ব্যাখ্যা
অন্যদিকে,
• বরখাস্ত - বহাল।
• বিলাপ - হাস্য।
• বিকাশ - বিলয়/বিনাশ।
তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮ / ১২ · ৭০১–৮০০ / ১,১৩৫
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, ।
- 'আবির্ভাব' এর বিপরীত শব্দ তিরোধান
- 'অশিষ্ট' এর বিপরীত 'শিষ্ট'
- 'নির্বিশেষ' এর বিপরীত 'বিশেষ'
- 'সরল' এর বিপরীত 'বক্র'
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দঃ
আবশ্যক - অনাবশ্যক
চতুর - নির্বোধ
তামসিক - রাজসিক
আবির্ভাব - তিরোভাব
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• 'খেদ' এর বিপরীতার্থক শব্দ - উল্লাস।
উল্লেখ্য,
'খেদ' শব্দের অর্থ - আক্ষেপ, অনুতাপ।
'হর্ষ' শব্দের অর্থ - আনন্দ, উল্লাস, পুলক, উদ্গম, উদ্ভেদ, শিহরন।
অন্যদিকে,
খুঁত - নিখুঁত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'সংহত' এর বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
উল্লেখ্য,
'সংহত' শব্দের অর্থ - একতা-বদ্ধ, ঐক্যবদ্ধ, সুদৃঢ়, জমাট।
'বিভক্ত' শব্দের অর্থ - ভাগ করা হয়েছে এমন, পৃথকৃত।
অন্যদিকে,
- 'তেজ' শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'তীব্র' শব্দের বিপরীতার্থক শব্দ - লঘু
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- তুষ্ট শব্দের অর্থ - তৃপ্ত, সন্তুষ্ট, আনন্দিত, খুশি।
- ক্রুদ্ধ শব্দের অর্থ - রুষ্ট, রাগান্বিত
- 'তুষ্ট' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্রুদ্ধ।
আরও কিছু বিপরীত শব্দের উদাহরণ হলো -
- শান্ত = দুরন্ত,
- লেশ = যথেষ্ট,
- রিক্ত = পূর্ণ,
- উদ্ধত = বিনীত,
- ভূত = ভবিষৎ,
- লিপ্ত = নির্লিপ্ত,
- লগ্ন = চ্যুত,
- মরমি = নিষ্ঠুর,
- লেশ = যথেষ্ঠ,
- হৃদ্যতা = কপটতা।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
• 'ফরিয়াদি' এর বিপরীত শব্দ- আসামি।
আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস'
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ'
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
• 'পরাভূত' এর বিপরীতার্থক শব্দ — বিজিত।
উল্লেখ্য,
'পরাভূত' শব্দের অর্থ - পরাজিত, অতিক্রান্ত, তিরস্কৃত; নিন্দিত।
'বিজিত' শব্দের অর্থ -জয় করে নেওয়া হয়েছে এমন।
অন্যদিকে,
তস্কর — সাধু।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'তির্যক' এর বিপরীতার্থক শব্দ - ঋজু।
উল্লেখ্য,
'তির্যক' শব্দের অর্থ - অসরল, কুটিল, ত্যারচা।
'ঋজু' শব্দের অর্থ - অবক্র, সোজা, অকপট, সরল।
অন্যদিকে,
তাল - বেতাল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'নিমীলিত' এর বিপরীতার্থক শব্দ - বিকশিত।
উল্লেখ্য,
'নিমীলিত' শব্দের অর্থ - মুদিত, মোহিত, সংকুচিত।
'উন্মীলিত' শব্দের অর্থ - বিকশিত, প্রস্ফুটিত, উন্মোচিত।
অন্যদিকে,
বিসর্জন - আবাহন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'ক্ষিপ্র' এর বিপরীতার্থক শব্দ - নম্র।
উল্লেখ্য,
'ক্ষিপ্র' শব্দের অর্থ- দ্রুত, শীঘ্র, সত্বর।
'মন্থর' শব্দের অর্থ- চটপটে নয় এমন, অলস, নত, নম্র।
আবার,
'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ - কোমল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'তস্কর' এর সঠিক বিপরীত শব্দ হবে- সাধু।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তস্কর' শব্দের অর্থ:
