বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৯০ / ৯২ · ৮,৯০১৯,০০০ / ৯,৩৬৭

৮,৯০১.
বর্তমান বিশ্বের সর্ববৃহৎ রণতরী কোনটি? [ মার্চ , ২০২৬] 
  1. ইউএসএস আব্রাহাম লিংকন
  2. ইউএসএস নিমিৎজ 
  3. এইচএমএস কুইন এলিজাবেথ
  4. ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
ব্যাখ্যা

- বর্তমান বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। 
- ক্যারিবিয়ান অঞ্চলে থাকা রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
- ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে বিশ্বের সর্ববৃহৎ এ রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল।
- ইরানে হামলা চালানো হবে নাকি হবে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে বলা হয়েছে।
- মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ও এরসঙ্গে থাকা বিশাল যুদ্ধজাহাজের বহর অবস্থান করছে।
- এরমধ্যেই সর্ববৃহৎ রণতরীটি সেখানে যাচ্ছে।

উৎস:পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৮,৯০২.
According to Agricultural Statistics Yearbook 2023, which is the top district in terms of amount of forest area?
  1. Khagrachari
  2. Bagerhat
  3. Bandarban
  4. Rangamati
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫১৬.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৮,৯০৩.
বাংলাদেশে প্রথম কৃষক দিবস পালিত হয় কবে?
  1. ০১ জানুয়ারি, ২০২৫
  2. ১০ জানুয়ারি, ২০২৫
  3. ২০ জানুয়ারি, ২০২৫
  4. ৩০ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা

কৃষক দিবস:
- দেশে প্রথমবারের মতো ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে কৃষক দিবস পালিত হয়।
- দিবসের প্রতিপাদ্য ছিল ‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে এই দিবস পালিত হয়।
- বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, গবেষণাগার ও উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণী সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি পালিত হয়।
- বাউএকের তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার ৩০০ কৃষকের মধ্যে ৬ জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য,
- ১৯৭৬ সালে ‘অ্যাগ্রি ভার্সিটি এক্সটেনশন’ প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই সম্প্রসারণ কেন্দ্র ১৯৮৯ সালে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)’ নামে আত্মপ্রকাশ করে।
- তখন থেকেই গ্রামীণ কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।

৮,৯০৪.
Q. (26-30): In each of the following questions, a related pairs of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to the one expressed in the question pair. 

MUSTER: CREW
  1. ক) Convene : committee
  2. খ) Demobilize : troops
  3. গ) Dismiss : jury
  4. ঘ) Chee r: team
ব্যাখ্যা
• প্রশ্নে এবং অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ 
- MUSTER -  সমাবেশ।
- CREW -  জাহাজের নাবিক; বিমানের ক্রু; রেলকর্মী।

• অপশন গুলোর অর্থ - 
ক)
Convene - সভা আহ্বান করা; সমবেত হওয়া বা হতে আহ্বান জানানো।
committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
খ)
Demobilize - সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া।
troops -  সৈন্যগণ; ফৌজ।
গ)
Dismiss - বিদায় দেওয়া; চলে যেতে অনুমতি দেওয়া
jury - বিচারালয়ে কোনো মামলার সত্যবিষয় নির্ণয় করার জন্য শপথবদ্ধ একদল ব্যক্তি; নির্ণায়কবর্গ; জুরিবর্গ।
ঘ)
Cheer - উদ্দীপিত বা উৎসাহিত করা; সান্ত্বনা দেওয়া
team - পরস্পর সহযোগিতা করে কাজ বা খেলা করে এমন ব্যক্তিবর্গ; কর্মীদল; খেলোয়াড়ি টিম

• Crew এর সদস্যদের একত্র করা হলো Muster আর Committee এর সদস্যদের একত্র করা হলো Convene
৮,৯০৫.
২০২৫-২৬ জাতীয় বাজেট অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু আয় কত?
  1.  ২,৭৯০ মার্কিন ডলার
  2. ২,৮৮৫ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৯৩৫ মার্কিন ডলার
ব্যাখ্যা

• জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।

- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৮,৯০৬.
International Finance Corporation এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (মে, ২০২৫)
  1. হেলা চেইখরুহু
  2. এলেনা বুরগানস্কাইয়া
  3. মাখতার ডিওপ
  4. ফিলিপ লে হুয়েরু
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (মে, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (মে, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৯০৭.
গ্রাফাইট উৎপাদনে শীর্ষ দেশ -
  1. ব্রাজিল
  2. মোজাম্বিকা
  3. মাদাগাস্কার
  4. চীন
ব্যাখ্যা
গ্রাফাইট উৎপাদনে শীর্ষ দেশ:
- চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ গ্রাফাইট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ।
- বিশ্ববাজারে খনিজ গ্রাফাইটের ৬৫ শতাংশ সরবরাহ আসে চীন থেকে।
- চীনের গ্রাফাইটের শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া।

গ্রাফাইট উৎপাদনে শীর্ষ -
- ২য় দেশ: মাদাগাস্কার। 
- ৩য় দেশ: মোজাম্বিকা।
- ৪র্থ দেশ: ব্রাজিল।
- ৫ম দেশ: দক্ষিণ কোরিয়া।

উৎস: i) ২১ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
          ii) Investing News Network.
৮,৯০৮.
CACOPHONY : SOUND
  1. Dissonance : Harmony
  2. Chaos : Order
  3. Blunder : Mistake
  4. Smog : Air
ব্যাখ্যা
• Cacophony:
- কাকুধ্বনি; বেসুর।

• Sound:
- স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ; ভালো অবস্থায় আছে এমন; অক্ষত; অটুট।

ক)
Dissonance: সুরের অমিল; অনৈক্য।
Harmony: সাদৃশ্য; মিল

খ)
Chaos: বিশৃঙ্খলা
Order: যথাযথ বিন্যাস, ক্রম, শৃঙ্খলা, হুকুম, ফরমাশ

গ)
Blunder: অন্ধের মতো অনিশ্চিতভাবে চলা; পথ হাতড়ে চলা।
Mistake: ভুল; ভ্রম; প্রমাদ।

ঘ)
Smog: কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ।
Air: বায়ু; বাতাস; হাওয়া।

• সঠিক উত্তর: ঘ) Smog : Air.
Cacophony শব্দের একটি অপ্রিয় রূপ, তেমনি Smog বায়ুর একটি দূষিত রূপ।
- তাই, এই সম্পর্কটি সঠিকভাবে মিলে যায়।
৮,৯০৯.
১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বাকু, আজারবাইজান
  2. গ্লাসগো, যুক্তরাজ্য
  3. মিউনিখ, জার্মানি
  4. কামপালা, উগান্ডা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি। 
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডার কামপালায় অনুষ্ঠিত হয়েছে। 

উৎস: NAM ওয়েবসাইট।
৮,৯১০.
AUKUS চুক্তি "Pillar I" নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. অর্থনৈতিক বিনিয়োগ
  2. পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি
  3. কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন
  4. আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি
ব্যাখ্যা
অকাস চুক্তি:
-
চুক্তির নাম: AUKUS (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)
- প্রতিষ্ঠার তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২১
- মূল উদ্দেশ্য: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা জোরদার করা।
- প্রধান স্তম্ভ (Pillars): 
• Pillar I: পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি:
- অস্ট্রেলিয়াকে পারমাণবিক চালিত, প্রচলিত অস্ত্র সজ্জিত সাবমেরিন সরবরাহ করা।
- ২০৩০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে তিনটি ভার্জিনিয়া-শ্রেণীর সাবমেরিন ক্রয়।
- যুক্তরাজ্যের সাথে যৌথভাবে SSN-AUKUS শ্রেণীর সাবমেরিন উন্নয়ন ও নির্মাণ।
- ২০৪০-এর দশকের শুরুতে অস্ট্রেলিয়ায় SSN-AUKUS সাবমেরিনের নির্মাণ শুরু।

• Pillar II: উন্নত প্রযুক্তি:
- সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, হাইপারসনিক ও প্রতিহাইপারসনিক প্রযুক্তি, এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার উন্নয়ন।
- ২০২৪ সালে হাইপারসনিক ফ্লাইট টেস্ট ও এক্সপেরিমেন্টেশন (HyFliTE) প্রকল্পের মাধ্যমে হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষণ ও উন্নয়ন।

উৎস: যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৮,৯১১.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? 
  1. শিগেরু ইশিবা
  2. সানায়ে তাকাইচি 
  3. শিনজো আবে
  4. কাতায়ামা সাতসুকি
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- রাজধানী: টোকিও।
- মুদ্রা: ইয়েন।
- আইনসভার নাম ডায়েট।
- বর্তমান প্রধানমন্ত্রী: সানায়ে তাকাইচি।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।

উল্লেখ্য,
- জাপানের বর্তমান ও প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
- জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাকে ২০২৫ সালের ৪ অক্টোবর নতুন নেতা হিসেবে মনোনীত করে, যার ফলে তিনি ১৫ অক্টোবর, ২০২৫ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। এর মধ্য দিয়েই প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।
- যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ।

উৎস: i) Worldatlas.
ii) DW.

