বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৮৯ / ৯২ · ৮,৮০১৮,৯০০ / ৯,৩৬৭

৮,৮০১.
বিবিএসের তথ্যানুসারে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত সংখ্যক লোক বসবাস করে?
  1. ১,১১৬ জন
  2. ১,১২৮ জন
  3. ১,১৪০ জন
  4. ১,১৫৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
- মোট জনসংখ্যা : ১৬.৮২ কোটি
- জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার : ১.৩০ শতাংশ
- নারী ও পুরুষ অনুপাত : ১০০ : ১০০.২।
(তথ্যসূত্রঃ বিবিএস SVRS Report-2020)
৮,৮০২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, দেশের রপ্তানি আয়ে শিল্পজাত পণ্যসমূহের মধ্যে পাটজাত পণ্যের অবস্থান কত?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
রপ্তানি পরিস্থিতি:
- ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি পরিস্থিতি -

⇒ প্রধান শিল্পজাত পণ্য:
১। নিটওয়্যার: ১৮৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
২। তৈরি পোশাক (ওভেন): ১৪২৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
৩। পাটজাত পণ্য: ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।
৪। প্রকৌশল দ্রব্য: ৩৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
৫। জুতা: ৩৪১ মিলিয়ন মার্কিন ডলার।
৬। রাসায়নিক দ্রব্য: ২২৭ মিলিয়ন মার্কিন ডলার।
৭। চামড়া: ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।
৮। হস্ত শিল্পজাত দ্রব্য: ২৩ মিলিয়ন মার্কিন ডলার।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- একক পণ্য হিসাবে নীটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয়।
- রপ্তানিতে ‘প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ২.৬৩% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার – ৯৭.৩৭%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ‘কৃষিজাত পণ্য’।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৮০৩.
PATRIOTIC: CHAUVINISTIC::
  1. Incisive: Trenchant
  2. Impudent: Intolerant
  3. Furtive: Surreptitious
  4. Verbose: Prolix
ব্যাখ্যা
• The correct analogy is - Verbose: Prolix.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- PATRIOTIC - দেশপ্রেমমূলক।
- CHAUVINISTIC - উগ্রদেশপ্রেমমূলক।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Verbose- শব্দবহুল।
- Prolix - অতিবিস্তৃত।

• অর্থাৎ, Patriotic হলো দেশপ্রেমমূলক, আর Chauvinistic হলো উগ্র দেশপ্রেমমূলক; তেমনি Verbose হলো শব্দবহুল আর Prolix হলো অতিবিস্তৃত।

• অন্যান্য অপশন,
- Incisive (ব্যঙ্গকারী): Trenchant (তীব্র/ তীক্ষ্ম)
- Impudent (বেহায়া): Intolerant (অসহিষ্ণু)
- Furtive (চোরা): Surreptitious (গুপ্ত)

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Verbose: Prolix.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৮,৮০৪.
সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কোন দেশের সৈনিকের দেহাবশেষ ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে সরিয়ে নেয়া হয়েছে? (নভেম্বর, ২০২৪)
  1. কানাডা
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ময়নামতি ওয়ার সিমেট্রি:

- কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ সমাহিত করার ৮১ বছর পর সরিয়ে নেওয়া হয়েছে।
- তাঁদের দেহাবশেষ জাপানে নেওয়া হবে।
- জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ওই ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়।
- ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের ১৭২ জন, বৌদ্ধধর্মের ২৪ জন, হিন্দুধর্মের ২ জন ও বাকিরা খ্রিষ্টধর্মাবলম্বী।
- এর মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১২, নিউজিল্যান্ডের ৪, দক্ষিণ আফ্রিকার ১, অবিভক্ত ভারতের ১৭১, রোডেশিয়ার ৩, পূর্ব আফ্রিকার ৫৬, পশ্চিম আফ্রিকার ৮৬, বার্মার (বর্তমান মিয়ানমার) ১, বেলজিয়ামের ১, জাপানের ২৪ জন এবং পোল্যান্ডের ১ জনের সমাধি আছে।
- ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষসহ সমাধির মাটি তাঁর স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান।
- কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
- কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৭ নভেম্বর ২০২৪।
৮,৮০৫.
কোন বিমানবন্দরকে 'পানাহারের আশ্চর্যভূমি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে?
  1. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান
  2. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার
  3. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর
  4. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
চাঙ্গি বিমানবন্দর:
- বিমান যোগাযোগ বিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স তথ্য অনুযায়ী, টানা ১৩ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি।
- স্কাইট্র্যাক্স সিঙ্গাপুরের বিমানবন্দরটিকে একটি ‘পানাহারের আশ্চর্যভূমি’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

⇒ ৯ এপ্রিল, ২০২৫ মাদ্রিদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে এটি বিশ্বসেরা এয়ারপোর্ট ডাইনিং, বিশ্বসেরা এয়ারপোর্ট ওয়াশরুম ও এশিয়ার সেরা বিমানবন্দর পুরস্কার জেতে। 

উৎস: i) SKYTRAX ওয়েবসাইট।
ii) সমকাল
৮,৮০৬.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রণীত নতুন ভিত্তি বছরে জিডিপির খাত কয়টিতে উন্নীত করেছে?
  1. ১৫টি
  2. ২১টি
  3. ২৪টি
  4. ২২টি
ব্যাখ্যা
- দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭২-৭৩ অর্থবছরকে ভিত্তিবছর ধরে জিডিপি প্রকাশ শুরু করে।
- তখন ১১ টি খাতের উপর ভিত্তি করে জিডিপি প্রকাশ করা হতো।
- এরপর কয়েকবার ভিত্তি বছর পাল্টানো হয় এবং জিডিপি খাত ১১ থেকে ১৫ টি তে উন্নীত করা হয়।
- সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি করে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা শুরু করে।
- নতুন ভিত্তি বছরে জিডিপি খাত ২৪টি তে উন্নীত করা হয়।
- নতুন খাতসমূহ: মোবাইল ব্যাংকিং; এজেন্ট ব্যাংকিং; গরু ও হাঁস-মুরগি; নার্সারি; লটকন, ড্রাগন, স্ট্রবেরি, ক্যাপসিকাম, মাশরুম; আবাসন; কেব্‌ল টেলিভিশন; ইন্টারনেট; হেলিকপ্টার।
উৎস: বিবিএস, পত্রিকা রিপোর্ট।
৮,৮০৭.
২০২৫ সালে অনুষ্ঠিত বিমস্‌টেক সম্মলেন কত তম সম্মেলন?
  1. ১২তম
  2. ১১তম
  3. ১০ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা
• (BIMSTEC Summit- 2025):
- ৬ষ্ঠ বিমসটেক (BIMSTEC) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৪ এপ্রিল ২০২৫ সালে, ব্যাংকক, থাইল্যান্ডে।
- এ বছরের প্রতিপাদ্য হলো: “Prosperous, Resilient, and Open BIMSTEC”।

এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো-
- সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা,
- বাণিজ্য, নিরাপত্তা, সংযোগব্যবস্থা উন্নত করা,
- এবং ব্যাংকক ভিশন ২০৩০-এর অনুমোদন দেওয়া।

• BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট ও banglatribune।
৮,৮০৮.
Ahsan H. Mansur is the __th Governor of Bangladesh Bank.
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
ব্যাখ্যা
⇒ আহসান এইচ মনসুর বাংলাদেশের কততম গভর্নর?
- ১৩তম

বাংলাদেশ ব্যাংক:

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। (মে, ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৮০৯.
’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’-এর তফসিল ঘোষণা করা হয় কত তারিখে?
  1. ১১ ডিসেম্বর ২০২৫
  2. ১০ ডিসেম্বর ২০২৫
  3. ১৩ ডিসেম্বর ২০২৫
  4. ৯ ডিসেম্বর ২০২৫
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:
-  ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
- নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
-  রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
-কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
-  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
-  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

উৎস: নির্বাচন কমিশন।

৮,৮১০.
সাম্প্রতিক কোন সংস্থার সম্মেলনে আর্জেন্টিনা ফকল্যান্ড চুক্তি থেকে সরে আসে?
  1. ক) G-7
  2. খ) G-8
  3. গ) G-20
  4. ঘ) G-9
ব্যাখ্যা
- বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে সরে এসেছে আর্জেন্টিনা। দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে লন্ডনের সাথে নতুন করে আলোচনার দাবি জানিয়েছে দেশটি। ২মার্চ ২০২৩ বৃহস্পতিবার ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলিকে চুক্তিটি প্রত্যাহারের কথা জানান। 

-
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জি-২০ সম্মেলনের একটি বৈঠকে ক্যাফিয়েরো ফকল্যান্ড প্রশ্নে সার্বভৌমত্বের আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি প্রস্তাব প্রণয়ন করেন। প্রস্তাবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে জাতিসংঘে একটি মীমাংসা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা।

- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৬০০ কিলোমিটার এবং যুক্তরাজ্য থেকে প্রায় ১২ হাজার ৯৮৫ কিলোমিটার দূরে আটলান্টিকে অবস্থিত। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটি নিয়ে যুদ্ধ বাঁধে।

- ১৯৮২ সালে মালভিনাস যুদ্ধে মুখোমুখি হয় ব্রিটেন-আর্জেন্টিনা। যুদ্ধটি সংক্ষিপ্ত ছিল। আর্জেন্টাইন সেনা পাঠানোর পর যুদ্ধটি শুরু হয়েছিল। ব্রিটিশ বাহিনী আর্জেন্টাইন বাহিনীকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। ২০১৬ সালে উভয়পক্ষ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের বিষয়ে একমত হয়। জ্বালানি, শিপিং এবং মাছ ধরার মতো বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় দুপক্ষ।

