ব্যাখ্যা
'এশিয়া ওয়াচ' কর্তৃক উৎঘাটিত জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭৯ / ৯২ · ৭,৮০১–৭,৯০০ / ৯,৩৬৭
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
• BELIEF noun) [Uncountable noun]
- বিশ্বাস; আস্থা; প্রত্যয়।
• DOCTRINE (noun)
- মতবাদ; রাজনৈতিক দলের তত্ত্বগত শিক্ষা; কোনো ধর্মসম্প্রদায়ের বিশ্বাস ও উপদেশাবলির সমাহার; বিজ্ঞানীদের বিশেষ মতধারা।
• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
• Language (noun)
- ভাষা; মানুষের মনোভাব, অনুভূতি প্রকাশের ধ্বনিনির্ভর মাধ্যম; কোনো বিশেষ অঞ্চল বা জাতিগোষ্ঠীর ভাষা।
• Jargon (noun) [uncountable noun]
- পারিভাষিক বা বিশিষ্টার্থক শব্দে পূর্ণ ভাষা; বিভাষা
খ)
• Harmony (noun) [uncountable noun]
- (অনুভূতি, স্বার্থ, মতামত ইত্যাদির) সাদৃশ্য; মিল।
• Discord (noun)
- মতানৈক্য; ঝগড়া; বিরোধ; (সংগীত) বিবিধ সুর এবং তানের অসামজ্ঞস্য; হৈচৈ।
গ)
• Strength (noun) [uncountable noun]
- শক্তি, শক্তিমত্তা; তেজ
• Resilience (noun(s)) [uncountable noun]
- আগের অবস্থায় ফিরে আসার গুণাবলি; (যেমন বাবার ফিরে আসে); (লাক্ষণিক) স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন (যেমন জ্বর ভোগের পর)।
ঘ)
• Code (noun) [countable noun]
- আইনের সংকলনগ্রন্থ; সংহিতা; কোনো সমাজ বা মানবগোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিমালা ও নিয়মাবলি।
• Secrecy (noun) [uncountable noun]
- গোপনীয়তা; গোপনীয়তা রক্ষা; গোপনীয়তা রক্ষার ক্ষমতা।
• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক Analogy টি হবে - BELIEF : DOCTRINE :: Code : Secrecy
ব্যাখ্যা:
- BELIEF : DOCTRINE জোড়াটি এমন একটি সম্পর্ক নির্দেশ করে যেখানে 'Doctrine' হলো বিশ্বাসের (Belief) একটি সংকলিত বা সুসংগঠিত রূপ। এই সম্পর্কটি এমন, যেখানে প্রথম শব্দটি (Belief) দ্বিতীয়টির (Doctrine) ভিত্তি বা মূল ধারণা।
- Code : Secrecy অপশনটি এই সম্পর্কের সবচেয়ে কাছাকাছি। এখানে 'Code' হলো গোপনীয়তার (Secrecy) একটি বহিঃপ্রকাশ বা রূপ, যেমন 'Doctrine' হলো বিশ্বাসের একটি নির্দিষ্ট রূপ। উভয় ক্ষেত্রেই প্রথম শব্দটি দ্বিতীয়টির বিশেষ প্রকাশ নির্দেশ করে।
• Secrecy হচ্ছে এক ধরনের মতবাদ বা বিশ্বাসের প্রতিফলন, যেমন গোপন সোসাইটিগুলি বিশেষ code মেনে তাদের গোপনীয়তা বজায় রাখে। একইভাবে, Doctrine একটি বিশেষ তত্ত্ব বা মতবাদ, এবং যারা এতে বিশ্বাস করে তারা সেই তত্ত্বের আলোকে কাজ করে। সুতরাং, যেমন Doctrine belief দ্বারা পরিচালিত হয়, তেমনি Secrecy একটি code দ্বারা রক্ষা করা হয়।
অতএব, সঠিক উত্তর হবে ঘ) Code : Secrecy, কারণ এটি BELIEF : DOCTRINE-এর সম্পর্কের মতো একটি সংজ্ঞায়িত ধারণা প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
স্বরাষ্ট্র মন্ত্রণালয়:
- বর্তমান সরকারের মন্ত্রীসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন আহমদ।
অন্যদিকে,
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
- আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।
- খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র মন্ত্রণালয়।
উৎস: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
কোয়ালিশন অব দ্য উইলিং (Coalition of the willing):
- কোয়ালিশন অব উইলিং হলো একটি অস্থায়ী আন্তর্জাতিক গোষ্ঠী যার সাধারণ লক্ষ্য হলো ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা।
- কোয়ালিশন অব দ্য উইলিংয়ের মূল লক্ষ্য হলো কিয়েভের টেকসই শান্তি নিশ্চিত করা।
- এটি মূলত ইউরোপীয় দেশগুলোর উদ্যোগ।
- ২ মার্চ, ২০২৫ তারিখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘Coalition of the Willing’ এটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
- এর লক্ষ্য যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির পর ইউক্রেনে শান্তি বজায় রাখা এবং রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ প্রতিরোধ করা।
