বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিপরীতার্থক শব্দ

মোট প্রশ্ন১,১৩৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিপরীতার্থক শব্দ

PrepBank · পাতা ১১ / ১২ · ১,০০১১,১০০ / ১,১৩৫

১,০০১.
'দাতা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দাত্রী
  2. গ্রহীতা
  3. বদান্য
  4. গৃহিতা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'দাতা' শব্দের অর্থ:
- যে ব্যক্তি দান করে; দানকারী; বদান্য।

• 'গ্রহীতা' শব্দের অর্থ:
- গ্রহণকারী, গ্রাহক।

• তাই 'দাতা' শব্দের বিপরীতার্থক শব্দ 'গ্রহীতা'।

অন্যদিকে,
- 'দাত্রী' দাতার স্ত্রীবাচিক শব্দ।
- 'বদান্য' শব্দের অর্থ - দাতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,০০২.
'উদ্ধত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিয়ত
  2. বিরক্ত
  3. বিনীত
  4. সংহত
ব্যাখ্যা

• 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 

অন্যদিকে, 
• 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
• 'বিভক্ত' এর বিপরীত শব্দ - সংহত। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,০০৩.
'উদ্দিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অনুর্দিষ্ট
  2. নিরুদ্দিষ্ট
  3. শিষ্ট
  4. স্বাভাবিক
ব্যাখ্যা
• 'উদ্দিষ্ট' এর বিপরীত শব্দ: 'নিরুদ্দিষ্ট'।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• দুষ্ট- শিষ্ট,
• আয়- ব্যয়,
• অনুরাগ- বিরাগ,
• কোমল- কর্কশ,
• জ্বলন- নির্বাপণ,
• চেতন- অচেতন,
• নিশ্চেষ্ট- সচেষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
১,০০৪.
'স্থূল' শব্দের বিপরীতার্থক শব্দ নয় -
  1. সিক্ত
  2. তীক্ষ্ণ
  3. কৃশ
  4. সূক্ষ্ম
ব্যাখ্যা
• 'স্থূল' শব্দের বিপরীতার্থক শব্দ - সূক্ষ্ম / কৃশ / তীক্ষ্ণ।

অন্যদিকে,
- 'শুষ্ক' শব্দের বিপরীতার্থক শব্দ - সিক্ত

আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা - প্রসারণ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ - বিলম্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০০৫.
'উদ্দিষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিরুদ্দেশ
  2. অন্বিষ্ট
  3. কাঙ্ক্ষিত
  4. বিনাশ
ব্যাখ্যা
• 'উদ্দিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নিরুদ্দেশ

উল্লেখ্য,
'উদ্দিষ্ট' শব্দের অর্থ - অন্বিষ্ট, অভীষ্ট, কাঙ্ক্ষিত
'নিরুদ্দেশ' শব্দের অর্থ - নিখোঁজ, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন।

অন্যদিকে,
উৎপত্তি - বিনাশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০০৬.
'অলীক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. মিথ্যা
  2. আশা
  3. কুলীক
  4. সত্য
ব্যাখ্যা

 • 'অলীক' শব্দের বিপরীত শব্দ: 'সত্য'।

• 'অলীক' শব্দের অর্থ: মিথ্যা, অসত্য, কাল্পনিক।
সুতরাং, 'অলীক' এর বিপরীত শব্দ- 'সত্য'।

• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,০০৭.
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রবাহ
  2. প্রবর্তিত
  3. প্রস্থিত
  4. উপস্থিত
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য।
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০০৮.
"সমতল" এর বিপরীত শব্দ-
  1. বন্ধুর
  2. ভন্ধুর
  3. ভঙ্গুর
  4. অসমতট
ব্যাখ্যা
• 'সমতল' সংস্কৃত শব্দ। 
অর্থ:
- উঁচুনিচু নয় এমন,
- পৃষ্ঠদেশ সমান এমন।
• পরিভাষিক শব্দ - Plain.

আবার, 
• 'বন্ধুর' সংস্কৃত শব্দ। 
অর্থ:
- অসমতল,
- এবড়োখেবড়ো।
- বিশেষ্য: বন্ধুরতা। 

সুতরাং, 'সমতল' শব্দের বিপরীত শব্দ - বন্ধুর। 

অন্যদিকে, 
• 'ভন্ধুর' ও 'অসমতট' শব্দের বানানগুলো অশুদ্ধ। 

• 'ভঙ্গুর' সংস্কৃত শব্দ।  
অর্থ:
- সহজেই ভেঙে যায় এমন,
- ঠুনকো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ হামুদ। 
১,০০৯.
‘অভিজ্ঞ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অতিভিজ্ঞ
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) জ্ঞানশূন্য
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘অভিজ্ঞ' এর বিপরীত শব্দ- 'অনভিজ্ঞ'। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত ,
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় ,
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত, 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় । 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১,০১০.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) সরস – নীরস
  2. খ) আদি - অন্ত
  3. গ) খুঁত - নিখুঁত
  4. ঘ) উপচয় – সঞ্চয়
ব্যাখ্যা
উপচয় ও সঞ্চয় সমার্থক শব্দ। এদের বিপরীত শব্দ হলো অপচয়। অন্যদিকে সরস – নীরস, আদি – অন্ত এবং খুঁত – নিখুঁত পরস্পর যথার্থ বিপরীত শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
১,০১১.
"গূঢ়" বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রকাশিত
  2. দুর্গম
  3. দুর্বোধ্য
  4. পাতলা
ব্যাখ্যা

• "গূঢ়" বিপরীতার্থক শব্দ - প্রকাশিত।

উল্লেখ্য,
- 'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
- 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।

অন্যদিকে,
গাঢ় - পাতলা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০১২.
'কৃতঘ্ন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতান্ত
  4. কৃতার্থ
ব্যাখ্যা

• কৃতঘ্ন (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
উপকারীর অপকার করে এমন।

কৃতজ্ঞ (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপকারীর উপকার স্বীকার করে এমন।

'কৃতঘ্ন' এর বিপরীতার্থক শব্দ- কৃতজ্ঞ।

অন্যদিকে, 
---------------
অকৃতজ্ঞ অর্থ- উপকারীর উপকার স্বীকার করে না এমন; কৃতঘ্ন।
কৃতান্ত অর্থ-  মৃত্যুদূত, আজরাইল।
কৃতার্থ অর্থ - সফলকাম, সিদ্ধকাম, চরিতার্থ; ধন্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,০১৩.
'অর্পণ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দর্পণ
  2. নিষ্প্রভ
  3. প্রত্যর্পণ
  4. সপ্রতিভ
ব্যাখ্যা
• 'অর্পণ' এর বিপরীতার্থক শব্দ - গ্রহণ/প্রত্যর্পণ।

অন্যদিকে, 
'অপ্রতিভ' অর্থ - বিব্রত, লজ্জিত, হতবুদ্ধি, নিষ্প্রভ।
'দর্পণ' অর্থ -আয়না।

