বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ১১ / ৪৭ · ১,০০১১,১০০ / ৪,৬১৯

১,০০১.
Which code is primarily used to represent characters in computers?
  1. ASCII
  2. BCD
  3. Gray code
  4. Excess-3
ব্যাখ্যা

• ASCII হলো একটি মানসম্মত Character Code, যা কম্পিউটারে অক্ষর, সংখ্যা ও প্রতীককে নির্দিষ্ট বাইনারি মানে প্রকাশ করে।

• কোডের ধারণা (Concept of Code):
- কোড হলো এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে অক্ষর, সংখ্যা বা প্রতীককে নির্দিষ্ট সংখ্যামান দ্বারা প্রকাশ করা হয়।
- কম্পিউটার সরাসরি অক্ষর বোঝে না, তাই কোডের মাধ্যমে সেগুলোকে বাইনারি রূপে রূপান্তর করা হয়।
- বিভিন্ন ধরনের কোড ব্যবহৃত হয় ডেটা প্রক্রিয়াকরণ ও তথ্য উপস্থাপনের জন্য।

• ASCII (American Standard Code for Information Interchange):
- ASCII একটি ৭-বিট Character Code.
- এটি ১২৮টি ভিন্ন ক্যারেক্টার প্রকাশ করতে সক্ষম।
- ইংরেজি বর্ণমালা, সংখ্যা, বিশেষ চিহ্ন এবং নিয়ন্ত্রণ চিহ্ন প্রকাশে ব্যবহৃত হয়।
- পরবর্তীতে Extended ASCII ব্যবহারের মাধ্যমে ৮-বিটে ২৫৬টি ক্যারেক্টার প্রকাশ করা সম্ভব হয়।
- কম্পিউটার, কীবোর্ড ও যোগাযোগ ব্যবস্থায় ASCII ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• BCD (Binary Coded Decimal):
- প্রতিটি দশমিক অঙ্ককে ৪-বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়।
- সাধারণত ডিজিটাল ডিভাইস ও ক্যালকুলেটরে ব্যবহৃত হয়।

• Gray code:
- এমন একটি বাইনারি কোড, যেখানে পরপর দুটি সংখ্যার মধ্যে মাত্র একটি বিট পরিবর্তিত হয়।
- ত্রুটি কমানোর জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে ডিজিটাল সার্কিটে।

• Excess-3 code:
- এটি একটি Non-weighted code.
- প্রতিটি দশমিক সংখ্যার সাথে ৩ যোগ করে তার বাইনারি রূপ প্রকাশ করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান।

১,০০২.
The IEEE standard that defines Wireless LAN (Wi-Fi) technology is:
  1. 802.11
  2. 802.3
  3. 802.16
  4. 802.15.4
ব্যাখ্যা

• Wi-Fi-এর জন্য মূল IEEE স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11

• Wi-Fi:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়‍্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ককম্পিউটার/ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াই-ফাই (Wi-Fi) I
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- এটি একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ওয়াই-ফাই অ্যানাবল্ড ডিভাইস যেমন- ল্যাপটপ, ভিডিও গেম কনসোল, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কভুক্ত এলাকাকে Hotspot বলা হয়। হটস্পট হলো এক নেটওয়ার্ক।
- এর ডেটা কমিউনিকেশন গতি খুবই কম এবং সিকিউরিটি ব্যবস্থাও দুর্বল।

উল্লেখ্য,
- 802.3: এই স্ট্যান্ডার্ডটি ইথারনেট নেটওয়ার্কগুলির জন্য ব্যবহৃত হয়।
-  802.16: এই স্ট্যান্ডার্ডটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) বা WiMAX প্রযুক্তির জন্য ব্যবহৃত হয়।
- 802.15.4: এটি ZigBee, Thread ইত্যাদি লো-পাওয়ার ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের (WPAN) স্ট্যান্ডার্ড।
- 802.15.1: এই স্ট্যান্ডার্ডটি Bluetooth প্রযুক্তির জন্য ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

১,০০৩.
Which of the following is spreadsheet software?
  1. MS Word
  2. PowerPoint
  3. MS Excel
  4. FoxPro
  5. All of these
ব্যাখ্যা

- MS Excel is a spreadsheet software.
- MS Word is word processing software.
- PowerPoint is a presentation software.
- FoxPro is a database management system.

১,০০৪.
In which data transmission mode, both devices can transmit the signal one at a time?
  1. ক) Simplex
  2. খ) Half-Duplex
  3. গ) Full-Duplex
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড: ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১. সিমপ্লেক্স (Simplex)
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

১. সিমপ্লেক্স (Simplex):
শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্রেক্স । এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টিভি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ: ওয়াকিটকি ৷

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে । যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০০৫.
Which disk is used to cold boot a PC?
  1. ক) Setup disk
  2. খ) System disk
  3. গ) Diagnostic disk
  4. ঘ) Program disk
ব্যাখ্যা
সিস্টেম ডিস্ক:
- সিস্টেম ডিস্ককে স্টার্টআপ ডিস্ক, মাস্টার ডিস্ক, বা বুট ডিস্কও বলা হয়।
- একটি bootable disk এ অপারেটিং সিস্টেমে বুট করার জন্য প্রয়োজনীয় বিশেষ ফাইল থাকে।
- সিস্টেম ডিস্ক troubleshoot করতে বা কম্পিউটার ডাউন হলে ব্যবহারকারীকে ফাইল কপি করার অনুমতি দিতে ব্যবহৃত হয়।
- এটি cold boot বা hard boot সঞ্চালন করতে ব্যবহৃত হয়।

উৎস: Microsoft website. 
১,০০৬.
Which command is used to search anything in MS-Word?
  1. Ctrl + F
  2. Alt + F
  3. Shift + F
  4. Shift + Find
ব্যাখ্যা
- এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ- 
- Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুঁজার জন্য।
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
Alt + F: ব্যাকস্টেজ ভিউ ব্যবহার করতে ফাইল পেইজ প্রদর্শন করে।
Ctrl +Shift + F: ফন্ট সাইজ পরিবর্তনে ব্যবহৃত হয়। 


উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
১,০০৭.
What does OCR stand for?
  1. Optimal Character Retrieval
  2. Optical Code Retrieval
  3. Optical Character Recognition
  4. None of these
ব্যাখ্যা
• OCR:
→ OCR- এর পূর্ণ নাম হলো Optical Character Recognition. 
→ এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
→ সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
→ কোনো ছবি থেকে টেক্সটকে আলাদা করার কাজও OCR করে থাকে।
→ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধু ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে। 
→ বিভিন্ন ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে OCR ব্যবহৃত হয়।
→ তবে এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় গঠন অনুসারে লিখিত হওয়া দরকার। 
→ OCR এর কার্যপ্রণালি মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
→ এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। 
→ অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে। 
→ ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০০৮.
Which is used to search for information from a database?
  1. DBMS
  2. CAESAR
  3. SQL
  4. RDBMS
  5. None of the above
ব্যাখ্যা

• কুয়েরি (Query):
- ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যেকোনো সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর পদ্ধতিকে কুয়েরি বলা হয়। যেমন- কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট টেবিলের ওপর ফলাফলের ভিত্তিতে কুয়েরি করে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদা করে প্রদর্শন করা যায়।

• কুয়েরি ল্যাঙ্গুয়েজ (Query Language): যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেজ থেকে শর্তসাপেক্ষে নির্দিষ্ট ডেটাকে তল্লাশি বা খুঁজে বের করে Insert, Delete, Modify ইত্যাদি করা যায়, সে ল্যাঙ্গুয়েজকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়।

• SQL কুয়েরি:
- ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যে কোনো কাজ করার জন্য SQL (Structured Query Language)-এর DDL ও DML ইত্যাদি ভাষা ব্যবহার করে যে কুয়েরি করা হয়, তাকে SQL কুয়েরি বলা হয়।
- বর্তমানে সকল রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে SQL ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ১৯৭৪ সালে আইবিএম স্যান জুস গবেষণা কেন্দ্রে SQL উদ্ভাবন করা হয়।
- SQL ভাষা হলো একটি নন-প্রসিডিউরাল বা খুব উচ্চস্তরের ভাষা। এতে একটি প্রোগ্রাম কীভাবে করতে হবে তার পরিবর্তে কী করা উচিত তা নির্দিষ্ট করে।
- SQL-এ কুয়েরি লেখার সময় ডেটাবেজ সিস্টেমের কাছ থেকে কোন তথ্য চাওয়া হচ্ছে বা কোন তথ্য রাখতে হবে তা বলে দিতে হয়। অর্থাৎ কী করতে হবে, সেটি বলে দিতে হয়। এজন্য SQL-কে ডিক্লারেটিভ (Declarative) প্রোগ্রামিং ভাষা বলা হয়।
- এতে কী করতে হবে এটিই গুরুত্বপূর্ণ। কীভাবে করতে হবে, সেটি ডেটাবেজ সফটওয়্যারের দায়িত্ব।
- SQL ভাষাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন কেবল প্রোগ্রামারই নন, যারা প্রোগ্রামিং জগতের বাইরের মানুষ, তারাও এটি শিখে ব্যবহার করতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ)- মাহবুবুর রহমান।

১,০০৯.
What is the main function of application software?
  1. To run the operating system
  2. To control the computer’s hardware
  3. To perform various practical tasks
  4. Only for network management
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) To perform various practical tasks

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০১০.
Which of the following is a client-server protocol for transmitting files between computers on the Internet over TCP/IP connections?
  1. ক) HTTPS
  2. খ) FTP
  3. গ) SMTP
  4. ঘ) DNS
ব্যাখ্যা
FTP:
- FTP এর পূর্ণনাম হলো File Transfer Protocol.
- এটি একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। 
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,০১১.
What is the data per cookie constraint?
  1. 1 KB
  2. 2 KB
  3. 3 KB
  4. 4 KB
ব্যাখ্যা
- The constraint on the data per cookie is 4 KB (kilobytes).