- সদস্য: ৩৫টি দেশ (ইউরোপীয় দেশগুলো ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, তুরস্ক ইত্যাদি)।
⇒ ২০২৬ সালের জানুয়ারিতে কোয়ালিশন অব দ্য উইলিং-এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে।
- NATO মহাসচিব মার্ক রুটে, ইউরোপীয় ইউনিয়নের (EU) শীর্ষ কর্মকর্তারা, এবং জোটভুক্ত ৩৫টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- উদ্দেশ্য: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা।
উৎস: i) The Guardian.
ii) NATO ওয়েবসাইট।
- চলতি ২০২১-২২ অর্থবছরে সাধারণ গড় মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ১৭ শতাংশে উন্নীত হয়েছে।
- যা জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।
- ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ
- যা আগের মাসে ছিল ৫ দশমিক ৬০।
- তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ।
তথ্যসূত্র- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
২১তম জি-২০ সম্মেলন:
- ২১তম জি-২০ সম্মেলনটি ২০২৬ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডোরাল, মিয়ামিতে অনুষ্ঠিত হবে।
এছাড়াও,
- ২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ২২তম জি-২০ সম্মেলন ২০২৭ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে।
- ২৩তম জি-২০ সম্মেলন ২০২৮ সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়।
উল্লেখ্য,
- G-20 শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G-20 ওয়েবসাইট।
বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠক:
- প্রায় ২০ বছর ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- এরই অংশ হিসেবে জেইসির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- আগামী ২৬ ও ২৭ অক্টোবর, ২০২৫ ঢাকায় দুই দিনব্যাপী এ বৈঠক হবে।
- বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।
- এতে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হবে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
আয়রন বিম:
- প্রথমবারের মতো ইসরায়েল আকাশ পথে আসা যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা চালু করেছে।
- আয়রন ডোমের আদলে নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে 'আয়রন বিম'।
- এটি ইসরায়েলের সুপরিচিত আয়রন ডোম ও ডেভিড'স স্লিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশটিকে সুরক্ষা দেবে।
উৎস: ডেইলি স্টার বাংলা।[লিঙ্ক]
• নিরাপদ খাবার পানি:
- সেপ্টেম্বর, ২০২৫ এ জাতিসংঘের দুই সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি) ২০২৫ প্রতিবেদন প্রকাশ করেছে।
- পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর অবস্থা তুলে ধরে দুই বছর পরপর এ প্রতিবেদন প্রকাশিত হয়।
- ২০২৫ সালের জেএমপি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ খাবার পানি পায়।
- ২০১৫ সালে এ হার ছিল ৯৭ শতাংশ।
উল্লেখ্য,
- জেএমপির প্রতিবেদন অনুযায়ী, পানি অনিরাপদ করে ই–কোলাইয়ের মতো মলের জীবাণু।
- দেশের প্রায় ৬০ জেলায় আর্সেনিক দূষণ রয়েছে।
- এসব বিবেচনায় এখন ৫৯ শতাংশ মানুষ নিরাপদ খাবার পানি পায়।
- ২০১৫ সালে এ হার ছিল ৫৬ শতাংশ।
- জেএমপির প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধতা পানির গুণগত মান।
- বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলায় অর্ধেকের কম মানুষ এমন উন্নত পানি ব্যবহার করছে, যা নিজস্ব বাড়ির ভেতরে পাওয়া যায়, প্রয়োজনমতো সব সময় পাওয়া যায় এবং দূষণমুক্ত।’
উৎস: প্রথম আলো [ লিংক]
রপ্তানি আয়:
- ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৩.৮১% বা ২১,১৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.৬৫%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ১৮,১৮৪ মিলিয়ন মার্কিন ডলার।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.৫৮%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৭৬১ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য,