'অপ্রতিভ' এর বিপরীতার্থক শব্দ - সপ্রতিভ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০১৪.
'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ -
  1. সংক্ষিপ্ত
  2. অন্তর্হিত
  3. মলিন
  4. প্রস্থিত
ব্যাখ্যা
• 'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ - অন্তর্হিত। 

উল্লেখ্য,
'অন্তর্হিত' শব্দের অর্থ- অদৃশ্য হয়েছে এমন।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'বিস্তৃত' এর বিপরীতার্থক শব্দ'- সংক্ষিপ্ত।
- 'নির্মল' শব্দের বিপরীত শব্দ - মলিন।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০১৫.
’মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রবল
  2. মুখর
  3. গৌণ
  4. বিরহ
ব্যাখ্যা

’মৌন’ শব্দের বিপরীত শব্দ - মুখর।

অন্যদিকে,
’মিলন’ শব্দের বিপরীত শব্দ - - বিরহ।
’মুখ্য’ শব্দের বিপরীত শব্দ - - গৌণ।
’মৃদু’ শব্দের বিপরীত শব্দ - - প্রবল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)

১,০১৬.
'তস্কর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নস্কর 
  2. নিষ্কর
  3. মন্থর
  4. সাধু
ব্যাখ্যা

• 'তস্কর' শব্দের বিপরীতার্থক শব্দ - সাধু।

​• 'তস্কর' শব্দের অর্থ- অপহরণ-কারী, অপহারক, চোর।
• '​সাধু' শব্দের অর্থ- ধার্মিক, ধর্মপরায়ণ, শিষ্ট, মার্জিত (সাধু বাক্য), উত্তম, যথাযথ, ফকির, সন্ন্যাসী, বণিক।

​অন্যদিকে, 
'​ক্ষিপ্র' পরীতার্থক শব্দ - মন্থর। 
​'নিষ্কর' অর্থ- কর দিতে হয় না এমন, লাখেরাজ (নিষ্কর ভূমি)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০১৭.
"হৃদ্যতা" এর বিপরীত কোনটি?
  1. নিষ্ঠা
  2. ভদ্রতা
  3. কপটতা
  4. কঠোরতা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', 
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস', 
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১,০১৮.
'স্বতন্ত্র' এর বিপরীত শব্দ -
  1. অতন্ত্র
  2. পরতন্ত্র
  3. পৃথক
  4. ভিন্ন
ব্যাখ্যা
• 'স্বতন্ত্র' এর বিপরীত শব্দ: পরতন্ত্র

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ সঞ্চয় - অপচয়।
→ হর্ষ - বিষাদ।
→ প্রতিযোগী - সহযোগী।
→ হৃদ্যতা - কপটতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০১৯.
'অন্তরীয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. উত্তরণ
  2. উত্তীর্ণ
  3. উত্তরীয়
  4. উত্থান
ব্যাখ্যা
•'অন্তরীয়' শব্দের বিপরীতার্থক শব্দ- উত্তরীয়। 

• 'অন্তরীয়' শব্দের অর্থ- অন্তর্বাস, ইজার; ধুতি।
• 'উত্তরীয়' শব্দের অর্থ- উড়ানি, চাদর, উপবীতের মতো পরিহিত বস্ত্র।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
উত্তরণ - অবতরন। 
উত্তীর্ণ – অনুত্তীর্ণ। 
উত্থান - পতন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০২০.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. গৌরব - লাগব
  2. গাম্ভীর্য - চাপল্য
  3. আসক্ত - অনুরক্ত
  4. অবিরল - বিরল
ব্যাখ্যা
‘আসক্ত’ এর সঠিক বিপরীতার্থক শব্দ ‘বিরক্ত/অনাসক্ত’।
সুতরাং, আসক্ত - অনুরক্ত ভুল। এই দুটি প্রায় সমার্থক শব্দ।
১,০২১.
'চিন্ময়' এর বিপরীতার্থক শব্দ - 
  1. জ্ঞানময়
  2. শান্ত
  3. জড়
  4. চিৎস্বরূপ
ব্যাখ্যা

• 'চিন্ময়' এর বিপরীতার্থক শব্দ - জড়

উল্লেখ্য,
'চিন্ময়' শব্দের অর্থ - চিৎস্বরূপ, জ্ঞানময়: চৈতন্যস্বরূপ। স্ত্রী চিন্ময়ী/চিমায়ি।
‘অচেতন’ শব্দের অর্থ - চেতনাশূন্য, সংজ্ঞাহীন, জড় (অচেতন পদার্থ), বাহ্যজ্ঞানহীন, মোহগ্রস্ত।

অন্যদিকে,
চটুল - গভীর/শান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

১,০২২.
'গ্রহণ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. অধিগ্রহণ
  2. অগ্রাহ্য
  3. পরিগ্রহণ
  4. বর্জন
ব্যাখ্যা
• গ্রহণ শব্দের বিপরীত শব্দ - বর্জন। 

- আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
- অগ্রাহ্য এর বিপরীত শব্দ - গ্রাহ্য। 
- প্রদান এর  বিপরীত শব্দ - আদান। 
- বর্জিত এর বিপরীত শব্দ - গৃহীত। 
- তিক্ত এর বিপরীত শব্দ - মধুর।
- অবিরল এর বিপরীত শব্দ - বিরল।
- কুটিল এর বিপরীত শব্দ - সরল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১,০২৩.
'গতি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শান্ত
  2. নিবৃত্ত
  3. স্থীর
  4. স্থিতি
ব্যাখ্যা
'গতি' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থিতি।

• গতি বিশেষ্য পদ
অর্থ: বেগ, দ্রুততা, গমন, সমাধান।

• স্থিতি বিশেষ্য পদ।
অর্থ: অবস্থান, বিদ্যমানতা, অবিচলিত ভাব; স্থিরতা।

অন্যান্য অপশনগুলো কেন সঠিক উত্তর নয়-
ক) শান্ত:
‘শান্ত’ মানে প্রশান্ত বা উত্তেজনাহীন অবস্থা, যা মন বা পরিবেশের স্থিতি বোঝায়। এটির গতির সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তাই ‘গতি’-র বিপরীত নয়।

খ) নিবৃত্ত:
‘নিবৃত্ত’ অর্থ কোনো কাজ থেকে বিরত হওয়া বা বন্ধ করা। এটি ক্রিয়ার সমাপ্তি বোঝায়, গতিহীনতা নয়। তাই এটি ‘গতি’-র বিপরীত নয়।

গ) স্থীর:
‘স্থীর’ বানানটি অশুদ্ধ। তবে 'স্থির' শব্দটি গতিহীনতা বা অচলতা বোঝায়, যা 'গতি'-র বিপরীতার্থক হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে, 'স্থির' এবং 'স্থিতি'র মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। 'স্থির' সাধারণত একটি বিশেষণ, যা কোনো বস্তু বা অবস্থার গতিহীনতা বোঝায় (যেমন, স্থির জল)। অন্যদিকে, 'স্থিতি' একটি বিশেষ্য, যা গতিহীন অবস্থা বা স্থিরতার ধারণাকে আরও সুনির্দিষ্টভাবে প্রকাশ করে। প্রশ্নে 'স্থিতি'কে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে, সম্ভবত এর বিশেষ্য রূপটি 'গতি'র বিপরীত হিসেবে বেশি প্রযোজ্য বলে বিবেচিত হয়েছে। তবে, কিছু প্রসঙ্গে 'স্থির'ও সঠিক হতে পারে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০২৪.
ক্ষীয়মান শব্দের বিপরীত অর্থ কোনটি?
  1. স্থির
  2. বর্ধমান
  3. অনিয়মিত
  4. হ্রাসমান
ব্যাখ্যা

বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।
- ক্ষীয়মান মানে হ্রাস পাচ্ছে বা কমতে থাকা।
- তাই এর বিপরীত অর্থ হচ্ছে বর্ধমান, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে।
- ক্ষীয়মান=বর্ধমান।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- কৃত্রিম=অকৃত্রিম, স্বাভাবিক;
- আকস্মিক=চিরন্তন;
- চঞ্চল=স্থির, অবিচল, নিশ্চল;
- অলস=পরিশ্রমী;
- অসীম=সসীম;
- মায়া=নির্মমতা;
- অনুরাগ=বিরাগ;
- বিষাদ=আনন্দ, হর্ষ;
- ভূত=ভবিষ্যত;
- প্রাচীন=নবীন, নব্য, অর্বাচীন;
- বিনীত=উদ্ধত, দুর্বিনীত;
- ধ্বনি=প্রতিধ্বনি;
- অনুগ্রহ=নিগ্রহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,০২৫.
’আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. তিরোভাব
  2. অবরোহণ
  3. বিসর্জন
  4. অবতরণ
ব্যাখ্যা
’আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ = বিসর্জন।

’আবাহন’ শব্দের অর্থ:
- আহ্বান। 
- আমন্ত্রণ।

অন্যদিকে, 
’আরোহণ’ শব্দের বিপরীতার্থক শব্দ = অবরোহণ/অবতরণ।
’আবির্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ = তিরোভাব।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১,০২৬.
’ইষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. পরিষ্ট
  2. অনিষ্ট
  3. হৃদিষ্ট
  4. পুরুষ্টু
ব্যাখ্যা
’ইষ্ট’ শব্দের বিপরীত শব্দ- অনিষ্ট।
-------------------------------
 বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
”ইষ্ট” শব্দের অর্থ-  কল্যাণ। 
”অনিষ্ট” শব্দের অর্থ-  অপকার,

অন্যদিকে,
’পরিষ্ট’, ’হৃদিষ্ট’, অশুদ্ধ শব্দ।
’পুরুষ্টু’ শব্দের অর্থ গোলাকার।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ইহকালীন - পরকালীন।
ঈর্ষা - প্রীতি,
ঈশান - নৈঋর্ত
উদ্ধত - বিনীত
তাপ - শৈত্য
আকুঞ্চন - প্রসারণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০২৭.
'দরদি' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. সমব্যথী
  2. নাজুক
  3. নির্দয়
  4. সংবেদনশীল
ব্যাখ্যা
• 'দরদি' এর বিপরীতার্থক শব্দ - নির্দয়

উল্লেখ্য,
- 'দরদি' শব্দের অর্থ - সমব্যথী, সহানুভূতিশীল।
- 'নির্লিপ্ত' শব্দের অর্থ - আসক্তহীন।
- 'সংবেদনশীল' শব্দের অর্থ - নাজুক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০২৮.
'কাঁচা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. টাটকা
  2. অপক্ব
  3. ঝুনা
  4. কঠিন
ব্যাখ্যা
- 'কাঁচা' এর বিপরীতার্থক শব্দ - ঝুনা।  

• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ = প্রসারণ।
- সওয়াল (প্রশ্ন) এর বিপরীতার্থক শব্দ - জবাব। 
- শুচি (পবিত্র) এর বিপরীতার্থক শব্দ - অশুচি।
- বিচিত্র এর বিপরীতার্থক শব্দ - একবর্ণা। 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।


উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০২৯.
'নিন্দুক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সমালোচক
  2. নির্লিপ্ত
  3. স্তাবক
  4. শত্রু
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'নিন্দুক' শব্দের বিপরীত শব্দ - স্তাবক

অন্যদিকে,
• 'লিপ্ত' এর বিপরীত শব্দ - নির্লিপ্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- মৃত = জীবিত,
- সাকার = নিরাকার,
- বিষাদ = প্রসাদ,
- প্রকৃষ্ট = নিকৃষ্ট,
- তোয়াজ = তাচ্ছিল্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৩০.
'ইহ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ইষৎ
  2. পরত্র
  3. পশ্চাৎ
  4. অনিষ্ট
ব্যাখ্যা
• 'ইহ' এর বিপরীত শব্দ: 'পরত্র'। 
-------------
অন্যদিকে,
'ইষৎ' এর বিপরীত শব্দ- 'অধিক'।
'অগ্র' এর বিপরীত শব্দ- 'পশ্চাৎ'।
'ইষ্ট' এর বিপরীত শব্দ- 'অনিষ্ট'।

আরো কিছু গুরুতপূর্ণ বিপরীতার্থক শব্দ:
অধমর্ণ- উত্তমর্ণ,
অর্বাচীন- প্রাচীন,
অগ্রজ- অনুজ,
আবির্ভাব- তিরোভাব,
কৃপণ- বদান্য,
চঞ্চল- স্থির,
ঢোসা- হালকা,
তামসিক- রাজসিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১,০৩১.
"গূঢ়" বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রকাশিত
  2. দুর্গম
  3. দুর্বোধ্য
  4. পাতলা
ব্যাখ্যা

• "গূঢ়" বিপরীতার্থক শব্দ - প্রকাশিত

উল্লেখ্য,
'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।

অন্যদিকে,
গাঢ় - পাতলা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৩২.
’অনাবৃষ্টি’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. অতিবৃষ্টি 
  2. খরা
  3. ইলশেগুঁড়ি 
  4. জলোচ্ছ্বাস 
ব্যাখ্যা

’অনাবৃষ্টি’ এর বিপরীত শব্দ- অতিবৃষ্টি ।

→ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

’অনাবৃষ্টি’ শব্দের অর্থ- খরা, পর্যাপ্ত বৃষ্টির অভাব।
’অতিবৃষ্টি’ শব্দের অর্থ- অতিরিক্ত বর্ষণ।
’ইলশেগুঁড়ি’  শব্দের অর্থ- ঝিরঝিরে বৃষ্টি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,০৩৩.
‘তিমির’ -এর বিপরীতার্থক শব্দ -
  1. কালো
  2. অন্ধকার
  3. রাত্রি
  4. আলো
ব্যাখ্যা
• 'তিমির' শব্দের অর্থ = অন্ধকার। 
- সুতরাং 'তিমির'-এর বিপরীতার্থক শব্দ - আলো।

• 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ:
আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৩৪.
‘শীর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পূর্ণ
  2. জনাকীর্ণ
  3. স্থুল
  4. স্থাবর
ব্যাখ্যা
• ‘শীর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ - স্থুল।

