ব্যাখ্যা
AD² = AE² + ED²
AD² = (12)² + (12+4)²
AD² = 144 + 256 = 400
AD = 20
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৪ / ২৪ · ১,৩০১–১,৪০০ / ২,৩৪০
প্রশ্ন: রকিব উত্তর দিকে ১৬ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৮ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৪ মাইল হাঁটেন। তিনি এখন কোন দিকে হাঁটছেন?
সমাধান:
রকিব উত্তর দিকে প্রথমে ১৬ মাইল হেঁটে তারপর ডানদিকে ঘুরে ৮ মাইল হাঁটেন। উত্তর দিকে মুখ করে ডানদিকে ঘুরলে পূর্বদিক হয়। তারপর আবার ডানদিকে ঘুরে ৪ মাইল হাঁটে। পূর্ব দিকে মুখ করে ডানদিকে ঘুরলে দক্ষিণ দিক হয়।
সুতরাং তিনি এখন দক্ষিণ দিকে হাঁটছেন।
প্রশ্ন: যদি MANGO দিয়ে LZMFN এবং GRAPE দিয়ে FQZOD বোঝায়, তাহলে LEMON দিয়ে কী বোঝাবে?
সমাধান:
প্রতিটি অক্ষর এক ধাপ পিছনে সরানো হয়েছে।
MANGO → LZMFN
GRAPE → FQZOD
∴ LEMON → KDLNM
প্রশ্ন: যদি EXAM দিয়ে DWZLএবং COPY দিয়ে BNOX,বোঝায়, তাহলে PAGE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
সমাধান:
প্রতিটি অক্ষর এক ধাপ পিছনে সরানো হয়েছে।
EXAM → DWZL
COPY → BNOX
PAGE → OZFD
প্রশ্ন: মিতা পূর্ব দিকে মুখ করে ৬ কি.মি. হাঁটে। তারপর বাম দিকে ঘুরে ৪ কি.মি. যায়। এরপর ডান দিকে ঘুরে ৩ কি.মি. দৌড়ায়। শেষে আবার ডান দিকে ঘুরে ২ কি.মি. হাঁটে। মিতা এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
মিতা পূর্ব দিকে A থেকে B বিন্দুতে ৬ কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে ৪ কি.মি. গেলো অর্থাৎ উত্তর দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ পূর্ব দিকে ঘুরে ৩ কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ দক্ষিণ দিকে ফিরে ২ কি.মি. হাঁটল।
সুতরাং মিতা এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
প্রশ্ন: SUNFLOWER শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
সমাধান:
সঠিক উত্তর- ঘ)
অর্থাৎ
প্রশ্ন: PUH - QUI - RUJ - ?
সমাধান:
PUH - QUI - RUJ - SUK
ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো-
P - Q - R (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = S
ক্রমটিতে U অক্ষরটি অপরিবর্তিত।
ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
H - I - J (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = K
∴ প্রদত্ত ক্রমটির পরবর্তী অংশ = SUK
প্রশ্ন: একজন ব্যক্তি উত্তর দিকে 2 কিমি হাঁটেন। তারপর তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 10 কিমি হাঁটেন। এরপর তিনি উত্তর দিকে মোড় নেন এবং 3 কিমি হাঁটেন। আবার তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 2 কিমি হাঁটেন। তিনি শুরুর স্থান থেকে কত দূরে আছেন?
সমাধান:
উত্তর দিকে মোট দূরত্ব (উল্লম্ব সরণ) = 2 কিমি + 3 কিমি = 5 কিমি
পূর্ব দিকে মোট দূরত্ব (অনুভূমিক সরণ) = 10 কিমি + 2 কিমি = 12 কিমি
শুরুর বিন্দু থেকে সরাসরি দূরত্ব বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
দূরত্ব, AE = √(মোট উত্তর দিকের দূরত্ব2 + মোট পূর্ব দিকের দূরত্ব2)
⇒ দূরত্ব, AE = √(52 + 122)
⇒ দূরত্ব, AE = √(25 + 144)
⇒ দূরত্ব, AE = √169
⇒ দূরত্ব, AE = 13
অতএব, তিনি শুরুর স্থান থেকে 13 কিমি দূরে আছেন।
প্রশ্ন: একটি দৌড় প্রতিযোগিতায় করিমের অবস্থান প্রথম এবং জসিমের অবস্থান পঞ্চম। মৃণালের অবস্থান করিম ও জসিমের মাঝে। গালিব, রোহানের থেকে এগিয়ে আছে এবং রোহানের অবস্থান মৃণালের ঠিক পেছনে। প্রতিযোগিতায় কে দ্বিতীয় অবস্থানে রয়েছে?
