ব্যাখ্যা
• URL **https://www.example.com/index.html**-এ index.html হলো একটি file name। এখানে https:// অংশটি হলো protocol, যা ব্রাউজারকে জানায় কীভাবে সার্ভারের সাথে যোগাযোগ করতে হবে। www.example.com হলো domain name, যা নির্দিষ্ট সার্ভার বা ওয়েবসাইটকে নির্দেশ করে। এরপরে থাকা index.html আসলে ওয়েবসাইটের সার্ভারে থাকা একটি ফাইল, যা সাধারণত হোমপেজ বা ডিফল্ট পেজ হিসেবে ব্যবহৃত হয়। যখন কোনো ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করে, তখন সার্ভার সাধারণত index.html ফাইলটি লোড করে এবং ব্যবহারকারীর ব্রাউজারে প্রদর্শন করে। সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) The file name.
• URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।
• https://www.abcd.com/home প্রদত্ত URL টির -
- https হচ্ছে প্রোটোকল,
- www.abcd.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম),
- home হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।