র প্রসেসরের নির্দেশিত কাজই সম্পাদন করে।
- উদাহরণ: Accumulator, Program Counter, Stack Pointer, Segment Register, Flag Register, Instruction Register, Index Register, Memory Address Register, Memory Data Register.

• Program Counter Register:
- মেমরি ঠিকানার ধারাবাহিকতা সংরক্ষণ করে।
- একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ কোন মেমরি ঠিকানা থেকে গ্রহণ করতে হবে তা নির্দেশ করে।
- সবসময় পরবর্তী নির্দেশের ঠিকানা ধারণ করে।
- Instruction Pointer নামেও পরিচিত।
- Branch নির্দেশের ক্ষেত্রে ক্রমানুসারে বৃদ্ধি না পেয়ে নির্দেশের প্রকৃতি অনুযায়ী পরিবর্তিত হয়।
- এর আকার Address Bus-এর আকারের উপর নির্ভরশীল।

• Accumulator:
- গাণিতিক ও যুক্তিমূলক অপারেশনের ফলাফল সাময়িকভাবে সংরক্ষণ করে।
- ALU-এর প্রক্রিয়াজাত ফলাফল এখানে জমা থাকে।

• Memory Address Register (MAR):
- প্রধান মেমরির কোন ঠিকানা থেকে ডেটা পড়া বা লেখা হবে তা ধারণ করে।

• Memory Data Register (MDR):
- মেমরি থেকে আগত বা মেমরিতে প্রেরিত ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে।
- Memory Buffer Register নামেও পরিচিত।

• Instruction Register:
- মেমরি থেকে আনা বর্তমান নির্দেশ সাময়িকভাবে সংরক্ষণ করে।

• Flag Register:
- প্রক্রিয়াকরণের সময় বিভিন্ন অবস্থা নির্দেশ করে।
- উদাহরণ: Zero Flag, Carry Flag, Parity Flag, Sign Flag, Overflow Flag।

• অন্যান্য অপশন:
- Accumulator → গাণিতিক ও লজিক অপারেশনের ফলাফল সাময়িকভাবে সংরক্ষণকারী বিশেষ রেজিস্টার।
- Flag Register → প্রসেসিং অবস্থার সূচক সংরক্ষণ করে, যেমন Zero, Carry, Overflow।
- Memory Data Register → মেমরি ও CPU-এর মধ্যে ডেটা আদান-প্রদানের সময় ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৩,৯৬২.
Which are the three conceptual layers in CometCloud?
  1. infrastructure, dynamic, static
  2. development, dynamic, static
  3. development, application, physical
  4. transport, network, infrastructure
  5. programming, service, infrastructure
ব্যাখ্যা
• Conceptually, CometCloud is composed of a programming layer, service layer, and infrastructure layer.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং মডেলের বৈশিষ্ট্য তিনটি। যথা -
- Resource Scalability,
- On-Demand এবং
- Pay as you go.

উৎস: ১. University of Utah. [Link] 
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৯৬৩.
Who are the founders of Microsoft?
  1. Jeff Bezos and Andy Jassy
  2. Larry Page and Sergey Brin
  3. Steve Jobs and Tim Cook
  4. Bill Gates and Paul Allen
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান (জানুয়ারি, ২০২৫) CEO সত্য নাদেলা।

উৎস: Microsoft website.
৩,৯৬৪.
Which component is known as the brain of the computer?
  1. CPU
  2. Power Supply
  3. Hard Disk
  4. Motherboard
ব্যাখ্যা

• CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, যা ডেটা প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে এবং একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।

• কম্পিউটার সংগঠন:
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নির্দিষ্ট নিয়ম অনুসারে পরস্পরের সাথে সংযুক্ত থাকে।
- এই পারস্পরিক সংযুক্ত অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়।
- কম্পিউটার সংগঠনের প্রধান অংশ পাঁচটি।
- Input Unit,
- Control Unit,
- Arithmetic Logic Unit,
- Memory Unit,
- Output Unit.

• CPU (Central Processing Unit):
- ব্যবহারকারীর প্রদত্ত ডেটা ও নির্দেশের ভিত্তিতে ডেটা প্রক্রিয়াকরণ করে।
- প্রক্রিয়াকরণের ফলাফল Output Unit-এর মাধ্যমে প্রদান করে।
- CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
- কম্পিউটারের কাজের গতি ও ক্ষমতা প্রধানত CPU-এর উপর নির্ভরশীল।

• CPU-এর সংগঠন:
- CPU তিনটি অংশ নিয়ে গঠিত।
- Arithmetic Logic Unit (ALU),
- Control Unit (CU),
- Memory Unit.

