বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিপরীতার্থক শব্দ

মোট প্রশ্ন১,১৩৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিপরীতার্থক শব্দ

PrepBank · পাতা / ১২ · ৬০১৭০০ / ১,১৩৫

৬০১.
'ত্বরিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অগ্রাহ্য
  2. জলদি
  3. শ্লথ
  4. বিরত
ব্যাখ্যা
• ত্বরিত শব্দের বিপরীত শব্দ হলো- শ্লথ।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম - ১০ম শ্রেণি (২০২১)।
৬০২.
'কৃশ' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. স্থূল
  2. সিত
  3. শুভ্র
  4. রক্তিম
ব্যাখ্যা
• 'কৃশ' এর সঠিক বিপরীত শব্দ 'স্থূল'।
 
• কৃশ শব্দের অর্থ: রোগা, শীর্ণ, দুর্বল, কাহিল।

অন্যদিকে,
- 'সিত' ও 'শুভ্র' অর্থ সাদা ।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- তরল - কঠিন,
- তরুণ - বৃদ্ধ,
- তস্কর - সাধু,
- তাপ - শৈত্য,
- চঞ্চল - স্থির,
- চড়াই - উৎরাই,
- চতুর - নির্বোধ,
- চতুর - বোকা,
- চপল - গম্ভীর,
- গঞ্জনা - প্রশংসা,
- গণ্য - নগণ্য,
- গতি - স্থিতি,
- গদ্য - পদ্য,
- গরল - অমৃত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬০৩.
'আস্থা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অনাস্থা
  2. খ) অনিচ্ছা
  3. গ) অনিষ্ট
  4. ঘ) অনাচার
ব্যাখ্যা
'আস্থা' এর বিপরীতার্থক শব্দ 'অনাস্থা'

আচার - অনাচার
ইষ্ট - অনিষ্ট
ইচ্ছা - অনিচ্ছা

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬০৪.
'বিরক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনুরক্ত
  2. আরক্ত
  3. নিয়ত
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'বিরক্ত' এর বিপরীতার্থক শব্দ - অনুরক্ত। 

অন্যদিকে, 
বিরত - নিয়ত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো- 
পূজক/পূজারি - পূজিত। 
ফরিয়াদি - আসামী। 
প্রাচ্য - প্রতীচ্য। 
প্রাচীন - অর্বাচীন।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬০৫.
'বাউণ্ডুলে' এর বিপরীত শব্দ কোনটি?
  1. দুর্বল
  2. সাহসী
  3. সংসারী
  4. সন্ন্যাসী
ব্যাখ্যা
• 'বাউণ্ডুলে' এর বিপরীত শব্দ: 'সংসারী'।

অন্য অপশনে,
• 'বলবান' এর বিপরীত শব্দ: দুর্বল। 
• 'ভিতু' এর বিপরীত শব্দ: 'সাহসী'। 
• 'গৃহী' এর বিপরীত শব্দ: 'সন্ন্যাসী। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬০৬.
'আমির' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সন্ন্যাসী
  2. ফকির
  3. ফরিয়াদি
  4. ধনী
ব্যাখ্যা
• 'আমির' শব্দের বিপরীত শব্দ - ফকির।

অন্যদিকে, 
- 'ফরিয়াদি' শব্দের বিপরীত শব্দ - আসামি।
- 'গৃহী' শব্দের বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'ধনী' শব্দের বিপরীত শব্দ - নির্ধন / দরিদ্র।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬০৭.
'হলন্ত' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বক্র
  2. খ) বিষাদ
  3. গ) সূক্ষ্ম
  4. ঘ) অকারান্ত
ব্যাখ্যা

সরল - বক্র
হলন্ত/হসন্ত - অকারান্ত
হর্ষ - বিষাদ
সূক্ষ্ম - স্থুল
উৎসঃ বাংলা ব্যকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি৷

৬০৮.
‘বিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কহল
  2. সন্ধি
  3. আগ্রহ
  4. অনুগ্রহ
ব্যাখ্যা

• বিগ্রহ  শব্দের অর্থ: কহল, যুদ্ধ।
• সন্ধি শব্দের অর্থ: বিবাদমান পক্ষসমূহের মধ্যে চুক্তি সম্পাদনা, সংযোগ, মিলনস্থান।

সুতরাং,
• ‘বিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ - সন্ধি।

অন্যদিকে,
• অনুগ্রহ’ অর্থ: দয়া,কৃপা, করুণা
• ‘আগ্রহ’ অর্থ: প্রবণতা ঝোঁক, আসক্তি।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• ক্ষীয়মান - বর্ধমান।
• বর্ধিষ্ণু - ক্ষয়িষ্ণু।
• বৃহৎ - ক্ষুদ্র।
• বৃদ্ধিপ্রাপ্ত - ক্ষয়প্রাপ্ত।
• চাপল্য - গাম্ভীর্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬০৯.
নিম্নের কোন শব্দ যুগলটি সঠিক বিপরীতার্থক?
  1. ক) নশ্বর - শাশ্বত
  2. খ) নৈসর্গিক - প্রাকৃতিক
  3. গ) প্রকৃত - প্রাকৃত
  4. ঘ) নিন্দুক - নিন্দক
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল- 

নশ্বর - অবিনশ্বর/শাশ্বত
নিন্দুক/নিন্দক - স্তাবক 
প্রকৃত - অপ্রকৃত/বিকৃত 
নৈসর্গিক - কৃত্রিম/অনৈসর্গিক 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬১০.
‘প্রশংসা’ শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. অসংযত
  2. অপমান
  3. ভর্ৎসনা
  4. গিবতকারী
ব্যাখ্যা
• ‘প্রশংসা’ শব্দের বিপরীতার্থক শব্দ- 'ভর্ৎসনা'। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬১১.
'মূর্ত' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. নিরবয়ব
  2. তাদৃশ
  3. প্রত্যক্ষ
  4. পূর্ণ
ব্যাখ্যা

'মূর্ত' এর বিপরীতার্থক শব্দ - নিরবয়ব।

উল্লেখ্য,
'মূর্ত' শব্দের অর্থ - মূর্তি ধারণ করেছে এমন, সাকার, 'পষ্ট, প্রত্যক্ষ।
'নিরবয়ব' শব্দের অর্থ - নিরাকার, আল্লাহ, পরব্রহ্ম, আকাশ।

অন্যদিকে,
- ভগ্ন - পূর্ণ,
- যাদৃশ - তাদৃশ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬১২.
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অপর
  2. খ) নিজস্ব
  3. গ) স্বকীয়তা
  4. ঘ) পরকীয়
ব্যাখ্যা
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ- 'পরকীয়'

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৬১৩.
‘নিরুদ্বিগ’ শব্দের বিপরীত নয় কোনটি?
  1. উদ্বিগ্ন
  2. ব্যাকুল
  3. উৎকণ্ঠিত
  4. উদ্বুদ্ধ
ব্যাখ্যা

- নিরুদ্বিগ অর্থ = চিন্তামুক্ত, শান্ত, উদ্বেগহীন।

অন্যান্য অপশনের শব্দার্থ:
ক) উদ্বিগ্ন - চিন্তিত,
খ) ব্যাকুল - অধীর, উদ্বিগ্ন,
গ) উৎকণ্ঠিত - উদ্বেগপূর্ণ,
ঘ) উদ্বুদ্ধ - উৎসাহিত, অনুপ্রাণিত।

