বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিপরীতার্থক শব্দ

মোট প্রশ্ন১,১৩৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিপরীতার্থক শব্দ

PrepBank · পাতা / ১২ · ৪০১৫০০ / ১,১৩৫

৪০১.
'সুশীল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কুশীল
  2. দুঃশীল
  3. শ্লীল
  4. অসুশিল
ব্যাখ্যা
'সুশীল' শব্দের বিপরীত শব্দ - দুঃশীল

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৪০২.
”প্রফুল্ল” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. উৎফুল্ল
  2. বিমর্ষ
  3. নিষ্পাপ
  4. স্নিগ্ধতা
ব্যাখ্যা

”প্রফুল্ল” শব্দের অর্থ = আনন্দিত।
- "প্রফুল্ল" শব্দের বিপরীত শব্দ = বিমর্ষ।

অন্যদিকে,
- ”পাপী” শব্দের বিপরীত শব্দ = নিষ্পাপ।
- ”প্রখরতা” শব্দের বিপরীত শব্দ = স্নিগ্ধতা।
- ”উৎফুল্ল” শব্দের অর্থ- বিকাশিত, উল্লাসিত, এর বিপরীত শব্দ = সুপ্ত।

উৎস:
১. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২৫)।
২. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪০৩.
'বকেয়া' এর বিপরীত শব্দ কোনটি?
  1. উন্মীলিত
  2. সুলভ
  3. অগ্রিম
  4. কপটতা
ব্যাখ্যা

• 'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ— অগ্রিম।

অন্য অপশন,
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪০৪.
'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. কটূক্তি
  2. মুখ্য
  3. ভর্ৎসনা
  4. প্রশংসা
ব্যাখ্যা

• 'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা

উল্লেখ্য,
'গঞ্জনা' শব্দের অর্থ - তিরস্কার, খোঁটা, ভর্ৎসনা; কটূক্তি; লাঞ্ছনা।
'প্রশংসা' শব্দের অর্থ - স্তুতি, গুণকীর্তন, সাধুবাদ; সুখ্যাতি।

অন্যদিকে,
গৌণ - মুখ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪০৫.
'আশ্লেষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিশ্লেষ
  2. শ্লেষ
  3. নিশ্লেষ
  4. অশ্লেষ
ব্যাখ্যা

• 'আশ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিশ্লেষ।
• 'আশ্লেষ' অর্থ: ১ আলিঙ্গন। ২ মিলন। ৩ শ্লেষ। ৪ সম্বন্ধ।
• 'বিশ্লেষ' অর্থ: ১ একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ। ২ বিভাগ। ৩ বিচ্যুতি।
- 'আশ্লেষ' শব্দের সমার্থক শব্দ - শ্লেষ, সম্বন্ধ।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
- 'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪০৬.
সৃষ্টি - প্রলয় বিপরীতার্থক শব্দজোড়টি তৈরি হয়েছে-
  1. ক) নতুন শব্দ যোগে
  2. খ) পৃথক শব্দ যোগে
  3. গ) বিদেশি শব্দ যােগে
  4. ঘ) অর্থ আংশিক পাল্টে
ব্যাখ্যা
সৃষ্টি এবং প্রলয় - এই দুটি শব্দ পুরোপুরি পৃথক শব্দ থেকে তৈরি হয়েছে।
'সৃষ্টি' শব্দ থেকে শব্দ তৈরির কোনো প্রক্রিয়া অবলম্বন না করে সম্পূর্ণ নতুন একটি শব্দ হিসাবে 'প্রলয়' বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে।

সৃষ্টি (বিশেষ্য): নতুন কোনো পদার্থের উৎপাদন/নির্মাণ/জগৎ/শিল্প/স্বভাব/রচনা।
প্রলয় (বিশেষ্য): বিনাশ/বিপদ/বিরাট ওলট-পালট; তুমুল ঝগড়া।
৪০৭.
‘সন্ধি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিগ্রহ
  2. সম্মিলন
  3. সংযোগ
  4. বিগ্রহ
ব্যাখ্যা

• ‘সন্ধি’ মানে সংযোগ বা মিলন।
- এর বিপরীত অর্থ হলো ‘বিগ্রহ’।
- ‘বিগ্রহ’ মানে বিচ্ছেদ বা আলাদা থাকা।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- কৃপণ ↔ বদান্য;
- কৃশ ↔ স্থুল;
- কৃষ্ণ ↔ শুভ্র, শুক্ল, গৌর, সাদা, ধবল;
- কেন্দ্রীকরণ ↔ বিকেন্দ্রীকরণ;
- কোমল ↔ কঠিন, কর্কশ;
- গাম্ভীর্য ↔ চাপল্য, রম্য, দুরন্তপনা;
- গৃহী ↔ সন্ন্যাসী;
- চিরন্তন ↔ ক্ষণকালীন;
- সচল ↔ নিশ্চল;
- সচেতন ↔ অচেতন;
- সচেষ্ট ↔ নিশ্চেষ্ট;
- সজাগ ↔ নিদ্রিত।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪০৮.
'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিকৃষ্ট
  2. অবজ্ঞা
  3. খাতির
  4. স্তাবক
ব্যাখ্যা
• 'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ - অবজ্ঞা

উল্লেখ্য,
'তোয়াজ' শব্দের অর্থ - স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তোষণ, মনোরঞ্জন, খাতির, যত্ন।
'তাচ্ছিল্য' শব্দের অর্থ - তুচ্ছজ্ঞান, হেয়জ্ঞান, অবজ্ঞা, অনাদর, অশ্রদ্ধা।

অন্যদিকে,
প্রকৃষ্ট - নিকৃষ্ট।
নিন্দুক - স্তাবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০৯.
সঠিক বিপরীত শব্দজোড় নয়-
  1. ক) উপচয় - অপচয়
  2. খ) আকার - সাকার
  3. গ) স্থাবর - জঙ্গম
  4. ঘ) আর্দ্র্র - শুষ্ক
ব্যাখ্যা
আকার - সাকার সমার্থক শব্দজোড়। আকার/সাকার এর বিপরীত শব্দ হলো নিরাকার। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
৪১০.
মুগ্ধ শব্দের যথাযথ বিপতার্থক শব্দ কোনটি?
  1. ক) বিতৃষ্ণ
  2. খ) বিরক্ত
  3. গ) বিমোহিত
  4. ঘ) নির্মোহ
ব্যাখ্যা
মুগ্ধ শব্দের যথাযথ বিপরীতার্থক শব্দ হলো নির্মোহ। বিরক্ত শব্দের বিপরীত শব্দ অনুরক্ত। বিমোহিত হলো মুগ্ধ শব্দের সমার্থক শব্দ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৪১১.
‘অধঃ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সফল
  2. উর্ধ্ব
  3. নম্র
  4. পূর্ণ
ব্যাখ্যা
• ‘অধঃ‘ এর বিপরীতার্থক শব্দ - উর্ধ্ব।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ‘জ্ঞেয়’ এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞেয়।
- ‘পণ্ড’ এর বিপরীতার্থক শব্দ - সফল।
- ‘ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ - নম্র।
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লথ।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
- ‘আশু’ এর বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লথ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
৪১২.
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনুক্ষ
  2. তুলনীয়
  3. পরোক্ষ
  4. প্রত্যক্ষ
ব্যাখ্যা
• ‘সমক্ষ’ শব্দের বিপরীতার্থক শব্দ - পরোক্ষ।

