বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৭১ / ৯২ · ৭,০০১৭,১০০ / ৯,৩৬৭

৭,০০১.
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ - (জানুয়ারি-২০২৬)
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

• বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুলাই-নভেম্বর সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২০৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। 
- সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।

• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. সৌদি আরব, 
২. সংযুক্ত আরব আমিরাত, 
৩. যুক্তরাজ্য,  
৪. মালয়েশিয়া,
৫.  যুক্তরাষ্ট্র।

উৎস:
i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৭,০০২.
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ফেনী
  2. কক্সবাজার
  3. নরসিংদী
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
তিস্তা সোলার লিমিটেড:

- দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে ওঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- ২ আগস্ট, ২০২৩ সালে ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ২ আগস্ট ২০২৩।
৭,০০৩.
বিএফআইডিসির মালিকানাধীন দেশে কয়টি রাবার বাগান রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ১৬টি
  2. ১৭টি
  3. ১৮টি
  4. ১৯টি
ব্যাখ্যা
রাবার:
- রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ সম্পদ যার বিভিন্ন ধরণের ব্যবহার রয়েছে।
- রাবার গাছের কষ (ল্যাটেক্স) থেকে রাবার উৎপন্ন হয়।
- বিংশ শতাব্দীর শুরুর দিকে বৃটিশদের মাধ্যমে বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয়।
- ১৯৫২ সালে তৎকালীন বনবিভাগ মালয়েশিয়া ও শ্রীলংকা হতে রাবার বীজ ও কয়েক হাজার রাবার চারা নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও টাঙাইলের মধুপুর এলাকায় কিছু গাছ রোপণ করে।
- ১৯৫৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বাংলাদেশে রাবার চাষের সম্ভাব্যতা যাচাই করে এবং এদেশের জলবায়ু ও মাটি রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী তাই বাণিজ্যিকভাবে রাবার চাষ করার সুপারিশ করে।
- ১৯৬১ সালে সরকারী পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য এলাকায় রাবার চাষ শুরু করা হয়।

উল্লেখ্য,
- বিএফআইডিসির মালিকানাধীন রাবার বাগান রয়েছে ১৮টি।
- এর মধ্যে চট্টগ্রাম জোন (৯টি বাগান), সিলেট জোন (৪টি বাগান), টাংগাইল-শেরপুর জোন (৫টি বাগান)।

⇒ বিএফআইডিসি ১৯৮০-৮১ সাল হতে উচ্চ ফলনশীল রাবার চারা রোপণ শুরু করে এবং ১৯৯৭ সালের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও মধুপুরের ১৩,২০৭ হেক্টর জমিতে ১৬টি রাবার বাগান সৃজন করে।
- তার মধ্যে ৮% চারা মালয়েশিয়া হতে আনীত প্রিম ৬০০ এবং পিবি ২৩৫ ক্লোন হতে লাগানো হয়।
- প্রতিটি ক্লোন হতে উৎপন্ন চারা হতে বছরে তিন কেজি করে রাবার উৎপন্ন হয়।

উৎস: i) বাংলাদেশ রাবার বোর্ড ওয়েবসাইট।
ii) বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইট।
৭,০০৪.
বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন' প্রকাশিত হয়-
  1. ক) ১ ফেব্রুয়ারি
  2. খ) ১০ জানুয়ারি
  3. গ) ২ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৭ মার্চ
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ ২০২০।
৭,০০৫.
ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় প্রথম তালিকাভুক্ত হয় কোনটি?
  1. রিকশা ও রিকশাচিত্র
  2. মঙ্গল শোভাযাত্রা
  3. জামদানি বুননশিল্প
  4. বাউলগান 
ব্যাখ্যা

- ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় প্রথম তালিকাভুক্ত হয় - বাউলগান ।
- ২০০৮ সালে এটি তালিকাভুক্ত হয়।

• ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্পের ঐতিহ্য ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।
- ২০২৫ সালের চক্রে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল কমিটির ২০তম অধিবেশনে বিশ্লেষণ শেষে টাঙ্গাইলের শতাব্দীপ্রাচীন বয়নশিল্পকে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বুননের ঐতিহ্যবাহী শিল্প (২০২৫) ।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

৭,০০৬.
বিশ্ব পর্যটন দিবস পালিত হয় কবে?
  1. ২২ সেপ্টেম্বর
  2. ২৪ সেপ্টেম্বর
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ২৯ সেপ্টেম্বর
ব্যাখ্যা

বিশ্ব পর্যটন দিবস:
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- ২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন।
- জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ ঘোষিত এ দিবসটি ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে পালিত হয়ে আসছে।

উল্লেখ্য,
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক’ অনুযায়ী, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
- যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৭,০০৭.
According to Economic Survey-2024, Which one is the largest gas field in Bangladesh?
  1. Titas gas field
  2. Haripur gas field
  3. Chhatak Gas Field
  4. Bakhrabad gas field
ব্যাখ্যা
গ্যাসক্ষেত্র:
- জানুয়ারি ২০২৪ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের/নীট মজুদের পরিমাণ ৮.১৭ ট্রিলিয়ন ঘনফুট।
- পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী প্রাথমিক মোট মজুদ গ্যাস-এর পরিমাণ ৪০.৫৩ ট্রিলিয়ন ঘনফুট।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর উত্তোলনের পরিমাণ ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- এর উত্তোলনের পরিমাণ ৫৮১৮.৩ বিলিয়ন ঘনফুট।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা ১০৯টি।
- এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের; ২৬টি।
- দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি।
- ২০২২-২৩ অর্থবছরে আমদানিকৃত আরএলএনজিসহ গ্যাস সরবরাহের পরিমাণ মোট প্রায় ১,০০২.৬ বিলিয়ন ঘনফুট এবং গ্যাস ব্যবহারের পরিমাণ ৯৩২.৪ বিলিয়ন ঘনফুট।

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার – ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%)। [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়।]
- শিল্পখাতে ব্যবহার – ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]
- ক্যাপটিভ – ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]
- গৃহস্থালির কাজে ব্যবহার – ১০০.৬ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,০০৮.
সম্প্রতি অপারেশন অ্যাবসোলিউট রিজলভ পরিচালনা করে?
  1. নেভি সিল
  2. এয়ার ফোর্স
  3. মেরিন কর্পস
  4. ডেল্টা ফোর্স
ব্যাখ্যা

⇒ সম্প্রতি অপারেশন অ্যাবসোলিউট রিজলভ পরিচালনা করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।

অপারেশন অ্যাবসোলিউট রিজলভ:
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।
- অভিযানটি পরিচালিত হয়: ৩ জানুয়ারি, ২০২৬ সাল।
- এই অভিযানের নাম ছিল 'অপারেশন অ্যাবসোলিউট রিজলভ'।
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।

৭,০০৯.
কোন শব্দটি ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার-২০২৩' নির্বাচিত হয়েছে?
  1. এআই
  2. জিআই
  3. আইএস
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
'কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' ২০২৩:
- বর্তমান সময়ের একটি আলোচিত প্রপঞ্চ কৃত্রিম বুদ্ধিমত্তা।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই নামে বিশ্বে সমধিক পরিচিত।
- যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি।
- অভিধানটির প্রকাশনা কর্তৃপক্ষ এআইকে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
- কলিনস ডিকশনারির অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা–বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।

উল্লেখ্য,
- এবার কলিনসের আলিচোত শব্দ হওয়ার তালিকায় আরও কিছু শব্দ ছিল।
- সেগুলো হলো ‘গ্রিডফ্লেশন’, ‘ডি–ইনফ্লুয়েন্সিং’ ও ‘বাজবল’।
- ২০২২ সালে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।
- ২০২০ সালে আলোচিত শব্দ নির্বাচিত হয় ‘লকডাউন’।

উৎস: ১ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
৭,০১০.
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) কাতার
  2. খ) কানাডা
  3. গ) জাপান
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা

- ২০১৮ সালের ২১তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায়। এতে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
- ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
সূত্রঃ ফিফা ওয়েবসাইট।

৭,০১১.
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ইস্টানা আইল্যান্ড
  2. সেনার আয়ল্যান্ড
  3. ম্যারিনা বে
  4. সেন্তোসা
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

২০১৮ সালের উত্তর কোরিয়া-মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সামিট, যা সাধারণত সিঙ্গাপুর সামিট নামে পরিচিত, উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি শীর্ষ বৈঠক ছিল, ১২ জুন সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল সেন্টোসাতে অনুষ্ঠিত হয়।

উৎস: BBC.
৭,০১২.
বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় - 
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২০ জুন
  3. ১৮ সেপ্টেম্বর
  4. ১০ ডিসেম্বর
ব্যাখ্যা

বিশ্ব শরণার্থী দিবস:
- বিশ্ব শরণার্থী দিবস হলো প্রতি বছর ২০ জুন জাতিসংঘ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক দিবস।
- এটি বিশ্বজুড়ে শরণার্থীদের উদযাপন, সম্মান এবং অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়। 