৮,৯১২.
বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
  1. মালয়েশিয়া
  2. সৌদি আরব
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
- বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্যের দেশ থেকে। 
- বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে।
- কিন্তু অপশনে সংযুক্ত আরব আমিরাত না থাকায় অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে সৌদি আরব ধরা হয়েছে।

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে:
- ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-মার্চ) রেমিটেন্স প্রেরণে :
1. সংযুক্ত আরব আমিরাত।
2. সৌদি আরব।
3. যুক্তরাজ্য।
4. যুক্তরাষ্ট্র।
5. ওমান।
6. মালয়েশিয়া। 
7. কুয়েত। 
8. ইতালি।
9. কাতার। 
10. বাহরাইন।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]
৮,৯১৩.
বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান?
  1. ১১
  2. ১২
  3. ১৩
  4. ১৪
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বিসিআইসি এর অধীনে বর্তমানে ১১টি কারখানা চলমান।

⇒ চলমান কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

উৎস: BCIC ওয়েবসাইট।
৮,৯১৪.
How many tea gardens are there currently in Bangladesh? [November, 2025]
  1. 170
  2. 171
  3. 172
  4. 169
ব্যাখ্যা

চা বাগান:
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৭১টি।
- দেশের সর্বশেষ চা-বাগান পঞ্চগড়ে।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

উল্লেখ্য,
- হবিগঞ্জ জেলায় ২৫ টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯ টি চা বাগান রয়েছে।
- চট্টগ্রাম জেলায় ২২ টি চা  বাগান রয়েছে।
- পঞ্চগড় জেলায় চা-বাগান রয়েছে ১১টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৮,৯১৫.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদান্তে জিডিপির গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?
  1. ৭.৮২ শতাংশ
  2. ৮.২৫ শতাংশ
  3. ৮.৫১ শতাংশ
  4. ৯.১৫ শতাংশ
ব্যাখ্যা
২০২০ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন সময়ের মধ্যে দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট ৬৪.৯৫৯ কোটি টাকা ব্যয় হবে।

পরিকল্পনার শেষ অর্থবছরে ২০২৪-২০২৫ সময়ে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮.৫১ শতাংশ। এ সময়ের মধ্যে ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। দারিদ্র্য হার হবে ১৫.৬ শতাংশ এবং অতি দারিদ্র্য হার হবে ৭.৪ শতাংশ।

(তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন)
৮,৯১৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, বাংলাদেশে দারিদ্র্যের হার কত? 
  1. ১২.৫%
  2. ১৫.৮%
  3. ১৮.৭% 
  4. ২০.৩%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮,৯১৭.
আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
  1. ক) ২৬ মে
  2. খ) ২৪ মে
  3. গ) ২৮ মে
  4. ঘ) ৩০ মে
ব্যাখ্যা
বিভিন্ন আন্তর্জাতিক দিবস:

- ২৮ মে - বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। 
- ৩ মে - বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ২৫ মে - বিশ্ব থাইরয়েড দিবস।
- ৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস।

তথ্যসূত্র - Britannica.com
৮,৯১৮.
OPCW-এর সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ১৯১টি 
  2. ১৯২টি 
  3. ১৯৩টি 
  4. ১৯৫টি 
ব্যাখ্যা

OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা Organization for the Prohibition of Chemical Weapons.
- প্রতিষ্ঠাকাল: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

উল্লেখ্য,
- এটি রাসায়নিক অস্ত্র নির্মূল এবং নিষিদ্ধ করার জন্য কাজ করে।
- OPCW এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ এবং বিস্তার রোধ করা এবং সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। 
- এটি ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (Chemical Weapons Convention বা CWC) এর আওতায় কাজ করে।
- CWC-এর আওতায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের হার ৯৮%।

উৎস: OPCW ওয়েবসাইট। 

৮,৯১৯.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ- 
  1. ঢাকা 
  2. চট্টগ্রাম 
  3. রাজশাহী
  4. বরিশাল
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ: 
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ ও জেলা:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ চট্টগ্রাম।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে ২য় শীর্ষবিভাগ খুলনা।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে ২য় শীর্ষ জেলা:কুমিল্লা।

এছাড়াও,
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৮,৯২০.
প্রথম সাফ নারী ফুটসাল এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভুটান
  4. নেপাল
ব্যাখ্যা

সাফ নারী ফুটসাল:
- প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
- ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ।
- দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

→ উল্লেখ্য:
- ফুটসাল ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয় ।
- ছোট মাঠ এবং কম খেলোয়াড় (সাধারণত ৫ জন) নিয়ে এটি খেলা হয় ।
- সর্বোচ্চ ১২ জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায়। যত খুশি খেলোয়াড় বদলি করা যায়।
- ১৯৩০ সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল খেলা হয়ে আসছে।
- ফুটবলের মতো ফুটসালের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট৷

৮,৯২১.
What is the ranking of Bangladesh in globally garments export? [March, 2025]
  1. First
  2. Second
  3. Third
  4. Fourth
ব্যাখ্যা
বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান:
- বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২য়।

⇒ সর্বশেষ আগস্ট, ২০২৪-এ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কর্তৃক ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস-২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী:
- বৈশ্বিক পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- ২য় শীর্ষ দেশ: বাংলাদেশ, 
- ৩য় শীর্ষ দেশ: ভিয়েতনাম।

এছাড়াও,
- দেশ হিসেবে পোশাক আমদানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।



উৎস: i) WTO ওয়েবসাইট। [link]
ii) Textile Today. [link]
৮,৯২২.
বাংলাদেশর সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করে কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) নেপাল
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
বাংলাদেশর সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করে – ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা) চুক্তি করে।
সেপা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে আরও গতি আসবে।

সে অনুযায়ী বাংলাদেশের প্রাপ্তির তালিকায় রয়েছে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার, জ্বালানি সহায়তা, খাদ্যপণ্য আমদানি। আর ভারতের প্রাপ্তির তালিকায় রয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর পানি বণ্টন।
এছাড়া ভারতের আশ্বাসের মধ্যে রয়ে গেছে বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন, সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সেপা), রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা ইস্যু।

তথ্যসূত্র: ঢাকা টাইমস (৮ সেপ্টেম্বর, ২০২২)।
৮,৯২৩.
If Augment : Increase then
  1. ক) Cohesion : Coincide
  2. খ) Coalesce : Combine
  3. গ) Collapse : Collide
  4. ঘ) Conceal : Concur
ব্যাখ্যা

- Augment - বৃদ্ধি পাওয়া; Increase - বৃদ্ধি পাওয়া।
- অর্থাৎ, শব্দ দুটি সমার্থক।
- Coalesce - সমবেত হত্তয়া; মিলিত হত্তয়া; Combine - সমবেত হত্তয়া; মিলিত হত্তয়া। এই শব্দ দুটিও সমার্থক।
- তাই সঠিক উত্তর অপশন (খ)।

৮,৯২৪.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. আ স ম আবদুর রব
  3. তাজউদ্দীন আহমদ
  4. সিরাজুল আলম খান
ব্যাখ্যা

- ২ মার্চ একাত্তরের অগ্নিঝরা এই দিনে প্রথমবারের মতো উত্তোলিত হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
-  ঐতিহাসিক ওই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন ডাকসু'র তখনকার ভিপি আ স ম আবদুর রব।
- সেই দিনকে স্মরণ করে আজ (২ মার্চ) উদযাপন করা হচ্ছে 'জাতীয় পতাকা উত্তোলন দিবস'।
- ১৯৭১ সালের ২ মার্চ সেই দিনের দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা নামানো হয় এবং বাংলাদেশের পতাকা উড়ানো হয়।] 

উৎস: প্রথম আলো।

৮,৯২৫.
বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান কে?
  1. এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত
  2. এয়ার মার্শাল শফিউদ্দিন আহমেদ
  3. এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান
  4. এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারী
ব্যাখ্যা
- বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান ও ১৬তম প্রধান হলেন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি গত ১২ জুন বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
- জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে গত ২৪ জুন দায়িত্বগ্রহণ করেন।
(তথ্যসূত্র: বিমান ও সেনা বাহিনী ওয়েবসাইট)
৮,৯২৬.
নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) নেপাল
  4. ঘ) মালদ্বীপ
৮,৯২৭.
২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) হংকং
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) এর ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার প্রতিবেদনে শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ শাদ (বাংলাদেশ ১০৫)।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার – অক্টোবর ২০১৯

৮,৯২৮.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্যদেশ কয়টি?
  1. ক) ১০৫
  2. খ) ১০৬
  3. গ) ১০৭
  4. ঘ) ১০৮
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্যদেশ  - ১০৮টি।

• ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল আরও তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হলো।
• ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক সম্মেলনে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
- এতে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১০৮।
- এদের মধ্যে সহযোগী সদস্য ৯৬টি, বাকি ১২টি পূর্ণাঙ্গ সদস্য।