অন্যদিকে,
• ‘শূন্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
• ‘জনাকীর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নির্জন।
• ‘স্থাবর’ শব্দের বিপরীতার্থক শব্দ - জঙ্গম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০৩৫.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
  1. অনুরক্ত - বিরক্ত
  2. দার - স্বামী
  3. দৃঢ় - শিথিল
  4. হাল - বেহাল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'হাল - বেহাল' সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয়।
কারণ,
'হাল' অর্থ - বর্তমান কাল, চলতি। 
'বেহাল' অর্থ - দুর্ভোগ, দুর্দশা।

উল্লেখ্য,
'হাল' এর বিপরীত শব্দ-  সাবেক।

অন্যদিকে, 
অনুরক্ত - বিরক্ত,
• দৃঢ় - শিথিল, 
• দার - স্বামী।

এই বিপরীতার্থক শব্দযুগল সঠিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১,০৩৬.
'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. খাঁটি
  2. স্বাভাবিক
  3. ভেজাল
  4. অকৃত্রিম
ব্যাখ্যা
'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ - অকৃত্রিম।

অন্যদিকে,
- 'অস্বাভাবিক' শব্দটির বিপরীত শব্দ - স্বাভাবিক।
- 'আসল' শব্দের বিপরীত শব্দ - নকল।
- 'ভেজাল' শব্দের বিপরীত শব্দ - খাঁটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৩৭.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. তিক্ত
  2. বিষাদ
  3. অমৃত
  4. কুটিল
ব্যাখ্যা
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ

অন্যদিকে,
- 'তিক্ত' এর বিপরীতার্থক শব্দ - মধুর।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০৩৮.
'উগ্র' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. মৃদু
  2. বিনীত
  3. সৌম্য
  4. ক এবং গ উভয়ই
ব্যাখ্যা
• ’উগ্র’ এর বিপরীত শব্দ- মৃদু / সৌম্য।

• 'উগ্র' শব্দের অর্থ - প্রখর, উৎকট, কর্কশ।

অন্যদিকে,
• 'মৃদু' শব্দের অর্থ - কোমল, শান্ত, হালকা।
• 'সৌম্য' শব্দের অর্থ - ধীর, স্থির, মনোরম।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৩৯.
'ঋজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সােম্য
  2. খ) শুভ্র
  3. গ) বক্র
  4. ঘ) শান্ত
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বক্র 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক 
'ইহ' শব্দের বিপরীত শব্দ - পরত্র 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১,০৪০.
'বিহান' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সোহান
  2. বিশ্ব
  3. সন্ধ্যা
  4. মাস
ব্যাখ্যা

• 'বিহান' শব্দের অর্থ প্রভাত, সকাল।
• এর বিপরীত শব্দ সন্ধ্যা।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,০৪১.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) সন্ধি-বিচ্ছেদ
  2. খ) সন্নিকৃষ্ট-নিকৃষ্ট
  3. গ) হর্ষ-হরিষ
  4. ঘ) হলাহল-সুধা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত
- হর্ষ/হরিষ - বিষাদ
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
- সন্ধি - বিগ্রহ/বিবাদ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৪২.
'পারত্রিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. স্থির
  2. সার্বিক
  3. ঐহিক
  4. অচল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'পারত্রিক' এর বিপরীতার্থক শব্দ - ঐহিক।

এখানে,
'পারত্রিক' শব্দের অর্থ- পারলৌকিক। এবং ঐহিক শব্দের অর্থ - ইহলোকবিষয়ক।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
হর্ষ - বিষাদ, 
সচেষ্ট - নিশ্চেষ্ট, 
শাসক - শাসিত, 
অচলায়তন - সচলায়তন, 
উগ্র - সৌম্য।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৪৩.
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কদাচিৎ
  2. খ) করাল
  3. গ) দুষ্কৃতি
  4. ঘ) আদিষ্ট
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ করাল।

• অন্যদিকে: 
- 'হরদম' শব্দের বিপরীত শব্দ-  কদাচিৎ,
- সুকৃতি' শব্দের বিপরীত শব্দ- দুষ্কৃতি, 
- 'নিষিদ্ধ' শব্দের বিপরীত শব্দ- আদিষ্ট। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
১,০৪৪.
'দুর্দৈব' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সুলভ
  2. খ) সৌভাগ্য
  3. গ) দুর্লভ
  4. ঘ) দুর্ভাগ্য
ব্যাখ্যা
'দুর্দৈব' এর বিপরীত শব্দ = সৌভাগ্য

দুর্দৈব শব্দের অর্থ
- মন্দভাগ্য, দুরদৃষ্ট
- দুর্ঘটনা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০৪৫.
‘পণ্ড’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নম্র
  2. সবল
  3. সফল
  4. সরল
ব্যাখ্যা
• ‘পণ্ড’ শব্দের বিপরীতার্খ শব্দ - সফল।

গুরত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ: 
• ধৃষ্ট - নম্র।
• সবল - দুর্বল।
• হরণ - পুরণ।
• স্বমত - পরমত।
• কুটিল - সরল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-২০১৯ সংস্করণ)।
১,০৪৬.
"অনুরক্ত" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. রক্ত
  2. অরক্ত
  3. অনারক্ত
  4. বিরক্ত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অনুরক্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- অনুরাগবিশিষ্ট;
- আসক্ত। 

• বিরক্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- আসক্তিহীন;
- অনুরক্তিহীন;
- অনুরাগশূন্য;
- বিরাগী। 

সুতরাং, "অনুরক্ত" শব্দের বিপরীতার্থক শব্দ - বিরক্ত। 

অন্যদিকে, 
'অরক্ত' শব্দের বানান অশুদ্ধ। 
'রক্ত' অর্থ- শোণিত; রুধির। 

উৎস: অভিগম্য অভিধান। 
১,০৪৭.
নিচের কোন বিপরীত শব্দ জোড় শুদ্ধ?
  1. ক) সাকার - আকার
  2. খ) ভূত - বর্তমান
  3. গ) সাকার - নিরাকার
  4. ঘ) ভয় - ভীরু
ব্যাখ্যা

শুদ্ধ বিপরীত শব্দ জোড় হচ্ছে সাকার - নিরাকার।
অন্য শব্দজোড়ের শুদ্ধ রূপ-
ভয় - সাহস
ভূত - ভবিষ্যত

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,০৪৮.
'শীঘ্র' এর বিপরীতার্থক শব্দ -
  1. আশু
  2. সত্বর
  3. চটজলদি
  4. কালক্ষেপণ
ব্যাখ্যা

• 'শীঘ্র' এর বিপরীতার্থক শব্দ - কালক্ষেপণ

উল্লেখ্য,
'শীঘ্র' শব্দের অর্থ - ঝড়ের বেগে, চটজলদি, সত্বর, আশু
'বিলম্ব' শব্দের অর্থ - দেরি, কালক্ষেপণ, ঝুলন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৪৯.
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কী?
  1. উগ্র
  2. গর্বিত
  3. অবনত
  4. ধৃষ্ট
ব্যাখ্যা
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - অবনত।