উল্লেখ্য,
‘সমক্ষ’ শব্দের অর্থ - প্রত্যক্ষ, অগ্রবতী।
'পরোক্ষ' শব্দের অর্থ - অগোচর, সরাসরি নয় এমন।
'তুলনীয়' শব্দের অর্থ - তুলনা করা যায় এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪১৩.
'সমাদৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অগ্রাহ্য
  2. নিন্দা
  3. ঘৃণিত
  4. তিক্ত
ব্যাখ্যা
• 'সমাদৃত' শব্দের বিপরীতার্থক শব্দ : 'ঘৃণিত'। 

অন্য অপশনে,
'গ্রাহ্য' শব্দের বিপরীতার্থক শব্দ : 'অগ্রাহ্য', 
'নিন্দা' শব্দের বিপরীতার্থক শব্দ : 'প্রশংসা', 
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ : 'মধুর'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১৪.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) রাগ - বিরাগ।
  2. খ) উৎকর্ষ - অপকর্ষ
  3. গ) উপগত - অনুগত
  4. ঘ) খাতক - মহাজন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল:
উপগত - অপগত।
উৎকর্ষ - অপকর্ষ
রাগ - বিরাগ।
খাতক - মহাজন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১৫.
'প্রসন্ন' এর বিপরীত শব্দ -
  1. নিন্দিত
  2. বিগ্রহ
  3. বিষাদ
  4. বিষণ্ণ
ব্যাখ্যা
• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ

অন্যদিকে,
- 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১৬.
'তদানীং' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ঐদানীং
  2. তৎপূর্বে
  3. পরকালীন
  4. ইদানীং
ব্যাখ্যা

• 'তদানীং' এর বিপরীতার্থক শব্দ- ইদানীং।

অন্যদিকে, 
• ইহকালীন - পরকালীন। 

উল্লেখ্য, 
• 'তৎপূর্বে' অর্থ- তার আগে। 'তৎপূর্বে' শব্দের বিপরীতার্থক শব্দ হলো-  'অনন্তর' বা 'তার পরে'।
• 'ঐদানীং' শব্দের বানানটি অশুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪১৭.
’নিশ্চেষ্ট’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. অশিষ্ট
  2. নির্জীব
  3. শিষ্ট
  4. সচেষ্ট
ব্যাখ্যা
•’নিশ্চেষ্ট’ শব্দটির বিপরীত শব্দ- সচেষ্ট।

অন্যদিকে,
• ’শিষ্ট’ শব্দটির বিপরীত শব্দ- দুষ্ট।
• ’নির্জীব’ শব্দটির বিপরীত শব্দ- সজীব।
• ’শিষ্ট’ শব্দটির বিপরীত শব্দ- অশিষ্ট।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
৪১৮.
‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আবদ্ধ
  2. বন্ধন
  3. বাহির
  4. বিরক্ত
ব্যাখ্যা
• ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ - আবদ্ধ

অন্যদিকে,
• ‘বন্ধন’ এর বিপরীতার্থক শব্দ - মুক্তি।
• ‘বাহির’ এর বিপরীতার্থক শব্দ - অন্তর।
• 'বিরক্ত’ এর বিপরীতার্থক শব্দ - অনুরক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১৯.
চপল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ঠাণ্ডা
  2. খ) রাশভারী
  3. গ) চালাক
  4. ঘ) সরল
ব্যাখ্যা

চপল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গম্ভীর বা রাশভারী।
রাশভারী শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত গম্ভীর।
গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড়ঃ
অগ্রজ - অনুজ
অধমর্ণ - উত্তমর্ণ
ঈদৃশ - তাদৃশ
উত্তর - দক্ষিণ
খেদ - অখেদ/হর্ষ।
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি ডিকশনারী।

৪২০.
'পারলৌকিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পারত্রিক
  2. ইরিত্রিক
  3. দুল্যোকিক
  4. ঐহিক
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পারত্রিক' শব্দের অর্থ: 
পারলৌকিক, পরলোকসম্বন্ধীয়।

• 'ঐহিক' শব্দের অর্থ:
১. ইহলোকের, এই জন্মের। ২. ইহলোকবিষয়ক।

• তাই 'পারত্রিক' এর বিপরীত শব্দ 'ঐহিক'।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪২১.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) আবাস - প্রবাস
  2. খ) সমষ্টি - ব্যষ্টি
  3. গ) সুকৃত - নিষ্কৃত
  4. ঘ) সুবহ - দুবহ
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ = সমষ্টি - ব্যষ্টি 
অন্যদিকে, 
সুকৃত - দুষ্কৃত 
সুবহ - দুর্বহ 
স্ববাস - প্রবাস 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২২.
"আস্তৃত" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনাস্থা
  2. অনাস্তৃত
  3. অনালস্য
  4. অনাস্বাদিত
ব্যাখ্যা
• "আস্তৃত" শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্তৃত

অন্যদিকে,
- 'আস্থা' শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্থা।
- 'আলস্য' শব্দের বিপরীতার্থক শব্দ - অনালস্য।
- 'আস্বাদিত' শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্বাদিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২৩.
'ধবল' এর বিপরীতার্থক শব্দ - 
  1. মসৃণ
  2. গরল
  3. কৃষ্ণ
  4. প্রসারণ
ব্যাখ্যা

• 'ধবল' এর বিপরীতার্থক শব্দ - কৃষ্ণ।

অন্যদিকে, 
'অমৃত' - গরল,
'বন্ধুর' - মসৃণ।
'আকুঞ্চন' - প্রসারণ।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
'জীবিত' এর বিপরীতার্থক শব্দ  - মৃত।
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ  - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪২৪.
'ফরিয়াদি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অপরাধী
  2. খ) আসামি
  3. গ) বাদী
  4. ঘ) বিবাদী
ব্যাখ্যা
'ফরিয়াদি' শব্দের বিপরীত শব্দ 'আসামি' 
ফল - নিস্ফল
ফকির - আমির 
ফলন্ত - অফলা/ নিস্ফলা
ফাঁপা - নিরেট 
ফতে (জয়) - পরাজয় 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪২৫.
'অনিষ্ট' - এর বিপরীত শব্দ কোনটি?
  1. আদিষ্ট
  2. স্থূল
  3. ধৃষ্ট
  4. ইষ্ট
ব্যাখ্যা
• 'অনিষ্ট' এর বিপরীত শব্দ- ইষ্ট।

উল্লেখ্য,
'অনিষ্ট' অর্থ- অপকার; ক্ষতি।
'ইষ্ট' অর্থ - কল্যাণকর।

অন্যদিকে,
- 'আদিষ্ট' এর বিপরীত শব্দ - নিষিদ্ধ;
- 'কৃশ' এর বিপরীত শব্দ- - স্থূল;
- ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ - নম্র।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪২৬.
“ঈদৃশ”-এর বিপরীত শব্দ--
  1. ক) সদৃশ
  2. খ) এরকম
  3. গ) তাদৃশ
  4. ঘ) সাদৃশ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ঈদৃশ, ঈদৃক্ (বিশেষণ) এর মতো; এরূপ; এতাদৃশ।
তাদৃশ (বিশেষণ) সেইরূপ; তদ্রূপ; সেই প্রকার; তত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৪২৭.
নিচের কোন বিপরীতযুগল অশুদ্ধ?
  1. ক) উক্ত - অনুক্ত
  2. খ) কড়ি - কোমল
  3. গ) স্বভাব - চরিত্র
  4. ঘ) কর্মকর্তা -কর্মচারী
ব্যাখ্যা
স্বভাব - চরিত্র অশুদ্ধ ।