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৭৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৯২%)।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: কাচাপাট (০.৩১%)।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
ফিফার শান্তি পুরস্কার:
- বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ৫ ডিসেম্বর,২০২৫ এ ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র-র আগে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
- ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর (২০২৫) থেকে এই পুরস্কার চালু করেছেন।
- পুরষ্কারটি এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।
তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট ও ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ধর্মভিত্তিক জনসংখ্যা,
• মুসলমান - ৯১.০৮%।
• হিন্দু - ৭.৯৬%।
• বৌদ্ধ - ০.৬১%।
• খ্রিষ্টান - ০.৩০%।
• অন্যান্য - ০.০৬%।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- জি-২০ সর্বশেষ সদস্য - আফ্রিকান ইউনিয়ন ( ৯ সেপ্টেম্বর ২০২৩)।
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎস: জি-২০ জোট ওয়েবসাইট।
- বর্তমানে একনেকের বিকল্প সভাপতি বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।
- রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন পোর্টাল।[ লিঙ্ক]
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ: ২,৩৯৩ কিলোক্যালোরি।
→ খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা।
• শহর: ৪৫,৭৫৭ টাকা,
• গ্রামীণ ২৬,১৬৩ টাকা।
→ সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব): ৭৪%।
• পুরুষ: ৭৫.৮%,
• নারী: ৭২.৬%।
→ দারিদ্র্যের হার:
- দেশে উচ্চ দারিদ্র্যের হার: ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার: ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার: ২০.৫%।
এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার: ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার: ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার: ৬.৫%।
তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
CRASS means Showing no intelligence or sensitivity.
REFINEMENT means Cultured elegance in behaviour or manner.
Prudent means acting with or showing care and thought for the future.
Discretion means The freedom to decide what should be done in a particular situation
Clairvoyant means A person who claims to have a supernatural ability to perceive events in the future or beyond normal sensory contact.
Perception means awareness of something through the sense
Inept means Having or showing no skill; clumsy.
Pretentious means attempting to impress by affecting greater importance or merit than is actually possessed.
Here,
Crass (rude) has no refinement (well behaved)
Pretentious (Egoistic) has no modesty (Manner)
Interpol:
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- ১৯২৩ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় ফ্রান্সের লিওঁতে অবস্থিত।
- এর বর্তমান মহাসচিব ভালডেসি উরকুইজা।
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।
- বর্তমান সদস্য দেশ ১৯৬টি।
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Ruling : king:: learning: ?
• Ruling - শাসন করা।
• king - রাজা।
• learning - শিখা।
• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
গ) teacher - শিক্ষক।
• Analogical Relation:
King বা রাজার কাজ/দায়িত্ব ruling বা শাসন করা, একইভাবে, Scholar (বিদ্যার্থী/শিক্ষার্থী) এর কাজ/দায়িত্ব learning বা শিক্ষা গ্রহণ করা।
অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) book - বই।
খ) school - স্কুল, পাঠশালা।
গ) teacher - শিক্ষক।
ঘ) scholar - বিদ্বান।
সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Ruling : king:: learning: scholar.
• রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- এই কনভেনশনটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং ১৯৭৫ সালে কার্যকর হয়।
- তারপর থেকে, বিশ্বের সমস্ত ভৌগোলিক অঞ্চল থেকে প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃতি পেয়েছে।
• এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- রামসার কনভেনশন স্বাক্ষরকারী দেশ: ১৭২টি দেশ (২১/১২/২ সাল পর্যন্ত)।
- ২রা এপ্রিল ২০২৫ তারিখে, সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে তাদের যোগদানের দলিল জমা দেয়।
- এই কনভেনশনটি দেশের জন্য ২রা আগস্ট ২০২৫ তারিখে কার্যকর হবে, যা এটিকে জলাভূমি সংরক্ষণ এবং বিজ্ঞতার সাথে ব্যবহারের জন্য নিবেদিত চুক্তির ১৭৩তম চুক্তিকারী পক্ষ করে তুলবে।
উৎস: Ramsar Convention Official Website. [লিংক]
BCD কোড এর পূর্ণরূপ- Binary Coded Decimal
-দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে BCD Code বলে।
- এ ধরনের কোড চার বিট বিশিষ্ট কোড হয়ে থাকে।
- 0 হতে 9 পর্যন্ত অঙ্কগুলোকে 4 বিটের বাইনারিতে পরিবর্তন করে BCD কোড পাওয়া যায়।
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
♦ আজারবাইজান রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়। অন্যদিকে ভারত, পাকিস্তান ও ইরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য।
Shanghai Cooperation Organisation (SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।
উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল। সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।
IMF:
- IMF এর প্রধান কাজ হল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৯১টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। (সেপ্টেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
উৎস- IMF অফিসিয়াল ওয়েবসাইট।
- চীন রপ্তানিতে শীর্ষ দেশ।
• UNCTAD রিপোর্ট ২০২৪ সালের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর তালিকা:
- চীন: ৩.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার,
- যুক্তরাষ্ট্র: ২.০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার,
- জার্মানি: ১.৬৮ ট্রিলিয়ন মার্কিন ডলার,
- নেদারল্যান্ডস: ৭৩৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার,
- জাপান: ৭০৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার,
- দক্ষিণ কোরিয়া: ৬৮৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার,
- ইতালি: ৬৭৪.৮৭ বিলিয়ন মার্কিন ডলার,
- ফ্রান্স: ৬২৬.২ বিলিয়ন মার্কিন ডলার,
- মেক্সিকো: ৬১৭ বিলিয়ন মার্কিন ডলার,
- সিঙ্গাপুর: ৫০৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।
উৎস: UNCTAD ওয়েবসাইট।
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বায়েরবোক।
উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
উৎস: UN General Assembly ওয়েবসাইট।
নারী নোবেল পুরস্কার বিজয়ী:
- ১৯০১- ২০২৫ সাল পর্যন্ত মোট ৬৭ জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন।
- ২০২৫ সালে মোট দুইজন নারী নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য,
- মোট ১৯০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত নারীদের ৬৮ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- কিন্তু ম্যারি কুরি দুইবার পুরস্কার পাওয়ায় মোট নারী বিজয়ীর সংখ্যা ৬৭ জন।
- ম্যারি কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞান এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
⇒ ৬৭ জন নারী নোবেল বিজয়ী:
- শান্তি: ২০ জন,
- সাহিত্য: ১৮ জন,
- চিকিৎসা: ১৪ জন,
- রসায়ন: ৮ জন,
- পদার্থবিজ্ঞান: ৫ জন,
- অর্থনীতি: ৩ জন।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
বেগম রোকেয়া পদক ২০২৫:
- ২০২৫ সালে ৪ জন নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়।
- ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রাপ্ত চার নারী হচ্ছেন:
• নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব,
• নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার,
• মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস,
• নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
উল্লেখ্য,
- নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকীতে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ দেওয়া হচ্ছে।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
স্বাধীনতা দিবস:
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।
উল্লেখ্য:
- ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস'।
⇒ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
- ০২ মার্চ জাতীয় পতাকা দিবস।
- ০১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস।
