বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৩৯ / ৪৭ · ৩,৮০১৩,৯০০ / ৪,৬১৯

৩,৮০১.
Which of the following companies is known as the largest producer of semiconductors globally?
  1. GlobalFoundries
  2. Intel
  3. Sony
  4. ASML
ব্যাখ্যা
• ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- Intel - 4004 হলো ইনটেল তৈরিকৃত এবং বানিজ্যিকভাবে প্রাপ্ত প্রথম মাইক্রোপ্রসেসর।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

অপশন আলোচনা:
- বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদক হিসেবে পরিচিত কোম্পানি হল Intel।
- এটি আধুনিক প্রযুক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোম্পানি, যা মাইক্রোচিপ এবং প্রসেসরের জন্য বিখ্যাত।
- তবে, ASML-ও সেমিকন্ডাক্টর উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এটি সরাসরি চিপ উৎপাদন করে না।
- বরং এটি উচ্চ প্রযুক্তির লিথোগ্রাফি মেশিন তৈরি করে, যা সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত হয়।
- GlobalFoundries এবং Sonyও সেমিকন্ডাক্টর উৎপাদন করে, তবে তারা Intel-এর তুলনায় অনেক ছোট আকারের কোম্পানি।

উৎস: ব্রিটানিকা।
৩,৮০২.
Who coined the term "bug" to refer to unexplained computer failures?
  1. ক) Anita Borg
  2. খ) Grace Hopper
  3. গ) Jean Bartik
  4. ঘ) Ada Lovelace
ব্যাখ্যা
Grace Hopper is an American mathematician who was a pioneer in developing computer technology and is known for coining the term "bug" to refer to unexplained computer failures.
 
Source: Britannica

৩,৮০৩.
What is the primary role of the kernel in an operating system?
  1. To run application software
  2. To handle file storage only
  3. To manage user accounts
  4. To act as a bridge between hardware and software
ব্যাখ্যা

• Operating system-এ kernel-এর প্রধান ভূমিকা হল hardware এবং software-এর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করা। এটি সরাসরি কম্পিউটারের processor, memory, এবং input-output devices-এর সাথে যোগাযোগ করে, যাতে application software smoothly কাজ করতে পারে। kernel resource management, process scheduling, memory allocation, এবং device control-এর জন্য দায়িত্বশীল। এটি ব্যবহারকারী বা অ্যাপ্লিকেশনকে hardware-এর জটিলতা লুকিয়ে দিয়ে সহজ interface প্রদান করে। ফলে, application software kernel-এর সাহায্যে hardware-এর উপর নির্ভরশীল কাজ করতে পারে। অন্য বিকল্পগুলো যেমন ক) শুধুমাত্র application চালানো, খ) শুধু file storage handle করা বা গ) user account manage করা kernel-এর মূল কাজ নয়। সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) To act as a bridge between hardware and software.

• কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের প্রকারভেদ:
১. মনোলিথিক কার্নেল,
২. মাইক্রোকার্নেল,
৩. হাইব্রিডকার্নেল,
৪. এক্সোকার্নেল,
৫. ন্যানোকার্নেল।

• কার্নেলের কাজ:
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ, টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি প্রোগ্রাম চালানো, ফাইল অ্যাক্সেস করা এবং প্রিন্টার এবং কীবোর্ডের মতো ডিভাইসের সাথে সংযোগ করার মতো কাজগুলি পরিচালনা করে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। geeksforgeeks 

৩,৮০৪.
Which computer technology helps analyze space tourism mission data for future improvements?
  1. Image compression
  2. Big Data analytics
  3. File sharing software
  4. Spreadsheet templates
ব্যাখ্যা
• বিগত কয়েক বছরে স্পেস ট্যুরিজম মিশনের তথ্য বিশ্লেষণে সবচেয়ে কার্যকর প্রযুক্তি হলো বিগ ডেটা অ্যানালিটিক্স। স্পেস মিশন থেকে প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করা হয়, যা সাধারণ পদ্ধতিতে বিশ্লেষণ করা কঠিন। বিগ ডেটা অ্যানালিটিক্স এই বিশাল তথ্যকে দ্রুত ও কার্যকরভাবে প্রক্রিয়াকরণ করে। এটি স্পেস ট্যুরিজমের পারফরম্যান্স, নিরাপত্তা, ও প্রযুক্তিগত উন্নতির জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এর মাধ্যমে ভবিষ্যতের মিশনে কোথায় উন্নতি করা দরকার, কোন প্রযুক্তি উন্নত করা যেতে পারে, তা নির্ধারণ করা সহজ হয়। তাই স্পেস ট্যুরিজম মিশনের তথ্য বিশ্লেষণে বিগ ডেটা অ্যানালিটিক্স অন্যতম প্রধান প্রযুক্তি।
- সঠিক উত্তর: খ) Big Data analytics.

• বিগ ডাটা অ্যানালিটিকস (Big Data Analytics) কী?:
- বিগ ডাটা অ্যানালিটিকস হলো একটি প্রযুক্তি যা বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং অর্থপূর্ণ তথ্য তৈরি করার প্রক্রিয়া। আজকের ডিজিটাল যুগে এত বড় ডাটা তৈরি হয় যে, ঐ ডাটা গুলোকে সাধারণ পদ্ধতিতে বিশ্লেষণ করা সম্ভব হয় না। বিগ ডাটা অ্যানালিটিকস এই কাজ সহজ করে দেয়।

• স্পেস ট্যুরিজম মিশনে বিগ ডাটা অ্যানালিটিকসের ভূমিকা:
- স্পেস ট্যুরিজম বা মহাকাশ পর্যটন মিশনে প্রচুর পরিমাণে ডাটা তৈরি হয়। যেমন:
- রকেটের স্পিড, তাপমাত্রা, ভেনটিলেশন, শক্তি খরচের তথ্য,
- যাত্রীর শারীরিক অবস্থা, যেমন হার্টবিট, শ্বাস-প্রশ্বাস,
- মহাকাশের পরিবেশের ডাটা,
- স্যাটেলাইট থেকে নেওয়া ছবি এবং সেন্সর ডাটা।

- এই ডাটা গুলো খুব বড়, জটিল এবং বিভিন্ন ফরম্যাটে থাকে। এগুলোকে বুঝে ওঠা, সমস্যা খুঁজে বের করা এবং ভবিষ্যতে মিশন আরও উন্নত করার জন্য বিশ্লেষণ করা দরকার।

• বিগ ডাটা অ্যানালিটিকস প্রযুক্তি ব্যবহার করে এই ডাটা গুলোকে সংগ্রহ, সংরক্ষণ এবং প্রসেস করা হয়। তারপর উন্নত অ্যালগরিদম এবং মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ডাটা থেকে নতুন তথ্য পাওয়া যায়। যেমন:
- কোন অংশে যন্ত্রাংশ বেশি সমস্যা করছে?
- যাত্রীর স্বাস্থ্যের কোন নির্দিষ্ট ধাপ খেয়াল রাখতে হবে?
- মিশনের খরচ কমানোর উপায় কী হতে পারে?
- পরিবেশগত ঝুঁকি কমানোর কৌশল কী?

সূত্র: ibm [লিংক]
৩,৮০৫.
Which one is non-relational cloud database management software?
  1. ক) Oracle
  2. খ) MySQL
  3. গ) Cassandra
  4. ঘ) Spanner
ব্যাখ্যা
Types of cloud databases
- Like a traditional on-premises database, cloud databases can be classified into relational databases and non-relational databases. 

Relational cloud databases 
Relational cloud databases consist of one or more tables of columns and rows and allow you to organize data in predefined relationships to understand how data is logically related. These databases typically use a fixed data schema, and you can use structured query language (SQL) to query and manipulate data. They are highly consistent, reliable, and best suited to dealing with large amounts of structured data. 
- Examples of relational databases include SQL Server, Oracle, MySQL, PostgreSQL, Spanner, and Cloud SQL.

Non-relational cloud databases
Non-relational cloud databases store and manage unstructured data, such as email and mobile message text, documents, surveys, rich media files, and sensor data. They don’t follow a clearly-defined schema like relational databases and allow you to save and organize information regardless of its format. 
- Examples of non-relational databases include MongoDB, Redis, Cassandra, Hbase, and Cloud Bigtable.

Source: https://cloud.google.com/
৩,৮০৬.
ABACUS is-
  1. A hand operated calculating tool
  2. A database management system
  3. A programming language
  4. An antivirus software
ব্যাখ্যা
• অ্যাবাকাস (Abacus):
- গণনার কাজে সহায়তার জন্য প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রকার যান্ত্রিক কৌশল প্রচলিত থাকলেও অ্যাবাকাস (Abacus) নামক একটি প্রাচীন গণনার যন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। অর্থাৎ বলা যায় অ্যাবাকাস থেকেই কম্পিউটারের ইতিহাসের শুভযাত্রা।
- অ্যাবাকাস শব্দটির অর্থ হলো গণনাকারী বোর্ড।
- এটি কাঠের তৈরি আয়তাকার কাঠামো যাতে ফ্রেমের ভেতরে সুতা বা তার বেঁধে বিভিন্ন রঙের গুটি বা বল সাজানো থাকে।
- সাধারণত প্রত্যেক তারের ওপরের দিকে দুটি এবং নিচের দিকে পাঁচটি বল বা গুটি লাগানো থাকে।
- সবার ওপরের তারকে ধরা হতো এককের ঘর, দ্বিতীয় তারটি ছিল দশকের এবং তৃতীয় তারটি ছিল শতকের। এভাবে প্রত্যেক তারে একটি করে মান থাকত। ফ্রেমের মাঝখান বাম, ডান কিংবা ওপর-নিচ বিভক্ত থাকত। গুটিগুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি কাজ করা যেত।
♦ হাতের সাহায্যে অ্যাবাকাস গুটিগুলো সঞ্চালন করা হত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮০৭.
What is the primary function of DNS?
  1. Hosting websites
  2. Blocking malicious websites
  3. Encrypting data
  4. Translating domain names to IP addresses
ব্যাখ্যা

• DNS-এর মূল কাজ হলো ডোমেইন নামকে সংশ্লিষ্ট IP ঠিকানায় রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। আমরা ব্রাউজারে যে নাম লিখি, DNS সেটিকে কম্পিউটার-বোধ্য সংখ্যায় রূপ দেয়। এর ফলে ইন্টারনেটে ডিভাইসগুলোর মধ্যে সঠিক যোগাযোগ স্থাপন হয়।
- তাই প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো ঘ) Translating domain names to IP addresses.

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS এর পূর্ণরূপ Domain Name System.
- এর মূল কাজই হলো মানুষের পড়তে সহজ ডোমেইন নাম যেমন- www.google.com কে কম্পিউটারের বোঝার মতো IP ঠিকানা যেমন 142.250.190.14-এ রূপান্তর করা।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়।
- ডোমেইন নেম এর বিভিন্ন অংশ থাকে এবং ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮০৮.
Where is the LAN port connected?
  1. On the monitor
  2. On the motherboard
  3. On the hard-disk
  4. In the power supply
ব্যাখ্যা
♦ ল্যান পোর্ট (LAN Port):
- বর্তমানে কম্পিউটারের মাদারবোর্ডে ল্যান পোর্ট বিল্ড-ইন অবস্থায় থাকে।
- মাদারবোর্ডের ল্যান পোর্টে RJ-45 কানেক্টরের সাহায্যে ক্যাবল লাগিয়ে সরাসরি কিংবা সুইচের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা যায় বা ইন্টারনেট সংযোগ দেওয়া যায়
- এছাড়া মাইক্রোকম্পিউটারে গেইম পোর্ট, টেলিফোন লাইন পোর্ট, FM রেডিও, ক্যাবল টিভি পোর্ট, MIDI পোর্ট HDMI পোর্ট প্রভৃতি ব্যবহার করা হয়।
- ইথারনেট, লোকাল এরিয়া নেটওয়ার্কে (LAN) ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্কিং প্রযুক্তি।
- ইথারনেট 1973 সালে ক্যালিফোর্নিয়ার জেরোক্স কর্পোরেশনের পালো অল্টো রিসার্চ সেন্টার (জেরক্স পিএআরসি) এর একটি দল দ্বারা তৈরি করা হয়েছিল।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩,৮০৯.
In MS Word, Footers are printed on ____ by default.
  1. First page
  2. Last page
  3. Odd pages
  4. All pages
  5. None
ব্যাখ্যা
MS word:
- মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। 
- এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- এটি যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।

- MS Word- এ Header এবং Footer সকল পৃষ্ঠাতেই (All pages) প্রদর্শিত হয়।
- Header = text that is placed at the top of a page.
- Footer = that is placed at the bottom, or foot, of a page.