উৎস: ডেইলি নয়া দিগন্ত, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৮,৮১১.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন -
  1. মো. আখতারুজ্জামান
  2. এস. এম. এ. ফায়েজ
  3. ড. মাকসুদ কামাল
  4. আরেফিন সিদ্দিক
ব্যাখ্যা
ঢাবির ২৯তম উপাচার্য:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
- বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ নিয়োগ দিয়েছেন। 
- অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

উল্লেখ্য,
- নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ২০২০ সালের জুন মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক।
- এর পূর্বে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
- অধ্যাপক মাকসুদ কামাল গত বছরের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে -
- ঢাবির ২৬তম উপাচার্য অধ্যাপক এস. এম. এ. ফায়েজ।
- ঢাবির ২৭তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
- ঢাবির ২৮তম উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।

উৎস: ১৫ অক্টোবর, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
৮,৮১২.
আল কায়েদার নতুন প্রধান -
  1. ক) ওয়াহিদুল বান্না
  2. খ) করিম বিন হাসেম
  3. গ) সাইফ আল-আদেল
  4. ঘ) জিহাদ আল বারবী
ব্যাখ্যা
• আল কায়েদা:
- প্রতিষ্ঠা: ১৯৮৮ সাল, পেশোয়ার, পাকিস্তান।
- মূল প্রতিষ্ঠাতা: ওসামা বিন লাদেন।
- আল কায়েদার নতুন প্রধান সাইফ আল-আদেল।
- জাতিসংঘের পক্ষ থেকেও এক প্রতিবেদনে সাইফ আল-আদেলের আল-কায়েদার প্রধান হওয়ার খবর জানানো হয়। তবে আল-কায়েদার পক্ষ থেকে তাদের নতুন প্রধান বা আমির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
- ইসলামি জিহাদি সংগঠন আল কায়েদার নতুন প্রধান হয়েছেন প্রাক্তন মিসরীয় স্পেশাল ফোর্সের অফিসার সাইফ আল-আদেল।
- জাতিসংঘের এক প্রতিবেদনে তাকে সংগঠনটির ‘অপ্রতিদ্বন্দ্বী’ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
- ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজমের (আইসিসিটি) মতে, সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে মিসরীয় বংশোদ্ভূত ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলের অভিযানসংক্রান্ত পরিকল্পনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
- মুহাম্মদ ইব্রাহিম মক্কি ও ইব্রাহিম আল-মাদানি নামেও পরিচিত সাইফ আল-আদেল।

তথ্যসূত্র: ঢাকা নিউজ।
৮,৮১৩.
২০২৫–২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ৬ লাখ ৬৪ হাজার কোটি
  2. ৫ লাখ ৬৪ হাজার কোটি
  3. ৫ লাখ ৬০ হাজার কোটি
  4. ৪ লাখ ৫০ হাজার কোটি
ব্যাখ্যা

বাজেট ২০২৫-২৬:
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
​- বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা, ।
​- এই ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬২ শতাংশ।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির - ৫.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা”।

​উৎস: বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৮,৮১৪.
২০২৫ সালে অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
  1. অ্যানোরা
  2. দ্য ব্রুটালিস্ট
  3. এমিলিয়া পেরেজ
  4. কনক্লেভ
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

• সেরা সিনেমা: অ্যানোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৮,৮১৫.
Numb: Insensible
  1. Reflect: Luminous
  2. Burnish: Lustrous
  3. Heckle: Raucous
  4. Repulse: Odious
  5. Braid: Sinuous
ব্যাখ্যা

Numb= অবশ হওয়া 
Insensible= অচেতন হওয়া
Reflect= প্রতিফলন ওয়া
Luminous = উজ্জ্বল
Burnish=ঘষা 
Lustrous = উজ্জ্বল
Heckle = প্রশ্নবানে জর্জরিত করা 
Raucous= কর্কশ
Repulse= প্রতিরোধ করা
Odious = ঘৃণ্য
Braid = রেশমি
Sinuous = আকাবাকা 

Numb দ্বারা Insensible হয়
Burnish দ্বারা  Lustrous হয়

৮,৮১৬.
Select the pair that expresses a relationship similar to that expressed in the original pair.
EULOGY : PRAISE : :
  1. Epic : Contempt
  2. Tirade : Awe
  3. Elegy : Lament
  4. Parody : Respect
ব্যাখ্যা
Eulogy (noun): 
Meaning - উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।

Praise (noun): 
Meaning - প্রশংসা; গুণকীর্তন; সুখ্যাতি; তারিফ।

সম্পর্ক: Eulogy ও Praise হচ্ছে সমার্থক শব্দ। 

অপশনসমূহ, 
Epic - মহাকাব্য; Contempt - ঘৃণা। 
Tirade - দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা; Awe - ভয় ও শ্রদ্ধামিশ্রিত সম্মানবোধ; সম্ভ্রম; আতঙ্ক; ত্রাস। 
Elegy - শোকগাথা; Lament - শোক করা; বিলাপ করা।
Parody - অন্য কারো রচনার ভাষা ও ভঙ্গি অনুকরণ করে রচিত ব্যঙ্গরসাত্মক রচনা; Respect - উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।

• অপশনসমূহের মধ্যে Elegy ও Lament পরস্পর সমার্থক শব্দ। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৮,৮১৭.
বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদিআরব
  3. কুয়েত
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে।

বাংলাদেশের বৃহত্তম শ্রম বাজার:

- বাংলাদেশ থেকে ২০২৪ সালে মোট ১০ লাখ ১১ হাজার ৮৫৬ জন কর্মী বিদেশে গেছেন, যা বার্ষিক হিসাবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
- ২০২৪ সালে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণও রেকর্ড ২৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য থেকে এসব জানা গেছে।
- তথ্য মতে, টানা তিন বছর ১০ লাখের বেশি করে কর্মী বিদেশে পাঠিয়ে রেকর্ড অর্জন করেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত।

তথ্য মতে-
- ২০২৪ সালে সৌদি আরব সর্বোচ্চ ৬ লাখ ২৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছে, যা একক বছরে কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যা।

⇒ ২০২৪ সালে ৯০ শতাংশ কর্মী গেছেন মাত্র ছয়টি দেশে।
- এগুলো হচ্ছে- সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। 

উৎস: The Business Standard. [link] 
৮,৮১৮.
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর চ্যাম্পিয়ন কে?
  1. কার্লোস আলকারাজ
  2. মার্কেতা ভন্দ্রোসোভা
  3. নোভাক জোকোভিচ
  4. ওনস জাবের
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- মহিলাদের একক ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।
- রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে।
- ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
৮,৮১৯.
দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা কে?
  1. রওশন এরশাদ
  2. মুজিবুল হক চুন্নু
  3. গোলাম মোহাম্মদ কাদের
  4. আনিসুল ইসলাম মাহমুদ
ব্যাখ্যা
বিরোধী দল:
- গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- বাকি দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে।
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল অপরিহার্য।
- কোন রাষ্ট্রে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সে রাষ্ট্র স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবার সমূহ আশঙ্কা থাকে।
- গণতন্ত্র রক্ষায় বিরোধীদলের বিকল্প নেই।

উল্লেখ্য,
- ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে।
- নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।
- দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
- বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
- একই দলের কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সংসদে বিরোধী দলের উপনেতা।

উৎস: i) ২৩ জানুয়ারি, ২০২৪, বিবিসি বাংলা।
         ii) ৩০ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।
৮,৮২০.
'এশিয়া কাপ ক্রিকেট-২০২৫' কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ভারত 
  2. শ্রীলঙ্কা
  3. পাকিস্তান 
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান।
- গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৮,৮২১.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
  2. ফিলেমন ইয়াং, ক্যামেরুন
  3. কাসাবা কোরেসি, হাঙ্গেরি
  4. অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।
- এই অধিবেশনে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলেচনা করা হয়েছে।

এছাড়াও,
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৮,৮২২.
‘নিউ স্টার্ট’ চুক্তির স্থগিতের ঘোষণা হয় -
  1. ক) ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  2. খ) ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  3. গ) ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  4. ঘ) ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রন চু্ক্তি, ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২১ ফেব্রুয়ারি, ২০২৩, মঙ্গলবার বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে এ ঘোষণা দেন তিনি।

- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১০ সালে।
- স্বাক্ষর করেছিলেন দুই দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ।
- নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় ২০১১ সালে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, প্রথম আলো পত্রিকা।
৮,৮২৩.
জাতিসংঘের কয়টি শান্তিরক্ষী মিশন বর্তমানে চালু রয়েছে? [জুন, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে।
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট। [link]
৮,৮২৪.
জাতিসংঘের কোন দুজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন?
  1. উথান্ট ও বান কি-মুন
  2. কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড
  3. আন্তোনিও গুতেরেস ও কুর্ট ওয়াল্ডহাইম
  4. ট্রিগভে লি ও দাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন।
• কফি আনান ও
• দ্যাগ হ্যামারশোল্ড।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৮২৫.
Debate: Soliloquy
  1. ক) Elegant: Regal
  2. খ) Ovation: Silence
  3. গ) Group: Hermit
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• Debate অর্থ আনুষ্ঠানিক আলোচনা, বিতর্ক, বাগযুদ্ধ, তর্ক, বিতণ্ডা। 
- Soliloquy অর্থ স্বগতোক্তি, নিজের সঙ্গে কথা বলা। 
- এখানে Debate এবং Soliloquy পরস্পর বিপরীতধর্মী শব্দ। 
- উপরের অপশনগুলো পর্যালোচনা করে দেখা যায় Group (দল) এবং Hermit (নির্জনবাসী ব্যক্তি; তপস্বী) পরস্পর বিপরীত।