• Arithmetic Logic Unit (ALU):
- গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পাদন করে।
- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তুলনা ইত্যাদি কাজ সম্পন্ন করে।

• Control Unit (CU):
- কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে।
- নির্দেশ গ্রহণ, ডিকোড ও নিয়ন্ত্রণ সংকেত প্রেরণ করে।

• Memory Unit:
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ডেটা ও নির্দেশ সংরক্ষণ করে।
 
• অন্যান্য অপশন:
- Motherboard → কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড, যেখানে বিভিন্ন উপাদান সংযুক্ত থাকে।
- Hard Disk → গৌণ সংরক্ষণ ডিভাইস।
- Power Supply → বিদ্যুৎ সরবরাহকারী ইউনিট।
 
 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৩,৯৬৫.
Which of the following is caused by the drop in the magnitude of voltage in an electrical power system?
  1. Noise
  2. Brown out
  3. Transient
  4. Black Out
ব্যাখ্যা
• ব্রাউন আউট (Brown out): 
- অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানোর অক্ষমতার কারণে সরবরাহ লাইনে ভোল্টেজের পরিমাণ কমে যায়, এই ঘটনাকে ব্রাউন আউট বলা হয়।
- কম্পিউটারের ক্ষতি রোধে এসময় কম্পিউটার বন্ধ রাখা উচিৎ।
- ব্রাউন আউট পরিকল্পিত বা অপরিকল্পিত দুই কারণেই হতে পারে। 

• ঝড়, তুফান, বজ্রপাত ইত্যাদি কারণে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্লাক আউট(Black Out) বলে। 
• বিদ্যুত সরবরাহ লাইন থেকে সৃষ্ট ভোল্টেজ বা বিদ্যুতের বড় ধরনের স্পাইককে ট্রানসিয়েন্ট(Transient) বলে। 
• পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, স্পীকারের উচ্চমাত্রার শব্দ বা প্রিন্টারের শব্দকে নয়েজ(Noise) বলে। 

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৬৬.
The device used for both input and output purposes is -
  1. Touch screen
  2. Printer
  3. Stylus
  4. Mouse
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস:
  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা। 
৩,৯৬৭.
Which one is an internet browser? I. Google II. Firefox
  1. ক) Only I
  2. খ) Only II
  3. গ) Both I and II
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Internet Explorer, Google chrome, Opera, Mozilla Firefox, Safari প্রভৃতি হল web browser সফটওয়্যার।
৩,৯৬৮.
In a computer program, the processor executing the same instructions over and over is called-
  1. Branching
  2. Looping
  3. Circulating
  4. Rotating
ব্যাখ্যা
• In computer programming, a loop is a sequence of instructions that is continually repeated until a certain condition is reached. 

• A loop is a software program or script that repeats the same instructions or processes the same information over and over until receiving the order to stop.

• Loops in programming are used to repeat a block of code until the specified condition is met. A loop statement allows programmers to execute a statement or group of statements multiple times without repetition of code.

• Programming এর ক্ষেত্রে লুপ হচ্ছে এমন একটি কমান্ড যার সাহায্যে প্রোগ্রামটি একটি কাজ বারবার করে।

কয়েক ধরনের লুপ হলো:
ফর লুপ (for loop)
হোয়াইল লুপ (while loop)
ফরইচ লুপ (foreach loop)
ডু হোয়াইল লুপ (do...while loop) 
৩,৯৬৯.
E-mail was first introduced in -
  1. 1963
  2. 1966
  3. 1970
  4. 1971
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৭০.
Which one acts as an input and output device simultaneously?
  1. Joystick
  2. Plotter
  3. Pen Drive
  4. OCR
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
 
• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
 
• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pen Drive, Modem ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৭১.
Want is the primary goal of edge computing?
  1. Reduce cloud storage costs
  2. Improve Internet bandwidth
  3. Bring computation closer to the data source
  4. Increase data center size
ব্যাখ্যা
• Edge computing-এর প্রধান লক্ষ্য হলো ডেটার উৎসের কাছাকাছি কম্পিউটেশন আনা। এটি মূলত গ) Bring computation closer to the data source। এর মাধ্যমে ডেটা বিশ্লেষণ, প্রসেসিং এবং সিদ্ধান্ত গ্রহণ দ্রুত সম্পন্ন করা যায়, কারণ ডেটা কেন্দ্র বা ক্লাউডে পাঠানোর প্রয়োজন পড়ে না। এতে করে latency কমে, রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয় এবং ইন্টারনেট ব্যান্ডউথের ওপর চাপ কম পড়ে। যদিও ক্লাউড স্টোরেজ খরচ কমানো বা ব্যান্ডউথ উন্নত করার সুবিধা পাওয়া যায়, তবে এগুলো প্রাথমিক উদ্দেশ্য নয়। একইভাবে ডেটা সেন্টার বড় করা edge computing-এর লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো সময়মতো দ্রুত ও কার্যকর তথ্য বিশ্লেষণ নিশ্চিত করা।

