বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ২৭ / ৪৭ · ২,৬০১২,৭০০ / ৪,৬১৯

২,৬০১.
What does data encryption mean?
  1. Data cannot be sent over the internet
  2. Data is stored in a special folder
  3. Data is encoded in such a way that it cannot be used without decoding software
  4. None of the above
ব্যাখ্যা
• ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডেটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
- উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard - DES)
- ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট,
২. সাইফার টেক্সট,
৩. এনক্রিপশন এলগরিদম ও
৪. কী।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬০২.
A formula in Excel always begins with an _____ sign.
  1. Equal
  2. Colon
  3. Comma
  4. Semi-colon
  5. None
ব্যাখ্যা
MS Excel এবং Overview of formulas:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel এর মৌলিক একক হলো আয়তাকার ছোট ছোট ঘর যা cell নামে পরিচিত।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।
- MS Excel- এ কোনো ঘর বা cell নির্দিষ্ট করে বুঝাতে $ চিহ্ন ব্যবহার করা হয়।

figure: MS Excel formulas (image source: Microsoft support)

Source: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
২) Microsoft Support.
২,৬০৩.
The term "Global Village" was popularized by which media theorist in the 1960s?
  1. Marshall McLuhan
  2. Neil Postman
  3. Harold Innis
  4. George Gerbner
ব্যাখ্যা
• "Global Village" শব্দটি ১৯৬০-এর দশকে জনপ্রিয় করে তোলেন কানাডীয় মিডিয়া তাত্ত্বিক মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan)। তিনি বিশ্বাস করতেন যে, আধুনিক যোগাযোগ প্রযুক্তির কারণে বিশ্ব একটি ছোট গ্রামে পরিণত হয়েছে, যেখানে দূরত্ব ও ভৌগোলিক সীমাবদ্ধতা আর বড় বিষয় নয়। টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেটের মতো ইলেকট্রনিক মিডিয়া মানব যোগাযোগকে এতটাই ঘনিষ্ঠ করেছে যে বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিকভাবে বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে। ম্যাকলুহানের এই ধারণা ছিল ভবিষ্যৎমুখী ও অত্যন্ত প্রভাবশালী, যা আজকের ডিজিটাল যুগে বাস্তব রূপ পেয়েছে।
- সঠিক উত্তর: ক) Marshall McLuhan.


• Global village: 
- মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) ইংরেজি সাহিত্যে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক ছিলেন। তাকে 'বিশ্বগ্রাম ধারণার জনক বা প্রবর্তক' হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- তার বিখ্যাত বই “The Gutenberg Galaxy: The Making of Typographic Man” (প্রকাশিত ১৯৬২) - এই বইতেই প্রথম ‘Global Village’ শব্দটি ব্যবহৃত হয়।
- পরবর্তীতে ১৯৬৪ সালে ‘Understanding media’ গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ, ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে।
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬০৪.
What is laughing gas?
  1. ক) Sulphur dioxide
  2. খ) Hydrogen peroxide
  3. গ) Nitrous Oxide
  4. ঘ) Carbon monoxide
ব্যাখ্যা

Nitrous oxide, commonly known as laughing gas or nitrous, is a chemical compound, an oxide of nitrogen with the formula N2O.
Nitrous oxide has significant medical uses, especially in surgery and dentistry, for its anaesthetic and pain reducing effects

২,৬০৫.
By which of the following can goods be purchased without paying instantly?
  1. ATM
  2. Credit Card
  3. Debit Card
  4. Cash Card
ব্যাখ্যা
• অনলাইন ব্যাংকিং:
- বর্তমানে ব্যাংকসমূহ ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন গ্রাহক সেবা প্রদান করে। যেমন- 
১. ডেবিট কার্ড (Debit Card):
- গ্রাহক ডেবিট কার্ড ব্যবহার করে নিজের হিসাবের নগদ অর্থ উত্তোলন করতে পারে। 
- এ কার্ডটি Cash Card নামেও পরিচিত।

২. ক্রেডিট কার্ড (Credit Card):
- বর্তমানে বহুল পরিচিত ক্রেডিট কার্ডের মধ্যে VISA, Master Card, American Express Card ইত্যাদি অন্যতম।
- এই কার্ড ব্যবহার করে মানুষ নির্দিষ্ট পরিমাণ ঋণ সুবিধা ভোগ করে।
- কার্ডহোল্ডার (কার্ডের মালিক) বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে

৩. এটিএম (ATM- Automated Teller Machine):
- দিনরাত ২৪ ঘন্টা ব্যাংকে টাকা জমা দেওয়া, জমাকৃত টাকার পরিমাণ জানা, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং টাকা উত্তোলনের জন্য এটিএম ব্যবহার করা হয়।

৪. হোম ব্যাংকিং (Home Banking):
- গ্রাহকদের তাদের নিজের অবস্থানে রেখে ব্যাংক যে সকল ব্যাংকিং সেবা প্রদান করে তাকে হোম ব্যাংকিং বলে।
- হোম ব্যাংকিং সেবা সমূহের মধ্যে রয়েছে টেলিফোনের বিল প্রদান, বিদ্যুতসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি। 

৫. ওয়্যার ট্রান্সফার (Wire Transfer):
- টেলিফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এক স্থান থেকে অন্যস্থানে অর্থ স্থানান্তর করছে। 
- SWIFT Code ব্যবহার করে ব্যাংক নিরাপদে গ্রাহকের অর্থ অন্যত্র প্রেরণ করতে পারে।

৬. আর এ সি এস (RACS Retail Automated Clearing House Service):
- এ ধরনের লেনদেন নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে।

৭. চেক লেনদেন (Cheque Transaction):
- এ সেবা প্রদানের জন্য ব্যাংক একটি চেক সংরক্ষণ Microfilm কপি ব্যবহার করে।

৮. বিক্রয় সেবা বিন্দু বা পি ও এস (Point of Sale সেবা বা POS):
- এ ব্যবস্থায় ব্যাংক বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়ে বিক্রেতা প্রতিষ্ঠান একটি Point of Sale (POS) টার্মিনালে Punch করে টাকা গ্রহণ করেন।
- Card punch করার সাথে সাথেই পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে Debit হয়ে যায় এবং বিক্রেতার হিসাবে ক্রেডিট হয়ে যায়।

৯. ওয়ান স্টপ সার্ভিস (One-stop service):
- চেকের মাধ্যমে টাকা উত্তোলন প্রক্রিয়াটি এই সেবার অন্তর্ভুক্ত।

১০. মোবাইল ব্যাংকিং (Mobile Banking):
- ব্যাংকিং ব্যবস্থায় সর্বশেষ সংযোজন হলো মোবাইল ব্যাংকিং।
- মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রদানকৃত সেবাসমূহ হচ্ছে নগদ অর্থ জমা, নগদ অর্থ উত্তোলন, বেতন প্রাপ্তি, এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, পণ্য ক্রয় ইত্যাদি। 

উৎস: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬০৬.
'Alt, Ctrl and Shift' known as -
  1. ক) Navigation key
  2. খ) Modifier key
  3. গ) Function key
  4. ঘ) Numeric key
ব্যাখ্যা
কী-বোর্ডের যে সমস্ত কী (Key) বা বোতামের সাহায্যে অক্ষর বিন্যাস ছাড়া অন্যান্য কাজ করা হয় তাদেরকে বলা হয় মডিফায়ার কী (Modifire Key)। যেমন কন্ট্রোল, অল্টার, শিফট ইত্যাদি।

On an IBM compatible computer, modifier keys include Alt, Ctrl, Shift, and the Windows key.
On the Apple Macintosh computer, the Control, Option, Command, and Shift keys are modifier keys.
 
------
• Typing (alphanumeric) keys:These keys include the same letter, number, punctuation, and symbol keys found on a traditional typewriter.

• Control keys: These keys are used alone or in combination with other keys to perform certain actions. The most frequently used control keys are Ctrl, Alt, the Windows logo key , and Esc.

• Function keys: The function keys are used to perform specific tasks. They are labeled as F1, F2, F3, and so on, up to F12. The functionality of these keys differs from program to program.

• Navigation keys: These keys are used for moving around in documents or webpages and editing text. They include the arrow keys, Home, End, Page Up, Page Down, Delete, and Insert.

• Numeric keypad: The numeric keypad is handy for entering numbers quickly. The keys are grouped together in a block like a conventional calculator or adding machine.

উৎস: computerhope.com, support.microsoft.com
২,৬০৭.
Expansion buses generally connect to which part of the computer?
  1. Motherboard
  2. Monitor
  3. Power supply unit
  4. Printer
ব্যাখ্যা
• Expansion buses সাধারণত কম্পিউটারের মাদারবোর্ড এর সাথে সংযুক্ত থাকে। মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেমন: সিপিইউ, র‍্যাম এবং অন্যান্য হার্ডওয়্যার সংযুক্ত থাকে। এক্সপ্যানশন বাসের মাধ্যমে অতিরিক্ত কার্ড যেমন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি মাদারবোর্ডে যুক্ত করা হয়, যা কম্পিউটারের ক্ষমতা ও কার্যকারিতা বাড়ায়। তাই এক্সপ্যানশন বাস সরাসরি মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে, যাতে বিভিন্ন এক্সট্রা ডিভাইস সহজে ব্যবহার করা যায়।
- অন্য কোনো অংশ যেমন মনিটর, পাওয়ার সাপ্লাই ইউনিট বা প্রিন্টার সরাসরি এক্সপ্যানশন বাসের সাথে যুক্ত থাকে না।
- সুতরাং সঠিক উত্তর হলো মাদারবোর্ড (Motherboard)।


• কম্পিউটার বাস:
- কম্পিউটার বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে।
- বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।
- কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস ও
২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস।

১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস:
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১. ডেটা বাস (Data Bus)
২. অ্যাড্রেস বাস (Address Bus)
৩. কন্ট্রোল বাস (Control Bus).

২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬০৮.
Which of the following is a volatile memory in a computer system?
  1. Hard disk
  2. ROM (Read-Only Memory)
  3. RAM (Random Access Memory)
  4. SSD (Solid State Drive)
ব্যাখ্যা
• RAM হচ্ছে Volatile Memory.