- কারন এ দুটি সমর্থক শব্দ ।

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ:
• আঁটি - শাঁস
• ক্ষীণ - পুষ্ট
• কথিত - অকথিত
• কলঙ্ক - সুনাম
• কৃশ - স্থুল

 উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
৪২৮.
নিম্নের কোন শব্দজোড় সঠিক বিপরীতার্থক শব্দ?
  1. সত্বর - মন্থর
  2. হর্ষ - আহ্লাদ
  3. হৃদতা - ঘৃন্যতা
  4. সন্নিকৃষ্ট - নিকৃষ্ট
ব্যাখ্যা
সত্বর - মন্থর সঠিক বিপরীতার্থক শব্দজোড়।

অন্যান্য অপশনে সঠিক বিপরীতার্থক শব্দজোড়:
হর্ষ - বিষাদ 
সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
হৃদতা - কপটতা

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪২৯.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. দার - স্বামী
  2. দর্শক - নির্দেশক
  3. বিন্দু - রাশি
  4. প্রাচ্য - পাশ্চাত্য
ব্যাখ্যা
• 'দর্শক' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - প্রদর্শক

অন্যদিকে,
- প্রাচ্য - পাশ্চাত্য,
- বিন্দু - রাশি,
- দার - স্বামী।
এই বিপরীতার্থক শব্দযুগল সঠিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৪৩০.
'মন্থর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ত্বরিত
  2. খ) প্রফুল্ল
  3. গ) দ্যুলোক
  4. ঘ) সংশ্লেষণ
ব্যাখ্যা
• 'মন্থর' এর বিপরীত শব্দ- 'ত্বরিত'। 

তাছাড়া,
- 'ভাবিত' এর বিপরীত শব্দ- 'প্রফুল্ল'।
- 'ভূলোক' এর বিপরীত শব্দ- 'দ্যুলোক'।
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ- 'সংশ্লেষণ'। 
 
উৎস: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি।
৪৩১.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) জ্ঞাত - বিজ্ঞাত
  2. খ) অনুগ্রহ - বিগ্রহ
  3. গ) অলীক - বাস্তব
  4. ঘ) অর্বাচীন - নতুন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল - 
অলীক - সত্য/বাস্তব
অনুগ্রহ - নিগ্রহ
অর্বাচীন - প্রাচীন
জ্ঞাত - অজ্ঞাত
অর্থী - প্রত্যর্থী
অধিত্যকা - উপত্যকা 
অনুরাগী - বিরাগী  ইত্যাদি 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৩২.
'সার্থক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ব্যর্থক
  2. খ) নিরর্থক
  3. গ) সাধক
  4. ঘ) নির্মল
ব্যাখ্যা
'সার্থক' শব্দের বিপরীত শব্দ = 'নিরর্থক'  
আরও কিছু বিপরীতার্থক শব্দ- 

নির্মল - পঙ্কিল 
নির্লজ্জ - সলজ্জ 
নিগ্রহ - অনুগ্রহ 
নম্রতা - ঔদ্ধত 
নিশ্চেষ্ট - সচেষ্ট
নিন্দিত - প্রশংসিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৩৩.
'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. উড়িষ্যা
  2. চাপল্য
  3. কুটিল
  4. নির্বোধ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
​• 'মনীষা' এর বিপরীতার্থক শব্দ- 'নির্বোধ'। 
- 'মনীষা' শব্দের অর্থ- প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
- 'নির্বোধ' শব্দের অর্থ- বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।

অন্যদিকে,
- উড়িষ্যা ভারতের একটি স্থানের নাম।
- চাপল্য - অস্থিরতা, বাকচাতুরী।
- কুটিল - বাঁকা, অসরল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৩৪.
`ইদানিং‘- এর বিপরীত শব্দ কী?
  1. ক) তদাদিন
  2. খ) ততদিন
  3. গ) পরদিন
  4. ঘ) তদানিং
ব্যাখ্যা
`ইদানীং‘- এর বিপরীত শব্দ - তদানীং। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ইহকাল - পরকাল 
ইন্দ্রীয় - অতিন্দ্রীয় 
ইহলৌকিক - পারলৌকিক 
ঈদানীন্তন - তদানীন্তন 
ঈষৎ - অধিক/প্রচুর 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৩৫.
সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) সবাক - অবাক
  2. খ) সুধা - অমৃত
  3. গ) সবীজ - নির্জীব
  4. ঘ) স্তাবক - নিন্দক
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড়- 
সবীজ - নির্বীজ  
স্তাবক - নিন্দক 
সবাক - নির্বাক 
হলাহল - সুধা/অমৃত 
সদর - অন্দর 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৩৬.
'ঊর্ধ্ব' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. অস্ত
  2. পতন
  3. নিম্ন
  4. দুর্দান্ত
ব্যাখ্যা
• 'ঊর্ধ্ব' শব্দের বিপরীতার্থক শব্দ - নিম্ন

অন্যদিকে,
- ‘উত্থান’ শব্দের বিপরীতার্থক শব্দ - পতন।
- ‘উদয়’ শব্দের বিপরীতার্থক শব্দ - অস্ত।
- 'নিরীহ' শব্দের বিপরীতার্থক শব্দ - দুর্দান্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৪৩৭.
‘যাযাবর’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সর্বজনীন
  2. খ) সার্বিক
  3. গ) স্থির
  4. ঘ) স্থায়ী
ব্যাখ্যা

যাযাবর (বিশেষ্য), (বিশেষণ) - যাদের বা যারা কোনো নির্দিষ্ট বাসস্থান নেই; যারা নিয়ত ভ্রমন করে বেড়ায়; যারা এক স্থানে বেশি দিন থাকে না; ভবঘুরে। 
- এর বিপরীত শব্দ - গৃহী
কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে অপশন অনুসারে সঠিক উত্তর - স্থায়ী।
- স্থির এর বিপরীত শব্দ চঞ্চল

উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৩৮.
'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ -
  1. অবকর্ষ
  2. অপকর্ষ
  3. বিকর্ষ
  4. অনুন্নত
ব্যাখ্যা
• 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- 'অপকর্ষ'।

• উৎকর্ষ (বিশেষ্য): 
অর্থ- উৎকৃষ্টতা; শ্রেষ্ঠত্ব, উন্নতি, বৃদ্ধি; আধিক্য।

• অপকর্ষ (বিশেষ্য): 
অর্থ- নিকৃষ্টতা; হীনতা, অবনতি।

সুতরাং, 
• 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- 'অপকর্ষ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৩৯.
‘নিন্দিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অবমানিত
  2. প্রসন্ন
  3. চপল
  4. নন্দিত
ব্যাখ্যা

• ‘নিন্দিত’ মানে নিন্দা বা অবমানিত।
- এর বিপরীত শব্দ -‘নন্দিত’, প্রশংসিত বা কৃতজ্ঞতাপূর্ণ।