• কুকিজ (Cookies): 
- Internet Information File Cookies এর কাজ হলো ব্রাউজিং তথ্য ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা রাখা। 
- Internet Information File Cookies হলো এক ধরনের টেক্সট ফাইল যেগুলো কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরীতে সংরক্ষণ করা হয় যখন কোনো ব্যবহারকারী সেই ওয়েবসাইটে ব্যবহার করে।
- এটি একটি ওয়েবসাইটকে তাদের নিজস্ব কম্পিউটারে ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব তথ্য সংরক্ষণ করতে দেয় যাতে যখনই আবার সেই সাইটে যাওয়া হয় তখন ব্যবহারকারীকে সহজেই সনাক্ত করা যায় এবং এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। 
- যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইট পরিদর্শন করেন, ওয়েবসাইটটি কম্পিউটারের হার্ড ডিস্কে ভিজিট সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য সংরক্ষণ করে।
- টেম্পোরারি ফাইল ও কুকিজ ক্যাশ মেমোরিতে জমা হয়। 
-  ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারে কাজের গতি হ্রাস পায়।
- সফ্টওয়্যারের সাহায্যে ক্যাশ মেমোরি পরিস্কার করা যায়। 
 
উৎস: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম এবং Microsoft website.
১,০১২.
Which of the following is not an E-Banking product?
  1. ক) ATM
  2. খ) SMS banking
  3. গ) Plastic money
  4. ঘ) School banking
ব্যাখ্যা
• E-Banking: 
 - ই-ব্যাংকিং হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং
- এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে এনক্রিপ্ট করে লেনদেন করে। 

• E-Banking product: 
- ATM, 
- SMS banking, 
- Plastic money, (debit or credit card is called Plastic money).

• School banking is not an E-Banking product.  
- স্কুল ব্যাংকিং হল একটি সঞ্চয়ী হিসাব, যা ছাত্র-ছাত্রীর নামে পরিচালিত হবে এবং
- অভিভাবকের স্বাক্ষরের মাধ্যমে যৌথভাবে পরিচালিত হয়। 

১,০১৩.
Who is the father of Internet?
  1. Vint Cerf
  2. Tim Berners-Lee
  3. Alan Turing
  4. Charles Babbage
ব্যাখ্যা

• ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’
- মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
- ভিনটন জি কার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

অন্যান্য অপশন:
- Tim Berners-Lee: তিনি World Wide Web (WWW)-এর জনক।
- Alan Turing: আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর জনক।
- Charles Babbage: কম্পিউটারের জনক বলা হয়। তিনি ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’-এর নকশা করেছিলেন।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।

১,০১৪.
Water is a good solvent of ionic salts because:
  1. ক) It has a high specific heat
  2. খ) It has no colour
  3. গ) It has a high dipole moment
  4. ঘ) It has a high boiling point
ব্যাখ্যা

Water is a good solvent of ionic salts because it has a high dipole moment.
Salts are ionic compounds which, when dissolved in water, break up completely into ions.
They arise by the reaction of acids with bases, and they always contain either a metal cation or a cation derived from ammonium (NH4+).

১,০১৫.
The only language understood by a digital computer is called-
  1. ক) Assemble language
  2. খ) High level language
  3. গ) Binary language
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- Binary is a base 2 number system.
- Binary is a numeric system that is comprised of digits 0 & 1.

Source:  ICT Book by Bangladesh Open University
১,০১৬.
What is the shortcut key for line break?
  1. Shift+Enter
  2. Ctrl+F
  3. Alt+Enter
  4. Ctrl+Enter
ব্যাখ্যা
• Shift+Enter লাইন ব্রেক (অনুচ্ছেদের মাঝে বিরতি) এর জন্য ব্যবহার করা হয়।
• Ctrl+F হল একটি কীবোর্ড শর্টকাট যা সাধারণত একটি নথি বা ওয়েব পৃষ্ঠায় একটি নির্দিষ্ট অক্ষর, শব্দ বা বাক্যাংশ সনাক্ত করতে একটি অনুসন্ধান বক্স খুলতে ব্যবহৃত হয়।
• Alt+Enter হল একটি কীবোর্ড শর্টকাট যা সাধারণত মাইক্রোসফট এক্সেল সেলে একটি নতুন লাইন তৈরি করতে ব্যবহৃত হয়।
• Ctrl+Enter হল একটি কীবোর্ড শর্টকাট যা সাধারণত একটি পৃষ্ঠা বিরতি তৈরি করতে ব্যবহৃত হয়।

উৎস: Computerhope
১,০১৭.
The technique of including rain from clouds is called?
  1. Cloud computing
  2. Cloud control
  3. Cloud engineering
  4. Cloud seeding
ব্যাখ্যা
- Silver iodide is used to create artificial rains.
- It is also known as cloud seeding.
- Cloud seeding is a form of weather modification, a way of changing the amount or type of precipitation that falls from clouds, by dispersing substances into the air that serve as cloud condensation or ice nuclei, which alter the microphysical processes within the cloud.
- The intent is to increase precipitation rain or snow.
১,০১৮.
Which protocol is used to receive an E-mail?
  1. SMTP
  2. POP3
  3. IMAP
  4. Both B and C
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়। 

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
To
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়। 
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

Cc (Carbon Copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে। 

Bcc(Blind carbon copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।  

Attachment
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।  

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১৯.
What is the name of the first block of Blockchain?
  1. Timestamp
  2. Genesis Block
  3. Hashing
  4. All of the above
ব্যাখ্যা
♦ ব্লকচেইন:
- এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
- প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
- এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
- এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
- একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
১. A hash pointer to the previous block,
২. Timestamp এবং
৩. List of transactions.

- একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
- ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।

উৎস: [Link]
১,০২০.
Which translates and executes an entire computer program simultaneously?
  1. Integrator
  2. Interpreter
  3. Assembler
  4. Compiler
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের। যথা:
১. কম্পাইলার,
২. ইন্টারপ্রেটার ও
৩. অ্যাসেম্বলার।

• কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে, ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।

• কম্পাইলারের প্রধান কাজ:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০২১.
Properly arranged data is called -
  1. ক) Filed
  2. খ) Information
  3. গ) File
  4. ঘ) Document
  5. ঙ) Words
ব্যাখ্যা

Information - what is conveyed or represented by a particular arrangement or sequence of things.

A collection of unprocessed items is - data
A collection of Organized and Processed data is - Information

১,০২২.
What is the frequency of Wi-Fi?
  1. 1.6 to 4.2 GHz
  2. 2.4 to 5 GHz
  3. 10 to 20 GHz
  4. 2.4 to 5 MHz
ব্যাখ্যা

• Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-Fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০২৩.
Which of the declaration is correct?
  1. ক) int length;
  2. খ) char int;
  3. গ) int long;
  4. ঘ) float double;
ব্যাখ্যা
'int length' is the correct answer.
Perhaps the easiest way of getting the number of digits in an Integer is by converting it to String, and calling the length() method. 
This will return the length of the String representation of our number: int length = String. valueOf(number).
১,০২৪.
Which of the following best represents a feature of cloud computing?
  1. Fixed resource allocation
  2. On-demand self-service
  3. Physical hardware ownership
  4. Single-user access
  5. Manual backup processes
ব্যাখ্যা

On-demand self-service হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের একটি মূল বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীদের ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে রিসোর্স (যেমন স্টোরেজ, কম্পিউটিং পাওয়ার) অ্যাক্সেস করতে দেয়।

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং একটি প্রযুক্তি, যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহার করে ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলোর নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করার সক্ষমতা প্রদান করে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (NIST) অনুসারে, ক্লাউড কম্পিউটিং এমন একটি মডেল, যেখানে ক্রেতারা তাদের তথ্য ও অ্যাপ্লিকেশনগুলো কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করতে পারে, এবং এতে তিনটি প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে-

১. Resurce Flexibility/Scalability (যত চাহিদা ক্ষত সার্ভিস):
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্যি প্রস্রন্ট করতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,০২৫.
Which technology, often used in virtual reality (VR) and augmented reality (AR) applications, provides a sense of touch and texture in the virtual world?
  1. Holography
  2. Tactile Feedback
  3. Augmented Audio
  4. Quantum Computing
ব্যাখ্যা
- Tactile Feedback (স্পর্শানুভূুিত-সংক্রান্ত প্রতিক্রিয়া) পদ্ধতি, একটি ইলেকট্রনিক ডিভাইস থেকে একজন ব্যবহারকারীর কাছে একটি শারীরিক প্রতিক্রিয়া প্রেরণ করে।
- Tactile Feedback ব্যবহার করে এমন ডিভাইসগুলি এক ধরণের সংবেদনশীলতা কাজে লাগায়। যেমন:  একটি কম্পন (vibration) অথবা শ্রবণযোগ্য ক্লিক (Audible click)।

- Tactile feedback, also known as haptic feedback, allows users to feel sensations of touch and texture through physical feedback mechanisms in VR and AR devices, such as vibrations or pressure applied to the user's skin or hands, enhancing the immersive experience.

- Tactile feedback is achieved through the use of haptic devices, which are devices that can generate vibrations or forces. These devices can be worn on the hands, fingers, or other parts of the body. 