• Edge computing:
- Edge computing-এর মূল লক্ষ্য হলো ডেটা উৎস (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন) এর কাছাকাছি কম্পিউটিং প্রসেসিং করা। এতে করে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর পূর্বেই প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা যায়। এর ফলে:
- Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
- Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ব্যবহার হয়।
- Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।
- Cloud storage খরচ কমলেও, এটা প্রাথমিক উদ্দেশ্য নয়, বরং একটি পার্শ্বপ্রতিক্রিয়া।

সূত্র: techtarget [লিংক]
৩,৯৭২.
'www.example.gov.bd' - Which is the top-level domain here?
  1. .gov
  2. .bd
  3. .example
  4. www
ব্যাখ্যা
- একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটি জিনিসের ধারণা থাকতে হয়, প্রথমটি হলো ডোমেইন নাম এবং দ্বিতীয়টি ওয়েব হোস্টিং।
- ডোমেইন নাম হলো একটি ওয়েবসাইটের নাম যেমন- youtube.com, google. com, Wikipedia.org ইত্যাদি।
- ডোমেইন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েবসার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।
- প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস (যেমন- 180.102.434.8) থাকে।
- কিন্তু এধরনের সংখ্যা বা নিউমেরিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য কষ্টকর বিধায় এই আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট ডোমেইন নাম বা ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয়।
- ডোমেইন নাম এর দুইটি অংশ থাকে সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন, যেমন- youtube.com-এর youtube হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং .com হচ্ছে টপ লেভেল ডোমেইন।
- একটি ওয়েবসাইটের ডোমেইন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভাবে লেভেল হবে। যেমন- টপ লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল ইত্যাদি।
- www.example.gov.bd এখানে টপ লেভেল ডোমেইন .bd-এর আওতায় সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে .gov এবং.gov.bd-এর আওতায় থার্ড লেভেল ডোমেইন হলো example.

উৎস: ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি। [২০২৩ সংস্করণ]
৩,৯৭৩.
The combination of title, text or contain placeholders and the arrangement on a slide is called _____.
  1. ক) Slide Master
  2. খ) Object
  3. গ) Design Template
  4. ঘ) Slide layout
ব্যাখ্যা

Slide layouts contain formatting, positioning, and placeholder boxes for all of the content that appears on a slide.
Placeholders are the dotted-line containers on slide layouts that hold such content as titles, body text, tables, charts, SmartArt graphics, pictures, clip art, videos, and sounds. Slide layouts also contain the colors, fonts, effects, and the background (collectively known as the theme) of a slide.

Source: Microsoft support

৩,৯৭৪.
Which ASCII code represents the letter 'C'?
  1. 67
  2. 79
  3. 87
  4. 99
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৭৫.
Why do we need to handle exceptions?
  1. ক) To prevent abnormal termination of program
  2. খ) To encourage exception prone program
  3. গ) To avoid syntax errors
  4. ঘ) To save memory
ব্যাখ্যা
Exception Handling: 
- একটি প্রোগ্রামের অস্বাভাবিক সমাপ্তি রোধ করতে exception গুলো পরিচালনা করা উচিত।
- জাভাতে এক্সেপশন হ্যান্ডলিং হল রানটাইম ত্রুটিগুলি পরিচালনা করার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া যাতে অ্যাপ্লিকেশনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা যায়।
- এক্সেপশন হেন্ডলিং পরিচালনার মূল সুবিধা হল অ্যাপ্লিকেশনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা। একটি এক্সেপশন সাধারণত অ্যাপ্লিকেশনের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে; তাই এক্সেপশন পরিচালনা করতে হবে। 
৩,৯৭৬.
Which one is utility software?
  1. Archie
  2. Windows XP
  3. MS Word
  4. Intego
ব্যাখ্যা
• Intego is an antivirus software specifically designed for macOS.

• ইউটিলিটি প্রোগ্রাম:

- ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা (delete) অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।
- উদাহরণ: Antivirus Programs, Disk Defragmenter, File Manage ইত্যাদি।
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩,৯৭৭.
What type of storage medium is a hard disk?
  1. Flash memory
  2. Magnetic storage
  3. Optical disk
  4. Solid-state storage
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Magnetic storage