কিছু অন্যান্য বিপরীতার্থক শব্দযুগল:
- অবমানিত ↔ সম্মানিত; 
- চপল ↔ গম্ভীর; 
- প্রসন্ন ↔ বিষণ্ণ; 
- হলাহল ↔ সুধা/অমৃত;
- হর্ষ/হরিষ ↔ বিষাদ;
- সন্নিকৃষ্ট ↔ বিপ্রকৃষ্ট;
- সন্ধি ↔ বিগ্রহ;
- সরল ↔ গরল, কুটিল, জটিল;
- অমৃত ↔ গরল;
- আবিষ্কার ↔ অজ্ঞাত বস্তু;
- আবির্ভাব ↔ তিরোভাব;
- জঙ্গম ↔ স্থাবর;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- সুন্দর ↔ কুৎসিত;
- আপদ ↔ সম্পদ;
- নির্মল ↔ পঙ্কিল, মলিন;
- প্রসারণ ↔ সংকোচন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৪০.
'ঠকা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. জিত
  2. পূরণ
  3. জেতা
  4. লাভ
ব্যাখ্যা
• 'ঠকা' এর বিপরীত শব্দ — 'জেতা'।

অন্য অপশনের বিপরীত শব্দ: 
হার - জিত,
হরণ - পূরণ,
ক্ষতি - লাভ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০১৯)।
৪৪১.
'জড়' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. স্থবির
  2. নিস্তব্ধ
  3. অঝোর
  4. চেতন
ব্যাখ্যা
• 'জড়' এর বিপরীতার্থক শব্দ - চেতন

তাছাড়া,
- 'স্থবির' শব্দের অর্থ - সন্ন্যাসব্রত পালনকারী প্রবীণ ভিক্ষু।
- 'নিস্তব্ধ' শব্দের অর্থ - নিস্পন্দ, নীরব
- 'অঝোর' শব্দের অর্থ - অবিশ্রান্ত, অবিরাম।

কিছু বিপরীতার্থক শব্দ:
খাতক - মহাজন। 
জড় - চেতন।
জাগরিত - নিদ্রিত। 
ভূত - ভবিষ্যৎ।
বর্ধমান - ক্ষীয়মান। 
ব্যর্থ - সার্থক।
অমরাবতী - নরক। 
সমষ্টি - ব্যাষ্টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৪২.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. আপদ - বিপদ
  2. সাকার - আকার
  3. যশ - অপযশ
  4. ক + খ
ব্যাখ্যা

'যশ - অপযশ' বিপরীতার্থক শব্দদ্বয় সঠিক।

আপদ - বিপদ ও সাকার - আকার শব্দযুগল প্রায় সমার্থক।
ভুল শব্দযুগলের সঠিক বিপরীতার্থক শব্দগুলো হচ্ছে -
আপদ - নিরাপদ
সাকার - নিরাকার

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।

৪৪৩.
'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ভীরু
  2. সোজা
  3. স্থির
  4. স্থূল
ব্যাখ্যা
• 'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থির।

অন্যদিকে, 
--------------
• বাঁকা - সোজা। 
• স্থূল - সূক্ষ্ম / কৃশ / তীক্ষ্ণ। 
• সাহসী - ভীরু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
৪৪৪.
‘প্রাচ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) পাশ্চাত্য
  2. খ) প্রতীচ্য
  3. গ) উন্নত
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা

‘প্রাচ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘পাশ্চাত্য’ ও ‘প্রতীচ্য’ উভয়টিই হয়।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৪৫.
'সন্নিকৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অবসন্নিকৃষ্ট 
  2. দুরকৃষ্ট 
  3. বিপ্রকীর্ণ 
  4. বিপ্রকৃষ্ট
ব্যাখ্যা

• 'সন্নিকৃষ্ট' অর্থ- নিকটে আগত, নিকটবর্তী। 
• 'বিপ্রকৃষ্ট' অর্থ- বিপরীত দিকে আকৃষ্ট, দূরবর্তী। 

• 'সন্নিকৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ- বিপ্রকৃষ্ট। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো-
সাবালিকা - নাবালিকা। 
সাম্প্রদায়িক - অসাম্প্রদায়িক। 
সাহসিকতা - ভীরুতা। 
সুখী - দুখী, অসুখী। 
সুষম - অসম। 
শৌখিন - পেশাদার। 
সৌরমাস - চান্দ্রমাস। 
স্থলভাগ - জলতাগ। 
স্বমত - পরমত। 
স্বাভাবিক - অস্বাভাবিক। 
সুগম - সুর্গম। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৪৪৬.
'আকুঞ্চন' এর বিপরীত শব্দ কি?
  1. নিকুঞ্চন
  2. বিকুঞ্চন
  3. প্রসারণ
  4. নিঃসরণ
ব্যাখ্যা

• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ প্রসারণ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
- 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

৪৪৭.
'প্রসন্ন' এর বিপরীত শব্দ -
  1. বিবাদ
  2. বিষাদ
  3. বিষণ্ণ
  4. নিন্দিত
ব্যাখ্যা
• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ

অন্যদিকে,
- 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৪৮.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. চতুর - নির্বোধ
  2. তামসিক - রাজসিক
  3. জড় - অজড়
  4. অগ্র - পশ্চাৎ
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) জড় - অজড়।

ব্যাখ্যা:
‘জড়’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘চেতন’, ‘অজড়’ নয়।

সঠিক বিপরীতার্থক জোড়াগুলো:
• চতুর - নির্বোধ;
• তামসিক - রাজসিক;
• অগ্র - পশ্চাৎ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৪৪৯.
'আকস্মিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সাময়িক
  2. আবাহন
  3. চিরন্তন
  4. উন্মীলিত
ব্যাখ্যা

• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।

অন্যদিকে,
• 'বিসর্জন' এর বিপরীত শব্দ - আবাহন।
• 'সাময়িক' এর বিপরীত শব্দ - চিরায়ত।
• 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫০.
'উচ্চ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পতন
  2. অস্ত
  3. নীচ
  4. নামা
ব্যাখ্যা
• 'উচ্চ' শব্দের বিপরীতার্থক শব্দ - নীচ। 

অন্যদিকে, 
• উত্থান - পতন। 
• উদয় - অস্ত। 
• ওঠা - নামা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৫১.
'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সাধু
  2. আনাড়ি
  3. ঠুনকো
  4. ঠগ
ব্যাখ্যা
• 'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ - আনাড়ি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো-
ঝুনা - কাঁচা/কচি। 
ঝটিতি - বিলম্ব। 
ঝলমলে - মিটমিটে/ম্যাড়মেড়ে। 
ঝঞ্ঝাট - নির্ঝঞ্ঝাট। 
ঝাল - মিষ্টি। 
ঠকা- জেতা। 
ঠান্ডা - গরম। 
ঠুনকো - মজবুত। 
ঠগ - সাধু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৪৫২.
'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ-
  1. বিপন্ন
  2. প্রকাশিত
  3. প্রতিপন্ন
  4. বিষণ্ন
ব্যাখ্যা

• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ 'বিষণ্ন'।

• প্রসন্ন (বিশেষণ)  অর্থ: সন্তুষ্ট; সদয় ; নির্মল, পবিত্র।

• বিষণ্ন (বিশেষণ) অর্থ:
১) দুঃখিত; দুঃখপ্রাপ্ত; ক্ষুণ্ন।
২) ম্লান; মলিন (একাকী বিষণ্ন তরুচ্ছায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
৩) বিষাদযুক্ত; অপ্রসন্ন।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৪৫৩.
‘আনত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিনীত
  2. অবনত
  3. নত
  4. অবিনত
ব্যাখ্যা
• ‘আনত’ বিশেষণ পদ।
‘আনত’ শব্দের অর্থ:
- প্রণত;
- নম্র;
- বিনীত;
- অবনত;
- ঈষৎ নত।