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে শরণার্থীদের অধিকার রক্ষায় UNHCR প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
- ১৯৫১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া আন্ত‍‍র্জাতিক রিফিউজি কনভেনশনে স্বাক্ষরিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি এবং ১৯৬৭ সালের প্রটোকলে অনুস্বাক্ষর করেনি, সেরকম অনেক দেশও বিশ্ব শরণা‍র্থী দিবস পালন করে। 
- ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শরণার্থী দিবস অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর জুন মাসের ২০ তারিখ মূলত আফ্রিকার শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- পরবর্তী সময়ে এটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পরিচিতি পায়।

উৎস: UN ওয়েবসাইট।

৭,০১৩.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি লাখে মাতৃমৃত্যু হার কত?
  1. ক) ১৫৯ জন
  2. খ) ১৬৫ জন
  3. গ) ১৬৯ জন
  4. ঘ) ১৯১ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে প্রতি এক লক্ষ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার ১৬৫ জন। গ্রামে এই হার প্রতি লাখে ১৯১ জন এবং শহর অঞ্চলে ১২৩ জন। ২০১৮ সালে প্রতি লাখে মাতৃ ‍মৃত্যুহার ছিলো ১৬৯ জন।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
৭,০১৪.
চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
  1. জ্যানেট জারা
  2. হোসে অ্যান্তোনিও কাস্ত
  3. গ্যাব্রিয়েল বোরিচ
  4. অগাস্তো পিনোশে
ব্যাখ্যা

• চিলির ৩৮তম প্রেসিডেন্ট:
- দক্ষিণ আমেরিকার দেশ চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্ত জয়ী হয়েছেন।
- তিনি বর্তমানে ক্ষমতায় থাকা মধ্য বামপন্থী সরকারকে পরাজিত করেছেন।

- ১২ নভেম্বর ২০২৫ প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়ে জয়ী হয়েছেন।
- তিনি সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারাকে পরাজিত করেছেন।
- জারা কমিউনিস্ট পার্টির রাজনীতিক এবং ক্ষমতাসীন মধ্য বাম জোটের প্রার্থী ছিলেন।
- ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জারা ও তাঁর জোট ‘ইউনিটি ফর চিলি’ পরাজয় স্বীকার করে নিয়েছে।

উৎস: প্রথম আলো।

৭,০১৫.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ?
  1. ৮ মে
  2. ৪ অক্টোবর
  3. ৯ আগস্ট
  4. ৯ ডিসেম্বর
ব্যাখ্যা

 আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।
- বাংলাদেশ ২০১৭ সালে প্রথম পালন করে।

উৎস: UN ওয়েবসাইট।

৭,০১৬.
World Urbanization Prospects, 2025 অনুযায়ী, বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ শহরে বাস করে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩৫ শতাংশ
  2. ৪৫ শতাংশ
  3. ৫৫ শতাংশ
  4. ৬৫ শতাংশ
ব্যাখ্যা

World Urbanization Prospects, 2025:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস- ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব দ্রুত শহরমুখী হচ্ছে। 
- বর্তমানে বিশ্বের মোট ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে।
- অন্যদিকে, শহরতলি বা ছোট শহর (Town)- যেখানে কমপক্ষে ৫,০০০ জনসংখ্যা এবং প্রতি বর্গকিলোমিটারে অন্তত ৩০০ জনের ঘনত্ব রয়েছে- সে ধরনের এলাকায় বসবাসকারী মানুষের অনুপাত ১৯৫০ সালের ৪০ শতাংশ থেকে ধীরে ধীরে কমে ২০২৫ সালে ৩৬ শতাংশে নেমে এসেছে।
- বর্তমানে বিশ্বের মাত্র ১৯ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে, যা ১৯৫০ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

উল্লেখ্য,
- ভবিষ্যৎ পূর্বাভাস অনুযায়ী, এখন থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশ ঘটবে শহরাঞ্চলে এবং বাকি অধিকাংশ বৃদ্ধি হবে ছোট শহরগুলোতে।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

৭,০১৭.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী রপ্তানি খাতে নীটওয়্যারের পরিমাণ কত?
  1. ৪১.৭৪%
  2. ৪৫.২৮%
  3. ৪৮.৩৫%
  4. ৫১.৪৯%
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- পরিমাণ: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক।
- পরিমাণ: ৩৭.১০%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য।
- পরিমাণ: ১.২৫% বা ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,০১৮.
AFC এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. কাতার
  2. জাপান
  3. সৌদি আরব
  4. চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

AFC এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩:
- ২০২৩ এএফসি এশিয়ান কাপ হলো এএফসি এশিয়ান কাপের ১৮তম আসর।
- এটি ২০২৪ সালের ১২ জানুয়ারি - ১০ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- এটি কাতারে অনুষ্ঠিত হয়।
- ২৪ দলের এই টুর্নামেন্ট শেষ ১০ ফেব্রুয়ারি, ২০২৪।

উল্লেখ্য,
- এশিয়ান কাপ ফুটবলের সবচেয়ে সফল দল জাপান।
- সর্বোচ্চ চারবার এই শিরোপা জিতেছে জাপান।
- এ ছাড়াও সৌদি আরব এই শিরোপা জিতেছে তিনবার।

উৎস: AFC Asian Cup ওয়েবসাইট।
৭,০১৯.
বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ভারত
  2. নেপাল
  3. রুয়ান্ডা
  4. বাংলাদেশ
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:​
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
​- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
​- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।

​উল্লেখ্য,
​​- জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছে নেপাল।
​- এ সময় মিশনে নেপালের মোট শান্তিরক্ষী ৬১১৯ জন।
​- দ্বিতীয় অবস্থানে আছে রুয়ান্ডা।
​- পাঁচ হাজার ৬৮৬ জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

- ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

তথ্যসূত্র: United Nations Peacekeeping. [LINK]

৭,০২০.
ভারতের কেরালা রাজ্যের প্রস্তাবিত নতুন নাম কী?
  1. কিং কিং
  2. কোরেলা
  3. কেরালাম
  4. মেঘালাম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
- ভারতে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
- সম্প্রতি (২০২৪ সালে) ভারতের রাজ্য কেরালার নাম পরিবর্তন করে বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে।প্রস্তাবে দেশটির কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালাম’ করার আহ্বান জানানো হয়েছে।

কেরালা
- ভারত প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য। উত্তরে কর্নাটক (সাবেক মহীশূর, পূর্বে তামিলনাড়ু এবং দক্ষিণ-পশ্চিমে আরব সাগর। উত্তর- পশ্চিম উপকূলে পণ্ডিচেরি রাজ্যের মাহে নামে একটি অংশ দ্বারাও পরিবেষ্টিত।
- এর রাজধানী তিরুবনন্তপুরম (ত্রিবান্দ্রাম)।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭,০২১.
দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হারে দ্বিতীয় সর্বোচ্চ দেশ কোনটি (অক্টোবর, ২০২৩)?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার:
- বিশ্বব্যাংক বিভিন্ন দেশে খেলাপি ঋণের হিসাব তাদের ওয়েবসাইটে তুলে ধরে।
- দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হারে প্রথম দেশ শ্রীলঙ্কা।
- খেলাপি ঋণের হারে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে।
- শ্রীলঙ্কায় খেলাপি ঋণের হার মোট ঋণের ১৩ দশমিক ৩৩ শতাংশ।
- বাংলাদেশে খেলাপি ঋণের হার মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশ।
- পাকিস্তানে খেলাপি ঋণের হার মোট ঋণের ৭ দশমিক ৪ শতাংশ। 
- ভারতে খেলাপি ঋণের হার ৩ দশমিক ৯ শতাংশ।
- নেপালে খেলাপি ঋণের হার ৩ শতাংশের আশপাশে।
- মালদ্বীপের খেলাপি ঋণের হার ৬ শতাংশের কম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক গত রোববার খেলাপি ঋণের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে।
- এতে দেখা যায়, দেশে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা।
 
উৎস:  ৩ অক্টোবর, ২০২৩, প্রথম আলো। [link]
৭,০২২.
Which craft was recently added to UNESCO’s list of Intangible Cultural Heritage? [January, 2026]
  1. Rajshahi Silk Weaving
  2. Benarasi Saree
  3. Tangail Saree Weaving
  4. Puthichitra
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। 
- ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার ) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা
 - টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)


তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

৭,০২৩.
কোন দেশে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  1. United States
  2. United Kingdom
  3. Japan
  4. Canada
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৭,০২৪.
'জাতিসংঘ মানবউন্নয়ন প্রতিবেদন ২০২৫' এর বাংলাদেশের অবস্থান কত? [ সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৩৫ তম
  2. ১৩০ তম
  3. ১২৫ তম
  4. ১২৮ তম
ব্যাখ্যা

'মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫':
- ইউএনডিপি (UNDP) 'মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫' এ বাংলাদেশের
অবস্থান ১৩০ তম।

অন্যদিকে,
- মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
-পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