১,০২৬.
Cyber Security Act was enacted in Bangladesh in the year-
  1. 2018
  2. 2020
  3. 2022
  4. 2023
ব্যাখ্যা
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩:
- সাইবার নিরাপত্তা নিশ্চিত, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্ত, প্রতিরোধ, দমন ও এই অপরাধের বিচার এবং আনুতোষিক বিষয়ে নতুন বিধান প্রণয়নের উদ্দেশ্যে জাতীয় সংসদে ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ পাস হয়।
- পূর্বের ডিজিটাল নিরাপত্তা আইনের ২টি ধারা বাতিল করে নতুন আইনে ৬০টি ধারা করা হয়।

অজামিনযোগ্য ধারা:
- ডিজিটাল নিরাপত্তা আইনের কার্যক্রম স্থগিত করে নতুন এই আইনে চারটি অজামিনযোগ্য ধারা রাখা হয়েছে।

ধারাগুলো হলো:
- ধারা-১৭: গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ।
- ধারা-১৯: কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইত্যাদির ক্ষতিসাধন ও দণ্ড।
- ধারা-২৭: সাইবার সন্ত্রাসীকার্য সংঘটনের অপরাধ ও দণ্ড।
- ধারা-৩২: হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড।

তথ্যসূত্র: বাসস (১৩ সেপ্টেম্বর, ২০২৩)
১,০২৭.
Which of the following command is used to undo the last command in MS Word?
  1. Ctrl + A
  2. Ctrl + Z
  3. Ctrl + C
  4. Ctrl + V
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

Source: Microsoft Support.
১,০২৮.
How many bits are used in (standard) ASCII?
  1. ক) 32
  2. খ) 16
  3. গ) 7
  4. ঘ) 6
ব্যাখ্যা

American Standard Code for Information Interchange এর সংক্ষিপ্ত রূপ ASCII
রবার্ট বিমার সাত বিটের ASCII কোড উদ্ভাবন করে।
ASCII -7 ৭ টি বিট নিয়ে গঠীত হয়।
যার বাম দিকের ৩টি বিটেক জোন ডান ডিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।(একাদশ - দ্বাদশ শ্রেণি)

১,০২৯.
Why would a hacker use a proxy server?
  1. ক) To create a stronger connection with the target.
  2. খ) To create a ghost server on the network.
  3. গ) To hide malicious activity on the network.
  4. ঘ) To obtain a remote access connection.
ব্যাখ্যা
• A hacker usually uses a proxy server to hide malicious activity on the network.
- হ্যাকার প্রক্সি সার্ভারে টার্গেট করা ওয়েবপেজের অনুলিপি তৈরি করে।
- সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং আর্টিফিসিয়ালি বাড়ানোর জন্য অন্য সাইট থেকে কী-ওয়ার্ড স্টাফিং কপি করে মেইন ওয়েবপেজের মত তৈরি করে।

উৎস: computerhope.
১,০৩০.
which one has the highest atomic number?
  1. ক) Ca
  2. খ) Na
  3. গ) S
  4. ঘ) O
ব্যাখ্যা
পারমানবিক সংখ্যা:
- একটি পরমানুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে।
- সর্বনিম্ন পারমানবিক সংখ্যা বিশিষ্ট মৌল হাইড্রোজেন।

অক্সিজেনের পারমানবিক সংখ্যা = ৮
সালফারের পারমানবিক সংখ্যা = ১৬
সোডিয়ামের পারমানবিক সংখ্যা = ১১ 
ক্যালসিয়ামের পারমানবিক সংখ্যা = ২০
১,০৩১.
'TCP' belongs to which layer of the OSI Model?
  1. Data Link Layer
  2. Network Layer
  3. Application Layer
  4. Transport Layer
ব্যাখ্যা
• 'TCP' (Transmission Control Protocol) OSI Model এর Transport Layer এর অন্তর্ভুক্ত।

• OSI Model:
- OSI এর পূর্ণরূপ হলো Open Systems Interconnection Model.
- OSI মডেলের লেয়ার সংখ্যা ৭টি।
- উপরের তিনটি লেয়ারকে বলা হয় Upper Layer.
- নিচের চারটি লেয়ারকে বলা হয় Lower Layer.

The 7 layers of the OSI model:
• Layer 7 - Application layer.
• Layer 6 - Presentation layer.
• Layer 5 - Session layer.
• Layer 4 - Transport layer.
• Layer 3 - Network layer.
• Layer 2 - Data Link layer.
• Layer 1 - Physical layer.

উৎস: আমাজন ওয়েবসাইট।
১,০৩২.
Which Wi-Fi mode allows devices to connect directly without using a router?
  1. Infrastructure Mode
  2. Bridge Mode
  3. Ad-hoc Mode
  4. Client Mode
ব্যাখ্যা
Wi-Fi এর মাধ্যমে Ad-hoc মোড এর মাধ্যমে রাউটার ছাড়াও সংযোগ করা যায়।

• Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ Wireless Fidelity.
- Wi-Fi হলো একটি তারবিহীন (Wireless) প্রযুক্তি, যার মাধ্যমে ডিজিটাল যন্ত্রপাতি (যেমন: ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি) বেতার তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেটে সংযুক্ত হয়।
- Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.11।
- এর কভারেজ এরিয়া সাধারণত ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত।
- এর ব্যান্ডউইথ: ১০ Mbps – ৫০ Mbps.
- Ad-hoc Mode এর মাধ্যমে রাউটার ছাড়াও সংযোগ সম্ভব।
- এটি LAN-এর তুলনায় সস্তা ও সহজলভ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
১,০৩৩.
Market Basket Analysis is part of:
  1. ক) Classification
  2. খ) Regression
  3. গ) Clustering
  4. ঘ) Association 
ব্যাখ্যা
Market Basket Analysis(MB) is an association analysis and is a popular data mining technique.
It's a kind of knowledge discovery in data (KDD) and this technique can be applied in various fields of work.
১,০৩৪.
What is the meaning of VPS
  1. ক) Virtual protocol server
  2. খ) Virtual private server
  3. গ) virtual protocol system
  4. ঘ) Virtual private system
ব্যাখ্যা

A virtual private server (VPS) is a virtual machine sold as a service by an Internet hosting service.
The virtual dedicated server (VDS) also has a similar meaning.

১,০৩৫.
Which of the following is not a font style?
  1. ক) Bold
  2. খ) Regular
  3. গ) Italics
  4. ঘ) Superscript
ব্যাখ্যা
Superscript:
- সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট হলো একটি সংখ্যা, চিত্র, চিহ্ন বা সূচক যা সাধারণ লাইন থেকে ছোট আকার এবং এটি কোনো নাম্বার বা ওয়ার্ডের উপরে (সুপারস্ক্রিপ্ট) বা এর নীচে (সাবস্ক্রিপ্ট) সেট করা হয়।
- যেমন: H2O.

• Bold, Regular, Italics হচ্ছে font style. 

উৎস: Microsoft website.
১,০৩৬.
What is the meaning of OMR?
  1. Optical Mark Reader
  2. Optical Message Reader
  3. Optical Message Render
  4. Optical Mark Render
ব্যাখ্যা
◉ OMR refers to Optical Mark Reader.

• OMR:
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস।
- OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader.
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে।
- কম্পিউটার উক্ত তথ্যসমূহ প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল তৈরি করে।
- সাধারণত নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র, পণ্যের বাজার জরিপ, জনমত জরিপ, পরিচিতিমূলক তথ্যাবলি ইত্যাদি ক্ষেত্রে OMR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৩৭.
Which of the following translates the entire program together into machine code before execution?
  1. Interpreter
  2. Compiler
  3. Assembler
  4. Debugger
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয়, তাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার।
- কম্পিউটার কেবল মেশিনের ভাষা বোঝে।
- সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

• অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। 
যথা- 
১। কম্পাইলার, 
২। ইন্টারপ্রেটার এবং 
৩। অ্যাসেম্বলার। 

১) কম্পাইলার: সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।

২) ইন্টারপ্রেটর: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুঁজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুরু হয়।

৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস: উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,০৩৮.
Which of the following is an example of Spyware?
  1. Key loggers
  2. Norton
  3. Kasparasky
  4. Avast
ব্যাখ্যা
• Key loggers হচ্ছে এক ধরনের স্পাইওয়্যার (Spyware), যেটা সাধারণত keystroke logger নামেও পরিচিত। এটি কম্পিউটারের কীবোর্ডে টাইপিং ডাটা ট্র্যাক এবং রেকর্ড করে।
• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).
Malware (ম্যালওয়ার) 
 
• Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware)
- Rootkits
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।
 
উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট
১,০৩৯.
Which of the following devices is used to convert digital signals to analog signals?
  1. Modem
  2. Router
  3. Hub
  4. Switch
ব্যাখ্যা
• মডেমের কাজ/ব্যবহার:
- মডেম টেলিফোন লাইন, কো-এক্সিয়াল ক্যাবল, ফাইবার অপটিক ইত্যাদির মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- কোনো কম্পিউটার হতে আগত ডিজিটাল তথ্যকে মডেম অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তারের মাধ্যমে যাওয়ার উপযোগী করে
- এ কাজটিকে মডুলেশন বলে।
- আবার তারের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে প্রাপক কম্পিউটারের উপযোগী ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে অর্থাৎ ডিমডুলেশন করে তথ্য স্থানান্তর করে। - সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হলো মডেমের কাজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,০৪০.
Which memory type is classified as Non-Volatile Memory?
  1. RAM
  2. Cache
  3. ROM
  4. Register
ব্যাখ্যা

• Non-Volatile Memory হলো এমন মেমরি, যেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য মুছে যায় না; যেমন: ROM.

• মেমরি (Memory):
- মেমরি হলো কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ডেটা, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
- মেমরি অসংখ্য ক্ষুদ্র মেমরি সেল নিয়ে গঠিত, এবং প্রতিটি সেলে ১ বিট (0 বা 1) সংরক্ষণ করা যায়।

• মেমরির প্রকারভেদ:
- মেমরিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়:
- প্রধান মেমরি (Main Memory),
- সহায়ক মেমরি (Secondary Memory),
- অভ্যন্তরীণ মেমরি (Internal Memory).