অন্যদিকে,
• ‘অবিনত’ বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়।
‘অবিনত’ শব্দের অর্থ:
- বিনয়হীন ব্যক্তি;
- অবিনয়ী,
- উদ্ধত।

• সুতরাং ‘আনত’ শব্দের বিপরীতার্থক শব্দ - অবিনত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৫৪.
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্দিষ্ট
  2. প্রস্থিত
  3. বিরত
  4. নিবিষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ — 'প্রস্থিত'।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রবিষ্ট' শব্দের অর্থ- প্রবেশ করেছে এমন।

অন্যদিকে,
'প্রস্থিত' শব্দের অর্থ- চলে গেছে এমন।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' - বিরক্ত, 
'অনুমেয়' - অননুমেয়, 
'নিয়ত'-  বিরত, 
'প্রবিষ্ট' - প্রস্থিত, 
'দরদি'- নির্দয়, 
'উদ্ধত' -বিনীত, 
'উগ্র' -মৃদু / সৌম্য, 
'ঔদ্ধত্য' -বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৪৫৫.
‘দুষ্কৃতি’ -এর বিপরীতার্থক শব্দ কি?
  1. সৎ
  2. ধার্মিক
  3. সদয়
  4. সুকৃতি
ব্যাখ্যা
• 'দুষ্কৃতি' - এর বিপরীত শব্দ = সুকৃতি

অন্যদিকে,
• 'ধার্মিক' - এর বিপরীত শব্দ = অধার্মিক, পাপিষ্ঠ।
• 'সদয়' - এর বিপরীত শব্দ = নির্দয়।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• তাপ - শৈত্য / নিস্তাপ।
• তিমির - আলোক।
• দৃঢ় - শিথিল।
• দ্যুলোক - ভূলোক।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৫৬.
'স্তাবক' - এর বিপরীত শব্দ কোনটি?
  1. অস্তাবর
  2. নির্লিপ্ত
  3. নিকৃষ্ট
  4. নিন্দুক
ব্যাখ্যা

• 'স্তাবক' এর বিপরীতার্থক শব্দ - নিন্দুক।

উল্লেখ্য,
- 'স্তাবক' শব্দের অর্থ - চাটুকার।

অন্যদিকে,
- 'প্রকৃষ্ট' এর বিপরীত শব্দ - নিকৃষ্ট।
- 'মত্ত' শব্দের বিপরীত শব্দ - নির্লিপ্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- মত্ত = নির্লিপ্ত।
- মৃত = জীবিত।
- সাকার = নিরাকার।
- বিষাদ = প্রসাদ।
- তোয়াজ = তাচ্ছিল্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৫৭.
'গুপ্ত' এর বিপরীত শব্দ- 
  1. অপরিজ্ঞাত
  2. মুক্ত
  3. ব্যক্ত
  4. জাগ্রত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'গুপ্ত' অর্থ: 
- গূঢ়; লু্ক্কায়িত।
- লুকিয়ে বা গোপন রাখা হয়েছে এমন (গুপ্ত বৃত্তান্ত)।
- অপরিজ্ঞাত; অদৃশ্য।

• ব্যক্ত অর্থ: প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত।

• ‘গুপ্ত’ এর বিপরীত শব্দ: ব্যক্ত / প্রকাশিত।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• গোপন - প্রকাশ।
• চড়াই - উৎরাই।
• ঘুমন্ত - জাগ্রত।
• আবদ্ধ  - মুক্ত।
• চিরায়ত - সাময়িক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; অভিগম্য অভিধান।

৪৫৮.
'ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. মানব
  2. মৃত
  3. ভাবী
  4. নিখুঁত
ব্যাখ্যা
• ভাবী শব্দের অর্থ:
- ভবিষ্যৎ,
- অনাগত কাল,
- ভবিষ্যতে হবে এমন।
 
আবার,
ভূত শব্দের অর্থ:
- অতীত,
- বিদ্যমান রয়েছে এমন।
 
• সুতরাং 'ভূত' শব্দের বিপরীত শব্দ - ভবিষ্যৎ/ভাবী।

অন্যদিকে,
‘খুঁত’ এর বিপরীতার্থক শব্দ - নিখুঁত।
'জীবিত' শব্দের  বিপরীতার্থক শব্দ - মৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৫৯.
হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. হঠাৎ
  2. ব্যর্থ
  3. সমস্ত
  4. সর
ব্যাখ্যা

• ‘হরদম’ শব্দের অর্থ: নিয়ত, সর্বদা, অনবরত।

• ‘হরদম’ শব্দের বিপরীতার্থক শব্দ - হঠাৎ।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ,
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা',
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস',
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ); ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

৪৬০.
'চপল' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গম্ভীর
  2. সাধু
  3. বোকা
  4. কপট
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'চপল' শব্দের অর্থ-  চঞ্চল, অস্থির।

• 'চপল' এর বিপরীতার্থক শব্দ - গম্ভীর।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- অনুরক্ত - বিরক্ত।
- নিয়ত - বিরত।
- চাপল্য- গাম্ভীর্য।
- ঔদার্য - কার্পণ্য।
- ঔদ্ধত্য - বিনয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬১.
'সৌম্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. করাল
  2. মনোহর
  3. প্রশান্ত
  4. সিক্ত 
ব্যাখ্যা

'সৌম্য' এর বিপরীতার্থক শব্দ - করাল

উল্লেখ্য,
'সৌম্য' শব্দের অর্থ - প্রশান্ত, ধীর, স্থির, মনোরম, মনোহর
'করাল' শব্দের অর্থ - ভীষণ-দর্শন, ভয়ংকর, ভীতিপ্রদ।

অন্যদিকে,
সিক্ত - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৬২.
সঠিক বিপরীত শব্দযুগল কোনটি?
  1. ক) নিগ্রহ - আগ্রহ
  2. খ) নম্রতা - ভদ্রতা
  3. গ) নিমীলিত - উন্মীলিত
  4. ঘ) নিন্দিত - নান্দনিক
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দযুগল- নিমীলিত - উন্মীলিত

নিন্দিত - নন্দিত
নিগ্রহ - অনুগ্রহ 
নম্রতা - ঔদ্ধত্য 

উৎস:
ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৬৩.
নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
  1. ক) ঐহিক – পারত্রিক
  2. খ) উত্তপ্ত -শৈত
  3. গ) আবাহন- বিসর্জন
  4. ঘ) ইদানিং – তদানিং
ব্যাখ্যা
উত্তপ্ত- এর বিপরীত শব্দ শীতল। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৪৬৪.
'দুষ্কর' এর বিপরীতার্থক শব্দ -
  1. পরস্ব
  2. সবল
  3. কাছে
  4. সুকর
ব্যাখ্যা
• 'দুষ্কর' এর বিপরীতার্থক শব্দ - সুকর

উল্লেখ্য,
- 'দুষ্কর' শব্দের অর্থ - দুরূহ, দুঃসাধ্য।
- 'সুকর' শব্দের অর্থ - সহজে করা যায় এমন।