Source: Microsoft Support.
৩,৮১০.
In which generation, the microprocessor was introduced in the computer system?
  1. ক) Second Generation
  2. খ) Third Generation
  3. গ) Fourth Generation
  4. ঘ) Fifth Generation
ব্যাখ্যা
• ৪র্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১- বর্তমান):
- মাইক্রো প্রসেসর ব্যবহার, কম্পিউটারের আকার হ্রাস এবং তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি।
- প্যাকেজ প্রোগ্রামের ব্যবহার।
- বাইট ধারণ ক্ষমতা বৃদ্ধি।
- প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল-৪০০৪। 
- বহুমুখী ইনপুট ও আউটপুট যন্ত্রের ব্যবহার।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।
উদহরণ: -IBM -৩০৩৩, HP -৩০০০, IBM-৪৩৪১.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এসএসসি ও দাখিল ( ভোকেশনাল )।
৩,৮১১.
Which of the following is not a component of a processor?
  1. ALU
  2. Control Unit
  3. Register
  4. Keyboard
ব্যাখ্যা
• CPU:
→ কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
→ কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
→ CPU কে কম্পিউটারের ব্রেইন বলা হয়।
→ তিনটি প্রধান অংশ নিয়ে CPU বা  কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট গঠিত। যথা-
১. Arithmetic Logic Unit (ALU),
২. Control Unit,
৩. Register.

অন্যদিকে, 
Keyboard হচ্ছে Input Device.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮১২.
The branch of science dealing with the study or collection of coins, banknotes, and medals is known as -
  1. ক) Aphnology
  2. খ) Accountancy
  3. গ) Chrematistics
  4. ঘ) Numismatics
ব্যাখ্যা
নিউমিসমেটিকস্:

- নিউমিসমেটিক বলতে মুদ্রা, কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর যে পড়াশোনা তাকে বোঝায়।
- ওয়াল্টার হেনরি ব্রিন (জুনিয়র) একজন নিউমিসমেটিস্ট ছিলেন

- সাধারণের উদ্দেশ্যে নিউমিসমেটিকস্ -এর বিভিন্ন প্রদর্শনী বিভিন্ন দেশের নানা জায়গায় রয়েছে। যেমন - আর্জেন্টিনার কাসা ডে মনেডা ডে লা রিপাব্লিকা     আর্জেন্টিনা, আর্মেনিয়ার হিষ্ট্রি মিউজিয়াম অফ আর্মেনিয়া, ভারতবর্ষের নতুন দিল্লির ন্যাশনাল মিউজিয়াম প্রভৃতি।

উৎস: ব্রিটানিকা।
৩,৮১৩.
In MS PowerPoint, what is the shortcut key to Close PowerPoint?
  1. Ctrl+Q
  2. Ctrl+K
  3. Ctrl+Y
  4. Ctrl+P
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

Source: Microsoft Support website.
৩,৮১৪.
Which technology do banks use for the electronic processing of checks?
  1. NPSB
  2. MICR
  3. EFT
  4. RTGS
ব্যাখ্যা

◉ MICR (Magnetic Ink Character Recognition) হলো একটি চেক প্রসেসিং প্রযুক্তি, যা চেকের সংখ্যাসূচক তথ্য (numeric data) পড়তে special magnetic ink ব্যবহার করে।

MICR:
- MICR এর পূর্ণরূপ Magnetic Ink Character Recognition/Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- MICR special magnetic ink ব্যবহার করে চেকের নিচের অংশে ছাপানো সংখ্যাগুলোর (cheque number, bank code, branch code) দ্রুত ও নিরাপদভাবে পড়তে সাহায্য করে।
- এটি manual errors কমিয়ে দ্রুত চেক ক্লিয়ারেন্স করতে সাহায্য করে।

অন্যান্য অপশনসমূহ,
• EFT - EFT হলো একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, যা ব্যাংকের মধ্যে বা ব্যাংকের বাইরে ফান্ড ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। বাংলাদেশে EFT পদ্ধতিতে BEFTN (Bangladesh Electronic Funds Transfer Network) ব্যবহৃত হয়।

• RTGS (Real-Time Gross Settlement) - RTGS হলো একটি real-time payment system, যা বড় অংকের অর্থ ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশে ১ লাখ টাকা বা তার বেশি পরিমাণ অর্থ ট্রান্সফারের জন্য RTGS ব্যবহৃত হয়।

• NPSB (National Payment Switch Bangladesh) - NPSB হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি আন্তঃব্যাংক পেমেন্ট নেটওয়ার্ক, যা বিভিন্ন ব্যাংকের ATM, POS, এবং Mobile Banking-এর মধ্যে লেনদেন সহজ করে। এটি বাংলাদেশের সব ব্যাংকিং লেনদেনকে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করে।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩,৮১৫.
In a plasma display, gas is electrified by grid of __
  1. ক) electronics
  2. খ) phosphors
  3. গ) electron
  4. ঘ) electrodes
ব্যাখ্যা
Plasma displays most notably use the properties of plasma as a light source.
Plasma is created by energizing a gas, increasing the number of electrons within the gas.
This creates an imbalance of charges and effectively ionizes the gas, putting it in the state of plasma.
Plasma is highly conductive in the presence of an electromagnetic field.
৩,৮১৬.
What is cryosurgery?
  1. Surgical removal of tumors.
  2. Laser surgery.
  3. Treatment using extreme cold.
  4. Radiation therapy.
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।


figure: Cryosurgery (liquid nitrogen or argon gas to destroy cancer cells) [image source: National Cancer Institute]

- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃৎ, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- মাইনাস ৪১ ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮১৭.
Indexing is mainly used to -
  1. organize files for easy access
  2. quickly locate specific records
  3. arrange data in different formats
  4. store data in smaller blocks
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Quickly locate specific records

ইনডেক্সিং:
- ইনডেক্সিং হলো ডাটা ফাইলে ইনপুটকৃত তথ্যকে নির্দিষ্ট নিয়মে সাজানোর প্রক্রিয়া।
- কোনো ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) ক্রমানুসারে সাজানো হলে সেটিকে ইনডেক্স করা বলা হয়।
- ডাটাবেসে নির্দিষ্ট তথ্য দ্রুত খুঁজে পেতে ফাইলের রেকর্ডগুলোকে ইনডেক্স করা হয়।
- সর্টিং-এর মতো, ইনডেক্সিং ব্যবহার করে ডাটাবেসের রেকর্ডকে কোনো ফিল্ডের ভিত্তিতে উচ্চ বা নিম্ন ক্রমানুসারে সাজানো যায়।
- তবে ইনডেক্স করা ফাইল সর্টেড ফাইলের তুলনায় দ্রুত কার্যকর হয়।
- ডাটাবেসে রেকর্ড সংশোধন বা নতুন তথ্য সংযোজন করলে ইনডেক্স করা ফাইলও আপডেট হয়।
- এ কারণে আধুনিক ডাটাবেসে সর্টিং-এর পরিবর্তে ইনডেক্সিং ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮১৮.
Which one of the following is not a search engine?
  1. ক) Windows
  2. খ) Yahoo
  3. গ) Google
  4. ঘ) Bing
ব্যাখ্যা
আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :
১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

অপরদিকে, Windows হলো মাইক্রোসফট উদ্ভাবিত একটি অপারেটিং সিস্টেম।
৩,৮১৯.
Which of the following is the internal memory of the computer?
  1. CD
  2. Register
  3. Microprocessor
  4. ROM
ব্যাখ্যা
• ইন্টারনাল মেমোরি:
- কম্পিউটারের ইন্টারনাল মেমোরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমোরিকে বোঝানো হয়।
 
১.রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত। 
 
২. ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরিব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।

উল্লেখ্য,
- RAM ও ROM হচ্ছে প্রাইমারি মেমোরি।
- CD হচ্ছে সেকেন্ডারি মেমোরি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮২০.
_______ server stores the files for all users in a network.
  1. ক) Database
  2. খ) Communication
  3. গ) Domain
  4. ঘ) File
ব্যাখ্যা
A file server is a central server in a computer network that provides file systems or parts of a file system to connected clients.
File servers offer users a central storage place for files on internal data media, which is available to all approved clients.
The server administrator defines strict guidelines regarding which clients have which access rights:
For example, the design or file authorizations of the particular file system empower the administrator to set which files can be seen and opened by a specific client or client group and whether information must be seen or added altered, or erased.
৩,৮২১.
Which of the following tasks is performed by the ALU?
  1. Fetching instructions from memory
  2. Controlling the clock speed of the CPU
  3. Performing addition, subtraction, AND, OR operations
  4. Managing cache memory
ব্যাখ্যা
• ALU (Arithmetic Logic Unit) মূলত গাণিতিক এবং যৌক্তিক কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। এটি যোগ, বিয়োগ, AND, OR ইত্যাদি অপারেশন সম্পাদন করে, তাই সঠিক উত্তর হচ্ছে গ) Performing addition, subtraction, AND, OR operations।
- অন্য বিকল্পগুলো ALU-এর কাজ নয়। উদাহরণস্বরূপ, ক) মেমরি থেকে নির্দেশনা আনার কাজটি CPU-এর control unit করে থাকে। খ) clock speed নিয়ন্ত্রণ করে CPU-এর clock management system, যা ALU-এর অংশ নয়। আর ঘ) cache memory ব্যবস্থাপনা মূলত memory controller বা CPU cache controller দ্বারা সম্পন্ন হয়।


• CPU (Central Processing Unit):
- এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক বা "ব্রেইন”।
- এটি ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য নিয়ে গণনা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে।

• CPU-এর প্রধানত তিনটি অংশ থাকে:
১। CU (Control Unit)- পুরো কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নির্দেশ দেয় কে কখন কী করবে।
২। ALU (Arithmetic Logic Unit)- গাণিতিক ও যুক্তিগত কাজ করে থাকে যেমন যোগ, বিয়োগ, তুলনা ইত্যাদি।
৩। Memory unit- সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮২২.
A computer on the internet are identified by -
  1. ক) e-mail address
  2. খ) street address
  3. গ) ip address
  4. ঘ) none of these
ব্যাখ্যা

IP address, in full Internet Protocol address, Number that uniquely identifies each computer on the Internet.
A computer’s IP address may be permanently assigned or supplied each time that it connects to the Internet by an Internet service provider.
Source: www.britannica.com

৩,৮২৩.
Android OS was officially launched in which year?
  1. 2003
  2. 2004
  3. 2005
  4. 2008
ব্যাখ্যা
• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৩,৮২৪.
The term URL in a browser is short for what?
  1. Uniform Resource Locator
  2. Universal Reference Line
  3. Unique Resource Locator
  4. Unified Routing Link
ব্যাখ্যা
• URL:
- URL বা, Uniform Resource Locator হল একটি ওয়েব ব্রাউজারে ব্যবহৃত ঠিকানা যা ইন্টারনেটে কোনো নির্দিষ্ট রিসোর্স (যেমন: একটি ওয়েব পেজ, একটি ছবি, বা একটি ডকুমেন্ট) খুঁজে পেতে সাহায্য করে।
- এটি ইন্টারনেটের একটি "ঠিকানা ব্যবস্থা" হিসেবে কাজ করে।

- URL এর মাধ্যমে ব্রাউজারটি নির্দিষ্ট তথ্য বা রিসোর্স কোথায় অবস্থিত তা খুঁজে বের করে এবং ব্যবহারকারীকে সেটি দেখায়।

- উদাহরণস্বরূপ, https://www.google.com একটি URL যেখানে:
- https: এটি প্রোটোকল (HyperText Transfer Protocol Secure), যা দেখায় কীভাবে ডেটা আদান-প্রদান হবে।
- www.google.com: এটি ডোমেইন নেম, যা ইন্টারনেটে রিসোর্সের অবস্থান নির্দেশ করে।