সুতরাং, সঠিক উত্তরটি হলো: ঘ) উদ্বুদ্ধ।

তথ্যসূত্র: বাংলা একাডেমি অভিধান, সমার্থ-বিপরীতার্থ শব্দকোষ।

৬১৪.
’চড়াই’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. বর্ধিষ্ণু
  2. বৃহৎ
  3. উতরাই
  4. ভোঁতা
ব্যাখ্যা
’চড়াই’ শব্দের বিপরীত শব্দ= উতরাই।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চড়াই' অর্থ
- পাহাড়ি অঞ্চলে ঊর্ধ্বগামী পথ।
- আরোহণ, ঊর্ধ্বগমন।
- ঊর্ধ্বগতি।

উতরাই/উত্রাই অর্থ:
- পাহাড় বা উঁচু জায়গা থেকে নিচের দিকে নামার পথ।
-  ঢাল।

অন্যদিকে,
’বর্ধিষ্ণু’ শব্দের বিপরীত শব্দ= ক্ষয়িষ্ণু।
’বৃহৎ’ শব্দের বিপরীত শব্দ= ক্ষুদ্র।
’ভোঁতা’ শব্দের বিপরীত শব্দ= চোখা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ।
৬১৫.
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) উহ্য
  2. খ) বিযুক্ত
  3. গ) নিদ্রিত
  4. ঘ) আকর্ষণ
ব্যাখ্যা
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উহ্য’। আকর্ষণ শব্দের বিপরীতার্থক শব্দ বিকর্ষণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬১৬.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. উদ্ধত
  2. কঠিন
  3. উগ্র
  4. শান্ত
ব্যাখ্যা

• 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

৬১৭.
'দিগ্‌গজ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. শ্রেষ্ঠ
  2. সাধু
  3. মহামূর্খ
  4. জ্ঞানী
ব্যাখ্যা
• 'দিগ্‌গজ' শব্দের বিপরীত শব্দ - মহামূর্খ
• 'দিগ্‌গজ' শব্দের অর্থ - শ্রেষ্ঠ।

অন্যদিকে,
- 'সাধু' শব্দের বিপরীত শব্দ - তস্কর।
- 'জ্ঞানী' শব্দের বিপরীত শব্দ - মূর্খ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬১৮.
'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. প্রশংসা
  3. কুৎসা
  4. প্রীতি
ব্যাখ্যা
• 'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা

অন্যদিকে,
- 'কুৎসা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা।
- 'ক্রোধ' এর বিপরীতার্থক শব্দ - প্রীতি।
- 'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ - কোমল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১৯.
'সুকৃত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. ঢালু
  3. নিয়ত
  4. দুষ্কৃত
ব্যাখ্যা

• 'সুকৃত' এর বিপরীত শব্দ — দুষ্কৃত।

উল্লেখ্য,
'সুকৃত' শব্দের অর্থ: ভালো কাজ; পুণ্যকর্ম।
'দুষ্কৃত' শব্দের অর্থ: খারাপ কাজ; পাপকর্ম।

অন্যদিকে,
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
- 'গ্রহণ' - বর্জন।
- 'ঢালু' - সমান। 
- 'ঐহিক' - পারত্রিক।
- 'ইচ্ছুক' - অনিচ্ছুক।
- 'প্রত্যয়' - সংশয়। 
- 'ভদ্র' - অভদ্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬২০.
'দুর্জন' এর বিপরীত শব্দ-
  1. বর্জন
  2. কুঞ্চন
  3. সজ্জন
  4. খ এবং গ উভয়ই 
ব্যাখ্যা

• 'দুর্জন' এর বিপরীত শব্দ- সজ্জন।
----------------------

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
• 'কুঞ্চন' - প্রসারণ।
• 'বর্জন' - গ্রহণ।
• 'দুর্জন' - সজ্জন।
• 'উৎকর্ষ' - অপকর্ষ।
• 'দাতা' - গ্রহীতা।
• 'ক্ষয়িষ্ণু' - বর্ধিষ্ণু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

৬২১.
'সংশয়' -এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্ভয়
  2. প্রত্যয়
  3. বিস্ময়
  4. দ্বিধা
ব্যাখ্যা

• 'সংশয়' এর বিপরীত শব্দ হবে - প্রত্যয়

উল্লেখ্য,
'সংশয়' শব্দের অর্থ - সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক), ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।

অন্যদিকে,
'দ্বিধা' এর বিপরীত শব্দ - নিদ্বিধা।
নির্ভয়' এর বিপরীত শব্দ - সভয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬২২.
'পুরোভাগ' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. ভূলোক
  2. বাহির
  3. পদস্থ
  4. পশ্চাদ্ভাগ
ব্যাখ্যা
• 'পুরোভাগ' শব্দের বিপরীতার্থক শব্দ - পশ্চাদ্ভাগ

অন্যদিকে,
- 'পদস্থ' শব্দের বিপরীতার্থক শব্দ - নিম্নস্থ।
- 'ভেতর' শব্দের বিপরীতার্থক শব্দ - বাহির।
- 'ভূলোক' শব্দের বিপরীতার্থক শব্দ - দ্যুলোক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬২৩.
‘প্রফুল্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বেরসিক
  2. বিমর্ষ
  3. শ্লত
  4. বিরহ
ব্যাখ্যা
• ‘প্রফুল্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান / বিমর্ষ।

অন্যদিকে,
• রসিক - বেরসিক।
• ত্বরিত - শ্লথ।
• মিলন - বিরহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ)।
৬২৪.
'ঔচিত্য' এর বিপরীতার্থক শব্দ কী হবে?
  1. উনচিত্য
  2. আচিত্য
  3. অন্যায্যতা
  4. উপযোগিতা
ব্যাখ্যা

• 'ঔচিত্য' এর বিপরীতার্থক শব্দ - অন্যায্যতা

উল্লেখ্য,
'ঔচিত্য' শব্দের অর্থ - ন্যায্যতা, যথাযোগ্যতা, উপযোগিতা, সত্য, অভ্যস্ততা।
‘অনৌচিত্য’ শব্দের অর্থ - অন্যায্যতা; অযৌক্তিকতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬২৫.
ইতর এর বিপরীত শব্দ কোনটি?
  1. অভদ্র
  2. মিথ্যা
  3. উত্তম
  4. ভদ্র
ব্যাখ্যা
• ‘ইতর’ এর বিপরীত শব্দ - ভদ্র
অন্যদিকে, ইতর এর সমার্থ শব্দ হচ্ছে অভদ্র।

তাছাড়া, 
'সত্য' এর বিপরীত শব্দ- 'মিথ্যা'
'উত্তম' এর বিপরীত শব্দ- 'অধম' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬২৬.
'প্রাচীন' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. ক) নতুন
  2. খ) বর্তমান
  3. গ) অবার্চীন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'প্রাচীন' এর বিপরীতার্থক শব্দ = অবার্চীন। 

পূজক/পূজারি - পূজিত 
বিরক্ত - অনুরক্ত 
বিরত - নিয়ত 
ফরিয়াদি - আসামী
প্রাচী - প্রতীচী
প্রাচ্য - প্রতীচ্য 
প্রাচীন - অর্বাচীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬২৭.
'নিবৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিরত
  3. অনাচ্ছাদিত
  4. বিনীত
ব্যাখ্যা
• 'নিবৃত' অর্থ - পরিখা-বেষ্টিত; আবৃত। 

