ব্যাখ্যা
সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D .
সরাসরি দূরত্ব AD = √{82 + (21 - 15)2}
= √{64 + 36}
=√100
= 10 ফুট
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২ / ২৪ · ১০১–২০০ / ২,৩৪০
প্রশ্ন: নিচের কোন শব্দটির আয়নায় প্রতিফলন -
সমাধান:
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে UIVV = ?
সমাধান:
ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A, শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B, শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C, শেষ থেকে ৩য় বর্ণ- X
∴ অনুরুপ প্যাটার্ন মেনেই UIVV = FREE হয়।
Question: Which group of letters should replace the question mark ( ? ) in the sequence?
STR, PQO, MNL, JKI, ? , DEC
Solution:
GHF
From the right side, each word contains 3 letters. Replacing the letters with numbers, we get (16)(17)(15), (13)(14)(12), (10)(11)(9), ???, (4)(5)(3). So, the numbers are (7)(8)(6). Now going back to letters we can see it is GHF
∴ GHF will replace the ? mark.
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?
সমাধান:
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = ৬টি
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGC, BGC, ABG = ৩টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = ৬টি
সবগুলো ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ ABC = ১টি
∴ সর্বমোট ত্রিভুজের সংখ্যা = ৬ + ৩ + ৬ + ১ = ১৬ টি
প্রশ্ন: এক ব্যক্তি ভোরবেলা হাঁটতে বের হওয়ার সময় সূর্য তার ডানদিকে ছিলো। হাঁটার কিছুক্ষন পর তিনি বাম দিকে ঘুরে আবার ডানদিকে ঘুরলেন। এখন তিনি কোনদিকে মুখ করে আছেন?
সমাধান:
ভোরবেলা সূর্য থাকে পূর্ব আকাশে,
ঐ ব্যক্তি হাঁটার সময় সূর্য তার ডানদিকে থাকলে ঐ ব্যক্তির মুখ থাকবে উত্তর দিকে।
হাঁটার কিছুক্ষন পর তিনি বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে আবার ডানদিকে অর্থাৎ উত্তর দিকে ঘুরলেন।
তাহলে এখন তিনি উত্তর দিকে মুখ করে আছেন।
প্রশ্ন: X বিন্দু থেকে শুরু করে, রাতুল পশ্চিম দিকে 17 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 23 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 17 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 13 মিটার হাঁটলো। X থেকে রাতুল এখন কত দূরে আছে?
সমাধান:
যাত্রাশুরুর স্থান X এবং গন্তব্যস্থান D
∴ নির্ণেয় দূরত্ব = (23 + 13) = 36 মিটার
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে তা গণনা করুন।
সমাধান:
চিত্রটি নিম্নরূপ চিহ্নিত করা যেতে পারে।
সবচেয়ে সহজ ত্রিভুজগুলো হলো AHG, AIG, AIB, JFE, CJE এবং CED অর্থাৎ ৬টি।
দুটি উপাদান বিশিষ্ট ত্রিভুজগুলো হলো ABG, CFE, ACJ এবং EGI অর্থাৎ ৪টি।
তিনটি উপাদান বিশিষ্ট ত্রিভুজগুলো হলো ACE, AGE এবং CFD অর্থাৎ ৩টি।
কেবল একটি ত্রিভুজ রয়েছে, অর্থাৎ AHE, যা চারটি উপাদান দিয়ে গঠিত।
অতএব, দেওয়া চিত্রে মোট ৬ + ৪ + ৩ + ১ = ১৪টি ত্রিভুজ রয়েছে।
বেলা আড়াইটায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ
= {৩৬০ - (১১ × ৩০ - ৬০ × ২)/২} ডিগ্রী
= {৩৬০ -(৩৩০ - ১২০)/২} ডিগ্রী
= (৩৬০ - ১০৫) ডিগ্রী
= ২৫৫ ডিগ্রী
(প্রবৃদ্ধ কোণ সর্বদা ১৮০ অপেক্ষা বড় হয়।)
শর্টকার্ট:
(60H - 11M)/2
= (৬০ × ২ - ১১ × ৩০)/২
= ২১০/২
= ১০৫° (স্থূল কোন)
∴ প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ১০৫° = ২৫৫°
প্রশ্ন: What is the next letter in the series : O T T F F S S?
