ব্যাখ্যা
AD = √402 + 302
=√(1600 + 900)
=√2500
=50
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩ / ২৪ · ১,২০১–১,৩০০ / ২,৩৪০
প্রশ্ন: PSE - QSF - RSG - ?
সমাধান:
PSE - QSF - RSG - SSH
এখন,
ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো-
P - Q - R (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = S
ক্রমটিতে S অক্ষরটি অপরিবর্তিত।
ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
E - F - G (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = H
∴ প্রদত্ত ক্রমটির পরবর্তী অংশ = SSH
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?
সমাধান:
একটি ফাঁকা ঘর দ্বারা আয়তক্ষেত্র আছে- 1, 2, 3, 4, 5, 6 = ৬টি
দুইটি ফাঁকা ঘর দ্বারা আয়তক্ষেত্র আছে- 12, 34, 56 = ৩টি
তিনটি ফাঁকা ঘর দ্বারা আয়তক্ষেত্র আছে- 125 = ১টি
চারটি ফাঁকা ঘর দ্বারা আয়তক্ষেত্র আছে- 1256 = ১টি
সবগুলো ফাঁকা ঘর দ্বারা আয়তক্ষেত্র আছে- 123456 = ১টি
∴ মোট আয়তক্ষেত্র আছে = ৬ + ৩ + ১ + ১ + ১ = ১২টি
প্রশ্ন: রাকিব A থেকে B পর্যন্ত পূর্ব দিকে 10 ফুট হাঁটল। তারপর সে ডানে মোড় নিয়ে 3 ফুট হাঁটল। পুনরায় সে ডানে মোড় নিয়ে 14 ফুট হাঁটল। সে এখন A থেকে কত দূরে আছে?
সমাধান:
এখানে, A থেকে D বিন্দুর সোজাসুজি দূরত্ব নির্ণয় করতে হবে।
যদি আমরা A বিন্দু থেকে CD রেখার উপর একটি লম্ব AE অঙ্কন করি,
AE = BC = 3 ফুট
EC = AB = 10 ফুট
সুতরাং,
DE = CD - EC = 14 - 10 = 4 ফুট
এখন, ADE একটি সমকোণী ত্রিভুজ,
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AD2 = AE2 + DE2
⇒ AD2 = 32 + 42
⇒ AD2 = 9 + 16
⇒ AD2 = 25
⇒ AD = √25 = 5
অতএব, সে শুরুর বিন্দু A থেকে 5 ফুট দূরে আছে।
প্রশ্ন: একটি স্থান থেকে দুজন ব্যক্তি বিপরীত দিকে ৪ কিলোমিটার হেঁটে গেল। অতঃপর তারা বাম দিকে ঘুরে আরও ৩ কিলোমিটার পথ হেঁটে গেল। এখন দুজনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার?
সমাধান:
ধরি,
দুজন ব্যক্তি বিপরীত দিকে OA = OB = 4 কিলোমিটার হেঁটে গেল।
অতঃপর তারা বাম দিকে ঘুরে আরও AC = BD = 3 কিলোমিটার পথ হেঁটে গেল।
এখন দুজনের মধ্যে দূরত্ব, CD = ?
এখন,
OC2 = OA2 + AC2
OC2 = 42 + 32
= 16 + 9
= 25
OC2 = 52
∴ OC = 5
আবার,
OD2 = OB2 + BD2
= 42 + 32
= 16 + 9
বা, OD2 = 25
বা, OD2 = 52
∴ OD = 5
দুজনের মধ্যে দূরত্ব, CD = CO + OD
= (5 + 5) কি.মি.
= 10 কি.মি.
প্রশ্ন: যদি BLACK = DNCEM হয় তবে WHITE = ?
সমাধান:
যদি BLACK = DNCEM হয় তবে WHITE = YJKVG
BLACK শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ করে এগিয়ে গিয়ে,
B + 2 → D,
L + 2 → N,
A + 2 → C,
C + 2 → E,
K + 2 → M
∴ BLACK = DNCEM
অনুরূপভাবে,
WHITE শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ করে এগিয়ে গিয়ে,
W + 2 → Y,
H + 2 → J,
I + 2 → K,
T + 2 → V,
E + 2 → G
∴ WHITE = YJKVG
প্রশ্ন: রুবেল মিয়া 1 কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে 5 কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে 2 কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে 9 কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
সমাধান:
ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন 1 কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন 5 কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন 2 কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন 9 কি.মি.
অতএব,
AB = 1 কি.মি.
BC = DF = 5 কি.মি.
CD = BF = 2 কি.মি.
DE = 9 কি.মি.
AF = AB + BF = (1 + 2) কি.মি. = 3 কি.মি.
EF = DE - DF = (9 - 5) কি.মি. = 4 কি.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE2 = AF2 + EF2
⇒ AE2 = (3)2 + (4)2
⇒ AE2 = 9 + 16
⇒ AE2 = 25
⇒ AE = √25 = 5
∴ AE = 5
∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব 5 কি.মি.
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার আগে বসবে?
সমাধান:
Schedule Scorpion Scissors Sensitive
সবগুলো বর্ণ S দিয়ে শুরু তাই ২য় বর্ণের সাহায্য নিয়ে পাই সবার পরে আসবে Sensitive কারণ c আগে আসে পরে e আসে।
Schedule Scorpion Scissors এই ৩টি শব্দের শুরু Sc দিয়ে তাই ৩য় বর্ণের সাহায্য নিয়ে পাই, সবার আগে আসে h তারপর আসবে i এবং তারপর o
সুতরাং অভিধান অনুযায়ী সাজিয়ে পাই,
Schedule
Scissors
Scorpion
Sensitive
∴ সবার আগে আসে Schedule
প্রশ্ন: যদি CRICKET = 3923564 এবং KETTLE = 564406 হয়, তবে LITTLE = কত?
