ব্যাখ্যা
তার বর্তমান অবস্থান ও প্রারম্ভিক অবস্থানের মধ্যবর্তী দূরত্ব = √(6² + 8²) = √100 = 10 মিটার।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২২ / ২৪ · ২,১০১–২,২০০ / ২,৩৪০
প্রশ্ন: রুবেল সাহেব তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি তার ভ্রমণে প্রথমে ৪ মাইল উত্তরে, এরপরে ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে তার শ্বশুরবাড়ি পৌছান। তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি কত মাইল দূরে অবস্থিত?
সমাধান:
সমাধান:
উত্তরে মোট দূরত্ব = ১৬ মাইল এবং পূর্বে দূরত্ব = ৪ মাইল
দূরত্ব = √(১৬২+১২২) মাইল
= √(২৫৬ + ১৪৪) মাইল
= ২০ মাইল
রুবেল সাহেবের নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি ২০ মাইল দূরে অবস্থিত।
প্রশ্ন: একটি সাংকেতিক ভাষায় MIND কে KGLB এবং ARGUE কে YPESC লেখা হয়। একই নিয়মে DIAGRAM কে কীভাবে লেখা হবে?
সমাধান:
এখানে প্রতিটি অক্ষরের জন্য কোডিং প্যাটার্নটি হলো: ইংরেজি বর্ণমালায় প্রতিটি অক্ষর তার অবস্থান থেকে ২ ঘর পিছিয়ে যাচ্ছে (Position - 2)।
১. WORLD → UMPJB:
W (- 2) = U
O (- 2) = M
R (- 2) = P
L (- 2) = J
D (- 2) = B
২. BREAD → ZPCYB:
B (- 2) = Z (B-এর আগে A, তার আগে Z)
R (- 2) = P
E (- 2) = C
A (- 2) = Y (A-এর আগে Z, তার আগে Y)
D (- 2) = B
৩. একইভাবে CHAIR-এর ক্ষেত্রে:
C (- 2) = A
H (- 2) = F
A (- 2) = Y
I (- 2) = G
R (- 2) = P
∴ CHAIR-এর কোড হবে AFYGP
প্রশ্ন: শাকিল সোজা 4 কিলোমিটার যাবার পর বামদিকে 5 কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে 4 কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত?
সমাধান:
শেষ অবস্থান থেকে প্রথম স্থানের দূরত্ব = 5 কিলোমিটার।
প্রশ্ন: অজয় সোজা দক্ষিণমুখী হয়ে হাঁটতে শুরু করল। সে 15 মিটার হেঁটে বামদিকে মোড় নিয়ে 13 মিটার হাঁটল। তারপর ডানদিকে মোড় নিয়ে আরও 15 মিটার হাঁটল। বর্তমানে অজয় কোন দিকে মুখ করে আছে?
সমাধান:
১ম ধাপ:
অজয় প্রথমে দক্ষিণমুখী হয়ে 15 মিটার হাঁটল।
সুতরাং, মুখ দক্ষিণে।
২য় ধাপ:
দক্ষিণমুখী অবস্থায় বামদিকে মোড় নিলে দিক হবে পূর্ব।
সুতরাং, পূর্বে মুখ করে 13 মিটার হাঁটল।
৩য় ধাপ:
পূর্বমুখী অবস্থায় ডানদিকে মোড় নিলে দিক হবে দক্ষিণ।
দক্ষিণ দিকে মুখ করে আরও 15 মিটার হাঁটল।
অতএব, অজয় বর্তমানে দক্ষিণমুখী।
প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩
RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭
∴ MALE = ৬২১৭
প্রশ্ন: যদি চ × O = 90 হয়, তবে ঝ × J = ?
সমাধান:
চ × O = 6 × 15 = 90
একইভাবে,
ঝ × J = 9 × 10 = 90
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সরল ত্রিভুজ হলো- AHG, AIG, AIB, JFE, CJE, CED অর্থাৎ ৬ টি।
একটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- ABG, CFE, ACJ, EGI অর্থাৎ ৪ টি।
দুইটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- ACE, AGE, CFD অর্থাৎ ৩ টি।
তিনটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AHE অর্থাৎ ১ টি।
∴ মোট ত্রিভুজ = ৬ + ৪ + ৩ + ১ = ১৪ টি
মোট ২৩ জন ছাত্র বসা ছিল।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
নিয়ম: (১৫ + ৯ -১) বা ২৩ জন।
প্রশ্ন: যদি 'APPLE' = 11616125 এবং 'BANANA' = 21141141 হিসেবে কোড করা হয়। তাহলে 'GRAPE'-এর কোড কী হবে?