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
- ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস'।
তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
• জুলাই শহীদ দিবস:
- জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
- ৫ অগাস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত এবং ১৬ জুলাইকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
- গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে এ দিবস ঘোষণা করা হয়।
উল্লেখ্য,
- গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন।
দ্রুততম ম্যাগলেভ ট্রেন:
- দ্রুততম ম্যাগলেভ ট্রেন দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন।
- পরীক্ষায় দেখা গেছে, ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছায়।
- ৪০০ মিটার (১ হাজার ৩১০ ফুট) দীর্ঘ ম্যাগলেভ ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
- এটিই এখন পর্যন্ত দ্রুততম সুপারকন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন।
- পরীক্ষাটি পরিচালনা করেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি।
উল্লেখ্য,
- প্রায় তিন দশক আগে এই বিশ্ববিদ্যালয় চীনের প্রথম মানুষবাহী একক-বগির ম্যাগলেভ ট্রেন তৈরি করে, যার মাধ্যমে চীন বিশ্বে তৃতীয় দেশ হিসেবে এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে।
তথ্যসূত্র- চ্যানেল ২৪। [link]
UNESCO:
- এর পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধান উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে শান্তি ও টেকসই উন্নয়ন প্রচার
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য ।(ডিসেম্বর, ২০২৫);
• প্রধান কার্যক্রম:
- শিক্ষা: সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সংস্কৃতি: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ।
- বিজ্ঞান: টেকসই উন্নয়নের জন্য গবেষণা।
- যোগাযোগ: তথ্যের মুক্ত প্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা।
• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- World Heritage Convention: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ (১৯৭২)।
-. Education for All (EFA): সকলের জন্য শিক্ষা।
- Man and the Biosphere (MAB): জীবমণ্ডল সংরক্ষণ।
- Global Geoparks Network: ভূ-পার্ক সংরক্ষণ।
• গুরুত্বপূর্ণ প্রতিবেদন
- Global Education Monitoring Report: শিক্ষার অগ্রগতি পর্যালোচনা।
- State of the World’s Heritage: ঐতিহ্য সংরক্ষণের অবস্থা।
উৎস: UNESCO ওয়েবসাইট।[Link]
বিশ্ব স্বাস্থ্য দিবস:
- ৭ এপ্রিল 'বিশ্ব স্বাস্থ্য দিবস' পালন করা হয়।
- ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়।
- একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।
- ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
- এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়।
→ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
→ এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ -এ সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান।
এডি সায়েন্টিফিক ইনডেক্স, ২০২৬:
- গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান।
- সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই মর্যাদাপূর্ণ অবস্থানে উঠে আসেন অধ্যাপক ড. সাইদুর রহমান।
- ২০২৫ সালেও একই র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম ছিলেন।
- স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন।
- ২০২৫ সালের ওবাদা পুরস্কারে ‘বিশিষ্ট বিজ্ঞানী' ক্যাটাগরিতে তিনি সম্মানিত হন।
- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে এই আন্তর্জাতিক পুরস্কারে ২০২৫ সালে বিশ্বব্যাপী মাত্র আটজন বিজ্ঞানী নির্বাচিত হন, যাদের একজন ড. সাইদুর রহমান।
তথ্যসূত্র - ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩টি। (অক্টোবর, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (অক্টোবর, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
জি-২০:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।
⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।
- প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তার সভাপতিত্ব কাজে লাগিয়ে আফ্রিকা ও গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে জি-২০ এজেন্ডার মূল আলোচ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম এ অধিবেশনে উপস্থিত ছিলেন না।
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট।
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
উল্লেখ্য,
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম: FRONTEX।
উৎস: EU ওয়েবসাইট।
• WiMAX:
- WiMAX এর পূর্ণরূপ হলো - Worldwide Interoperability for Microwave Access.