• 'অনাবৃত' অর্থ - অনাচ্ছাদিত, উদাম। 

• সুতরাং, 'নিবৃত' এর বিপরীত শব্দ- অনাবৃত/অনাচ্ছাদিত।

অন্যদিকে, 
• উদ্ধত - বিনীত।
• নিরত - বিরত।
• অনুরক্ত - বিরক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২৮.
'বক্র' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ঊষর
  2. খ) উপচয়
  3. গ) অনুর্বর
  4. ঘ) সরল
ব্যাখ্যা
সরল - বক্র
ঊষর/উর্বর - অনুর্বর;
উপচয় - অপচয়;
উষ্ণ - শীতল।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬২৯.
'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রতিহত
  2. চাপা
  3. উন্মুক্ত
  4. সুস্থ
ব্যাখ্যা

• 'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ - উন্মুক্ত

উল্লেখ্য,
'রুদ্ধ' শব্দের অর্থ - বন্ধ, প্রতিহত, বাধাপ্রাপ্ত, অবরুদ্ধ, আটক, চাপা
'মুক্ত' শব্দের অর্থ - অব্যাহতিপ্রাপ্ত (দায়মুক্ত); নিষ্কৃতিপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, আরোগ্যপ্রাপ্ত, উন্মুক্ত

অন্যদিকে,
সুস্থ - অসুস্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩০.
'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ- 
  1. আরম্ভ
  2. বিষণ্ণ
  3. প্রকট
  4. সংকোচন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'প্রচ্ছন্ন' শব্দের অর্থ:
১. আবৃক্ত, ঢাকা।
২. অব্যক্ত।
৩. লুক্কায়িত।

সুতরাং,
• 'প্রচ্ছন্ন' এর বিপরীতার্থক শব্দ - ব্যক্ত/প্রকট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩১.
‘অমরাবতী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গরদ
  2. গরল
  3. নরক
  4. বিষকন্যা
ব্যাখ্যা
• ‘অমরাবতী’ শব্দের অর্থ: স্বর্গ, বেহেশত।
• ‘অমরাবতী’ শব্দের বিপরীতার্থক শব্দ - নরক। 

অন্যদিকে,
• ‘গরদ’ শব্দের অর্থ: যে অন্যকে বিষ দেয়; বিষপ্রদানকারী।
• ‘গরল’ শব্দের অর্থ: বিষ; বিষাক্ত ক্ষত বা ঘা।
• ‘বিষকন্যা’ শব্দের অর্থ: সংস্কৃত সাহিত্যে বর্ণিত যে নারীর সান্নিধ্যে মৃত্যু ঘটে।

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ:
খাতক - মহাজন। 
জড় - চেতন।
জাগরিত - নিদ্রিত। 
ভূত - ভবিষ্যৎ।
বর্ধমান - ক্ষীয়মান। 
ব্যর্থ - সার্থক।
সমষ্টি - ব্যাষ্টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩২.
'ত্বরিত' এর বিপরীত শব্দ -
  1. আস্তে
  2. দ্রুত
  3. মৃদু
  4. শ্লথ
ব্যাখ্যা
• 'ত্বরিত' এর বিপরীত শব্দ - শ্লথ

অন্যদিকে,
- 'জলদি' এর বিপরীত শব্দ হচ্ছে - আস্তে।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ) ও ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৩৩.
নিচের কোন বিপরীত শব্দজোড়টি সঠিক নয়?
  1. প্রফুল্ল - ম্লান
  2. মহাত্মা - দূরাত্মা
  3. মনীষা - নির্বোধ
  4. শবল - একবর্ণা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বিপরীত শব্দজোড়টি সঠিক নয়?

সমাধান: 
মহাত্মা - নীচাত্মা
শবল - একবর্ণা
মনীষা - নির্বোধ
প্রফুল্ল - ম্লান
৬৩৪.
'নিরবকাশ' এর বিপরীত শব্দ -
  1. সাবকাশ
  2. সারবকাশ
  3. অবকাশহীন
  4. নিরন্তর
ব্যাখ্যা
• 'নিরবকাশ' এর বিপরীত শব্দ - সাবকাশ

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• সজ্জন - দুর্জন।
• অপচয় - সঞ্চয়।
• হরণ - পূরণ।
• হৃদ্যতা - কপটতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৩৫.
'প্রজ্বলন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্বাপণ
  2. বিলম্বিত
  3. তেজী
  4. মিলন
ব্যাখ্যা
• 'প্রজ্বলন' এর বিপরীত শব্দ - নির্বাপণ।

• অন্যান্য অপশন আলোচনা:
বিরহ এর বিপরীত শব্দ = মিলন।
ত্বরান্বিত এর বিপরীত শব্দ = বিলম্বিত।
নিস্তেজ এর বিপরীত শব্দ = তেজী।

• আরো কিছু গুরুত্বপুর্ণ বিপরীত শব্দ:
'উগ্র' এর বিপরীত শব্দ = মৃদু / সৌম্য।
‘প্রত্যর্থী’ এর বিপরীত শব্দ = অর্থী।
‘পুরস্কার’ এর বিপরীত শব্দ = তিরস্কার।
‘প্রচ্ছন্ন’ এর বিপরীত শব্দ = ব্যক্ত/প্রকট।
'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ = ব্যক্ত।
'প্রাচী' এর বিপরীত শব্দ = প্রতীচী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৩৬.
‘ঈদৃশ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. সদৃশ
  2. অদৃশ
  3. তাদৃশ
  4. পরদৃশ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• ঈদৃশ(বিশেষণ):

- অর্থ: এর মতো, এরূপ, এতাদৃশ।
- স্ত্রীবাচক: ঈদৃশী/ইদ্দৃশি।

• তাদৃশ (বিশেষণ):
- অর্থ: সেই প্রকার, সেইরকম, তদ্রূপ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৬৩৭.
'রিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সুস্থ
  2. যুক্ত
  3. পূর্ণ
  4. মুখর
ব্যাখ্যা
• 'রিক্ত' এর বিপরীত শব্দ - 'পূর্ণ'।

অন্য অপশনের বিপরীত শব্দ:
• রুগ্‌ণ - সুস্থ;
• যুক্ত - বিযুক্ত;
• মৌন - মুখর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৩৮.
'হলাহল' এর বিপরীত শব্দ কোনটি ?
  1. গরল
  2. কটু
  3. শান্ত
  4. সুধা
ব্যাখ্যা
কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ
- হলাহল - সুধা/ অমৃত
- হাল - বেহাল
- মসৃণ - বন্ধুর
- মূর্ত - বিমূর্ত 
- ঐহিক - পারত্রিক
- মহত্মা - দুরাত্মা
- নিন্দিত - প্রশংসিত
- লিপ্ত - নির্লিপ্ত
- ভূত - ভবিষ্যৎ
- ধৃষ্ট - নম্র/ বিনয়ী
- নিগ্রহ - অনুগ্রহ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৬৩৯.
‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) নির্লিপ্ত
  2. খ) শখবিহীন
  3. গ) পেশাদার
  4. ঘ) রূঢ়
ব্যাখ্যা
‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ পেশাদার।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৬৪০.
'এঁড়ে' - শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কচি
  2. বুড়া
  3. মলিন
  4. বকনা
ব্যাখ্যা
• 'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ - বকনা