- URL এর অংশ:
- প্রোটোকল (Protocol): এটি বলে দেয় কীভাবে তথ্য আদান-প্রদান হবে (যেমন: HTTP বা HTTPS)।
- ডোমেইন নেম (Domain Name): এটি রিসোর্সের ঠিকানা বা অবস্থান নির্দেশ করে।
- পাথ (Path): এটি রিসোর্সের নির্দিষ্ট অবস্থান দেখায়। উদাহরণ: /search।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) ব্রিটানিকা।
৩,৮২৫.
Which programming language introduced the idea of "Write once, run anywhere"?
  1. Python
  2. C++
  3. COBOL
  4. Java 
ব্যাখ্যা

• জাভা (Java) প্রোগ্রামিং ভাষার মূল বৈশিষ্ট্য হলো "Write Once, Run Anywhere" (WORA), যা প্রোগ্রামটির পোর্টেবিলিটি বা বহনযোগ্যতাকে নির্দেশ করে।
- এর অর্থ হলো, একবার জাভা ভাষায় প্রোগ্রাম লিখলে সেটি কোনো পরিবর্তন ছাড়াই বিভিন্ন অপারেটিং সিস্টেমে (যেমন: Windows, Linux, macOS) চালানো সম্ভব। এটি মূলত Java Virtual Machine (JVM) ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High-Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

• Ruby:
- Ruby একটি ডাইনামিক এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩,৮২৬.
The process of searching through large datasets to identify patterns and relationships is called:
  1. Data Entry
  2. Data Mining
  3. Data Scrubbing
  4. Data Buffering
ব্যাখ্যা

• ডেটা মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিশাল পরিমাণ ডেটা বা বিগ ডেটা (Big Data) থেকে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক বা পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে অর্থবহ প্যাটার্ন, প্রবণতা (Trend) এবং তথ্যের মধ্যকার পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করা হয়। এটি মূলত Raw data-কে কার্যকর ব্যবসায়িক বা বৈজ্ঞানিক সিদ্ধান্তে রূপান্তর করতে সাহায্য করে।

• ডেটা মাইনিং (Data Mining): 
- ডেটা মাইনিং মূলত বিজনেস ইন্টেলিজেন্স এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্সে ব্যবহৃত হয়।
- এটি ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন এবং অ্যাসোসিয়েশন রুল লার্নিংয়ের মতো কৌশল ব্যবহার করে।
- এর মাধ্যমে বড় ডেটাসেট থেকে অসংলগ্ন তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছেঁকে তোলা হয়।
- ডেটা মাইনিংয়ে মেশিন লার্নিং, পরিসংখ্যান এবং ডাটাবেস সিস্টেমের সমন্বয় ঘটানো হয়।
- বিপণন, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- Data Entry: এটি কেবল কম্পিউটারে তথ্য টাইপ বা ইনপুট করার কাজ, কোনো বিশ্লেষণ নয়।
- Data Scrubbing: এটি মূলত ডেটাসেট থেকে ভুল, অসম্পূর্ণ বা ডুপ্লিকেট তথ্য খুঁজে বের করে তা পরিষ্কার করার প্রক্রিয়া।
- Data Buffering: এটি ডেটা প্রসেস করার সময় মেমোরিতে সাময়িকভাবে তথ্য জমা রাখার একটি প্রক্রিয়া।

উৎস: ব্রিটানিকা। [link]

৩,৮২৭.
Which converts mnemonic code into machine language?
  1. Compiler
  2. Assembler
  3. Interpreter
  4. All of the above
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম: 
- সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। 
- সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে। যথা-
১. কম্পাইলার,
২. আ‍্যসেম্বলার এবং
৩. ইন্টারপ্রেটার

• আ‍্যসেম্বলারের প্রধান কাজসমূহ:
- নেমোনিক কোডকে মেশিনের ভাষায় রূপান্তর করা
- সব নির্দেশ এবং ডাটা প্রধান মেমোরিতে জমা রাখা।
- প্রোগ্রামে কোন ভুল থাকলে তা জানানো।
- সব তথ্য ও নির্দেশ মেমোরিতে রাখা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮২৮.
What is the term for a network of interconnected devices and objects that can communicate and exchange data over the internet?
  1. Internet of Things (loT)
  2. Artificial Intelligence (AI)
  3. Quantum Computing
  4. Virtual Reality (VR)
ব্যাখ্যা
The internet of things, or IoT, is a network of interrelated devices that connect and exchange data with other IoT devices and the cloud. IoT devices are typically embedded with technology such as sensors and software and can include mechanical and digital machines and consumer objects.

With IoT, data is transferable over a network without requiring human-to-human or human-to-computer interactions.

Source: www.techtarget.com.
৩,৮২৯.
Select the device that operates in half-duplex mode.
  1. Telephone
  2. Switch
  3. Keyboard
  4. Walkie-Talkie
ব্যাখ্যা
• Walkie-Talkie হলো একটি half-duplex ডিভাইস, যার মাধ্যমে একই সময়ে দুইপক্ষ কথা বলতে পারে না। একজন কথা বললে অন্যজনকে অপেক্ষা করতে হয়। অর্থাৎ, ডিভাইসটি এক সময় শুধু প্রেরণ (transmit) বা গ্রহণ (receive) – একটি কাজই করতে পারে। এটি একটি বাটন চেপে কথা বলা ও ছেড়ে অন্যের কথা শোনার পদ্ধতিতে কাজ করে।
- এর বিপরীতে, টেলিফোন full-duplex ডিভাইস, যেখানে উভয় পক্ষ একসাথে কথা বলতে ও শুনতে পারে। কীবোর্ড শুধু input ডিভাইস (Simplex mode) এবং switch full-duplex mode-এ কাজ করে।
- তাই half-duplex ডিভাইস হিসেবে Walkie-Talkie-ই সঠিক উত্তর।


• ডেটা ট্রান্সমিশন মোড: 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 

যথা- 
১। সিমপ্লেক্স: 
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি, কীবোর্ড। 

২। হাফ-ডুপ্লেক্স: 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। ফুল-ডুপ্লেক্স: 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল, সুইচ

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৩০.
Which of the following is a harmful program for computers?
  1. Kaspersky
  2. Malware
  3. McAfee
  4. Avira
ব্যাখ্যা
• Malware is a harmful program for computers.

• Malware:
- Malware-এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- মেলওয়্যার অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে: স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা।
- আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও আ্যাডভান্স লেভেলের মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

• কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রামসমূহ:
- Malware
- Spyware,
- Ransomware,
- Worms,
- Trojan Horse ইত্যাদি।

• অ্যান্টিভাইরাস প্রোগ্রামসমূহ:
- Avast,
- Kaspersky,
- Avira,
- Microsoft windows Defender,
- Norton 360,
- Bitdefender Antivirus,
- Malwarebytes,
- McAfee Total Protection,
- ESET NOD32 ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)।
৩,৮৩১.
Current CEO of ChatGPT -
  1. Satya Nadella
  2. Linda Yaccarino
  3. Elon Musk
  4. Sam Altman
ব্যাখ্যা
- চ্যাটজিপিটির বর্তমান সিইও  Sam Altman.
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. 
- টেসলার বর্তমান সিইও Elon Musk. 
- মাইক্রোসফটের বর্তমান সিইও Satya Nadella.


সূত্র: ব্রিটানিকা। 
৩,৮৩২.
Which of these is a type of sound file?
  1. DAT files
  2. LOG files
  3. DRV files
  4. WAV files
ব্যাখ্যা
• WAV files are a type of sound file.

- .wav হচ্ছে Audio ফাইল এক্সটেনশন।
- Developed by: IBM and Microsoft (যৌথভাবে)।
- .wav সাধারণত সফটওয়্যার ও গেইমের সাউন্ড ইফেক্টের জন্য বেশি ব্যবহৃত হয়। 
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।
- DRV ফাইল হলো একটি ড্রাইভার ফাইল যা Windows অপারেটিং সিস্টেম দ্বারা হার্ডওয়্যার ডিভাইস (বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ই) এর সাথে সংযোগ স্থাপন এবং যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয়।
- কম্পিউটার প্রোগ্রাম নির্দিষ্ট তথ্য বা ডেটা সংরক্ষণের জন্য DAT ফাইল তৈরি করে।
- LOG files প্রধানত সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম দ্বারা ব্যবহৃত হয় certain কোন ইভেন্টের ট্র্যাক রাখার জন্য

উৎস:
1. Coputerhope website.
2. Geeksforgeeks[Link]
৩,৮৩৩.
Which of the following is not a type of hard disc interface?
  1. SATA
  2. SCSI
  3. IDE
  4. HDMI
ব্যাখ্যা
• হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক থেকে ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবার্ডের সাথে যুক্ত করতে হয়।
- এজন্য আইডিই (IDE-Integrated Device Electronics) ইন্টারফেস এবং প্রয়োজনে দ্রুত গতির স্কাজি (SCSI-Small Computer System Interface) ইন্টারফেস ব্যবহৃত হয়।
- বর্তমানে সাটা (SATA-Serial Advanced Technology Attachment) এবং সাস (SAS-Serial Attached SCSI) ইন্টারফেসও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
- হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ভর করে মোট ব্যবহৃত ডিস্কের সংখ্যার ওপর।
- ডিস্কের সংখ্যা যত বেশি হবে, ডেটাও তত বেশি সংরক্ষণ করা যাবে। 

অন্যদিকে,
- HDMI এর পূর্ণরূপ - High-Definition Multimedia Interface.
- এ ইন্টারফেসের মাধ্যমে ভিডিও এবং অডিও ডিভাইসগুলির সাথে মাদারবোর্ডের সংযোগ স্থাপন করা হয়।
- HDMI পোর্ট প্রধানত কম্পিউটার মনিটরে ইন্টারফেস হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার সংখ্যা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৩৪.
What device is used to broadcast a Wi-Fi signal in a home or office?
  1. Switch
  2. Modem
  3. Router
  4. Firewall
ব্যাখ্যা

• বাড়ি বা অফিসে Wi-Fi সিগন্যাল সম্প্রচার করার জন্য ব্যবহৃত ডিভাইসটি হলো Router (রাউটার), অর্থাৎ সঠিক উত্তর গ) Router। রাউটার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে প্রাপ্ত ইন্টারনেট সংযোগকে একাধিক ডিভাইসের মধ্যে বেতার (Wi-Fi) ও তারযুক্ত উভয় পদ্ধতিতে ভাগ করে দেয়। এটি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য স্মার্ট ডিভাইসকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়। সুইচ মূলত তারযুক্ত নেটওয়ার্কে ব্যবহৃত হয়, মডেম ইন্টারনেট সংযোগ গ্রহণ করে এবং ফায়ারওয়াল নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু Wi-Fi সম্প্রচার করে না।

Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জঙ্ক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিতার পর্যন্ত বিস্তৃত।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।

- WiMAX IEEE এর  IEEE 802.16 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
- Bluetooth IEEE এর IEEE 802.15 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৩,৮৩৫.
EFTS stands for-
  1. Electronic Fund Transmission Structure
  2. Emergency Fund Transmission System
  3. Emergency Fund Transfer Structure
  4. Electronic Fund Transfer System
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং:
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে।
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে।
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়।

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৩৬.
Which of the following is a key advantage of Linux as an operating system?
  1. Closed source and highly secure
  2. Limited network support
  3. Open source and strong security
  4. Does not support graphics
ব্যাখ্যা
• LINUX:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধাসমূহ:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৩৭.
In the CPU, the___unit controls resources in the computer.
  1. ক) Command
  2. খ) Arithmetic Logic
  3. গ) Memory
  4. ঘ) Control
ব্যাখ্যা
• In the CPU, the Control Unit controls resources in the computer.
কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট: কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমরি হতে কখন প্রধান মেমরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশ সমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।
- যেমন: গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে নির্দেশ প্রদান করা ।



উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৩৮.
Which of the following is used to search anything in MS-Word?
  1. Shift + Find
  2. Alt + F
  3. Shift + F
  4. Ctrl + F
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ- 
Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুঁজার জন্য।
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
Alt + F: ব্যাকস্টেজ ভিউ ব্যবহার করতে ফাইল পেইজ প্রদর্শন করে।
Ctrl +Shift + F: ফন্ট সাইজ পরিবর্তনে ব্যবহৃত হয়। 