তাই সঠিক উত্তরটি হবে Group : Hermit 

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৮,৮২৬.
ভারতে কয়টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ২৮টি
  4. ২৯টি
ব্যাখ্যা
ভারত:
- ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- আয়তনে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান পর্বতমালা: হিমালয়।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৪৭ সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
- ভারতে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে।

⇒ ভারতের বর্তমানে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেগুলি হল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি। 
- ভারতের সংবিধান অনুসারে , কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সরাসরি ভারতের রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হবে।

উল্লেখ্য,
- ভারতে পূর্বে ছিল ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল।
- ৩১ অক্টোবর, ২০১৯ তারিখে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেশটির পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল এবং ২৬ জানুয়ারি, ২০০০ তারিখে দাদার নগর হাভেলি এবং দমন দিউ পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্র করা হয়।
- মূলত এর মাধ্যমে একটি রাজ্যের সংখ্যা কমিয়ে বাড়ানো হয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল।

উৎস: Britannica.
৮,৮২৭.
পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলা কে?
  1. ক) মনীষা রূপেতা
  2. খ) ডা. সানা রামচন্দ গুলওয়ানি
  3. গ) সুমন কুমারী
  4. ঘ) নিডা দার
ব্যাখ্যা
পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলা - ডা. সানা রামচন্দ গুলওয়ানি।

• ডা. সানা রামচন্দ গুলওয়ানি, বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশের ছোট্ট শহর শিকারপুরে। নামের শুরুতে ডাক্তার লেখা থাকলেও তিনি পেশায় একজন সরকারি প্রশাসনিক কর্মকর্তা বা আমলা। সরকারি এই পদে নিয়োগ পেয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন ২৭ বছরের সানা। কেননা তাঁর আগে পাকিস্তানের ইতিহাসে আর কোনো হিন্দু নারী আমলা হতে পারেননি। তিনিই এ পদে প্রথম।

• পাকিস্তানের দায়রা বিচারক হিসাবে দায়িত্বভার নিতে চলেছেন সুমন কুমারী। সুমন হলেন পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা যিনি দায়রা বিচারকের পদে বসতে চলেছেন। নিজের জেলায় কামবার শাহদাদ কোর্টেই নিযুক্ত হতে চলেছেন সুমন।

• মনীষা রূপেতা হলেন প্রথম হিন্দু নারী যিনি পাকিস্তানে সহকারী পুলিশ সুপার (ডিএসপি) হিসাবে নিযুক্ত হয়েছেন। সিন্ধু পাবলিক সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ শেষে এই পদে নিযুক্ত হয়েছেন তিনি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও প্রথম আলো এবং দৈনিক ইনকিলাব।
৮,৮২৮.
বাংলাদেশের কোন ইপিজেডে সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. চট্টগ্রাম
  2. ঢাকা
  3. মোংলা
  4. আদমজী
ব্যাখ্যা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা (Bangladesh Export Processing Zone Authority-BEPZA) দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।
- বর্তমানে বেপজার অধীনস্থ অঞ্চলগুলোয় ৫৬৩টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৪৫০টি প্রতিষ্ঠান চালু রয়েছে। বাকি ১১৩টি প্রতিষ্ঠান বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

⇒ সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম ইপিজেডে।
- সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ও রপ্তানি আয় আসে চট্টগ্রাম ইপিজেড।
- দ্বিতীয়: ঢাকা ইপিজেড।

উল্লেখ্য,
- ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ) ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ, যা দেশের মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশ।
- বর্তমানে ইপিজেডে উৎপাদিত পণ্য ১২০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।
- বেপজার অর্থনৈতিক অঞ্চলগুলোয় ৫ লাখ ৩৩ হাজার ৫২৭ জনের কর্মসংস্থান হয়েছে। 

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৮২৯.
বিবিএস প্রকাশিত সর্বশেষ ‘শ্রমশক্তি জরিপ, ২০১৬-১৭’ অনুযায়ী ১৫ বছর বয়সের ঊর্ধে অর্থনৈতিকভাবে কর্মক্ষম শ্রমশক্তি-
  1. ক) ২.৩৫ কোটি
  2. খ) ৬.৩৫ কোটি
  3. গ) ৪.৩৫ কোটি
  4. ঘ) ৩.৩৫ কোটি
ব্যাখ্যা
বিবিএস প্রকাশিত সর্বশেষ ‘শ্রমশক্তি জরিপ, ২০১৬-১৭’ অনুযায়ী ১৫ বছর বয়সের ঊর্ধে অর্থনৈতিকভাবে কর্মক্ষম শ্রমশক্তি ৬.৩৫ কোটি। এর মধ্যে পুরুষ ৪.৩৫ কোটি এবং মহিলা ২ কোটি।
৮,৮৩০.
বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. বাংলাদেশ
  4. তুরস্ক
ব্যাখ্যা
• ভারতের সংবিধান্য: 
- ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান।
- এটি ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত।
- বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত ও তুলনামূলকভাবে দুষ্পরিবর্তনীয় সংবিধান।
- সংবিধানে মোট রয়েছে:
- ২৫টি অংশ (Parts)।
- ৪৭০টি ধারা (Articles),
- ১২টি তফসিল (Schedules),
- এবং এ পর্যন্ত প্রণীত হয়েছে ১০৫টি সংশোধনী (Amendments)।

• অন্যান্য তথ্য:
- অলিখিত সংবিধান রয়েছে এমন দেশগুলোর মধ্যে আছে:
- ব্রিটেন (UK),
- স্পেন,
- নিউজিল্যান্ড,
- সৌদি আরব,
- ইসরায়েল।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৮,৮৩১.
২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ডলার প্রবাসী আয় এসেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ২৭.৩৩ বিলিয়ন ডলার
  2. ২৯.৩৩ বিলিয়ন ডলার
  3. ৩০.৩৩ বিলিয়ন ডলার
  4. ৩২.৩৩ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

প্রবাসী আয় (২০২৪-২৫ অর্থবছর):
- ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত প্রবাসী আয় আসেনি।
- এই আয় আগের অর্থবছরের (২০২৩-২৪) ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার বা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
- এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [
LINK]

৮,৮৩২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান কত?
  1. ৩৭.৯৫ ভাগ
  2. ৩৭.২৩ ভাগ
  3. ৩৮.৭৫ ভাগ
  4. ৩৮.৪৩ ভাগ
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিতে শিল্প খাত:
- বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।

উল্লেখ্য,
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

• সাময়িক হিসাবে ২০২২-২৩ অর্থবছরে –
- শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৬৬% শতাংশ।পূর্ববর্তী অর্থবছরে ছিল ৮.১৮ শতাংশ।

• গুরুত্বপূর্ণ তথ্য:
- কর্মসংস্থানের দিক থেকে ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত।
- সার্বিকভাবে জিডিপিতে শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৮৩৩.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) সদস্য দেশ কতটি? [অক্টোবর,২০২৫]
  1. ১৯৩টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. ১৮৪টি
ব্যাখ্যা

ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [অক্টোবর,২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
​- Global Wage Report: বৈশ্বিক মজুরি প্রবণতা পর্যালোচনা করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৮৩৪.
কলকাতা নদী বন্দরের নতুন নামকরণ করা হয়েছে -
  1. ক) রবীন্দ্র সরোবর বন্দর
  2. খ) শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দর
  3. গ) মমতা বন্দ্যোপাধ্যায় বন্দর
  4. ঘ) আচার্য জগদীশচন্দ্র বসু বন্দর
ব্যাখ্যা
১২ জানুয়ারি ২০২০ সালে কলকাতা নদী বন্দরের নতুন নামকরণ করা হয় - শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দর। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
৮,৮৩৫.
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে কোন দেশটি?
  1. ব্রাজিল
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা
বর্তমান বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলের প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত (৭/১/২১ পর্যন্ত)। মৃতের সংখ্যা ১৮.৯২ লক্ষ।
আক্রান্তের সংখ্যায়,
প্রথম – যুক্তরাষ্ট্র (২.১৮৬ কোটি)
দ্বিতীয় – ভারত (১.০৩৯ কোটি)
তৃতীয় – ব্রাজিল (৭৮.৭৪ লক্ষ)
চতুর্থ – রাশিয়া (৩৩.০৮ লক্ষ)
২৭তম – বাংলাদেশ (৫.১৮ লক্ষ)।
অন্যদিকে, মৃতের সংখ্যায়,
প্রথম – যুক্তরাষ্ট্র (৩.৬৯ লক্ষ)
দ্বিতীয় – ব্রাজিল (১.৯৯ লক্ষ)
তৃতীয় – ভারত (১.৫০ লক্ষ)
চতুর্থ – মেক্সিকো (১.৩ লক্ষ)
(সূত্র: ওয়ার্ল্ড মিটারস)
৮,৮৩৬.
দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কী? [ডিসেম্বর- ২০২৪]
  1. চট্টগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল
  2. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল
  3. মিরসরাই অর্থনৈতিক অঞ্চল
  4. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা এনএসইজেড:
-চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা এনএসইজেড।
- সাবেক আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সম্প্রতি পরিবর্তন করা হচ্ছে।
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি আবার ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।

উল্লেখ্য,
- ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়।
- সেখানে জমি বরাদ্দের জন্য ২০১৭ সালের এপ্রিল মাসে আবেদন নেওয়া শুরু করে বেজা।
- পরে ২০১৮ সালে এটির নাম পাল্টে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ রাখা হয়।