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,
• পাট উৎপাদনে শীর্ষ জেলা- ফরিদপুর।
- আখ উৎপাদনে শীর্ষ জেলা নাটোর।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।
অপমান (insult) করা হয় লজ্জা (humiliate) দেওয়ার জন্য; গুলি (shoot) করা হয় হত্যা (kill) করার জন্য.
Source: Oxford Dictionary
যুক্তরাজ্য I2U2 গ্রুপের সদস্য নয়।
The I2U2 Group:
- I2U2 হলো চারটি দেশের মধ্যে গঠিত একটি কৌশলগত অংশীদারিত্ব।
- এটি তাই অনেক সময় West Asian Quad/Middle East Quad/New Quad হিসেবে পরিচিত।
- সদস্য দেশগুলো হলো: I – India (ভারত), I – Israel (ইসরায়েল), U – United Arab Emirates (সংযুক্ত আরব আমিরাত), U – United States (যুক্তরাষ্ট্র)।
⇒ পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- এই গোষ্ঠীর মূল লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করা।
উল্লেখ্য,
- ২০২১ সালের অক্টোবরে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আব্রাহাম চুক্তির পর I2U2 প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, অবকাঠামো এবং পরিবহন সম্পর্কিত বিষয়গুলি সমাধান করা।
উৎস: U.S. Department of State (.gov)
ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- এই ঘোষণার পর এলাকাটিতে বিশেষ পরিবেশ আইন ও বিধি প্রযোজ্য হয়।
- শিল্পকারখানা ও প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়।
⇒ পরিবেশ অধিদপ্তর সম্প্রতি (আগস্ট, ২০২৫) এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে।
- বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হলো।
- পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫-এর ক্ষমতাবলে সমগ্র সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।
- বিধি ৫ অনুযায়ী, কোনো এলাকার বায়ুমান নির্দিষ্ট মানমাত্রা অতিক্রম করে মারাত্মক দূষিত এলাকায় পরিণত হলে এলাকাটিকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা যাবে।
- জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলোর তথ্য-উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর এই মাত্রাতিরিক্ত দূষিত বায়ুর ক্ষতিকর প্রভাব বিবেচনায় ঢাকা জেলার সাভার উপজেলা মারাত্মক বায়ুদূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে।
উৎস: প্রথম আলো।
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
⇒ ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30):
- ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ৩০তম জলবায়ু সম্মেলন ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হচ্ছে।
- কপ-৩০ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ‘নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি)’—যার আওতায় বার্ষিক কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে।
- এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ।
- এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়ন সংক্রান্ত বিষয়ে উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করা।
উৎস: UNFCCC ওয়েবসাইট।
Iconoclast (প্রচলিত ধর্মবিশ্বাসের তীব্র সমালোচক) হলো Orthodoxy (প্রচলিত ধর্মবিশ্বাসের প্রতি নিবিষ্ট)-র বিরুদ্ধে।
Libertian (যিনি মনে করেন প্রত্যেকের কর্ম ও বিশ্বাসের স্বাধীনতা থাকা উচিত; উদারমনা) হলো Tyranny (স্বৈরশাসকের একচেটিয়া শাসন)-র বিরুদ্ধে।
International Maritime Organization:
- International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৮২ সালে International Maritime Organization নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৭৬ টি।(সেপ্টেম্বর-২০২৫)
- সহযোগী সদস্য - ৩টি।
- Intergovernmental organizations - ৬৬ টি।
- International non-governmental organizations -৮৮ টি।
- বর্তমান মহাসচিব মিঃ আর্সেনিও ডোমিঙ্গেজ (পানামা প্রজাতন্ত্র)।
উৎস: IMO ওয়েবসাইট।