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৩,৮৩৯.
The Internet spans large geographical areas. Which network does this make it?
  1. VPN
  2. MAN
  3. WAN 
  4. LAN
ব্যাখ্যা
• ইন্টারনেট বৃহৎ ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত থাকায় এটি একটি WAN (Wide Area Network) হিসেবে পরিচিত। WAN হলো এমন একটি নেটওয়ার্ক যা শহর, দেশ, এমনকি মহাদেশ জুড়ে বিস্তৃত থাকে এবং অনেক ছোট ছোট নেটওয়ার্ককে একত্রিত করে। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের কম্পিউটার ও ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকে, যা LAN (Local Area Network) বা MAN (Metropolitan Area Network) এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। VPN (Virtual Private Network) হলো নিরাপদ সংযোগের একটি প্রযুক্তি, যা WAN বা অন্যান্য নেটওয়ার্কের ওপর কাজ করে। তাই, ইন্টারনেটের বিশাল বিস্তৃততার জন্য এটি WAN ধরণের নেটওয়ার্ক।

• WAN (Wide Area Network):
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে থাকে, যেমন একই দেশের বিভিন্ন শহরে এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে।
- এই ধরনের নেটওয়ার্কে একাধিক LAN এবং MAN সংযুক্ত থাকতে পারে।
- এই নেটওয়ার্ককে WAN বা ইন্টারনেট বলা হয়।
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, ওয়্যারলেস রাউটার এবং অপটিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
- তথ্য আদান-প্রদানের জন্য এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৪০.
Which protocol is used to download emails from an email server?
  1. SMTP
  2. HTTP
  3. POP
  4. Both A and C
ব্যাখ্যা
• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস: মাইক্রোসফট।
৩,৮৪১.
What is the file extension for Microsoft Excel?
  1. .xlsx
  2. .xsx
  3. .xlsn
  4. .xxls
ব্যাখ্যা
Microsoft Excel এর File Extension হলো .xlsx

MS Excel:
- মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- MS Excel একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।

উৎস: Microsoft Support website.
৩,৮৪২.
Which of the following is a text-based (CUI) OS?
  1. Windows 7
  2. Linux GUI
  3. Mac OS
  4. MS-DOS
ব্যাখ্যা

• MS-DOS (Microsoft Disk Operating System) হলো একটি টেক্সট-ভিত্তিক অপারেটিং সিস্টেম।

• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• অপারেটিং সিস্টেম
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

৩,৮৪৩.
Who is considered the father of the C programming language?
  1. Alan Turing
  2. Linus Torvalds
  3. Dennis Ritchie
  4. Tim Berners-Lee
ব্যাখ্যা
• সি প্রোগ্রামিং ভাষা:
- যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৭০ সালে ডেনিস রিচি (Dennis Ritchie) প্রথম C ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে 'সি' প্রয়োগ করেন।
- ‘সি’ এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে ‘বি’ নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং 'বি' এর পরের উন্নয়ন হলো ‘সি’ ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।
- প্রথমে ‘সি’ সরবরাহ হতো Unix অপারেটিং সিস্টেমে। পরে ‘সি' এর প্রয়োগ ঘটে আরো বহুভাবে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৮৪৪.
What is the correct HTML tag for columns in a table?
  1. ক) < td >
  2. খ) < th >
  3. গ) < tr >
  4. ঘ) < tc >
ব্যাখ্যা

A table is a grid of cells arranged in rows and columns. Tables can be used to organize any type of content, whether you're working with text or numerical data.

The <table> tag defines an HTML table.
An HTML table consists of one <table> element and one or more <tr>, <th>, and <td> elements.
- The <tr> element defines a table row, the <th> element defines a table header, and the <td> element defines a table cell.

An HTML table may also include <caption>, <colgroup>, <thead>, <tfoot>, and <tbody> elements.

৩,৮৪৫.
Which of the following is not an email service provider?
  1. kindle
  2. Foxmail
  3. Outlook
  4. Zimbra
ব্যাখ্যা
• ই-মেইল:
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়। 
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। 
- বাজারে বেশ কয়েকটি ইমেইল পরিষেবা প্রদানকারী রয়েছে।

• বিনামূল্যে ইমেইল ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে:
- Gmail
- Yahoo Mail
- Mozilla Thunderbird
- eM Client
- Claws Mail
- Foxmail
- Opera M2 Mail Client
- Pegasus Mail
- Incredi Mail
- Mulberry
- Dream Mail
- Sylpheed

• কিনে ব্যবহার করতে হয়:
- Outlook
- Zimbra
- Inky
- Postbox

• kindle একটি ই-বুক রিডার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, ভোকেশনাল।
৩,৮৪৬.
How many number of columns in 'MS Excel' sheet?
  1. 256
  2. 512
  3. 65536
  4. Uncountable
ব্যাখ্যা
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।

উৎস:
১. [Link]
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
৩,৮৪৭.
Which of the following is not a guided media?
  1. Optical fiber
  2. Coaxial cable
  3. Radio waves
  4. Twisted pair
ব্যাখ্যা

• অপশনগুলোর Optical fiber, coaxial cable এবং twisted pair–এই তিনটিই guided media, কারণ এগুলোর মাধ্যমে সংকেত একটি নির্দিষ্ট পথ ধরে ভ্রমণ করে।
- কিন্তু রেডিও তরঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ে এবং অ্যান্টেনার মাধ্যমে প্রেরণ ও গ্রহণ করা হয়, ফলে এটি মুক্তভাবে বিস্তার লাভ করে। তাই রেডিও তরঙ্গের ক্ষেত্রে সংকেতকে নির্দিষ্ট কোনো শারীরিক মাধ্যম নিয়ন্ত্রণ করে না, যা এটিকে অন্যান্য তারভিত্তিক মাধ্যম থেকে আলাদা করে।


• Guided এবং Unguided Media:

- কম্পিউটার নেটওয়ার্কে তথ্য পরিবহনের জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। 
- এগুলো প্রধানত দুই প্রকারের: Guided Media এবং Unguided Media। 

• Guided Media:
- Guided Media হলো সেই ধরনের যোগাযোগ মাধ্যম যেখানে তথ্য নির্দিষ্ট পথে বা কেবল ব্যবহার করে প্রেরণ করা হয়।
- উদাহরণ: Optical fiber, Coaxial cable, Twisted pair।
- এই মাধ্যমগুলোতে সিগন্যাল প্রায়শই কেবল বা তারের মাধ্যমে গাইড করা হয়। 

• Unguided Media:
- Unguided Media হলো সেই ধরনের যোগাযোগ মাধ্যম যেখানে তথ্য বাতাস, خلاء বা খোলা পরিবেশের মাধ্যমে ছড়িয়ে যায়। 
- উদাহরণ: Radio waves।
- এই মাধ্যমগুলোতে সিগন্যাল নির্দিষ্ট পথে বাঁধা থাকে না, বরং মুক্তভাবে ছড়ায়। 

সুতরাং, নির্দেশিত (Guided) মিডিয়া নয় এমনটি হলো - Radio waves.
- সঠিক উত্তর: গ) Radio waves.

Source: researchgate. [link]

৩,৮৪৮.
'Flash memory' is an example of -
  1. ক) PROM
  2. খ) EEPROM
  3. গ) EPROM
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
- ফ্ল্যাশ মেমরি হল একটি ডেটা-স্টোরেজ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়।
- ফ্ল্যাশ মেমরি হলো এক ধরণের EEPROM (Electronically Erasable Programmable Read-Only Memory)
- অর্থাৎ এতে ডাটা সংরক্ষণ করতে বিদ্যুৎ এর প্রয়োজন হয় না। 
- 1980 এর দশকের গোড়ার দিকে জাপানি প্রকৌশলী মাসুওকা ফুজিও আবিষ্কার করেছিলেন ফ্ল্যাশ মেমরি। 

উৎস: ব্রিটানিকা। 
৩,৮৪৯.
To fill a tank, 36 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two-sixth of its present capacity?
  1. 96
  2. 108
  3. 110
  4. 116
ব্যাখ্যা
Question: To fill a tank, 36 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two-sixth of its present capacity?

Solution:
Let,
the capacity of 1 bucket = x
the capacity of tank = 36x
Capacity of the new bucket = 2x/6

∴ Required number of buckets = 36x/(2x/6)
= (36x × 6)/2x
= 108
৩,৮৫০.
Which of the following is not an output device?
  1. ক) Printer
  2. খ) Monitor
  3. গ) Mouse
  4. ঘ) CPU
ব্যাখ্যা

কমন ইনপুট ডিভাইসসমূহ হলোঃ
১। কি-বোর্ড
২। মাউস
৩। ট্র্যাকবল
৪। জয়স্টিক
৫। টাচস্ক্রিন
৬। বার কোড রিডার
৭। পয়েন্ট অফ সেল
৮। ওএমআর
৯। ওসিআর
১০। স্ক্যানার
১১। ডিজিটাইজার
১২। লাইটপেন
১৩। গ্রাফিক্স প্যাড
১৪। ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসসমূহ হলোঃ
১। মনিটর
২। প্রিন্টার
৩। প্লটার
৪। স্পিকার
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর
৬। ইমেজ সেটার
৭। ফিল্ম রেকর্ডার
৮। হেড ফোন ইত্যাদি।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৫১.
What was the name of the first commercially produced personal computer?
  1. ENIAC
  2. Altair 8800
  3. UNIVAC
  4. Mark-I
ব্যাখ্যা
- পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট।
- বাণিজ্যিকভাবে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair 8800 আবিষ্কার করেন হেনরি এডওয়ার্ড রবার্ট।
- আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- ১৮৮০ সালে ড. হারম্যান হলিরিথ, সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. BBC.
৩,৮৫২.
Who are the co-founders of Instagram?
  1. Kevin Systrom and Mike Krieger 
  2. Mark Zuckerberg and Jack Dorsey
  3. Larry Page and Sergey Brin
  4. Evan Spiegel and Bobby Murphy
ব্যাখ্যা
• Instagram এর কো-ফাউন্ডার হলেন Kevin Systrom এবং Mike Krieger. তারা ২০১০ সালে Instagram তৈরি করেন, যা একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম। Kevin Systrom ছিলো মূলত প্রোগ্রামার এবং উদ্যোক্তা, আর Mike Krieger ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাদের যৌথ প্রচেষ্টায় Instagram দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়। Mark Zuckerberg এবং Jack Dorsey যথাক্রমে Facebook এবং Twitter এর প্রতিষ্ঠাতা, Larry Page এবং Sergey Brin Google এর প্রতিষ্ঠাতা, আর Evan Spiegel ও Bobby Murphy Snapchat এর প্রতিষ্ঠাতা। তাই Instagram এর সঠিক কো-ফাউন্ডার Kevin Systrom এবং Mike Krieger.