উৎস: UNDP ওয়েবসাইট।

৭,০২৫.
International Development Association সর্বশেষ সদস্য কোনটি?
  1. কোস্টারিকা
  2. সামোয়া
  3. বুলগেরিয়া
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
International Development Association (IDA) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। বুলগেরিয়া ২০২১ সালের ৩ নভেম্বর IDA এর ১৭৪তম সদস্যপদ লাভ করে।

IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
৭,০২৬.
WiMAX এর পূর্ণরূপ কী?
  1. Wireless Internet for Maximum Access
  2. Wireless Interoperability for Microwave Access
  3. Worldwide Interoperability for Microwave Access
  4. Worldwide Internet for Microwave Access
ব্যাখ্যা

WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।

• WiMAX:
- WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access |
- WiMAX হলো 4G ওয়্যারলেস প্রযুক্তি, যা বড় এলাকা কভার করে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করে।
- ওয়াইম্যাক্স হলো একটি আধুনিক তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি, যা DSL ও তারযুক্ত ইন্টারনেটের বিকল্প হিসেবে ১০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেয়।- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16।
- এর ডেটা স্থানান্তরের গতি 80 – 1000 Mbps ।
- এর ব্যান্ডউইথ 30 – 75 Mbps।
- এর কভারেজ এরিয়া 10-50 কিলোমিটার।
- WiMAX এর প্রধান অংশ ২টি: বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৭,০২৭.
বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৭,০২৮.
২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১০৯তম
  2. ১১১তম
  3. ১১৬তম
  4. ১১৯তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১১৬তম।

অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪:

- যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৪ প্রকাশ করেছে।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. তাইওয়ান।

উল্লেখ্য
- ২০২৪ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে,
- সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া (পয়েন্ট ২.৯)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।
৭,০২৯.
আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় -
  1. ক) ২১ জুন
  2. খ) ২২ জুন
  3. গ) ২৩ জুন
  4. ঘ) ২৪ জুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক অলিম্পিক দিবস:
- প্রতি বছর ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়।
- ১৮৯৪ সালের ২৩শে জুন প্যারিসের সোরবোনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
- তাই, এই তারিখটিকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল।

উৎস: Olympics এর ওয়েবসাইট।
৭,০৩০.
একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক -
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
দেশ হিসেবে রপ্তানি:
- দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ: যুক্তরাষ্ট্র। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, গত ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির ক্ষেত্রে ১৭ শতাংশ নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
- ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট ৯৭০ কোটি ডলারের পণ্য। 
- বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে তৃতীয় বড় সরবরাহকারী দেশ।



উৎস: i) ২২ নভেম্বর ২০২৩, প্রথম আলো। 
          ii) বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭,০৩১.
বাংলাদেশের বিজ্ঞানীরা সর্বশেষ কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে পেরেছে?
  1. ক) কাঁঠাল
  2. খ) আম
  3. গ) জাম
  4. ঘ) লিচু
ব্যাখ্যা
- বাংলাদেশের বারোমাসি একটি কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। 

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, কানাডা এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেছেন। বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে গবেষণা প্রবন্ধটি বিজ্ঞান সাময়িকী ফ্রন্টিয়ারস ইন প্লান্ট সায়েন্সে প্রকাশ হয়েছে।

- আইবিজিইতে সম্প্রতি প্রতিষ্ঠিত তেইলুমিনা সিকোয়েন্সিং প্লাটফর্ম ব্যবহার করে বিজ্ঞানীরা কাঁঠালের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করেছেন। কাঁঠালের জিনোম আকার ১.০৪ গিগাবেজ পেয়ারস। বায়োইনফরমেটিকস বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা কাঁঠালের জিনোমে ফলের বৈশিষ্ট্য এবং ১২ মাস ফল উৎপাদনকারী জিন ও ডিএনএ সিকোয়েন্সের স্বাতন্ত্র্য খুঁজে পেয়েছেন, যা কাঁঠালের জিনপ্রকৌশল বা মলিকুলার ব্রিডিংয়ে সহায়ক হবে।

উৎস: bonikbarta, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭,০৩২.
What is Bangladesh's highest source of revenue?
  1. Value Added Tax
  2. Import Duty
  3. Income Tax
  4. Property Tax
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (Value Added Tax):
- বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে।
- উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়।
- উৎপাদনের এরূপ বিভিন্ন ভরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট যায়ে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর (Value Added Tax- VAT) বলে।
- বাংলাদেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস হলো মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)।
- জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর প্রতিবেদন অনুযায়ী, মোট রাজস্ব আয়ের প্রায় অর্ধেক আসে ভ্যাট থেকে।
- আমদানি শুল্ক এবং আয়করও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ভ্যাটের অবদান তুলনামূলকভাবে বেশি।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,০৩৩.
According to the Population and Housing Census 2022 report, what percentage of urban residents use the internet?
  1. 39.74%
  2. 40.46%
  3. 41.30%
  4. 42.14%
ব্যাখ্যা
⇒ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহর অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
- ৪১.৩০%।

জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী - ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী - ২৩.৫২%।
- ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি - ৪০.৪২%।
- রংপুর বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম - ২৩.৫২%।
• শহর - ৪১.৩০%।
• গ্রাম - ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৭,০৩৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত?
  1. ১৩.০২%
  2. ১১.০২%
  3. ১৪.০২%
  4. ১৫.০২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।

উল্লেখ্য, 
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।

- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।

- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,০৩৫.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর সর্বশেষ রাউন্ড কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. দোহা রাউন্ড
  2. উরুগুয়ে রাউন্ড
  3. কিয়োটো রাউন্ড
  4. টোকিও রাউন্ড
ব্যাখ্যা
World Trade Organization (WTO):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ দোহা রাউন্ড:
- দোহা রাউন্ড হলো WTO সদস্যদের মধ্যে বাণিজ্য আলোচনার সর্বশেষ রাউন্ড, যার মূল লক্ষ্য হল বাণিজ্য বাধা কমানো এবং সংশোধিত বাণিজ্য নিয়ম প্রবর্তন করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বড় ধরনের সংস্কার সাধন।
- এই রাউন্ডটি প্রায় ২০টি বাণিজ্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এবং আধা-সরকারিভাবে "দোহা উন্নয়ন এজেন্ডা" নামে পরিচিত, কারণ এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির বাণিজ্য সম্ভাবনা উন্নত করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
৭,০৩৬.
২০২৪ সালে FAO এর প্রকাশিত তালিকা অনুসারে আলু উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ-
  1. চীন
  2. রাশিয়া
  3. ইউক্রেইন
  4. মিশর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
-----------------------
আলু উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ:

- বিশ্বজুড়েই আলুর ব্যাপক চাহিদা আছে।
- ২০২২ সালে কোন দেশ কত আলু উৎপাদন করেছে, তার ভিত্তিতে শীর্ষ আলু উৎপাদনকারী দেশগুলোর একটি তালিকা তৈরি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
- এই তালিকার শীর্ষে আছে চীন, ভারত, ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, বাংলাদেশ, ফ্রান্স, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
- ২০২৪ সালে প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) তালিকা অনুসারে অনুযায়ী:

২০২২ সালে আলু উৎপাদনে শীর্ষ দশ দেশের তালিকা হল:

১) চীন
- উৎপাদন: ৯ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৫৫ টন
- রপ্তানি: ৪ লাখ ৫১ হাজার ৮২৪ দশমিক ৫৭ টন

২)ভারত
- উৎপাদন: ৫ কোটি ৬১ লাখ ৭৬ হাজার টন
- রপ্তানি: ৪ লাখ ৪১ হাজার ৯০৫ দশমিক ৭৩ টন

৩) ইউক্রেন
- উৎপাদন: ২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ২১০ টন

৪) রাশিয়া
-উৎপাদন: ১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৬৭৮ টন

৫)যুক্তরাষ্ট্র
- উৎপাদন: ১ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ৮৪০ টন
- রপ্তানি: ৫ লাখ ৪৯ হাজার ৯২০ দশমিক ২ টন

৬) জার্মানি
- উৎপাদন: ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪০০ টন
- রপ্তানি: ২১ লাখ ৪২ হাজার ৩৮৬ দশমিক ৮৫ টন

৭) বাংলাদেশ
- উৎপাদন: ১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৮৩৫ টন

৮) ফ্রান্স
- উৎপাদন: ৮০ লাখ ৬৭ হাজার ৩৮০ টন
- রপ্তানি: ২৮ লাখ ৭৫ হাজার ৯০৮ দশমিক ২২ টন

৯)পাকিস্তান
- উৎপাদন: ৭৯ লাখ ৩৬ হাজার ৮৮৪ টন
- রপ্তানি: ৯ লাখ ২৫ হাজার ৬৩৭ দশমিক ৬ টন

১০) নেদারল্যান্ডস
- উৎপাদন: ৬৯ লাখ ১৫ হাজার ৯০০ টন
- রপ্তানি: ২৫ লাখ ১৯ হাজার ৫৭৩ দশমিক ৪১ টন

