বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিপরীতার্থক শব্দ

মোট প্রশ্ন১,১৩৫এই পাতা২২প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিপরীতার্থক শব্দ

PrepBank · পাতা ১২ / ১২ · ১,১০১১,১২২ / ১,১৩৫

১,১০১.
'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রতীচ্য
  2. প্রাচ্যহীন
  3. অপ্রাচ্য
  4. নবীন
ব্যাখ্যা

• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।

উল্লেখ্য,
• প্রাচ্য শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ। ২. পূর্বদেশীয়। বি. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ।

• প্রতীচ্য শব্দের অর্থ:
১.  পশ্চিম দিকস্ব। ২. পশ্চিমদেশীয়, পাশ্চাত্য।

আবার,

• ‘প্রাচী’ শব্দের অর্থ হচ্ছে - পূর্বদিক।
এর বিপরীত শব্দ হবে — পশ্চিম দিক বোঝানো শব্দ।
- প্রতীচী অর্থ - পশ্চিমদিক।

সুতরাং,
• ‘প্রাচী’ এর বিপরীত শব্দ — 'প্রতীচী'।
----------------------

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
• 'কুঞ্চন' - প্রসারণ।
• 'বর্জন' - গ্রহণ।
• 'দুর্জন' - সজ্জন।
• 'উৎকর্ষ' - অপকর্ষ।
• 'দাতা' - গ্রহীতা।
• 'ক্ষয়িষ্ণু' - বর্ধিষ্ণু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

১,১০২.
'সত্বর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. মন্থর
  2. ত্বরায়
  3. চত্বর
  4. অন্তর
ব্যাখ্যা
• 'সত্বর' এর বিপরীত শব্দ - মন্থর

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ অন্তর - বাহির।
→ আকস্মিক - চিরন্তন।
→ আকুঞ্চন - প্রসারণ।
→ উদ্ধত - বিনীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১০৩.
'সুশ্রী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. বিশ্রী
  3. সুদর্শন
  4. শ্রীযুক্ত
ব্যাখ্যা
• 'সুশ্রী' শব্দের বিপরীত শব্দ - বিশ্রী

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
সাচ্চা - ভুয়া,
শীঘ্র - বিলম্ব,
সদয় - নির্দয়,
সরব - নীরব,
সার্থক - ব্যর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,১০৪.
'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিরক্ত
  2. অনুরক্ত
  3. সংশয়
  4. বিরত
ব্যাখ্যা

• 'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ - বিরত

অন্যদিকে,
- 'বিরক্ত' শব্দের বিপরীত শব্দ - অনুরক্ত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১০৫.
'চপল' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অচেনা
  2. খ) অচ্যুত
  3. গ) অচপল
  4. ঘ) অচল
ব্যাখ্যা
- 'চপল' শব্দের বিপরীরত শব্দ হলো- 'অচপল' বা 'গম্ভীর'।
- এছাড়া বাকি শব্দগুলোর বিপরীরত শব্দ-
• 'অচেনা'— চেনা
• 'অচ্যুত' — চ্যুত
• 'অচল' — চল

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১০৬.
'অস্তগামী' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিম্নগামী
  2. অধোগামী
  3. কুপথগামী
  4. উদীয়মান
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অস্তগামী' এর বিপরীতার্থক শব্দ - উদীয়মান

তাছাড়া,
- 'নিম্নগামী' শব্দের অর্থ - অধোগামী, কুপথগামী।
- 'অস্তগামী' শব্দের অর্থ - অস্তগমরত।
- 'উদীয়মান' শব্দের অর্থ - উদিত হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১০৭.
'প্রাখর্য' শব্দের বিপরীত শব্দ -
  1. প্রকট 
  2. প্রস্থিত
  3. সাধু 
  4. স্নিগ্ধতা 
ব্যাখ্যা
• 'প্রাখর্য' শব্দের বিপরীত শব্দ - স্নিগ্ধতা

অন্যদিকে,
- 'শঠ' শব্দের বিপরীত শব্দ - সাধু। 
- 'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'প্রচ্ছন্ন' শব্দের বিপরীত শব্দ - প্রকট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১,১০৮.
'অমৃত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ঋজু
  2. গুপ্ত
  3. গরল
  4. শুষ্ক
ব্যাখ্যা
• 'অমৃত' এর বিপরীত শব্দ - 'গরল'।

অন্য অপশনের বিপরীত শব্দ: 
• 'বঙ্কিম' - ‘ঋজু’।
• আর্দ্র - শুষ্ক,
• গুপ্ত - ব্যাপ্ত,

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১০৯.
'অপগত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. উপগত
  2. উদ্ধত
  3. অনুক্ত
  4. উন্নতি
ব্যাখ্যা
'অপগত' এর বিপরীত শব্দ- 'উপগত' 
'বিনীত' এর বিপরীত শব্দ- 'উদ্ধত' 
'অবনতি' এর বিপরীত শব্দ - 'উন্নতি' 
'উক্ত' এর বিপরীত শব্দ - 'অনুক্ত' 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১,১১০.
’অশন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক্ষুধা
  2. অনশন
  3. মধুর
  4. বিরক্ত
  5. কোনটি নয়
ব্যাখ্যা

 • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’অশন’ শব্দের অর্থ- আহার, ভোজন, ।
- ’অনশন’ শব্দের অর্থ- অনাহার।

’অশন’ শব্দের বিপরীতার্থক শব্দ - অনশন।

অন্যদিকে,
• অম্ল এর বিপরীত শব্দ- মধুর।
• অনুরক্ত বিপরীত শব্দ- বিরক্ত।
• ক্ষুধা শব্দের বিপরীত শব্দ- তৃপ্ত।

উৎম:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,১১১.
'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিষণ্ণ
  2. বিষাদ
  3. প্রচ্ছন্ন
  4. নিন্দিত
ব্যাখ্যা
- 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ- নিন্দিত।

কিছু বিপরীতার্থক শব্দসমূহ হলো-
- গরল - অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট।
- সন্ধি - বিগ্রহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১১২.
‘রম্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. রুষ্ট
  2. রুদ্ধ
  3. রোগী
  4. কদাকার
ব্যাখ্যা
• ‘রম্য’ শব্দের অর্থ: মনোরম, রমণীয়, সুদর।

অন্যদিকে,
‘কদাকার’ শব্দের অর্থ: কুৎসিত আকৃতিবিশিষ্ট, বেঢপ।

• সুতরাং ‘রম্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কদাকার।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ হলো:
• রুষ্ট - তুষ্ট,
• রুদ্ধ - মুক্ত,
• রোগী - নীরোগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৩.
'পামর' এর বিপরীত শব্দ কোনটি
  1. পাষাণ
  2. দয়ালু
  3. পুণ্যবান
  4. নির্দয়
ব্যাখ্যা

• পামর;
অর্থ: পাপিষ্ঠ, নীচ, মূর্খ।
- এর বিপরীত শব্দ 'পুণ্যবান'।

 অন্য অপশন গুলো:
- 'পুণ্যবান' এর বিপরীত শব্দ 'পুণ্যহীন/পাপী।
-  'দয়ালু'  এর বিপরীত শব্দ 'নির্দয়/নিষ্ঠুর।
- 'পাষাণ'  এর বিপরীত শব্দ 'দয়ালু/ সদয়।

উৎস:
১) উৎস: বাংলা ভাষা ব্যকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি ( ২০১৯সংস্করণ )।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১১৪.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) লুপ্ত - সৃষ্ট
  2. খ) রাজি - নিমরাজি
  3. গ) যাযাবর - সন্ন্যাসী
  4. ঘ) সংহত - নির্লিপ্ত
ব্যাখ্যা
কতিপয় সঠিক বিপরীতার্থক শব্দ - 
লুপ্ত - সৃষ্ট, অস্তিত্ব বাদ
শহিদ - গাজি 
লিপ্সা - বিরাগ
রাজি - নারাজ/গররাজি 
যাযাবর - গৃহী 
সংহত - বিভক্ত/অসংহত

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,১১৫.
'ঈশান' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ঈদৃশ
  2. খ) আরম্ভ
  3. গ) উত্তরায়ণ
  4. ঘ) নৈর্ঋত
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত 'ঈশান' শব্দের বিপরীতার্থক শব্দ হলো 'নৈর্ঋত'।
 -এছাড়া বাকি শব্দগুলোর বিপরীত শব্দ হলো-

•ঈদৃশ — তাদৃশ
•আরম্ভ — ইতি
•উত্তরায়ণ— দক্ষিণায়ন

উৎস:
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১১৬.
'সচেষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নীশ্চেষ্ট
  2. নিশ্চেষ্ট
  3. নিশেস্ট
  4. নীশেস্ট
ব্যাখ্যা

• ‘সচেষ্ট’ এর বিপরীত শব্দ- 'নিশ্চেষ্ট'।
 
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• নিকৃষ্ট - উৎকৃষ্ট / প্রকৃষ্ট।
• প্রবিষ্ট - প্রস্থিত।
• ধৃষ্ট - নম্র / বিনয়ী।
• নশ্বর - শাশ্বত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

১,১১৭.
'ঠুনকা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ম্লান
  2. হালকা
  3. মজবুত
  4. মেদা
ব্যাখ্যা
• 'ঠুনকা' এর বিপরীত শব্দ- মজবুত।

অন্যদিকে,
• 'ডাগর' এর বিপরীত শব্দ - ম্লান;
• 'ঢোসা' এর বিপরীত শব্দ - হালকা;
• 'তেজি' এর বিপরীত শব্দ- মেদা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৮.
নিচের কোন বিপরীত শব্দ জোড় শুদ্ধ নয়-
  1. ক) দোষী - নির্দোষ
  2. খ) আপদ - বিপদ
  3. গ) সুশীল - দুঃশীল
  4. ঘ) আবির্ভাব - তিরোধান
ব্যাখ্যা

বিপরীত ক্ষেত্রে আপদ - বিপদ শব্দজোড় ভুল।
সঠিক বিপরীত শব্দ জোড় হচ্ছে, আপদ - নিরাপদ।
আরও কিছু বিপরীত শব্দ জোড় হচ্ছে-
আকর্ষণ - বিকর্ষণ,
দীর্ঘ - হ্রস্ব,
স্থির - চঞ্চল,
ব্যর্থ - সার্থক ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,১১৯.
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রস্থিত
  2. নিষিদ্ধ
  3. নিবিষ্ট
  4. আবিষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

•'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'নিষিদ্ধ' এর বিপরীত শব্দ - আদিষ্ট।  
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

১,১২০.
কোন শব্দজোড়টি বিপরীতার্থক নয়?
  1. নশ্বর- শ্বাশত
  2. প্রাচী - প্রতীচী
  3. জরা - জীর্ণ
  4. অনুলোম - প্রতিলোম
ব্যাখ্যা

• "জরা - জীর্ণ" শব্দজোড় বিপরীতার্থক নয়।
- 'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'।

অন্যদিকে,
• প্রাচী - প্রতীচী
• নশ্বর- শ্বাশত;
• অনুলোম - প্রতিলোম।
- অন্যান্য অপশনগুলোতে প্রদত্ত বিপরীতার্থক শব্দজোড় সঠিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,১২১.
'উন্নীত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নির্মীলিত
  2. বিনীত
  3. অনবনীত
  4. অবনমিত
ব্যাখ্যা
• 'উন্নীত' শব্দের বিপরীত শব্দ অবনমিত।

- 'উন্নীত' শব্দের অর্থ: উন্নতি বা উৎকর্ষ সাধিত হয়েছে এমন। উত্তোলিত।
- 'অবনমিত' শব্দের অর্থ: অবনত করা হয়েছে এমন।

অন্যদিকে,
- নির্মীলিত শব্দের অর্থ - মুদ্রিত; মোহিত; সংকুচিত।
- বিনীত শব্দের অর্থ - বিনয়যুক্ত;' শান্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১২২.
'মুখর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. জ্ঞানী
  2. মৌনী
  3. গৌণ
  4. মিতব্যয়ী 
ব্যাখ্যা

• 'মুখর' এর বিপরীতার্থক শব্দ - মৌনী। 

অন্যদিকে, 
-----------------
• মূর্খ - জ্ঞানী। 
• মুখ্য - গৌণ। 
• মিতব্যয়ী - অমিতব্যয়ী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।