Volatile Memory: বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে Volatile Memory বলে।
যেমন- RAM, DRAM, SRAM, SD-RAM প্রভৃতি। 

Non-Volatile Memory: Non-Volatile Memory হলো সেগুলো যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডাটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না।
যেমন-
ROM
Optical disk.
Hard Disk Drive (HDD)
Solid State Drive (SSD)
CD-ROM (Compact Disc Read-Only Memory)
DVD-ROM (Digital Versatile Disc Read-Only Memory)
Blu-ray Disc
Flash Memory
EPROM (Erasable Programmable Read-Only Memory)
EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory)
NVRAM (Non-Volatile Random Access Memory)

উৎস: Computerhope Website.
২,৬০৯.
In a spreadsheet, what is a "cell"?
  1. A collection of data
  2. A single box where a row and column intersect
  3. A formula to calculate values
  4. A function to copy data
ব্যাখ্যা
• In a spreadsheet, a cell refers to a single box where a row and column intersect.

• স্প্রেডশিট প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- Spreadsheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা।
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যাল্ক ইত্যাদি।
- প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো ভিসিক্যালক, যা ১৯৭৮ সালে বাজারে আসে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬১০.
A nurse has to record temperature of a Covid-19 patients in Celsius but her thermometer reads Fahrenheit. The patient's temperature is 100.7° Fahrenheit. What is the temperature in Celsius?
  1. ক) 32° C
  2. খ) 36.5° C
  3. গ) 37.5° C
  4. ঘ) 38.2° C
ব্যাখ্যা
আমরা জানি,
C/5 = (F - 32)/9   [ এখানে c= সেলসিয়াস; F = ফারেনহাইট]
C/5 = (100.7 - 32)/9
C/5 = 68.7/9
C =(68.7 × 5)/9
    = 38.2° সেলসিয়াস
২,৬১১.
‘Thalassemia' is a hereditary disease affecting -
  1. ক) Lungs
  2. খ) Blood
  3. গ) Heart
  4. ঘ) Kidney
ব্যাখ্যা
- থ্যালাসেমিয়া বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ
- মা ও বাবা দুজনই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে সন্তান থ্যালাসেমিয়ার রোগী হওয়ার আশঙ্কা থাকে। 
- এটি যেমন কোনো ছোঁয়াচে রোগ নয়, তেমনি রক্তের ক্যানসারও নয়।
- জিনগত ত্রুটির কারণে এই রোগে অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয় বলে লোহিত রক্তকণিকা সময়ের আগেই ভেঙে যায়। ফলে রক্তশূন্যতা দেখা দেয়। 

সূত্র: Prothom Alo
২,৬১২.
Which feature helps you to inserts the contents of the Clipboard as text without any formatting
  1. Paste Special
  2. Format Painter
  3. Page Setup
  4. Styles
  5. None of above
ব্যাখ্যা

Paste Special feature helps to insert the contents of the Clipboard as text without any formatting.
To invoke Paste Special - Home > Paste > Paste Special or CTRL+ALT+V.

২,৬১৩.
What is the short cut key for manual line break?
  1. ক) Ctrl + Enter
  2. খ) Space + Enter
  3. গ) Alt + Enter
  4. ঘ) Shift + Enter
ব্যাখ্যা

Shift + Enter is the shortcut-key for manual line break.

২,৬১৪.
In which type of malicious act, a hacker contacts you by phone or email and attempts to acquire your password?
  1. ক) Vishing
  2. খ) Spoofing
  3. গ) Phishing
  4. ঘ) Sneaking
ব্যাখ্যা
ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,৬১৫.
What feature does HTTPS add to HTTP? 
  1. Software
  2. Security
  3. Sense
  4. Standardization
ব্যাখ্যা

• HTTPS মূলত HTTP-এর উপর একটি নিরাপত্তা স্তর যোগ করে। এটি ডেটা ট্রান্সমিশনের সময় তথ্যকে এনক্রিপ্ট করে, যাতে তৃতীয় পক্ষ তা পড়তে বা পরিবর্তন করতে না পারে। অর্থাৎ, ব্যবহারকারীর ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় সুরক্ষা নিশ্চিত হয়। HTTPS সাধারণত SSL বা TLS প্রটোকলের মাধ্যমে কাজ করে। এর ফলে ব্যাংকিং, অনলাইন শপিং বা যেকোনো সংবেদনশীল তথ্যের লেনদেন নিরাপদ থাকে। এটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করে, তাই HTTP-এর সাথে যোগ হওয়া মূল বৈশিষ্ট্য হলো Security.

- সঠিক উত্তর: ক) Security.
 
• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

২,৬১৬.
Who is the tech entrepreneur often credited as the founder of the company that created ChatGPT?
  1. Demis Hassabis
  2. Sam Altman
  3. Peter Thiel
  4. Reid Hoffman
ব্যাখ্যা
চ্যাটজিপিটি:
- চ্যাটজিপিটি হলো কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot)।
- ChatGPT এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer.
- এটি ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

• এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য। যেমন:
- কম্পিউটার কোড তৈরি করতে পারে,
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে,
- টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে,
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: openai.com
২,৬১৭.
What is space X?
  1. A name of space shuttle
  2. an American aerospace companies
  3. a Name of a star
  4. a Name of a milky way
  5. a Name of a galaxy
ব্যাখ্যা
SpaceX is an American aerospace company founded in 2002 by Elon Musk that helped usher in the era of commercial spaceflight.
SpaceX is headquartered in Hawthorne, California.
২,৬১৮.
What determines the direction when two objects collide?
  1. ক) Mass
  2. খ) Velocity
  3. গ) Momentum
  4. ঘ) The time of collide
ব্যাখ্যা
- একটি ভারি বস্তু (ট্রাক) ও একটি হালকা বস্তু (রিকশা) মধ্যে একই সময়ে সমান বেগ সৃষ্টি করতে ভারি বস্তুকে বেশি বল প্রয়োগ করতে হয়।
- একই ভাবে সমবেগে গতিশীল ভারি বস্তুকে থামাতে হালকা বস্তুর চেয়ে বেশি প্রতিরোধকারী বলের প্রয়োজন।
- আবার সমান ভরের দুটি বস্তুর একটিকে বেশি বেগে গতিশীল করতে বা বেশি ত্বরণ সৃষ্টি করতে হলে বেশি বল প্রয়োগ করতে হয়।
- সুতরাং বস্তুর ভর ও বেগের সমন্বয়ের মাধ্যমে বলা যায়, কোনো নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন বেশি হতে হলে এর উপর বেশি বল প্রয়োগ করতে হবে।
- বল শুধু ভরবেগের পরিবর্তনের উপর নির্ভরশীল নয়, কত দ্রæত পরিবর্তন হচ্ছে তার উপরও নির্ভরশীল।
- অল্প সময়ে ভরবেগের পরিবর্তনের জন্য বেশি বল প্রয়োজন হয়। সংক্ষেপে, ভরবেগের পরিবর্তনের হার বেশি হলে প্রযুক্ত বলও বেশি হবে। 

সূত্র: পদার্থ প্রথম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬১৯.
Which of the following describes the core objective of Virtual Reality (VR) technology?
  1. Developing antivirus software
  2. Processing big data
  3. Improving internet speed
  4. Generating simulated realities
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মূল ভিত্তি হল সিমুলেটেড বা কৃত্রিম বাস্তব অভিজ্ঞতা সৃষ্টি করা।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।
- ব্যবহারকারী একটি হেডসেট এবং সেন্সরের সাহায্যে সেই পরিবেশে প্রবেশ করতে এবং তার সাথে মিথস্ক্রিয়া (interact) করতে পারেন।
- VR-এর প্রধান লক্ষ্য হলো এমন একটি কৃত্রিম, কিন্তু বাস্তব-সদৃশ অভিজ্ঞতা তৈরি করা যা ব্যবহারকারীকে মনে করিয়ে দেয় যে তারা সত্যিই সেই পরিবেশে আছে। এই পদ্ধতিকে সিমুলেশন (Simulation) বলা হয়।

• ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- গেমিং, শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ (যেমন - পাইলট বা সার্জনদের জন্য) এবং স্থাপত্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

২,৬২০.
How does IMAP contribute to the accessibility of email?
  1. By limiting the number of devices that can access email.
  2. By providing access to email only from designated locations.
  3. By encrypting email messages to restrict unauthorized access.
  4. By allowing access to email from any device with internet connectivity.
ব্যাখ্যা
ই-মেইলে ব্যবহৃত প্রটোকলসমূহ নিম্নরূপ:
- Simple Mail Transfer Protocol (SMTP),
- Post Office Protocol (POP), 
- Internet Message Access Protocol (IMAP).

• ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

figure: IMAP vs POP (image source: vadecom.net)

IMAP:
→ IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
→ IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে প্রবেশ করা যায়।
→ এ প্রটোকলের দ্বারা যে কোনো ডিভাইস থেকেই ই-মেইল অ্যাক্সেস করা যায়।

POP: 
→ POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
→ ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
→ ই-মেইল সার্ভার থেকে কোনো ই-মেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
→ মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

SMTP:
→ SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
→ মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টে বার্তা পাঠাতে SMTP ব্যবহার করে।

Source:
১) sciencedirect.com
২) ব্রিটানিকা।
২,৬২১.
A groupware is a
  1. ক) Network
  2. খ) Hardware
  3. গ) Film ware
  4. ঘ) Software
ব্যাখ্যা
• A groupware is a Software.

- Groupware software কে Collaborative software বলা হয়।
- Groupware software এক ধরনের Application Software যা একই ধরনের কাজের ডেটা ভাগ করে নিয়ে কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- Groupware software এর উদাহরণ: Outlook, Office Suite, Gmail, Google Workspace।

উৎস: ব্রিটানিকা।
২,৬২২.
Documents, movies, images & photographs are saved at
  1. ক) Application server
  2. খ) Web server
  3. গ) File server
  4. ঘ) Print server
ব্যাখ্যা
• Documents, movies, images & photographs are saved at file server.

