বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৮৭ / ৯২ · ৮,৬০১৮,৭০০ / ৯,৩৬৭

৮,৬০১.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে, বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ কত?
  1. ৮০,৪৩,০০০ একর
  2. ৮২,৯০,০০০ একর
  3. ৬৩,৬৩,০০০ একর
  4. ১৮,৫৮,০০০ একর
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির (Gross Cropped Area) পরিমাণ ১,৫৯,২৮,০০০ হেক্টর।
- বাংলাদেশের মোট আবাদী জমির (Net Cropped Area) পরিমাণ ৮০,৪৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ২০,৫৭,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ৪১,০৭,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ১৮,৫৮,০০০ হেক্টর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২,৯০,০০০ হেক্টর।
- বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ ৬৩,৬৩,০০০ একর। 
- মোট জমির পরিমাণ ৩,৬৪,৬৫,০০০ একর। 

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩
৮,৬০২.
বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
  1. ১৬ ডিসেম্বর
  2. ৭ মার্চ
  3. ১৭ এপ্রিল
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস:
 
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
 
তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৮,৬০৩.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ কী নামে পরিচিত?
  1. Inaugural Address
  2. State of the Union 
  3. Presidential Speech
  4. Budget Speech
ব্যাখ্যা

→ প্রতি বছর কংগ্রেসের যৌথ অধিবেশনের আগে রাষ্ট্রপতি সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের তৃতীয় ধারা অনুযায়ী “ইউনিয়নের অবস্থা সম্পর্কে কংগ্রেসকে তথ্য প্রদান” করেন, যা ’The State of the Union’ নামে পরিচিত।
→ প্রথমে রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন ও জন অ্যাডামস ব্যক্তিগতভাবে ভাষণ দিতেন।
→ ১৮০১ সালে থমাস জেফারসন লিখিত আকারে বার্তা পাঠানোর রীতি শুরু করেন, যা ১৯১৩ সাল পর্যন্ত চালু ছিল।
→ ১৯১৩ সালে উড্রো উইলসন পুনরায় ব্যক্তিগত ভাষণ দেওয়ার প্রথা চালু করেন, যা এখনো অব্যাহত রয়েছে।
→ ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট একে “স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ” নামে অভিহিত করেন।
→ হ্যারি ট্রুম্যানের সময় এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
→ ১৯২৩ সালে প্রথমবার জাতীয় রেডিওতে ভাষণ সম্প্রচার করা হয়।
→ ১৯৪৭ সালে ট্রুম্যানের ভাষণ প্রথম টেলিভিশনে সম্প্রচারিত হয়।
→ ১৯৬৫ সালে লিন্ডন জনসন প্রাইম টাইমে ভাষণ দেওয়ার রীতি শুরু করেন।
→ ১৯৬৬ সাল থেকে বিরোধী দল টেলিভিশনে ভাষণের পর প্রতিক্রিয়া দেওয়ার রীতি চালু করে, যা এখনও আছে।
→ জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতির উত্তরাধিকার ব্যবস্থা বজায় রাখতে প্রতি বছর মন্ত্রিসভার একজন সদস্য ভাষণে অনুপস্থিত থাকেন।

উৎস: United States Senate

৮,৬০৪.
২০২৬ সালে আসিয়ানের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবে কোন দেশ?
  1. ফিলিপাইন
  2. সিঙ্গাপুর
  3. থাইল্যান্ড
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

- ২০২৬ সালে আসিয়ানের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবে ফিলিপাইন।
- ফিলিপাইনের কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান)-এর দায়িত্ব হস্তান্তর করেছে মালয়েশিয়া। 
- ২৮ অক্টোবর, ২০২৫ এ কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে প্রতীকীভাবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্দ মার্কোসের হাতে দায়িত্ব তুলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১১টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, পূর্ব তিমুর।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট ও ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।

৮,৬০৫.
সম্প্রতি শত্রু সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে ‘ড্রাগন ড্রোন’ ব্যবহার করছে কোন দেশ? (নভেম্বর, ২০২৪)
  1. রাশিয়া
  2. ইরান
  3. ইউক্রেন
  4. ইসরায়েল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ড্রাগন ড্রোন:

- ড্রোনের সঙ্গে থার্মাইট ব্যবহার করে ‘ড্রাগন ড্রোন’ তৈরি করা হয়েছে।
- এ ড্রোন তুলনামূলকভাবে কম উচ্চতায় উড়ে ও আগুনের বৃষ্টি ঝরায়।
- গলিত লোহা যখন ড্রোন থেকে পড়তে থাকে, তখন একে মনে হয় পৌরাণিক কাহিনীর ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ঝরাচ্ছে। তাই এ ড্রোনের নাম দেয়া হয়েছে ড্রাগন।
- ড্রাগন ড্রোনে মূলত ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত।
- এটি ৪ হাজার ডিগ্রি ফারেনহাইট (২ হাজার ২০০ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় পুড়তে থাকে।
- থার্মাইট যেকোনো জিনিস খুব সহজেই পোড়াতে পারে। যেকোনো ধাতব পদার্থও এটি পুড়িয়ে দেয়। এ থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম।
- গাছ বা রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে এ ড্রোন ব্যবহার করছে ইউক্রেন।
- ড্রাগন ড্রোন মূলত পুরোনো যুদ্ধাস্ত্রের নতুর রূপ।
- থার্মাইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল।

তথ্যসূত্র - আল জাজিরা রিপোর্ট।
৮,৬০৬.
জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে?
  1. ক) ১০ লক্ষ
  2. খ) ২০ লক্ষ
  3. গ) ৪০ লক্ষ
  4. ঘ) ৩০ লক্ষ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮,৬০৭.
সাংহাই কো অপারেশন সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৮টি 
  2. ৯টি 
  3. ১০টি 
  4. ১১টি
ব্যাখ্যা

সাংহাই সহযোগিতা সংস্থা:
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল। 
- সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

৮,৬০৮.
Who has been appointed as the 26th Chief Justice of Bangladesh? 
  1. Zubayer Rahman Chowdhury 
  2. Syed Mahmud Hossain 
  3. Md. Abdul Wahhab Miah 
  4. Hasan Foez Siddique 
ব্যাখ্যা

• ২৬তম প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে।
- শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
 - পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৮,৬০৯.
সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন জনিত কারণে যুক্তরাষ্ট্র কয়টি দেশের সাথে আগোয়া চুক্তি বাতিল করতে চলেছে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি
ব্যাখ্যা
মানবাধিকার লঙ্ঘন জনিত কারণে বাণিজ্য চুক্তি বাতিল:
- মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক শাসনের পথে যথাযথ অগ্রগতি না হওয়ায় চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে চলেছে যুক্তরাষ্ট্র।
- চারটি দেশই আফ্রিকা মহাদেশের।
- সেগুলো হলো: উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর)।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনার কথা জানিয়েছেন। 

উল্লেখ্য,
- ২০০০ সালে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামে একটি আইন চালু করে যুক্তরাষ্ট্র।
- এর অধীনে যোগ্য সাব-সাহারান আফ্রিকান দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বাজারে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়।
- বাইডেন জানিয়েছেন, নাইজার এবং গ্যাবন আগোয়া চুক্তির অযোগ্য।
- কারণ তারা ‘রাজনৈতিক বহুত্ববাদের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি অথবা ঐ পথে ক্রমাগত অগ্রগতি করছে না’।
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উগান্ডাকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, দেশ দুটির সরকার ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন’ করছে।
- আফ্রিকার চার দেশকে আগোয়া চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছরের শুরু থেকে।
- এর আগে, সামরিক অভ্যুত্থানের জেরে আগোয়া চুক্তি থেকে বাদ পড়েছিল বুরকিনা ফাসো, মালি এবং গিনি।

উৎস: ১ নভেম্বর ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৮,৬১০.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম কী?
  1. জাবুলানি
  2. ট্যাঙ্গো
  3. টেলস্টার
  4. ট্রাইওন্ডা
ব্যাখ্যা

⇒ ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম 'ট্রাইওন্ডা' (Trionda)।
- 'ট্রাইওন্ডা' বলটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৮,৬১১.
সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
  1. নাইজার
  2. বাহরাইন
  3. গাম্বিয়া
  4. সুদান
ব্যাখ্যা
- UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে,
উচ্চ জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- বাহরাইন : ৪.৩%
- নাইজার : ৩.৮%
- নিরক্ষীয় গিনি : ৩.৭%
নিম্ন জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- লিথুয়ানিয়া : -১.৫%
- লাটভিয়া ও ভেনেজুয়েলা : -১.১%
- বসনিয়া ও হার্জেগোভিনা : -০.৯%।
(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
৮,৬১২.
সম্প্রতি চীন কোন দেশে 'জাস্টিস মিশন ২০২৫' পরিচালনা করেছে?
  1. তাইওয়ান
  2. ভিয়েতনাম
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা

জাস্টিস মিশন:
- সম্প্রতি (ডিসেম্বর, ২০২৫) তাইওয়ানকে ঘিরে চীন 'জাস্টিস মিশন ২০২৫' (Justice Mission 2025) নামে একটি বড় সামরিক মহড়া পরিচালনা করেছে।

⇒ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় এবং কার্যকর সামরিক মহড়া, চীনের 'জাস্টিস মিশন'। 
- দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেইজিংয়ের এরআগে মহড়া হলেও সেগুলোর তুলনায় জাস্টিস মিশনকে একেবারেই ভিন্ন বলছে বিশ্লেষকরা। তাদের মত, তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রস্ততি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণ।
- তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বরাবরই হিসেব করে আসছে চীন। এমনকি, চাইলে দ্বীপটিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো হুঁশিয়ারিও বারবার দিয়ে গেছে বেইজিং। এক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী হোক কিংবা বিদেশি শক্তির হস্তক্ষেপ, কোনোকিছুই দমন করতে পারবেনা চীনকে। 
- তাইওয়ান প্রণালীতে দু'দিনব্যাপী "জাস্টিস মিশন ২০২৫'' এর লক্ষ্য ছিলো- তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরোধ, বিশাল সমরাস্ত্র ও রনকৌশল প্রদর্শন ও বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা জারি করা। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো শক্তিশালী ইঙ্গিতও দিয়েছে বেইজিং।  
 
উৎস: Ministry of National Defense People's Republic of China.

৮,৬১৩.
ASEAN এর বর্তমান (সেপ্টেম্বর, ২০২৪) সেক্রেটারি জেনারেল হলেন -
  1. লি কুয়ান ইউ
  2. ড. কাও কিম হাউর্ন
  3. লিম জাক হই
  4. ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।
- ASEAN এর বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন- ড. কাও কিম হাউর্ন। 
- তিনি কম্বোডিয়ার নাগরিক। 

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮,৬১৪.
কম্পিউটার চালু হওয়ার সময় ব্যবহৃত POST এর পূর্ণরূপ কী?
  1. Power On System Test
  2. Power On Self Test
  3. Program Operating Software Test
  4. Primary OS Test
ব্যাখ্যা

POST (Power On Self Test) হলো একটি ডায়াগনস্টিক প্রক্রিয়া, যা প্রতিবার কম্পিউটার চালু হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।

বুটিং (Booting):
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।

Booting-এর ধাপগুলো:
1) Power On → কম্পিউটার চালু হলে BIOS/UEFI লোড হয়।
2) POST (Power-On Self Test) → হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা চেক করা হয়।
3) Boot Loader Execution → অপারেটিং সিস্টেমের boot manager (যেমন Windows Boot Manager বা GRUB) চালু হয়।
4) OS Loading → Windows, Linux বা অন্য OS মেমোরিতে লোড হয়।
5) User Interface Ready → ইউজার login করতে পারে এবং সিস্টেম ব্যবহার করতে পারে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Lenovo Website.

৮,৬১৫.
EXCITE : CALM -
  1. Restrain : Compose 
  2. Agitate : Soothe
  3. Upset : Perturb
  4. Stimulate : Provoke
ব্যাখ্যা

• The Bengali meaning of question words:
- Excite: আন্দোলিত করা; উত্তেজিত করা; আবেগকম্পিত করা।
- Calm: স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

• The Bengali meaning of option words:
ক)  
- Restrain: ধরে রাখা; নিয়ন্ত্রণে রাখা।
- Compose: শান্ত হওয়া; আবেগ বা চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

খ) 
- Agitate: আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
- Soothe: শান্ত বা প্রশমিত করা।

গ)
- Upset: বিপর্যস্ত করা; ওলটপালট করা; মেজাজ বিগড়ানো; বিচলিত/অস্থির করা; তছনছ/চুরমার/লণ্ডভণ্ড করা।
- Perturb: উত্তেজিত করা; বিঘ্ন সৃষ্টি করা।

ঘ)
- Stimulate: উদ্দীপিত করা; জাগিয়ে তোলা; উত্তেজিত করা।
- Provoke: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - Agitate : Soothe.
Excite এর ঠিক বিপরীত হলো Calm
Agitate এর ঠিক বিপরীত হলো Soothe.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৮,৬১৬.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য দেশ কয়টি? [জুলাই, ২০২৫]
  1. ২২ টি
  2. ৩২টি
  3. ৪২টি
  4. ০৬ টি
ব্যাখ্যা
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।[জুলাই, ২০২৫]
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

উৎস:  EEA ওয়েবসাইট।
৮,৬১৭.
What is the tax-free income limit for women individuals in Bangladesh? [April, 2025]
  1. 350,000 BDT
  2. 400,000 BDT
  3. 425,000 BDT
  4. 475,000 BDT
  5. 500,000 BDT
ব্যাখ্যা
করমুক্ত আয়কর সীমা: 
- স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়কর সীমা ৩,৫০,০০০ টাকা। 
- মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা;
- তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা;
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা;
- কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।

উৎস: আয়কর পরিপত্র ২০২৪-২০২৫
৮,৬১৮.
নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand :: Leaf :
  1. ক) Flower
  2. খ) Twig
  3. গ) Tree
  4. ঘ) Branch
ব্যাখ্যা
Finger অর্থ আঙ্গুল 
Hand অর্থ হাত 
Leaf অর্থ পাতা 
Twig অর্থ  ডাল
আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে। 

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
৮,৬১৯.
Nomad Capitalist ২০২৩ - রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট -
  1. ক) যুক্তরাষ্ট্রের
  2. খ) সংযুক্ত আরব আমিরাতের
  3. গ) যুক্তরাজ্যের
  4. ঘ) ফিনল্যান্ডের
ব্যাখ্যা
• পাসপোর্ট সূচক:
- প্রকাশক -  কর ও অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা - Nomad Capitalist
- শীর্ষে শক্তিশালী পাসপোর্ট - সংযুক্ত আরব আমিরাত।
- সর্ব নিম্ন শক্তিশালী পাসপোর্ট - আফগানিস্তান।
- বাংলাদেশর অবস্থান - ১৮২তম।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
৮,৬২০.
How many members are there in BRICS?
  1. 5
  2. 10
  3. 11
  4. 12
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য: ১০টি। (অক্টোবর, ২০২৪)
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়।
- ১৬ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার কাজানে।(২২ - ২৪ অক্টোবর)

উৎস:
i) ৩১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো। 
ii) Investopedia.
৮,৬২১.
Ostentatious : Conspicuous :: Mendacious : ?
  1. Deteriorate
  2. Lethargic
  3. Deceitful
  4. Benign
ব্যাখ্যা
• Ostentatious: 
English Meaning: Intended to attract admiration or notice.
Bangla Meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner.

• Conspicuous: 
English Meaning: very noticeable or attracting attention, often in a way that is not wanted.
Bangla Meaning: দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়।

• Mendacious
English Meaning: Not telling the truth; lying.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) মিথ্যা; মিথ্যাবাদী

Options,

• Deceitful: 
English Meaning: (an act of) keeping the truth hidden, especially to get an advantage.
Bangla Meaning: কপটী; কাপটিক; ছলনাপর।

• Benign: 
English Meaning: pleasant and kind.
Bangla Meaning: সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।

• Lethargic
English Meaning: having little energy; feeling unwilling and unable to do anything.
Bangla Meaning: অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।

• Deteriorate
English Meaning: to become worse.
Bangla Meaning: অবনতি ঘটা বা ঘটানো।

Analogy: Ostentatious : Conspicuous :: Mendacious : Deceitful.

Relation: Ostentatious ও Conspicuous দুটি সমার্থক শব্দ তেমন ভাবে Mendacious ও Deceitful দুটি শব্দ সমার্থক।

Source: Live MCQ Lecture, Cambridge & Accessible Dictionary.
৮,৬২২.
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারের নাম কী?
  1. ইয়ানবু তেল শোধনাগার
  2. জুবাইল তেল শোধনাগার
  3. জাজান তেল শোধনাগার
  4. রাস তানুরা তেল শোধনাগার
ব্যাখ্যা

- সৌদি আরবের  বৃহত্তম তেল শোধনাগারের নাম- রাস তানুরা তেল শোধনাগার। 
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে,
- সেগুলোতে হামলা চালাচ্ছে ইরান।
- ২ মার্চ ২০২৬ সৌদি আরবের  বৃহত্তম তেল শোধনাগারের হামলা করে ইরান।
- একটি ড্রোন হামলার পর সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে।
- সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি নামের ওই শোধনাগারের উৎপাদনক্ষমতা প্রতিদিন সাড়ে পাঁচ লাখ ব্যারেল।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৮,৬২৩.
'X' (টুইটার) এর বর্তমান সিইও কে? (জানুয়ারি, ২০২৬)
  1. Mark Zuckerberg
  2. Linda Yaccarino
  3. Ryan Roslansky
  4. Elon Musk
ব্যাখ্যা

• 'X' (টুইটার) এর বর্তমান সিইও (জানুয়ারি, ২০২৬) - Linda Yaccarino.
-
X’ (পূর্বে টুইটার) হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ এবং মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, যা ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ব্যবহারকারীদের ছোট ছোট পোস্ট বা ‘টুইট’ করার সুযোগ দেয়, যা পূর্বে ১৪০ অক্ষরের সীমায় ছিল এবং বর্তমানে ২৮০ অক্ষরে বৃদ্ধি পেয়েছে। টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মটি সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। জানুয়ারি ২০২৬ অনুযায়ী, ‘X’-এর বর্তমান সিইও হলেন লিন্ডা ইয়াকারিনো (Linda Yaccarino), যিনি ২০২৩ সালের ৫ জুন থেকে এই পদটি গ্রহণ করেন। তিনি টুইটারের কার্যক্রম ও ব্যবসায়িক দিকসমূহ পরিচালনা করছেন।

- উত্তর: খ) Linda Yaccarino.