সমাধান:
APPLE ⇒ A = 1, P = 16, P = 16, L = 12, E = 5
BANANA ⇒ B = 2, A = 1, N = 14, A = 1, N = 14, A = 1
একইভাবে,
GRAPE ⇒ G = 7, R = 18, A = 1, P = 16, E = 5
GRAPE = 7181165.
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X
∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।
প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় শূন্যস্থানে কোনটি বসবে?
ELFA, GLHA, ILJA, _____, MLNA
সমাধান:
প্রতিটি শব্দে ২য় এবং ৪র্থ অক্ষর স্থির থাকে: L এবং A
প্রথম ও তৃতীয় অক্ষরগুলো নিচের ধারায় বাড়ছে (+2 করে):
১ম অক্ষর: E → G → I → K → M
৩য় অক্ষর: F → H → J → L → N
তাই শূন্যস্থানের শব্দ হবে: K L L A
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?
সমাধান:
একটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে- 1, 2, 3, 4, 5, 6, 7, 8 = 8টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে- 23, 67, 78 = 3টি
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে- 678 = 1টি
সবগুলো করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে- 12345678 = 1টি
∴ মোট আয়তক্ষেত্র আছে = 8 + 3 + 1 + 1 = 13টি
`প্রশ্ন: রাকিব ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে সে কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
- ভোরবেলা সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাই স্বাভাবিকভাবেই যেকোনো বস্তুর ছায়া পশ্চিম দিকে পড়ে।
- প্রশ্নে বলা হয়েছে, খুঁটির ছায়া রাকিবের ঠিক ডানদিকে পড়ছে।
- যেহেতু ছায়াটি পশ্চিম দিকে আছে, তাই রাকিবের ডানদিক হলো পশ্চিম দিক।
- আমরা জানি, যদি কারো ডানদিক পশ্চিম হয়, তবে তার মুখ দক্ষিণ দিকে থাকে।
- অর্থাৎ, রাকিব দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
উল্লেখ্য:
- সূর্য যেদিকে থাকে, ছায়া সবসময় তার বিপরীত দিকে তৈরি হয়।
- সূর্যোদয়ের সময় (ভোরবেলা) সকল বস্তুর ছায়া পশ্চিম দিকে পড়ে।
- সূর্যাস্তের সময় (বিকালবেলা) সকল বস্তুর ছায়া পূর্ব দিকে পড়ে।
- যদি ছায়া কারো ডানদিকে পড়ে এবং সময়টি সকাল হয়, তবে ব্যক্তিটি দক্ষিণমুখী।
- যদি ছায়া কারো বামদিকে পড়ে এবং সময়টি সকাল হয়, তবে ব্যক্তিটি উত্তরমুখী।
প্রশ্ন: যদি D = 8, H = 16 এবং L = 24 হয়, তবে M + A + T + H = কত?
সমাধান:
ইংরেজী বর্ণমালা অনুসারে বর্ণগুলোর অবস্থানের মানকে 2 দিয়ে গুণ করা হয়েছে।
D এর অবস্থান 4; D = 4 × 2 = 8
H এর অবস্থান 8; H = 8 × 2 = 16
L এর অবস্থান 12; L = 12 × 2 = 24
একইভাবে,
M এর অবস্থান 13; M = 13 × 2 = 26
A এর অবস্থান 1; A = 1 × 2 = 2
T এর অবস্থান 20; T = 20 × 2 = 40
H এর অবস্থান 8; H = 8 × 2 = 16
M + A + T + H = 26 + 2 + 40 + 16
∴ M + A + T + H = 84
প্রশ্ন: নাহিদ তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে 7 কি.মি হেঁটে গেলো এবং অতঃপর পূর্বদিকে 24 কি.মি দৌড়ে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে?