অন্যদিকে,
দূরে - কাছে,
দুর্বল - সবল,
নিজস্ব - পরস্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬৫.
'প্রত্যয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিস্ময়
  2. নির্ভয়
  3. সংশয়
  4. নিশ্চয়
  5. ক ও গ
ব্যাখ্যা
• 'প্রত্যয়' এর বিপরীতার্থক শব্দ- সংশয়।

• 'প্রত্যয়' শব্দের অর্থ- প্রতীতি, বিশ্বাস, নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।
• 'সংশয়' শব্দের অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।

অন্যদিকে,
'বিস্ময়' -  স্বাভাবিক।
'ভয়' - নির্ভয়।
'দ্বিধা' - নির্দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬৬.
নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ -
  1. ক) খাতক-মহাজন
  2. খ) আসমান-জমিন
  3. গ) সিক্ত-রিক্ত
  4. ঘ) স্বপ্ন-বাস্তব
ব্যাখ্যা
সিক্ত অর্থ আর্দ্র, ভেজা।
অন্যদিকে রিক্ত অর্থ শূন্য, খালি সম্বলহীন, নিঃস্ব ইত্যাদি।

- সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক
- রিক্ত শব্দের বিপরীত শব্দ - পূর্ণ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪৬৭.
নিচের কোনটি বিপরীতার্থক শব্দযুগল নয়?
  1. নির্মল - সমল
  2. বিজন - জনবহুল
  3. নিরক্ষর - স্বাক্ষর
  4. বিপন্নতা - নিরাপত্তা
ব্যাখ্যা
নিরক্ষর  শব্দের বিপরীতার্থক শব্দ হলো সাক্ষর। 
সাক্ষর  (বিশেষণ)
১ অক্ষরযুক্ত; অক্ষরজ্ঞান সম্পন্ন।
২ অল্পশিক্ষিত; শিক্ষাপ্রাপ্ত; literate।

স্বাক্ষর (বিশেষ্য)
সই; দস্তখত।
{(তৎসম বা সংস্কৃত) স্ব+অক্ষর}

মূল শব্দ - বিপরীতার্থক শব্দ 
    নির্মল - সমল / পঙ্কিল 
  বিজন - জনবহুল 
 বিপন্নতা - নিরাপত্তা 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬৮.
'চয়' এর বিপরীতার্থক শব্দ -
  1. অপচয়
  2. সঞ্চয়
  3. আহরণ
  4. রাশি
ব্যাখ্যা
- 'চয়' এর বিপরীতার্থক শব্দ - অপচয়

উল্লেখ্য,
'চয়' শব্দের অর্থ:
- রাশি,
- আহরণ,
- পুঞ্জ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬৯.
'তস্কর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নস্কর
  2. সাধু
  3. পারত্রিক
  4. নির্বোধ
ব্যাখ্যা
• 'তস্কর' এর বিপরীতার্থক শব্দ - সাধু। 

অন্যদিকে, 
• ঐহিক - পারত্রিক। 
• মনীষা - নির্বোধ।

• 'নস্কর' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭০.
‘ঔচিত্য’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কার্পণ্য
  2. খ) অনৌচিত্য
  3. গ) বিনয়
  4. ঘ) অনাগ্রহ
ব্যাখ্যা
ঔচিত্য এর বিপরীত শব্দ অনৌচিত্য। ঔদার্য এর বিপরীত শব্দ কার্পণ্য। ঔদ্ধত এর বিপরীত শব্দ বিনয়। ঔৎসুক্য এর বিপরীত শব্দ অনাগ্রহ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৪৭১.
বিপরীত শব্দ লিখুন: ‘অনুরাগ’
  1. প্রতিরাগ
  2. বিরাগ
  3. বীরাগ
  4. নম্র
ব্যাখ্যা
• ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ - বিরাগ।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৭২.
কোনটি 'খ্যাতি' শব্দের বিপরীতার্থক?
  1. ক) অখ্যাতি
  2. খ) সুখ্যাতি
  3. গ) যশ
  4. ঘ) ক + গ উভয়ই
ব্যাখ্যা
- 'খ্যাতি' এর বিপরীত শব্দ হচ্ছে অখ্যাতি

• গুরুত্বপুর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:

'খাটুনি' এর বিপরীত শব্দ হচ্ছে আলসেমি।
'খুঁত' এর বিপরীত শব্দ হচ্ছে নিখুঁত।
'খরিদ' এর বিপরীত শব্দ হচ্ছে বিক্রি।
'খানিক' এর বিপরীত শব্দ হচ্ছে বেশি।
'খালি' এর বিপরীত শব্দ হচ্ছে ভরা।
'খরা' এর বিপরীত শব্দ হচ্ছে বাদল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪৭৩.
'অমর‍্যবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. কলাবতী
  2. মরাবতী
  3. নরক
  4. মায়াবতী
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'অমরাবতী' শব্দের অর্থ হলো দেবতাদের বাসস্থান, অর্থাৎ স্বর্গ বা সুরলোক।
অর্থ্যাৎ,
'অমরাবতী' এর বিপরীত অর্থ হবে 'নরক'।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়। 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত। 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৭৪.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অবিনশ্বর-শাশ্বত
  2. কুশ্রী-বিশ্রী
  3. প্রাচ্য-পাশ্চাত্য
  4. হর্ষ-আনন্দ
ব্যাখ্যা
• 'প্রাচ্য' শব্দের বিপরীতার্থক শব্দ - পাশ্চাত্য / প্রতীচ্য।

অন্যদিকে,
- অবিনশ্বর/শাশ্বত শব্দের বিপরীত শব্দ - নশ্বর।
- শ্রী এর বিপরীত শব্দ - কুশ্রী/বিশ্রী/শ্রীহীন।
- হর্ষ শব্দের বিপরীত শব্দ - শোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭৫.
'লিপ্সা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিরাগ
  2. অভাব
  3. দারিদ্র
  4. স্বচ্ছলতা
ব্যাখ্যা
কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ- 
লিপ্সা - বিরাগ 
লগ্ন - চ্যুত 
লেখক - পাঠক 
 রোগ - স্বাস্থ্য 
লব - হর 
লেন - দেন 
শবল - একবর্ণা

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৭৬.
‘নিয়ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিরত
  3. বিনীত
  4. প্রবিষ্ট
ব্যাখ্যা
• 'নিয়ত' এর বিপরীতার্থক শব্দ - বিরত।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ব্যক্ত - গূঢ়।
গ্রাহ্য - অগ্রাহ্য।
ধীর - অধীর।
দ্বৈত - অদ্বৈত।
অনুরক্ত - বিরক্ত।
অনুমেয় - অননুমেয়।
প্রবিষ্ট - প্রস্থিত।
দরদি - নির্দয়।
উদ্ধত - বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
৪৭৭.
'কুমেরু' এর বিপরীতার্থক শব্দ -
  1. উমেরু
  2. সুমেরু
  3. অমেরু
  4. শুমেরু
ব্যাখ্যা