সমাধান:
প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গালিব।
দেওয়া আছে,
করিমের অবস্থান প্রথম
জসিমের অবস্থান পঞ্চম
মৃণালের অবস্থান করিম ও জসিমের মাঝে
গালিবের অবস্থান রোহানের সামনে
রোহানের অবস্থান মৃণালের ঠিক পেছনে
১ম থেকে ৫ম অবস্থান পর্যন্ত সাজিয়ে পাওয়া যায়,
করিম > গালিব (২য়) > মৃণাল > রোহান > জসিম
প্রশ্ন: যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = ?
সমাধান:
যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = DMUCJ
CYCLE শব্দটিতে
C = 3, Y = 25, C = 3, L = 12, E = 5
এখন, প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
3 - 2 = 1 = A
25 - 2 = 23 = W
3 - 2 = 1 = A
12 - 2 = 10 = J
5 - 2 = 3 = C
শব্দটি হবে = AWAJC
এখন,
FOWEL শব্দটিতে,
F = 6, O = 15, W = 23, E = 5, L = 12
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে পাই,
6 - 2 = 4 = D
15 - 2 = 13 = M
23 - 2 = 21 = U
5 - 2 = 3 = C
12 - 2 = 10 = J
∴ নির্ণেয় শব্দটি হলো- DMUCJ
প্রশ্ন: ঘড়িতে ৬ : ২৫ বাজলে আয়নায় কতটা দেখাবে?
সমাধান:
আয়নায় সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৬ : ২৫
= ৫ : ৩৫
প্রশ্ন: রাকিব ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু স্থান থেকে কত দূরে আছেন?
সমাধান:
ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.
অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি.
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.
AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি.
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE২ = AF২ + EF২
⇒ AE২ = (৩)২ + (৪)২
⇒ AE২ = ৯ + ১৬
⇒ AE২ = ২৫
⇒ AE = ৫
∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব ৫ কি.মি.
প্রশ্ন: একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?
সমাধান:
শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে ৩ ফুট দূরে আছে।
কোনো বস্তু থেকে আয়নার দূরত্ব যত হবে, আয়না থেকে এর প্রতিবিম্বও একই দূরত্বে গঠিত হবে।
শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নার তার প্রতিবিম্বও হবে আয়না থেকে ৩ ফুট দূরে।
প্রশ্ন: করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
সমাধান:
করিম তার বাসা থেকে পশ্চিম দিকে ১৫ কি.মি গিয়ে দক্ষিণদিকে ৫ কি.মি. যায়।
এরপর ১৫ কি.মি. পূর্বে যায় এবং সেখান থেকে ১০ কি.মি দক্ষিনে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়।
∴ করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব = (১০ + ৫) কি.মি. = ১৫ কি.মি.
প্রশ্ন: মোহন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। সে সামনে 4 কি.মি. হাঁটল এবং তারপর ডান দিকে ঘুরে 3 কি.মি. হাঁটল। আবার সে ডান দিকে ঘুরে 4 কি.মি. হাঁটল। এরপর সে পিছন দিকে ঘুরল। সেই সময় সে কোন দিকে মুখ করে ছিল?