তথ্যসূত্র: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ওয়েবসাইট ও প্রথম আলো।
৭,০৩৭.
কৃষি বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী, রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ময়মনসিংহ
  2. রাজশাহী
  3. ফরিদপুর
  4. পাবনা
ব্যাখ্যা

- কৃষি বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী বর্তমানে,
• রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
• মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
• পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
• পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
• ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
• কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের জেলা নরসিংদী।
• আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।
• রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।

৭,০৩৮.
Explosive : Volcano ::
  1. ক) Cold : Mountain
  2. খ) Arid : Desert
  3. গ) Humid : Valley
  4. ঘ) Misty : Morning
ব্যাখ্যা
Volcano (আগ্নেয়গিরি) যেমন explosive (বিস্ফোরক) হয়ে থাকে; তেমনি Desert (মরুভূমি) Arid (অনুর্বর) হয়ে থাকে।
৭,০৩৯.
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মাথাপিছু আয় কত? [জুন, ২০২৫]
  1. ২৭২০ মার্কিন ডলার
  2. ২৮২০ মার্কিন ডলার
  3. ২৬৫০ মার্কিন ডলার
  4. ২৮৬৫ মার্কিন ডলার
ব্যাখ্যা
• বাংলাদেশের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২০ মার্কিন ডলার।
- এই মাথাপিছু আয় এ যাবৎকালের রেকর্ড।
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য দিয়েছে।
- গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার।
- গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৭,০৪০.
Indigenous : Foreign ::
  1. Native : Extraneous
  2. Indifferent : Interested
  3. Resident : Nomadic
  4. Partial : Whole
  5. None of these
ব্যাখ্যা
Indigenous (দেশী) এবং Foreign (বিদেশী) শব্দদ্বয় বিপরীতার্থক;
আবার Native (দেশীয়/স্থানীয়) এবং Extraneous (বিদেশী) শব্দদ্বয়ও বিপরীতার্থক।
৭,০৪১.
বর্তমানে দেশে কতটি উপজেলা রয়েছে? (মার্চ ২০২৫)
  1. ৪৯৫ টি
  2. ৪৯৪ টি
  3. ৪৯৬ টি
  4. ৪৯৭ টি
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বিভাগ: ৮টি
- জেলা: ৬৪টি।
- সিটি কর্পোরেশন: ১২ টি।
- উপজেলা: ৪৯৫ টি।
- মেট্রো থানা: ১০৫ টি।
- পৌরসভা: ৩২৭ টি।
- ইউনিয়ন: ৪,৫৯৬ টি।
- মৌজা: ৫৮,৮৪৬ টি।
- গ্রাম: ৯০,০৪৯ টি।
- মহল্লা: ১৫,১৫৩ টি।

উল্লেখ্য,
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- পুরুষ: ৮,৪১,৩৪,০০৩ জন।
- শতকরা:৪৯.৫৪%।
- নারী: ৮,৫৬,৮৬,৭৮৪ জন।
- শতকরা: ৫০.৪৫%।
- হিজরা: ৮,১২৪ জন।
- শতকরা: ০.০০৫%।

উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২।
৭,০৪২.
জাতীয় নদী রক্ষা কমিশনের সর্বশেষ তথ্যমতে (সেপ্টেম্বর, ২০২৩), দেশের দীর্ঘতম নদী -
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
দেশে নদ-নদীর সংখ্যা:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

অন্যদিকে -
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
- এ ছাড়া ১০০ থেকে ১৯৯ কিলোমিটারের নদী রয়েছে ৪২টি, ১০ থেকে ৯৯ কিলোমিটারের নদী ৪৮০টি এবং ১ থেকে ৯ কিলোমিটারের দৈর্ঘ্যের নদীর সংখ্যা ৩৭৬টি।
- এক কিলোমিটারের‌ও কম দৈর্ঘ্যের নদী রয়েছে ৪১টি।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। 

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে।
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

উৎস: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ। [link]
৭,০৪৩.
পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানির সংখ্যা কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১৩টি
  2. ১৫টি
  3. ১৮টি
  4. ১৯টি
ব্যাখ্যা
পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানি:
- বর্তমানে পেট্রোবাংলার অধীনস্ত ১৩টি পৃথক কোম্পনির মাধ্যমে পেট্রোবাংলা তার উপর অর্পিত দায়িত্ব পালন করে।
- কোম্পানিগুলির নাম:
• বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড (বাপেক্স),
• বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল),
• সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল),
• গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল),
• তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল),
• জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল),
• বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল),
• পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল),
• কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল),
• সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল),
• রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল),
• বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এবং
• মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)।

তথ্যসূত্র - পেট্রোবাংলার ওয়েবসাইট।
৭,০৪৪.
বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
  1. ২২ অক্টোবর
  2. ১৬ অক্টোবর
  3. ১৩ অক্টোবর
  4. ১৮ ডিসেম্বর
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
৭,০৪৫.
২০২৫ সালে ’সাংবাদিকতা ও মানবাধিকারে’ একুশে পদক লাভ করেন কে? 
  1. আজিজুর রহমান
  2. মাহমুদুর রহমান
  3. নাসির আলী মামুন
  4. রোকেয়া সুলতানা
ব্যাখ্যা

একুশে পদক-২০২৫:
- ২০২৫ সালে ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়।
- ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- গবেষণায়: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহীদুল আলম।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতায় :মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং
- সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
- শিল্পকলার চলচ্চিত্রে: আজিজুর রহমান।
- সংগীতে :উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে: নাসির আলী মামুন।
- চিত্রকলায়: রোকেয়া সুলতানা।
- শিক্ষায়: ড. নিয়াজ জামান।
- সমাজসেবায় :মোহাম্মদ ইউসুফ চৌধুরি।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৭,০৪৬.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালিত হয়?
  1. ৯ আগস্ট
  2. ৯ অক্টোবর
  3. ৯ নভেম্বর
  4. ৯ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।
- জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য,
- United Nations Convention Against Corruption হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

৭,০৪৭.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা-
  1. ময়মনসিংহ
  2. দিনাজপুর
  3. রংপুর
  4. ঠাকুরগাঁও
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪:
• শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৭,০৪৮.
Particular : Fussy :: ______ : Subservient
  1. ক) Meek
  2. খ) Above
  3. গ) Cranky
  4. ঘ) Uptight
ব্যাখ্যা
Particular is a synonym for fussy, and meek is a synonym for subservient.
৭,০৪৯.
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে 'সেরা চলচ্চিত্র' পুরস্কার পেয়েছে- (সেপ্টেম্বর ২০২৫)
  1. কোডা
  2. ওপেনহেইমার
  3. আনোরা
  4. আমেরিকান ফিকশন
ব্যাখ্যা

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২রা মার্চ অস্কারের জমকালো আসরে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়।
- ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘আনোরা’।
- সিনেমার নির্মাতা হচ্ছেন শন বেকার।
- সিনেমাটি সেরা ছবি, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।
- ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে 'আনোরা' সিনেমার গল্প।
- এ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

৭,০৫০.
PEST : IRKSOME
Select the pair that expresses a relationship similar to that expressed in the original pair. -
  1. Sales Clerk : Courteous
  2. Expert : Proficient
  3. Enigma : Unexpected
  4. Leader : Nondescript
ব্যাখ্যা

The Bengali meanig of the question words:
Pest: ধ্বংসাত্মক বা ক্ষতিকারক বস্তু।
Irksome: বিরক্তিকর; ক্লেশকর।
Sales clerk: দোকানের কর্মচারী।।
Courteous: ভদ্র; নম্র; সজ্জনসুলভ।
Expert: বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি।
Proficient: ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ।।
Enigma: ধাঁধা; হেঁয়ালি; প্রহেলিকা।
Unexpected: অনপেক্ষিত; আকস্মিক; অপ্রত্যাশিত; আলটপকা।
Leader: নায়ক; নেতা; দলপতি; সর্দার।
Nondescript: সহজে শ্রেণিভুক্ত করা যায় না এমন (বস্তু বা ব্যক্তি); কিম্ভূতকিমাকার (বস্তু বা ব্যক্তি); অকৃতলক্ষণ; সৃষ্টিছাড়া।
Despise: অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।
Pest এর synonym - Irksome
Expert এর synonym - Proficient.
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

৭,০৫১.
সম্প্রতি 'বাংলাদেশ নারী ফুটবল দল' কোন পদক লাভ করেন? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. স্বাধীনতা পুরস্কার
  2. একুশে পদক
  3. বাংলা একাডেমি পুরস্কার
  4. রাষ্ট্রপতি পুরস্কার
ব্যাখ্যা
একুশে পদক ২০২৫:
- ২০২৫ সালের একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে।
- ২০২৪ সালে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছে নারীরা।
- সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে পরপর শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
- বাংলাদেশের কোনো ক্রীড়া দলের একুশে পদক পাওয়ার ঘটনা এটাই প্রথম। 

⇒ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে।
- প্রথমবার ২০২২ সালে, দ্বিতীয়বার ২০২৪ সালে।

উল্লেখ্য,
- মহান ২১ ফেব্রুয়ারির নামানুসারে দেওয়া হয় একুশে পদক, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- এটি বাংলাদেশে বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- ভাষা আন্দোলনে বাংলার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
ii) প্রথম আলো।
৭,০৫২.
A man walked 2 miles east, then 2 miles south, then again 4 miles east and finally 10 miles north. How far did he walk from the starting point?
  1. ক) 10
  2. খ) 9
  3. গ) 8
  4. ঘ) 7
ব্যাখ্যা
Question: A man walked 2 miles east, then 2 miles south, then again 4 miles east and finally 10 miles north. How far did he walk from the starting point?