উল্লেখ্য,
'উদ্ধত' শব্দের অর্থ - ধৃষ্ট; দুর্বিনীত; স্পর্ধিত; গর্বিত, দুরন্ত; উগ্র; গোঁয়ার।
'অবনত' শব্দের অর্থ - আনত; বিনত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৫০.
'অনুর্বর' এর বিপরীত শব্দ -
  1. মরুময়
  2. ধূসর
  3. উর্বর
  4. ঊষর
ব্যাখ্যা
• 'অনুর্বর' এর বিপরীত শব্দ - উর্বর

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ ঊষা - সন্ধ্যা।
→ ঐহিক - পারত্রিক।
→ গ্রহীতা - দাতা।
→ শবল - একবর্ণা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৫১.
'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. উৎকণ্ঠা
  2. নিষ্ফল
  3. উদ্বেগ
  4. উদাসীনতা
ব্যাখ্যা
• 'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ - উদাসীনতা

উল্লেখ্য,
- 'ঔৎসুক্য' শব্দের অর্থ - উৎসুক ভাব, আগ্রহ, উৎকণ্ঠা, উদ্বেগ।
- 'উদাসীনতা' শব্দের অর্থ - অনাসক্তি, নিস্পৃহতা, নির্লিপ্ততা, বৈরাগ্য।

অন্যদিকে,
ফল - নিষ্ফল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৫২.
'জাগ্রত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নিদ্রিত
  2. খ) সুপ্ত
  3. গ) হত
  4. ঘ) জীবিত
ব্যাখ্যা
জাগ্রত শব্দের বিপরীত শব্দ - সুপ্ত।
এছাড়া,
জাগরিত - নিদ্রিত।
হত - জীবিত।

আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিভক্ত'।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংকুচিত'।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ 'জীবিত'।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'অসংযত'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মাহমুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. হায়াৎ মামুদ। 
১,০৫৩.
‘ইদানীন্তন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সমকালীন
  2. তদানীন্তন
  3. চিরন্তন
  4. অতীন্দ্রিয়
ব্যাখ্যা
• 'ইদানীন্তন' এর বিপরীত শব্দ - তদানীন্তন।

এখানে,
ইদানীন্তন = বর্তমান সময়।
তদানীন্তন = অতীত সময়।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।
• 'উৎকর্ষ' এর বিপরীত শব্দ - অপকর্ষ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৫৪.
নিম্নের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দজোড় ?
  1. ক) থৈ - তাথৈ
  2. খ) তন্ময় - মৃন্ময়
  3. গ) ত্যাজ্য - গ্রাহ্য
  4. ঘ) নির্মল - শ্যামল
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড় সমূহ- 
⇒ ত্যাজ্য - গ্রাহ্য 
⇒ থৈ -অথৈ 
⇒ তন্ময় - মন্ময় 
⇒ নির্মল - পঙ্কিল

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৫.
'উদ্যম' এর বিপরীতার্থক শব্দ -
  1. প্রয়াস
  2. অলস
  3. উপক্রম
  4. বিমুখ
ব্যাখ্যা

'উদ্যম' এর বিপরীতার্থক শব্দ - অলস

উল্লেখ্য,
'উদ্যম' শব্দের অর্থ - উৎসাহ, অধ্যবসায়, প্রয়াস, যত্ন, উদ্যোগ, উপক্রম।
'নিষ্ক্রিয়' শব্দের অর্থ - কর্মহীন, বেকার, অলস, নিশ্চেষ্ট।

অন্যদিকে,
উন্মুখ - বিমুখ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৫৬.
নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?
  1. আকাশ-পাতাল
  2. সম্মুখে-পেছনে
  3. অতিথি-অভ্যাগত
  4. ভিতর-বাহির
ব্যাখ্যা

 অশুদ্ধ বিপরীত শব্দযুগল: অতিথি-অভ্যাগত। 

'অতিথি' এর প্রতিশব্দ:
অভ্যাগত, মেহমান, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, কুটুম্ব, আগন্তক ইত্যাদি। 

অন্যদিকে, 
আকাশ-পাতাল, 
সম্মুখে-পেছনে,
ভিতর-বাহির। 
[শুদ্ধ বিপরীতার্থক শব্দযুগল।] 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১,০৫৭.
'হত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিহত 
  2. নিস্তেজ
  3. জীবিত
  4. দুর্বল
ব্যাখ্যা

• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।

• 'হত' শব্দের অর্থ - নিহত, মৃত।
 
অন্যদিকে, 
• 'তেজ' এর বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
• 'বলিষ্ঠ' এর বিপরীতার্থক শব্দ - দুর্বল।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
'অমৃত'-এর বিপরীতার্থক শব্দ- 'গরল'।  
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
'জীবিত' এর বিপরীতার্থক শব্দ  - মৃত।
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ  - বিষাদ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,০৫৮.
'উপশম' এর বিপরীত শব্দ-
  1. সংশয়
  2. বৃদ্ধি
  3. অচল
  4. বিমূর্ত
ব্যাখ্যা
• 'উপশম' এর বিপরীত শব্দ- 'বৃদ্ধি'।

অন্যদিকে, 
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ- 'সংশয়'।
- 'সচল' এর বিপরীত শব্দে- 'অচল'।
- 'মূর্ত' এর বিপরীত শব্দে- 'বিমূর্ত'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,০৫৯.
নিচের কোন বিপরীত শব্দগুচ্ছ সঠিক নয়?
  1. ক) উৎকৃষ্ট - অপকৃষ্ট
  2. খ) উত্তল - অবতল
  3. গ) অর্বাচীন - প্রাচীন
  4. ঘ) আগ্রহ - নিগ্রহ
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দগুচ্ছ- 
- উৎকৃষ্ট - অপকৃষ্ট/নিকৃষ্ট 
- আগ্রহ - অনাগ্রহ
- উত্তল - অবতল
- অর্বাচীন - প্রাচীন

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৬০.
‘নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) উদাসীন
  2. খ) জাগরিত
  3. গ) অপকর্ষ
  4. ঘ) নিস্তেজ
ব্যাখ্যা
• 'নিমগ্ন' এর বিপরীত শব্দ 'উদাসীন'। 

অন্যদিকে, 
'জাগরিত' এর বিপরীত শব্দ- 'নিদ্রিত',
'উৎকর্ষ' এর বিপরীত শব্দ-'অপকর্ষ',
'তেজী' এর বিপরীত শব্দ– 'নিস্তেজ'। 

উৎস: ভাষা শিক্ষা -হায়াৎ মামুদ।
১,০৬১.
'সরল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গরল
  2. কুটিল
  3. বিরল
  4. মধুর
ব্যাখ্যা
'সরল' শব্দের বিপরীত শব্দ কুটিল, জটিল, বক্র।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
- 'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'জীবিত' এর বিপরীতার্থক শব্দ - মৃত।
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৬২.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
  1. ক) বিপন্নতা - নিরাপত্তা
  2. খ) প্রত্যর্থী - অর্থী
  3. গ) নিরত - অবিরত
  4. ঘ) পথ - বিপথ
ব্যাখ্যা