• File server:
একটি কম্পিউটারে নেটওয়ার্ক ব্যবহারকারীদের যাবতীয় File Access এর জন্য file server ব্যবহৃত হয়।

উৎস: Computerhope website।
২,৬২৩.
What type of network topology connects all devices in a linear fashion, with each device connected to exactly two other devices?
  1. Mesh Topology
  2. Star Topology
  3. Ring Topology
  4. Bus Topology
ব্যাখ্যা
• রিং টপোলজি:
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে।
- প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো ডাটা বা সংকেত বৃত্তাকার পথে (একমুখী প্রবাহ) কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কম্পিউটার ডাটা গ্রহণ করে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন।

• বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না। প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে ।

• স্টার টপোলজি: 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে।
- কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে । ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।

• মেশ উপোলজি:
মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা
লিংক ব্যবস্থাধীন থাকে।
- এ ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোন কম্পিউটারে ডাটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে।


সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬২৪.
Which computer virus is known as the Chernobyl virus?
  1. ILOVEYOU
  2. CIH
  3. Melissa
  4. Mydoom
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
 
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২,৬২৫.
Which factor most significantly affects the overall speed of a computer?
  1. Number of USB ports
  2. Size of the monitor
  3. Processor speed
  4. Mouse sensitivity
ব্যাখ্যা

◉ Processor speed (অর্থাৎ CPU speed) একটি কম্পিউটারের মোট গতি বা কর্মক্ষমতায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এটি নির্ধারণ করে, কম্পিউটার কত দ্রুত তথ্য প্রক্রিয়াজাত করতে পারবে।
- Processor speed বোঝায় CPU প্রতি সেকেন্ডে কতটা কাজ করতে পারে, সাধারণত GHz (Gigahertz) এককে মাপা হয়।
- যত বেশি GHz, তত দ্রুত program execute হয়, data process হয়, এবং overall performance ভালো হয়।

সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি:
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬২৬.
What type of device is Lightpen?
  1. Input Device
  2. Output Device
  3. Both Input & Output Device
  4. None of above
ব্যাখ্যা
• Lightpen:
- লাইটপেন এক ধরনের ইনপুট ডিভাইস যা সাধারণত অফিশিয়াল কাজে ব্যবহৃত হয়।
- লাইটপেন দেখতে অনেকটা কলমের মতো।
- লাইটপেনকে ইলেকট্রনিক কলমও বলা হয়।
- এর মাথায় লাইট সেন্সর থাকে, যা আলো অনুভব করতে পারে এবং অন্য প্রান্ত কম্পিউটারের সিস্টেম ইউনিটের সঙ্গে যুক্ত থাকে।
- মনিটরের পর্দায় কোনো বিন্দুতে লাইটপেনের মাথা নিয়ে এলে সেই বিন্দুর স্থানাঙ্ক CPU বুঝতে পারে।
- এছাড়া লাইটপেনের সাহায্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা যায়, মনিটরের পর্দায় ডিজাইনের কাজ ও মাউসের মতো মেন্যু কমান্ড সিলেক্ট করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬২৭.
The program compresses large files into a smaller file -
  1. ক) WinZip
  2. খ) WinShrink
  3. গ) WinStyle
  4. ঘ) None of them
ব্যাখ্যা

WinZip is a Windows-based program that allows you to compress files and to open compressed files in .zip format.
WinZip also has built-in support for the most popular file compression and archive formats, including .gzip, BinHex (.hqx), cabinet (.cab), Unix compress, and tar.
WinZip can also open the more seldom used ARJ, LZH, and ARC file formats, but requires external programs to do so.

২,৬২৮.
Which of the following is not a common GUI element?
  1. Command-line prompt
  2. Checkboxes
  3. Text boxes
  4. Buttons
ব্যাখ্যা

• GUI বা Graphical User Interface-এ সাধারণত বোতাম, চেকবক্স, টেক্সট বক্সের মতো ভিজ্যুয়াল উপাদান ব্যবহার করা হয় যাতে ব্যবহারকারী সহজে নির্দেশ দিতে পারে। কিন্তু command-line prompt গ্রাফিকাল নয়; এটি টেক্সট-ভিত্তিক ইন্টারফেস, যেখানে কমান্ড টাইপ করে কাজ করতে হয়। তাই প্রদত্ত অপশন গুলোর মধ্যে command-line prompt-ই সাধারণ GUI উপাদান নয়।

• GUI:
- GUI এর পূর্ণরূপ হলো Graphical User Interface.
- GUI হলো অপারেটিং সিস্টেমের কমান্ড প্রদানের একটি ধরন বা পদ্ধতি যেখানে কমান্ড প্রদানের জন্যে চিত্র ব্যবহার করা হয়।
- কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলোর যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ইন্টারফেস বলে।
- GUI-এর ক্ষেত্রে, ইন্টারফেস বলতে ব্যবহারকারী ও সিস্টেমের মধ্যকার সংযোগকেই বোঝানো হয়।
- MacOS ও Windows হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম ।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬২৯.
The branch of science that studies cells is called-
  1. ক) entomology
  2. খ) cytology
  3. গ) homoplastic
  4. ঘ) hormonology
ব্যাখ্যা
The correct answer is option 1 i.e Cytology
Branch of science that studies cells is called Cytology.
All living organisms are made up of cells.
The cell was discovered in 1665.
The first cells from an organism were observed by Robert Hooke.
Different Branches of Study
Branch                      Study of
Entomology             Insects
Myology                  Muscles
Hormonology         Hormones
Mycology                Fungi
Nephrology             Kidney
Paleontology           Fossils
Pedology                 Soils
Cardiology               Heart
Dermatology           Skin
Hematology            Blood
২,৬৩০.
Which of the following is the world’s first electronic computer?
  1. ENIAC
  2. MARK-1
  3. EDVAC
  4. UNIVAC
ব্যাখ্যা
ENIAC হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।

• ENIAC:
- ১৯৪৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জন মশলি ও প্রেসলার একাট যৌথভাবে বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন।
- তাঁরা কম্পিউলিরটির নাম দেন 'এনিয়াক' (ENIAC)।
- এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।

• EDVAC:
- EDVAC তৈরি হয়েছিল ১৯৪৬ সালে।
- এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার ছিল।

• UNIVAC:
-জন মশলি ও প্রেসপার একাটি ১৯৪৬ সালে একটি কোম্পানি গঠন করে ১৯৫১ সালে প্রথম ইউনিভ্যাক-(UNIVAC-1) কম্পিউটার তৈরি করেন।
- এই ইউনিভ্যাকই ছিল প্রথম ডিজিটাল কম্পিউটার।
-১৯০২ সালে IBM কোম্পানি IBM-650, 701 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ও বাজারজাত করে।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্‌টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

উৎস: মৌলিক কম্পিউদির শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২,৬৩১.
Which of the following computer languages is written in binary codes only?
  1. Pascal
  2. Machine Language
  3. C
  4. C#
ব্যাখ্যা
• Machine languages are written in binary codes only.

• মেশিন ভাষা (Machine Language):
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
- অন্য কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়া হয়।

• উচ্চ স্তরের ভাষা (High Level Language):
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোনো সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়। এটি ইংরেজি ভাষার মতই।
- মেশিন ভাষার অসুবিধা দুর করার জন্য উচ্চস্তরের ভাষার উদ্ভব হয়।
- উচ্চস্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG, C#  ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৩২.
What is the shortcut key to start a new line in the same cell?
  1. ক) Alt + Enter
  2. খ) Ctrl + Enter
  3. গ) Shift + Enter
  4. ঘ) Ctrl + Home
ব্যাখ্যা

Alt + Enter: Start a new line in the same cell

Some important shortcut key:
Ctrl + Enter: fills the selected cell range with the current entry.
Shift + Enter: completes a cell entry and selects the cell above.
Ctrl+Home: moves to the beginning of a worksheet.
Ctrl+Shift+Home: extends the selection of cells to the beginning of the worksheet.
Source: Microsoft support

২,৬৩৩.
Which of the following values is the correct value of this hexadecimal code 1F.01B?
  1. 26.0065918
  2. 28.0065918
  3. 39.0065918
  4. 31.0065918
ব্যাখ্যা
B = 11
F = 15

(1F.01B)16 = (1 ×161 + 15 × 160 + 0 × 16-1 + 1 × 16-2 + 11 × 16-3)10
= (16 + 15 + 0 + 0.00390625 + 0.00268554688)10
= (31.0065918)10
২,৬৩৪.
The shortcut key to replace a data with another in an excel sheet is—
  1. ক) Ctrl+R
  2. খ) Shift+R
  3. গ) Ctrl+H
  4. ঘ) Ctrl+F
ব্যাখ্যা
The short cut key to replace a data with another in a sheet is Ctrl + H
The short cut to find a data is Ctrl + F
২,৬৩৫.
What type of media does a hard disk use to store data?
  1. Flash memory
  2. Optical media
  3. Semiconductor media
  4. Magnetic media
ব্যাখ্যা
• হার্ড ডিস্ক:
- হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।
- হার্ড ডিস্ক প্রথম ব্যবহার হয়, IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়।
- তবে তখনকার সময়ে হার্ড ডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ড ডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়।
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৩৬.
What frequencies of electromagnetic radiation are absorbed by gasses in the troposphere?
  1. Visible light.
  2. Ultraviolet light.
  3. Radio waves.
  4. Microwaves.
  5. Infrared light.
ব্যাখ্যা
Infrared light tends to be absorbed in the troposphere by water vapor, carbon dioxide, nitrous oxides, etc., and since most infrared light is outgoing rather than incoming, this causes a "greenhouse effect" at the earth's surface--keeping it much warmer than it would otherwise be.
২,৬৩৭.
Which platform primarily allows users to buy and sell products online?
  1. Stack Overflow
  2. Daraz
  3. Google
  4. Zoom
ব্যাখ্যা

• Daraz হলো একটি ই-কমার্স (E-commerce) প্ল্যাটফর্ম বা অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বিক্রেতারা তাদের পণ্য বিক্রির জন্য প্রদর্শন করেন এবং ক্রেতারা তা অনলাইনে ক্রয় করতে পারেন। এটি মূলত B2C (Business to Consumer) এবং C2C (Consumer to Consumer) মডেল অনুসরণ করে। 

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or Commerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত।
- ১৯৯৫ সালে অ্যামাজন নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়।

• জনপ্রিয় কিছু ওয়েবাসউট হলো,
- www.bikroy.com
- www.daraz.com.
- www.alibaba.com.
- www.ebay.com.