সূত্র: প্রথম আলো নিউজ।
৮,৮৩৭.
‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’-এ অজামিনযোগ্য ধারা কয়টি?
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৮টি
ব্যাখ্যা
‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’
- সাইবার নিরাপত্তা নিশ্চিত, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্ত, প্রতিরোধ, দমন ও এই অপরাধের বিচার এবং আনুতোষিক বিষয়ে নতুন বিধান প্রণয়নের উদ্দেশ্যে জাতীয় সংসদে ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ পাস হয়।
- পূর্বের ডিজিটাল নিরাপত্তা আইনের ২টি ধারা বাতিল করে নতুন আইনে ৬০টি ধারা করা হয়।

অজামিনযোগ্য ধারা:
- ডিজিটাল নিরাপত্তা আইনের কার্যক্রম স্থগিত করে নতুন এই আইনে চারটি অজামিনযোগ্য ধারা রাখা হয়েছে। 
ধারাগুলো হলো:
- ধারা-১৭: গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ।
- ধারা-১৯: কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইত্যাদির ক্ষতিসাধন ও দণ্ড।
- ধারা-২৭: সাইবার সন্ত্রাসীকার্য সংঘটনের অপরাধ ও দণ্ড।
- ধারা-৩২: হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড।

তথ্যসূত্র: বাসস (১৩ সেপ্টেম্বর, ২০২৩)
৮,৮৩৮.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (অক্টোবর, ২০২৫)
  1. অস্ট্রিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৮,৮৩৯.
Whole : ___ :: hole: pit
  1. ক) pittance
  2. খ) whale
  3. গ) donut
  4. ঘ) sum
ব্যাখ্যা
Whole is a synonym of sum, and hole is a synonym of pit.
source: oxford dictionary
৮,৮৪০.
ইন্টারনেট শব্দের পূর্ণরূপ কোনটি?
  1. Internal Network
  2. Inter Connected Networks
  3. International Network
  4. Integrated Network
ব্যাখ্যা

• ইন্টারনেট হলো বহু নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা, তাই এর পূর্ণরূপ Inter Connected Networks.

• ইন্টারনেট:

- ইন্টারনেট শব্দের পূর্ণরূপ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক (Inter Connected Networks)।
- অন্য কথায়, নেটওয়ার্কের নেটওয়ার্কই হলো ইন্টারনেট।
- বিশ্বের বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে একত্রে আন্তঃসংযোগের মাধ্যমে যুক্ত করার বৈশ্বিক মাধ্যমকে ইন্টারনেট (Internet) বলা হয়।

• ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত প্রধান সুবিধাসমূহ:

- ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে দ্রুত তথ্য আদান-প্রদান করা যায়।
- ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে ই-মেইল পাঠানো ও গ্রহণ করা যায়।
- ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স সুবিধা পাওয়া যায়।
- VOIP-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে খুব কম খরচে বিশ্বের যেকোনো প্রান্তে কথা বলা যায়।
- ইন্টারনেট টিভি ও ইন্টারনেট রেডিও চালু থাকায় ঘরে বসেই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেল উপভোগ করা যায়।
- বিশ্বের বিভিন্ন প্রান্তের সফটওয়্যার, ফ্রিওয়্যার ও বিভিন্ন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়।
- ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকা পড়া সম্ভব।
- ইন্টারনেট ব্যবহার করে ই-কমার্সের মাধ্যমে ঘরে বসেই পণ্য ক্রয়-বিক্রয় করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৮৪১.
Who is the current (2024) governor of Bangladesh Bank?
  1. Abdur Rauf Talukdar
  2. Fazle Kabir
  3. Salehuddin Ahmed
  4. Atiur Rahman
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৮৪২.
দেশের ৩৫তম নদীবন্দর কোনটি?
  1. রূপপুর নদীবন্দর
  2. মীরসরাই রাসমনি নদীবন্দর
  3. বালাগঞ্জ নদীবন্দর
  4. পাকুন্দিয়া নদীবন্দর
ব্যাখ্যা
- দেশের ৩৫তম নদীবন্দর হলো সিলেট জেলার বালাগঞ্জ নদীবন্দর।
- গত ২৮ জুন ২০২০ বালাগঞ্জকে ৩৫তম নদীবন্দর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
- ১৯৬০ সালের ১২ সেপ্টেম্বর সর্বপ্রথম ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও টঙ্গীকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়।
(সূত্র: নৌ পরিবহন মন্ত্রণালয়)
৮,৮৪৩.
Distort ... Twist.
  1. Straighten...Bend.
  2. Deform... Reform.
  3. Harmonize... Balance
  4. Observe... Blur.
ব্যাখ্যা
• The correct answer is - Harmonize... Balance.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Distort - বিকৃত করা।
- Twist - মোচড়ানো ,বিকৃত করা প্রভৃতি। 

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Harmonize - সমন্বয় সাধান করা, খাপ খাওয়া।
- Balance - সদৃশ করা , ভারসাম্য অবস্থান রাখা।

• অর্থাৎ, এ শব্দজোড়াগুলো পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে।

• অন্যান্য অপশন,
- Straighten - সরল করা বা হওয়া; সোজা করা। ... Bend - বাঁকানো; বাঁকা করা। 
- Deform - বিকৃতকরণ; বিকৃত/বিকলাঙ্গ করা।। ... Reform - সংশোধন করা; সংস্কার করা; সংস্কারসাধন করা।
- Observe - লক্ষ করা; মনোযোগসহকারে দেখা; পর্যবেক্ষণ করা; পালন করা, উদযাপন করা। ... Blur - দুর্বোধ্য; কলঙ্ক; কালি বা অনুরুপ বস্তুর দাগ; ছিটা বা প্রলেপ।

• সুতরাং, শব্দ জোড়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক relationship টি হচ্ছে- গ) Harmonize... Balance.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৮৪৪.
'মুক্তিযোদ্ধা দিবস' পালিত হয়-
  1. ১ ডিসেম্বর
  2. ৭ মার্চ
  3. ৩ ডিসেম্বর
  4. ২১ নভেম্বর
ব্যাখ্যা
দিবস:
 - বাংলাদেশে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় ১ ডিসেম্বর।

এছাড়াও-
- সশস্ত্রবাহিনী দিবস: ২১ নভেম্বর,
- জাতীয় ঐতিহাসিক দিবস: ৭ মার্চ,
- বিজয় দিবস: ১৬ ডিসেম্বর,
- জাতীয় দিবস: ২৬ মার্চ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,৮৪৫.
কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান 'হেনলি পাসপোর্ট সূচক' প্রকাশ করে?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
হেনলি পাসপোর্ট সূচক-২০২৪:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

• সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
• সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
• তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য।

উৎস: Henley and partners ওয়েবসাইট।[লিঙ্ক]
৮,৮৪৬.
ইস্পাত রপ্তানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. চীন
  3. আইভরিকোস্ট
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
ইস্পাত রপ্তানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ:
১। চীন, 
২। জাপান,
৩। জার্মানি, 
৪। রাশিয়া, 
৫। দক্ষিণ কোরিয়া। 

উৎস: Observatory of Economic Complexity ওয়েবসাইট। [link]
৮,৮৪৭.
How many member countries does the IDB have as of 2025? [June, 2025]
  1. 80
  2. 40
  3. 57
  4. 30
ব্যাখ্যা
• ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):
- এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- সৌদি আরবের জেদ্দায় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলন হয়;
- তখন IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser। [ জুন, ২০২৫]
- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ। [ জুন, ২০২৫]

• কার্যাবলী:   
- আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা।
- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে।

উল্লেখ্য,
- ওআইসি সদস্যভূক্ত দেশ সমূহ IsDB সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১২ আগস্ট ‍যুক্ত হয়।

উৎস: IDB ওয়েবসাইট।
৮,৮৪৮.
ইসলামী উন্নয়ন ব্যাংক-এর বর্তমান প্রেসিডেন্ট কে? [নভেম্বর, ২০২৪]
  1. বন্দর এম. এইচ হাজ্জার
  2. লাখদার ব্রাহিমি
  3. মোহাম্মদ আলী আল - মাদানী
  4. মুহাম্মদ আল-জাসের
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IDB:

- IDB-এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- ৫৭তম দেশ: গায়ানা।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে। 

⇒ আইডিবি গ্রুপ ৫টি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলো হলো:
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB),
- ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (IRTI),
- বেসরকারি ক্ষেত্রে উন্নয়নের জন্য ইসলামী সহযোগিতা (ICD),
- বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় ইন্স্যুরেন্সের জন্য ইসলামী সহযোগিতা (ICIEC) এবং,
- আন্তর্জাতিক ইসলামী ব্যবসা ও অর্থনৈতিক করপোরেশন (ITFC)।

এছাড়াও,
- বাংলাদেশে IsDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।

উৎস: IDB ওয়েবসাইট।
৮,৮৪৯.
বাংলাদেশের কোন মূল্যমানের নোটে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে?
  1. সামনের দিকে ২ টাকার নোট
  2. সামনের দিকে ৫ টাকার নোট
  3. পেছনের দিকে ১০ টাকার নোট
  4. পেছনের দিকে ২ টাকার নোট
ব্যাখ্যা

নোট: 
- বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ব্যাংক নোটের ছবি প্রকাশ করেছে।
- কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটের ছবি প্রকাশ করা হয়েছে।
- এছাড়া, অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত ২ ও ৫ টাকার নোটের ছবি ও প্রকাশিত হয়েছে।
- ২ টাকার নোটের সামনের দিকে বামপাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং মাঝখানে শাপলা ফুলের ছবি মুদ্রিত রয়েছে।
- পেছনের দিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি থাকবে।
- নোটে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে।
- ২ টাকার নোটের জলছাপ হিসেবে 'রয়েল বেঙ্গল টাইগারের মুখ', মূল্যমান '2' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম' থাকবে।

