ব্যাখ্যা
3/4 = 0.75
5/6 = 0.83
2/3 = 0.667
4/5 = 0.80
9/10 = 0.9
1/2 = 0.50
So, the fraction 4/5 is greater than 3/4 and less than 5/6
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৫ / ৩১৭ · ২,৪০১–২,৫০০ / ৩১,৭৫১
3/4 = 0.75
5/6 = 0.83
2/3 = 0.667
4/5 = 0.80
9/10 = 0.9
1/2 = 0.50
So, the fraction 4/5 is greater than 3/4 and less than 5/6
Sum of 6 numbers = (6 × 25) = 150.
Sum of 3 additional numbers = (3 × 22) = 66.
Sum of (6 + 3) =9 numbers = (150 + 66) = 216
∴ average of the combined 9 numbers = 216/9 = 24
শিল্প বিনিয়োগ এবং রপ্তানি কার্যক্রমের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের মিরসরাই-এ অবস্থিত যা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' ৩টি ইকোনমিক জোন নিয়ে গঠিত। এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।
উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।
উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
• Full-duplex transmission mode-এ একই সময়ে দুই দিকেই ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায়।
• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস (Source) থেকে গন্তব্যে (Destination) ডাটা পাঠানোর সময় ডাটা প্রবাহের দিক অনুযায়ী যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে ডাটা ট্রান্সমিশন মোড বলে।
- ডাটা প্রবাহের দিকের ভিত্তিতে ট্রান্সমিশন মোড তিন ধরনের: Simplex, Half-duplex, Full-duplex।
• Simplex:
- Simplex মোডে ডাটা কেবলমাত্র একদিকে প্রবাহিত হয়।
- প্রেরক ডাটা পাঠাতে পারে কিন্তু গ্রাহক একই লাইনে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টেলিভিশন।
• Half-duplex:
- Half-duplex মোডে উভয় দিকেই ডাটা প্রেরণ করা সম্ভব।
- তবে একই সময়ে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায় না।
- এক সময় এক দিকেই ডাটা প্রবাহ ঘটে।
- উদাহরণ: ওয়াকি-টকি।
• Full-duplex:
- Full-duplex মোডে একই সময়ে দুই দিকেই ডাটা প্রেরণ ও গ্রহণ করা সম্ভব।
- প্রেরণ ও গ্রহণ একসাথে চলতে পারে।
- এটি যোগাযোগকে দ্রুত ও কার্যকর করে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল যোগাযোগ ব্যবস্থা।
• অন্যান্য অপশন:
- Simplex → একমুখী ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে কেবলমাত্র একদিকে তথ্য প্রবাহ ঘটে।
- Half-duplex → উভয় দিকে ডাটা যেতে পারে কিন্তু একই সময়ে নয়।
- Broadcast → একটি ডিভাইস থেকে একই নেটওয়ার্কের সব ডিভাইসে ডাটা পাঠানোর পদ্ধতি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
Let,
S be the sample space and
E be the event of select.
Then,
n(S) = number of ways of selecting 3 students out of 25
= 25C3
= (25 × 24 × 23)/(3 × 2 × 1)
= 2300.
And,
n(E) = (15C2 × 10C1)
= {(15 × 14)/(2 × 1)} × 10
= 1050.
∴ P(E) = n(E)/n(S)
= 1050/2300
= 21/46.
• বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি হয়েছে সৌদি আরব থেকে, যা ২০৫ কোটি ডলার হিসেবে রেকর্ড করা হয়েছে।
- এরপর যথাক্রমে যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি ডলার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি ডলার, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
- সর্বাধিক বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কর্মরত আছেন।
• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. সৌদি আরব,
২. সংযুক্ত আরব আমিরাত,
৩. যুক্তরাজ্য,
৪. মালয়েশিয়া,
৫. যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র:
i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
- ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ তে মোট ৩২টি দেশ অংশ নিয়েছে। এই বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় এবং ৩৮ মিলিয়ন ডলার জিতে নেয়৷
- ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
Source: FIFA Website
ব্লু চিপ শেয়ার: বাজারে এমন অনেক কোম্পানি আছে যাদের আর্থিক অবস্থা ভালো, সুসংহত, ব্যবস্থাপনা ও পরিচালনার মান ভালো।
- এরা অনেক দিন ধরে বাজারে প্রতিষ্ঠিত। তাদের দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বৃদ্ধির রেকর্ড আছে। নিরাপদ কোম্পানি এবং নিয়মিত লভ্যাংশ দিয়ে থাকে।
- সব মিলিয়ে বিনিয়োগের জন্য আকর্ষণীয় কোম্পানি। আর এসব কোম্পানিকেই শেয়ারবাজারে ব্লু চিপ কোম্পানি বলে, আর তাদের শেয়ার ব্লু চিপ শেয়ার।
- ভালো কোম্পানি বলে এই শেয়ারের চাহিদাও বেশি থাকে। এসব শেয়ার অনেকটাই ঝুঁকিমুক্ত। তবে একটা কথা বলে রাখা ভালো, শেয়ারবাজার কখনোই পুরোপুরি ঝুঁকিপূর্ণ নয়। শেয়ারবাজার মানেই ঝুঁকি।
সূত্র: প্রথম আলো।
Earth's atmosphere is divided into five main layers: the exosphere, the thermosphere, the mesosphere, the stratosphere, and the troposphere.
The troposphere is the layer closest to Earth's surface. It is 4 to 12 miles (7 to 20 km) thick and contains half of Earth's atmosphere.
Air is warmer near the ground and gets colder higher up.
The stratosphere is the second layer. It starts above the troposphere and ends about 31 miles (50 km) above ground.
Ozone is abundant here and it heats the atmosphere while also absorbing harmful radiation from the sun.
The mesosphere starts at 31 miles (50 km) and extends to 53 miles (85 km) high.
The top of the mesosphere, called the mesopause, is the coldest part of Earth's atmosphere, with temperatures averaging about minus 130 degrees F (minus 90 C).
This layer is hard to study.
The thermosphere extends from about 56 miles (90 km) to between 310 and 620 miles (500 and 1,000 km).
Temperatures can get up to 2,700 degrees F (1,500 C) at this altitude.
The exosphere, the highest layer, is extremely thin and is where the atmosphere merges into outer space.
It is composed of very widely dispersed particles of hydrogen and helium.
Source: www.space.com
Number of games played = 40
Number of won games = 24
Percentage of games played = (24/40)× 100
= 60%
For changing the American story, for showing that the forces of empathy are greater than the furies of division, for sharing a vision of healing in a grieving world,
Joe Biden and Kamala Harris are TIME’s 2020 Person of the Year.
Source: www.time.com
Question: The speed of three cars is in the ratio of 3 : 4 : 5. The ratio of the times taken by these cars to travel the same distance is-
Solution:
যেহেতু দূরত্ব একই থাকে, তাই গতিবেগ সময়ের সাথে ব্যস্তানুপাতিক হয়।
⇒ গতিবেগ ∝ (1/সময়)
⇒ s ∝ (1/t)
∴ সময়ের অনুপাত = 1/3 : 1/4 : 1/5
= (1/3 × 60) : (1/4 × 60) : (1/5 × 60)
= 20 : 15 : 12
Question: Which number will complete the series 4, 25, 151, —, 5443.
Solution:
Given,
4
(4 × 6 + 1) = 25
(25 × 6 + 1) = 151
(151 × 6 + 1) = 907
(907 × 6 + 1) = 5443
P. President Donald Trump sharply attacked the U.S.
Q. infectious disease expert Anthony Fauci over his
R. handling of the coronavirus pandemic, demanded reparations
S. from China and denounced an investigation
T. into his finances in a speech in North Carolina
- The correct sequence is - PQRST.
• Complete Sentence: President Donald Trump sharply attacked the U.S. infectious disease expert Anthony Fauci over his handling of the coronavirus pandemic, demanded reparations from China and denounced an investigation into his finances in a speech in North Carolina.
- সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে করোনাভাইরাস মহামারী পরিচালনার জন্য কঠোরভাবে সমালোচনা করেছেন, চীন থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং নর্থ ক্যারোলিনায় একটি ভাষণে তার আর্থিক বিষয়ে হওয়া তদন্তকে নিন্দা করেছেন।
Eulogy [ইউলোজি] (noun)
(Plural eulogies) [Countable noun, Uncountable noun]
উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।
মারিয়ানা ট্রেঞ্চ:
- মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের ও পৃথিবীর গভীরতম সমুদ্র খাদ।
- এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্ব ও দক্ষিণে অবস্থিত।
- গভীরতম স্থান: চ্যালেঞ্জার ডিপ (১০,৯৮৪ মিটার বা ৩৬,০৩৬ ফুট)।
- মারিয়ানা ট্রেঞ্চ একটি উপসমরণ অঞ্চল (subduction zone) এর অংশ, যেখানে দুইটি টেকটোনিক প্লেট সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি প্লেট অপরটির নিচে প্রবেশ করে।
- এই প্রক্রিয়ার ফলে গভীর খাদ তৈরি হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র অঞ্চল হিসেবে পরিচিত।
- ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে "ন্যাশনাল মনুমেন্ট" ঘোষণা করে।
উৎস: ব্রিটানিকা।
Question: The average age of a group of 20 employees is 26 years. When 4 more employees join the group, the average age increases by 4 years. What is the average age of the new employees?
Solution:
Average age of 20 employees = 26 years
∴ Total age of 20 employees = 20 × 26 = 520 years
After 4 more employees join:
Total number of employees = 20 + 4 = 24 employees
New average age = 26 + 4 = 30 years
Total age of 24 employees = 24 × 30 = 720 years
∴ Total age of 4 new employees = 720 - 520 = 200 years
∴ Average age of 4 new employees = 200 ÷ 4 = 50 years
Question: Rahim's regular pay is Tk 40 per hour up to 40 hours. Overtime is paid at twice the regular rate. If he was paid Tk 2400 in total, how many hours of overtime did he work?
Solution:
Rahim’s regular wage for 40 hours = (40 × 40) = 1600 Taka.
Amount earned from overtime = (2400 - 1600) Taka = 800 Taka.
Since the overtime rate is twice the regular hourly wage,
Total overtime hours worked = 800 ÷ (40 × 2) hours
= 800 ÷ 80
= 10 hours
Question: A hall is 30m long and 10m broad. If the sum of the areas of the floor and the ceiling is equal to of the areas of four walls, the volume of the hall is-
Solution:
Let,
The height of the hall = h
Given that,
Length of the room = 30 m
Breadth of the room = 10 m
According to the question,
2 × (30 × 10) = 2 × (30 + 10) × h
⇒ 2 × 40 × h = 2 × (30 × 10)
⇒ 40h = 300
⇒ h = 300/40
⇒ h = 30/4
∴ h = 15/2
We know,
Volume = 30 × 10 × (15/2)
= 2250 m3
• Correct answer: If he had fixed the laptop it could have worked.
Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form.
- নিয়মানুযায়ী,
- If যুক্ত clause এ had + Verb এর past participle form আছে ।
- তাই এই বাক্যে- could have + Past Perfect (worked) হবে।
- একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।
There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
- Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
- 1st Conditional = If + Present + Future.
- 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
- 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/could/might + have + pp of verb.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদা ভেনেজুয়েলার নাগরিক।
- ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো।
- ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো।
- নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন,
- তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য। শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়।
উৎস: ডেইলি স্টার।
• সেন্দাই ফ্রেমওয়ার্ক:
- ২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
- এই সম্মেলনে দুর্যোগের ঝুঁকিহ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক : ২০১৫-২০৩০ গৃহীত হয়।
- সেন্দাই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য স্থির করা হয়।
• এগুলো হলো:
- বিশ্বব্যাপী দুর্যোগে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা
- দুর্যোগের ফলে আক্রান্তের সংখ্যা হ্রাস করা
- দুর্যোগের আর্থিক ক্ষয়-ক্ষতি হ্রাস করা
- দুর্যোগের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জরুরি সেবাখাতের ক্ষয়-ক্ষতি হ্রাস করা
- জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকিহ্রাস কৌশলের বিস্তৃতি
- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করা
- দুর্যোগের পূর্বাভাস প্রযুক্তি ও পদ্ধতির উন্নয়ন, সম্প্রসারণ ও সহজলভ্যতা বৃদ্ধি।
তথ্যসূত্র: জাতিসংঘ দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যালয়।
Question: In how many different ways can the letters of the word 'SOFTWARE' be arranged in such a way that the vowels always come together?
Solution:
The given word contains 8 different letters.
We keep the vowels (OAE) together and treat them as 1 letter.
Thus, we have to arrange the 6 letters SFTWR(OAE)
These can be arranged in 6! = 6 5 × 4 × 3 × 2 × 1 = 720 ways
And,
The vowels (OAE) can be arranged among themselves in 3! = 3 × 2 × 1 = 6 ways.
∴ Required number of ways = (720 × 6) = 4320
Bloat এরঃ
B হলো 2nd Alphabet.
L হলো 12th Alphabet.
O হলো 15th Alphabet.
A হলো 1st Alphabet.
T হলো 20th Alphabet.
Flame এরঃ
F হলো 6th Alphabet.
L হলো 12th Alphabet.
A হলো 1st Alphabet.
M হলো 13th Alphabet.
E হলো 5th Alphabet.
• DRAM (Dynamic Random Access Memory) মেমোরি সেলে তথ্য সংরক্ষণের জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটরগুলো সময়ের সাথে সাথে চার্জ হারিয়ে ফেলে (Charge leakage)। যদি এই চার্জ পুনরায় প্রদান করা না হয়, তবে সংরক্ষিত তথ্য মুছে যায়। এই কারণে DRAM-কে প্রতি সেকেন্ডে শত শত বার বৈদ্যুতিক চার্জ দিয়ে রিফ্রেশ (Refresh) করতে হয়।
• ডাইনামিক র্যাম (Dynamic RAM):
- ডাইনামিক র্যাম-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে।
- ক্যাপাসিটর চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।
- ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমোরি রিফ্রেশিং বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র্যাম ব্যবহার করা হয়।
• র্যামের শ্রেণিবিভাগ:
অপারেটিং মোড অনুসারে র্যামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক র্যাম (Static RAM) ও
- ডাইনামিক র্যাম (Dynamic RAM)
• স্ট্যাটিক র্যাম (Static RAM):
- স্ট্যাটিক র্যাম ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা বাইনারি বিট ০ ও ১ ধারণ করে।
- এ ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়।
- স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হয় বলে এটা ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
অন্যান্য অপশন:
- SSD NAND Flash: এটি একটি নন-ভোলাটাইল স্টোরেজ যা ফ্লোটিং গেট ট্রানজিস্টর ব্যবহার করে এবং তথ্য ধরে রাখার জন্য রিফ্রেশ করার প্রয়োজন হয় না।
- Static RAM Cells: ডেটা ধরে রাখার জন্য ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে, তাই বিদ্যুৎ থাকা অবস্থায় একে রিফ্রেশ করার প্রয়োজন পড়ে না।
- EEPROM: এটি রিড-অনলি মেমোরির একটি প্রকার যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা যায় এবং এটি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। ব্রিটানিকা। [link]
Question: How many years will it take for an investment of Tk. 10000 to earn Tk. 3000 in simple interest at a rate of 6%?
Solution:
Given that,
Principal, P = 10000
Simple Interest, I = 3000
Rate of interest, r = 6%
Time, n = ?
We know,
I = Pnr/100
⇒ 3000 = (10000 × n × 6)/100
⇒ 3000 = 100 × n × 6
⇒ 3000 = 600n
⇒ n = 3000/600
⇒ n = 5
So, it will take 5 years for the investment to earn Tk. 3000 at 6% simple interest.
A : B : C = 7 : 8 : 11.
Hire charges paid by B = Tk. (520 × 8/26)
= Tk. 160.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
Question: An investment becomes Tk. 6,720 in 2 years and Tk. 7,392 in 3 years at compound interest. Find the rate of interest per annum.
Solution:
Let the principal = P, rate = R%.
Compound Interest:
A = P[1 + 100/R]T
Amount after 2 years = 6,720
6,720 = P[1 + 100/R]2
Amount after 3 years = 7,392
7,392 = P[1 + 100/R]3
Divide the 3rd year amount by 2nd year amount:
7,392/6,720 = P(1 + R/100)3/ P(1 + R/100)2
⇒ 1.1 = 1 + R/100 [7,392/6,720 = 1.1]
⇒ 1.1 - 1 = R/100
⇒ 0.1 = R/100
⇒ R = 0.1 × 100
⇒ R = 10%
∴ R = 10%
Product of 1st and 4th terms (extremes) = product of 2nd and 3rd terms (means)
⇒ 2.5x = 40
⇒ x = 40/2.5 = 16
We know,
Total = n(A) + n(B) - both + none
⇒ 36 = 20 + 28 - both + 0
⇒ 36 = 48 - both
⇒ both = 48 - 36
⇒ both = 12
• Qubit হল একটি কোয়ান্টাম কম্পিউটারের তথ্যের মৌলিক একক। সাধারণ কম্পিউটারের বিটের মতো, যা কেবল ০ বা ১ মান নিতে পারে, কিউবিট এক সময়ে ০ এবং ১ উভয় অবস্থায় থাকতে পারে, যা কোয়ান্টাম সুপারপজিশন নামক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়। এই বৈশিষ্ট্য কিউবিটকে অত্যন্ত শক্তিশালী করে তোলে, কারণ একাধিক কিউবিট একসাথে জটিল গণনা দ্রুত করতে পারে। কিউবিটের অবস্থার উপর নির্ভর করে কোয়ান্টাম কম্পিউটার অতি দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ এবং ক্রিপ্টোগ্রাফি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং বৈজ্ঞানিক সিমুলেশন কাজে ব্যবহার করা যায়। কোয়ান্টাম রেজিস্টার, বিট, বা বাইট কেবল কিউবিটের সমষ্টি বা সাধারণ কম্পিউটারের ধারণা।
- সঠিক উত্তর: ক) Qubit.
• কোয়ান্টাম কম্পিউটার:
- এটি এমন একটি কম্পিউটার যা কোয়ান্টাম মেকানিক্সের গুণাবলী (যেমন: সুপারপজিশন ও এনট্যাঙ্গলমেন্ট) ব্যবহার করে জটিল গণনা করে।
- প্রচলিত ডিজিটাল কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত ও শক্তিশালী হতে পারে।
- রিচার্ড ফেইনম্যান প্রথম কোয়ান্টাম কম্পিউটারের ধারণা দেন।
- কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট (Quantum Bit), যা একসাথে 0 এবং 1 হতে পারে – একে বলে Superposition।
- একটি কিউবিট একই সাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। এটি একাধিক গাণিতিক সমস্যার সমাধান একই সাথে করতে সাহায্য করে।
- ডেভিড ডয়চ (১৯৮৫): কোয়ান্টাম লজিক গেটের ধারণা দেন।
- পিটার শোর (১৯৯৪): কোয়ান্টাম অ্যালগরিদম উদ্ভাবন করেন যা বড় সংখ্যা অল্প সময়ে ভেঙে ফেলতে পারে।
• কোয়ান্টাম কম্পিউটারের ৩টি মূল পদ্ধতি:
- NMR (Nuclear Magnetic Resonance): নিউক্লিয়াস স্পিন ব্যবহার করে।
- Ion Trap: আয়নকে ট্র্যাপ করে এবং লেজার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
- Quantum Dots: অতি ক্ষুদ্র অর্ধপরিবাহী অঞ্চলে ইলেকট্রনের স্পিন ব্যবহৃত হয়।
• কোয়ান্টাম কম্পিউটিং:
- কোয়ান্টাম কম্পিউটিং আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং গাণিতিক সমস্যাগুলির সমাধানে একটি বিপ্লবী ধারণা।
- এটি কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা ব্যবহার করে, যেখানে কোয়ান্টাম বিট (Qubit) একাধিক অবস্থানে থাকতে পারে, এবং তার ফলে এটি নির্দিষ্ট কাজগুলো খুব দ্রুত এবং দক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হয়।
- কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য যে অ্যালগরিদমগুলি তৈরি হয়েছে, সেগুলি সাধারণত ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় কিছু সমস্যা সমাধানে অনেক দ্রুত কাজ করে।
- এমন কিছু গুরুত্বপূর্ণ কোয়ান্টাম অ্যালগরিদমের মধ্যে একটি হল Shor’s Algorithm, যা বড় সংখ্যার গুণফল বের করা (Integer Factorization) এর জন্য ব্যবহৃত হয়।
Shor's Algorithm:
- Shor's Algorithm কোয়ান্টাম কম্পিউটিংয়ের একটি প্রধান অ্যালগরিদম যা বড় সংখ্যাকে দ্রুত গুণফলে বিভক্ত (factorization) করতে পারে।
- এটা বিন্যাসযোগ্য সংখ্যা গুণফল (large number factorization) বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে আধুনিক ক্রিপ্টোগ্রাফি সিস্টেম যেমন RSA সিকিউরিটি ভেঙে ফেলতে পারে।