- Stack Overflow হলো প্রোগ্রামারদের সমস্যার সমাধান খোঁজার ফোরাম।
- Google হলো একটি সার্চ ইঞ্জিন।
- Zoom হলো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

২,৬৩৮.
How has Internet used improved office and home systems?
  1. No human supervision
  2. Online tenders and CCTV monitoring
  3. Satellite-only communication
  4. Restricted information access
ব্যাখ্যা

• Online tenders and CCTV monitoring — ইন্টারনেট ব্যবহারের ফলে অনলাইন দরপত্র, দূরবর্তী পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব হয়েছে।

• ইন্টারনেট ব্যবহারের প্রভাব:
- ইন্টারনেট ব্যবহারের ফলে পৃথিবী গ্রামের মতো ছোট হয়ে আসছে।
- খুব সহজে তথ্য আদান-প্রদান করা যায়।
- যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা যায়।
- পৃথিবীর কোথায় কী ঘটছে এবং কে কোন বিষয়ে গবেষণা করছেন তা জানা যায়।
- বিভিন্ন দেশের মানুষের সাথে সরাসরি যোগাযোগ করা যায়।
- ব্যবসায় উন্নতি এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটে।

• সংবাদ ও তথ্য প্রাপ্তি:
- ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সংবাদ ও ভিডিও ফুটেজ আদান-প্রদান করা যায়।
- কোনো ঘটনা ঘটলে তার সংবাদ ও ভিডিও ফুটেজ দ্রুত পৌঁছে দেওয়া যায়।
- ঘরে বসে তাৎক্ষণিকভাবে সংবাদ ও প্রাসঙ্গিক ভিডিও দেখা যায়।
- প্রয়োজনীয় সংবাদ, তথ্য ও গবেষণার ফলাফল পাওয়া যায়।
- নিজস্ব চিন্তাধারা বা গবেষণার ফলাফল আপলোড করা যায়।
- কোনো খবর সম্পর্কে সন্দেহ হলে ইন্টারনেট বা টেলিফোনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।

• অফিস ও প্রশাসনিক কার্যক্রম:
- বিভিন্ন অফিসের দরপত্র আহ্বান ইন্টারনেটের মাধ্যমে করা হয়।
- দরপত্র জমাও ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করা হয়।
- এর ফলে অফিসে পাবলিক ভিড় কমে যায়।

• বাসস্থান ও নিরাপত্তা:
- ইন্টারনেট সংযুক্ত IP Camera বা CCTV ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী মনিটরিং করা যায়।
- প্রয়োজনে রেকর্ডিং করা যায়।
- অপ্রীতিকর ঘটনা ঘটলে রেকর্ডকৃত তথ্য থেকে অপরাধী শনাক্ত করা যায়।
- ইলেকট্রনিক যন্ত্রে সেন্সর ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় সেবা প্রদান করা যায়।
- ঘরে কেউ থাকলে লাইট, ফ্যান, এসি চালু থাকে এবং কেউ না থাকলে বন্ধ হয়ে যায়।
- ঘরের দরজায় বিভিন্ন ধরনের সেন্সর ও বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করা হয়।

• শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ:
- শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপক প্রভাব রয়েছে।
- ব্যবসা-বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
- সামাজিক যোগাযোগে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

• অন্যান্য অপশন:
- No human supervision — সম্পূর্ণ মানব তত্ত্বাবধান বিলুপ্ত হওয়ার কথা উল্লেখ নেই।
- Satellite-only communication — কেবল স্যাটেলাইট নির্ভর যোগাযোগের কথা বলা হয়নি।
- Restricted information access — তথ্য সীমাবদ্ধ নয়, বরং সহজলভ্য হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান।

২,৬৩৯.
Which layer of the atmosphere has the highest density of gas molecules?
  1. Exosphere
  2. Mesosphere
  3. Stratosphere
  4. Thermosphere
  5. Troposphere
ব্যাখ্যা
The troposphere, being the lowest layer, contains over three fourths of earth's atmospheric gas.
২,৬৪০.
A microprocessor unit, a memory unit, and an input/output unit form a -
  1. ক) CPU
  2. খ) Compiler
  3. গ) Microcomputer
  4. ঘ) ALU
ব্যাখ্যা

Microcomputer, an electronic device with a microprocessor ;as its central processing unit (CPU).
The microcomputer was formerly a commonly used term for personal computers, particularly any of a class of small digital computers whose CPU is contained on a single integrated semiconductor chip.
Thus, a microcomputer uses a single microprocessor for its CPU, which performs all logic and arithmetic operations.
The system also contains a number of associated semiconductor chips that serve as the main memory for storing program instructions and data and as interfaces for exchanging data of this sort with peripheral equipment—namely, input/output devices (e.g., keyboard, video display, and printer) and auxiliary storage units.
Source: Britannica

২,৬৪১.
Which hardware component is primarily responsible for translating virtual addresses to physical addresses?
  1. CPU Cache
  2. DMA Controller
  3. Memory Management Unit (MMU)
  4. ALU
ব্যাখ্যা

• ভার্চুয়াল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করার প্রধান দায়িত্বে থাকে Memory Management Unit (MMU)। কম্পিউটারের প্রসেসর যখন কোনো ডেটা বা নির্দেশনা অ্যাক্সেস করতে চায়, তখন সেটি ভার্চুয়াল অ্যাড্রেস ব্যবহার করে। এই ভার্চুয়াল অ্যাড্রেসটি বাস্তব (ফিজিক্যাল) মেমরির অবস্থান নয়, বরং একটি লজিক্যাল রেফারেন্স। MMU এই ভার্চুয়াল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে অনুবাদ করে দেয়, যাতে CPU প্রকৃত মেমরিতে ডেটা পড়তে বা লিখতে পারে। এছাড়া MMU মেমরি সুরক্ষা, পেজিং এবং সেগমেন্টেশন ব্যবস্থাপনাও করে, যা সিস্টেমের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করে। সুতরাং সঠিক উত্তর হলো গ) Memory Management Unit (MMU)।
 
• ভার্চুয়াল মেমোরি (Virtual Memory):
- ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের একটি প্রযুক্তি যা RAM এবং সেকেন্ডারি স্টোরেজ (যেমন হার্ড ডিস্ক) একত্রে ব্যবহার করে।  
- এটি প্রোগ্রামকে তার বাস্তব RAM এর চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে সক্ষম করে।  
- ভার্চুয়াল মেমোরি সিস্টেম RAM পূর্ণ হলে, অপ্রয়োজনীয় ডেটা বা প্রোগ্রাম অংশকে সেকেন্ডারি স্টোরেজে স্থানান্তরিত করে।  
- অপারেটিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে মেমোরি সীমা নিয়ে চিন্তা করতে হয় না।  
- মূল উদ্দেশ্য: সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়ানো।  

সূত্র: 
- geeksforgeeks 

২,৬৪২.
Which of the following is not an open-source software?
  1. LibreOffice
  2. Mozilla Firefox
  3. Microsoft Excel
  4. Ubuntu
ব্যাখ্যা

• উত্তর: গ) Microsoft Excel.

Microsoft Excel একটি মালিকানাধীন (proprietary) সফটওয়্যার, যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা উন্নত এবং বাজারজাত করা হয়। এটি একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম যা Microsoft Office প্যাকেজের অংশ। Excel ব্যবহার করতে হলে লাইসেন্স কিনতে হয় এবং এর সোর্স কোড সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়, ফলে এটি ওপেন-সোর্স নয়।
- অন্যদিকে, LibreOffice, Mozilla Firefox ও Ubuntu- এই তিনটি সফটওয়্যার ওপেন-সোর্স, যার অর্থ হলো এগুলোর সোর্স কোড যেকোনো ব্যক্তি দেখতে, পরিবর্তন করতে এবং বিতরণ করতে পারে। তাই উপরের অপশনগুলোর মধ্যে শুধুমাত্র Microsoft Excel ওপেন-সোর্স নয়।


• বিস্তারিত অপশন আলোচনা:
• LibreOffice:
- এটি একটি ওপেন-সোর্স অফিস স্যুট, যেখানে তুমি ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন তৈরি করতে পারো।
- সোর্স কোড সবাই দেখতে ও পরিবর্তন করতে পারে।
- সম্পূর্ণ ফ্রি ও ওপেন-সোর্স।

• Mozilla Firefox:
- এটি একটি ওপেন-সোর্স ওয়েব ব্রাউজার।
- এর সোর্স কোড পাবলিকলি উপলব্ধ এবং কেউ চাইলে কাস্টমাইজ করতে পারে।
- সম্পূর্ণ ফ্রি এবং ওপেন-সোর্স।

• Microsoft Excel:
- এটি মাইক্রোসফটের মালিকানাধীন একটি প্রোপাইটারি সফটওয়্যার।
- এর সোর্স কোড সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয় না।
- ব্যবহার করতে হলে লাইসেন্স কিনতে হয়।
- এটি ওপেন-সোর্স নয়।

• Ubuntu:
- এটি একটি জনপ্রিয় ওপেন-সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম।
- সোর্স কোড পাবলিকলি উপলব্ধ।
- ফ্রি এবং ওপেন-সোর্স।

সূত্র:
১) মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

২,৬৪৩.
The hexadecimal number (5DF)16 to decimal is -
  1. 1503
  2. 1513
  3. 1403
  4. 1523
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) 1503

পূর্ণ হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর:
১। হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ 16 দ্বারা গুণ করতে হবে।
২। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 16-এর ঘাত 0 হতে বাড়াতে হবে। উদাহরণস্বরূপ: একক স্থানীয় অংককে 160 দ্বারা, দশক স্থানীয় অংককে 161 দ্বারা, শতক স্থানীয় অংককে 162 দ্বারা গুণ করতে হবে।
৩। হেক্সাডেসিমেল সংখ্যার কোনো অংক যদি A, B, C, D, E বা F হয়; তাহলে যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে।
৪। প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে দশমিক সমতুল্য মান পাওয়া যাবে।



সুতরাং (5DF)16 = (1503)10

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২,৬৪৪.
Which cryptographic algorithm is widely used for securing internet communications, including websites, by providing secure, encrypted connections?
  1. Rivest-Shamir-Adleman (RSA)
  2. Advanced Encryption Standard (AES)
  3. Data Encryption Standard (DES)
  4. Message-Digest Algorithm 5 (MD5)
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Advanced Encryption Standard (AES)

Rivest-Shamir-Adleman (RSA):

- RSA is a widely used public-key encryption algorithm that uses two different keys to encrypt and decrypt data. The public key is used to encrypt data, and the private key is used to decrypt it.
- It's used for secure key exchange and digital signatures.
- RSA is not typically used to directly encrypt data for secure internet connections but is often used in the SSL/TLS handshake to establish a secure connection.

Advanced Encryption Standard (AES):
- AES is a symmetric encryption algorithm that uses the same key to encrypt and decrypt data.
- AES is widely used for securing data in transit.
- It's commonly used for encrypting data during SSL/TLS sessions for secure websites.
- AES is known for its efficiency and strong security.

Data Encryption Standard (DES):
- DES is an older symmetric encryption algorithm that was widely used in the past but is considered obsolete due to its vulnerability to modern attacks.
- It is not recommended for securing internet communications today.

Message-Digest Algorithm 5 (MD5):
- MD5 is a cryptographic hash function, not an encryption algorithm.
- It was commonly used for integrity checking and hash functions but is considered weak for security purposes due to vulnerabilities to collision attacks.