'নিরত' এর সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে বিরত

তেমনিভাবে,
বিপন্নতা - নিরাপত্তা
প্রত্যর্থী - অর্থী
পথ - বিপথ

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০৬৩.
'ক্ষিপ্র' এর বিপরীতার্থক শব্দ -
  1. সত্বর
  2. স্থূল
  3. কৃশ
  4. মন্থর
ব্যাখ্যা
• 'ক্ষিপ্র' এর বিপরীতার্থক শব্দ - মন্থর

উল্লেখ্য,
'ক্ষিপ্র' শব্দের অর্থ - দ্রুত, শীঘ্র, সত্বর
'মন্থর' শব্দের অর্থ - চটপটে নয় এমন, ফন্দগামী, অলস, নত, নম্র।

অন্যদিকে,
কৃশ - স্থূল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৬৪.
'বিকাশ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিলয়
  2. খ) বিন্যাস
  3. গ) বিলীন
  4. ঘ) বিরাগ
ব্যাখ্যা
'বিকাশ' শব্দের সঠিক বিপরীত শব্দ = বিলয়/বিনাশ। 

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
বাদী - বিবাদী 
ব্যর্থ - সার্থক 
বরখাস্ত - বহাল 
বিন্দু - রাশি 
বিনয় - ঔদ্ধত্য 
বিলাপ - হাস্য 
বিকল - সচল

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৬৫.
'সুলভ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সস্তা
  2. লভ্য
  3. দুর্লভ
  4. প্রাপ্ত
ব্যাখ্যা
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
• 'সুলভ' মানে যা সহজে পাওয়া যায়; এর বিপরীত শব্দ - দুর্লভ, মানে সহজে পাওয়া যায় না।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'নির্মীলিত' - 'উন্মীলিত',
- 'সিক্ত' - 'শুষ্ক',
- 'সন্ধি' - বিবাদ, বিগ্রহ,
- 'হৃদ্যতা' - 'কপটতা',
- 'হাজির' - 'গরহাজির',
- 'সরস' - 'নীরস',
- 'মুক্ত' - 'আবদ্ধ',
- 'মুখ্য' - 'গৌণ'।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,০৬৬.
নিম্নের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দ?
  1. ক) লিপ্সা - বিপ্সা
  2. খ) হলাহল - গরল
  3. গ) মোক্ষ - বন্ধন
  4. ঘ) প্রসন্ন - প্রচ্ছন্ন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ:

প্রসন্ন - বিষন্ন 
প্রচ্ছন্ন - ব্যক্ত 
মোক্ষ - বন্ধন 
যুগল - একক 
লিপ্সা - বিরাগ 
হলাহল - সুধা/অমৃত 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬৭.
‘মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিনয়ী
  2. খ) মুখর
  3. গ) সম্মতি
  4. ঘ) চুপচাপ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
‘মৌন’ শব্দের বিপরীত শব্দ মুখর। বিনয়ীশব্দের বিপরীত শব্দ অবিনয়। সম্মতি অসম্মতি(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মতি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)৷
Source:accessibledictionary.gov.bd
১,০৬৮.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) প্রাচী - প্রাচীত্য
  2. খ) সমবেত - অসমবেত
  3. গ) প্রত্যর্থী - অর্থী
  4. ঘ) নিজস্ব - পর
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ -
- প্রত্যর্থী - অর্থী
- প্রাচী - প্রতীচী 
- সমবেত - ছত্রভঙ্গ
- নিজস্ব - পরস্ব
- প্রাখর্য - স্নিগ্ধতা
- ন্যূন -অন্যূন
- সত্বর - মন্থর/অন্ত্বর 
- নিগ্রহ - অনুগ্রহ 
- নিন্দুক - তোশামুদে
- প্রবিষ্ট - প্রস্থিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৬৯.
‘লৌকিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ইহলৌকিক
  2. পারলোকিক
  3. আলৌকিক
  4. পারত্রিক
ব্যাখ্যা

• ‘লৌকিক’ অর্থ- লোকসম্বন্ধীয়; সাংসারিক; পার্থিব।
- এর বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক। 

- পারত্রিক শব্দের অর্থ হলো- পরলোক সম্বন্ধীয়; আখেরাতের।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

১,০৭০.
'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. নিন্দা 
  2. কচি 
  3. হাস্য 
  4. প্রস্থিত 
ব্যাখ্যা
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ- নিন্দা 
'বিলাপ' শব্দের বিপরীত শব্দ- হাস্য 
'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ- কচি 
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ- প্রস্থিত 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১,০৭১.
'চাক্ষুষ' শব্দটির বিপরীত শব্দ কী?
  1. দৃশ্য
  2. অগোচর
  3. মৃদু
  4. প্রকাশ্যে
ব্যাখ্যা
• 'চাক্ষুষ' এর বিপরীত শব্দ- অগোচর।

অন্যদিকে, 
• অদৃশ্য এর বিপরীত শব্দ- দৃশ্য। 
• 'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য।
• নিরিবিলি এর বিপরীত শব্দ-প্রকাশ্যে।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৭২.
‘জনবিরল’- শব্দের বিপরীত শব্দ হলো :
  1. ক) জনাকীর্ণ
  2. খ) জনহীন
  3. গ) নির্জন
  4. ঘ) জনশূন্য
ব্যাখ্যা
জনবিরল (বিশেষণ) - খুব কম লোক আছে এমন।

এর বিপরীত শব্দ হবে - জনাকীর্ণ।

সূত্র: অভিগম্য অভিধান।
১,০৭৩.
যুগল এর বিপরীত শব্দ কী?
  1. ক) একক
  2. খ) একাধিক
  3. গ) জোড়া
  4. ঘ) যৌথ
ব্যাখ্যা
কিছু বিপরীতার্থক শব্দ:
একক - যুগল

রাজি - নারাজ
লঘু - গুরু
রিক্ত - পূর্ণ 
লিপ্সা - বিরাগ 
রক্ষক - ভক্ষক
রুদ্ধ - মুক্ত
যশ - কলঙ্ক
রুষ্ট - তুষ্ট

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭৪.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) নির্দোষী - আসামী
  2. খ) পূজারি - পূজিত
  3. গ) প্রাচী - প্রতীচ্য
  4. ঘ) বিরত - আনত
ব্যাখ্যা
পূজক/পূজারি - পূজিত 
বিরক্ত - অনুরক্ত 
বিরত - নিয়ত 
ফরিয়াদি - আসামী
প্রাচী - প্রতীচী
প্রাচ্য - প্রতীচ্য 
প্রাচীন - অর্বাচীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৭৫.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. আনন্দ
  2. কুটিল
  3. দুঃখ
  4. পুলক
ব্যাখ্যা
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - দুঃখ

উল্লেখ্য,
- 'হর্ষ' শব্দের অর্থ - আনন্দ, উল্লাস, পুলক
- 'বিষাদ' শব্দের অর্থ - দুঃখ, বিষণ্ণতা।