- Shor’s Algorithm একটি কোয়ান্টাম প্রক্রিয়া ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলি অনেক দ্রুত সমাধান করতে সক্ষম, যেখানে সাধারণ কম্পিউটারে এসব সমস্যা সমাধান করতে কয়েক হাজার বছর সময় লাগতে পারে।
- Grover's algorithm - কোয়ান্টাম কম্পিউটিং অ্যালগরিদমের আরেকটি উদাহরণ।
• কোয়ান্টাম কম্পিউটিং- এ বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান:
• ডেভিড ডয়চ (David Deutsch):
- ডেভিড ডয়চ একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- তিনি কোয়ান্টাম কম্পিউটিং এর জনক হিসেবে পরিচিত।
- ডয়চ কোয়ান্টাম টিউরিং মেশিন (Quantum Turing Machine) ধারণাটি প্রবর্তন করেন।
- তার গবেষণায় কোয়ান্টাম কম্পিউটিং এর তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়।
• পিটার শোর (Peter Shor):
- পিটার শোর একজন আমেরিকান গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী।
- শোরের সবচেয়ে প্রসিদ্ধ কাজ হলো শোরের অ্যালগরিদম (Shor's Algorithm)।
- শোরের অ্যালগরিদম কোয়ান্টাম কম্পিউটারে বৃহৎ সংখ্যার ফ্যাক্টরাইজেশনকে কার্যকরীভাবে সমাধান করতে পারে।
- এটি কোয়ান্টাম কম্পিউটিং-এর নিরাপত্তা এবং ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে।
• গ্রোভার(Lov Grover):
- লাভ্লস একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী।
- গ্রোভারের অ্যালগরিদম (Grover's Algorithm) কোয়ান্টাম সার্চিং অ্যালগরিদম হিসেবে পরিচিত।
- এটি ডাটাবেস অনুসন্ধানের কাজকে তাত্ত্বিকভাবে দ্রুততর করে।
- গ্রোভার কোয়ান্টাম অ্যালগরিদমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
• রিচার্ড ফেইনম্যান (Richard Feynman):
- রিচার্ড ফেইনম্যান একজন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
- ফেইনম্যান কোয়ান্টাম মেকানিক্স এবং কুইন্টাম ইলেকট্রোডাইনামিক্স (QED) এর ক্ষেত্রে বিখ্যাত।
- তিনি প্রথমে কোয়ান্টাম কম্পিউটিং ধারণার ধারণা দেন এবং ১৯৮১ সালে কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
- ফেইনম্যান নোবেল পুরস্কার পান ১৯৬৫ সালে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।
উৎস:
1) ব্রিটানিকা।
2) theguardian [link]
3) economist [link]
4) IBM [link]
- স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল।
• বাংলাদেশের ডাকটিকিট:
- স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালের ২৯ জুলাই।
- ১৯৭১ সালের ২৯ জুলাই বাংলাদেশ নামে প্রথম ৮টি ডাকটিকিট প্রকাশিত হয়।
- এই ৮টি ডাকটিকিট স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী বাঙালি বিমান মল্লিক।
⇒ বাংলাদেশের স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে ছিল ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি।
- মুক্তিযুদ্ধ শেষে প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে।
- প্রথম ডাকটিকিটটি ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত গাঢ় লাল, নীল ও বেগুনী রঙের।
- ১০ পয়সা মূল্যের এই ডাকটিকিটের বার্তা হলো আমাদের ভূখণ্ড এবং দেশের পরিচয় বিশ্বকে জানানো।
তথ্যসূত্র:
i) ডাক অধিদপ্তরের ওয়েবসাইট।
ii) দ্য ডেইলি স্টার বাংলা।
• MS-DOS হলো একটি Command-line interface (CLI) ধরনের অপারেটিং সিস্টেম। এটি ১৯৮০-এর দশকে মাইক্রোসফট দ্বারা তৈরি হয়েছিল এবং ব্যবহারকারীরা কমান্ড টাইপ করে কম্পিউটারের সাথে যোগাযোগ করত। MS-DOS কোনো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করে না, তাই মাউস বা উইন্ডো ক্লিকের মাধ্যমে কাজ করা সম্ভব নয়। এটি একক ব্যবহারকারীর জন্য ডিজাইন করা হয়েছিল এবং সাধারণত হার্ডডিস্ক বা ফ্লপি ডিস্ক থেকে প্রোগ্রাম চালানোর কাজ করে। MS-DOS কোনো রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম নয় এবং নেটওয়ার্কিং ফিচারও সীমিত। মূলত এটি কমান্ড লাইনের মাধ্যমে ফাইল পরিচালনা, প্রোগ্রাম রান করা এবং হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করে। সুতরাং, সঠিক উত্তর হলো ঘ) Command-line interface (CLI)।
• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).
• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।
• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়। এটির নির্মাতা ফ্রান্সের থ্যালেস এলিনিয়া। এটির কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ ২০১৫ সালের জানুয়ারিতে রাশিয়ার স্যাটেলাইট প্রতিষ্ঠান 'ইন্টারস্পুটনিক' এর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ ডলারে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় (স্লট) কক্ষপথ স্লট ক্রয় করে।
উৎসঃ বিবিসি বাংলা
Question: In a certain code language, 'APPLE' is coded as '50', and 'BANANA' is coded as '33'. How will 'ORANGE' be coded in that code language?
Solution:
এখানে প্রতিটি অক্ষরের Alphabetical Position (A = 1, B = 2, …, Z = 26) যোগ করা হয়েছে।
APPLE = A(1) + P(16) + P(16) + L(12) + E(5)
= 1 + 16 + 16 + 12 + 5
= 50
BANANA = B(2) + A(1) + N(14) + A(1) + N(14) + A(1)
= 2 + 1 + 14 + 1 + 14 + 1
= 33
অতএব,
ORANGE = O(15) + R(18) + A(1) + N(14) + G(7) + E(5)
= 15 + 18 + 1 + 14 + 7 + 5
= 60
• একটি শব্দকে ইকো বা প্রতিধ্বনি হিসেবে অনুভব করার জন্য মূল শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে সময় ব্যবধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের কানের মাধ্যাকর্ষণ অনুযায়ী, যদি শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে সময় ব্যবধান খুব ছোট হয়, তখন আমরা এটি আলাদা শব্দ হিসেবে শোনার পরিবর্তে কেবল শব্দের প্রতিধ্বনি বা দীর্ঘস্থায়ী শব্দ হিসেবে অনুভব করি। সাধারণভাবে, একটি শব্দকে আলাদাভাবে ইকো হিসেবে শনাক্ত করার জন্য প্রায় 0.1 সেকেন্ড বা তার বেশি সময় ব্যবধান প্রয়োজন। অর্থাৎ, শব্দের উৎস থেকে প্রতিফলিত শব্দ আমাদের কানে পৌঁছাতে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় লাগতে হবে। অতএব, প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো খ) 0.1 s। এটি বোঝায় যে শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে যথেষ্ট সময় থাকলে আমরা এটি স্বতন্ত্র ইকো হিসেবে শুনতে পারি।
• শব্দ:
- কোন শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে।
- এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না। অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য ০.১ সেকেন্ড বা তার বেশি হতে হবে।
সুতরাং, প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে ০.১ সেকেন্ড বা তার বেশি সময় লাগে।
- বাতাসে শব্দের দ্রুতি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়।
- ০°C বা ২৭৩K তাপমাত্রায় শব্দের দ্রুতি ৩৩২ms-1।
- ০°C বা ২৭৩ K উষ্ণতায় প্রতিফলিত শব্দ শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৬.৬ m হতে হবে।
- তাপমাত্রা বেশি হলে প্রতি ডিগ্রির জন্য দূরত্ব ০.৩ m বেশি হতে হবে।
- তাই প্রতিধ্বনি শোনার শর্তটি হলো- শ্রোতা বা উৎস এবং প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৬.৬ m (০°C বা ২৭৩ K তাপমাত্রায়) বজায় রাখতে হবে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।