Solution: 

ধরি, A থেকে যাত্রা শুরু করে ও C তে গিয়ে থামে। 
BC = 10 - 2 
= 8m

AB = 4 + 2 = 6m

AC2 = AB2 + BC2 
= 62 + 82
= 36 + 64
= 100

∴ AC = √100 m
= 10m 
৭,০৫৩.
বাংলাদেশের কততম আদমশুমারি ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে পরিচালিত হয়?
  1. ক) ৫ম
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
- আদমশুমারির এর দায়িত্ব থাকে বি.বি.এস এর কাছে।
- জনশুমারির পূর্ব নাম ছিল → আদমশুমারি।
- ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন- ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
- বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয় → ১০ বছর পর।
- সর্বশেষ জনশুমারি হয় ২০২২ সালে যেটা বাংলাদেশ এর ৬ষ্ঠ জনশুমারি।
১ম → ১৯৭৪
২য় → ১৯৮১
৩য় → ১৯৯১
৪র্থ → ২০০১
৫ম → ২০১১
৬ষ্ঠ → ২০২২

উৎস: অভিযাত্রী, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭,০৫৪.
How many members are there in the International Development Association? (December, 2024)
  1. 173
  2. 174
  3. 175
  4. 176
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৭,০৫৫.
DEARTH : GLUT  ::
  1. flood : deluge
  2. lack : surplus
  3. parcel : postage
  4. width: girth
ব্যাখ্যা
• Bengali meaning of the question words: 
- DEARTH - অভাব; অনটন; আকাল
- GLUT - অতিরিক্ত সরবরাহ; অত্যধিক বোঝাই। 

• Bengali meaning of the option words: 
ক)
flood - বন্যা; প্লাবন; জলপ্লাবন।
deluge - মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত।

খ)
lack - অভাব ঘটা, ঊন ঘটা। 
surplus - উদ্বৃত্ত; বাড়তি; অবশিষ্ট। 

গ) 
parcel - সঙ্গে বহনের বা ডাকযোগে প্রেরণের মোড়ক; পারসেল
postage - ডাকমাসুল; ডাকখরচা।

ঘ)
width - প্রশস্ততা। 
girth - যেকোনো বেলনাকার বস্তুর পরিধির বা ঘেরের মাপ। 

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, 
• DEARTH (অভাব) এবং GLUT (অধিকতা) একে অপরের বিপরীত অর্থ ধারণ করে, অর্থাৎ একটি হলো ঘাটতি বা অভাব এবং অন্যটি হলো অতিরিক্ততা বা পূর্ণতা।
- তেমনি, lack (অভাব) এবং surplus (অতিরিক্ততা) হল বিপরীত অর্থের শব্দ, অর্থাৎ একটি অভাবের ইঙ্গিত দেয় এবং অন্যটি অতিরিক্ততার ইঙ্গিত দেয়।

• অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে:
ক) flood : deluge: উভয় শব্দের অর্থ একই ধরনের প্রলয় বা প্লাবন, তাই এটি সঠিক সম্পর্ক নয়।
গ) parcel : postage: এখানে, প্যাকেজ (parcel) এবং পোস্টেজ (postage) একে অপরের বিপরীত বা অনুরূপ নয়; তারা দুটি আলাদা বস্তু।
ঘ) width : girth: width এবং girth সম্পর্কিত, তবে তারা একে অপরের সমার্থক বা সম্পর্কিত শব্দ। Girth হল আয়তনের পরিধি বা পরিমাপ, যা সাধারণত width থেকে কিছুটা বৃহত্তর ধারণা প্রকাশ করে, কিন্তু এটি বিপরীত বা পরিপূরক শব্দ নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭,০৫৬.
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষরিত হয় কবে?
  1. ৬ ডিসেম্বর, ২০২০
  2. ১৬ ডিসেম্বর, ২০২০
  3. ১৮ ডিসেম্বর, ২০২০
  4. ৬ জানুয়ারি, ২০২১
ব্যাখ্যা
৬ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হয় দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA)।
এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। তবে এ সংখ্যা পরবর্তীতে আলাপ-আলােচনার মাধ্যমে বৃদ্ধি করা হতে পারে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
৭,০৫৭.
২০২৪ সালের সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩০তম
  3. ১৩১তম
  4. ১৩৩তম
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:
- ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। ইসরাইল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম।

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
৭,০৫৮.
Who is the current Prime Minister of the United Kingdom? (August, 2024)
  1. Angela Rayner
  2. Jeremy Corbyn
  3. Rishi Sunak
  4. Keir Starmer
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাউনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

⇒ ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি।
- সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনে বিজয়ী হতে হয়।
- সম্প্রতি জুলাই, ২০২৪-এ অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে।
- লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে।
- অন্যদিকে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
- লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

উৎস: Britannica.
৭,০৫৯.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৪ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৬০,৫৬৭ টি
  2. ৬২,৫৬৭ টি
  3. ৬৫,৫৬৭ টি
  4. ৬৭,৫৬৭ টি
ব্যাখ্যা

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি, ২০২৪:
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৪ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি) প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়, শিক্ষার্থীর সংখ্যা ওঠানামাসহ প্রাথমিক শিক্ষার নানা চিত্র তুলে ধরা হয়েছে।

• মোট প্রাথমিক বিদ্যালয়- ১,১৮,৬০৭;
• সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৬৫,৫৬৭;
• মোট শিক্ষার্থী- ২,০১,৮৩,০৪৮;
• সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী- ১,০৬,২০,০৬৬;
• মোট শিক্ষক- ৭,০৭,২১৬;
• সরকারি বিদ্যালয়ে শিক্ষক- ৩,৮৩,৬২৪;
• শিক্ষক-শিক্ষার্থী অনুপাত- ১:২৮;
• ঝরে পড়ার হার- ১৬.২৫%;
• বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী- ১,০২,৬৫৬।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

৭,০৬০.
Global Gender Gap Report-2025 অনুসারে জেন্ডার সমতায় কোন দেশ শীর্ষে রয়েছে?
  1. নরওয়ে 
  2. ডেনমার্ক
  3. সুইডেন 
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: Global Gender Gap Report 2025.

৭,০৬১.
Migraine : Sound Pollution :: ............. : Water Pollution
  1. ক) Cholera
  2. খ) Bronchitis
  3. গ) Hypertension
  4. ঘ) Osteoporosis
ব্যাখ্যা
Sound Pollution এর কারণে Migraine এর সমস্যা হয়। একইভাবে Water Pollution এর কারণে Cholera হয়ে থাকে।
৭,০৬২.
'বিশ্ব জলাভূমি দিবস’ পালিত হয় -
  1. ক) ২ ফেব্রুয়ারি
  2. খ) ২ এপ্রিল
  3. গ) ২ জুন
  4. ঘ) ২ আগস্ট
ব্যাখ্যা
দিবস:
- প্রতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়,
- “সময়ের অঙ্গীকার, জলভূমি পুনরুদ্ধার” এই প্রতিপাদ্য সামনে রেখে  জনগণ ও জেলে-মাঝিদের সঙ্গে বিশ্ব জলাভূমি দিবস ২০২৩ উদযাপন করা হয়।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস:
- ২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।
- ১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
- ১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ।
- ২৩ জুলাই - জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
- ২৬ জুলাই - বিশ্ব ম্যানগ্রোভ দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭,০৬৩.
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন-
  1. শরফুদ্দৌলা - রিচার্ড ইলিংওয়ার্থ
  2. ক্রিস্টোফার গ্যাফানি - শরফুদ্দৌলা
  3. পল রাইফেল - আহসান রাজা
  4. কুমার ধর্মসেনা - রিচার্ড কেটেলবরো
ব্যাখ্যা
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব যাদের
- বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ।
- বাংলাদেশ সময় ২ জুন সকালে ডালাসের গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয় সহআয়োজন যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া ৪৭ বছর বয়সি শরফুদ্দৌলা ও আইসিসির তিনবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থকে দেওয়া হয়েছে উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব।
- ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ৬০ বছর বয়সি ইলিংওয়ার্থ। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা।
- ২ জুনের উদ্বোধনী ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন ক্যারিবীয় কিংবদন্তি রিচি রিচার্ডসন।
- আর টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন যথাক্রমে স্যাম নোগাইস্কি ও ল্যাংটন রুসেরে।