হার্ড ডিস্ক (Hard Disk)
- হার্ড ডিস্ক হলো একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম, যা কম্পিউটারে বৃহৎ পরিমাণ ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- হার্ড ডিস্ক সমতল, বৃত্তাকার প্লেট নিয়ে গঠিত, যা অ্যালুমিনিয়াম বা কাঁচের তৈরি এবং চৌম্বকীয় পদার্থে আচ্ছাদিত।
- ডেটা ডিস্কগুলির পৃষ্ঠে আবর্তাকার ট্র্যাক আকারে সংরক্ষিত থাকে।
- একটি ম্যাগনেটিক হেড ডিস্কের ঘূর্ণনশীল পৃষ্ঠে ক্ষুদ্র বিন্দুগুলো চৌম্বকীয় করার মাধ্যমে বাইনারি সংখ্যা (1 এবং 0) লিখে এবং সেই বিন্দুগুলোর চৌম্বকীয় দিকনির্দেশনা সনাক্ত করে সংখ্যা পড়ে।
- একটি কম্পিউটারের হার্ড ড্রাইভে কয়েকটি হার্ড ডিস্ক, রিড/রাইট হেড, ডিস্ক ঘূর্ণন করার জন্য একটি মোটর এবং সার্কিট থাকে, যা সবই একটি ধাতব কেসে সিল করা থাকে।
- যেখানে হার্ড ডিস্ক অভ্যন্তরীণ ডেটা সংরক্ষণের মানক ছিল, কিছু পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপ এখন SSD ব্যবহার করে, যা ফ্ল্যাশ মেমরি চিপের উপর নির্ভর করে।
- অতিরিক্ত সংরক্ষণের জন্য চৌম্বকীয় টেপ এবং অপটিক্যাল ডিস্কও ব্যবহৃত হয়।

সূত্র: ব্রিটানিকা।

৩,৯৭৮.
Which company developed the robot Sophia?
  1. IBM
  2. Tesla
  3. Hanson Robotics
  4. Boston Dynamics
ব্যাখ্যা

• রোবট সোফিয়া তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান Hanson Robotics, যা মানবসদৃশ (Humanoid) রোবট তৈরির জন্য পরিচিত।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়, তাকে রোবটিক্স বলা হয়।
- Joseph Frederick Engelberger–কে রোবটিক্সের জনক বলা হয়।
- রোবটের চলাচলের জন্য রোবটিক্সে Actuator ব্যবহার করা হয়।
- “Robot” শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ শ্রমিক।
- “Robot” শব্দটি প্রথম ব্যবহৃত হয় Karel Čapek–এর ১৯২০ সালে প্রকাশিত একটি নাটকে।
- প্রথম রোবট তৈরি করেন George Charles Devol.
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল Unimate.
- Unimate রোবট প্রকল্পের উদ্যোক্তা ছিলেন Joseph Frederick Engelberger.

• রোবট সোফিয়া:
- Robot Sophia তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান Hanson Robotics.
- এর মূল নির্মাতা হলেন David Hanson.
- রোবট সোফিয়াকে নকশা করা হয়েছে ব্রিটিশ অভিনেত্রী Audrey Hepburn–এর আদলে।
- রোবট সোফিয়া ১৯ এপ্রিল ২০১৫ থেকে সক্রিয় হয়।
- ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরব রোবট সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে, যা কোনো রোবটের জন্য প্রথম ঘটনা।
- ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত Digital World প্রযুক্তি উৎসবে রোবট সোফিয়া অংশগ্রহণ করে।
- রোবট সোফিয়া প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি (facial expressions) প্রদর্শন করতে সক্ষম।

• অন্যান্য অপশন:
- Boston Dynamics → মূলত শিল্প ও সামরিক কাজে ব্যবহৃত রোবট তৈরি করে।
- Tesla → বৈদ্যুতিক গাড়ি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য পরিচিত।
- IBM → কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৯৭৯.
Which among the following is associated with excel?
  1. ক) Spreadsheet
  2. খ) Graphic program
  3. গ) Microsoft office
  4. ঘ) None of these
ব্যাখ্যা
MS Excel হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় Spreadsheet সফটওয়্যার।
৩,৯৮০.
How many kilobytes are there in 1 megabyte (MB)?
  1. 2048 KB
  2. 100 KB
  3. 1024 KB
  4. 1000 KB
ব্যাখ্যা
• কম্পিউটার ডেটা পরিমাপের এককে ১ মেগাবাইট (MB) সমান ১০২৪ কিলোবাইট (KB)। কম্পিউটারে মেমোরি সাধারণত বাইনারি ভিত্তিতে পরিমাপ করা হয়, যেখানে প্রতি ধাপে ২-এর গুণিতক অনুসরণ করা হয়। এক কিলোবাইট মানে ১০২৪ বাইট, এবং এক মেগাবাইট মানে ১০২৪ কিলোবাইট। যদিও কিছু ক্ষেত্রে দশমিক ভিত্তিতে ১ মেগাবাইটকে ১০০০ কিলোবাইট ধরা হয়, তবে প্রযুক্তিগতভাবে এবং অধিকাংশ কম্পিউটার সিস্টেমে এটি ১০২৪ কিলোবাইট হিসেবেই ধরা হয়। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো: গ) 1024 KB. এটি কম্পিউটারের স্টোরেজ ও মেমোরি ধারণার একটি মৌলিক বিষয়।

• বিট (Bit): 
- বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। 
- মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। 

• বাইট (Byte): 
- ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। 
- বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ। 

মেমোরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক: 
• ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর, 
• ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB), 
• ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB), 
• ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB), 
• ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB) এবং 
• ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB) ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৮১.
A processor running at 3.0 GHz operates at what frequency range?
  1. Billions of cycles per second
  2. Millions of cycles per second
  3. Thousands of cycles per second
  4. Hundreds of cycles per second
ব্যাখ্যা

• ৩.০ গিগাহার্টজ (GHz) গতিতে চলা একটি প্রসেসর প্রতি সেকেন্ডে প্রায় ৩ বিলিয়ন সাইকেল সম্পন্ন করে। “গিগা” মানে হলো বিলিয়ন, তাই ৩.০ GHz প্রসেসরের কার্যক্ষমতা বিলিয়ন মাত্রায় সাইকেল সম্পাদনের ক্ষমতাকে নির্দেশ করে। এটি কম্পিউটারের গতি ও কর্মক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ প্রতি সেকেন্ডে যত বেশি সাইকেল সম্পন্ন করা যায়, তত দ্রুত প্রসেসর গণনা ও নির্দেশনা সম্পাদন করতে পারে।
- তাই প্রদত্ত অপশন  গুলোর মধ্যে সঠিক উত্তর হলো-  ক) Billions of cycles per second, যা ৩.০ GHz প্রসেসরের প্রকৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জকে সবচেয়ে সঠিকভাবে প্রকাশ করে।
 
 • সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।

- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৮২.
You can move between two or more Excel files opened by using the -
  1. ctrl + tab
  2. ctrl + page up
  3. ctrl + page down
  4. ctrl + F9
ব্যাখ্যা

Cntrl + tab in excel and other spreadsheet programs:
In Microsoft Excel, pressing Ctrl + tab switches between the open workbooks if you have more than one workbook open at once.
Source: www.computerhope.com

৩,৯৮৩.
Topology used in mobile networks are-
  1. Ring topology
  2. Star topology
  3. Mesh topology
  4. Tree topology
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজি হলো সেলুলোর বা স্টার টপোলজি।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা - প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম,চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৯৮৪.
What function does F7 serve in most applications?
  1. Search for files
  2. Check spelling and grammar
  3. Rename files
  4. Switch to full screen
ব্যাখ্যা
• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1 থেকে F12 পর্যন্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৩,৯৮৫.
What does 'POP' stand for in the context of email?
  1. Personal Online Protocol
  2. Post Office Protocol
  3. Public Online Provider
  4. Personalized Operation Protocol
ব্যাখ্যা
ই-মেইলে ব্যবহৃত প্রটোকলসমূহ নিম্নরূপ:
- Simple Mail Transfer Protocol (SMTP),
- Post Office Protocol (POP), 
- Internet Message Access Protocol (IMAP).

• ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

POP: 
→ POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
→ ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
→ ই-মেইল সার্ভার থেকে কোনো ই-মেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
→ মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
→ সার্ভার থেকে ই-মেইল ডিলেট এবং স্টোর করার ক্ষেত্রেও POP3 ব্যবহৃত হয়।

IMAP:
→ IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
→ IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে প্রবেশ করা যায়।
→ এ প্রটোকলের দ্বারা যে কোনো ডিভাইস থেকেই ই-মেইল অ্যাক্সেস করা যায়।

SMTP:
→ SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
→ মেইলের মাধ্যমে যে কোনো বার্তা পাঠাতে SMTP ব্যবহৃত হয়।
→ মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টে বার্তা পাঠাতে SMTP ব্যবহার করে।

Source:
১) sciencedirect.com
২) ব্রিটানিকা।
৩,৯৮৬.
A computer network which is used within a building is called a-
  1. WAN
  2. MAN
  3. LAN
  4. SAN
ব্যাখ্যা
• A computer network which is used within a building is called a LAN.

• LAN:

- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

• লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা:
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- MAN (Metropolitan Area Network) মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা একটি ছোট অঞ্চলজুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়, এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতগুলো কম্পিউটার নিয়ে MAN গঠিত হয়।
- বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান (WAN) বলে।
- SAN (Storage Area Network) হলো একটি উচ্চ-গতির নেটওয়ার্ক যা বিভিন্ন ডেটা স্টোরেজ ডিভাইসগুলিকে সংযুক্ত করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৯৮৭.
Which of the following is not considered a navigation key?
  1. End
  2. Home
  3. Alt
  4. Page Down
ব্যাখ্যা
⚪ নেভিগেশন কী বলতে বোঝানো হয় সেইসব কীগুলোকে যেগুলোর সাহায্যে আপনি কার্সর বা স্ক্রলিং এর মাধ্যমে নথির (document) ভিতরে ঘুরে বেড়াতে পারেন, যেমন – Home, End, Page Up, Page Down, Arrow Keys ইত্যাদি।