সমাধান:
CRICKET = 3923564
C = 3, R = 9, I = 2, C = 3, K = 5, E = 6, T = 4
KETTLE = 564406
K = 5, E = 6, T = 4, T = 4, L = 0, E = 6
∴ LITTLE এর জন্য:
L = 0, I = 2, T = 4, T = 4, L = 0, E = 6
∴ LITTLE = 024406
প্রশ্নের শর্তানুসারে, নিম্নোক্ত উপায়ে বসেছেঃ
বাম ←→ ডান
জনি → মনি → অনি → রনি
∴ সবার বামে জনি এবং সবার ডানে রনি বসেছে।
প্রশ্ন: দোকানের একটি ডিসপ্লে শেলফে থাকা একমাত্র কলমের বাক্সটির অবস্থান বাম দিক থেকে ২৫ তম এবং ডান দিক থেকে ১৩ তম। শেলফটিতে মোট কতটি বাক্স আছে?
সমাধান:
কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৫-তম হলে বামদিকে আরও ২৪ টি বক্স আছে ।
আবার,
কলমের বক্সের অবস্থান ডান দিক থেকে ১৩ -তম হলে ডান দিকে আর ১২ টি বক্স রয়েছে।
∴ ঐ শেলফে মোট বক্স আছে = (২৪ + ১২ + ১) টি = ৩৭ টি
সুতরাং, শেলফটিতে মোট ৩৭টি বাক্স আছে।
প্রশ্ন: যদি জ × M = 104 হয়, তবে ঢ × K = ?
সমাধান:
জ × M = 8 × 13 = 104
একইভাবে,
ঢ × K = 14 × 11 = 154
প্রশ্ন: যদি = ৫ হয়, তাহলে =?
সমাধান:
= ৫ হয়েছে কারণ, এখানে মোট ৫ টি বর্গক্ষেত্র রয়েছে।
তাই, = হবে যতটি বর্গক্ষেত্র রয়েছে।
এখানে ৩টি কলাম ও ৩টি সারি রয়েছে। তাই এখানে বর্গের সংখ্যা হবে = ১২ + ২২ + ৩২ = ১ + ৪ + ৯ = ১৪টি।
তাই = ১৪টি।
প্রশ্ন: নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখা প্রয়োজন?
সমাধান:
আনুভূমিক রেখাগুলো হলো DE, FH, IL এবং BC = ৪টি।
তির্যক রেখাগুলো হলো AC, DO, FN, IM, AB, EM এবং HN = ৭টি।
সুতরাং, চিত্রটিতে মোট সরলরেখা আছে = ৪ + ৭ = ১১টি।
চিত্র অনুসারে,
যেহেতু, Y, P - এর উত্তর পূর্বে অবস্থান করছে, সুতরাং P, Y - এর দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
CF, FI, I?, LO, OR
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- C, F, I, L, O
C এর দুই বর্ণ পর F
F এর দুই বর্ণ পর I
I এর দুই বর্ণ পর L
L এর দুই বর্ণ পর O
দ্বিতীয় ধারা- F, I, L, O, R
F এর দুই বর্ণ পর I
I এর দুই বর্ণ পর L
L এর দুই বর্ণ পর O
O এর দুই বর্ণ পর R
∴ প্রশ্নবোধক স্থানে L হবে।
প্রশ্ন: যদি 'INSERT' = 'GLQCPR' হয়, তাহলে 'CREATE' কে কীভাবে লেখা হবে?
সমাধান:
এখন, প্রতিটি অক্ষরের অবস্থান (A = 1, B = 2, ..., Z = 26)।
I N S E R T ⇒ 9 14 19 5 18 20
G L Q C P R ⇒ 7 12 17 3 16 18
প্রতিটি অক্ষরকে ২ ধাপ পিছনে নেওয়া হয়েছে।
সে হিসাবে,
C R E A T E ⇒ 3 18 5 1 20 5
২ ধাপ পিছনে নেওয়া হলে,
A P C Y R C
সুতরাং, CREATE = APCYRC
সঠিক উত্তর খ) APCYRC
প্রশ্ন: A এর অবস্থান যদি B এর থেকে উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর থেকে পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?
সমাধান:
তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
C এর অবস্থান A এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
প্রশ্ন: X, Y এবং Z তিনটি শহর। X এবং Y এর মধ্যবর্তী দূরত্ব 48 কিমি, আর X এবং Z এর মধ্যবর্তী দূরত্ব 55 কিমি। Y , X এর বরাবর পশ্চিম দিকে এবং Z, X এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Y এবং Z এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
YZ = √{(XY)2 + (XZ)2}
= √{482 + 552}
= √(2304 + 3025)
= √5329
= 73 কি. মি.
প্রশ্ন: যদি PLAY-এর কোড 8123 এবং RHYME-এর কোড 49367 হয়, তাহলে MALE-এর কোড হবে-
সমাধান:
PLAY = 8123
P = 8 , L = 1 , A = 2, Y = 3
এবং RHYME = 49367
R = 4 , H = 9, Y = 3, M = 6, E = 7
∴ MALE = 6217