• প্রধান মেমরি (Main Memory):
- CPU-এর সাথে সরাসরি সংযুক্ত।
- প্রোগ্রাম চলাকালীন ডেটা ও নির্দেশ অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- উদাহরণ: RAM, ROM।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সাধারণত তথ্য মুছে যায় (বিশেষত RAM-এর ক্ষেত্রে)।

• RAM (Random Access Memory):
- পূর্ণরূপ: Random Access Memory.
- এটি Volatile Memory.
- এতে ডেটা পড়া ও লেখা উভয়ই করা যায়।
- বিদ্যুৎ বন্ধ হলে সংরক্ষিত তথ্য মুছে যায়।

• ROM (Read Only Memory):
- পূর্ণরূপ: Read Only Memory.
- এটি Non-Volatile Memory.
- বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য মুছে যায় না।
- সাধারণত এতে প্রস্তুতকারক কর্তৃক প্রয়োজনীয় প্রোগ্রাম সংরক্ষিত থাকে।
- সাধারণত কেবল পড়া যায়, লেখা যায় না।

• অন্যান্য অপশন:
- Cache → উচ্চগতির অস্থায়ী মেমরি, CPU ও প্রধান মেমরির মাঝে ব্যবহৃত হয়।
- Register → CPU-এর অভ্যন্তরীণ অতি ক্ষুদ্র ও উচ্চগতির মেমরি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৪১.
Which protocol provides an email facility among the hosts?
  1. POP
  2. SMTP
  3. IMAP
  4. All above
ব্যাখ্যা
[The Simple Mail Transfer Protocol, or SMTP, is a TCP/IP protocol for sending and receiving email. SMTP is limited to queueing messages at the receiving end; instead, users can save messages in a server mailbox and periodically download them from the server using the two alternative protocols, POP3 or IMAP.]

• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Mesage Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Geeksforgeeks
১,০৪২.
What process does the BIOS perform first when the computer starts?
  1. Connect to the network
  2. Run antivirus software
  3. Load the operating system 
  4. Power-On Self-Test (POST)
ব্যাখ্যা

• কম্পিউটার চালু হলে BIOS (Basic Input/Output System) প্রথমে যে প্রক্রিয়াটি সম্পন্ন করে তা হলো Power-On Self-Test (POST), অর্থাৎ ঘ) সঠিক উত্তর। POST প্রক্রিয়ার মাধ্যমে BIOS কম্পিউটারের প্রধান হার্ডওয়্যার উপাদানগুলো যেমন RAM, প্রসেসর, কীবোর্ড, মনিটর ও স্টোরেজ ডিভাইস ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে। যদি কোনো হার্ডওয়্যারে সমস্যা থাকে, তবে BIOS সতর্ক সংকেত বা ত্রুটি বার্তা দেখায়। এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই BIOS অপারেটিং সিস্টেম লোড করার জন্য পরবর্তী ধাপে যায়। তাই নেটওয়ার্ক সংযোগ, অ্যান্টিভাইরাস চালানো বা অপারেটিং সিস্টেম লোড করার আগেই POST প্রক্রিয়া সম্পন্ন হয়।

• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটারে BIOS সংরক্ষিত থাকে - মাদারবোর্ডের ROM চিপে।
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১,০৪৩.
Which of the following is an example of auxiliary memory?
  1. ROM
  2. RAM
  3. HDD
  4. Optical Mouse
ব্যাখ্যা
• কম্পিউটার স্মৃতি:
- কম্পিউটার স্মৃতি ২ প্রকার। 

১. প্রধান স্মৃতি (Primary Memory) :
- RAM ও ROM নিয়ে এই মেমরি গঠিত।
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
- প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম।

২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory):
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়।
- সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা বেশী থাকে।

 • কয়েকটি সহায়ক স্মৃতি হচ্ছে -
- ফ্লপি ডিস্ক,
- হার্ড ডিস্ক ড্রাইভ,
- সলিড স্টেট ড্রাইভ
- কম্প্যাক্ট ডিস্ক,
- চৌম্বক ফিতা,
- চৌম্বক ড্রাম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৪৪.
Programmers begin roughly cut the logic they will use in the __ stage of software SDLC.
  1. ক) Design
  2. খ) Development
  3. গ) Implementation
  4. ঘ) Testing
ব্যাখ্যা
Programmers begin roughly cut the logic they will use in the Testing stage of software SDLC. 
Testing Phase in SDLC:
The main goal of the testing procedures is to report, monitor, resolve and retest software components until they reach the quality standards defined in the initial SRS.
Many teams use documents such as RTM to trace the main requirements of the project and see how they affect each other.
১,০৪৫.
Light year is related to -
  1. Speed
  2. Time
  3. Energy
  4. Distance
ব্যাখ্যা
আলোক বর্ষ:
- Light year বা আলোক বর্ষ হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়।
- এক বছরে আলো যতদূর যায়, তা ই আলোক বর্ষ।
- এক আলোক বর্ষ = ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।

উৎস: NASA ওয়েবসাইট।
১,০৪৬.
Word processing, spreadsheet, and photo-editing are examples of-
  1. Application Software
  2. System Software
  3. Web Development Software
  4. Platform Software
ব্যাখ্যা
◉ Word processing, spreadsheet, and photo editing are examples of application software.

• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়।
- কম্পিউটারের সফটওয়‍্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা- সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি

• System Software:
- সিস্টেম সফটওয়‍্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়‍্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- উদাহরণ: DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়‍্যারের উদাহরণ।
- Compiler, Interpretor, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়‍্যারের অন্তর্গত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৪৭.
Which company developed the Windows operating system?
  1. IBM
  2. Google
  3. Microsoft
  4. Apple
ব্যাখ্যা

Microsoft developed the Windows operating system.

উইন্ডোজ 
- পার্সোনাল কম্পিউটার এবং প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রথম পছন্দ।
- ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম Windows 1.0 চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে বাজারে প্রকাশ করে।
- পরে ১৯৯৫ সালে Windows 95 সম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবে আনা হয়।
- দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং এর বিভিন্ন নতুন ভার্সন বাজারে আসে, যেমন Windows 2007, 2010, 2013।
- মাইক্রোসফট প্রতিটি নতুন ভার্সনে নতুন ফিচার সংযুক্ত করে, যেমন:
  ১. ইন্টারনেট ব্যবহারের সুবিধা
  ২. ইউএসবি এবং ডিভিডি সাপোর্ট
  ৩. FAT32 ও NTFS ফাইল সিস্টেম ব্যবহার
  ৪. ইন্টারঅ্যাকটিভ ও অনলাইন গেম খেলার সুবিধা

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, নবম ও দশম শ্রেণি।

১,০৪৮.
What protocol is used for secure data transmission over the Internet?
  1. ক) DNS
  2. খ) FTP
  3. গ) HTTPS
  4. ঘ) SMTP
ব্যাখ্যা
- HTTP, সম্পূর্ণ রুপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন-লেভেল প্রোটোকল।
- HTTP টিসিপি/আইপি প্রোটোকলের উপরে এবং পরে QUIC প্রোটোকলে চলে।
- ওয়েব ব্রাউজার হল HTTP ক্লায়েন্ট যারা ওয়েব সার্ভারে ফাইলের অনুরোধ পাঠায়, যা একটি HTTP পরিসেবার মাধ্যমে অনুরোধগুলি পরিচালনা করে।

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

SMTP এর পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol।
- যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়। 

উৎস:  আইসিটি নবম-দশম শ্রেণি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
১,০৪৯.
What is the main purpose of a compiler in programming?
  1. To write source code
  2. To execute the program directly
  3. To translate source code into machine code
  4. To manage system memory
ব্যাখ্যা
• A programming compiler's main purpose is to translate source code into machine code.

• Compiler:
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার COBOL প্রোগ্রামকে কম্পাইল করতে পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রাম কম্পাইল করতে পারে না।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

• কম্পাইলারের প্রধান কাজ:
১. উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা। সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
২. প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
৩. প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫০.
A device that connects to a network without the use of cables is said to be 
  1. ক) distributed
  2. খ) centralized
  3. গ) wifi
  4. ঘ) wireless
ব্যাখ্যা
- Wireless communications, System using radio-frequency, infrared, microwave, or other types of electromagnetic or acoustic waves in place of wires, cables, or fibre optics to transmit signals or data.
- Wireless devices include cell phones, two-way radios, remote garage-door openers, television remote controls, and GPS receivers (see Global Positioning System).
- Wireless modems, microwave transmitters, and satellites make it possible to access the Internet from anywhere in the world.
Source: britannica
১,০৫১.
Where is firmware usually stored?
  1. RAM
  2. Hard Disk
  3. ROM 
  4. Cache Memory
  5. None
ব্যাখ্যা

- Firmware হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার, যা সরাসরি হার্ডওয়্যারের কাজ পরিচালনা করে।
- এটি সাধারণ সফটওয়্যারের মতো পরিবর্তনযোগ্য নয় (অল্প কিছু ক্ষেত্রে আপডেট করা যায়)।
- উদাহরণ: BIOS, UEFI, Embedded system controllers, Printer firmware ইত্যাদি।

- Firmware সাধারণত ROM (Read-Only Memory) তে সংরক্ষিত থাকে।
- ROM হলো Non-volatile memory, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলেও ডেটা মুছে যায় না।
- কারণ Firmware সবসময় প্রয়োজন হয় সিস্টেম স্টার্টআপে, তাই এটি RAM বা হার্ড ডিস্কে স্থায়ীভাবে রাখা হয় না।

উৎস: IBM.

১,০৫২.
What is Android?
  1. Toy
  2. Laptop Hardware
  3. Operating System
  4. A satellite
ব্যাখ্যা
The Android operating system is a mobile operating system that was developed by Google to be primarily used for touchscreen devices, cell phones, and tablets.
Its design lets users manipulate the mobile devices intuitively, with finger movements that mirror common motions, such as pinching, swiping, and tapping.