সমাধান:
O - One
T - Two
T - Three
F - Four
F - Five
S - Six
S - Seven
E - Eight
∴ পরবর্তী বর্ণটি হবে E
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
GE, JH, MK, ? , SQ
সমাধান:
এখানে,
দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- G, J, M, P, S
G এর দুই বর্ণ পরে J
J এর দুই বর্ণ পরে M
M এর দুই বর্ণ পরে P
P এর দুই বর্ণ পরে S
দ্বিতীয় ধারা E, H, K, N, Q
E এর দুই বর্ণ পরে H
H এর দুই বর্ণ পরে K
K এর দুই বর্ণ পরে N
N এর দুই বর্ণ পরে Q
∴ প্রশ্নবোধক স্থানে PN হবে।
প্রশ্ন: P, Q, R, S ও T পাঁচজন বন্ধু। P, Q এর চেয়ে খাটো কিন্তু T এর চেয়ে লম্বা। R সবার মধ্যে সবচেয়ে লম্বা। S, P এর চেয়ে লম্বা কিন্তু Q এর চেয়ে খাটো। উচ্চতায় সবচেয়ে খাটো কে?
সমাধান:
শর্ত অনুযায়ী সম্পর্কগুলো পাই:
১. P, Q এর চেয়ে খাটো কিন্তু T এর চেয়ে লম্বা ⇒ Q > P > T
২. S, P এর চেয়ে লম্বা কিন্তু Q এর চেয়ে খাটো ⇒ Q > S > P
৩. R সবার থেকে লম্বা ⇒ R সবার উপরে থাকবে
সবগুলো একত্র করলে পাই:
R > Q > S > P > T
∴ উচ্চতায় সবচেয়ে খাটো হলো T
প্রশ্ন: রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
সমাধান:
বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।
প্রশ্ন: ২০২ = ৪৪, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?
সমাধান:
এখানে,
সমান চিহ্নের ডান পাশের প্রথম ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট × সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
সমান চিহ্নের ডান পাশের দ্বিতীয় ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট + সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
এখন,
২০২ = (২ × ২) এবং (২ + ২) = ৪৪
৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
৬০৬ = (৬ × ৬) এবং (৬ + ৬) = ৩৬১২
একই ভাবে,
৯০৯ = (৯ × ৯) এবং (৯ + ৯) = ৮১১৮
প্রশ্ন: লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?
সমাধান:
লামিয়া শ্রেণির সামনে থেকে নবম
অর্থাৎ লামিয়ার সামনে আছে ৮ জন
লামিয়া শ্রেণির পিছন থেকে ৩৬তম
অর্থাৎ লামিয়ার পিছনে আছে ৩৫ জন
ঐ শ্রেণিতে মোট শিক্ষার্থী আছে = (৮ + ১ + ৩৫) জন
= ৪৪ জন
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 1, 2, 3, 5 = 4টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 12, 23, 45, 16, 36 = 5টি
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 156, 234 = 2টি
চারটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 1236 = 1টি
সবগুলো করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 123456 = 1টি
∴ মোট ত্রিভুজ আছে = 4 + 5 + 2 + 1 + 1 = 13টি
প্রশ্ন: একজন লোক 'O' বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্বদিকে ২০ কিমি গিয়ে 'A' বিন্দুতে পৌঁছায়। তারপর ডানদিকে ঘুরে ১০ কিমি গিয়ে 'B' বিন্দুতে পৌঁছায়। তারপর ডানদিকে ঘুরে ৯ কিমি গিয়ে 'C' বিন্দুতে পৌঁছায় এবং ডানদিকে ঘুরে ৫ কিমি গিয়ে 'D' বিন্দুতে পৌঁছায়। এখন লোকটি কোন দিকে মুখ করে আছে?