Source: preyproject.com.
২,৬৪৫.
Which one among the following is responsible for formation of 'Ozone Holes' in the stratosphere?
  1. ক) Chloro Fluoro Carbons
  2. খ) Benropyrene
  3. গ) Hydrocarbons
  4. ঘ) UV radiation
ব্যাখ্যা
ওজোন স্তরের ক্ষয়: 

ক্লোরোফ্লোরো কার্বন খুব সক্রিয় একটি অনু। যখন স্ট্রেটোস্ফিয়ার অঞ্চলে পৌছে তখন UV রশ্মি দ্বারা ক্লোরোফ্লোরো কার্বন ভেঙ্গে ক্লোরিন ফ্রি র‍্যাডিকেল সৃষ্টি করে।
ক্লোরিন ফ্রি রেডিক্যাল উন্মুক্ত হয় ওজোন গ্যাস এর সাথে বিক্রিয়া করে। ফলে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয় এবং ধীরে ধীরে হোল সৃষ্টি করে। 

উৎস: ব্রিটানিকা।
২,৬৪৬.
Which of the following is not a component of Client-server computing?
  1. Client
  2. Server
  3. Router
  4. Network
ব্যাখ্যা
• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং:
- ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান বা কম্পোনেন্ট থাকে। যথা-
১। ক্লায়েন্ট,
২। সার্ভার এবং
৩। নেটওয়ার্ক।

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৪৭.
URL stands for -
  1. ক) Uniform Resource Locator
  2. খ) Uniform Resource Location
  3. গ) Undetected Resource Line
  4. ঘ) Uniformity of Resource Locator
ব্যাখ্যা
URL: 
- একটি ওয়েবসাইট বা পেইজের পুর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে।
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator .
যেমন: http://www.xyz.com. এইটিই একটি পূর্ণাঙ্গ ওয়েব অ্যাড্রেস বা URL.
- শুধুমাত্র www.xyz.com বা, xyz.com কে URL বলা হয় না।
- একটি URL এর তিনটি অংশ থাকে। 
i) প্রোটোকলের নাম,
ii) হোস্টনেইম এবং
iii) ফাইল নেইম।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৪৮.
Which part interprets program instructions and initiate control operations?
  1. ক) Input
  2. খ) Storage unit
  3. গ) Logic unit
  4. ঘ) Control unit
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।
- যেমন: গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে নির্দেশ প্রদান করা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৪৯.
The Control Unit is a part of which computer component?
  1. CPU 
  2. Output devices
  3. Input devices
  4. Memory
ব্যাখ্যা

• Control Unit (CU) হলো কম্পিউটারের CPU বা Central Processing Unit-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সব কাজের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন উপাদান যেমন ALU, মেমোরি, ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের নির্দেশ দেয়। CU নির্দেশনা পড়ে, তা ব্যাখ্যা করে এবং উপযুক্ত ক্রিয়াকলাপের জন্য সিগন্যাল প্রেরণ করে। সহজভাবে বলা যায়, Control Unit হলো CPU-এর “পরিচালক”, যা নিশ্চিত করে যে সমস্ত অপারেশন সঠিক সময়ে এবং সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। তাই এটি সরাসরি CPU-এর অংশ এবং কম্পিউটারের কার্যকারিতায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

- সঠিক উত্তর: ক) CPU.

• কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটি অংশ হলো:
১। ইনপুট ইউনিট (Input Unit)
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
৩। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit)
৪। মেমোরি ইউনিট (Memory Unit)
৫। আউটপুট ইউনিট (Output Unit)

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল ইউনিটের প্রধান কাজ হলো মেমোরি থেকে নির্দেশনা কোড পড়া ও ডিকোড করা।
- মাইক্রোপ্রসেসরের অন্য অংশগুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেত তৈরি করা। যেমন—গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে নিয়ন্ত্রণ সংকেতের মাধ্যমে নির্দেশ প্রদান করা।
- নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি থেকে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট থেকে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে - এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

২,৬৫০.
Ramsar convention refers to the conservation of
  1. Deserts
  2. Wetlands
  3. Agriculture lands
  4. Forest land
  5. None of the above
ব্যাখ্যা
The Ramsar Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat is an international treaty for the conservation and sustainable use of wetlands.
It is also known as the Convention on Wetlands. It is named after the city of Ramsar in Iran, where the Convention was signed in 1971.
২,৬৫১.
What is the default file extension for all Word documents?
  1. .fil
  2. .bmp
  3. .doc
  4. .ppt
ব্যাখ্যা
• .doc হলো ওয়ার্ড ডকুমেন্টস-এর  default file extension.
• .fil হলো একটি Table Data file extension.
• .ppt হলো MS PowerPoint এর file extension
• .bmp হলো Image এর file extension.

উৎস: Computerhope website
২,৬৫২.
What is the term for sending unwanted or unsolicited emails or messages?
  1. Spoofing
  2. Vishing
  3. Spamming
  4. Sneaking
ব্যাখ্যা

• Spamming হলো অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল, অথবা মেসেজ পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীকে বিরক্ত, বা প্রতারিত করার একটি সাইবার অপরাধ।

• সাইবার অপরাধ (Cyber Crime):
- ইন্টারনেটকে কেন্দ্র করে, এবং এর সহযোগিতায় সংঘটিত সকল অপরাধকে সাইবার অপরাধ বলা হয়।
- এই অপরাধগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, ব্যক্তি, প্রতিষ্ঠান, বা রাষ্ট্রের ক্ষতি করে।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত, বা অবাঞ্ছিত ই-মেইল, এসএমএস, বা অনলাইন মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- স্প্যামিংয়ের উদ্দেশ্য হতে পারে বিজ্ঞাপন প্রচার, প্রতারণা, বা ক্ষতিকর লিংকে ক্লিক করানো।
- যারা এ ধরনের কাজ করে, তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্প্যামিংয়ের প্রভাব:
- ব্যবহারকারীর সময় নষ্ট হয়, এবং মানসিক বিরক্তি তৈরি হয়।
- অনেক ক্ষেত্রে স্প্যাম মেসেজের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো হয়।
- ই-মেইল সিস্টেম, এবং নেটওয়ার্কের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
 
• অন্যান্য অপশন:
- Spoofing → ভুয়া পরিচয়, বা ভুল তথ্য দেখিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি ভাঙার চেষ্টা করা হয়।
- Vishing → ফোন, বা অডিও কল ব্যবহার করে ফিশিং করা হয়।
- Sneaking → গোপনে, এবং সন্তর্পণে সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করা হয়।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৬৫৩.
OTG-cable is not related to -
  1. ক) Smart Phone
  2. খ) Camcorder
  3. গ) DSLR
  4. ঘ) Processor
ব্যাখ্যা

USB On-The-Go (OTG) is a standardized specification that allows a device to read data from a USB device without requiring a PC.
There is no relation between OTG cable and processor.

An OTG or On The Go adapter (sometimes called an OTG cable or OTG connector) allows you to connect a full-sized USB flash drive or USB A cable to your phone or tablet through the Micro USB or USB-C charging port.

You can do the following with an OTG cable:
- Plugin keyboards and mouse to the mobile.
- Access USB sticks and external hard drives.
- Transfer photos directly from a compatible camera onto the phone.
- Connect smartphone directly to the printer.

Source: Samsung.com
২,৬৫৪.
In cloud computing, AWS is an abbreviation for which of the following?
  1. Adaptive Web Solutions
  2. Active Web Services
  3. Amazon Web Services
  4. Applied Web Solutions
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

AWS:
- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকেই। 
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

এছাড়াও,
- Azure মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
- GCP (Google Cloud Platform) গুগলের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
 
উৎস: aws.amazon.com
২,৬৫৫.
Which of the following are physical devices of a computer?
  1. System Software
  2. Software
  3. Package
  4. Hardware
ব্যাখ্যা
• Hardware refers to the physical devices of a computer system.

• হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন।
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
- সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৫৬.
A character that is raised and smaller above the baseline is known as
  1. ক) Raised
  2. খ) Outlined
  3. গ) Capscript
  4. ঘ) Superscript
ব্যাখ্যা
A superscript is a number, figure, symbol, or indicator that is smaller than the normal line of type and is set slightly above it.
২,৬৫৭.
The NOR gate is considered a universal gate because it can be used to implement:
  1. Only NAND gate
  2. Only XOR gate
  3. Only AND and OR gates
  4. Any other logic gate
ব্যাখ্যা

• NOR গেটকে একটি বিশ্বজনীন (universal) গেট বলা হয় কারণ এটি এককভাবে যেকোনো ধরনের লজিক গেট বাস্তবায়ন করতে সক্ষম। অর্থাৎ, শুধুমাত্র NOR গেট ব্যবহার করেই আমরা AND, OR, NOT, XOR ইত্যাদি সকল লজিক গেট তৈরি করতে পারি। এটি মূলত ডিজিটাল ইলেকট্রনিক্সে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কমপ্লেক্স সার্কিট ডিজাইন করার সময় আলাদা আলাদা গেটের প্রয়োজন কমে যায়। উদাহরণস্বরূপ, একটি NOR গেটের আউটপুটকে পুনরায় NOR গেটের ইনপুট হিসেবে ব্যবহার করলে NOT, AND বা OR ফাংশনগুলোকে সহজে বাস্তবায়ন করা সম্ভব। তাই NOR গেটকে “Any other logic gate” তৈরি করার ক্ষমতাসম্পন্ন গেট হিসেবে ধরা হয়। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) Any other logic gate.

• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা-
১. অর গেইট (OR Gate),
২. অ্যান্ড গেইট (AND Gate) ও
৩. নট গেইট (NOT Gate).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৬৫৮.
What kind of programming model does C language follow?
  1. Structured
  2. Object Oriented
  3. Visual
  4. Event Driven
ব্যাখ্যা
♦ 'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- ১৯৮৩ সালে কম্পাইলার এবং সফ্টওয়্যার প্রস্তুতকারকদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (ANSI)-কে C এর জন্য একটি নীতি নির্ধারণের আবেদন জানান। অতঃপর ১৯৮৯ সালের শেষের দিকে নির্ধারিত কমিটি C এর জন্য ANSI নীতি নির্ধারণ করে।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে। এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।
- C ভাষা একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
- প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
- প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
- Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৫৯.
How many bits can a full-adder take as input?
  1. 1
  2. 2
  3. 3
  4. 2n
ব্যাখ্যা
• অ্যাডার:
- ডিজিটাল ইলেক্ট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে।
- অ্যাডার দুই ধরনের। যথা-
১) হাফ-অ্যাডার।
২) ফুল-অ্যাডার।

• হাফ-অ্যাডার:
- যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে হাফ-অ্যাডার বলে।

• ফুল-অ্যাডার:
- যে অ্যাডার একটি ক্যারি ও দুটি বিটসহ মোট তিনটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে ফুল-অ্যাডার বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৬০.
Which key combination is used to insert a Page Break in MS Word?
  1. ক) Shift+Enter
  2. খ) Alt+Enter
  3. গ) Space+ Enter
  4. ঘ) Ctrl+Enter
ব্যাখ্যা

To set page breaks in Microsoft Word:

To insert a manual page break, click into the document at the place you want the page break to occur, before an automatic break.
- Press the Ctrl + Enter keys on your keyboard.