সমাধান:
ধরি,
যাত্রা শুরুর স্থান A থেকে উত্তর দিকে 7 কি.মি হেঁটে B বিন্দুতে পৌছায়।
সেখান থেকে পূর্বদিকে 25 কি.মি দৌড়ে C বিন্দুতে পৌছায়।
AB = 7 কি.মি
BC = 25 কি.মি
AC = ?
এখন,
AC2 = AB2+ BC2
⇒ AC2 = 72 + 242
⇒ AC2 = 49 + 576
⇒ AC2 = 625 = 252
⇒ AC = 25
সুতরাং, যাত্রা শুরুর স্থান থেকে সে এখন 25 কি.মি দূরত্বে আছে।
প্রশ্ন: আপনি একটি আয়নার ২ ফুট সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?
সমাধান:
আপনি আয়নার ২ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নাতে আপনার প্রতিবিম্বটি হবে আয়না থেকে ২ ফুট দূরে।
অর্থাৎ আপনার থেকে আয়নায় আপনার প্রতিবিম্বটির দূরত্ব হবে,
= আপনার থেকে আয়নার দূরত্ব + আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব
= ২ ফুট + ২ ফুট
= ৪ ফুট
প্রশ্ন: সিয়াম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হাঁটলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। সিয়াম এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
সিয়াম উত্তর দিকে A থেকে B বিন্দুতে ৫ কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে ২ কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো।
সুতরাং সিয়াম এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
প্রশ্ন: জাহিদ সাহেব প্রথমে উত্তর দিকে ১০ কিলোমিটার হাঁটলেন। সেখান থেকে তিনি দক্ষিণ দিকে ৬ কিলোমিটার হাঁটলেন। এরপর তিনি পূর্ব দিকে ৩ কিলোমিটার হাঁটলেন। শুরুর অবস্থান থেকে জাহিদ সাহেব বর্তমানে কত দূরে এবং কোন দিকে অবস্থান করছেন?
সমাধান:
চিত্র অনুযায়ী, প্রথমে জাবের O বিন্দু থেকে উত্তর দিকে ১০ কিমি গিয়ে A বিন্দুতে পৌঁছায়।
এরপর A থেকে দক্ষিণ দিকে ৬ কিমি গিয়ে B বিন্দুতে আসে।
অতএব, উত্তর দিকে নিট অগ্রগতি = ১০ - ৬ = ৪ কিমি।
পুনরায় B থেকে পূর্ব দিকে ৩ কিমি গিয়ে C বিন্দুতে পৌঁছায়।
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
OC = √(OB2 + BC2)
= √(৪২ + ৩২)
= √(১৬ + ৯)
= √২৫
= ৫ কিমি
∴ শুরুর অবস্থান থেকে তিনি ৫ কি.মি., উত্তর-পূর্ব দিকে অবস্থান করছেন।
প্রশ্ন: 'PAINTED' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে ?
সমাধান:
সঠিক উত্তর খ)
প্রশ্ন: A, B এবং C তিনটি শহর। A এবং B এর মধ্যবর্তী দূরত্ব 15 কি.মি., আর A এবং C এর মধ্যবর্তী দূরত্ব 20 কি.মি.। B , A এর বরাবর পশ্চিম দিকে এবং C, A এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। B এবং C এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
BC = √{(AB)2 + (AC)2}
= √{152 + 202}
= √(225 + 400)
= √625
= 25 কি. মি.
সুতরাং, B এবং C এর মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার।
চীন এর রাজধানী বেইজিং
বাংলাদেশের রাজধানী ঢাকা
ভারতের রাজধানী নয়াদিল্লী
পাকিস্থানের রাজধানী ইসলামাবাদ, করাচি পাকিস্থানের একটি বড় শহর
প্রশ্ন: যদি K = 11 এবং KING = 41 হয়, তবে RING = কত?
সমাধান:
এখানে, ইংরেজি বর্ণমালায় বর্ণের স্থানীয় মান অনুসারে,
K = 11
এবং KING = 11 + 9 + 14 + 7 = 41
একইভাবে,
RING = 18 + 9 + 14 + 7 = 48