অন্যদিকে, 
- 'ঝুনা' শব্দের বিপরীতার্থক শব্দ - কাঁচা / কচি।
- 'বুড়া' শব্দের বিপরীতার্থক শব্দ - জোয়ান।
- 'নির্মল' শব্দের শব্দের বিপরীতার্থক শব্দ - মলিন / পঙ্কিল।

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৪১.
'ঘাত' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অপঘাত
  2. খ) প্রতিঘাত
  3. গ) আঘাত
  4. ঘ) পতন
ব্যাখ্যা

ঘাত - প্রতিঘাত;
আবার, অপঘাত শব্দটি ঘাত শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ।
উত্থান - পতন৷
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬৪২.
কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. গুণ
  2. অপরিপক্ক
  3. পুণ্য
  4. পাকা
ব্যাখ্যা

- 'কাঁচা' এর বিপরীতার্থক শব্দ - পাকা।  

অন্যদিকে,
- গুণ শব্দের বিপরীতর্থক শব্দ - দোষ।
- অপরিপক্ক শব্দের বিপরীতর্থক শব্দ - পরিপক্ক।
- পুণ্য শব্দের বিপরীতর্থক শব্দ - পাপ।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ = প্রসারণ।
- সওয়াল (প্রশ্ন) এর বিপরীতার্থক শব্দ - জবাব। 
- শুচি (পবিত্র) এর বিপরীতার্থক শব্দ - অশুচি।
- বিচিত্র এর বিপরীতার্থক শব্দ - একবর্ণা। 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৪৩.
ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি?
  1. আসক্তি
  2. পারত্রিক
  3. নিঃস্ব
  4. ঐচ্ছিক
ব্যাখ্যা
• ‘ঐশ্বর্য’ এর বিপরীতার্থক শব্দ - নিঃস্ব/ দারিদ্র্য। 

অন্যদিকে: 
- ‘আসক্তি’ শব্দের বিপরীতার্থক শব্দ - অনাসক্ত/নিরাসক্তি। 
- 'পারত্রিক' শব্দের বিপরীতার্থক শব্দ - ঐহিক।
- ‘ঐচ্ছিক’ শব্দের বিপরীতার্থক শব্দ - আবশ্যিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪৪.
'চৌকস' এর বিপরীত শব্দ কোনটি?
  1. শান্ত
  2. সাধু
  3. হাঁদা
  4. তীক্ষ্ণ
ব্যাখ্যা
• 'চৌকস' এর বিপরীত শব্দ: হাঁদা।

এখানে,
'চৌকস' মানে - খুব দক্ষ বা তীক্ষ্ণ।
'হাঁদা' মানে - অযোগ্য, বোকা; মূর্খ বা অদক্ষ।

অন্যদিকে, 
• ছটফটে - শান্ত।
• চোর - সাধু।
• তীক্ষ্ণ- স্থূল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, অভিগম্য অভিধান।
৬৪৫.
ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) পার্থিব-ইহলৌকিক
  2. খ) জঙ্গম-সন্ন্যাসী
  3. গ) নিরক্ষর-স্বাক্ষর
  4. ঘ) অনুরাগ-বিরাগ
ব্যাখ্যা
ঠিক বিপরীতার্থক শব্দজোড় =অনুরাগ-বিরাগ
অন্যদিকে, 
জঙ্গম- স্থাবর 
নিরক্ষর - সাক্ষর 
পার্থিব- অপার্থিব

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।]
৬৪৬.
‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. লঘু
  2. সুপ্ত
  3. ম্লান
  4. নিস্তেজ
ব্যাখ্যা
• ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।

অন্যদিকে,
- জাগ্রত - সুপ্ত।
- তীব্র - লঘু।
- তেজ - নিস্তেজ।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ-
- আকুঞ্চন - প্রসারণ।
- হত- জীবিত।
- সংযত - অসংযত।
- সংহত - বিভক্ত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪৭.
'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ -
  1. দক্ষিণ দিক
  2. পূর্বদিক
  3. পশ্চিম দিক
  4. গৃহী
ব্যাখ্যা

• 'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ - পশ্চিম দিক।

উল্লেখ্য,
- 'প্রতীচী' শব্দের অর্থ - পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
- 'প্রাচী' শব্দের অর্থ - পূর্বদিক।

অন্যদিকে,
- গৃহী - সন্ন্যাসী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪৮.
'হৃদ্যতা' এর বিপরীত শব্দ-
  1. অলসতা
  2. কপটতা
  3. বিগ্রহ
  4. বিবাদ
ব্যাখ্যা
• 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', 
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস', 
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৬৪৯.
‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সারল্য
  2. মসৃণ
  3. কোমল
  4. সরল
ব্যাখ্যা
• কুটিল অর্থ: বাঁকা, অসরল, জটিল।
• 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ - সরল।

অন্যদিকে, 
• বন্ধুর - মসৃণ
• কোমল - কর্কশ।
• সারল্য অর্থ: সরলতা, অকপটতা।

[সারল্য বিশেষ্য পদ, অন্যদিকে কুটিল ও সরল বিশেষণ পদ। সারল্য শব্দটি ‘সরলতা’ গুণকে নির্দেশ করে। যা কুটিলের শুদ্ধ বিপরীতার্থক হিসেবে অর্থ প্রকাশ করে না।]

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
• 'তিক্ত' - মধুর।
• 'অবিরল' - বিরল।
• ‘অমৃত’ - গরল।
• 'জীবিত' - মৃত।
• 'হর্ষ' - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।
৬৫০.
'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিনীত
  2. সংশয়
  3. বিরত
  4. গম্ভীর
ব্যাখ্যা
• 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়

অন্যদিকে,
- 'চপল' শব্দের বিপরীত শব্দ - গম্ভীর 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫১.
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. প্রাচী - প্রতীচী
  2. জরা - জীর্ণ
  3. বিধি- নিষেধ
  4. অনুলোম - প্রতিলোম
ব্যাখ্যা
• "জরা - জীর্ণ" শব্দজোড় বিপরীতার্থক নয়।
- 'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'।

অন্যদিকে,
• প্রাচী - প্রতীচী
• বিধি- নিষেধ;
• অনুলোম - প্রতিলোম।
- অন্যান্য অপশনগুলোতে প্রদত্ত বিপরীতার্থক শব্দজোড় সঠিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৫২.
'উপচয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনাচার
  2. অপচয়
  3. উপাচার
  4. করাল
ব্যাখ্যা
• 'উপচয়' শব্দের বিপরীত শব্দ — অপচয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৩.
'অলীক' এর বিপরীতার্থক শব্দ -
  1. লৌকিক
  2. প্রাকৃতিক
  3. নবীন
  4. সত্য
ব্যাখ্যা
• 'অলীক' শব্দের বিপরীত শব্দ - 'সত্য'/'বাস্তব।

• অলীক:
- এটি একটি বিশেষ্য পদ।
- এর অর্থ - মিথ্যা, অসত্য।
- এর বিপরীত শব্দ - সত্য।

কিছু বিপরীতার্থক শব্দ - 
• অনুগ্রহ - নিগ্রহ, 
• অর্বাচীন - প্রাচীন,
• প্রবীণ - নবীন,
• প্রাকৃতিক - কৃত্রিম,