• Instagram:
- Instagram হলো একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যা ছবি ও ভিডিও শেয়ারের জন্য ব্যবহৃত হয়।
- এটি ২০১০ সালে চালু করা হয়।
- Instagram-এর সহ-প্রতিষ্ঠাতারা হলেন কেভিন সিস্ট্রম (Kevin Systrom) এবং মাইক ক্রিগার (Mike Krieger)।
- বর্তমানে Instagram-এর মালিক প্রতিষ্ঠান Meta Platforms Inc., যা Facebook-এর মূল কোম্পানি।
- ২০২২ সালে, Instagram-এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে যায় দুই বিলিয়ন (২০০ কোটি)।
- Instagram-এর সদর দপ্তর অবস্থিত মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে।

উৎস: ব্রিটানিকা।
৩,৮৫৩.
Which of the following services does not normally use TCP?
  1. ক) DNS
  2. খ) HTTP
  3. গ) FTP
  4. ঘ) none
ব্যাখ্যা
DNS, SMTP, HTTP and FTP use TCP.
৩,৮৫৪.
Which of the following acts as both an input and output device?
  1. CD
  2. OCR
  3. Light pen
  4. None of these
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope website.
৩,৮৫৫.
Which of the following is considered a primary storage device?
  1. Hard Disk Drive (HDD)
  2. Random Access Memory (RAM)
  3. Compact Disc (CD)
  4. USB Flash Drive
ব্যাখ্যা

• প্রাথমিক স্টোরেজ ডিভাইস হলো সেই ধরণের মেমোরি যেখানে কম্পিউটার সরাসরি তথ্য পড়তে এবং লিখতে পারে এবং যা কাজ করার সময় প্রসেসরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে, Random Access Memory (RAM) হল প্রধান বা প্রাথমিক স্টোরেজ ডিভাইস। RAM অস্থায়ী মেমোরি যা কম্পিউটার চালু থাকাকালীন ডেটা এবং প্রোগ্রাম ধারণ করে, যাতে CPU দ্রুত তথ্য অ্যাক্সেস করতে পারে। অন্যদিকে, Hard Disk Drive (HDD), Compact Disc (CD), এবং USB Flash Drive প্রধানত সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, যেগুলো তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে কিন্তু CPU-র সাথে সরাসরি দ্রুত সংযোগ রাখে না। তাই RAM-ই মূল প্রাথমিক স্টোরেজ হিসেবে বিবেচিত হয়।
 
• প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়।
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। 
যেমন- র‍্যাম। 

• প্রাইমারি স্টোরেজের বৈশিষ্ট্য:
-  এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
-  অ্যাকসেস সময় কম।
-  ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
-  ডেটা স্থানান্তরের গতি বেশি।
-  বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৫৬.
NVMe SSDs are faster than SATA SSDs because:
  1. They use spinning disks
  2. They are physically larger
  3. They connect via PCIe and have lower latency
  4. They use magnetic storage
ব্যাখ্যা

• NVMe SSDs SATA SSD-এর চেয়ে দ্রুত কারণ তারা PCIe ইন্টারফেসের মাধ্যমে সংযোগ স্থাপন করে এবং এতে লেটেন্সি কম থাকে। SATA SSD সাধারণত SATA ইন্টারফেস ব্যবহার করে, যা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সীমাবদ্ধ। NVMe SSD ডেটা একাধিক লেনের মাধ্যমে প্রসেস করতে পারে, ফলে একসাথে বড় পরিমাণে তথ্য দ্রুত আদান-প্রদান করা যায়। এটি বিশেষভাবে উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং এবং গেমিং, ভিডিও এডিটিং-এর মতো কাজের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে, SATA SSD বা হার্ড ডিস্ক ড্রাইভ স্পিনিং ডিস্ক বা ম্যাগনেটিক স্টোরেজ ব্যবহার করতে পারে, যা ধীর।
- সুতরাং, NVMe SSD-র মূল সুবিধা হলো PCIe সংযোগ এবং কম লেটেন্সি।

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৫৭.
Which register temporarily stores intermediate data and results during execution?
  1. Flag Register
  2. Instruction Register
  3. General Register
  4. Memory Address Register
ব্যাখ্যা

• প্রোগ্রাম নির্বাহের সময় ডেটা ও তাৎক্ষণিক ফলাফল সাময়িকভাবে সংরক্ষণ করার জন্য সাধারণ রেজিস্টার ব্যবহৃত হয়।

• রেজিস্টার (Register):
- রেজিস্টার মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে।
- রেজিস্টার ফ্লিপ-ফ্লপ (Flip-Flop) দ্বারা তৈরি।
- রেজিস্টারের কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশ সম্পাদন করে, তখন ডেটা সাময়িকভাবে রেজিস্টারে জমা থাকে।
- ব্যবহারকারী সরাসরি রেজিস্টারে তথ্য সংরক্ষণ করতে পারে না।
- কেবলমাত্র CPU প্রয়োজন অনুযায়ী রেজিস্টারে তথ্য সংরক্ষণ করে।
 
• রেজিস্টারের প্রকারভেদ:
- সাধারণ রেজিস্টার (General Register)।
- বিশেষ রেজিস্টার (Special Register)।
 
• সাধারণ রেজিস্টার (General Register):
- প্রোগ্রাম নির্বাহের সময় ডেটা ও তাৎক্ষণিক ফলাফল সাধারণ রেজিস্টারে জমা থাকে।
- সাধারণ রেজিস্টারে ডেটা বিনিময়ের গতি প্রধান মেমরির তুলনায় অনেক বেশি।
- সাধারণ রেজিস্টারের সংখ্যা বেশি হলে প্রক্রিয়াকরণ কাজ দ্রুততর হয়।
- একটি মাইক্রোপ্রসেসরে সাধারণত ৮ থেকে ৩২ বা তারও বেশি সাধারণ রেজিস্টার থাকতে পারে।
- সাধারণ রেজিস্টার কখনও গণক (Counter) হিসেবে, আবার প্রয়োজন অনুযায়ী মেমরি স্থানের ঠিকানা বা ডেটা রেজিস্টার হিসেবেও ব্যবহার করা যায়।
 
• বিশেষ রেজিস্টার (Special Register):
- কিছু রেজিস্টার মাইক্রোপ্রসেসর নিজে ব্যবহার ও নিয়ন্ত্রণ করে।
- প্রসেসরের নির্দিষ্ট কাজ ব্যতীত অন্য কোনো কাজ সম্পাদন করতে পারে না।
- হিসাবের ফলাফল সংরক্ষণের জন্য ব্যবহৃত অ্যাকিউমুলেটর (Accumulator) একটি বিশেষ রেজিস্টারের উদাহরণ।
- বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিভিন্ন বিশেষ রেজিস্টার ব্যবহৃত হয়।
- বিশেষ রেজিস্টারের মধ্যে রয়েছে—
- মেমরি অ্যাড্রেস রেজিস্টার (Memory Address Register),
- ইনস্ট্রাকশন রেজিস্টার (Instruction Register),
- ফ্ল্যাগ রেজিস্টার (Flag Register),
- মেমরি ডাটা রেজিস্টার (Memory Data Register)।
 
• অন্যান্য অপশন:
- Flag Register → প্রক্রিয়াকরণের সময় বিভিন্ন অবস্থা নির্দেশ করে, যেমন Zero Flag, Carry Flag, Parity Flag, Sign Flag, Overflow Flag.
- Instruction Register → মেমরি থেকে আনা নির্দেশ সাময়িকভাবে সংরক্ষণ করে।
- Memory Address Register → মেমরির যে ঠিকানা থেকে ডেটা পড়া বা লেখা হবে, সেই ঠিকানা সংরক্ষণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৫৮.
Identify the odd one out.
  1. Amazon web service
  2. Microsoft Azure
  3. Google Cloud Platform
  4. Twitter Platform
  5. None of the above
ব্যাখ্যা
Amazon Web Services (AWS):
It is a subsidiary of Amazon providing on-demand cloud computing platforms and APIs to individuals, companies, and governments, on a metered pay-as-you-go basis.
Microsoft Azure:
It is a cloud computing service created by Microsoft for building, testing, deploying, and managing applications and services through Microsoft-managed data centers.
Google Cloud Platform:
Google Cloud Platform, offered by Google, is a suite of cloud computing services that runs on the same infrastructure that Google uses internally for its end-user products, such as Google Search, Gmail, file storage, and YouTube.
Twitter Platform:
It is an American microblogging and social networking service on which users post and interact with messages known as "tweets"
৩,৮৫৯.
Which of the following is not a peripheral device?
  1. Motherboard
  2. Barcode Reader
  3. Monitor
  4. Printer
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:

১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। 
- যেমন: কী-বোর্ড , ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বারকোড রিডার ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রর্দশনের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার , স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

উল্লেখ্য, মাদারবোর্ড- পেরিফেরাল ডিভাইস নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৬০.
What is the name of Microsoft cloud service?
  1. iCloud
  2. mCloud
  3. AWS
  4. Azure
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে।
যথা-
১. Resource Flexibility/Scalability:
-ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go:
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

• ক্লাউড সেবা দানকারী প্রতিষ্ঠান:

- অ্যামাজন এর AWS (৩ মার্চ, ২০০৬)।
 -গুগুল এর Google Cloud Platform (৭ এপ্রিল, ২০০৮)।
- মাইক্রোসফট এর Azure (১ ফেব্রুয়ারি, ২০১০)।
- অ্যাপল এর iCloud (১২ অক্টোবর, ২০১১)।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
৩,৮৬১.
An object-oriented programming language -
  1. BASIC
  2. Pascal
  3. ALGOL
  4. Java
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Java
অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো Java, C++ এবং Python।

জাভা (Java):
- জাভা একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা, যা সান মাইক্রোসিস্টেম ১৯৯০-এর দশকের শুরুতে তৈরি করে। এটি দ্রুত বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় পরিণত হয়। 
- জাভা হলো নিরাপদ, বহনযোগ্য, অবজেক্ট ওরিয়েন্টেড এবং ওয়েবভিত্তিক প্রোগ্রাম তৈরির জন্য আদর্শ একটি প্রোগ্রামিং ভাষা।
- জাভা'র এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা, নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং- এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট। - জাভায় লেখা প্রোগ্রাম যেকোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়, যদি সেই সিস্টেমে জাভা রানটাইম এনভায়রনমেন্ট বা জাভা ভার্চুয়াল মেশিন (JVM) ইনস্টল করা থাকে।
- এই সুবিধার কারণে জাভা একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, বিশেষ করে ইন্টারনেটে, যেখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমে যুক্ত অসংখ্য কম্পিউটার একসাথে কাজ করে। জাভায় লেখা অ্যাপলেটগুলো এসব কম্পিউটারে সহজে চালানো যায় এবং এর জন্য আলাদা কোনো ব্যবস্থা নিতে হয় না।
- জাভার অবজেক্ট ওরিয়েন্টেড বৈশিষ্ট্যের কারণে বড় ও জটিল প্রোগ্রাম লেখা এবং ত্রুটিমুক্ত করা অনেক সহজ হয়েছে।

অন্যদিকে, 
- ALGOL ১৯৫৮ সালে সর্বজনীন ভাষা হিসেবে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এ ভাষার উদ্ভাবন হয়।
- Pascal ভাষা তৈরি করা হয়েছিল স্ট্রাকচার্ড প্রোগ্রামিং শেখানোর জন্য।
- BASIC ভাষা ডিজাইন করা হয়েছে সহজ এবং শিক্ষানবীশদের জন্য দ্রুত শেখার উপযোগী হতে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৩,৮৬২.
CPU is called __ of the computer.
  1. Oxygen
  2. Blood
  3. Brain
  4. Stomach
ব্যাখ্যা
CPU এর পূর্ণরূপ Central Processing Unit.
- কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- এটিই সবকিছুর নিয়ন্ত্রক।
- ALU (Arithmetic Logic Unit), Control Unit এবং Memory/Register এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয়।

উৎস: Britannica.
৩,৮৬৩.
Which of the following is a database software?
  1. ক) MS Word
  2. খ) MS Access
  3. গ) MS Power Point
  4. ঘ) Acrobat Reader
  5. ঙ) MS Outlook
ব্যাখ্যা
DBMS
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৩,৮৬৪.
Which one is not an e-commerce website?
  1. Zappos
  2. MarketWatch
  3. Flipkart
  4. Overstock
ব্যাখ্যা
MarketWatch is not an e-commerce website.
- MarketWatch provides the latest stock market, financial, and business news. 

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত।

- ই-কমার্সের জনপ্রিয় ওয়েবসাইট হলো:
- bikroy,
- daraz,
- alibaba,
- amazon,
- ebay,
- zappos,
- flipkart,
- overstock,
- walmart,
- shopify ইত্যাদি।

অন্যদিকে ব্যবসা সম্পর্কিত কিছু ওয়েবসাইট হলো:
- Bloomberg,
- Forbes,
- The Wall Street Journal,
- Harvard Business Review,
- MarketWatch.

উৎস:

১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৮৬৫.
What is the main purpose of reCAPTCHA?
  1. To track user location
  2. To improve website design
  3. To speed up website loading
  4. To prevent spam and bots
ব্যাখ্যা

• reCAPTCHA-এর মূল উদ্দেশ্য হলো স্প্যাম এবং স্বয়ংক্রিয় বট থেকে ওয়েবসাইটকে সুরক্ষা দেওয়া (ঘ)। এটি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা নিশ্চিত করে যে ব্যবহারকারীটি আসল মানুষ নাকি কোনো প্রোগ্রাম। সাধারণত ছবি চিনতে বলা, অক্ষর টাইপ করতে বলা বা অদৃশ্য reCAPTCHA ব্যবহার করে মানুষের আচরণ বিশ্লেষণ করা- এগুলোই এর কাজের অংশ। এর ফলে ভুয়া অ্যাকাউন্ট তৈরি, অনিচ্ছাকৃত মন্তব্য, স্বয়ংক্রিয় ফর্ম সাবমিশনসহ বিভিন্ন ক্ষতিকর কার্যকলাপ বন্ধ থাকে। তাই reCAPTCHA ওয়েবসাইটের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং স্বাভাবিক ব্যবহারের অভিজ্ঞতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যেনো বটগুলিকে অপব্যবহার করা থেকে বিরত রাখা যায়।

ক্যাপচাগুলি কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
যেমন -
- User Registration and Login,
- Form Submissions,
- Preventing DDoS Attacks,
- Online Polls and Surveys,
- Web Scraping Prevention.