২,৬৬১.
Which of the following was the first commercial spreadsheet program?
  1. VisiCalc
  2. Lotus 1-2-3
  3. Microsoft Excel
  4. Quattro Pro
ব্যাখ্যা
• স্প্রেডশিট প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- Spreadsheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা।
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যাল্ক ইত্যাদি।
- প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো ভিসিক্যালক, যা ১৯৭৮ সালে বাজারে আসে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৬২.
Which of the following is not an example of DBMS?
  1. CSS
  2. MySQL
  3. MICROSOFT Access
  4. ORACLE
ব্যাখ্যা
• DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।
- DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
১. ডেটাবেজ তৈরি,
২. ডেটাবেজ ইন্টারোগেশন ও
৩. ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

• কয়েকটি উওল্লেখযোগ্য DBMS প্রোগ্রাম হলো: MICROSOFT Access, ORACLE, MySQL, Microsoft SQL Server, SQLite, Postgre SQL ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২,৬৬৩.
Information travels between components to Motherboard through-
  1. ক) CMOS
  2. খ) Buses
  3. গ) Bays
  4. ঘ) Flash memory
ব্যাখ্যা

Alternatively known as an address bus, data bus, or local bus, a bus is a connection between components or devices connected to a computer.
For example, a bus carries data between a CPU and the system memory via the motherboard.
Source: www.computerhope.com

২,৬৬৪.
Which components appear in the initial windows start-up display?
  1. Start menu
  2. Dialog box
  3. Taskbar
  4. All of these
ব্যাখ্যা
The taskbar is an element of an operating system located at the bottom of the screen.
It allows you to locate and launch programs through the Start and the Start menu, or view any program that's currently open.
২,৬৬৫.
Who is not a founder of Apple Incorporated?
  1. Steve Jobs
  2. Steve Wozniak
  3. Ronald Wayne
  4. Paul Allen
ব্যাখ্যা
• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।
- ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপেল প্রতিষ্ঠিত হয়।
- Founders: Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne
- Headquarters: Cupertino, California, United States
- CEO: Tim Cook 

• Paul Allen মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

উৎস: ব্রিটানিকা
২,৬৬৬.
A place for sick people who need long periods for recovery is called:
  1. ক) Asylum
  2. খ) Hospital
  3. গ) Sanatorium
  4. ঘ) Clinic
ব্যাখ্যা
Sanatorium (Noun)
Meaning: an establishment or facility offering usually long-term medical care or treatment.
Hospital -  a charitable institution for the needy, aged, infirm, or young.
Clinic - a class of medical instruction in which patients are examined and discussed.
asylum - an inviolable place of refuge and protection giving shelter to criminals and debtors.

Source: Merriam-webster Dictionary
২,৬৬৭.
Microsoft Azure Server provides cloud computing models-
  1. IaaS
  2. SaaS
  3. PaaS
  4. All of them
  5. None 
ব্যাখ্যা

- Microsoft Azure ক্লাউড কম্পিউটিং-এর প্রধান তিনটি মডেল: IaaS (Infrastructure as a Service), PaaS (Platform as a Service), এবং SaaS (Software as a Service) -এর পাশাপাশি Serverless Function -এর মতো সেবাও দেয়, যেখানে এটি ভার্চুয়াল মেশিন, ডেটাবেস, নেটওয়ার্কিং, Ai, স্টোরেজ, Analytics, এবং DevOps টুলস সহ বিভিন্ন পরিষেবা প্রদান করে, যাতে ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশন তৈরি, পরিচালনা করতে পারে।


ক্লাউড কম্পিউটিং মডেল (Service Models):
• IaaS (Infrastructure as a Service): এটি ভার্চুয়াল মেশিন স্টোরেজ এবং নেটওয়ার্কিং রিসোর্স এর মতো মৌলিক অবকাঠামো ভাড়া দেয়, যা ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারেন।

• PaaS (Platform as a Service): এটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ডিপ্লয়মেন্টের জন্য একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম সরবরাহ করে, যেমন Azure App Services এবং Azure Kubernetes Service, যেখানে ব্যবহারকারীকে সার্ভার বা অপারেটিং সিস্টেম নিয়ে চিন্তা করতে হয় না।

• SaaS (Software as a Service): এটি ইন্টারনেট জুড়ে প্রস্তুত অ্যাপ্লিকেশন সরবরাহ করে, যেমন Office 365 (যদিও সরাসরি Azure-এর অংশ নয়, এটি SaaS-এর উদাহরণ), যা ব্যবহারকারীরা সরাসরি ব্যবহার করতে পারে, যেমন- Azure AD।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ)- প্রকৌশলী মুজিবুর রহমান।
২। Microsoft-azure [Link]

২,৬৬৮.
Which operating system component manages the CPU?
  1. Device driver
  2. Memory manager
  3. File system
  4. Process scheduler
ব্যাখ্যা

• CPU পরিচালনার দায়িত্ব যে অপারেটিং সিস্টেম কম্পোনেন্টের, সেটি হলো Process Scheduler (ঘ)। অপারেটিং সিস্টেমে একাধিক প্রোগ্রাম বা প্রক্রিয়া একই সময়ে চলতে চায়, কিন্তু CPU এক সময়ে সীমিত সংখ্যক কাজই করতে পারে। Process Scheduler ঠিক করে কোন প্রক্রিয়াটি কখন এবং কত সময়ের জন্য CPU ব্যবহার করবে। এটি বিভিন্ন scheduling algorithm ব্যবহার করে CPU time বণ্টন করে, যাতে সিস্টেমের কর্মক্ষমতা ও ন্যায্যতা বজায় থাকে। অন্যদিকে Device driver হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, Memory manager মেমোরি ব্যবস্থাপনা করে এবং File system ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ করে।

• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

২,৬৬৯.
_____ view displays all the slides in a presentation in horizontally sequenced thumbnails.
  1. ক) Master View
  2. খ) Outline
  3. গ) Slide Sorter
  4. ঘ) Web View
ব্যাখ্যা
The ''Slide Sorter view'' shows all the presentation slides in the horizontal sequence thumbnails format and is helpful in rearranging slides. The Slide Show option is used for the presentation of the slides to the audience.
২,৬৭০.
Which translates and executes an entire computer program simultaneously?
  1. Interpreter
  2. Compiler
  3. Assembler
  4. Integrator
  5. None of these
ব্যাখ্যা
অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের। যথা:
১. কম্পাইলার,
২. ইন্টারপ্রেটার ও
৩. অ্যাসেম্বলার।

কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে, ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।

কম্পাইলারের প্রধান কাজ:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৭১.
Which of the following is not a Database Package Program?
  1. Quattro Pro
  2. Foxpro
  3. dBase
  4. Informix
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note ইত্যাদি।
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro ইত্যাদি।
• Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৭২.
Which one is not an Al tool?
  1. Copilot
  2. ChatGPT
  3. Volt
  4. DeepSeek
ব্যাখ্যা
• Copilot, ChatGPT, Volt ও DeepSeek এর মধ্যে Volt একটি AI টুল নয়। Copilot, ChatGPT, এবং DeepSeek সবই AI ভিত্তিক টুল। Copilot মূলত কোড লেখায় সাহায্য করে, ChatGPT হলো একটি শক্তিশালী ভাষা মডেল যা মানুষের মতো লেখা ও কথা বলতে পারে, আর DeepSeek তথ্য অনুসন্ধানে AI ব্যবহার করে। কিন্তু Volt সাধারণত একটি ব্যাটারি বা শক্তি সম্পর্কিত ব্র্যান্ডের নাম, যা AI টুল নয়। তাই, এই অপশন চারটির মধ্যে Volt AI টুল নয়।

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারণ ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি।
২,৬৭৩.
What is the standard capacity of a sector on most hard disks?
  1. 512 bytes
  2. 1024 bytes
  3. 2048 bytes
  4. 4096 bytes
ব্যাখ্যা
• হার্ডডিস্ক: 
- হার্ডডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে। 
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ডডিস্ক। 
- হার্ডডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়। 
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ডডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়। 
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট। 

- হার্ডডিস্ক প্রথম ব্যবহার হয় IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়। 
- তবে তখনকার সময়ে হার্ডডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ডডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়। 
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি। 

উৎস: 
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৭৪.
A microcomputer or minicomputer is the controller unit of -
  1. CNC
  2. AST
  3. POLAN
  4. EPN
ব্যাখ্যা
The CNC machine comprises the mini computer or the microcomputer that acts as the controller unit of the machine.
While in the NC machine the program is fed into the punch cards, in CNC machines the program of instructions is fed directly into the computer via a small board similar to the traditional keyboard.
The CNC machine comprises the computer in which the program is fed for cutting of the metal of the job as per the requirements. All the cutting processes that are to be carried out and all the final dimensions are fed into the computer via the program.
২,৬৭৫.
Which of the following windows versions support 64 bit processors?
  1. Windows 98
  2. Windows 2000
  3. Windows XP
  4. Windows 95
  5. None of these
ব্যাখ্যা

Microsoft Windows XP Professional x64 Edition, released on April 25, 2005, is an edition of Windows XP for x86-64 personal computers. It is designed to use the expanded 64-bit memory address space provided by the x86-64 architecture.
The primary benefit of moving to 64-bit is the increase in the maximum allocatable random-access memory (RAM).

২,৬৭৬.
Which of the following operating systems is an open source software?
  1. ক) Windows XP
  2. খ) Windows 10
  3. গ) Mac OS X
  4. ঘ) Fedora 20
ব্যাখ্যা
Fedora is another popular Linux-based operating system, which is arguably the best open source OS after Ubuntu. Fedora OS is a general purpose OS that is RPM-based, supported by Red Hat and designed by the Fedora Project community.

Closed-source operating systems include Microsoft's Windows XP, Windows 10 and Mac OS X.
২,৬৭৭.
Which of the following is not a valid data type in Excel?
  1. Number
  2. Character
  3. Label
  4. Date
  5. All of the above
ব্যাখ্যা
There are Three types of data in cells: labels, values, and formulas.
Labels (text) are descriptive pieces of information, such as names, months, or other identifying statistics, and they usually include alphabetic characters.
Values (numbers) are generally raw numbers or dates.
Formulas are instructions for Excel to perform calculations.
২,৬৭৮.
Which of the following is a ROM-based program that initializes hardware during the booting process?
  1. Cache
  2. Kernel
  3. BIOS
  4. None of the above
ব্যাখ্যা
• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
২,৬৭৯.
A person who wants to increase the level of good cholesterol in his/her body, should -
  1. ক) take vitamins
  2. খ) eat green leafy vegetables
  3. গ) sleep sufficiently
  4. ঘ) take omega -3 fatty acids
ব্যাখ্যা

High-density lipoprotein (HDL) cholesterol is known as the ''good'' cholesterol because it helps remove other forms of cholesterol from your bloodstream.
Omega -3 fatty acids increase HDL and decrease LDL (Low Density Lipo - protein).
Source: National Library Of Medicine.