• অধিত্যকা - উপত্যকা,  
• জ্ঞাত - অজ্ঞাত,  
• অর্থী - প্রত্যর্থী, 
• অনুরাগী - বিরাগী  ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫৪.
'কৃশ' শব্দের বিপরীত শব্দ নির্দেশ করে কোনটি?
  1. শীর্ণ
  2. স্থূল
  3. মন্থর
  4. সুন্দর
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, রোগা, শীর্ণ।

অন্যদিকে,
'স্থূল' শব্দের অর্থ - বৃহৎকায়; মোটা।

সুতরাং, 
'কৃশ' - এর বিপরীত শব্দ- স্থূল। 

অন্যদিকে,
• 'ক্ষিপ্র' শব্দের বিপরীত শব্দ- 'মন্থর', 
• 'কুৎসিত' শব্দের বিপরীত শব্দ- 'সুন্দর'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৫৫.
'ইদানীন্তন' এর বিপরীতার্থক শব্দ -
  1. বর্তমান
  2. আধুনিক
  3. অদানীন্তন
  4. তদানীন্তন
ব্যাখ্যা
• 'ইদানীন্তন' এর বিপরীতার্থক শব্দ - তদানীন্তন

উল্লেখ্য,
- 'ইদানীন্তন' শব্দের অর্থ - আধুনিক, বর্তমানকালীন, সাম্প্রতিক।
- 'তদানীন্তন' শব্দের অর্থ - সেই সময়ের, তখনকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৬.
'অশান্ত' শব্দের বিপরীত শব্দ -
  1. ক) শিষ্ট
  2. খ) শান্ত
  3. গ) সরস
  4. ঘ) যশ
ব্যাখ্যা

শান্ত - অশান্ত;
শিষ্ট - অশিষ্ট;
সরস - নীরস;
যশ - অপযশ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬৫৭.
'বিদিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অজ্ঞাত
  2. বিখ্যাত
  3. অবনত
  4. নিষিদ্ধ
ব্যাখ্যা
• 'বিদিত' শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত।

• 'বিদিত' শব্দের অর্থ: যা জানা গিয়েছে এমন; জ্ঞাত; বিখ্যাত; অবগত; যে জেনেছে এমন।
•  অজ্ঞাত শব্দের অর্থ: যা জানা নেই, অজানা।

• গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- আগমন - প্রস্থান/নির্গমন,
- আত্ম - পর,
- ঈদৃশ - তাদৃশ,
- ঈমান - বেঈমান,
- ঈশান -  নৈঋত,
- উত্তমর্ণ  - অধমর্ণ,
- উত্তর - দক্ষিণ,
- উত্তরায়ণ - দক্ষিণায়ন,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৮.
'শুক্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কুৎসিত
  2. কোমল
  3. কৃষ্ণ
  4. মন্দা
ব্যাখ্যা
• 'শুক্ল' এর বিপরীতার্থক শব্দ — কৃষ্ণ। 

উল্লেখ্য, 
শুক্ল শব্দের অর্থ: শুভ্র বা শ্বেত বর্ণ।

অন্য অপশনের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ:
কুৎসিত — সুন্দর, 
কোমল — কঠিন, কর্কশ, 
মন্দা — তেজি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫৯.
'জড়' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. অচেতন
  2. জীবন্ত
  3. সজীব
  4. চেতন
ব্যাখ্যা
• 'জড়' শব্দের সঠিক বিপরীত শব্দ - চেতন

অন্যদিকে,
- 'সজীব' এর বিপরীত শব্দ হচ্ছে - নির্জীব।

নিম্নে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ দেওয়া হলো:
- ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ হলো = প্রসারণ।
- ‘বিরত’ শব্দের বিপরীত শব্দ হলো = নিরত।
- ‘কৃতজ্ঞ’ শব্দের বিপরীত শব্দ হলো = অকৃতজ্ঞ, কৃতঘ্ন।
- ‘আবিল’ শব্দের বিপরীত শব্দ হলো = অনাবিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬৬০.
'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অবনত
  2. উন্নত
  3. অপগত
  4. বিরত
ব্যাখ্যা
• 'উদ্যত' অর্থ- প্রবৃত্ত; নিরত।
• 'বিরত' অর্থ- নিবৃত্ত; ক্ষান্ত।

• সুতরাং, 'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ - বিরত। 

অন্যদিকে, 
• উপগত - অপগত। 
• উন্নত - অবনত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৬৬১.
‘বিভক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিকট
  2. রত
  3. সংহত
  4. কাছে
ব্যাখ্যা
• ‘বিভক্ত’ এর বিপরীতার্থক শব্দ - সংহত।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• রত - বিরত।
• বদান্য - কৃপণ।
• ঔদ্ধত্য - বিনয়।
• আবির্ভাব - তিরোধান।
• আকর্ষণ - বিকর্ষণ।
• তফাত - কাছে।
• আদান - প্রদান।
• দূর - নিকট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৬২.
'নিয়ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিরত
  3. উদ্ধত
  4. ঔদ্ধত্য
ব্যাখ্যা
• 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 

অন্যদিকে, 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৬৩.
'আসক্তি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. মুক্ত
  2. অনাস্বাদিত
  3. বৈরাগ্য
  4. উদ্যত
ব্যাখ্যা
• 'আসক্তি' শব্দের বিপরীত শব্দ- বৈরাগ্য, অনাসক্ত, নিরাসক্তি।

অন্যদিকে:
- ‘আস্বাদিত' শব্দের বিপরীত শব্দ- অনাস্বাদিত।
- 'বন্ধন' শব্দের বিপরীত শব্দ- মুক্তি।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬৪.
'যশ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিড়ম্বনা
  2. প্রশংসা
  3. অপযশ
  4. খ্যাতি
ব্যাখ্যা
• 'যশ' শব্দের বিপরীতার্থক শব্দ - অপযশ

অন্যদিকে,
- ‘গঞ্জনা’ শব্দের বিপরীতার্থক শব্দ - প্রশংসা।
- ‘খ্যাতি’ শব্দের বিপরীতার্থক শব্দ - অখ্যাতি।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• ‘উৎকণ্ঠা’ শব্দের বিপরীতার্থক শব্দ - শান্তি।
• ‘নতুন’ শব্দের বিপরীতার্থক শব্দ - পুরাতন।
• ‘প্রাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ - অর্বাচীন।
• ‘অতীত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্তনাম।
• ‘গাম্ভীর্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - চাপল্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৬৬৫.
‘সংহত’ এর বিপরীতার্থক শব্দ -
  1. অসংযত
  2. প্রসারণ
  3. বিভক্ত
  4. ম্লান
ব্যাখ্যা

• ‘সংহত’ এর বিপরীতার্থক শব্দ - বিভক্ত

অন্যদিকে,
ডাগর - ম্লান।
আকুঞ্চন - প্রসারণ।
সংযত - অসংযত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৬৬.
'স্নিগ্ধ' শব্দের বিপরীতার্থক কোনটি?
  1. ক) স্পৃশ্য
  2. খ) হরদম
  3. গ) রুক্ষ্ম
  4. ঘ) হর্ষ
ব্যাখ্যা
- 'স্নিগ্ধ' শব্দের বিপরীতার্থক হচ্ছে রুক্ষ্ম।