উৎস: ব্রিটানিকা।

৩,৮৬৬.
Which feature in Excel helps you create a visual representation of your data?
  1. Formulas
  2. Pivot Tables
  3. Charts
  4. Conditional Formatting
ব্যাখ্যা
• Formulas:
- Excel-এ ফর্মুলাস ব্যবহার করে বিভিন্ন গাণিতিক, পরিসংখ্যানিক, এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করা হয়। যেমন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় নির্ধারণ ইত্যাদি।

• Pivot Tables:
- পিভট টেবিলস একটি শক্তিশালী টুল যা বড় ডেটাসেটকে সহজে বিশ্লেষণ এবং উপস্থাপন করতে সাহায্য করে।
- এটি ডেটাকে সারসংক্ষেপ করে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্য দেখাতে সক্ষম হয়। যেমন, বিভিন্ন ক্যাটেগরি বা ভ্যালু দ্বারা গ্রুপিং এবং সারণী তৈরি করা।

• Charts:
- চার্টস হলো ডেটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন।
- এটি বিভিন্ন ধরণের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেমন বার গ্রাফ, পি চার্ট, লাইন গ্রাফ ইত্যাদি তৈরি করতে সাহায্য করে, যা ডেটাকে আরও সহজভাবে বিশ্লেষণ ও উপস্থাপন করতে সহায়তা করে।

• Conditional Formatting:
- কন্ডিশনাল ফরম্যাটিং একটি ফিচার যা সেলের মানের ভিত্তিতে ফরম্যাট পরিবর্তন করতে সক্ষম। যেমন, একটি সেলের মান যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে, তাহলে তার রঙ বা ফন্ট পরিবর্তন করা যায়।
- এটি ডেটাকে দ্রুত নজর দেওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করার জন্য ব্যবহৃত হয়।
৩,৮৬৭.
What type of cyber attack floods a network or website with excessive traffic, causing it to become unavailable?
  1. ক) Phishing
  2. খ) Man-in-the-Middle
  3. গ) Denial of Service
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Denial of Service attack (DoS attack): Denial of Service হলো এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা ডিভাইসকে তার ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোন কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টমের যথাযথ কার্যক্রম ধীর গতির বা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• Man-in-the-Middle: দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

উৎস: ব্রিটানিকা।
৩,৮৬৮.
The complexity of Binary search algorithm is -
  1. ক) O(n)
  2. খ) O(log n)
  3. গ) O(n²)
  4. ঘ) O(n log n)
ব্যাখ্যা
Binary Algorithm: 
- এটি একটি সার্চিং প্রসেস। ব্যবহৃত ডাটা অনুসন্ধানের জন্য এই এলগোরিদম ব্যবহার করা হয়।
- এক সেট ডাটা থেকে কোনো নির্দিষ্ট ডাটা খুজে বের করার জন্য সম্পূর্ণ ডাটা সেট কে ২ ভাগে ভাগ করে তারপর সার্চ করা হয় দেখেই এইটাকে বাইনারী সার্চ বলে।
- Binary search অ্যালগরিদমের Time Complexity হল O(log n)।
- সেরা ক্ষেত্রে Time Complexity হবে O(1) যখন কেন্দ্রীয় সূচক সরাসরি পছন্দসই মানের সাথে মিলে যাবে।
- সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে তালিকার একপ্রান্তের মান অথবা তালিকায় না থাকা মান এর ক্ষেত্রে।

উৎস: tutorialspoint
৩,৮৬৯.
In RISC, arithmetic operations are mostly performed on:
  1. Cache only
  2. Hard disk
  3. Memory directly
  4. Registers
ব্যাখ্যা

• RISC (Reduced Instruction Set Computer) স্থাপত্যে গণিতভিত্তিক (arithmetic) অপারেশনগুলো মূলত registers এর ওপর সম্পাদিত হয়। এই পদ্ধতিতে নির্দেশনার সংখ্যা কম এবং প্রতিটি নির্দেশনা সাধারণত একটি নির্দিষ্ট ও সহজ কাজ করে। RISC প্রসেসর প্রথমে মেমরি থেকে ডেটা register এ লোড করে, তারপর সব গণিত অপারেশন ওই registers-এর মধ্যে সম্পন্ন করে এবং শেষে ফলাফল মেমরিতে সংরক্ষণ করে। এর ফলে অপারেশনগুলোর গতি অনেক বেড়ে যায়, কারণ register থেকে ডেটা নেওয়া ও লেখার সময় মেমরির তুলনায় অনেক কম। তাই সঠিক উত্তর হলো — ঘ) Registers.

• RISC (Reduced Instruction Set Computer):
- RISC হলো এমন এক মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা simplicity এবং গতির ওপর জোর দেয়। এর মূল ধারণা হলো, কম এবং সরল ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে প্রোগ্রামের কার্যসম্পাদনকে দ্রুততর করা।
- RISC প্রসেসরগুলো দ্রুত এবং দক্ষ, কারণ এগুলো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট সহজ ইনস্ট্রাকশনে ভেঙে কার্যকর করে।
- আধুনিক মোবাইল প্রসেসরগুলো (যেমন ARM architecture) মূলত RISC ভিত্তিক।
- RISC আর্কিটেকচার কম শক্তি খরচ করে, দ্রুত কাজ সম্পন্ন করতে পারে এবং ব্যাটারি-চালিত ডিভাইসের (যেমন স্মার্টফোন, ট্যাবলেট) জন্য আদর্শ।

উৎস: geeksforgeeks [link]

৩,৮৭০.
Which one is the strongest password?
  1. Live@McQ
  2. LiVe&00Tech*
  3. ItsLive7Mcq
  4. *livemcq10
ব্যাখ্যা
Strong Password এর জন্য প্রয়োজনীয় শর্ত:
১. পাসওয়ার্ড লম্বা হতে হবে। 
২. পাসওয়ার্ডে কমপক্ষে 12টি অক্ষর থাকতে হবে।
৩. পাসওয়ার্ডে কমপক্ষে 1টি বড় হাতের অক্ষর থাকা উচিত। 
৪. পাসওয়ার্ডে কমপক্ষে 1টি ছোট হাতের অক্ষর থাকা উচিত।
৫. পাসওয়ার্ডে কমপক্ষে ১টি সংখ্যাসূচক অক্ষর থাকতে হবে।
৬. প্রতীকী অক্ষরগুলিকে ব্যবহার করা উত্তম। (যেমন @#$%^&!.) 

অপশন 'খ' এর LiVe&00Tech* সকল নিয়ম-এর মধ্যে পরে। তাই এটি সবথেকে বেশি শক্তিশালী পাসওয়ার্ড।

উৎস: Microsoft.
৩,৮৭১.
What does HTTPS provide over HTTP?
  1. Better compatibility
  2. Larger file transfer limits
  3. Encrypted communication
  4. Faster browsing speed
ব্যাখ্যা
• HTTPS কীভাবে HTTP থেকে উন্নত?
- HTTPS (HyperText Transfer Protocol Secure) এবং HTTP (HyperText Transfer Protocol) দুইটি ওয়েব ব্রাউজিং প্রোটোকল।

- HTTP এবং HTTPS মধ্যে কিছু মূল পার্থক্য রয়েছে। নিচে তা বিস্তারিত ব্যাখ্যা করা হলো:

• সঠিক উত্তর:
গ) Encrypted Communication (এনক্রিপ্টেড কমিউনিকেশন):

- HTTPS মূলত এনক্রিপশন এর মাধ্যমে নিরাপত্তা প্রদান করে।
- এটি ওয়েবসাইট এবং ব্যবহারকারীর ব্রাউজারের মধ্যে সমস্ত ডেটা এনক্রিপ্ট করে, যার ফলে তৃতীয় পক্ষ কোনোভাবে তথ্য চুরি করতে পারে না।
- ফলে, ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, বা অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি হওয়ার আশঙ্কা কমে যায়।

সারাংশ:
- HTTPS, HTTP এর তুলনায় নিরাপত্তা, গতি, এবং কম্প্যাটিবিলিটি সকল দিক থেকেই উন্নত।
- এটি আপনার ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতাকে নিরাপদ, দ্রুত এবং আরো কার্যকরী করে তোলে।

সূত্র: techtarget [লিংক]
৩,৮৭২.
What does Ctrl + D do in MS Word?
  1. Bookmark of the URL is added and contents can be overwritten in Google Sheets and Microsoft Excel
  2. To save any URL in the system
  3. To add the dialogue folder
  4. To insert any subfolder in desktop
ব্যাখ্যা
• In MS Word, Ctrl + D opens the Font dialog box for formatting text. However, the provided options do not exactly match this. For Google Sheets and MS Excel, Ctrl + D can be used to fill down the content of a cell into the cells below.

B) Ctrl + D does not save URLs to the system in MS Word. In some browsers, Ctrl + D is used to bookmark a webpage (save a URL), but this functionality is not associated with MS Word.
C) Ctrl + D in MS Word does not add a dialogue folder. It opens the Font dialog box for text formatting, but not a "dialogue folder."
D) Ctrl + D in MS Word is not used to insert subfolders on the desktop. To create a subfolder, you'd need to use your operating system's file management system, typically right-clicking and selecting New > Folder.

উৎস: Microsoft support
৩,৮৭৩.
Which disk is used to cold boot a PC?
  1. ক) Setup disk
  2. খ) System disk
  3. গ) Diagonostic disk
  4. ঘ) Programe disk
ব্যাখ্যা

System disk is used to cold boot a PC.

It is the system disk because the other disks may boot a PC, but they also perform added functions beyond booting the PC. To perform a cold boot (also called a "hard boot") means to start up a computer that is turned off. It is often used in contrast to a warm boot, which refers to restarting a computer once it has been turned on. A cold boot is typically performed by pressing the power button on the computer.

A system is a regularly interacting or interdependent group of units forming an integrated whole. Every system is delineated by its spatial and temporal boundaries, surrounded and influenced by its environment, described by its structure and purpose and expressed in its functioning.

A system boot disk is a floppy disk which allows your computer to boot into an operating system such as DOS. Examples include the DOS installation disk and the Windows 95/98/Me startup disk. You can use a startup or system disk to clean boot a Windows 95/98/Me computer.