উৎস: ICC এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭,০৬৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, দেশের জিডিপির কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান পরিলক্ষিত হয়?
  1. কৃষি
  2. শিল্প
  3. সেবা
  4. নির্মাণ
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতে অবদান: 
• কৃষি: ১১.২০%।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.৩৩%।
• শিল্প: ৩৭.৫৬%।
-  নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০২%।
• সেবা: ৫১.২৪%।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৬৫%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৭,০৬৫.
Find out the mismatched pair:
  1. Play : Acts
  2. Essay : Topics
  3. Novel : Chapter
  4. Poem : Stanza
ব্যাখ্যা
• The mismatched pair among the options given is:
খ) Essay : Topics

• In the other pairs, the second word describes a structural part of the first word:
• Play : Acts (A play is divided into acts)
• Novel : Chapter (A novel is divided into chapters)
• Poem : Stanza (A poem is composed of stanzas)

• "Essay : Topics,"এই শব্দজোড়ার সম্পর্ক টা ভিন্ন
- An essay is not structurally divided into topics in the same way as the other examples.
- Instead, an essay may cover various topics, but these topics are not the structural divisions of an essay like acts, chapters, or stanzas are for plays, novels, and poems respectively.
৭,০৬৬.
The analogy of CONFIDENT : HAUGHTY is -
  1. ক) Diminished : Forsaken
  2. খ) Liberal : Brusque
  3. গ) Provident : Penurious
  4. ঘ) Autonomous : Subordinate
ব্যাখ্যা

প্রশ্ন প্রদত্ত শব্দগুলো -
CONFIDENT (adj) - আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।
HAUGHTY (adj) -  উদ্ধত; অহংকারী।

অপশন ক)
Diminished - কমান; খর্ব; অপচিত; হ্রস্বীকৃত।
Forsaken - পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া; বর্জন/অপবর্জন করা; সম্পর্কচ্ছেদ করা।

এখানে, Haughtiness is an extreme form of confidence;
একইভাবে Forsakenness is an extreme form of being diminished.

================
অন্যান্য অপশনগুলো -

গ)
Provident - ভবিষ্যৎ চাহিদা;  ভবিষ্যৎচিন্তক; অগ্রদর্শী; বিমৃশ্যকারী
Penurious - দরিদ্র; ক্লিষ্ট; স্যাঁতসেঁতে; করুণ

Merriam Webster Dictionary (thesaurus) অনুসারে প্রশ্নে উল্লেখিত CONFIDENT এবং HAUGHTY শব্দগুলো প্রায় সমার্থক। [link]
একইভাবে, provident এবং penurious শব্দগুলোও প্রায় সমার্থক। [link]

Synonym and similar word এর বিবেচনায় এই অপশনটিও সঠিক হয়।
তবে analogy এর প্রশ্নের ক্ষেত্রে synonym/antonym এর চেয়ে শব্দজোড় গুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক এর ভিত্তিতে প্রাপ্ত সমাধান অধিক গ্রহণযোগ্য।
তাই আমরা সঠিক উত্তর হিসেবে ক) গ্রহণ করেছি।
===================

Liberal - উদার; মুক্তহস্ত; 
Brusque - রূঢ় অভব্য।
----------------
Autonomous - স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন।
Subordinate - অপ্রধান; গৌণ; অধীন, অধস্তন।

এখানে দুটি অপশনের সবগুলোই বিপরীতার্থক শব্দ।

৭,০৬৭.
যুক্তরাষ্ট্রের কোন শহর প্রথম জাতপাতজনিত বৈষম্যকে বেআইনি ঘোষণা করে?
  1. ক) বোস্টন
  2. খ) মিয়ামি
  3. গ) আটলান্টা
  4. ঘ) সিয়াটল
ব্যাখ্যা
“সিয়াটল’ যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে জাতপাতজনিত বৈষম্যকে বেআইনি ঘোষণা করে।

-এই পদক্ষেপ অঞ্চলটিতে থাকা ভারতীয় ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের কাছে অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
-শহরটির বৈষম্যবিরোধী আইনগুলোতে জাতপাতকে যুক্ত করতে স্থানীয় কাউন্সিলে ভোটের পর ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার এ ঘোষণা এসেছে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, পত্রিকা রিপোর্ট।
৭,০৬৮.
নারী ওয়ানডে বিশ্বকাপ- ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. পাকিস্তান 
  3. অস্ট্রেলিয়া 
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫: 
- সময়: ৩০ সেপ্টেম্বর — ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।

উৎস: ICC ওয়েবসাইট। 

৭,০৬৯.
বর্তমানে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. সুইজারল্যান্ড
  2. লিচেনস্টাইন
  3. কাতার
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- বর্তমানে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ লিচেনস্টাইন।

লিচেনস্টাইন:

- মাত্র ৬২ বর্গমাইল (১৬০ বর্গকিলোমিটার) আয়তনের দেশটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ।
- কিন্তু ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে।
- দেশটির মাথাপিছু আয় ২ লাখ ১ হাজার ১১২ ডলার।
- দেশটির মুদ্রাবাজারে সুইস ফ্রাঁ চলে।
- ছোট দেশ হলেও ক্রেডিট রেটিং এএএ।
- এ ছাড়া দেশটির বেকারত্বের হার খুবই কম।
- উৎকর্ষতার পেছনে রয়েছ গবেষণা ও উন্নয়নে ধারাবাহিকভাবে বিপুল বিনিয়োগ।

উৎস: বিবিসি বাংলা নিউজ।

৭,০৭০.
বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা কতটি? [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
  1. ১৯৮
  2. ১৯৭
  3. ১৯৬
  4. ১৯৪
ব্যাখ্যা
• ইন্টারপোল:
- ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- এই সংস্থাটি ১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৬টি, এবং [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
- সর্বশেষ সদস্য হিসেবে পালাউ ইন্টারপোলের ১৯৬তম সদস্যপদ লাভ করেছে। 

উৎস:- ইন্টারপোল ওয়েবসাইট।
৭,০৭১.
The world's first drone war between nuclear-armed neighbours has erupted in which region? [May, 2025]
  1. Middle East
  2. South Asia
  3. Far East
  4. Eurasia
ব্যাখ্যা
- The world's first drone war between nuclear-armed neighbours has erupted in South Asia.
- পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে।
- দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ শুরু হয়েছে।
- ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে, যা অঞ্চলটিকে বিপজ্জনক উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।
- ভারত অভিযোগ করেছে, পাকিস্তান তাদের তিনটি সামরিক ঘাঁটি ও কাশ্মীর অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।​
- পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ইসরায়েলি তৈরি হারপো ড্রোনও রয়েছে।​
- ভারত পাল্টা হামলায় পাকিস্তানের লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে।​
- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন।
- ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।​
- যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
- তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে, যা পাকিস্তান অস্বীকার করে।​
- ড্রোন প্রযুক্তির ব্যবহার এই সংঘর্ষকে আরও জটিল করে তুলেছে।
- ড্রোনের মাধ্যমে গোপনে ও দূর থেকে হামলা চালানো সম্ভব, যা উত্তেজনা আরও বাড়াতে পারে।​

উৎস: BBC
৭,০৭২.
ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ কবে ঘোষণা করা হয়?
  1. ক) ১০ ডিসেম্বর, ২০২২
  2. খ) ১২ ডিসেম্বর, ২০২২
  3. গ) ১৪ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ
- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান।
- ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন।
- ১২ ডিসেম্বর ২০২২, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা বলেন।
-  ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
- স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি - স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল জাদুঘর ও একটি সিনেপ্লেক্স এবং বরিশাল জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেন।

উৎস: প্রথম আলো।
১২ ডিসেম্বর, ২০২২।
৭,০৭৩.
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম (Palme d’Or) বিজয়ী চলচ্চিত্র কোনটি?
  1. It Was Just an Accident
  2. ALI
  3. The Secret Agent
  4. Young Mothers
ব্যাখ্যা
কান চলচ্চিত্র উৎসব-২০২৫:
- ২০২৫ সালে ৭৮তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

⇒ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম (Palme d’or): ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
- গ্র্যাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক),
- জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি),
- স্পেশাল জুরি প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন),
- সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স),
- সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার'স, বেলজিয়াম),

এছাড়াও,
• স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
- স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরাইল),
- স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)।

উল্লেখ্য,
- দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভ্যাল দে কানস’।
- চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় প্রদর্শনীর নাম কান চলচ্চিত্র উৎসব।
- এটি বিশ্বের চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজকদের অন্যতম একটি মিলনমেলা।
- ১৯৪৬ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
- আসরের সেরা পুরস্কার ‘পাম দি’অর’ বা ‘স্বর্ণপাম’ প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে।
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য এ আসর অনুষ্ঠিত হয়।