২,৬৮০.
Which type of device is designed to protect password from malicious software?
  1. ক) Scanner
  2. খ) Light pen
  3. গ) Virtual Keyboard
  4. ঘ) Reader
ব্যাখ্যা
Virtual Keyboard is an online application to enter password with the help of a mouse.
The Virtual Keyboard is designed to protect your password from malicious “Spyware” and “Trojan Programs”.
Use of Virtual keyboard will reduce the risk of password theft.
২,৬৮১.
Which of the following gates can be used to implement all other gates?
  1. XOR Gate
  2. NAND Gate
  3. OR Gate
  4. AND Gate
ব্যাখ্যা
⚪ NAND গেইট হচ্ছে ইউনিভার্সাল গেইট। NAND গেইট দিয়ে NOT, AND, OR গেইট ডিজাইন করা যায়।

⚪ সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,
⚪ মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

⚪ বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৮২.
Which type of memory is temporary and loses its contents when the computer is turned off?
  1. Hard Drive
  2. RAM
  3. USB Drive
  4. SD Card
ব্যাখ্যা

◉ RAM হলো অস্থায়ী মেমোরি (Volatile Memory) যা শুধু কম্পিউটার চালু থাকা অবস্থায় ডাটা সংরক্ষণ করে। পাওয়ার অফ করলেই সব ডাটা মুছে যায় (যেমন: খোলা ফাইল, অ্যাপ্লিকেশন ডাটা)।

RAM:
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory.
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
- এটি একটি অস্থায়ী মেমোরি।
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়।

অন্যান্য অপশনসমূহ, 
Hard Drive → স্থায়ী স্টোরেজ (ডাটা পাওয়ার অফ করলেও থাকে)।
USB Drive → বাহ্যিক স্টোরেজ (ডাটা স্থায়ীভাবে সংরক্ষিত)।
SD Card → ফ্ল্যাশ মেমোরি (ডাটা অটুট থাকে)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৮৩.
If an image has a DPI of 600, how many dots would it have in a 1-inch by 1-inch area?
  1. 600 dots
  2. 1,200 dots
  3. 1,440,000 dots
  4. 360,000 dots
ব্যাখ্যা
• পিক্সেল:
- একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে(DPI)।
- অর্থাৎ সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।

• If an image has a DPI of 600, it would have 360,000 dots in a 1-inch by 1-inch area.
• (600 dots x 600 dots = 360,000 dots in a 1-inch by 1-inch area).

• রেজুল্যশন:
- লম্বালম্বিভাবে ও আড়াআড়িভাবে যত সংখ্যক পিক্সেল বিদ্যমান রয়েছে এগুলোকে একত্রে রেজুল্যশন বলে।
- ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে রেজুল্যশন বলে।
- একটি মনিটরের রেজুল্যশন যত বেশি হবে, মনিটরটি তত বেশি ভাল হবে। 
- অর্থাৎ মনিটরে অক্ষর বা ইমেজ তত পরিচ্ছন্ন ও স্পষ্ট হবে।

- পিক্সেল রেজুল্যশনের একক।  
- একটি CRT তে যতগুলো পিক্সেল কলাম ও সারি থাকে, তার গুণিতক মান হলো উক্ত CRT টির রেজুল্যশন । 
- যেমন একটি CRT তে ৬৪০টি কলাম এবং ৪৮০টি পিক্সেল সারি আছে, তাহলে CRT এর রেজুল্যশন হবে ৬৪০ × ৪৮০।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৮৪.
Which of the following is used to select the entire column In MS Excel?
  1. Ctrl + Space
  2. Ctrl + Shift
  3. Shift + Space
  4. Shift + Altr
ব্যাখ্যা

Ctrl+Spacebar: selects an entire column in a worksheet.

Some important shortcut key:
Shift+Spacebar selects an entire row in a worksheet.
Ctrl+Shift+Spacebar selects the entire worksheet.
Alt+Spacebar displays the Control menu for the Excel window.
Ctrl+Home moves to the beginning of a worksheet.
Source: Microsoft Support

২,৬৮৫.
What does IEEE 802.11 primarily define?
  1. Satellite communication protocols
  2. Bluetooth communication
  3. Ethernet cabling standards
  4. Wireless local area networking (WLAN)
ব্যাখ্যা
• IEEE 802.11 মূলত ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) এর জন্য যোগাযোগ মানদণ্ড নির্ধারণ করে। এটি একগুচ্ছ প্রোটোকল যা Wi-Fi হিসেবে পরিচিত এবং যা কম্পিউটার ও মোবাইল ডিভাইসগুলিকে বেতার সিগনালের মাধ্যমে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কে সংযুক্ত হতে দেয়। এই মানদণ্ড ডেটা ট্রান্সমিশন, সিকিউরিটি, ফ্রিকোয়েন্সি ব্যান্ড ও স্পিড নির্ধারণ করে দেয়। IEEE (Institute of Electrical and Electronics Engineers) 802.11 মানের বিভিন্ন সংস্করণ রয়েছে, যেমন 802.11a, 802.11b, 802.11g, 802.11n, ও 802.11ac, যেগুলো উন্নত গতি ও পরিসরের সুবিধা প্রদান করে। অতএব, সঠিক উত্তর হলো - ঘ) Wireless local area networking (WLAN).

• Wi-Fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৮৬.
What is the full form of SARS
  1. Severe acute Respiratory Syndrome.
  2. Severe anti Respiratory Syndrome.
  3. Severe Abdomen Respiratory Syndrome.
  4. Severe Acquired Respiratory Syndrome .
ব্যাখ্যা

Severe acute respiratory syndrome (SARS) is a viral respiratory disease caused by a SARS-associated coronavirus.
It was first identified at the end of February 2003 during an outbreak that emerged in China and spread to 4 other countries.
WHO coordinated the international investigation with the assistance of the Global Outbreak alert and Response Network (GOARN)
and worked closely with health authorities in affected countries to provide epidemiological, clinical and logistical support and to bring the outbreak under control.
Source: www.who.int

২,৬৮৭.
Which of the following is not an example of an embedded system?
  1. Slide rule
  2. Microwave oven
  3. ATM
  4. Automotive engine control system
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো: গাড়ি, সেলফোন ও স্মার্টফোন, প্রিন্টার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন(এসি), ঘড়ি, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

• মোটরগাড়ির স্পিডোমিটার, স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৮৮.
IMAP stands for __.
  1. Internet Message Access Protocol
  2. International Message Access Procedure
  3. Internet Module Access Protocol
  4. Internet Message Access Procedure
ব্যাখ্যা
ইমেইলে ব্যবহৃত প্রটোকলসমূহ নিম্নরূপ:
- Simple Mail Transfer Protocol (SMTP),
- Post Office Protocol (POP),
- Internet Message Access Protocol (IMAP).


- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
POP: 
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টে বার্তা পাঠাতে SMTP ব্যবহার করে।

 IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে প্রবেশ করা যায়।

Source: www.sciencedirect.com, ব্রিটানিকা।
২,৬৮৯.
___________is not a form of data storage media.
  1. Magnetic tape
  2. Magnetic disc
  3. Optical disc
  4. A database
ব্যাখ্যা
• ডেটাবেজ: 
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।

স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device) ও 
২। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device)

• প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমোরির উদাহরণ। 
 
প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১। এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
২। প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
৩। অ্যাকসেস সময় কম।
৪। ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে ।
৫। ডেটা স্থানান্তরের গতি বেশি।
৬। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। 
- হার্ডডিস্ক, অপটিক্যাল ডিস্ক, সিডি, ডিভিডি, ম্যাগনেটিক ডিস্ক, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। 
 
সেকেন্ডারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১। এ ধরনের স্টোরেজ সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে না ।
২। ধারণক্ষমতা তুলনামূলভাবে অনেক বেশি।
৩। দাম তুলনামূলকভাবে অনেক কম ।
৪। অ্যাকসেস সময় প্রাইমারি স্টোরেজের চেয়ে অনেক বেশি।
৫। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় না ইত্যাদি।
 
উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
২,৬৯০.
Hybrid network consists of-
  1. Client-Server Network
  2. Peer-to-Peer Network
  3. A + B
  4. None of these
ব্যাখ্যা
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network), 
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও 
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network). 

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই। 

হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।
- তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২,৬৯১.
Which of the following is a conversational AI technology developed by Google?
  1. Alexa
  2. GPT
  3. Gemini
  4. Cortana
ব্যাখ্যা
• জেমিনি (Gemini):
• গুগলের ডিপমাইন্ডের বিজ্ঞানীরা জেমিনি নামের এআই/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করেছেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা এআই চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য।
- এআই জেমিনি একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে।

অপশন আলোচনা:
- Alexa - Amazon উদ্ভাবিত virtual assistant technology.
- GPT - OpenAI উদ্ভাবিত AI.
- Cortana - Microsoft উদ্ভাবিত virtual assistant.

উৎস:
১) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২) blog.google
২,৬৯২.
Which of the following is a spreadsheet package program?
  1. Foxpro
  2. Word Note
  3. Lotus 1-2-3
  4. dBase
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note ইত্যাদি।
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro ইত্যাদি।
• Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৯৩.
What is the full form of NPSB?
  1. ক) National Payment Settlement Bangladesh
  2. খ) National Payment Switch Bangladesh
  3. গ) National Payment System Bangladesh
  4. ঘ) National Payment Service Bangladesh
ব্যাখ্যা
• NPSB: 
- NPSB এর পূর্ণরূপ হলো National Payment Switch Bangladesh
- NPSB বাংলাদেশের একটি জনপ্রিয় ইলেকট্রনিক রিটায়েল লেনদেন প্ল্যাটফর্ম। 
- NPSB অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে অ্যাকাউন্ট এবং কার্ড ভিত্তিক লেনদেনের জন্য আন্তঃকার্যক্ষমতা প্রতিষ্ঠা করে।
- এনপিএসবি সিস্টেম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- কার্ড ও অনলাইন ভিত্তিক লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ২৭ ডিসেম্বর ২০১২ তে এই সিস্টেমটি চালু করে।
- এনপিএসবি পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে।
- ৫৩টি ব্যাংক এখন এটিএম লেনদেনের জন্য NPSB-এর মাধ্যমে সংযুক্ত। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
২,৬৯৪.
USB stands for -
  1. ক) Universal Serial Bus
  2. খ) Universal Series Bus
  3. গ) Universal Serial Bits
  4. ঘ) Universal Series Bits
ব্যাখ্যা
USB এর পূর্ণরূপ হচ্ছে - Universal Serial Bus. 