সমাধান:
যাত্রার স্থান থেকে পূর্বদিকে ২০ কিমি গিয়ে 'A' বিন্দুতে পৌঁছায়। তারপর ডানদিকে ঘুরে অর্থাৎ, দক্ষিণ দিকে ১০ কিমি গিয়ে 'B' বিন্দুতে পৌঁছায়।তারপর ডানদিকে ঘুরে অর্থাৎ, পশ্চিম দিকে ৯ কিমি গিয়ে 'C' বিন্দুতে পৌঁছায় এবং তারপর আবার ডানদিকে ঘুরে অর্থাৎ, উত্তর দিকে ৫ কিমি গিয়ে 'D' বিন্দুতে পৌঁছায়।
সুতরাং, লোকটি উত্তর দিকে মুখ করে আছে।
প্রশ্ন: রাজিব বাড়ি থেকে বের হয়ে ৮ মাইল পূর্ব দিকে হাঁটল। তারপর সে বামে ঘুরল এবং ৪ মাইল হাঁটল। তারপর সে আবার বামে ঘুরল এবং ২ মাইল হাঁটল। রাজিব এখন কোন দিকে মুখ করে আছে?
সমাধান:
রাজিব এখন পশ্চিম দিকে মুখ করে আছে।
প্রশ্ন: 6 × 4 = 4832 এবং 7 × 5 = 5640 হলে 9 × 3 = ?
সমাধান:
6 × 4 = 4832 এবং 7 × 5 = 5640 হলে 9 × 3 = 7224
6 × 8 = 48 [8 দ্বারা গুণ করে]
4 × 8 = 32 [8 দ্বারা গুণ করে]
∴ 6 × 4 = 4832 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
7 × 8 = 56 [8 দ্বারা গুণ করে]
5 × 8 = 40 [8 দ্বারা গুণ করে]
∴ 7 × 5 = 5640 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
অনুরূপভাবে,
9 × 8 = 72 [8 দ্বারা গুণ করে]
3 × 8 = 24 [8 দ্বারা গুণ করে]
∴ 9 × 3 = 7224 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
প্রশ্ন: নিম্নে 'L' আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
সমাধান:
'L' আকৃতির ঘরটির ৩ মিটার বাহুদ্বয়কে বর্ধিত করলে (৯ × ৯) = ৮১ বর্গমিটারের একটি ঘর পাওয়া যায়।
আবার বর্ধিত অংশটি (৬ × ৬) = ৩৬ বর্গমিটারের একটি ঘর পাওয়া যায়।
∴ 'L' আকৃতির ঘরটির ক্ষেত্রফল = ৮১ - ৩৬ = ৪৫ বর্গমিটার
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
BDH, FHN, JLT, NPZ, ?
সমাধান:
প্রথম বর্ণগুলোর সিরিজ:
B, F, J, N …
প্যাটার্ন: প্রতিটি বর্ণ ৪ ধাপ করে এগিয়ে যাচ্ছে।
B → F (B + 4)
F → J (F + 4)
J → N (J + 4)
→ N এর পর হবে R (N + 4)
দ্বিতীয় বর্ণগুলোর সিরিজ:
D, H, L, P …
প্যাটার্ন: প্রতিটি বর্ণ ৪ ধাপ করে এগিয়ে যাচ্ছে।
D → H (D + 4)
H → L (H + 4)
L → P (L + 4)
→ P এর পর হবে T (P + 4)
তৃতীয় বর্ণগুলোর সিরিজ:
H, N, T, Z …
প্যাটার্ন: প্রতিটি বর্ণ ৬ ধাপ করে এগিয়ে যাচ্ছে।
H → N (H + 6)
N → T (N + 6)
T → Z (T + 6)
→ Z এর পর হবে F (Z + 6, অর্থাৎ Z এর পর A, B, C, D, E, F)
অতএব, প্রশ্নবোধক স্থানে RTF বসবে।
প্রশ্ন: যদি HARD = 1357 এবং SOFT = 2468 হয়, তাহলে 21448 = ?
সমাধান:
দেওয়া আছে,
HARD = 1357
SOFT = 2468
যেখানে,
H = 1
A = 3
R = 5
D = 7
এবং
S = 2
O = 4
F = 6
T = 8
সুতরাং, 2 1 4 4 8 = S H O O T