উৎস: Festival de Cannes ওয়েবসাইট।
৭,০৭৪.
International Finance Corporation (IFC) এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (জানুয়ারি, ২০২৬)
  1. আকসেল ভ্যান ট্রটসেনবার্গ
  2. ফিলিপ লেগ্রেইন
  3. মাখতার ডিওপ
  4. ডেভিড ম্যালপাস
ব্যাখ্যা

IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি।
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

৭,০৭৫.
২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন -
  1. সামান্থা হার্ভে
  2. হান কাং
  3. পল লিঞ্চ
  4. জেনি এরপেনবেক
ব্যাখ্যা
বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক।
- তার ব্যক্তিগত ও রাজনৈতিক উপন্যাস কায়রোসের (Kairos) জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
- প্রসঙ্গত, জেনি এরপেনবেক জার্মানদের মধ্যে প্রথমবারের মতো বুকার পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে,
- ‘অরবিটাল’ উপন্যাসের জন্য যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৭,০৭৬.
বিবিএস প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কোন খাতে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. শিল্প খাতে
  2. সেবা খাতে
  3. কৃষি খাতে
  4. রেমিট্যান্স খাতে
ব্যাখ্যা
অর্থনৈতিক খাত:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কৃষি, শিল্প ও সেবা- তিনটি প্রধান খাতেই প্রবৃদ্ধি কমেছে।
- এর মধ্যে সবচেয়ে কমেছে শিল্প খাতে।
- প্রকাশিত সংশোধিত প্রতিবেদনে দেখা গেছে, শিল্প খাতের প্রবৃদ্ধি নেমে এসেছে ৩.৫১ শতাংশে, যা আগের অর্থবছরের ৮.৩৭ শতাংশ থেকে ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট কম।
- বৃহৎ শিল্পের প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছরে নেমে এসেছে মাত্র ১.০২ শতাংশে, যা আগের বছরের ৮.৩৮ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম।
- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধিও অর্ধেকে নেমে এসেছে- ৯.১৫ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৬৬ শতাংশ।
- অন্যদিকে, কুটির শিল্পের প্রবৃদ্ধি ১০.০১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬.৯২ শতাংশে।

উল্লেখ্য,
- ২০২১-২২ অর্থবছরে এই খাতের প্রবৃদ্ধি ছিল ৯.৮৬ শতাংশ।

তথ্যসূত্র-
১. চূড়ান্ত প্রতিবেদন। [Link]
২. পত্রিকা রিপোর্ট। [Link]
৭,০৭৭.
Who is the current Director General of Bangla Academy? (November, 2024)
  1. Ashraf Siddiqui
  2. Mohammad Azam
  3. Muhammad Nurul Huda
  4. Ahmed Kamal
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমীর মুল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম- অধ্যাপক মোহাম্মদ আজম। (নভেম্বর, ২০২৪)
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন। (নভেম্বর, ২০২৪)
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৭,০৭৮.
৪৭তম জি-৭ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১-৩ জুন ২০২১
  2. ১১-১৩ জুন ২০২১
  3. ৮-১০ জুলাই ২০২১
  4. ২১-২২ জুলাই ২০২১
ব্যাখ্যা
- ৪৭তম গ্রুপ অব সেভেন (জি-৭) সম্মেলন ১১-১৩ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়ালের কার্বিস বে সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে জি-৭ভুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, জার্মানি ও জাপান ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণ করে।
- সম্মেলনের থিম ছিলো 'Building Back Better'.
- জি-৭ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে সর্বপ্রথম বিদেশ সফর হিসেবে যুক্তরাজ্য সফর করেন।
(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট)
৭,০৭৯.
বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত? (অর্থনৈতিক সমীক্ষা ২০২৫)
  1. ১৬.৭%
  2. ১৭.৮%
  3. ১৮.৭%
  4. ১৯.৮%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা= ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫। 

৭,০৮০.
২০২৫ সালের রবীন্দ্র সাহিত্যের গবেষণায় ‘রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
  1. সলিমুল্লাহ খান
  2. ড. অসীম দত্ত
  3. রেজাউর রহমান
  4. মুহম্মদ শামজাহান মিয়া
ব্যাখ্যা

• রবীন্দ্র পুরস্কার ২০২৫:
- রবীন্দ্রসাহিত্যের গবেষণায়  ড. অসীম দত্ত।
- এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ ২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রদান করে।
- প্রতি বছর দুজনকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।

৭,০৮১.
ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানের নাম কী? (অক্টোবর, ২০২৫)
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন ডেইজ অফ রিপেন্টেন্স
  3. অপারেশন নাইট ফ্যাল
  4. অপারেশন ডার্ক হরাইজন
ব্যাখ্যা

‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৭,০৮২.
UNESCO- এর বর্তমান কতটি সহযোগী সদস্য দেশ রয়েছে? 
  1. ১৫টি
  2. ১৪টি
  3. ১৩টি
  4. ১২টি
ব্যাখ্যা

UNESCO: 
​- এর পূর্ণরূপ:  United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধান উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে শান্তি ও টেকসই উন্নয়ন প্রচার।
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য।[জানুয়ারি,২০২৬]

​• প্রধান কার্যক্রম: 
- শিক্ষা: সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সংস্কৃতি: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ।
- বিজ্ঞান: টেকসই উন্নয়নের জন্য গবেষণা।
- যোগাযোগ: তথ্যের মুক্ত প্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা।

​• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম: 
- World Heritage Convention: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ (১৯৭২)।
-. Education for All (EFA): সকলের জন্য শিক্ষা।
- Man and the Biosphere (MAB): জীবমণ্ডল সংরক্ষণ।
- Global Geoparks Network: ভূ-পার্ক সংরক্ষণ।

​• গুরুত্বপূর্ণ প্রতিবেদন
- Global Education Monitoring Report: শিক্ষার অগ্রগতি পর্যালোচনা।
- State of the World’s Heritage: ঐতিহ্য সংরক্ষণের অবস্থা।

​উৎস: UNESCO ওয়েবসাইট।

৭,০৮৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে মোট বনাঞ্চলের পরিমাণ কত?
  1. ৬২,৮৭,০০০ একর
  2. ৬৩,৬৩,০০০ একর
  3. ৬৫,১৪,০০০ একর
  4. ৬৯,৩৮,০০০ একর
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
৭,০৮৪.
According to Economic Survey 2024 Bangladesh exports medicines to how many countries?
  1. 157
  2. 158
  3. 159
  4. 160
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল ১৫৭টি দেশে রপ্তানি করছে।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,০৮৫.
নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেনি? [অক্টোবর, ২০২৫] 
  1. ফুটি কার্পাস তুলা
  2. বালিশ মিষ্টি
  3. বেনারসি শাড়ি
  4. লাল চিনি
ব্যাখ্যা

জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

⇒ ফুলবাড়ীয়ার লাল চিনি, নেত্রকোণার বালিশ মিষ্টি, ঢাকাই ফুটি কার্পাস তুলাসহ মোট ৬০টি বাংলাদেশের পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। [অক্টোবর, ২০২৫] 

অন্যদিকে, 
- বেনারসি শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেনি।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭,০৮৬.
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
  1. ৩ টি
  2. ৫ টি
  3. ৭ টি
  4. ৯ টি
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ৭টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়।


উৎস: Ministry of External Affairs.
৭,০৮৭.
Lumber: Grace ::
  1. dissemble: pretense
  2. relent: energy
  3. castigate: justice
  4. waver: resolution
  5. insinuate: subtlety
ব্যাখ্যা
সঠিক উত্তর:
ঘ) waver : resolution
- (Lumber : Grace):
Lumber (অগোছালো বা ভারী চলন) এবং Grace (সুন্দর, লাবণ্যময় চলন) এর মধ্যে সম্পর্ক হলো: একটি গুণের অভাব
"যেখানে Lumber থাকে, সেখানে Grace থাকে না"
ঘ) waver : resolution
Waver (টলমল করা) এবং Resolution (দৃঢ়সংকল্প) এর মধ্যে সম্পর্ক Lumber : Grace-এর মতোই।
অর্থাৎ, "যেখানে Waver (অস্থিরতা) থাকে, সেখানে Resolution (দৃঢ়তা) থাকে না"। সঠিক মিল।
অর্থাৎ, অগোছালো চলনে লাবণ্য নেই।
তাই Analogical relation বিবেচনায় (ঘ) option টি সঠিক সম্পর্কযুক্ত।

অন্যদিকে:
ক) dissemble : pretense
Dissemble (ভান করা) এবং Pretense (ভণ্ডামি) প্রায় একই ধারণা। সম্পর্ক ভিন্ন।
খ) relent : energy
Relent (নরম হওয়া) এবং Energy (শক্তি) এর মধ্যে স্পষ্ট সম্পর্ক নেই। অপ্রাসঙ্গিক।
গ) castigate : justice
Castigate (শাস্তি দেওয়া) Justice (ন্যায়)-এর অংশ হতে পারে, কিন্তু এটি অভাবের সম্পর্ক নয়।
ঙ) insinuate : subtlety
Insinuate (ইঙ্গিত করা) Subtlety (সূক্ষ্মতা) প্রকাশ করে, কিন্তু এটি অভাবের সম্পর্ক নয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৭,০৮৮.
২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর কে জিতেছেন?
  1.  ওসমান ডেম্বেলে
  2. ভিটিনহা
  3. লামিনে ইয়ামাল
  4. কিলিয়ান এমবাপে
ব্যাখ্যা