অন্য অপশনে,
স্পৃশ্য - অস্পৃশ্য।
হর্ষ - বিষাদ।
হরদম - কদাচিৎ ।

• এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক হল:
সুলভ - দুর্লভ।
সরল - বক্র।
স্থাবর - জঙ্গম।
হাল - সাবেক।
হরণ - পূরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৬৭.
'অপস্রিয়মাণ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক্ষীয়মাণ
  2. অনুস্রিয়মান
  3. উদীয়মান
  4. বিলীয়মান
ব্যাখ্যা

 বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'অপস্রিয়মাণ' শব্দের সঠিক বিপরীত শব্দ উদীয়মান।

• 'অপস্রিয়মাণ' অর্থ:
- ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন; বিলীয়মান।

'উদীয়মান' শব্দের অর্থ:
১। উদিত হচ্ছে এমন (উদীয়মান সূর্য)। ২ প্রতিষ্ঠা লাভ করছে এমন।

অন্যদিকে,
- 'বিলীয়মান' অর্থ: - ১ বিলীন হয়ে যাচ্ছে এমন। ২ অদৃশ্য হচ্ছে এমন।
- 'ক্ষীয়মাণ' অর্থ: ক্ষয় হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৬৮.
'বাহ্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অন্তরঙ্গ
  2. খ) আন্তর
  3. গ) অন্তর
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
'বাহ্য' এর বিপরীত শব্দ - আন্তর/আভ্যন্তর 
অন্যদিকে, 
বহিরঙ্গ - অন্তরঙ্গ 
বহির্ভূত - অন্তর্ভূত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৬৬৯.
'কপট' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মিত্র
  2. কর্কশ
  3. মোলায়েম
  4. সরল
ব্যাখ্যা
• কপট (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে কপোট্‌।
- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় হচ্ছে কপ্‌+অট।
- এর অর্থ হচ্ছে প্রতারক, শঠ, মিথ্যাচারী, ভণ্ড, পরিচয় গোপনকারী, ছদ্মবেশী।

অর্থ্যাৎ, 
'কপট' শব্দের বিপরীতার্থক শব্দ = অকপট/ সরল।

অন্যদিকে, 
'কর্কশ' শব্দের বিপরীতার্থক শব্দ = কোমল / মোলায়েম।
'শত্রু' শব্দের বিপরীতার্থক শব্দ = মিত্র। 

উৎস:
১. আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩. ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭০.
‘উদ্ভাসিত' শব্দের বিপরীত অর্থ কোনটি?
  1. অন্ধকারময়
  2. ম্রিয়মান
  3. নিভৃত
  4. স্থির
ব্যাখ্যা

• উদ্ভাসিত’ এর বিপরীত অর্থ হলো- ম্রিয়মাণ। 
-------------------------------
• বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।

- উদ্ভাসিত মানে—প্রকাশিত বা উজ্জ্বলভাবে আলো বা দীপ্তি প্রকাশ করা।
- আর ম্রিয়মাণ শব্দের অর্থ হলো—মৃতপ্রায়, অবসন্ন, নিভুনিভু, বা ধীরে ধীরে শেষ হওয়া অবস্থা। 
- উদ্ভাসিত = ম্রিয়মান। 
------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুসন্ধান — উপেক্ষা,
 কৃপণ — বদান্য,
 বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
 বীর — ভীরু,
 সংশয় — প্রত্যয়,
 সরু — মোটা,
 উর্বর — ঊষর / অনুর্বর,
 বিরত — উদ্যত / রত / নিরত,
 যুদ্ধ — শান্তি,
 আবাহন — বিসর্জন,
 কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
 আকস্মিক — চিরন্তন,
 চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
 অলস — পরিশ্রমী,
 ক্ষীয়মান — বর্ধমান,
 সৌম্য — উগ্র / করাল,
 কৃশ — স্থূল,
 পরাস্ত — জয়ী,
 কপট — সরল / অকপট,
 অসীম — সসীম,
 মায়া — নির্মমতা,
 অনুরাগ — বিরাগ,
 বিষাদ — আনন্দ / হর্ষ,
 ভূত — ভবিষ্যৎ,
 প্রাচীন — নবীন / নব্য / অর্বাচীন,
 বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
 ধ্বনি — প্রতিধ্বনি,
 অনুগ্রহ — নিগ্রহ,
 সরল — কুটিল / জটিল / গরল,
 অমৃত — গরল,
 আবির্ভাব — তিরোভাব,
 জঙ্গম — স্থাবর,
 নশ্বর — অবিনশ্বর,
 সুন্দর — কুৎসিত,
 আপদ — সম্পদ,
 আকাশ — পাতাল,
 নির্মল — পঙ্কিল / মলিন,
 প্রসারণ — সংকোচন,
 প্রসন্ন — বিষণ্ণ,

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৭১.
তস্কর ও নিন্দুক শব্দদ্বয়ের বিপরীত শব্দ কোনগুলো?
  1. ক) কঠিন, নির্দয়
  2. খ) সাধু, স্তাবক
  3. গ) কপটতা, বিষাদ
  4. ঘ) দস্যু, অহংকার
ব্যাখ্যা

তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ সাধু এবং স্তাবক। 
- অন্যান্য শব্দগুলোর বিপরীত শব্দ গুলো হল:
- কঠিন - কোমল, নির্দয় - সদয় ।
- কপটতা - সরলতা, বিষাদ- হর্ষ।
- অহংকার - নিরহংকার, দস্যু - ঋষি।

উৎস: বাংলা ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ)

৬৭২.
'ভক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিভক্ত
  2. তিক্ত
  3. অভক্ত
  4. নিভক্ত
ব্যাখ্যা
• 'ভক্ত' অর্থ: ভক্তিমান; যার ভক্তি বা অনুরাগ আছে; সেবক; অনুগত।

• 'ভক্ত' এর বিপরীতার্থক শব্দ - বিরাগী/অভক্ত। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো-
• ভাঙা -  গড়া/আস্ত। 
• ভাবিত - অভাবিত। 
• ভগ্ন - পূর্ণ/ অভগ্ন। 
• ভরন্ত - খালি। 
• ভেজা - শুকনো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭৩.
'রিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শুষ্ক
  2. সিক্ত
  3. শূন্য
  4. পূর্ণ
ব্যাখ্যা
• রিক্ত (বিশেষণ পদ)
অর্থ:
- শূন্য; খালি; সম্বলহীন।

• 'রিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - পূর্ণ। 

অন্যদিকে, 
• সিক্ত (বিশেষণ পদ),
- অর্থ: ভেজা; আর্দ্র।

• 'সিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - শুষ্ক।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং অভিগম অভিধান।
৬৭৪.
'নিন্দক' এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) স্তাবক
  2. খ) নিন্দুক
  3. গ) নন্দিত
  4. ঘ) নিন্দিত
ব্যাখ্যা
'নিন্দক' এর সঠিক বিপরীতার্থক শব্দ 'স্তাবক'।  
অন্যদিকে, 
নিন্দা/নিন্দিত - প্রশংসা/প্রশংসিত
নিন্দুক - তোষামুদে 
নিন্দুক/নিন্দক - স্তাবক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭৫.
'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. স্থির
  2. স্থূল
  3. প্রশংসা
  4. নির্বোধ
ব্যাখ্যা
• 'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থূল