উৎস: দ্য ডেইলি স্টার।
৮,৯২৯.
Who is the current Director-General of the World Health Organization (WHO)? [February - 2025]
  1. Dr. Margaret Chan
  2. Dr. Gro Harlem Brundtland
  3. Dr. Tedros Adhanom Ghebreyesus
  4. Dr. Hiroshi Nakajima
ব্যাখ্যা
WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস, [ফেব্রুয়ারি - ২০২৫]  
- তিনি ২০১৭ সালে নির্বাচিত হন এবং ২০২২ সালে পুনর্নির্বাচিত হন।
- বর্তমানে WHO-এর ১৯৪টি সদস্য রাষ্ট্র রয়েছে। [ফেব্রুয়ারি - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে, যার মাধ্যমে দেশটি জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
 
সূত্র: WHO ওয়েবসাইট।
৮,৯৩০.
'ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩' অনুসারে, পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩:
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক 'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' প্রতিবেদন প্রকাশিত হয়।
- শিরোনাম: ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’।
- সর্বশেষ প্রকাশিত হয়: আগস্ট, ২০২৪।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন, 
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম,
৪. তুরস্ক,
৫. ভারত।

এছাড়াও,
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

উৎস: WTO ওয়েবসাইট। [link]
৮,৯৩১.
Despotic : Tyranny ::
  1. Authoritarian : Superiority
  2. Skillful : Celebrity
  3. Suspect : Illegality
  4. Generous : Liberality
ব্যাখ্যা
• Despotic - দানবিক (ক্ষমতাবান; অত্যাচারী এবং কঠোর);
• Tyranny - নির্যাতন (অত্যাচারী শাসন বা শাসনব্যবস্থা)।

Analogical recognition:
- The relationship here is that despotic describes a type of rule or governance characterized by tyranny. In other words, despotic rulers exhibit tyranny in their governance.
- Generous describes a characteristic or trait that embodies liberality, similar to how despotic describes a style of rule that embodies tyranny. Thus, this pair has a comparable relationship.

Options Discussion:
- Authoritarian - কর্তৃত্ববাদী (যারা ব্যক্তিগত স্বাধীনতার খরচে কঠোর শাসনকে সমর্থন করে);
- Superiority - শ্রেষ্ঠত্ব (অন্যান্যদের তুলনায় শ্রেষ্ঠ হওয়ার অবস্থা);

- Generous - উদার (অত্যধিক দেওয়ার প্রস্তুতি দেখানো);
- Liberality - উদারতা (নতুন ধারণার প্রতি খোলামেলা থাকা এবং মুক্তভাবে দেওয়ার গুণ);

- Skillful - দক্ষ (দক্ষতা প্রদর্শন করা);
- Celebrity - সেলিব্রিটি (বিশেষ করে বিনোদন বা খেলাধুলায় পরিচিত ব্যক্তি);

- Suspect - সন্দেহ (নিশ্চিত প্রমাণ ছাড়াই কিছু বিদ্যমান বা সত্য থাকার ধারণা বা ছাপ রাখা);
- Illegality - অবৈধতা (আইনের লঙ্ঘন; আইনের বিরুদ্ধে হওয়া অবস্থা)।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮,৯৩২.
ইন্টারপোল (Interpol) এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [জানুয়ারি - ২০২৫]
  1. দক্ষিণ সুদান
  2. পালাউ
  3. সুইডেন
  4. সেনেগাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইন্টারপোল (Interpol):

- ইন্টারপোলের পূর্ণরূপ হলো The International Criminal Police Organization।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা এটি বিশ্বের দেশগুলোর মধ্যে অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তারে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- ইন্টারপোল ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর ভিয়েনা, অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত হয় এবং
- বর্তমানে ১৯৬টি দেশের সদস্য নিয়ে গঠিত। [জানুয়ারি - ২০২৫]
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা হল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- এর সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোলের সর্বশেষ সদস্য হিসেবে পালাউ এই সংস্থায় যোগ দিয়েছে। [জানুয়ারি - ২০২৫]  

উৎস: Interpol ওয়েবসাইট।
৮,৯৩৩.
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? [মে, ২০২৫]
  1. ২০ বার
  2. ১৮ বার
  3. ১৭ বার
  4. ১৬ বার
ব্যাখ্যা
- সর্বশেষ ২০১৮ সালের সংবিধানের ১৭ তম সংশোধনী গৃহীত হয়।
- সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মেয়াদ বৃদ্ধি।

• সংবিধান সংশোধনী:

- বাংলাদেশের সংবিধান পরিবর্তনশীল, তবে তা দুষ্পরিবর্তনীয় প্রকৃতির।
- বিভিন্ন রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।
- জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংবিধান সংশোধন করা যায়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- নিম্নে বাংলাদেশে এ যাবৎকাল গৃহীত সংশোধনীসমূহ:
- ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহীত হয়।
- দ্বাদশ সংশোধনী দীর্ঘ ১৫ বছরের সামরিক, ছদ্ম সামরিক শাসন হতে মুক্ত হয়ে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রযাত্রা শুরু করে।
- জাতীয় সংসদে ১৯৯০ সালের ৬ আগস্ট এ সংশোধনী গ্রহণ করা হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান এবং পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৩৪.
Choose the correct analogical relations:
Desert : Oasis :: Ocean:
  1. Island
  2. River
  3. Pond
  4. Glacier
  5. Bay
ব্যাখ্যা
 • Correct Answer: ক) Island.
• Desert : Oasis
- Bangla Meaning: মরুভূমি : মরূদ্যান - মরুভূমি হচ্ছে বিস্তীর্ণ শুষ্ক বালুকাবেষ্টিত এলাকা; মরূদ্যান; (লাক্ষণিক) ঊষরপ্রান্তরে মনোরম স্থান; নিরানন্দ জীবনে আনন্দের স্মৃতি বা অভিজ্ঞতা।
- English Meaning: Desert - a large, dry, barren area (often sandy); Oasis - a fertile or green area in an arid region.

Answer pair: Ocean : Island.
- Bangla Meaning: মহাসাগর : দ্বীপ - মহাসাগর হচ্ছে বিশাল লবণাক্ত জলভাগ; দ্বীপ হচ্ছে সমুদ্র-জলে ঘেরা স্থলখণ্ড।
- English Meaning: Ocean - a very large expanse of sea; Island - a piece of land surrounded by water.
 
- An oasis is an isolated fertile area within a desert; likewise an island is an isolated land area within an ocean.
- মরুভূমির মধ্যে ওয়াসিস যেমন বিচ্ছিন্ন জলভাগ, মহাসাগরের মধ্যে দ্বীপ তেমনই বিচ্ছিন্ন স্থলখণ্ড। 

Other options:
খ) River :
- Bangla: নদী। 
- English: a large natural stream of water flowing across land.
- A river is water that flows across land, not an isolated land feature within water.

গ) Pond :
- Bangla: পুকুর।
- English: a small body of still water on land.
- A pond is water on land, not land within the ocean.

ঘ) Glacier :
Bangla: হিমবাহ।
English: a slowly moving mass of ice on land.
- A glacier is a land ice feature, not a landmass surrounded by ocean.

ঙ) Bay :
Bangla: উপসাগরী অবতলাংশ (খাঁজ)। English: a recessed coastal body of water connected to a larger sea or ocean.
- A bay is water indented into land (inverse relation), not land surrounded by water.

- Short reasoning: Oasis is an isolated fertile spot inside a desert → island is an isolated land spot inside an ocean; hence Desert : Oasis :: Ocean : Island.

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৮,৯৩৫.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইশিবা শিগেরু
  2. ফুমিও কিশিদা
  3. কোইজুমি শিনজিরো
  4. সানায়ে তাকাইচি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাপান:

- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: ইশিবা শিগেরু।

উল্লেখ্য,
- ইশিবা শিগেরু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী।
- তিনি ২০২৪ সালের ১ অক্টোবর ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হন।
- পাঁচবারের প্রচেষ্টার পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

উৎস: Worldatlas.
৮,৯৩৬.
'বিশ্ব মানবিক ভাতৃত্ববোধ বিষয়ক সম্মেলন-২০২৫' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. ভ্যাটিক্যান সিটি
ব্যাখ্যা
বিশ্ব মানবিক ভাতৃত্ববোধ বিষয়ক সম্মেলন-২০২৫:
- ২০২৫ সালের ১২-১৩ সেপ্টেম্বর 'বিশ্ব মানবিক ভাতৃত্ববোধ বিষয়ক সম্মেলন-২০২৫' ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত হবে।