• ব্যালন ডি’অর-২০২৫:
- প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ও ফ্রান্সের ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে জিতেছেন ২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর।
- ২৮ বছর বয়সী এই তারকা লামিনে ইয়ামাল ও ক্লাব সতীর্থ ভিটিনহাকে পিছনে ফেলে এ সম্মান অর্জন করেন।
- ডেম্বেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যেখানে প্যারিস প্রথমবারের মতো শিরোপা জেতে।
- পাশাপাশি তিনি ঘরোয়া দ্বৈত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২৪/২৫ মৌসুম শেষ করেন ৩৭ গোল ও ১৫ অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্স নিয়ে।
- রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে। 
-  শুধু দেম্বেলে নন, পিএসজি কোচ এনরিকেও তো জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি (বর্ষসেরা কোচের পুরস্কার)।

• এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:

- ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
- ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

তথ্যসূত্র:  UEFA ওয়েবসাইট ও প্রথম আলো। 

৭,০৮৯.
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) কোন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান?
  1. শিক্ষা মন্ত্রণালয়
  2. পররাষ্ট্র মন্ত্রণালয়
  3. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  4. পরিকল্পনা মন্ত্রণালয়
ব্যাখ্যা
• প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

• প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB):
- পিআইবি’র কাজ মূলত সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা এবং দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা।
- ১৯৭৬ সালের ১৮ই আগস্ট তারিখে একটি রেজ্যুলেশনের মাধ্যমে পিআইবি প্রতিষ্ঠা করা হয়।
- পরবর্তীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন-২০১৮ জাতীয় সংসদ কর্তৃক পাস হয়ে ২৯ জুলাই, ২০১৮ খ্রি. তারিখে গেজেট প্রকাশিত হয়।  

উৎস: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) ওয়েবসাইট।
৭,০৯০.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. ভিয়েনা
  2. জুরিখ
  3. কোপেনহেগেন
  4. মেলবোর্ন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

৭,০৯১.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদান্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত হবে?
  1. ৩৩,০০০ মেগাওয়াট
  2. ৩০,০০০ মেগাওয়াট
  3. ২৮,০০০ মেগাওয়াট
  4. ২৭,০০০ মেগাওয়াট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদান্তে কিছু সূচক:

- মেয়াদ: জুলাই ২০২০ - জুন ২০২৫।
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%।
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা।
- মাথাপিছু আয় - ৩,০৫৯ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি - ৪.৬%।
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%।
- দারিদ্রের উচ্চহার – ১৫.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর।
- মেয়াদান্তে জনসংখ্যার হার: ১.১৮%।
- মেয়াদান্তে বিদুৎ উৎপাদন ক্ষমতা – ৩০,০০০ মেগাওয়াট।

সূত্র: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৭,০৯২.
আফ্রিকান ইউনিয়ন এর সদস্য দেশ কয়টি? [জুন, ২০২৫]
  1. ৫০টি
  2. ৫৫টি
  3. ৫৭টি
  4. ৬০টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU), যা ২৫ মে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য ২০৬৩ সালের মধ্যে আফ্রিকাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সমন্বিত মহাদেশ হিসেবে গড়ে তোলা।

উৎস: African Union
৭,০৯৩.
নাসার প্রধান মহাকাশচারীর নাম কী ? [ডিসেম্বর,২০২৪]
  1. ক্যাথি লুডার্স
  2. বিল নেলসন
  3. ক্রিস্টিনা কচ
  4. জোসেফ এম আকাবা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
নাসার প্রধান নভোচারীর ঢাকা সফর:
- যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা।
- ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন।
- আকাবা শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সেশনে মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ) এবং গবেষণায় ক্যারিয়ার গঠনের বিষয়ে আলোচনা করেন।
- আকাবা, একজন আমেরিকান শিক্ষাবিদ ও হাইড্রোজিওলজিস্ট, ২০০৪ সালে নাসার নভোচারী প্রার্থী হিসেবে মনোনীত হন।
- ২০২৩ সালে তাকে নাসার অ্যাস্ট্রোনট অফিসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- মহাকাশচারী হিসেবে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি মিশনে ৩০৬ দিনেরও বেশি সময় কাটিয়েছেন, যার মধ্যে ছিল স্পেসওয়াক এবং যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৭,০৯৪.
বিশ্বে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস চালু করেছে কোন দেশ?
  1. চীন
  2. রাশিয়া
  3. সৌদি আরব
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
 হাইড্রোজেনচালিত বাস:
- সৌদি আরব প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস চালু করেছে, যা পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার অংশ।
- আল আহসা অঞ্চলের গভর্নর সৌদ বিন তালাল উদ্বোধন করেন এই বাস সার্ভিসের পরীক্ষামূলক কার্যক্রম।
- বাসটি দাম্মাম থেকে আল আহসা পর্যন্ত দৈনিক ৩৫৯ কিলোমিটার পথ চলবে।
- একবার চার্জে এই বাস ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ৪৫ জন যাত্রী পরিবহনে সক্ষম।

উল্লেখ্য, 
- সৌদি আরব প্রথম হাইড্রোজেন ট্রাক ও বৈদ্যুতিক ট্রাক চালু করেছে এবং হাইড্রোজেনচালিত ট্যাক্সি চালুর মাধ্যমে যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করেছে।
- গত বছর রিয়াদে হাইড্রোজেনচালিত ট্রেনের সফল ট্রায়াল-রান হয়, যা কার্বনমুক্ত, পরিবেশবান্ধব, এবং টেকসই রেল পরিবহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র: বিজনেস স্টান্ডার্ড। [লিঙ্ক] 
৭,০৯৫.
Fragile : Breakable
  1. Durable : Weak
  2. Soft : Hard
  3. Perishable : Spoilable
  4. Heavy : Float
ব্যাখ্যা
The correct analogy is - Perishable : Spoilable.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Fragile - সহজে ভেঙে যায়।
Breakable - ভঙ্গুর; সহজে ভাঙ্গা যায় এমন।

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Perishable - সহজে নষ্ট হয় এমন নশ্বর।
Spoilable - ধ্বংসযোগ্য বা ক্ষতিগ্রস্ত করা সম্ভব।

- অর্থাৎ, দুটো শব্দই একে অপরের সমার্থক এবং একটি বস্তু বা জিনিসের প্রবণতা বোঝায়।

উল্লিখিত অপশনগুলো,
- Durable (স্থায়ী): Weak (দুর্বল).
- Soft (নরম): Hard (শক্ত).
- Heavy (ভারী) : Float (ভাসা).

• সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Perishable : Spoilable.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৭,০৯৬.
Where did Hurricane Milton hit recently? (December, 2024)
  1. Mexico
  2. UK
  3. USA
  4. Australia
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় মিল্টন:
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৮ অক্টোবর, ২০২৪- এ আঘাত হানে ঘূর্ণিঝড় মিল্টন।
- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
- সিয়েস্তা কি নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়েছে।

উৎস: সমকাল।
৭,০৯৭.
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? (আগস্ট-২০২৫)
  1. ১,১১৭ জন
  2. ১,১১৯ জন
  3. ১,১০৯ জন
  4. ১,০০৯ জন
ব্যাখ্যা

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর।
- গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।

উল্লেখ্য,
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৭,০৯৮.
২০২৫ সালে জাতিসংঘ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 
  1. ১৩০ তম
  2. ১৩৫ তম
  3. ১২৫ তম
  4. ১২৭ তম
ব্যাখ্যা

জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (HDI):
- সর্বশেষ মে, ২০২৫-এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) 'Human Development Report 2025' প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড, সর্বনিম্নে রয়েছে সিয়েরা লিওন।
- বাংলাদেশের অবস্থান: ১৩০তম।

• মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো:
১. আইসল্যান্ড,
২. নরওয়ে,
৩. সুইজারল্যান্ড,
৪. ডেনমার্ক,
৫. জার্মানি।

উৎস: Human Development Report 2025.

৭,০৯৯.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে? [ আগস্ট,২০২৫]
  1. বান্দরবান
  2. খাগড়াছড়ি
  3. চট্টগ্রাম
  4. রাঙামাটি
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশে 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর' সংখ্যা মোট ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- পার্বত্য চট্টগ্রামে বসবাস করে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
- সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: হলো চাকমা।
- সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয়: মারমা।
- জেলা হিসেবে, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৭,১০০.
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী -
  1. ক) মিখাইল মিশুস্তিন
  2. খ) বরিস মেনেস
  3. গ) দিমিত্রি কান
  4. ঘ) কেউই নন