'কুমেরু' এর বিপরীতার্থক শব্দ - সুমেরু

উল্লেখ্য,
'কুমেরু' শব্দের অর্থ - পৃথিবীর নিরক্ষ রেখার দক্ষিণে ৯০০ অক্ষাংশে অবস্থিত অঞ্চল, দক্ষিণমের।
'সুমেরু' শব্দের অর্থ - পুরাণে কল্পিত পর্বতবিশেষ, (বাংলায়) পৃথিবীর উত্তর মেরু, north pole।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৭৮.
‘যোজক’ -এর বিপরীত শব্দ কি?
  1. প্রণালী
  2. বিয়োজক
  3. হ্রাস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যোজক' - এর বিপরীত শব্দ = প্রণালি

অন্যদিকে,
• 'হ্রাস' - এর বিপরীত শব্দ = বৃদ্ধি। 

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• চড়াই - উতরাই।
• চিরায়ত - সাময়িক।
• গ্রহণ - বর্জন।
• গ্রহীতা - দাতা।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৭৯.
'ক্ষয়িষ্ণু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বর্ধিষ্ণু
  2. খ) বর্ধমান
  3. গ) বাড়তি
  4. ঘ) হ্রাসমান
ব্যাখ্যা
ক্ষয়িষ্ণু শব্দের বিপরীতার্থক শব্দ বর্ধিষ্ণু। বর্ধমান শব্দের বিপরীতার্থক শব্দ ক্ষীয়মাণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪৮০.
'মত্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. জীবিত
  2. প্রাপ্ত
  3. সাদৃশ্য
  4. নির্লিপ্ত
ব্যাখ্যা
• 'মত্ত' শব্দের বিপরীত শব্দ - নির্লিপ্ত

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ‘জ্ঞেয়’ এর বিপরীতার্থক শব্দ = অজ্ঞেয়।
- ‘পণ্ড’ এর বিপরীতার্থক শব্দ = সফল।
- ‘ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ = নম্র।
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ = শ্লেথ।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ = পূর্ণ।
- ‘আশু’ এর বিপরীতার্থক শব্দ = বিলম্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
৪৮১.
'প্রকৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. উত্তম
  2. প্রশস্ত
  3. স্তাবক
  4. নিকৃষ্ট
ব্যাখ্যা
• 'প্রকৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নিকৃষ্ট

উল্লেখ্য,
- 'প্রকৃষ্ট' শব্দের অর্থ - উত্তম, প্রশস্ত, শ্রেষ্ট।

অন্যদিকে,
- 'নিন্দুক' এর বিপরীতার্থক শব্দ - স্তাবক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৮২.
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কী?
  1. দুর্বিনীত
  2. স্পর্ধিত
  3. সংযত
  4. বিরত
ব্যাখ্যা

• 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - সংযত

উল্লেখ্য,
'উদ্ধত' শব্দের অর্থ - ধৃষ্ট, দুর্বিনীত, স্পর্ধিত, গর্বিত, দুরন্ত, উগ্র, গোঁয়ার।
'বিনীত' শব্দের অর্থ - বিনয়যুক্ত (বিনীত অনুরোধ), সংযত (বিনীত কণ্ঠ)।

অন্যদিকে,
'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৮৩.
গৌরব এর বিপরীত শব্দ কোনটি?
  1. অপমান
  2. অমর্যাদা
  3. লজ্জা
  4. অহংকার
ব্যাখ্যা
• গৌরব -এর বিপরীত শব্দ - অগৌরব।

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গৌরব' শব্দটির অর্থ - গর্ব, অহংকার, মর্যাদা ইত্যাদি।

আবার,
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে 'অগৌরব'  শব্দটির অর্থ - অমর্যাদা।

উল্লেখ্য, 
'গৌরব' এর বিপরীত শব্দ হচ্ছে 'অমর্যাদা', যা সম্মান বা মর্যাদার অভাব বা অবমাননাকে বোঝায়।

সুতরাং, বলা যায় গৌরব শব্দের বিপরীত শব্দ - অমর্যাদা, লজ্জা।
-------------------
অন্যদিকে, 
লজ্জা অর্থ: কোনো উক্তি বা কর্ম সম্পাদনের জন্য অস্বস্তিকর মানসিক অবস্থা; গোপন বিষয় প্রকাশিত হয়ে পড়ার সংকোচ, শরম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৮৪.
'হৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. হর্ষ
  2. পুষ্ট
  3. বিষণ্ণ
  4. শীর্ণ
ব্যাখ্যা
• ‘হৃষ্ট’ শব্দের অর্থ: উল্লাস, পুলকিত, রোমাঞ্চিত, প্রফুল্ল, আনন্দ।

• 'হৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - বিষণ্ণ।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
• হর্ষ - বিষাদ।
• ক্ষীণ - পুষ্ট। 
• শীর্ণ - স্থূল। 
• তিক্ত - মধুর।
• অবিরল - বিরল।
• কুটিল - সরল।
• জীবিত - মৃত।
• অমৃত - গরল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮৫.
'সবীজ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অজীবিত
  2. নীরব
  3. নীরস
  4. নির্বীজ
ব্যাখ্যা

• 'সবীজ' এর বিপরীতার্থক শব্দ- নির্বীজ। 

অন্যদিকে, 
• সরব - নীরব। 
• সরস - নীরস। 
• অবিরল -বিরল।
• কুটিল - সরল।
• জীবিত - মৃত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৮৬.
'মহার্ঘ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. খুচরা
  2. পুজা
  3. সুলভ
  4. নিহার্ঘ
ব্যাখ্যা

• 'মহার্ঘ' শব্দের বিপরীত শব্দ 'সুলভ'।

• 'মহার্ঘ' শব্দের অর্থ: 

১) অত্যন্ত মূল্যবান, মহামূল্য। ২) দুর্মূল্য।

• 'সুলভ' শব্দের অর্থ: 
১) সহজলভ্য। ২) সস্তা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৮৭.
'আয়ত্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি? 
  1. বেআয়ত্ত
  2. আয়ত্তহীন 
  3. অনায়ত্ত
  4. আয়ত্তাধীন 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• আয়ত্ত শব্দের শব্দের অর্থ- 
১)অধিকার; কবল। ২) সামর্থ্য। 
১) অধীন, বশবর্তী। ২) অধিকৃত, হস্তগত। ৩) শিক্ষালব্ধ।

অনায়ত্ত শব্দের অর্থ:
আয়ত্তের বহির্ভূত; বশীভূত নয় এমন; অবাধ্য।

অর্থাৎ, 'আয়ত্ত' শব্দের বিপরীত শব্দ অনায়ত্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৪৮৮.
অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পার্বত্য
  2. সমতল
  3. ধিত্যকা
  4. উপত্যকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অধিত্যকা' শব্দের অর্থ- পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
•  'উপত্যকা' শব্দের অর্থ- দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।

সুতরাং,
• 'অধিত্যকা' শব্দের বিপরীতার্থক শব্দ- উপত্যকা।

অন্যদিকে,
‘সমতল’ শব্দের অর্থ- উুঁচুনিচু নয় এমন, পৃষ্ঠদেশ সমান এমন।

• ‘সমতল’ শব্দের বিপরীতার্থক শব্দ- অসমতল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৮৯.
'উন্মীলন' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিকাশ
  2. সংকীর্ণ
  3. সংকোচন
  4. তলানো
ব্যাখ্যা

'উন্মীলন' এর বিপরীতার্থক শব্দ - সংকোচন

উল্লেখ্য,
'উন্মীলন' শব্দের অর্থ - বিকাশ, উন্মেষ, উদ্ঘাটন, উন্মোচন।
'নিমীলন' শব্দের অর্থ - চোখের পাতা মুদিতকরণ, সংকোচন, মৃত্যু।