Android, which is based on Linux, an open source operating system for personal computers, was first developed by the American search engine company Google Inc.

Source : britannica and investopedia.
১,০৫৩.
What is the term for retail or wholesale transactions between one or more buyers and a business organization?
  1. B2C
  2. B2B
  3. G2B
  4. C2C
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business- B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ : alibaba.com, sindabad.com ইত্যাদি।

২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer- B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে খুচরা বা পাইকারি লেনদেনসমূহকে বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ : amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business- C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ : monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer- C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের উদাহরণ : ebay.com, taobao.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৪.
TCP stands for -
  1. ক) Tools Control Protocol
  2. খ) Transmission Control Protocol
  3. গ) Transfer Control Protocol
  4. ঘ) None of these
ব্যাখ্যা

- TCP/IP, in full Transmission Control Protocol/Internet Protocol, standard Internet communications protocols that allow digital computers to communicate over long distances.
- The Internet is a packet-switched network, in which information is broken down into small packets, sent individually over many different routes at the same time, and then reassembled at the receiving end.
- TCP is the component that collects and reassembles the packets of data, while IP is responsible for making sure the packets are sent to the right destination.
- TCP/IP was developed in the 1970s and adopted as the protocol standard for ARPANET (the predecessor to the Internet) in 1983.
Source: Britannica

১,০৫৫.
Which is not a database software?
  1. MongoDB
  2. CouchDB
  3. PowerPoint
  4. IBM Db2
ব্যাখ্যা
⚪ PowerPoint একটি presentation software যা মাইক্রোসফট অফিসের অংশ, এবং এটি ডেটাবেস সফটওয়্যার নয়। এটি ব্যবহারকারীদের প্রেজেন্টেশন তৈরি এবং প্রদর্শন করতে সাহায্য করে।

⚪ Other Options Discussion:
- MongoDB → এটি একটি NoSQL database।
- CouchDB → এটি একটি NoSQL database।
- IBM Db2 → এটি একটি relational database management system (RDBMS)।

⚪ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ও ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে।
- যেমন: FoxPro, Oracle, Informix, MySQL, Redis ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৬.
Which of the following is wrong?
  1. 1024 Petabyte = 1 Exa Byte
  2. 1024 Bytes = 1 Kilo Byte
  3. 1024 Giga Byte = 1 Petabyte
  4. None of these
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
• 1 Bit = Binary Digit
• 8 Bits = 1 Byte
• 1024 Bytes = 1 KB (Kilo Byte)
• 1024 KB = 1 MB (Mega Byte)
• 1024 MB = 1 GB (Giga Byte)
1024 GB = 1 TB (Terra Byte)
• 1024 TB = 1 PB (Petabyte)
• 1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৭.
What technology allows a mobile device to seamlessly switch between different cellular towers while in motion?
  1. ক) Handoff
  2. খ) Roaming
  3. গ) Switching
  4. ঘ) Bridging
ব্যাখ্যা
Handoff
- সেলুলার যোগাযোগে, হ্যান্ডঅফ হল একটি সক্রিয় কল বা ডেটা সেশনকে একটি সেলুলার নেটওয়ার্কের একটি সেল থেকে বা একটি চ্যানেল থেকে অন্য চ্যানেলে স্থানান্তর করার প্রক্রিয়া৷
-
স্যাটেলাইট যোগাযোগে, এটি একটি আর্থ স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ন্ত্রণ স্থানান্তর করার প্রক্রিয়া।
- একটি কলকারী বা একটি ডেটা সেশন ব্যবহারকারীর পরিসেবার বিঘ্ন রোধ করার জন্য হ্যান্ডঅফ প্রয়োজনীয়৷
- হ্যান্ডঅফকে হ্যান্ডওভারও বলা হয়।

Roaming: 
আপনি যখন আপনার ওয়্যারলেস প্রদানকারীর কভারেজ এলাকার বাইরে থাকেন তখন রোমিং আপনাকে কথা বলতে, টেক্সট করতে এবং অনলাইনে যেতে দেয়। রোমিং এর মাধ্যমে, আপনার ডেটা অন্য সেবা প্রদানকারীর নেটওয়ার্কে ভ্রমণ করতে পারে আপনাকে আপনার পছন্দের বেতার সংযোগ দিতে।

Switching
- সুইচড কমিউনিকেশন নেটওয়ার্ক হল সেগুলি যেখানে উৎস থেকে গন্তব্যে স্থানান্তরিত ডেটা বিভিন্ন মধ্যবর্তী নোডের মধ্যে রুট করা হয়।

Bridging
- ব্রিজ হচ্ছে একটি নেটোয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান) ও ব্রিটানিকা।
১,০৫৮.
Which memory is non-volatile and may be written only once?
  1. ক) RAM
  2. খ) EEPROM
  3. গ) EPROM
  4. ঘ) PROM
ব্যাখ্যা
পিরম (PROM):
- PROM এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- এটি নন-ভোলাটাইল মেমোরি। বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয়ে যায়না।
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।

র‍্যাম (RAM):
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়। 

ইপিরম (EPROM):
- EPROM এর পূর্ণরূপ হলো Erasable Programmable Read Only Memory.
- PROM-এ একবার তথ্য সংরক্ষণ করলে আর পরিবর্তন করা যায় না। এ ধরনের সমস্যা সমাধানের জন্য EPROM ব্যবহার করা হয়।
- এ ধরনের রমে প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ডেটা সংরক্ষণ করতে পারে এবং সংরক্ষিত ডেটা মুছে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব। 

ইইপিরম (EEPROM):
- EEPROM-এর পূর্ণরূপ হলো Electrically Erasable Programmable Read Only Memory.
- EPROM-এর অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময়, অর্থাৎ প্রায় আধা-ঘন্টা সময় লাগে এবং আংশিকভাবে কোনো তথ্য মোছা যায় না।
- এধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত EEPROM ব্যবহার করা হয়।
- এ ধরনের রমের আংশিক বা সম্পূর্ণ ডেটা মোছা যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৯.
Which of the following is considered a component of the Central Processing Unit (CPU)?
  1. Input Unit
  2. Output Unit
  3. Secondary Memory
  4. Arithmetic Logic Unit
ব্যাখ্যা

• Arithmetic Logic Unit — CPU-এর অংশ হিসেবে ALU গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পাদন করে, যেমন যোগ, বিয়োগ, তুলনা ইত্যাদি।

• কম্পিউটারের মৌলিক সংগঠন:
- কম্পিউটারের সংগঠন বলতে মূলত হার্ডওয়্যারের পারস্পরিক সংযোগ ও কার্যপদ্ধতিকে বোঝায়।
- বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংযুক্ত থেকে তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন করে।

• কম্পিউটারের প্রধান অংশ পাঁচটি:
- ইনপুট ইউনিট (Input Unit),
- নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit),
- গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit),
- মেমরি ইউনিট (Memory Unit),
- আউটপুট ইউনিট (Output Unit)।

• মেমরি ইউনিট, গাণিতিক যুক্তি ইউনিট এবং নিয়ন্ত্রণ ইউনিট একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা CPU (Central Processing Unit) গঠন করে।

• ইনপুট ইউনিট (Input Unit):
- ব্যবহারকারী বা বিভিন্ন উৎস থেকে ডেটা ও নির্দেশ গ্রহণ করে।
- প্রাপ্ত তথ্য CPU-এর প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে।
- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়।

• নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit):
- কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে।
- মেমরি থেকে নির্দেশ সংগ্রহ ও ডিকোড করে।
- প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করে ALU ও অন্যান্য ইউনিটকে কাজ করায়।

• গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit - ALU):
- নিয়ন্ত্রণ ইউনিটের অধীনে কাজ করে।
- গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পাদন করে।
- যৌক্তিক অপারেশন যেমন তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি সম্পাদন করে।
- প্রয়োজনে অস্থায়ী ফলাফল রেজিস্টারে সংরক্ষণ করে।

• মেমরি ইউনিট (Memory Unit):
- ইনপুটকৃত তথ্য ও প্রোগ্রাম অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- প্রক্রিয়াকরণের সময় মধ্যবর্তী ফলাফল সংরক্ষণ করে।
- প্রধান মেমরি (RAM) এবং সহায়ক মেমরি (Hard Disk, Floppy Disk) ব্যবহৃত হয়।

• আউটপুট ইউনিট (Output Unit):
- প্রক্রিয়াকরণের ফলাফল ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
- মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার ইত্যাদি আউটপুট ডিভাইস ব্যবহৃত হয়।
 
• অন্যান্য অপশন:
- Input Unit → ব্যবহারকারী থেকে ডেটা ও নির্দেশ গ্রহণ করে CPU-তে প্রেরণ করে।
- Output Unit → প্রক্রিয়াকৃত ফলাফল প্রদর্শন বা মুদ্রণ করে।
- Secondary Memory → তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে, যেমন হার্ডডিস্ক।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৬০.
Which protocol family does FTP belong to?
  1. HTTP
  2. TCP/IP
  3. SMTP
  4. UDP
ব্যাখ্যা
• FTP:
- FTP-এর পুরো নাম File Transfer Protocol।
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য।
- ফাইল কপি করার জন্য এফটিপি ব্যবহার করা হবে যখন দুটো কম্পিউটারেই নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।
- লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং এবং রিমোট কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা লোকাল কম্পিউটারে কপি করাকে বলা হয় ডাউন লোডিং।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬১.
What type of device is a scanner?
  1. Storage
  2. Input
  3. Output
  4. Processing
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬২.
Which of the following is commonly used as media for a Metropolitan Area Network (MAN)?
  1. Wi-Ti networks
  2. Satellite links
  3. Telephone lines, modems, and associated equipment
  4. Radio signals
  5. All above
ব্যাখ্যা
• Telephone lines, modems, and associated equipment is commonly used as media for a Metropolitan Area Network (MAN).

• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক:
- MAN এর পূর্ণ অর্থ হচ্ছে Metropolitan Area Network.
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।
- এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।
- সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া কোনো শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক MAN এর উদাহরণ।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,০৬৩.
AI primarily depends on which of the following?
  1. SQL databases
  2. Cloud servers
  3. Large volumes of data
  4. Antivirus software
ব্যাখ্যা

সঠিক উত্তর: C) Large volumes of data (বিপুল পরিমাণ ডেটা)

- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মূলত বিপুল পরিমাণ ডেটার উপর নির্ভর করে কারণ মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো শেখার জন্য হাজার হাজার বা লক্ষ লক্ষ উদাহরণের প্রয়োজন হয়।
- AI সিস্টেম বিভিন্ন ধরনের ডেটা (টেক্সট, ছবি, অডিও) বিশ্লেষণ করে প্যাটার্ন চিহ্নিত করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। যত বেশি ডেটা দিয়ে AI মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়, তত বেশি নির্ভুল ফলাফল পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, ChatGPT বা Google Translate তৈরি করতে কোটি কোটি বাক্য ও পাঠ্য ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে
- SQL ডেটাবেস কেবল ডেটা সংরক্ষণের মাধ্যম, অ্যান্টিভাইরাস সিকিউরিটির জন্য এবং অডিও টুলস শুধু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই AI এর মূল শক্তি ও কার্যকারিতা সম্পূর্ণভাবে বিপুল পরিমাণ মানসম্পন্ন ডেটার উপর নির্ভরশীল। ডেটা ছাড়া AI কিছুই শিখতে বা করতে পারে না। 

সূত্র: IBM এর ওয়েবসাইট। 

১,০৬৪.
Which technology is used by crypto currencies?
  1. Database
  2. Spreadsheet
  3. Blockchain
  4. Text file
ব্যাখ্যা
ডিজিটাল মুদ্রা (crypto currency) তে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- ব্লকচেইন হলো ডেটা সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। - যে পদ্ধতি অনুযায়ী ডেটাগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এবং এতে ডেটার মালিকানা সংরক্ষিত থাকে। 
- এই পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করলে কোনো একটি ব্লকের ডেটা পরিবর্তন করতে চাইলে সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন আনতে হবে, যা অসম্ভব। তাই এই পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করাটা বেশ নিরাপদ।
 
- ব্লকচেইনকে আধুনিক কালের এক অভিনব উদ্ভাবন বলা হচ্ছে।
- ‘সাতোশী নাকামতো’ ছদ্মনামের এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী এ প্রযুক্তির উদ্ভাবক। 
- ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির অনেক বিবর্তন ঘটে চলেছে।
- তথ্যকে ডিজিটালরূপে বণ্টন করা (অনুলিপি নয়) এই ব্লকচেইন প্রযুক্তি এক নতুন ধরনের ইন্টারনেট সৃষ্টি করেছে। 
- কেবল ডিজিটাল মুদ্রা বিটকয়েনের জন্য ব্লকচেইনের উদ্ভাবন করা হলেও এখন প্রযুক্তির নানা ক্ষেত্রে এর সম্ভাব্যতা যাচাই চলছে।
 
উৎস : প্রথম আলো  
১,০৬৫.
Salami Attacks are most commonly found in which type of systems?
  1. Financial Systems
  2. Industrial Control Systems
  3. E-commerce Websites
  4. Personal Computers
ব্যাখ্যা
• Salami Attacks সাধারণত সবচেয়ে বেশি পাওয়া যায় আর্থিক (Financial) সিস্টেমে। এই ধরনের আক্রমণে অনেক ছোট ছোট লেনদেন বা কাটছাঁট করা হয়, যা মোটামুটি অপ্রত্যাশিত এবং নজরে আসার মতো নয়। উদাহরণস্বরূপ, কেউ একটি ব্যাংকিং সিস্টেমে প্রতিবার লেনদেনে সামান্য পরিমাণ অর্থ কেটে নেয়, যা দীর্ঘ সময় ধরে জমে বড় অর্থে পরিণত হয়। এই কারণে Salami Attacks মূলত আর্থিক সিস্টেমেই বেশি ঘটে, যেখানে লেনদেনের সংখ্যা অনেক বেশি এবং প্রতিটি লেনদেনের অল্প অল্প অংশ কেটে নেওয়া যায় যাতে ব্যবহারকারীরা তা সহজে বুঝতে না পারে।
- অন্যদিকে, শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা, ই-কমার্স ওয়েবসাইট বা ব্যক্তিগত কম্পিউটারে Salami Attacks কম সাধারণ। তাই সঠিক উত্তর হবে (ক) Financial Systems.


• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে।
নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:

১. কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
২. ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
৩. ই-মেইল বম্বিং।
৪. বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা।
৫. Data didling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
৬. Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
৭. Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
৮. ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
৯. লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
১০. ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
১১. ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
১২. ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
১,০৬৬.
What is the name for a computer pointing device?
  1. ক) A sound card
  2. খ) A mouse
  3. গ) A modem
  4. ঘ) A monitor
ব্যাখ্যা
A mouse allows a computer user to move to different parts of the screen without a keyboard.
 
A pointing device, or sometimes called a pointing tool, is a hardware input device that allows the user to move the mouse cursor in a computer program or GUI operating system.

Examples of pointing devices:
- Computer mouse
- Joystick
- Leap Motion
- Light pen (pen)
- Trackball
- TrackPoint
- Touchpad
- Touchscreen 
- Keyboard 
 
Source: Britannica

১,০৬৭.
In order to tell Excel that we are entering a formula in cell, we must begin with an operator such as
  1. =
  2. $
  3. @
  4. #
ব্যাখ্যা
In Microsoft Excel, when you want to enter a formula in a cell, you start with an equals sign (=). This equals sign signals to Excel that the content you are entering is a formula, and it should be calculated accordingly. Here's how it works:

Entering a Formula:
To start entering a formula in a cell, select the cell where you want the result to appear, then type the equals sign (=).

Operators and Functions:
After the equals sign, you can use a combination of operators (e.g., + for addition, - for subtraction, * for multiplication, / for division) and functions (e.g., SUM, AVERAGE, IF, etc.) to create your formula.
For example, you can enter =A1+B1 to add the values in cells A1 and B1.

References:
You can also reference other cells in your formula by clicking on the cell you want to reference. Excel will automatically insert the cell reference in your formula. For instance, if you want to sum the values in cells A1 through A10, you can enter =SUM(A1:A10).

Order of Operations:
Excel follows the standard order of operations (PEMDAS: Parentheses, Exponents, Multiplication and Division, Addition and Subtraction) when calculating formulas. You can use parentheses to specify the order in which operations should be performed.

Results:
Once you've entered your formula and press Enter, Excel calculates the result and displays it in the selected cell. The cell will show the result of the formula, not the formula itself.

In summary, starting a cell's content with the equals sign (=) is the standard way to indicate to Excel that you are entering a formula, allowing you to perform calculations and manipulate data in your spreadsheets.
১,০৬৮.
DRY principle makes the code:
  1. ক) Reusable
  2. খ) Loop forever
  3. গ) Bad Repetitive
  4. ঘ) Complex
ব্যাখ্যা
• DRY principle makes the code Reusable.
- DRY principle এর পূর্ণরূপ- “Don't Repeat Yourself” ।
- এটি লজিক ডুপলিকেশন বাদ দেয়া হয় অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে।
- এর অর্থ ডেভলপমেন্ট এর প্রোসেস এর সময় ডুপ্লিকেট কোড বাদ দেয়া।
- এই প্রিন্সিপল যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ ব্যবহৃত করা যায়।

উৎস: ব্রিটানিকা।
১,০৬৯.
The term DDoS stands for -
  1. Divisional Distribution-of-Supplies
  2. Decarbonization Decision-of-States
  3. Diabetic Damage-on-Skin
  4. Distributed Denial-of-Service
  5. Design Decision-on-Software
ব্যাখ্যা
• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,০৭০.
The ALU of a computer responds to the commands coming from-
  1. control section
  2. primary memory
  3. external memory
  4. cache memory
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ অংশ:
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- মেমরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমরি হতে কখন প্রধান মেমরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা। 

♦ গাণিতিক যুক্তি অংশ:
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- আবার কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়। 

ইনপুট অংশ:
- ইনপুট ইউনিট ব্যবহারকারী প্রদত্ত উপাত্ত বা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে।
- এ ধরনের কিছু ইনপুট ডিভাইসের উদাহরণ হলো কি-বোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর (OMR), ওসিআর (OCR), জয়স্টিক, পাঞ্চকার্ড, লাইটপেন ইত্যাদি

মেমরি বা স্মৃতি অংশ:
- কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশাবলি ইনপুট ডিভাইসের সাহায্যে দেওয়া হয় তা কম্পিউটারের স্মৃতি অংশে জমা হয়। কম্পিউটারে সাধারণত প্রধান ও সহায়ক স্মৃতি অংশ বিদ্যমান। 

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭১.
Which of the following is not an example of secondary memory?
  1. Hard disk
  2. CD-ROM
  3. RAM
  4. Pen drive
ব্যাখ্যা
• সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমরির উদাহরণ।

- Primary memory (RAM) is volatile memory that temporarily stores data and instructions for immediate use by the CPU.