⇒ বিশ্বমানব ভ্রাতৃত্ব সম্মেলন এক ঐতিহাসিক সমাবেশে পরিণত হতে যাচ্ছে— যা ঐক্য, শান্তি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে ভবিষ্যৎ গঠনে বিশ্বনেতা, গণ্যমান্য ব্যক্তি ও চিন্তাবিদদের একত্রিত করবে।
- এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতার সারণীর খসড়া, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সর্বজনীন নীতির রূপরেখা। আরও অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল বিশ্বের জন্য পোপ ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত একটি নতুন মানবসনদকে সংজ্ঞায়িত করার একটি ভিত্তিমূলক দলিল।
 এই উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে একটি বিশাল সমাবেশ আশা করা হচ্ছে, যা অন্যতম বৃহত্তম ইভেন্ট হিসাবে চিহ্নিত হবে। অনুষ্ঠানটিতে মানবভ্রাতৃত্বের নীতিগুলো পুনরায় নিশ্চিত করে একটি বৈশ্বিক কনসার্ট, আলোচনা এবং প্রতীকী মাল্টিমিডিয়া উপস্থাপনাও থাকবে।

উৎস: i) Fondazione Fratelli tutti ওয়েবসাইট।
ii) The Daily Star. 
৮,৯৩৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২-অনুসারে, খানার গড় আকার কত?
  1. ২.৫৬
  2. ৪.৯৮
  3. ৩.৫০
  4. ৩.৯৮
ব্যাখ্যা

- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে CAPI.
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর।
- গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত ৯৮ ও ১০০।
- দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- ২০২২ সালে খানার গড় আকার - ৩.৯৮।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৮,৯৩৮.
'ICC নারী বিশ্বকাপ-২০২৫'-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ভারত 
  2. অস্ট্রেলিয়া 
  3. দক্ষিণ আফ্রিকা 
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা

ICC নারী বিশ্বকাপ-২০২৫:
- এটি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অনুষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজক: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- অনুষ্ঠিত ম্যাচ: ৩১টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়: দীপ্তি শর্মা (ভারত)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: দীপ্তি শর্মা (ভারত)।

উৎস: ICC ওয়েবসাইট।

৮,৯৩৯.
বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় কবে?
  1. ৩০ নভেম্বর
  2. ১০ অক্টোবর
  3. ১ ডিসেম্বর
  4. ১১ জুন
  5. ১৬ মার্চ
ব্যাখ্যা
জাতীয় আয়কর দিবস:
- জাতীয় আয়কর দিবস পালিত হয় ৩০ নভেম্বর।

উল্লেখ্য,
- ২০০৮ সাল থেকে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হতো।
- এরপর ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।

উৎস: i) এনবিআর ওয়েবসাইট।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৮,৯৪০.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুসারে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ইসরায়েল
  2. পাকিস্তান
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুসারে এশিয়ার শীর্ষ দেশ ইসরায়েল।
- বৈশ্বিক সূচকে ইসরায়েলের অবস্থান ২য়।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪:

- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে Global Terrorism Index (GTI) 2024: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল,
• প্রথম: বুরকিনা ফাসো।
• দ্বিতীয়: ইসরায়েল।
• তৃতীয়: মালি।
• চতুর্থ: পাকিস্তান।
• পঞ্চম: সিরিয়া।
• ষষ্ঠ: আফগানিস্তান।
• সপ্তম: সোমালিয়া।
• অষ্টম: নাইজেরিয়া।
• নবম: মিয়ানমার।
• দশম: নাইজার।

⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ এ বাংলাদেশের অবস্থান ৩২ তম।

তথ্যসূত্র - Global Terrorism Index ওয়েবসাইট।
৮,৯৪১.
দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে?
  1. নিয়াজ মোরশেদ
  2. মনন রেজা নীড়
  3. ফাহাদ রহমান
  4. এনামুল হোসেন রাজীব
ব্যাখ্যা

দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার:
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।
- বর্তমানে মনন রেজা নীড় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
- অক্টোবর, ২০২৪-এ বিশ্ব দাবা সংস্থার চতুর্থ ফিদে জোন কাউন্সিলের সভায় তার আন্তর্জাতিক মাস্টারের খেতাব অনুমোদন হয়।
- তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে।
- আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।
- নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর পাঁচ মাস বয়সে।
- ১৪ বছর তিন মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন মনন।
- তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ।
- বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট৷

৮,৯৪২.
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?(সেপ্টেম্বর, ২০২৫)
  1. ভ্লাদিমির পুতিন
  2. নিকোলাই সেরগেভ
  3. মিখাইল মিশুস্তিন
  4. অ্যালেক্সি কেসিগিনি
ব্যাখ্যা

• মিখাইল মিশুস্তিন:
- রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল মিখাইল মিশুস্তিন।
- তিনি ১৬ জানুয়ারি ২০২০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- পরে তিনি ২০২৪ সালের ৭ মে পদত্যাগ করেন এবং ১০–১১ মে আবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রস্তাব ও সংসদের স্বীকৃতি অনুযায়ী পুনরায় প্রধানমন্ত্ৰী হিসেবে নিয়োগ পান।

কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর নাম:
- ভারত – নরেন্দ্র মোদি;
- যুক্তরাজ্য – কীয়ার স্টারমার;
- কানাডা – মার্ক কারনি;
- অস্ট্রেলিয়া – অ্যান্থনি আলবেনিজ;

উৎস: ব্রিটানিকা ও AP News.

৮,৯৪৩.
সম্প্রতি  আন্তর্জাতিক নারী সাহসিকতা (আইডব্লিউইসি) পুরস্কার লাভ করেন কে?
  1. ফাহমিদা হাসান ফিরোজ
  2. মিশেল ওবামা
  3. ফাওজিয়া করিম ফিরোজ
  4. লেডি ঝিল বাইডেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

আন্তর্জাতিক নারী সাহসিকতা:
- ২০২৪ সালের আন্তর্জাতিক নারী সাহসিকতা (আইডব্লিউইসি) পুরস্কার লাভ করেন - ফাওজিয়া করিম ফিরোজ
- ২০২৪ সালের ৪ মার্চ হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য বার্ষিক আইডব্লিউওসি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ফার্স্ট লেডি ঝিল বাইডেন অনুষ্ঠানটির আয়োজন করছেন।

উৎস: কালের কন্ঠ ও সমকাল পত্রিকা রিপোর্ট।
৮,৯৪৪.
কোন সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. খাদ্য ও কৃষি সংস্থা
  2. বিশ্ব খাদ্য কর্মসূচি
  3. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  4. বিশ্ব অভিযোজন কেন্দ্র
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
(সূত্রঃ WFP ও নোবেল পুরস্কার ওয়েবসাইট)
৮,৯৪৫.
সম্প্রতি, 'ইকতেদার ১৪০৪' নামক সামরিক মহড়া চালিয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর,২০২৫]
  1. চীন
  2. পাকিস্তান
  3. উত্তর কোরিয়া
  4. ইরান
ব্যাখ্যা

- ২১ আগস্ট ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী সফলভাবে সামরিক মহড়া 'ইকতেদার ১৪০৪' সম্পন্ন করেছে।
- এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে,
- যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।
- মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার 'জেনেভেহ' ও ডেস্ট্রয়ার 'সাবালান' থেকে একযোগে 'নাসির', 'গাদির' ও 'কাদের' নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

উৎস:যুগান্তর।

৮,৯৪৬.
বর্তমানে দেশে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ২৬টি
  2. ২৯টি
  3. ২৭টি
  4. ৩০টি
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্রে: 
- পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।
- এর মধ্যে উৎপাদনে আছে ২০টি।
- বাকিগুলোর মধ্যে চারটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হলেও উত্তোলন করা হচ্ছে না।
- সেগুলো হলো ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জকিগঞ্জ এবং কুতুবদিয়া।
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস।যা আবিষ্কৃত হয়েছিল ১৯৬২ সালে।
- সর্বশেষ বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে, সেটি সিলেটের বিবিয়ানা।
- বিবিয়ানা থেকেই এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৮,৯৪৭.
'কিয়েটো প্রটোকল' কোথায় সংশোধিত হয়?
  1. ক) আবুধাবি
  2. খ) রিওডি জেনেরিও
  3. গ) দোহা
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
- ২০১২ সালের ৮ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত COP এর ১৮-তম সম্মেলনে (COP-18) কিয়েটো প্রটোকল সংশোধিত হয়।
- কিয়েটো প্রটোকল - এর সংশোধনী কার্যকরের জন্য এর অনুমোদনকারী পক্ষ সমূহের তিন - চতুর্থাংশ অর্থ্যাৎ ১৪৪টি দেশের অনুসমর্থনের প্রয়োজন ছিল।
- ২০২২ সালের ১৫ জুন পর্যন্ত ১৪৮টি দেশ তা অনুসমর্থন করায় দোহা সংশোধনীর শর্ত পূরণ হয়েছে। সংশোধনীটি ৩১ ডিসেম্বর ২০২০ এ কার্যকর হয়।    

কিয়ােটো প্রটোকলঃ
-বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও তা এখনাে কার্যকর হয়নি।
 
উৎসঃ UNFCCC ওয়েবসাইট 
৮,৯৪৮.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে কতটি সদস্য দেশ রয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ১৫৮টি
  2. ১৬৪টি
  3. ১৬৬টি
  4. ১৮৬টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- WTO প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।