সমাধান:
শুরুতে মোহন পূর্ব দিকে মুখ করে।
সামনে 4 কিমি হাঁটার পর এখনও পূর্ব দিকে মুখ করে আছে।
ডান দিকে ঘুরে (দক্ষিণ দিকে মুখ করে) 3 কিমি হাঁটার পর দক্ষিণ দিকে মুখ করে।
আবার ডান দিকে ঘুরে (পশ্চিম দিকে মুখ করে) 4 কিমি হাঁটার পর পশ্চিম দিকে মুখ করে।
এরপর পিছন দিকে ঘুরে পশ্চিমের উল্টো দিক = পূর্ব দিকে মুখ করে।
সুতরাং, সেই সময় মোহন পূর্ব দিকে মুখ করে ছিল।
প্রশ্ন: যদি RAJSHAHI = 74 হয়, তবে CUMILLA = কত?
সমাধান:
এখন,
RAJSHAHI = R + A + J + S + H + A + H + I
= 18 + 1 + 10 + 19 + 8 + 1 + 8 + 9
= 74
একইভাবে,
CUMILLA = C + U + M + I + L + L + A
= 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1
= 71
প্রশ্ন: জুয়েল তার বাড়ি থেকে ৩০০ মিটার পশ্চিমদিকের একটি বাজারে গেল। বাজার হতে কেনাকাটা করে বাজারের ৪০০ মিটার উত্তরদিকে তার শ্বশুড়বাড়িতে গেল। জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব কত?
সমাধান:
জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব = √(৪০০২ + ৩০০২)
= √(১৬০০০০ + ৯০০০০)
= √২৫০০০০
= ৫০০ মিটার
প্রশ্ন: OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
সমাধান:
প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
সমাধান:
- লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।
সে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।
প্রশ্ন: A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
সমাধান:
4 নং চিত্রটি পাওয়া যায়।
প্রশ্ন: FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?
সমাধান:
FREEDOM = 8599403
F = 8
R = 5
E = 9
E = 9
D = 4
O = 0
M = 3
FRIEND = 852964
F = 8
R = 5
I = 2
E = 9
N = 6
D = 4
∴ MODE = 3049
প্রশ্ন: যদি কোনো কোড COMPUTER || DPNQVUFS হয়, তাহলে নিচের কোন কোডটি সঠিক হবে?
সমাধান:
C → D → +1
O → P → +1
M → N → +1
P → Q → +1
U → V → +1
T → U → +1
E → F → +1
R → S → +1
নিয়ম: প্রতিটি অক্ষরকে +1 করা হয়।
মূল শব্দ: K E Y B O A R D
+1 প্রতিটি অক্ষরে:
K → L
E → F
Y → Z
B → C
O → P
A → B
R → S
D → E
তাহলে কোড: LFZCPBSE
যদি কোনো কোড COMPUTER || DPNQVUFS হয়, তাহলে KEYBOARD || LFZCPBSE সঠিক।
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোন বর্ণ হবে?
A, C, F, J, O, ?
সমাধান:
A এর ১ টি বর্ণ পরে C
C এর দুটি বর্ণ পরে F
F এর তিনটি বর্ণ পরে J
J এর চারটি বর্ণ পরে O
∴ O এর পাঁচটি বর্ণ পরে U
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?
সমাধান:
একটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1, 2, 3, 4, 5, 6, 7 = ৭ টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 23, 45, 67 = ৩ টি
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 123 = ১ টি
পাঁচটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 12367 = ১ টি
সবগুলো ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1234567 = ১ টি
∴ মোট আয়তক্ষেত্র আছে = ৭ + ৩ + ১ + ১ + ১ = ১৩ টি
প্রশ্ন: যদি ছ × I = 63 হয় তবে L × ঠ = ?
সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ছ এর অবস্থানগত মান = 7
ইংরেজি বর্ণমালা I এর অবস্থানগত মান = 9
∴ ছ × I = 7 × 9 = 63
একইভাবে,
বাংলা ব্যাঞ্জন বর্ণ ঠ এর অবস্থানগত মান = ১২
ইংরেজি বর্ণমালা L এর অবস্থানগত মান = 12
∴ L × ঠ = 12 × 12 = 144
প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
সমাধান:
এখানে,
সংখ্যার ধারাবাহিকতা: 3 → 6 → 9 → 12 → 15 → 18
বর্ণের ধারাবাহিকতা:
T → Q → N → K → H → E → B
20 → 17→14→11→ 8 → 5 → 2