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭২.
A computer program that translates one program Instruction at a time into machine language is called a/an -
  1. Interpreter
  2. CPU
  3. Compiler
  4. Simulator
ব্যাখ্যা
উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।
অনুবাদক সফটওয়্যার তিন প্রকার।
যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে৷ প্রয়োজনের সময় তাদেরকে র‍্যামে আনা হয়৷
কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে
ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
১,০৭৩.
For seeing objects at the surface of the water from a submarine under water, the instrument used is -
  1. ক) Periscope
  2. খ) telescope
  3. গ) kaleidoscope
  4. ঘ) spectroscope
ব্যাখ্যা

Periscope, optical instrument used in land and sea warfare, submarine navigation, and elsewhere to enable an observer to see his surroundings while remaining undercover, behind armour, or submerged.
Source: Britannica.com

১,০৭৪.
Which of the following best describes edge devices?
  1. Devices that process data at or near the source
  2. Devices that store backups of cloud data
  3. Devices located at the data center
  4. Devices only used in blockchain networks
ব্যাখ্যা

• Eddge ডিভাইস বলতে এমন ডিভাইসকে বোঝায় যা ডেটা প্রক্রিয়াকরণ করে উৎসের কাছাকাছি বা সরাসরি উৎসে, যাতে ডেটা দূরবর্তী সার্ভার বা ডেটা সেন্টারে পাঠানোর আগে দ্রুত বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়া যায়। উদাহরণস্বরূপ, স্মার্ট সেন্সর, আইওটি ডিভাইস, রাউটার বা নেটওয়ার্ক গেটওয়ে প্রায়শই এজ ডিভাইস হিসেবে কাজ করে। এগুলোর মূল উদ্দেশ্য হলো লেটেন্সি কমানো, ব্যান্ডউইথ সাশ্রয় এবং রিয়েল-টাইম রেসপন্স নিশ্চিত করা। তাই প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো - ক) Devices that process data at or near the source। এটি আধুনিক এজ কম্পিউটিংয়ের মূল বৈশিষ্ট্য।

• Edge computing:
- Edge computing-এর মূল লক্ষ্য হলো ডেটা উৎস (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন) এর কাছাকাছি কম্পিউটিং প্রসেসিং করা। এতে করে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর পূর্বেই প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা যায়। এর ফলে:
- Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
- Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ব্যবহার হয়।
- Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।
- Cloud storage খরচ কমলেও, এটা প্রাথমিক উদ্দেশ্য নয়, বরং একটি পার্শ্বপ্রতিক্রিয়া।

সূত্র: IBM [লিংক]

১,০৭৫.
The job of  __  is to translate the array of dots into text.
  1. ক) MICR
  2. খ) VGA
  3. গ) OMR 
  4. ঘ) OCR
ব্যাখ্যা
Optical Character Recognition or OCR- একটি প্রযুক্তি যা আপনাকে বিভিন্ন ধরণের ডকুমেন্ট যেমন স্ক্যান করা কাগজ নথি, পিডিএফ ফাইল বা ডিজিটাল ক্যামেরায় বন্দী চিত্রগুলি সম্পাদনযোগ্য এবং অনুসন্ধানযোগ্য ডেটাতে রূপান্তর করে।

OCR, in full optical character recognition, scanning and comparison technique intended to identify printed text or numerical data. It avoids the need to retype already printed material for data entry. OCR software attempts to identify characters by comparing shapes to those stored in the software library. The software tries to identify words using character proximity and will try to reconstruct the original page layout. High accuracy can be obtained by using sharp, clear scans of high-quality originals, but it decreases as the quality of the original or the scan declines.

[সূত্রঃ ব্রিটানিকা]
১,০৭৬.
What type of memory is a hard disk?
  1. Volatile storage
  2. Secondary memory
  3. Cache memory
  4. Primary storage
ব্যাখ্যা
হার্ড ডিস্ক একটি সহায়ক স্মৃতি।

হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭৭.
Which of the following is used in submarine cable technology?
  1. VAST
  2. Magnetic Waves
  3. Optical Fiber
  4. Sound Waves
ব্যাখ্যা
♦ অপটিক্যাল ফাইবার ক্যাবল:
- অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম।
- এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
- অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত। যথা-
১. কোর (Core):
- সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যা 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।
- আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর।

২. ক্ল্যাডিং (Cladding):
- কোরের ঠিক বাইরের অংশটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরণের আবরণ যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়।

৩. জ্যাকেট (Jacket):
- ক্ল্যাডিং-এর প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি বাইরের অংশটি হচ্ছে জ্যাকেট।
- জ্যাকেট ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
- বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps।
- বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭৮.
Which of the following is not a typical application of VSAT technology?
  1. Maritime communication
  2. Space exploration
  3. Rural connectivity
  4. Emergency Response and Disaster Recovery
ব্যাখ্যা
• Very Small Aparture Terminal (V-SAT): 
- খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে ।
- এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়।
- এটি বেশি ব্যবহার হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান-প্রদানের জন্য।

figure: VSAT (image source: geeksforgeeks.org)

- দুর্গম ও গ্রাম এলাকায় ইন্টারনেট সেবা দিতে সক্ষম।
- সমুদ্রের মাঝে হোক বা দুর্গম মরুভূমির বুকে ইন্টারনেট পৌছানো।
- যে কোনো এলাকায় বন্যা, সাইক্লোন, ভূমিকম্পসহ যে কোনো দুর্যোগে  VSAT- এর সাহয্যে মানুষকে ইন্টারনেটের আওতায় আনা সম্ভব।
- তথ্য গ্রহণ, টেলিভিশনে সম্প্রচার ও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে ভূমিকা রাখে।

উৎস: ব্রিটানিকা।
১,০৭৯.
In MS-Word, the shortcut key Ctrl+Shift+E is used for -
  1. ক) track changing
  2. খ) mail merge
  3. গ) table drawing
  4. ঘ) hyper linking
১,০৮০.
The ROM is composed of –
  1. ক) magnetic cores
  2. খ) microprocessors
  3. গ) photoelectric cells
  4. ঘ) liquid disks
ব্যাখ্যা
ROM is composed of Micro-processors.
Read-only memory (ROM) is a type of storage medium that permanently stores data on personal computers (PCs) and other electronic devices. It contains the programming needed to start a PC, which is essential for boot-up; it performs major input/output tasks and holds programs or software instructions.
১,০৮১.
What is the full form of NTFS?
  1. ক) Nano Technology File System
  2. খ) Numeric Technology File System
  3. গ) Network Technology File System
  4. ঘ) New Technology File System
ব্যাখ্যা
• The full form of NTFS- New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাক্সেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB.

উৎস: Computerhope website.
১,০৮২.
Which of the following is an open-source database software?
  1.  Microsoft Access  
  2. Oracle
  3. dBase
  4. MySQL
ব্যাখ্যা

- ডেটাবেজ সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম যা ডেটা সংরক্ষণ, পরিচালনা, পুনরুদ্ধার এবং বিশ্লেষণ করতে সাহায্য করে, যেমন MySQL, Oracle, Microsoft SQL Server, এবং Microsoft Access 
- এটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) নামেও পরিচিত এবং ডেটাবেজ তৈরি ও ডেটা প্রসেসিংয়ের কাজ করে। 
- ডেটাবেজ সফটওয়্যার ডেটাকে সুবিন্যস্ত কাঠামোতে রাখে, যা দ্রুত তথ্য খুঁজে পেতে এবং সুরক্ষিত রাখতে সহায়তা করে, এবং সাধারণত SQL (Structured Query Language) ব্যবহার করে থাকে। 

ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার:
- ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার বলতে এমন ডেটাবেজ সিস্টেমকে বোঝায় যার সোর্স কোড উন্মুক্ত থাকে, যা ব্যবহারকারীকে এটি পরিবর্তন, ব্যবহার এবং বিতরণের স্বাধীনতা দেয়।
- এর জনপ্রিয় উদাহরণগুলো হলো MySQL, PostgreSQL, Maria DB, Redis, SQLite এবং Apache Cassandra.

- অপরদিকে, Oracle, dBase, FileMaker Microsoft SQL Server, Microsoft Access ইত্যাদি হচ্ছে জনপ্রিয় বাণিজ্যিক/Licensed ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। 
- বাণিজ্যিক ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হল এমন ধরনের সফটওয়্যার যা ব্যবহার করার জন্য লাইসেন্স কিনতে হয়। অর্থাৎ, এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি নয় এবং ব্যবহারকারীদের সরকারি বা বাণিজ্যিক অনুমোদন ছাড়া ব্যবহার করতে দেওয়া হয় না।
- এই সফটওয়্যার সাধারণত বড় প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি দফতর, ই-কমার্স সাইট বা যেকোনো ব্যবসায়িক ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

উৎস:
1. Britannica. [Link]
2. DB-Engines. [Link] 

১,০৮৩.
Which of the following features is not commonly found in Microsoft Outlook?
  1. Calendar management
  2. Contact list
  3. Task tracking
  4. Video editing
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

Microsoft Outlook:
→ Microsoft Outlook হচ্ছে Microsoft- এর একটি সার্ভিস। এর অনেক গুলো ফিচার রয়েছে। নিম্নে এগুলো ইল্লেখ করা হলো:
- Email Management,
- Calendar Management,
- Contact Management,
- Task Management,
- Notes and Journals,
- Integration with Office Suite,
- Customization and Personalization,
- Search and Filter,
- Security Features,
- Cloud Integration.

উৎস: microsoft.com
১,০৮৪.
Cryosurgery is a technique that primarily uses what to destroy abnormal tissue?
  1. Radiation
  2. Heat
  3. Ultrasound
  4. Extreme cold
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে।

- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৮৫.
How many generations are available for USB specifications?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
ব্যাখ্যা
• There are four main generations of USB specifications. 