উল্লেখ্য,
⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৮,৯৪৯.
বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত? [মার্চ, ২০২০]
  1. ক) ৮.১৩%
  2. খ) ৮.১৫%
  3. গ) ৮.২০%
  4. ঘ) ৮.২৫%
ব্যাখ্যা
সুত্রঃ জাতীয় বাজেট ২০১৯-২০
৮,৯৫০.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী প্রথমবারের মতো কোন জনগোষ্ঠীকে আলাদাভাবে গণনা করা হয়েছে?
  1. প্রতিবন্ধী ব্যক্তি
  2. প্রবাসী বাংলাদেশী
  3. তৃতীয় লিঙ্গ 
  4. ক্ষুদ্র নৃগোষ্ঠী
ব্যাখ্যা

- জনশুমারি ২০২২ -এ প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে  আলাদাভাবে গণনা করা হয়েছে।
- তৃতীয় লিঙ্গ জনসংখ্যা-  ৮,১২৪ জন
- যা মোট জনসংখ্যার ০.০০৫%।

এছাড়াও, 
- দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত মোট জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ যার মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যার মধ্যে সর্বাধিক ৯,৯১,০১৩ জন চট্টগ্রাম বিভাগে বসবাস করে।

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)। -
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৮,৯৫১.
সম্প্রতি কোন বাংলাদেশি স্থপতি ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এ ভূষিত হয়েছেন? [নভেম্বর, ২০২৫]
  1. মেরিনা তাবাশ্যুম
  2. কাশেফ মাহবুব চৌধুরী
  3. ফজলুর রহমান খান
  4. আহসান আলী
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- সম্প্রতি ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।

⇒ বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

উৎস: প্রথম আলো।

৮,৯৫২.
Which is the most corrupt country in the corruption index published by Transparency International (TI) in 2024?
  1. Venezuela
  2. Syria
  3. South Sudan
  4. Yemen
  5. Somalia
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৮,৯৫৩.
অ্যাপলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের নাম কী?
  1. আই-ইন্টেলিজেন্স
  2. আই-এআই
  3. অ্যাপল এআই
  4. অ্যাপল ইন্টেলিজেন্স
ব্যাখ্যা
• অ্যাপল ইন্টেলিজেন্স:
-অ্যাপল তাদের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে থাকে।
- নতুন উদ্যোগ হিসেবে, অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সার্ভারের নিরাপত্তা ত্রুটি শনাক্তের জন্য সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
- এই সিস্টেমে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের কাজগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে সমন্বিত করা হয় এবং এটি ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে।
-এআইনির্ভর প্রযুক্তিটি আগামী সপ্তাহে আইফোনসহ অন্যান্য পণ্যের জন্য উন্মুক্ত হবে। 

সূত্র- প্রথম আলো।
৮,৯৫৪.
পূর্ববর্তী বছরের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে কত শতাংশ?
  1. ২২ শতাংশ
  2. ২৪ শতাংশ
  3. ৩৬ শতাংশ
  4. ৩১ শতাংশ
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় ৩৬.১৫ শতাংশ বেশি।
- ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিলো ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৮,৯৫৫.
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, বাংলাদেশের ২০২৩-২৪ সালের নীটওয়্যার রপ্তানি আয় কত? [january, 2025]
  1. ৪৪ বিলিয়ন ডলার
  2. ৩৬ বিলিয়ন ডলার
  3. ২৬ বিলিয়ন ডলার
  4. ১৯ বিলিয়ন ডলার
  5. ১৬ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, বাংলাদেশের ২০২৩-২৪ সালের রপ্তানি আয়: 
- নীটওয়্যার রপ্তানি আয় ১৯,২৮২ মিলিয়ন ডলার বা ১৯.২৮২ বিলিয়ন ডলার। 
- ওভেন গার্মেন্টস রপ্তানি আয় ১৬৮৬৯ মিলিয়ন ডলার বা ১৬.৮৬৯ বিলিয়ন ডলার। 
- তৈরি পোশাক রপ্তানি আয় ৩৬১৫১ মিলিয়ন ডলার বা ৩৬.১৫১ বিলিয়ন ডলার। 
- মোট রপ্তানি আয় ৪৪,৪৬৯ মিলিয়ন ডলার বা ৪৪.৪৬৯ বিলিয়ন ডলার। 
- প্রাথমিক পণ্য রপ্তানি আয় ১৩৫৭ মিলিয়ন ডলার বা ১.৩৫৭ বিলিয়ন ডলার। 
- ম্যানুফ্যাকচারিং পণ্য ৪৯,১১২ মিলিয়ন ডলার বা ৪৩.১১২ বিলিয়ন ডলার। 

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৮,৯৫৬.
Who is the newly appointed US Ambassador to Bangladesh? 
  1. Brent Christensen
  2. John Smith
  3. David Miller
  4. Peter Johnson
ব্যাখ্যা

• ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডি‌সেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র: বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন। 

৮,৯৫৭.
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা কত?
  1. ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
  2. ৫৫,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
  3. ৬৫,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
  4. ৬০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা

• ২০২৫-২০২৬ অর্থ-বছরের জুলাই-ডিসেম্বর সময়ের রপ্তানি কার্যক্রম:

- গত ২০২৪-২০২৫ অর্থ বছরে রপ্তানি আয় হয়েছিল ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
- চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৫,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার।
- জুলাই-ডিসেম্বর ২০২৫-২০২৬ অর্থ বছরে পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় ২৩,৯৯৬.৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই সময়ের রপ্তানি আয় ২৪,৫৩৩.৫০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২.১৯% কম।
- অর্জিত রপ্তানি আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার ৪৩.৬৩%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো [লিংক]।

৮,৯৫৮.
Which country is the champion of the 13th ICC Cricket World Cup?
  1. India
  2. South Africa
  3. New Zealand
  4. Australia
  5. Bangladesh
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:

- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।

- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৮,৯৫৯.
Complete the sentence: _____ is observed as the Victory Day in Bangladesh.
  1. 16th December
  2. 14th December
  3. 26th March
  4. 17th April
ব্যাখ্যা
Victory Day - বিজয় দিবস। 

• বিভিন্ন দিবস:
- জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ,
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ,
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট,
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর,
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর,
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস - ১২ ডিসেম্বর,
- জাতীয় বিজয় দিবস - ১৬ ডিসেম্বর,

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা
৮,৯৬০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, জিডিপিতে শিল্পখাতের অবদান কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৩০.৯৫%
  2. ৩৫.৯৫%
  3. ৩৭.৯৫%
  4. ৩৯.৯৫%
  5. ৪৭.৯৫%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর চূড়ান্ত হিসাব অনুযায়ী,
- ২০২২-২৩ অর্থবছরে কৃষিখাতের প্রবৃদ্ধি ৩.৩৭ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৩.০৫ শতাংশ।
- ২০২২-২৩ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়ে ৮.৩৭ শতাংশ হয়েছে, যা ২০২১- ২২ অর্থবছরে ছিল ৯.৮৬ শতাংশ।
- সেবা খাত ২০২২-২৩ অর্থবছরে ৫.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে তা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ০.৮৯ পার্সেন্টেজ পয়েন্ট কম।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা, ২০২৪।
৮,৯৬১.
বিবিএস এর সর্বশেষ রিপোর্ট অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত? [মে, ২০২৫]
  1. ২,৭৩৮ ইউএস ডলার
  2. ২,৭৪৯ ইউএস ডলার
  3. ২,৭৬৪ ইউএস ডলার
  4. ২,৭৯৭ ইউএস ডলার
  5. ২,৮৫৯ ইউএস ডলার
ব্যাখ্যা
চলতি মূল্যে মাথাপিছু আয়:
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ ইউএস ডলার)।
- ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মুদ্রায় মাথাপিছু আয় বাড়লেও ডলার মূল্যে কিছুটা কমেছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
৮,৯৬২.
২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ-২০২৫:
- বিশ্বের সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র (USA)।
- দৈনিক উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল।
- বিশ্ব উত্তোলনের প্রায় ২২%।
- তেল ভোক্তা দেশ হিসাবেও ১ নম্বরে।
- দৈনিক চাহিদা: প্রায় ২ কোটি ব্যারেল, বিশ্ব চাহিদার প্রায় ২০%।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি আরব।
- তৃতীয় শীর্ষ দেশ: রাশিয়া। দৈনিক উত্তোলন: প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল।

উৎস: U.S. Energy Information Administration (EIA), ERA.