Alt কী মূলত একটি modifier key, যা সাধারণত অন্য কীগুলোর সঙ্গে ব্যবহার করে শর্টকাট কমান্ড তৈরি করা হয়। এটি সরাসরি কার্সর নেভিগেশনের কাজে ব্যবহার হয় না।


⚪ নেভিগেশন কী:
• নেভিগেশন কী সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়।
• নেভিগেশন কী ১০টি। যথা:
- Delete,
- Insert,
- Home,
- End,
- Page Up,
- Page Down,
- Arrows Keys।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Microsoft website.
৩,৯৮৮.
Which component in an IoT system is responsible for collecting data from the environment?
  1. Sensor 
  2. Cloud server
  3. Gateway
  4. Actuator
ব্যাখ্যা

• IoT (Internet of Things) সিস্টেমে পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করার মূল দায়িত্ব সেন্সরের (Sensor) উপর থাকে। সেন্সর হলো এমন একটি ডিভাইস যা তাপমাত্রা, আলো, আর্দ্রতা, চাপ, গতি বা অন্যান্য পরিবেশগত পরিবর্তন সনাক্ত করতে সক্ষম। যখন এটি কোনো তথ্য সংগ্রহ করে, তখন সেই ডেটা সাধারণত গেটওয়ে (Gateway) বা ক্লাউড সার্ভার (Cloud server) এর মাধ্যমে প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের জন্য পাঠানো হয়। সেন্সরের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সিস্টেম প্রয়োজন অনুযায়ী অ্যাকচুয়েটর (Actuator) ব্যবহার করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাই, IoT সিস্টেমের “পরিবেশ থেকে ডেটা সংগ্রহের” মূল উপাদান হলো সেন্সর।

- সঠিক উত্তর: ক) Sensor.

• ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):
- ইন্টারনেট অফ থিংস (IoT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
- এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
- IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।

• IoT এর উদাহরণ:
- স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট)।
- ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার)।
- শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি (Industrial IoT)।

উৎস: ব্রিটানিকা।

৩,৯৮৯.
Which gate gives an output as 1 when all the input signals are 1?
  1. NAND Gate
  2. XOR Gate
  3. XNOR Gate
  4. NOR Gate
  5. None of the above
ব্যাখ্যা

চিত্রটি লক্ষ্য করুনঃ

এখানে দেখা যাচ্ছে, AND, OR ও XNOR গেইটে সবগুলো ইনপুট ১ হলে আউটপুট ১ হয়।

৩,৯৯০.
Which of the following is a valid hexadecimal number?
  1. 78Z
  2. 2F9 
  3. 1G5
  4. None 
ব্যাখ্যা

• একটি valid হেক্সাডেসিমাল (hexadecimal) সংখ্যা হল এমন একটি সংখ্যা যা কেবল ০ থেকে ৯ এবং A থেকে F পর্যন্ত অক্ষর ব্যবহার করে লেখা হয়। এখানে দেওয়া অপশন গুলোর মধ্যে, প্রথমটি 78Z, “Z” অক্ষরটি হেক্সাডেসিমালে নেই, তাই এটি valid নয়। তৃতীয়টি 1G5 তে “G” অক্ষর রয়েছে, যা হেক্সাডেসিমালে নেই, তাই এটি valid নয়। দ্বিতীয়টি 2F9, যেখানে 2 এবং 9 সংখ্যার সাথে F অক্ষর আছে, যা হেক্সাডেসিমালের সীমার মধ্যে। তাই, valid হেক্সাডেসিমাল সংখ্যা হলো 2F9 
 
• সংখ্যা পদ্ধতি:
- কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
- সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়।

যথা-
১. দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
২. বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System) ও
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System )।

- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৯১.
Which of the following components is commonly found in analog computers?
  1. Operational amplifier
  2. Microprocessor
  3. Logic gates
  4. Hard drive
ব্যাখ্যা
⚪ অ্যানালগ কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যা সংখ্যার পরিবর্তে অবিচ্ছিন্ন (continuous) সিগন্যাল ব্যবহার করে গণনা করে। এটি প্রধানত বাস্তব জীবনের তথ্যের ধারাবাহিক রূপ বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়, যেমন তাপমাত্রা, চাপ, গতি ইত্যাদি।

⚪ অপশন আলোচনা:
ক) Operational amplifier (অপারেশনাল অ্যামপ্লিফায়ার):
- এটি অ্যানালগ সিগন্যাল প্রক্রিয়াকরণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অ্যানালগ কম্পিউটারে গণনা, যোগ-বিয়োগ, গুণ, ভাগ, ইন্টিগ্রেশন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

খ) Microprocessor (মাইক্রোপ্রসেসর):
- এটি ডিজিটাল কম্পিউটারের একটি অংশ। অ্যানালগ কম্পিউটারে সাধারণত মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় না।