• 'X' (টুইটার):
- টুইটারের পরিবর্তিত নাম 'X'.
- 'X' (টুইটার) হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- 'X' (টুইটার ) এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

• অন্যান্য অপশন আলোচনা:
- Elon Musk 'X' এর বর্তমান চেয়ারম্যান (জানুয়ারি, ২০২৬)।
- Ryan Roslansky হচ্ছে LinkedIn এর বর্তমান সিইও (জানুয়ারি, ২০২৬)।
- Mark Zuckerberg ফেসবুকের বর্তমান নাম ‘মেটা' এর প্রতিষ্ঠাতা।

উৎস: টুইটারের ওয়েবসাইট।

৮,৬২৪.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ -
  1. ০৭.৬৯%
  2. ১০.৫৫%
  3. ১৪.৩১%
  4. ১৭.৯৮%
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা পানিতে উৎপাদনের পরিমাণ: ৬,২৮,৬২৩ মে.টন।

• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.৩০%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৮,৬২৫.
টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. পাকিস্তান
  2. ভারত 
  3. ইংল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: প্রথম আলো।

৮,৬২৬.
Where was the 15th BRICS summit held? (August, 2023)
  1. Brasilia, Brazil
  2. New Delhi, India
  3. Johannesburg, South Africa
  4. Beijing, China
ব্যাখ্যা
ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, দক্ষিণ আফ্রিকার এই ১০টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- তবে আর্জেন্টিনা যোগদান করবেনা বলে জানিয়েছে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,৬২৭.
ওশেনিয়া মহাদেশে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ কোনটি? [ মার্চ,২০২৬]
  1. নাউরু
  2. পালাউ
  3. টুভালু
  4. কিরিবাতি
ব্যাখ্যা

• ওশেনিয়া মহাদেশ:
- ওশেনিয়া হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রিত করে গঠিত একটি মহাদেশ। 
- এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ।
- ওশেনিয়ার মোট স্বাধীন দেশ ১৪টি।
- এই মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হলো পালাউ (Palau)।
- এটি ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাস্টশিপ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

- ওশেনিয়া মহাদেশকে চারটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে:
• অস্ট্রেলেশিয়া- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড);
• মেলানেশিয়া- পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি, পালাউ);
• মাইক্রোনেশিয়া- ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ;
• পলিনেশিয়া- সামোয়া, টোঙ্গা, টুভালু। 

- ওশেনিয়ার বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া।
- আর ক্ষুদ্রতম দেশ আয়তনে হলো নাউরু।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো টুভালু।

- এই মহাদেশের দীর্ঘতম নদী হলো মারে-ডার্লিং (Murray-Darling River system), যা অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে।
- মহাদেশের সর্বোচ্চ পর্বত হলো পুনকাক জায়া, যা ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে অবস্থিত।

উৎস:
Worldometer [link]. 
World Population Review [link]. 

৮,৬২৮.
দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত?
  1. ২৫ হাজার ২৫০ মেগাওয়াট
  2. ৩০ হাজার ২৭৭ মেগাওয়াট
  3. ৩৫ হাজার ২৭০ মেগাওয়াট
  4. ৪০ হাজার ১০০ মেগাওয়াট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

- বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০ হাজার ২৭৭ মেগাওয়াট (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ)।
- পাশাপাশি ভারত থেকে আমদানির সক্ষমতা তৈরি হয়েছে দুই হাজার ৬৫৬ মেগাওয়াট। 
- দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মোট এক হাজার ৩০৩.২৬ মেগাওয়াট।
- এর মধ্যে শুধু সৌরবিদ্যুতের সক্ষমতা এক হাজার ৬৯.২৭ মেগাওয়াট।

সূত্র: পাওয়ার সেল।
৮,৬২৯.
রূপালী ব্যাংক পিএলসি এর নতুন মোবাইল ব্যাংকিং সেবার নাম কী?
  1. রূপালী পে
  2. রূপালী ক্যাশ
  3. রূপালী ওয়ালেট
  4. রূপালী মানি
ব্যাখ্যা

রূপালী ব্যাংক পিএলসি: 
- নতুন ফিচার এবং উন্নতমানের সেবা নিয়ে রূপালী ব্যাংক পিএলসি তাদের মোবাইল ব্যাংকিং সেবা 'রূপালীক্যাশ' চালু করতে যাচ্ছে।
- রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাদের আগের মোবাইল ব্যাংকিং সেবা 'রূপালী ব্যাংক শিওরক্যাশ' ১৯ সেপ্টেম্বর থেকে বন্ধ করা হয়েছে।
- ২৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে নতুন সেবা 'রূপালীক্যাশ' চালু হয়েছে।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

৮,৬৩০.
How many member countries are in the New Development Bank (NDB)? [Jan, 2026]
  1. 7
  2. 10
  3. 11
  4. 12
  5. 22
ব্যাখ্যা

New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- New Development Bank (NDB) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে।]

উল্লেখ্য,
- ২০২৫ সালের ৬ জুলাই সর্বশেষ উজবেকিস্তান এবং কলম্বিয়া New Development Bank (NDB)-এর সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস: i) New Development Bank ওয়েবসাইট।
ii) Xinhua. 

৮,৬৩১.
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ কে?
  1. ক) ডেভ হোয়াটমোর
  2. খ) রাসেল ডমিঙ্গো
  3. গ) চন্ডিকা হাথুরুসিংহে
  4. ঘ) রানাতুংগা
ব্যাখ্যা

- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো
- নতুন কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
- ডমিঙ্গোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি।

সোর্সঃ প্রথম আলো।


N.B: We've updated the info based on the main question.
৮,৬৩২.
_________ is a characteristic of __________. 
  1. Courage, Hero 
  2. Flaw, Perfection 
  3. Chapter, Novel 
  4. Classroom, Teacher 
  5. Humid, Arid
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Courage, Hero.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:

 ক) Courage, Hero
- Courage - সাহস; মনোবল।
- Hero - বীর; বীরপুরুষ; শূর।

খ) Flaw, Perfection
- Flaw  - চিড়; ফাটল। 
- Perfection - উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ। 

গ) Chapter, Novel
- Chapter - অধ্যায়; পরিচ্ছেদ।
- Novel - উপন্যাস।

ঘ) Classroom, Teacher
- Classroom - শ্রেণিকক্ষ। 
- Teacher - শিক্ষক। 

ঙ) Humid - Arid
- Humid - আর্দ্র; স্যাঁতসেঁতে; জলো।
- Arid - অনুর্বর।
- এরা পরস্পরের বিপরীতার্থক শব্দ - একটি আর্দ্রতা বোঝায়, অন্যটি শুষ্কতা।

• Analogical Relation:
- Hero - এর একটি বৈশিষ্ট্য/characteristic হলো সাহস (courage).

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Courage, Hero.

৮,৬৩৩.
২০২৪ সালে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১০০তম
  2. ১১৬তম
  3. ১২৯তম
  4. ১৩৩তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচক (UN E-Government Index 2024):

- এই জরিপটি অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করে।
- এটি সকল সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট উন্নয়ন মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং বিভিন্ন অনলাইনের সেবা প্রদানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে থাকে।
- এই জরিপে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচকগুলো হলো ই-সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং বিশ্বব্যাপী হিউম্যান ক্যাপিটাল।
প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।

⇒ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স শীর্ষ ১০টি দেশ:
1. ডেনমার্ক,
2. এস্তোনিয়া,
3. সিঙ্গাপুর,
4. কোরিয়া প্রজাতন্ত্র
5. আইসল্যান্ড,
6. সৌদি আরব
7. গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য
8. অস্ট্রেলিয়া,
9. ফিনল্যান্ড,
10. নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০০তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

উৎস: UN ওয়েবসাইট।
৮,৬৩৪.
স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' এর নির্মাতা কে?
  1. রেদওয়ান রনি
  2. আদনান আল রাজীব
  3. হিমেল আশরাফ
  4. মোস্তফা সরোয়ার ফারুকী
ব্যাখ্যা
- ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে বিচারকদের স্পেশাল মেনশন সম্মান পায় বাংলাদেশি সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' এর নির্মাতা আদনান আল রাজীব।
- উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
-  আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে 'আলী'কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান।
- কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের এটিই প্রথম ছবি।

উল্লেখ্য
- আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে।
- বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই।
- আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

উৎস: প্রথম আলো।
৮,৬৩৫.
According to the World Investment Report 2023, the top country in the world for investment -
  1. Hong Kong
  2. United States
  3. China
  4. Singapore
ব্যাখ্যা
World Investment Report 2023:
- ৫ জুলাই, ২০২৩ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) কর্তৃক প্রকাশিত হয় World Investment Report 2023.
- প্রতিবেদন অনুসারে বিশ্বে বিনিয়োগে শীর্ষ ৫ দেশ –
→ প্রথম - যুক্তরাষ্ট্র।
→ দ্বিতীয় - চীন।
→ তৃতীয় - সিঙ্গাপুর।
→ চতুর্থ - হংকং।
→ পঞ্চম - ব্রাজিল।

তথ্যসূত্র: বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩।
৮,৬৩৬.
২০২৪ সালে বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. শ্রীলঙ্কা
  2. ভুটান
  3. নেপাল
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের ২ থেকে ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বিমসটেক শীর্ষ সম্মেলন। তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সাত জাতির আঞ্চলিক জোটের শীর্ষ নেতাদের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজন করবে বলে জানিয়েছে থাইল্যান্ড।

বিমসটেক
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান ২০০৩ সালে যুক্ত হয়।
- এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
৮,৬৩৭.
৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা বিশেষ স্বীকৃতি পেয়েছে? [জুলাই, ২০২৫]
  1. মুক্তি
  2. গেরিলা
  3. আলী
  4. মাটির ময়না
ব্যাখ্যা
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।

উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।

উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
- ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ২৩ মে কান উৎসবে প্রদর্শিত হয়।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৮,৬৩৮.
বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে-
  1. ২৫ থেকে ৩১ আগস্ট
  2. ২৫ থেকে ৩১ অক্টোবর
  3. ২৫ থেকে ৩১ নভেম্বর
  4. ২৫ থেকে ৩১ ডিসেম্বর
ব্যাখ্যা