অন্যদিকে,
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৭৬.
'সাকার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সরস
  2. সরব
  3. নিরাকার
  4. আকার
ব্যাখ্যা
• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার

অন্যদিকে,
- 'নীরস' শব্দের বিপরীত শব্দ - সরস।
- 'সরব’ শব্দের বিপরীতার্থক - নীরব। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৭৭.
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? 
  1. ঐচ্ছিক -অনাবশ্যিক
  2. কুটিল-সরল
  3. কম-বেশি 
  4. কদাচার-সদাচার
ব্যাখ্যা
• ঐচ্ছিক (বিশেষণ): ইচ্ছাধীন; ইচ্ছা সাপেক্ষ; optional.
- আবশ্যিক (বিশেষণ): আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; compulsory.
- অনাবশ্যিক (বিশেষণ): আবশ্যক নয় এমন।

অর্থাৎ,
অনাবশ্যিক — শব্দ আবশ্যিক শব্দের বিপরীত শব্দ এবং ঐচ্ছিক শব্দের সমার্থক শব্দ। 
-----------------------
অন্য তিনটি অপশন—খ, গ, এবং ঘ—বিপরীতার্থক শব্দযুগল হিসাবে সঠিক।

খ) কুটিল - সরল: 
কুটিল মানে বাঁকা, বক্র, অথবা প্রতারণাপূর্ণ।
• সরল মানে সোজা, সহজ বা নিষ্কলঙ্ক।

এই দুই শব্দ একে অপরের বিপরীত, কারণ কুটিলতা জটিলতা এবং প্রতারণা বোঝায়, আর সরলতা সোজা ও সহজ প্রকৃতি বোঝায়।

গ) কম - বেশি:
• কম মানে স্বল্প বা অল্প।
• বেশি মানে অধিক বা প্রচুর।

এগুলো স্পষ্টভাবে বিপরীতার্থক, কারণ একটির অর্থ পরিমাণে কম হওয়া এবং অন্যটির অর্থ পরিমাণে বেশি হওয়া।

ঘ) কদাচার - সদাচার:
• কদাচার মানে দুর্নীতি বা খারাপ আচরণ।
• সদাচার মানে ভালো আচরণ বা নৈতিক আচরণ।

এখানে কদাচার এবং সদাচার পরস্পরের বিপরীত, কারণ একটিতে খারাপ আচরণ বোঝানো হয় এবং অন্যটিতে ভালো আচরণ বোঝানো হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
১,০৭৮.
'সমতল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সানুদেশ
  2. অধিত্যকা
  3. বন্ধুর
  4. উপত্যকা
ব্যাখ্যা
• 'সমতল' শব্দের বিপরীতার্থক শব্দ- অসমতল/বন্ধুর ।

• 'সমতল' শব্দের অর্থ- উঁচুনিচু নয় এমন, পৃষ্ঠদেশ সমান এমন।
• 'অসমতল' শব্দের অর্থ- বন্ধুর, উঁচুনিচু, এবড়োখেবড়ো, অসমান।

অন্যদিকে, 
• 'অধিত্যকা' শব্দের অর্থ- পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
• 'উপত্যকা' শব্দের অর্থ- দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।

উৎস: বাংলা একাডেমি,  আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০৭৯.
'ত্বরিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. হ্রস্ব
  2. ক্ষয়িষ্ণু
  3. শ্লথ
  4. বিরত
ব্যাখ্যা

• 'ত্বরিত' এর বিপরীত শব্দ- 'শ্লথ'।

অন্যদিকে,
• 'দীর্ঘ' এর বিপরীত শব্দ- 'হ্রস্ব'।
• 'ক্ষয়িষ্ণু' এর বিপরীত শব্দ - বর্ধিষ্ণু।
• 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

১,০৮০.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সান্ত - চঞ্চল
  2. খ) সহায় - সম্বল
  3. গ) সুকৃতি - নিষ্কৃতি
  4. ঘ) সপ্রভ্রিত - অপ্রভিত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ = সপ্রভ্রিত - অপ্রভিত 

সান্ত - অনন্ত 
সুকৃতি - দুষ্কৃতি 
সম্বল - নিঃসম্বল 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৮১.
'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. জড়
  2. নীরব
  3. নম্র
  4. শ্লথ
ব্যাখ্যা
• 'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নম্র।

অন্যদিকে, 
• সরব - নীরব। 
• ত্বরিত - শ্লথ।
• জড় - চেতন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৮২.
'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্বোধ
  2. শুভ্র
  3. ঘৃণা
  4. শীতল
ব্যাখ্যা
• 'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ 'নির্বোধ'।

• 'মনীষা' শব্দের অর্থ: প্রজ্ঞা; প্রতিভা;
• 'নির্বোধ' শব্দের অর্থ: অজ্ঞ; মূর্খ;

• কিছু গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দ:
- ঐহিক - পারত্রিক, 
- ঐচ্ছিক - আবশ্যিক,
- এঁড়ে - বকনা,
- ঐশ্বর্য - দারিদ্র্য,
- ঐক্য - অনৈক্য/বিভেদ,
- ঔদ্ধত্য - বিনয়,
- ঔদার্য - কার্পণ্য,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১,০৮৩.
'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী?
  1. বৃহৎ
  2. বর্ধিষ্ণু
  3. বর্ধমান
  4. বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
• ‘ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ - বর্ধমান।

অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৮৪.
'ক্ষীয়মান' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বৃদ্ধিপ্রাপ্ত
  2. বৃহৎ
  3. বর্ধিষ্ণু
  4. বর্ধমান
ব্যাখ্যা

• 'ক্ষীয়মান' এর বিপরীতার্থক শব্দ- 'বর্ধমান'। 

অন্যদিকে, 
• ‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'ক্ষয়িষ্ণু'।
• ‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'ক্ষুদ্র'।
• ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'ক্ষয়প্রাপ্ত'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণি- ড. হায়াৎ মামুদ।

১,০৮৫.
'নিমীলন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) আবির্ভাব
  2. খ) উদ্যত
  3. গ) উন্মীলন
  4. ঘ) উদ্বিগ্ন
ব্যাখ্যা
'নিমীলন' এর বিপরীত শব্দ- 'উন্মীলন' 

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
নিমীলন অর্থ- চোখের পাতা মুদ্রিতকরণ, সংকোচন।
উন্মীলন অর্থ- বিকাশ, উন্মেষ। 

তাছাড়া,
'আবির্ভাব' এর বিপরীত শব্দ- 'তিরোভাব'  
'উদ্যত' এর বিপরীত শব্দ- 'বিরত' 
'উদ্বিগ্ন' এর বিপরীত শব্দ- 'নিরুদ্বিগ্ন' 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,  
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,  
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়,  
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত,  
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়,  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
১,০৮৬.
'সরব' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্বীজ
  2. নীরস 
  3. বিরব 
  4. নীরব
ব্যাখ্যা