অন্যদিকে,
• ৫ টাকার নোট: 
- ৫ টাকার নোটের সামনের দিকে বামপাশে তারা মসজিদ ও মাঝখানে শাপলা ফুলের ছবি মুদ্রিত থাকবে।
- পেছনের দিকে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের গ্রাফিতি 'গ্রাফিতি-২০২৪' মুদ্রিত থাকবে।
- নোটে গোলাপী রঙের আধিক্য থাকবে।
- জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, মূল্যমান ‘5’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

• ১০ টাকার নোট:
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকার নোটের সামনের দিকে বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং মাঝখানে শাপলা ফুলের ছবি মুদ্রিত থাকবে।
- ১০ টাকার নোটের পেছনের দিকে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে।
- নোটে গোলাপি রঙের আধিক্য থাকবে।
- জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, মূল্যমান ‘10’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

উৎস: প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক পত্রিকা। 

৮,৮৫০.
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বর্তমান চেয়ারম্যান কে? (জুন, ২০২৫)
  1. ফজলুল হক
  2. মাহফুজ আলম
  3. আনোয়ার আলদীন
  4. আরেফিন সিদ্দিক
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস):
- এটি বাংলাদেশের প্রধান ও জাতীয় সংবাদ সংস্থা।
- বাসস ১ জানুয়ারী, ১৯৭২ সালে চালু হয়েছিল।
- অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) এর ঢাকা ব্যুরো নতুন দেশের জাতীয় সংবাদ সংস্থায় পরিণত হয়েছিল।
- ঢাকায় এর প্রধান কার্যালয়।
- বাসস-এর এখন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, বরিশাল, রাঙ্গামাটি এবং সিলেটেও ব্যুরো রয়েছে।
- দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় জাতীয় সংবাদ সংস্থার সংবাদদাতা রয়েছে।
- বাংলাদেশে বাংলা সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ১৯৯৯ সালে বাসস বাংলা সংবাদ পরিষেবা চালু করে।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবাদ সংস্থা ওয়েবসাইট।
৮,৮৫১.
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত 
  3. চীন 
  4. রাশিয়া
ব্যাখ্যা

সর্বোচ্চ পরিমাণ কার্বন নিঃসরণকারী দেশ:
- জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ। বিশ্বের শিল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ ২০২৩ সালের তথ্য বিশ্লেষণ করে দেশভিত্তিক কার্বন নিঃসরণের একটি তালিকা তৈরি করেছে।
- সর্বশেষ প্রকাশ: জুলাই, ২০২৫। 
- প্রতিবেদন অনুযায়ী কার্বন নিঃসরণে শীর্ষ দেশ চীন।

⇒ তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ:
১. চীন, 
২. যুক্তরাষ্ট্র, 
৩. ভারত, 
৪. রাশিয়া, 
৫. জাপান।

উৎস: i) World Population Review.
ii) IEA - International Energy Agency. 

৮,৮৫২.
ফ্যাক্স(Fax)–এর পূর্ণরূপ কী?
  1. Facsimile
  2. Fast Exchange
  3. File Access System
  4. Fixed Access Machine
ব্যাখ্যা

• Fax এর পূর্ণরূপ হলো Facsimile, যার অর্থ হুবহু অনুলিপি।

• ফ্যাক্স(Fax):
- ফ্যাক্স(Fax)–এর পূর্ণরূপ হলো Facsimile.
- ১৮৪২ সালে বিজ্ঞানী আলেকজান্ডার বেইন (Alexander Bain) ফ্যাক্স মেশিন আবিষ্কার করেন।
- ফ্যাক্স হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে দূরবর্তী স্থানে পাঠানো যায়।
- দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি ডকুমেন্ট ফ্যাক্সের মাধ্যমে পাঠানো সম্ভব।
- প্রেরকের ফ্যাক্স মেশিন থেকে ডকুমেন্ট পাঠানো হলে প্রাপক তার ফ্যাক্স মেশিন থেকে প্রিন্ট কপি গ্রহণ করতে পারে।
 
• ফ্যাক্সের মূলনীতি(Principle of Fax):
- ফ্যাক্স মেশিন মূলত টেলিফোন, স্ক্যানার, প্রিন্টার ও মোডেমের সমন্বয়ে গঠিত একটি যন্ত্র।
- প্রেরক প্রথমে টেলিফোন লাইনের মাধ্যমে প্রাপকের ফ্যাক্স মেশিনের সাথে সংযোগ স্থাপন করে।
- প্রেরকের ডকুমেন্টটি স্ক্যানারের মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তরিত হয়।
- মোডেম সেই ডিজিটাল ছবিকে এনালগ সংকেতে রূপান্তর করে টেলিফোন লাইনের মাধ্যমে পাঠায়।
- প্রাপকের মোডেম প্রাপ্ত এনালগ সংকেতকে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- শেষে প্রিন্টারের মাধ্যমে প্রাপক প্রেরিত ডকুমেন্টের হুবহু কপি পেয়ে যায়।

 উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৮৫৩.
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বর্তমান (২০২৪) চেয়ারম্যান কে?
  1. আরিফ খান
  2. মইনুল খান
  3. নাহিদ ইসলাম
  4. নজরল ইসলাম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) সদস্য মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

• ট্যারিফ কমিশন:
- ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার উত্তরবর্তী।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় ট্যারিফ কমিশন।
- বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই, ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে।
- ১৯৯২ সালের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গঠিত হয়।
- এর প্রধান হচ্ছেন সরকারের সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন একজন চেয়ারম্যান।
- কমিশন তিনটি শাখায় বিভক্ত: বাণিজ্য নীতিমালা, বাণিজ্য প্রতিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা শাখা।
- বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট।

উৎস: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ওয়েবসাইট।
৮,৮৫৪.
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. সুইডেন
  4. ফ্রান্স
ব্যাখ্যা

স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্‌রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।

সূত্র- প্রথম আলো পত্রিকা । 

৮,৮৫৫.
WiMAX বলতে কী বোঝায়?
  1. Worldwide Interprovincial for Microwave Excess
  2. Worldwide Interchangeable for Microwave Excess
  3. Worldwide Interpenetration for Microwave Access
  4. Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) Worldwide Interoperability for Microwave Access.

WiMAX হলো একটি ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে, বিশেষ করে যেখানে ব্রডব্যান্ড কেবল বা ফাইবার নেটওয়ার্ক পৌঁছায় না। এটি “Worldwide Interoperability for Microwave Access” এর সংক্ষিপ্ত রূপ, যা মূলত দূরদূরান্তের এলাকায় ব্রডব্যান্ড ওয়্যারলেস এক্সেসের জন্য ব্যবহৃত হয়। WiMAX প্রযুক্তি ব্যবহারে বড় এলাকার জন্য ইন্টারনেট সংযোগ তৈরি করা যায়, এবং এটি সেলুলার নেটওয়ার্কের মতো মোবাইল ব্যবহারকেও সমর্থন করে। এটি প্রধানত ৩০০ মিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডেটা ট্রান্সফার করতে সক্ষম, ফলে শহর ও গ্রাম উভয় অঞ্চলে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা প্রদান করে।

• WiMAX: 
- WiMAX এর পূর্ণরূপ হলো - Worldwide Interoperability for Microwave Access. 
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে। 
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৮৫৬.
কাতারের সাথে কোন দেশ সম্পর্ক ছিন্ন করেছে?
  1. ক) লিবিয়া
  2. খ) জর্ডান
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা

২০১৭ সালের ৫ জুন তিন নিকটতম প্রতিবেশীসহ পাঁচটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে৷ দেশগুলো হচ্ছে - সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
উৎসঃ বিবিসি বাংলা ও DW আর্কাইভ।

অন্যদিকে CNN এবং রয়টার্সের মতে, লিবিয়া কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে বলা হলেও আদতে লিবিয়ার সাথে কাতারের কোন কূটনীতিক সম্পর্ক ছিলই না। সব দিক থেকে বিবেচনা করলে বাহরাইনকে সঠিক উত্তর ধরা যায়।

৮,৮৫৭.
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪ অনুসারে, বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
  1. ৭৪.২ বছর
  2. ৭২.৩ বছর
  3. ৭১.১ বছর
  4. ৭৫.৩ বছর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি. মি.)।
- মোট জনসংখ্যা ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) ১.৩৩% [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১.১২%]।
- জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কি.মি. [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১,১১৯/বর্গ কি.মি.]।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৭.৯%।
- প্রাথমিকে ভর্তির হার (২০২২) ৯৭.৫৬% ঝরে পড়ার হার– ১৩.৯৫%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩) ৯৬.৩: ১০০।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪।
৮,৮৫৮.
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হওয়া বিতর্কিত বিলটির নাম কী? [জুলাই, ২০২৫]
  1. ফিউচার অফ ফ্রিডম অ্যাক্ট
  2. আমেরিকান রিনিউয়াল বিল
  3. নিউ ডেমোক্রেসি অ্যাক্ট
  4. বিগ বিউটিফুল বিল
ব্যাখ্যা
বিগ বিউটিফুল বিল (One Big Beautiful Bill Act):
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত বিলটির নাম বিগ বিউটিফুল বিল।