• অপহরণ-কারী, অপহারক। চোর।
• 'সাধু' অর্থ:
১. ধার্মিক, ধর্মপরায়ণ।
২. শিষ্ট, মার্জিত (সাধু বাক্য)।
৩. উত্তম।
৪. যথাযথ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
শুদ্ধ বিপরীত শব্দযুগল নয়ঃ
ঊর্ধ্ব (বিশেষ্য) - উপরের দিক; উপরিভাগ; উচ্চতা।
অধ (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) - অর্ধ।
ঊর্ধ্ব শব্দের সঠিক বিপরীত শব্দ অধঃ।
অন্যান্য অপশনের শব্দগুলো বিপরীতার্থক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
• 'বন্ধুর' এর বিপরীতার্থক শব্দ - মসৃণ।
অন্যদিকে,
হরণ - পূরণ।
গ্রহণ - বর্জন।
অর্পণ - গ্রহণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।
উল্লেখ্য,
'হত' শব্দের অর্থ - মৃত, নিহত, ব্যাহত, বাধাপ্রাপ্ত, লুপ্ত, অশুভ; মন্দ)।
অন্যদিকে,
সংযত - অসংযত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- মৌন- তিক্ত শব্দযুগল সঠিক নয়।
- মৌন শব্দের বিপরীত শব্দ মুখর।
- তিক্ত শব্দের বিপরীত শব্দ মধুর।
সঠিক বিপরীত শব্দযুগল হলো :
- তুহিন - উষ্ণতা
- প্রাচ্য - প্রতীচ্য
- সুরভী - পুতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর; বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)
• ‘কৃশ’ এর বিপরীত অর্থ হলো- 'স্থূল'।
-------------------------------
• বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।
- “কৃশ” অর্থ হচ্ছে খুব পাতলা বা দুর্বল দেহযুক্ত।
- এর বিপরীত অর্থ “স্থূল”, যা মোটা বা পূর্ণাঙ্গ দেহ বোঝায়।
- কৃশ — স্থূল।
------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুগ্রহ — নিগ্রহ,
সরু — মোটা,
বিষাদ — আনন্দ / হর্ষ,
ভঙ্গুর — মজবুত,
অনুসন্ধান — উপেক্ষা,
কৃপণ — বদান্য,
বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
বীর — ভীরু,
সংশয় — প্রত্যয়,
উর্বর — ঊষর / অনুর্বর,
বিরত — উদ্যত / রত / নিরত,
যুদ্ধ — শান্তি,
আবাহন — বিসর্জন,
কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
আকস্মিক — চিরন্তন,
চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
অলস — পরিশ্রমী,
ক্ষীয়মান — বর্ধমান,
সৌম্য — উগ্র / করাল,
পরাস্ত — জয়ী,
কপট — সরল / অকপট,
অসীম — সসীম,
মায়া — নির্মমতা,
অনুরাগ — বিরাগ,
ভূত — ভবিষ্যৎ,
প্রাচীন — নবীন / নব্য / অর্বাচীন,
বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
ধ্বনি — প্রতিধ্বনি,
সরল — কুটিল / জটিল / গরল,
অমৃত — গরল,
আবির্ভাব — তিরোভাব,
জঙ্গম — স্থাবর,
নশ্বর — অবিনশ্বর,
সুন্দর — কুৎসিত,
আপদ — সম্পদ,
আকাশ — পাতাল,
নির্মল — পঙ্কিল / মলিন,
প্রসারণ — সংকোচন,
প্রসন্ন — বিষণ্ণ,
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়ৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিচ্যুতি।
উল্লেখ্য,
'শ্লেষ' শব্দের অর্থ - একই শব্দের একাধিক অর্থে প্রয়োগরূপ শব্দালংকার, সংস্রব, আলিঙ্গন, বিদ্রূপ, আশ্লেষ, সম্বন্ধ।
'বিশ্লেষ' শব্দের অর্থ - একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ, বিভাগ, বিচ্যুতি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• নন্দিত অর্থ- আনন্দিত। এটি সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয়।