৮,৯৬৩.
ভিটামিন D-এর অভাবে শিশুদের কোন রোগ হয়?
  1. স্কার্ভি
  2. বেরিবেরি
  3. রিকেটস
  4. রাতকানা
ব্যাখ্যা
ভিটামিন D:
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়।
- এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে উপস্থিত কোলেস্টেরল হতে ধাপে ধাপে
লিভার ও কিডনির সহায়তায় সংশ্লেষিত হয়।
- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন D-এর প্রধান উৎস।
- বাঁধাকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন D পাওয়া যায়।
- ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে।
- ভিটামিন D-এর অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে।

অন্যদিকে,
- স্কার্ভি হয় ভিটামিন C এর অভাবে হয়।
- রাতকানা হয় ভিটামিন A এর অভাবে হয়।
- পেলেগ্রা হয় ভিটামিন B3 (নিয়াসিন) এর অভাবে হয়।

উৎস: সাধারন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৮,৯৬৪.
What is the full form of URL?
  1. Uniform Record Locator
  2. Uniform Resource Locator
  3. Universal Resource Location
  4. Universal Remote Location
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Uniform Resource Locator।

URL (Uniform Resource Locator)
- একটি ওয়েব সাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে।
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator।
- যেমন- http://www.shikkha.com; তবে উল্লেখ্য যে, শুধুমাত্র www.shikkha.com বা shikkha.com কে URL বলা হয় না।
- URL এর তিনটি অংশ থাকে।
যথা-(১) প্রটোকোলের নাম,
(২) হোস্টনেইম ও (৩) ফাইলের নাম।

যেমন-
htttp://www.google.com/maps
htttp: প্রটোকোলের নাম
www.google.com: হোস্টনেইম
maps: ফাইলের নাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৯৬৫.
২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ মোট জিডিপির কত শতাংশ?
  1. ২.৭%
  2. ৩.৫%
  3. ৪.৭%
  4. ৩.৭%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ((জিডিপির ৩.৭%))।
- রাজস্ব আদায়ের  লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- উন্নয়ন ব্যয়- ২,৪৫,৬০৯ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
- সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ- ২,০৭,৬২৯ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

৮,৯৬৬.
Cholera: Water :: ____ : Air
  1. Diarrhoea
  2. Fever
  3. Hypertension
  4. Bronchitis
ব্যাখ্যা
The correct analogy is - Bronchitis.

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Cholera - কলেরা।
Water - পানি।

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Bronchitis - ব্রঙ্কাইটিস।
Air - বাতাস।

- অর্থাৎ, এই শব্দজোড় গুলো পরস্পর Waterborne (জলবাহিত) এবং Airborne (বায়ুবাহিত) রোগের সম্পর্ক প্রকাশ করে।

• উল্লিখিত অপশনগুলো,
- Diarrhoea: ডায়রিয়া,
- Fever: জ্বর,
- Hyeprtension: উচ্চ রক্তচাপ।

• সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Bronchitis : Air.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৮,৯৬৭.
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
  1. টঙ্গী
  2. মিরসরাই
  3. আড়াইহাজার
  4. ঈশ্বরদী
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম জেলার মিরসরাই-এ অবস্থিত।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):

- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। 
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর।
- এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

⇒ ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়।
- ২০১৮ সালে এটির নাম পাল্টে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ রাখা হয়।
- সম্প্রতি নভেম্বর, ২০২৪-এ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’-এর নাম পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’। 

উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৮,৯৬৮.
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে 'ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র' হিসেবে ঘোষণা করেছেন? 
  1. তাইওয়ান
  2. জাপান
  3. সৌদি আরব
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

• ট্রাম্পের ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' ঘোষণা:
- মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৮ নভেম্বর, ২০২৫ সন্ধ্যায় সৌদি যুবরাজের সাথে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান, নন-ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করে আমরা আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
- “Major non-NATO ally” (MNNA) হচ্ছে এমন একটি স্বীকৃতি যা যুক্তরাষ্ট্র দেয়া হয় — যেখানে কোনো দেশ ন্যাটোর সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচিত হয়।
- এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এ মর্যাদা দিয়েছে।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৮,৯৬৯.
জিএসএম এর পূর্ণরূপ কী ?
  1. General Signal Modulation
  2. Global Satellite Mobile
  3. General System for Messaging
  4. Global System for Mobile communications
ব্যাখ্যা

• জিএসএম (GSM) এর পূর্ণরূপ হলো Global System for Mobile communications। এটি একটি স্ট্যান্ডার্ড প্রযুক্তি যা মোবাইল ফোনে ভয়েস কল এবং ডেটা ট্রান্সমিশন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। GSM প্রযুক্তি সেলুলার নেটওয়ার্ক ভিত্তিক, যেখানে এলাকা ভাগ করা হয় সেল বা সেল টাওয়ার হিসেবে। প্রতিটি সেলে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কমিউনিকেশন করা হয়, যা একই সময়ে অনেক ব্যবহারকারীকে সেবা প্রদান করতে সক্ষম। GSM নেটওয়ার্ক নিরাপদ, এবং এটি সিম কার্ড ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখে। এটি বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত মোবাইল কমিউনিকেশন স্ট্যান্ডার্ড। সঠিক উত্তর হলো ঘ) Global System for Mobile communications।

• জিএসএম মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- ইউরোপীয়ান দেশসমূহে রোমিং (Roaming) করা যায়। অন্যান্য অনেক দেশেই অর্থের বিনিময়ে এই সেবা পাওয়া যায়।
- সিম (SIM) কার্ডের সহজ ব্যবহার।
- ফ্রিকোয়েন্সি হপিং (Hopping) সুবিধা; কম ফ্রিকোয়েন্সীতে অসুবিধা হলে ফ্রিকুয়েন্সী স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়।
- RA বক্সের মাধ্যমে ISDN এর সাথে সংযুক্ত হওয়া যায়।
- উচ্চ গুণগত মান সম্পন্ন অবিচ্ছিন্ন ট্রান্সমিশন।
- GPRS ও EDGE সুবিধা প্রদান করে। ট্রান্সমিশন পাওয়ার নিয়ন্ত্রণ করা হয়।
- GSM এ মূলত চার ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। এদেরকে GSM 400, GSM 900, GS 1800, GSM 1900 দ্বারা প্রকাশ করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৯৭০.
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ মেগা সিটির কয়টি এশিয়া মহাদেশে অবস্থিত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা

মেগা সিটি:
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৩৩টি মেগা সিটি রয়েছে।
- এই মেগা সিটিগুলোর মধ্যে প্রথম ১০টির ৯টিই এশিয়া মহাদেশে অবস্থিত।
- তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
- জাকার্তায় ৪ কোটি ১৯ লাখের বেশি মানুষ বসবাস করেন।
- বাংলাদেশের রাজধানী ঢাকা (৩ কোটি ৬৬ লাখ) এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর।
- ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও। টোকিওর বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

উল্লেখ্য,
- পরবর্তীতে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি (বাসিন্দা ৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।
- এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ স্থান পাওয়া একমাত্র মেগা সিটি মিসরের কায়রো। কায়রোর বর্তমান বাসিন্দা ৩ কোটি ২০ লাখ।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

৮,৯৭১.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংখ্যক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে?
  1. বান্দরবান 
  2. রাঙামাটি 
  3. খাগড়াছড়ি 
  4. শেরপুর
ব্যাখ্যা

ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে। এ জেলায় এসব জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪। 
- জেলার দিক দিয়ে -দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

⇒ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- এর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- এর মধ্যে ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর ও ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।

⇒ পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- এ অঞ্চলে বসবাস করে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
- তাদের মধ্যে চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া জাতিগোষ্ঠী উল্লেখযোগ্য। 

⇒ সংখ্যার দিক দিয়ে -
- বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।
- দ্বিতীয় অবস্থানে আছে মারমা।
- তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) প্রথম আলো।

৮,৯৭২.
Letter : Word
  1. Home work : School
  2. Page : Book
  3. Product : Factory
  4. Club : People
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
• Letter - অক্ষর; বর্ণ, চিঠি, পত্র, লিপি।
• Word -  শব্দ, ধ্বনি বা ধ্বনিসমষ্টি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক)
Home work - বাড়ির কাজ।
School - বিদ্যালয়
 
খ)
Page - পৃষ্ঠা
Book - বই, পুস্তক।
 
গ)
Product -  উৎপন্নদ্রব্য।
Factory - কারখানা।
 
ঘ)
Club - সংঘ; সমিতি, ক্লাব, সমিতি বা ক্লাব কর্তৃক ব্যবহৃত কক্ষ বা ভবন।
Meeting -  সভা; সমাবেশ।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Page : Book.
- Word হচ্ছে কতিপয় Letter এর সমাবেশ।
- একইভাবে Book হচ্ছে কতিপয় Page এর সমাবেশ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৯৭৩.
সম্প্রতি (অক্টোবর, ২০২৪) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকার কোন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে?
  1. ঢাকা সেনানিবাস ও তৎসংলগ্ন
  2. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন
  3. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও তৎসংলগ্ন
  4. সবগুলোই
ব্যাখ্যা
• শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন ৩ কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা কার্যকর করা হয়।
-------------------
• ২৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে- 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