অন্যদিকে,
- 'কুৎসা' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রশংসা।
- 'চতুর' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্বোধ।
- 'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থির।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬৭৬.
কোন বিপরীত শব্দযুগল সঠিক নয়?
  1. সুগম-দুর্গম
  2. হৃদ্যতা-কপটতা
  3. হর্ষ-বিষাদ
  4. অস্থির-চঞ্চল
ব্যাখ্যা

• অস্থির-চঞ্চল বিপরীত শব্দযুগল সঠিক নয়।
• এদের সঠিক বিপরীত শব্দ হবে স্থির-চঞ্চল‌।
• বাকিগুলো সঠিকই আছে।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬৭৭.
'বিলাপ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অপলাপ
  2. প্রলাপ
  3. অসদালাপ
  4. উপহাস
ব্যাখ্যা
• 'বিলাপ' এর বিপরীত শব্দ 'উপহাস'।

- 'বিলাপ' শব্দের অর্থ: শোকপ্রকাশ, খেদোক্তি, ক্রন্দন।
- 'উপহাস' শব্দের অর্থ: কৌতুক, পরিহাস, ঠাট্টা, হাস্য।

অন্যদিকে,
'অপলাপ' শব্দের অর্থ: মিথ্যা উক্তি, গোপন অস্বীকার।
'প্রলাপ'  শব্দের অর্থ: অর্থহীন অসংলগ্ন কথা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৭৮.
'উতরাই' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিরুৎসাহ
  2. চড়াই
  3. গুপ্ত
  4. হরদম
ব্যাখ্যা
• 'চড়াই' এর বিপরীত শব্দ- 'উতরাই'।

অন্যদিকে,
'উৎসাহ' - নিরুৎসাহ;
• ‘গুপ্ত’ - ব্যক্ত / প্রকাশিত।
• 'হরদম' - 'কদাচিৎ'।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• চিরায়ত - সাময়িক।
• গ্রহণ - বর্জন।
• গ্রহীতা - দাতা।
• 'সন্ধি' - বিবাদ, বিগ্রহ
• 'হৃদ্যতা' - 'কপটতা'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭৯.
'খরিদ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিখুঁত
  2. ভোঁতা
  3. বিক্রি
  4. ছোকরা
ব্যাখ্যা
• 'খরিদ' এর বিপরীত শব্দ - 'বিক্রি'।

অন্যদিকে,
• নিখুঁত - খুঁত;
• ভোঁতা - চোখা;
• ছোকরা - বুড়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮০.
'বিরক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রস্থিত
  2. বিরত
  3. প্রবিষ্ট
  4. অনুরক্ত
ব্যাখ্যা
• 'বিরক্ত' এর বিপরীত শব্দ - অনুরক্ত।

অন্যদিকে,
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  'বিরত'।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - 'প্রস্থিত'।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮১.
'ভোঁতা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ছোকরা
  2. খুঁত
  3. চোখা
  4. খরিদ
ব্যাখ্যা
• 'ভোঁতা' এর বিপরীত শব্দ - 'চোখা'।

অন্য অপশনের বিপরীত শব্দ:
• নিখুঁত - খুঁত;
• বিক্রয় - খরিদ;
• ছোকরা - বুড়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮২.
'উপগত' এর বিপরীতার্থক শব্দ -
  1. জাত
  2. সমাগত
  3. অপগত
  4. অবনতি
ব্যাখ্যা

• 'উপগত' এর বিপরীতার্থক শব্দ - অপগত।

উল্লেখ্য,
'উপগত' শব্দের অর্থ - সমাগত, লব্ধ, প্রাপ্ত, জাত, সংঘটিত, আসক্ত, অনুরক্ত।
'অপগত' শব্দের অর্থ - বিগত, পলায়িত, অপসৃত, মৃত।

অন্যদিকে,
উন্নতি - অবনতি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৩.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়টি সঠিক?
  1. ক) গৃহী - ঘরোয়া
  2. খ) ঘোষিত - স্বঘোষিত
  3. গ) গৌণ - মুখ্য
  4. ঘ) ঘরোয়া - অনানুষ্ঠানিক
ব্যাখ্যা
'গৌণ' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে- মুখ্য

অন্যান্য অপশনের বিপরীতার্থক:
ঘোষিত - অঘোষিত।
গৃহী - সন্ন্যাসী।
ঘরোয়া - আনুষ্ঠানিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৬৮৪.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রসন্ন
  2. বিগ্রহ
  3. অনুরক্ত
  4. বিষাদ
ব্যাখ্যা

• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।

• কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল - সুধা/ অমৃত।
- প্রসন্ন - বিষণ্ণ।
- বিরক্ত - অনুরক্ত।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট।
- সন্ধি - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৫.
'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবরুদ্ধ
  2. সুস্থ
  3. মুক্ত
  4. প্রতিহত
ব্যাখ্যা

• 'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ - মুক্ত। 

উল্লেখ্য,
'রুদ্ধ' শব্দের অর্থ - বন্ধ, প্রতিহত, বাধাপ্রাপ্ত, অবরুদ্ধ, আটক,চাপা।
'মুক্ত' শব্দের অর্থ - অব্যাহতিপ্রাপ্ত (দায়মুক্ত); নিষ্কৃতিপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, আরোগ্যপ্রাপ্ত, উন্মুক্ত।

অন্যদিকে,
সুস্থ - অসুস্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৬.
‘সমস্ত’- এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অংশ
  2. খ) অসমস্ত
  3. গ) অশিষ্ট
  4. ঘ) পূর্ণ
ব্যাখ্যা
‘সমস্ত’- এর বিপরীত  শব্দ - অংশ।

এছাড়া,
রিক্ত - পূর্ণ
শিষ্ট - অশিষ্ট

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ: 
• রত - বিরত
• কেজো - অকেজো
• কোমল - কর্কশ
• ইহা - উহা 
• অস্তি - নাস্তি
৬৮৭.
'কুলীন' এর বিপরীতার্থক শব্দ -
  1. সরল
  2. শূদ্র
  3. অকপট
  4. অকুটিল
ব্যাখ্যা

• 'কুলীন' এর বিপরীতার্থক শব্দ - শূদ্র

উল্লেখ্য,
'কুলীন' শব্দের অর্থ - কল্পিত অভিজাত বংশে জাত, আচার বিনয় বিদ্যা প্রভৃতি গুণসম্পন্ন।
'অন্ত্যজ' শব্দের অর্থ - অনগ্রসর বংশে জাত, শূদ্র, চণ্ডাল।
'অকুটিল' শব্দের অর্থ - সরল, অকপট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৮.
'ভার্যা'র বিপরীত শব্দ কোনটি?
  1. ক) দার
  2. খ) দয়িত
  3. গ) বনিতা
  4. ঘ) জায়া
ব্যাখ্যা

ভার্যা - পত্নী, স্ত্রী, দার
বনিতা, বণিতা - স্ত্রী; পত্নী; নারী; ভার্যা; প্রিয়া; প্রেয়সী।
দয়িতা - স্ত্রী; প্রণয়িনী; পত্নী; জায়া

দয়িত - প্রণয়ী; হৃদয়বল্লভ; পতি; স্বামী


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৬৮৯.
'আলসে' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শ্রম
  2. অনালস্য
  3. নিরালস্য 
  4. খাটিয়ে
ব্যাখ্যা