- ‘নন্দিত- নিন্দিত’ বিপরীতার্থক শব্দের উদাহরণ।
কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ-
- হলাহল(তীব্র বিষবিশেষ)- সুধা/ অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট।
- সন্ধি - বিগ্রহ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'দুর্বিষহ' এর বিপরীতার্থক শব্দ - সুসহ।
উল্লেখ্য,
'দুর্বিষহ' শব্দের অর্থ - সহ্য করা যায় না এমন।
'সুসহ' শব্দের অর্থ - সহজে সহ্য করা যায় এমন।
অন্যদিকে,
দুর্মতি - সুমতি।
দুষ্কৃতি - সুকৃতি।
দৈব - দুর্দৈব।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'শিষ্ট' অর্থ - শান্ত; ভদ্র; বিনীত।
• 'অশিষ্ট' অর্থ- অসভ্য; অভদ্র; অভব্য।
অর্থ্যাৎ,
- 'শিষ্ট' এর বিপরীত শব্দ হলো - অশিষ্ট; 'দুষ্ট'; অসভ্য।
এছাড়াও-
ধৃষ্ট— নম্র।
দূর— নিকট।
ঠকা— জেতা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
• 'ঋজু' এর বিপরীতার্থক শব্দ - কুটিল/জটিল/বক্র।
অন্যদিকে,
• 'ঋজু' শব্দের অর্থ- অবক্র, সোজা, অকপট, সরল, সুবোধ্য, অনুকূল ইত্যাদি।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'ইদৃশ' এর বিপরীত শব্দ - তাদৃশ।
উল্লেখ্য,
'ঈদৃশ' অর্থ: এর মতো, এরূপ, এতাদৃশ।
'তাদৃশ' অর্থ: সেই প্রকার, সেইরকম, তদ্রূপ।
'সদৃশ' অর্থ - সমজাতীয়; সমান; তুল্য।
'সাদৃশ্য' অর্থ - অনুরূপতা; একরূপতা; তুল্যতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• "দাহ" এর বিপরীত শব্দ - শান্তি।
অন্যদিকে,
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক',
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।
আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'সুলভ' এর বিপরীত শব্দ- 'দুর্লভ',
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ,
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত',
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস',
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।
উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।
সুলভ (বিশেষণ) ১ সহজ।
২ সস্তা।
৩ অল্প মূল্যে মেলে এমন।
৪ স্বাভাবিকভাবে ঘটে এরূপ (শিশুসুলভ)।
দুর্লভ (বিপরীতার্থক শব্দ)।
বিরল (বিশেষণ) ১ অনিবিড়; ফাঁকবিশিষ্ট (বিরল পল্লব)।
২ খুব কম; অত্যল্প
বিরল এর বিপরীতার্থক রূপ হিসেবে প্রদত্ত অপশন থেকে সুলভ-ই গ্রহণযোগ্য উত্তর।
বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান অনুসারে,
• 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ প্রাচীন।
• অর্বাচীন শব্দের অর্থ:
১. 'অপরিণত বুদ্ধিসম্পন্ন, অপরিপক্ব, বিবেচনা শক্তিহীন।
২. আধুনিক, হাল আমলের।
৩. অপরিণত বয়স্ক; অপরিণামদর্শী।
• প্রাচীন শব্দের অর্থ:
১. বহুকাল পূর্বের।
২. অনাধুনিক।
৩. অভিজ্ঞ।
৪. (বাংলায়) বৃদ্ধ।
অন্যদিকে,
- করুণ অর্থ: ১. কাতর, বেদনা-পূর্ণ। ২. স্নেহ বা সহানুভূতিপূর্ণ। ৩. বেদনা-উদ্দীপক (করুণ রস)।
- অচেনা অর্থ: অপরিচিত, অজানা।
- নবীন অর্থ: ১. নতুন (নবীন শিল্পী)। ২. নব্য (নবীন যুগ)। ৩. তরুণ। ৪. নবোদিত (নবীন সূর্য)। ৫. সদ্যপ্রস্ফুটিত। ৬. তাজা, টাটকা।
যা 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক ভাব প্রল্কাশ করেনা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান।