বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank Preparation

মোট প্রশ্ন৩১,৭৫১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank Preparation

PrepBank · পাতা ১৫৩ / ৩১৭ · ১৫,২০১১৫,৩০০ / ৩১,৭৫১

১৫,২০১.
Blue Chip companies are generally preferred for -
  1. Day trading
  2. High-leverage margin trading
  3. Options trading only
  4. Long-term safe investment
ব্যাখ্যা

Blue Chips:
- 'Blue Chips' শব্দটি শেয়ার বাজার বা স্টক মার্কেটের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- এটি এমন কোম্পানির শেয়ারকে বোঝায় যারা আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী, দীর্ঘদিন ধরে লাভজনক, বাজারে সুনামধন্য এবং স্থিতিশীল।
- Blue Chip হলো শেয়ার বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার।
- এগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়।
- অর্থনৈতিক মন্দা বা সংকটের সময়ও এদের শেয়ারের দাম তুলনামূলকভাবে কম ওঠানামা করে। উদাহরণ: Apple, Microsoft, Amazon, Coca-Cola, Google, Johnson & Johnson। বাংলাদেশে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, ইউনিলিভারকে Blue Chip বলা হয়।

তথ্যসূত্র - ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বিটানিকা।

১৫,২০২.
IBM Cloud is an example of -
  1. ক) Infrastructure-as-a-service (IaaS)
  2. খ) Software-as-a-service (SaaS)
  3. গ) Platform-as-a-service (PaaS)
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Iaas (infrastructure as a service):
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ, ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়,যেখানে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন।
অ্যামাজন এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল।
আরো কিছু উদাহরণ:
- IBM Cloud
- Microsoft Azure

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী) প্রকৌশলী মজিবুর রহমান, Investopedia।
১৫,২০৩.
The least prime number is
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।

অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা ২.
১৫,২০৪.
On which date did Saudi Arabia and Pakistan sign a 'Mutual Defense Agreement'?
  1. 17 September 2024
  2. 17 October 2025
  3. 17 August 2025
  4. 17 September 2025
ব্যাখ্যা

• সৌদি আরব-পাকিস্তান নিরাপত্তা চুক্তি:
- সৌদি আরব ও পরমাণু অস্ত্রধারী পাকিস্তান ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার) গভীর রাতে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছ।
- এটি দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।
- এই চুক্তি এমন এক সময়ে হলো যখন ইসরায়েল কাতারে হামলা চালিয়ে অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে।
- এই উন্নত প্রতিরক্ষা সম্পর্ক এমন সময়ে আসলো যখন উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ক্রমশ যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা নিশ্চয়তাকারী হিসেবে কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে সন্দিহান হয়ে উঠছে
- পাকিস্তান এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, চুক্তিটিতে বলা হয়েছে, ‘যেকোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।’

তথ্যসূত্র: রয়টার্স, এনটিভি ও প্রথম আলো ।

১৫,২০৫.
Which ancient civilization was built along the Nile River?
  1. Indus Valley Civilization
  2. Egyptian Civilization
  3. Mesopotamian Civilization
  4. Chinese Civilization
ব্যাখ্যা

মিশরীয় সভ্যতা:
- আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাংশে নীলনদের তীরে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিলো।
- খ্রিস্টপূর্ব ৫২৫ অব্দে পারসিকদের হাতে মিশরীয়দের পতন ঘটে।
- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান হিসেবে অভিহিত করেন।
- লিখন পদ্ধতি, বর্ণমালা ও কাগজ উদ্ভাবন, পিরামিড তৈরি, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান বিদ্যমান।

অন্যদিকে, 
- Indus Valley Civilization: সিন্ধু নদী।
- Mesopotamian Civilization: টাইগ্রিস-ইউফ্রেটিস নদী।
- Chinese Civilization: হোয়াংহো নদী।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৫,২০৬.
In Excel, rows are labelled as ______.
  1. A, B, C, etc.
  2. A1, A2, etc.
  3. 1, 2, 3 etc.
  4. $A$1, $A$2, etc.
ব্যাখ্যা
• MS Excel:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel- এ 1, 2, 3....... দ্বারা Row চিহ্নিত করা হয়।
- MS Excel- এ A, B, C....... দ্বারা Column চিহ্নিত করা হয়।
 
উৎস: Microsoft Support.
১৫,২০৭.
Who led the Gambian delegation at the ICJ in hearing the case of genocide against Myanmar?
  1. Habib Drammeh
  2. Amadou Sanneh
  3. Adama Barrow
  4. Abubacarr Marie Tambadou
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানিতে আইসিজেতে গাম্বিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব কে দিয়েছিলেন? - আবুবকর মারি তাম্বাদু, গাম্বিয়ার অ্যাটর্নি-জেনারেল এবং বিচারমন্ত্রী।

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

উল্লেখ্য,
⇒ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে গত ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেন। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি। 
- ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে যে বর্বরতা চালানো হয়, তার মধ্য দিয়ে আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন ভাঙার অভিযোগ আনা হয় মিয়ানমারের বিরুদ্ধে। ওই সময় হত্যাকাণ্ড, দলবদ্ধ ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের বাস্তবতায় জীবন বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নারী–পুরুষ ও শিশু।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১৫,২০৮.
Two pipes X and Y together can fill a tank in 72 minutes. If the size of the pipe X is thrice as Y then Y alone can fill the tank in -
  1. ক) 4 hours and 48 minutes
  2. খ) 3 hours and 48 minutes
  3. গ) 4 hours and 36 minutes
  4. ঘ) 3 hours and 15 minutes
ব্যাখ্যা
Let,
The time taken by Y alone to fill the tank be A minutes.
Given that, the size of the pipe X is thrice as Y.
Then, X fills the tank in A/3 minutes.
Part filled by X in 1 minute = 1/(A/3)
= 3/A
Part filled by Y in 1 minute = 1/A
Since, X and Y together take 72 minutes.
Part filled by (X + Y) in 1 minute = 1/72
i.e.,
(1/A + 3/A) = 1/72
⇒ 4/A = 1/72
A = 288 minutes
= (288/60) hours
= 4(48/60)
= 4(4/5) hours
= 4 hours and (4/5 x 60) minutes
= 4 hours and 48 minutes.
Hence, the pipe Y alone takes 4 hours and 48 minutes to fill the tank.
১৫,২০৯.
Who is the author of the book Nuclear Weapons and Foreign Policy?
  1. Henry Kissinger
  2. Nelson Mandela
  3. A. P. J. Abdul Kalam
  4. None of them
ব্যাখ্যা
হেনরি কিসিঞ্জার:
- ১৯২৩ সালে জার্মানিতে জন্ম নেন হেনরি কিসিঞ্জার।
- ১৯৩৮ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
- ১৯৪৩ সালে তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন।
- ১৯৬৮ সালে রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর মি. কিসিঞ্জারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেন।
- ৩০শে নভেম্বর, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে নিজ বাড়িতে ১০০ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি, চিলির অগাস্টো পিনোশেসহ বিশ্বজুড়ে বহু কর্তৃত্বপরায়ণ শাসক গোষ্ঠীকে সমর্থন, কম্বোডিয়ায় বোমা ফেলা- যাতে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়, এমনকি চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত- এমন বহু ঘটনায় বারবার নাম জড়িয়েছে মি. কিসিঞ্জারের।
- ১৯৭৩ সালে তার কূটনীতির কারণেই আরব-ইসরায়েল যুদ্ধে একটি অস্ত্রবিরতি হয়েছিল।
- তাঁকে ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- স্বায়ু যুদ্ধের সময়কার 'রিয়াল পলিটিকে'র মূর্ত প্রতীক বলেও তাঁকে মনে করেন অনেকেই।
- 'Nuclear Weapons and Foreign Policy গ্রন্থটির রচয়িতা হেনরি কিসিঞ্জার।

অন্যদিকে,
- Long Walk to Freedom গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা।
- Wings of Fire গ্রন্থটির রচয়িতা এপিজে আবদুল কালাম।
 
উৎস: i) ৫ ডিসেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
        ii) Britannica.
১৫,২১০.
Iqbal sold an article at 6% loss. Had he sold it for Tk. 64 more, he would have made a profit of 10%. Then the cost of the article is =?
  1. Tk. 400
  2. Tk. 420
  3. Tk. 450
  4. Tk. 475
ব্যাখ্যা
Question: Iqbal sold an article at 6% loss. Had he sold it for Tk. 64 more, he would have made a profit of 10%. Then the cost of the article is =?

Solution: 
Let, the cost of the article is x taka

Selling price = 0.94x 

ATQ, 
0.94x + 64 = 1.1x
⇒ 1.1x - 0.94x = 64 
⇒ 0.16x = 64 
⇒ x = 64/0.16
∴ x = 400 taka 
১৫,২১১.
Oxygen is absent in -
  1. Cement
  2. Soil
  3. Kerosene
  4. Glass
  5. All of the above
ব্যাখ্যা
The correct answer is Kerosene.
There is no oxygen in the Kerosene as it gets oxygen from the air.
In soil, there is excess of oxygen that is used for breathing by many bacterias and in decomposition.
It is dangerous for many anaerobic.
In the glass, Oxygen makes ionic bonds to give it proper shape and color.
১৫,২১২.
By selling 90 ball pens for Tk. 160 a person loses 20%. How many ball pens should be sold for Tk. 96 so as to have a profit of 20%?
  1. 30
  2. 36
  3. 42
  4. 44
ব্যাখ্যা
Question: By selling 90 ball pens for Tk. 160 a person loses 20%. How many ball pens should be sold for Tk. 96 so as to have a profit of 20%?

Solution:
S.P. of 90 ball pens = Tk. 160
Loss % = 20%

∴ C.P. of 90 ball pens = [100/(100 - Loss%)] × Selling Price = [100/(100 - 20)] × 160
= (100 × 160)/80 = 200
C.P. of 1 ball pen = 20/9
 
Now we find how many pens should be sold for 96 to have a profit of 20%
Let us say, ‘x’ number of pens be sold for 96
Then, S.P. of x pens = 96
C.P of x pens = (20/9)x
Profit = S.P - C.P. = 96 - 20x/9
Profit% = (Profit/ C.P.) × 100
{96 - (20x/9)}/(20x/9) × 100 = 20
⇒ {96 - (20x/9)} × 5 = 20x/9
⇒ 96 - (20x/9) = 4x/9
⇒ 96 × 9 - 20x = 4x
⇒ 24x = 96 × 9
⇒ x = (96 × 9)/24 = 36
Therefore, 36 pens should be sold
১৫,২১৩.
With a uniform speed, a car covers a distance in 8 hours. Had the speed been increased by 4 km/hr, the same distance could have been covered in 7 hr and 30 min. What is the distance covered?
  1. ক) 480 km.
  2. খ) 520 km.
  3. গ) 620 km.
  4. ঘ) 420 km.
ব্যাখ্যা
Question: With a uniform speed, a car covers a distance in 8 hours. Had the speed been increased by 4 km/hr, the same distance could have been covered in 7 hr and 30 min. What is the distance covered?

Solution:
Let the speed of car be x km/hr
Distance = Speed × Time
Distance = 8x km

According to the question,
(x + 4) × 7.5 = 8x
⇒ 7.5x + 30 = 8x
⇒ 8x - 7.5x = 30
⇒ 0.5x = 30
⇒ x = 30/0.5
∴ x = 60 km/hr

Required distance = 8 × 60
= 480 km.
১৫,২১৪.
The time taken by a man to travel 36 miles downstream is 90 min less than to go the same distance upstream. The speed of the man in still water is 10 mph. Find the speed of the stream?
  1. ক) 2 mph
  2. খ) 2.5 mph
  3. গ) 3.5 mph
  4. ঘ) 5 mph
ব্যাখ্যা
ধরি,
স্রোতের বেগ x mph 

স্রোতের অনুকূলে লোকটির বেগ =(10 + x) mph 
স্রোতের প্রতিকূলে লোকটির বেগ = (10 - x) mph

প্রশ্নমতে, 
           36/(10 - x) - 36 /(10 + x) = 90/60
          ⇒ (360 + 36x - 360 + 36x)/ (10 - x) (10 + x) = 90/60 
          ⇒ 72x/ (100 -x2) = 3/2 
          ⇒ 24x/(100 - x2 )= 1/2
          ⇒ 48x = 100 - x2
          ⇒ x2 + 48x -100 = 0 
          ⇒ x2 +50x - 2x - 100=0
          ⇒ x(x +50) - 2(x +50)=0  
             ∴  (x +50) (x - 2) = 0
 এখানে,                            
          x - 2 = 0                     x +50 = 0 
           x =2                           x ≠ - 50 


স্রোতের বেগ 2 mph
১৫,২১৫.
Several computers linked to a server to share programs and storage space ________.
  1. ক) Network
  2. খ) Grouping
  3. গ) Library
  4. ঘ) Integrated system
  5. ঙ) Operating System
ব্যাখ্যা

- A network consists of two or more computers that are linked in order to share resources.
- Integrated systems, or systems integration, are the process of bringing together component subsystems into one functional system.
- An operating system (OS) is system software that manages computer hardware, software resources, and provides common services for computer programs.

১৫,২১৬.
The speed of a boat in still water is 15 km/hr and the rate of current is 3 km/hr. The distance traveled downstream in 12 minutes is
  1. ক) 1.2 km
  2. খ) 3.6 km
  3. গ) 1.8 km
  4. ঘ) 2.4 km
ব্যাখ্যা

এখানে, 12 মিনিট = 12/60 = 1/5 ঘন্টা
স্রোতের অনুকূলে নৌকার বেগ = 15 + 3 = 18 kmph
অর্থাৎ নৌকাটি 1 ঘন্টা বা 60 মিনিটে যায় = 18 km
নৌকাটি 12 মিনিটে যায় = (18 × 12)/60
= 3.6 km

১৫,২১৭.
Which was the first digital computer made with an IC chip?
  1. Mark-1
  2. PDP
  3. IBM-360
  4. Intel-4004
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটার:
- একীভূত বর্তনী বা IC এর ব্যবহার শুরু হয়।
- IC সিলিকন দিয়ে তৈরী।
- IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার হলো IBM 360.
- RAM, ROM এর ব্যবহার।
- RAM, ROM ও অর্ধপরিবাহী দিয়ে তৈরী।
- উচ্চতর ভাষার ব্যাপক ব্যবহার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২১৮.
Which of the following is an example of non-volatile memory?
  1. S-RAM
  2. PROM
  3. D-RAM
  4. SD-RAM
  5. None
ব্যাখ্যা
• ভোলাটাইল মেমোরি (Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমরি বলে।
- যেমন: RAM.

• নন-ভোলাটাইল মেমরি (Non-Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় না তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
- যেমন- ROM.

• পিরম (PROM):
- PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।
- এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

• স্ট্যাটিক র‍্যাম (SRAM):
- SRAM-এর পুরো অর্থ হচ্ছে Static Random Access Memory.
- এ ধরনের মেমোরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারনকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।

• ডাইনামিক র‍্যাম (DRAM):
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২১৯.
For the function f(x) = x2 - 4x + 3 find x when f(x) = 8
  1. - 1, 5
  2. - 2, 3
  3. - 1, - 4
  4. 2, 5
ব্যাখ্যা
Question: For the function f(x) = x2 - 4x + 3 find x when f(x) = 8

Solution:
f(x) = x2 - 4x + 3
f(x) = 8

Now,
⇒ x2 - 4x + 3 = 8
⇒ x2 - 4x + 3 - 8 = 0
⇒ x2 - 4x - 5 = 0
⇒ x2 - 5x + x - 5 = 0
⇒ x(x - 5) + 1(x - 5) = 0
⇒ (x - 5)(x + 1) = 0
Now,
x - 5 = 0
∴ x = 5
Or,
⇒ x + 1 = 0
∴ x = - 1

∴ x = - 1, 5
১৫,২২০.
Choose from the following options for correcting the underlined portion of the sentence:
'They were all shocked at his failure in the competition'.
  1. ক) were shocked at all
  2. খ) had all shocked at
  3. গ) has all shocked by
  4. ঘ) No correction required
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি tense এবং গঠন গত দিক ঠিক থাকায় সঠিক উত্তর হবে - no correction required.
Complete sentence: They were all shocked at his failure in the competition.
Bangla Meaning: প্রতিযোগিতায় তার ব্যর্থতায় তারা সবাই হতবাক।
১৫,২২১.
If x = 3t, y = 1/2 × (t + 1), then the value of t for which x = 2y is?
  1. 1/3
  2. 1/2
  3. 1/4
  4. 1/5
ব্যাখ্যা

Question: If x = 3t, y = 1/2 × (t + 1), then the value of t for which x = 2y is?

Solution:
Here given,
x = 3t -------(1)
and, y = 1/2 × (t + 1) ----(2)

Now, when:
x = 2y
⇒ x = 2 × 1/2 × (t + 1) [from equation 2]
⇒ x = t + 1 -------(3)
∴ 3t = t + 1 [From equation (1)]
⇒ 2t = 1
⇒ t = 1/2

১৫,২২২.
Which one is responsible for greenhouse effect?
  1. ক) Nitrogen
  2. খ) Hydrogen
  3. গ) Carbon dioxide
  4. ঘ) Oxygen
ব্যাখ্যা
- পৃথিবী জুড়ে উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন অত্যন্ত আলোচিত বিষয়।
- পৃথিবী পৃষ্ঠে গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির জন্য মানুষের অতি শিল্প নির্ভরশীলতা ও প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের প্রবণতাকে দায়ী করা হয়।
- গ্রিন হাউজ হলো এমন একটি কাঁচের ঘর যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে গাছপালা জন্মানোর জন্য উপযোগী আবহাওয়া তৈরি করা হয়।
- সূর্যের আলো যখন এই কাঁচের ঘরের ভিতরে প্রবেশ করে তখন ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পায়।
- পৃথিবীও গ্রিন হাউজের মত এমন একটি আবাসস্থল যেখানে প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা পৃথিবী হতে দূরীভূত হচ্ছে না।
- গ্রিন হাউজের তাপমাত্রা ধরে রাখার প্রক্রিয়াটি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
- এ কারণেই গ্রিন হাউজ এর সাথে মিল রেখে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে চিি হ্নত করা হয়েছে গ্রিন হাউজ প্রতিক্রিয়া হিসেবে।
- বৈশ্বিক উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। এটিকে গ্রিন হাউজের প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়।
- বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, ওজোন, জলীয়বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য। 

সূত্র: ভূগোল প্রথম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২২৩.
In which battle did Mughal Emperor Akbar defeat general Hemu?
  1. Battle of Khanwa
  2. First Battle of Panipat
  3. Battle of Chausa
  4. Second Battle of Panipat
  5. Battle of Haldighati
ব্যাখ্যা
পানিপথের দ্বিতীয় যুদ্ধ:
- ১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর আফগান শাসক আদিল শাহ সুরের সেনাপতি হিমুকে পরাস্ত করেন।
- মুঘল শাসনের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছিল চূড়ান্ত মীমাংসাত্মক যুদ্ধ।
- এই যুদ্ধে জয়ের ফলে ভারতে মুঘল শক্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এবং ভারতে আফগানদের আধিপত্যের অবসান হয়।
- এর ফলে মুঘল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি দৃঢ়ভাবে স্থাপিত হয় এবং মুঘল সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত হয়।

- প্রতাপসিংহ ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে পরাজয় বরণ করেন।
- চৌসা ও বিলগ্রামের যুদ্ধে শেরশাহ মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২২৪.
In 2025, the term "De-dollarization" most commonly refers to:
  1. Halting U.S. foreign aid
  2. Reducing dependency on the U.S. dollar in global trade
  3. Sanctioning U.S. companies
  4. Limiting U.S. defense exports
ব্যাখ্যা
In 2025, the term "De-dollarization" most commonly refers to: Reducing dependency on the U.S. dollar in global trade.

De-dollarization:
- ডি-ডলারাইজেশন (De-dollarization) হলো আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক লেনদেন, এবং রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর প্রক্রিয়া।
- এটি এমন একটি প্রবণতা যেখানে দেশগুলো বা অর্থনৈতিক জোটগুলো মার্কিন ডলারের পরিবর্তে অন্য মুদ্রা, স্থানীয় মুদ্রা, বা বিকল্প ব্যবস্থা (যেমন, স্বর্ণ, ক্রিপ্টোকারেন্সি) ব্যবহারের দিকে ঝুঁকছে।
- এটি ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক, এবং কৌশলগত কারণে চালিত হয়।

⇒ উদ্দেশ্য:
- মার্কিন ডলারের প্রভাব এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কমানো।
- স্থানীয় মুদ্রায় বাণিজ্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি হ্রাস।
- আর্থিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব জোরদার করা।

উৎস: i) Investopedia.
ii) US News Money.
১৫,২২৫.
If 2 (P's capital) = 5 (Q's capital) = 6 (R's capital), then out of the total profit of TK 6500, Q will receive-
  1. TK 1520
  2. TK 1500
  3. TK 1800
  4. TK 2000
ব্যাখ্যা

Question: If 2 (P's capital) = 5 (Q's capital) = 6 (R's capital), then out of the total profit of TK 6500, Q will receive-

solution:
Let,
P's capital = p
Q's capital = q
R's capital = r

Then,
2p = 5q = 6r

⇒ q = 2p/5

⇒ r = 2p/6 = p/3

P : Q : R = p : 2p/5 : p/3
= 15p : 6p : 5p [multiply by 15]
= 15 : 6 : 5

∴ sum of ratio = (15 + 6 + 5) = 26

so, Q's share = 6500 × 6/26 = 250 × 6 = 1500 TK

১৫,২২৬.
"Barometer" is used to measure____
  1. ক) Frequency
  2. খ) Air pressure
  3. গ) Velocity
  4. ঘ) Wavelenght
ব্যাখ্যা
• বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।

• ব্যারোমিটার:  টরেসিলি ১৬৪৩ সালে তরল তলের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম বায়ুমন্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র আবিস্কার করেন। এর নাম ব্যারোমিটার।
- ব্যারোমিটারে পারদ স্তভের উচ্চতাকে বায়ুমন্ডলীয় চাপের আদর্শ ধরা হয়।
- আদর্শ বায়ু চাপ 76cm পারদ স্তম্ভের ওজনের সমান।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২২৭.
Zika virus is spread through -
  1. ক) Water
  2. খ) Mosquito
  3. গ) Chicken
  4. ঘ) Bat
ব্যাখ্যা
জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। 

সাধারণত সংক্রামিত এডিস এজেপ্টাই মশার কামড় থেকে জিকা ভাইরাসের সংক্রমণ ঘটে। ক্রান্তীয় অঞ্চলগুলিতে যেখানে মশার প্রকোপ খুব বেশি, সেখানে এই ধরনের সংক্রমণ বেশি হয়। সংক্রামিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে জিকা ভাইরাস প্রবেশ করে।

জিকার কারণে মাত্র কয়েকদিনের জন্য মৃদু জ্বর, ফুসকুড়ি, চোখে জ্বালা, এবং দেহে ব্যথা হতে পারে। যদিও বেশীরভাগ লোকই যারা জিকা ভাইরাস আক্রান্ত হয়েছে তাদের কোন লক্ষণ দেখা যায় না।

জিকার লক্ষণসমূহ: 
- ১ বা ২ দিনের জন্য নীচু মাত্রায় জ্বর, সাধারণতঃ ৩৮° (১০১°ফা)-এর বেশী নয়
- চোখে জ্বালা বা চোখ লাল
- অস্থির ব্যথা
- ত্বকে চুলকানি
- পেশীতে ব্যথা ও মাথা ব্যথা
 
 
==========

- জিকা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় ১৯৪৭ সালে, উগান্ডায়। 
- ২০১৫ সালে সর্বপ্রথম ব্রাজিলে ছড়িয়ে পড়ে জিকা ভাইরাস।

The first confirmed case of Zika virus infection in the Americas was reported in Northeast Brazil in May 2015, although phylogenetic studies indicate virus introduction as early as 2013. Zika rapidly spread across Brazil and to more than 50 other countries and territories on the American continent.
 
Zika virus was first discovered in 1947 and is named after the Zika Forest in Uganda. In 1952, the first human cases of Zika were detected and since then, outbreaks of Zika have been reported in tropical Africa, Southeast Asia, and the Pacific Islands. Zika outbreaks have probably occurred in many locations.
 
Source: National Library Medicine of Science , Center for disease control and prevention 
১৫,২২৮.
If Z = 52 and BAT = 46, then BALL will be equal to-
  1. 50
  2. 52
  3. 54
  4. 56
ব্যাখ্যা
Question: If Z = 52 and BAT = 46, then BALL will be equal to-

Solution:

Here,
The Position number of Z is 26 which is re-write as 26 × 2 = 52.
Now,
BAT = (2 × 2) + (1 × 2) + (20 × 2) 
= 4 + 2 + 40
= 46

Similarly,
BALL = (2 × 2) + (1 × 2) + (12 × 2) + (12 × 2)
= 4 + 2 + 24 + 24
= 54 
১৫,২২৯.
A person's present age is two-fifth of the age of his mother. After 8 years, he will be one-half of the age of his mother, what is the present age of the person?
  1. 40 years
  2. 25 years
  3. 16 years
  4. 8 years
ব্যাখ্যা
Question: A person's present age is two-fifth of the age of his mother. After 8 years, he will be one-half of the age of his mother, what is the present age of the person?

Solution: 
Let,
The present age of the person’s mother be x years
∴ Age of the person is = (2x)/5 years

After 8 years,
Age of the person’s mother will be = x + 8 years
Age of the person will be = (2x)/5 + 8 years

ATQ,
(2x)/5 + 8 = (x + 8)/2
⇒ (2x)/5 + 8 = (x/2) + 4
⇒ (x/2) -  (2x)/5 = 8 - 4
⇒ (5x - 4x)/10 = 4
⇒ x/10 = 4
∴ x = 40

So, the present age of the person is  (2 × 40)/5 = 80/5 = 16 years
১৫,২৩০.
A man starts from a point and travels 12 km in the north direction. Again he went east for 6 km and changed direction and again went north for 8 km. Finally went west for 6 km. What is the direct distance between his destination and journey?
  1. 18 km
  2. 20 km
  3. 24 km
  4. 32 km
ব্যাখ্যা
Question: A man starts from a point and travels 12 km in the north direction. Again he went east for 6 km and changed direction and again went north for 8 km. Finally went west for 6 km. What is the direct distance between his destination and journey?

Solution:
 
ঐ ব্যক্তির যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E
∴ তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব, AE = (12 + 8) কি.মি.
= 20 কি.মি.
১৫,২৩১.
The population of a village grew from 18,000 to 22,500 over a decade. What is the average annual percentage increase in population?
  1. 2%
  2. 2.5%
  3. 1.57%
  4. None of the above
ব্যাখ্যা
Question: The population of a village grew from 18,000 to 22,500 over a decade. What is the average annual percentage increase in population?

Solution:
The population rose in 10 years = (22500 - 18000) = 4500

Increase% of ten year = (4500/18000) × 100% = 25%

∴ Required average = (25/10)% = 2.5%
১৫,২৩২.
Which is known as 'Soft Loan Window'?
  1. IDA
  2. IFC
  3. IMF
  4. MIGA
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
১৫,২৩৩.
If A + B = 2C and C + D = 2A, then-
  1. ক) A + C = 2D
  2. খ) A + D = C + B
  3. গ) A + C = 2B
  4. ঘ) B + D = C + A
ব্যাখ্যা
Question: If A + B = 2C and C + D = 2A, then-

Solution: 
Let
 A + B = 2C.............(1)
C + D = 2A.............(2)

(1) + (2)⇒
A + B + C + D = 2C + 2A
A + B + C + D  - A - C = 2C + 2A - A - C
B + D = C + A
১৫,২৩৪.
Which device is used as both an input and output device?
  1. Modem
  2. Printer
  3. OMR
  4. Mouse
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
→ যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
→ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
→ কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
→ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস: 
→ কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
→ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো -
Pendrive, Modem, Touch screen ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২৩৫.
The population of a town is decreasing at a rate of 10% per annum. If the population two years ago was 20000, what is the present population?
  1. 15000
  2. 15200
  3. 16000
  4. 16200
ব্যাখ্যা
Question: The population of a town is decreasing at a rate of 10% per annum. If the population two years ago was 20000, what is the present population?

Solution:
The present population = 20000(1 - 10/100)2
= 20000 × 0.9 × 0.9
= 16200
১৫,২৩৬.
In which year was the "Bangabandhu National Agriculture Award" introduced?
  1. ক) 1973
  2. খ) 1974
  3. গ) 2022
  4. ঘ) 2021
ব্যাখ্যা
- সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫ ও ১৪২৬ প্রদান করেছেন। 
- তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১০টি ক্যাটাগরিতে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করেন।  
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এ পুরস্কার প্রবর্তন করেন।
 
উৎস: কালের কণ্ঠ ওয়েবসাইট
১৫,২৩৭.
Which instrument is used to determine the pressure of a gas?
  1. Manometer
  2. Pyrometer
  3. Hygrometer
  4. Barometer
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
১৫,২৩৮.
Ryanair airline belongs to which country?
  1. ক) Tajikistan
  2. খ) Ireland
  3. গ) Switzerland
  4. ঘ) Finland
ব্যাখ্যা
Ryanair DAC is an Irish low-cost airline founded in 1984, headquartered in Swords, Dublin, Ireland, with its primary operational bases at Dublin and London Stansted airports.
১৫,২৩৯.
Which type of ultraviolet (UV) ray is the most harmful to living organisms?
  1. UVA
  2. UVB
  3. UVC
  4. UVD
  5. UVX
ব্যাখ্যা
- UV-C হল সবচেয়ে বিপজ্জনক অতিবেগুনী রশ্মি।

অতিবেগুনী রশ্মি:
- দৃশ্যমান বেগুনি রশ্মির চেয়ে শক্তিশালী বিকিরিত রশ্মিকে অতিবেগুনী রশ্মি (UV রশ্মি) বলে।
- এক্সরের থেকে কম বা ছোট কম্পাঙ্কের বিকিরণ অতিবেগুনি রশ্মি (ultraviolet ray)।
- সূর্য রশ্মি এই বিকিরণের প্রধান উৎস।
- এই রশ্মি আমাদের শরীরের ত্বকে ভিটামিন ডি তৈরি করে।
- তবে বেশিক্ষণ এই রশ্মি শরীরে পড়লে তা ক্ষতিকর হয়।
- চোখের জন্য এটি বেশ ক্ষতিকর।

উল্লেখ্য, 
- UVC রশ্মি সবচেয়ে ক্ষতিকর কারণ এর শক্তি সবচেয়ে বেশি এবং এটি সরাসরি জীবকোষের ডিএনএ ধ্বংস করতে পারে।
- এই কারণে UVC রশ্মি জীবজগতের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।  

সূত্র: Britannica, WHO ও পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২৪০.
Rajeev buys goods worth Tk. 6650. He gets a rebate of 6% on it. After getting the rebate, he pays sales tax at 10%. Find the amount he will have to pay for the goods.  
  1. ক) Tk. 6786.1
  2. খ) Tk. 6876.1
  3. গ) Tk. 8676.1
  4. ঘ) Tk. 7668.1
ব্যাখ্যা
Question: Rajeev buys goods worth Tk. 6650. He gets a rebate of 6% on it. After getting the rebate, he pays sales tax at 10%. Find the amount he will have to pay for the goods.  

Solution:
Rebate = 6% of Tk.6650
            = (6 × 6650)/100
            = 399 Tk.
 Tax = 10% of (6650 - 399)
        = 10% of 6251
        = (10 × 6251)/100
        = 625.10
Total amount will have to pay =Tk. (6251 + 625.10)
                                                 = Tk. 6876.1
১৫,২৪১.
(3.25 × 3.20 - 3.20 × 3.05)/0.064 is equal to- 
  1. ক) 1
  2. খ) 1/10
  3. গ) 10
  4. ঘ) 100
ব্যাখ্যা
(3.25 × 3.20 - 3.20 × 3.05)/0.064 
= {3.20(3.25 - 3.05)}/0.064 
= (3.20 × 0.2)/0.064 
=0.64/0.064 
=10
১৫,২৪২.
Choose the word which is least like the other words in the group.
  1. Parrot
  2. Bat
  3. Crow
  4. Sparrow
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে আলাদা হচ্ছে - Bat বা বাদুড়।
- কারণ, অপশনে উল্লেখিত Parrot, Crow এবং Sparrow হচ্ছে পাখির নাম।
- অন্যদিকে, Bat হচ্ছে স্তন্যপায়ী প্রানী।
১৫,২৪৩.
The average of runs of a cricket player of 10 innings was 32. How many runs must he make in his next innings so as to increase his average of runs by 4?
  1. 2
  2. 4
  3. 70
  4. 76
ব্যাখ্যা
Question: The average of runs of a cricket player of 10 innings was 32. How many runs must he make in his next innings so as to increase his average of runs by 4?

Solution: 
Total runs =32 × 10 = 320
Now increase in average is 4 runs
so, 
New average = 32 + 4 = 36 runs
Total runs = 36 × 11 = 396
Runs made in the 11th inning = 396 - 320 = 76
১৫,২৪৪.
A cookie_______.
  1. ক) Stores information about the user's web activity.
  2. খ) Stores software developed by the user.
  3. গ) Stores the password of the user.
  4. ঘ) Stores the commands used by the user
ব্যাখ্যা
Cookies হলো আপনার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে সংরক্ষিত হওয়া কিছু ফাইল যা Internet Information File নামে পরিচিত |
- মূলতঃ আপনার পরিদর্শন করা ওয়েবসাইটগুলো আপনার কম্পিউটারে সংরক্ষণ করে। 
- ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় সার্ভার থেকে আপনার ব্রাউজারে অবিরত পাঠানো প্যাকেট ডাটা, যা ব্রাউজার আবার সার্ভারে ফেরত পাঠায় – ইন্টারনেট জগতে এই সকল প্যাকেট ডাটাকে cookies বলা হয়।

উৎস: উচ্চ মাধ্যমিক কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান)
১৫,২৪৫.
Bangladesh signed a deal with Qatar to import liquefied natural gas (ING) for __________
  1. ক) 15 years
  2. খ) 10 years
  3. গ) 18 years
  4. ঘ) 11 years
ব্যাখ্যা
• তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- চুক্তিটি কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির আওতায় ২০২৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে কাতার। 
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে পেট্টোবাংলার চেয়ারম্যান জনেন্দ নাথ সরকার এবং কাতার এনার্জি ট্রেডিংয়ের পক্ষে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আহমাদ আল হোসাইনি স্বাক্ষর করেন।

সূত্র: দৈনিক সমকাল।
১৫,২৪৬.
The speed of a boat is 15km/h and the rate of current is 3km/h. How much distance downstream can be travelled in 15 minutes?
  1. ক) 2.5km
  2. খ) 3km
  3. গ) 4km
  4. ঘ) 4.5km
ব্যাখ্যা
Question: The speed of a boat is 15km/h and the rate of current is 3km/h. How much distance downstream can be travelled in 15 minutes?

Solution: 
here, 
the speed of the boat is = 15km/h
rate of current is = 3km/h

in downstream total speed, S = 15 + 3 = 18km/h
time, T = 15 minutes = 15/60 = 1/4 hours

the distance, D = S × T 
= 18 × 1/4
= 4.5 km
১৫,২৪৭.
A bag contains 4 white, 5 red and 6 blue balls. Three balls are drawn at random from the bag. The probability that all of them are red, is-
  1. 1/55
  2. 1/22
  3. 2/73
  4. 2/91
ব্যাখ্যা
Question: A bag contains 4 white, 5 red and 6 blue balls. Three balls are drawn at random from the bag. The probability that all of them are red, is-

Solution:
Let, S be the sample space

Then,
n(S) = number of ways of drawing 3 balls out of 15
= 15C3
= (15 × 14 × 13)/(3 × 2 × 1)
= 455

Let, E = event of getting all the 3 red balls
∴ n(E) = 5C3
= 5C2
= (5 × 4)/(2 × 1)
= 10

∴ P(E) = n(E)/n(S)
= 10/455
= 2/91
১৫,২৪৮.
A man covers a total distance of 100 km on bicycle. For the first 2 hours, the speed was 20 km/hr and for the rest of the journey, it came down to 10 km/hr. The average speed will be -
  1. ক) 12.5 km/hr
  2. খ) 13 km/hr
  3. গ) 14.5 Km/hr
  4. ঘ) 20 Km/hr
ব্যাখ্যা

Distance covered by man in first 2 hrs = 2 × 20 = 40 km
Remaining distance = (100 - 40) = 60 km
Time to cover the remaining distance = (60 /10) kmh = 6 hrs
∴ Required average speed = 100 / (2 + 6) = 12.5 kmh

১৫,২৪৯.
For the inequality |x - 1| < 5, where x ∈ N. What is the solution set?
  1. {Ø}
  2. {4, 5, 6}
  3. {1, 2, 3, 4, 5}
  4. {- 4, - 3, ... ..., 5, 6}
ব্যাখ্যা

Question: For the inequality |x - 1| < 5, where x ∈ N. What is the solution set?

Solution:
দেওয়া আছে, 
|x - 1| < 5 এবং x ∈ N
⇒ - 5 < x - 1 < 5
⇒ - 5 + 1 < x - 1 + 1 < 5 + 1
∴ - 4 < x < 6

এখন, 
 x ∈ N এর অর্থ হলো x স্বাভাবিক সংখ্যা। 
সুতরাং, - 4 < x < 6 সীমার মধ্যে স্বাভাবিক সংখ্যা গুলো হলো 1, 2, 3, 4, 5

সুতরাং, সমাধান সেট = {1, 2, 3, 4, 5}

১৫,২৫০.
The first exporting garments industry of Bangladesh is-
  1. Nova Garments
  2. Reaz Garments
  3. Desh Garments
  4. Dhaka Apparel Ltd.
ব্যাখ্যা

রিয়াজ গার্মেন্টস:
- বর্তমানে মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি এই খাতটি থেকেই আসে।
- ১৯৭৮ সালের ২৮ জুলাই মোহাম্মদ রিয়াজউদ্দিন ১০ হাজার শার্ট ফরাসি ক্রেতা হলান্ডার ফ্রঁসের কাছে রপ্তানি করেন।
- শার্টের ওই চালানের ফরাসি মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রাঁ, বাংলাদেশি টাকায় যা ছিল ৪ লাখ ২৭ হাজার টাকা।
- সেটিই ছিল বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি।
- রিয়াজ গার্মেন্টস দেশের প্রথম রপ্তানিকারক গার্মেন্টস।
- বর্তমানে প্রতিষ্ঠানটি টিকে না থাকলেও পোশাকশিল্পের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মোহাম্মদ রিয়াজউদ্দিন ও তাঁর রিয়াজ গার্মেন্টসের নাম।

উৎস: প্রথম আলো।[Link]

১৫,২৫১.
Where is the Japanese economic zone located in Bangladesh?
  1. Araihazar, Narayanganj
  2. Ishwardi, Pabna
  3. Shibpur, Narsingdi
  4. Hathazari, Chittagong
ব্যাখ্যা
• জাপানিজ ইকোনমিক জোন:
- নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- এটি জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেও পরিচিত।
- বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে ১,০০০ একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে।

উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।
১৫,২৫২.
11100010 has a decimal value of _______
  1. ক) 252
  2. খ) 225
  3. গ) 226
  4. ঘ) 220
ব্যাখ্যা
প্রশ্ন: 11100010 has a decimal value of _______

সমাধান: 
১৫,২৫৩.
Jony got married 8 years ago. Today his age is 9/7 times his age at the time of his marriage. At present his daughter's age is one-sixth of his age. What was his daughter's age 3 years ago?
  1. 3 years
  2. 4 years
  3. 6 years
  4. 9 years
ব্যাখ্যা
Question: Jony got married 8 years ago. Today his age is 9/7 times his age at the time of his marriage. At present his daughter's age is one-sixth of his age. What was his daughter's age 3 years ago?

Solution:
Let, Jony's age 8 years ago be x years.
Then, his present age (x + 8) years.

ATQ,
x + 8 = 9x/7
⇒ 9x = 7x + 56
⇒ 9x - 7x = 56
⇒ 2x = 56
∴ x = 28

Jony's age now = x + 8 = 28 + 8 = 36 years.
His daughter's age now = 36/6 = 6 years.
His daughter's age 3 years ago = (6 - 3) = 3 years.
১৫,২৫৪.
A number when divided by 315 leaves a remainder of 47. If the same number is divided by 21, what will be the remainder?
  1. 5
  2. 7
  3. 16
  4. 26
  5. 30
ব্যাখ্যা

Question: A number when divided by 315 leaves a remainder of 47. If the same number is divided by 21, what will be the remainder?

Solution:
Let the number be x, and the quotient is q.

Then,
x = 315q + 47
= (21 × 15q) + (21 × 2) + 5
= 21(15q + 2) + 5

So, the given number when divided by 21 gives 5 as a remainder.

১৫,২৫৫.
Where was BIMSTEC founded?
  1. Bangkok, Thailand
  2. Kathmandu, Nepal
  3. Dhaka, Bangladesh
  4. Thimphu, Bhutan
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। [সেপ্টেম্বর ২০২৫]
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১৫,২৫৬.
When was OPEC founded?
  1. 1955
  2. 1965
  3. 1960
  4. 1970
ব্যাখ্যা
• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [জুন, ২০২৫]

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।
১৫,২৫৭.
COBOL stands for-
  1. Computer Business Oriented Language
  2. Common Business Organized Language
  3. Common Business Oriented Language
  4. Computer Business Organized Language
ব্যাখ্যা
• COBOL:
- COBOL এর পূর্নরূপ Common Business Oriented Language.
- এটি High-level computer programming language.
- এটি ব্যাপকভাবে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
১৫,২৫৮.
Correct the sentence grammatically (Question no: 1-2)
Whoever objects to me going to the convention ought to state his position promptly.
  1. Whoever objects to my
  2. Whomever objects to me
  3. Whomever objects to my
  4. 'Whoever objects to mine
  5. None of these
ব্যাখ্যা

Ing-যুক্ত Verb-এর পূর্বে Pronoun -এর Possessive form বসে।
তাই সঠিক Sequence নিয়ে গঠিত বাক্য হলো:
- Whoever objects to my going to the convention ought to state his position promptly.

অর্থাৎ, Me এর স্থলে My বসবে।

১৫,২৫৯.
Which country is called 'land of palms'?
  1. ক) Brazil
  2. খ) Indonesia
  3. গ) Malaysia
  4. ঘ) Mongolia
ব্যাখ্যা

Indonesia is called the 'Land of Palms'.
Nearly 85% of palm oil is produced in just two countries - Indonesia and Malaysia. In 2019, Indonesia produced 42.5 million tons, 58% of global production, while 19 million tons came from Malaysia - 26% of the global supply.
Source: Forbes Report

১৫,২৬০.
In the human body, what is the approximate percentage of plasma in the blood?
  1. 30%
  2. 70%
  3. 90%
  4. 55%
  5. 65%
ব্যাখ্যা
• রক্ত: 
- রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু (Fluid Connective Tissue)। 
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্তকণিকা। 
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস আর ৪৫% হলো রক্তকণিকা। 
- মানুষের শরীরের রক্তরসের ৯১ - ৯২% পানি এবং ৮ -৯% অংশ জৈব ও অজৈব পদার্থ। 

• রক্তকণিকা ৩ ধরনের হতে পারে। 
যথা- 
• লোহিত রক্তকণিকা, 
• শ্বেত রক্তকণিকা এবং 
• অণুচক্রিকা। 

• লোহিত রক্তকণিকা:
- মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি-অবতল, চাকতি আকৃতির এবং নিউক্লিয়াসবিহীন।
- এতে হিমোগ্লোবিন নামক রঞ্জন পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়। এজন্য এদের Red Blood Cell বা RBC বলে।
- মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। 

• শ্বেত রক্তকণিকা:
- শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে। ইংরেজিতে White Blood Cell বা WBC বলে।
- মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্তকণিকা থাকে।

• অণুচক্রিকা:
- অণুচক্রিকা (platelet) হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের।
- এতে নিউক্লিয়াস থাকে না।
- অণুচক্রিকা দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন।

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫,২৬১.
Which one is the open source operating system?
  1. Linux
  2. iOS
  3. Windows
  4. Google
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) Linux.
Linux একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা ফ্রি-তে ব্যবহারের পাশাপাশি যেকোনো ব্যক্তি এর সোর্স কোড পরিবর্তন ও বিতরণ করতে পারে। এটি মূলত UNIX ভিত্তিক একটি সিস্টেম এবং সার্ভার, ডেস্কটপ, মোবাইল ও এমবেডেড ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওপেন সোর্স হবার কারণে ডেভেলপাররা এটি নিজের প্রয়োজনমতো কাস্টমাইজ করতে পারে, যা নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক। অন্যদিকে, iOS ও Windows হল প্রোপাইটারি সফটওয়্যার, যার সোর্স কোড সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। Google নিজেই একটি অপারেটিং সিস্টেম নয়, বরং একটি কোম্পানি, যদিও Android নামক বিখ্যাত একটি ওপেন সোর্স OS - Google এর অধীনে রয়েছে।

• Open Source Operating System:
- যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমত পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার করে ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে, তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম (Open Source Operating System) বলে।

উদাহরণ:
- Linux (Ubuntu, Debian, Redhat, Fedora, SUSE etc.),
- Open Solaries,
- FreeBSD,
- NetBSD,
- OpenBSD,
- eactOS,
- Haiku,
- GNU,
- HURD,
- eCos,
- Darwin,
- Oberon,
- Plan 9, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২৬২.
What percentage of GDP is contributed by the service sector according to the Economic Survey 2024?
  1. 49.20%
  2. 53.18%
  3. 51.04%
  4. 45.50%
ব্যাখ্যা
⇒ ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে পরিষেবা খাত জিডিপির কত শতাংশ অবদান রাখে?
- ৫১.০৪%।

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৪%।

⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি:
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১৫,২৬৩.
In recent survey of the students of a public university, it is found that 65% students are good in Mathematics and 45% students are good in Statistics. How many students are good in both Mathematics and Statistics of the public university?
  1. 20%
  2. 5%
  3. 15%
  4. 10%
ব্যাখ্যা
Question: In recent survey of the students of a public university, it is found that 65% students are good in Mathematics and 45% students are good in Statistics. How many students are good in both Mathematics and Statistics of the public university?

Solution:
Good at Mathematics n(M) = 65
Good at Statistics n(S) = 45
good in both Mathematics and Statistics n(M ∩ S)

We know that
n(M ∪ S) = n(M) + n(S) - n(M ∩ S)
⇒ n(M ∩ S) = n(M) + n(S) - n(M ∪ S) = 65 + 45 - 100 = 110 - 100 = 10
১৫,২৬৪.
Where is the U-19 World Cup 2026 being held?
  1. Zimbabwe and Namibia
  2. India and Sri Lanka
  3. The United States and Mexico
  4. Canada and Mexico
ব্যাখ্যা

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০২৬
- জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে, ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০২৬ ।
- ১৫ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবাদের ক্রিকেটের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে।
- মোট ১৬টি দল অংশগ্রহণ করছে এ টুর্নামেন্টে।
- প্রথম পর্বে ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে।

- প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে মোট ১২টি দল সুপার সিক্সে উঠবে।
- গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা।
- গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
- গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।
- গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

উৎস: প্রথম আলো।

১৫,২৬৫.
৩০ × ১৬ ফুটের একটি মেঝে মেরামত করতে ২৪৯৬ টাকা ব্যয় হল। প্রতি বর্গফুটে ব্যয় কত টাকা?
  1. ক) ৪.২০ টাকা
  2. খ) ৬.২০ টাকা
  3. গ) ৫.২০ টাকা
  4. ঘ) ৫.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ × ১৬ ফুটের একটি মেঝে মেরামত করতে ২৪৯৬ টাকা ব্যয় হল। প্রতি বর্গফুটে ব্যয় কত টাকা?

সমাধান: 
মেঝের ক্ষেত্রফল = ৩০ × ১৬ বর্গফুট 
= ৪৮০ বর্গফুট 

প্রতি বর্গফুটে ব্যয় (২৪৯৬/৪৮০) টাকা 
= ৫.২০ টাকা 
১৫,২৬৬.
Chips are made up of millions of tiny parts / switches known as -
  1. ক) etches
  2. খ) transistors
  3. গ) electrons
  4. ঘ) charges
ব্যাখ্যা
A microchip (also called a chip, a computer chip, an integrated circuit or IC) is a set of electronic circuits on a small flat piece of silicon.
On the chip, transistors act as miniature electrical switches that can turn a current on or off. The pattern of tiny switches is created on the silicon wafer by adding and removing materials to form a multilayered latticework of interconnected shapes.
A microchip the size of your fingernail contains billions of transistors
১৫,২৬৭.
A woman says, ''If you reverse my own age, the figures represent my husband's age. He is, of course, senior to me and the difference between our ages is one-eleventh of their sum.'' The woman's age is
  1. ক) 23 years
  2. খ) 34 years
  3. গ) 45 years
  4. ঘ) 54 years
ব্যাখ্যা

Let x and y be the ten's and unit's digits respectively of the numeral denoting the woman's age.

Then, woman's age = (10X + y) years;
husband's age = (10y + x) years.
Therefore (10y + x) - (10X + y) = (1/11) (10y + x + 10x + y)
⇒ (9y - 9x) = (1/11)(11y + 11x) = (x + y)
⇒ 10x = 8y
⇒ x = (4/5)y

Clearly, y should be a single-digit multiple of 5, which is 5.
So, x = 4, y = 5.
Hence, woman's age = 10x + y = 45 years.

১৫,২৬৮.
If I were you, I ______ that job offer.
  1. will accept
  2. would be accept
  3. would have accepted
  4. would accept
  5. accept
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would accept.
- Complete sentence: If I were you, I would accept that job offer.
- Second Conditionl এর নিয়মানুযায়ী বাক্যটি সঠিক।

• If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- If যুক্ত Sentence এ subject এর পর be verb আসলে সেক্ষেত্রে were ব্যবহৃত হয়।

• প্রশ্নে উল্লিখিত বাক্যে subject এরপর be verb এসেছে বিধায় were বসেছে এবং পরবর্তী clause টিতে subject এর পর would accept বসালেই বাক্যটি সঠিক হবে।
১৫,২৬৯.
Which of the following numbers can be removed from the set S = {0, 2, 4, 5, 9} without changing the average of set S?
  1. 4
  2. 5
  3. 0
  4. 9
ব্যাখ্যা

Question: Which of the following numbers can be removed from the set S = {0, 2, 4, 5, 9} without changing the average of set S?

Solution: 
The average of the elements in the original set S is (0 + 2 + 4 + 5 + 9)/5
= 20/5
= 4

If we remove an element that equals the average, then the average of the new set will remain unchanged.
The new set after removing 4 is {0, 2, 5, 9}.

∴ The average of the elements is (0 + 2 + 5 + 9)/4 
= 16/4 
= 4

১৫,২৭০.
Where was the Bangladesh’s first 'Agricultural Museum' set up? 
  1. Mymensingh 
  2. Srimangal 
  3. Gazipur
  4. Chattogram
ব্যাখ্যা

• দেশের প্রথম কৃষি জাদুঘর: 
- প্রাচীন ও আধুনিক কৃষি প্রযুক্তি সংরক্ষণ, প্রদর্শন এবং কৃষি সংশ্লিষ্ট ইতিহাস- ঐতিহ্য সম্পর্কে জাতীয় চেতনা জাগিয়ে তুলতে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম কৃষি জাদুঘর। 
- জাদুঘরটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ৫০০ মিটার পশ্চিমে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে অবস্থিত।
- সবুজ ছায়ায় দেবদারু গাছে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত জাদুঘরটি কৃষির বিবর্তন ও ক্রমবিকাশের এক জীবন্ত দলিল।
- পাঁচ একর আয়তনের এই জাদুঘরে রয়েছে একটি অষ্টাভূজী ভবন।
- জাদুঘরে প্রদর্শনীর জন্য রয়েছে ৬ টি ডিসপ্লে রুম। যাতে বড় বড় কাঁচের তাকে সাজানো রয়েছে ৪৪৯ টি উপকরণ।

- এরপর রয়েছে সংরক্ষণশালার কক্ষগুলো, যেখানে প্রদর্শিত হয়েছে বীজ, মাটি, সার, মডেল, কৃষি যন্ত্রপাতি, জীববৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী জীবনধারার নানা নিদর্শন।

- বীজ সংগ্রহশালায় রয়েছে ধান, গম, ভুট্টা, চীনাবাদাম, কাউনধান, তিসি, ফ্রাঞ্চ বিন, ফাবা বিনসহ বিভিন্ন ফসলের বীজ ও ফল।
- এখানে বিরল প্রজাতির তৈকর, ভ্যান্না, মিষ্টি আলু ও অন্যান্য ফসলের নমুনাও সংরক্ষিত আছে।
- প্রদর্শনীতে আরও রয়েছে- পাহাড়ি চাষাবাদের মডেল, ফসলের রোগের নমুনা, মসলাজাতীয় উপকরণ ও প্রাচীন কৃষিযন্ত্র।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা। (Link)

১৫,২৭১.
The study of language is known as
  1. Oncology
  2. Philology
  3. Theology
  4. Cosmology
ব্যাখ্যা
The study of language is known as- Philology.

খ) Philology (Noun)
Bangla Meaning: ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
English Meaning: the study of literature and of disciplines relevant to literature or to language as used in literature.

Other options:
ক) Oncology (Noun)
Bangla Meaning: ক্যান্সারবিজ্ঞান ।
English Meaning: a branch of medicine concerned with the prevention, diagnosis, treatment, and study of cancer.

গ) Theology (Noun)
Bangla Meaning: ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তি সম্পর্কিত জ্ঞান শাখা।
English Meaning: the study of religious faith, practice, and experience.

ঘ) Cosmology (Noun)
Bangla Meaning: মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান।
English Meaning: a branch of metaphysics that deals with the nature of the universe.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৫,২৭২.
The present age of a father is five times that of his son. Eight years from now, the son's age will equal one-third of the father's age at that time. How old will the father be in 2 years?
  1. 40 years
  2. 42 years
  3. 50 years
  4. 48 years
ব্যাখ্যা
Question: The present age of a father is five times that of his son. Eight years from now, the son's age will equal one-third of the father's age at that time. How old will the father be in 2 years?

Solution:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = x বছর
পিতার বর্তমান বয়স = 5x বছর 

8 বছর পর,
পুত্রের বয়স হবে = (x + 8) বছর 
পিতার বয়স হবে = (5x + 8) বছর 

প্রশ্নমতে,
(x + 8) = (1/3) × (5x + 8)
3(x + 8) = 5x + 8
3x + 24 = 5x + 8
5x - 3x = 24 - 8
2x = 16
x = 16/2
x = 8

∴ পুত্রের বর্তমান বয়স = 8 বছর 
এবং পিতার বর্তমান বয়স = (5 × 8) বছর = 40 বছর

∴ 2 বছর পর পিতার বয়স হবে = (40 + 2) বছর = 42 বছর 
১৫,২৭৩.
There are a total of 40 dishes of rice and meat. If the ratio of the number of rice dishes to the number of meat dishes is 3 to 2, how many meat dishes are there?
  1. ক) 16
  2. খ) 24
  3. গ) 8
  4. ঘ) 32
ব্যাখ্যা

Let,
Rice dishes 3x, meat dishes 2x
ATQ,
3x + 2x = 40
Or, 5x = 40
Or, x = 8
∴ Meat dishes = 2x = 2 × 8 = 16

১৫,২৭৪.
What type of computer is a "Slide Rule"?
  1. Digital Computer
  2. Optical Computer
  3. Quantum Computer
  4. Mechanical Analog Computer
  5. Biological Computer
ব্যাখ্যা
• Slide Rule হলো একটি Mechanical Analog Computer। এটি একটি প্রাচীন গণনাকারী যন্ত্র যা মূলত গাণিতিক হিসাব করার জন্য ব্যবহৃত হতো। Slide Rule কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক যন্ত্র নয়, বরং এটি যান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করে যেখানে দুইটি বা ততোধিক স্কেলের সাহায্যে গুণ, ভাগ, লগারিদম, এবং অন্যান্য গাণিতিক কাজ করা হয়। Slide Rule তে কোনো ডিজিটাল সংকেত বা কোয়ান্টাম প্রক্রিয়া ব্যবহৃত হয় না, এবং এটি জীববৈজ্ঞানিক কম্পিউটারও নয়। তাই এটি Mechanical Analog Computer শ্রেণীর অন্তর্ভুক্ত। এই যন্ত্রটি আধুনিক ক্যালকুলেটর ও কম্পিউটারের পূর্বসূরী হিসেবে বিবেচিত।

• অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

• অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
 - মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

• স্লাইড রুল (Slide Rule):
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট (William Oughtred) নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- পরবর্তীতে আইজ্যাক নিউটন ও অ্যামিদি মেন হেইম এর উন্নতি সাধন করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২৭৫.
A man sells two horses for tk 4000 each, neither losing nor gaining in the deal. If he sold 1 horse at a gain of 25%, the other horse is sold at a loss of:
  1. ক) 16.67
  2. খ) 18.33
  3. গ) 25%
  4. ঘ) 20%
  5. ঙ) 12.5%
ব্যাখ্যা

ধরি প্রথম ঘোড়ার ক্রয়মূল্য = x টাকা
তাহলে, x + x এর 25/100 = 4000
বা, x = 3200 টাকা

তাহলে প্রথম ঘোড়ার ক্ষেত্রে মোট লাভ করেছে ৮০০ টাকা তাহলে দ্বিতীয় ঘোড়াতে ক্ষতি হয়েছে = ৮০০ টাকা

তাহলে দ্বিতীয় ঘোড়ার ক্রয়মূল্য = ৪০০০ + ৮০০ = ৪৮০০ টাকা।

তাহলে ক্ষতির শতকরা হার = (৮০০ × ১০০) / ৪৮০০  = ১৬.৬৭%

১৫,২৭৬.
The ratio of the ages of father and son now is 6 : 1. After 5 years the ratio will become 7 : 2. What is the sum of their ages now?
  1. ক) 35 years
  2. খ) 30 years
  3. গ) 40 years
  4. ঘ) 45 years
ব্যাখ্যা
Question: The ratio of the ages of father and son now is 6 : 1. After 5 years the ratio will become 7 : 2. What is the sum of their ages now?

Solution:
Let, the ages of the father = 6x
and the ages of the son = x

ATQ,
(6x + 5) / (x +5) = 7/2
⇒ 12x + 10 = 7x + 35
⇒ 5x = 25
⇒ x = 5

So, the ages of the son = 5 years
and the ages of the father = 6 × 5 = 30 years

∴ the sum of their ages now = 30 + 5 = 35 years
১৫,২৭৭.
A circular garden with diameter of 20 meters is surrounded by a walkway of width 1 meter. What is the area of the walkway?
  1. ক) 41π m
  2. খ) 41π m
  3. গ) 21πm2
  4. ঘ) 21m2
ব্যাখ্যা

ব্যাসার্ধ r = 20/2 = 10 m
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(10)2 = 100π বর্গমিটার
রাস্তাসহ বৃত্তের ক্ষেত্রফল = π(10+1)2 = 121π বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (121π - 100π) = 21π বর্গমিটার

১৫,২৭৮.
How many bits are there in one byte?
  1. 4 bits
  2. 8 bits
  3. 16 bits
  4. 32 bits
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
- 1 Bit = Binary Digit
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (Kilo Byte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terra Byte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২৭৯.
What is the other name of Folic acid?
  1. Vitamin B9
  2. Vitamin B1
  3. Vitamin B6
  4. Vitamin B12
ব্যাখ্যা
- ফলিক এসিড ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত এক প্রকার বি ভিটামিন। 
- ফলিক এসিডের অন্য নাম ভিটামিন বি ৯। 

এর কাজ:
- রক্তকণিকা তৈরিতে অংশ নেয়।
- বংশগতির অন্যতম উপাদান ডিএনএ (DNA) গঠনে কাজ করে।
- কোষ গঠন ও বিভাজনে কাজ করে।

- কলিজা, মাছ, মাংস, বাদাম, সবুজ শাক-সবজি ইত্যাদি এর ভালো উৎস।
 
উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
১৫,২৮০.
At a stationary shop, it costs Tk. 185 for 4 gel-pens, 8ball-point pens and 1 marker pen and Tk. 315 for 7 gel-pens, 15 ball-point pens and 1 marker pen. What would be the cost of 1 gel-pen, 1 ball-point pen and 1 marker pen?
  1. ক) Tk. 45
  2. খ) Tk. 60
  3. গ) Tk. 55
  4. ঘ) Tk. 70
ব্যাখ্যা
প্রশ্ন : At a stationary shop, it costs Tk. 185 for 4 gel-pens, 8ball-point pens and 1 marker pen and Tk. 315 for 7 gel-pens, 15 ball-point pens and 1 marker pen. What would be the cost of 1 gel-pen, 1 ball-point pen and 1 marker pen?
 
সমাধান : 
 
মনে করি, ১টি জেল কলম, ১টি বল পয়েন্ট কলম ও ১টি মার্কার কলমের মূল্য যথাক্রমে x, y, z.
 
প্রশ্নমতে, 
7x + 15y + z = 315 ----- (1)
4x + 8y +z = 185 ---- (2)
--------------------
3x + 7y = 130  ------ (3)
2 দ্বারা গুণ করে পাই,
6x + 14y = 260 ----- (4)
 
সমীকরণ (1) থেকে (4) বিয়োগ করে পাই,
x + y + z = 55
 
 
১৫,২৮১.
A 180 m long train takes 18 seconds to pass a pole. How long will it take to pass a 330 m long platform?
  1. 55 seconds
  2. 60 seconds
  3. 50 seconds
  4. 51 seconds
ব্যাখ্যা

Question: A 180 m long train takes 18 seconds to pass a pole. How long will it take to pass a 330 m long platform?

Solution:
আমরা জানি,
কোনো ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে।
আবার,
কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে ট্রেনকে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হয়।

∴ প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য) = (180 + 330) মিটার = 510 মিটার 

এখন,
180 মিটার অতিক্রম করে = 18 সেকেন্ডে
∴ 1 মিটার অতিক্রম করে = 18/180 সেকেন্ডে
∴ 510 মিটার অতিক্রম করে = (18 × 510)/180 = 51 সেকেন্ডে

১৫,২৮২.
A philanthropist is someone who is —
  1. a person of wide views
  2. a person of charity
  3. a hater of mankind
  4. a person of narrow mind
ব্যাখ্যা
The correct answer is - খ) a person of charity.

• Philanthropist
- English meaning: one who makes an active effort to promote human welfare.
- Bangla meaning: জনহিতৈষী ব্যক্তি।

• Example:
- The philanthropist donated millions of dollars to build schools for poor children.
- Bangla meaning: সেই দাতব্যপ্রবণ ব্যক্তি গরিব শিশুদের জন্য স্কুল নির্মাণে কোটি কোটি ডলার অনুদান দিয়েছেন।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
১৫,২৮৩.
Who has directed the film 'Polashi Theke Dhanmondi'?
  1. ক) Tarek Masud
  2. খ) Chashi Nazrul Islam
  3. গ) Abdul Gaffar Choudhury
  4. ঘ) Mostofa Sarwar Farooki
ব্যাখ্যা
'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা- 'আবদুল গাফফার চৌধুরী'।
- বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 
- এটি ২০০৭ সালে মুক্তি পায়।

তবে, 'পলাশী থেকে পাকিস্তান' নামক ইতিহাস ভিত্তিক গ্রন্থটির রচয়িতা হলেন আবুল কালাম শামসুদ্দীন।

• আবদুল গাফফার চৌধুরী:
- একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
- তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
- স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
- বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে ।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্ত্রদ্বীপের উপাখ্যান।'  

• তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: 
- পলাশী থেকে ধানমণ্ডি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী)।
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রজনীর চাঁদ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর,
- ডানপিটে শওকত,
- বাংলাদেশ কথা কয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৫,২৮৪.
The average salary of five employees is Tk. 23200. If one of them is excluded the average decreases by 200. The slary of the excluded employee is:
  1. Tk. 24000
  2. Tk. 25000
  3. Tk. 23500
  4. Tk. 24500
ব্যাখ্যা
Question: The average salary of five employees is Tk. 23200. If one of them is excluded the average decreases by 200. The slary of the excluded employee is:

Solution:
The average salary of five employees is Tk. 23200
Total salary = 23200 × 5 = 116000

After excluding one person,
The new average is become = 23200 - 200 = 23000

Total salary of remaining 4 employees = 23000 × 4 = 92000

Then,
The salary of excluded employee = 116000 - 92000
= 24000
১৫,২৮৫.
Which of the following protocols was first published?
  1. ক) FTP
  2. খ) TCP
  3. গ) Gopher
  4. ঘ) IP
ব্যাখ্যা
1971: The original specification for the File Transfer Protocol was written by Abhay Bhushan and published as RFC 114  on 16 April 1971, before TCP and IP even existed.

1980: The old version of File Transfer Protocol is replaced with RFC 765.

1985: A new version of the File Transfer Protocol, RFC 959, is published. This is the same specifications that are being used today.

1997: In June of 1996 a revision was made to RFC 959 to add security extension to the File Transfer Protocol (RFC 2228).

1998: In September of 1998 another revision was made to RFC 959 to add support for IPv6 and defined a new type of passive mode (RFC 2428).
 
Source: cs.odu.edu
 
১৫,২৮৬.
The sum of five consecutive numbers is 55. What is the difference between the square of the largest number and the square of the smallest number?
  1. 3
  2. 13
  3. 88
  4. 63
ব্যাখ্যা
Question: The sum of five consecutive numbers is 55. What is the difference between the square of the largest number and the square of the smallest number?

Solution:
Let the smallest number be = x
Then the five consecutive numbers are: x, x + 1, x + 2, x + 3, x + 4

ATQ,
x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) = 55
⇒ 5x + 10 = 55
⇒ 5x = 45
⇒ x = 9 

∴ Difference between the the square of the smallest number and the square of the largest number, 
= (x + 4)2 - x2
= (9 + 4)2 - 92
= 169 - 81
= 88
১৫,২৮৭.
Which city is known as the “The City of Light”?
  1. New York  
  2. Paris
  3. Lhasa
  4. Las Vegas 
ব্যাখ্যা

“The City of Light”: 
- ফ্রান্সের রাজধানী প্যারিসকে “The City of Light" বা আলোর শহর বলা হয়।
- প্যারিসকে “আলোর শহর” বলা হয় মূলত তার জ্ঞান ও চিন্তার ঐতিহ্যের কারণে।
- বিশেষ করে ১৭শ ও ১৮শ শতকের আলোকপ্রাপ্তি যুগে প্যারিস ইউরোপের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের কেন্দ্রস্থলে ছিল।
- এই সময়ে দর্শন, বিজ্ঞান ও মানবিক চিন্তায় নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়, আর প্যারিস সেই পরিবর্তনের অগ্রভাগে নেতৃত্ব দেয়।
- শহরটির বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তখন জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
- এসব প্রতিষ্ঠানের টানে ইউরোপের নানা প্রান্ত থেকে চিন্তাবিদ, লেখক ও শিল্পীরা প্যারিসে আসেন।
- প্যারিসে আসা দার্শনিক, লেখক ও শিল্পীরা তাঁদের নতুন নতুন চিন্তা, লেখা ও শিল্পকর্মের মাধ্যমে মানুষের ভাবনার জগৎ বদলে দেন।
- তারা মানুষকে যুক্তিবাদী হতে শেখান, কুসংস্কার ভাঙতে সাহায্য করেন।
- ফলে সমাজ ধীরে ধীরে অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে এগোতে থাকে।
- এই জ্ঞান ও চিন্তার আলোই রূপক অর্থে “আলো” হিসেবে ব্যবহার করা হয়েছে।
- আর এই কারণেই প্যারিসকে বলা হয় “আলোর শহর”।

অন্যদিকে, 
- নিউইয়র্ক শহরের জনপ্রিয় উপনাম হচ্ছে- 'দ্যা বিগ এপল'। 
- লাসাকে বলা হয়- 'নিষিদ্ধ শহর'। 
- লাস ভেগাসকে বলা হয়- 'পাপের শহর'।  

উৎস: Britannica. 