- ১ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সূত্র- কালেরকন্ঠ, ঢাকা ট্রিবিউন।
৮,৯৭৪.
২০২০-২১ অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে?
  1. ৪২০.৩৫ লক্ষ মেট্রিক টন
  2. ৪৫৫.৬৫ লক্ষ মেট্রিক টন
  3. ৪৯০.২৩ লক্ষ মেট্রিক টন
  4. ৪৬৬.৩৫ লক্ষ মেট্রিক টন
ব্যাখ্যা

২০২০-২১ অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৬৬.৩৫ লক্ষ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।
- যা গত অর্থবছরে ছিল ৪৫৩.৪৪ লক্ষ মেট্রিক টন।
- গত বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্রা ১২.৯১ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২১

৮,৯৭৫.
How many women won the Nobel Prize in 2025?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
ব্যাখ্যা

২০২৫ সালের নারী নোবেল পুরস্কার বিজয়ী:
- ২০২৫ সালে মোট দুইজন নারী নোবেল পুরস্কার লাভ করেন।
- এরা হলেন: চিকিৎসাবিদ্যায় মেরি ই. ব্রুনকো ও শান্তিতে ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।

উল্লেখ্য,
- মেরি ই. ব্রুনকো ও মারিয়া কোরিনা মাচাদোসহ মোট ৬৭ জন এখন পর্যন্ত নোবেল পুরস্কার লাভ করেন।
- উল্লেখ্য যে ম্যারি কুরি একমাত্র নারী যিনি দুইবার নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ী:
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।

উৎস: Nobel Prize ওয়েবসাইট। 

৮,৯৭৬.
জাতিসংঘ শরণার্থী সংস্থা (UHHCR)-এর নতুন হাই কমিশনার নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফিলিপ্পো গ্র্যান্ডি
  2. বারহাম সালিহ
  3. ড. আসাদ এম খান
  4. আবদুল কাদির ইমাম
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।

উল্লেখ্য,
- জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ।
- সালিহ ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন।
- তিনি ইতালির ফিলিপ্পো গ্র্যান্ডির স্থলাভিষিক্ত হবেন। 
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সালিহ দায়িত্ব নেবেন।

তথ্যসূত্র- বাসস। [link]

৮,৯৭৭.
SAFTA এর সদস্য দেশ নয় কোনটি? [মে,২০২৫]
  1. ভারত
  2. পাকিস্তান
  3. মায়ানমার
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
SAFTA চুক্তিটি:
- পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement -SAFTA.
- দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি (
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- সদস্য দেশসমূহ, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত,মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। [মে,২০২৫]
- মায়ানমার SAFTA চুক্তিটির সদস্য দেশ নয়।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ। -
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।
৮,৯৭৮.
আসিয়ান জোটের নবীনতম সদস্য কোনটি? (জানুয়ারি, ২০২৬)
  1. ইন্দোনেশিয়া 
  2. ভিয়েতনাম
  3. পূর্ব তিমূর
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা

• ASEAN (Association of Southeast Asian Nations):
- আসিয়ান এর পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস।
- আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের একটি অর্থনৈতিক আঞ্চলিক জোট।
- এর সদস্য দেশগুলো হলো- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সদ্য যুক্ত হওয়া পূর্ব তিমুর।
- ১৯৬৭ সালে স্নায়ুযুদ্ধের সময় আসিয়ান গঠিত হয়।
- ASEAN এর সদরদপ্তর হলো জাকার্তা, ইন্দোনেশিয়া।
- আসিয়ানের ৪৭তম সম্মেলনে একাদশ সদস্য হিসেবে পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- পূর্ব তিমুর ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে এর জনসংখ্যা প্রায় ১৪ লাখ। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র:  ASEAN ওয়েবসাইট।

৮,৯৭৯.
এখন অব্দি কতজন নারী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? [মার্চ, ২০২৫]
  1. ১৮ জন
  2. ২২ জন
  3. ১৭ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
সাহিত্যে নোবেল পুরস্কার:
- এখন অব্দি ১৮ জন নারী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- নোবেল প্রাইজ সাহিত্য জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে আসছে।
- ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১২১ জন লেখককে সাহিত্যে এই পুরস্কার দেওয়া হয়েছে।
- এদের মধ্যে মাত্র ১৮ জন নারী লেখক মর্যাদাবান এই পুরস্কারটি পেয়েছেন। 

এছাড়াও,
- ১৯০১ - ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৫ জন নারী নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৮,৯৮০.
বর্তমানে IDA এর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ১৭৫টি
  2. ১৮৫টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA): 
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংকের একটি অংশ, যা নিম্ন-আয়ের দেশগুলোকে সহায়তা প্রদান করে।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এটি বিশ্বব্যাংকের মূল ঋণ প্রদানের শাখা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর সম্পূরক।
- বর্তমানে IDA-তে ১৭৫টি সদস্য দেশ রয়েছে।
- IDA স্বল্প সুদের ঋণ এবং অনুদান প্রদান করে, যা নিম্ন-আয়ের দেশগুলোর ভবিষ্যৎ বিনিয়োগ, জীবনমান উন্নয়ন এবং নিরাপদ ও সমৃদ্ধ সম্প্রদায় গড়তে সাহায্য করে।
- ৭৮টি নিম্ন-আয়ের দেশকে IDA সহায়তা প্রদান করে, যা এসব দেশের জন্য সামাজিক সেবাখাতে প্রধান অর্থায়নের উৎস।

উৎস: IDA ওয়েবসাইট।
৮,৯৮১.
বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রয়াত্ত বানিজ্য ব্যাংক কয়টি? [জুন, ২০২৫]
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৮ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [জুন, ২০২৫]
• রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (SOCBs): মোট: ৬টি
- বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৮,৯৮২.
এফ- ১৬ কী?
  1. যুদ্ধ বিমান
  2. স্যাটেলাইট
  3. সাবমেরিন
  4. প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র:
- এফ-১৬ যুদ্ধ বিমান।
- বি- ৫২ (বোমারু বিমান),
- স্টেলথ (রাডারের নজর এড়াতে সক্ষম জঙ্গি বিমান),
- সি-১৩০ (সামরিক পরিবহন বিমান)।

• রাশিয়া
- ইয়াক-১৩০ (অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান),
- মিগ - ২১ / মালালাইকা (যুদ্ধ বিমান),
- মিগ - ২১ এর চীনা সংস্করণ জে-৭ / এফ-৭ এয়ারগার্ড,
- মিগ ২১ বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান।

• যুক্তরাজ্য: 
- চ্যালেঞ্জার -১ (ট্যাংক)।

• জার্মানি:
- U Boat (Under sea Boat - সাবমেরিন)।

উৎস: Britannica.
৮,৯৮৩.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী? [জানুয়ারি, ২০২৬]
  1. জুবায়ের রহমান চৌধুরী
  2. সৈয়দ রেফাত আহমেদ
  3. মোঃ আসাদুজ্জামান
  4. ওবায়দুল হাসান
ব্যাখ্যা

প্রধান বিচারপতি:
- জুবায়ের রহমান চৌধুরী বর্তমান প্রধান বিচারপতি
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫ তম বিচারপতি।
- সংবিধানের  ৯৫(১) অনচ্ছেদ, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন।
- এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। 
- বিচারপতি রিফাত ১৯৮৪ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।
- ১৯৮৬ সালে তিনি হাইকোর্ট বিভাগের এবং ২০০২ সালে আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
- তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।
- এবং ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের একজন স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।


উল্লেখ্য,
- দেশের ২৪ তম বিচারপতি ওবায়দুল হাসান।
- মোঃ আসাদুজ্জামান বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল।

উৎস: আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা।

৮,৯৮৪.
G-20'র ২১তম সদস্যপদ লাভ করে -
  1. ওপেক
  2. আরব লীগ
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: ডেইলি স্টার (সেপ্টেম্বর ৯, ২০২৩) ও জি-২০ ওয়েবসাইট।
৮,৯৮৫.
If Roots: Root, then
  1. Greens: Green
  2. Boot: Boots
  3. Goods: Good
  4. Moods: Mood
ব্যাখ্যা

→ [Bangladesh Bank Post Name: Officer (General)]

Analogy: Roots: Root :: Moods: Mood.
If Roots : Root, then — ?
এখানে মূল বিষয় হলো Plural (বহুবচন) এবং Singular (একবচন) এর সম্পর্ক।

- Roots: Root
- এখানে "Roots" হলো  plural এবং "Root" হলো singular.
- অর্থাৎ, "Roots" এর singular হলো "Root".
- Relation: Plural : Singular.

অপশন আলোচনা:

ক) Greens : Green
- এটাও singular-plural সম্পর্ক দেখায়। কিন্তু greens অনেক সময় শুধু green-এর plural নয়, বরং সবুজ শাকসবজি অর্থে আলাদা noun হিসেবেও ব্যবহৃত হয়। তাই এটি কিছুটা lexical ambiguity তৈরি করে।

খ) Boot : Boots
- এখানে order উল্টো। প্রশ্নে আছে plural : singular, কিন্তু এখানে singular : plural.