• USB এর পূর্ণরূপ হচ্ছে Universal Serial Bus.
- USB বিভিন্ন ধরণের ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহারিত হয়।
- USB পোর্ট USB ডিভাইসকে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে এবং এটি প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই দিতেও সক্ষম।
- USB একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।


উৎস: Britannica & usb.org website.
১,০৮৬.
The shortcut key to open the OPEN dialogue box in MS-Office is
  1. F12
  2. Shift F12
  3. Alt + F12
  4. Ctrl + F12
ব্যাখ্যা
অপশন আলোচনা:
ক) F12
- F12 চাপলে MS Word বা অন্যান্য Office অ্যাপে Save As ডায়ালগ বক্স খোলে।
- অর্থাৎ, এটি নতুন নামে ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়, Open ডায়ালগ বক্স খোলার জন্য নয়।
খ) Shift + F12
- Shift + F12 চাপলে সাধারণত Save ফাংশন কার্যকর হয়, অর্থাৎ বর্তমান ফাইলটি সংরক্ষণ হয়।
- এটি Ctrl + S-এর বিকল্প হিসেবে কাজ করে।

গ) Alt + F12
- Alt + F12 এর কোনও নির্দিষ্ট, স্বীকৃত ব্যবহার নেই OPEN ডায়ালগ বক্স খোলার জন্য MS-Office এ।
- এটি সাধারণত ব্যবহৃত shortcut নয়।

- ঘ) Ctrl + F12 
- Ctrl + F12 চাপলে MS Word বা Excel-এ Open ডায়ালগ বক্স খুলে, যেখানে আপনি নতুন কোনও ফাইল খুলতে পারেন।
- এটি হলো Office অ্যাপে পূর্বে সংরক্ষিত ফাইল খোলার শর্টকাট।
- এই উত্তরটি সঠিক।

সঠিক উত্তর:
ঘ) Ctrl + F12

সূত্র: microsoft.com

১,০৮৭.
Why is MICR considered highly secure for banking transactions?
  1. It only works with a biometric scan
  2. It uses 256-bit encryption
  3. It requires expensive paper
  4. It is difficult to forge or alter
ব্যাখ্যা

• MICR (Magnetic Ink Character Recognition) প্রযুক্তি ব্যবহারের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হলো এর বিশেষ চুম্বকীয় কালি (Magnetic Ink)। এই কালিতে আয়রন অক্সাইড থাকে যা রিডার মেশিনের মাধ্যমে একটি নির্দিষ্ট সিগন্যাল তৈরি করে। সাধারণ প্রিন্টার বা ফটোকপি মেশিনে এই চুম্বকীয় বৈশিষ্ট্য আনা সম্ভব নয় বলে জাল চেক শনাক্ত করা খুব সহজ হয়। এছাড়া বিশেষ ফন্ট (যেমন E-13B) ব্যবহারের ফলে এটি নকল করা বা তথ্য পরিবর্তন করা প্রায় অসম্ভব। 

MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/Reader.
MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়‍্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উল্লেখ্য:
- সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে। তবে অপশনে Recognition না থেকে শুধু reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader দেয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১,০৮৮.
An offline UPS will typically take ______ to transfer power.
  1. 15 milliseconds
  2. 4 milliseconds
  3. 20 milliseconds
  4. 8 milliseconds
ব্যাখ্যা
An offline UPS will typically take 8 milliseconds to transfer power while a line-interactive system will usually complete the switch in five.

An Offline UPS has a transfer time of between 5 -12 ms, with 8 ms being the average. 

Source: FSP GROUP Website, www.automationit.com.
১,০৮৯.
Which one is not an email service provider?
  1. Outlook
  2. eM Client
  3. Postbox
  4. kindle
ব্যাখ্যা
• Kindle is not an email service provider but an e-book reader.

• ই-মেইল:
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়।
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।
- বাজারে বেশ কয়েকটি ইমেইল পরিষেবা প্রদানকারী রয়েছে।

• বিনামূল্যে ইমেইল ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে:
- Gmail
- Yahoo Mail
- Mozilla Thunderbird
- eM Client
- Claws Mail
- Foxmail
- Opera M2 Mail Client
- Pegasus Mail
- Incredi Mail
- Mulberry
- Dream Mail
- Sylpheed

• কিনে ব্যবহার করতে হয়:
- Outlook
- Zimbra
- Inky
- Postbox

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, ভোকেশনাল।
১,০৯০.
In which data transmission transferring data one bit at a time over a single communication channel?
  1. ক) Serial data transmission
  2. খ) Parallel data transmission
  3. গ) Bit data transmission
  4. ঘ) Virtual data transmission
ব্যাখ্যা
সিরিয়াল ডেটা ট্রান্সমিশন: 
- যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট স্থানান্তরিত হয়, তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। 
- এ ডেটা ট্রান্সমিশনে একটি মাধ্যম দিয়ে একবারে একটি বিট পাঠানো হয়ে থাকে।
- এ ডেটা ট্রান্সমিশন ধীরগতিসম্পন্ন ও খরচ কম।
- অধিক দূরত্বে অবস্থিত ডিভাইসসমূহের মধ্যে এ ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়।
- উদাহরণ: কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে বহুল ব্যবহৃত ইউএসবি (USB: Universal Serial Bus) পোর্ট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,০৯১.
In Excel, Row are labelled as ______.
  1. A, B, C, etc
  2. 1, 2, 3 etc
  3. A1, A2, etc
  4. $A$1, $A$2, etc
  5. None
ব্যাখ্যা
• MS Excel:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel- এ 1, 2, 3....... দ্বারা Row চিহ্নিত করা হয়।
- MS Excel- এ A, B, C....... দ্বারা Column চিহ্নিত করা হয়।

উৎস: Microsoft Support.
১,০৯২.
Which of the following is not an antivirus software?
  1. AVG
  2. Avast
  3. Norton
  4. Trojan Horse
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Trojan Horse

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৯৩.
Which of the following is a utility software?
  1. FORTRAN
  2. WinZip
  3. MS-Word
  4. COBOL
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।
- যেমন: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি।

• COBOL, FORTRAN হচ্ছে Programming Language.
• MS-Word হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৯৪.
By default, your documents print in which mode?
  1. Portrait
  2. Page Setup
  3. Print View
  4. Landscape
ব্যাখ্যা
By default, your documents print in portrait-oriented mode.
To change from portrait to landscape
1. Click or tap on the document.
2. Go to Layout > Orientation, and then select Landscape.
3. Go to File > Print.
4. Under Settings, make sure the orientation box says Landscape Orientation.


Source: Microsoft support website.
১,০৯৫.
By default, your documents print in ________ mode.
  1. ক) Page setup
  2. খ) Landscape
  3. গ) Portrait
  4. ঘ) Print preview
ব্যাখ্যা



By default, your documents print in portrait-oriented mode.
To change from portrait to landscape
1. Click or tap in the document.
2. Go to Layout > Orientation, and then select Landscape.
3. Go to File > Print.
4. Under Settings, make sure the orientation box says Landscape Orientation.
Source: Microsoft

১,০৯৬.
Which of the following is not an output device?
  1. Monitor
  2. Speaker
  3. Plotter
  4. OCR
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
১,০৯৭.
'Computer Trojan' is an example of:
  1. ক) Spyware
  2. খ) Malware
  3. গ) Network Security Device
  4. ঘ) Computer Worm
ব্যাখ্যা
সাধারণভাবে ম্যালওয়্যার বলতে সেই সমস্ত  সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদেশ্যে।
ম্যালেসিয়াস সফটওয়্যারকে বলা হয় ম্যালওয়ার (Malware)।

কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে।
 
অপরপক্ষে ম্যালওয়্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস। 
 
ট্রোজান হর্স, বা ট্রোজান হল এক ধরনের ম্যালেসিয়াস কোড বা সফটওয়্যার যা দেখতে বৈধ মনে হলেও ব্যবহারকারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 
ব্যবহারকারীর নেটওয়ার্কের ক্ষতি, তথ্য চুরি বা সাধারণভাবে অন্য কিছু ক্ষতিকারক পদক্ষেপের উদ্দেশ্যে ট্রোজান হর্স ডিজাইন করা হয়ে থাকে।
 
কম্পিউটার ভাইরাস নিজেদের কার্য নির্বাহ করা এবং প্রতিলিপি তৈরি করতে পারে। কিন্তু ট্রোজান পারে না। তাই ট্রোজান ভাইরাস নয়। 
 
A computer trojan is a type of malicious computer malware disguised within legitimate programs or files. 
Unsuspecting computer users can often unknowingly install the trojan application through e-mail attachments or Web downloads
 
Source: Britannica, us.norton.com
১,০৯৮.
The act of stealing another's work and publishing it under your own name is Known as -
  1. Hacking
  2. Plagiarism
  3. Phishing
  4. Sneaking
ব্যাখ্যা
বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
প্লেজিয়ারিজম (Plagiarism): অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম। 

ফ্রেকিং (Phreaking): বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

হ্যাকিং (Hacking): কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

ভিশিং (Vishing): মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

স্পুফিং (Spoofing): নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

স্নিকিং (Sneaking): গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,০৯৯.
Text-styling feature of MS word is -
  1. ক) WordColor
  2. খ) WordFont
  3. গ) WordArt
  4. ঘ) WordFill
ব্যাখ্যা

WordArt is a quick way to make text stand out with special effects.
You begin by picking a WordArt style from the WordArt gallery on the Insert tab,
and then customize the text as you wish.
Source: www.support.microsoft.com

১,১০০.
Which of the following was the first web based email service?
  1. Hotmail
  2. Firefox
  3. Gmail
  4. Yahoo
ব্যাখ্যা
- প্রথম ওয়েব ভিত্তিক ইমেইল সার্ভিস হলো Hotmail
- Hotmail এর co-founder, Sabeer Bhatia ১৯৯৬ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং তার ২ বছর পর কোম্পানিটিকে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেন।
- Hotmail এর বর্তমান নাম Outlook.com
- Yahoo! Mail চালু হয় ১৯৯৭ সালে। 
- Gmail চালু হয় ২০০৪ সালে। 
- Firefox একটি open source web browser.

উৎস: 
১. [Link]
২. মাইক্রোসফট।