১৫,২৮৮.
In which city is the historic 'Deera Square' located?
  1. New York City
  2. Cairo
  3. Riyadh
  4. Istanbul
ব্যাখ্যা

Deera Square/জাস্টিস স্কয়ার:
​- দিরা স্কোয়ার (Deera Square) সৌদি আরবের রিয়াদে অবস্থিত। 
​- এটি জাস্টিস স্কয়ার নামেও পরিচিত।
​- ঐতিহাসিকভাবে এটি জনসমক্ষে মৃত্যুদণ্ড (বিশেষ করে শিরচ্ছেদ) কার্যকর করার স্থান ছিল।
​- বিদেশীদের মধ্যে 'Chop-Chop Square' নামটি জনপ্রিয় হয়েছিল কারণ এখানে প্রকাশ্যে শিরচ্ছেদ করার ঘটনাটি দৃষ্টিগোচর হতো।

​উল্লেখ্য,
​- ২০২২ সাল থেকে এখানে কোনো জনসাধারণের শিরচ্ছেদ রেকর্ড করা হয়নি।
​- বর্তমানে একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

​উৎস: DW.

১৫,২৮৯.
Which chapter of the UN Charter deals with 'General Assembly'?
  1. Chapter III
  2. Chapter IV
  3. Chapter V
  4. Chapter VI
ব্যাখ্যা
জাতিসংঘ সনদের ৪র্থ অধ্যায়ে 'সাধারণ পরিষদ' সম্পর্কে বলা হয়েছে।

জাতিসংঘ সনদ (UN Charter):

- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১ : উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২ : সদস্যপদ,
- অধ্যায় ৩ : অঙ্গসমূহ,
- অধ্যায় ৪ : সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫ : নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬ : বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭ : শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮ : আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯ : আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১ : অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২ : আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪ আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- ১৯ অনুমোদন ও স্বাক্ষরদান।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৫,২৯০.
The rate at which a sum becomes four times of itself in 25 years at simple interest, will be-
  1. 30%
  2. 25%
  3. 12%
  4. 49%
ব্যাখ্যা
Question: The rate at which a sum becomes four times of itself in 25 years at simple interest, will be-

Solution:
Let sum, P = x.
Then, simple interest, I = 3x
Time, n = 25 years
Rate = r 

r = I/(Pn)
= 3x/(x × 25)
= (3 × 100)/25%
= 12%
১৫,২৯১.
The longest mountain range in the world -
  1. The Alps
  2. The Himalayas
  3. The Andes
  4. The Rockies
ব্যাখ্যা
আন্দিজ পর্বতমালা:
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা।
- আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা মোট সাতটি দেশ জুড়ে অবস্থিত।
- আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রায় ৪,৩০০ মাইল পর্যন্ত প্রসারিত।
- পৃথিবীর ভূত্বকের নীচে থাকা টেকটোনিক প্লেটগুলি একত্রিত হয়ে আন্দিজ সৃষ্টি হয়।
- আন্দিজ পর্বতমালা পূর্ব থেকে পশ্চিমে ১২০ থেকে ৪৩০ মাইল প্রশস্ত।
- উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ এবং দক্ষিণ আন্দিজ হল আন্দিজ পর্বতমালার তিনটি বিভাগ।

তথ্যসূত্র - Worldatlas.com
১৫,২৯২.
(x - 1/x) = 5 হলে, (x + 1/x)2 এর মান কত?
  1. ক) 29
  2. খ) 27
  3. গ) 25
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 1/x) = 5 হলে, (x + 1/x)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া  আছে,
x - 1/x = 5

আমরা জানি,
(x + 1/x)2 = (x - 1/x)2 + 4x(1/x)
= 52 + 4 
= 25 + 4
= 29
১৫,২৯৩.
What will be the total amount after 3 years if Tk. 1200 is invested at a simple interest rate of 5% annually?
  1. Tk. 1380
  2. Tk. 1320
  3. Tk. 1430
  4. Tk. 1560
ব্যাখ্যা

Question: What will be the total amount after 3 years if Tk. 1200 is invested at a simple interest rate of 5% annually?

Solution:
Here,
Principal, P = Tk. 1200
Rate of Interest, r = 5% = 5/100
Time, n = 3 years

We know,
Simple Interest, I = P × n × r
I = 1200 × 3 × (5/100)
I = 1200 × 3 × 5/100
I = 3600 × 5/100
I = 180 Tk.

Now, the Amount after 3 years, A = P + I
A = 1200 + 180
A = 1380 Tk.

∴ The amount after 3 years will be Tk. 1380.

১৫,২৯৪.
Which Microsoft product is a word processor?
  1. Excel
  2. PowerPoint
  3. Word
  4. Access
ব্যাখ্যা
• Microsoft-এর মধ্যে Word হলো একটি word processor, যা মূলত টেক্সট লিখতে, সম্পাদনা করতে এবং ফরম্যাট করতে ব্যবহৃত হয়। Excel একটি স্প্রেডশীট প্রোগ্রাম, যা সংখ্যা ও ডেটা বিশ্লেষণে ব্যবহৃত হয়। PowerPoint স্লাইড প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার, যা বিভিন্ন তথ্য এবং গ্রাফিক্স প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। Access হলো একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যা তথ্য সংরক্ষণ ও পরিচালনার কাজ করে। তাই শুধুমাত্র Microsoft Word হলো word processor, যা ডকুমেন্ট তৈরি, রিপোর্ট লেখা এবং অন্যান্য টেক্সটভিত্তিক কাজের জন্য আদর্শ সফটওয়্যার।

• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (জুন, ২০২৫)
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- MS DOS এর পূর্ণরূপ Microsoft Disk Operating System.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS.

উৎস: ব্রিটানিকা।
১৫,২৯৫.
In the hexadecimal number system, how many unique digits are there from 0 to F?
  1. 6
  2. 10
  3. 12
  4. 16
  5. 32
ব্যাখ্যা
• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬টি অনন্য ডিজিট থাকে, যা ০ থেকে শুরু করে ৯ পর্যন্ত সংখ্যা এবং তারপর A থেকে F পর্যন্ত অক্ষর হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ, ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এর পরে A, B, C, D, E, F এই ছয়টি অক্ষর যোগ হয়। এই অক্ষরগুলো হলো ১০ থেকে ১৫ পর্যন্ত মান প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তাই হেক্সাডেসিমাল সিস্টেমে মোট ১৬টি ডিজিট বা চিহ্ন থাকে। তাই সঠিক উত্তর হলো ঘ) ১৬। এই পদ্ধতি কম্পিউটার এবং ডিজিটাল সিস্টেমে সংখ্যা প্রদর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

• বিভিন্ন সংখ্যা পদ্ধতি:
১. দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
২. বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System) ও
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System )।

- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,২৯৬.
The volume of a right circular cylinder is 25π cubic units, and its height is 4 units. What is the circumference of its base?
  1. 5π 
  2. 10π
  3. 20π 
  4. 10√2π 
ব্যাখ্যা

Question: The volume of a right circular cylinder is 25π cubic units, and its height is 4 units. What is the circumference of its base?

Solution:
আমরা জানি, একটি সিলিন্ডারের আয়তন = πr2h
যেখানে, r হলো ভূমির ব্যাসার্ধ এবং h হলো উচ্চতা।

প্রশ্নমতে,
πr2 × 4 = 25π
⇒ 4r2 = 25
⇒ r2 = 25/4
⇒ r = √(25/4)
⇒ r = 5/2 = 2.5 একক

সিলিন্ডারের ভূমির পরিধি = 2πr
= 2π × 2.5
= 5π একক

∴ সিলিন্ডারটির ভূমির পরিধি হলো 5π একক।

১৫,২৯৭.
Find the odd one out?
  1. ক) Intellectual
  2. খ) Amateur
  3. গ) Scholar
  4. ঘ) Savant
ব্যাখ্যা
• Savant, Scholar, Intellectual শব্দগুলোর অর্থ প্রায় একই।
• Amateur শব্দটি অন্য শব্দগুলোর বিপরীত ও ভিন্ন।

Meaning of the words:
- Savant (পণ্ডিতব্যক্তি)। 
- Scholar (জ্ঞানী)।
- Intellectual (বুদ্ধিজীবী)।
- Amateur (অদক্ষ)। 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৫,২৯৮.
How many key demands did Bangabandhu Sheikh Mujibur Rahman present in the March 7 speech?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি ইতিহাসে ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ’ নামে অভিহিত হয়েছে। 

• ভাষণে মূলত চার দফা দাবি তোলা হয় -
১। মার্শাল ল প্রত্যাহার,
২। সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
৩। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
৪। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৫,২৯৯.
Who founded the Tamaddun Majlish?
  1. Abul Kashem
  2. Haji Shariatullah
  3. Abdul Hamid Khan Bhasani
  4. A K Fazlul Haque
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ১৯৪৭ সালে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন।
- এই সংগঠন ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে।
- বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে তমদ্দুন মজলিশের প্রকাশিত পুস্তিকাটির নাম ছিল 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।
- তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
- ১৯৪৭ সালের মধ্যেই বহু প্রখ্যাত এবং অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছিলেন।
- পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেয়া হয়।
- এমনকি পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুকে নির্বাচন করা হয়। ফলে বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫,৩০০.
0.213 ÷ 0.00213 =?
  1. ক) 100
  2. খ) 10
  3. গ) 1
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Question: 0.213 ÷ 0.00213 =?

Solution:
0.213 ÷ 0.00213 = 100