অন্যদিকে,
উতরানো - তলানো।
উদার - সংকীর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৯০.
‘হাজির’ শব্দের বিপরীত কোনটি?
  1. গমন
  2. বেহাজির
  3. প্রস্থান
  4. গরহাজির
ব্যাখ্যা
• 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', 
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস', 
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৪৯১.
'তুহিন' এর বিপরীতার্থক শব্দ -
  1. তুষার
  2. জাগরণ
  3. হিম
  4. উষ্ণতা
ব্যাখ্যা
• 'তুহিন' এর বিপরীতার্থক শব্দ - উষ্ণতা

উল্লেখ্য,
- 'তুহিন' শব্দের অর্থ - বরফ, তুষার, হিম
- 'উষ্ণতা' শব্দের অর্থ - তাপ, তাপমাত্রা।

অন্যদিকে,
তন্দ্রা - জাগরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯২.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) অর্পণ - গ্রহণ
  2. খ) উপগত - অনুগত
  3. গ) মতি - সুর্মতি
  4. ঘ) বিজেতা - বিজয়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল: অর্পণ - গ্রহণ/প্রত্যর্পণ।

গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দযুগল:
রাগ - বিরাগ।
উপগত - অপগত।
প্রসন্ন - বিষণ্ণ, অপ্রসন্ন
প্রফুল্ল - ম্লান, বিষণ্ণ 
প্রাচ্য - প্রাতীচ্য 
বিরক্ত - অনুরক্ত 
বিজেতা - বিজিত 
মধুর - কটু
মতি - দুর্মতি
বিনীত - উদ্ধত

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৯৩.
সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) স্নিগ্ধ - কোমল
  2. খ) সংহত - বিভক্ত
  3. গ) স্ববাস - আবাস
  4. ঘ) সচেষ্ট - বিশিষ্ট
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড়- 
সংহত - বিভক্ত/অসংহত

স্নিগ্ধ - রুক্ষ  
স্ববাস - প্রবাস 
সচেষ্ট - নিশ্চেষ্ট

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৯৪.
'নন্দিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিষণ্ণ
  2. বিষাদ
  3. বিগ্রহ
  4. নিন্দিত
ব্যাখ্যা
• 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত

অন্যদিকে, 
- 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৯৫.
'স্নিগ্ধ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বন্ধুর
  2. কদাচার
  3. শুষ্ক 
  4. রুক্ষ
ব্যাখ্যা

• 'স্নিগ্ধ' এর বিপরীতার্থক শব্দ - রুক্ষ। 

অন্যদিকে, 
'সমতল' এর বিপরীতার্থক শব্দ - বন্ধুর। 
'সদাচার' এর বিপরীতার্থক শব্দ - কদাচার। 
'সিক্ত' এর বিপরীতার্থক শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৯৬.
সঠিক বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হর্ষ-শোক
  2. খ) শ্লথ-ত্বরিত
  3. গ) অবিনশ্বর-শাশ্বত
  4. ঘ) কৃপণ-বদান্য
ব্যাখ্যা
• অবিনশ্বর/শাশ্বত শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - নশ্বর। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ত্বরিত।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।
• 'কৃপণ' এর বিপরীতার্থক শব্দ - বদান্য।
• হর্ষ শব্দের বিপরীত শব্দ - শোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৯৭.
”সবাক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সাক্ষর
  2. নির্বাক
  3. সচল
  4. নির্দয়
ব্যাখ্যা
• ”সবাক” শব্দের বিপরীত শব্দ = নির্বাক।

- ”নির্বাক” শব্দের অর্থ= বাশূন্য, হতবাক, মৌনী, নীরব।
- ”সবাক” শব্দের অর্থ= শব্দ বা কথা-সহ (সবাকচিত্র)।

অন্যদিকে,
• ”সাক্ষর” শব্দের বিপরীত শব্দ = নিরক্ষর।
• ”নির্দয়” শব্দের বিপরীত শব্দ = সদয়।
• ”সচল” শব্দের বিপরীত শব্দ = অচল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯৮.
'নিগ্রহ' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. ক) বিগ্রহ
  2. খ) আগ্রহ
  3. গ) অনাগ্রহ
  4. ঘ) অনুগ্রহ
ব্যাখ্যা
'নিগ্রহ' শব্দের বিপরীতার্থক শব্দ অনুগ্রহ 

আরও  কিছু বিপরীত শব্দের উদাহরণ-
- ঐহিক - পারত্রিক
- মহত্মা - দুরাত্মা
- নিন্দিত - প্রশংসিত
- লিপ্ত - নির্লিপ্ত
- ভূত - ভবিষ্যৎ
- ধৃষ্ট - নম্র/ বিনয়ী

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৪৯৯.
'আত্ম' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবাধ্য
  2. অনায়ত্ত
  3. পর
  4. স্বয়ং
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'আত্ম' এর বিপরীতার্থক শব্দ - পর

অন্যদিকে, 
- 'আয়ত্ত' এর বিপরীতার্থক শব্দ - অনায়ত্ত।

উল্লেখ্য,
- 'অনায়ত্ত' শব্দের অর্থ - অবাধ্য।
- 'আত্ম' শব্দের অর্থ - স্বয়ং।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০০.
‘অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?   
  1. নবীন
  2. প্রাচীন 
  3. মূর্খ 
  4. প্রতীচীন 
ব্যাখ্যা

'অর্বাচীন’ এর বিপরীত অর্থ হলো- 'প্রাচীন’। 
-------------------------------
• বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।

- অর্বাচীন মানে— নবীন, আধুনিক, নতুন বা অপক্কবুদ্ধিসম্পন্ন।
- আর প্রাচীন অর্থ হলো-  অতি পুরাতন, অনেক আগের, সেকেলে বা দীর্ঘকাল ধরে বিদ্যমান।
- অর্বাচীন = প্রাচীন। 
------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুসন্ধান — উপেক্ষা,
কৃপণ — বদান্য,
বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
বীর — ভীরু,
সংশয় — প্রত্যয়,
সরু — মোটা,
উর্বর — ঊষর / অনুর্বর,
বিরত — উদ্যত / রত / নিরত,
যুদ্ধ — শান্তি,
আবাহন — বিসর্জন,
কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
আকস্মিক — চিরন্তন,
চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
অলস — পরিশ্রমী,
ক্ষীয়মান — বর্ধমান,
সৌম্য — উগ্র / করাল,
কৃশ — স্থূল,
পরাস্ত — জয়ী,
কপট — সরল / অকপট,
অসীম — সসীম,
মায়া — নির্মমতা,
অনুরাগ — বিরাগ,
বিষাদ — আনন্দ / হর্ষ,
ভূত — ভবিষ্যৎ,
বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
ধ্বনি — প্রতিধ্বনি,
অনুগ্রহ — নিগ্রহ,
সরল — কুটিল / জটিল / গরল,
অমৃত — গরল,
আবির্ভাব — তিরোভাব,
জঙ্গম — স্থাবর,
নশ্বর — অবিনশ্বর,
সুন্দর — কুৎসিত,
আপদ — সম্পদ,
আকাশ — পাতাল,
নির্মল — পঙ্কিল / মলিন,
প্রসারণ — সংকোচন,
প্রসন্ন — বিষণ্ণ। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।