• 'আলসে' বিশেষণ পদ। শব্দটি কোনো অলস ব্যক্তিকে বুঝাচ্ছে। সুতরাং শব্দটির বিপরীতার্থক শব্দও বিশেষণ পদ হবে। অপরদিকে খাটিয়ে বিশেষণ পদ, শব্দটি পরিশ্রম করে এমন ব্যক্তিকে বুঝিয়েছে। 

অতএব,
• 'আলসে' এর বিপরীতার্থক শব্দ - খাটিয়ে। 

অন্যদিকে, 
শ্রম, নিরালস্য, অনালস্য শব্দগুলো বিশেষ্য পদ। 
'আলস্য' এর বিপরীতার্থক শব্দ - শ্রম / নিরালস্য/অনালস্য। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো- 
আসক্ত - নিরাসক্ত। 
আসমান - জমিন।  
আহত - অনাহত। 
আপদ - নিরাপদ।  
আসল - নকল। 
আদর - অনাদর। 
আমদানি - রপ্তানি। 
আস্থা - অনাস্থা। 
আর্দ্র - শুষ্ক। 
আসামি - ফরিয়াদি। 
আবিল - অনাবিল। 
আবশ্যক - অনাবশ্যক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।

৬৯০.
'ভক্তি' এর বিপরীত শব্দ -
  1. ক) বিতৃষ্ণা
  2. খ) শক্তি
  3. গ) শ্রদ্ধা
  4. ঘ) তোষণ
ব্যাখ্যা
'ভক্তি' এর বিপরীত শব্দ = অভক্তি/ঘৃণা/বিতৃষ্ণা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৯১.
'ইহা' শব্দের বিপরীত শব্দ - 
  1. এটা
  2. সেটা
  3. উহা
  4. তাহা
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'ইহা' শব্দের সঠিক বিপরীত শব্দ - উহা

আরো কিছু গুরুতপূর্ণ বিপরীতার্থক শব্দ:
অধমর্ণ- উত্তমর্ণ,
অর্বাচীন- প্রাচীন,
অগ্রজ- অনুজ,
আবির্ভাব- তিরোভাব,
কৃপণ- বদান্য,
চঞ্চল- স্থির,
ঢোসা- হালকা,
তামসিক- রাজসিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৯২.
এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) তখন
  2. খ) যখন
  3. গ) সেক্ষণ
  4. ঘ) পরক্ষণ
ব্যাখ্যা
এখন (বিশেষ্য) এই সময়; বর্তমান কাল।
তখন (ক্রিয়া বিশেষণ) (অব্যয়) সেই সময়ে বা কালে; সে কালে; সে যুগে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৬৯৩.
নিচের কোন বিপরীতার্থক শব্দ জোড় সঠিক নয়?
  1. তাণ্ডব - লাস্য
  2. হৃদ্য - ঘৃণ্য
  3. উদঘাটন - রোধ
  4. মৃদু - সৌম্য
  5. সবগুলোই সঠিক
ব্যাখ্যা

- মৃদু শব্দের সঠিক বিপরীত শব্দ উগ্র। সৌম্য শব্দেরও বিপরীত শব্দ উগ্র।
- অন্যান্য অপশনগুলোর শব্দ জোড়া সঠিক বিপরীতার্থক শব্দ।

৬৯৪.
'বার্ধক্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. মলিন
  2. অজর
  3. অজীর্ণ
  4. ব্যাধিগ্রস্ত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বার্ধক্য এর অর্থ 'বৃদ্ধাবস্থা' বা 'জরা'। এটি 'অজর'-এর সরাসরি বিপরীত, কারণ 'অজর' হলো জরার অভাব, আর 'বার্ধক্য' হলো জরার অবস্থা।

অপশন বিশ্লেষণ:
ক) মলিন অর্থ: ১. অপরিচ্ছন্ন (মলিন পোশাক)। ২. স্নান (মলিন আলো)। ৩. কলঙ্কিত (মলিন চরিত্র)। ৪. বিষণ্ণ, দুঃখিত (মলিন বদন)।
- অজীর্ণ অর্থ - হজম হয়নি এমন। বি, বদহজমজনিত রোগ।
- ব্যাধিগ্রস্ত এর অর্থ 'রোগাক্রান্ত'। এটি 'অজর'-এর বিপরীত নয়, কারণ 'অজর' রোগের পরিবর্তে বার্ধক্যের ক্ষয়হীনতাকে বোঝায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৯৫.
‘গুপ্ত’ শব্দের বিপরীত শব্দ -
  1. জাগ্রত
  2. বাহির
  3. উতরাই
  4. ব্যাপ্ত
ব্যাখ্যা
• ‘গুপ্ত’ শব্দের বিপরীত শব্দ - ব্যাপ্ত / প্রকাশিত।

অন্যদিকে,
- 'ঘুমন্ত' শব্দের বিপরীত শব্দ - জাগ্রত।
- 'ভেতর' শব্দের বিপরীত শব্দ - বাহির।
- 'চড়াই' শব্দের বিপরীত শব্দ - উতরাই।

উৎস:
১) বাংলা ভষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৯৬.
'ধৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নম্র
  2. নরম
  3. সরল
  4. নিরীহ
ব্যাখ্যা

• 'ধৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - নম্র, বিনয়ী। 

অন্যদিকে, 
• 'নরম' এর বিপরীতার্থক শব্দ- শক্ত। 
• 'ধূর্ত' এর বিপরীতার্থক শব্দ- সরল / বোকা।
• 'নিরীহ' এর বিপরীতার্থক শব্দ- দুর্দান্ত

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• ‘নতুন’ শব্দের বিপরীতার্থক শব্দ - পুরাতন।
• ‘ভূত’  শব্দের বিপরীতার্থক শব্দ - ভবিষ্যৎ।
• ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ - বিলম্ব।
• ‘প্রাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ - অর্বাচীন।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৯৭.
'আরোহণ'- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশ্লেষণ
  2. বিসর্জন
  3. আবাহন
  4. অবরোহণ
ব্যাখ্যা

• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - অবরোহণ। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ - সংশ্লেষণ। 
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ - আবাহন। 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৯৮.
'নাহক' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. অন্যায্য
  2. রত
  3. অধিকার
  4. অনর্থক
ব্যাখ্যা

• 'নাহক' এর বিপরীতার্থক শব্দ - অধিকার

উল্লেখ্য,
'নাহক' শব্দের অর্থ - অন্যায্য, অনুচিত, অনর্থক
'হক' শব্দের অর্থ - অধিকার; দাবি, পদবিবিশেষ।

অন্যদিকে,
রত - বিরত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৯৯.
'আশু' শব্দের বিপরীত কী?
  1. অনুরক্ত
  2. নিগ্রহ
  3. বিলম্ব
  4. প্রস্থিত
ব্যাখ্যা
• 'আশু' এর বিপরীত শব্দ - 'বিলম্ব'।

অন্যদিকে,
• 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ 'নিগ্রহ',
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭০০.
‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্ভয়
  2. বিস্ময়
  3. দ্বিধা
  4. প্রত্যয়
ব্যাখ্যা
• ‘সংশয়’ এর বিপরীত শব্দ - প্রত্যয়

অন্যদিকে,
- 'বিস্ময়' শব্দের বিপরীত শব্দ - স্বাভাবিক।
- ‘নির্ভয়’ শব্দের বিপরীত শব্দ - ভয়।
- 'দ্বিধা' এর বিপরীত - নির্দ্বিধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।