৩,৮৭৪.
Elon Musk is the CEO of which electric vehicle–based smart technology company?
  1. Ford
  2. Tesla
  3. Toyota
  4. BMW
ব্যাখ্যা

• Elon Musk হলেন Tesla কোম্পানির CEO, যা একটি electric vehicle–based smart technology company হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

• Tesla, Inc.:
- Tesla একটি বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle – EV) ও স্মার্ট প্রযুক্তিভিত্তিক কোম্পানি।
- কোম্পানিটি ইলেকট্রিক কার, ব্যাটারি প্রযুক্তি, এনার্জি স্টোরেজ ও ক্লিন এনার্জি সলিউশন নিয়ে কাজ করে।
- Elon Musk Tesla-এর CEO ও Product Architect হিসেবে দায়িত্ব পালন করছেন।
- Tesla বৈদ্যুতিক গাড়ি শিল্পে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে।

• Electric vehicle–based smart technology:
- বৈদ্যুতিক শক্তিচালিত যানবাহন।
- স্মার্ট সফটওয়্যার ও অটোনোমাস ফিচার।
- ব্যাটারি ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম।

• অন্যান্য অপশন:
- Ford → ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
- Toyota → হাইব্রিড ও ফুয়েলভিত্তিক গাড়ির জন্য পরিচিত।
- BMW → বিলাসবহুল গাড়ি নির্মাতা জার্মান কোম্পানি।

উৎস:
১. Britannica.
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩,৮৭৫.
How is a person uniquely identified or recognized based on their physical and behavioral characteristics?
  1. Biometrics
  2. Artificial Intelligence
  3. Bioinformatics
  4. Virtual Reality
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।

- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে। AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বায়োইনফরমেটিক্স বলা হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৮৭৬.
What is Ubuntu?
  1. A malware
  2. An operating system
  3. An application program
  4. A firmware
  5. A firewall
ব্যাখ্যা
Ubuntu is the modern, open-source operating system on Linux for the enterprise server.
Source: ubuntu.com
৩,৮৭৭.
A computer port is used to -
  1. Communicate with hard disks
  2. Download & Upload files
  3. Communicate with Ram
  4. Communicate with other computer peripherals
  5. None of the above
ব্যাখ্যা
In computer hardware, a port serves as an interface between the computer and other computers or peripheral devices. In computer terms, a port generally refers to the female part of the connection. Computer ports have many uses, to connect a monitor, webcam, speakers, or other peripheral devices.
৩,৮৭৮.
Which memory is used to increase computer speed?
  1. Cache Memory
  2. RAM
  3. Magnetic Disk
  4. None o the above
ব্যাখ্যা
• Cashe Memory:
- কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়।
- সাধারনত RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।
- কম্পিউটার যেসব ডাটাগুলো বারবার ব্যবহার করে সেই ডাটা গুলো RAM থেকে এসে Cache-এ অবস্থান করে।
- Cache এর গতি বেশি হওয়ায় এখান থেকে ডাটা প্রোসেসিং এ যেতে সময় কম লাগে।
- Cache ২ ধরনের হয়ে থাকে। যথা
- অভ্যন্তরীণ ক্যাশে বা লেভেল 1 যা প্রসেসর এর অভ্যন্তরে থাকে।
- বহিঃস্থ ক্যাশে বা লেভেল 2 যা রেম এবং প্রসেসর এর মাঝখানে থাকে।

উৎস: ব্রিটানিকা।
৩,৮৭৯.
Which of the following is not a system software?
  1. Solaris
  2. Windows Xp
  3. Safari
  4. Unix
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
• DOS,
• Windows Xp,
• Linux,
• Unix,
• Mac OS,
• Solaris ইত্যাদি।

• Safari একটি ওয়েব ব্রাউজার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৮০.
A device that connects to a network without the use of cables is said to be 
  1. ক) distributed
  2. খ) centralized
  3. গ) wifi
  4. ঘ) wireless
ব্যাখ্যা
- Wireless communications, System using radio-frequency, infrared, microwave, or other types of electromagnetic or acoustic waves in place of wires, cables, or fibre optics to transmit signals or data.
- Wireless devices include cell phones, two-way radios, remote garage-door openers, television remote controls, and GPS receivers (see Global Positioning System).
- Wireless modems, microwave transmitters, and satellites make it possible to access the Internet from anywhere in the world.
Source: britannica
৩,৮৮১.
Which is the Database Management Software?
  1. MS PowerPoint
  2. ORACLE
  3. COBOL
  4. All of these
ব্যাখ্যা
DBMS
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

• PowerPoint is commonly used by business people and students to create slide show presentations.
•  COBOL এর পূর্ণরূপ Common Business Oriented Language. COBOL হলো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৩,৮৮২.
Consider that 5 computers are connected through mesh topology in a computer network. What are the number of connection lines nende if we want to add 2 more computers in the network?
  1. ক) 9
  2. খ) 11
  3. গ) 13
  4. ঘ) 15
ব্যাখ্যা

To connect n number computer in mesh topology required lines are n(n - 1)/2
For 5 computer, requires 5(5-1)/2 = 10 lines
For 7 computer, requires 7(7-1)/2 = 21 lines
Difference = 21 - 10 = 11 lines

৩,৮৮৩.
Who is the current CEO of LinkedIn? (November, 2024)
  1. Sundar Pichai
  2. Bill Gates
  3. Mark Zuckerberg
  4. Ryan Roslansky
ব্যাখ্যা
• Ryan Roslansky হচ্ছে LinkedIn এর বর্তমান সিইও।

• LinkedIn:
- LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
- পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
- বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- LinkedIn এর সদর দপ্তর সানিভেল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- Parent organization: Microsoft Corporation

• অন্যান্য অপশন আলোচনা:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা' এর প্রতিষ্ঠাতা।
- সোশ্যাল নেটওয়ার্কিং টুইটারের বর্তমান নাম "X" এর সিইও ইলন মাস্ক।

উৎস: ব্রিটানিকা।
৩,৮৮৪.
What is the equivalent decimal of (11100)2?
  1. 27
  2. 28
  3. 30
  4. 31
ব্যাখ্যা
Question: What is the equivalent decimal of (11100)2?

Solution: 
11100 = (1 × 24) + (1 × 23) + (1 × 22) + (0 × 21) + (0 × 20)
= 16 + 8 + 4 + 0 + 0
= 28
৩,৮৮৫.
Which of the following is a type of computer virus?
  1. Norton
  2. Avast
  3. Vienna
  4. Panda
ব্যাখ্যা

Vienna হলো একটি ঐতিহাসিক কম্পিউটার ভাইরাস যা DOS .COM এবং .EXE ফাইলগুলোকে সংক্রমিত করতো। 

এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
পান্ডা, ইত্যাদি।

কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৮৬.
What is a strait?
  1. A narrow strip of land joining two landmasses
  2. A narrow strip of land joining two water bodies
  3. A narrow passage of water connecting two large water bodies
  4. A narrow passage of water connecting two landmasses
ব্যাখ্যা
Strait (প্রণালি)
English Meaning: A narrow passage of water connecting two seas or two other large areas of water.
Bangla Meaning:  দুটি সাগর বা মহাসাগরকে সংযোগকারী সংকীর্ণ জলভাগ। 

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৩,৮৮৭.
Wright brothers are regarded inventors of the
  1. Hot Air Balloon
  2. Aero plane
  3. Bicycle
  4. None
ব্যাখ্যা
Wright brothers, American brothers, inventors, and aviation pioneers who achieved the first powered, sustained, and controlled airplane flight (1903)

Source: www.britannica.com.
৩,৮৮৮.
Which of the following companies is responsible for the development of ChatGPT?
  1. Microsoft
  2. OpenAI
  3. Tesla
  4. Google
ব্যাখ্যা
⚪ ChatGPT-এর উন্নয়ন ও গবেষণা OpenAI দ্বারা করা হয়েছে। OpenAI একটি গবেষণা প্রতিষ্ঠান যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং প্রযুক্তি উন্নয়ন করে, এবং ChatGPT তাদের অন্যতম সফল প্রকল্প।

⚪ ChatGPT:
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

⚪ এখানে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর উদাহরণ দেওয়া হলো:
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistants)
    • Google Assistant, Siri, Amazon Alexa
    • এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলি ব্যবহারকারীদের কথা শুনে তাদের প্রশ্নের উত্তর দেয়, সেটিংস পরিবর্তন করে, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করে এবং আরও অনেক কিছু করতে পারে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।
  • ছবি এবং ভিডিও চিহ্নিতকরণ (Image and Video Recognition)
    • Google Photos, Face Recognition Systems
    • এগুলি AI ব্যবহার করে ছবি বা ভিডিওতে মানুষের মুখ, বস্তু এবং দৃশ্য চিহ্নিত করে। যেমন Face Recognition প্রযুক্তি মোবাইল ফোনে লগিন বা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়।
  • স্বয়ংক্রিয় গাড়ি (Self-Driving Cars)
    • Tesla Autopilot
    • স্বয়ংক্রিয় গাড়ি AI ব্যবহার করে রাস্তা এবং পরিবেশ চিহ্নিত করে এবং গাড়ি নিজে নিজে চালায়। AI সিস্টেম বিভিন্ন সেন্সর থেকে ডেটা নিয়ে নিরাপদে গাড়ি চালাতে সক্ষম।
  • স্বাস্থ্য সেবায় AI (AI in Healthcare)
    • IBM Watson Health
    • AI প্রযুক্তি স্বাস্থ্য খাতে রোগ নির্ণয়, চিকিত্সার পরিকল্পনা এবং রোগীর চিকিৎসা ইতিহাস বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্যান্সারের মতো রোগের সঠিক চিহ্নিতকরণ করা সম্ভব।
  • গ্রাহক সেবা (Customer Service)
    • Chatbots (যেমন: HDFC Bank Chatbot, Zara's Virtual Assistant)
    • এগুলি AI ব্যবহার করে গ্রাহকের প্রশ্নের উত্তর দেয়, এবং গ্রাহক সেবা বা সহায়তা প্রদান করে, যেমন ব্যাংকিং বা ই-কমার্স সাইটে।
  • ভাষা অনুবাদ (Language Translation)
    • Google Translate
    • কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা অনুবাদ সিস্টেমে ব্যবহৃত হয় যা এক ভাষা থেকে অন্য ভাষায় দ্রুত ও সঠিক অনুবাদ করতে সহায়ক।
  • অডিও এবং ভাষা চিহ্নিতকরণ (Speech Recognition)
    • Speech-to-Text (Google Dictation, Apple's Dictation)
    • এই AI সিস্টেমটি ব্যবহারকারী যা বলছে তা স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে রূপান্তর করে।
  • সামাজিক মাধ্যমের AI (Social Media AI)
    • Facebook's News Feed
    • AI ব্যবহার করে ফেসবুক আপনার আগের আচরণ, পছন্দ এবং মিথস্ক্রিয়া বিশ্লেষণ করে আপনার নিউজ ফিডে প্রাসঙ্গিক কন্টেন্ট দেখায়।
    • Instagram বা Twitter-এ AI বিভিন্ন ছবি এবং পোস্টগুলোর মাধ্যমে আপনার আগ্রহ অনুসারে কন্টেন্ট সাজিয়ে দেয়।
  • নিরাপত্তা সিস্টেম (Security Systems)
    • AI-powered Surveillance Systems
    • এই সিস্টেমগুলি মেশিন লার্নিং ব্যবহার করে সুরক্ষা ক্যামেরার মাধ্যমে জনতা এবং পরিবেশ মনিটর করতে সাহায্য করে। AI সিস্টেম হুমকি চিহ্নিত করতে সক্ষম এবং সেগুলি রিপোর্ট করতে পারে।
  • বাণিজ্যিক সিদ্ধান্ত নেয়া (Business Decision Making)
    • AI in Stock Market Predictions
    • বিভিন্ন AI অ্যালগরিদম শেয়ার বাজারের প্রবণতা এবং ব্যবসায়িক ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যত বাজারের পূর্বাভাস দিতে পারে।
  • বিক্রয় এবং বিপণন (Sales and Marketing)
    • Recommendation Engines (Amazon, Netflix)
    • AI ব্যবহার করে এই সিস্টেমগুলো আপনার পছন্দ ও আগ্রহের ভিত্তিতে পণ্য বা সিনেমার সুপারিশ করে। উদাহরণস্বরূপ, Netflix আপনার দেখার ইতিহাস দেখে সিনেমা বা সিরিজ প্রস্তাব করে।
  • কৃষি খাতে AI (AI in Agriculture)
    • Precision Farming Tools
    • AI কৃষিতে ব্যবহৃত হয় ফসলের বৃদ্ধি, রোগ নির্ণয় এবং মাটি বিশ্লেষণের জন্য। AI-ভিত্তিক সিস্টেম কৃষকদের সাহায্য করে আরও দক্ষতা এবং উৎপাদনশীলতা অর্জনে।
  • গান এবং সঙ্গীত তৈরি (Music Creation)
    • AI-generated music (Amper Music)
    • কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ব্যবহার করে গান বা সঙ্গীত তৈরি করা যায়। AI বিভিন্ন সুর এবং বাদ্যযন্ত্রের সংমিশ্রণ তৈরি করে, যা মানুষের সৃষ্টির মতো শোনায়।
উৎস: Britannica.
৩,৮৮৯.
A normal blood pressure level is -
  1. ক) 140/90 mmHg
  2. খ) 120/80 mmHg
  3. গ) 90/60 mmHg
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয়।
দু'টি মানের মাধ্যমে এই রক্তচাপ রেকর্ড করা হয় - যেটার সংখ্যা বেশি সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, আর যেটার সংখ্যা কম সেটা ডায়াস্টলিক প্রেশার।

প্রতিটি হৃৎস্পন্দন অর্থাৎ হৃদপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণের সময় একবার সিস্টোলিক প্রেশার এবং একবার ডায়াস্টলিক প্রেশার হয়।
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি।

কারও ব্লাড প্রেশার রিডিং যদি ১৪০/৯০ বা এর চেয়েও বেশি হয়, তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে।
অন্যদিকে, রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশেপাশে থাকে, তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়।
 