গ) Goods : Good
- এখানে goods হলো আলাদা noun, অর্থ পণ্যসামগ্রী। এটি শুধু good-এর plural নয়।

ঘ) Moods : Mood
- এখানে একদম পরিষ্কারভাবে plural : singular সম্পর্ক আছে, যেমন roots : root.

Greens : Green → সম্ভব, কিন্তু “greens” অনেক সময় আলাদা noun অর্থে ব্যবহার হয় (যেমন শাক-সবজি), তাই একদম singular-plural সম্পর্ক না।
- তাই সঠিক উত্তর - ঘ) Moods : Mood.

৮,৯৮৬.
‘সুন্দরবন দিবস' কবে পালন করা হয়?
  1. ১০ ফেব্রুয়ারি
  2. ১২ ফেব্রুয়ারি
  3. ১৪ ফেব্রুয়ারি
  4. ১৬ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
সুন্দরবন দিবস:
- প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়।
- সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
- সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে। 

উল্লেখ্য,
- ২০২৫ সালে পালিত হয়েছে ২৫তম সুন্দরবন দিবস।
- এবার সুন্দরবন দিবসের প্রতিপাদ্য ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৮,৯৮৭.
Which of the following is a founding member of ASEAN?
  1. Vietnam
  2. Thailand
  3. Laos
  4. Brunei
  5. None of The Above
ব্যাখ্যা
• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি।
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮,৯৮৮.
অর্থনৈতিক একত্রীকরণের লক্ষ্যে কোন দেশদ্বয় অভিন্ন মুদ্রা চালু করেছে?
  1. ক) নেপাল ও ভুটান
  2. খ) ব্রাজিল ও আর্জেন্টিনা
  3. গ) চীন ও রাশিয়া
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- অভিন্ন মুদ্রা প্রতিষ্ঠাসহ বৃহত্তর অর্থনৈতিক একীকরণের লক্ষ্যে একত্রিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
- ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের লেখা যৌথ এক নিবন্ধে একথা বলা হয়েছে।
- মুদ্রার নাম- সুর।
- ‘ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস’র (সিইএলএসি) সম্মেলনে এই এক মুদ্রা নীতির ঘোষণা দেওয়া হয়।
-  ২০১৯ সালে অভিন্ন মুদ্রা চালুর এই ধারণাটি নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু সে সময় ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক থেকে এর বিরোধিতা করা হয়েছিল।

উৎস: যুগান্তর।
৮,৯৮৯.
International Criminal Court-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জুলাই, ২০২৪]
  1. ১২৪টি
  2. ১২১টি
  3. ১৩৩টি
  4. ১৩৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

International Criminal Court (ICC):

- আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম চুক্তির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান সদস্য: ১২৪টি।
- ১২৪তম সদস্য: আর্মেনিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
৮,৯৯০.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, দেশে সাক্ষরতার হার কত শতাংশ?
  1. ৭৩.২৬%
  2. ৭৪.৮০%
  3. ৭৫.০৭%
  4. ৭৬.৫৯%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার: ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা: পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা: জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৮,৯৯১.
বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ আমদানি উৎস কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান আমদানি উৎসসমূহ(২০২০-২০২১):
- প্রথম : চীন (২৫.৩ শতাংশ)
- দ্বিতীয় : ভারত (১৬.৯ শতাংশ)
- তৃতীয় : সিঙ্গাপুর (৪.৮ শতাংশ)
- চতুর্থ : যুক্তরাষ্ট্র (৪.৪ শতাংশ)
- পঞ্চম : জাপান (৩.৯ শতাংশ)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৮,৯৯২.
বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNU
  3. UNICEF
  4. UNFPA
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।

• UNFPA:
- UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- এটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: নাতালিয়া কানেম।
- বিশ্ব জনসংখ্যা দিবস:  ১১ জুলাই। 

• UNFPA কাজ:
- প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা,
- যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান,
- এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।

উৎস: UNFPA ওয়েবসাইট।

৮,৯৯৩.
Endemic : Regional :: Exculpate: ?
  1. Dwindle
  2. Allegiance
  3. Acquit
  4. Censure
ব্যাখ্যা
• Endemic
English Meaning: (especially of a disease or social condition) found particularly in a specific area or group.
Bangla Meaning: কোনো দৈশিক; আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ।

• Regional
English Meaning: relating to or coming from a particular part of a country
Bangla meaning: আঞ্চলিকভাবে।

• Exculpate
English Meaning: to remove blame from someone
Bangla meaning: অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া।

Options,
- Acquit: নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।
- Dwindle: হ্রাস পাওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষীণ হওয়া; ক্রমশ কমে যাওয়া
- Censure: সমালোচনা করা
- Allegiance: কর্তব্য; নিষ্ঠা; বিশ্বস্ততা; আনুগত্য

Complete analogy: Endemic : Regional :: Exculpate: Allegiance.
Relation: Endemic ও Regional দুটি সমার্থক শব্দ তেমন ভাবে Exculpate ও Acquit দুটি শব্দ সমার্থক।

Source: Cambridge & Accessible Dictionary.
৮,৯৯৪.
২০২৪ সালে একমাত্র নারী নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক?
  1. ভিয়েতনাম
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
২০২৪ সালের নারী নোবেল বিজয়ী:
- ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।

- ২০২৪ সালে মোট নোবেল পুরস্কার লাভ করেন ১১ জন ও একটি সংস্থা।
- সংস্থাটি হলো জাপানি সংস্থা নিহন হিদানকিও যা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, 
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৮,৯৯৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, জিডিপি প্রবৃদ্ধির হার কত? 
  1. ৪.৯৭%
  2. ৩.৯৭%
  3. ৩.৫২%
  4. ৩.৬৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।

এছাড়াও, 
 বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮,৯৯৬.
BREXIT কার্যকর হয় কত তারিখে?
  1. ক) ২২ জানুয়ারি ২০২০
  2. খ) ২৪ জানুয়ারি ২০২০
  3. গ) ২৯ জানুয়ারি ২০২০
  4. ঘ) ৩১ জানুয়ারি ২০২০
ব্যাখ্যা
ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে BREXIT বিল পাশ হয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে। এর আনুষ্ঠানিক নাম European Union (Withdrawal Agreement) Act 2020। রানি দ্বিতীয় এলিজাবেথ ২৩ জানুয়ারি ২০২০ বিলটিতে স্বাক্ষর করার ফলে এটি আইনে পরিণত হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই নেতা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিওন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ২৪ জানুয়ারি ২০২০ BREXIT চুক্তিতে স্বাক্ষর করেন। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা ২৯ জানুয়ারি ২০২০ তারিখে BREXIT চুক্তি অনুমোদন করেন এবং ৩১ জানুয়ারি ২০২০ তারিখে স্থানীয় সময় রাত ১১টায় BREXIT কার্যকর হয়। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
৮,৯৯৭.
'ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-২০২৫'-এ চ্যাম্পিয়ন হয়েছে -
  1. আর্জেন্টিনা
  2. ফ্রান্স
  3. মরক্কো
  4.  কলম্বিয়া
ব্যাখ্যা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-২০২৫:
- এটি ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৪তম আসর।
- আয়োজক দেশ: চিলি।
- সময়সূচী: ২৭ সেপ্টেম্বর – ১৯ অক্টোবর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ২৪টি। 
- চ্যাম্পিয়ন: মরক্কো।
- রানার্সআপ: আর্জেন্টিনা।

উৎস: FIFA ওয়েবসাইট।

৮,৯৯৮.
If Patron : Support then -
  1. ক) Spouse : Divorce
  2. খ) Artist : Imitation
  3. গ) Counselor : Advice
  4. ঘ) Restaurant : Customer
ব্যাখ্যা
Patron (পৃষ্ঠপোষক) যেমন কোন কিছুতে support (সহায়তা) প্রদান করে,
তেমনি Counselor (উপদেষ্টা) কোন বিষয়ে advice (উপদেশ) প্রদান করে।
৮,৯৯৯.
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য কত ধরা হয়েছে?
  1. ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

তথ্যসূত্র: বাজেট ২০২৫-২০২৬।

৯,০০০.
জাতীয় নদী রক্ষা কমিশনের সর্বশেষ তথ্যমতে (সেপ্টেম্বর, ২০২৩), বর্তমানে দেশে নদ-নদীর সংখ্যা কত?
  1. ৯০৮টি
  2. ৯৮৮টি
  3. ১০০৮টি
  4. ১০১৮টি
ব্যাখ্যা
দেশে নদ-নদীর সংখ্যা:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা এক হাজার আট।
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা বিষয়ক সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
- এ ছাড়া ১০০ থেকে ১৯৯ কিলোমিটারের নদী রয়েছে ৪২টি, ১০ থেকে ৯৯ কিলোমিটারের নদী ৪৮০টি এবং ১ থেকে ৯ কিলোমিটারের দৈর্ঘ্যের নদীর সংখ্যা ৩৭৬টি।
- এক কিলোমিটারের‌ও কম দৈর্ঘ্যের নদী রয়েছে ৪১টি।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। 

উল্লেখ্য,
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে।
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

উৎস: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।