• 'সরব' এর বিপরীতার্থক শব্দ- নীরব। 

অন্যদিকে, 
• সবীজ - নির্বীজ। 
• সরস - নীরস। 
• অবিরল -বিরল।
• কুটিল - সরল।
• জীবিত - মৃত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০৮৭.
'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. শৈত্য
  2. শীতল
  3. উত্তাপ
  4. হিম
ব্যাখ্যা
• 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ - শৈত্য।

[তাপ আর শৈত্য বিশেষ্য, অন্যদিকে হিম বিশেষণ। হিম বিশেষ্য হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ হয় তুষার বা বরফ; যা তাপ এর বিপরীত অর্থ প্রদান করে না]

অন্যদিকে,
• শীতল শব্দের বিপরীতার্থক শব্দ - উষ্ণ।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দের উদাহরণ- 
তিক্ত - মধুর।
ত্যাগ - ভোগ।
ত্বরা - বিলম্ব।
তিমির - আলোক।
তরল - কঠিন।
তিরস্কার - পুরস্কার।
তস্কর - সাধু।
তেজ - মন্দা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনি বাংলা অভিধান।
১,০৮৮.
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ -
  1. তুলনীয়
  2. পরোক্ষ
  3. অনুক্ষণ
  4. প্রত্যক্ষ
ব্যাখ্যা
• 'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ - 'পরোক্ষ'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'সমক্ষ' শব্দের অর্থ - চোখের সম্মুখে; সামনে। 
- 'পরোক্ষ' শব্দের অর্থ - অপ্রত্যক্ষ; দৃষ্টির অগোচর। 
- 'অনুক্ষণ' শব্দের অর্থ -সর্বদা; প্রতিক্ষণ; নিরন্তর।
-----------------------
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল'। 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'। 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'। 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'। 
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'। 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।

উৎস: Accessible Dictionary, বাংলা একাডেমি, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,০৮৯.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) স্বার্থ - পরার্থ
  2. খ) সন্ধি - বিচ্ছেদ
  3. গ) সতর্ক - অসাবধান
  4. ঘ) স্তাবক - নিন্দক
ব্যাখ্যা
'সন্ধি' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ = 'বিগ্রহ/বিবাদ'

কিছু বিপরীতার্থক শব্দ- 
সজ্জন - দুর্জন
সদর্থক - নঞ্‌র্থক 
সলজ্জ - নির্লজ্জ
সিদ্ধ - নিষিদ্ধ
স্তুতি - নিন্দা
সমক্ষে - পরোক্ষে 
সুকৃত - দুষ্কৃত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৯০.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) তুখোড় - চঞ্চল
  2. খ) তদ্রুপ - যদ্রুপ
  3. গ) ঢোসা - হালকা
  4. ঘ) থেঁতো - আস্ত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল = তুখোড় - বোকা / হাঁদারাম । 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,০৯১.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মধুর
  2. বিষাদ
  3. সরল
  4. বিনীত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।
------------------------------------------
- ’বিনীত’ শব্দের বিপরীত শব্দ-উদ্ধত।
• 'সরল' শব্দের বিপরীত শব্দ- কুটিল,
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৯২.
'অগ্রজ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ষণ্ডা
  2. সমান
  3. পশ্চাৎ
  4. অনুজ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'অগ্রজ' শব্দের বিপরীত শব্দ - অনুজ

অন্যদিকে,
- 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - দুর্বল।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,০৯৩.
'আঁঠি' এর বিপরীত শব্দ -
  1. অনাঠি
  2. শ্বাস
  3. বীজ
  4. শাঁস
ব্যাখ্যা
• 'আঁঠি' এর বিপরীত শব্দ - 'শাঁস'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
ইদৃশ - তাদৃশ,
চড়াই - উৎড়াই,
ত্বরা - বিলম্ব,
তাপ - শৈত্য,
তামসিক - রাজসিক,
ঢোসা - হালকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১,০৯৪.
'চলমান' শব্দটির বিপরীত শব্দ-
  1. জঙ্গম
  2. স্থাবর
  3. সাগর
  4. অরণ্য
ব্যাখ্যা

- জঙ্গম শব্দের অর্থ গতিশীল, চলমান।
- এর বিপরীত শব্দ স্থাবর যার অর্থ গতিহীন, অচল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,০৯৫.
‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. উদ্ধত
  2. নির্দয় 
  3. উগ্র
  4. নীরস
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
অনুরক্ত - বিরক্ত। 
অনুমেয় - অননুমেয়।
সরস - নীরস।
নিয়ত  -  বিরত। 
প্রবিষ্ট - প্রস্থিত।
দরদি - নির্দয়। 
উদ্ধত - বিনীত। 
ঔদ্ধত্য - বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৯৬.
'প্রবল' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) মৃদু
  2. খ) লঘু
  3. গ) গৌণ
  4. ঘ) মূখ্য
ব্যাখ্যা
গৌণ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো মূখ্য। তেমনিভাবে মৃদু'র বিপরীত অর্থ প্রবল। লঘু'র বিপরীত অর্থ গুরু। দূর এর বিপরীত অর্থ নিকট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১,০৯৭.
'গৃহী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রবাসী
  2. পরবাসী
  3. সন্ন্যাসী
  4. গৃহহীন
ব্যাখ্যা

• 'গৃহী' শব্দের বিপরীত শব্দ - সন্ন্যাসী

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
উত্তম - অধম,
উত্তমর্ণ - অধমর্ণ,
উত্তরণ - অবতরন,
উত্তরায়ণ - দক্ষিণায়ন,
উত্তাপ - শৈত্য,
উত্তীর্ণ - অনুত্তীর্ণ,
কৃষ্ণাঙ্গ - শ্বেতাঙ্গ,
উত্থান - পতন,
কৃশ - স্কুল,
কৃপণ - বদান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,০৯৮.
'ধুপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কৃষ্ণ
  2. ম্লান
  3. ধবল
  4. ছায়া
ব্যাখ্যা
• 'ধুপ' শব্দের বিপরীতার্থক শব্দ - ছায়া। 

অন্যদিকে, 
• ধবল - কৃষ্ণ। 
• প্রফুল্ল - ম্লান। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• পুষ্ট - অপুষ্ট। 
• প্রকাশিত - অপ্রকাশিত / গুপ্ত। 
• প্রত্যর্থী - অর্থী। 
• প্রবেশ - প্রস্থান। 
• প্রভাত - সন্ধ্যা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৯৯.
'অপসৃয়মান' শব্দের বিপরীত কি?
  1. উদীয়মান
  2. ক্ষয়মাণ
  3. বিলীয়মান
  4. বিবর্তমান
ব্যাখ্যা
• অপসৃয়মান অর্থ ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন অর্থাৎ বিলীয়মান।
- এর বিপরীত শব্দ 'উদীয়মান।'

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১,১০০.
'বিস্ময়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. প্রত্যয়
  3. নির্ভয়
  4. স্বাভাবিক
  5. নিশ্চয়
ব্যাখ্যা

• 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক।

​অন্যদিকে, 
• 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।
• 'ভয়' এর বিপরীতার্থক শব্দ - নির্ভয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।