- USB বিভিন্ন ধরণের ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহারিত হয়। 
- USB  পোর্ট USB  ডিভাইসকে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে। এবং এটি প্রয়োজনীয়  পাওয়ার সাপ্লাই দিতেও সক্ষম।

কম্পিউটারে নিম্ন ডিভাইসের ক্ষেত্রেও USB ব্যাবহার করা হয়ে থাকে - 
- Digital Camera
- External drive
- Gamepad
- Headset
- iPod or other MP3 players
- Keyboard
- Keypad
- Microphone
- Mouse
- Printer
- Joystick
- Scanner
- Smartphone
- Speakers
- Tablet
- Webcams

সূত্র: Computer Hope
২,৬৯৫.
Who is the creator of Bitcoin?
  1. Vitalik Buterin
  2. Charlie Lee
  3. Satoshi Nakamoto
  4. Elon Musk
ব্যাখ্যা
• বিটকয়েন:
- বিটকয়েন হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা।
- এ ধরনের ডিজিটাল মুদ্রাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি।
- ২০০৯ সালের ৩ জানুয়ারি বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ‘জেনেসিস ব্লক’ নামে চালু হয়েছিল।
- এটি এখন মাইনিং নামে পরিচিত।
- জেনেসিস ব্লক ‘ব্লক নম্বর জিরো’ বা শূন্য নামেও অভিহিত করা হয়।
- ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েনের স্রষ্টা বা নির্মাতা হিসেবে সাতোশি নাকামোটো নামের রহস্যময় এক ব্যক্তি বা কোনো দলের মাধ্যমে বিটকয়েন চালু হয়।
- ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েন মাইনিং শুরু হলে ৩ জানুয়ারি ক্রিপ্টোকারেন্সির জন্মদিন পালন করা হয়।

অপশন আলোচনা:
- Vitalik Buterin হলেন Ethereum এর স্রষ্টা,
- Charlie Lee - Litecoin এর স্রষ্টা, এবং
- Elon Musk টেসলা ও স্পেসএক্সের CEO, তবে বিটকয়েনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

উৎস: বিটকয়েন ওয়েবসাইট।
২,৬৯৬.
What is the primary function of SWIFT in international banking?
  1. Transfer physical cash between banks
  2. Issue international credit cards
  3. Provide secure financial messaging services
  4. Regulate global monetary policy
ব্যাখ্যা

• Provide secure financial messaging services — SWIFT আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ আর্থিক বার্তা আদান-প্রদানের নেটওয়ার্ক।

• SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication):
- প্রতিষ্ঠা: ১৯৭৩ সাল।
- সদর দপ্তর: বেলজিয়াম।
- আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদ বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক।
- এটি সরাসরি অর্থ স্থানান্তর করে না।
- বরং লেনদেন সংক্রান্ত নির্দেশনা ও তথ্য নিরাপদভাবে প্রেরণ করে।
- আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• SWIFT Message:
- ব্যাংকগুলোর মধ্যে অর্থ স্থানান্তর সংক্রান্ত নির্দেশনা প্রেরণের জন্য নির্দিষ্ট ফরম্যাটের বার্তা ব্যবহৃত হয়।
- প্রতিটি বার্তা একটি নির্দিষ্ট Message Type (MT) কোড অনুসরণ করে।

• BIC (Bank Identifier Code):
- SWIFT Code নামেও পরিচিত।
- প্রতিটি ব্যাংকের জন্য নির্দিষ্ট পরিচিতি কোড।
- আন্তর্জাতিক লেনদেনে প্রেরক ও প্রাপকের ব্যাংক সনাক্ত করতে ব্যবহৃত হয়।

• IBAN (International Bank Account Number):
- আন্তর্জাতিক মানসম্মত ব্যাংক হিসাব নম্বর।
- সীমান্ত পারাপার লেনদেনে সঠিক হিসাব শনাক্ত করতে ব্যবহৃত হয়।

• Correspondent Banking:
- এক দেশের ব্যাংক অন্য দেশের ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে।
- এই ক্ষেত্রে SWIFT বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

• Cross-border Payment:
- এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ প্রক্রিয়া।
- SWIFT নেটওয়ার্কের মাধ্যমে নির্দেশনা প্রেরণ করে এই লেনদেন সম্পন্ন হয়।
 
• অন্যান্য অপশন:
- Transfer physical cash between banks — SWIFT নগদ অর্থ স্থানান্তর করে না।
- Issue international credit cards — ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংকের নিজস্ব কার্যক্রম।
- Regulate global monetary policy — বৈশ্বিক মুদ্রানীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থা।

উৎস: Swift [Link], Britannica.

২,৬৯৭.
Which among following is associated with excel?
  1. ক) MS PowerPoint
  2. খ) Graphical Program
  3. গ) Spreadsheet
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- Microsoft Excel is the industry leading spreadsheet software program, a powerful data visualization and analysis tool.

Source: Microsoft
২,৬৯৮.
Which one of the following is an example of an Operating System?
  1. ক) Microsoft Word
  2. খ) Microsoft Excel
  3. গ) Microsoft Access
  4. ঘ) Microsoft Windows
ব্যাখ্যা

একটি অপারেটিং সিস্টেম হল সফ্টওয়্যারের একটি সংগঠিত সংগ্রহ যা সামগ্রিকভাবে কম্পিউটারের অপারেশন নিয়ন্ত্রণ করে। অন্য কথায়, একটি অপারেটিং সিস্টেম হল একটি প্রোগ্রাম যা
একটি কম্পিউটার এবং কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবহারকারীর মধ্যে একটি ইন্টারফেস হিসাবে কাজ করে। এর প্রাথমিক লক্ষ্য হল কম্পিউটার সিস্টেমকে ব্যবহার করার জন্য সুবিধাজনক করা। দ্বিতীয় লক্ষ্য হল কম্পিউটার হার্ডওয়্যারকে দক্ষভাবে ব্যবহার করা। যেমন: Microsoft Windows 

অপারেটিং সিস্টেমের কাজ: 
১. এটি একটি পরিবেশ প্রদান করে যেখানে একজন ব্যবহারকারী প্রোগ্রাম চালাতে পারে।
২. এটি বিভিন্নগুলির মধ্যে হার্ডওয়্যারের ব্যবহার নিয়ন্ত্রণ ও সমন্বয় করে।
৩. এটি বিভিন্ন I/O ডিভাইস এবং ব্যবহারকারী প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে।
৪. এটি সিস্টেমের সামগ্রিক দক্ষতা এবং কার্যকারিতা বাড়িয়ে দেয়। 


অন্যদিকে, কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার প্রধানত দুইপ্রকার। সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক সফটওয়্যার আবার দু প্রকার।
যথা:
প্যাকেজ প্রোগ্রাম ও
কাস্টোমাইজড সফটওয়্যার।

প্যাকেজ প্রোগ্রাম ব্যবহারকারীদের কাজের ধরন ও চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়। ডেটাবেজ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট, গ্রাফিক্স ইত্যাদি প্যাকেজ প্রোগ্রামের উদাহরণ।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা : এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৯৯.
Which folder is typically used to store sent emails?
  1. Inbox
  2. Outbox
  3. Drafts
  4. Sent Items
ব্যাখ্যা
- "Sent Items" হল একটি ইমেল ক্লায়েন্ট বা ইমেল পরিষেবার ফোল্ডার যেখানে আপনার পাঠানো ইমেলগুলির কপি সাধারণত সংরক্ষণ করা হয়
- আপনি যখন একটি ইমেল পাঠান, সেই ইমেলের একটি অনুলিপি সাধারণত আপনার রেফারেন্সের জন্য "Sent Items" ফোল্ডারে স্বয়ংক্রিয়ভাবে স্থাপন করা হয়।
- এই ফোল্ডারটি সহায়ক কারণ এটি আপনাকে আপনার পাঠানো ইমেলগুলির ট্র্যাক রাখতে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে সেই ইমেলের বিষয়বস্তু পর্যালোচনা করতে দেয়৷

"Inbox ","Outbox" এবং "Drafts" বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে:
- "Inbox" হল যেখানে আপনি ইনকামিং ইমেলগুলি পান। 
- "Outbox" অস্থায়ীভাবে ইমেলগুলি ধারণ করে যেগুলি পাঠানোর জন্য অপেক্ষা করছে কিন্তু এখনও পাঠানো হয়নি। 
- "Drafts" হল যেখানে আপনি ইমেল ড্রাফ্টগুলি সংরক্ষণ করতে পারেন যা আপনি রচনা বা সম্পাদনা শেষ করেননি। 

উৎস: ব্রিটানিকা।
২,৭০০.
What was the most common storage capacity of the 3.5-inch floppy disk?
  1. 1 MB
  2. 3.88 MB
  3. 1.44 MB
  4. 4.32 MB
ব্যাখ্যা
• ৩.৫ ইঞ্চি ফ্লপি ডিস্ক সাধারণত ১.৪৪ মেগাবাইট (MB) ধারণক্ষমতা নিয়ে জনপ্রিয় ছিল।
- এটি ছিল সবচেয়ে সাধারণ এবং widely used ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা।
- এটি মূলত IBM-এর "High Density" (HD) ফ্লপি ডিস্ক হিসেবে পরিচিত ছিল এবং ১৯৯০-এর দশকে বেশিরভাগ কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহৃত হত।
- অন্যান্য ফ্লপি ডিস্ক, যেমন ২.৮৮ MB বা ৩ MB ডিস্কও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হত, তবে ১.৪৪ MB ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয়।

• ফ্লপি ডিস্ক (Floppy Disk):
- ফ্লপি ডিস্ক হচ্ছে এমন এক ধরনের সহায়ক মেমোরি, যা পাতলা প্লাস্টিকের চাকতির ওপর ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি।
- এটি ওজনে হালকা এবং আকারে ছোট বলে সহজে বহনযোগ্য।
- এ ধরনের ডিস্কের সাহায্যে সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায় ।

• সেকেন্ডারি মেমোরি:
- কম্পিউটারে অধিক পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে বলা সেকেন্ডারি মেমোরি।
- ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক, অপটিক্যাল স্টোরেজ সিস্টেম, সিডি-রম, বাবল মেমোরি, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি মেমোরির উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।