- স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।
- এ পর্যন্ত দেশে মোট ৫টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ২ থেকে ৮ জানুয়ারি দেশের ষষ্ঠ আদমশুমারি (জনশুমারি) হওয়ার কথা ছিল। করোনার কারণে প্রায় ৯ মাস পিছিয়ে এখন ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২১ সালে দেশের ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
- অর্থাৎ বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি (জনশুমারি) অনুষ্ঠিত হবে ২৫-৩১ অক্টোবর ২০২১ সালে।
- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারিতে কারিগরি সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

৮,৬৩৯.
২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয় -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৮০ সালে
  4. ১৯৮২ সালে
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস:
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
 
⇒ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
- সারাদেশে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
- দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ১৯৭১ এর ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৮,৬৪০.
What percentage does the service sector contribute to GDP according to the Economic Survey 2025?
  1. 48.37%
  2. 51.62%
  3. 57.26%
  4. 62.39%
ব্যাখ্যা

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১০.৯৪%।
• শিল্প: ৩৭.৪৪%।
• সেবা: ৫১.৬২%।

⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি: ৪৪.৬৭%।
• শিল্প: ১৭.৩৭%।
• সেবা: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮,৬৪১.
World Resources Institute-এর বর্তমান প্রেসিডেন্ট কে? [৩১ মে, ২০২৪]
  1. অনি দাসগুপ্ত
  2. লেস্টার ব্রাউন
  3. জেমস গুস্তাভ স্পেথ
  4. রবার্ট এ সাইট্রন
ব্যাখ্যা
World Resources Institute
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি জেমস গুস্তাভ স্পেথের নেতৃত্বে ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- ডব্লিউআরআই- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।
 
অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
 
উৎস: World Resources Institute ওয়েবসাইট।
৮,৬৪২.
বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩ চূড়ান্ত প্রতিবেদন অনুসারে, প্রতি হাজারে জনসংখ্যার স্থূল জন্মহার কত?
  1. ১৭.৬
  2. ১৮.৫
  3. ১৯.৪
  4. ২০.১
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩ চূড়ান্ত প্রতিবেদন অনুসারে, প্রতি হাজারে জনসংখ্যার স্থূল জন্মহার ১৯.৪।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩:

- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: আগস্ট, ২০২৪।
- সংস্থা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

উল্লেখ্য,
- মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ: ১,১৭১ জন।

⇒ প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯.৪।
- প্রতি হাজার জনসংখ্যায় স্থূল মৃত্যুহার ৬.১।
- বর্তমানে মাতৃমৃত্যুহার প্রতি ১০০০ জনে ১.৩৬।
- পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স ২৪.২ বছর এবং নারীদের ১৮.৪ বছর।
- প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লিতে আগমনের হার ২০.৪ এবং শহরে আগমনের হার ৪৩.৪।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৮,৬৪৩.
কমনওয়েলথ গেমসের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ক্যানবেরায়
  2. খ) ঢাকায়
  3. গ) বারমিংহামে
  4. ঘ) জাকার্তায়
ব্যাখ্যা
২০১০ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লীতে।
২০২২ সালে কমনওয়েলথ গেমসের পরবর্তি আসর অনুষ্ঠিত হবে বারমিংহাম, ইংল্যান্ডে।
Source: commonwealthgames.com.au
৮,৬৪৪.
সার্কের কোন আঞ্চলিক কেন্দ্রটি শ্রীলংকায় অবস্থিত?
  1. সার্ক জ্বালানি কেন্দ্র
  2. সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
  3. সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র
  4. সার্ক কৃষি কেন্দ্র
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
৮,৬৪৫.
নোবেল পুরস্কার ২০২৪ এ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. জিওফ্রে ই. হিন্টন
  2. গ্যারি রাভকান
  3. ভিক্টর অ্যামব্রোস
  4. হান কাং
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৮,৬৪৬.
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে কয়টি চিনিকল চালু রয়েছে?
  1. ১১টি
  2. ১৩টি
  3. ১৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট ১৫টি চিনিকল চালু রয়েছে৷
রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড। এটি চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত।
এটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়।
নাটোরে অবস্থিত নর্থবেঙ্গল চিনিকল দেশের প্রথম চিনিকল।
১৫ টি চিনিকলের উৎপাদন ক্ষমতা ২.১০ লক্ষ মেট্রিকটন।
[সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট]
৮,৬৪৭.
বর্তমানে দেশের জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান কত?
  1. ১৮ শতাংশ
  2. ২০ শতাংশ
  3. ২৪ শতাংশ
  4. ২৮ শতাংশ
ব্যাখ্যা
জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প:
- ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা হবে।
- এমন লক্ষ্য ঘোষণা করে সম্প্রতি 'জাতীয় এসএমই নীতি-২০২৫'-এর খসড়া প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়।
- খসড়া এসএমই নীতিতে মোটাদাগে রয়েছে ছয়টি উদ্দেশ্য ও ১০টি বাস্তবায়ন কৌশল। 

⇒ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, দেশে কুটিরশিল্পসহ প্রায় ৭৮ লাখ মাইক্রেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) রয়েছে।
- এ খাতে ২ কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।
- বর্তমানে দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৩৭ শতাংশের বেশি, এর মধ্যে এসএমই খাতের অবদান প্রায় ২৮ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ii) দৈনিক ইত্তেফাক।
৮,৬৪৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, কোন খাতে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. গৃহস্থালির কাজে
  2. শিল্পখাতে
  3. ক্যাপটিভ
  4. বিদ্যুৎ উৎপাদনে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গ্যাসক্ষেত্র:

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার: ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%) [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়]।
- শিল্পখাতে ব্যবহার: ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]। 
- ক্যাপটিভ: ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]।
- গৃহস্থালির কাজে ব্যবহার: ১০০.৬ বিলিয়ন ঘনফুট (১১.০০%)।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা ১০৯টি।
- এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের; ২৬টি।
- দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি।
- ২০২২-২৩ অর্থবছরে আমদানিকৃত আরএলএনজিসহ গ্যাস সরবরাহের পরিমাণ মোট প্রায় ১,০০২.৬ বিলিয়ন ঘনফুট এবং গ্যাস ব্যবহারের পরিমাণ ৯৩২.৪ বিলিয়ন ঘনফুট।

⇒ জানুয়ারি ২০২৪ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের/নীট মজুদের পরিমাণ ৮.১৭ ট্রিলিয়ন ঘনফুট।
- পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী প্রাথমিক মোট মজুদ গ্যাস-এর পরিমাণ ৪০.৫৩ ট্রিলিয়ন ঘনফুট।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর উত্তোলনের পরিমাণ ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- এর উত্তোলনের পরিমাণ ৫৮১৮.৩ বিলিয়ন ঘনফুট।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

অন্যদিকে,
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বিলিয়ন ঘনফুট।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

এছাড়া,
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর পরিমাণ ৮১৪৮.৯ বিলিয়ন ঘনফুট।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৬৪৯.
৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্টিত হবে?
  1. কুয়ালালামপুর, মালয়েশিয়া
  2. জাকার্তা, ইন্দোনেশিয়া
  3. হ্যানয়, ভিয়েতনাম
  4. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৮,৬৫০.
২০২৫ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাংলাদেশের কোন শিল্পকে স্বীকৃতি দেয়া হয়েছে?
  1. ঢাকার রিকশা চিত্রকলা
  2. শীতল পাটি বোনা
  3. টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প
  4. যাত্রা নাটক
ব্যাখ্যা

- ২০২৫ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পকে স্বীকৃতি দেয়া হয়েছে। 

- শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুননের শিল্পকে এ বছর ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে।
- ইতিহাস থেকে জানা যায়, টাঙ্গাইল তাঁত শিল্পের প্রসার প্রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে।
- শাড়ির পুরো কাজ হয় দেশীয় পদ্ধতিতে।
- তাঁতিরা রঙিন সিল্ক ও কটন থ্রেড ব্যবহার করে বিখ্যাত টাঙ্গাইল শাড়ি বুনে থাকেন।

উৎস:  প্রথম আলো।[লিঙ্ক]

৮,৬৫১.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, গ্রামে নিম্ন দারিদ্র্যের হার কত?
  1. ৪.৬%
  2. ৫.৯%
  3. ৬.৫%
  4. ৭.২%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

উল্লেখ্য:
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

৮,৬৫২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ বিভাগ- 
  1. রংপুর 
  2. খুলনা
  3. রাজশাহী
  4. ঢাকা 
ব্যাখ্যা

আলু উৎপাদন:
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
- প্রথম: রংপুর বিভাগ।
- দ্বিতীয়: রাজশাহী বিভাগ।

​• আলু উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম: রংপুর জেলা।
- দ্বিতীয়: বগুড়া জেলা।

​উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪

৮,৬৫৩.
জনসংখ্যার বিচারে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. ষষ্ঠ 
  4. অষ্টম
ব্যাখ্যা
- UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২০ অনুসারে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান
- বিশ্বে : অষ্টম
- এশিয়ায় : পঞ্চম
- মুসলিম বিশ্বে : চতুর্থ
- দক্ষিণ এশিয়ায় : তৃতীয়

(সূত্র: UNFPA ওয়েবসাইট)
৮,৬৫৪.
WHO এর বর্তমান মহাপরিচালক কে?
  1. অসিম স্টেইনার
  2. ড্যারেন ট্যাং
  3. টেড্রস আধানোম
  4. রাফায়েল গ্রসি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

WHO
(বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
- পূর্ণরূপ - World Health Organization।
- প্রতিষ্ঠা - ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
 
- বর্তমান মহাপরিচালক -  টেড্রস আধানোম (ইথিওপিয়া)।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- বাংলাদেশের সদস্যপদ লাভ - ১৯৯৭ সাল।

তথ্যসূত্র - WHO ওয়েবসাইট।
৮,৬৫৫.
২০২৫-২৬ অর্থবছরে, সাধারণ করদাতার করমুক্ত আয়ের সীমা কত নির্ধারণ করা হয়েছে?
  1. ৪,০০,০০০ টাকা
  2. ৩,৭৫,০০০ টাকা
  3. ৫,০০,০০০ টাকা
  4. ৩,৫০,০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয়সীমা:
⇒ বর্তমানে দেশে করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
- কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%
- পরবর্তী ৩,০০,০০০/- টাকার: ১০%
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১৫%
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%
- অবশিষ্ট টাকার উপর: ২৫%

উৎস: i) জাতীয় বাজেট ২০২৪-২৫।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

৮,৬৫৬.
Inventory: Stock:
  1. Calculation: Ledger
  2. Poll: Balloting
  3. Survey: Territory
  4. Census: Population
ব্যাখ্যা
সঠিক উত্তর (ঘ),
Inventory (দ্রব্যাদির তালিকা) করে Stock (মজুদ মালপত্র) গণনা করা হয়;
আর প্রদত্ত অপশন গুলোর মধ্যে, ঘ) Census (আদমশুমারি) করে Population (জনসংখ্যা) গণনা করা হয়।
তাই Analogical relation বিবেচনায় (ঘ) option টি সঠিক সম্পর্কযুক্ত।

অন্যদিকে,
ক) Calculation- হিসেব করা, Ledger- খতিয়ান/ হিসাবের খাতা,
খ) Poll ভোটারদের নামের তালিকাভুক্ত করা, Balloting - ব্যালট,
গ) Survey জরিপ, Territory এলাকা।

Source: Live MCQ lecture, Accessible Dictionary.
৮,৬৫৭.
গণতন্ত্র সূচক ২০২৩ অনুযায়ী, সর্বনিম্ন দেশ কোনটি?
  1. আফগানিস্তান
  2. সোমালিয়া
  3. মালি
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গণতন্ত্র সূচক:

The Economist Intelligence Unit ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ Democracy Index 2023 শিরোনামে ১৬৭টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন প্রকাশ করে।
সূচক অনুযায়ী -
•    শীর্ষ দেশ: নরওয়ে।
•    সর্বনিম্ন দেশ: আফগানিস্তান। 
সার্কভুক্ত দেশের অবস্থান —
•    ত্রুটিপূর্ণ গণতন্ত্র: ভারত (৪১) ও শ্রীলংকা (৭০)।
•    হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র: বাংলাদেশ (৭৫), ভুটান (৮১) ও নেপাল (৯৮)।
•    স্বৈরতন্ত্র: পাকিস্তান (১১৮) ও আফগানিস্তান (১৬৭)।

তথ্যসূত্র: Democracy Index 2023.
৮,৬৫৮.
ন্যাটোতে সর্বশেষ যোগদানকারী দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. আলবেনিয়া
  2. মন্টিনিগ্রো
  3. সুইডেন
  4. জর্জিয়া
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন।
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৬৫৯.
Who is the current Secretary of State of the United States? (August, 2024)
  1. Damian Green
  2. William Hague
  3. Thomas Jefferson
  4. Antony J. Blinken
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

উৎস: Britannica.
৮,৬৬০.
সম্প্রতি (২০২১) ভারতের কোন পদাধিকারী বাংলাদেশ সফর করে গেলেন?
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) বাণিজ্যমন্ত্রী
  3. গ) বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সর্বশেষ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় সফরে আসেন ১৫ ডিসেম্বর, ২০২১ সালে। 
বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিবস উদ্‌যাপন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন রামনাথ কোবিন্দ।
উৎস: দৈনিক প্রথম আলো
৮,৬৬১.
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? [অক্টোবর, ২০২৪]
  1. গ্যাব্রিয়াল আতাল
  2. ইমানুয়েল মাক্রোঁ
  3. কিয়ের স্টারমার
  4. মিশেল বার্নিয়ে
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

ফ্রান্স:

- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ।
- আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর, আল্পস এবং পিরেনিস দ্বারা বেষ্টিত।
- রাজধানী: প্যারিস।
- মুদ্রা: ইউরো।
- বর্তমান প্রধানমন্ত্রী: মিশেল বার্নিয়ে।
- বর্তমান রাষ্ট্রপতি: ইমানুয়েল মাক্রোঁ।
- সংবাদ সংস্থা: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- বিমান সংস্থা: এয়ার ফ্রান্স।
- সমুদ্র বন্দর: মার্শেই বা মারসিলিস।

⇒ ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে।

উল্লেখ্য,
- মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
- ফ্রান্সে জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের কারণে যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে, তার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।
- মিশেল বার্নিয়ে প্রবীণ রাজনীতিক।
- ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মধ্যস্থতাকারী ছিলেন।
- ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে একাধিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
- ফ্রান্সের রিপাবলিকান পার্টির (এলআর) হয়ে দীর্ঘদিন রাজনীতি করেছেন বার্নিয়ে।
- ১৯৫৮ সালে ফ্রান্সে নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ে।

⇒ ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গ্যাব্রিয়াল আতালের জায়গায় স্থলাভিষিক্ত হন।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

উৎস: i) Britannica.
ii) ৬ সেপ্টেম্বর, ২০২৪, DW.
৮,৬৬২.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদকাল কত?
  1. জুন ২০২০-জুলাই ২০২৫
  2. জুলাই ২০২০-জুন ২০২৫
  3. জুন ২০২১-জুলাই ২০২৫
  4. জুলাই ২০২১-জুন ২০২৬
ব্যাখ্যা
- বাংলাদেশ মোট আটটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।

এগুলো হল:
(১) প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-৭৮)
(২) দ্বিবার্ষিক পরিকল্পনা (১৯৭৮-৮০)
(৩) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-৮৫)
(৪) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৫-৯০)
(৫) চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-৯৫)
(৬) পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)
(৭) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫)
(৮) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০)
(৯) অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫): অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) কর্তৃক ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে অনুমোদিত হয়।

উৎস: অর্থনীতি দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৮,৬৬৩.
সম্প্রতি বিধ্বস্ত এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি কোন দেশের তৈরি? [ জুলাই, ২০২৫]
  1. রাশিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা
সামরিক বিমান ক্রাশ:
- সময়: ২১ জুলাই, ২০২৫.
- বিমান মডেল: এফ-৭ বিজিআই (F-7 BGI)।
- উৎপাদক দেশ: চীন।
- মূল: মিগ-২১ ভিত্তিক একটি আধুনিকায়িত মাল্টি-রোল ফাইটার,
- চীনে পরিচিত: চেংদু জে-৭ (Chengdu J-7),
- বাংলাদেশে সংযুক্তি: ২০১৩ সালে<
- বিধ্বস্ত হয়: ২১ জুলাই, ২০২৫,
- বিধ্বস্ত স্থান: উত্তরার দিয়াবাড়ী, মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাস।
- বিধ্বস্ত বিমান: বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
- পাইলট: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

উৎস: প্রথম আলো।
৮,৬৬৪.
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা কত?
  1. ৬০০ মেগাওয়াট
  2. ৮০০ মেগাওয়াট
  3. ৮৫০ মেগাওয়াট
  4. ১২০০ মেগাওয়াট
ব্যাখ্যা
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র:
→ সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম এই বিদ্যুৎকেন্দ্র।
→ এটি জাপানের আর্থিক সহায়তার প্রায় ৫১,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম।
→ কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মিত কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।
→ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরিক্ষামূলকভাবে চালু করা হয় - ২৯ জুলাই, ২০২৩।
→ এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট।
→ ইউনিটটির উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট হলেও প্রাথমিকভাবে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
→ আগামী ডিসেম্বর নাগাদ কেন্দ্রের এই ইউনিটে পুরো সক্ষমতা অনুযায়ী ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
→ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
=======================

→ দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বর মাসে।
→ সেটিতেও শুরুতে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
→ প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।

তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন (২৯ জুলাই ২০২৩)।
৮,৬৬৫.
আলোচিত ‘হালাল কূটনীতি’ কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট? [আগস্ট, ২০২৫]
  1. বাংলাদেশ- পাকিস্তান
  2. বাংলাদেশ- কাতার
  3. বাংলাদেশ- মালয়েশিয়া
  4. বাংলাদেশ- ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

হালাল কূটনীতি:
- ১২ আগস্ট, ২০২৫ বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে সহযোগিতার একটি নোট বিনিময় করে, যাকে কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসাবে উল্লেখ করেছেন। 
- দ্রুত সম্প্রসারণশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজার ধরার লক্ষ্যে হালাল শিল্পপার্ক নির্মাণে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। 
- বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।
- এই বাজারে মালয়েশিয়া এখনই অন্যতম বড় অংশীদার। 
- দেশটি ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং নিজস্ব মানদণ্ড অনুযায়ী পণ্য উৎপাদন ও রপতানিতে শক্ত অবস্থান তৈরি করেছে।
- এই খাতে ব্যবসা করা অন্যান্য দেশের মধ্যে রয়েছে– মধ্য প্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

উল্লেখ্য,
- বর্তমানে বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের অনুমোদিত একমাত্র সংস্থা হলো ইসলামিক ফাউন্ডেশন। 
- এ পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেয়েছে, যা বৈশ্বিক বাজারের তুলনায় খুবই কম।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৮,৬৬৬.
EFTA এর বর্তমান সদস্য - (জানুয়ারি, ২০২৫)
  1. ৪টি
  2. ৭টি
  3. ১০টি
  4. ২১টি
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- বর্তমান সদস্য: ৪টি। (জানুয়ারি, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৬৬৭.
২০২৩ সালে Forbes-এর প্রভাবশালী ১০০ নারীর তালিকার শীর্ষে রয়েছেন -
  1. ক্রিস্টিন লগার্দ
  2. টেইলর সুইফট
  3. উরসুলা ভন ডের লেইন
  4. কমলা হ্যারিস
ব্যাখ্যা
Forbes-এর প্রভাবশালী ১০০ নারী:
- মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’-এর চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করা হয়েছে।
- তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
- উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি।

অন্যদিকে -
- তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
- চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
- পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

উৎস: ৬ ডিসেম্বর , ২০২৩, প্রথম আলো।
৮,৬৬৮.
জাতীয় বাজেট ২০২৩-২৪-এ মোট রাজস্ব প্রাপ্তির পরিমাণ -
  1. ৫,০০,০০০ কোটি টাকা
  2. ৫০,০৬,৭৮২ কোটি টাকা
  3. ৪,৩৬,২৪৭ কোটি টাকা
  4. ২,৬১,৭৮৫ কোটি টাকা
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৩-২৪:
- বাজেটের আকার: ৭,৬১,৭৮৫ কোটি টাকা।
- জিডিপির আকার: ৫০,০৬,৭৮২ কোটি টাকা।
- রাজস্ব প্রাপ্তি:  ৫,০০,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,৬১,৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৩,০০০ কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।
- স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশন ও এক্সপোর্ট ক্রেডিট এজেন্সিসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট আকার: ২,৭৪,৬৭৪ কোটি টাকা।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৭৭,৫৮২ কোটি টাকা।
- পরিচালন বাজেট (অনুন্নয়ন বাজেট): ৪,৩৬,২৪৭ কোটি টাকা।

উল্লেখ্য,
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ: ভর্তুকি ও প্রণোদনা।

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
৮,৬৬৯.
সম্প্রতি, কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে  কোন দেশ?  [জানুয়ারি, ২০২৬]
  1. ইরাক
  2. ইরান
  3. তুরস্ক
  4. সিরিয়া
ব্যাখ্যা

কুর্দি নাগরিকত্ব:
- সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
- এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার 'অপরিহার্য ও আদি' অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
- সম্প্রতি  আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে 'জাতীয় ভাষা' হিসেবে মর্যাদা দিয়েছে  সিরিয়া।

উৎস: বিবিসি নিউজ ।

৮,৬৭০.
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কত তারিখে পালিত হয়?
  1. ২০ নভেম্বর
  2. ৯ ডিসেম্বর 
  3. ২১ নভেম্বর
  4. ২১ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ২০১৭ সালে প্রথম পালন করে।

উৎস: UN ওয়েবসাইট।

৮,৬৭১.
বাংলাদেশের কোন জেলায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম নির্মাণ করা হবে? [মার্চ - ২০২৫]
  1. ঢাকা
  2. রাজশাহী
  3. কুমিল্লা
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম: 
- বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ) নির্মাণ করা হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে।
- প্রকল্পটি ক্ষমতায়ন, উদ্ভাবন ও প্রবৃদ্ধি—এই তিনটি মূলনীতিকে সামনে রেখে বাস্তবায়ন করা হবে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক সহায়তায় এবং যুক্তরাজ্যের ডি-রেডি ও বাংলাদেশের এআইআইটি সংস্থার প্রযুক্তিগত সহায়তায় এটি গড়ে তোলা হচ্ছে।
- এই গ্রামে দরিদ্র জনগোষ্ঠী এবং শিক্ষার্থীদের নিয়ে দুটি দল গঠন করা হবে।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য এতে অন্তর্ভুক্ত থাকবেন।
- প্রকল্পটির মূল উদ্যোক্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ড. আলমগীর হোসেন, তিনি এই গ্রামেরই বাসিন্দা।

সূত্র: সূত্র: প্রথম আলো ও কালের কণ্ঠ। 

৮,৬৭২.
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১২৫টি
  2. ১৩১টি
  3. ১৩৭টি
  4. ১৪২টি
ব্যাখ্যা
International Criminal Court:
- ICC এর পূর্ণরূপ International Criminal Court.
- রোম চুক্তি কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা লাভ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই ২০০২ সালে।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ১২৫টি। (মার্চ, ২০২৫)
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে।
- গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।

তথ্যসূত্র - ICC অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৬৭৩.
Choose the correct analogy of "Comet : orbit :: train :
  1. Station
  2. Track
  3. Junction
  4. Signal
  5. Road
ব্যাখ্যা

Correct answer: Track.

• প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
- Comet: ধূমকেতু।
- Orbit: কক্ষপথ।
- Train: ট্রেন; রেলগাড়ি।

Given options:
ক) Station: রেলগাড়ি, বাস বা অনুরূপ যানবাহন ছাড়া বা থামার স্থান।
খ) Track: যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ।
গ) Junction: রাস্তা, রেলপথ ইত্যাদির সংযোগস্থল।
ঘ) Signal: সংকেত, সিগন্যাল।
ঙ্গ) Road: রাস্তা।

- Comet বা ধূমকেতু কে Orbit বা কক্ষপথে চলতে আর Train কে Track বা লাইনের উপরে চলতে হয়।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৮,৬৭৪.
বাফুফের বর্তমান সভাপতি কে? [ফেবুয়ারি, ২০২৬]
  1. কাজী সালাউদ্দিন
  2. তাবিথ আউয়াল
  3. নাজমুল হাসান পাপন
  4. খালেদ মাহমুদ সুজন
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation):
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত।
- এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- বাফুফে ফিফার সদস্যপদ লাভ করে: ১৯৭৬ সালে।
- এএফসির সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- এর বর্তমান সভাপতি তাবিথ আউয়াল। 

উৎস: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট।

৮,৬৭৫.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুলাই, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৬৭৬.
ব্রিকস এর বর্তমান প্রেসিডেন্ট দেশ - (সেপ্টেম্বর, ২০২৪)
  1. রাশিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
ব্রিকস:
• ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
• এটি একটি অর্থনৈতিক জোট।
• ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
• ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
• ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
১৬ তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে রাশিয়ায় এবং ব্রিকস এর বর্তমান প্রেসিডেন্ট দেশ রাশিয়া।
• ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
• ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,৬৭৭.
As fry is to fish, caterpillar is to:
  1. Frog
  2. Chicken
  3. Lion
  4. Butterfly
ব্যাখ্যা

• As fry is to fish, caterpillar is to:

- fry হলো মাছের বা fish এর বাচ্চা। 
- অর্থাৎ এখানে বাচ্চা এবং এর বাবা বা মা এর সম্পর্ক নিয়ে analogy করা হয়েছে- 

- নিচে এমন সম্পর্কযুক্ত উদাহরণ দেওয়া হয়েছে-  
Baby/Kids ------------------------------------- Parents
fry - মাছের ছানা                                                            Fish-  মাছ। 
tadpole - বেঙাচি                                                           Frog - ব্যাঙ। 

pullet - বাচ্চা মুরগী                                                       Chicken - মুরগী। 
cub - নেকড়ে/বাঘ/সিংহের বাচ্চা                                  Lion - সিংহ। 

caterpillar – প্রজাপতির বাচ্চা (শুয়াপোকা)             Butterfly - প্রজাপতি। 

- সঠিক উত্তর হবে - Butterfly - প্রজাপতি। 

Source: Live MCQ Lecture.

৮,৬৭৮.
কোন শব্দটি ২০২৩ সালের 'কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে?
  1. এআই
  2. হামাস-ইসরায়েল যুদ্ধ
  3. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
  4. গ্রিডফ্লেশন
ব্যাখ্যা
'কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' ২০২৩:
- বর্তমান সময়ের একটি আলোচিত প্রপঞ্চ কৃত্রিম বুদ্ধিমত্তা।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে 'এআই' নামে বিশ্বে সমধিক পরিচিত।
- যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি।
- অভিধানটির প্রকাশনা কর্তৃপক্ষ 'এআই'কে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
- কলিনস ডিকশনারির অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা–বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।

উল্লেখ্য,
- এবার কলিনসের আলিচোত শব্দ হওয়ার তালিকায় আরও কিছু শব্দ ছিল।
- সেগুলো হলো ‘গ্রিডফ্লেশন’, ‘ডি–ইনফ্লুয়েন্সিং’ ও ‘বাজবল’।
- ২০২২ সালে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।
- ২০২০ সালে আলোচিত শব্দ নির্বাচিত হয় ‘লকডাউন’।

উৎস: ১ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
৮,৬৭৯.
সংস্কৃতিতে ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেন কে?
  1. দিলারা জামান
  2. গাজী মাজহারুল আনোয়ার
  3. আতাউর রহমান
  4. খ + গ
ব্যাখ্যা
স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
- প্রয়াত আখতারুজ্জামান বাবু
- প্রয়াত এ কে এম বজলুর রহমান
- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
সাহিত্যে:
- কবি মহাদেব সাহা
সংস্কৃতিতে:
- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
- নাট্যজন আতাউর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- ড. মৃন্ময় গুহ নিয়োগী
সমাজসেবা বা জনসেবায়:
- অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে:
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
৮,৬৮০.
নিচের কোন দেশটি সিটিবিটি-তে স্বাক্ষর করেনি?
  1. পাকিস্তান
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ইসরাইল
ব্যাখ্যা
Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT): 
- কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি (CTBT) বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে। 
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
- ১৮৭টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৭৮টি দেশ এটিকে অনুমোদন (ratify) করেছে।
- চুক্তি কার্যকর হওয়ার জন্য ৪৪টি নির্দিষ্ট পারমাণবিক প্রযুক্তি-ধারী দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
- তবে ৪৪টি নির্দিষ্ট দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি, এবং মাত্র ৩৬টি দেশ এটি অনুমোদন করেছে।
- এই চুক্তি তখনই কার্যকর হবে যখন ৪৪টি নির্দিষ্ট "পারমাণবিক সক্ষম রাষ্ট্র" আনুষ্ঠানিকভাবে এটিকে অনুমোদন করবে এবং জাতিসংঘের মহাসচিবের কাছে তাদের অনুমোদনের দলিল জমা দেবে।

সূত্র: CTBTO ওয়েবসাইট।
৮,৬৮১.
Which global currency is gaining traction in cross border trade settlements as part of de-dollarization efforts?
  1. Russian Ruble (RUB)
  2. Chinese Yuan (Renminbi)
  3. Japanese Yen
  4. Swiss Franc
ব্যাখ্যা

⇒ ডলারমুক্তকরণ প্রচেষ্টার অংশ হিসেবে আন্তঃসীমান্ত বাণিজ্য চুক্তিতে চীনা ইউয়ানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
- বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে ডলার নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ তাদের মুদ্রার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
- এই উদ্যোগের অংশ হিসেবে, চীনা ইউয়ান (Renminbi) আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মুদ্রা হিসেবে আত্মপ্রকাশ করছে।
- চীন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
- ২০১৫ সালে চালু হওয়া ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে চীন আন্তর্জাতিক লেনদেন সহজতর করছে, যা ইউয়ানকে বৈশ্বিক লেনদেনে আরও গ্রহণযোগ্য করে তুলছে।
- চীন, হংকং, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকগুলো মিলে একটি ডিজিটাল মুদ্রা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ইউয়ানসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার মাধ্যমে সীমান্ত পেরিয়ে লেনদেন সহজতর করছে।
- চীন তার কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (CBDC) হিসেবে ডিজিটাল ইউয়ান চালু করেছে, যা আন্তর্জাতিক লেনদেনে ইউয়ানের ব্যবহার বাড়াতে সহায়ক হচ্ছে।

তথ্যসূত্র - The Washington Post.

৮,৬৮২.
'দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫' তালিকায় স্থান পায়-
  1. ছোট কাটরা
  2. ষাট গম্বুজ মসজিদ
  3. জেবুন নেসা মসজিদ
  4. লালবাগ কেল্লা
ব্যাখ্যা
• জেবুন নেসা মসজিদ :
- সাভারের আশুলিয়ার জামগড়ার দরগার পাড় এলাকায় অবস্থিত জেবুন নেসা মসজিদ।
- স্থপতি- সায়কা ইকবাল।
- টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এর ১০০ স্থাপনার তালিকায় স্থান পায় মসজিদটি।
- স্থাপত্যের উদ্ভাবন ও আধ্যাত্মিক প্রশান্তির মেলবন্ধনের কথা মাথায় রেখে মসজিদটির নকশা করেছেন সায়কা।

উৎস : প্রথম আলো।
৮,৬৮৩.
দেশের কোন বিভাগে আবাদী জমির পরিমাণ সর্বাধিক?
  1. চট্টগ্রাম বিভাগ
  2. ময়মনসিংহ বিভাগ
  3. রংপুর বিভাগ
  4. রাজশাহী বিভাগ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২০ অনুযায়ী,
- মোট আবাদী জমি : ২ কোটি ৮১ হাজার একর

বিভাগ অনুযায়ী সর্বাধিক আবাদী জমি:
- রাজশাহী বিভাগ : ৩২.৬ লক্ষ একর
- রংপুর বিভাগ : ৩০.৪৯ লক্ষ একর
- ঢাকা বিভাগ : ২৯.৭৪ লক্ষ একর
- চট্টগ্রাম বিভাগ : ২৬.৮৬ লক্ষ একর
- খুলনা বিভাগ : ২৬.৩৮ লক্ষ একর
- বরিশাল বিভাগ : ১৮.৪৮ লক্ষ একর
- ময়মনসিংহ বিভাগ : ১৮.১৬ লক্ষ একর
- সিলেট বিভাগ : ১৮.১ লক্ষ একর।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২০ : পৃষ্ঠা-৪০৮)
৮,৬৮৪.
Choose the correct analogy of "Frown: Displeasure:: 
  1. Snore: Relief
  2. Art: Connoisseur
  3. Sneer: Contempt
  4. Smile: Anger
ব্যাখ্যা

Correct answer: Sneer: Contempt.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
Frown: Displeasure
- Frown: ভুরু কোঁচকানো; ভ্রুকুটি করা।
- Displeasure: অসন্তোষ।

Given options:
ক Snore: Relief
- Snore: ঘুমের মধ্যে নাক ডাকা।
- Relief: লাঘব; উপশম; নিবৃত্তি; মোচন; ত্রাণ; আরাম; স্বস্তি।

খ) Art: Connoisseur
- Art: আর্ট, মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ।
- Connoisseur: প্রধানত চারুকলা (আর্ট) বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার।

গ) Sneer: Contempt
- Sneer: বিদ্রূপ করা।
- Contempt: অবজ্ঞা।

ঘ) Smile: Anger
- Smile: মৃদু হাসি দেওয়া; হাসা।
- Anger: ক্রোধ; রোষ; রাগ।

• Frown (ভ্রুকুটি করা) দ্বারা Displeasure (অসন্তুষ্টি) প্রকাশ পায় আর sneer (মুখ সিটকানো) যারা contempt (অবজ্ঞা, ঘৃণা) প্রকাশ পায়।
- সুতরাং সঠিক উত্তর: Sneer: Contempt.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৮,৬৮৫.
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর রানার্স আপ দল কোনটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
⇒ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর রানার্স আপ দল অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫:
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা।
- চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
- ১৪ জুন ২০২৫, লন্ডনের লর্ডস মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়।
- এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর আইসিসির কোন ইভেন্টের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।
- সর্বশেষ ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নক-আউট ট্রফির (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নাম) শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।

তথ্যসূত্র -পত্রিকা রিপোর্ট।
৮,৬৮৬.
সম্প্রতি ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) কোন দেশে প্রাণঘাতী হামলা চালায়?
  1. ইসলামাবাদ, পাকিস্তান
  2. মস্কো, রাশিয়া
  3. হালাবজা, ইরাক
  4. সানা, ইয়েমেন
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রাশিয়া হামলা:
- রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি হল অ্যান্ড শপিং সেন্টারে  ইসলামিক স্টেট-খোরাসা্ন প্রাণঘাতী হামলা চালায়।
- ৬০ জন নিহত এবং আহত হয়েছেন ১৪৭ জন।
- ভবনটিতে পিকনিক নামের একটি রুশ ব্যান্ডের কনসার্ট ছিল।
- কনসার্ট হলটির ধারণক্ষমতা সাড়ে ৭ হাজার এবং সন্ত্রাসীরা যখন আক্রমণ শুরু করে তখন হলটি প্রায় পরিপূর্ণ ছিল।

উৎস:- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৮,৬৮৭.
APEC- এর কতটি সদস্য দেশ রয়েছে? [ জুলাই, ২০২৫]
  1. ১৮
  2. ২৫
  3. ২১
  4. ১৫
ব্যাখ্যা
APEC:
- এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation (APEC).
- প্রতিষ্ঠিত: ১৯৮৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি, সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে উন্মুক্ততা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
- প্রধান কার্যালয়: সিঙ্গাপুর।
- সদস্য অর্থনীতির দেশ ২১টি ।[জুলাই,২০২৫]।
- যুক্তরাষ্ট্র ,অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, চীন, হংকং, ইন্দোনেশিয়া ,জাপান, দক্ষিণ ,কোরিয়া,
মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউ গিনি,পেরু, ফিলিপাইনস, রাশিয়া, সিঙ্গাপুর,  তাইওয়ান, থাইল্যান্ড, এবং  ভিয়েতনাম।
- বাংলাদেশ , ভারত, যুক্তরাজ্য  APEC-এর সদস্য নয়।
- APEC-এর মোট সদস্য সংখ্যা ২১টি, যাদের "country" না বলে "economies" বলা হয়।
- কারণ এটি মূলত বাণিজ্য ও অর্থনীতিক ইস্যু-তে কাজ করে।

উৎস: APEC ওয়েবসাইট।
৮,৬৮৮.
জুলাই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. পাকিস্তান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি:
- পাকিস্তান গত ১ জুলাই, ২০২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।
- ২০১৩ সালের পর এই প্রথম পাকিস্তান এই পদে অধিষ্ঠিত হলো।
- এ নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে দেশটি।
- ২০২৫ সালের জানুয়ারিতে ১৫ সদস্যবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের মেয়াদ শুরু করে ইসলামাবাদ।

উল্লেখ্য,
- এই পদটি মূলত একটি প্রতীকী অবস্থান।
- যদিও এতে নির্বাহী ক্ষমতা নেই, তবুও বৈশ্বিক কূটনীতিতে এর তাৎপর্য অনেক।
- এছাড়া, পাকিস্তান বর্তমানে জাতিসংঘ সন্ত্রাসবিরোধী কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
৮,৬৮৯.
২০২৫ সালে নজরুল পুরস্কার কারা পেয়েছেন?
  1. শবনম মুশতারী ও আফজালুল বাশার
  2. আনোয়ারুল হক ও মোহাম্মদ আজম
  3. আনোয়ারুল হক ও শবনম মুশতারী
  4. আবুল কাসেম ফজলুল হক ও জগলুল আসাদ
ব্যাখ্যা

নজরুল পুরস্কার-২০২৫:
 - ২০২৫সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ছিল।
- এ বছর পুরস্কার পেয়েছেন নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী।
- বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য,
- বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 
- মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।
- পুরস্কার হিসেবে দেওয়া হয় ২ লাখ টাকার চেক, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।

উৎস: বাংলা একাডেমী ওয়েবসাইট।

৮,৬৯০.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
  1. BBSI
  2. CAPI
  3. MDFA
  4. CPIO
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৮,৬৯১.
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে লাভ করে?
  1. জন ফসে
  2. পিয়েরে অ্যাগোস্টনি
  3. নার্গিস মোহাম্মদী
  4. ক্লদিয়া গোল্ডিন
ব্যাখ্যা
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৮,৬৯২.
Global Firepower অনুসারে, সামরিক শক্তির বিচারে বাংলাদেশের অবস্থান কততম? [অক্টোবর, ২০২৪]
  1. ২২তম
  2. ২৯তম
  3. ৩৭তম
  4. ৪৮তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Military Strength Ranking-২০২৪:

- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘2024 Military Strength Ranking’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৪ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে।
- এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

• প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া,
- ৬ষ্ঠ: যুক্তরাজ্য,
- ৭ম: জাপান,
- ৮ম: তুরস্ক,
- ৯ম: পাকিস্তান,
- ১০ম: ইতালি।

উল্লেখ্য।
- ৩৭ নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

উৎস: Global Firepower ওয়েবসাইট।
৮,৬৯৩.
২০২৫- ২০২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত-
  1. শিক্ষা খাত
  2. পরিবহন ও যোগাযোগ
  3. স্বাস্থ্য খাত
  4. বিদ্যুৎ ও জ্বালানি খাত
ব্যাখ্যা
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
- মোট বাজেট: মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- প্রথম অবস্থানে জনপ্রশাসন (পরিচালন ও উন্নয়ন বাজেট মিলিয়ে)।
- দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি ।
- তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ ।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- বরাদ্দ: ৫৮,৭৫১ কোটি টাকা
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার (বিবিএস অনুযায়ী)।
- মাথাপিছু বরাদ্দ: ৪৬,৪৭০ টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমানিত মূল্যস্ফীতির হার: ৬.৫%।

উৎস:  জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।
৮,৬৯৪.
২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকের চ্যাম্পিয়ন দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ কোরিয়া
  3. জাপান
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্নে ভাষাগত সমস্যা রয়েছে। "চ্যাম্পিয়ন" শব্দটির পরিবর্তে "সর্বোচ্চ পদক জয়ী" হওয়া উচিত ছিল।

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অলিম্পিকের ৩১তম আসর।
- ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে ৫-২১ আগস্ট, ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয় ৷

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২৬ জুলাই - ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় এই আসর।
- এ বছর ৪০টি করে স্বর্ণপদক নিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

⇒ ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উৎস: Britannica.
৮,৬৯৫.
ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র কে?
  1. মাহনাজ আফকামি
  2. আহমদ কাসরাভি
  3. ফাতেমেহ মোহাজেরানি
  4. খাতেমেহ বিগম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফাতেমেহ মোহাজেরানিকে ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছেন। মোহাজেরানি দেশটির ইতিহাসে এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারী।

ফাতেমেহ মোহাজেরানি
- ৫৪ বছর বয়সী মোহাজেরানির জন্ম ১৯৭০ সালে আরাক শহরে।
- তিনি স্কটল্যান্ডের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন।
- এর আগে তিনি নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ২০১৭ সালে ফাতেমেহ মোহাজেরানি ব্রিলিয়ান্ট ট্যালেন্টস সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হন।
- তিনি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদেও কর্মরত ছিলেন।

সূত্র- রয়টার্স। 
৮,৬৯৬.
আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত 'GPS' এর পূর্ণরূপ কোনটি? 
  1. Global Publication System
  2. Global Pointing System
  3. Global Positioning System
  4. Great Positioning System
ব্যাখ্যা
GPS: 
- আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত GPS এর পূর্ণরূপ 'Global Positioning System'. 
- GPS হলো এমন একটি স্যাটেলাইটনির্ভর যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠের যেকোনো স্থানের অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়। 
- সময়ের সাথ সাথে জিপিএস প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধনের কারণে এখন মোবাইলের মাধ্যমেই যেকোনো বস্তু বা ব্যক্তির অবস্থান যথাযথভাবে নির্ণয়, ট্র্যাকিং সহ আরও অনেক সুবিধা ভোগ করা যায়। 
- জিপিএস বা গ্লোবাল পজিশনিং হলো একটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। 
- এটি ব্যবহারকারীদের অবস্থান, নেভিগেশন এবং সময় সংক্রান্ত তথ্য প্রদান করে। 
- এর সাহায্যে আমরা পৃথিবীর যেকোনো স্থানে বসে আমাদের বর্তমান লোকেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। 
- আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এই প্রযুক্তি দ্বারা যেকোনো বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব। 

উৎস: Britannica.com
৮,৬৯৭.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন।] সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
  1. প্রফেসর ড. আব্দুস সালাম
  2. প্রফেসর নরম্যান বোরলগ
  3. ড. আব্দুল কাদের
  4. ড. স্বামিনাথন
ব্যাখ্যা

• প্রফেসর নরম্যান বোরলগ: 
- ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী প্রফেসর নরম্যান বোরলগ বাংলাদেশ সফর করেন।
- প্রফেসর নরম্যান বোরলগ ১৯৯৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি "সবুজ বিপ্লব"-এর জনক হিসেবে পরিচিত।
- এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
- বোরলগ খাদ্য সুরক্ষা এবং টেকসই কৃষি অর্জন এবং প্রচারের জন্য তাঁর স্বপ্নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।

সূত্র: দ্য ডেইলি স্টার।

৮,৬৯৮.
ভিআর জগতে “HMD” বলতে বোঝায়:
  1. Head-Mounted Display
  2. High Motion Device
  3. Human-Machine Design
  4. Head-Motion Detector
ব্যাখ্যা

• ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) জগতে “HMD” বলতে বোঝায় Head-Mounted Display। এটি একটি এমন ডিভাইস যা সরাসরি ব্যবহারকারীর মাথায় ব্যবহার করা হয় এবং ব্যবহারকারীর চোখের সামনে একটি স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়াল পরিবেশ প্রদর্শন করে। HMD ব্যবহার করে ব্যবহারকারী 3D গ্রাফিক্স, ভিডিও, গেম বা ভার্চুয়াল সিমুলেশন দেখতে পারে এবং অভিজ্ঞতা করতে পারে যেন তারা বাস্তব জগতে উপস্থিত। এই ডিভাইসটি সাধারণত লেন্স, সেন্সর, এবং ডিসপ্লে ইউনিট নিয়ে তৈরি হয়, যা চোখের সামঞ্জস্য এবং মুভমেন্ট ট্র্যাকিং করে। HMD-এর মাধ্যমে ব্যবহারকারী ভার্চুয়াল জগতে ঘুরতে, দেখার দিক পরিবর্তন করতে এবং ইন্টারঅ্যাকশন করতে সক্ষম হয়। তাই সঠিক উত্তর হলো ক) Head-Mounted Display.

• ভার্চুয়াল রিয়েলিটি:

- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) sciencedirect [লিংক]

৮,৬৯৯.
BWC চুক্তি কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করে?
  1. পারমাণবিক
  2. রাসায়নিক
  3. জীবাণু ও টক্সিন
  4. ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা
• BWC:
- পূর্ণ নাম: Convention on the Prohibition of the Development, Production and Stockpiling of Biological and Toxin Weapons and on their Destruction.
- সংক্ষিপ্ত নাম: Biological Weapons Convention (BWC)।
- স্বাক্ষরের তারিখ: ১০ এপ্রিল, ১৯৭২।
- কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ, ১৯৭৫।
- নিষিদ্ধ অস্ত্র: জীবাণু (biological) ও টক্সিন (toxin) অস্ত্র।
- চুক্তির সদস্য সংখ্যা: ১৮৮ টি রাষ্ট্র এবং চারটি Signatory States.
- পুনর্মূল্যায়ন সম্মেলন:  প্রতি ৫ বছর পর পর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [Link]।
৮,৭০০.
সম্প্রতি, রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে কবে? (সেপ্টেম্বর ২০২৫)
  1. ৩০ জুন, ২০২৫
  2. ১৫ জুলাই, ২০২৫
  3. ৩০ জুলাই, ২০২৫
  4. ১ আগস্ট, ২০২৫
ব্যাখ্যা

ভূমিকম্প:
- ৩০ জুলাই, ২০২৫ রাশিয়ার পূর্ব উপকূলে, বিশেষ করে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন রুশ উপকূলে মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে।
- যার মাত্রা  প্রথমে ৮.০ রিপোর্ট করা হলেও পরবর্তীতে তা ৮.৭ থেকে ৮.৮ এ উন্নীত হয়।
- এটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
- স্থানীয় ভূমিকম্পের ইতিহাসে ১৯৫২ সালের পর এই প্রথম ।
- এই ভূমিকম্পকে বর্তমানে বিশ্বব্যাপী বিংশ শতাব্দীর ষষ্ঠ সর্বোচ্চ শক্তির ভূমিকম্প হিসেবে স্থান দেয়া হয়েছে।

উল্লেখ্য,
- ভূমিকম্পের পরপর উক্ত অঞ্চলের কিছু আগ্নেয়গিরি একযোগে সক্রিয় হয়।
- ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লাইচেভস্কয়, এবং 'ক্র্যাশেনিনিকভ' আগ্নেয়গিরিতে প্রায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত ঘটে, যার ফলে ছাই প্রায় ৬ কিমি উচ্চতায় ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।