⇒ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১ জুলাই, ২০২৫ তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন কর ও ব্যয় বিল (ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত) পাস করেছে।
- প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে। 
- এটি ২০২৫ সালের ৪ জুলাই স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য,
- প্রথম মেয়াদে ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ‘ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্ট’ নামের একটি আইন পাস করেন। এটি কর হ্রাস করে ও করদাতাদের জন্য আয়কর থেকে ছাড় (স্ট্যান্ডার্ড ডিডাকশন) বাড়ায়। যদিও এর সুবিধা উচ্চ আয়ের মানুষরাই বেশি পান। 
- এই সুবিধা চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের পর বাতিল হওয়ার কথা ছিল।
- বিগ বিউটিফুল বিল এই সুবিধা স্থায়ী করছে।
- এ ছাড়া ২০২৮ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও বাড়ানো হচ্ছে। এ ছাড় ব্যক্তি করদাতাদের জন্য ১ হাজার ডলার, পরিবারপ্রধান (হেড অব হাউসহোল্ড) হলে ১ হাজার ৫০০ ডলার ও দম্পতিদের জন্য ২ হাজার ডলার।

উৎস: i) The White House (.gov).
ii) BBC.
৮,৮৫৯.
কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
  1. ১০ আগস্ট, ২০২০
  2. ১৯ সেপ্টেম্বর, ২০২০
  3. ১৮ অক্টোবর, ২০২০
  4. ১৫ জুলাই, ২০২০
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।

উৎস: The New York Times.
৮,৮৬০.
কত তারিখে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়?
  1. ১২ আগস্ট
  2. ২৬ সেপ্টেম্বর
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ৫ অক্টোবর
ব্যাখ্যা

বিশ্ব পর্যটন দিবস:
- বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর।
- জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য।

⇒ UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

অন্যদিকে, 
- ১২ আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস।
- ২৬ সেপ্টেম্বর: পরমাণু বিলুপ্তি দিবস।
- ৪ অক্টোবর: বিশ্ব প্রাণী দিবস।
- ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস।

উৎস: Britannica. 

৮,৮৬১.
According to the report 'Defense Spending by Country 2025', which country is the top spender in the military sector?
  1. Russia
  2. USA
  3. UK
  4. Japan
  5. India
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৫:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2025’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৩য় অবস্থানে রয়েছে - চীন,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
৮,৮৬২.
Global Peace Index 2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. সুদান
  2. রাশিয়া
  3. ইউক্রেন
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড (১.০৯৫)।
- সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া, (স্কোর ৩.৪৪১)।
- ২.৩১৮ স্কোর নিয়ে বাংলাদেশ এ বছর তালিকায় ১২৩তম স্থানে রয়েছে।
- গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।

তথ্যসূত্র- Global Peace Index 2025. [link]
৮,৮৬৩.
Ocean : Island :: Oasis : ?
  1. Forest
  2. Desert
  3. Continent
  4. Isle
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Ocean : Island :: Oasis : Desert.

• Ocean oun)
- মহাসমুদ্র; সমুদ্র। 
Island (noun)
- দ্বীপ।
Oasis (noun)
- মরূদ্যান; (লাক্ষণিক) ঊষরপ্রান্তরে মনোরম স্থান; নিরানন্দ জীবনে আনন্দের স্মৃতি বা অভিজ্ঞতা।
Desert [countable noun, uncountable noun]
- মরু; মরুভূমি।

সম্পর্ক:
An island is a piece of land surrounded by water in an ocean.
Similarly, an oasis is a fertile area surrounded by arid land in a desert.

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Forest (npun)
- অরণ্য; বন; কানন; জঙ্গল।

গ) Continent (noun)
- মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি।

ঘ) Isle (noun)
- ক্ষুদ্রদ্বীপ।

Source: Accessibel Dictionary by Bangla Academy.
৮,৮৬৪.
বাংলাদেশে এক বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ২৮
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে, বাংলাদেশে ১ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার ২১।
৫ বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২৮।
১ মাসের কম বয়সের শিশুমৃত্যু হার প্রতিহাজারে ১৫।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
৮,৮৬৫.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন -
  1. ভিক্টরিয়া নুল্যান্ড
  2. আনালেনা বায়েরবোক
  3. ফিলেমন ইয়াং
  4. তিজ্জানি মোহাম্মদ-বান্ডে
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

অন্যদিকে,
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৮,৮৬৬.
বঙ্গবন্ধু মানমন্দির কোন জেলায় নির্মান করা হবে?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) গোপালগঞ্জ
  3. গ) ফরিদপুর
  4. ঘ) গাজীপুর
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। এই স্থানেই বঙ্গবন্ধুর নামে নির্মান করা হবে দেশের প্রথম মান মন্দির। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট- ২০১৯]
৮,৮৬৭.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? (মার্চ, ২০২৫)
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৫৭টি
  4. ৫৮টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (মার্চ, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৮,৮৬৮.
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৩ অনুযায়ী, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান -
  1. ৮১তম
  2. ৮২তম
  3. ৮৩তম
  4. ৮৪তম
ব্যাখ্যা
বিশ্ব ক্ষুধা সূচক:
- ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক থেকে ২০২৩ সালে ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম।
- বাংলাদেশ বর্তমানে ‘মাঝারি মাত্রার’ ক্ষুধায় আক্রান্ত দেশ।
- ক্ষুধা সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৯।
- ক্ষুধা সূচক ১০ থেকে ১৯ দশমিক ৯-এর মধ্যে থাকলে ওই দেশ ‘মাঝারি মাত্রার’ ক্ষুধায় আক্রান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- বাংলাদেশ ক্ষুধা মেটানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতি করছে।
- ২০২২ সালে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম।

উল্লেখ্য,
- 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২৩' ১২ অক্টোবর, ২০২৩ তারিখে প্রকাশিত হয়।
- প্রতিবছর আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মানভিত্তিক ভেল্ট হ্যুঙ্গার হিলফে যৌথভাবে এই সূচক প্রকাশ করে।
- একটি দেশে অপুষ্টির মাত্রা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়।
- বৈশ্বিক, আঞ্চলিক বা জাতীয় যেকোনো পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ণয় করতে এই সূচকগুলো ব্যবহার করা হয়।
- সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও মাদাগাস্কার।
- আর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বেলারুশ, বসনিয়া-হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া।

উৎস: ১৩ অক্টোবর ২০২৩, প্রথম আলো। [link]
৮,৮৬৯.
দুর্নীতির ধারণা সূচক-২০২৩ অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. সোমালিয়া
  2. ইয়েমেন
  3. দক্ষিণ সুদান
  4. সিরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতির ধারণা সূচক বা CPI:

- দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই) হলো বার্লিনভিত্তিক Transparency International কর্তৃক প্রণীত ও প্রকাশিত একটি সূচক, যা বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরে।
- একটি দেশের রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকবৃন্দের ধারণার ওপর ভিত্তি করে অন্তর্ভুক্ত দেশসমূহের দুর্নীতির তুলনামূলক অবস্থান নির্ণীত হয়।
- এটি একটি যৌগিক সূচক, যাকে জরিপের ওপর জরিপও বলা হয়ে থাকে।
- ১৯৯৫ সাল থেকে Transparency International এই সূচক প্রকাশ করে আসছে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেশি।
- ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়।
- Transparency International প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

দুর্নীতির ধারণা সূচক-২০২৩:
- সর্বশেষ জানুয়ারি, ২০২৪-এ জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৩ প্রকাশ করেছে টিআই।

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
1. সোমালিয়া,
2. ভেনিজুয়েলা,
3. সিরিয়া,
4. দক্ষিণ সুদান,
5. ইয়েমেন।

বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
1. ডেনমার্ক,
2. ফিনল্যান্ড,
3. নিউজিল্যান্ড,
4. নরওয়ে,
5. সিঙ্গাপুর।

উল্লেখ্য,
- বাংলাদেশ বিশ্বের ১৪৯তম বেশি দুর্নীতিগ্রস্ত দেশ।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৮,৮৭০.
বিশ্ব তামাকমুক্ত দিবস- 
  1. ২১ মার্চ
  2. ২২ এপ্রিল
  3. ৪ ফেব্রুয়ারি
  4. ৩১ মে
ব্যাখ্যা

বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।

অন্যদিকে,
- ২১ মার্চ, আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস।
- ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস।
- ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস।
- ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস।

উৎস: Britannica.

৮,৮৭১.
সম্প্রতি, বাংলাদেশের কোন জেলায় ই-পারিবারিক আদালত কোথায়  চালু হয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ঢাকায়
  2. চট্টগ্রামে
  3. কুমিল্লায়
  4. ফেনীতে
ব্যাখ্যা

ই-পারিবারিক আদালত:
- বিচারব্যবস্থাকে আধুনিক ও সহজ করে তুলতে ৩০ নভেম্বর, ২০২৫ চট্টগ্রাম আদালতে চালু হয়েছে ই–পারিবারিক আদালত।
- ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই আদালতে মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।
- ই–পারিবারিক আদালতে পাঁচ বিষয়ের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
- এগুলো হলো বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।
- আদালত সূত্র জানায়, ই–পারিবারিক কোর্ট নামের ওয়েবসাইটটি বাদী, বিবাদী, আইনজীবী, আদালতের সহায়ক কর্মচারী, বিচারক ও সাধারণ জনগণ সবাই ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৮,৮৭২.
Which country has signed the Chemical Weapons Convention (CWC) but has not ratified it?
  1. Russia
  2. China
  3. United States
  4. Israel
  5. United Kingdom
ব্যাখ্যা
Chemical Weapons Convention (CWC):
- রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তির নাম - Chemical Weapons Convention (CWC)।
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- এই চুক্তি অনুসারে রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ও স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয় - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
৮,৮৭৩.
সর্বশেষ জলবায়ু সম্মেলনে উন্নত বিশ্ব দরিদ্র দেশগুলোকে প্রতিবছর কী পরিমাণ সহায়তার অঙ্গীকার করেছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১০০ বিলিয়ন ডলার
  2. ২০০ বিলিয়ন ডলার
  3. ২৮০ বিলিয়ন ডলার
  4. ৩০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব একটি বৈশ্বিক সমস্যা।
- তাই জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (UNFCCC) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।

⇒ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

⇒ এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮,৮৭৪.
সম্প্রতি, ইসরায়েল কোথায় "মানবিক শহর" স্থাপনের পরিকল্পনা করেছে? [জুলাই, ২০২৫]
  1. দামেস্ক
  2. রাফাহ
  3. হাইফা
  4. তেল আবিব
ব্যাখ্যা
মানবিক শহর:
- দক্ষিণ গাজায় রাফাহ শহরের ধ্বংসাবশেষের উপর ‘হিউম্যানিটারিয়ান সিটি’ বা মানবিক শহর চালু করতে চায় ইসরায়েল।
- এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্দেশ্য হলো- যেসব ফিলিস্তিনি হামাসের শাসন চায় না, তাদের জন্য বিকল্প তৈরি করা।
- সেখানে প্রাথমিকভাবে প্রায় ৬ লাখ ফিলিস্তিনি থাকবে।
- ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় এক বৈঠকে সেনাবাহিনী জানায় যে এই "মানবিক শহর" নির্মাণে এক বছরেরও বেশি সময় লাগবে।
- এর ব্যয় হবে প্রায় ১০ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। 
- তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন, কম ব্যয়বহুল ও দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দেন।

তথ্যসূত্র- বিবিসি। [Link]
৮,৮৭৫.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর আয়োজক দেশ -
  1. পাকিস্তান ও আফগানিস্তান
  2. ভারত ও শ্রীলঙ্কা
  3. ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সময়কাল: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।
- আয়োজক দেশ ২টি।
• ভারত ও
• শ্রীলঙ্কা৷
- এই আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৮,৮৭৬.
ইউক্রেন চলমান যুদ্ধ বন্ধে কত দফা শান্তি প্রস্তাব দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি?
  1. ৫ দফা
  2. ৮ দফা
  3. ১০ দফা
  4. ১১ দফা
ব্যাখ্যা
১০ দফা শান্তি প্রস্তাব:
- ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
- জেলেনস্কির দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাবের মধ্যে আছে রাশিয়া ইউক্রেনের যেসব ভূখণ্ডের দখল নিয়েছে, তা ফিরিয়ে দেওয়া;
- ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার;
- খাদ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা;
- পারমাণবিক সুরক্ষার নিশ্চয়তা এবং
- রাশিয়ায় থাকা যুদ্ধবন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়া।

উৎস: জুন ১৮, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
৮,৮৭৭.
সবচেয়ে দ্রুত অতিদারিদ্র্য কমানো শীর্ষ দেশ -
  1. ক) কঙ্গো প্রজাতন্ত্র
  2. খ) তাঞ্জানিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের দারিদ্র্য বিমোচন প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে দ্রুত অতিদারিদ্র্য কমানো শীর্ষ দেশ তাঞ্জানিয়া। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৮,৮৭৮.
সম্প্রতি মার্কিন কংগ্রেস নিম্নের কোন দুটি দেশকে ন্যাটোতে যুক্ত করার অনুমোদন দেয়?
  1. ক) নরওয়ে এবং সুইজারল্যান্ড
  2. খ) ফিনল্যান্ড এবং ইউক্রেন
  3. গ) সুইডেন এবং ফিনল্যান্ড
  4. ঘ) ইউক্রেন এবং নরওয়ে
ব্যাখ্যা
সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। 
৯ আগস্ট অনুমোদনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
 
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর। 
৮,৮৭৯.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী নীটওয়‍্যার পণ্যের রপ্তানি আয় মোট রপ্তানি আয়ের কত শতাংশ?
  1. ৮৫.৪৫%
  2. ৮০.৩৭%
  3. ৪৮.৩৫%
  4. ৩৭.১০%
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।

উল্লেখ্য,
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: কৃষিজাত পণ্য (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য (০.৭১%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৮৮০.
বৈশ্বিক ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৫৮তম
  2. ৬৮তম
  3. ৭৮তম
  4. ৮৮তম
ব্যাখ্যা

‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা:
- ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিং–বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।
- বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান এখন ৬৮তম।
- ২০২৪ সালে এই বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে।
- লয়েডস লিস্টের ক্রমতালিকা অনুযায়ী, গত বছর চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম। 

উল্লেখ্য,
- লয়েডস লিস্টের প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে।
- তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে।
- তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। সিঙ্গাপুর বন্দরে গত বছর পরিবহন হয়েছে ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার।
- সবার শেষে, অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৮,৮৮১.
সাম্প্রতিক সময়ে ভোলায় কত টিসিএফ গ্যাস আবিষ্কৃত হয়েছে? [নভেম্বর, ২০২৮]
  1. ৪.১০৯ টিসিএফ
  2. ৫.১০৯ টিসিএফ
  3. ৬.১০৯ টিসিএফ
  4. ৭.১০৯ টিসিএফ
ব্যাখ্যা
দ্বীপজেলা ভোলার সাম্প্রতিক গাসক্ষেত্র:
- দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপজেলা ভোলায় আরো সাড়ে ছয় লাখ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে।
- এর পরিমাণ প্রায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
- ভোলার শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ এবং চর ফ্যাশনে ২.৬৮৬ টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
- স্পট মার্কেটে (খোলাবাজার) প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ১০.৪৬ মার্কিন ডলার, সেই হিসাবে ৫.১০৯ টিসিএফ গ্যাসের মূল্য দাঁড়ায় প্রায় ছয় লাখ ৫০ হাজার কোটি টাকা।
- বর্তমানে ভোলায় পাঁচটি কূপ দিয়ে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
- বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুট।

উৎস: কালের কণ্ঠ রিপোর্ট।
৮,৮৮২.
জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) এর বর্তমান সভাপতি কে? (জুন-২০২৫)
  1. অর্থমন্ত্রী
  2. প্রধান উপদেষ্টা
  3. রাষ্ট্রপতি
  4. অর্থ উপদেষ্টা
ব্যাখ্যা
• জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC):
- দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।
- এ পরিষদ কর্তৃক প্রণীত লক্ষ ও উদ্দেশ্য অনুযায়ী সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে।
- মন্ত্রিপরিষদের সকল সদস্য এ পরিষদের সদস্য থাকেন।
- প্রধানমন্ত্রী তথা সরকার প্রধান পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
- প্রয়োজন মাফিক পরিষদের সভা আহবান করা হয়। কোনো নির্দিষ্ট সভার আলোচ্য বিষয়ের গুরুত্ব বা প্রকৃতি অনুসারে সভায় কারা উপস্থিত থাকবেন তা নির্ধারিত হয়।

 জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যাবলির মধ্যে রয়েছে:
(১) পঞ্চবার্ষিক পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও সকল অর্থনৈতিক নীতি প্রণয়নে সামগ্রিক দিগনির্দেশনা দান;
(২) নীতি, কর্মসূচি ও পরিকল্পনা চূড়ান্তকরণ ও অনুমোদন;
(৩) উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; (
৪) আর্থসামাজিক উন্নয়নের জন্য বিবেচ্য সকল ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ;
(৫) জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে সহায়তা  প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় কমিটি নিয়োগ করা।

উল্লেখ্য,
বর্তমান সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) এর সভাপতি।

উৎস: বাংলাপিডিয়া।
৮,৮৮৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কোনটি? 
  1. সেবা খাত
  2. কৃষি খাত
  3. শিল্প খাত
  4. বানিজ্য খাত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫: 
- শিল্প খাতের অবদান ৩৭.৪৪%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৪.৩৪%।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.৩৭%।
- সেবা খাতের অবদান ৫১.৬২%।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৪.৫১%।
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৯৬%।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কৃষিখাত এবং ছোট খাত শিল্পখাত।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮,৮৮৪.
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
  1. ১৯৯৬
  2. ২০০৮
  3. ২০০১
  4. ২০১৯
ব্যাখ্যা
কৃষি শুমারি:
- স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্বপ্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় ৩টি।
- যথা: শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ।
- বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৬টি।
- সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
- এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।

উৎস: i) কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।
          ii) বিবিএস।
৮,৮৮৫.
চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা কত বিলিয়ন মার্কিন ডলার?
  1. ৪৮ বিলিয়ন ডলার
  2. ৪৯ বিলিয়ন ডলার
  3. ৫১ বিলিয়ন ডলার
  4. ৫৪ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
- গত ২০২০-২১ অর্খবছরে মোট লক্ষ্যমাত্রা ছিলো ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৮,৮৮৬.
দেশের সর্বশেষ আবিষ্কৃত কয়লা খনি কোনটি? (নভেম্বর, ২০২৪)
  1. দীঘিপাড়া
  2. জয়পুরহাট
  3. খালাসপীর
  4. বড়পুকুরিয়া
ব্যাখ্যা
দেশের সর্বশেষ আবিষ্কৃত কয়লা খনি - দীঘিপাড়া, দিনাজপুর।

কয়লা ক্ষেত্র:

- বাংলাদেশে আবিস্কৃত মোট কয়লা ক্ষেত্র ৫টি।
- ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়।
- গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি।
- দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে।

দেশের কয়লা খনিসমূহ হলো:
• জামালগঞ্জ: জয়পুরহাট ১৯৬২।
• বড়পুকুরিয়া: দিনাজপুর ১৯৮৫।
• খালাসপীর: রংপুর ১৯৮৯।
• ফুলবাড়ী: দিনাজপুর ১৯৯৪।
• দীঘিপাড়া: দিনাজপুর ১৯৯৫।

উৎস: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
৮,৮৮৭.
বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ মোট ১৮২০.৪৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পায়।
এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে ৪০১.৫১ কোটি ডলার।
দ্বিতীয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪৭.২২ কোটি ডলার।
তৃতীয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৪০.৩৪ কোটি ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে ১৩৬.৪৯ কোটি ডলার।
[উৎসঃ বাংলাদেশ ব্যাংক]
৮,৮৮৮.
'Wax' is related to 'Grease' in the same way as 'Milk' is related to:
  1. ক) Drink
  2. খ) Ghee
  3. গ) Protein
  4. ঘ) Curd
ব্যাখ্যা

As 'Grease' is prepared from 'Wax' in the same way 'Curd' is prepared from 'Milk'.
ঘি হবে না। কারণ ঘি দুধ থেকে Extract করা হয়। কিন্তু, Grease Wax থেকে Extract করা হয় না।
তেলের সাথে Wax যোগ করে Grease তৈরি হয়। আর দুধের সাথে এসিডিক কিছু মেলালে হয় Curd.

৮,৮৮৯.
Who is the current Chairman of the Political Bureau of Hamas?
  1. Ismail Haniyeh
  2. Abu Ubaida
  3. Yahya Sinwar
  4. Khalil al-Hayya
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হামাস:

- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- রাজনৈতিক ব্যুরোর বর্তমান প্রধান: খালেদ মেশাল।

⇒ অন্যদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান খলিল আল-হায়া।
- তিনি আগস্ট, ২০২৪ থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,
- ১৯ অক্টোবর, ২০২৪ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।
- নতুন প্রধান হিসেবে খালেদ মেশাল দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, 
⇒ হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।

উৎস: i) BBC.
ii) Britannica.
৮,৮৯০.
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কতজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে? [নভেম্বর,২০২৪]
  1. তিনজন
  2. চারজন
  3. পাঁচজন
  4. দুইজন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০২৪:
- যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন জনপ্রতিনিধি বিভিন্ন রেকর্ড গড়ে নির্বাচিত হয়েছেন।
- জর্জিয়ায় চতুর্থবারের মতো সিনেটর হয়েছেন শেখ রহমান।
- বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর।
- জর্জিয়ায় প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর হয়েছেন নাবিলা ইসলাম।
- নিউজার্সিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন নুরুন নবী।
- একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী। 
- কানেকটিকাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মাসুদুর রহমান।
- মাসুদুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়।
- শেখ রহমান, নাবিলা ইসলাম, নুরুন নবী ও মাসুদুর রহমান তাঁরা চারজনই ডেমোক্র্যাট।
- অপর দিকে নিউ হ্যাম্পশায়ারে ষষ্ঠবারের মতো প্রতিনিধি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের আবুল খান।
- তিনি এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন।

তথ্যসূত্র: প্রথম আলো।
৮,৮৯১.
Corruption Perceptions Index-2020 অনুসারে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
- Transparency International প্রকাশিত Corruption Perceptions Index-2020:
- সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ : ডেনমার্ক ও নিউজিল্যান্ড
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ : সোমালিয়া ‍ও দক্ষিণ সুদান
বাংলাদেশের অবস্থান:
- দুর্নীতিবিরোধী সূচকে : ১৪৬তম
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায় : ১২তম।
- বাংলাদেশর স্কোর : ২৬ (১০০ এর মধ্যে)।
(তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৮,৮৯২.
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ কোন তারিখকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই দিবস হিসেবে ঘোষণা করেছে?
  1. ২৩ জানুয়ারি
  2. ১০ ফেব্রুয়ারি
  3. ১৫ মার্চ
  4. ১১ এপ্রিল
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ গত ১৫ মার্চ ২০২২ বিশ্বব্যাপী ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ের একটি রেজ্যুলেশন গ্রহণ করেছে। ওআইসিভুক্ত ৫৭টি দেশ এবং চীন, রাশিয়াসহ অন্য ৮টি দেশ প্রস্তাবটি সাধারণ পরিষদে উত্থাপন করে। এতে করে এখন থেকে প্রতিবছর ১৫ মার্চ ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই দিবস হিসেবে পালিত হবে।

(তথ্যসুত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ডেইলি স্টার)
৮,৮৯৩.
২০২৪ সালের কৃষি শুমারি অনুযায়ী বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন সবচেয়ে বেশি?
  1. মৌলভীবাজার
  2. সুনামগঞ্জ
  3. পঞ্চগড়
  4. ঠাকুরগাঁও
ব্যাখ্যা

• ২০২৪ সালের কৃষি শুমারি:
- ২০২৪ সালের কৃষি শুমারি অনুযায়ী, বাংলাদেশে চা উৎপাদন দেশের গুরুত্বপূর্ণ কৃষি খাতের মধ্যে একটি।
- মোট উৎপাদন ৯৩,২০৮ মেট্রিক টন এবং চাষের ক্ষেত্রফল ১,৪১,৩৫৫ একর।

- বিভাগ অনুযায়ী, সবচেয়ে বেশি চা উৎপাদন হয়েছে সিলেট বিভাগে (৬৫,১২০ মেট্রিক টন) এবং চাষের ক্ষেত্রফল ১,১৮,০৫২ একর।
- রংপুর বিভাগ দ্বিতীয় অবস্থানে রয়েছে, উৎপাদন ১৭,১৮০ মেট্রিক টন।

- জেলা অনুযায়ী, মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয়েছে (৪৪,৬৭৭ মেট্রিক টন) এবং চাষের ক্ষেত্রফল ৭৬,২৯৯ একর। 
- অন্যদিকে পঞ্চগড় জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 

৮,৮৯৪.
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১০টি
ব্যাখ্যা

বাংলাদেশের ব্যাংক নোট: 
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- ব্যাংক নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
- বাংলাদেশের নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
- পেছনে থাকবে সুন্দরবনের দৃশ্য। জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

৮,৮৯৫.
বৈশ্বিক শান্তি সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৯৫
  2. খ) ৯৬
  3. গ) ৯০
  4. ঘ) ১৬৩
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক:
১৫ জুন ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করে এ সূচক প্রকাশ করে।
সূচক অনুসারে:
-বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
- শান্তি সূচকে সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
- সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভুটান; ৭৩. নেপাল; ৯০. শ্রীলংকা; ৯৬. বাংলাদেশ; ১৩৫. ভারত; ১৪৭. পাকিস্তান ও ১৬৩. আফগানিস্তান।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৮,৮৯৬.
অর্থনীতির বৃহৎ খাতগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি উপখাত রয়েছে?
  1. কৃষিখাত
  2. শিল্পখাত
  3. সেবাখাত
  4. কোনটি নয়
ব্যাখ্যা
জিডিপি নির্ণয়ের সুবিধার্থে বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
এগুলো হলো:
- কৃষিখাত
- শিল্পখাত ও
- সেবাখাত।

এসব প্রধান খাতসমূহকে আবার ১৫টি উপখাতে বিভক্ত করা হয়েছে।
উপখাতসমূহ হলো:
কৃষিখাতের উপখাত সমূহ: (২টি)
- কৃষি ও বনজ
- মৎস্য

শিল্পখাতের উপখাত সমূহ: (৪টি)
- ম্যানুফ্যাকচারিং
- খনিজ ও খনন
- নির্মাণ
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ

সেবাখাতের উপখাত সমূহ: (৯টি)
- পাইকারি ও খুচরা বাণিজ্য
- হোটেল ও রেস্তোরাঁ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
- রিয়েল এস্টেট
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৮,৮৯৭.
বর্তমানে Climate Vulnerable Forum (CVF)-এর সভাপতির দায়িত্বে রয়েছে -
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. ঘানা
  4. বার্বাডোস
ব্যাখ্যা

বর্তমানে Climate Vulnerable Forum (CVF)-এর সভাপতির দায়িত্বে রয়েছে বার্বাডোস যার নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিয়া অ্যামোর।

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

৮,৮৯৮.
CTBT চুক্তি স্বাক্ষরিত দেশের সংখ্যা কত? (এপ্রিল, ২০২৫)
  1. ১৮২টি
  2. ১৮৫টি
  3. ১৮৭টি
  4. ১৯১টি
ব্যাখ্যা
CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি। (এপ্রিল, ২০২৫)
- বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
- CTBT অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট।
৮,৮৯৯.
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
  1. 2017
  2. 2014
  3. 2016
  4. 2015
ব্যাখ্যা

• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:

- দারিদ্র্য বিমোচন কৌশলপত্র(পিআরএসপি)  দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণভাবে গৃহীত নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা। 

- ২০০৫ সালে বাংলাদেশ পিআরএসপি (আইপিআরএসপি) প্রথম প্রণয়ন করে।
- এর শিরোনাম ছিল ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’। 
- বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে- ২০১৫ সালে 
- বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট ৪ টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।

উৎস: IMF.

৮,৯০০.
সম্প্রতি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কে? (জানুয়ারি-২০২৬)
  1. দেলসি রদ্রিগেজ
  2. নিকোলাস মাদুরো
  3. এনরিক কাপ্রিলেস
  4. মারিয়া কোরিনা মাচাদো
ব্যাখ্যা

- দেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি শপথ গ্রহণ করেন।
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

⇒ ৩রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। এর সাত ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিতে তাঁর চোখ বাঁধা, হাতে হাতকড়া আর পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার দেখা যায়।

উৎস: প্রথম আলো।