গ) Logic gates (লজিক গেট):
- লজিক গেট ডিজিটাল কম্পিউটারের মূল উপাদান। এটি 0 এবং 1 এর মাধ্যমে কাজ করে। তাই এটি অ্যানালগ কম্পিউটারের নয়।

ঘ) Hard drive (হার্ড ড্রাইভ):
 - এটি একটি ডিজিটাল স্টোরেজ ডিভাইস, যেটি ডিজিটাল কম্পিউটারে তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। অ্যানালগ কম্পিউটারে এ ধরনের স্টোরেজ ব্যবহৃত হয় না।

সুতরাং, সঠিক উত্তর:
ক) Operational amplifier — এটি অ্যানালগ কম্পিউটারে সাধারণত ব্যবহৃত হয়।

⚪ অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

⚪ অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
 - মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৯২.
Which function key are use to refresh a document in MS Word?
  1. F5
  2. F7
  3. F9
  4. F11
ব্যাখ্যা
• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী গুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।
- বিভিন্ন প্যাকেজে ফাংশন কী গুলোর ব্যবহার বিভিন্ন ধরনের হতে পারে।

F1 - The function key is used for opening help.
F2 - To rename a selected file or folder.
F3 - To search for a file or folder.
F4 - To close the active window with the Alt key.
F5 - To refresh or reload the current page.
F6 - Move the cursor to most web browsers' address bar.
F7 - To spell-check and grammar check.
F8 - To access the boot menu in Windows.
F9 - Refresh a document in MS Word.
F10 - Activate the menu bar of the application.
F11 - Enter and exit full screen in web browsers.
F12 - Open the Save as dialog box in MS Word.

Source: Britannica.
৩,৯৯৩.
What technology allows wireless communication between devices in close proximity, often used for file sharing and wireless payments?
  1. Near Field Communication
  2. Blue tooth
  3. Wireless Fidelity
  4. Radio Frequency Identification
ব্যাখ্যা
এনএফসি (NFC-Near Field Communications)
বর্তমানে অতি দ্রুত জনপ্রিয় হয়েছে এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম এনএফসি (NFC- Near Field Communications)। যা ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস্ কর্তৃক প্রতিষ্ঠিত * NFC Forum " এর প্রচেষ্টার ফসল।

- এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের (৪ সেন্টিমিটার থেকে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার) দুইটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন (ওয়্যারলেস) ডেটা আদান-প্রদান করার এক সেট প্রোটকল।
- এই প্রোটকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করাযায়।
- এটি আরএফআইডি (RFID- Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্জ ব্যান্ডে ডেটা আদান-প্রদান করে।
 
এনএফসি প্রযুক্তির ব্যবহার :
- ডেবিট/ক্রেডিট কার্ডে
- টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
- স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
- বাস/ট্রেনের ভাড়া পরিশোধের কার্ডে ইত্যাদি।

With NFC, you can transfer information between devices quickly and easily with a single touch- whether paying bills, exchanging business cards, downloading coupons, or sharing a research paper.


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি, www.investopedia.com.
৩,৯৯৪.
Even if the power supply is turned off, the information is not deleted. What kind of memory?
  1. Non-Volatile Memory
  2. Volatile Memory
  3. Temporary memory
  4. None of these
ব্যাখ্যা
• নন-ভোলাইটল মেমরি (Non-Volatile Memory): 
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ গেলেও যে মেমোরির তথ্য মুছে যায় তাকে নন-ভোলাইটল মেমরি বলে। 
- উদাহরণ: ROM.

• রম (ROM):
- ROM-এর পূর্ণ অর্থ হলো Read Only Memory.
- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমরি (Non-Volatile Memory)।
- অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 

• ভোলাটাইল মেমোরি (Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমোরি বলে। যেমন: RAM.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৯৫.
Which of the following transfers data in half-duplex mode?
  1. Walkie Talkie
  2. Telephone
  3. Mouse
  4. Pager
ব্যাখ্যা
• ডেটা ট্রান্সমিশন মোড:
- দুটি ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে।
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়।
১. সিমপ্লেক্স মোড
- এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা প্রেরণ করা যায়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
যেমন- কী বোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স
এই পদ্ধতিতে দুইদিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তবে একইসাথে প্রেরণ ও গ্রহণ করা যায় না।
যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি।

৩. ফুল-ডুপ্লেক্স
এই পদ্ধতিতে দুইদিকে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়।
যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৩,৯৯৬.
Which of the following is not a database management software?
  1. MySQL
  2. Oracle
  3. MongoDB
  4. COBOL
ব্যাখ্যা
- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে। কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ সফ্টওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়।
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে। যথা- মাইক্রোসফ্ট অ্যাক্সেস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স, MongoDB ইত্যাদি।

