বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বচন

মোট প্রশ্ন৩১১এই পাতাপ্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বচন

PrepBank · পাতা / · ৩০১৩০৫ / ৩১১

৩০১.
বহুবচন শব্দের উদাহরণ কোনটি?
  1. শিক্ষক ক্লাসে এসেছেন।
  2. বইটা কোথায় হারিয়ে গেল?
  3. মাঝিরা নৌকা চালায়।
  4. সে এলো।
ব্যাখ্যা
• বচন:
বচন হলো সংখ্যার ধারণা। বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয়। বাংলা ভাষায় বচন দুই প্রকার: একবচন ও বহুবচন।

- সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে।

• একবচন শব্দের উদাহরণ:
- শিক্ষক ক্লাসে এসেছেন।
- বইটা কোথায় হারিয়ে গেল?
- সে এলো।
- মেয়েটি স্কুলে যায়নি।

[এখানে প্রথম বাক্যের 'শিক্ষক' শব্দের সঙ্গে কোনো লগ্নক যুক্ত হয়নি। দ্বিতীয় বাক্যে 'বই' শব্দের সঙ্গে যুক্ত 'টা' একটি নির্দেশক। এর সঙ্গেও কোনো বহুবচন লগ্নক যুক্ত হয়নি।]

• বহুবচন শব্দের উদাহরণ:
- মাঝিরা নৌকা চালায়।
- কলমগুলোর দাম অনেক।

[এখানে প্রথম বাক্যের একবচন 'মাঝি' শব্দের সঙ্গে '-রা' লগ্নক যুক্ত হয়ে বহুবচন 'মাঝিরা' হয়েছে। একইভাবে দ্বিতীয় বাক্যে '-গুলো' লগ্নক যুক্ত হয়ে বহুবচন 'কলমগুলো' হয়েছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৩০২.
কোন বহুবচন শব্দগুলো সঠিক?
  1. সভ্যসকল, সভ্যসমূহ
  2. তারকারাজি, পুষ্পদাম
  3. ছাত্রীনিচয়, শিক্ষকবর্গ
  4. মানুষগণ, মানুষবৃন্দ
ব্যাখ্যা
• সঠিক বহুবচন শব্দগুলো হচ্ছে - তারকারাজি, পুষ্পদাম

অন্যদিকে,
• বৃন্দ- শিক্ষকবৃন্দ।

• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
আবলি - পুস্তকাবলি।
গুচ্ছ - কবিতাগুচ্ছ।
দাম - কুসুমদাম, পুষ্পদাম।
নিকর - কমলনিকর।
পুঞ্জ - মেঘপুঞ্জ।
মালা - পর্বতমালা।
রাজি - তারকারাজি।
রাশি - বালিরাশি।
নিচয় - কুসুমনিচয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০৩.
অব্যয়ের দ্বিরুক্তিতে বহুবচন কোনটি?
  1. কে কে
  2. দ্বারে দ্বারে
  3. যখন যখন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• অব্যয়ের দ্বিরুক্তিতে বহুবচন এর উদাহরণ: যখন যখন।
------------
• পদের দ্বিরুক্তি দ্বারা বহুবচন গঠন করা যায়।
যেমন,
• সর্বনামের দ্বিরুক্তি দিয়ে বহুবচন: যারা যারা, কে কে। 
• ক্রিয়াপদের দ্বিরুক্তি দিয়ে বহুবচন: বলে বলে, খেটে খেঁটে।
• অব্যয়ের দ্বিরুক্তি দিয়ে বহুবচন: যখন যখন। 
• সহচর অনুচর শব্দযোগে বহুবচন: বন্ধু- বান্ধব। 
• বিশেষ্যের দ্বিত্ব: লোকে লোকে, দ্বারে দ্বারে।
• বিশেষণের দ্বিত্ব: ছোট ছোট, বড় বড়।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৩০৪.
'-বর্গ' লগ্নক যুক্ত হয় কোন ক্ষেত্রে?
  1. ক) প্রাণীর বহুবচনে
  2. খ) বস্তুর বহুবচনে
  3. গ) শিশুর বহুবচনে
  4. ঘ) মানী পক্ষের বহুবচনে
ব্যাখ্যা
- মানী পক্ষের বহুবচন করার সময়ে ‘গণ’ ‘বৃন্দ’ ‘মণ্ডলী’ ‘বর্গ’ ইত্যাদি লগ্নক করা হয়।
যেমন-
গণ - সদস্যগণ, সচিবগণ
বৃন্দ - দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ
মণ্ডলী - সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ।

- প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’ ‘সমূহ’ ‘আবলি’ ‘মালা’ ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩০৫.
'হাতি' শব্দটির বহুবচন কোনটি?
  1. ক) হস্তিসকল
  2. খ) হস্তিযূথ
  3. গ) হস্তিবর্গ
  4. ঘ) হস্তিসব
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
হাতি শব্দের বহুবচন করার জন্য এর সাথে যূথ যুক্ত হবে। সুতরাং, 'হাতি' শব্দটির বহুবচন হস্তিযূথ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী