বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৮১ / ৯২ · ৮,০০১৮,১০০ / ৯,৩৬৭

৮,০০১.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর বর্তমান পূর্ণ সদস্য রাষ্ট্র কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------- 
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):

- SCO-এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান। 

উল্লেখ্য,
[২৩তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসএসিও) সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৫ ও ১৬ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সদস্য রাষ্ট্র বেলারুশ, জুলাই ২০২৪ এ পূর্ন সদস্যের মর্যাদা পায়।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,০০২.
বাংলাদেশের কয়টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৪৬টি
  4. ৫০টি
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে মোট ৪৯টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
- এর মধ্যে, ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে নড়াইল জেলার ৪৯তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়।
- নড়াইলের পদ্মা সেতু রেল সেতু প্রকল্প আওতায় ২৮ কিলোমিটার রেলপথ যুক্ত হয়েছে।
- একই দিন থেকে, খুলনা-ঢাকা এবং বেনাপোল-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করেছে।
- নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় নতুন দুটি রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, 
- এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে।

সূত্র: প্রথম আলো। 

৮,০০৩.
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক গেমসে কোন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. হকি
  2. টেনিস
  3. ফুটবল
  4. ক্রিকেট
ব্যাখ্যা
অলিম্পিক আসরে ক্রিকেট:
- দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট।
- ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য অলিম্পিক আসরে আবারও অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট।
- টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত, যেখানে পুরুষ ও নারী দুই বিভাগেই হবে খেলা।
- এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে ক্রিকেটে অংশ নিতে পারবে মাত্র ছয়টি দেশ।
- তার মধ্যে স্বাগতিক হিসেবে একমাত্র নিশ্চিত দল যুক্তরাষ্ট্র।
- নারী ক্রিকেটারদের ক্ষেত্রে অলিম্পিক অংশগ্রহণ নির্ধারিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের ওপর।

উল্লেখ্য,
- এর আগে, ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছিল ক্রিকেট।
- সেখানে মাত্র দুটি দল অংশ নিয়েছিল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স।
- সেই আসরে স্বর্ণ জেতে গ্রেট ব্রিটেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৮,০০৪.
বর্তমানে দেশে করমুক্ত আয়ের সীমা কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৩,০০,০০০ টাকা
  2. ৩,২৫,০০০ টাকা
  3. ৩,৫০,০০০ টাকা
  4. ৩,৭৫,০০০ টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
⇒ বর্তমানে দেশে করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
- কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%
- পরবর্তী ৩,০০,০০০/- টাকার: ১০%
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১৫%
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%
- অবশিষ্ট টাকার উপর: ২৫%

উৎস: i) জাতীয় বাজেট ২০২৪-২৫।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৮,০০৫.
Who is the director of the country's first international film 'JK 1971' about the Liberation War?
  1. Niamul Kabir Akhand
  2. Morshedul Islam
  3. Fakhrul Arefin Khan
  4. Mustafa Morshed
ব্যাখ্যা
• জেকে ১৯৭১:
- মুক্তিযুদ্ধ নিয়ে দেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র - জেকে ১৯৭১।
- চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
===========
- মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক চলচ্চিত্ৰ:
- ১. বীরাঙ্গনা ৭১, পরিচালক: এম সাখাওয়াত হোসেন।
- ২. ৭১ এর একখন্ড ইতিহাস, পরিচালক: মিজানুর রহমান শামীম। 

তথ্যসূত্র: প্রথম আলো।
৮,০০৬.
ফেসবুকের মূল প্রতিষ্ঠান 'মেটা'র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী,
- ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে - ভারতের মানুষ।
- দ্বিতীয় -- ফিলিপাইন,
- তৃতীয় -- বাংলাদেশ।

- ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ, ভারত ও নাইজেরিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছেন।
- এ ছাড়া ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকার প্রতিবেদন।
৮,০০৭.
প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ______ পর্যন্ত চলবে।
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা
এমআরপি পাসপোর্ট
- ২০১০ সালে রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি (আইসিএও) এর গাইডলাইন এর সঙ্গে সঙ্গতি রেখে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদান কার্যক্রম শুরু হয়।
- অত্যাধুনিক ই-পাসপোটের্র যুগে প্রবেশ করে ২০২০ সালের ২২ জানুয়ারি। 
- পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত চলবে।
- সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

উৎস: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট এবং  চ্যানেল ২৪ পত্রিকা রিপোর্ট।
৮,০০৮.
Comet : Orbit: Train :?
  1. Station
  2. Track
  3. Junction
  4. Signal
ব্যাখ্যা
- comet বা ধূমকেতু কে orbit বা কক্ষপথে চলতে আর train কে track বা লাইনের উপিরে চলতে হয়।
The correct answer is: খ) Track.

- এখানে সম্পর্কটি হলো গতিপথ বা চলাচলের মাধ্যম।
- Comet (ধূমকেতু) চলাচল করে Orbit (কক্ষপথ) দিয়ে।
- একইভাবে, Train (ট্রেন) চলাচল করে Track (রেললাইন) দিয়ে।

Other Options:
ক) Station – A station is a stop, not the path of movement.

গ) Junction – A junction is a meeting point, not a continuous path.

ঘ) Signal – A signal controls movement, not the path itself.

Source: Live MCQ Lecture.
৮,০০৯.
Select the pair from the following options which is set in opposition:
  1. ক) Scholar - Pedagogi
  2. খ) Humid - Arid
  3. গ) Erroneous - Faulty
  4. ঘ) Horrible - Atrocious
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে Humid - Arid বিপরীত সম্পর্ক প্রকাশ করে। 
Humid (adjective): Containing or characterized by an uncomfortable amount of moisture.
Bengali Meaning: আর্দ্র; স্যাঁতসেঁতে; জলো। 

Arid (Adjective): Marked by little or no precipitation or humidity.
Bengali Meaning: (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৮,০১০.
PHOTOGRAPH: LIGHT::
  1. script: scene
  2. film: negative
  3. recording: sound
  4. concert: song
ব্যাখ্যা

The correct answer is: গ) recording: sound.

Photograph: Light → A photograph requires light to be captured.
Similarly, Recording: Sound → A recording requires sound to be made.

Photograph: আলোকচিত্র।
Light: আলো।

Options,

ক)
script:  হস্তলিপি; হস্তলিপির অনুকরণে মুদ্রিত টানা লেখা; হস্তলেখ।
scene: ঘটনাস্থল; অকুস্থল; দৃশ্য।

খ)
film:  পাতলা পর্দা;ফটো তোলার ফিল্ম ;চলচ্চিত্র।
negative:  (আলোকচিত্র) আলোছায়ার ব্যত্যয়বিশিষ্ট; নেগেটিভ। 

গ)
recording: (বিশেষত শব্দ বা টেলিভিশন সম্প্রচারে এবং রেকর্ড প্লেয়ার ইত্যাদিতে) ধারণকৃত অনুষ্ঠান, সংগীত ইত্যাদি
sound: শব্দ; ধ্বনি।

ঘ)
concert: (সংগীত) ঐকতানবাদন; প্রেক্ষাগৃহে সংগীতযন্ত্রবাদকদের মিলিত বাদন।
song: গায়ন; কণ্ঠসংগীত

৮,০১১.
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ক্যাটালিন কারিকো
  2. অ্যান হুইলেয়ার
  3. ক্লডিয়া গোল্ডিন
  4. জন ফসে
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক 'জন ফসে'।

- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।

সূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।
৮,০১২.
Who is the head of the Interim Government's 'Police Reforms Commission'?
  1. Badiul Alam Majumdar
  2. Iftekharuzzaman
  3. Muhammad Yunus
  4. Safar Raj Hossain
ব্যাখ্যা
পুলিশ সংস্কার কমিশন:
- অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে গঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রধান জনাব মো. সফর রাজ হোসেন।
- তিনি একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবং সাবেক সচিব।
- তার নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশমালা প্রণয়ন করে।

উল্লেখ্য,
- কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এবং ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস আধুনিকায়নের প্রস্তাব দেয়।
- প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এতে বিভিন্ন প্রস্তাব, যেমন গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ পদ্ধতি সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ওয়াচডগ কমিটি, থানা পর্যায়ে জবাবদিহিতা, এবং মানবাধিকার সুরক্ষায় সুপারিশমালা অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও,
সংবিধান সংস্কার কমিশন:
- ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- ৯ সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়েছে।
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
৮,০১৩.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol) এর বর্তমান সদস্য দেশ কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
ব্যাখ্যা

ইন্টারপোল:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (সেপ্টেম্বর, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

৮,০১৪.
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী? [এপ্রিল, ২০২৫]
  1. ঝিনাইদহ
  2. কুষ্টিয়া 
  3. যশোর 
  4. ফরিদপুর
ব্যাখ্যা
তুলা:
- ১৯৭৩-৭৪ সনে বাংলাদেশে সমভূমির তুলাচাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
- বর্তমানে সমতল এলাকার পাশাপাশি ৩টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের তুলার চাষাবাদ হচ্ছে।
- বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

⇒ সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।
- অর্থাৎ ঝিনাইদহ জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী।


উৎস: i) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
ii) কৃষি তথ্য সার্ভিস।
৮,০১৫.
'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' অনুসারে, পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩:

- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক 'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' প্রতিবেদন প্রকাশিত হয়।
- শিরোনাম: ‘ওয়াল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’।
- প্রকাশিত হয়: আগস্ট, ২০২৪।

⇒ প্রতিবেদন অনুযায়ী -
- বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র;
- বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- বস্ত্র আমদানীতে শীর্ষ দে:শ যুক্তরাষ্ট্র;
- পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।

উৎস: WTO ওয়েবসাইট।
৮,০১৬.
২০২৩ সালে 'ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড' পেয়েছেন -
  1. ব্রাজিল জাতীয় ফুটবল দল
  2. আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল
  3. ফ্রান্স জাতীয় ফুটবল দল
  4. জাপান জাতীয় ফুটবল দল
ব্যাখ্যা
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট':
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা),
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন),
- পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল),
- নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড),
- পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন),
- নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস),
- ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল),
- ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল),
- ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল,
- ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ (আর্জেন্টিনা)।

উৎস: FIFA ওয়েবসাইট। [link]
৮,০১৭.
সম্প্রতি, বাংলাদেশ থেকে 'ওয়েস্ট ওয়‍্যার' জাহাজ রপ্তানি করা হয় কোন দেশে? [জানুয়ারি,২০২৬]
  1. ডেনমার্কে
  2. তুরস্কে
  3. ওমান 
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

জাহাজ রপ্তানি: 
- জাহাজ রপ্তানি  করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড।
- সম্প্রতি, বাংলাদেশ থেকে 'ওয়েস্ট ওয়‍্যার' জাহাজ রপ্তানি করা হয় তুরস্কে।
- তুরস্কের জন্য নির্মিত ৫,৫০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন আধুনিক মাল্টিপারপাস ভেসেল 'ওয়েস ওয়্যার' হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে নতুন মাইলফলক যোগ হলো।

- সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট কারখানায় এ জাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তুরস্কের প্রতিষ্ঠান নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে।

অন্যদিকে, 
- চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মারওয়ান অ্যান্ড ট্রেডিং কো. এলএলসির কাছে তিনটি ল্যান্ডিং ক্রাফ্ট—মায়া, এসএমএস এমি ও মুনা রপ্তানি করা হয়।

উৎস: দ্যা বিজনেস স্টান্ডার্ড।[লিঙ্ক]

৮,০১৮.
২০২৪–২০২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ ইউরোপীয় ইউনিয়ন থেকে আয় করা হয়?
  1. ৪৩.২৯%
  2. ৪৬.২৯%
  3. ৪৪.২৯%
  4. ৪০.২৯%
ব্যাখ্যা

⇒ ২০২৪–২০২৫ অর্থবছরের (জুলাই–জুন) সময়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার বিশ্লেষণে দেখা যায় যে, মাত্র চারটি বাজার থেকে মোট রপ্তানির একটি বড় অংশ অর্জিত হয়েছে।
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে রপ্তানি আয় হয়েছে ২১,৩৮৪.১৯ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৪৪.২৯%।
- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় হয়েছে ৮,৬৯২.৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ১৮.০০%।
- কানাডা থেকে রপ্তানি আয় হয়েছে ১,৪৬৩.৭৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৩.০৩%।
- জাপান থেকে রপ্তানি আয় হয়েছে ১,৪১১.৬০ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ২.৯২%।
- উপরোক্ত চারটি বাজার থেকে সর্বমোট রপ্তানি আয় হয়েছে ৩২,৯৫১.৮৮ মিলিয়ন মার্কিন ডলার।
- এ আয় উক্ত সময়ের বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৬৮.২৫% প্রতিনিধিত্ব করে।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৮,০১৯.
Row : boat:: drive : ?
  1. city
  2. highway
  3. road
  4. car
ব্যাখ্যা

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
• Row : boat:: drive : ?
• Row - দাঁড় টানা।
• boat - নৌকা।
• drive - মোটরগাড়িতে ভ্রমণ।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• car - গাড়ি।

• Analogical Relation:
boat বা নৌকা row বা দাঁড় টানা; দাঁড় বেয়ে নৌকা চালানো হয় একইভাবে car বা গাড়ি drive বা চালনা করা হয়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) city - শহর।

খ) highway - মহাসড়ক।

গ) road - রাস্তা।

ঘ) car - গাড়ি।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Row : boat:: drive : car.

৮,০২০.
সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) স্বাক্ষরিত দেশ কয়টি?
  1. ১৮১টি
  2. ১৮৩টি
  3. ১৮৭টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (এশিয়ায় ১ম)।
- CTBT অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট।
৮,০২১.
According to Economic Survey 2024, which manufactured goods is mostly imported?
  1. Petroleum
  2. Cotton
  3. Fertilizer
  4. None of above
ব্যাখ্যা
একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।

শিল্পজাত পণ্য আমদানি:
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,০২২.
যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত - [মে, ২০২৫]
  1. পরিবহন
  2. পোশাক শিল্প
  3. সেবা
  4. কৃষি
ব্যাখ্যা
খাতভিত্তিক কর্মসংস্থান:
⇒ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে -
• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।

• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।
সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

⇔ কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কৃষিখাত এবং ছোট খাত শিল্পখাত।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,০২৩.
"Alphabet Inc." এর বর্তমান সিইও কে?
  1. Sundar Pichai
  2. Satya Nadella
  3. Arvind Krishna
  4. Jensen Huang
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন]

•  Google (Alphabet Inc.):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present).
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

অপশন আলোচনা:
- Microsoft এর CEO হচ্ছেন - Satya Nadella.
- IBM এর CEO হচ্ছেন - Arvind Krishna.
- NVIDIA এর CEO হচ্ছেন - Jensen Huang.
 
এছাড়াও,
- Facebook (Meta) এর CEO হচ্ছেন - Mark Zuckerberg.
- Tesla, SpaceX এর CEO হচ্ছেন - Elon Musk.
- X (Twitter) এর CEO হচ্ছেন - Linda Yaccarino.
- Apple Inc. এর CEO হচ্ছেন - Tim Cook.
 
- Intel এর CEO হচ্ছেন - Patrick Pat Gelsinger.
- Oracle এর CEO হচ্ছেন - Safra Catz.
- Cisco Systems এর CEO হচ্ছেন - Chuck Robbins.
- Amazon এর CEO হচ্ছেন - Andy Jassy.

উৎস: Websites of Google, Microsoft, Apple Inc., Amazon, Facebook (Meta), Tesla, SpaceX, X (Twitter), IBM, Intel, Oracle, Cisco Systems, NVIDIA.
৮,০২৪.
দেশে বর্তমানে কয়টি কমিউনিটি ক্লিনিক চালু আছে? (২০২৪)
  1. ১৩ হাজার ১০০ টি
  2. ১৪ হাজার ৩২০ টি
  3. ১৪ হাজার ৭৬৮ টি
  4. ১৩ হাজার ২৮১ টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
কমিউনিটি ক্লিনিক চালু
- সারা দেশে মোট ১৪,৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে।
- এর মধ্যে বর্তমানে সারা দেশে মোট ১৪,৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে।
- এছাড়া ৬৩টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ চলমান রয়েছে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,০২৫.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি?
  1. ২৭
  2. ২৬
  3. ২৪
  4. ২৮
ব্যাখ্যা

প্রধান বিচারপতি:
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ২৬তম প্রধান বিচারপতি।
- দেশের বর্তমান ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

⇒ দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- প্রজ্ঞাপনের তারিখ—২৩ ডিসেম্বর ২০২৫।
- প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি ১৯৮৫ সালে জজকোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

উল্লেখ্য,
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।
- বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।

উৎস: i) সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮,০২৬.
মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়সীমার পরিমাণ কত?
  1. ৩,৫০,০০০ টাকা
  2. ৪,০০,০০০ টাকা
  3. ৪,৭৫,০০০ টাকা
  4. ৫,০০,০০০ টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
- ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন শ্রেণির মানুষের করমুক্ত আয়সীমা নিম্নরূপ:

• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা,
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা,
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা,
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি। 

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
৮,০২৭.
বাংলাদেশে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়ে থাকে কোনটি দ্বারা?
  1. ক) CPI
  2. খ) PPI
  3. গ) PRP
  4. ঘ) CRP
ব্যাখ্যা
বাংলাদেশে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়ে থাকে ভোক্তা মূল্যসূচক (Consumer Price Index-CPI) দ্বারা।
৮,০২৮.
২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি পদক লাভ করে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
প্যারিস অলিম্পিকের পদক 
- প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 
- প্যারিসে চীন ও যুক্তরাষ্ট্র, দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি করে। তবে রুপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। 
- ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র।
- চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা, ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক।
- এশিয়ার দেশ জাপান ২০টি সোনা জিতে তৃতীয় হয়েছে। ১২টি রুপা, ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দলটি।

অলিম্পিক সংস্থা:
• নাম: International Olympic Committee (IOC);
• প্রতিষ্ঠা: ২৩ জুন ১৮৯৪;
• সদর দপ্তর: লুজন সুইজারল্যান্ড;
• সদস্য: ২০৬ টি রাষ্ট্র;
• প্রেসিডেন্ট: থমাস বাখ;
• উদ্যোক্তা: ব্যারন পিয়ের দ্য কুবার্তা।

সূত্র- অলিম্পিক ওয়েবসাইট (লিংক)। 
৮,০২৯.
Which continent is current/region warming at about twice the global average rate?
  1. Africa
  2. Asia
  3. Antarctica
  4. The Arctic 
ব্যাখ্যা

- বর্তমানে এশিয়া মহাদেশ বৈশ্বিক গড় হারের প্রায় দ্বিগুণ উষ্ণ হচ্ছে।
- ২০২৪ সাল ছিল এশিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ অথবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ বছর।
- এ সময়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ এবং ভয়াবহ সমুদ্র তাপমাত্রার কারণে এ অঞ্চলের অর্থনীতি, বাস্তুতন্ত্র ও সমাজে ব্যাপক প্রভাব পড়েছে।
- এশিয়ায় ভূমির পরিমাণ বিশাল এবং তা আর্কটিক পর্যন্ত বিস্তৃত হওয়ায় উষ্ণতা বৃদ্ধির হারও বেশি।
- স্থলভাগে তাপমাত্রা বৃদ্ধির হার সাধারণত সমুদ্রের চেয়ে বেশি হয়, ফলে মহাদেশটি দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে।
- ২০২৪ সালে এশিয়ার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ছিল রেকর্ড পরিমাণ।
- এ সময় সমুদ্রপৃষ্ঠ প্রতি দশকে ০.২৪ ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে, যা বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ।
- বিশেষ করে উত্তর ভারত মহাসাগর ও পূর্ব চীন সাগরসহ সমুদ্রের বিস্তীর্ণ অংশে এই উষ্ণতা লক্ষ করা গেছে।
- এতে উপকূলীয় নিচু এলাকাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৮,০৩০.
বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
(no explanation)
৮,০৩১.
আইবিএম-এর বর্তমান (জুন, ২০২৪) সিইও কে?
  1. টিম কুক
  2. সত্য নাদেলা
  3. সুন্দর পিচাই
  4. অরবিন্দ কৃষ্ণ
ব্যাখ্যা
• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান (জুন, ২০২৪) নির্বাহী পরিচালকের (CEO) হলো অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

- সুন্দর পিচাই হলেন Alphabet Inc. এর বর্তমান (জুন, ২০২৪) সিইও।
- সত্য নাদেলা হলেন মাইক্রোসফটের বর্তমান (জুন, ২০২৪) সিইও।
- টিম কুক হলেন অ্যাপলের বর্তমান (জুন, ২০২৪) সিইও।

উৎস: [IBM]
৮,০৩২.
৬ষ্ঠ জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে?
  1. খাগড়াছড়ি
  2. রাঙামাটি
  3. বান্দরবান
  4. সিলেট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ক্ষুদ্র জাতিগোষ্ঠী:

- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- এর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- এর মধ্যে ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর ও ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।

জেলার দিক দিয়ে -
- দেশে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে রাঙামাটি জেলায়।
- দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
         ii) ২৭ জুলাই ২০২২, প্রথম আলো।
৮,০৩৩.
বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে? [ডিসেম্বর,২০২৫]
  1. সাকিব আল হাসান
  2. তাইজুল ইসলাম
  3. মোস্তাফিজুর রহমান
  4. মেহেদী হাসান মিরাজ
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেট:
- বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তাইজুল ইসলাম।

- বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
- ২৩ নভেম্বর, ২০২৫ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে স্পিন অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন।
- ক্যারিয়ারের মাত্র ৫৬তম টেস্টেই ২৫০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক।
- ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট।

উৎস: ESPN ওয়েবসাইট।লিঙ্ক

৮,০৩৪.
সম্প্রতি, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক আভিযানের নাম কী? 
  1. অপারেশন ট্রু প্রমিস ৪
  2. অপারেশন বুনিয়ান‑উন‑মারসুস
  3. অপারেশন এপিক ফিউরি
  4. অপারেশন ইনফিনিট রিচ
ব্যাখ্যা

- সম্প্রতি, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক আভিযানের নাম অপারেশন এপিক ফিউরি। 
- মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের যৌথ অভিযানের নামকরণ করেছে ‘অপারেশন এপিক ফিউরি’ বা মহাকাব্যিক ক্রোধের অভিযান।
- সময়ঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬। 
- পেন্টাগন তাদের এক্স হ্যান্ডেলে মার্কিন পতাকাসহ ‘অপারেশন এপিক ফিউরি’ লিখে পোস্ট দিয়েছে।

অপরদিকে, 
- ইরানের রাজধানী তেহরানে ২৮ ফেব্রুয়ারি ২০২৬  হামলার কথা জানিয়েছে ইসরায়েল।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে শনিবারের অভিযানের নাম দেওয়াা হয়েছে ‘রোরিং লায়ন’ বা গর্জনকারী সিংহ। 
- ইরান ইসরায়েলে পাল্টা হামলা করে নাম দেয় ‘অপারেশন ট্রু প্রমিস ৪। 

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

৮,০৩৫.
Which is the most highest-valued currency in the world today? [December, 2024]
  1. British Pound
  2. Euro
  3. Kuwaiti Dinar
  4. Bahraini Dinar
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা: 
- একটি মুদ্রার শক্তি নির্ভর করে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন বিষয়ের ওপর।
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।
- মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়।
- একক পরিমাণ জাতীয় মুদ্রা দিয়ে যত পণ্য ও সেবা কেনা যায় এবং বিনিময়ে যে পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়, তার তুলনা করে এটি হিসাব করা হয়।
- একটি দেশের মুদ্রার মূল্য বিদেশি মুদ্রার সাথে তুলনা করে নির্ধারিত হয়।
- এটি বিনিময় হার নামে পরিচিত।

⇒ বিশ্বের শীর্ষ ১০ দামি মুদ্রা:
১. কুয়েতি দিনার (কেডাব্লিউডি),
২. বাহরাইনি দিনার (বিএইচডি),
৩. ওমানি রিয়াল (ওএমআর),
৪. জর্ডানিয়ান দিনার (জেওডি),
৫. জিব্রালটার পাউন্ড (জিআইপি),
৬. ব্রিটিশ পাউন্ড (জিবিপি),
৭. কেম্যান দ্বীপপুঞ্জের ডলার (কেওয়াইডি),
৮. সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ),
৯. ইউরো (ইইউআর),
১০. ইউএস ডলার (ইউএসডি)। 

উৎস: i) Bankbazaar. [link]
ii) The Business Standard.
৮,০৩৬.
সরকারি আয়ের প্রধান উৎস হলো-
  1. ক) ফি
  2. খ) মাশুল
  3. গ) টোল
  4. ঘ) কর রাজস্ব
ব্যাখ্যা
সরকারি আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব। অবশিষ্ট রাজস্ব আসে কর বহির্ভূত উৎস হতে যেমনঃ ফি, মাশুল, টোল ইত্যাদি খাত হতে।
৮,০৩৭.
সম্প্রতি, কোন দেশ প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. পাকিস্তান
  4. ভারত
ব্যাখ্যা
ক্ষেপণাস্ত্র পরীক্ষা:
- সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে জাপান তাদের নিজস্ব ভূখণ্ডে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
- প্রতিবেদনে বলা হয়, চীনকে ঠেকাতে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী এই পরীক্ষা চালিয়েছে।
- জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত হোক্কাইডো দ্বীপের শিজুনাই অ্যান্টি এয়ার ফায়ারিং রেঞ্জে টাইপ-৮৮ সারফেস-টু-শিপ নামক স্বল্প-পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। 
- এর আগে, বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জাপান। তবে এবারই প্রথম নিজেদের ভূখণ্ডে এই পরীক্ষা চালানো হয়েছে।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তির সংবিধান তৈরির মাধ্যমে জাপান কেবল আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করতো।
- কিন্তু ২০২২ সালে পাঁচ বছরের নিরাপত্তা কৌশল গ্রহণ করে সেই নীতি থেকে সরে আসে দেশটি।
- এর মূল লক্ষ্য ছিল দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও সামরিক হুমকি মোকাবেলা করা।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
৮,০৩৮.
সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ কী?
  1. রেমিট্যান্সের স্বল্পতা
  2. মূল্যস্ফীতি
  3. বাজেট ঘাটতি
  4. রাজনৈতিক অস্থিরতা
ব্যাখ্যা
অর্থনীতির চ্যালেঞ্জ:
- বিশ্বব্যাংক বলছে, এ দেশের অর্থনীতিতে এখন চার ধরনের সংকট ও তা উত্তরণের চ্যালেঞ্জ আছে।
- এগুলো হলো উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসা-বাণিজ্যে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ, আর্থিক খাতের ঝুঁকি এবং আসন্ন জাতীয় নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা। 
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,০৩৯.
সম্প্রতি, বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কয়টি নতুন বিভাগ চালু করেছে? [মার্চ, ২০২৫]
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

সম্প্রতি,
বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে নতুন চারটি বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন চালু হওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে—
- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯,
- পরিদর্শন পরিপালন বিভাগ,
- মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং
- ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।

- নতুন এই বিভাগগুলো যুক্ত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগ সংখ্যা ৬১ থেকে বেড়ে ৬৫-এ দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]
৮,০৪০.
বিগত ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির সবচেয়ে বড় বাজার ছিল কোন দেশ?
  1. নেদারল্যান্ডস
  2. জার্মানি
  3. স্পেন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির সবচেয়ে বড় বাজার:
- বিগত ২০২৪–২৫ অর্থবছরে দেশ হিসেবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)। যুক্তরাজ্যে রপ্তানিতে ৩.৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
-  বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশ ভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।

⇒ জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০১টি দেশ ও অঞ্চলে মোট ৪,৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানির প্রায় ১৯ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয় ৭৫৮ কোটি ৫০ লাখ ডলারের।
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

এছাড়াও,
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো।

৮,০৪১.
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু হয়েছে কোথায়? [ডিসেম্বর, ২০২৪]
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. বেইজিং, চীন
  3. ঢাকা, বাংলাদেশ
  4. রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
------------------------
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো:

- সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো।
- ১ ডিসেম্বর ২০২৪ থেকে রিয়াদ মেট্রো কার্যক্রম শুরু করেছে। 
- এটি সৌদি আরবের বৃহত্তর নগর উন্নয়ন প্রকল্পের অংশ, যার মধ্যে 'দ্য লাইন' এবং 'মুকাব' অন্তর্ভুক্ত।
- এটি মোট ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত। এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার (১০৯ মাইল)।
- মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে।
- পরবর্তী ধাপে জানুয়ারিতে চতুর্থ রুট এবং পরবর্তীতে আরও দুটি রুট চালু হবে।
- ট্রেনগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: ফার্স্ট ক্লাস, ফ্যামিলি ক্লাস ও সিঙ্গেল ক্লাস।
- ট্রেনগুলোর মধ্যে আরামদায়ক আসন, এলইডি লাইটিং, এয়ার-কন্ডিশনিং এবং একটি উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা থাকবে।
- এগুলো স্বয়ংক্রিয় এবং অ্যাডভান্সড সিগন্যালিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত।
- যা ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলতে সহায়তা করে এবং ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৮,০৪২.
জিডিপির হিসাব নির্ণয়ে পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি কোনটিকে নতুন ভিত্তিবছর নির্ধারণ করেছে?
  1. ২০১১-২০১২ সাল
  2. ২০১৫-২০১৬ সাল
  3. ২০১৭-২০১৮ সাল
  4. ২০১৯-২০২০ সাল
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে নতুন ভিত্তিবছর হিসেবে ২০১৫-২০১৬ বছরকে নির্ধারণ করেছে। এর আগে ২০০৫-২০০৬ সাল ভিত্তিবছর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো।
- ভিত্তি বছর হচ্ছে একটি মানদণ্ড যার প্রেক্ষাপটে একটি দেশের উৎপাদন, সঞ্চয় ও মূলধনের মোট পরিমাণের মতো উন্নয়ন সূচকগুলোর প্রবৃদ্ধি হিসাব করা হয়।
- নতুন ভিত্তি বছর গ্রহণের ফলে দেশের জিডিপি ১৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪.৮৪ লক্ষ কোটি টাকা বা ৪০৯ বি. মা. ডলার এবং মাথাপিছু জাতীয় আয় ২,২২৭ মার্কিন ডলার থেকে ২,৫৫৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তবে জিডিপির প্রবৃদ্ধি হার হ্রাস পেয়েছে।
(তথ্যসূত্র: ডেইলি স্টার)
৮,০৪৩.
T20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ক্রিকেটার কে?
  1. মিচেল স্টার্ক
  2. সাকিব আল হাসান
  3. ফজল হক ফারুকী
  4. ওয়ানিদু হাসারাঙ্গা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
- টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
- নবম T20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
- এই কীর্তি গড়া ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম। আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের পেছনে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি (৩৯) ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা (৩৮)।

সূত্র- আইসিসি ওয়েবসাইট।
৮,০৪৪.
২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ), এতে কয়টি অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

রোহিঙ্গা সংকট
রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ২৭ ডিসেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৪টি দেশ, বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ ও ভোট দেয়া থেকে বিরত ছিল ২৮টি দেশ।
২৫ আগস্ট ২০১৭ রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনটি প্রস্তাব পাশ হয়।
১১ নভেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।
গাম্বিয়াকে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস।
২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)।
ICJ’র প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আদালতের আনুষ্ঠানিক অধিবেশনে এ আদেশ জারি করেন।
মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে চার দফা নির্দেশ দেয় ICJ। অন্তর্বর্তী চার নির্দেশ হলো-
• গণহত্যা সনদ অনুযায়ী, রোহিঙ্গাদের হত্যাসহ সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে।
• সেনাবাহিনী বা অন্য কেউ যাতে গণহত্যা সংঘটন, ষড়যন্ত্র বা উসকানি দিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।
• গণহত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত সব সাক্ষ্যপ্রমাণ রক্ষা করতে হবে।
• চার মাসের মধ্যে আদেশ আনুযায়ী, মিয়ানমার যেসব ব্যবস্থা নিয়েছে, তা আদালতকে জানাতে হবে।

৮,০৪৫.
'Group- 20' এর সদস্য দেশ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২২টি
  2. ২০টি
  3. ১৯টি
  4. ১৮টি
ব্যাখ্যা
Group- 20 (G-20):
- উন্নত ও উন্নয়নশীল দেশেসমূহের এক অর্থনৈতিক ফোরাম হচ্ছে জি-২০।
- ১৯৯৭-১৯৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর ১৯৯৯ সালে G20 প্রতিষ্ঠিত হয়।

• G20-এর সদস্য:
- G20-এ ১৯টি দেশ (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং দুটি আঞ্চলিক সংস্থা, যথা ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য,
- G20 সদস্যরা বিশ্বের মোট দেশজ উৎপাদনের (GDP) প্রায় ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের ৭৫% এর বেশি এবং বিশ্ব জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
- প্রাথমিকভাবে এই ফোরাম মূলত ব্যাপক অর্থনৈতিক বিষয়গুলিতে মনোনিবেশ করলেও, সময়ের সাথে সাথে এর এজেন্ডা প্রসারিত হয়েছে।
- বর্তমানে এতে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতি বিরোধী বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট। [Link]
৮,০৪৬.
বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৫
  3. গ) ৪৯
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমানে দেশে ক্ষুদ্র -নৃ -গোষ্ঠীর সংখ্যা - ৫০টি। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর- ২০১৯]
৮,০৪৭.
সম্প্রতি বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল চালু হয়েছে কোথায়? (নভেম্বর, ২০২৫)
  1. খুলনা
  2. চট্টগ্রাম
  3. বাগেরহাট
  4. কক্সবাজার
ব্যাখ্যা

রিবার রোলিং মিল:
- চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে বিশ্বের দ্রুততম রিবার (লোহার রড) রোলিং মিল। 
- এর নির্মাণ প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল লিমিটেড।
- নতুন এই মিলটি রিবার উৎপাদনে ৫৫.০৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে ২০১০ মিলিমিটার ডিফর্মড বার উৎপাদন করে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে।
- আধুনিক রোলিং প্রযুক্তি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের ফলে এটি সম্ভব হয়েছে।
- নতুন প্লান্টে ৮ মিলিমিটার থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন মাপের রিবার উৎপাদন সম্ভব।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট পত্রিকার রিপোর্ট।

৮,০৪৮.
বর্তমানে দেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
সিটি কর্পোরেশন: 
- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়েছে।
- ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি কর্পোরেশন হিসেবে বিভক্ত করা হয়েছে।
- বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে
- সিটি কর্পোরেশনের এলাকা ও কাজের ওপর এর সদস্যসংখ্যা নির্ভর করে।
- কর্পোরেশনে একজন মেয়র আছেন।
- তাঁরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
- শহরের নানাবিধ সমস্যা, যেমন- পানীয়জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৮,০৪৯.
বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার কত শতাংশ?
  1. ৬.৫%
  2. ৭.৫%
  3. ৯.৭৪%
  4. ৯%
ব্যাখ্যা
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২৪:
- চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
- জিডিপিতে কৃষির অবদান - ১১.০২%।
- জিডিপিতে শিল্পের অবদান - ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবার অবদান -৫১.০৪%।
- অর্থনীতিতে মোট খাত - ১৯ টি (২০১৫-১৬ ভিত্তি বছর)

উৎস: বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৮,০৫০.
Legislature : Laws ::
  1. ক) Judiciary : Verdict
  2. খ) King : Justice
  3. গ) Elections : Candidates
  4. ঘ) Democracy : Freedom
ব্যাখ্যা
- রাষ্ট্রের Legislature বিভাগ Laws (আইন) প্রনয়ণ করে।
- রাষ্ট্রের Judiciary  বিভাগ Verdict (রায়) প্রনয়ণ করে।

- Democracy এর অন্যতম শর্ত Freedom বা স্বাধীনতা। 
- Elections বা নির্বাচনে অবশ্যই Candidates বা প্রার্থী থাকতে হবে।
- King বা রাজাকে Justice বা ন্যায়পরায়ণ হতে হবে।
৮,০৫১.
শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ এর উদ্ভাবক কে?
  1. সুমন কুমার দাশ
  2. সালেহ আহমদ
  3. পরিমল চন্দ্র সিনহা
  4. অধ্যাপক শামসুল আলম
ব্যাখ্যা
শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’:
- শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ এর উদ্ভাবক পরিমল চন্দ্র সিনহা।

- প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের এর অংশ হিসেবে একজন শিক্ষার্থীর বিপরীতে আছে একটি রোল নম্বর।
- প্রতিবছর শ্রেণির বদল ঘটলেও প্রত্যেক শ্রেণিতে একই রোল নম্বর ব্যবহার করতে হবে ওই শিক্ষার্থীকে।
- এমনকি শিক্ষার্থীর বয়স ১৮ পূর্ণ হলে এই আইডি জাতীয় পরিচয়পত্রে রূপান্তরিত হবে।
- ২০১৬ সালে তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহার ব্যক্তিগত উদ্ভাবন ও ভাবনায় পরীক্ষামূলক ‘ইউনিক আইডি’ বাস্তবায়িত হয়।

উল্লেখ্য,
- পরিমল চন্দ্র সিনহা ২০১৭ সালের ১ এপ্রিল চাকরি থেকে অবসরে যান।
- তিনি দাবি করেন, তাঁর উদ্ভাবিত ও প্রবর্তিত ‘ইউনিক আইডি’র আইডিয়া থেকে সরকার পরবর্তী সময়ে সারা দেশে এমন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।
- অথচ উদ্ভাবনের প্রবর্তক হিসেবে তিনি কোনো স্বীকৃতি পাননি।

সূত্র- প্রথম আলো।
৮,০৫২.
মার্কিন কৃষি দপ্তরের তথ্য অনুসারে, বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? [এপ্রিল, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ইউক্রেন
  4. কানাডা
ব্যাখ্যা
গম উৎপাদন:
- বিশ্বজুড়ে সবচেয়ে বেশি উৎপাদিত খাদ্যশস্যগুলোর একটি গম।
- যুক্তরাষ্ট্র সরকারের কৃষি দপ্তরের ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুসারে, ২০২৪-২৫ বিপণন বছরে বিশ্বে ৭৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে।
- ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে বিশ্বে গম উৎপাদনের গড় ৭৬ কোটি ৭৮ লাখ ২০ হাজার মেট্রিক টন।
- বিশ্বে গম উৎপাদনে শীর্ষস্থানে কারা আছে, তার একটি তালিকা প্রকাশ করেছে ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিস।
- তালিকায় শীর্ষ অবস্থানে আছে চীন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইউক্রেন ও তুরস্ক।

উল্লেখ্য,
- বিশ্বে গম উৎপাদনকারী দেশগুলোর তালিকায় সবার ওপরে আছে চীন।
- ২০২৪ সালে চীনে ১৪ কোটি ১ লাখ মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে।
- বিশ্বে মোট উৎপাদিত গমের ১৮ শতাংশ দেশটিতে উৎপাদিত হয়েছে।
- ২০১৫-২৪ সাল পর্যন্ত ১০ বছরে চীনে গড়ে গম উৎপাদিত হয়েছে ১৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার মেট্রিক।
- গম উৎপাদনে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান দ্বিতীয়।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
৮,০৫৩.
সম্প্রতি, ইরান কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে? [জুলাই, ২০২৫]
  1. OIC
  2. ILO
  3. IAEA
  4. ICSID
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং ইরান:
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান।
- দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পর ২ জুলাই, ২০২৫ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 
- এর আগে এ বিষয়ে দেশটির পার্লামেন্টে আয়োজিত ভোটে একটি বিল পাস হয়েছিল।
- পার্লামেন্টের যুক্তি ছিল, ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এই সিদ্ধান্তকে অনিবার্য করেছে।
- নতুন আইনের আওতায় এখন থেকে ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় আইএইএ পরিদর্শক পাঠাতে চাইলে, তাদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি নিতে হবে।

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় এবং কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করে।
- পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইসরায়েলে।
- ২২ জুন যুক্তরাষ্ট্র ফোরদো, ইস্পাহান ও নাতাঞ্জে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালায়।
- ১২ দিনের এই সংঘাতের পরে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
৮,০৫৪.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি?
  1. ১১৫টি
  2. ১১৪টি
  3. ১১৩টি
  4. ১১২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRRI উদ্ভাবিত ধানের জাত:

- ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৫টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন দুই জাতের উচ্চ ফলনশীল ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
- ধানের দুইটি জাত হলো: ব্রি ধান১০৭ ও ব্রি ধান১০৮।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৮,০৫৫.
সম্প্রতি ভারতে আফগান ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 
  1. হামিদ করজাই
  2. নূর আহমেদ নূর
  3. আসিফ আলি জারদারি
  4. মীরওয়াইস নূর
ব্যাখ্যা

• প্রথম তালেবান-নিযুক্ত কূটনীতিক:
- মুফতি নূর আহমেদ নূর সম্প্রতি ভারতের আফগান দূতাবাসে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে নিযুক্ত হয়েছেন।
- আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি-এর ২০২৫ সালের অক্টোবর মাসে ভারতের সফরের পর তিনি নিযুক্ত হন,
 - ৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে দূতাবাসে দায়িত্ব গ্রহণ করেন। 
- তিনি হলেন প্রথম তালেবান-নিযুক্ত কূটনীতিক, যিনি ভারতের আফগান দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত হয়েছেন। 
- এর আগে দূতাবাসটি মূলত প্রজাতন্ত্র-নিযুক্ত কূটনীতিকদের মাধ্যমে পরিচালিত হতো।

উল্লেখ্য,
 - আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে তালেবান কর্তৃক দিল্লিতে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ নিযুক্ত করার একটি চেষ্টা ব্যর্থ হয়েছিল, যখন দূতাবাসের কর্মীরা তাকে প্রত্যাখ্যান করে এবং প্রবেশাধিকার থেকে অবরুদ্ধ করে।
- গত কয়েক বছরে ইসলামী প্রজাতন্ত্র-নিযুক্ত বেশিরভাগ কূটনীতিক দূতাবাস ত্যাগ করায়, এখন পর্যন্ত দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম মূলত হায়দরাবাদের আফগান কনসুল জেনারেল দ্বারা পরিচালিত হচ্ছিল।

তথ্যসূত্র: 
i) The Wire. 
ii) The Indian Witness.

৮,০৫৬.
২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. নেদারল্যান্ডস
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ব্রাজিল
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।
- এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা ১২২ দফার একটি বিস্তারিত যৌথ ঘোষণাপত্রে একমত হন।
- ঘোষণাপত্রে বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
- দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে।

উল্লেখ্য,
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। 
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

উৎস: বাসস, জি-২০ ওয়েবসাইট।

৮,০৫৭.
স্বাধীন বাংলাদেশে ‘প্রথম কৃষিশুমারি’ অনুষ্ঠিত হয়-
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে ১৯৭৭ সালে প্রথম, ১৯৮৩-৮৪ সালে দ্বিতীয়, ১৯৯৬ সালে তৃতীয়, ২০০৮ সালে চতুর্থ এবং ২০১৯ সালের ৯-২০ জুন সর্বশেষ পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়৷
পাকিস্তান আমলে ১৯৬০ সালে প্রথম নমুনা আকারে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল।
[সূত্রঃ বিবিএস ওয়েবসাইট এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা]
৮,০৫৮.
G-7 এর সদস্যভুক্ত দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. বেলজিয়াম
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম G-7 এর সদস্যভুক্ত দেশ নয়।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৮,০৫৯.
উৎপাদনের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি? [আগস্ট, ২০২৪]
  1. রাজশাহী সুগার মিলস লি:
  2. জয়পুরহাট সুগার মিলস লি:
  3. নর্থ বেঙ্গল সুগার মিলস লি:
  4. কেরু এন্ড কোং (বিডি) লি:
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):

- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর অধীনে ১৫টি চিনিকল রয়েছে। 

উল্লেখ্য,
⇒ জয়পুরহাট সুগার মিলস লিমিটেড:
- দেশের সবচেয়ে বড় চিনিকল হলো জয়পুরহাট সুগার মিলস লিমিটেড।
- এটি জয়পুরহাট জেলায় অবস্থিত।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
- বাৎসরিক চিনি উৎপাদন ক্ষমতা: ২০,৩২০ মে. টন।

অন্যদিকে,
- নাটোরে অবস্থিত নর্থবেঙ্গল চিনিকল দেশের প্রথম চিনিকল।

উৎস: i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
ii) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট।
৮,০৬০.
জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 
  1. ০৩টি
  2. ০২টি
  3. ০৫টি
  4. ০৪টি
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।
- সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।

⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন। এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি। স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৪টি দেশ যথা: চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- যুক্তরাজ্য ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- চীন ও রাশিয়া ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ফ্রান্স ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বাকি ৪ স্থায়ী সদস্যদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। সেই হিসাবে বিশ্বের ৮০ শতাংশের বেশি দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮,০৬১.
'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয় কতজন নারীকে?
  1. ২৪ জন
  2. ৩৬ জন
  3. ৭০ জন
  4. ১০০ জন
ব্যাখ্যা

জুলাই কন্যা অ্যাওয়ার্ড:
- ১০০ জন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়।

⇒ ৮ আগস্ট ২০২৫ তারিখে জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে  'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' সম্মাননা তুলে দেওয়া হয়।
- অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
- অনুষ্ঠানে ১০০ নির্বাচিত নারীর হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
- পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।

উৎস: প্রথম আলো।

৮,০৬২.
WIPO-এর বর্তমান মহাপরিচালক কে? (আগস্ট, ২০২৪)
  1. ফিলিপ্পো গ্রান্ডি
  2. ওয়ানি বায়ানিমা
  3. পেটেরি টালাশ
  4. ড্যারেন ট্যাং
ব্যাখ্যা
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে। 
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।

⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- পেটেরি টালাশ বিশ্ব আবহাওয়া সংস্থা-এর মহাসচিব।
- ওয়ানি বায়ানিমা UNAIDS-এর নির্বাহী পরিচালক। 
- ফিলিপ্পো গ্রান্ডি UNHCR-এর হাইকমিশনার।

উৎস: WIPO ওয়েবসাইট।
৮,০৬৩.
জাতিসংঘের কোন সংস্থা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে ?
  1. UNFPA
  2. UNODC
  3. UNEF
  4. UNHCR
ব্যাখ্যা
• জাতিসংঘ তহবিল (UNFPA): 
- এর পূর্ণরূপ: United Nation population Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে  
- বর্তমান সদস্য: ১৫৫টি।[মে, ২০২৫]
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে- UNFPA.
- ইউএনএফপিএ ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

মূল কার্যক্রমসমূহ:
- তথ্য ও পরিসংখ্যান।
- নারীর ক্ষমতায়ন।
- প্রজনন স্বাস্থ্যসেবা।

উল্লেখ্য:
- UNEP হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি।
- UNDP জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করে।
- UNODC  বিশ্ব মাদক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে থাকে।

উৎস: জাতিসংঘ তহবিল ওয়েবসাইট।
৮,০৬৪.
পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২০ঃ
বিশ্ব বাণিজ্য সংস্থা গত (WTO) গত ৩১ জুলাই ২০২০ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী-
- বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ- চীন
- তৈরি পোশাক রপ্তানিতে ২য়- ইউরোপীয় ইউনিয়ন
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ৩য়
- একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ২য়

৮,০৬৫.
নিম্নের কোন রকেটটি সম্প্রতি উৎক্ষেপণের পর লঞ্চ প্যাডে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে? [নভেম্বর, ২০২৪]
  1. ড্রাগন -১
  2. ব্লু শার্ক
  3. ফ্যালকন ৯
  4. স্টারশিপ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্টারশিপ রকেটটি সম্প্রতি উৎক্ষেপণের পর লঞ্চ প্যাডে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

স্পেসএক্স স্টারশিপ:

- বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ।
- ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
- প্রথমবারের মতো উৎক্ষেপণ প্যাডে অবতরণ করেছে স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার। 

উল্লেখ্য,
- ১৩ অক্টোবর, ২০২৪ সফলভাবে উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করে স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার।
- সেদিন স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে পঞ্চমবারের মতো রকেটটি উৎক্ষেপণ করা হয়।
- একপর্যায়ে এর দ্বিতীয় ধাপের মহাকাশযানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে।
- আর সুপার হেভি বুস্টার ফিরে আসে স্পেসএক্সের সে টাওয়ারে। 
- বুস্টারটি সঠিকভাবে অবতরণ করাকে বড় অর্জন হিসেবে দেখছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

⇒ স্পেসএক্সের এ রকেটটি লম্বায় প্রায় ৪০০ ফুট।
- বিশ্বে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশ।
- একটি সুপার হেভি বুস্টার।
- এতে ৩৩টি ইঞ্জিন আছে, যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেস রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী।
- অন্যটি স্টারশিপ মহাকাশযান, যা এ সুপার হেভি বুস্টারের ওপর বসানো থাকে।
- এ রকেটটি ১০০ টনের বেশি যন্ত্রপাতি বহন করতে পারে।

⇒ এর আগে স্টারশিপ রকেটের পরীক্ষা হয়েছিল চারবার।
- ইলন মাস্কের মতে, অন্যগ্রহে মানুষের বসতি স্থাপন করতে যাওয়ার উপযোগী করে এ রকেটটি তৈরি করা হয়েছে।
- এটি বার বার ব্যবহার করা যাবে এবং মানুষকে মঙ্গলগ্রহ ও চাঁদে নিয়ে যাওয়া যাবে।

উৎস: i) SpaceX ওয়েবসাইট।
ii) BBC.
৮,০৬৬.
Army: Logistics :: ?
  1. ক) Business : Strategy
  2. খ) Soldier : Students
  3. গ) War : Logic
  4. ঘ) Team : Individual
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ - 
Army
Logistics 

ক)
Business
Strategy

খ)
Soldier
Students

গ)
War
Logic

ঘ)
Team
Individual

- সুতরাং, বোঝা যাচ্ছে - 
Army needs logistical support (ration, clothing, equipment, weaponry etc).
Likewise, Business needs strategy.

Source: Bangla Academy Dictionary.
৮,০৬৭.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা- 
  1. কুমিল্লা
  2. ময়মনসিংহ
  3. দিনাজপুর
  4. রংপুর
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উল্লেখ্য, 
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ (৭০,৩৭,৬৬৪ মে. টন)।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা (১৮,২৯,৯৪৩ মে. টন)।

 উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।

৮,০৬৮.
'জুলাই শহীদ দিবস' কত তারিখ?
  1. ১৬ জুলাই
  2. ১৮ জুলাই
  3. ৫ আগস্ট
  4. ৮ আগস্ট
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হবে।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৮,০৬৯.
দেশের সর্বশেষ চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? [জানুয়ারি, ২০২৫]
  1. চট্টগ্রাম
  2. পঞ্চগড়
  3. মৌলভীবাজার
  4. সিলেট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

চা শিল্প:

- চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।
- কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি বিকল্প পণ্য উ‌‌ৎপাদন এবং গ্রামীণ দারিদ্র্য হ্রাসকরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে চা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে।

⇒ বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।
- দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয় চট্টগ্রামে।
- দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
- দেশের তৃতীয় এবং সর্বশেষ চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল ১৫০টি।
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬৯টি।
- সর্বশেষ পঞ্চগড়ের অর্গানিক অরিজিন চা বাগান।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৮,০৭০.
সম্প্রতি, বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস কতটি প্রস্তাবনা করেন? 
  1. ৪টি
  2. ১১টি
  3. ৬টি
  4. ৫টি
ব্যাখ্যা

বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫: 
- বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ৬টি প্রস্তাব করেন।
- বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব দিয়েছেন।
- ১৩ অক্টোবর ২০২৫ ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত হয় বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান।

• প্রস্তাবসমূহ ৬টি মূল দিক:

১.যুদ্ধ বন্ধ করুন, সংলাপ শুরু করুন ও সংঘর্ষ এলাকায় খাদ্য সরবরাহ নিশ্চিত করুন;
২. দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন SDG অর্থায়ন, জলবায়ু পদক্ষেপ গ্রহণ করুন, দুর্বলদের রেজিলিয়েন্স বাড়ান;
৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করুন -শক (ঝড়, দুর্যোগ, হামলা) মোকাবিলায়, সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে;
8. স্থানীয় উদ্যোক্তা, বিশেষ করে যুবকদের (কৃষি, এগ্রি-টেক) সাপোর্ট করুন অর্থ, অবকাঠামো, বৈশ্বিক অংশীদারিত্ব;
৫. রপ্তানি নিষেধাজ্ঞা (export bans) বন্ধ করুন; বাণিজ্য নীতিগুলোকে খাদ্য নিরাপত্তাকে সমর্থন করার মতো সংস্কার করুন;
৬. প্রযুক্তি ও উদ্ভাবনের অ্যাক্সেস নিশ্চিত করুন, বিশেষ করে গ্লোবাল সাউথ ও গ্রামীণ যুবকদের জন্য।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৮,০৭১.
সম্প্রতি তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগকারী নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোন পার্টি থেকে নির্বাচিত ছিলেন? [সেপ্টেম্বর-২০২৫]
  1. রিপাবলিক
  2. কংগ্রেস
  3. লেবার
  4. বাথ
ব্যাখ্যা

- সম্প্রতি তরুণদের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করে।
- তিনি নেপালি কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।


- ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল অলির নেতৃত্বে থাকা নেপাল সরকার।
- এরই প্রেক্ষিতে, নেপালের রাজপথে নেমে আসেন হাজার মানুষ।
- নেপালের রাজপথে নেমে আসেন হাজার মানুষ।

উল্লেখ্য,
- নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি।
- ৭৩ বছর বয়সী সুশীলা হিমালয় কন্যাখ্যাত দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন।
- দেশটির প্রথম প্রধান নারী বিচারপতিও ছিলেন তিনি।
- ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রায় এক বছর তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণু’ অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উৎস: প্রথম আলো।

৮,০৭২.
বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে? [অক্টোবর, ২০২৪]
  1. রাসেল ডমিঙ্গো
  2. ফিল সিমন্স
  3. হাথুরুসিংহে
  4. কার্ল হুপার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স:
- জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্স কে নিয়োগ দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
- তিনি চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন। 
- ফিল সিমন্স ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন।

সূত্র: প্রথম আলো।
৮,০৭৩.
Arduous : Difficult :: Contrite :
  1. Tonic
  2. Apologetic
  3. Sate
  4. Immanent
ব্যাখ্যা
• Arduous:
- দুঃসাধ্য; কষ্টকর।

• Difficult:
- কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য।

• Contrite: 
- কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত; পাপবোধ দ্বারা পীড়িত।

Options,
ক) Tonic:
- শক্তিদায়ক বলবর্ধক ওষুধ; টনিক।

খ) Apologetic:
- (ত্রুটি ইত্যাদির জন্য) দুঃখজ্ঞাপক; (ত্রুটি বা অক্ষমতার জন্য) কৈফিয়তমূলক।

গ) Sate:
- সম্পূর্ণরূপে তৃপ্ত করা; পরিতৃপ্ত/পরিতর্পিত করা।

ঘ) Immanent:
- অন্তর্নিহিত; অন্তর্ভব; (ঈশ্বর) সর্বব্যাপী।

Analogy: Arduous : Difficult :: Contrite : Apologetic.

Relation: "Arduous" মানে হলো কঠিন বা কষ্টকর, এবং "Tough" এর সাথে তার সম্পর্ক এই অর্থে মিল রয়েছে। তেমনি, "Contrite" মানে হলো অনুতপ্ত বা আফসোসপূর্ণ, যা "Apologetic"  দুঃখ প্রকাশকারী) এর সাথে সম্পর্কিত। অর্থাৎ, "Arduous" এবং "Tough"-এর সম্পর্ক যেমন, "Contrite" এবং "Apologetic"-এর সম্পর্কও তেমন।

Source: Accessible Dictionary.
৮,০৭৪.
শেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. ক্রোয়েশিয়া
  2. লিচেনস্টাইন
  3. আইসল্যান্ড
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শেনজেন চুক্তি (Schengen):

- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।
৮,০৭৫.
Who is the current captain of Bangladesh in Test cricket? [June, 2025]
  1. Najmul Hossain Shanto
  2. Mominul Haque
  3. Mahmudullah Riyadh
  4. Liton Das
  5. Mehidy Hasan Miraz
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:
- আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ক্রিকেট দল।
- তারা টাইগারস নামেও পরিচিত।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে।
- বাংলাদেশ আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত।
- বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে।

• টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- টেস্ট স্ট্যাটাস লাভ করে — ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে — ২০০০ সালের ১০ই নভেম্বর — ভারতের বিপক্ষে।
- টেস্ট ম্যাচে প্রথম জয় পায় — ২০০৫ সালে — জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট সিরিজ জয় লাভ করে — ১০ জানুয়ারি, ২০০৫ সালে — জিম্বাবুয়ের বিপক্ষে ।

উল্লেখ্য,
- টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

উৎস: i) Bangladesh Cricket Board।
ii) প্রথম আলো।
৮,০৭৬.
২০২৪-২৫ অর্থ-বছরে, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
  1. কৃষিজাত পণ্য
  2. হিমায়িত ও জীবন্ত মাছ
  3. চামড়া-চামড়াজাত পণ্য
  4. নীট পোষাক
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থ-বছরে, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য -  নীট পোষাক।

• পণ্যভিত্তিক রপ্তানি কার্যক্রম পর্যালোচনাঃ
- প্রধান প্রধান পণ্যের রপ্তানি অবস্থাঃ

• নীট পোষাক:
-  নীট পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার । উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৪৩.৮২%।
 
• ওভেন পোষাক :
- ওভেন পোষাক খাতে  ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৩৭.৬৭% ।

• হোম টেক্সটাইল 
 - হোম টেক্সটাইল খাতে  ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার। উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ১.৮১%।

• চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
- চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার । উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের অবদান ২.৩৭%।

• হিমায়িত ও জীবন্ত মাছ:
- হিমায়িত ও জীবন্ত মাছ খাতে  ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ৪৪১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার ।উক্ত সময়ের মোট রপ্তানিতে হিমায়িত ও জীবন্ত মাছ খাতের অবদান ০.৯১।

• কৃষিজাত পণ্য :
- কৃষিজাত পণ্য খাতে  ২০২৪-২৫  অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে  ১০০৬.৯৩ মি: মা: ড: । উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের আবদান ২.০৯%।

উৎস: বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি পরিসংখ্যান।

৮,০৭৭.
ইরান ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে?
  1. ১৩ জুন ২০২৫
  2. ১৪ জুন ২০২৫
  3. ১৫ জুন ২০২৫
  4. ১৬ জুন ২০২৫
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
ইরান ও ইসরায়েল-এর মধ্যে চলমান যুদ্ধ':
- ইরান ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় ১৩ জুন ২০২৫ তারিখে।

⇒ ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
- এরপর পাল্টা প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলের ওপর হামলা শুরু করে।
- এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
- সর্বশেষ ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর উভয় দেশ সেইদিনেই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করে। 

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইসরাইল ইরানের তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালায় তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘হৃদয়’-এ আঘাত হানা।
- ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে ইরানের পরিচালিত অভিযানের নাম ‘ট্রু প্রমিজ ৩’। এর মাধ্যমে ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) The Economic Times.
৮,০৭৮.
Telephone : Conversation : : Television : ____ .
  1. ক) Video
  2. খ) Entertainment
  3. গ) Telecast
  4. ঘ) Antina
ব্যাখ্যা
Telephone is used for conversation; 
Television is used for entertainment.
৮,০৭৯.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে? [মে, ২০২৫]
  1. ইরাক
  2. সিরিয়া
  3. ইরান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার:
- সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৩ মে সৌদি আরবের রিয়াদে বক্তৃতাকালে ট্রাম্প জানিয়েছেন, তিনি সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন।
- ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
- ঘোষণার পর রিয়াদে ১৪ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক হয়েছে।
- এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য,
- সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।
- সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর ছিল।
- আর এর উদ্দেশ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান এবং অর্থনৈতিকভাবে সিরিয়াকে চাপে রাখা।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৮,০৮০.
নিম্নের কোন সংস্থার বর্তমান সভাপতিত্ব করছে বাংলাদেশ? (মার্চ-২০২৬)
  1. IORA
  2. BIMSTEC
  3. ASEAN
  4. CIRDAP 
ব্যাখ্যা

 BIMSTEC এর বর্তমান সভাপতি দেশ - বাংলাদেশ।

• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।

৮,০৮১.
GPS এর পূর্ণরূপ কী?
  1. Global Positioning System
  2. General Positioning Satellite
  3. Geographical Positioning Service
  4. Global Processing Satellite
ব্যাখ্যা
GPS এর পূর্ণরূপ হচ্ছে Global Positioning System।

• জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System-GPS)
- গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হলো এমন একটি স্যাটেলাইটনির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়।
- তথ্য প্রযুক্তির এ উৎকর্ষিত প্রযুক্তির ফলে এখন মোবাইলের মাধ্যমে যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তির অবস্থান যথাযথভাবে নির্ণয়, ট্র্যাকিংসহ আরও নানা সুবিধা ভোগ করা যায়।
- জিপিএস প্রতিনিয়ত স্যাটেলাইট থেকে তথ্য গ্রহণ করে পৃথিবীর বিভিন্ন সার্ভারে প্রেরণ করে।
- বর্তমানে জিপিএস রিসিভারগুলো তথ্য গ্রহণ ও প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাকুরেসি বা নির্ভুলতা প্রদান করে।
- গাড়ি, জাহাজ, অ্যারোপ্লেন, ল্যাপটপ, স্মার্টফোনসহ আধুনিক অধিকাংশ ডিভাইসে জিপিএস রিসিভার সংযুক্ত থাকে।
- জিপিএস ব্যবস্থা নির্ভর বাংলাদেশি একটি জনপ্রিয় সেবা হলো ট্রেনের অবস্থান সম্পর্কে আগে থেকে জানতে পারা।
- নির্দিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে মেসেজ পাঠিয়ে বাংলাদেশ রেলওয়ের ভ্রমণরত যে কোনো ট্রেনের সুনির্দিষ্ট ও নির্ভুল অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
এর ফলে ট্রেনের প্যাসেঞ্জাররা এ অনুযায়ী স্টেশনে গমন করতে পারে।
- জনপ্রিয় এ সেবাটি বাংলাদেশের গ্রামীণ ফোন ও রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহার করে প্রদান করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান
৮,০৮২.
Where was the World Bank Group and IMF annual meeting held in 2023?
  1. Caracas, Venezuela
  2. Ottawa, Canada
  3. Washington DC, USA
  4. Marrakesh, Morocco
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভা:
→ বিশ্বব্যাপী ঋণদাতারা ঐতিহ্যগতভাবে প্রতি তিন বছর অন্তর তাদের ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে থাকে।
→ বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা অনুষ্ঠিত হয় - মরক্কোর মারাকাশ শহরে।
→ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় - ৯-১৫ অক্টোবর, ২০২৩।
→ সপ্তাহব্যাপী এ সভায় বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
→ এতে যোগ দেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।
→ ৫০ বছর পর আফ্রিকার কোনো দেশে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে।
→ এর আগে ১৯৭৩ সালে আফ্রিকার আরেক দেশ কেনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: সমকাল (১০ অক্টোবর, ২৩)।
৮,০৮৩.
বর্তমানে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. দক্ষিণ কোরিয়া
  4. তাইওয়ান
ব্যাখ্যা

• এশীয় উন্নয়ন ব্যাংক ৪৬টি দেশের GDP তালিকা প্রকাশ করেছে, 
- বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপানকে এই তালিকায় রাখা হয় না।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ।
• এশিয়ার শীর্ষ ১০ দেশের তালিকা:

- প্রথম চীন ১৮,৯৬,৫০০ কোটি ডলার (১৮.৯৬ ট্রিলিয়ন)।
- দ্বিতীয় ভারত ৩,৯১,১৪০ কোটি ডলার (৩.৯১ ট্রিলিয়ন),
- তৃতীয় দক্ষিণ কোরিয়া ১,৮৬,৯৫০ কোটি ডলার (১.৮৭ ট্রিলিয়ন),
- চতুর্থ ইন্দোনেশিয়া ১,৩৯,৬৩০ কোটি ডলার (১.৪০ ট্রিলিয়ন),
- পঞ্চম তাইপে ৭৯,৫৯০ কোটি ডলার (০.৮০ ট্রিলিয়ন)।

উৎস: এশীয় উন্নয়ন ব্যাংক  ওয়েবসাইট।

৮,০৮৪.
Select the pair that expresses a relationship similar to that expressed in the original pair.
LIONIZE : ADMIRE
  1. Authorize : Betray
  2. Aggrandize : envy
  3. Vituperate : Despise
  4. Exonerate : Suspect
ব্যাখ্যা
The Bengali meaning of the question words:
Lionize: কাউকে বিখ্যাত ব্যক্তিরূপে গণ্য করা।
Admire: মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা।
Authorize: অধিকার বা ক্ষমতা দান করা।
Betray: বাধ্য হওয়া; প্রতারণামূলক আচরণ করা; বিশ্বাস ভঙ্গ করা।
Aggrandize: বৃদ্ধি করা; বাড়ানো।
envy: ঈর্ষা; পরশ্রীকাতরতা।
Exonerate: মুক্তি দেওয়া।
Suspect: অনুভব বা ধারণা করা; আশঙ্কা করা; সন্দেহ করা।
Vituperate: গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ।
Despise: অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।
বিখ্যাত ব্যাক্তিদেরকে দেখে আমরা শ্রদ্ধা করি এবং যাদেরকে আমরা দেখতে পারি না, তাদেরকে কটুক্তি করি বা অবজ্ঞা করি।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৮,০৮৫.
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১’ অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৪৫তম
  2. ৬৫তম
  3. ৯১তম
  4. ১০৬তম
ব্যাখ্যা
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১’ অনুসারে ১৫৬টি দেশের মধ্যে জেন্ডার সমতায়,
- বিশ্বে বাংলাদেশের অবস্থান : ৬৫তম
- দক্ষিণ এশিয়ায় : প্রথম।
রিপোর্ট অনুসারে বিশ্বে:
- শীর্ষ দেশ : আইসল্যান্ড
(তথ্যসূত্র: বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়েবসাইট)
৮,০৮৬.
২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
  1. ৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
  2. ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
  3. ৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
  4. ৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা

• ২০২৪-২০২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রমঃ

- বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরে আমাদের রপ্তানি আয় হয়েছিল ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
- চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার। 
- ২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার যা - বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 8.58% বেশী এবং নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলারের ৯৬.৫৭% ।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।[লিংক]

৮,০৮৭.
সম্প্রতি, বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সাথে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে? (নভেম্বর, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. পাকিস্তান
  4. তুরস্ক
ব্যাখ্যা

ড্রোন কারখানা স্থাপন:
- প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী।
- ২০২৫ সালে ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
- এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতায় একটি বড় মাইলফলক হবে।
- এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরর প্রস্তাবও দিয়েছে।
- দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।

তথ্যসূত্র - ২ নভেম্বর, ২০২৫, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৮,০৮৮.
Perfidy : ______ ?
  1. ক) Treachery
  2. খ) Humor
  3. গ) Forgiveness
  4. ঘ) Performance
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর Treachery
Treachery
English Meaning: Violation of allegiance or of faith and confidence; treasonable or perfidious conduct; perfidy; treason.
Bengali Meaning:(১) প্রতারক; বিশ্বাসঘাতক। (২) অনির্ভরযোগ্য।
Example Sentence: Despite their past treacheries, Red and Vesco easily split the money.

শব্দের অর্থ-

• Perfidy এর অর্থ- বিশ্বাসঘাতকতা, বিশ্বাসভঙ্গ।
• Treachery এর অর্থ- বিশ্বাসঘাতকতা

অন্যান্য শব্দের অর্থ-

• Humor এর অর্থ- রসিকতা
• Forgiveness এর অর্থ- ক্ষমাশীলতা 
• Performance এর অর্থ- কার্যসম্পাদন

- এখানে অপশনে সকল শব্দের মধ্যে একমাত্র Treachery বা বিশ্বাসঘাতকতা প্রশ্নের প্রদত্ত শব্দের মিল রয়েছে। তাই সঠিক উত্তর হবে Treachery 

Source: GRE Big Book; Accessible dictionary.
৮,০৮৯.
বাংলাদেশের সর্বাধিক বনাঞ্চাল রয়েছে কোন জেলায়? ( মে ২০২৫)
  1. বান্দরবান
  2. রাঙামাটি
  3. বাগেরহাট
  4. খুলনা
ব্যাখ্যা
• বাংলাদেশের বনাঞ্চালের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর। ( মে ২০২৫)
- সর্বাধিক বনাঞ্চাল সম্পন্ন জেলা ৫ টি।
- রাঙামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
- বান্দরবান - ৭, ৯৭,৫১৬.৪৯ একর।
- বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
- খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
- খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।


উৎস:
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৩।
৮,০৯০.
২০২৪ সালে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছে কে?
  1. তামিম ইকবাল
  2. মুশফিকুর রহিম
  3. তাসকিন আহমেদ
  4. মোস্তাফিজুর রহমান
ব্যাখ্যা
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ- ২০২৪:
- বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে।
- গত বছরের সেরা পারফরমারদের এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ।
- ২০২৪ সালে সাত ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন তিনি।
- তার ইকোনমি রেট ছিল ৫.৩১ এবং বোলিং গড় ২৩.৯২।

উল্লেখ্য,
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল:
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ মোহাম্মদ গজনফার ও তাসকিন আহমেদ।

তথ্যসূত্র: উইজডেন ওয়েবসাইট।
৮,০৯১.
UNESCO সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে? [নভেম্বর, ২০২৫]
  1. খন্দকার এম এ মতিন
  2. খন্দকার এম তালহা
  3. রোকনুজ্জামান খান
  4. আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা

• খন্দকার এম তালহা:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- ৪৩তম সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।
- ইউনেসকোর নির্বাহী পরিষদের ২২২তম বৈঠকে জাপানের রাষ্ট্রদূত তাকেহিরো কানোর বিপক্ষে ৩০–২৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন খন্দকার তালহা।

• UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)
– UNESCO- এর পূর্ণরুপ – United Nations Educational, Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো – বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে – ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান – লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা – ১৯৪ টি  এবং সহযোগী সদস্য – ১২ টি।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা – ১১৫৪ টি।
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে।
– UNESCO ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য – ৩ টি।

উৎস: UNESCO website।

৮,০৯২.
২০২৪-২৫ অর্থবছরে, বাংলাদেশের GDP তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? (নভেম্বর-২০২৫)
  1. ৪.৩৪%
  2. ৫.৩৩%
  3. ২.৩৪%
  4. ৪.৪৩%
ব্যাখ্যা

• সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%। 

• ২০২৪-২৫ অর্থবছরে GDP'র সাময়িক হিসাব: :

• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক অবদান (২০২৪-২৫)
- কৃষি: ১০.৯৪%
- শিল্প: ৩৭.৪৪%
- সেবা: ৫১.৬২%
 
• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক প্রবৃদ্ধির হার (২০২৪-২৫)
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৮,০৯৩.
ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? [জুন, ২০২৫]
  1. প্রথম
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
তৈরি পোশাক রপ্তানি: 
- ইউরোপীয় ইউনিয়নে তৈরী পোশাক রপ্তানিতে প্রথম স্থান চীন।
- ইউরোপীয় ইউনিয়নে তৈরী পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।
- তৃতীয় স্থান: তুরস্ক।

উল্লেখ্য, 
- বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ২৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- বাংলাদেশ ইউরোপের বাজারে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রফতানি করেছে।
- এ প্রবৃদ্ধির মাধ্যমে চীনের পর ইইউতে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
- আলোচ্য সময়ে চীন ইউরোপে ৭ দশমিক ৮৮ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করেছে।

উৎস: বণিকবার্তা। [লিঙ্ক]
৮,০৯৪.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (মার্চ, ২০২৫)
  1. ক্রোয়েশিয়া
  2. অস্ট্রিয়া
  3. বুলগেরিয়া
  4. সাইপ্রাস
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৮,০৯৫.
এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন? [অক্টোবর, ২০২৪]
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৭ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশী এভারেস্ট জয়ী:

- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।

⇒ এখন পর্যন্ত ৫জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) ২০ মে, ২০২৪, The Business Standard.
ii) ২৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
৮,০৯৬.
Which sector received the highest allocation in the 2025-26 National Budget?
  1. Education and Technology
  2. Transport and Communication
  3. Health and Family Welfare
  4. Public Administration
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৮,০৯৭.
সর্বশেষ আফ্রিকার কোন দেশ AfCFTA চুক্তিতে স্বাক্ষর করে?
  1. ক) ঘানা
  2. খ) নাইজেরিয়া
  3. গ) কঙ্গো
  4. ঘ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
৭ জুলাই ২০১৯ তারিখে আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়া African Continental Free Trade Area (AfCFTA) তে সাক্ষর করে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট- ২০১৯]
৮,০৯৮.
Palliate : Severity
  1. Kindle : Flame
  2. Exacerbate : Intensity
  3. Expunge : Memory
  4. Banish : Silence
ব্যাখ্যা
• Palliate: 
- কমানো, মাহাত্ম্য বা গুরুতরতা হ্রাস করা।

• Severity:
- প্রচন্ডতা।

ক)
Kindle: আগুন ধরানো বা ধরা; উত্তেজিত করা।
Flame: আগুনের শিখা।

খ)
Exacerbate: বাড়ানো, তীব্র করা।
Intensity: তীব্রতা, গম্ভীরতা, বা প্রবলতা।

গ)
Expunge: মুছে ফেলা বা বাদ দেওয়া।
Memory: স্মৃতিশক্তি, স্মরণকাল।

ঘ)
Banish: নির্বাসিত করা, বিতাড়িত করা।
Silence: নীরবতা। 

Analogy: Palliate : Severity :: Exacerbate : Intensity.
Relation: Palliate is used to reduce severity; to exacerbate is to increase intensity—opposite yet parallel in function.
৮,০৯৯.
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার কত?
  1. ৩.৯৭%
  2. ৪.২২%
  3. ৩.৭৫%
  4. ৪.৩২%
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে।
- তন্মধ্যে স্থূল দেশজ উৎপাদ (GDP)- সহ গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম।
- সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%।
- উল্লেখ্য, চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লিংক
৮,১০০.
বাংলাদেশকে করোনাভাইরাস শনাক্তকরণের কিট সরবরাহ করছে কে?
  1. ক) IEDCR
  2. খ) WHO
  3. গ) icddr,b
  4. ঘ) গণস্বাস্থ্য কেন্দ্র
ব্যাখ্যা
বাংলাদেশকে করোনাভাইরাস শনাক্তকরণের কিট সরবরাহ করছে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]