- এখানে COBOL হচ্ছে প্রোগ্রামিং ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ- দ্বাদশ শ্রেণি
৩,৯৯৭.
The ___ works with the standard Copy and Paste commands.
  1. ক) View tab
  2. খ) Paragraph dialog box
  3. গ) Office clipboard
  4. ঘ) All of these.
ব্যাখ্যা

The Office Clipboard allows you to copy up to 24 items from Office documents or other programs and paste them into another Office document.
For example, you can copy text from an email message, data from a workbook or datasheet,
and a graphic from a presentation, and then paste them all into a document.
By using the Office Clipboard, you can arrange the copied items the way that you want in the document.
Source: www.support.microsoft.com

৩,৯৯৮.
Which gate is known as the "inverter" because it reverses the input?
  1. AND gate
  2. OR gate
  3. NOT gate
  4. NAND gate
ব্যাখ্যা
• NOT gate is known as the "inverter" because it reverses the input.

• মৌলিক গেইট তিন প্রকার। যথা-
১. অর গেইট (OR Gato),
২. অ্যান্ড গেইট (AND Gate) ও
৩. নট গেইট NOT Gate)।

• নট গেইট:
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট ১ হলে আউটপুট হবে ০ এবং ইনপুট ০ হলে আউটপুট হবে ১।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. The City University of New York.
৩,৯৯৯.
What is the primary reason for Windows' popularity?
  1. Command Line Interface
  2. Text-based interface
  3. Graphical User Interface
  4. Fast processing speed
ব্যাখ্যা
• Windows:
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- এটি আইবিএম বা আইবিএম কম্পাটিবল কম্পিউটারে ব্যবহৃত হয়।
- সাধারণ ব্যবহারকারীন সহজেই এ ধরনের অপারেটিং সিস্টেম অপারেট করতে পারে। 
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। এরপর ১৯৯০ সালে ভার্সন ৩.০ এবং ১৯৯২ সালে ৩.১ ও ৩.১১ ভার্সনের প্রচলন হয়।
- ১৯৯৪ সালে WIN 95/97 Operating System স্বতন্ত্র Operating System হিসেবে চালু হয়।
- Windows 95 চালনার জন্য ডসের প্রয়োজন হয় না।
- ১৯৯৫ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে। 
- বর্তমানে উইন্ডোজ এক্সপি (XP), ভিস্তা, Windows 7, Windows 10, Windows 11 বিপুলভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০০০.
Which of the following is not a feature of Object-Oriented Programming?
  1. Encapsulation
  2. Compilation
  3. Inheritance
  4. Polymorphism
ব্যাখ্যা

- কম্পাইলেশন(Compilation) হলো একটি প্রক্রিয়া যা সোর্স কোড বা ভাষাকে মেশিন কোডে রূপান্তরিত করে।এটি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণা বা বৈশিষ্ট্য নয়।

• একটি ল্যাংগুয়েজ কে পরিপূর্ণ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হতে হলে কমপক্ষে তিনটি ধারণা বা Concept সার্পোট করতে হবে। এই ধারণাগুলো হচ্ছে-
১. পলিমরফিজম (Polymorphism)
২. ইনহেরিটেন্স (Inheritance) ও
৩. এনক্যাপসুলেশন (Encapsulation)

পলিমরফিজম (Polymorphism):
-পলিমরফিজম অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন অবজেক্ট কোনো নির্দিষ্ট একটি মেসেজ এর উত্তরে তাদের নিজেদের মতো করে সাড়া দেবে।
- পলিমরফিজম বৈশিষ্ট্যের জন্য কোন কোড বা মডিউলের নাম এক হলেও একাধিক রূপ থাকতে পারে।

ইনহেরিটেন্স (Inheritance):
- ইনহেরিটেন্স এমন একটি ক্ষমতা বা Power যার মাধ্যমে কোনো প্রচলিত শ্রেণি বা Class কে পরিবর্তন না করে পরিবর্ধিত বা Extend করে নতুন আরেকটি শ্রেণি বা Class তৈরি করা যায়।
- যখন একেবারে শেষ শ্রেণি বা Class এর কোন Object তৈরি করা হয় তখন তার মধ্যে পূর্ববতী সফল Class এর সাধারণ গুণাবলী বর্তমান থাকে।
-  এটি কোডের পুনঃব্যবহারযোগ্যতা নিশ্চিত করে।

এনক্যাপসুলেশন (Encapsulation):
- এনক্যাপসুলেশন অর্থ হচ্ছে কোন ভেরিয়েবেলের ডেটা এবং ইন্সট্রাকশন একত্রিত (Unit) অবস্থায় থাকা। 
- এটি অবজেক্টের অভ্যন্তরীণ অবস্থাকে সুরক্ষিত রাখে এবং বাইরের এক্সেস বা পরিবর্তন থেকে রক্ষা করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ-দ্বাদশ শ্রেণি)।