উৎস : বিবিসি ওয়েবসাইট
৩,৮৯০.
Concentration of which of the following Greenhouse gas is not directly influenced by human activities?
  1. Ozone
  2. Carbon dioxide
  3. Water Vapour
  4. Methane
ব্যাখ্যা
The Correct answer is Water Vapour.
Greenhouse gases are those that absorb and emit infrared radiation in the wavelength range emitted by Earth.
Carbon dioxide (0.04%), nitrous oxide, methane, and ozone are trace gases that account for almost 0.1% of Earth's atmosphere and have an appreciable greenhouse effect.
In order, the most abundant (clarification needed) greenhouse gases in Earth's atmosphere are:
- Water vapour (H2O)
- Carbon dioxide (CO2)
- Methane (CH4)
- Nitrous oxide (N2O)
- Ozone (O3)
- Chlorofluorocarbons (CFCs)
- Hydrofluorocarbons (includes HCFCs and HFCs)
Out of these GHGs,  Water Vapour is not created by human activity. All the other GHG are emitted through Vehicular emission, Industry, Cooling Devices etc.
৩,৮৯১.
What is the most widely used protocol for receiving email from a remote server to a local client?
  1. POP3
  2. SMTP
  3. HTTP
  4. None of the above
ব্যাখ্যা
⚪ অপশন আলোচনা:
ক) POP3 (Post Office Protocol version 3) – সঠিক উত্তর।
- POP3 একটি পুরনো কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত ইমেইল প্রোটোকল যা লোকাল কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে নেয়।
- ইমেইলগুলো একবার লোকাল কম্পিউটারে চলে এলে, তা সাধারণত সার্ভার থেকে মুছে ফেলা হয় (যদিও কিছু সেটিংসের মাধ্যমে রাখা যায়)।
- এটি তখনকার সময়ের জন্য ভালো সমাধান ছিল যখন ইন্টারনেট সংযোগ সীমিত ছিল।

খ) SMTP (Simple Mail Transfer Protocol)
- SMTP মূলত ইমেইল পাঠানোর (sending) জন্য ব্যবহৃত হয়, গ্রহণ করার জন্য নয়।
- উদাহরণ: আপনি Gmail থেকে কারো কাছে ইমেইল পাঠালে, সেই প্রক্রিয়ায় SMTP ব্যবহৃত হয়।
- তাই প্রশ্নে যেহেতু “receiving email” বলা হয়েছে, SMTP প্রাসঙ্গিক নয়।

গ) HTTP (HyperText Transfer Protocol)
- এটি হলো একটি ওয়েব প্রোটোকল, যার মাধ্যমে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি।
- আপনি যদি Gmail বা Yahoo Mail ওয়েব ব্রাউজারে ব্যবহার করেন, তখন HTTP/HTTPS এর মাধ্যমে আপনি ইমেইল পড়েন, কিন্তু এটি আসলে ইমেইল রিসিভ করার জন্য প্রটোকল নয়।
- ইমেইল সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য এটি আদর্শ নয়।

⚪ ই-মেইল:
- প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক পত্রালাপের সূচনার মাধ্যমে।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হবে।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত হয়।
- bjme@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

বিভিন্ন প্রটোকল সম্পর্কে আলোচনা:
⚪ POP:
- POP এর পূর্ণরূপ: Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

⚪ SMTP:
- SMTP এর পূর্ণরূপ: Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

⚪ IMAP:
- IMAP এর পূর্ণরূপ: Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৩,৮৯২.
Which of the following are extensions of graphics file?
  1. .doc
  2. .rtf
  3. .exe
  4. .bmp
ব্যাখ্যা
ফাইল এক্সটেনশন:
- ফাইল এক্সটেনশন হচ্ছে কোনো একটি ফাইলের filename এর সাথে যুক্ত হওয়া suffix.
- এর দ্বারা কম্পিউটার ফাইল কোন ধরণের তা বুঝা যায়।

• বিভিন্ন ধরণের ইমেইজ (graphics) এক্সটেনশন:
- GIF: Graphics Interchange Format.
- JPG: Joint Photographic Group.
- PNG: Portable Network Graphics.
- BMP: Bitmap Image File.
- JPEG: Joint Photographic Experts Group.

এছাড়াও,
⇒ অডিও ফাইলস:
- .mp3
- .wav

⇒ টেক্সট ও ডকুমেন্ট ফাইলস:
- .doc
- .docx
- .rtf
- .txt

⇒ ভিডিও ফাইলস:
- .flv
- .avi
- .mp4

উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট।
৩,৮৯৩.
Which generation of computers used vacuum tubes?
  1. 1G
  2. 2G
  3. 3G
  4. 4G
ব্যাখ্যা
• প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

• এ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. বায়ুশূন্য টিউবের ব্যবহার।
২. আকারে অনেক বড়।
৩. সীমিত তথ্য ধারণক্ষমতা।
৪. মেশিন ভাষার (0/1) মাধ্যমে নির্দেশ প্রদান ৷
৫. ইনপুট-আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার।
৬. সহজে স্থানান্তর যোগ্য ছিল না।
৭. অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন।
৮. অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৯৪.
Which of the following errors occurs when software tries to access protected memory?
  1. ক) Segmentation fault
  2. খ) IO error
  3. গ) Display time error
  4. ঘ) Runtime error
ব্যাখ্যা

A Segmentation fault occurs when the software tries to access the protected memory.
A Segmentation fault is a common condition causing the programs to crash. it is generally associated with a core file and is triggered by a machine trying to read or write an unauthorized position of the memory. In other words, it is a memory access violation error. A Segmentation fault is always an error in the run time.
Source: Techcopaedia website.

৩,৮৯৫.
Which of the following shortcuts opens the Task Manager?
  1. Windows + L
  2. Ctrl + Shift + Esc
  3. Windows + D
  4. Alt + Tab
ব্যাখ্যা
• Ctrl + Shift + Esc: Open Task Manager.
• Alt + Tab: Switch between open applications.
• Windows + D: Show desktop.
• Windows + L: Lock your PC.

উৎস: Microsoft Support.
৩,৮৯৬.
Which of the following best represents the concept of “Global Village”?
  1. Geographical proximity
  2. Digital interconnection
  3. Cloud computing
  4. Data encryption
ব্যাখ্যা

• Digital interconnection অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী মানুষ ও স্থানের তাৎক্ষণিক সংযোগ স্থাপন, যার ফলে পৃথিবী একটি “গ্রাম”-এর মতো ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

• বিশ্বগ্রামের ধারণা (Concept of Global Village):
- “গ্রাম” বলতে বোঝায় এমন একটি স্থান যেখানে সবাই একে অপরকে চেনে, পরস্পরের সুখ-দুঃখে অংশ নেয় এবং দ্রুত খবর পায়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এবং ইন্টারনেট ব্যবহারের ফলে সমগ্র পৃথিবী এখন একটি ছোট গ্রামের মতো সংযুক্ত।
- ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে তথ্য আদান-প্রদান, জ্ঞান বিনিময় এবং অভিজ্ঞতা শেয়ার করা সম্ভব।
- বিশ্বের যেকোনো স্থানে কী ঘটছে তা মুহূর্তের মধ্যে জানা যায়।
- বিভিন্ন দেশের মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়।
- ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, গবেষণা ও সামাজিক যোগাযোগে দ্রুততা এসেছে।
- আন্তর্জাতিক দূরত্ব কমে এসেছে প্রযুক্তির উন্নয়নের ফলে।

• যোগাযোগ ক্ষেত্রে ICT-এর প্রভাব:
- মোবাইল ফোন, ই-মেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন যোগাযোগকে সহজ ও দ্রুত করেছে।
- আগে চিঠি পৌঁছাতে কয়েক দিন সময় লাগত, এখন ই-মেইলের মাধ্যমে মুহূর্তে বার্তা পাঠানো যায়।
- দেশ-বিদেশে সমান সময়ে তথ্য প্রেরণ সম্ভব।
- খরচ ও সময় উভয়ই কমেছে।

• কর্মসংস্থান (Employment):
- ICT ব্যবহারের ফলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।
- প্রোগ্রামার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেটর প্রভৃতি পেশা সৃষ্টি হয়েছে।
- আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশেই বসে বিদেশি কাজ করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।
- ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

• শিক্ষা ক্ষেত্রে ICT:
- অনলাইন শিক্ষার মাধ্যমে যেকোনো সময় ও স্থানে শিক্ষা গ্রহণ করা যায়।
- ইন্টারনেটে কোর্স সংক্রান্ত তথ্য সহজলভ্য।
- মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে পাঠ আরও বোধগম্য ও আকর্ষণীয় হয়েছে।
- অনলাইন পরীক্ষা ও ফলাফল প্রকাশের ব্যবস্থা চালু হয়েছে।

• চিকিৎসা ক্ষেত্রে ICT:
- এক্স-রে, আল্ট্রাসাউন্ড, MRI প্রভৃতি প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় সহজ হয়েছে।
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দূরবর্তী চিকিৎসা পরামর্শ সম্ভব।
- রোগীর তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণে প্রযুক্তি ব্যবহৃত হয়।

• ব্যবসা-বাণিজ্য (E-commerce):
- ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়কে E-commerce বলা হয়।
- ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন ট্রানজেকশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবহৃত হচ্ছে।
- ঘরে বসে পণ্য অর্ডার ও মূল্য পরিশোধ করা যায়।
- বিশ্বব্যাপী বাজার সৃষ্টি হয়েছে।

• সংবাদ ও সামাজিক যোগাযোগ:
- ইন্টারনেট, রেডিও, টেলিভিশনের মাধ্যমে তাৎক্ষণিক সংবাদ পাওয়া যায়।
- সামাজিক যোগাযোগমাধ্যম যেমন Facebook, Twitter ইত্যাদির মাধ্যমে বৈশ্বিক যোগাযোগ সম্ভব।
- তথ্য প্রচারে গতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

• অন্যান্য অপশন:
- Geographical proximity → ভৌগোলিকভাবে নিকটবর্তী অবস্থান বোঝায়, প্রযুক্তিগত সংযোগ নয়।
- Cloud computing → ইন্টারনেটভিত্তিক সার্ভারে তথ্য সংরক্ষণ ও সফটওয়্যার সেবা প্রদান পদ্ধতি।
- Data encryption → তথ্যকে কোডে রূপান্তর করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার প্রযুক্তি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান।

৩,৮৯৭.
Which American Programmer first invented email (Electronic - mail)?
  1. Raymond Samuel Tomilson
  2. Eric Schmidt
  3. Jack Smith
  4. Timothy John Berners - Lee
ব্যাখ্যা

১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
তিনিই প্রথম ই - মেইল পদ্ধতি চালু করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (নবম - দশম শ্রেণী)

৩,৮৯৮.
Which one of the following is not a output peripheral device of computer system?
  1. ক) Sound Card
  2. খ) Keyboard
  3. গ) Projector
  4. ঘ) Webcam
ব্যাখ্যা
Keyboard হলো বাহ্যিক হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত একটি ইনপুট ডিভাইস। 

ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওসিআর ইত্যাদি।
 

আউটপুট ডিভাইসসমূহ:
- মনিটর (Monitor)
- কম্পিউটার স্পিকার (computer speaker)
- প্রিন্টার (Printer)
- হেডফোন (headphone)
- প্রজেক্টর (projector)
- বক্তৃতা তৈরির যন্ত্র (Speech-Generating Device)
- জিপিএস (GPS)
- সাউন্ড কার্ড (Sound card)
- ভিডিও কার্ড (Video card)
- ব্রেইল রিডার (Braille Reader)

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ।

৩,৮৯৯.
1 HP is equal to how many watts?
  1. 647 Watt
  2. 674 Watt
  3. 764 Watt
  4. 746 Watt
ব্যাখ্যা
অশ্বক্ষমতা:
- অশ্বক্ষমতা বা Horsepower মূলত কোন ইঞ্জিনের হ্মমতা বোঝাতো ব্যবহার করা হয়।
- ওয়াটের সাথে এর সম্পর্ক হলো: 
1 H. P = 746 Watt
- অর্থাৎ প্রতি সেকেন্ডে 746 জ্বল কাজ করার ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।  
৩,৯০০.
Which of the following is a multi-user operating system?
  1. CP/M
  2. Windows NT Server
  3. Symbian OS
  4. Windows 95
ব্যাখ্যা
• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। 
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।